1 00:00:35,285 --> 00:00:39,279 ২০১৭ সালে ডিজিটালি পুনরুদ্ধৃত। 2 00:00:52,928 --> 00:00:58,890 CRIES AND WHISPERS আর্তনাদ ও ফিসফিস 3 00:02:50,000 --> 00:03:20,000 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 4 00:08:14,452 --> 00:08:17,820 সোমবারের ভোর... 5 00:08:20,208 --> 00:08:23,542 আর আমার যন্ত্রণা হচ্ছে। 6 00:08:34,889 --> 00:08:37,848 আমার বোনেরা... 7 00:08:42,439 --> 00:08:45,352 আর অ্যানা... 8 00:08:46,359 --> 00:08:51,195 পালা করে রাত জাগছে। 9 00:09:33,281 --> 00:09:36,774 গুড মর্নিং। কিছু হয়েছে নাকি? 10 00:09:37,160 --> 00:09:39,652 না, ও চুপই ছিল... মনে হয়। 11 00:09:39,788 --> 00:09:41,575 আমি ঘুমিয়ে পড়েছিলাম। 12 00:10:11,027 --> 00:10:12,939 অ্যানা, চুল্লিটা একটু দেখ। 13 00:12:28,748 --> 00:12:30,910 হে প্রভু, আপনাকে ধন্যবাদ, আমাকে সুস্থ ও প্রফুল্ল 14 00:12:31,042 --> 00:12:33,079 হয়ে জেগে উঠায় সাহায্য করার জন্য 15 00:12:33,211 --> 00:12:35,828 আপনার সুরক্ষায় একটি ভাল ঘুম আর, 16 00:12:35,964 --> 00:12:38,832 একটি বিশ্রামদায়ক রাত উপভোগ করতে পাওয়ায়। 17 00:12:40,218 --> 00:12:43,256 আজ আবার আপনাকে প্রতিদিনের মত মিনতি জানাই 18 00:12:43,429 --> 00:12:47,264 যেন আপনার ফেরেশতারা আমার ছোট মেয়েটার দেখাশোনা ও রক্ষা করেন 19 00:12:47,433 --> 00:12:50,016 যাকে আপনি নিজের অপরিসীম বিজ্ঞতায় 20 00:12:50,186 --> 00:12:53,350 নিজের কাছে স্বর্গে ডেকে নিয়েছেন। 21 00:13:57,670 --> 00:14:00,754 মা প্রায় প্রতিদিন আমার চিন্তায় আসেন, 22 00:14:01,341 --> 00:14:04,459 যদিও তিনি ২০ বছরেরও বেশি আগে মারা গেছেন। 23 00:14:05,136 --> 00:14:07,128 মনে আছে, উনি প্রায়ই 24 00:14:07,263 --> 00:14:10,381 শান্তি ও নির্জনতা খুঁজতে মাঠে চলে যেতেন। 25 00:14:10,975 --> 00:14:14,514 এও মনে আছে আমি কিভাবে দূর থেকে তাঁকে অনুসরণ করতাম 26 00:14:14,979 --> 00:14:17,938 এবং তাঁর অজান্তে গোয়েন্দাগিরি করতাম, 27 00:14:18,524 --> 00:14:22,393 কারণ আমি তাঁকে চরম ঈর্ষান্বিত ভালবাসতাম। 28 00:14:23,488 --> 00:14:27,357 আমি তাঁকে ভালবাসতাম কেননা তিনি ছিলেন ভদ্র, সুন্দর ও প্রাণবন্ত 29 00:14:27,825 --> 00:14:29,817 আর এত বেশী কাছের। 30 00:14:31,204 --> 00:14:34,072 কিন্তু তিনি শীতলভাবে প্রত্যাখ্যান করতেও পারতেন 31 00:14:34,207 --> 00:14:36,620 কিংবা খেলাচ্ছলে নিষ্ঠুর হতে। 32 00:14:37,585 --> 00:14:40,919 তবুও আমি তাঁর জন্য দুঃখ অনুভব করেছি, 33 00:14:41,714 --> 00:14:45,628 আর এখন যেহেতু আমার বয়স হয়েছে, আমি তাঁকে অনেক ভালো বুঝতে পারি। 34 00:14:46,719 --> 00:14:50,258 আমি যদি তাঁকে আবার দেখতে পারতাম আর বলতে পারতাম 35 00:14:50,390 --> 00:14:53,349 যে আমি বুঝতে পারি তাঁর একঘেয়েমি, তাঁর অধৈর্যতা, 36 00:14:53,726 --> 00:14:55,513 তাঁর আকাঙ্ক্ষা, 37 00:14:55,645 --> 00:14:57,762 আর তাঁর একাকীত্ব। 38 00:15:07,407 --> 00:15:10,571 এবং যখন দুষ্ট জাদুকরী শেষ পর্যন্ত 39 00:15:10,701 --> 00:15:13,409 বুঝতে পারল যে ছোট গ্রেটেল তাকে ঠকিয়েছে, 40 00:15:13,538 --> 00:15:16,497 তার নাক বড় হতেই থাকল... 41 00:15:17,083 --> 00:15:19,917 দ্বাদশ রাতের জন্য মা সবসময় একটা পার্টি দিতেন, 42 00:15:20,044 --> 00:15:22,001 মাসি ওলগা আসতেন 43 00:15:22,130 --> 00:15:24,747 জাদু লণ্ঠন আর তাঁর রূপকথার ঝুলি নিয়ে। 44 00:15:24,882 --> 00:15:27,545 আমি সবসময় ভয় পেতাম আর মাঝপথে উঠে চলে যেতাম। 45 00:15:27,677 --> 00:15:30,590 মা যখন আমার সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতেন, 46 00:15:30,763 --> 00:15:33,130 আমি খুব কমই বুঝতে পারতাম উনি কি চান। 47 00:15:33,266 --> 00:15:37,226 মারিয়া আর মায়ের সবসময় ফিসফিস করে বলার কিছু থাকত, 48 00:15:37,395 --> 00:15:39,728 আসলে দুজনই ছিল একই ধরণের। 49 00:15:39,856 --> 00:15:43,440 আমি বিস্ময় আর সন্দেহ নিয়ে তাদের হাসির কারণ সম্পর্কে ভাবতাম। 50 00:15:43,943 --> 00:15:46,105 প্রত্যেকেই খুব আনন্দে ছিল। 51 00:15:46,237 --> 00:15:49,571 আমিই শুধু আনন্দে যোগ দিতে পারিনি। 52 00:15:50,032 --> 00:15:53,070 আমার মনে আছে আরেকবার এক শরতে... 53 00:15:53,536 --> 00:15:55,493 যখন আমি পর্দার আড়ালে লুকিয়ে ছিলাম 54 00:15:55,621 --> 00:15:57,954 আর তাঁকে গোপনে দেখছিলাম। 55 00:15:58,207 --> 00:16:02,451 উনি নিজের সাদা পোশাক পরে লাল ড্রয়িং রুমে বসেছিলেন। 56 00:16:02,879 --> 00:16:05,292 উনি মাথা নিচু করে স্থির হয়ে বসেছিলেন, 57 00:16:05,423 --> 00:16:07,631 হাত দুটি টেবিলে রেখে। 58 00:16:07,758 --> 00:16:10,000 হঠাৎ উনি আমাকে লক্ষ্য করলেন 59 00:16:10,136 --> 00:16:12,549 আর মৃদুস্বরে আমাকে ডাকলেন। 60 00:16:14,932 --> 00:16:17,049 ইতস্তত করে কাছে গেলাম, 61 00:16:17,185 --> 00:16:20,394 ভাবতে ভাবতে যে উনি যথারীতি আমার সমালোচনা করবেন। 62 00:16:27,487 --> 00:16:30,946 কিন্তু তার পরিবর্তে তিনি আমার পানে এত দুঃখ ভরা দৃষ্টিতে তাকালেন 63 00:16:31,073 --> 00:16:33,907 যে আমি প্রায় কেঁদে ফেলি। 64 00:16:38,706 --> 00:16:41,323 আমি নিজের হাত ওনার গালে রাখলাম... 65 00:16:43,503 --> 00:16:46,667 আর সেই সময়টুকুর জন্য আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়লাম। 66 00:17:13,616 --> 00:17:15,699 বাইরে কেউ একজন আছে। 67 00:17:19,205 --> 00:17:20,696 অ্যানা। 68 00:17:23,209 --> 00:17:25,451 বাইরে কেউ এসেছে। 69 00:17:33,844 --> 00:17:35,551 গুড মর্নিং, অ্যাগনেস। 70 00:17:38,516 --> 00:17:40,382 গুড মর্নিং, ডক্টর। 71 00:19:18,908 --> 00:19:22,618 ও খুব ক্লান্ত। মনে হয়না আর বেশী দিন আছে। 72 00:19:23,037 --> 00:19:25,950 আমি নিজেই চলে যাবো, ধন্যবাদ। 73 00:19:29,126 --> 00:19:30,492 ডেভিড। 74 00:20:41,240 --> 00:20:43,232 কতদিন হয়ে গেছে। 75 00:20:45,661 --> 00:20:47,573 আবার কবে দেখা হতে পারে? 76 00:21:36,962 --> 00:21:38,294 না। 77 00:22:23,008 --> 00:22:26,001 মারিয়া আর তার স্বামী জোয়াকিম, 78 00:22:26,262 --> 00:22:28,925 নিজেদের জমিদারিতে কয়েক বছর আগে থাকত, 79 00:22:29,056 --> 00:22:32,549 যখন অ্যাগনেস তার স্বাস্থ্যের জন্য ইতালি গিয়েছিল। 80 00:22:33,435 --> 00:22:37,019 এক সন্ধ্যায়, অ্যানার ছোট মেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিল, 81 00:22:37,189 --> 00:22:41,024 আর মারিয়া নিকটবর্তী শহর থেকে পারিবারিক ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল। 82 00:22:41,235 --> 00:22:43,067 "আ...আ" করো। 83 00:22:44,029 --> 00:22:45,520 আরেকবার। 84 00:22:46,699 --> 00:22:49,817 একটু ব্যাথা করছে, আমি জানি। 85 00:22:50,035 --> 00:22:52,493 ভালো মেয়ে। খুব একটা খারাপ ছিল না, তাই না? 86 00:22:52,621 --> 00:22:54,487 এবার দুজনে সোজা বিছানায়। 87 00:22:54,832 --> 00:22:56,915 একটু ঘুমিয়ে নাও। 88 00:23:04,633 --> 00:23:07,876 - ধন্যবাদ। - তুমি নিশ্চয় ক্ষুধার্ত, ডক্টর। 89 00:23:08,095 --> 00:23:11,054 অন্য রুমে রাতের খাবার রয়েছে, যদি তুমি চাও। 90 00:23:11,223 --> 00:23:13,260 হলে তো ভালোই হয়। 91 00:23:14,226 --> 00:23:15,717 ধন্যবাদ। 92 00:23:37,333 --> 00:23:40,292 অ্যাগনেস আর কারিন এখনও ইতালিতে আছে। 93 00:23:40,628 --> 00:23:42,915 গত সপ্তাহে একটা চিঠি পেয়েছি। 94 00:23:43,464 --> 00:23:45,376 অ্যাগনেস আগের থেকে ভালো আছে। 95 00:23:45,549 --> 00:23:47,586 ওর কাশি আর হচ্ছে না। 96 00:23:48,010 --> 00:23:50,468 আবার পেইন্টিং করা শুরু করেছে। 97 00:23:52,097 --> 00:23:55,181 কারিনের স্বামী ইস্টারে ওদের সঙ্গে যোগ দিয়েছিল। 98 00:23:55,476 --> 00:23:58,890 আবহাওয়াও ভাল রয়েছে, প্রায় গ্রীষ্মের মতো... 99 00:23:59,521 --> 00:24:01,353 যদিও রাতগুলো একটু ঠাণ্ডা। 100 00:24:01,482 --> 00:24:03,439 আর তোমার স্বামী কেমন আছে? 101 00:24:03,609 --> 00:24:05,976 জোয়াকিমের শহরে কিছু কাজ ছিল। 102 00:24:06,111 --> 00:24:08,353 ও আগামীকাল ফিরবে। 103 00:24:09,031 --> 00:24:13,071 আমি বলেছি যে তুমি অ্যানার ছোট মেয়েকে দেখতে আসবে। 104 00:24:13,786 --> 00:24:16,620 ও নিজের শুভকামনা পাঠিয়েছে। - ধন্যবাদ। 105 00:24:21,502 --> 00:24:24,210 গেস্ট রুমটা তোমার জন্য রেডি করেছি। 106 00:24:24,463 --> 00:24:26,420 আবহাওয়া এত খারাপ। 107 00:24:26,548 --> 00:24:29,632 এই আবহাওয়ায় বাড়ি যাওয়া তোমার উচিত হবে না। 108 00:24:33,055 --> 00:24:35,718 তুমি বদলে গেছ। - সত্যি? 109 00:24:37,017 --> 00:24:38,974 অন্য কেউ এসেছে জীবনে? 110 00:24:39,728 --> 00:24:41,594 সবসময় অন্য কেউ থাকে... 111 00:24:42,022 --> 00:24:45,481 যদিও আমি কখনো ভাবিনি যে বিষয়টিতে তোমার আগ্রহ থাকবে। 112 00:24:45,943 --> 00:24:47,650 তা নেই। 113 00:25:07,006 --> 00:25:09,544 তুমি আজকাল চশমা পরো? 114 00:25:19,268 --> 00:25:22,477 তোমাকে কি বিরক্ত করছি? - মোটেই না। 115 00:25:43,584 --> 00:25:46,076 তুমি এত চুপচাপ কেন? 116 00:25:48,964 --> 00:25:51,707 আমরা কি অতীত ভুলে যেতে পারিনি? 117 00:25:57,681 --> 00:25:59,547 এখানে এসো, মারি। 118 00:26:00,768 --> 00:26:02,259 এসো। 119 00:26:05,939 --> 00:26:07,896 আয়নায় দেখো। 120 00:26:08,901 --> 00:26:10,392 তুমি সুন্দর। 121 00:26:10,819 --> 00:26:13,937 হয়ত আমরা যখন একসাথে ছিলাম তার চেয়েও বেশি। 122 00:26:14,615 --> 00:26:16,732 কিন্তু তুমি বদলে গেছ, 123 00:26:17,034 --> 00:26:19,572 আর আমি চাই তুমি দেখ কীভাবে। 124 00:26:20,412 --> 00:26:24,247 এখন তুমি আড় চোখে হিসেবি চকিত দৃষ্টিতে তাকাও। 125 00:26:25,042 --> 00:26:28,035 আগে তুমি সরাসরি সামনে খোলাখুলিভাবে দেখতে... 126 00:26:28,670 --> 00:26:30,627 কোন গোপনতা ছাড়াই। 127 00:26:31,381 --> 00:26:34,965 তোমার মুখে অল্প একটা লোলুপ, অতৃপ্ত অভিব্যক্তি রয়েছে। 128 00:26:35,469 --> 00:26:37,711 এটা আগে খুব কোমল ছিল। 129 00:26:39,431 --> 00:26:42,265 তোমার গায়ের রং এখন ফ্যাকাশে। 130 00:26:42,810 --> 00:26:44,722 তুমি এখন মেকআপ করো। 131 00:26:46,146 --> 00:26:48,763 তোমার সূক্ষ্ম, প্রশস্ত ভ্রু'তে 132 00:26:48,941 --> 00:26:51,649 প্রতিটা চোখের উপর এখন চারটা করে রেখা রয়েছে। 133 00:26:51,944 --> 00:26:54,357 এই আলোতে তুমি তা দেখতে পাবে না, 134 00:26:54,488 --> 00:26:57,356 তবে দিনের উজ্জ্বল আলোতে সেগুলি দেখতে পাবে। 135 00:26:57,491 --> 00:26:59,528 তুমি জানো এই লাইনগুলির কারণ? 136 00:26:59,660 --> 00:27:01,026 না। 137 00:27:01,286 --> 00:27:03,198 উদাসীনতা। 138 00:27:05,165 --> 00:27:07,407 আর নাক থেকে চিবুক পর্যন্ত 139 00:27:07,751 --> 00:27:10,084 নেমে আসা সেই সুন্দর দেহরেখা আজ আর তত 140 00:27:10,671 --> 00:27:12,913 সূক্ষ্মভাবে আঁকা নয়... 141 00:27:14,007 --> 00:27:17,591 অত্যধিক আরাম আর অলসতার ফলে। 142 00:27:19,096 --> 00:27:21,804 আর ওখানে, তোমার নাকের সেতুর কাছে। 143 00:27:22,975 --> 00:27:25,638 তুমি এত ঘনঘন মুখ বেঁকিয়ে হাস কেন? 144 00:27:26,311 --> 00:27:27,893 লক্ষ্য করেছ সেটা? 145 00:27:28,021 --> 00:27:29,978 তুমি প্রায়ই মুখ সিটকাও। 146 00:27:30,274 --> 00:27:32,061 এটা খেয়াল করেছ? 147 00:27:32,651 --> 00:27:34,483 আর নিজের চোখের নিচটা দেখ। 148 00:27:34,987 --> 00:27:37,775 তোমার একঘেয়েমি আর ধৈর্যহীনতা থেকে, 149 00:27:37,906 --> 00:27:41,149 দেখা দিয়েছে কিছু কম লক্ষণীয় বলিরেখা। 150 00:27:42,286 --> 00:27:44,824 তুমি কি সত্যি ওগুলি দেখতে পাচ্ছ? 151 00:27:44,955 --> 00:27:47,447 না, তবে যখন আমাকে চুমু খাও তখন আমি সেটা অনুভব করি। 152 00:27:47,583 --> 00:27:49,495 মনে হয় আমার সাথে ঠাট্টা করছ। 153 00:27:49,710 --> 00:27:51,702 জানি তুমি কোথায় দেখতে পাও। 154 00:27:51,837 --> 00:27:53,499 কোথায়? 155 00:27:53,672 --> 00:27:55,334 নিজের মধ্যে। 156 00:27:55,591 --> 00:27:58,675 কারণ তুমি আর আমি এতটাই একরকম। 157 00:27:59,011 --> 00:28:00,798 বলতে চাও... 158 00:28:01,388 --> 00:28:03,175 আমাদের স্বার্থপরতায়... 159 00:28:03,432 --> 00:28:05,014 শীতলতায়... 160 00:28:05,559 --> 00:28:07,050 আর উদাসীনতায়? 161 00:28:13,734 --> 00:28:17,273 তোমার যুক্তি সবসময় আমাকে বিরক্ত করে। 162 00:28:18,864 --> 00:28:22,733 আমাদের দুজনের মাঝে কি কোন লঘু পরিবেশ থাকতে পারে না? 163 00:28:23,160 --> 00:28:27,120 আমার ক্ষমার প্রয়োজন নেই। 164 00:28:30,125 --> 00:28:31,866 সুপ্রভাত স্যার। 165 00:28:33,045 --> 00:28:34,536 সুপ্রভাত। 166 00:28:48,560 --> 00:28:50,051 ধন্যবাদ। 167 00:28:55,734 --> 00:28:58,647 গুড মর্নিং, জোয়াকিম। গৃহে স্বাগতম। 168 00:28:59,821 --> 00:29:01,403 গুড মর্নিং, মারিয়া। 169 00:29:01,907 --> 00:29:03,899 অ্যানার ছোট মেয়েটা বেশ অসুস্থ। 170 00:29:04,076 --> 00:29:06,159 ডাক্তার গত রাতে এখানে এসেছিলেন। 171 00:29:06,286 --> 00:29:08,027 উনি নিজের শুভেচ্ছা জানিয়েছেন 172 00:29:08,163 --> 00:29:11,827 আর একসঙ্গে শীঘ্রই দাবা খেলার সুযোগের আশা প্রকাশ করেছেন। 173 00:29:12,793 --> 00:29:15,035 আমি ওনাকে রাত্রিবাস করতে বলেছিলাম 174 00:29:15,170 --> 00:29:17,207 কারণ আবহাওয়া খুব খারাপ ছিল। 175 00:29:17,339 --> 00:29:20,878 কেউ জেগে ওঠার আগেই উনি আজ ভোরে চলে গেছেন। 176 00:29:23,136 --> 00:29:27,096 শহরে আনন্দ উপভোগ করেছ, নাকি ভয়ানক ব্যস্ত ছিলে? 177 00:29:30,644 --> 00:29:33,261 ইগারম্যান দম্পতি আমাদের আমন্ত্রণ জানিয়েছে। 178 00:29:33,438 --> 00:29:36,272 তারা চায় আমরা ইস্টার তাদের সাথে কাটাই। 179 00:29:36,400 --> 00:29:38,733 মনে হয় এটা খুব চমৎকার হবে। 180 00:29:38,944 --> 00:29:42,563 একটা স্থান পরিবর্তনের জন্য। তোমার কি মনে হয়? 181 00:29:47,452 --> 00:29:48,909 দেখা যাক। 182 00:30:16,982 --> 00:30:18,723 যাও গিয়ে খেলা করো। 183 00:31:01,193 --> 00:31:02,809 জোয়াকিম। 184 00:31:18,835 --> 00:31:20,417 আমাকে সাহায্য করো। 185 00:31:29,888 --> 00:31:31,550 প্লিজ আমাকে সাহায্য করো। 186 00:31:53,245 --> 00:31:54,702 না। 187 00:32:58,685 --> 00:33:00,176 অ্যানা। 188 00:33:07,861 --> 00:33:09,523 শুনতে পাচ্ছ? 189 00:33:11,323 --> 00:33:13,485 আমি শুধু বাতাসের শব্দ শুনতে পাচ্ছি 190 00:33:13,700 --> 00:33:15,817 আর ঘড়ির টিক টিক। 191 00:33:16,745 --> 00:33:19,829 না... এটা অন্য কিছু। 192 00:33:20,165 --> 00:33:22,327 আমি আর কিছু শুনতে পাচ্ছি না। 193 00:33:26,671 --> 00:33:28,333 আমি ঠাণ্ডায় জমে যাচ্ছি। 194 00:33:33,929 --> 00:33:35,420 শুভ রাত্রি। 195 00:33:54,533 --> 00:33:56,024 এখানে এসো। 196 00:34:03,124 --> 00:34:04,865 আমার কাছে এসো। 197 00:34:14,678 --> 00:34:16,590 তুমি এত দূরে রয়েছ। 198 00:34:20,016 --> 00:34:21,507 এখানে এসো। 199 00:34:23,019 --> 00:34:24,851 এখানে আমার পাশে। 200 00:34:41,705 --> 00:34:43,992 আমার গায়ে কি খুব খারাপ গন্ধ? 201 00:34:55,969 --> 00:34:59,053 এত যন্ত্রণা হচ্ছে। - জানি, অ্যাগনেস। 202 00:34:59,180 --> 00:35:01,263 আমি তোমার সাথে থাকবো। 203 00:35:02,934 --> 00:35:06,393 সব ঠিক হয়ে যাবে। - এত বেশী ব্যাথা হচ্ছে। 204 00:35:19,993 --> 00:35:22,736 আমি যখন আছি তোমার ভয় কীসের। 205 00:35:22,871 --> 00:35:24,487 তুমি সেটা জানো। 206 00:35:28,918 --> 00:35:30,875 বালিশটা এত গরম। 207 00:35:31,129 --> 00:35:33,416 অন্যটা নিতে পারি। 208 00:35:33,632 --> 00:35:35,294 এসো। 209 00:35:36,718 --> 00:35:38,880 একটু উঠে বসতে পারবে? 210 00:35:45,810 --> 00:35:48,097 এবার হেলান দাও। 211 00:35:51,691 --> 00:35:53,478 এখন একটু ভালো লাগছে? 212 00:35:55,695 --> 00:35:57,402 ভালো লাগছে? 213 00:35:57,656 --> 00:35:59,989 তুমি আমার এত যত্ন করো। 214 00:36:21,846 --> 00:36:23,087 কে? 215 00:36:24,432 --> 00:36:26,048 কি হয়েছে? 216 00:36:27,227 --> 00:36:30,244 অ্যাগনেসের অবস্থা আগের থেকে অনেক খারাপ। 217 00:36:42,075 --> 00:36:44,112 মনে হয় ও অজ্ঞান হয়ে গেছে। 218 00:36:44,244 --> 00:36:46,236 ওর শ্বাস প্রশ্বাসও খুব অদ্ভুত। 219 00:36:46,621 --> 00:36:48,613 আমার শালটা আনি। 220 00:37:06,433 --> 00:37:07,924 কারিন। 221 00:37:10,687 --> 00:37:12,929 - কি ব্যাপার? - অ্যাগনেসের অবস্থা আরো খারাপ। 222 00:37:13,064 --> 00:37:14,726 আমি আসছি। 223 00:37:52,103 --> 00:37:54,937 - আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। - আমি তোমার সাথে যাব। 224 00:38:49,494 --> 00:38:52,237 - ডাক্তার কখন আসছেন? - উনি বাড়িতে ছিলেন না। 225 00:38:52,831 --> 00:38:56,165 তুমি জামাকাপড় পরে নাও। আমি ওর কাছে আছি। 226 00:39:40,837 --> 00:39:42,999 এখন অনেক ভালো আছি। 227 00:39:44,257 --> 00:39:46,089 শুধু একটু গরম। 228 00:39:47,051 --> 00:39:50,260 একটু স্নান করে একটা পরিষ্কার গাউন পরতে চাও? 229 00:39:50,388 --> 00:39:51,970 হ্যাঁ, ধন্যবাদ। 230 00:41:29,362 --> 00:41:31,649 একটু জল তেষ্টা পাচ্ছে। 231 00:41:49,590 --> 00:41:51,456 কিছু পড়ে শোনাব? 232 00:41:51,592 --> 00:41:53,834 তাহলে তো দারুণ হবে। 233 00:42:07,567 --> 00:42:09,433 "অধ্যায় ৩৪, 234 00:42:09,694 --> 00:42:13,529 যেখানে মিঃ পিকউইক ভাবেন যে তাঁর স্নান করতে যাওয়াই ভালো। 235 00:42:13,656 --> 00:42:15,363 আর তাই তিনি যান। 236 00:42:16,159 --> 00:42:18,697 'কিন্তু অবশ্যই, প্রিয় মহাশয়,' 237 00:42:18,828 --> 00:42:22,538 মিঃ পিকউইকের অ্যাপার্টমেন্টে বিচারের পরের দিন দাঁড়িয়ে ছোট পার্কার বললো, 238 00:42:22,665 --> 00:42:24,657 'নিশ্চয়ই আপনি বলতে চান না... 239 00:42:24,792 --> 00:42:27,500 সত্যিকারের গুরুত্ব সহকারে, আর বিরক্তি ব্যতিরেকে... 240 00:42:27,628 --> 00:42:30,041 যে আপনি এই খরচ আর ক্ষতি পরিশোধ করবেন না? 241 00:42:30,214 --> 00:42:32,706 একটা আধলাও নয়, মিঃ পিকউইক দৃঢ়তার সাথে বললেন। 242 00:42:32,884 --> 00:42:34,716 'একটা হাফ পেনি'ও নয়।' 243 00:42:35,303 --> 00:42:38,046 'নীতির জন্য হুররে, মহাজন বললেন। 244 00:42:38,181 --> 00:42:40,173 যখন সে বিলটা রিনিউ করবে না,' 245 00:42:40,308 --> 00:42:44,348 মিস্টার ওয়েলার বললেন, যিনি ব্রেকফাস্ট টেবিল সাফ করছিলেন। 246 00:42:44,479 --> 00:42:47,722 'স্যাম,' মিঃ পিকউইক বললেন, 'দয়া করে একবার নীচের তলায় যান'। 247 00:42:47,899 --> 00:42:50,482 'অবশ্যই, স্যার,' মিঃ ওয়েলার জবাব দিলেন, 248 00:42:50,610 --> 00:42:54,729 আর মিঃ পিকউইকের মৃদু ইঙ্গিত বুঝে স্যাম বিদায় নিলেন।" 249 00:43:51,087 --> 00:43:52,828 অ্যানা! 250 00:44:08,938 --> 00:44:10,850 আমি আর পারছি না! 251 00:44:10,982 --> 00:44:13,315 কেউ কি আমাকে সাহায্য করতে পারে না? 252 00:44:14,026 --> 00:44:15,813 আর সহ্য করতে পারছি না! 253 00:44:15,945 --> 00:44:17,982 আমাকে সাহায্য করো! 254 00:44:53,024 --> 00:44:54,765 পারছি না... 255 00:48:45,172 --> 00:48:47,164 ঈশ্বর আমাদের পিতা... 256 00:48:47,883 --> 00:48:50,091 তাঁর অসীম প্রজ্ঞায়, তোমাকে তাঁর নিজের কাছে 257 00:48:50,261 --> 00:48:54,596 ডেকে নিয়েছেন, তোমার যৌবনের প্রস্ফুটিত অবস্থাতেই। 258 00:48:55,015 --> 00:48:57,758 তোমার জীবনে তিনি তোমাকে যোগ্য মনে করেছেন 259 00:48:58,102 --> 00:49:01,721 একটি দীর্ঘ এবং নিদারুন যন্ত্রণা বহন করার। 260 00:49:02,606 --> 00:49:06,441 তুমি ধৈর্য সহকারে ও বিনা অভিযোগে নিজেকে সঁপে দিয়েছ 261 00:49:06,735 --> 00:49:10,149 নিশ্চিত জ্ঞানে যে, প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হয়ে 262 00:49:10,281 --> 00:49:13,649 মৃত্যুর মাধ্যমে তোমার সকল পাপ ক্ষমা পাবে। 263 00:49:13,784 --> 00:49:16,242 স্বর্গ নিবাসী পরম পিতা 264 00:49:16,579 --> 00:49:19,037 তোমার আত্মার প্রতি করুণা করুন 265 00:49:19,290 --> 00:49:21,498 যখন তুমি তাঁর সামনে উপস্থিত হও। 266 00:49:22,418 --> 00:49:25,957 তিনি যেন তাঁর ফেরেশতাদের মাধ্যমে তোমার পার্থিব 267 00:49:26,130 --> 00:49:28,372 যন্ত্রণার স্মৃতি দূর করে দেন। 268 00:49:53,699 --> 00:49:55,656 যদি তুমি আমাদের সকলের 269 00:49:55,784 --> 00:49:59,869 যন্ত্রণা, নিজের দুর্ভাগা শরীরে একত্রিত করে থাকো... 270 00:50:00,164 --> 00:50:03,828 আর যদি তুমি মৃত্যুর মাধ্যমে এটি নিজের সাথে বহন করে থাকো 271 00:50:04,001 --> 00:50:06,334 আর যদি তুমি ঈশ্বরের সাক্ষাৎ পাও 272 00:50:07,046 --> 00:50:09,163 সেই অন্য দেশে... 273 00:50:09,715 --> 00:50:13,083 আর যদি তিনি নিজের মুখাবয়ব তোমার দিকে ফেরান... 274 00:50:13,886 --> 00:50:17,880 আর বলার ভাষা যদি তোমার জানা থাকে 275 00:50:18,015 --> 00:50:20,428 যাতে ঈশ্বর তোমাকে শুনতে এবং বুঝতে পারেন... 276 00:50:20,559 --> 00:50:24,519 আর যদি তুমি তাঁর সঙ্গে কথা বলার অনুমতি পাও... 277 00:50:25,314 --> 00:50:27,351 যদি এই সবকিছু সম্ভব হয়... 278 00:50:28,317 --> 00:50:30,229 তাহলে আমাদের জন্য প্রার্থনা কোরো। 279 00:50:30,861 --> 00:50:33,103 অ্যাগনেস, আমার প্রিয় সন্তান... 280 00:50:33,364 --> 00:50:35,481 আমি এখন যা বলছি তা শোনো। 281 00:50:35,616 --> 00:50:37,858 যারা এই অন্ধকার আর দুর্বিসহ পৃথিবীতে 282 00:50:38,077 --> 00:50:40,535 একটি নিষ্ঠুর ও খোলা আকাশের নীচে 283 00:50:40,663 --> 00:50:43,497 থেকে গেছে, তাদের জন্য প্রার্থনা কোরো। 284 00:50:44,208 --> 00:50:47,622 ইশ্বরের চরণে নিজের সকল কষ্ট নিবেদন কোরো 285 00:50:48,045 --> 00:50:51,038 আর আমাদের হয়ে ক্ষমা প্রার্থনা কোরো। 286 00:50:51,173 --> 00:50:53,711 আবেদন কোরো আমাদের মুক্ত করতে 287 00:50:54,218 --> 00:50:56,631 সকল উদ্বেগ... 288 00:50:57,096 --> 00:50:58,883 সকল অবসাদ... 289 00:50:59,139 --> 00:51:01,381 আর আমাদের গভীর সন্দেহ থেকে। 290 00:51:01,559 --> 00:51:05,143 আমাদের জীবনকে অর্থ প্রদান করতে তাঁর কাছে অনুরোধ কোরো। 291 00:51:06,772 --> 00:51:11,142 অ্যাগনেস, তুমি যে কিনা দীর্ঘদিন ধরে এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করেছে, 292 00:51:11,944 --> 00:51:14,231 তুমি অবশ্যই আমাদের হয়ে 293 00:51:14,405 --> 00:51:16,988 আবেদন জানানোর যোগ্য। 294 00:51:24,582 --> 00:51:26,995 সে ছিল আমার স্বীকৃত সন্তান। 295 00:51:28,419 --> 00:51:31,583 আমাদের অনেক দীর্ঘ এবং অন্তরঙ্গ আলোচনা হয়েছে। 296 00:51:32,965 --> 00:51:35,708 তার বিশ্বাস আমার চেয়েও দৃঢ় ছিল। 297 00:51:48,522 --> 00:51:51,014 আগামীকাল প্যারিশ অফিসে আসুন 298 00:51:51,150 --> 00:51:54,609 তাহলে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করতে পারি। 299 00:52:47,915 --> 00:52:50,953 কারিন আর তার স্বামী ফ্রেডরিক, 300 00:52:51,168 --> 00:52:55,412 কয়েক বছর আগে কূটনৈতিক পেশায় নিযুক্ত ছিলেন। 301 00:52:56,006 --> 00:53:00,125 একবার বাড়িতে আসার পথে, তারা কিছু মাস নিজেদের জমিদারিতে কাটায়। 302 00:53:02,846 --> 00:53:05,509 অ্যানা, আর একটু মাছ দিতে পারো? 303 00:53:16,652 --> 00:53:19,190 তুমি যোগ দেবে নাকি? - না, ধন্যবাদ। 304 00:53:45,931 --> 00:53:48,218 তুমি মুচকি হাসছ কেন? 305 00:53:48,350 --> 00:53:49,716 আমি হাসছি না। 306 00:54:31,894 --> 00:54:34,728 তুমি কফি খাবে, না আমরা এবার উঠবো? 307 00:54:35,230 --> 00:54:37,267 কফি চাই না, ধন্যবাদ। 308 00:55:27,658 --> 00:55:29,194 দেরী হয়ে গেছে। 309 00:55:29,409 --> 00:55:31,651 আমার মতে এবার শুতে যাওয়াই ভালো। 310 00:56:06,947 --> 00:56:10,361 একটা মিথ্যার জাল, পুরোটাই। 311 00:56:32,723 --> 00:56:34,760 আমার দিকে তাকিও না। 312 00:56:43,191 --> 00:56:45,478 আমার দিকে ওভাবে তাকিও না, শুনতে পাচ্ছ? 313 00:56:50,657 --> 00:56:51,864 দুঃখিত। 314 00:56:58,874 --> 00:57:01,366 আমাকে ক্ষমা করো। 315 00:57:07,633 --> 00:57:09,249 আমাকে ড্রেস খুলতে সাহায্য করো। 316 00:59:21,683 --> 00:59:23,174 তুমি যেতে পারো। 317 00:59:38,742 --> 00:59:41,029 একটা মিথ্যার জাল ছাড়া আর কিছুই নয়। 318 00:59:42,913 --> 00:59:45,246 এর প্রতিটা অংশ। 319 00:59:48,293 --> 00:59:50,205 মিথ্যার জাল... 320 01:02:37,587 --> 01:02:39,249 কি করছো তুমি? 321 01:02:39,589 --> 01:02:43,424 এস্টেট সম্পর্কে কিছু পুরনো চিঠি আর নথিপত্র পড়ে দেখছি। 322 01:02:44,094 --> 01:02:45,585 কারিন... 323 01:02:46,221 --> 01:02:48,463 আমি চাই আমরা বন্ধু হই। 324 01:02:49,266 --> 01:02:51,804 আমি চাই আমরা একে অপরের সাথে কথা বলি। 325 01:02:52,018 --> 01:02:54,260 যতই হোক, আমরা বোন। 326 01:02:54,562 --> 01:02:57,020 আমাদের একসঙ্গে কত স্মৃতি রয়েছে। 327 01:03:00,443 --> 01:03:02,901 কত আশ্চর্যের যে আমরা একে অন্যকে স্পর্শ করি না, 328 01:03:03,029 --> 01:03:05,487 শুধু দরকারি কথাই বলি। 329 01:03:10,078 --> 01:03:12,365 কেন তুমি আমার বন্ধু হবে না? 330 01:03:12,789 --> 01:03:15,827 আমরা দুজনেই কখনও খুশি আর কখনও অসুখী হয়েছি। 331 01:03:16,001 --> 01:03:19,711 আমরা একসাথে হাসতে আর কাঁদতে পারতাম। 332 01:03:19,838 --> 01:03:23,206 আমরা সারা দিন রাত একসাথে কথা বলতে পারতাম। 333 01:03:23,758 --> 01:03:26,592 আমরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম। 334 01:03:31,433 --> 01:03:34,847 মাঝে মাঝে আমাদের এই ছোটবেলার বাড়িতে ঘুরে বেড়াই, 335 01:03:34,978 --> 01:03:38,096 যেখানে সবকিছুই অদ্ভুত আর পরিচিত... 336 01:03:38,857 --> 01:03:41,474 মনে হয় আমি স্বপ্নের ঘোরে আছি... 337 01:03:43,611 --> 01:03:47,400 আর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। 338 01:03:51,661 --> 01:03:54,574 হ্যাঁ, আমি অগভীর আর শিশুসুলভ। 339 01:03:55,915 --> 01:03:59,909 তুমি পড়েছ, চিন্তা করেছ আর আমার থেকে অনেক বেশী 340 01:04:00,045 --> 01:04:02,332 অভিজ্ঞতা লাভ করেছ। 341 01:04:07,969 --> 01:04:10,177 আমরা কি একে অপরকে জানতে 342 01:04:10,347 --> 01:04:12,509 আর আরও বেশী কাছে আসতে 343 01:04:12,682 --> 01:04:14,719 এই দিনগুলো ব্যবহার করতে পারি না? 344 01:04:17,896 --> 01:04:20,013 এই দূরত্ব আর এই নীরবতা আর আমার 345 01:04:20,148 --> 01:04:21,764 সহ্য হচ্ছে না। 346 01:04:22,609 --> 01:04:25,522 তোমাকে আঘাত করার মত কিছু কি বলেছি? 347 01:04:25,904 --> 01:04:27,440 এটা করা সহজ, 348 01:04:27,572 --> 01:04:30,531 তবে বিশ্বাস করো, তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি। 349 01:04:59,062 --> 01:05:01,019 কি পড়ছ তুমি? 350 01:05:01,398 --> 01:05:04,061 - অ্যাগনেসের ডায়েরি। - কী লেখা আছে? 351 01:05:04,234 --> 01:05:06,772 "বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০।" 352 01:05:07,362 --> 01:05:09,069 লেখা আছে... 353 01:05:09,989 --> 01:05:13,733 "আমি নিজের জীবনে সম্ভাব্য শ্রেষ্ঠ উপহার পেয়েছি। 354 01:05:13,952 --> 01:05:15,909 এটাতে অনেক কিছু রয়েছে: 355 01:05:16,079 --> 01:05:17,195 ঘনিষ্ঠতা, 356 01:05:17,330 --> 01:05:18,866 সাহচর্য, 357 01:05:18,998 --> 01:05:21,741 স্নেহ, কোমলতা। 358 01:05:22,419 --> 01:05:26,003 মনে হয় এটাকেই 'অনুগ্রহ' বলা হয়।" 359 01:05:29,008 --> 01:05:32,172 না, আমাকে ছোঁবে না! আমার কাছে এসো না! 360 01:05:33,888 --> 01:05:35,754 আমি স্পর্শ করা সহ্য করতে পারি না। 361 01:06:50,340 --> 01:06:53,754 আমি চাই না তুমি এমন করো। 362 01:06:54,636 --> 01:06:56,548 আমি চাই না। 363 01:06:57,514 --> 01:07:01,133 আমি চাই না তুমি আমার প্রতি সদয় হও। 364 01:07:04,604 --> 01:07:05,685 না! 365 01:07:14,948 --> 01:07:18,112 আমি সহ্য করতে পারছি না! 366 01:07:18,826 --> 01:07:20,863 এটা একটা নিরন্তর যন্ত্রণা। 367 01:07:21,287 --> 01:07:23,324 এটা নরকে থাকার মত। 368 01:07:24,082 --> 01:07:26,415 আমি শ্বাস নিতে পারছি না। 369 01:07:26,751 --> 01:07:28,617 সব অপরাধ! 370 01:07:36,052 --> 01:07:37,509 না! 371 01:07:43,601 --> 01:07:46,514 আমাকে একা থাকতে দাও। 372 01:07:47,272 --> 01:07:49,059 আমাকে ছোঁবে না। 373 01:07:49,566 --> 01:07:51,432 আমাকে ছোঁবে না। 374 01:07:59,617 --> 01:08:02,735 আমি দুঃখিত সকালে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। 375 01:08:02,912 --> 01:08:05,279 জানি না আমার উপর কী ভর করেছিল। 376 01:08:05,790 --> 01:08:09,409 মনে হয় অ্যাগনেসের মৃত্যু ঘিরে আমার সমস্ত আবেগ। 377 01:08:09,544 --> 01:08:13,379 আমরা ওকে এত ভালবাসতাম। এখন যখন শেষকৃত্য হয়ে গেছে, 378 01:08:13,506 --> 01:08:16,374 আমাদের আইনজীবীকে সমস্ত আইনি কাজকর্ম দেখতে বলব। 379 01:08:16,509 --> 01:08:18,250 অ্যানা, ফল আনো প্লিজ। 380 01:08:18,386 --> 01:08:21,504 সবথেকে ভালো হয় যদি আমরা বাড়ি আর জমি বিক্রি করে দিই। 381 01:08:21,764 --> 01:08:24,552 তুমি আর আমি বাকি সব যেমন 382 01:08:24,684 --> 01:08:27,051 আসবাব, কাঁচের বাসন, রুপার জিনিষ আর বই... 383 01:08:27,186 --> 01:08:29,599 নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি। 384 01:08:29,731 --> 01:08:32,519 অ্যানা, তুমি একটু বাইরে যাবে? 385 01:08:41,576 --> 01:08:43,943 অ্যানা'র ব্যাপারে কী করব? 386 01:08:44,537 --> 01:08:48,781 আমার পরামর্শ, ওকে একটু বেশী কিছু দিয়ে ছেড়ে দিই। 387 01:08:49,459 --> 01:08:52,327 আমরা ওকে অ্যাগনেসের কিছু ছোট জিনিষও দেব। 388 01:08:52,462 --> 01:08:54,294 ও খুব অনুরক্ত ছিল। 389 01:08:54,505 --> 01:08:57,794 শুনেছি ওরা বেশ ঘনিষ্ঠ ছিল। 390 01:08:58,134 --> 01:09:01,798 এখন সে প্রচলিত গতানুগতিক ভাবে আমাদের অনুসরণ করে। 391 01:09:01,971 --> 01:09:03,803 আমার মনে হয়... 392 01:09:12,398 --> 01:09:14,014 এটা সত্য। 393 01:09:15,360 --> 01:09:16,976 আমি... 394 01:09:19,238 --> 01:09:21,025 প্রায়ই ভেবেছি... 395 01:09:22,950 --> 01:09:25,158 নিজের জীবন শেষ করে দেবো। 396 01:09:26,496 --> 01:09:28,032 এটা... 397 01:09:29,040 --> 01:09:30,827 এটা খুবই জঘন্য। 398 01:09:32,585 --> 01:09:34,497 এটা অধঃপতন... 399 01:09:39,175 --> 01:09:41,792 আর এটা কখনই বদলায় না। 400 01:09:58,695 --> 01:10:02,029 হেনরিক খুব চমৎকার আইনজীবী, তোমাকে আশ্বাস দিচ্ছি। 401 01:10:12,458 --> 01:10:14,700 আমার স্বামী বলে আমি নড়বড়ে। 402 01:10:15,461 --> 01:10:17,123 ঠিকই বলে। 403 01:10:17,630 --> 01:10:19,417 আমি একদম আনাড়ি। 404 01:10:20,091 --> 01:10:22,708 দেখ, আমার হাতদুটো অনেক বড়। 405 01:10:23,344 --> 01:10:25,381 ওরা আমার কথা মানে না! 406 01:10:45,366 --> 01:10:48,154 তুমি সেই বিব্রত হাসি নিয়ে ওখানে বসে রয়েছ। 407 01:10:49,162 --> 01:10:52,405 যেমন কথোপকথনের কথা ভেবেছিলে, এটা সেরকম নয়। 408 01:10:56,836 --> 01:10:59,249 তুমি কি বুঝতে পারো আমি তোমাকে ঘৃণা করি? 409 01:10:59,547 --> 01:11:02,756 তুমি কি বুঝতে পারো তোমার ওই ছেনালিপনা আর নীরস হাসি 410 01:11:02,884 --> 01:11:04,796 আমার কত বোকা বোকা লাগে? 411 01:11:08,890 --> 01:11:12,975 কিছু না বলে জানি না আমি এত দিন তোমার সঙ্গে কাটিয়েছি কীভাবে? 412 01:11:15,188 --> 01:11:17,350 আমি তোমার ভিতরটা দেখতে পাই, 413 01:11:17,482 --> 01:11:19,644 তুমি আর তোমার আদর 414 01:11:19,776 --> 01:11:21,984 আর তোমার মিথ্যা প্রতিশ্রুতি। 415 01:11:26,365 --> 01:11:28,948 ভাবতে পারো এত ঘৃণা মনে ধারণ করে কেউ 416 01:11:29,118 --> 01:11:31,610 কিভাবে আমার মত দিন কাটাতে পারে? 417 01:11:31,746 --> 01:11:34,204 কোন করুণা বা স্বস্তি অথবা 418 01:11:34,415 --> 01:11:36,782 কোন ধরনের সাহায্য ছাড়াই। 419 01:11:41,005 --> 01:11:42,746 আমি সব দেখেছি। 420 01:11:43,007 --> 01:11:46,091 কিছুই আমার চোখ এড়ায় না, বুঝলে? 421 01:12:02,318 --> 01:12:06,562 এবার শোনো আসল কারিন যখন কথা বলে তখন কেমন লাগে। 422 01:12:15,540 --> 01:12:17,953 তুমি ওখানে বসে নিজের ঠান্ডা হাসি হাসছ। 423 01:12:18,084 --> 01:12:19,746 কি ভাবছ তুমি? 424 01:12:19,877 --> 01:12:21,994 দয়া করে বলবে আমাকে? 425 01:12:23,422 --> 01:12:26,085 আমি কি ম্যাডামের মতামত শুনতে পারি? 426 01:12:28,094 --> 01:12:30,882 না! ঠিক যেমনটি ভেবেছিলাম। 427 01:12:31,639 --> 01:12:33,676 তুমি বরং চুপ থাকবে। 428 01:12:34,851 --> 01:12:36,467 আর তুমিই ঠিক! 429 01:13:12,555 --> 01:13:14,091 আমাকে ক্ষমা কর। 430 01:13:16,976 --> 01:13:18,888 হয়ত তুমি ভালই চাও। 431 01:13:20,771 --> 01:13:23,605 হয়ত তুমি শুধু আমাকে আরও ভালভাবে জানতে চাও। 432 01:13:24,525 --> 01:13:26,232 আমার প্রিয় মারিয়া... 433 01:13:26,736 --> 01:13:28,398 আমাকে ক্ষমা কর। 434 01:13:28,779 --> 01:13:30,987 আমি অনর্থক বকবক করছি। 435 01:13:31,991 --> 01:13:34,699 না, এটাও সত্য নয়। 436 01:13:36,120 --> 01:13:38,954 মারিয়া, আমার দিকে তাকাও। 437 01:13:41,584 --> 01:13:44,497 মারিয়া, আমার দিকে তাকাও। 438 01:16:02,975 --> 01:16:05,058 আপনারা কি শুনতে পাচ্ছেন না? 439 01:16:06,729 --> 01:16:08,686 কেউ কাঁদছে। 440 01:16:08,898 --> 01:16:10,685 শুনতে পাচ্ছেন না? 441 01:16:10,816 --> 01:16:13,058 কেউ শুধু কাঁদছে আর কাঁদছে। 442 01:18:00,426 --> 01:18:02,292 তুমি কি এখন আমাকে ভয় পাচ্ছ? 443 01:18:02,428 --> 01:18:04,385 না, আমি ভয় পাচ্ছি না। 444 01:18:05,514 --> 01:18:07,506 আমি মরে গেছি, বুঝলে। 445 01:18:10,644 --> 01:18:13,261 সমস্যা হল আমি ঘুমাতে পারছি না। 446 01:18:13,856 --> 01:18:15,973 তোমাদের সবাইকে ছেড়ে যেতে পারব না। 447 01:18:18,360 --> 01:18:20,317 আমি এত ক্লান্ত। 448 01:18:21,947 --> 01:18:24,189 কেউ কি আমাকে সাহায্য করতে পারে না? 449 01:18:24,408 --> 01:18:26,525 এটা শুধুই স্বপ্ন, অ্যাগনেস। 450 01:18:27,161 --> 01:18:29,323 না, এটা স্বপ্ন নয়। 451 01:18:31,081 --> 01:18:33,243 হয়ত তোমার জন্য এটা স্বপ্ন, 452 01:18:33,375 --> 01:18:35,367 কিন্তু আমার জন্য নয়। 453 01:18:37,213 --> 01:18:39,921 আমি চাই কারিন এখানে আসুক। 454 01:18:46,722 --> 01:18:48,588 অ্যাগনেস চায় কারিন 455 01:18:48,724 --> 01:18:50,465 ভিতরে যান। 456 01:19:03,489 --> 01:19:06,573 তুমি কি আমার হাত ধরে আমাকে উষ্ণ করবে না? 457 01:19:08,410 --> 01:19:11,619 আতঙ্ক না কাটা পর্যন্ত আমার সাথে থাকো। 458 01:19:13,874 --> 01:19:16,116 আমার চারপাশটা অনেক ফাঁকা। 459 01:19:29,223 --> 01:19:32,091 তুমি যা চাইছ তা কেউ করবে না। 460 01:19:33,102 --> 01:19:34,684 আমি এখনো বেঁচে আছি। 461 01:19:34,812 --> 01:19:37,646 তোমার মৃত্যুর সাথে আমার কোন সম্পর্ক নেই। 462 01:19:43,195 --> 01:19:46,233 হয়তো যদি আমি তোমাকে ভালোবাসতাম... 463 01:19:48,575 --> 01:19:50,407 কিন্তু আমি বাসি না। 464 01:19:54,248 --> 01:19:57,332 তুমি যা চাইছ তা বীভত্স। আমি এখন এখান থেকে যাচ্ছি। 465 01:19:57,459 --> 01:19:59,667 কয়েক ঘন্টার মধ্যে আমি চলে যাব। 466 01:20:10,889 --> 01:20:12,505 অ্যানা। 467 01:20:12,891 --> 01:20:14,382 হ্যাঁ। 468 01:20:18,647 --> 01:20:20,855 আমি চাই মারিয়া আসুক। 469 01:20:39,626 --> 01:20:41,117 অ্যাগনেস চায়, মারিয়া 470 01:20:41,253 --> 01:20:43,165 ভিতরে আসুক। 471 01:21:27,549 --> 01:21:29,506 ভয় পেয়ো না। 472 01:21:30,886 --> 01:21:32,878 প্লিজ আমাকে স্পর্শ করো। 473 01:21:34,431 --> 01:21:36,388 এসো আমার সাথে কথা বলো। 474 01:21:37,976 --> 01:21:40,559 আমার হাত ধরে আমাকে উষ্ণ করো। 475 01:21:40,687 --> 01:21:44,226 তুমি আমার বোন। আমি তোমাকে একা ছাড়বো না। 476 01:21:45,943 --> 01:21:48,731 আমি তোমার জন্য ভীষণ দুঃখিত বোধ করছি। 477 01:21:53,409 --> 01:21:55,401 মনে আছে যখন আমরা ছোট ছিলাম 478 01:21:55,577 --> 01:21:58,445 খেলতে খেলতে সন্ধ্যা নেমে আসত? 479 01:21:59,081 --> 01:22:01,198 আমরা হঠাৎ ভয় পেয়ে যেতাম, 480 01:22:01,375 --> 01:22:03,617 আমরা পরস্পরকে জড়িয়ে ধরতাম 481 01:22:03,752 --> 01:22:05,789 আর একে অপরকে শক্ত করে ধরে থাকতাম। 482 01:22:07,172 --> 01:22:10,131 এখনও ঠিক তাই, তাই না? 483 01:22:10,384 --> 01:22:12,592 কি বলছ শুনতে পাচ্ছি না। 484 01:22:13,512 --> 01:22:15,595 আরও কাছে আসতে হবে। 485 01:22:18,976 --> 01:22:20,512 আরও কাছে। 486 01:22:24,273 --> 01:22:26,105 আমার হাতদুটো ধরো। 487 01:23:38,180 --> 01:23:40,172 আমি তোমার সাথে থাকবো। 488 01:23:40,516 --> 01:23:42,428 আমি এখানে থাকবো। 489 01:23:43,644 --> 01:23:45,351 কেঁদো না। 490 01:23:48,190 --> 01:23:49,806 আমি আছি। 491 01:24:03,872 --> 01:24:07,036 আপনার আর ভয় পাওয়ার দরকার নেই। আমি ওর যত্ন নেব। 492 01:24:07,292 --> 01:24:09,830 আমাকে নিজের মেয়ের কথা ভাবতে হবে। 493 01:24:09,962 --> 01:24:13,330 এটা ওকে বুঝতে হবে। আমার স্বামীর আমাকে দরকার। 494 01:24:13,465 --> 01:24:16,208 এটা বীভৎস, ঘৃণ্য, অর্থহীন! 495 01:24:16,385 --> 01:24:18,342 ও ইতিমধ্যে পচতে শুরু করেছে। 496 01:24:18,470 --> 01:24:20,837 ওর হাতে জঘন্য দাগ রয়েছে। 497 01:24:21,098 --> 01:24:22,839 আমি ওর সাথে থাকব। 498 01:25:11,857 --> 01:25:15,476 অন্ত্যেষ্টিক্রিয়া সহনীয় ছিল। কেউ কাঁদেনি বা হিস্টিরিয়া-গ্রস্ত হয়ে উঠেনি। 499 01:25:15,611 --> 01:25:17,819 ধন্যবাদ। তোমার প্যাকিং শেষ হয়েছে? 500 01:25:17,946 --> 01:25:19,983 ম্যা'ম। একটা লাস্ট ট্রাঙ্ক নিচে নামানো বাকি। 501 01:25:20,115 --> 01:25:21,777 তাড়াতাড়ি করো। আমাদের হাতে সময় কম। 502 01:25:22,284 --> 01:25:24,116 মিউজিকটা চমৎকার ছিল। 503 01:25:24,286 --> 01:25:26,699 ঈশ্বর কে ধন্যবাদ যে পাদ্রি কাজটা সংক্ষেপে সেরেছেন। 504 01:25:26,955 --> 01:25:30,119 আমরা ভাগ্যবান যে তাঁর ঠান্ডা লেগেছিল তাই ডিনারটা বাতিল করতে পারলাম। 505 01:25:30,250 --> 01:25:33,834 - আমাদের কি অ্যানার জন্য কিছু করা উচিত নয়? - কিছু করা? 506 01:25:33,962 --> 01:25:35,919 বুঝলাম না। 507 01:25:36,048 --> 01:25:38,461 গত ১২ বছর ধরে সে অ্যাগনেসের দেখাশোনা করছে। 508 01:25:38,592 --> 01:25:42,131 তাকে কি সামান্য অর্থ দেওয়া বা কোন নতুন জায়গা খুঁজতে সাহায্য করা উচিত নয়? 509 01:25:42,304 --> 01:25:44,512 প্রশ্নই ওঠে না। ও কম বয়েসি আর কর্মঠ। 510 01:25:44,640 --> 01:25:46,632 এখানে তো কাজটা সহজ ছিল। 511 01:25:46,767 --> 01:25:48,929 ওর ভবিষ্যত আমাদের দায়িত্ব নয়। 512 01:25:49,061 --> 01:25:51,348 আমি অবশ্য প্রতিশ্রুতি দিয়েছি যে ও একটা স্মারক নিতে পারে। 513 01:25:51,480 --> 01:25:54,063 - নিজের পছন্দের? - মনে হয় তার সেই অধিকার আছে। 514 01:25:54,483 --> 01:25:58,318 আমি এই ধরণের স্বতস্ফূর্ততাকে ঘৃণা করি, কিন্তু কথা দেওয়া মানে কথা দেওয়া। 515 01:25:58,445 --> 01:26:00,903 আমাদের এখনই ওর সাথে কথা বলা উচিত। 516 01:26:10,248 --> 01:26:14,288 অ্যানা, দরকার হলে তুমি এখানে কিছুদিন থাকতে পারো। 517 01:26:14,544 --> 01:26:17,127 তোমাকে অ্যাগনেসের একটা স্মারক নিতে দেওয়ার 518 01:26:17,255 --> 01:26:19,042 প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 519 01:26:25,472 --> 01:26:28,180 ধন্যবাদ। আমার কিছুই চাই না। 520 01:26:29,184 --> 01:26:33,679 ও মহৎ সাজার চেষ্টা করছে, তাতে অবশ্য ও অধিক কিছুই পাবে না। 521 01:26:35,357 --> 01:26:38,020 - মাসের শেষ পর্যন্ত থাকো। - আচ্ছা। 522 01:26:38,360 --> 01:26:41,979 বেশ, যদি আর কিছু করার না থাকে। 523 01:26:42,114 --> 01:26:46,199 স্টেশনে যাওয়ার রাস্তাগুলো তুষারে ঢেকে যাওয়ার আগেই যাওয়া যাক। 524 01:26:49,037 --> 01:26:51,245 গুড বাই, অ্যানা। ধন্যবাদ। 525 01:26:54,167 --> 01:26:55,203 ধন্যবাদ। 526 01:26:58,964 --> 01:27:01,172 এখানে এতদিন থাকার জন্য ধন্যবাদ। 527 01:27:24,489 --> 01:27:26,196 তাড়াতাড়ি কর। 528 01:27:41,214 --> 01:27:44,173 - এক সেকেন্ড কথা বলতে পারি? - অবশ্যই। 529 01:27:46,470 --> 01:27:48,837 সেদিন সন্ধ্যায় আমরা আরো কাছে এসেছি... 530 01:27:49,055 --> 01:27:51,138 যা আলোচনা করেছি তা নিয়ে কি ভেবে দেখেছ? 531 01:27:51,266 --> 01:27:52,427 অবশ্যই। 532 01:27:53,602 --> 01:27:56,185 আমাদের সব সঙ্কল্প কি আমরা মেনে চলতে পারি? 533 01:27:56,313 --> 01:27:58,270 প্রিয় কারিন, কেন পারব না? 534 01:27:58,690 --> 01:28:00,352 আমি জানি না। 535 01:28:01,943 --> 01:28:04,276 সেই সন্ধ্যা থেকে সবকিছুই কত আলাদা। 536 01:28:04,404 --> 01:28:07,147 মনে হয় আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। 537 01:28:12,954 --> 01:28:15,116 কী নিয়ে ভাবছ তুমি? 538 01:28:15,624 --> 01:28:17,240 আমাদের কথোপকথন। 539 01:28:17,375 --> 01:28:19,162 না, সে নিয়ে নয়। 540 01:28:19,294 --> 01:28:22,958 ভাবছি যে আমি অপেক্ষা করালে জোয়াকিম সেটা কতটা অপছন্দ করে। 541 01:28:23,131 --> 01:28:25,589 বুঝতে পারছি না কেন তুমি হঠাৎ করে দাবি করছ 542 01:28:25,717 --> 01:28:27,925 যে আমি আমার সমস্ত চিন্তার হিসাব তোমাকে দেবো। 543 01:28:29,054 --> 01:28:31,137 ঠিক কী তুমি চাও? 544 01:28:36,478 --> 01:28:37,478 কিছুই না। 545 01:28:38,355 --> 01:28:42,895 সেক্ষেত্রে, আমি এখন বিদায় জানালে আহত হয়ো না। 546 01:28:51,952 --> 01:28:55,491 তুমি আমাকে ছুঁয়েছিলে। তোমার কি তা মনে নেই? 547 01:28:55,997 --> 01:28:58,535 আমি আমার করা প্রতিটি নির্বোধ কাজ মনে রাখি না, 548 01:28:58,667 --> 01:29:02,001 আর তার জবাবদিহি করতেও আমি রাজি নই! 549 01:29:06,550 --> 01:29:10,385 প্রিয় কারিন, বাচ্চাদের আমার ভালবাসা দিও আর ভাল থেকো। 550 01:29:10,512 --> 01:29:13,505 যথারীতি, দ্বাদশ রাতে আমাদের আবার দেখা হবে। 551 01:29:16,977 --> 01:29:18,513 দুঃখজনক। 552 01:30:11,615 --> 01:30:14,858 "বুধবার, তেসরা সেপ্টেম্বর। 553 01:30:16,578 --> 01:30:19,787 বাতাসে শীতের পরশ শরতের আগমনের বার্তা জানায়, 554 01:30:20,123 --> 01:30:22,911 তবে দিনগুলি এখনও সুন্দর আর কোমল... " 555 01:30:23,251 --> 01:30:27,586 আমার বোন কারিন আর মারিয়া আমাকে দেখতে এসেছে। 556 01:30:29,090 --> 01:30:31,173 আবার একসাথে থাকতে পারাটা অসাধারণ 557 01:30:31,301 --> 01:30:33,384 পুরানো দিনের মত। 558 01:30:33,929 --> 01:30:36,216 আমি অনেক ভালো বোধ করছি। 559 01:30:36,431 --> 01:30:39,924 এমনকি আমরা একসঙ্গে হাঁটতে যেতেও সক্ষম হয়েছিলাম। 560 01:30:40,435 --> 01:30:42,927 এটা ছিল একটা চমৎকার অভিজ্ঞতা, 561 01:30:43,229 --> 01:30:47,348 বিশেষ করে আমার জন্য, যেহেতু আমি বহুদিন বাইরে যাইনি। 562 01:30:49,819 --> 01:30:53,108 আমরা হঠাৎ হাসতে শুরু করলাম আর পুরানো দোলনাটার দিকে ছুটতে লাগলাম 563 01:30:53,239 --> 01:30:56,152 যেটা আমরা ছোটবেলার পরে আর ব্যবহার করিনি। 564 01:30:56,493 --> 01:30:59,952 আমরা এতে তিনজন ছোট বোনের মতো বসেছিলাম, 565 01:31:00,163 --> 01:31:04,123 আর অ্যানা আমাদের ধাক্কা দিয়েছিল, ধীরে ধীরে আর আলতো করে। 566 01:31:06,419 --> 01:31:08,786 আমার সমস্ত ব্যথা আর যন্ত্রণা চলে গিয়েছিল। 567 01:31:09,589 --> 01:31:13,629 পৃথিবীতে আমি যাদের সবথেকে বেশি পছন্দ করি তারা আমার সাথে ছিল। 568 01:31:13,927 --> 01:31:16,965 আমি আমার চারপাশে তাদের গালগল্প করতে শুনছিলাম। 569 01:31:17,097 --> 01:31:19,840 আমি তাদের দেহের উপস্থিতি অনুভব করতে পারছিলাম, 570 01:31:20,350 --> 01:31:22,637 আর তাদের হাতের উষ্ণতা। 571 01:31:22,978 --> 01:31:26,096 আমি সেই মুহূর্তটাকে আঁকড়ে থাকতে চাইছিলাম, আর ভাবছিলাম... 572 01:31:26,940 --> 01:31:29,648 "যাই হোক না কেন, এটাই সুখ। 573 01:31:30,235 --> 01:31:32,978 আমি এর চেয়ে ভালো কিছু চাইতে পারি না। 574 01:31:35,323 --> 01:31:38,066 এখন, কয়েক মিনিটের জন্য, 575 01:31:38,201 --> 01:31:40,693 আমি পূর্ণতা অনুভব করছি, 576 01:31:40,912 --> 01:31:44,076 আর নিজের জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতা বোধ করছি, 577 01:31:44,332 --> 01:31:46,665 যা আমাকে এত কিছু দিয়েছে। " 578 01:31:47,585 --> 01:31:51,920 এইভাবে নীরব হয় সকল 'আর্তনাদ ও ফিসফিস'।