1
00:00:24,524 --> 00:00:26,317
আগুন বেশিরভাগই নিভে গেছে।
2
00:00:26,401 --> 00:00:28,570
বাচানোর মত তেমন কিছুই নেই আর।
3
00:00:28,653 --> 00:00:32,323
একটা ওয়াগন নিয়ে শহরে যাব,
সাপ্লাই নিয়ে আসব।
4
00:00:32,406 --> 00:00:34,909
না।
5
00:00:34,993 --> 00:00:37,245
আমরা...
6
00:00:37,328 --> 00:00:39,789
চায়নাটাউনে ফেরত যাব।
7
00:00:39,873 --> 00:00:41,416
কী বলছিস?
8
00:00:43,752 --> 00:00:45,754
এখানে থাকার মত কিছু নেই আর।
9
00:00:47,255 --> 00:00:50,508
আমি কথা দিলাম, স্ট্রিকল্যান্ড
এসব করে পার পাবে না।
10
00:00:53,762 --> 00:00:55,347
ইতিমধ্যে পেয়ে গেছে।
11
00:00:56,681 --> 00:00:58,183
না, আহ টয়, দাড়া!
12
00:00:58,266 --> 00:00:59,869
তুই এই মেয়েদের বেশ্যাবাড়িতে
ফেরত নিতে পারবি না।
13
00:00:59,893 --> 00:01:01,733
ওই জীবন থেকে বের করার জন্য
অনেক কষ্ট করেছি আমরা।
14
00:01:01,770 --> 00:01:04,938
তুই ওদের রক্ষা করতে পারবি না।
15
00:01:05,022 --> 00:01:07,359
তুই ওদের এখানে রক্ষা করতে পারবি না।
16
00:01:09,152 --> 00:01:12,197
চায়নাটাউনে, আমি পারব।
17
00:01:14,407 --> 00:01:16,701
তারা এখানে সুখী ছিল।
18
00:01:22,164 --> 00:01:24,918
মরলে সুখের কোনো দাম নেই।
19
00:01:37,164 --> 00:03:04,918
Translated by AL MAKSUD
19
00:03:16,196 --> 00:03:19,282
তোর একটা পুলিশী ঝামেলা আছে।
20
00:03:19,366 --> 00:03:21,910
একটা এখানে থাকছে
সেটাই মন্দ কম না।
21
00:03:21,993 --> 00:03:24,579
এখন বাইরে আরেকটা দাঁড়িয়ে আছে।
22
00:03:24,662 --> 00:03:26,706
শাউয়োর খরগোশের মত বাড়ছে।
23
00:03:26,790 --> 00:03:29,668
সিক্রেট সার্ভিস আমাদের নিয়ে আগ্রহী না।
24
00:03:29,751 --> 00:03:31,086
ব্যাজ ত ব্যাজই।
25
00:03:31,169 --> 00:03:33,129
দেখ, আমারও এসব পছন্দ নয়, কিন্তু...
26
00:03:36,633 --> 00:03:37,966
সবকিছু ঠিক আছে?
27
00:03:38,051 --> 00:03:39,469
হ্যাঁ।
28
00:03:39,552 --> 00:03:42,347
জ্যাক আর আমি এমনি আলাপ করছিলাম।
29
00:03:42,430 --> 00:03:45,350
বারে মাল তুলতে হবে আমার।
30
00:03:45,433 --> 00:03:48,144
- তুমি ঠিক আছ?
- ম্ম।
31
00:03:58,196 --> 00:04:00,407
হেই, পুলিশ ছোকরা।
32
00:04:04,911 --> 00:04:07,497
তোকে একটা কথা জিগ্যেস করি।
33
00:04:07,580 --> 00:04:10,250
সত্যিই ওকে নিয়ে ভাবিস?
34
00:04:10,333 --> 00:04:11,543
ভাবি।
35
00:04:13,169 --> 00:04:15,255
তোমার কোনো মাথাব্যথা না সেটা।
36
00:04:15,338 --> 00:04:18,800
তুই আমার মাথার মধ্যেই ঢুকে আছিস...
37
00:04:18,882 --> 00:04:21,553
তুই আর বাইরে দাঁড়ানো দাত কেলানোটা।
38
00:04:24,431 --> 00:04:29,060
এখন, যেমনটা বললি তেমন পরোয়া করলে,
39
00:04:29,144 --> 00:04:32,689
তুই তোর ছোট্ট ধো..
40
00:04:32,772 --> 00:04:36,359
আর সাদা পাছা নিয়ে
যেখানে থাকার কথা সেখানে ফিরে যাবি।
41
00:04:36,443 --> 00:04:38,820
আর সেটা কোথায়?
42
00:04:38,903 --> 00:04:40,864
এখানটা ছাড়া অন্য যেকোনো জায়গায়।
43
00:04:48,329 --> 00:04:50,123
আমার প্রাক্তন ৩য় স্ত্রীর
চাইতেও সাজুগুজু করতে
44
00:04:50,206 --> 00:04:53,126
বেশি সময় লাগে দেখি তোমার।
45
00:04:53,209 --> 00:04:55,211
পরের চালটা কী হবে আমাদের?
46
00:04:55,295 --> 00:04:58,298
বেশ, বেশি জালিয়াতরাই,
47
00:04:58,381 --> 00:04:59,924
বোকাচোদারা ছাড়া,
48
00:05:00,008 --> 00:05:01,509
প্রথমে একটু কমসমই খরচ করে,
49
00:05:01,593 --> 00:05:03,303
চেক করে দেখে যে
তাদের মাল চলে কি-না
50
00:05:03,386 --> 00:05:05,055
বড় পদক্ষেপ নেওয়ার আগেই।
51
00:05:05,138 --> 00:05:06,514
তো আমরা চায়নাটাউন চষে ফেলব,
52
00:05:06,598 --> 00:05:09,934
লোকাল কোনো জাল কাগজের
দোকান আছে না-কি বের করব।
53
00:05:10,018 --> 00:05:12,312
যাকগে...
54
00:05:12,395 --> 00:05:15,106
এরপর স্টেশনেই সাক্ষাৎটা করি।
55
00:05:15,190 --> 00:05:17,525
অবশ্যই, যদিও আমি তোমার
56
00:05:17,609 --> 00:05:19,819
এলাকার চমৎকার সুগন্ধিটা
মারাত্মক মিস করব।
57
00:05:23,865 --> 00:05:25,200
বেশ, আসছো ভালো হয়েছে।
58
00:05:25,283 --> 00:05:27,577
নইলে বার্নার্ড এখনো তার
ওই নতুন
59
00:05:27,660 --> 00:05:29,162
ঘোড়ার কথা বলেই যেত।
60
00:05:29,245 --> 00:05:32,248
এপোলোর দেখা পেলে,
আমার আগ্রহের ব্যাপারটা বুঝতে।
61
00:05:32,332 --> 00:05:34,709
তার পূর্বপুরুষেরা '৭৬ এ
প্রিকনেসে রেকর্ড গড়ে রেখেছিল।
62
00:05:34,793 --> 00:05:36,586
দেখলে কিসের সাথে চলছি?
63
00:05:36,670 --> 00:05:38,963
সোনা, মাই লিংকে বিরক্ত করে মারবে।
64
00:05:39,047 --> 00:05:41,383
আসলে, আমি ঘোড়া
অনেক পছন্দ করি।
65
00:05:41,466 --> 00:05:44,135
ছোটবেলায় আমার বাবা
আমাকে মোঙ্গোলিয়ান
66
00:05:44,219 --> 00:05:45,720
ঘোড়ার মার্কেটে নিয়ে যেত।
67
00:05:45,804 --> 00:05:48,848
তাদের দারুণ দারুণ সাদা স্ট্যালিয়ন ছিল।
68
00:05:48,932 --> 00:05:51,726
আমাকে একটা কিনে দেওয়ার
প্রমিস করিয়ে নিয়েছিলাম।
69
00:05:51,810 --> 00:05:54,771
রসপন্ডিত আর বিজনেসওমেন...
70
00:05:54,854 --> 00:05:56,981
বিস্মিত করেই যাচ্ছেন দেখছি।
71
00:05:57,065 --> 00:05:59,693
বেশ, তাহলে আমি আশা করবো আমার
ধৃষ্টতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,
72
00:05:59,776 --> 00:06:02,987
কিন্তু, বেশ, আমি ভাবছিলাম গ্যালারিতে
আমাদের কথোপকথন নিয়ে
73
00:06:03,071 --> 00:06:04,823
ভেবেছিলেন কিনা পরে।
74
00:06:04,906 --> 00:06:07,575
আসলে, ভেবেছি।
75
00:06:07,659 --> 00:06:11,329
চায়নাটাউনের বাইরে
আপনার সম্পদ বহুমুখীকরণটা
76
00:06:11,413 --> 00:06:13,373
বেশ কৌশলী হবে,
তবে করা যেতে পারে।
77
00:06:13,456 --> 00:06:14,582
অন্য আমেরিকানদের মত
78
00:06:14,666 --> 00:06:16,426
বিজনেস চালিয়ে না যেতে পারার মত
79
00:06:16,501 --> 00:06:18,211
- কোনো কারণ নেই।
- সহমত।
80
00:06:18,294 --> 00:06:20,088
চাইনিজ মালিকানাধীন নীতিমালাগুলো
81
00:06:20,171 --> 00:06:22,799
রাজনৈতিক ভং ছাড়া আরকিছুই না।
82
00:06:22,882 --> 00:06:25,218
আপনার মত চিন্তাভাবনা যদি
এখানকার আর সবার হত।
83
00:06:25,301 --> 00:06:27,012
বার্নার্ড একটা রাস্তা বের করে ফেলবে।
84
00:06:27,095 --> 00:06:29,139
ওসব কাজে পটু ও।
85
00:06:33,308 --> 00:06:36,813
আমার ব্যক্তিগত পোর্টফলিওর
অংশ হিসেবে ব্যাংকে
86
00:06:36,896 --> 00:06:39,441
মালিকানা একাউন্টে আপনার
টাকা রাখতে হলে,
87
00:06:39,524 --> 00:06:42,610
ক্রমান্বয়ে আপনার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে
88
00:06:42,694 --> 00:06:45,238
অবস্থান করে নিতাম...
আপনার অনুমোদন নিয়েই অবশ্য।
89
00:06:45,321 --> 00:06:47,615
আর কোন ধরনের ইন্ডাস্ট্রির
কথা বলছি আমরা?
90
00:06:47,699 --> 00:06:50,869
রেলপথ, কনস্ট্রাকশন,
কৃষি।
91
00:06:50,952 --> 00:06:53,038
সম্ভাবনা অগুণতি,
92
00:06:53,121 --> 00:06:56,041
ঝুঁকি নেওয়ার মত কলিজা
আপনার আছে ধরে নিচ্ছি।
93
00:06:56,124 --> 00:06:58,918
কলিজাটা জায়গামতোই আছে
জেনে যাবেন মনে হয়।
94
00:07:13,516 --> 00:07:16,186
কখন শুরু করতে পারি?
95
00:07:16,269 --> 00:07:18,104
যখন লয়টা বদল হয়,
অনুভব করতে পারো?
96
00:07:18,188 --> 00:07:19,856
সেসময়ই জোর দিতে হবে, ঠিক আছে?
97
00:07:19,939 --> 00:07:22,567
ঠিক আছে। আমি ঠিকঠাক মত পারব না।
98
00:07:22,650 --> 00:07:24,503
জানো, মাথার চারপাশে ওই
লাঠিগুলো একদমই নিখুঁতভাবে
99
00:07:24,527 --> 00:07:28,865
ঘুরাও তুমি, কিন্তু একটা
পুরুষকে হাতল ঘুরাতে বলো...
100
00:07:28,948 --> 00:07:30,825
তোমার বাবা শিখিয়েছে এসব?
101
00:07:30,909 --> 00:07:32,452
আমাকে কিছু শেখায়নি উনি,
102
00:07:32,534 --> 00:07:35,372
নিজের ছেলে থাকলে ত হয়েই গেল।
103
00:07:35,455 --> 00:07:38,667
নিজেই শিখেছি,
তাকে কাজ করতে দেখে।
104
00:07:38,750 --> 00:07:41,878
দোকান বন্ধ করার পরে রাতে
প্রেসে প্র্যাকটিস করতাম,
105
00:07:41,961 --> 00:07:43,296
আর তা করাতে ভালোই হয়েছে,
106
00:07:43,380 --> 00:07:45,465
কারন আমার ভাই একটা
বোকাচন্দ্র বেরিয়েছে।
107
00:07:45,548 --> 00:07:48,677
আর আমি হাল না ধরলে,
দোকানটা হারাতাম আমরা,
108
00:07:48,760 --> 00:07:51,346
যেটা সে এমনিতেও পেয়ে যাবে।
109
00:07:51,429 --> 00:07:52,722
তাহলে শেখা কেন?
110
00:07:52,806 --> 00:07:55,225
দক্ষতা ছাড়া আমেরিকায়
একজন চাইনিজ মেয়ে
111
00:07:55,308 --> 00:07:57,227
হয় বেশ্যা হবে
112
00:07:57,310 --> 00:08:01,231
নয়তো সিল খেয়ে নির্বাসিত হবে।
113
00:08:04,567 --> 00:08:08,196
ফেরার কথা ভেবেছ কখনো?
114
00:08:08,279 --> 00:08:10,323
চায়নায়?
115
00:08:10,407 --> 00:08:12,325
না।
116
00:08:12,409 --> 00:08:14,869
কেন? তুমি ভেবেছ?
117
00:08:14,953 --> 00:08:17,080
আর ভাবিনা।
118
00:08:17,163 --> 00:08:21,918
জানো, আমার বাবা একদম নিখুঁত না...
119
00:08:22,002 --> 00:08:25,255
কিন্তু সে আমাদের আমেরিকায়
আনার জন্য সব ছেড়ে দিয়েছে।
120
00:08:25,338 --> 00:08:27,173
আর এতসব ভয়াবহতার মধ্যেও,
121
00:08:27,257 --> 00:08:30,260
এখনো মনে করি এটাই
ভাগ্য ফেরার জায়গা।
122
00:08:30,343 --> 00:08:32,511
তা পাওয়ার জন্য আমাদের
মত মানুষের আরেকটু কঠোর
123
00:08:32,595 --> 00:08:34,222
চেষ্টা করতে হবে ব্যস।
124
00:08:36,433 --> 00:08:40,145
মনে হয় স্যান ফ্রান্সিসকোর
সেই গুণটা আছে...
125
00:08:40,227 --> 00:08:42,355
আমাদের মৃত দেখতে চাওয়া
সবাইকে পাশে সরিয়ে রাখলে।
126
00:08:42,438 --> 00:08:44,524
এখানে সারাজীবন থেকে
যাওয়ার প্ল্যান করিনি আমি।
127
00:08:44,607 --> 00:08:47,318
আমার বাবা অসুস্থ, আর...
আর যখন সে চলে যাবে,
128
00:08:47,402 --> 00:08:50,447
এখানে থাকার মত কিছু
থাকবে না আমার কাছে।
129
00:08:50,530 --> 00:08:52,198
না চায়নায়,
130
00:08:52,282 --> 00:08:54,951
না চায়নাটাউনে।
131
00:08:55,035 --> 00:08:57,120
কোথায় যাবে তুমি?
132
00:08:57,203 --> 00:09:00,290
হয়তো উত্তরে যাব।
133
00:09:00,373 --> 00:09:02,542
শুনেছি ওদিকে থাকার মত
অনেক জায়গা আছে।
134
00:09:02,625 --> 00:09:04,961
হয়তো পছন্দের কিছু পেয়ে যাব
135
00:09:05,045 --> 00:09:07,839
আর নিজের কিছু বানিয়ে নেব।
136
00:09:12,969 --> 00:09:15,055
এটা দিয়ে, আমাকে বাজেয়াপ্ত
করতে হবে নোটটা।
137
00:09:15,138 --> 00:09:16,765
আমি দুঃখিত।
138
00:09:21,269 --> 00:09:22,479
অফিসিয়াল এটা।
139
00:09:22,562 --> 00:09:24,564
চায়নাটাউনে খাচ্ছি না আমি।
140
00:09:24,647 --> 00:09:26,733
ওগুলো আসলেই বেশ ভালো।
141
00:09:26,816 --> 00:09:27,984
ওই লোককে দিয়ে কিছু হল?
142
00:09:28,068 --> 00:09:30,028
একটা ১০ ডলারের নোট ছিল খালি।
143
00:09:30,111 --> 00:09:31,363
উৎকট গন্ধ আসছিল।
144
00:09:31,446 --> 00:09:33,090
এটাকেও হাতছাড়া খুশিমনে করেনি।
145
00:09:33,114 --> 00:09:34,616
না, ধরে নিয়েছি তা করেনি।
146
00:09:34,699 --> 00:09:37,118
ভাগ হয়ে, বাকি ব্লকে কাজ সেড়ে,
147
00:09:37,202 --> 00:09:38,578
তারপর পরিধি বিস্তৃত করি।
148
00:09:38,661 --> 00:09:40,622
প্যাটার্ন বেরিয়ে আসবে।
149
00:09:40,705 --> 00:09:42,248
তারপর কাজ করার মত হাতে কিছু পাবে।
150
00:09:42,332 --> 00:09:45,335
অন্য পুলিশেদের তোমাকে অপছন্দ
করার কারন দেখতে পাচ্ছি।
151
00:09:45,418 --> 00:09:48,546
তুমি আসলেই খাওয়া
পরার জন্য চাকরি করো।
152
00:10:16,700 --> 00:10:20,203
রেজিস্টারে ইন্টারেস্টিং আর্টিকেল
দেখলাম আজকে একটা,
153
00:10:20,286 --> 00:10:23,873
থেয়ারের শালার আফিমখোর
হওয়ার ব্যাপারে।
154
00:10:23,957 --> 00:10:28,336
সব পরিবারেরই গোমর আছে মনে হয়।
155
00:10:28,420 --> 00:10:30,547
জায়গাটা ধরতে জানলেই হয়।
156
00:10:32,924 --> 00:10:34,843
জানেন, মিস আর্চার,
আপনার মত
157
00:10:34,926 --> 00:10:37,971
অবিবাহিত বুদ্ধিমতী আর
সার্বিক অবস্থাসম্পন্না নারীকে
158
00:10:38,054 --> 00:10:39,222
পাওয়াটা বিস্ময়কর।
159
00:10:39,305 --> 00:10:40,849
আমার ভেতরে কী গোমর
160
00:10:40,932 --> 00:10:42,642
থাকতে পারে তা নিয়ে ভাবছেন।
161
00:10:42,726 --> 00:10:44,936
- তাই ত?
- না, অবশ্যই না।
162
00:10:47,814 --> 00:10:48,940
অপমান করতে চাই নি।
163
00:10:49,024 --> 00:10:50,233
রিল্যাক্স, মিস্টার বাকলি।
164
00:10:50,316 --> 00:10:52,360
আমার চামড়া দেখার
চাইতেও বেশি মোটা।
165
00:10:52,444 --> 00:10:55,071
অবশ্যই, পরিবার চাইত
166
00:10:55,155 --> 00:10:56,865
অনেক আগেই বিয়ে করে নিতে,
167
00:10:56,948 --> 00:10:59,576
তবে বাধা পরার চাইতে
দুনিয়া ঘোরাতেই
168
00:10:59,659 --> 00:11:02,162
- বেশি আগ্রহী ছিলাম।
- আর এখন?
169
00:11:02,245 --> 00:11:05,165
ধরে নিচ্ছি আপনার মত নারীর
শুভাকাঙ্ক্ষী পাণিপ্রার্থী নিশ্চয়ই থাকবে।
170
00:11:05,248 --> 00:11:07,709
আর আপনি ভুলও হতে পারেন।
171
00:11:07,792 --> 00:11:10,086
আমি বেশ বয়স্কা একজন নারী
172
00:11:10,170 --> 00:11:12,130
আর তাই ত, প্রত্যাশিত যে
আমি বিপত্নীক পুরুষ,
173
00:11:12,213 --> 00:11:14,674
কুমার আর ছিটগ্রস্তের দলকে ,
174
00:11:14,758 --> 00:11:18,553
মনোরঞ্জন করে যাব...
175
00:11:18,636 --> 00:11:20,889
আমার স্বাধীনতার যে
মূল্য আমি চুকিয়েছি,
176
00:11:20,972 --> 00:11:22,599
সেটার মূল্য আছে।
177
00:11:22,682 --> 00:11:26,102
আমার স্বাধীনতা লালন করি আমি...
178
00:11:26,186 --> 00:11:28,897
ঠিক সেজন্য আমার মনে দাগ কাটার জন্য
179
00:11:28,980 --> 00:11:30,523
বিশেষ পুরুষ প্রয়োজন হয়।
180
00:11:32,817 --> 00:11:33,735
ওহ, সোনা।
181
00:11:33,818 --> 00:11:36,654
আপনার মুখের বুলি কেড়ে
নিলাম, মিস্টার বাকলি?
182
00:11:38,531 --> 00:11:40,533
ওয়াল্টার ডাকো আমাকে।
183
00:11:40,617 --> 00:11:41,993
ওয়াল্টার।
184
00:11:48,667 --> 00:11:51,544
মানুষের কথায় কান দেবে না।
185
00:11:51,628 --> 00:11:54,547
নারীর সঙ্গে আপনাকে ঘোরাফেরা করতে
দেখা গেলে তা ক্যাম্পেইনের জন্যই ভালো।
186
00:11:54,631 --> 00:11:56,132
সম্ভবত।
187
00:11:56,216 --> 00:11:58,134
তবে ভাবছি নির্বাচন হেরে গেলে
188
00:11:58,218 --> 00:11:59,928
ভাববেটা কী আমাকে নিয়ে।
189
00:12:00,011 --> 00:12:02,430
এখন যেমন ভাবছি তেমনটাই।
190
00:12:10,897 --> 00:12:13,525
কিন্তু আমি আপনাকে হারতে দিচ্ছি না।
191
00:13:54,542 --> 00:13:56,127
সোনোমার কথা শুনেছি।
192
00:13:58,463 --> 00:14:00,048
ওদের খবর আছে।
193
00:14:00,131 --> 00:14:02,384
তার জন্য দেরি হয়ে গেছে।
194
00:14:02,467 --> 00:14:04,052
কী বলছো, আহ টয়?
195
00:14:04,135 --> 00:14:06,513
আসো, আমার সাথে কথা বলো।
196
00:14:06,596 --> 00:14:08,848
আমার কাজ আছে।
197
00:14:08,932 --> 00:14:11,101
দাড়াও।
198
00:14:11,184 --> 00:14:12,936
আমি ঠিক আছি।
199
00:14:18,358 --> 00:14:19,901
আহ টয়!
200
00:14:22,696 --> 00:14:24,155
হয়তো কয়েকটা দিন নাও।
201
00:14:24,239 --> 00:14:27,158
স্বরুপে ফিরে আসার আগপর্যন্ত
চাও'কে সব দেখতে দাও।
202
00:14:30,328 --> 00:14:34,790
এই ড্রেসটা পড়তে কতক্ষণ
লেগেছে জানা আছে?
203
00:15:02,527 --> 00:15:04,404
চীয়ার্স। চীয়ার্স।
204
00:15:04,487 --> 00:15:06,114
দেখে ভালো লাগলো।
205
00:15:12,829 --> 00:15:14,914
কোথাও ভুলে চলে আসলাম নাকি?
206
00:15:14,998 --> 00:15:15,999
বিশ্বাস রাখ।
207
00:15:16,082 --> 00:15:18,335
যেখানে থাকার কথা সেখানেই আছি।
208
00:15:25,967 --> 00:15:28,762
জায়গাটা এমন ক্যান?
209
00:15:28,845 --> 00:15:30,555
এটা একটা প্রাইভেট ক্লাব তাদের জন্য
210
00:15:30,638 --> 00:15:33,141
যারা বিশেষ "জীবনের স্বাদ"
আস্বাদন করতে চায়।
211
00:15:33,224 --> 00:15:36,770
যেখানে নেই কোনো সীমানা,
যেখানে সবাই স্বাগত।
212
00:15:42,233 --> 00:15:43,943
- আহ, মসিয়ের মারসেল।
- ওহ।
213
00:15:44,027 --> 00:15:45,570
সুস্বাগতম।
214
00:15:45,653 --> 00:15:48,156
নীলটা নাকি সবুজটা নিবেন?
215
00:15:50,283 --> 00:15:52,494
ওহ, দারুন চয়েজ।
216
00:15:52,577 --> 00:15:54,788
সন্ধ্যাটা উপভোগ করুন, মহোদয়গন।
217
00:16:11,054 --> 00:16:12,180
জঘন্য ছিল।
218
00:16:12,263 --> 00:16:16,184
ম্ম, ভিতরে গেলে একদম উড়বে বলে দিলাম।
219
00:16:16,267 --> 00:16:18,436
আরেহ।
220
00:16:18,520 --> 00:16:20,605
হেই...
221
00:16:20,689 --> 00:16:22,399
আরও আছে।
222
00:17:00,937 --> 00:17:04,315
আমার মনে হয় এখানটা
ভালোই লাগবে...
223
00:17:11,406 --> 00:17:12,656
বিপদ হয়ে গেল।
224
00:17:12,741 --> 00:17:13,782
- হোয়া!
- স্যরি।
225
00:17:13,867 --> 00:17:17,119
স্যুট দেখে, হারামি মাগি কোথাকার।
226
00:17:17,203 --> 00:17:21,750
অবশ্য পুষিয়ে দিতে পারিস।
আয়, মোজমাস্তি করা যাক।
227
00:17:21,833 --> 00:17:23,877
- হেই!
- চল, উপরে যাই।
228
00:17:23,960 --> 00:17:25,962
থামুন! যেতে দিন!
229
00:17:26,046 --> 00:17:28,548
থাম!
230
00:17:28,631 --> 00:17:31,468
লাই।
231
00:17:31,551 --> 00:17:33,136
উপরে যা...
232
00:17:35,889 --> 00:17:36,973
এখন।
233
00:17:41,436 --> 00:17:42,854
আহ টয়, অনেক দিন দেখা হয় না।
234
00:17:42,937 --> 00:17:47,025
আমার মেয়েদের সম্মান করবেন
নইলে ভাগেন। বুঝলেন?
235
00:17:47,108 --> 00:17:48,234
অবশ্যই। সমস্যা নেই...
236
00:17:52,822 --> 00:17:55,492
- সার্জেন্ট ও'হারা।
- সব ঠিক আছে?
237
00:17:55,575 --> 00:17:57,160
এখানটায় বেশ গরম হয়ে গেছে মনে হচ্ছে।
238
00:17:57,243 --> 00:17:59,996
একটু ভুল বোঝাবুঝি হয়েছে।
239
00:18:00,080 --> 00:18:02,707
তা দেখে নিয়েছি।
240
00:18:02,791 --> 00:18:06,711
গত সপ্তাহের জন্য, এক্সট্রা,
যখন শহরে ছিলাম না।
241
00:18:06,795 --> 00:18:08,505
না আসলেই ভালো হত ভাবতে পারো।
242
00:18:08,588 --> 00:18:11,716
নতুন পুলিশের চিফটা, আহ...
243
00:18:11,800 --> 00:18:14,052
চায়নাটাউনে বেশ ভালোই গরম তুলেছে।
244
00:18:14,135 --> 00:18:16,429
সেজন্যই লাল খামটা।
245
00:18:16,513 --> 00:18:18,390
আমার সাথে সবসময়
ঠিকঠাকই ছিলে কিন্তু...
246
00:18:18,473 --> 00:18:20,642
সব বদলাচ্ছে।
247
00:18:20,725 --> 00:18:24,729
তোমার দরজা থেকে আজীবন ঝামেলা
দূরে রাখতে পারব না হয়তো।
248
00:18:30,610 --> 00:18:33,321
চায়নাটাউনে...
249
00:18:33,405 --> 00:18:36,491
আজীবনের কথা ভাবে না কেউ...
250
00:18:36,574 --> 00:18:40,245
আজকের, সর্বোচ্চ কালকের কথা ভাবে।
251
00:18:49,045 --> 00:18:51,172
আসার জন্য সবাইকে ধন্যবাদ।
252
00:18:51,256 --> 00:18:52,674
এই প্রেস কনফারেন্স ডেকেছি
253
00:18:52,757 --> 00:18:54,509
"রেজিস্ট্রার"এ আমার পরিবার নিয়ে
254
00:18:54,592 --> 00:18:58,555
প্রকাশিত অশ্লীল আর্টিকেলের
ব্যাপারে কথা বলতে।
255
00:18:58,638 --> 00:19:00,765
বিশেষভাবে...
256
00:19:00,849 --> 00:19:03,643
আমার শ্যালকের দুর্ভাগ্যজনক
আফিমের আসক্তির ব্যাপারে।
257
00:19:03,727 --> 00:19:06,855
প্রথমত, জানা আবশ্যক যে
258
00:19:06,938 --> 00:19:10,817
এটা কোনো খবর নয়,
কঠোরভাবে বলতে গেলে,
259
00:19:10,900 --> 00:19:14,362
আমার প্রচারণা রুখে দিতে
260
00:19:14,446 --> 00:19:16,990
প্রতিপক্ষের রোপণ করা
261
00:19:17,073 --> 00:19:19,159
উন্মত্ত প্রচেষ্টা একটা মাত্র।
262
00:19:19,242 --> 00:19:22,203
- একদমই কোনো কারন নেই যে...
- রিপোর্টটা নাকচ করে দিচ্ছেন, তাহলে?
263
00:19:29,169 --> 00:19:30,462
না।
264
00:19:32,130 --> 00:19:33,423
তা দিচ্ছি না।
265
00:19:34,758 --> 00:19:36,926
আমি অত্যন্ত দুঃখিত যে
হাওয়ার্ডের ব্যাক্তিগত কষ্টটা
266
00:19:37,010 --> 00:19:39,346
জনসম্মুখে এসেছে আমার প্রার্থীতার জন্য।
267
00:19:39,429 --> 00:19:42,807
তার দেশের সেবার জন্য আমার শ্যালক
268
00:19:42,891 --> 00:19:45,977
যুদ্ধে আহত হয়েছে।
269
00:19:46,061 --> 00:19:47,395
অন্য সবার মত,
270
00:19:47,479 --> 00:19:51,483
যুদ্ধ শেষে তার কষ্ট লাঘব হয় নি।
271
00:19:51,566 --> 00:19:56,154
আর আমার পরিবারের
উদ্দেশ্য হচ্ছে...
272
00:19:56,237 --> 00:19:59,115
তাকে ভালোবাসা আর সাপোর্ট করা...
273
00:19:59,199 --> 00:20:01,826
যেভাবেই পারি।
274
00:20:01,910 --> 00:20:05,121
অনেককিছুর সাথে বিচার নয়,
275
00:20:05,205 --> 00:20:08,667
সহানুভূতিই হবে আমাদের পথপ্রদর্শক।
276
00:21:55,440 --> 00:21:57,942
আজকে দিকবিদিকশুন্য লাগছে।
277
00:22:13,958 --> 00:22:16,169
বেশিই ধীরগতির।
278
00:22:16,252 --> 00:22:17,629
হাত চলছে না ।
279
00:22:28,515 --> 00:22:30,350
তো...
280
00:22:30,433 --> 00:22:32,185
তা নিয়ে কথা বলতে চাও?
281
00:22:38,858 --> 00:22:40,151
মাই লিংকে নিয়ে।
282
00:22:40,235 --> 00:22:43,154
সে সাদাদের এলাকায়
অনেকটা সময় কাটাচ্ছে।
283
00:22:43,238 --> 00:22:44,989
আগে থেকেই জানতে নিশ্চয়ই তার
284
00:22:45,073 --> 00:22:47,367
উচ্চাভিলাস চায়নাটাউনের
বাইরে অব্দি চলে যাবে।
285
00:22:47,450 --> 00:22:49,661
এটা অন্যরকম লাগছে।
286
00:22:49,744 --> 00:22:52,122
তাকে নিয়ে চিন্তিত...
287
00:22:52,205 --> 00:22:53,832
নাকি টং নিয়ে?
288
00:22:53,915 --> 00:22:55,875
সে ওখানে নিরাপদ নয়।
289
00:22:57,293 --> 00:22:58,878
সে আমাকে রক্ষক হতে দিবে না তার।
290
00:22:58,962 --> 00:23:01,798
মাই লিং অত্যন্ত ধূর্ত...
291
00:23:01,881 --> 00:23:05,468
তবে মাঝেমধ্যে চতুর জনই
ঘিলুর কথা ভুলে যায়।
292
00:23:07,220 --> 00:23:10,390
সেটা মনে করিয়ে দেবার জন্য
তুমি আছো বলে রক্ষা।
293
00:23:12,767 --> 00:23:14,102
এখন...
294
00:23:16,479 --> 00:23:18,565
লড়বো আমরা না কি?
295
00:23:23,486 --> 00:23:25,864
নির্বিশেষে, ক্যালিফোর্নিয়া রাজ্য
296
00:23:25,947 --> 00:23:29,034
নিজের একচ্ছত্র আধিপত্য
জাহির করায় বেশ সচ্চার।
297
00:23:29,117 --> 00:23:32,412
মাত্রই মিস ডেভেনপোর্টকে
ক্ষতিপূরণ অফার করেছে
298
00:23:32,495 --> 00:23:35,498
আর স্পষ্টতই জনসাধারণের
ব্যবহারের যাত্রাপথ হিসেবে দেখিয়েছে ...
299
00:23:35,582 --> 00:23:37,625
ব্যাক্তিগত মালিকানাধীন রেললাইন
300
00:23:37,709 --> 00:23:39,627
জনসাধারণের ব্যবহারের জন্য নয়।
301
00:23:39,711 --> 00:23:42,422
কোর্টকে মনে করিয়ে দিতে চাই যে
302
00:23:42,505 --> 00:23:44,632
আমাদের কাছে একাধিক
চাক্ষুষ সাক্ষী আছে যারা
303
00:23:44,716 --> 00:23:47,469
সাক্ষ্য দিবে যে মিস ডেভেনপোর্ট
তার তথাকথিত ভিনেয়ার্ডে
304
00:23:47,552 --> 00:23:49,054
বেশ্যালয় চালান।
305
00:23:49,137 --> 00:23:50,847
যাচ্ছেতাই বকে যাচ্ছে, জজ হপকিনস।
306
00:23:50,930 --> 00:23:54,684
যুবতী নারীদের দাসত্ব থেকে
মুক্তি দেওয়ার লম্বা
307
00:23:54,768 --> 00:23:57,228
লিখিত ইতিহাস আছে মিস ডেভেনপোর্টর।
308
00:23:57,312 --> 00:23:59,856
-এই মেয়েগুলো তার কর্মী ছিল।
-অনেক শুনেছি।
309
00:23:59,939 --> 00:24:04,277
আমার বিচার হচ্ছে
রাষ্ট্রের তার সাংবিধানিক
310
00:24:04,361 --> 00:24:07,655
ক্ষমতা ব্যবহারের ভিত্তি রয়েছে।
311
00:24:07,739 --> 00:24:09,574
এমিনেন্ট ডোমেইন বজায় থাকবে।
[এমিনেন্ট ডোমেইন - আমেরিকান সরকার, রাষ্ট্র, পৌরসভার নিজস্ব ক্ষমতা যার মাধ্যমে
ব্যাক্তিগত সম্পত্তি জনসাধারণের ব্যবহারের জন্য শুধু ক্ষতিপূরণ দিয়ে নিয়ে নেয়]
312
00:24:12,160 --> 00:24:13,203
দাড়ান।
313
00:24:13,286 --> 00:24:15,038
মাননীয় আদালত, প্লীজ!
314
00:24:15,121 --> 00:24:17,165
এসব করে তাকে পার
পেতে দিতে পারেন না।
315
00:24:17,248 --> 00:24:18,291
কী...
316
00:24:18,375 --> 00:24:20,415
- চার্লস, আমি বুঝলাম না।
- যা পারতাম করেছি।
317
00:24:25,048 --> 00:24:26,549
না। মিস ডেভেনপোর্ট।
318
00:24:26,633 --> 00:24:27,926
এসব শেষ হয়নি।
319
00:24:30,053 --> 00:24:31,304
আমি দুঃখিত, নেলি।
320
00:24:31,388 --> 00:24:33,157
জানি অন্যরকম ফলাফল আশা করেছিলে।
321
00:24:33,181 --> 00:24:34,421
আমার করার কিছু থাকলে...
322
00:24:34,474 --> 00:24:36,101
সবসময়ই জানতাম তুই
একটা বদমাশ, ডগলাস।
323
00:24:36,184 --> 00:24:37,977
ব্যস আমার স্বামীর চাইতে
ভালো লুকিয়ে রাখতি।
324
00:24:38,061 --> 00:24:39,854
তবে তুই যে দানব তা জানতাম না।
325
00:24:39,938 --> 00:24:42,691
এটা বোঝো যে আমি
শুধু চাইতাম তোমার,
326
00:24:42,774 --> 00:24:45,485
খেয়াল রাখতে, যেভাবেই পারি।
327
00:24:45,568 --> 00:24:46,903
নিজে চেয়েও পাবি না
328
00:24:46,986 --> 00:24:48,697
সেটা ব্যস মানতে পারিস নি,
329
00:24:48,780 --> 00:24:51,074
তাই ছিনিয়ে নিলি...
অবুঝ শিশুর মত!
330
00:24:51,157 --> 00:24:52,909
দেখতে পাচ্ছি বিপর্যস্ত আছো
331
00:24:52,992 --> 00:24:55,328
তবে ঠিক বুঝতে পারছি না কী বলছো।
332
00:24:55,412 --> 00:24:56,621
ওদের খুন করেছিস তুই।
333
00:24:56,705 --> 00:24:59,124
আমার মেয়েগুলোকে খুন করেছিস,
কিসের জন্য?
334
00:24:59,207 --> 00:25:01,710
আরও টাকার জন্য,
মানে যথেষ্ট নেই তোর।
335
00:25:03,253 --> 00:25:04,921
তুই অসুস্থ, ডগলাস।
336
00:25:05,005 --> 00:25:08,591
তুই একটা নচ্ছার, জঘন্য মানুষ।
337
00:25:10,260 --> 00:25:14,347
না, এই লোকটা, এই লোকটা একটা খুনী।
338
00:25:18,018 --> 00:25:20,353
বার্নার্ড আর তার বন্ধুরা
খেলাটায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।
339
00:25:20,437 --> 00:25:22,147
ব্যক্তিগতভাবে পিচ্চি বলগুলোকে মেরে
340
00:25:22,230 --> 00:25:24,566
এতটা মজা কী পায় তা বুঝেই পাই না।
341
00:25:24,649 --> 00:25:25,918
বেশ, ওটার চাইতেও আরেকটু
342
00:25:25,942 --> 00:25:27,444
বেশিকিছু আছে,
সোনা, কিন্তু, আহ...
343
00:25:27,527 --> 00:25:30,030
স্বীকার করে নিচ্ছি, টাকা ঝুলে থাকলে
আরও বেশি মজা পাওয়া যায়।
344
00:25:30,113 --> 00:25:32,532
কিন্তু আসল সমস্যাটা হচ্ছে
অর্ধাঙ্গিনীর হাত থেকে নিস্তার পাওয়া।
345
00:25:34,242 --> 00:25:37,162
ওহ, মনে হচ্ছে গলাটা তেষ্টায় ফেটে যাচ্ছে।
সতেজ এক বোতল নিয়ে আসি।
346
00:25:37,245 --> 00:25:39,664
খুব ভালো হয় তাহলে।
347
00:25:39,748 --> 00:25:41,708
ওহ, আমি, আহ... আপনাকে বলতেই যাচ্ছিলাম...
348
00:25:41,791 --> 00:25:45,170
যে মূলধন দিয়েছেন তা
ব্যবহার করে উচ্চ-সুদের
349
00:25:45,253 --> 00:25:47,589
ব্রিজ ঋণ দেওয়ার চেষ্টা করছিলাম।
350
00:25:47,672 --> 00:25:50,550
তাতে, বেশ ভালো
পরিমাণ রিটার্ন আসবে,
351
00:25:50,633 --> 00:25:53,178
কিন্তু আমাদের...
আস্তেধীরে এগুতে হবে
352
00:25:53,261 --> 00:25:54,888
যেন কারও নজর না লাগে।
353
00:25:54,971 --> 00:25:56,598
আর আপনার ফি?
354
00:25:56,681 --> 00:25:58,767
আমাদের ব্যক্তিগত সম্পর্কের
কথা বিবেচনা করে,
355
00:25:58,850 --> 00:26:03,188
খুবই সীমিত রাখবো...
বলা যাক, আহ, ৫%।
356
00:26:03,271 --> 00:26:05,106
১০% করা যাক।
357
00:26:05,190 --> 00:26:08,026
আমি চাই এটা দুজনের জন্যই
লম্বা আর কার্যকর
358
00:26:08,109 --> 00:26:09,152
বন্দোবস্ত হোক।
359
00:26:11,154 --> 00:26:13,406
তুমি, আম...
360
00:26:13,490 --> 00:26:15,033
সত্যিই অনেক...
361
00:26:17,077 --> 00:26:19,329
অনেক সুন্দরী।
362
00:26:21,289 --> 00:26:23,917
দাড়ান। থামেন। কী
করছেন?
363
00:26:24,000 --> 00:26:26,878
- ভুল বুঝেছেন নিশ্চয়ই।
- ওহ, আমি দুঃখিত।
364
00:26:29,422 --> 00:26:31,925
আশা করি কিছু নষ্ট
করে দেই নি হয়তো।
365
00:26:32,008 --> 00:26:33,551
একদমই না।
366
00:26:33,635 --> 00:26:35,553
আমরা সবাই-ই ভুল করি।
367
00:26:35,637 --> 00:26:38,723
তাতে অংশীদারীত্বে প্রভাব
ফেলার দরকার নেই।
368
00:27:01,454 --> 00:27:04,249
ওহ, বেশ। চলে এসেছ।
369
00:27:04,332 --> 00:27:06,459
হ্যাঁ, আমার মনে হয়
কিছু একটা পেয়েছি।
370
00:27:06,543 --> 00:27:08,461
কথায় আছে পুরুষের
অফিসের অবস্থা
371
00:27:08,545 --> 00:27:11,047
তার মনের অবস্থারই প্রতিফলন।
372
00:27:11,131 --> 00:27:13,425
ব্যপারটা হচ্ছে এটা আমার অফিস।
373
00:27:13,508 --> 00:27:16,052
চায়নাটাউনের প্রতিটা
অলিগলি গিয়েছি আমি,
374
00:27:16,136 --> 00:27:17,262
নোট চেক করেছি,
375
00:27:17,345 --> 00:27:19,055
আর বেশিরভাগই পরিষ্কার বেরিয়েছে,
376
00:27:19,139 --> 00:27:20,849
এই স্তুপেরগুলো বাদে।
377
00:27:20,932 --> 00:27:22,475
এগুলো কোথায় পেয়েছ?
378
00:27:22,559 --> 00:27:24,936
হপ ওয়ে স্যুট ধারী কয়েকটা গুন্ডাকে
379
00:27:25,020 --> 00:27:28,648
এখানের আর এখানের দোকান থেকে...
380
00:27:30,567 --> 00:27:33,486
- তুলে নেই।
- সবই হপ ওয়ে এলাকার।
381
00:27:33,570 --> 00:27:34,863
খাপে খাপ মিলে যাচ্ছে।
382
00:27:34,946 --> 00:27:38,033
বর্ধিত পুলিশের অবস্থান আর শক্তিমত্তায়,
383
00:27:38,116 --> 00:27:39,451
ক্যাশ নিশ্চয়ই আটকে গেছে।
384
00:27:39,534 --> 00:27:41,453
তো আমার প্লেটগুলো কোথায়?
385
00:27:41,536 --> 00:27:44,289
আমার যতটুকু মনে হয়...
386
00:27:44,372 --> 00:27:46,916
হপ ওয়ে হেডকোয়ার্টারে।
387
00:27:47,000 --> 00:27:49,127
এটাই সবচেয়ে সুরক্ষিত জায়গা।
388
00:27:49,210 --> 00:27:53,006
আর আমি কি না ভাবছিলাম,
আজকে করবোটা কী।
389
00:27:55,467 --> 00:27:57,302
আমাদের ব্যাকআপ লাগবে।
390
00:27:57,385 --> 00:27:59,304
- বিলকে গিয়ে বলছি।
- বেশ, আমি অ্যাটউডকে বলছি।
391
00:27:59,387 --> 00:28:01,514
সব মজা নিজেই নিবে কেন?
392
00:28:28,667 --> 00:28:30,835
তরোয়ালে বেশ ভালোই কোপান ত?
393
00:28:33,046 --> 00:28:35,882
- চালাবেন নাকি?
- হাতই যথেষ্ট।
394
00:28:38,802 --> 00:28:41,554
হাতের কথা বলতে...
395
00:28:41,638 --> 00:28:44,766
শুনলাম মিস্টার পিয়ার্সের
হাতে নাকি নতুন ছ্যাদা হয়েছে।
396
00:28:44,849 --> 00:28:47,811
লোকটা আমার নিজের বারে
আমাকে অপমান করেছে।
397
00:28:47,894 --> 00:28:50,230
তাহলে আপনার ব্যবস্থা মেনে নিচ্ছি।
398
00:28:51,773 --> 00:28:54,234
আপনার সমস্যাটা দেখেছি,
মিস্টার স্ট্রিকল্যান্ড,
399
00:28:54,317 --> 00:28:56,945
কিন্তু এখন আমার ঘাড়ে
আরেকটা ঝুলে আছে
400
00:28:57,028 --> 00:29:00,365
পিয়ার্স আমার ৪০ জন লোককে
নেওয়ার কথা দিয়েছিল।
401
00:29:00,448 --> 00:29:02,367
দেখুন, আপনি চান ৪০ জন
আইরিশকে চাকরি দেই আমি,
402
00:29:02,450 --> 00:29:04,327
দিলাম চাকরি।
403
00:29:04,411 --> 00:29:07,372
তারপরও যেখানে আছেন
সেখানেই থাকবেন...
404
00:29:07,455 --> 00:29:09,582
মশা পেতে রীতিমতো কামান দেগে যাচ্ছেন।
405
00:29:09,666 --> 00:29:12,002
দরজায় আমার ক্ষুধার্ত
মানুষেরা কড়া নাড়ছে।
406
00:29:12,085 --> 00:29:14,587
যাই পায় তা-ই নেবে তারা।
407
00:29:14,671 --> 00:29:17,590
যতদিন আধুলির জন্য
ধনীদের দুয়ারে হাত পাতবেন,
408
00:29:17,674 --> 00:29:19,843
অতটুকুই পাবে তারা।
409
00:29:19,926 --> 00:29:22,762
আপনার হাতে মাল
আছে, মিস্টার লিয়ারি...
410
00:29:22,846 --> 00:29:25,181
ভোট, শ্রমিক, আধিপত্য।
411
00:29:25,265 --> 00:29:27,392
হ্যাঁ, তেমনটাই বলা হয়েছে।
412
00:29:27,475 --> 00:29:30,729
তবে তাতে আমার
লোকেদের কাজ জোটেনি।
413
00:29:30,812 --> 00:29:32,981
কারণ বাকলি আপনার
ভোট নিজের মনে করে পায়
414
00:29:33,064 --> 00:29:36,192
আর থেয়ার চাইনিজ
শ্রমিকদের সাপোর্ট দেয়।
415
00:29:36,276 --> 00:29:37,193
এভাবে দেখুন...
416
00:29:37,277 --> 00:29:39,279
নিজের হাতে এসব সমস্যা
দূর করতে পারবেন না।
417
00:29:39,362 --> 00:29:41,114
শিল্পপতিদের সরিয়ে রাখতে পারবেন না।
418
00:29:41,197 --> 00:29:42,991
প্রতারণা চলছে বলতে চাইলে,
419
00:29:43,074 --> 00:29:45,535
নতুন সংবাদ না সেটা আমার কাছে।
420
00:29:45,618 --> 00:29:48,246
এই রিংটার দাম কত বলে মনে হয়?
421
00:29:48,329 --> 00:29:50,123
কে জানে।
422
00:29:50,206 --> 00:29:52,959
কিন্তু যে আঙুলে পরে আছে
তার উপর ভিত্তি করে,
423
00:29:53,043 --> 00:29:54,794
বলবো আমি অমূল্য।
424
00:29:54,878 --> 00:29:57,172
আমার মনে হয় না এর দাম $২ ও,
425
00:29:57,255 --> 00:30:00,008
কিন্তু আমার যেকোনোকিছুর চাইতে
এর মূল্য বেশি দেই আমি
426
00:30:00,091 --> 00:30:02,010
কারন যার কাছ থেকে
নিয়েছি তার জন্য।
427
00:30:02,093 --> 00:30:04,387
টাকাই সব নয়, মিস্টার লিয়ারি।
428
00:30:04,471 --> 00:30:07,265
ক্ষমতা তাদের কাছেই আসে
যারা হরণ করতে ইচ্ছুক।
429
00:30:07,349 --> 00:30:09,029
জানি না কী নিয়ে কথা বলছি এখানে।
430
00:30:09,100 --> 00:30:10,852
মৈত্রীর কথা বলছি।
431
00:30:10,935 --> 00:30:13,021
আমার সাথে কাজ করুন,
432
00:30:13,104 --> 00:30:16,107
আর আমি খেলাটা জেতার
উপায় বাতলাবো।
433
00:30:16,191 --> 00:30:18,818
এতে আপনি কী পাবেন?
434
00:30:18,902 --> 00:30:21,654
ক্যালিফোর্নিয়ার জন্য বড়
পরিকল্পনা আছে আমার,
435
00:30:21,738 --> 00:30:26,493
কিন্তু সরকারের অনুমোদন,
আইন, শ্রমিক ছাড়া,
436
00:30:26,576 --> 00:30:29,829
তা সাধন করতে পারব না আমি।
437
00:30:29,913 --> 00:30:32,499
ওসব পেতে আমাকে
সাহায্য করতে পারেন।
438
00:30:32,582 --> 00:30:34,209
তা পাবেন কীভাবে?
439
00:30:34,292 --> 00:30:36,211
সে আলাপ পরেও করা যাবে।
440
00:30:36,294 --> 00:30:38,880
আসেন, গলা ভিজাই।
441
00:30:38,963 --> 00:30:40,840
আগামীকাল আপনার
শ্রমিকদের বলতে পারবেন
442
00:30:40,924 --> 00:30:43,051
যা কথা দিয়েছেন
তা পালন করেছেন।
443
00:30:43,134 --> 00:30:44,761
৪০ জনের চাকরি না?
444
00:30:53,103 --> 00:30:56,606
জজ মিল্টন হপকিনস...
445
00:30:56,690 --> 00:30:59,317
মিস্টার ডিলান লিয়ারি, আজ
সন্ধ্যার আমার সম্মানিত অতিথি।
446
00:30:59,401 --> 00:31:02,070
পরিচিত হয়ে খুশি হলাম, মিস্টার লিয়ারি।
447
00:31:02,153 --> 00:31:03,863
ওরা কারা?
448
00:31:03,947 --> 00:31:06,741
তাদের নাম জানা আসলেও জরুরি?
449
00:31:16,960 --> 00:31:18,545
- স্টোন।
- ম্ম-হুম।
450
00:31:18,628 --> 00:31:22,549
তিনজন নিয়ে, একটা ঘেরাও দিয়ে ফেলো।
451
00:31:22,632 --> 00:31:25,010
- এন্ডারসন, কার্টরাইট।
- জি, বস।
452
00:31:25,093 --> 00:31:26,553
পশ্চিমের সব রাস্তা বন্ধ করো।
453
00:31:26,636 --> 00:31:28,930
কোনো কালো স্যুটধারী দেখলেই,
গুলি করে ফুটো করে দেবে।
454
00:31:29,014 --> 00:31:30,265
হ্যাঁ, স্যার।
455
00:31:30,348 --> 00:31:33,518
বাকি মহোদয়রা পেছনে আসো।
456
00:31:38,189 --> 00:31:40,108
এখন, এভাবেই জিতবি...
457
00:31:40,191 --> 00:31:42,527
সুন্দর হাতে, ওই মুরগী মার্কা জিততে থাকা
458
00:31:42,610 --> 00:31:43,903
হংয়ের হাত দিয়ে না।
459
00:31:43,987 --> 00:31:46,114
জানেন ত বস, আমরা
আপনাকে জিততে দিচ্ছি?
460
00:31:47,991 --> 00:31:50,535
আমাকে জিততে দিচ্ছিস?
এখান থেকে ভাগ, হং।
461
00:31:50,618 --> 00:31:52,537
হেই, আরেহ, এখানেই
সারারাত থাকবো। চল ত।
462
00:31:56,041 --> 00:31:58,626
দেয়ালের দিকে দাড়া!
463
00:31:58,710 --> 00:32:00,754
সিক্রেট সার্ভিস। কেউ নড়বি না।
464
00:32:03,465 --> 00:32:05,133
আস্তে-ধীরে।
465
00:32:05,216 --> 00:32:06,676
কেউ অকাম করবি না।
466
00:32:06,760 --> 00:32:08,303
ঠিক, লাইন ধরে দাড় করা।
চল, ছেলেরা।
467
00:32:08,386 --> 00:32:11,639
আরেহ! এদিকে আয়!
468
00:32:15,560 --> 00:32:18,271
- চোদনা শালা।
- তুই, ওদিকে যা।
469
00:32:21,691 --> 00:32:24,778
তোমরা দুজন হলওয়ে নাও।
আমি উপর থেকে ঢু মেরে আসি।
470
00:32:35,872 --> 00:32:38,958
তো এটাই হচ্ছে হপ ওয়ে টং...
471
00:32:39,042 --> 00:32:43,630
চায়নাটাউনের সবচেয়ে
বিপদজনক গুন্ডাদের দল।
472
00:32:43,713 --> 00:32:45,590
একদম খাপেখাপ সাজে আছে ত।
473
00:32:45,674 --> 00:32:47,676
জানিস কী দেখতে পাচ্ছি আমি?
474
00:32:49,719 --> 00:32:51,471
ভয়...
475
00:32:53,264 --> 00:32:55,266
দুর্বলতা...
476
00:32:56,476 --> 00:32:59,813
সিল্কে মোড়ানো
477
00:32:59,896 --> 00:33:02,565
জংলী জানোয়ার।
478
00:33:05,944 --> 00:33:09,280
জেন্টলম্যান, আমাদের কারিশমা
দেখিয়ে দাও ওদের!
479
00:33:13,284 --> 00:33:15,412
তোর মনে হয় এ লোকগুলো
এতটাই গাধা যে
480
00:33:15,495 --> 00:33:17,414
নিজেদের ঘরে জালটাকা বানাবে?
481
00:33:17,497 --> 00:33:19,207
মনে হয় না দেখা পর্যন্ত জানতে পারব।
482
00:33:19,290 --> 00:33:20,625
তৈরি?
483
00:33:29,259 --> 00:33:31,011
না, বাড়া।
484
00:33:42,731 --> 00:33:45,984
ওটা তোমার কাছে সিক্রেট
দরজা মনে হচ্ছে?
485
00:33:46,067 --> 00:33:49,446
আনন্দ দেখাস না,
ওটা তোর সাথে যায় না।
486
00:33:59,664 --> 00:34:02,625
দেখে মনে হচ্ছে কিছু
বলতে চাস, ছোকরা।
487
00:34:02,709 --> 00:34:05,045
বল, বলে ফেল।
488
00:34:07,714 --> 00:34:09,466
স্যরি। আমি...
489
00:34:09,549 --> 00:34:11,885
আমি-আমি বুঝিনি।
490
00:34:11,967 --> 00:34:15,347
Fuck your mother's smelly pussy.
491
00:34:17,056 --> 00:34:20,060
বিচির সাহস দেখে...
492
00:34:20,143 --> 00:34:22,520
ধরে নিচ্ছি বস তুইই।
493
00:34:24,563 --> 00:34:26,983
তাহলে বিচিবান হতে চাস, হাহ?
494
00:34:28,818 --> 00:34:31,487
এখনই তোর সুযোগ।
495
00:34:50,674 --> 00:34:52,509
করে ফেল, সুন্দরী।
496
00:34:52,592 --> 00:34:55,219
আয়, একটু নড়েচড়ে দেখা।
497
00:35:02,268 --> 00:35:05,814
- এখানে কিছুই নেই।
- তা দেখতে পাচ্ছি, বিল।
498
00:35:08,608 --> 00:35:11,111
তারা ভারী কিছু সরিয়ে নিয়েছে।
499
00:35:11,194 --> 00:35:14,489
কেউ নির্ঘাত সতর্ক করে দিয়েছে।
500
00:35:14,572 --> 00:35:16,449
শাউয়ো।
501
00:35:16,533 --> 00:35:18,952
স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্ট!
502
00:35:19,035 --> 00:35:21,079
- দেয়ালে পিঠ ঠেকে দাড়া!
- হোয়া, হোয়া।
503
00:35:21,162 --> 00:35:22,330
- এদিকে আসো।
- কী?
504
00:35:22,414 --> 00:35:23,373
এদিকে আসো।
505
00:35:23,456 --> 00:35:27,335
ঠিক আছে, পুলিশেরা...
আমাদের ঘিরে ফেলেছে।
506
00:35:27,419 --> 00:35:28,753
ফিরে যেতে পারব না।
507
00:35:28,837 --> 00:35:30,856
এখানেই ফেলে চলে যাওয়া যাক।
তারা গাড়ি খুজে না-ও দেখতে পারে।
508
00:35:30,880 --> 00:35:32,549
না, চলে আসলে, টংয়ের
গোয়ামারা সাড়া।
509
00:35:32,632 --> 00:35:34,342
প্লেটগুলোকে এখান থেকে
বের করতে হবে।
510
00:35:34,426 --> 00:35:35,927
আমার দিকে তাকাও।
আমার দিকে তাকাও।
511
00:35:36,011 --> 00:35:37,303
হেই! হেই!
512
00:35:37,387 --> 00:35:38,867
এটা তোমার সমস্যা নয়।
বাড়িতে চলে যাও ব্যস।
513
00:35:38,930 --> 00:35:39,973
তারা তোমাকে থামাবে না।
514
00:35:40,056 --> 00:35:41,474
তাহলে, তুমি কী করবে?
515
00:35:41,558 --> 00:35:42,642
বের করছি কিছু একটা।
516
00:35:42,726 --> 00:35:44,477
- একদম গাধার মতো কথা।
- হ্যাঁ।
517
00:35:44,561 --> 00:35:47,188
- তোমার একটা প্ল্যান লাগবে।
- হুটহাট কাজ করতেই পছন্দ আমার।
518
00:35:47,272 --> 00:35:48,523
হেই, জ্যাকেট খুলে ফেলো তোমার।
519
00:35:48,606 --> 00:35:50,150
তারা হপ ওয়ের খোজ করছে, না?
520
00:35:50,233 --> 00:35:52,152
- হ্যাঁ।
- ঠিক আছে।
521
00:35:54,112 --> 00:35:55,989
হেই, চলো।
522
00:35:56,072 --> 00:35:57,782
হোয়া।
523
00:36:15,258 --> 00:36:18,261
এটা তোর বাড়ি না।
524
00:36:20,388 --> 00:36:22,015
- হেই!
- লি, না।
525
00:36:22,098 --> 00:36:24,476
এটা তোর টং না।
526
00:36:24,559 --> 00:36:26,519
চীফ, অনেক মার খেয়েছে।
527
00:36:28,021 --> 00:36:30,732
- তোর কিচ্ছু নেই।
- চীফ।
528
00:36:32,567 --> 00:36:35,195
- তুই কিচ্ছু না।
- চীফ, ও অনেক মার খেয়েছে।
529
00:36:39,282 --> 00:36:41,910
চীফ, হয়েছে অর।
530
00:36:45,205 --> 00:36:47,832
আর কখনো...
531
00:36:47,916 --> 00:36:49,959
আমার দিকে আঙ্গুল তুলবে না।
532
00:36:52,504 --> 00:36:54,214
এই লোকটাকে গ্রেফতার করো।
533
00:36:54,297 --> 00:36:56,091
এক অফিসারের গায়ে হাত তুলেছে।
534
00:37:17,153 --> 00:37:19,114
- বাল।
- হেই।
535
00:37:19,197 --> 00:37:21,478
- ডানে আরও বেশি পুলিশ।
- তাহলে অন্যদিকে যাও।
536
00:37:25,787 --> 00:37:27,497
- এই-যে!
- অ, বাল।
537
00:37:27,580 --> 00:37:30,333
- ওই!
- যেতে থাকো।
538
00:37:30,417 --> 00:37:33,128
তার দিকে তাকিও না।
539
00:37:33,211 --> 00:37:35,839
স্যান ফ্রান্সিসকো পুলিশ।
540
00:37:35,922 --> 00:37:38,258
ওয়্যাগনটা চেক করতে হবে।
541
00:37:38,341 --> 00:37:41,553
- এখন কী করবো আমরা?
- তাই বের করছি।
542
00:37:43,179 --> 00:37:45,306
তুই, থাম!
543
00:37:45,390 --> 00:37:46,683
বামে ঘোর।
544
00:37:54,649 --> 00:37:56,276
আসো, ছেলেরা।
545
00:37:58,486 --> 00:38:00,905
এটা কানাগলি।
বের হতে পারব না।
546
00:38:00,989 --> 00:38:02,490
তারাও পারবে না।
547
00:38:04,993 --> 00:38:06,619
দাড়াও, কী?
548
00:38:12,208 --> 00:38:14,586
আপনার সমস্যাটা কী, মহিলা?
549
00:38:16,046 --> 00:38:17,589
আমাদের ডাক শোনেননি?
550
00:38:17,672 --> 00:38:19,632
অন্যজন কোথায়?
551
00:38:19,716 --> 00:38:22,635
আপনার শাউয়োর বন্ধু...
552
00:38:22,719 --> 00:38:24,971
কোথায় সে?
553
00:38:26,139 --> 00:38:30,518
মাগিটা একটা কথাও বুঝতে পারছে না।
554
00:38:30,602 --> 00:38:33,730
আস্তে কথা বললেও
বালটা লাভ হবে না।
555
00:38:33,813 --> 00:38:38,026
এরা একটা ভাষাই বুঝতে পারে।
556
00:38:40,403 --> 00:38:42,405
একটু দেখো ত।
557
00:38:42,489 --> 00:38:44,240
আরে হয়েছে কী?
558
00:39:03,802 --> 00:39:05,845
স্টোন! হ্যারিসন!
559
00:39:07,263 --> 00:39:10,058
হচ্ছেটা কী?
560
00:40:06,698 --> 00:40:09,576
চল, হারামির বাচ্চা!
561
00:40:09,659 --> 00:40:11,119
ঢোক ওখানে!
562
00:40:14,497 --> 00:40:17,125
- আসো, আসো! চলো!
- হ্যাঁ, চলো বের হই!
563
00:40:19,502 --> 00:40:22,130
চাও ওদের জানিয়ে দিয়েছে।
564
00:40:22,213 --> 00:40:25,342
একমাত্র এটাই ব্যাখ্যা হতে পারে।
565
00:40:25,425 --> 00:40:28,053
জানতে নিশ্চয়ই সে বলে দিতে পারে।
566
00:40:28,136 --> 00:40:30,138
ভেবেছিলাম দ্রুত চলে আসতে পারব।
567
00:40:34,893 --> 00:40:38,021
তোমার নতুন বস দারুণ মাল।
568
00:40:38,104 --> 00:40:40,732
একদম উন্মাদ শালার পো।
569
00:40:43,151 --> 00:40:45,528
তোমার চীফ হওয়া উচিৎ ছিল, বিল।
570
00:40:46,863 --> 00:40:48,907
তাতেই মানায় আমাকে।
571
00:40:48,990 --> 00:40:50,950
বাকলির মত একটা সাপকে বিশ্বাস
করাটা কখনোই উচিৎ হয়নি।
572
00:40:51,034 --> 00:40:52,035
আমি তা জানতাম!
573
00:40:52,118 --> 00:40:54,954
তোমার কেসের কী হবে?
574
00:40:55,038 --> 00:40:58,458
হপ ওয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এখন।
575
00:40:58,541 --> 00:41:01,294
ঘুরে ফিরে বটের তল।
576
00:41:01,378 --> 00:41:03,588
এরজন্য নিজেকে দোষারোপ কোরো না।
577
00:41:03,672 --> 00:41:06,466
ওই মাথামোটা বলদ আমাদের
সদর দরজা দিয়ে বন্দুক ফুটিয়ে
578
00:41:06,549 --> 00:41:07,967
যেতে বাধ্য করেছে।
579
00:41:09,386 --> 00:41:11,262
এতে কখনোই কাজ হত না।
580
00:41:11,346 --> 00:41:12,847
গাধার বাচ্চা।
581
00:41:12,931 --> 00:41:14,683
- হায়রে।
- বিল।
582
00:41:17,143 --> 00:41:20,480
স্টোন! হয়েছেটা কী?
583
00:41:20,563 --> 00:41:23,316
সামনের রাস্তার এক গলিতে
584
00:41:23,400 --> 00:41:24,693
দুটো গুন্ডার সামনে পরেছিলাম।
585
00:41:24,776 --> 00:41:27,278
- হপ ওয়ে?
- ওহ, হয়তো।
586
00:41:27,362 --> 00:41:29,489
সে স্যুট পরে ছিল না।
587
00:41:29,572 --> 00:41:31,282
কে সে?
কিছু ত বলো!
588
00:41:31,366 --> 00:41:33,451
জানি না বাল!
589
00:41:33,535 --> 00:41:34,744
ঝড়ের বেগে এসেছিল অবশ্য।
590
00:41:34,828 --> 00:41:36,955
আমাদের পাচজনকে আটার
বস্তার মত পিটিয়েছে।
591
00:41:38,540 --> 00:41:40,125
তার সাথে একটা মেয়েও ছিল।
592
00:41:40,208 --> 00:41:43,044
একটা ওয়্যাগনে কিছু নিয়ে যাচ্ছিল।
593
00:41:44,421 --> 00:41:46,357
তাকে আবার দেখলে চিনতে পারবে?
594
00:41:46,381 --> 00:41:48,258
আমি জানি না বাল।
595
00:41:48,341 --> 00:41:50,343
অন্ধকার ছিল।
চান্দু ছিল ওরা।
596
00:41:50,427 --> 00:41:52,429
আমার কাছ থেকে আর কী চাও?
597
00:41:57,100 --> 00:41:58,184
ধুরো শাউয়া।
598
00:41:58,268 --> 00:42:00,145
ঠিক আছে, আমি চাই কিছু
একটা বের করার আগপর্যন্ত
599
00:42:00,228 --> 00:42:02,814
প্লেটগুলোর দিকে কিছু
সময় খেয়াল রাখো।
600
00:42:02,897 --> 00:42:05,400
তুমি মাত্রই একগাদা
পুলিশের চামড়া তুলেছ।
601
00:42:05,483 --> 00:42:06,735
হ্যাঁ, বেশ, তারা আগে
থেকেই জানতো।
602
00:42:06,818 --> 00:42:08,337
আর কী... মনে হয় তারা ব্যস
603
00:42:08,361 --> 00:42:09,529
ভুলে যাবে সেটা?
604
00:42:09,612 --> 00:42:11,239
- ঠিক আছে।
- তারা আমাদের চেহারা দেখে ফেলেছে।
605
00:42:11,322 --> 00:42:12,242
আমার কোনো সুযোগ ছিল না।
606
00:42:12,323 --> 00:42:13,592
সেটা সত্য না।
আমরা পালাতে পারতাম।
607
00:42:13,616 --> 00:42:15,136
যেকোনো কিছুই করতে পারতাম,
আর আমি একটা পুলিশকে মেরেছি।
608
00:42:15,160 --> 00:42:16,119
ঠিক আছে।
609
00:42:16,202 --> 00:42:17,746
আর তা আগে কখনো করিনি।
610
00:42:17,829 --> 00:42:19,189
- আমার কথা শোনো।
- বুঝতে পারছ না?
611
00:42:19,247 --> 00:42:20,623
তারা আমাদের মেরে ফেলতে পারত।
612
00:42:20,707 --> 00:42:22,542
তারা মারেনি, আর তারা কিছু জানে না।
613
00:42:22,625 --> 00:42:24,753
- তুমি সেটা জানো না।
- হ্যাঁ, জানি।
614
00:42:24,836 --> 00:42:27,797
এসবের জন্য নাম লেখাইনি আমি।
615
00:42:27,881 --> 00:42:30,633
- আমি জানি।
- এসব চাইনি আমি।
616
00:42:33,178 --> 00:42:34,846
ঠিক আছো?
617
00:43:58,263 --> 00:43:59,723
এলাইজা।
618
00:44:02,225 --> 00:44:04,602
ফ্র্যানি আর অন্যরা কোথায়?
619
00:44:09,357 --> 00:44:10,734
কোনো সমস্যা?
620
00:44:15,030 --> 00:44:16,531
ইনিই সেই মহিলা,
মিসেস পেন্ডেল্টন?
621
00:44:16,614 --> 00:44:17,657
হ্যাঁ, অফিসার।
622
00:44:17,741 --> 00:44:19,367
বুঝতে পারলাম না,
হচ্ছেটা কী?
623
00:44:19,451 --> 00:44:21,286
অপরাধকর্ম করার জন্য
আপনাকে গ্রেফতার করা হল।
624
00:44:21,369 --> 00:44:23,288
কী? কার সাথে?
625
00:44:23,371 --> 00:44:25,373
এলাইজা, এসব কী হচ্ছে?
626
00:44:27,125 --> 00:44:31,129
গতকাল বার্নার্ডের সাথে তোমাকে দেখেছি।
627
00:44:31,212 --> 00:44:32,589
সে সব বলেছে আমাকে।
628
00:44:32,672 --> 00:44:34,841
সে আমাকে স্পর্শ করেছে।
629
00:44:34,924 --> 00:44:37,093
কসম, তোমার সাথে এটা
কখনোই করতাম না।
630
00:44:37,177 --> 00:44:38,303
ম্যাম?
631
00:44:40,972 --> 00:44:43,725
তোমাকে দয়া দেখিয়েছি।
632
00:44:43,808 --> 00:44:46,478
- আমার বাড়িতে ঢুকতে দিয়েছি।
- আমি কিচ্ছু করিনি।
633
00:44:46,561 --> 00:44:49,814
আমরা ব্যবসার কথা বলছিলাম আর
সে ব্যস হাত বাড়িয়ে দিল আর...
634
00:44:49,898 --> 00:44:52,233
এলাইজা, প্লীজ, তোমার
আমাকে বিশ্বাস করতে হবে।
635
00:44:55,570 --> 00:44:58,156
আশা করবো তারা তোমাকে যেন
চায়না পাঠিয়ে দেয়।
636
00:44:59,616 --> 00:45:01,326
এলাইজা! প্লীজ!
637
00:45:01,409 --> 00:45:03,328
- এলাইজা, ওদের থামাও!
- আসুন।
638
00:45:03,411 --> 00:45:04,746
- এলাইজা!
- চলুন।