1 00:01:59,200 --> 00:02:18,000 :.:.: NAVARASA :.:.: 9 Stories, 9 Emotions Episode 03 : Wonder (বিস্ময়) 2 00:02:22,333 --> 00:02:24,375 সবেমাত্র আমার জ্ঞান ফিরলো। 3 00:02:26,166 --> 00:02:28,833 শারীরিকভাবে কিছুটা অন্যরকম অনুভব করছি। 4 00:02:29,708 --> 00:02:33,791 শরীরের স্নায়ুগুলো ঠিক আছে। কিন্তু স্মৃতি কিছুটা গোলমেলে। 5 00:02:36,833 --> 00:02:41,833 শৈশবের প্রত্যেকটা ঘটনা আমি মনে করতে পারছি। 6 00:02:43,250 --> 00:02:45,666 ভুলতে চাওয়া ঘটনাগুলোর কথাও মনে করতে পারছি। 7 00:02:48,875 --> 00:02:52,958 জানি না স্বাভাবিক জীবনে কখনো ফিরতে পারব কিনা। 8 00:02:55,083 --> 00:02:58,666 বুদ্ধিমত্তার বাইরে কিছু দেখার আকাঙ্ক্ষা 9 00:03:00,416 --> 00:03:01,708 কখনো ভালো ধারণা নয়। 10 00:03:05,166 --> 00:03:06,416 সেটা আমাদের ধ্বংস করে দেবে 11 00:03:08,708 --> 00:03:10,041 কোনো না কোনো উপায়ে। 12 00:03:16,993 --> 00:03:30,276 PROJECT AGNI 13 00:03:30,708 --> 00:03:33,041 বাবা? 14 00:03:35,791 --> 00:03:38,708 ছেলেটা কতক্ষণ ধরে ডাকছে। শুনতে পাচ্ছো না? 15 00:03:40,916 --> 00:03:43,250 অনেকদিন পর বাসা থেকে বের হলাম। 16 00:03:43,333 --> 00:03:44,875 স্যরি, সেজন্য কিছুটা... 17 00:03:45,458 --> 00:03:48,708 তোমাকে এখানে নিয়ে এসেছিলাম যেন একদিন এসব নিয়ে না ভাবো। 18 00:03:48,791 --> 00:03:49,875 তাহলে কেন? 19 00:03:51,125 --> 00:03:52,791 পুরনো অভ্যাস সহজে বদলায় না। 20 00:03:53,416 --> 00:03:54,750 দূর হও, ভিষ। 21 00:03:56,958 --> 00:03:58,000 আরে, লক্ষ্মী। 22 00:03:59,208 --> 00:04:00,791 রেগে গেলে, বাপরে! 23 00:04:01,458 --> 00:04:03,416 গিয়ে তোমার কাজকে জড়িয়ে ধরো। 24 00:04:03,500 --> 00:04:06,958 তোমার ছেলে আর আমি যেদিন থাকবো না সেদিন তুমি আমাদের গুরুত্ব বুঝতে পারবে। 25 00:04:07,041 --> 00:04:08,000 জানেমান, 26 00:04:08,083 --> 00:04:09,166 আমার কথা শোনো। 27 00:04:09,833 --> 00:04:11,375 আমার কাজের কেবল মনটা দরকার। 28 00:04:12,416 --> 00:04:14,916 কিন্তু‌ আমার হৃদয় সব সময় তোমার পিছনে ঘোরে, তুমি যেখানেই থাকো। 29 00:04:15,000 --> 00:04:15,833 কেমন লাগলো? 30 00:04:17,125 --> 00:04:18,250 ভাগো। 31 00:04:30,375 --> 00:04:31,458 ফোন করেছিলি? 32 00:04:32,500 --> 00:04:33,416 কৃষ্ণা... 33 00:04:34,708 --> 00:04:35,875 এটা আমার নতুন নাম্বার। 34 00:04:37,166 --> 00:04:38,208 কেমন আছিস? 35 00:04:38,708 --> 00:04:40,208 কাজের চাপে, সবসময়ের মতো। 36 00:04:41,333 --> 00:04:43,166 সোজাসুজি কথায় আসি। 37 00:04:43,833 --> 00:04:45,291 চেন্নাই আসতে পারবি? 38 00:04:45,375 --> 00:04:48,625 গুরুত্বপূর্ণ কিছু একটা পেলাম, আর যেটা তোর জানা উচিত। 39 00:04:49,250 --> 00:04:52,125 'তোর' বলতে ISRO এর লোকদের? [ISRO - ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা] 40 00:04:52,208 --> 00:04:53,500 হুম। 41 00:04:54,333 --> 00:04:56,833 তাহলে আমাদের এটা পেশাদার আলাপ, 42 00:04:56,916 --> 00:04:59,958 নাকি পুরনো বন্ধুর সাথে ব্যক্তিগত আলাপ? 43 00:05:01,166 --> 00:05:03,208 আসলে, খুবই ব্যক্তিগত ধরণের। 44 00:05:05,041 --> 00:05:06,000 ঠিক আছে, তাহলে। 45 00:05:06,750 --> 00:05:08,291 কখনো আমাকে এমন জরুরি তলব করিসনি, 46 00:05:08,375 --> 00:05:11,291 সুতরাং ধরে নিচ্ছি যে তোর মনে যুগান্তকারী কিছু একটা এসেছে। 47 00:05:13,291 --> 00:05:14,333 রাতের ফ্লাইটে রওনা হব। 48 00:05:15,000 --> 00:05:16,208 হতাশ করিস না। 49 00:05:16,875 --> 00:05:18,708 বিশ্বাস কর, করব না। 50 00:05:19,875 --> 00:05:20,750 দেখা হবে তাহলে। 51 00:05:58,583 --> 00:06:00,916 - হেই, কৃষ্ণা। আসার জন্য ধন্যবাদ। - আরে! 52 00:06:01,000 --> 00:06:03,375 - সফর কেমন ছিল? - কিছুটা ঝাঁকুনির। 53 00:06:08,916 --> 00:06:10,166 তোর ছেলে কোথায়? 54 00:06:10,916 --> 00:06:12,625 মা আর ছেলে বাইরে গেছে। 55 00:06:14,083 --> 00:06:15,666 কীসের এতো জরুরি তলব? 56 00:06:16,375 --> 00:06:17,416 মাত্র এখানে আসলি। 57 00:06:17,500 --> 00:06:19,750 কিছুটা সময় দে, বুঝে যাবি। 58 00:06:19,833 --> 00:06:21,000 ওখানে চল। 59 00:06:21,875 --> 00:06:22,833 শোন... 60 00:06:23,541 --> 00:06:26,625 আমি কোনো সাধারণ অফিসে কাজ করি না, ISRO অফিসে। 61 00:06:27,958 --> 00:06:30,083 সারাদিন কাজ করার পর, এখানে আসলাম। 62 00:06:30,916 --> 00:06:32,000 আমার আসা যেন স্বার্থক হয়। 63 00:06:32,541 --> 00:06:33,708 হুইস্কি নাকি কফি? 64 00:06:34,250 --> 00:06:36,166 - কফি দিয়ে শুরু করি। - নিশ্চয়ই। 65 00:06:40,916 --> 00:06:41,958 জানিস, 66 00:06:42,041 --> 00:06:43,833 চাইলে এখন তুই আমার সাথে সেখানে কাজ করতে পারতি। 67 00:06:44,708 --> 00:06:48,583 তোর জিনিয়াস লেভেলের দক্ষতায় এতো দিনে আমার বস হয়ে যেতি। 68 00:06:49,208 --> 00:06:51,541 অফারের চিঠিটা প্রত্যাখ্যান করা তোর উচিত হয়নি। 69 00:06:52,708 --> 00:06:55,416 কিন্তু কী, সবকিছুর পরেও এখন তুই বিশেষ কোনো ভবঘুরে বাবা। 70 00:06:56,041 --> 00:06:59,208 তোর ফোন পাওয়ার সাথে সাথে দেশের সর্বোচ্চ বিজ্ঞানীরা আসতে রেডি থাকে। 71 00:06:59,291 --> 00:07:01,333 - যেমন আজ আমি এখানে। - হেই। 72 00:07:02,250 --> 00:07:03,791 আমাকে অনুশোচনায় ফেলার চেষ্টা করিস না। 73 00:07:03,875 --> 00:07:04,833 পারবি না। 74 00:07:04,916 --> 00:07:08,208 আমি এতো নিয়ম-কানুন অনুসরণ করে অবরুদ্ধ জায়গায় কাজ করতে পারি না। 75 00:07:08,291 --> 00:07:09,541 চা'ও খেতে পারি না। 76 00:07:09,625 --> 00:07:10,625 বা কফি যাই বলিস! 77 00:07:12,708 --> 00:07:14,166 আমার মন মুক্ত থাকতে চায় 78 00:07:15,291 --> 00:07:16,291 আর জ্ঞান ভাগ করতে চায়। 79 00:07:16,375 --> 00:07:19,250 হুম? বলতে থাক। মন ছুঁয়ে যাচ্ছে। 80 00:07:19,833 --> 00:07:22,291 বেশি সময় নেব না। মাত্র ১৫ মিনিট। 81 00:07:26,208 --> 00:07:27,083 তোর সময় শুরু হচ্ছে এখন। 82 00:07:32,166 --> 00:07:33,958 ২০১২ সালের ২১ ডিসেম্বর। 83 00:07:34,958 --> 00:07:36,333 তোর কাছে এটার মানে কী? 84 00:07:38,250 --> 00:07:41,583 মায়ান সভ্যতা অনুসারে, প্রায় সব প্রাচীন সভ্যতা 85 00:07:41,666 --> 00:07:43,708 তারিখটাকে পৃথিবীর শেষ দিন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল। 86 00:07:43,791 --> 00:07:47,250 তারিখটা পার হয়ে ৮ বছর হয়ে গেল। কেন আমরা ধ্বংসের মুখোমুখি হইনি? 87 00:07:48,666 --> 00:07:50,208 হয়তো তারা ভুল হিসাব করেছিল? 88 00:07:50,916 --> 00:07:52,583 দেখ, এটাই সমস্যা। 89 00:07:52,666 --> 00:07:55,666 কোনো ঘটনা ঘটলে তখন আমরা সেটা তদন্ত করি। 90 00:07:55,750 --> 00:07:57,125 অন্যথায় সেটা উপেক্ষা করি। 91 00:07:58,250 --> 00:07:59,583 সেদিন কিছু একটা ঘটেছিল। 92 00:08:02,083 --> 00:08:03,500 তোর কথায় এখন আগ্রহ পাচ্ছি। 93 00:08:04,583 --> 00:08:06,833 সুমেরীয় সভ্যতা সম্পর্কে কতটুকু জানিস? 94 00:08:08,625 --> 00:08:11,041 পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। 95 00:08:11,833 --> 00:08:13,666 বহু উদ্ভাবনের সূচনা ছিল এই সভ্যতায়। 96 00:08:13,750 --> 00:08:18,166 জ্যোতির্বিজ্ঞান, গণিত, বিজ্ঞান, কৃষি, 97 00:08:18,250 --> 00:08:19,916 নগর পরিকল্পনা ইত্যাদির ইত্যাদির। 98 00:08:20,000 --> 00:08:21,458 তারা কখনোই এটা করতে পারতো না 99 00:08:21,541 --> 00:08:24,833 কোনো উন্নত সভ্যতার সাহায্য ছাড়া। 100 00:08:24,916 --> 00:08:27,375 তারা কোনো রকম সাহায্য ছাড়া এসব অর্জন করতে পারতো না। 101 00:08:28,208 --> 00:08:29,625 তো, আমি যদি এখন তোকে বলি, 102 00:08:30,166 --> 00:08:33,166 আমাদের পৃথিবীতে মানুষের আবির্ভাবের কারণ ঈশ্বর না, 103 00:08:33,250 --> 00:08:34,708 কোনো উন্নত বহিরাগত জাতি। 104 00:08:35,250 --> 00:08:36,500 তুই সেটা বিশ্বাস করবি? 105 00:08:40,291 --> 00:08:42,375 গতকাল সারারাত 'Interstellar' দেখেছিলি? 106 00:08:42,875 --> 00:08:47,416 আমি জানি যে তুই নোলানের বিশাল ভক্ত। কিন্তু বিজ্ঞানের কথা বল, আষাঢ়ে গল্প না। 107 00:08:47,500 --> 00:08:49,500 আষাঢ়ে গল্প বলা শুরু করলে তুই এখানে টিকতে পারবি না। 108 00:08:49,583 --> 00:08:50,750 যাই হোক। 109 00:08:51,583 --> 00:08:53,583 আমেরিকানরা কখনো চাঁদে অবতরণ করেনি। 110 00:08:53,666 --> 00:08:59,000 ডিরেক্টর স্ট্যানলি কুব্রিক 'Area 51' স্থানে নকল চাঁদের অবতরণ ভিডিও করেছিল। 111 00:08:59,708 --> 00:09:01,708 কয়েক দশক ধরে সেটা গোপন ছিল। 112 00:09:01,791 --> 00:09:04,333 কিন্তু 'The Shining' মুভিতে তা সূক্ষ্মভাবে সে প্রকাশ করেছিল। 113 00:09:04,416 --> 00:09:06,375 তাই সরকার তাকে বহিষ্কার করেছিল। 114 00:09:06,458 --> 00:09:07,541 তাই না? 115 00:09:08,666 --> 00:09:10,875 - তুই কি মাতাল, ভিষ? - আষাঢ়ে গল্প এরকম। 116 00:09:11,708 --> 00:09:13,291 আমি যেটা বলছিলাম তা গুরুতর। 117 00:09:13,375 --> 00:09:15,166 প্লিজ, মনযোগ দিয়ে শোন। 118 00:09:15,791 --> 00:09:16,750 ঠিক আছে, বলতে থাক। 119 00:09:17,833 --> 00:09:19,791 আমাদের পৃথিবী আর মহাবিশ্বের 120 00:09:19,875 --> 00:09:21,791 সৃষ্টি এবং উপনিবেশ জানা মতে 121 00:09:21,875 --> 00:09:23,666 আনুন্নাকীদের দ্বারা হয়েছিল। 122 00:09:24,583 --> 00:09:26,958 অত্যন্ত বুদ্ধিমান কোনো প্রজাতি... 123 00:09:27,041 --> 00:09:28,375 যারা ভবিষ্যত থেকে এসেছিল। 124 00:09:31,458 --> 00:09:33,250 তোর মাথাটা ঘুরতে থাকলে, আমি আর কীভাবে বলবো? 125 00:09:33,333 --> 00:09:35,333 কেবল তো শুরু করলাম, বন্ধু। 126 00:09:36,000 --> 00:09:37,791 দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে কথা বলি। 127 00:09:38,291 --> 00:09:39,125 জ্যোতির্বিদ্যা। 128 00:09:39,208 --> 00:09:40,791 - কী? - তারকাদের ভবিষ্যদ্বাণী। 129 00:09:40,875 --> 00:09:42,791 আমাদের জীবনে গ্রহের প্রভাব। 130 00:09:42,875 --> 00:09:44,333 তুই এসবে বিশ্বাস করিস? 131 00:09:45,041 --> 00:09:46,000 কোনোভাবেই না। 132 00:09:46,083 --> 00:09:47,041 সেরকমই ভেবেছিলাম। 133 00:09:48,875 --> 00:09:50,416 গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে, 134 00:09:50,500 --> 00:09:53,375 জ্যোতিষীরা কীভাবে আমাদের জীবনের অনেক ঘটনারই পূর্বাভাস দিয়ে থাকে? 135 00:09:53,458 --> 00:09:55,500 কখন আমাদের কী করতে হবে সেসব। 136 00:09:55,583 --> 00:09:59,041 সঠিকভাবে করা হলে, বেশিরভাগ সময়ে তারা সঠিক হয়। কীভাবে? 137 00:10:02,583 --> 00:10:06,333 দেখ, আমাদের শরীর সেই একই উপাদান দিয়ে গঠিত যা মহাবিশ্বকে তৈরি করেছে। 138 00:10:07,958 --> 00:10:11,625 আমাদের জন্মের সময়ে গ্রহের অবস্থান ঠিক করে আমাদের জীবন কেমন হবে। 139 00:10:12,750 --> 00:10:14,250 তো তুই বলার চেষ্টা করছিস 140 00:10:14,333 --> 00:10:16,125 আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই। 141 00:10:17,125 --> 00:10:18,833 আফসোসের ব্যাপার, কিন্তু হ্যাঁ। 142 00:10:19,458 --> 00:10:20,291 দাঁড়া। 143 00:10:20,833 --> 00:10:22,916 প্রথমে পৃথিবীর উৎপত্তির ব্যাপারে 144 00:10:23,000 --> 00:10:24,500 কিছু অদ্ভুত ধারণার কথা বললি। 145 00:10:25,000 --> 00:10:26,500 আর এখন জ্যোতির্বিদ্যার কথা বলছিস। 146 00:10:28,166 --> 00:10:30,166 এসব বলে আসলে কী বোঝাতে চাইছিস? 147 00:10:34,291 --> 00:10:35,875 আমরা কম্পিউটার সিম্যুলেশনে আছি। 148 00:10:35,958 --> 00:10:38,333 কী বললি? আবার বল। 149 00:10:38,416 --> 00:10:40,375 আমাদের এই সমগ্র মহাবিশ্ব 150 00:10:40,458 --> 00:10:42,750 কোনো কম্পিউটার সিম্যুলেশন যেটা আনুন্নাকিদের দ্বারা তৈরি। 151 00:10:43,333 --> 00:10:45,833 কোনো প্রাচীন সিম্যুলেশন, সুনির্দিষ্টভাবে। 152 00:10:45,916 --> 00:10:48,750 আমার মাত্র বলা জ্যোতির্বিদ্যা আর গ্রহের অবস্থান এইগুলো 153 00:10:48,833 --> 00:10:51,541 প্রত্যেকটা মানুষের জীবনের সংকেত। 154 00:10:52,041 --> 00:10:54,250 যেন কোনো ডিভাইসের কাস্টমাইজড প্রোগ্রাম। 155 00:10:54,958 --> 00:10:56,125 ভিডিও গেমের মতো। 156 00:10:56,208 --> 00:10:59,583 আমরা যেটা সত্য মনে করি তা বাস্তব হওয়া জরুরি না। 157 00:11:02,666 --> 00:11:05,416 আমাদের মনে কখন কীসের চিন্তা আসবে 158 00:11:05,500 --> 00:11:07,000 আর কীভাবে আমরা প্রতিক্রিয়া জানাবো 159 00:11:07,083 --> 00:11:08,333 সবকিছুই পূর্বনির্ধারিত করা থাকে। 160 00:11:08,416 --> 00:11:10,458 স্বাধীন চিন্তার বিষয়টা যেন রসিকতা। 161 00:11:11,083 --> 00:11:12,708 সকলে একইরকম চিন্তা করা শুরু করলে, 162 00:11:12,791 --> 00:11:14,208 সমাজ বলে কোনো কিছু থাকবে না। 163 00:11:14,291 --> 00:11:16,083 মনযোগ দিয়ে ইতিহাস পড়লে দেখা যায় 164 00:11:16,666 --> 00:11:18,333 মানবজাতির প্রতিটা গুরুত্বপূর্ণ ঘটনার 165 00:11:18,416 --> 00:11:21,291 অন্যান্য উপায়ে পুনরাবৃত্তি ঘটছে। 166 00:11:22,583 --> 00:11:24,625 তুই জানিস? আসলে, এটা একটা রসিকতা। 167 00:11:24,708 --> 00:11:26,291 তোকে বিশ্বাস করে এতো দূর আসলাম। 168 00:11:26,375 --> 00:11:28,250 আর তুই আমাকে মনগড়া গল্প শুনাচ্ছিস। 169 00:11:29,583 --> 00:11:31,500 তোর আষাঢ়ে গল্প যথেষ্ট শুনলাম। 170 00:11:39,916 --> 00:11:41,250 কোথায় যাচ্ছিস? 171 00:11:41,875 --> 00:11:42,791 বস। 172 00:11:51,166 --> 00:11:52,833 মাত্র ১৫ মিনিট সময় চেয়েছিলাম। 173 00:11:53,666 --> 00:11:55,583 সময় এখনো বাকি আছে। বস। 174 00:12:11,000 --> 00:12:12,125 আমার এখন হুইস্কি লাগবে। 175 00:12:14,291 --> 00:12:15,958 ভগবান! নিজের চেহারাটা দেখ। 176 00:12:17,208 --> 00:12:19,708 সবকিছুর ব্যাখ্যা করে শেষে ডেমো দেখাবো ভেবেছিলাম, 177 00:12:20,958 --> 00:12:22,291 কিন্তু তুই তাড়াহুড়ো করছিলি। 178 00:12:26,750 --> 00:12:29,250 মাত্র যা ঘটলো সেটা বুঝিয়ে বলবি? 179 00:12:29,833 --> 00:12:30,750 মোটেও না। 180 00:12:31,500 --> 00:12:33,083 আগে, তুই রিল্যাক্স হয়ে বস। 181 00:12:36,916 --> 00:12:38,458 আমাদের দুটো দুনিয়া আছে, কৃষ্ণা। 182 00:12:39,250 --> 00:12:41,541 একটা হলো সচেতন বাস্তবতার দুনিয়া, 183 00:12:41,625 --> 00:12:42,958 যেখানে আমরা এখন আছি। 184 00:12:43,041 --> 00:12:43,958 অন্যটা... 185 00:12:44,041 --> 00:12:46,083 আমাদের অবচেতন বাস্তবতার দুনিয়া। 186 00:12:46,791 --> 00:12:47,708 আমাদের স্বপ্নের জগত। 187 00:12:48,375 --> 00:12:50,791 যদি একটা CPU হয়, তাহলে অন্যটা ব্যাটারি। 188 00:12:51,541 --> 00:12:54,166 একটা সহজে চালানোর জন্য, অন্যটা বিদ্যুৎ সরবরাহ করে। 189 00:12:55,833 --> 00:12:57,125 আর আমাদের এই দুনিয়ায়, 190 00:12:58,541 --> 00:13:02,125 প্রতিটা মানুষের মন একটা উচ্চতর নেটওয়ার্কের সাথে সংযোগ করা। 191 00:13:02,208 --> 00:13:06,291 সেটাকে বলতে পারিস আনুন্নাকি, ঈশ্বর, কোনো অতি বুদ্ধিমান সত্তা বা যা খুশি। 192 00:13:06,375 --> 00:13:07,291 সবগুলোই এক। 193 00:13:07,791 --> 00:13:11,125 তাই আমি যেটা দেখি বা শুনি তুইও সেটা দেখিস বা শুনিস। 194 00:13:11,208 --> 00:13:12,875 আমরা সবাই সংযুক্ত। 195 00:13:15,083 --> 00:13:17,541 মাত্র যা ঘটলো তার সাথে এসব কীভাবে সম্পর্কিত? 196 00:13:20,041 --> 00:13:22,291 ২০১২ সালের ২১ ডিসেম্বর, 197 00:13:22,875 --> 00:13:25,125 আমাদের অবচেতন বাস্তবতার দুনিয়া, 198 00:13:25,208 --> 00:13:27,750 আমাদের স্বপ্নের জগত, বিচ্ছিন্ন হতে শুরু করে। 199 00:13:28,875 --> 00:13:29,708 ঠিক আছে। 200 00:13:30,291 --> 00:13:32,375 পৃথিবীর জনসংখ্যা প্রায় আট বিলিয়ন। 201 00:13:33,125 --> 00:13:35,291 যার মানে প্রায় আট বিলিয়ন সংযোগ 202 00:13:35,375 --> 00:13:38,000 আমাদের স্বপ্নের জগতে স্থিতিশীল হওয়া জরুরি। 203 00:13:38,083 --> 00:13:42,458 কিন্তু গত আট বছরে, সংযোগগুলো অদৃশ্য হতে শুরু করে। 204 00:13:43,250 --> 00:13:45,833 সামনের আরও ৫০ বছরে, আমাদের স্বপ্নের জগত মুছে যাবে। 205 00:13:45,916 --> 00:13:47,041 তার সাথে, 206 00:13:47,125 --> 00:13:50,833 মানবজাতি আর স্বপ্ন দেখতে পারবে না। 207 00:13:52,500 --> 00:13:55,541 সেক্ষেত্রে, এটা তো কেবল একটা ব্যাকআপ, তাই না‌? 208 00:13:55,625 --> 00:13:58,333 মূল সিস্টেম তো এখনো কাজ করছে। 209 00:13:58,416 --> 00:14:00,166 যেমনটা বলেছিলাম, বিজ্ঞান রহস্যময়। 210 00:14:01,208 --> 00:14:03,958 আমরা যা কল্পনা করি, তার বিপরীত ঘটনা ঘটতে পারে। 211 00:14:06,458 --> 00:14:07,500 আয়। 212 00:14:15,375 --> 00:14:17,041 মন উন্মুক্ত রাখিস, কৃষ্ণা। 213 00:14:49,500 --> 00:14:50,875 কী এসব? 214 00:14:51,375 --> 00:14:53,083 এটাকে বলা হয় ড্রিফটার। 215 00:14:53,875 --> 00:14:56,500 স্বপ্নের অবস্থা আরো অধ্যয়ন করার জন্যই আমি এটা তৈরি করেছিলাম। 216 00:14:57,125 --> 00:14:59,625 কিন্তু আমাদের চাওয়া অনুসারে বিজ্ঞান তো আর কাজ করে না। 217 00:15:00,500 --> 00:15:03,666 ঠিক আছে, স্বপ্ন নিয়ে অধ্যয়ন করা আমার কাছে জটিল মনে হচ্ছে না। 218 00:15:04,375 --> 00:15:06,666 হ্যাঁ, কিন্তু আমার আইডিয়া ছিল মনকে মুক্ত ভাবে ছেড়ে দেওয়া, 219 00:15:06,750 --> 00:15:10,083 যেন আমরা ভিতরে সংঘটিত অবচেতন মনের কার্যকলাপ রেকর্ড করতে পারি। 220 00:15:10,833 --> 00:15:11,875 আর? 221 00:15:11,958 --> 00:15:14,833 আর আমি নিচে যা যা বলেছিলাম তার সাথে এগুলোকে সংযুক্ত কর। 222 00:15:14,916 --> 00:15:16,125 তোর প্রশ্নের জবাব পেয়ে যাবি। 223 00:15:16,625 --> 00:15:18,625 কিছুই মাথায় ঢুকছে না, ভিষ্ণু। 224 00:15:20,875 --> 00:15:23,583 বলেছিলাম না জন্ম নেওয়ার সময় আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে যায়? 225 00:15:23,666 --> 00:15:24,958 আমি বোঝাতে চেয়েছিলাম 226 00:15:25,041 --> 00:15:27,833 আমাদের পুরো জীবনটা আমাদের অবচেতন মনে পূর্ব-নির্ধারিত করা। 227 00:15:27,916 --> 00:15:30,208 আর সেটা নিয়ন্ত্রণ করতে পারলে, 228 00:15:30,291 --> 00:15:31,791 ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করা সম্ভব। 229 00:15:31,875 --> 00:15:33,041 শুধু তাই নয়। 230 00:15:33,625 --> 00:15:35,583 স্রষ্টাকেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। 231 00:15:36,166 --> 00:15:37,250 মানে? 232 00:15:37,333 --> 00:15:40,083 আমি 'ঈশ্বর' শব্দটার ব্যবহার করতে চাই না কিন্তু স্রষ্টা, হ্যাঁ। 233 00:15:45,833 --> 00:15:46,666 আর এটা কী? 234 00:15:47,625 --> 00:15:49,458 সত্যটা বললে, বিচার করতে আসবি না তো? 235 00:15:49,541 --> 00:15:52,875 বিশ্বাস কর। বিচার করার হলে, অনেক আগে করতে পারতাম। 236 00:15:54,666 --> 00:15:55,541 ঠিক আছে। 237 00:15:56,250 --> 00:15:57,791 DMT এর একটা নির্যাস। [DMT - হ্যালুসিনোজেনস গ্রুপের একটা মাদক] 238 00:15:58,791 --> 00:15:59,916 ঐশ্বরিক অণু। 239 00:16:00,000 --> 00:16:00,916 কী? 240 00:16:01,958 --> 00:16:03,916 - ভ্রম সৃষ্টি করা ড্রাগ? - সেরকমই। 241 00:16:05,583 --> 00:16:10,000 সুতরাং, বিজ্ঞান আর গবেষণার নামে, তুই প্রত্যেকদিন নেশা করিস, তাই না? 242 00:16:10,875 --> 00:16:12,291 আমি ড্রাগস সমর্থন করি না। 243 00:16:13,000 --> 00:16:16,166 কিন্তু কিছু ডায়মেনশনে যাওয়ার জন্য সেগুলোই একমাত্র উপায়। 244 00:16:17,791 --> 00:16:19,666 - এবার, আমার উত্তর পেলাম। - কী? 245 00:16:21,041 --> 00:16:22,083 কিছু না। 246 00:16:22,583 --> 00:16:24,791 মানুষের বিবর্তন হাজার বছরের, 247 00:16:25,333 --> 00:16:26,791 আমরা যতোই উন্নতি করি না কেন, 248 00:16:26,875 --> 00:16:30,250 জীবনের চূড়ান্ত উদ্দেশ্য কী, তার উত্তর‌ এখনো অজানা। 249 00:16:31,625 --> 00:16:34,083 সব ধর্মই দাবি করে, তারা উত্তরটা জানে‌। 250 00:16:34,166 --> 00:16:37,791 কিন্তু অনুসন্ধান করতে গেলে বলে শুধুমাত্র ঈশ্বরই তার উত্তর জানে। 251 00:16:39,083 --> 00:16:41,291 কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। 252 00:16:42,833 --> 00:16:44,333 আমি কঠিনভাবে সেটা বুঝতে পেরেছিলাম। 253 00:16:45,916 --> 00:16:47,541 ড্রিফটার বানানোর পর, আমি... 254 00:16:48,791 --> 00:16:49,875 সেটা ব্যবহার করেছিলাম। 255 00:17:25,375 --> 00:17:28,125 যখন আমি আমার অবচেতন মনের গভীরে যাওয়ার প্রত্যাশা করছিলাম, 256 00:17:29,125 --> 00:17:30,708 এটা আমাকে অতীতে নিয়ে গিয়েছিল। 257 00:17:31,458 --> 00:17:32,458 কী? 258 00:17:33,041 --> 00:17:34,583 সেটা কীভাবে সম্ভব? 259 00:17:34,666 --> 00:17:38,250 সময় বিবেচনায় অতীত, বর্তমান, ভবিষ্যত এগুলো ভিন্ন মাত্রা নয়। 260 00:17:38,333 --> 00:17:41,958 সবগুলো সমান্তরালভাবে ঘটছে। সময় নিজেই একটা ভিন্ন ক্ষেত্র। 261 00:17:42,041 --> 00:17:45,291 আর তা নিয়ন্ত্রণ করতে হলে সচেতন মন পার করতে হবে। 262 00:17:45,375 --> 00:17:47,208 টাইম ট্রাভেলের মতো। 263 00:17:48,000 --> 00:17:50,583 কিন্তু শুধুমাত্র আমাদের মন অতীত আর ভবিষ্যতে ভ্রমণ করে। 264 00:17:50,666 --> 00:17:51,833 শরীর বর্তমানেই থাকে। 265 00:17:52,416 --> 00:17:54,125 সেজন্যই এটার নাম ড্রিফট দিয়েছিলাম। 266 00:17:54,208 --> 00:17:55,583 সমস্যা হলো... 267 00:17:55,666 --> 00:17:57,666 আমরা তারিখ আর সময় নির্ধারণ করতে পারি না। 268 00:17:58,416 --> 00:17:59,916 ড্রিফটে থাকাকালীন সময়ে, 269 00:18:00,000 --> 00:18:02,750 সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সেখানে আছি জানতেই পারি না। 270 00:18:03,500 --> 00:18:07,333 তো আমরা তাতে বর্তমানের স্মৃতি বহন করতে পারি না। 271 00:18:07,416 --> 00:18:08,333 না। 272 00:18:09,333 --> 00:18:12,375 যখন আমি ড্রিফট করেছিলাম, সেটা মাত্র দশ মিনিটের ছিল। 273 00:18:13,375 --> 00:18:14,625 কিন্তু সেটা না বুঝে, 274 00:18:14,708 --> 00:18:17,958 আমার মন আমার পুরো জীবন আবার পুনরুজ্জীবিত করেছিল। 275 00:18:18,041 --> 00:18:21,541 খোদা! সবচেয়ে কষ্টের শাস্তির মতো শোনাচ্ছে। 276 00:18:23,000 --> 00:18:24,000 সেরকমই। 277 00:18:25,083 --> 00:18:27,416 যতো বড় কষ্ট, ততো বড় পুরস্কার। 278 00:18:27,500 --> 00:18:30,375 তাহলে বল, কেন সময় নির্ধারণ করা যায় না? 279 00:18:31,041 --> 00:18:34,083 সবাই ভাবে অতীত আমাদের বর্তমান আর ভবিষ্যত জীবন প্রভাবিত করে। 280 00:18:34,750 --> 00:18:39,166 যদি আমি বলি যে ভবিষ্যত আমাদের অতীত ও বর্তমানকে প্রভাবিত করে? 281 00:18:40,416 --> 00:18:41,500 ভেবে দেখ। 282 00:18:42,083 --> 00:18:43,458 আজ থেকে দশ বছর পর, 283 00:18:43,541 --> 00:18:46,125 তোর ভবিষ্যত সংস্করণ জানে তুই কেমন হবি। 284 00:18:47,250 --> 00:18:50,916 তোর অতীত আর বর্তমান জানবে কীভাবে তারা তোর নেয়া সিদ্ধান্তের সাথে যুক্ত হবে। 285 00:18:51,000 --> 00:18:52,666 গন্তব্যের রাস্তার মানচিত্রের মতো। 286 00:18:53,541 --> 00:18:55,666 তাহলে স্বাধীন চিন্তার বিষয়টা রসিকতা? 287 00:18:56,791 --> 00:19:00,458 ড্রিফট শেষ করার পর বুঝতে পেরেছিলাম আমি বিশাল বড় একটা ভুল করেছিলাম। 288 00:19:01,666 --> 00:19:03,666 ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল, কৃষ্ণা। 289 00:19:04,875 --> 00:19:05,958 ভিষ্ণু? 290 00:19:07,708 --> 00:19:08,958 কী হয়েছিল? 291 00:19:09,041 --> 00:19:10,791 যখন আমি ড্রিফটে ছিলাম, 292 00:19:11,750 --> 00:19:13,833 মনে হয় আমি আমার অতীতের কিছু একটা পরিবর্তন করেছিলাম। 293 00:19:15,208 --> 00:19:16,083 যখন আমি জেগে উঠলাম, 294 00:19:17,083 --> 00:19:18,708 আমার স্ত্রী আর ছেলে সেখানে ছিল না। 295 00:19:20,166 --> 00:19:22,458 যেন তাদের কোনো অস্তিত্ব নেই। 296 00:19:23,916 --> 00:19:27,750 লক্ষ্মীর সাথে কখনো আমার বিয়ে হয়নি। তারা বর্তমানে আমার জীবনের অংশ না। 297 00:20:05,166 --> 00:20:06,291 লক্ষ্মী! 298 00:20:07,875 --> 00:20:08,958 ঋষি? 299 00:20:33,458 --> 00:20:36,208 বুদ্ধিমত্তার বাইরে কিছু দেখার আকাঙ্ক্ষা 300 00:20:38,750 --> 00:20:40,333 কখনো ভালো ধারণা নয়। 301 00:20:41,041 --> 00:20:42,083 সেটা আমাদের ধ্বংস করে দেবে 302 00:20:44,541 --> 00:20:45,791 কোনো না কোনো উপায়ে। 303 00:20:46,875 --> 00:20:50,041 এখন আমি এমন একটা পৃথিবীর স্মৃতি আঁকড়ে, যার অস্তিত্বই নেই। 304 00:20:50,875 --> 00:20:53,583 শুরুতে আমার বলা আনুন্নাকীর ধারণা, 305 00:20:53,666 --> 00:20:57,458 আর পৃথিবীটা একটা কম্পিউটার সিম্যুলেশন প্রোগ্রাম সবটাই সত্য। 306 00:20:58,541 --> 00:21:01,583 প্রোগ্রামে কোনো গোলমাল হয়ে সমস্যা তৈরি হলে তখন কী হয়? 307 00:21:02,500 --> 00:21:05,666 আমি আমার অতীতে গিয়ে প্রোগ্রামে বদল এনেছিলাম। 308 00:21:06,458 --> 00:21:10,000 আর তারপর আমার অবচেতন মন বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করে। 309 00:21:10,958 --> 00:21:14,583 বাইরে যা দেখেছিলি তা আমার অবচেতন মনের শারীরিক রূপ। 310 00:21:14,666 --> 00:21:15,958 আমাকে শুধু ভাবতে হয়, 311 00:21:16,458 --> 00:21:18,583 আর আমার অবচেতন মন আমার জন্য কাজটা করে। 312 00:21:26,208 --> 00:21:28,333 এই পৃথিবীর শারীরিক আইন সেটার জন্য প্রযোজ্য নয়। 313 00:22:00,666 --> 00:22:03,458 আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র নিয়ে এসেছি, কৃষ্ণা। 314 00:22:04,750 --> 00:22:07,208 কল্পনাকে বাস্তবে পরিণত করার ক্ষমতা। 315 00:22:09,458 --> 00:22:11,125 সঠিকভাবে ব্যবহার করা না হলে, 316 00:22:12,541 --> 00:22:13,833 সেটা বিশ্বকে ধ্বংস করতে পারে। 317 00:22:19,000 --> 00:22:19,958 তুই এসব কী করলি? 318 00:22:28,291 --> 00:22:30,250 আমার চাওয়া ১৫ মিনিট শেষ। 319 00:22:31,833 --> 00:22:33,208 আসার জন্য ধন্যবাদ। 320 00:22:36,041 --> 00:22:37,000 কী এটা? 321 00:22:37,666 --> 00:22:38,708 PROJECT AGNI 322 00:22:40,125 --> 00:22:42,541 গাড়িতে ফিরে যাওয়ার সময় দেখিস, এখন না। 323 00:22:45,250 --> 00:22:47,333 তুই কীভাবে এটা নিশ্চিত যে এখন তুই ড্রিফ্টের মধ্যে নেই? 324 00:22:49,208 --> 00:22:50,750 জানি আমি একটা পাগল, 325 00:22:51,333 --> 00:22:54,166 কিন্তু এটা আবার করার মতো সাহস আমার মধ্যে আর নেই। 326 00:22:55,500 --> 00:22:57,250 পরিশেষে একটা 'কী হবে?' প্রশ্ন থেকেই যায়। 327 00:22:57,333 --> 00:23:00,791 কী হবে যদি তুই ভবিষ্যত থেকে এখন ৫-১০ বছর পেছনের ড্রিফটে থাকিস? 328 00:23:01,958 --> 00:23:05,125 সেটা ঘটতে হলে, আমাকে ক্ষমার অযোগ্য এক অপরাধ করতে হতো 329 00:23:06,166 --> 00:23:07,666 মহাপ্রলয়ের সৃষ্টির মাধ্যমে, 330 00:23:08,583 --> 00:23:11,458 আর কোথায় আছি না জেনে পুনরায় ড্রিফটের সিদ্ধান্ত নিয়ে 331 00:23:12,083 --> 00:23:14,041 আর কীভাবে তা থামাব তারও হদিস না জেনে। 332 00:23:27,458 --> 00:23:29,333 আমাকে বলা কেন দরকার ছিল? 333 00:23:30,583 --> 00:23:31,916 কারণ... 334 00:23:32,000 --> 00:23:34,666 কারণ জ্ঞান ভাগাভাগি না করা অপরাধ। 335 00:23:35,208 --> 00:23:36,250 সেই কারণে। 336 00:23:36,333 --> 00:23:37,708 আমার সাথে চল। 337 00:23:37,791 --> 00:23:39,166 দিল্লিতে মিটিংয়ের ব্যবস্থা করে দেব। 338 00:23:39,250 --> 00:23:41,083 সবাইকে এর গম্ভীরতা জানা। 339 00:23:41,166 --> 00:23:43,375 আমি পারব না, কৃষ্ণা। আমার এখানে কিছু অসমাপ্ত কাজ আছে। 340 00:23:43,958 --> 00:23:45,166 এসবের চেয়েও গুরুত্বপূর্ণ? 341 00:23:46,083 --> 00:23:46,958 অনেকটা। 342 00:23:49,833 --> 00:23:50,833 ঠিক আছে। 343 00:24:22,333 --> 00:24:23,416 প্রিয় কৃষ্ণা, 344 00:24:24,333 --> 00:24:26,333 বুদ্ধির প্রাচুর্যতা একটা অভিশাপ। 345 00:24:27,166 --> 00:24:29,541 দেরিতে হলেও সেটা বুঝতে পারলাম। 346 00:24:30,375 --> 00:24:33,375 গত পাঁচ বছর ধরে, আমার একজন সহকারী ছিল। 347 00:24:34,333 --> 00:24:36,000 তার নাম কাল্কি। 348 00:24:37,291 --> 00:24:39,833 ড্রিফটার তৈরি করার সময় সে অনেক সাহায্য করেছিল। 349 00:24:40,416 --> 00:24:42,958 পরীক্ষার অংশ হিসাবে, সে'ও ড্রিফট হয়েছিল। 350 00:24:43,041 --> 00:24:45,875 সে তার অবচেতন রূপ বাস্তবতায় নিয়ে আসে। 351 00:24:56,125 --> 00:24:57,875 ক্ষমতা মানুষকে বদলে দেয়। 352 00:24:59,125 --> 00:25:02,458 হয়তো তাই স্রষ্টা সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতা নিজের কাছে রাখার‌। 353 00:25:03,708 --> 00:25:08,500 অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা কাল্কির মনকে কলুষিত করেছিল। 354 00:25:09,291 --> 00:25:11,916 সেটা ছিল কোনো দানব সৃষ্টির সূচনা। 355 00:25:12,958 --> 00:25:14,916 যে দানব পৃথিবীকে ধ্বংস করতে পারে। 356 00:25:25,541 --> 00:25:28,500 চলে যাওয়ার সময়ে তার সাথে ব্লু-প্রিন্টের কপি নিয়ে গিয়েছিল 357 00:25:28,583 --> 00:25:30,541 আরেকটা ড্রিফটার তৈরির অভিপ্রায়ে। 358 00:25:30,625 --> 00:25:34,458 সুতরাং, দ্রুতই কাল্কিকে খুঁজে বের কর আর দেরি হওয়ার আগে শেষ করে দে। 359 00:25:35,875 --> 00:25:39,750 ড্রিফটারের ব্লু-প্রিন্ট আর তার স্যলুশন A এর প্রয়োজনীয় কেমিক্যাল ফর্মুলা 360 00:25:39,833 --> 00:25:41,416 ব্রিফকেসে রাখা আছে। 361 00:25:41,500 --> 00:25:44,708 তোদের লোকদের দেখাস যেন তারা আমার গল্প বিশ্বাস করে। 362 00:25:45,375 --> 00:25:46,916 কাল্কির কাছে শুধু ব্লু-প্রিন্ট আছে, 363 00:25:47,583 --> 00:25:50,625 কিন্তু স্যলুশন A ছাড়া, সেটা অকার্যকর। 364 00:25:53,958 --> 00:25:56,666 নিজের পরিবারকে নিশ্চিহ্ন করার অনুশোচনা নিয়ে বাঁচতে পারব না। 365 00:25:59,000 --> 00:26:01,166 বিশ্বাস রেখে ঝুঁকি নিচ্ছি। 366 00:26:02,458 --> 00:26:03,541 হয় আমি জেগে উঠবো, 367 00:26:04,500 --> 00:26:05,750 নয়তো চিরতরে হারিয়ে যাব। 368 00:26:07,500 --> 00:26:10,791 অতীত আর ভবিষ্যতের অনুসন্ধানে আমি এতোটা আচ্ছন্ন ছিলাম যে... 369 00:26:10,875 --> 00:26:13,750 আমি বেমালুম ভুলে গিয়েছিলাম বর্তমানের প্রশংসনীয় সৌন্দর্যটা, 370 00:26:14,375 --> 00:26:17,541 প্রিয় রক্ত-মাংসের মানুষগুলোর সাথে কাটানো সেই মুহূর্তগুলো। 371 00:26:19,250 --> 00:26:20,958 আমার বিশ্বাস তুই সঠিক কাজটা করবি। 372 00:26:22,583 --> 00:26:23,958 বিদায়, বন্ধু আমার। 373 00:26:44,166 --> 00:26:45,125 হাই, ভিষ। 374 00:26:45,875 --> 00:26:46,750 সারপ্রাইজ! 375 00:26:47,250 --> 00:26:48,583 স্যরি, দোস্ত। ফ্লাইট বিলম্ব। 376 00:26:51,083 --> 00:26:53,458 সে এখানে আসার সুযোগ খুঁজছিল। 377 00:26:53,541 --> 00:26:54,875 তোর কলেরই দরকার ছিল। 378 00:26:58,208 --> 00:26:59,291 আর কী লাগে ম্যাডামের! 379 00:27:02,583 --> 00:27:03,750 কৃষ... 380 00:27:16,166 --> 00:27:17,333 কী হচ্ছে এখানে? 381 00:27:17,916 --> 00:27:21,875 ড্রিফটারের ব্লু-প্রিন্ট আর তার স্যলুশন A এর প্রয়োজনীয় কেমিক্যাল ফর্মুলা 382 00:27:21,958 --> 00:27:23,375 ব্রিফকেসে রাখা আছে। 383 00:27:26,166 --> 00:27:29,458 বাইরে যা দেখেছিলি তা আমার অবচেতন মনের শারীরিক রূপ। 384 00:27:31,125 --> 00:27:32,500 আমাকে শুধু ভাবতে হয়, 385 00:27:32,583 --> 00:27:34,833 আর আমার অবচেতন মন আমার জন্য কাজটা করে। 386 00:27:35,875 --> 00:27:37,541 আমি একটা বড় ভুল করেছি। 387 00:27:38,416 --> 00:27:40,083 - এবার আমার উত্তর পেলাম। - কী? 388 00:27:41,541 --> 00:27:42,375 কিছু না। 389 00:27:47,000 --> 00:27:48,166 কী ভুল? 390 00:27:50,041 --> 00:27:51,583 কাল্কির কাছে শুধু ব্লু-প্রিন্ট আছে, 391 00:27:52,250 --> 00:27:55,041 কিন্তু স্যলুশন A ছাড়া, সেটা অকার্যকর। 392 00:28:03,437 --> 00:28:39,621 সাবটাইটেল অনুবাদ ও সম্পাদনায় সাইফুল ইসলাম সাকিব [সাবটাইটেলটি ভালো লাগলে "গুড রেটিং" দেবেন। ফিডব্যাকের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না।]