1 00:00:00,265 --> 00:00:10,905 অনুবাদে- কুদরতে জাহান 2 00:00:11,265 --> 00:00:19,905 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:00:20,265 --> 00:00:21,905 ভেবেছিলাম তুমি অ্যালার্ম বন্ধ করেছ। 4 00:00:21,967 --> 00:00:22,967 করেছি তো, দুইটাই। 5 00:00:23,135 --> 00:00:24,932 কিন্তু ভাবিনি তুমি সেফ খুলতে এতক্ষণ লাগাবে। 6 00:00:25,137 --> 00:00:27,002 এখন কি সেটা নিয়ে খ্যাঁচখ্যাঁচ করবে নাকি? 7 00:00:31,810 --> 00:00:33,368 অ্যানা, এসব কী? 8 00:00:37,049 --> 00:00:39,017 যাও, এখান থেকে যাও। 9 00:00:46,024 --> 00:00:47,685 হুড! হেই! 10 00:00:47,893 --> 00:00:49,019 - হ্যাঁ? - পেয়েছ ওদের? 11 00:00:49,227 --> 00:00:51,467 - না, কেউ এদিকে আসেনি। - ওরা তোমার দিকেই গিয়েছিল। 12 00:00:51,530 --> 00:00:53,210 ওরা মন হয় পিছের দিকে গেছে। 13 00:02:57,689 --> 00:02:59,054 তোমরা দুইজন জুটি বাঁধলে কবে? 14 00:02:59,257 --> 00:03:01,191 - আমার টাকা দরকার ছিল। - আমাদের সবার টাকার দরকার। 15 00:03:01,393 --> 00:03:02,513 সেজন্যই আমরা একসাথে কাজ করি। 16 00:03:02,594 --> 00:03:04,323 এটা সে ধরনের চাকরি না। 17 00:03:05,530 --> 00:03:06,530 ওহ। 18 00:03:09,267 --> 00:03:10,529 আচ্ছা ঠিক আছে। 19 00:03:10,735 --> 00:03:12,600 সে ধরনের চাকরি না। 20 00:03:12,804 --> 00:03:14,533 ওখানে কবে থাকবে তা বলবে আমাকে। 21 00:03:14,739 --> 00:03:16,819 - তোমার অনুমতির দরকার নেই আমার। - এখানে দরকার আছে। 22 00:03:16,975 --> 00:03:18,499 যদি আমার ডেপুটিরা তোমাকে খুঁজে পায়? 23 00:03:18,643 --> 00:03:19,667 - তোমার ডেপুটি? - হ্যাঁ। 24 00:03:19,845 --> 00:03:20,965 জেসাস, বুঝে বলছ এসব? 25 00:03:21,113 --> 00:03:22,774 অল্প কাজে বিশাল ঝুঁকি। 26 00:03:22,981 --> 00:03:25,347 - হাঁদার কাজ। - ম্যাক্সের জন্য আমার টাকার দরকার ছিল। 27 00:03:36,261 --> 00:03:37,956 আমি চাইলে সাহায্য করতে পারতাম। 28 00:03:59,151 --> 00:04:00,751 আমি তোমার ভেন্ডর আর প্রশাসনিক ফি 29 00:04:00,785 --> 00:04:03,345 এর ব্যাপারে একমত হয়েছিলাম, কিন্তু ব্যবসার ৫ শতাংশ .. 30 00:04:03,555 --> 00:04:06,285 এ ব্যাপারে তোমার আর আমার বাবা একমত হয়েছিল। 31 00:04:06,491 --> 00:04:09,289 আমি তার যোগ্য না, এটা ভাবলে অন্য কিছু ভাবতে হবে। 32 00:04:09,494 --> 00:04:11,826 জানি না এরকম কিছু কীভাবে বইয়ে লুকাবো। 33 00:04:12,030 --> 00:04:14,191 কিছু একটা ভেবে বের করতে হবে। আমি সহজেই রাজি হয়ে যাই। 34 00:04:14,399 --> 00:04:15,599 তা তো হতেই হবে। 35 00:04:15,700 --> 00:04:17,634 একটা উইকলি মিটিং করা দরকার। 36 00:04:20,839 --> 00:04:22,101 আচ্ছা। 37 00:04:37,155 --> 00:04:38,782 গুদামঘরের কথা কী বলছিলে? 38 00:04:38,990 --> 00:04:41,550 সেলফোন ডেটোনেটর, বাসায় বানানো। 39 00:04:41,760 --> 00:04:43,751 - আর চালানটা? - না। 40 00:04:56,241 --> 00:04:57,333 দুঃখিত। 41 00:05:00,779 --> 00:05:02,713 ফিলাডেলফিয়ায় আমার সহযোগীরা ... 42 00:05:06,818 --> 00:05:08,945 রেবেকা, এসো, বসো। 43 00:05:18,964 --> 00:05:21,524 ফিলাডেলফিয়ায় আমাদের সহযোগীরা ... 44 00:05:22,801 --> 00:05:24,996 আজকে ডেলিভারি পাবে আশা করছে। 45 00:05:25,203 --> 00:05:27,501 তুমি ওদেরকে বলো যে আমরা পরে পুষিয়ে দেবো। 46 00:05:27,706 --> 00:05:29,401 কী হয়েছে? 47 00:05:29,608 --> 00:05:32,304 আমাদের একটা শিল্প কারখানায় বিস্ফোরণ ঘটেছে। 48 00:05:32,510 --> 00:05:34,375 - কেউ একটা বোম পেতে রেখেছিল। - এমন কাজ কে করবে? 49 00:05:34,579 --> 00:05:36,206 হুড, ভয় দেখাতে চাচ্ছে। 50 00:05:37,449 --> 00:05:38,575 তুমি কী করবে? 51 00:05:38,717 --> 00:05:39,877 এখন কিছু করবো না। 52 00:05:40,085 --> 00:05:42,417 - আরেকটা ব্যাপার। - কী? 53 00:05:42,587 --> 00:05:44,427 উইকেন্ডে কসাইখানার বিদ্যুত ছিল না। 54 00:05:44,522 --> 00:05:47,548 - একটা ব্যাকআপ জেনারেটর আছে তো। - ওটা বিকল হয়ে গিয়েছিল। 55 00:05:47,759 --> 00:05:50,227 সব মাংস পচে গেছে। 56 00:05:50,428 --> 00:05:51,554 সেটা কীভাবে সম্ভব? 57 00:05:51,763 --> 00:05:53,043 বিদ্যুত কোম্পানির সাথে কথা বলেছি। 58 00:05:53,231 --> 00:05:54,755 কেউ তাদের সার্ভার হ্যাক করে 59 00:05:54,966 --> 00:05:57,400 ঐ নির্দিষ্ট গ্রিডটা বন্ধ করে দিয়েছিল। 60 00:05:59,070 --> 00:06:00,935 ফাজলামো নাকি! 61 00:07:03,101 --> 00:07:06,764 রেস্টুরেন্টের ব্যবসায় একটা কথা আছে। 62 00:07:06,971 --> 00:07:08,700 যেখান থেকে রুটি আর মাখন কিনবে, 63 00:07:08,907 --> 00:07:10,772 সেখান থেকে মাংস কিনবে না। 64 00:07:10,909 --> 00:07:11,967 মানে, যেখানে খাবে, সেখানে হাগবে না? 65 00:07:12,177 --> 00:07:13,610 হ্যাঁ। 66 00:07:15,413 --> 00:07:17,779 সেটা বললেই হয়। 67 00:07:17,982 --> 00:07:19,415 এভাবে বললে কাব্যিক শোনায় না। 68 00:07:26,591 --> 00:07:27,956 সুপ্রভাত, কাই। 69 00:07:30,929 --> 00:07:33,397 ক্লাবের ব্যাপারটা বুঝলাম। 70 00:07:33,598 --> 00:07:36,150 আমার কর্মীরা অবৈধ কাজে জড়িত থাকলে 71 00:07:36,368 --> 00:07:38,962 তুমি তো শোধ নেবেই। 72 00:07:39,170 --> 00:07:41,730 - গুদামঘরেরটা কেন করলে। - হ্যাঁ আমি শুনেছি ওটার কথা। 73 00:07:41,940 --> 00:07:44,374 বিস্ফোরপণটাইপ কিছু হয়েছিল, না? 74 00:07:45,810 --> 00:07:48,370 এখন এক কসাইখানা ভর্তি পচা মাংসের মালিক আমি। 75 00:07:48,580 --> 00:07:49,672 তুমি কি আমাকে কোনো কিছুর দোষ দিচ্ছ? 76 00:07:49,881 --> 00:07:51,473 আমার মাংসের সাথে ঝামেলা করে কী উদ্ধার করলে তুমি? 77 00:07:51,683 --> 00:07:52,650 তুমি কী করছ? 78 00:07:52,784 --> 00:07:54,615 কোনো অপরাধের খবর রিপোর্ট করতে এসেছ? 79 00:07:56,554 --> 00:07:59,182 নইলে আসতে পারো, আমি ব্যস্ত। 80 00:08:04,696 --> 00:08:06,721 - তুমি কী করছ? - কাই। 81 00:08:08,666 --> 00:08:10,395 শান্ত হও। 82 00:08:19,411 --> 00:08:21,038 তোমার আর আমার মাঝের সম্পর্কটা খুবই জটিল... 83 00:08:21,179 --> 00:08:22,237 না। 84 00:08:26,017 --> 00:08:29,282 আমি একজন পুলিশ, তুমি একজন অপরাধী। 85 00:08:41,332 --> 00:08:42,697 আমাকে হতাশ করলে। 86 00:08:42,901 --> 00:08:44,732 তোমার এসব লোকের সাথে মেশা উচিত না। 87 00:08:57,649 --> 00:09:00,812 তোমার বন্ধু হতে গেলে আলাদা খরচ দেয়া লাগবে, ঝামেলা সামলাতে। 88 00:09:04,489 --> 00:09:06,150 ও একটা কথা ঠিকই বলেছে। 89 00:09:07,659 --> 00:09:09,183 আমি শুধু ওকে কষ্টই দেই। 90 00:09:09,394 --> 00:09:13,296 আরো ভয়ানক কিছু করার আগে 91 00:09:13,498 --> 00:09:15,159 সাবধান কোরো ভালোভাবে। 92 00:09:45,163 --> 00:09:46,926 সেরেছে। 93 00:09:48,333 --> 00:09:50,233 হেই হেই হেই হেই। 94 00:09:50,969 --> 00:09:53,494 ডাক্তার বলেছে সাবধানে হাঁটতে, মনে নেই? 95 00:09:53,705 --> 00:09:55,764 - আমি ঠিক আছি। - তাই? 96 00:10:00,845 --> 00:10:02,369 এখন, এটা কী? 97 00:10:04,549 --> 00:10:07,950 - আমার মনে হয় এটা বেশ সুন্দর। - ধন্যবাদ। 98 00:10:08,152 --> 00:10:10,780 সাংঘাতিক আর্কিটেকচার। 99 00:10:10,989 --> 00:10:12,388 সুপ্রভাত। 100 00:10:14,659 --> 00:10:17,127 - তোমার ইনহেলার নিতে ভুলো না। - নিয়েছি। 101 00:10:21,299 --> 00:10:22,459 তুমি কাজে যাবে না? 102 00:10:22,667 --> 00:10:24,328 কিছুদিন ছুটি নিয়েছি। 103 00:10:26,638 --> 00:10:28,538 তুমি কী করবে? 104 00:10:28,740 --> 00:10:31,072 "সেরা বাবা" পদে ভোট দিতে যাবো। 105 00:10:31,209 --> 00:10:32,676 দেভা, জানি তুমি রেগে আছ, 106 00:10:32,877 --> 00:10:34,674 তোমাকে সেভাবে সমর্থন না করার জন্যও দুঃখিত। 107 00:10:34,879 --> 00:10:35,959 তুমি করলে আরো খারাপ হয়। 108 00:10:36,080 --> 00:10:38,480 হ্যাঁ, সেটার কোনো অজুহাত নেই। 109 00:10:42,220 --> 00:10:44,017 তোমার শুধু পাশে থাকা লাগবে, বাবা। 110 00:10:44,222 --> 00:10:45,382 জানি। 111 00:10:47,292 --> 00:10:49,055 আর এটা .. 112 00:10:51,663 --> 00:10:54,063 দ্যাখো, তোমাকে এ পরিস্থিতিতে ফেলাটা আমার ঠিক হয়নি। 113 00:10:54,265 --> 00:10:55,823 আমি খুবই দুঃখিত, বাবু। 114 00:10:55,967 --> 00:10:57,990 আমি পুষিয়ে দেবো, কথা দিচ্ছি। 115 00:11:12,083 --> 00:11:13,744 কাজের পর এটা নেবো। 116 00:11:13,952 --> 00:11:16,079 আমার শিফটের পরেই নেবো। 117 00:11:16,287 --> 00:11:19,484 আমি অন্তসত্ত্বা, অকেজো নই। 118 00:11:19,691 --> 00:11:22,285 প্যাকেজটার ওজন ২০-৩০ পাউন্ড হতে পারে। 119 00:11:22,493 --> 00:11:24,688 আমাকে আমার স্ত্রীর একটা উপকার করতে দাও। 120 00:11:24,896 --> 00:11:26,523 আমরা এটা সামলে নিতে পারবো। 121 00:11:36,174 --> 00:11:37,368 মারছে আমাকে। 122 00:11:42,714 --> 00:11:44,079 হেই, কিছু মজা নিতে চাও? 123 00:11:44,282 --> 00:11:47,080 ও হবে এনএফএলে পৌঁছানো প্রথম ইয়াওনার। 124 00:11:47,285 --> 00:11:48,285 সত্যিই? 125 00:11:48,453 --> 00:11:51,286 ও যদি আঁকতে কিংবা নাচতে চায়? 126 00:11:51,489 --> 00:11:53,116 ও একজন শিল্পী। 127 00:11:55,960 --> 00:11:57,757 আমার ফিরে যাওয়া দরকার। 128 00:11:57,962 --> 00:11:58,962 আচ্ছা। 129 00:12:12,877 --> 00:12:14,401 আমাদের কথা বলা দরকার। 130 00:12:21,319 --> 00:12:22,959 বলেছিলে তুমি প্রক্টরকে গ্রেপ্তার করবে। 131 00:12:23,154 --> 00:12:24,121 - আমি তা নিয়ে কাজ করছি। - জেসাস। 132 00:12:24,322 --> 00:12:25,300 প্রতিদিন মনে হয়, ও জানবে যে 133 00:12:25,490 --> 00:12:26,787 আমিই তোমাকে গুদামঘরের কথা বলেছি। 134 00:12:26,958 --> 00:12:28,152 ওর এটা জানার কোনো উপায় নেই। 135 00:12:28,359 --> 00:12:29,986 এখন আমার আরো কিছু দরকার। 136 00:12:30,194 --> 00:12:32,788 আমার এমন কিছু দরকার যেটা ওর সাথে সরাসরি সম্পর্কিত। 137 00:12:32,997 --> 00:12:34,225 আমি আর কিছু জানি না। 138 00:12:34,432 --> 00:12:35,899 বলেছিলে তুমি তার সাথে সপ্তাহে তিন-চারবার দেখা করো। 139 00:12:36,100 --> 00:12:38,591 ও আমাকে লাগায়। তার আগে পরে কোনো কথা হয় না। 140 00:12:38,736 --> 00:12:40,465 অবৈধ কিছু নিয়ে বলা লাগবে তা না। 141 00:12:40,672 --> 00:12:42,663 একটু অদ্ভুত কোনোকিছু। 142 00:12:47,211 --> 00:12:49,202 একদিন গভীর রাতে তার বাড়ি ছেড়ে যাচ্ছিলাম, 143 00:12:49,313 --> 00:12:51,474 দেখলাম ওর বেজমেন্টে একদল লোক কিছু বাক্স নিয়ে যাচ্ছে। 144 00:12:51,683 --> 00:12:53,283 - বাক্সে কী ছিল? - জানি না। 145 00:12:53,451 --> 00:12:54,571 বেজমেন্টে গিয়ে দেখেছিলে? 146 00:12:54,619 --> 00:12:55,899 ও আমাকে সবজায়গায় যেতে দেয় না। 147 00:12:55,987 --> 00:12:57,113 ঐ বেজমেন্টে কী আছে তা জানতে হবে আমাকে। 148 00:12:57,321 --> 00:12:59,152 - মশকরা নাকি? - তুমি বিপদে পড়ো, এমন কোনোকিছু 149 00:12:59,323 --> 00:13:00,847 করা লাগবে না তোমাকে। 150 00:13:01,059 --> 00:13:03,289 তোমার সাথে কথা বলাটাই একটা বিপদ। 151 00:13:04,629 --> 00:13:06,290 চলে যাও। 152 00:13:06,497 --> 00:13:07,589 প্লিজ। 153 00:13:09,033 --> 00:13:10,159 তুমি ওকে বেশি চাপ দিয়ে ফেলেছ। 154 00:13:10,368 --> 00:13:11,733 এখন ও ছাড়া আমাদের গতি নেই। 155 00:13:13,771 --> 00:13:14,771 মারছে! 156 00:13:14,939 --> 00:13:16,899 প্রক্টরের পতন ওর চেয়ে বেশি কেউ চায় না। 157 00:13:16,974 --> 00:13:18,965 বেজমেন্টে বাক্স নিয়ে যাওয়া কোনো অপরাধ না। 158 00:13:19,177 --> 00:13:20,974 - বাক্সে কী আছে তার ওপর নির্ভর করছে। - সেটা ওয়ারেন্টের জন্য যথেষ্ট নয়। 159 00:13:21,179 --> 00:13:23,443 ওয়ারেন্ট ছাড়া তুমি ওখানে যেতে পারবে না। 160 00:13:23,648 --> 00:13:25,240 - বস। - কী? আমি জানি। 161 00:13:25,450 --> 00:13:27,441 - তাই? - হ্যাঁ। 162 00:13:27,652 --> 00:13:29,381 এইযে ওর কুত্তি। 163 00:13:32,290 --> 00:13:33,484 - হেই। - হাই। 164 00:13:33,691 --> 00:13:36,717 - তোমাকে একটা প্রশ্ন করি? - নিশ্চয়ই। 165 00:13:37,962 --> 00:13:40,055 নিজের জাতের প্রতি বেইমান হলে কবে থেকে? 166 00:13:42,934 --> 00:13:44,799 সরো সামনে থেকে। 167 00:13:45,002 --> 00:13:46,962 - ওহ না, দ্যাখো তাকিয়ে। - এক্সকিউজ মি। 168 00:13:47,105 --> 00:13:49,505 বোলো না যে ওখানে একটা দোআঁশলা কুন বাবু আছে। 169 00:13:49,707 --> 00:13:50,707 ওহ! 170 00:14:03,888 --> 00:14:06,322 কী করছ তুমি? 171 00:14:06,524 --> 00:14:07,957 এসো, চলো। 172 00:14:16,667 --> 00:14:18,828 - কেউ 911 এ ফোন করো। - জলদি। 173 00:14:24,242 --> 00:14:25,266 ভেতরে এসো। 174 00:14:28,713 --> 00:14:31,079 মোটেলের ছেলেটা নিজের নাম বলেছে তোমাকে? 175 00:14:31,282 --> 00:14:33,079 - জেসন, ও মাত্রই বললো। - জেসন। 176 00:14:33,284 --> 00:14:35,252 ও নিজের ব্যাপারে কিছু বলেনি, না? 177 00:14:35,453 --> 00:14:36,886 না। 178 00:14:39,056 --> 00:14:41,547 কারণ আমি বুঝছি না .. 179 00:14:41,759 --> 00:14:44,523 ওর কী হবে তা নিয়ে হুড এত মাতামাতি করছে কেন। 180 00:14:44,729 --> 00:14:46,287 মানে, এটা ... 181 00:14:48,099 --> 00:14:49,099 তুমি কী করবে? 182 00:14:49,300 --> 00:14:51,097 - হুডের ব্যাপারে? - হ্যাঁ। 183 00:14:51,302 --> 00:14:54,396 ও মরিয়া হয়ে গেছে, কারণ, ওর হাতে কিছুই নেই। 184 00:14:54,605 --> 00:14:58,041 তাই ও আরো মরিয়া কিছু উসকে দেবার চেষ্টা করছে। 185 00:14:58,242 --> 00:15:00,472 তুমি যে এতগুলো টাকা হারালে? 186 00:15:00,678 --> 00:15:01,804 আমি একটু সুদূরপ্রসারী চিন্তা করছি। 187 00:15:02,013 --> 00:15:05,005 লংশ্যাডোর সাথে যে লাভ হবে, তার তুলনায় ঐ ক্ষতি কিছুই না। 188 00:15:05,149 --> 00:15:06,741 আর হুডের বিরুদ্ধে থাকা আক্রোশের কারণে 189 00:15:06,851 --> 00:15:09,285 ঐ লাভ ছেড়ে দিতে পারবো না আমি। 190 00:15:09,487 --> 00:15:11,182 যতোই ইচ্ছা হোক না কেন। 191 00:15:14,192 --> 00:15:16,786 তোমার এত সংযম তা বিশ্বাস করতে পারছি না। 192 00:15:38,216 --> 00:15:40,377 ডক্টর আরভিন, অর্থোপেডিক্সে আসুন। 193 00:15:40,585 --> 00:15:42,815 ডক্টর আরভিন, অর্থোপেডিক্সে আসুন। 194 00:15:45,356 --> 00:15:47,187 হেই, হোয়া হোয়া হোয়া। 195 00:15:47,391 --> 00:15:48,983 - এক্সকিউজ মি। - মেগান, সোনা, আমি এমেট বলছি। 196 00:15:49,193 --> 00:15:51,252 - স্যার। - ব্যথা লাগছে। 197 00:15:51,462 --> 00:15:52,190 কী হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? 198 00:15:52,396 --> 00:15:54,125 - ডাক্তার তো এখানে। - আমি ডাক্তার হল্যান্ড। 199 00:15:54,332 --> 00:15:56,960 ওনার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সার্জারির জন্য প্রস্তুত করছি। 200 00:15:57,168 --> 00:15:59,636 ঠিক আছে সোনা। বলো কী হয়েছে। 201 00:15:59,837 --> 00:16:01,498 কতগুলো লোক এসেছিল। 202 00:16:01,706 --> 00:16:03,435 ন্যাড়ামাথা। 203 00:16:05,109 --> 00:16:07,236 ট্যাটুওয়ালা। 204 00:16:07,445 --> 00:16:10,141 - তোমাকে চেনে ওরা। - আপনাকে এখানে থাকতে হবে স্যার। 205 00:16:10,348 --> 00:16:11,975 এমেট, আমার ভয় লাগছে। 206 00:16:12,183 --> 00:16:14,845 আচ্ছা, দ্যাখো, আমি ঠিক এখানেই থাকবো। 207 00:16:15,052 --> 00:16:18,112 - এমেট, আমার খুব ভয় করছে। - স্যার আপনাকে এখানে থাকতে হবে। 208 00:16:18,322 --> 00:16:19,550 সব ঠিক হয়ে যাবে। আমি এখানেই থাকবো। 209 00:16:19,757 --> 00:16:21,418 স্যার, আমাদেরকে যেতে হবে। 210 00:16:27,198 --> 00:16:28,790 এমেট। 211 00:16:29,000 --> 00:16:30,968 হেই, কী হয়েছে? 212 00:16:31,168 --> 00:16:34,433 মেগ, ওরা ওকে সার্জারিতে নিয়ে যাচ্ছে। 213 00:16:34,639 --> 00:16:37,506 ঐদিন যে ড্রাইভারটাকে ভয় দেখালাম। 214 00:16:37,708 --> 00:16:39,676 - শার্প। - স্কিনহেডেরা(বর্ণবাদী শ্বেতাঙ্গ)? 215 00:16:39,877 --> 00:16:40,877 কুত্তার বাচ্চা। 216 00:16:41,045 --> 00:16:42,137 ঐজন্য শোধ চেয়েছিল মনে হয়। 217 00:16:42,346 --> 00:16:43,986 - মারছে। - কোথায় যাচ্ছ? 218 00:16:44,181 --> 00:16:47,173 - শার্পকে আনতে। - না, তুমি এখানে থাকো, আমরা যাচ্ছি। 219 00:16:47,385 --> 00:16:49,751 - সামনে থেকে সরো, ব্রক। - শোনো, এম। 220 00:16:49,954 --> 00:16:52,752 এমেট, আমার দিকে তাকাও। 221 00:16:53,357 --> 00:16:55,552 মেগের তোমাকে এখানে দরকার, ঠিক আছে? 222 00:16:55,760 --> 00:16:59,924 - ওর তোমাকে দরকার। - হেই, আমরা ওদেরকে খুজে বের করবো। 223 00:17:00,131 --> 00:17:02,531 কথা দিচ্ছি। আমরা ওদেরকে খুঁজে বের করবো। 224 00:17:05,102 --> 00:17:06,501 ঠিক আছে। 225 00:17:08,639 --> 00:17:09,936 সব ঠিক হয়ে যাবে। 226 00:19:51,368 --> 00:19:53,802 - তোমাকে তথ্য দিয়েছে কে? - ব্যাপারটা গোপনীয়। 227 00:19:55,272 --> 00:19:57,399 - সে কি সাক্ষ্য দেবে? - না। 228 00:19:58,642 --> 00:19:59,666 ওকে বিশ্বাস করা যাবে তা জানলে কী করে? 229 00:19:59,877 --> 00:20:02,557 ও প্রক্টরের পতন দেখতে চায়, এটাই বড় কারণ। 230 00:20:05,783 --> 00:20:08,411 তোমার পিস্তল যদি কারণটা না হয়, তাহলেই খুশি আমি। 231 00:20:11,188 --> 00:20:14,055 আমার ব্যাপারে ভুল ধারণা তোমার, মিস মেডিং। 232 00:20:25,336 --> 00:20:27,770 তুমিই আমার দেখা প্রথম মারদাঙা পুলিশ নও। 233 00:20:27,972 --> 00:20:30,304 তোমরা হাসি হাসি মুখ করে চলো বটে, 234 00:20:30,508 --> 00:20:32,028 কিন্তু আসলে তোমরা মুখের কথা শোনার আগেই 235 00:20:32,143 --> 00:20:33,201 গুলি করো সবসময়ে। 236 00:20:33,410 --> 00:20:35,435 অথচ আমি ভাবছিলাম, তুমি আমাকে পছন্দ করে ফেলেছ। 237 00:20:35,646 --> 00:20:36,646 আমি যতদূর বুঝলাম, 238 00:20:36,814 --> 00:20:38,814 তুমি আগেও এরকম অবস্থায় গেছ কাই প্রক্টরের সাথে। 239 00:20:38,816 --> 00:20:40,943 সার্চ ওয়ারেন্ট চাইলে সেটা নিশ্ছিদ্র হওয়া লাগবে। 240 00:20:41,152 --> 00:20:43,177 কোনো জজই ওয়ারেন্ট দেবে না। 241 00:20:45,990 --> 00:20:50,552 আমার ইনফরম্যান্ট অস্ত্রগুলো বেজমেন্টে নিয়ে যেতে দেখেছে। 242 00:20:59,737 --> 00:21:01,864 - ওর হাতগুলো অনেক নরম। - মুখ বন্ধ। 243 00:21:02,072 --> 00:21:03,403 কী হচ্ছে? 244 00:21:03,607 --> 00:21:05,040 মেগ হাসপাতালে আছে। 245 00:21:05,242 --> 00:21:07,301 - কী? - ওরা এমেটের ওপর শোধ নিয়েছে। 246 00:21:08,812 --> 00:21:11,303 - শেরিফ, মেয়েটা আমাকে আক্রমণ করেছে। - হ্যাঁ, আমি দেখেছি। 247 00:21:11,515 --> 00:21:12,914 আমি নিরস্ত্র ছিলাম। 248 00:21:14,151 --> 00:21:15,618 ও কি ঠিক আছে? 249 00:21:15,819 --> 00:21:16,819 সার্জারি হবে। 250 00:21:16,987 --> 00:21:18,545 সারারাত ধরে হারামিগুলোকে খুঁজে বেড়াচ্ছিলাম। 251 00:21:18,756 --> 00:21:21,816 - আশা করি সে ঠিক আছে। - মুখ বন্ধ করো! 252 00:21:22,026 --> 00:21:23,618 চুপ! 253 00:21:23,827 --> 00:21:25,317 আমরা এরপর হাসপাতালে যাবো। 254 00:21:25,529 --> 00:21:27,019 পরে করতে হবে একাজ। 255 00:21:27,231 --> 00:21:29,071 বুকিং করার পর তোমাদের দুইজনকেই আমাদের দরকার। 256 00:21:29,233 --> 00:21:30,666 কেন? কী হয়েছে? 257 00:21:31,902 --> 00:21:33,494 প্রক্টরের বাড়ি খোঁজার ওয়ারেন্ট পেয়েছি। 258 00:21:35,339 --> 00:21:36,670 বাল! 259 00:21:38,709 --> 00:21:41,769 আমি নতুন ল্যাব খোলার জায়গা দেখতে যাচ্ছি। 260 00:21:43,013 --> 00:21:45,072 - তোমাকে পরে ফোন করবো। - কাই প্রক্টর। 261 00:21:45,282 --> 00:21:46,962 এ জায়গাগুলো দেখার ওয়ারেন্ট আছে আমাদের। 262 00:21:47,051 --> 00:21:48,575 - কোন অভিযোগে? - এসবই আছে এখানে। 263 00:21:49,620 --> 00:21:51,087 মনে হয় আমি বোঝাতে পারিনি। 264 00:21:51,288 --> 00:21:53,483 না, না, তুমি ভালোই বোঝাতে পেরেছ। 265 00:22:01,365 --> 00:22:03,356 আমাকে কিছু বলতে চাও? 266 00:22:04,668 --> 00:22:08,069 ডিএ যেন তোমাদের সহযোগিতার ব্যাপারে জানে, তা নিশ্চিত করবো। 267 00:22:09,807 --> 00:22:11,767 কী খুঁজে পাবার আশা করছ, বুঝছি না শেরিফ। 268 00:22:11,775 --> 00:22:13,675 তারমানে না? 269 00:22:15,379 --> 00:22:17,939 আমি ঘুরেফিরে দেখলে কিছু মনে করবে? 270 00:22:18,148 --> 00:22:19,172 ধন্যবাদ। 271 00:22:30,861 --> 00:22:32,351 এক মিনিট, ওটা কী? 272 00:22:35,299 --> 00:22:36,857 কীসের শব্দ বলে মনে হয়? 273 00:22:38,535 --> 00:22:39,832 আমার কাছে ... 274 00:22:41,272 --> 00:22:43,137 মনে হচ্ছে.. 275 00:22:44,642 --> 00:22:46,234 দরজার শব্দ। 276 00:22:46,443 --> 00:22:48,570 - কুত্তার বাচ্চা! তোকে খুন করে ফেলবো! - হোয়া হোয়া হোয়া। 277 00:22:48,779 --> 00:22:49,979 তোকে খুন করে ফেলবো! 278 00:22:51,782 --> 00:22:53,181 শান্ত হও, কাই। 279 00:22:55,319 --> 00:22:56,616 এতে কিছুই বদলাবে না। 280 00:22:56,820 --> 00:22:58,947 আমার মনে হয় বদলাবে। 281 00:22:59,156 --> 00:23:00,646 - ওয়াও। - ভেতরে কী আছে? 282 00:23:01,692 --> 00:23:04,286 ওটা নিশ্চয়ই আসল ফ্লোরপ্ল্যানে ছিল না, ঠিক? 283 00:23:04,495 --> 00:23:06,986 এই অবৈধ অস্ত্রগুলোর অনুমতি আছে? 284 00:23:10,501 --> 00:23:11,661 ও তোমাকে একটা প্রশ্ন করেছে। 285 00:23:11,869 --> 00:23:12,995 মারা খাও। 286 00:23:13,203 --> 00:23:14,963 - ধরে নিচ্ছি না। - আমি তোমাকে খুন করে ফেলবো। 287 00:23:15,105 --> 00:23:17,403 কাই প্রক্টর, তোমাকে গ্রেপ্তার করা হলো। 288 00:23:17,608 --> 00:23:19,608 - তোমাকে এখন মুখ বন্ধ রাখার ... - আমি এসব জানি।! 289 00:23:19,610 --> 00:23:21,976 ঠিক আছে, কিন্তু আমাকে আমার মজাটা তো নিতে দেবে? 290 00:23:22,179 --> 00:23:24,010 কাই প্রক্টর, তোমাকে গ্রেপ্তার করা হলো। 291 00:23:24,214 --> 00:23:25,806 তোমাকে এখন মুখ বন্ধ রাখতে অনুরোধ করা হচ্ছে। 292 00:23:26,016 --> 00:23:28,816 তুমি এখন যা বলবে তা তোমার বিরুদ্ধে আদালতে ব্যবহার করা হবে। 293 00:23:29,019 --> 00:23:31,487 একজন অ্যাটর্নি বহাল করতে পারবে। 294 00:23:31,689 --> 00:23:32,849 বহাল করতে না পারলে কোর্ট 295 00:23:33,057 --> 00:23:34,354 তোমাকে একজন অ্যাটর্নি দেবে। 296 00:23:34,558 --> 00:23:36,549 - তোমাকে শেষ করে ফেলবো। - ওকে নিয়ে যাও। 297 00:23:42,633 --> 00:23:45,295 ঠিক আছে, অস্ত্রশস্ত্রগুলো নেয়া যাক। 298 00:23:48,172 --> 00:23:49,400 অবশ্যই। 299 00:23:56,513 --> 00:23:59,209 আভ্যন্তরীণ রক্তক্ষরণ যা ধারণা করেছিলাম তার চেয়ে বেশি। 300 00:23:59,416 --> 00:24:01,407 কিন্তু সে কি ঠিক হবে? 301 00:24:01,618 --> 00:24:02,812 আমরা খেয়াল রাখবো 302 00:24:03,020 --> 00:24:04,885 যাতে তার ব্লাডপ্রেসার আবার কমে না যায়। 303 00:24:05,089 --> 00:24:07,114 কিন্তু হ্যাঁ, সে ঠিক হয়ে যাবে। 304 00:24:09,960 --> 00:24:14,124 কিন্তু এই আঘাত তার পেটের বাচ্চার বড় ক্ষতি করে দিয়েছে। 305 00:24:17,568 --> 00:24:18,796 কী? 306 00:24:22,840 --> 00:24:24,637 আমরা অস্ত্রগুলো চেক করে দেখবো। 307 00:24:24,842 --> 00:24:27,162 আমাদের ভাগ্য ভালো হলে হয়তো কোনোটা বড় কোনো অপরাধে কাজে লাগানো অস্ত্রের সাথে মিলবে। 308 00:24:27,211 --> 00:24:29,475 - যদি না মেলে? - কোনো বন্দুকই রেজিস্টার করা না। 309 00:24:29,680 --> 00:24:31,079 অবৈধ অস্ত্র রক্ষার দায়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা করা যায়। 310 00:24:31,281 --> 00:24:32,281 সেটা একটা বড় অপরাধ। 311 00:24:32,483 --> 00:24:34,974 বিশেষ করে এগুলো যদি চোরাচালানি করা মাল হয়। 312 00:24:35,185 --> 00:24:36,948 তুমি তাকে কতদিন কাউন্টি জেলে রাখতে পারবে? 313 00:24:37,154 --> 00:24:38,554 কেস করতে যতদিন লাগে। 314 00:24:38,756 --> 00:24:39,745 আমি আবার ওয়ারেন্টটা পড়তে চাই। 315 00:24:39,957 --> 00:24:40,855 সে পালা তো শেষ। 316 00:24:41,058 --> 00:24:42,184 এখন আমার সাথে আবার পড়ো। 317 00:24:42,393 --> 00:24:44,233 গর্ডন, পার্টিতে দেরি করে আসলে... 318 00:24:44,261 --> 00:24:46,491 কথা বোঝো না? আমি এখনো তোমার বস। 319 00:24:46,697 --> 00:24:48,960 প্রক্টর ওয়ারেন্টটাকে হারাতে পারবে না, কথা শেষ। 320 00:24:49,166 --> 00:24:50,463 প্রক্টরের সাথে কোর্টে দেখা হবে আমার। 321 00:24:50,667 --> 00:24:52,507 - সে একজন ভালো উকিল। - হ্যাঁ, আমরাও। 322 00:24:54,805 --> 00:24:56,125 আমার সাথে এই নিয়ে তেড়িবেড়ি করতে চাও? 323 00:24:56,140 --> 00:24:57,860 তোমার বাড়া যাতে মাপতে পারো, সেজন্য সরে গেছি নাকি আমি? 324 00:25:01,678 --> 00:25:03,198 গোয়েন্দারা সকালেই 325 00:25:03,347 --> 00:25:04,427 অস্ত্রগুলো নিতে আসবে। 326 00:25:04,515 --> 00:25:06,676 ততক্ষণ পর্যন্ত, আমাকে সময় দেবার জন্য ধন্যবাদ, শেরিফ। 327 00:25:17,494 --> 00:25:19,553 সবারই একটা হবির দরকার মনে হয়, হাহ? 328 00:25:19,763 --> 00:25:23,490 স্ট্যাম্পস সংগ্রহ হবি, এ তো উন্মাদের কাজ। 329 00:25:26,503 --> 00:25:28,232 এডিএর সাথে কথাবার্তা কেমন হলো? 330 00:25:28,439 --> 00:25:29,838 ভালো। 331 00:25:30,607 --> 00:25:32,370 তার ধারণা আমাদের কেসটা জোরদার। 332 00:25:33,811 --> 00:25:37,440 আশা করি এটা পরেরবার কাজে দেবে। 333 00:25:37,648 --> 00:25:40,139 হেই, একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। 334 00:25:40,350 --> 00:25:42,011 তোমাকে অস্ত্রগুলোর কথা কে বললো? 335 00:25:42,219 --> 00:25:44,050 গোপন ইনফরম্যান্ট, ব্রক। 336 00:25:44,254 --> 00:25:46,882 এমন না যে তোমাকে আমি বিশ্বাস করি না। এমেটের খবর জানো? 337 00:25:47,090 --> 00:25:49,718 কয়েকটা মেসেজ দিয়েছি। 338 00:25:49,927 --> 00:25:52,293 আচ্ছা, আমি হাসপাতালে যাবো। 339 00:25:52,496 --> 00:25:53,520 দারুণ। 340 00:25:58,001 --> 00:25:59,559 আমরা কী নিয়ে অনেকদিন কথা বলিনি, জানো? 341 00:25:59,770 --> 00:26:02,068 - কী নিয়ে? - ওকে নিয়ে। 342 00:26:02,272 --> 00:26:04,399 শেরিফ লুকাস হুডকে নিয়ে। 343 00:26:04,608 --> 00:26:07,168 যখন প্রথম ও এখানে এসেছিল, যা মনে চাইত, তাই করত। 344 00:26:07,377 --> 00:26:09,641 আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। এখন, হঠাৎ করে, 345 00:26:09,847 --> 00:26:12,873 সে সব নিয়ম মেনে চলছে। 346 00:26:13,083 --> 00:26:16,140 এখন যে মানছে তাও ভালো, না? 347 00:26:16,353 --> 00:26:17,820 মনে হয়। 348 00:26:18,021 --> 00:26:20,046 ওর ইনফরম্যান্ট কে তা বলেছে তোমাকে? 349 00:26:20,257 --> 00:26:22,282 তোমাকে না বলে আমাকে বলবে কেন? 350 00:26:22,493 --> 00:26:25,690 জানি না। তোমাদেরকে ঘনিষ্ঠ মনে হয়েছিল। 351 00:26:28,165 --> 00:26:29,165 কী বললে? 352 00:26:29,366 --> 00:26:31,425 না, আমি .. 353 00:26:31,635 --> 00:26:32,915 আমি অন্ধ না সিওভান। 354 00:26:33,036 --> 00:26:35,027 আমি কিছু জিনিস দেখি, জানো নিশ্চয়ই। 355 00:26:35,239 --> 00:26:37,366 ধরে নিচ্ছি তোমাদের মাঝে এখন ফষ্টিনষ্টি চলছে। 356 00:26:37,574 --> 00:26:39,200 আমাকে এ ব্যাপারে কিছু বলতে চাও? 357 00:26:41,812 --> 00:26:43,780 কিছুই বলার নেই, ব্রক। 358 00:26:46,450 --> 00:26:47,610 আরে শালা। 359 00:26:47,818 --> 00:26:50,082 গো ফিশ(গেম)। 360 00:26:50,287 --> 00:26:52,270 তুমি বার্গার চাও নাকি হটডগ? 361 00:26:52,489 --> 00:26:54,047 - দুইটাই। - ঠিক আছে। 362 00:26:54,258 --> 00:26:57,022 - তুমি কী চাও, দেভা? - আমি বার্গার নেবো। 363 00:26:57,227 --> 00:26:59,559 হেই ইয়ো! থামো, তুমি চিট করছ। 364 00:26:59,763 --> 00:27:01,628 ওটা আগের জায়গায় রেখে দাও। এভাবে আমরা খেলি না। 365 00:27:11,408 --> 00:27:12,966 যত্তসব! 366 00:27:15,779 --> 00:27:16,803 ক্যারি। 367 00:27:21,084 --> 00:27:22,711 জানতে চাইলে বলবো, 368 00:27:23,987 --> 00:27:25,352 কিন্তু আসলে তুমি জানতে চাও না। 369 00:27:25,556 --> 00:27:26,921 ক্যারি থামো। 370 00:27:37,768 --> 00:27:39,759 আচ্ছা, ডিনারটা করে যাও। 371 00:27:40,904 --> 00:27:43,532 সমস্যা হলো নতুন এডিএকে নিয়ে। 372 00:27:43,740 --> 00:27:46,436 সে চালাক, আর যতদূর শুনলাম, 373 00:27:46,643 --> 00:27:47,905 কারো কাছে টাকা খায় না। 374 00:27:48,111 --> 00:27:49,271 সবাইকেই কেনা যায়। 375 00:27:49,479 --> 00:27:52,414 অস্ত্র মামলার সাথে ঘুষ দেয়ার চেষ্টাকে যোগ করতে চান? 376 00:27:52,616 --> 00:27:54,641 সবারই একটা দুর্বলতা থাকে। 377 00:27:54,851 --> 00:27:58,617 আমাদের সেরা সুযোগ হলো, ওয়ারেন্টটার ভুল ধরা। 378 00:27:58,822 --> 00:28:01,552 আমরা তাদের গোপন ইনফরম্যান্টের অভিযোগের ভিত্তিটা নিরীখ করবো। 379 00:28:01,758 --> 00:28:02,782 অভিযোগটা কী? 380 00:28:02,993 --> 00:28:06,121 তারা নাকি আপনার বেজমেন্টে অস্ত্র দেখেছে। 381 00:28:06,330 --> 00:28:08,457 সেটাই ওয়ারেন্টের মূল ভিত্তি ছিল। 382 00:28:08,665 --> 00:28:09,962 - অসম্ভব। - তাই? 383 00:28:10,167 --> 00:28:11,464 কেউই ঐ রুমের ব্যাপারে কিছু জানে না। 384 00:28:11,668 --> 00:28:14,068 ওর ভেতরে কী আছে তা কারোরই জানার কথা না। 385 00:28:14,271 --> 00:28:15,738 খালি রেবেকা আর বার্টনই 386 00:28:15,939 --> 00:28:16,997 আমার বাড়িতে ঢুকতে পারে। 387 00:28:17,207 --> 00:28:18,674 - আর কেউ আছে? - না। 388 00:28:18,875 --> 00:28:21,173 ভাবো, তাকে বের করতে পারলে 389 00:28:21,378 --> 00:28:22,902 ওয়ারেন্টটাকে অকার্যকর করে দেয়া যাবে। 390 00:28:23,113 --> 00:28:24,546 জুলিয়েট। 391 00:28:27,451 --> 00:28:28,713 জুলিয়েট কে? 392 00:28:34,391 --> 00:28:36,689 আমি এক মিনিট বাইরে যাচ্ছি। 393 00:28:50,674 --> 00:28:52,266 মেয়েটাকে দেখে রেখো। 394 00:29:20,203 --> 00:29:21,670 ও কেমন আছে? 395 00:29:23,440 --> 00:29:25,704 ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে। 396 00:29:27,644 --> 00:29:28,941 সেটা ভালো কথা। 397 00:29:32,516 --> 00:29:34,313 সিওভান আর ব্রক, 398 00:29:34,518 --> 00:29:37,078 ওরা শার্প আর তার দোস্তদের ধরেছে। 399 00:29:37,287 --> 00:29:38,777 তারা এখন জেলে আছে। 400 00:29:45,262 --> 00:29:46,820 ওরা এসব করে পার পাবে না। 401 00:29:50,600 --> 00:29:51,897 আচ্ছা। 402 00:29:55,205 --> 00:29:56,900 হ্যাঁ। 403 00:29:57,107 --> 00:29:58,165 ধন্যবাদ। 404 00:30:00,243 --> 00:30:01,471 হ্যাঁ। 405 00:30:03,647 --> 00:30:05,581 হ্যাঁ, আমরা প্রক্টরকেও ধরেছি। 406 00:30:07,417 --> 00:30:09,009 কীসের জন্য? 407 00:30:11,755 --> 00:30:13,586 অস্ত্র রাখার দায়ে ... 408 00:30:13,790 --> 00:30:16,918 তাতে এমুহূর্তে কিছু যায় আসছে না। 409 00:30:21,898 --> 00:30:23,365 এমেট। 410 00:30:42,886 --> 00:30:44,911 - হাই। - হাই। 411 00:30:47,157 --> 00:30:49,057 ডক্টর বলেছে, তুমি ভালো হয়ে যাবে। 412 00:30:56,266 --> 00:30:58,234 আমার বাচ্চাটা মরে গেছে। 413 00:31:07,544 --> 00:31:09,569 সব ঠিক হয়ে যাবে। 414 00:31:09,780 --> 00:31:11,247 ঠিক আছে? 415 00:31:11,448 --> 00:31:13,439 তোমার শুধু একটু বিশ্রাম নেয়া দরকার। 416 00:31:14,417 --> 00:31:17,284 সব ঠিক হয়ে যাবে। 417 00:31:17,487 --> 00:31:18,715 এমেট। 418 00:31:18,922 --> 00:31:20,890 তুমি এখানে কী করছ? তোমার না হাসপাতালে থাকার কথা? 419 00:31:21,091 --> 00:31:23,025 - মেগ ঘুমাচ্ছে। - ও কেমন আছে? 420 00:31:23,226 --> 00:31:25,091 - ও ভালো হয়ে যাবে। - খোদাকে ধন্যবাদ। 421 00:31:25,295 --> 00:31:27,320 তুমি আজকেও ডিউটি দিতে পারবে না। 422 00:31:27,531 --> 00:31:29,431 না, আমি ব্রককে বলে দিয়েছি আমার হয়ে দেবার জন্য। 423 00:31:32,369 --> 00:31:35,736 এটা একটা টেস্ট, এটুকুই। 424 00:31:37,774 --> 00:31:39,207 ঠিক ধরেছ। 425 00:31:39,409 --> 00:31:42,037 আমি ব্রকের জন্য দাঁড়াচ্ছি। তুমি মেগের কাছে ফিরে যাও। 426 00:31:42,245 --> 00:31:44,406 ও এখানে আর পাঁচ মিনিটের মাঝে আসবে। 427 00:31:45,715 --> 00:31:47,080 সমস্যা নেই। 428 00:31:47,284 --> 00:31:50,617 একটু বিশ্রাম নেবার চেষ্টা করো, সুইটহার্ট। 429 00:31:58,595 --> 00:32:00,460 সব ঠিক হয়ে যাবে। 430 00:32:01,865 --> 00:32:03,457 কথা দিচ্ছি। 431 00:32:13,143 --> 00:32:14,235 - ঠিক আছে। - ঠিক আছে। 432 00:32:14,444 --> 00:32:16,969 - তোমার রাতটা শুভ হোক। - তোমারও। 433 00:32:17,180 --> 00:32:20,741 মেগকে বোলো, আমিতার জন্য প্রার্থনা করছি। 434 00:32:20,951 --> 00:32:22,179 বলবো। 435 00:32:22,385 --> 00:32:24,512 - ঠিক আছে। - ধন্যবাদ। 436 00:32:50,780 --> 00:32:52,111 শুধু একটা টেস্ট। 437 00:32:55,151 --> 00:32:58,211 শেরিল, আমার বাকি জিনিসগুলোও লাগবে। 438 00:32:58,421 --> 00:33:00,355 মনে হয় ও বাইরে গেছে। 439 00:33:03,260 --> 00:33:05,160 শেরিফ হুড। 440 00:33:05,362 --> 00:33:06,362 কীভাবে সাহায্য করতে পারি? 441 00:33:06,529 --> 00:33:07,928 তুমি শুনেছ কিনা জানি না, 442 00:33:08,131 --> 00:33:09,894 কিন্তু আমরা গতরাতে কাই প্রক্টরকে গ্রেপ্তার করেছি। 443 00:33:10,100 --> 00:33:12,261 অবৈধ অস্ত্র রাখার দায়ে। 444 00:33:12,469 --> 00:33:14,709 - তার সাথে আমার কী সম্পর্ক? - আমার জানামতে কোনো সম্পর্ক নেই। 445 00:33:14,905 --> 00:33:17,032 কিন্তু আমি আগ্রহী, 446 00:33:17,240 --> 00:33:20,732 কিনাহো ক্যাসিনোর ব্যাপারে প্রক্টর এতকিছু জানে কীভাবে? 447 00:33:20,944 --> 00:33:25,747 মানে, আরেকজনের ব্যবসা সম্পর্কে এতকিছু জানবে কীভাবে। 448 00:33:25,949 --> 00:33:29,043 তাই না? তাই ভাবলাম, 449 00:33:29,252 --> 00:33:33,382 হয়তো তোমার আর ওর মাঝে যা কিছু ঘটছে, 450 00:33:33,590 --> 00:33:37,356 হয়তো আমার জানার বাইরেও ওর সাথে কিছু করে থাকতে পারো তুমি। 451 00:33:38,461 --> 00:33:40,486 আমার উকিলকে ডাকা লাগবে? 452 00:33:40,697 --> 00:33:42,255 জানি তুমি কখনোই প্রক্টরের বিছানায় 453 00:33:42,465 --> 00:33:44,092 যাবার মতো ভুল করে 454 00:33:44,301 --> 00:33:45,734 তোমার গোত্রের ক্ষতি করবে না। 455 00:33:47,170 --> 00:33:49,900 তাই ও যাতে তোমাকে আর না জ্বালায়, সে ব্যাপারে আমি তোমাকে সাহায্য করবো। 456 00:33:51,474 --> 00:33:53,942 কেন সেকাজ করবে, শেরিফ? 457 00:33:54,144 --> 00:33:56,635 এই অস্ত্রগুলোর কারণে সম্ভবত তার বিরুদ্ধে কেস দাঁড়া করাতে পারবো। 458 00:33:56,846 --> 00:33:58,575 কেসটা হয়তো টিকে যাবে। 459 00:33:58,782 --> 00:34:01,774 কিন্তু না টিকলে? আমাকে ইনস্যুরেন্স দেয়া লাগবে। 460 00:34:06,056 --> 00:34:07,455 আমি এর বিনিময়ে কী পাবো? 461 00:34:09,526 --> 00:34:10,686 আমি যা পাবো, 462 00:34:12,295 --> 00:34:14,126 পুরো শহর যা পাবে, তাই। 463 00:34:28,378 --> 00:34:32,747 আবার বাবা কাই প্রক্টরের সাথে বিভিন্ন চুক্তি করেছে। 464 00:34:32,949 --> 00:34:36,077 জমি দখলের জন্য উচ্ছেদ। 465 00:34:36,286 --> 00:34:38,000 বাবা মারা যাবার পরে 466 00:34:38,021 --> 00:34:40,182 অন্য সবার সাথে আমি সেগুলোর মালিক হয়েছি। 467 00:34:40,390 --> 00:34:42,051 বাবা ধর্মগুরু ছিলেন। 468 00:34:42,258 --> 00:34:45,591 কেন ব্যাপারগুলো আগে বলিনি, 469 00:34:45,795 --> 00:34:47,160 আশা করি বুঝতে পারছ। 470 00:34:47,364 --> 00:34:48,626 অবশ্যই। 471 00:34:49,733 --> 00:34:50,825 আমি বুঝতে পারছি। 472 00:34:52,936 --> 00:34:55,996 কিন্তু আমরা সবাইই বহুদিন অন্ধকারে বসবাস করেছি। 473 00:34:56,206 --> 00:34:57,673 হ্যাঁ। 474 00:34:57,874 --> 00:34:59,307 আমারও তাই মনে হয়। 475 00:35:21,498 --> 00:35:24,296 ভাবছিলাম কখন আমাদের কাছে আসবে। 476 00:35:28,671 --> 00:35:29,831 ওকে দেখো ছেলেরা। 477 00:35:34,210 --> 00:35:36,144 খুবই ক্ষিপ্ত একটা নিগ্রো সে। 478 00:35:37,580 --> 00:35:40,378 টাক্কু আর লেসবোটা আমাদের প্রথমে ধরেছিল, আমাদের সৌভাগ্য। 479 00:35:40,583 --> 00:35:42,676 - তাই মনে হয়? - হেই, আমার লেসবোটাকে পছন্দ। 480 00:35:46,856 --> 00:35:48,824 এ দেশের কোন জিনিসটাকে আমার ভালো লাগে জানো? 481 00:35:50,493 --> 00:35:53,018 যে আইন মানুষকে আমার হাত থেকে বাঁচায়, 482 00:35:53,229 --> 00:35:54,890 সে আইনই তোমার হাত থেকে আমাকে বাঁচাচ্ছে। 483 00:35:56,132 --> 00:35:57,793 তোমার কথা আমার বাবার মতো লাগছে। 484 00:36:01,037 --> 00:36:02,504 অপমান করলো মনে হয়। 485 00:36:07,410 --> 00:36:10,402 আমার বাবা বিশ্বাস করত, আইন সবার পক্ষে কথা বলে, 486 00:36:10,613 --> 00:36:11,705 এমনকি কৃষ্ণাঙ্গ ঝাড়ুদারের পক্ষেও। 487 00:36:11,915 --> 00:36:13,746 সিস্টেমের ওপর ভরসা রাখলেই চলে আসলে। 488 00:36:13,950 --> 00:36:15,577 আর বাবা তাই রেখেছিল। 489 00:36:15,785 --> 00:36:19,050 একদিন তার বস তাকে ঠিকমতো বেতন না দেয়ায় 490 00:36:19,255 --> 00:36:20,415 সে তাকে কোর্টে তুললো। 491 00:36:20,590 --> 00:36:23,150 বিচারক জানালো, "মালিকের হাতকে কামড়ে দিও না।" 492 00:36:25,195 --> 00:36:27,425 - বাবার চাকরি চলে গেল। - দারুণ জজ। 493 00:36:27,630 --> 00:36:29,564 কয়েক বছর পরে সে তার প্রথম গাড়ি কিনলো। 494 00:36:29,766 --> 00:36:30,960 সেটা চুরি হয়ে গেল। 495 00:36:31,167 --> 00:36:34,193 একজন সুনাগরিকের মতো সে পুলিশের কাছে গেল। 496 00:36:34,404 --> 00:36:38,931 তারা বললো, "একজন নিগ্রোর গাড়ি খুঁজে দেবার চেয়ে বহু গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, জানো না? 497 00:36:41,211 --> 00:36:45,740 আমি বলতে চাচ্ছি যে, মরার আগে বাবা কাউকে তার পক্ষে কথা বলতে দেখেনি। 498 00:36:45,949 --> 00:36:47,780 মন ছুঁয়ে গেল শুনে। 499 00:36:47,984 --> 00:36:49,781 আমি কখনো পুলিশ হতে চাইনি। 500 00:36:50,987 --> 00:36:52,181 শুধু ফুটবল খেলতে চেয়েছিলাম। 501 00:36:54,290 --> 00:36:55,780 সেটা হয়ে ওঠেনি। 502 00:36:57,193 --> 00:37:00,754 তোমাদের দেখে বুঝলাম, আমার এখানে আসার আসল কারণ হলো, 503 00:37:00,964 --> 00:37:05,226 আমার বাবার মতো যাদের হয়ে কথা বলার কেউ নেই, তাদের হয়ে কথা বলা। 504 00:37:12,475 --> 00:37:15,035 আজ আমার ছোট্ট খোকা, যাকে তোমরা মেরেছ, তার হয়েও। 505 00:37:19,282 --> 00:37:21,409 মারা খাও। 506 00:37:21,618 --> 00:37:23,381 আমি তোমাকে ভয় পাই না। 507 00:37:34,998 --> 00:37:36,090 এসব কী? 508 00:37:36,299 --> 00:37:37,630 শান্ত হও। ও কিছুই করবে না। 509 00:37:37,834 --> 00:37:39,529 এখানে আর কেউ নেই। 510 00:37:46,142 --> 00:37:47,370 আমাকে পার হতে পারলে ... 511 00:37:48,678 --> 00:37:50,646 তোমরা মুক্ত। 512 00:37:50,847 --> 00:37:52,610 আমি তোর চোদ্দটা বাজাবো! 513 00:37:55,718 --> 00:37:57,310 ওকে সাহায্য কর, হারামি! 514 00:37:59,556 --> 00:38:00,887 ওকে মারো, কার্টিস। 515 00:38:01,090 --> 00:38:02,523 শুভরাত্রি। 516 00:38:02,725 --> 00:38:04,818 মরে যাচ্ছে, ধরে থাকো। 517 00:38:05,028 --> 00:38:06,689 ঘুমিয়ে যাও। 518 00:38:06,896 --> 00:38:09,694 - ধরে থাকো। - ঘুমিয়ে যাও। 519 00:38:09,899 --> 00:38:11,560 ও হেরে গেছে। 520 00:38:20,543 --> 00:38:22,010 যথেষ্ট হয়েছে। 521 00:38:24,380 --> 00:38:25,540 কী বললে? 522 00:38:25,748 --> 00:38:27,340 বললাম, ওর সাথে যথেষ্ট হয়েছে! 523 00:38:38,461 --> 00:38:40,053 তোমার এখন কেমন লাগছে জানো? 524 00:38:41,798 --> 00:38:43,231 নিজের ভেতরে যে তীব্র আক্রোশ অনুভব করছ, সেটা? 525 00:38:45,268 --> 00:38:50,004 তোমার ভালোবাসার কাউকে স্পর্শ করায় যে আক্রোশটা জন্ম নিয়েছে। 526 00:38:53,309 --> 00:38:55,402 আমি সেটা প্রতিদিন অনুভব করি... 527 00:38:56,679 --> 00:38:59,273 যখন তোমাকে আর তোমার দলবলকে ... 528 00:39:00,350 --> 00:39:02,375 এ দেশটা ছেয়ে ফেলতে দেখি। 529 00:39:02,585 --> 00:39:04,917 আমাদেরকে নির্বোধ বলতে মানুষের ভালো লাগে। 530 00:39:05,121 --> 00:39:07,715 কিন্তু আমি বুঝছি আসলে কী হয়েছে। 531 00:39:07,924 --> 00:39:09,289 আমি নির্বোধ নই। 532 00:39:11,594 --> 00:39:13,186 আমি দুঃখিতও নই। 533 00:39:18,067 --> 00:39:19,762 আগের কথা। 534 00:39:19,969 --> 00:39:23,529 আমাকে পার হতে পারলে তুমি মুক্ত। 535 00:41:43,312 --> 00:41:45,032 এত রাতে এখানে থাকতে চাইলে, 536 00:41:45,148 --> 00:41:47,844 একটা ঝাড়ু তুলে নিতে পারো। 537 00:41:48,050 --> 00:41:50,518 টেবিল কখনোই পুরোপুরি পরিষ্কার হয় না। 538 00:41:54,357 --> 00:41:55,619 সেরেছে। 539 00:41:56,826 --> 00:41:58,657 পেয়েছি তোকে, মাদারচোদ। 540 00:41:58,861 --> 00:42:00,658 কী? 541 00:42:00,863 --> 00:42:02,660 - কাকে? - র‍্যাবিট। 542 00:42:02,865 --> 00:42:04,765 - পেয়েছি ওকে। - কীভাবে? 543 00:42:04,967 --> 00:42:08,164 এফবিআই এজেন্ট র‍্যাসিনের সব ফাইল ডিজিটাল করেছিল। 544 00:42:08,371 --> 00:42:09,411 আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম, 545 00:42:09,539 --> 00:42:11,419 লিগ্যাসি সিস্টেম থেকে এক্সপ্লোয়েট খুঁজে পেয়েছি। 546 00:42:13,342 --> 00:42:14,866 কম্পিউটার ব্যবহার করেছি। 547 00:42:15,011 --> 00:42:16,535 ও বুঝেছি। 548 00:42:16,746 --> 00:42:18,441 র‍্যাসিন র‍্যাবিটকে খুঁজে পেয়েছে? 549 00:42:18,648 --> 00:42:22,106 হ্যাঁ, ও সেটা জানে না। 550 00:42:22,318 --> 00:42:23,580 কিন্তু আমি জানি। 551 00:42:25,288 --> 00:42:26,778 না জানলেই ভালো করতে। 552 00:42:32,395 --> 00:42:33,919 হেই। 553 00:42:43,573 --> 00:42:45,905 - এখনো জেগে আছ সেই আশায় ছিলাম। - জেগে আছি। 554 00:42:51,414 --> 00:42:53,109 শুধু বলতে চাচ্ছিলাম যে ... 555 00:42:53,316 --> 00:42:55,784 প্রক্টরের গ্রেপ্তারের জন্য যে একটা অবৈধ ওয়ারেন্ট জোগাড় করেছ সেটার কী হবে? 556 00:42:55,952 --> 00:42:57,214 আসলে ব্যাপারটা সেরকম না... 557 00:42:57,420 --> 00:42:59,140 জুলিয়েট কখনোই অস্ত্রগুলোর ব্যাপারে কিছু বলেনি। 558 00:42:59,222 --> 00:43:01,247 - মিথ্যা বলে ওয়ারেন্টটা বাগিয়েছ তুমি। - কিন্তু ধারণা তো ঠিকই ছিল আমার ... 559 00:43:01,390 --> 00:43:03,654 - সেটা কথা না। - কোনটা কথা তাহলে? 560 00:43:03,826 --> 00:43:06,066 তুমি জানো প্রক্টরের ক্ষমতা। 561 00:43:06,095 --> 00:43:07,426 ঐ মেয়েক বিপদে ফেলে দিলে। 562 00:43:07,563 --> 00:43:08,563 কী যে বলো। 563 00:43:08,764 --> 00:43:10,356 সেই সাথে আমার ক্যারিয়ারকেও। সেটা অবশ্য নতুন কিছু না। 564 00:43:10,500 --> 00:43:12,058 - হেই, আমি তোমার কাছে কোনোকিছু চাইনি। - কিছু না চেয়েই। 565 00:43:12,268 --> 00:43:14,964 ওয়ারেন্টটা বাগানোর সাথে সাথে তোমার মিথ্যার সাথে আমাকে জড়িয়েছ তুমি। 566 00:43:15,938 --> 00:43:16,938 হ্যাঁ, কিন্তু প্রক্টর... 567 00:43:17,073 --> 00:43:18,973 প্রক্টরের কী হলো না হলো, ওকে কীভাবে ধরলে, তাতে আমার কী, 568 00:43:19,108 --> 00:43:22,268 কিন্তু যদি ভেবে থাকো যে তোমার সাথে শুয়েছি বলে তোমার পোষা কুকুর হয়ে যাবো ... 569 00:43:22,478 --> 00:43:24,518 - তুমি জানো আমি সেটা ভাবিনি। - কীভাবে জানবো? 570 00:43:26,382 --> 00:43:28,577 কীভাবে জানবো? তুমি আমাকে কখনো কিছু বলো না। 571 00:43:34,490 --> 00:43:36,390 তোমার যেকোনো প্রশ্নের জবাব দেবো আমি। 572 00:43:39,028 --> 00:43:40,325 এক্ষুণি। 573 00:43:59,782 --> 00:44:01,215 ব্রক ফোন করেছে। 574 00:44:02,752 --> 00:44:04,947 হায় খোদা। 575 00:44:05,154 --> 00:44:06,951 হেই হুড, এদিকে। 576 00:44:07,156 --> 00:44:09,147 - অ্যাম্বুলেন্স ডেকেছিলে? - হ্যাঁ, ওরা আসছে। 577 00:44:09,358 --> 00:44:10,620 সর্বনাশ। 578 00:44:10,826 --> 00:44:12,817 ওরা বেঁচে আছে। আরো ব্যান্ডেজ লাগবে। 579 00:44:34,750 --> 00:44:37,981 হেই এমেট, ইএমটির কাছে একবার পরীক্ষা করাবে। 580 00:44:39,088 --> 00:44:40,248 না। 581 00:44:43,159 --> 00:44:46,458 এদের দুইজন মোটামুটি ভালো আছে। 582 00:44:46,662 --> 00:44:48,789 হাড় ভাঙা আর ব্যথা কেবল, 583 00:44:48,998 --> 00:44:52,297 কিন্তু আরেকজনের ... 584 00:44:53,636 --> 00:44:55,968 শার্প ... 585 00:44:57,406 --> 00:44:58,930 ওর অবস্থা ভালো না। 586 00:45:01,777 --> 00:45:02,971 শোনো এমেট... 587 00:45:04,513 --> 00:45:08,406 - উকিল ডাকার আগে তোমার কথা ঠিকমতো শোনা দরকার আমাদের। - হেই ব্রক। 588 00:45:08,618 --> 00:45:10,518 আমাদের এক মিনিট কথা বলতে দেবে? 589 00:45:11,721 --> 00:45:12,721 হ্যাঁ। 590 00:45:14,423 --> 00:45:16,550 আমরা যদি এটা সমাধান করতে চাই। 591 00:45:30,306 --> 00:45:32,035 কিছুই সমাধান করার নেই। 592 00:45:43,653 --> 00:45:46,417 তুমি আবেগপ্রবণ অবস্থায় ছিলে। 593 00:45:46,622 --> 00:45:49,614 তোমার বউ। তোমার বাচ্চা। 594 00:45:49,825 --> 00:45:52,851 তারা তোমাকে খোঁচা দিয়েছে, তাই তুমি রাগে ফেটে পড়েছ। 595 00:45:54,797 --> 00:45:56,237 তুমি জানো না তুমি কী করেছ। 596 00:45:56,298 --> 00:45:58,391 আমি ভালোই জানি আমি কী করেছি। 597 00:46:03,606 --> 00:46:06,507 শার্পের মতো লোকদের সারাজীবন সামলিয়েছি। 598 00:46:07,576 --> 00:46:10,977 ওর মতো হিংস্র না, কিন্তু তারাও সাংঘাতিক। 599 00:46:11,180 --> 00:46:14,775 ওদের তাকানো, ওদের কটুক্তি। 600 00:46:17,420 --> 00:46:18,910 কিছু একটা। 601 00:46:20,389 --> 00:46:25,250 সবকিছুকে হাসির পেছনে লুকাতে ভালোই শিখেছি। 602 00:46:28,664 --> 00:46:30,256 এটাকে আমি লুকাতে পারবো না। 603 00:46:32,468 --> 00:46:33,958 আমি লুকাতে চাই না। 604 00:46:38,007 --> 00:46:40,601 আমি বহু বছর ধরে তার শিক্ষাকে অনুসরণ করছি। 605 00:46:40,810 --> 00:46:43,142 এক গালে চড় খেয়ে অন্য গাল পেতে দিয়েছি। 606 00:46:44,480 --> 00:46:46,505 যদি আবার সেই সময়ে ফিরে যেতে পারতাম, 607 00:46:46,716 --> 00:46:49,276 তাহলে ঠিক একই কাজ করতাম। 608 00:46:49,485 --> 00:46:53,216 এসব পাপকাজ জেনেও 609 00:46:53,422 --> 00:46:55,049 কাজগুলো করে যেতাম বারবার। 610 00:46:58,294 --> 00:47:00,694 আমি কেমন খ্রিস্টান তাহলে? 611 00:47:11,640 --> 00:47:13,733 মেগ আমাকে প্রথম যখন তার পেটের বাচ্চার কথা জানালো... 612 00:47:17,947 --> 00:47:19,414 আমার প্রথম চিন্তা ছিল.. 613 00:47:20,549 --> 00:47:22,346 "এখানে কীভাবে বাচ্চা পালবো?" 614 00:47:26,655 --> 00:47:28,486 মানে, এই শহরে। 615 00:47:30,726 --> 00:47:32,887 এখানে ভালো যা কিছু আছে সবকিছুকে 616 00:47:33,095 --> 00:47:34,995 গিলে খায় খারাপেরা। 617 00:47:38,801 --> 00:47:42,066 এ এক অনন্ত চক্র। 618 00:47:50,012 --> 00:47:52,378 শার্পের মতো লোকেরা ভাবে, ওরা সবার সাথে যা 619 00:47:52,581 --> 00:47:53,775 খুশি তাই করতে পারবে। 620 00:48:00,156 --> 00:48:02,818 অথচ আমাদের সবকিছু সমাধান করার কথা। 621 00:48:05,728 --> 00:48:07,593 আমাদের লাইনটা ঠিক রাখার কথা। 622 00:48:11,333 --> 00:48:13,062 কিন্তু এখানে কোনো লাইন নেই। 623 00:48:14,837 --> 00:48:16,065 এখানে। 624 00:48:20,810 --> 00:48:21,902 বাইবেল বলেছে, 625 00:48:22,111 --> 00:48:24,306 "কেউই শয়তানির বদলা শয়তানি দিয়ে নেয় না।" 626 00:48:29,752 --> 00:48:31,617 মাঝে মাঝে বদলা নেয়া ছাড়া আর কিছু করার থাকে না। 627 00:48:37,159 --> 00:48:39,184 আমার তা নিয়ে কোনো সমস্যা নেই। 628 00:48:43,232 --> 00:48:44,699 হুড। 629 00:49:45,232 --> 00:49:52,699 অনুবাদে- কুদরতে জাহান 630 00:49:53,232 --> 00:50:02,699 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।