1
00:00:02,050 --> 00:00:03,260
দয়াকরে আমাকে সাহায্য করুন!
2
00:00:03,290 --> 00:00:06,960
আমি তাড়াতাড়ি না করলে,
আমার বাচ্চাটাও মারা যাবে...
3
00:00:08,880 --> 00:00:13,210
আমি... ওদের কথা বলতে... শুনে ফেলেছি।
4
00:00:13,210 --> 00:00:17,220
ওরা আজ রাতে... পুরো শহর জ্বালিয়ে দিতে চলেছে...
5
00:00:17,220 --> 00:00:21,760
তুর্কিদের এলাকা... ওরা তুর্কিদের জায়গা পুড়িয়ে দিবে...
6
00:00:22,810 --> 00:00:24,270
সাহায্য করুন!
7
00:00:24,270 --> 00:00:25,980
আমার তাড়াতাড়ি ওদের জানাতে হবে...
8
00:00:25,980 --> 00:00:27,390
নয়তো আমার শহর...
9
00:00:27,390 --> 00:00:31,290
ওরা আমার বাচ্চাকে পুড়িয়ে মারবে!
10
00:02:00,390 --> 00:02:04,220
Wolf's Confession
11
00:02:01,910 --> 00:02:02,910
কোথায় যাচ্ছিস?
12
00:02:02,910 --> 00:02:04,520
এই, ছোঁড়া!
13
00:02:04,910 --> 00:02:06,790
অ্যান্টিকের দোকানের সেই কার্পেটটা...
14
00:02:06,790 --> 00:02:10,580
আমার মতো কেউ সেটার আসল মূল্য না বুঝলে,
ঐ কার্পেটটার থাকার কোনো মানেই হয়না।
15
00:02:13,040 --> 00:02:16,500
তোকে বড়দের দিকে এভাবে তাকাতে মানা করেছি!
16
00:02:16,500 --> 00:02:17,880
চোর।
17
00:02:19,340 --> 00:02:20,470
কী করবি কর!
18
00:02:20,470 --> 00:02:21,760
আমি যদি অনেক টাকা পেয়েও যাই...
19
00:02:21,760 --> 00:02:23,640
...তোকে তবুও ভালো কোনো খাবার খাওয়াবো না!
20
00:02:24,930 --> 00:02:25,760
শুনে রাখ!
21
00:02:25,760 --> 00:02:28,020
কাউকে কিছু বললে তোর কপালে দুঃখ আছে!
22
00:02:29,600 --> 00:02:32,730
আমি কোনো চোরের সাথে থাকবো না।
23
00:02:33,810 --> 00:02:34,770
যাই হোক না কেন।
24
00:02:41,400 --> 00:02:43,070
খিদা লেগেছে...
25
00:02:45,740 --> 00:02:48,450
এইতো, এইতো। কাঁদে না, কাঁদে না।
26
00:02:48,450 --> 00:02:51,000
তোমার আম্মু তাড়াতাড়িই চলে আসবে।
27
00:02:51,000 --> 00:02:52,620
বাচ্চাটার আম্মু নেই?
28
00:02:53,670 --> 00:02:54,540
হ্যাঁ।
29
00:02:55,130 --> 00:02:57,460
এখানে একা একা ঘুরে বেড়িও না...
30
00:02:57,460 --> 00:02:58,550
বাসায় মায়ের কাছে ফিরে যাও।
31
00:03:04,470 --> 00:03:07,870
তোমারও মা নেই?
32
00:03:07,870 --> 00:03:11,120
সরি, আমি ওভাবে বলতে চাইনি।
33
00:03:11,120 --> 00:03:12,230
কোনো ব্যাপার না।
34
00:03:12,230 --> 00:03:13,480
আমার সাথে তেনমা আছে।
35
00:03:13,480 --> 00:03:14,440
তেনমা?
36
00:03:20,900 --> 00:03:22,990
লজ্জা পেওনা, খেয়ে নাও!
37
00:03:22,990 --> 00:03:24,990
তেমন ভালো কিছু নয় যদিও।
38
00:03:26,660 --> 00:03:31,330
তো তুমি সেই তেনমা নামের লোকটার ফিরে আসার অপেক্ষা করছ?
39
00:03:33,790 --> 00:03:35,920
তুমিও এই বাচ্চাটার মতোই।
40
00:03:35,920 --> 00:03:38,380
ওর আম্মু কোথায় গেছে?
41
00:03:38,880 --> 00:03:41,590
কিছু বাজে লোক ওকে ধরে নিয়ে গেছে।
42
00:03:41,590 --> 00:03:42,460
বাজে লোক?
43
00:03:43,510 --> 00:03:46,070
ঐ জায়গাটা খুব খারাপ।
44
00:03:46,070 --> 00:03:48,890
একটু আগে, একজন এশিয়ান লোক
আমাকে সাহায্য করতে চাচ্ছিল...
45
00:03:48,890 --> 00:03:51,100
...কিন্তু আমার সামনেই তাকে একটা গাড়ি ধাক্কা মারে।
46
00:03:51,720 --> 00:03:53,180
একজন এশিয়ান লোক...?
47
00:03:53,180 --> 00:03:57,020
ওহ, তুমি বলেছিলে তেনমা জাপানিজ, তাই না?
48
00:03:57,020 --> 00:03:59,150
কিন্তু... এ হতে পারেনা।
49
00:03:59,150 --> 00:04:01,320
আমাকে যেতে হবে! তিনি কোথায়?
50
00:04:04,110 --> 00:04:05,320
আমার একটা কাস্টমার...
51
00:04:05,820 --> 00:04:09,530
লোকটা... ঐ উগ্রপন্থী দলের সদস্য...
52
00:04:09,530 --> 00:04:13,000
কাজ শেষ হওয়ার পর, আমি রুম থেকে চলে আসি...
53
00:04:13,000 --> 00:04:17,420
কিন্তু ভুলে ফেলে আসা, স্কার্ফ নিতে আমি ফিরে যাই...
54
00:04:17,420 --> 00:04:21,040
লোকটা... ফোনে ওর বন্ধুদের সাথে কথা বলছিল...
55
00:04:21,420 --> 00:04:23,630
আমি... পালাই...
56
00:04:23,630 --> 00:04:26,010
আমি শহরের লোকদের জানাবার চেষ্টা করি...
57
00:04:26,010 --> 00:04:28,430
কিন্তু, আমি... ধরা পড়ে যাই...
আর এখানে ওরা আমাকে আটকে রাখে...
58
00:04:29,760 --> 00:04:32,850
আমার বাচ্চা... অনেক ছোট...
59
00:04:32,850 --> 00:04:34,930
আগুন লাগলে ও পালাতেও পারবে না!
60
00:04:39,020 --> 00:04:40,150
কে?
61
00:04:40,150 --> 00:04:44,030
প্রফেসর গেদেরিশ তোমাকে কিছু ফল দিয়ে যেতে বলল।
62
00:04:46,650 --> 00:04:47,400
ধন্যবাদ
63
00:04:48,240 --> 00:04:50,870
প্রফেসরের কাছ থেকে একটা মেসেজ আছে।
64
00:04:50,870 --> 00:04:54,290
জেনারেল উলফ শীঘ্রই এসে পড়বেন।
65
00:04:55,580 --> 00:04:58,210
আমার ভাইয়ের সাথে ঐ ছবিতে যিনি ছিলেন?
66
00:04:58,670 --> 00:04:59,460
হ্যাঁ।
67
00:04:59,460 --> 00:05:03,250
তিনিই ইয়োহান সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখেন।
68
00:05:03,250 --> 00:05:08,510
প্রফেসর বললেন যে, তিনি হয়তো ইয়োহানকে
তার ছোট বোনের চেয়েও ভালো করে চেনেন।
69
00:05:14,180 --> 00:05:16,480
ওহ, তোমার এখনো মরার সময় হয়নি।
70
00:05:16,480 --> 00:05:18,890
মহামান্য উলফ শীঘ্রই এখানে এসে পড়বেন।
71
00:05:19,520 --> 00:05:23,650
তিনি দেখবেন, আমি তোমাকে ধরে
কতটা প্রশংসনীয় কাজ করেছি।
72
00:05:25,070 --> 00:05:26,150
উলফ...?
73
00:05:27,570 --> 00:05:29,610
"মহামান্য উলফ" বল!
74
00:05:32,660 --> 00:05:34,580
জেনারেল উলফকে খুঁজে বের করুন।
75
00:05:35,370 --> 00:05:38,910
তিনিই প্রথম ইয়োহানের প্রতিভা টের পেয়েছিলেন।
76
00:05:41,290 --> 00:05:46,420
জেনারেল উলফের মুখে নিজের প্রসংশা
শোনা কোনো স্বপ্ন পূরণের মতো ব্যাপার।
77
00:05:46,420 --> 00:05:48,090
ক্ষমা করবেন।
78
00:05:48,090 --> 00:05:52,390
তুর্কিদের এলাকা জ্বলানোর দলের লোকদের একত্র করা হয়েছে।
79
00:05:52,390 --> 00:05:54,550
প্ল্যানে কি কোনো পরিবর্তন আছে?
80
00:05:54,970 --> 00:05:57,020
সবকিছু প্ল্যান মাফিক চলছে।
81
00:05:57,020 --> 00:06:00,640
রক্তিম লাল আকাশ দেখতে দেখতে আমি ডিনার করব।
82
00:06:00,640 --> 00:06:05,660
টাইমিংয়ে একটু গড়বড় হলেও, আমার আনন্দের
এই ডিনারের বারোটা বেজে যাবে।
83
00:06:05,660 --> 00:06:10,000
তাই, তাদের বলে দাও, পরিকল্পনা মাফিক
কাজ না করতে পারলে শাস্তি অনিবার্য।
84
00:06:10,000 --> 00:06:10,710
জ্বী, স্যার।
85
00:06:10,700 --> 00:06:14,780
ইয়োহান তোমাদেরকে নেতৃত্ব দেবেনা।
86
00:06:15,450 --> 00:06:20,080
ইয়োহানকে তোমাদের সংস্থার... সর্বোচ্চ আসনে
বসানো অসম্ভব...
87
00:06:23,040 --> 00:06:28,760
তার মধ্যে... তোমাদের মতো এমন... সস্তা
বর্ণবৈষম্য কিংবা কুসংস্কার নেই...
88
00:06:30,220 --> 00:06:33,340
পুরো মানবজাতিই ইয়োহানের কাছে তুচ্ছ।
89
00:06:35,050 --> 00:06:36,180
চুপ কর!
90
00:06:46,440 --> 00:06:48,690
এরকম কাস্টমার তো সচারাচর দেখা যায়না।
91
00:06:49,650 --> 00:06:52,740
আমি যেটা রেগুলার খাই, সেটা এই কাস্টমারকে দাও।
92
00:06:52,740 --> 00:06:53,780
দিচ্ছি।
93
00:07:18,260 --> 00:07:19,640
কী আশ্চর্যজনক।
94
00:07:19,640 --> 00:07:22,180
এই ছেলে বড় হয়ে কোনো মাস্তান হবে।
95
00:07:25,150 --> 00:07:26,520
ফালতু!
96
00:07:26,520 --> 00:07:28,820
কীভাবে যে সবাই এই জিনিসটা খায়।
97
00:07:32,990 --> 00:07:34,700
তেনমার জ্যাকেট...?
98
00:07:42,290 --> 00:07:43,330
তেনমা?
99
00:07:45,870 --> 00:07:47,580
কোথায় তুমি?
100
00:07:53,220 --> 00:07:54,050
তেনমা?
101
00:07:58,260 --> 00:08:00,180
শান্ত হোন।
102
00:08:00,180 --> 00:08:02,310
আমি আপনাকে ঐ রুম থেকে বের করতে চাচ্ছি, কিন্তু...
103
00:08:02,310 --> 00:08:05,190
...এই মূহুর্তে আমি কিছুই করতে পারছি না।
104
00:08:05,190 --> 00:08:09,560
তাই আমি চুপি চুপি এখান থেকে বেরিয়ে, আপনার
শহরের লোকদের এই ব্যাপারে জানিয়ে দিব।
105
00:08:10,610 --> 00:08:12,030
স-সত্যি?
106
00:08:12,030 --> 00:08:14,070
কোন স্ট্রিটে যাব আমি?
107
00:08:14,070 --> 00:08:15,610
ক্যালভিন স্ট্রিট...
108
00:08:15,610 --> 00:08:17,000
ক্যালভিন স্ট্রিট। আচ্ছা।
109
00:08:17,000 --> 00:08:18,130
আপনার নাম কী?
110
00:08:18,120 --> 00:08:19,410
আয়শে...
111
00:08:19,410 --> 00:08:21,290
আয়শে, চিন্তার কোনো কারণ নেই!
112
00:08:21,290 --> 00:08:23,370
আপনার বাচ্চার কিছু হবেনা!
113
00:08:23,370 --> 00:08:26,330
আর আমি আপনাকেও এখান থেকে তাড়াতাড়ি বের করব।
114
00:08:26,330 --> 00:08:27,670
ততক্ষণ অপেক্ষা করুন।
115
00:08:28,500 --> 00:08:29,790
আচ্ছা?
116
00:08:29,790 --> 00:08:31,710
ধন্যবাদ...
117
00:08:32,920 --> 00:08:34,800
আপনার... নাম কী...?
118
00:08:35,220 --> 00:08:36,470
নিনা।
119
00:08:36,470 --> 00:08:39,180
আপনার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম।
120
00:08:39,180 --> 00:08:40,780
নিনা...
121
00:08:40,780 --> 00:08:42,150
আমি...
122
00:08:42,150 --> 00:08:46,140
জার্মানিতে আসার পর থেকে... আমার সাথে
শুধু বাজে ঘটনাই ঘটে চলেছে, কিন্তু...
123
00:08:46,140 --> 00:08:48,440
এই প্রথমবার, একজন ভালো মানুষের দেখা পেলাম...
124
00:08:49,230 --> 00:08:51,940
আমরা... বন্ধু, তাই না...?
125
00:08:52,440 --> 00:08:53,730
হ্যাঁ।
126
00:08:53,730 --> 00:08:56,780
হেই, আপনার বাচ্চার নাম কী?
127
00:08:58,990 --> 00:08:59,870
আয়শে?
128
00:09:01,070 --> 00:09:02,490
আয়শে?
129
00:09:04,040 --> 00:09:04,870
প্লিজ থামুন!
130
00:09:04,870 --> 00:09:05,450
আয়শে!
131
00:09:09,500 --> 00:09:10,290
আয়শে!
132
00:09:15,010 --> 00:09:16,010
আয়শে...
133
00:10:27,950 --> 00:10:30,540
এই লোকটাই তেনমা?
134
00:10:30,540 --> 00:10:31,420
হ্যাঁ।
135
00:10:31,830 --> 00:10:34,140
আমিই একে ধরেছি।
136
00:10:34,140 --> 00:10:36,520
"মহামান্য" উলফ কোথায়?
137
00:10:36,920 --> 00:10:38,770
তিনি অন্য এক জায়গায় অপেক্ষা করছেন।
138
00:10:38,770 --> 00:10:40,480
আমরা একে আমাদের সাথে নিয়ে যাচ্ছি।
139
00:10:41,590 --> 00:10:44,300
কিন্তু এভাবে আমার পুরস্কার...
140
00:10:44,300 --> 00:10:47,850
আমি ভেবেছিলাম মহামান্য উলফকে দেখানোর
পর আমি একে নিজের হাতে মেরে ফেলব...
141
00:10:47,850 --> 00:10:49,310
এই বাচ্চাটার কী করব?
142
00:10:51,230 --> 00:10:54,100
ও তেনমার খোঁজ করতে করতে এখানে এসেছে।
143
00:10:54,100 --> 00:10:56,860
ওহ? একে চেনো নাকি?
144
00:10:57,520 --> 00:10:59,690
আমি... আমি একে চিনিনা!
145
00:10:59,690 --> 00:11:01,240
এই বাচ্চার এসবের সাথে কোনো সম্পর্ক নেই।
146
00:11:01,240 --> 00:11:02,740
ওকে যেতে দাও...
147
00:11:02,740 --> 00:11:07,950
আমি এই অপয়া বাচ্চাকে মহামান্য উলফের
কাছে নিয়ে যেতে পারিনা।
148
00:11:08,370 --> 00:11:10,290
মেরে ফেলো একে।
149
00:11:10,290 --> 00:11:11,200
থা-থামো!
150
00:11:11,540 --> 00:11:13,080
ওহ, বাচ্চাটা আমার মেজাজ বিগড়ে দিচ্ছে।
151
00:11:13,080 --> 00:11:16,380
বাচ্চাটাকে এখনই মেরে ফেলে ওর মুখ বন্ধ করে দাও।
152
00:11:16,380 --> 00:11:17,420
আচ্ছা।
153
00:11:20,130 --> 00:11:20,960
থামো!
154
00:11:40,030 --> 00:11:42,990
ও আমার দলের লোক ছিল...
155
00:11:48,120 --> 00:11:49,410
ডা. তেনমা।
156
00:11:50,290 --> 00:11:52,960
আমাদের অভদ্রতা মাফ করবেন।
157
00:11:52,960 --> 00:11:56,120
আপনি জেনারেল উলফের একজন গুরুত্বপূর্ণ অতিথি।
158
00:12:13,270 --> 00:12:14,190
আয়শে...
159
00:12:23,530 --> 00:12:25,360
আমার শীঘ্রই ওদেরকে জানাতে হবে...
160
00:12:25,360 --> 00:12:26,780
নয়তো আমার শহর...
161
00:12:26,780 --> 00:12:30,080
ওরা আমার বাচ্চাকে পুড়িয়ে মারবে!
162
00:12:32,200 --> 00:12:34,460
আমরা... বন্ধু, তাই না...?
163
00:12:35,750 --> 00:12:37,080
হ্যাঁ, আয়শে।
164
00:12:37,630 --> 00:12:40,170
আমরা বন্ধু!
165
00:12:52,310 --> 00:12:53,770
কী হচ্ছে...?
166
00:13:14,500 --> 00:13:16,250
প্রফেসর গেদেরিশ...
167
00:13:29,970 --> 00:13:32,010
সবাই... মৃত!
168
00:13:36,930 --> 00:13:41,230
জেনারেল উলফ যেখানে অপেক্ষা করছেন,
সেই ম্যানশনে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব।
169
00:13:41,810 --> 00:13:43,820
নিনাও সেখানে আছে?
170
00:13:43,820 --> 00:13:45,740
হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন।
171
00:13:45,740 --> 00:13:49,320
তিনিও আপনার মতোই গুরুত্বপূর্ণ অতিথি।
172
00:13:49,320 --> 00:13:51,320
আর ঐ তুর্কি মহিলাটা?
173
00:13:51,320 --> 00:13:52,240
জানিনা।
174
00:13:52,910 --> 00:13:56,250
আমাদের যা বলা হয়েছে, তার বাইরে আমরা কিছু জানিনা।
175
00:13:57,710 --> 00:13:59,580
আমাদের শহরে ফিরে যেতে হবে!
176
00:13:59,580 --> 00:14:02,590
ক্যালভিন স্টিটে আজ রাতে আগুন লাগবে।
177
00:14:02,590 --> 00:14:04,460
বাসিন্দাদের জানাতে না পারলে...
178
00:14:04,460 --> 00:14:08,260
...যিনি আমাকে খাবার খাইয়েছিলেন আর বাচ্চাটা মারা যাবে!
179
00:14:09,260 --> 00:14:11,010
দুঃখজনক ভাবে...
180
00:14:11,470 --> 00:14:14,760
...আমাদের দায়িত্ব আপনাকে ম্যানশনে নিয়ে যাওয়া।
181
00:14:16,020 --> 00:14:17,140
গাড়ি থামান!
182
00:14:17,850 --> 00:14:18,390
তেনমা!
183
00:14:22,810 --> 00:14:24,980
নিজে নিজেই তুর্কিদের শহরে যেতে পারবে?
184
00:14:25,650 --> 00:14:26,730
আমি কিছুটা পরেই যাচ্ছি।
185
00:14:26,730 --> 00:14:29,030
কিন্তু এখন, আমাকে যেতে হবে।
186
00:14:29,030 --> 00:14:29,820
কিন্তু...
187
00:14:30,240 --> 00:14:31,450
নিজেকে শক্ত করো!
188
00:14:31,450 --> 00:14:32,870
তুমি অনেক সাহসী ছেলে, তাইনা?
189
00:14:32,870 --> 00:14:35,830
তুমি গেলে, ক্যালভিন স্ট্রিটের সবাই বেঁচে যাবে!
190
00:14:35,830 --> 00:14:36,700
তাড়াতাড়ি যাও!
191
00:14:38,000 --> 00:14:38,960
আচ্ছা!
192
00:14:40,580 --> 00:14:42,670
কোনো গাড়িতে উঠতে পারলে, ত্রিশ মিনিটের মতো লাগবে।
193
00:14:47,510 --> 00:14:49,590
খারাপ ব্যবহারের জন্য দুঃখিত।
194
00:14:49,590 --> 00:14:50,220
গাড়ি চালু করুন।
195
00:14:51,930 --> 00:14:55,850
আমাকে ভরসা করে আমার বন্দুক ফেরত
দেওয়ার পরেও, এসব করার জন্য দুঃখিত....
196
00:14:55,850 --> 00:14:58,850
...কিন্তু মনে হচ্ছিল এটা না করলে আপনারা গাড়ি থামাতেন না।
197
00:14:58,850 --> 00:14:59,810
ব্যাপার না।
198
00:15:00,310 --> 00:15:04,310
আপনি বন্দুককে শুধুই কোনো তুচ্ছ
সরঞ্জাম মনে করেন না, জানার পর...
199
00:15:04,310 --> 00:15:06,820
...আমি সিওর জেনারেল উলফ খুশিই হবেন।
200
00:15:16,090 --> 00:15:17,710
প্লিজ, এই দিকে।
201
00:15:17,710 --> 00:15:18,380
নিনা কোথায়?
202
00:15:18,380 --> 00:15:19,760
ও এই ম্যানশনেই আছে?
203
00:15:19,760 --> 00:15:20,290
আমাকে ওর সাথে দেখা করান!
204
00:15:21,660 --> 00:15:26,090
আপনি প্রথমে জেনারেল উলফ আর
প্রফেসর গেদেরিশের সাথে দেখা করবেন।
205
00:15:26,090 --> 00:15:28,210
না, আমাকে দেখান যে ও নিরাপদে আছে!
206
00:15:29,010 --> 00:15:31,550
গেদেরিশ মারা গেছে।
207
00:15:35,090 --> 00:15:37,720
শুধু গেদেরিশই না...
208
00:15:37,720 --> 00:15:40,350
...সাথে ওর সব লোকেরাও মারা গেছে।
209
00:15:40,520 --> 00:15:41,390
কী...!
210
00:15:41,390 --> 00:15:44,520
আমরা মৃতদেহগুলো সরিয়ে ফেলেছি।
211
00:15:45,860 --> 00:15:46,940
আর নিনার কী হয়েছে?
212
00:15:46,940 --> 00:15:50,570
যতক্ষণে আমরা জেনারেল উলফকে নিয়ে
এই ম্যানশনে পৌঁছাই...
213
00:15:50,570 --> 00:15:52,150
...ততক্ষণে সে উধাও হয়ে গেছে।
214
00:15:53,490 --> 00:15:56,240
আপনি ডা. তেনমা, ঠিক?
215
00:15:59,490 --> 00:16:01,330
আপনি কে?
216
00:16:05,250 --> 00:16:08,380
আমার মুখ দেখে হয়তো আমাকে চিনতে পারবেন না...
217
00:16:11,050 --> 00:16:13,090
আসার জন্য ধন্যবাদ।
218
00:16:13,090 --> 00:16:15,430
আমি উলফ।
219
00:16:16,140 --> 00:16:18,300
কিন্তু...
220
00:16:19,510 --> 00:16:22,310
দশ বছর আগের সেই ছবির থেকে
আপনাকে একেবারে আলাদা লাগছে...
221
00:16:26,230 --> 00:16:27,610
ভয়...
222
00:16:30,070 --> 00:16:31,570
ভয়ের কারণে।
223
00:16:34,670 --> 00:16:37,030
আঙ্কেল, আরেকটু তাড়াতাড়ি যেতে পারছেন না?
224
00:16:37,030 --> 00:16:39,450
মজা করছ! আমি এখন ২০০ কিমি/ঘণ্টা স্পিডে গাড়ি চালাচ্ছি।
225
00:16:39,450 --> 00:16:40,990
২০০কিমি/ঘণ্টা?
226
00:16:40,990 --> 00:16:42,660
আপনার মিটার নষ্ট!
227
00:16:43,700 --> 00:16:45,960
মনে হয়না সময়মতো পৌঁছাতে পারব!
228
00:16:47,960 --> 00:16:52,880
মানুষের নাম এক রহস্যময় জিনিস।
229
00:16:52,880 --> 00:16:55,220
আমি যাদেরকে চিনি...
230
00:16:55,220 --> 00:16:58,930
...ওরা সবাই জানে আমি উলফ।
231
00:16:59,720 --> 00:17:00,850
যাইহোক...
232
00:17:00,850 --> 00:17:04,180
...আমি যদি অপরিচিত কোনো লোকদের সাথে সাক্ষাৎ করি...
233
00:17:04,180 --> 00:17:08,560
...আমি তাদের বলি যে আমার নাম উলফ।
234
00:17:08,560 --> 00:17:09,980
কিন্তু আপনি জানেন কি?
235
00:17:09,980 --> 00:17:15,150
আমি যে উলফ, তার প্রমাণ কোথায়?
236
00:17:16,200 --> 00:17:19,780
আপনিই সবার আগে ইয়োহানকে খুঁজে পেয়েছিলেন, তাই না?
237
00:17:19,780 --> 00:17:22,740
হ্যাঁ, বারো বছর আগে।
238
00:17:22,740 --> 00:17:26,470
তারপর আপনি তাকে পূর্ব জার্মান সৈন্য হিসেবে গড়ে তুলতে...
239
00:17:26,470 --> 00:17:27,790
...৫১১ কিন্ডারহাইমে পাঠিয়ে দেন...
240
00:17:28,250 --> 00:17:31,170
না, আপনি তাকে একজন নেতা হিসেবে
গড়ে তুলতে চেয়েছিলেন।
241
00:17:31,170 --> 00:17:32,630
হ্যাঁ...
242
00:17:32,630 --> 00:17:37,010
এক প্রতিভাধর নেতা, যে দেশ ভেঙে পড়ার মূহুর্তে এগিয়ে আসবে।
243
00:17:37,470 --> 00:17:38,800
আর এখনো...
244
00:17:38,800 --> 00:17:41,050
...আপনি তাকে একজন নব-হিটলার বানিয়ে...
245
00:17:41,050 --> 00:17:43,470
...একটা ফ্যাসিবাদী সংস্থা গড়ে তুলতে চাচ্ছেন!
246
00:17:50,060 --> 00:17:54,900
এখন, আমি কিছু সুবিধার জন্য এই সংস্থার
সাথে নামকাওয়াস্তে যুক্ত আছি মাত্র।
247
00:17:54,900 --> 00:17:59,360
যদিও অন্যরা ওকে হিটলারে পরিণত করার চেষ্টা করছে...
248
00:18:00,360 --> 00:18:02,660
...আমার কাছে সেটা একটা ফালতু প্ল্যান।
249
00:18:04,790 --> 00:18:10,210
হিটলারের মতো একজনের দ্বারা ঘটনা
এতোটা দূর গড়িয়েছিল।
250
00:18:10,210 --> 00:18:12,210
হিটলারের জায়গায় ইয়োহান থাকলে...
251
00:18:13,500 --> 00:18:15,050
ওহ, হ্যাঁ।
252
00:18:15,050 --> 00:18:18,010
আমিই ওকে "ইয়োহান" নাম দিয়েছিলাম।
253
00:18:19,300 --> 00:18:26,770
চেকোস্লোভাকিয়া বর্ডারের কাছে, ঘুরে বেড়ানো
অবস্থায় আমরা ওদের দুজকে পেয়েছিলাম।
254
00:18:26,770 --> 00:18:31,020
ওরা বর্ডারের কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে এসেছিল...
255
00:18:31,020 --> 00:18:35,980
...অপুষ্টি আর শীতের কারণে ওরা প্রায়
মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছিল।
256
00:18:38,570 --> 00:18:47,330
আমরা ওদের উদ্ধারের কিছু পরেই ওরা জ্ঞান হারায়।
257
00:18:47,330 --> 00:18:51,120
আপনি যেবার ওর প্রাণ বাঁচান সেবারের মতোই...
258
00:18:55,800 --> 00:18:58,050
ওর যখন জ্ঞান ফিরল...
259
00:18:58,050 --> 00:19:00,930
...আমি ওকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম।
260
00:19:00,930 --> 00:19:03,840
"তোমার এখন কেমন লাগছে?"
261
00:19:03,840 --> 00:19:05,390
আর ও আমাকে উত্তর দিল।
262
00:19:06,680 --> 00:19:10,100
"আপনি খুব শীঘ্রই জানতে পারবেন।"
263
00:19:14,110 --> 00:19:18,190
আমি যে উলফ, এর আর কোনো প্রমাণ আমার কাছে নেই।
264
00:19:18,990 --> 00:19:25,160
আমি যাদের চিনতাম, তারা সবাই, একে পর এক,
এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
265
00:19:25,160 --> 00:19:26,910
আমার স্ত্রী, আমার সন্তান...
266
00:19:26,910 --> 00:19:28,910
...আমার মা-বাবা, আমার ভাই-বোন, আমার আত্মীয়েরা...
267
00:19:28,910 --> 00:19:31,510
...আমার অধীনস্থ কর্মীরা, আমার বন্ধুরা।
268
00:19:31,510 --> 00:19:34,140
সবাই মারা গেছে, একের পর এক...
269
00:19:34,630 --> 00:19:37,300
এসব ইয়োহানের কাজ।
270
00:19:40,210 --> 00:19:43,720
আমাকে নিজেকে উলফ প্রমাণ করার একমাত্র রাস্তা হলো...
271
00:19:43,720 --> 00:19:48,970
....সেই মোটা অঙ্কের টাকা যা আমি পূর্ব জার্মানি
থেকে পালানোর সময় নিজের সাথে এনেছিলাম...
272
00:19:48,970 --> 00:19:52,560
আমি উলফ, এই কথার প্রতি আমার
নিজের বিশ্বাস বাদে...
273
00:19:52,560 --> 00:19:54,980
...আর কেউ জানেনা আমি কে।
274
00:19:54,980 --> 00:19:57,730
"আপনি খুব শীঘ্রই জানতে পারবেন।"
275
00:19:57,730 --> 00:20:00,030
কথাটা বলার সময় ও এটাই বুঝিয়েছিল।
276
00:20:01,360 --> 00:20:02,610
একাকীত্ব।
277
00:20:05,280 --> 00:20:06,950
দেখুন।
278
00:20:10,200 --> 00:20:14,580
"রোমবার্গে, হিলডেন অ্যান্ড অ্যাঙ্গেলস গুদামের
ধ্বংসাবশেষে, আমি আপনার অপেক্ষা করব।"
279
00:20:15,330 --> 00:20:18,090
ইয়োহান আজ সকালে এখানে এসেছিল।
280
00:20:18,710 --> 00:20:23,050
আর ও গেদেরিশ আর তার সাথীদের মেরে ফেলেছে।
281
00:20:23,050 --> 00:20:27,470
আমাকে চিনতো, এমন আরেকজন লোক চলে গেল।
282
00:20:30,220 --> 00:20:35,230
নিনা হয়তো এই মেসেজ দেখে সেখানেই গেছে।
283
00:20:36,350 --> 00:20:38,560
আমি চাই আপনি ওকে মেরে ফেলুন।
284
00:20:42,650 --> 00:20:43,450
কী?
285
00:20:43,450 --> 00:20:44,580
সত্যি?
286
00:20:47,200 --> 00:20:48,280
সত্যি বলছি!
287
00:20:48,280 --> 00:20:51,200
আমাদের তাড়াতাড়ি করে ক্যালভিন
স্ট্রিটের সবাইকে জানাতে হবে!
288
00:20:51,200 --> 00:20:52,580
বিশ্বাসই হচ্ছে না!
289
00:20:52,580 --> 00:20:55,200
শেষ পর্যন্ত, আমার ভাগ্য খুলল!
290
00:20:55,200 --> 00:20:55,870
কী?
291
00:20:55,870 --> 00:20:58,750
আগুন লাগার ওসিলায় আমি ঐ কার্পেটটা হাতাবো!
292
00:20:59,790 --> 00:21:01,050
আমি কত্ত ভাগ্যবান!
293
00:21:01,050 --> 00:21:02,560
চোর কোথাকার!
294
00:21:03,290 --> 00:21:04,550
গাধা!
295
00:21:04,550 --> 00:21:05,670
জোরে বলিস না!
296
00:21:05,670 --> 00:21:07,380
এই ব্যাপারে কাউকে জানতে দেওয়া যাবেনা!
297
00:21:07,380 --> 00:21:08,630
আমাকে ছাড়ো!
298
00:21:09,970 --> 00:21:11,400
শুধু শহরের লোকেরাই না।
299
00:21:11,140 --> 00:21:12,260
ছাড়ো আমাকে!
300
00:21:11,400 --> 00:21:13,730
ঐ ফ্যাসিবাদীগুলো আমাদের কথা
শুনে ফেললে কী হবে ভাব।
301
00:21:13,760 --> 00:21:15,570
ছাড়ো!
302
00:21:14,060 --> 00:21:15,570
আমার প্ল্যান ভেস্তে যাবে!
303
00:21:16,140 --> 00:21:20,740
বিশেষ করে, স্বস্তিকা ট্যাটুওয়ালা
ঐ টাকলাগুলা আমার...!
304
00:21:19,270 --> 00:21:20,730
আমি বলছি ছাড়ো!
305
00:21:32,490 --> 00:21:36,100
কোনো তুর্কি মহিলাকে এখানে ধরে আনা হয়েছিল?
306
00:21:36,100 --> 00:21:38,350
ঐ মহিলাকে থার্ড ফ্লোরে মৃত অবস্থায়
পাওয়া গেছে।
307
00:21:38,370 --> 00:21:41,420
কিন্তু তাকে ইয়োহান মারেনি।
308
00:21:41,420 --> 00:21:43,750
এটা প্রফেসর গেদেরিশের কোনো লোকের কাজ।
309
00:21:47,340 --> 00:21:50,760
আপনার মনে হয় এই লোক ইয়োহানকে
মারতে পারবে?
310
00:21:50,760 --> 00:21:51,970
জানিনা।
311
00:21:52,510 --> 00:21:53,550
তবুও...
312
00:21:53,550 --> 00:21:57,100
...হয়তো সময় হলে সে তা পারতেও পারে।
313
00:22:21,540 --> 00:22:23,540
এসব কী...?
314
00:22:27,540 --> 00:22:34,540
অনুবাদক:
ফেরদৌস শুভ
315
00:23:39,110 --> 00:23:52,520
Next Episode:
Reunion