1
00:00:39,083 --> 00:00:39,916
কলিন!
2
00:00:41,000 --> 00:00:42,416
কলিন, সবাই কোথায়?
3
00:00:46,291 --> 00:00:47,208
হ্যালো?
4
00:00:51,083 --> 00:00:51,833
হ্যালো?
5
00:00:52,916 --> 00:00:55,083
আমার আজ রাতটা থাকার জায়গা দরকার!
6
00:00:55,208 --> 00:00:56,208
আমি একজন ব্যবসায়ী।
7
00:00:56,875 --> 00:00:57,750
আমি পয়সা দেবো।
8
00:01:00,666 --> 00:01:01,541
হ্যালো?
9
00:01:04,208 --> 00:01:05,625
হ্যালো!
10
00:01:05,750 --> 00:01:08,291
আজ রাতে আমার...
11
00:01:13,541 --> 00:01:14,583
কিরা!
12
00:01:14,708 --> 00:01:15,916
কিরা!
13
00:01:35,333 --> 00:01:43,708
:.:.: The Witcher S02E01 :.:.:
⚔️ A Grain of Truth ⚔️
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
14
00:02:14,875 --> 00:02:16,416
- আমায় ছেড়ে দাও!
- আজ না।
15
00:02:16,541 --> 00:02:17,625
দয়া করো...
16
00:02:24,458 --> 00:02:26,166
ওকে নিয়ে যাও।
আমাকে আমার মতো থাকতে দাও।
17
00:02:27,041 --> 00:02:27,833
প্লিজ!
18
00:02:52,083 --> 00:02:53,000
ইয়েনেফার?
19
00:03:07,750 --> 00:03:09,791
৪,০০০ মৃত টেমেরিয়ান সৈন্য,
20
00:03:09,916 --> 00:03:11,375
৫,০০০ মৃত কেডওয়েনিয়ান,
21
00:03:11,500 --> 00:03:13,666
আর ওদের অন্তত ২০,০০০।
22
00:03:16,708 --> 00:03:18,583
ওকে তোমার দিব্যদৃষ্টিতে খুঁজে পাবে না।
23
00:03:24,000 --> 00:03:25,208
ও চলে গেছে।
24
00:03:33,791 --> 00:03:34,541
ইয়েনেফার?
25
00:03:38,166 --> 00:03:38,958
ইয়েনেফার...
26
00:03:41,541 --> 00:03:44,000
ইয়েনেফার!
27
00:03:45,500 --> 00:03:46,583
ইয়েনেফার!
28
00:04:05,541 --> 00:04:06,458
আমি এটা দেখেছি।
29
00:04:10,750 --> 00:04:11,750
ঘোড়ার পিঠে থাকো।
30
00:04:19,583 --> 00:04:20,583
ও কোথায়?
31
00:04:22,416 --> 00:04:24,375
আর তুমি ওর ঠিক কে?
32
00:04:24,500 --> 00:04:25,500
ও কি বেঁচে আছে?
33
00:04:35,083 --> 00:04:36,833
আমরা জয় লাভ করেছি।
ওর কল্যাণে।
34
00:04:38,750 --> 00:04:41,250
সৈন্যরা আসার আগ পর্যন্ত
ও আমাদের সময় করে দিয়েছিল।
35
00:04:47,583 --> 00:04:48,458
সেই মূল্য কি যথার্থ ছিল?
36
00:05:13,083 --> 00:05:14,083
ইয়েনেফার।
37
00:05:15,250 --> 00:05:17,166
আমাকে প্লিজ বলবে
ও কে?
38
00:05:17,291 --> 00:05:18,125
তাতে কিছু আসে যায় না।
39
00:05:19,958 --> 00:05:20,875
ও আর বেঁচে নেই।
40
00:05:52,541 --> 00:05:53,375
ছাড়ো আমাকে।
41
00:05:55,833 --> 00:05:56,750
ছাড়ো আমাকে!
42
00:06:16,583 --> 00:06:17,791
আমার ঘুমও বাজে।
43
00:06:21,125 --> 00:06:22,250
তুমি তো ঘুমাওই না।
44
00:06:24,291 --> 00:06:25,791
দুঃস্বপ্ন কম দেখতে হয়।
45
00:06:28,000 --> 00:06:29,833
শুধু পাহাড়ি ট্রলগুলো বাদে।
46
00:06:31,041 --> 00:06:32,000
বেশিই বন্ধুভাবাপন্ন।
47
00:06:34,958 --> 00:06:36,083
মাথা থেকে সরানো কঠিন।
48
00:06:41,208 --> 00:06:42,083
তোমার দুঃস্বপ্ন কী?
49
00:06:51,041 --> 00:06:53,041
ব্ল্যাক নাইট আমাকে ঘোড়ায় তুলে নিয়েছে...
50
00:06:56,583 --> 00:06:57,958
সিন্ট্রা আগুনে জ্বলছে।
51
00:07:01,750 --> 00:07:03,625
আমি অসহায়, কিছুই থামাতে পারছি না।
52
00:07:07,083 --> 00:07:07,958
তুমি পালিয়েছিলে।
53
00:07:10,750 --> 00:07:11,708
আমি ভাগ্যবান ছিলাম।
54
00:07:22,416 --> 00:07:25,166
আমার কিছু জিনিস বোঝা দরকার।
55
00:07:26,541 --> 00:07:28,416
তুমি ল' অফ সারপ্রাইজ দাবি করে
আমাকে পেয়েছিলে।
56
00:07:29,041 --> 00:07:29,875
কেন?
57
00:07:30,500 --> 00:07:31,916
এটা ছিল একটা ঋণের পরিশোধ।
58
00:07:32,791 --> 00:07:34,041
আমি তোমার বাবার জীবন বাঁচিয়েছিলাম।
59
00:07:35,166 --> 00:07:36,708
- কার থেকে?
- তোমার নানুর থেকে।
60
00:07:38,500 --> 00:07:40,458
সে চায়নি তোমার মা বিয়ে করুক একজন...
61
00:07:42,250 --> 00:07:43,208
একজন বহিরাগতকে।
62
00:07:52,333 --> 00:07:54,333
তোমার বাবা জানত না
সে কী হাতছাড়া করছে।
63
00:08:02,000 --> 00:08:02,750
তো...
64
00:08:04,250 --> 00:08:05,291
আমি তোমার নিয়তি।
65
00:08:06,791 --> 00:08:09,166
- সেটার অর্থ যা-ই হোক।
- তুমি তার চেয়ে বেশি কিছু, সিরিলা।
66
00:08:20,500 --> 00:08:23,083
- আমি আমার ঘরকে মিস করি।
- সিন্ট্রা তোমার জন্য এখন আর নিরাপদ নয়।
67
00:08:25,541 --> 00:08:28,541
তাহলে স্কেলিগা?
ওখানেও আমার লোকজন আছে।
68
00:08:28,666 --> 00:08:30,041
- ওখানে আমি নিরাপদ থাকব।
- যদি তুমি চাও।
69
00:08:31,500 --> 00:08:33,791
কিন্তু তোমাকে নিকটস্থ লর্ডের
কাছে বিয়ে দিয়ে দেওয়া হবে।
70
00:08:36,166 --> 00:08:38,166
সে তোমার সিংহাসন দখলেরও চেষ্টা করবে।
71
00:08:41,666 --> 00:08:43,125
ওখানকার খাবার ভালো যদিও।
72
00:09:03,500 --> 00:09:04,833
আগুন!
73
00:09:07,166 --> 00:09:08,416
- জলদি!
- এদিকে!
74
00:09:10,416 --> 00:09:11,916
আমি এখানকার একমাত্র অথর্ব!
75
00:09:17,416 --> 00:09:18,500
ট্রিস!
76
00:09:18,625 --> 00:09:20,416
আমাদের সাথে থাকো!
77
00:09:21,125 --> 00:09:22,791
আমাদের সাথে থাকো!
78
00:09:24,333 --> 00:09:26,708
ট্রিস!
79
00:09:26,833 --> 00:09:28,416
ও স্থিতিশীল ছিল।
জানি না কী হলো।
80
00:09:35,666 --> 00:09:37,458
আমরা ওকে হারাচ্ছি।
81
00:09:50,541 --> 00:09:52,000
উম।
82
00:10:04,083 --> 00:10:06,083
- কী ব্যাপার?
- ইয়েনেফারের কোনো চিহ্ন নেই।
83
00:10:07,750 --> 00:10:08,916
ও চিরতরে হারিয়ে গেছে।
84
00:10:11,083 --> 00:10:12,625
আর আমার ভাতিজি?
85
00:10:12,750 --> 00:10:14,083
ফ্রিঞ্জিলা সম্মুখভাগে ছিল।
86
00:10:15,375 --> 00:10:17,666
আমাদের বন্দির সাথে মিলে
নিল্ফগার্ডিয়ান আক্রমণ সমন্বয় করছিল।
87
00:10:19,375 --> 00:10:22,750
সে ক্যাওস ম্যাজিকের
সমস্ত নিয়ম অমান্য করেছে।
88
00:10:25,041 --> 00:10:26,250
সেও তাহলে হারিয়ে গেছে।
89
00:10:26,375 --> 00:10:27,916
পারিবারিক মর্যাদাহানি নিয়ে
পরেও আলাপ করা যাবে।
90
00:10:28,708 --> 00:10:30,375
আমাদের এখন ওই বন্দির থেকে
তথ্য আদায় করা দরকার।
91
00:10:31,708 --> 00:10:35,166
রাজাদের রক্ত গরম।
তারা দক্ষিণে নিল্ফগার্ড আক্রমণ করতে চায়।
92
00:10:35,291 --> 00:10:38,000
হয়তো করা উচিত, যেহেতু
ময়দানে আমাদেরকে যোদ্ধা হিসেবে পাচ্ছো
93
00:10:38,125 --> 00:10:41,291
- রাজপ্রাসাদে পরামর্শকের বদলে।
- তুমি সেখানে ছিলে না, আর্টোরিয়াস।
94
00:10:41,416 --> 00:10:43,416
আমরা জিতেছি।
কিন্তু ন্যূনতম ব্যবধানে।
95
00:10:44,375 --> 00:10:47,000
আমরা জানি না
নিল্ফগার্ডের কত সৈন্য রিজার্ভে আছে,
96
00:10:47,125 --> 00:10:49,166
তারা কোথায় জড়ো হচ্ছে,
এরপর কী করার ফন্দি আঁটছে।
97
00:10:51,125 --> 00:10:53,375
বন্দিটা।
98
00:10:54,083 --> 00:10:55,250
ওর ব্যাপারে আমরা কী জানি?
99
00:10:55,375 --> 00:10:57,166
আমাদের গুপ্তচরদের বেশি কিছু জানা নেই।
100
00:10:57,291 --> 00:10:59,833
শুধু এটুকুই যে
সে সিন্ট্রার পতনের মূল কারিগর।
101
00:10:59,958 --> 00:11:03,208
আর সে কোনো জেনারেলের কাছে জবাবদিহি
করে না, করে শুধু স্বয়ং সম্রাটের কাছে।
102
00:11:04,250 --> 00:11:06,041
কেউ ওর মুখ থেকে কথা বের করতে পারেনি।
103
00:11:06,750 --> 00:11:08,250
আমাদের যা দরকার ও সব দিবে...
104
00:11:09,375 --> 00:11:10,666
যদি আমি ওর সাথে সময় কাটাতে পারি।
105
00:11:14,916 --> 00:11:17,291
আমাদের কিছু নিয়ম-নীতি আছে।
106
00:11:20,666 --> 00:11:22,583
সে তোমার অনুমতি চাচ্ছিল না।
107
00:11:45,625 --> 00:11:47,291
ও জেগেছে।
108
00:11:52,958 --> 00:11:54,875
পুনরায় স্বাগত।
109
00:11:55,000 --> 00:11:56,166
নিশ্চিত ছিলাম না বাঁচবে কি না।
110
00:12:08,250 --> 00:12:09,125
বাল।
111
00:12:18,833 --> 00:12:20,583
তো, কেয়ার মোরেন ঠিক কী?
112
00:12:22,500 --> 00:12:24,791
উইচাররা শীতকালে এখানে যায়।
113
00:12:25,583 --> 00:12:28,958
ওখানে তারা বিশ্রাম করে, সুস্থ হতে পারে।
বর্ম, অস্ত্র আর এলিক্সির পাল্টে নিতে পারে।
114
00:12:30,666 --> 00:12:31,583
এটা আমার ঘর।
115
00:12:33,583 --> 00:12:35,083
এটার ব্যাপারে আমি কখনও শুনিনি কেন?
116
00:12:35,750 --> 00:12:37,166
কারণ আমরা এটা গোপন রাখতেই পছন্দ করি।
117
00:12:38,208 --> 00:12:39,000
কেন?
118
00:12:41,875 --> 00:12:42,958
একটা আক্রমণ হয়েছিল।
119
00:12:43,833 --> 00:12:45,416
বহুদিন আগে,
যখন আমি বাচ্চা ছেলে ছিলাম।
120
00:12:46,458 --> 00:12:47,875
আমাদের সবাইকে
প্রায় নিপাত করে দিয়েছিল।
121
00:12:50,375 --> 00:12:52,166
তাই এখন,
আমরা যথাসম্ভব আড়ালে থাকতে পছন্দ করি।
122
00:12:53,750 --> 00:12:55,666
হুম।
123
00:12:55,791 --> 00:12:58,041
সিন্ট্রাতে, আমি ছেলেদের মতো পোশাক
পরতাম, যাতে নাকলবোনস খেলতে পারি।
124
00:13:00,416 --> 00:13:02,166
আমাদের দুজনেরই তাহলে
আড়ালে থাকা দরকার, মনে হচ্ছে।
125
00:13:06,875 --> 00:13:08,791
তোমাদের ওপর আক্রমণ হয়েছিল
শুধু তোমরা ভিন্ন বলে?
126
00:13:13,166 --> 00:13:16,333
অবশ্যই।
আমরা তোমার মতো ভবিষ্যৎ দেখতে পাই না।
127
00:13:20,833 --> 00:13:25,375
যুদ্ধক্ষেত্রে, যখন তুমি আমাকে দেখেছিলে
আর তার আগে ওই মেয়েটাকে।
128
00:13:28,041 --> 00:13:31,166
হ্যাঁ, বেশ, এটা...
এটা অনেকটা স্বপ্নের মতো ছিল।
129
00:13:34,166 --> 00:13:35,125
ধোঁয়াশা। এটা...
130
00:13:36,208 --> 00:13:36,916
এটা অদ্ভুত ছিল।
131
00:14:09,250 --> 00:14:10,250
শান্ত হ।
132
00:14:16,250 --> 00:14:17,416
কীভাবে করলে এটা?
133
00:14:17,541 --> 00:14:18,750
এর নাম অ্যাক্সি।
134
00:14:19,750 --> 00:14:20,916
এটা শান্ত করার চিহ্ন।
135
00:14:22,125 --> 00:14:24,250
জাদু।
জাদুকরদের মতো?
136
00:14:24,916 --> 00:14:25,833
ঠিক তা না।
137
00:15:01,958 --> 00:15:03,291
আমাদের চলতে থাকা উচিত।
138
00:15:12,666 --> 00:15:13,666
ওহ, দেবতাদের ধন্যবাদ।
139
00:15:16,708 --> 00:15:17,875
ওখানে একটা সরাইখানা আছে বলে মনে হয়?
140
00:15:18,875 --> 00:15:20,041
হুম।
141
00:15:20,166 --> 00:15:21,333
চল, রোচ।
142
00:15:33,333 --> 00:15:34,041
কী ব্যাপার?
143
00:15:34,916 --> 00:15:36,208
কোনো রক্ষী নেই।
144
00:15:37,666 --> 00:15:39,041
- হয়তো লুকিয়ে...
- চুপ।
145
00:15:42,291 --> 00:15:43,875
কোনো পাহারাদার কুকুরও নেই।
146
00:15:45,583 --> 00:15:46,875
এই স্থান কখনও ঘুমায় না।
147
00:15:50,375 --> 00:15:53,208
- তো এখন কী করব?
- কাছেই একজনকে আমি চিনি। এক পুরনো বন্ধু।
148
00:16:23,083 --> 00:16:24,166
রোচের পিঠেই থাকো।
149
00:16:57,958 --> 00:16:58,875
গেরাল্ট!
150
00:17:01,333 --> 00:17:02,708
নিভেলেন!
151
00:17:02,833 --> 00:17:04,750
এখানে কী করছো, পুরনো হারামজাদা?
152
00:17:06,291 --> 00:17:07,708
এটা তোমার বন্ধু?
153
00:17:07,833 --> 00:17:08,708
হুম...
154
00:17:10,208 --> 00:17:12,125
- তবে ও বদলে গেছে।
- জানি।
155
00:17:13,000 --> 00:17:15,166
আমাকে গতবার যেমন দেখেছিলে
তার চেয়ে কিছুটা ভিন্ন দেখাচ্ছে।
156
00:17:16,625 --> 00:17:18,250
তবে তোমার ব্যাপারেও একই
কথা বলতে পারি।
157
00:17:20,625 --> 00:17:23,791
ছুরি সরিয়ে রেখে
ঠাণ্ডা থেকে ভেতরে এসো, উইচার।
158
00:17:24,500 --> 00:17:25,833
তোমাকে সবকিছু বলছি।
159
00:17:26,500 --> 00:17:27,291
হুম?
160
00:17:33,250 --> 00:17:34,750
অতিথিদের জন্য আগুন।
161
00:17:35,583 --> 00:17:37,000
আর তুমি, প্রিয়তমা...
162
00:17:38,875 --> 00:17:39,916
সিরি।
163
00:17:40,041 --> 00:17:42,791
বেশ, সিরি, তোমার হিম হয়ে যাওয়া হাড়
164
00:17:42,916 --> 00:17:45,000
উষ্ণ করতে গরম পানি দিয়ে
গোসল হলে কেমন হয়?
165
00:17:45,125 --> 00:17:46,541
ওহ, খুব ভালো লাগবে।
166
00:17:46,666 --> 00:17:49,125
- আমরা ঝড় থামা পর্যন্ত থাকব কেবল।
- প্লিজ।
167
00:17:49,250 --> 00:17:50,500
অসাধারণ।
168
00:17:50,625 --> 00:17:51,458
গোসল!
169
00:17:57,458 --> 00:17:59,458
তুমি পাশের রুমে গোসল করতে পারো।
170
00:17:59,583 --> 00:18:00,708
আমি ভালো আছি।
171
00:18:00,833 --> 00:18:03,291
বন্ধু আমার, তুমি ভালোর চেয়ে বহু দূরে রয়েছ।
172
00:18:03,416 --> 00:18:05,458
তোমার গায়ে বুড়ো ঘোড়ার গন্ধ।
173
00:18:05,583 --> 00:18:07,208
আমার আকর্ষণের একটা অংশ।
174
00:18:07,333 --> 00:18:09,625
এমনিতেও, তুমি সবসময়ই একটা উজবুক ছিলে।
175
00:18:10,333 --> 00:18:11,083
দরজা!
176
00:18:13,958 --> 00:18:16,958
কত দিন হয়েছে?
আমাদের শেষ দেখার পর ১৩টা শীতকাল?
177
00:18:17,083 --> 00:18:19,833
নিভেলেন, আমি তোমার
আতিথেয়তার অসম্মান করছি না,
178
00:18:21,166 --> 00:18:23,416
তবে আমার জানা দরকার
ও এখানে নিরাপদ কি না।
179
00:18:23,541 --> 00:18:26,333
আমার দাঁত দেখে ভেবে নিলে আমি...
গলা কামড়ে দিবো?
180
00:18:29,750 --> 00:18:31,666
হুম। ও নিরাপদ।
181
00:18:33,916 --> 00:18:34,875
আমি এখনও আমিই আছি।
182
00:18:35,000 --> 00:18:36,458
বেশ... বাতি!
183
00:18:38,250 --> 00:18:40,625
ট্রিক হিসেবে মন্দ না।
184
00:18:41,791 --> 00:18:43,666
আমাকে বলবে
কী হয়েছে তোমার সাথে?
185
00:18:43,791 --> 00:18:46,166
এই গল্প বলতে মদ লাগবে।
তোমার কাহিনী কী?
186
00:18:47,208 --> 00:18:49,000
সেই কাহিনী বলতে
পুরো মদের ভাঁড়ার লাগবে।
187
00:19:40,291 --> 00:19:43,375
নাম্বস্কাল এক নজর জায়গাটার দিকে তাকাল,
লেজ গুটিয়ে এত জোরে দৌড়ে পালাল,
188
00:19:43,500 --> 00:19:45,250
যে ওর পা মাটি স্পর্শও করছিল না।
189
00:19:45,375 --> 00:19:47,541
আমাদের সময়ের ডাকাতরা
অনেক শক্তিশালী ছিল, তাই না?
190
00:19:49,833 --> 00:19:51,958
এটার জন্য অনেক ধন্যবাদ।
191
00:19:52,083 --> 00:19:54,291
আমার অন্য পোশাকগুলো একেবারে
নষ্ট হওয়ার উপক্রম ছিল।
192
00:19:56,750 --> 00:19:58,125
কিন্তু অবশ্যই। আহ...
193
00:19:59,500 --> 00:20:00,458
তোমাকে চমৎকার লাগছে।
194
00:20:07,000 --> 00:20:08,875
রোস্ট হরিণের মাংস,
সেজ ট্রাফল,
195
00:20:09,000 --> 00:20:10,750
মিষ্টি ওয়াইন, আর প্রচুর পরিমাণে!
196
00:20:11,833 --> 00:20:12,708
আর তোমার জন্য,
197
00:20:13,500 --> 00:20:14,791
কেবল সেরা জিনিসটাই।
198
00:20:14,916 --> 00:20:16,166
উইচার'স কোয়েল।
199
00:20:21,291 --> 00:20:22,416
বেশ ভালো।
200
00:20:22,541 --> 00:20:23,875
আমি মজা করেছি, মজা করেছি!
201
00:20:24,000 --> 00:20:26,166
আমার বন্ধুর জন্য পাহাড়ি তিতির!
202
00:20:29,541 --> 00:20:30,333
আহ!
203
00:20:34,375 --> 00:20:36,583
- খুব ভালো, তাই না?
- হুম, খুব ভালো আসলেই।
204
00:20:37,750 --> 00:20:40,250
- কীভাবে আমাদের প্রথম দেখা হয়েছিল ও বলেছে?
- না।
205
00:20:41,291 --> 00:20:42,750
ও খুব একটা কথাবার্তা বলে না।
206
00:20:42,875 --> 00:20:45,000
- না।
- আমি শুনতে চাই, যদিও।
207
00:20:45,125 --> 00:20:49,041
এটা আমার প্রিয় গল্প।
এই যে খিটখিটে মেজাজের লোকটাকে দেখছ,
208
00:20:50,041 --> 00:20:52,458
তাকে ভাড়া করেছিল
সবচেয়ে ভয়ঙ্কর এক দানব,
209
00:20:53,083 --> 00:20:54,333
আমার বাবা,
210
00:20:54,458 --> 00:20:56,958
আমাদের বনকে উইভার্ন মুক্ত করার জন্য।
[ড্রাগন জাতীয় প্রাণী]
211
00:20:57,083 --> 00:20:59,833
- আমি বইয়ে ওগুলোর ছবি দেখেছি।
- ভয়াবহ প্রাণী।
212
00:20:59,958 --> 00:21:01,500
ওই যে দুর্বলগোছের ছেলেটাকে দেখছো?
213
00:21:03,000 --> 00:21:04,250
ওটা আমি।
214
00:21:05,458 --> 00:21:07,625
আর একটা উইভার্ন হত্যা করে
আমি বাবার কাছে
215
00:21:08,583 --> 00:21:09,708
নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলাম।
216
00:21:10,958 --> 00:21:12,708
কিন্তু তার বদলে...
217
00:21:12,833 --> 00:21:15,291
...আমি হিংস্র প্রাণীটার ডেরায় পড়ে যাই।
218
00:21:15,416 --> 00:21:18,291
ও আমাকে ঘাড়ের কাছে কলার ধরে টেনে তোলে
219
00:21:18,416 --> 00:21:21,000
আর আমার দিকে হাত বাড়িয়ে আঁচড়াতে থাকা
উইভার্নটাকে এক কোপে শেষ করে দেয়।
220
00:21:22,625 --> 00:21:24,250
এরপর ও কী করেছিল বলে মনে হয়?
221
00:21:25,708 --> 00:21:27,125
কী?
222
00:21:27,250 --> 00:21:29,666
এরকম মাথামোটার মতো কাজের
জন্য আমাকে দুই ঘা বসিয়ে দিয়েছিল? না।
223
00:21:31,250 --> 00:21:33,000
ও আমার হাতে উইভার্নের মাথাটা তুলে দেয়
224
00:21:34,708 --> 00:21:37,541
আর আমার বাবাকে বলে
যে আমিই সেটাকে হত্যা করেছি।
225
00:21:43,208 --> 00:21:45,458
আমাকে বনের ভেতরে থাকা পুরো
দলটাকে মারতে হয়েছিল।
226
00:21:45,583 --> 00:21:48,916
- এমনিও তো টাকা-পয়সা পেয়েছিই।
- ফালতু কথা! ও অনেক নরম মনের মানুষ।
227
00:21:49,041 --> 00:21:51,375
তোমাকে এক বিন্দুও
মিথ্যে বলছি না, পিচ্চি সিরি।
228
00:21:52,333 --> 00:21:54,375
সেবারই প্রথম আর শেষবারের মতো...
229
00:21:55,541 --> 00:21:57,375
...বাবাকে আমাকে নিয়ে গর্বিত হতে দেখেছিলাম।
230
00:21:58,708 --> 00:21:59,666
এরপর থেকে,
231
00:22:00,916 --> 00:22:05,125
আমি আর গেরাল্ট এক প্রকার বন্ধু হয়ে যাই,
বেশ কয়েক গ্রীষ্ম পাড়ি দিয়ে।
232
00:22:05,250 --> 00:22:08,166
যেহেতু আমরা কোনো মিথ্যা বলছি না,
তোমার অভিশাপের ব্যাপারে আমাদের বলো।
233
00:22:09,500 --> 00:22:12,291
- মেয়েটার সামনে?
- ওকে যতটা ভাবছো তার চেয়ে বেশি দৃঢ়চেতা।
234
00:22:21,125 --> 00:22:23,875
আমি ছিলাম এক বেপরোয়া নওজোয়ান।
235
00:22:24,708 --> 00:22:25,625
সেভাবেই।
236
00:22:26,625 --> 00:22:27,875
অসৎসঙ্গে পড়েছিলাম।
237
00:22:30,791 --> 00:22:32,875
আমি লায়নেহডেড স্পাইডারের
মন্দিরটা গুঁড়িয়ে দিয়েছিলাম।
238
00:22:33,000 --> 00:22:34,791
গডফ্লেশ মাশরুমের নেশায় চুর হয়ে।
239
00:22:34,916 --> 00:22:37,666
দুনিয়ার সব মাশরুম খেলেও
এরকম গর্দভের মতো কাজ করা সম্ভব না।
240
00:22:37,791 --> 00:22:39,208
যদি তাই হতো।
241
00:22:40,875 --> 00:22:42,291
ধ্বংসযজ্ঞ শেষে,
242
00:22:44,125 --> 00:22:47,208
মন্দিরের ধর্মযাজিকা আমাকে
এভাবে বেঁচে থাকার অভিশাপ দিয়েছিল।
243
00:22:48,375 --> 00:22:49,166
চিরতরে।
244
00:22:49,916 --> 00:22:50,750
নিঃসঙ্গ অবস্থায়।
245
00:22:53,375 --> 00:22:54,333
হুম।
246
00:22:55,375 --> 00:22:58,083
সব অভিশাপেরই প্রতিকার আছে।
কী বলেছিল সে?
247
00:23:00,500 --> 00:23:02,333
সে ভালোবাসা আর রক্তের ব্যাপারে
248
00:23:03,333 --> 00:23:04,250
কিছু বলেছিল।
249
00:23:06,000 --> 00:23:07,000
আমার মনে নেই।
250
00:23:10,458 --> 00:23:11,416
সত্যি বলি।
251
00:23:14,666 --> 00:23:16,250
আমি এটার সমাপ্তি
ঘটানোর চেষ্টা করেছি, গেরাল্ট।
252
00:23:18,625 --> 00:23:19,500
একাধিকবার।
253
00:23:20,875 --> 00:23:22,541
তবে বারবার এই অবস্থায় ফিরে এসেছি।
254
00:23:24,666 --> 00:23:26,916
ওই ধর্মযাজিকা এত সহজে আমায় ছাড়বে না।
255
00:23:36,416 --> 00:23:38,250
পাশের গ্রামটা পরিত্যক্ত হয়ে গেছে।
256
00:23:39,958 --> 00:23:41,083
কী হয়েছিল ওখানে?
257
00:23:42,291 --> 00:23:43,875
সোডেনের যুদ্ধের পর...
258
00:23:44,625 --> 00:23:46,708
গ্রাম এলাকা এখন বিপজ্জনক স্থান।
259
00:23:47,291 --> 00:23:49,375
ক্ষুধার্ত সৈন্য, পলাতক সৈন্য...
260
00:23:50,916 --> 00:23:53,416
পুরো একটা গ্রাম ঘরবাড়ি ছেড়ে
চলে যাওয়ার মতো যথেষ্ট কারণ না এটা।
261
00:23:55,000 --> 00:23:56,041
ব্যাপারটা হয়েছে...
262
00:23:56,750 --> 00:23:59,041
যখন দিগন্তে ওয়াইল্ড হান্ট দেখা দিল।
263
00:24:00,333 --> 00:24:01,458
আমি নিজ চোখে ওদের দেখেছি।
264
00:24:02,291 --> 00:24:03,125
এইতো গত সপ্তাহেই।
265
00:24:04,458 --> 00:24:06,916
দক্ষিণ আকাশ জুড়ে ওদের
কঙ্কালের ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে।
266
00:24:07,708 --> 00:24:09,000
কেয়ামতের আলামত।
267
00:24:10,000 --> 00:24:11,333
মরহগের প্রেতাত্মারা?
268
00:24:12,291 --> 00:24:14,208
সিন্ট্রার পতনের ঠিক আগে
আমার নানা ওদের দেখেছিল।
269
00:24:14,333 --> 00:24:15,541
ওর নানা মদ্যপায়ী ছিল।
270
00:24:18,291 --> 00:24:19,500
সে অনেক কিছুই দেখত।
271
00:24:21,500 --> 00:24:24,125
আমি শুধু বলছি,
উত্তর আর দক্ষিণ যুদ্ধে লিপ্ত,
272
00:24:24,250 --> 00:24:26,708
দানবেরা ঘুরে বেড়াচ্ছে
যখন তাদের শীতনিদ্রায় থাকার কথা,
273
00:24:26,833 --> 00:24:28,708
মহামারি গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে...
274
00:24:29,583 --> 00:24:31,541
হয়তো কেয়ামত চলে এসেছে।
275
00:24:31,666 --> 00:24:34,666
আমি পুরো একটা অন্ধকার যুগ
আর তিনটা সম্ভাব্য কেয়ামত পার করেছি।
276
00:24:35,541 --> 00:24:36,708
এগুলো সব ফালতু কথা।
277
00:24:36,833 --> 00:24:38,416
না, কিছু পরিবর্তন ঘটেছে, গেরাল্ট।
278
00:24:40,458 --> 00:24:43,500
দুনিয়া ইদানিং অদ্ভুত সব কীর্তিকলাপ করছে।
279
00:24:43,625 --> 00:24:46,166
রাজা-প্রজাদের বোধশক্তির অনেক বাইরে।
280
00:24:49,416 --> 00:24:51,041
নিভেলেন, তোমার কি বিড়াল আছে?
281
00:24:51,958 --> 00:24:53,791
বেচারা হয়তো সিলিং এ আটকে আছে।
282
00:24:53,916 --> 00:24:56,208
আছে, সত্যি বলতে।
ও ঠিক আছে।
283
00:24:57,250 --> 00:24:58,750
ওর নাম ভেরিনা।
284
00:24:59,791 --> 00:25:01,625
আমি ওর সঙ্গ খুব পছন্দ করি,
285
00:25:01,750 --> 00:25:03,625
যদিও ও বেশ লাজুক।
286
00:25:04,750 --> 00:25:05,833
আগন্তুক পছন্দ করে না।
287
00:25:07,208 --> 00:25:09,416
তুমি না বলেছিলে তোমাকে নিঃসঙ্গ অবস্থায়
বেঁচে থাকার অভিশাপ দেওয়া হয়েছিল?
288
00:25:10,416 --> 00:25:12,333
তুমি না বলেছিলে
বিড়ালরা উইচারদের ভয় পায়?
289
00:25:14,708 --> 00:25:16,375
একটা শো হলে কেমন হয়?
290
00:25:16,500 --> 00:25:19,208
আমরা জায়গাটা অনুসন্ধান করে দেখলে কেমন হয়?
নিশ্চিত করতে হবে রাতের জন্য এটা নিরাপদ।
291
00:25:19,333 --> 00:25:21,125
- আহ!
- যাও, গেরাল্ট।
292
00:25:22,291 --> 00:25:23,291
আমাদের সমস্যা হবে না।
293
00:25:37,041 --> 00:25:38,375
কী দারুণ দৃশ্য।
294
00:25:44,500 --> 00:25:47,000
তুমি আমার জেরাকারী না ঘাতক?
295
00:25:49,583 --> 00:25:51,125
দেখা যাক এই রাত
আমাদের কোথায় নিয়ে যায়।
296
00:25:59,583 --> 00:26:00,833
যা ইচ্ছে করো।
297
00:26:03,916 --> 00:26:05,125
এতে কোনো পার্থক্য হবে না।
298
00:26:08,291 --> 00:26:10,166
হোয়াইট ফ্লেম আমাদের সবাইকে পরিশুদ্ধ করবেন।
299
00:26:22,875 --> 00:26:25,083
আমার জানা দরকার
নিল্ফগার্ড কী চায়।
300
00:26:29,916 --> 00:26:31,541
বাধা দাও বা আত্মসমর্পন করো।
301
00:26:32,333 --> 00:26:33,750
তাতে কোনো পার্থক্য হবে না।
302
00:26:39,000 --> 00:26:40,625
নিষ্ঠুর আচরণ...
303
00:26:41,708 --> 00:26:42,916
আমার স্বভাবে নেই।
304
00:26:44,291 --> 00:26:47,500
তবে তুমি আমার থেকে একজনকে কেড়ে নিয়েছ।
305
00:26:48,833 --> 00:26:50,541
যে ছিল আমার খুব আপন।
306
00:26:53,250 --> 00:26:56,458
তাই আমি তোমার থেকে কেড়ে নেবো
তোমার জ্ঞান...
307
00:26:56,583 --> 00:26:58,375
...তোমার স্মৃতি,
308
00:26:59,583 --> 00:27:00,875
তোমার স্বত্ত্বা,
309
00:27:02,250 --> 00:27:04,250
আর তোমাকে ফেলে যাবো অসহায় অবস্থায়,
310
00:27:04,375 --> 00:27:07,375
তোমার নিজের মনের
অন্তহীন অন্ধকারে বন্দি অবস্থায়।
311
00:27:10,916 --> 00:27:11,750
জানি।
312
00:27:13,250 --> 00:27:14,875
জানি তুমি চিৎকার করতে চাও।
313
00:27:16,333 --> 00:27:18,458
কিন্তু এটা খুব জলদি হয়ে যায়।
314
00:27:18,583 --> 00:27:21,541
খুব জলদি হয়ে যায়,
কারণ আমি তো এখনও শুরুই করিনি।
315
00:27:23,583 --> 00:27:27,375
বিবর্তন যদি তোমার মস্তিষ্কে কোনো
খাঁজ সৃষ্টি করে থাকে,
316
00:27:28,250 --> 00:27:30,416
আমি সেই খাঁজ আরও গভীর করে দেবো।
317
00:27:30,541 --> 00:27:33,291
আর তারপর তুমি জানতে পারবে
চিৎকার আসলে কেমন হতে পারে!
318
00:27:47,083 --> 00:27:48,916
জাদুর দ্বারা এটুকুই করতে পারলে?
319
00:27:51,708 --> 00:27:53,833
যুদ্ধে নিশ্চয়ই তোমার বেশ ধকল গিয়েছে।
320
00:27:55,416 --> 00:27:58,291
তোমার মতো, আমি অনর্থক
কাজে নিজের জাদুর ক্ষমতা ব্যয় করি না।
321
00:27:58,416 --> 00:28:01,125
তোমাদের অর্ধেক সেনাবাহিনীকে
পুড়িয়ে মারাটাকে আমি অনর্থক বলব না।
322
00:28:02,666 --> 00:28:05,333
তাহলে এটা দুঃখজনক যে তুমি ডিমেরিটিয়াম শেকলে
শত্রুদের হাতে বন্দি হয়ে আছো।
323
00:28:06,208 --> 00:28:08,083
আর নাহয় তুমি জাদু দিয়ে আমাদের
খাওয়ার জন্য একটা শূকর হাজির করতে পারো।
324
00:28:21,958 --> 00:28:22,916
তুমি পালিয়ে বেড়াচ্ছ।
325
00:28:24,208 --> 00:28:27,208
- আমরা জিতেছি।
- একটা লড়াইয়ে। যুদ্ধ তো কেবল শুরু হয়েছে।
326
00:28:27,333 --> 00:28:29,708
পরাজিতের কণ্ঠের সুর, কী বেদনাদায়ক!
327
00:28:29,833 --> 00:28:32,250
সোডেন ছিল ঝড়ের পূর্বে
স্রেফ একটা বৃষ্টির ফোঁটার মতো।
328
00:28:32,833 --> 00:28:33,833
তাকাও তোমার দিকে।
329
00:28:35,416 --> 00:28:37,875
- কেন এসব করছো?
- কারণ আমি আমার রাজ্যের প্রতি অনুগত।
330
00:28:38,000 --> 00:28:40,250
না, তোমাদের মহামূল্যবান নেতা
কিছু একটা খুঁজে বেড়াচ্ছে।
331
00:28:40,916 --> 00:28:42,458
তুমি স্রেফ সেটা হাসিলের হাতিয়ার।
332
00:28:43,541 --> 00:28:45,583
ভাবতেও পারছি না...
কী নাম ওর, এমির?
333
00:28:46,916 --> 00:28:50,375
ক্ষমা চাইছি, পরাক্রমশালী হোয়াইট ফ্লেম...
334
00:28:51,458 --> 00:28:54,791
ভাবতেও পারছি না তোমাকে দু'পায়ের ফাঁকে লেজ
গুটিয়ে ফিরে আসতে দেখে তিনি কতটা খুশি হবেন।
335
00:28:57,625 --> 00:28:58,875
তুমি জানো আমি দল বদলাবো না।
336
00:29:00,625 --> 00:29:03,125
- ব্রাদারহুডরা কোনো সমঝোতা করবে না।
- ওরা তোমাকে ফেরত চাইবে না।
337
00:29:03,958 --> 00:29:06,333
তুমি ওদের পবিত্র নীতি ভঙ্গ করেছ,
আগুনের জাদু ব্যবহারের মাধ্যমে।
338
00:29:06,458 --> 00:29:07,666
- টিসেয়ার আদেশে।
- ওহ!
339
00:29:07,791 --> 00:29:08,958
ওদের বাঁচানোর জন্য আমি বাহবা পাবো।
340
00:29:10,583 --> 00:29:13,416
আমি নিশ্চিত ওরা বেশ বুঝবান
আচরণ করবে। সব নেতারাই এমন।
341
00:29:16,791 --> 00:29:18,208
তুমি আমাকে
বলির পাঁঠা হিসেবে উপহার দিতে যাচ্ছ।
342
00:29:20,083 --> 00:29:23,208
নিল্ফগার্ডের উত্তরাঞ্চল দখল অভিযান
লণ্ডভণ্ড পাকানোর দোষ স্বীকার হিসেবে।
343
00:29:29,416 --> 00:29:32,125
শিটগার্ডে পৌঁছানোর আগে আমাকে
অন্তত ভালো কিছু খাবার তৈরি করে দাও।
344
00:29:37,666 --> 00:29:39,500
নিজেকে হাসিখুশি রাখার জন্য
তুমি এটা করো?
345
00:29:39,625 --> 00:29:41,666
নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য, হ্যাঁ।
346
00:29:45,375 --> 00:29:46,708
এটা একটা বিখ্যাত নাটক
347
00:29:47,708 --> 00:29:51,083
যা আমি অক্সেনফার্টে পড়াশোনা
করার সময় প্রথম দেখেছিলাম।
348
00:29:51,958 --> 00:29:53,041
আহ!
349
00:29:54,500 --> 00:29:57,666
এতে বলা হয়ে একজন অভিশপ্ত
তরুণ এলফ যোদ্ধা
350
00:29:58,583 --> 00:30:00,458
আর একজন নারীর গল্প,
যার প্রেমে সে পড়েছিল।
351
00:30:01,708 --> 00:30:02,708
এটার নাম কী?
352
00:30:03,375 --> 00:30:05,333
দ্যা ফল অফ দ্যা এল্ডারস।
353
00:30:08,708 --> 00:30:11,500
এলফ যোদ্ধা, মানুষ জাদুকর
354
00:30:11,625 --> 00:30:13,333
ঘৃণার মন্ত্রে দীক্ষিত হত্যার জন্যে
355
00:30:14,208 --> 00:30:16,708
তার বদলে প্রেমে পড়ল আর পালিয়ে গেল
356
00:30:16,833 --> 00:30:18,500
তাদের জনগণের ইচ্ছার বিরুদ্ধে
357
00:30:21,791 --> 00:30:22,875
এটা দারুণ সুন্দর।
358
00:30:26,000 --> 00:30:28,000
স্বর্গসুখে, দুজন বিয়ে করল
359
00:30:28,583 --> 00:30:29,791
মেয়েটি হলো গর্ভবতী
360
00:30:31,125 --> 00:30:33,083
মৃত বাবা-মা'র ঘরে জন্ম নিল এক শিশু
361
00:30:34,166 --> 00:30:36,666
শীতের যে রাত লিখে রেখেছিল নিয়তি
362
00:30:40,041 --> 00:30:42,833
ওকে যা নিরাপদে রাখবে ও যেন
363
00:30:42,958 --> 00:30:45,333
তার বিপরীতটা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
364
00:30:47,583 --> 00:30:50,208
যখন ওর চুপ থাকা প্রয়োজন
তখন কথা বলতেই থাকে।
365
00:30:50,333 --> 00:30:52,708
যখন কথা বলা প্রয়োজন
তখন একগুঁয়ে আর মনমরা হয়ে থাকে।
366
00:30:55,625 --> 00:30:57,250
ভালো সঙ্গ পাচ্ছিস মনে হচ্ছে।
367
00:31:00,250 --> 00:31:01,625
তোমাকে দেখে আমার
এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে যায়।
368
00:31:03,333 --> 00:31:04,083
মাউস্যাক।
369
00:31:08,458 --> 00:31:10,166
মাঝেমাঝে সব অবাস্তব বলে মনে হয়।
370
00:31:12,458 --> 00:31:13,416
যে ও আর নেই।
371
00:31:15,375 --> 00:31:16,583
আর আমি...
372
00:31:17,583 --> 00:31:19,625
ভাবি যদি অতীতে ফিরে গিয়ে
ওকে বাঁচাতে পারতাম।
373
00:31:20,416 --> 00:31:21,333
সবাইকে বাঁচাতে পারতাম।
374
00:31:22,208 --> 00:31:23,416
আমি তোমার সাথে আসতে পারি?
375
00:31:24,625 --> 00:31:27,416
আমি নিজেও কিছু ব্যাপার
বদলাতে চাই।
376
00:31:30,500 --> 00:31:31,375
যেমন?
377
00:31:34,083 --> 00:31:36,041
তোমার ভিন্নতার কারণে এই নিঃসঙ্গতা?
378
00:31:38,791 --> 00:31:40,458
এটা তোমায়
জীবিত অবস্থায়ই কুঁড়ে কুঁড়ে খাবে।
379
00:31:41,750 --> 00:31:42,791
নিঃসঙ্গতা।
380
00:31:51,541 --> 00:31:53,625
কখনও নিজেকে সুস্থ করার চেষ্টা করেছ?
381
00:31:54,500 --> 00:31:57,458
ওহ, অনেক মেয়েকে প্রচুর
ধনসম্পদ দিয়েছি আমাকে চুমু খাওয়ার জন্য,
382
00:31:57,583 --> 00:32:00,708
এই রূপকথার গল্পে এক বিন্দু
সত্য আছে এই আশায়।
383
00:32:00,833 --> 00:32:03,041
হয়তো তুমি সঠিক মানুষটাকে
এখনও খুঁজে পাওনি।
384
00:32:04,125 --> 00:32:07,000
মাউস্যাক আমাকে বলেছিল একজন সজারুমানব
সত্যিকারের ভালোবাসার দ্বারা সুস্থ হয়ে গিয়েছিল।
385
00:32:07,875 --> 00:32:08,708
ভাগ্যবান ছোকরা।
386
00:32:09,958 --> 00:32:11,208
ও সম্ভবত যোগ্য ছিল।
387
00:32:14,458 --> 00:32:15,958
আমার মূর্তি বাগান দেখেছো তো।
388
00:32:17,708 --> 00:32:19,666
আমার সমস্ত চাকর ওখানে কবরস্থ আছে।
389
00:32:21,166 --> 00:32:23,125
যেদিন আমি বদলে যাই
সেদিন ওদের মেরে ফেলি,
390
00:32:23,958 --> 00:32:25,708
আমি কী সেটা না জেনে,
391
00:32:25,833 --> 00:32:27,541
আমার নিজের শক্তি সম্পর্কে অনুধাবন না করে।
392
00:32:28,750 --> 00:32:31,166
আমি আমার নিয়তি প্রাপ্য।
393
00:32:36,541 --> 00:32:37,333
এসো।
394
00:32:38,375 --> 00:32:39,541
তোমায় বিরক্ত করছি।
395
00:32:40,291 --> 00:32:41,500
আর তুমি নিশ্চয়ই ক্লান্ত।
396
00:32:53,625 --> 00:32:54,750
এইতো।
397
00:32:59,250 --> 00:33:00,291
খুব ভালো লাগল।
398
00:33:05,416 --> 00:33:06,708
যাদের তুমি মেরে ফেলেছ...
399
00:33:09,583 --> 00:33:10,625
অনিচ্ছাকৃতভাবে।
400
00:33:18,416 --> 00:33:19,333
মাঝেমাঝে...
401
00:33:20,208 --> 00:33:21,791
আমার মনে হয়
আমি এখনও মানুষ আছি।
402
00:33:23,041 --> 00:33:23,958
কিন্তু বেশিরভাগ সময়...
403
00:33:25,125 --> 00:33:26,666
আমি জানি আমি আসলে কী।
404
00:33:32,375 --> 00:33:34,625
আমার পুরো বাড়ি
405
00:33:36,125 --> 00:33:38,375
অন্য একজনের হাতে
পুড়ে ছাই হয়ে যেতে দেখেছি।
406
00:33:40,916 --> 00:33:42,583
ভেতরে আমার পরিবার আটকা পড়ে ছিল।
407
00:33:47,000 --> 00:33:48,708
তোমাকে আমার দানব বলে মনে হয় না।
408
00:33:49,916 --> 00:33:52,041
ধন্যবাদ, প্রিয়।
409
00:33:53,333 --> 00:33:55,666
দানব শুধু বীভৎস চেহারা
410
00:33:55,791 --> 00:33:58,375
আর নখর-দাঁতের দ্বারাই হয় না।
411
00:33:59,625 --> 00:34:02,000
দানবের সৃষ্টি হয় কৃতকর্মের দ্বারা।
412
00:34:04,125 --> 00:34:05,500
অমার্জনীয় পাপের ফলস্বরূপ।
413
00:34:10,500 --> 00:34:11,333
শুভ রাত্রি।
414
00:34:14,416 --> 00:34:15,541
শুভ রাত্রি, নিভেলেন।
415
00:35:38,125 --> 00:35:41,375
কোরাথিয়ান মরু মৌমাছির
বিরলতম মধু দিয়ে তৈরি সর্বোৎকৃষ্ট মদ।
416
00:35:49,000 --> 00:35:50,916
- আহ।
- চলো একটা ড্রিংকিং গেম খেলি।
417
00:35:51,041 --> 00:35:53,041
ওহ, এখন আসল কাজের কথায় আসছো!
418
00:35:53,916 --> 00:35:54,833
কেমন ধরণের?
419
00:35:56,833 --> 00:35:58,083
আমরা ছোরা নিক্ষেপ করব।
420
00:35:59,250 --> 00:36:01,291
যে আমার প্রিয় বাবার মাথা মিস করবে
421
00:36:01,958 --> 00:36:02,750
সে পান করবে...
422
00:36:03,708 --> 00:36:04,958
আর একটা সত্যি বলবে।
423
00:36:05,083 --> 00:36:06,125
হারার জন্য প্রস্তুত হও।
424
00:36:09,125 --> 00:36:11,083
- তুমি প্রথমে।
- হুম।
425
00:36:21,166 --> 00:36:23,041
সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রশ্ন দিয়েই শুরু করা যাক।
426
00:36:23,791 --> 00:36:26,041
দুনিয়ার সব পবিত্র জিনিসের দোহাই...
427
00:36:27,291 --> 00:36:30,333
এত কিছু থাকতে একটা বাচ্চা মেয়ের
রক্ষণাবেক্ষণের ভার ঘাড়ে চাপালে কীভাবে?
428
00:36:30,458 --> 00:36:32,500
আমি ওর নানীকে মৃত্যুর আগে
কথা দিয়েছিলাম।
429
00:36:42,208 --> 00:36:43,166
তোমার পরিকল্পনা কী?
430
00:36:43,833 --> 00:36:44,916
ওকে জীবিত রাখা।
431
00:36:46,416 --> 00:36:47,708
এটুকুই?
432
00:36:47,833 --> 00:36:49,833
আমি ওকে যেকোনো মানুষ বা দানবের
হাত থেকে রক্ষা করতে পারব।
433
00:36:51,125 --> 00:36:53,875
আর তুমি নিজেই বলেছিলে।
দুনিয়া বদলাচ্ছে।
434
00:36:55,166 --> 00:36:57,458
হয়তো সে কারণেই ল' অফ সারপ্রাইজ
আমাদের একত্রিত করেছে।
435
00:36:57,583 --> 00:36:59,791
ওহ, ওই ফালতু প্রাচীন কাহিনী।
436
00:36:59,916 --> 00:37:02,208
- হুম।
- ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে, তাই না?
437
00:37:04,166 --> 00:37:06,750
- তোমার পালা।
- ওহ-হো-হো-হো।
438
00:37:10,666 --> 00:37:11,458
বুল'স আই।
439
00:37:24,125 --> 00:37:25,958
তোমার লক্ষ্যভেদ ক্ষমতা
বাজে হয়ে গেছে, দোস্ত।
440
00:37:26,833 --> 00:37:27,958
তাই মনে হচ্ছে।
441
00:37:28,083 --> 00:37:30,208
পুরো একটা জিন্দেগি একা কাটালে,
442
00:37:31,416 --> 00:37:34,291
তারপর প্রাচীন এক নিয়তির প্রতিশ্রুতির
বলে একটা বাচ্চার দায়িত্ব নিলে।
443
00:37:35,916 --> 00:37:37,125
কী বদলে দিল তোমাকে?
444
00:37:39,125 --> 00:37:39,875
কী না, বরং কে।
445
00:37:42,708 --> 00:37:44,083
ইয়েনেফার অফ ভেঙ্গারবার্গ।
446
00:37:45,375 --> 00:37:47,583
উহ-হু!
447
00:37:47,708 --> 00:37:50,958
আর সেই বিরলতম, সুন্দরীতম মেয়েটি কোথায়?
448
00:37:51,083 --> 00:37:53,916
যে একটা উইচারের পাষাণ হৃদয়ে
প্রেমের ফুল ফোঁটাতে পেরেছে?
449
00:37:54,041 --> 00:37:55,125
ও মারা গিয়েছে।
450
00:38:02,833 --> 00:38:03,958
আমি দুঃখিত, বেটা।
451
00:38:05,750 --> 00:38:06,541
কতদিন আগে?
452
00:38:08,750 --> 00:38:09,791
অল্প কয়েকদিন।
453
00:38:14,833 --> 00:38:16,541
তোমার মন ভেঙ্গে যায়নি কী করে?
454
00:38:19,000 --> 00:38:20,000
কে বলেছে ভাঙ্গেনি?
455
00:38:29,333 --> 00:38:30,833
- তোমার ঘোড়াটা বাজে।
- জানি।
456
00:38:31,666 --> 00:38:33,250
যদি নেমে পড়ি,
আমার লোকেরা এটাকে খেয়ে ফেলবে।
457
00:38:34,458 --> 00:38:37,541
ঘোড়া, বেশ্যা আর জাদুকর।
যতদিন কর্মক্ষম ততদিনই দরকারি।
458
00:38:40,333 --> 00:38:42,583
তোমার সত্যিই মনে হয়
আমাকে বলি হিসেবে উপহার দেওয়াটা
459
00:38:42,708 --> 00:38:44,375
তোমার ব্যর্থতা ঢাকার জন্য
যথেষ্ট হবে?
460
00:38:45,458 --> 00:38:47,041
তোমার মুন্ডূপাতের আগে
আমার মুন্ডূপাত হতে দেখবে।
461
00:38:49,333 --> 00:38:52,666
- দেখো। নর্থ জিতে গিয়েছে।
- হুম।
462
00:38:52,791 --> 00:38:56,000
আমাদের সাথে যোগ দাও। আমি ওদের বলব
তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি নিজের প্রায়শ্চিত্ত করতে পারবে।
463
00:38:56,125 --> 00:38:57,750
কীসের প্রায়শ্চিত্ত করব, ঠিক?
464
00:38:58,833 --> 00:39:02,416
তোমার ধারণা আমরা রাজ্য দখলের জন্য উত্তরে
অভিযান চালিয়েছি? আমরা মুক্তি দিতে এসেছি।
465
00:39:02,541 --> 00:39:04,750
তুমি আরাতুজায় দুর্বল ছিলে,
তবে অন্তত বিবেক-বুদ্ধি ছিল।
466
00:39:04,875 --> 00:39:06,750
যার অর্থ সিদ্ধান্তগ্রহণের স্বাধীনতা।
467
00:39:06,875 --> 00:39:10,541
আমাকে ব্রাদারহুডের ইচ্ছামতো একটা রাজ্যে
স্থান দেওয়া হয়েছিল। আমাদের সবাইকেই।
468
00:39:10,666 --> 00:39:13,208
আমরা স্রেফ রাজ্যগুলোকে নিয়ন্ত্রণের
সোনালী হাতিয়ার, এর বেশি কিছু না।
469
00:39:13,333 --> 00:39:15,166
আমাদের কোনোকিছু করতে
বাধ্য করা হয়নি।
470
00:39:15,291 --> 00:39:17,500
তোমার মতো কি আমারও
পদ ছেড়ে চলে আসা উচিত ছিল?
471
00:39:17,625 --> 00:39:19,916
নিজের দায়িত্ব অবহেলা করা,
নিজের প্রতিভার অপচয় করা?
472
00:39:21,000 --> 00:39:23,875
- টিসেয়া যদি আমাকে আগলে রাখত...
- যদি অন্তত নিজের মাথা খাটিয়ে ভাবতে
473
00:39:24,000 --> 00:39:25,250
অন্যের পা চাটার বদলে।
474
00:39:26,666 --> 00:39:28,791
সন্তুষ্ট করার জন্য আগ্রহী।
আহত করার জন্য সহজ।
475
00:39:28,916 --> 00:39:30,083
তুমি অন্ধ, ইয়েনেফার।
476
00:39:36,958 --> 00:39:38,666
আর কিছু?
477
00:39:38,791 --> 00:39:40,541
আমার কিছুই লুকানোর নেই।
478
00:39:40,666 --> 00:39:41,875
আমার কাছ থেকে, হয়তো।
479
00:39:43,041 --> 00:39:44,666
কিন্তু মেয়েটাকে তুমি সত্যিটা বলেছ?
480
00:39:47,000 --> 00:39:50,791
যে উইচাররা বাচ্চাদের সংগ্রহ করে
যাতে তাদেরকে জাদুর তৃণলতা খাওয়াতে পারে।
481
00:39:51,708 --> 00:39:54,750
তাদের মধ্যে অল্প যে কয়জন
বাঁচে তারা নিজেরা উইচার হয়।
482
00:39:54,875 --> 00:39:58,125
প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত মানবিক অনুভূতি আর
প্রতিক্রিয়া তাদের মধ্য থেকে বের করে নেওয়া হয়।
483
00:39:59,083 --> 00:40:01,000
তাদেরকে দানবে পরিণত করা হয়
484
00:40:01,125 --> 00:40:02,791
অন্য দানবদের হত্যা করার জন্য।
485
00:40:02,916 --> 00:40:04,666
ওর সাথে তেমনটা হবে না।
486
00:40:04,791 --> 00:40:06,166
তবে তোমার সাথে হয়েছে এমন।
487
00:40:11,916 --> 00:40:13,125
ভালো হোক বা মন্দ,
488
00:40:14,041 --> 00:40:15,083
ও আপাতত তোমার সাথে আছে।
489
00:40:16,416 --> 00:40:17,875
এ ব্যাপারে ওর অনুভূতি কেমন?
490
00:40:20,000 --> 00:40:21,750
ওহ!
491
00:40:21,875 --> 00:40:25,250
নিজের ক্ষমতা হারিয়ে
ফেলার আতঙ্কমাখা সেই চাহনি।
492
00:40:25,375 --> 00:40:26,625
হুম।
493
00:40:31,333 --> 00:40:34,500
সেই চিন্তিত চাহনি যে ভাবছে
তার পুরনো বন্ধু কেন প্রতারণা করছে।
494
00:40:36,708 --> 00:40:38,041
ধরে ফেলেছ!
495
00:40:40,750 --> 00:40:42,166
জাদুর ছোরা।
496
00:40:44,166 --> 00:40:45,166
কিন্তু কেন?
497
00:40:46,958 --> 00:40:49,333
আমি তোমাকে উইভার্নের ডেরায়
হিসু করে কাপড় ভিজিয়ে ফেলতে দেখেছি।
498
00:40:51,166 --> 00:40:53,833
আমি জানি তুমি আসলে কে।
কী লুকাচ্ছো তুমি এখন?
499
00:40:59,375 --> 00:41:01,833
আমার হালকা মুতে শুয়ে পড়তে হবে।
500
00:41:05,208 --> 00:41:07,416
ঘুমাতে যাও,
গোমরামুখো লোক।
501
00:41:08,916 --> 00:41:10,166
সকালে দেখা হবে।
502
00:41:17,583 --> 00:41:19,000
কোনো সমস্যা নেই, ভেরিনা।
503
00:41:19,791 --> 00:41:21,875
আমরা তোমাকে কষ্ট দেবো না।
504
00:41:24,291 --> 00:41:25,666
আমরা এখানে শুধু রাতটা কাটাতে এসেছি।
505
00:41:27,333 --> 00:41:28,833
তারপর তুমি তোমার ঘর ফিরে পাবে।
506
00:41:59,083 --> 00:42:00,208
হুম।
507
00:42:30,916 --> 00:42:31,958
হুম।
508
00:42:40,833 --> 00:42:41,625
কে তুমি?
509
00:42:43,666 --> 00:42:45,250
আমি ভেরিনা।
নিভেলেনের বন্ধু।
510
00:42:49,291 --> 00:42:51,666
তুমি দুঃস্বপ্ন দেখছিলে।
আমি তোমার খোঁজ নিতে এসেছিলাম।
511
00:42:55,375 --> 00:42:57,125
তোমার জন্য যে পোশাকটা রেখে
এসেছিলাম সেটা তোমার পছন্দ হয়েছে?
512
00:42:59,416 --> 00:43:00,375
ওটা তুমি ছিলে?
513
00:43:02,333 --> 00:43:03,083
হ্যাঁ।
514
00:43:04,916 --> 00:43:05,750
ধন্যবাদ।
515
00:43:08,791 --> 00:43:10,291
- নিভেলেন বলেছিল তুমি একটা বিড়াল।
- উম।
516
00:43:12,208 --> 00:43:13,125
কী তুমি?
517
00:43:15,416 --> 00:43:17,250
আমি ভিন্ন।
আমি তুমি নই।
518
00:43:19,125 --> 00:43:20,541
তবে আমি তোমার মতো।
519
00:43:22,416 --> 00:43:23,375
কীভাবে করলে এটা?
520
00:43:24,750 --> 00:43:25,875
তোমার মতো এত শূন্য হৃদয়ের কাউকে...
521
00:43:26,583 --> 00:43:28,208
আমি কখনও দেখিনি।
522
00:43:29,250 --> 00:43:30,000
ভিন্নরকম।
523
00:43:32,000 --> 00:43:32,875
অন্যদের মতো না।
524
00:43:35,750 --> 00:43:36,791
ওহ...
525
00:43:36,916 --> 00:43:38,458
ওই লোকটার সাথে ঘুরছো কেন তুমি?
526
00:43:39,375 --> 00:43:40,500
আমি জানি ও কী।
527
00:43:41,208 --> 00:43:42,625
ও হত্যা করে।
528
00:43:43,916 --> 00:43:45,500
দানবদের, হ্যাঁ।
529
00:43:46,750 --> 00:43:47,500
ওদের হত্যা করে।
530
00:43:48,625 --> 00:43:49,583
হুম।
531
00:43:51,291 --> 00:43:52,125
তুমি কি দানব?
532
00:43:54,833 --> 00:43:56,791
তুমি ভিন্ন বলেই কি তুমি দানব?
533
00:43:58,166 --> 00:44:00,083
দানবেরা মানুষের ক্ষতি করে।
534
00:44:00,208 --> 00:44:02,291
মানুষেরা সবার ক্ষতি করে।
535
00:44:02,416 --> 00:44:03,166
হুম।
536
00:44:05,208 --> 00:44:05,958
নিভেলেন...
537
00:44:08,125 --> 00:44:09,500
ও তোমাকে উইচারের কাছ
থেকে লুকিয়ে রেখেছিল।
538
00:44:14,750 --> 00:44:15,583
ও তোমাকে ভালোবাসে।
539
00:44:17,041 --> 00:44:18,166
উম্ম।
540
00:44:25,500 --> 00:44:27,250
এটা অবশ্যই আমাদের সিক্রেট থাকতে হবে।
541
00:44:28,208 --> 00:44:29,666
যতক্ষণ না তুমি চলে যাচ্ছ।
542
00:44:31,000 --> 00:44:32,000
হুম।
543
00:45:58,916 --> 00:46:00,041
এটা উড়তে পারে।
544
00:46:02,625 --> 00:46:04,791
- গেরাল্ট?
- রোচ দরজার কাছে আছে।
545
00:46:04,916 --> 00:46:07,916
এই জায়গা থেকে আমি বাদে কেউ
বের হলে, প্রাণ বাঁচাতে এখান থেকে চলে যাবে।
546
00:46:08,041 --> 00:46:10,375
- কী হচ্ছে?
- ঘরে একটা ব্রুক্সা আছে।
547
00:46:11,250 --> 00:46:13,000
কী? কী করছো তুমি?
548
00:46:14,583 --> 00:46:15,750
কী হচ্ছে, গেরাল্ট?
549
00:46:15,875 --> 00:46:16,750
সরো।
550
00:46:17,666 --> 00:46:18,875
এক্ষুণি।
551
00:47:03,208 --> 00:47:04,166
ওহ...
552
00:48:21,458 --> 00:48:22,333
ভেরিনা?
553
00:48:26,333 --> 00:48:27,791
ও আমাকে আঘাত করেছে।
554
00:48:30,583 --> 00:48:32,000
সিরিলা।
555
00:48:32,125 --> 00:48:33,541
ও ব্রুক্সা।
556
00:48:33,666 --> 00:48:35,375
রোচের কাছে ফিরে যাও।
557
00:48:48,750 --> 00:48:49,750
পালিয়ো না।
558
00:48:52,375 --> 00:48:54,666
আহ... তুমি চলে গেলে
আমি টিকতে পারব না।
559
00:48:55,375 --> 00:48:56,166
ও ভুল বলছে।
560
00:48:56,833 --> 00:48:59,083
আমি তোমাকে কষ্ট দিতে চাই না।
561
00:50:22,958 --> 00:50:23,958
গেরাল্ট!
562
00:50:30,583 --> 00:50:31,625
গেরাল্ট!
563
00:50:49,541 --> 00:50:50,833
সিরিলা।
564
00:50:51,916 --> 00:50:53,666
- গেরাল্ট, দাঁড়াও, প্লিজ।
- এর থেকে দূরে সরো।
565
00:50:59,708 --> 00:51:01,291
আমি ওর গলা চিঁড়ে ফেলব
566
00:51:01,958 --> 00:51:03,958
যদি আমাদের একা ছেড়ে না যাও!
567
00:51:13,166 --> 00:51:14,208
আমি দুঃখিত।
568
00:51:15,875 --> 00:51:18,125
আমি অত্যন্ত দুঃখিত।
569
00:51:33,208 --> 00:51:34,125
আমার...
570
00:51:38,833 --> 00:51:40,750
...নয়তো কারোর না।
571
00:51:46,416 --> 00:51:47,458
আমি তোমায় ভালোবাসি।
572
00:51:53,125 --> 00:51:53,875
ভালোবাসি তোমায়।
573
00:51:54,541 --> 00:51:55,291
হাহ?
574
00:51:58,041 --> 00:51:58,833
না!
575
00:52:01,166 --> 00:52:02,416
না!
576
00:52:03,375 --> 00:52:05,250
না!
577
00:52:10,291 --> 00:52:12,041
ও তোমার জন্যও আসবে।
578
00:52:40,208 --> 00:52:41,125
কেন, গেরাল্ট?
579
00:52:45,250 --> 00:52:46,125
এটা ভুল।
580
00:52:47,208 --> 00:52:48,166
এটা ভুল।
581
00:52:49,041 --> 00:52:51,000
এই সবকিছু ভুল!
582
00:52:51,958 --> 00:52:53,333
অভিশাপ উঠে গেছে।
583
00:52:55,833 --> 00:52:57,166
তুমি এখন মুক্ত।
584
00:52:58,750 --> 00:52:59,541
মুক্ত?
585
00:53:02,375 --> 00:53:03,958
এটাকে তুমি...
586
00:53:05,208 --> 00:53:06,291
মুক্ত বলো?
587
00:53:12,458 --> 00:53:13,916
আমি ওকে বনের ভেতর পেয়েছিলাম।
588
00:53:15,458 --> 00:53:16,208
আহত।
589
00:53:17,083 --> 00:53:17,875
ক্ষুধার্ত অবস্থায়।
590
00:53:20,583 --> 00:53:21,916
ও আমাকে দেখে ভীত ছিল না।
591
00:53:24,083 --> 00:53:25,166
আর ও যখন সুস্থ হলো...
592
00:53:27,583 --> 00:53:29,083
ও থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল।
593
00:53:30,416 --> 00:53:31,500
ও ভাবেনি...
594
00:53:33,291 --> 00:53:34,375
আমি দেখতে কেমন।
595
00:53:35,750 --> 00:53:37,291
আর ওর ক্ষুধা মেটানোর জন্য,
596
00:53:38,583 --> 00:53:40,166
আমি ওকে নিজেকে খেতে দিয়েছি।
597
00:53:41,500 --> 00:53:43,416
- কিন্তু...
- ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না?
598
00:53:46,958 --> 00:53:47,916
ও একটা দানব ছিল।
599
00:53:51,125 --> 00:53:51,875
না।
600
00:53:55,000 --> 00:53:55,833
এটা সত্যি না।
601
00:53:58,625 --> 00:54:00,291
ও দানব ছিল কি ছিল না
তাতে কিছু যায় আসে না।
602
00:54:02,750 --> 00:54:03,458
ও তোমাকে ভালোবাসত।
603
00:54:07,041 --> 00:54:08,083
ভালোবাসা আর রক্ত।
604
00:54:10,250 --> 00:54:12,000
দুটোই প্রচন্ড ক্ষমতা ধারণ করে।
605
00:54:14,916 --> 00:54:18,208
শিক্ষিত মানুষ আর মেইজরা
যুগের পর যুগ ধরে এটা নিয়ে মাথা ঘামিয়েছে।
606
00:54:21,208 --> 00:54:23,958
- আর তারপর তারা খুঁজে পেয়েছে কেবল...
- সত্যিকারের ভালোবাসা।
607
00:54:26,833 --> 00:54:27,750
হারানো...
608
00:54:29,916 --> 00:54:30,833
সত্যিকারের ভালোবাসা।
609
00:54:33,541 --> 00:54:34,541
এটা তাই।
610
00:54:45,833 --> 00:54:46,750
আমি জেনেশুনে...
611
00:54:48,250 --> 00:54:51,250
এড়িয়ে গিয়েছি
ও গ্রামবাসীদের সাথে যা করেছে সেসব,
612
00:54:52,791 --> 00:54:54,250
কারণ ও পাত্তা দেয়নি
613
00:54:54,958 --> 00:54:57,000
যে আমি এত বছর আগে অভিশপ্ত হয়েছি।
614
00:54:58,416 --> 00:55:00,083
মন্দির ধ্বংসের জন্য না।
615
00:55:03,791 --> 00:55:05,166
ওই ধর্মযাজিকাকে ধর্ষণের জন্য।
616
00:55:11,291 --> 00:55:12,333
সিরি...
617
00:55:29,291 --> 00:55:31,458
প্লিজ থেকে যাও।
চলে যেয়ো না।
618
00:55:33,416 --> 00:55:34,333
তোমার পায়ে পড়ি।
619
00:55:36,000 --> 00:55:37,041
তোমার তরবারি চালাও।
620
00:55:38,458 --> 00:55:39,250
শেষ করো এটা।
621
00:55:40,583 --> 00:55:41,375
আমার জন্য।
622
00:55:43,750 --> 00:55:44,875
তুমি এখন মরণশীল।
623
00:55:46,791 --> 00:55:48,000
নিজেই করো।
624
00:56:27,958 --> 00:56:30,166
যখন আমি পালাতে বলব,
625
00:56:31,916 --> 00:56:32,750
পালাবে।
626
00:56:34,666 --> 00:56:35,750
যখন লুকাতে বলব,
627
00:56:37,208 --> 00:56:37,958
লুকাবে।
628
00:56:40,208 --> 00:56:41,916
- আর যখন বলব রোচের কাছে যেতে...
- জানি।
629
00:56:53,333 --> 00:56:54,958
আমার ধারণা আমার
মাঝে কোনো সমস্যা রয়েছে।
630
00:56:59,166 --> 00:57:01,166
যেখানেই আমি যাই, লোকজন মারা যায়।
631
00:57:06,333 --> 00:57:07,166
মাঝে মাঝে, আমি...
632
00:57:11,250 --> 00:57:12,333
আমার মনে হয় আমি...
633
00:57:14,375 --> 00:57:15,541
পুরো পৃথিবীকে জ্বালিয়ে ছাই করে দিবো।
634
00:57:18,208 --> 00:57:19,500
তবে সেটা আমি ইচ্ছা করে করব না।
635
00:57:20,875 --> 00:57:21,625
স্রেফ...
636
00:57:23,125 --> 00:57:24,708
এটা আমাকে প্রচন্ড ভীত করে তোলে।
637
00:57:26,583 --> 00:57:27,500
সবসময়।
638
00:57:30,541 --> 00:57:31,500
ভয় একটা রোগ।
639
00:57:33,958 --> 00:57:35,875
যদি এতে আক্রান্ত হও
আর চিকিৎসা না করাও,
640
00:57:37,041 --> 00:57:38,208
এটা তোমাকে নিঃশেষ করে দিবে।
641
00:57:40,750 --> 00:57:41,916
কীভাবে এর চিকিৎসা করব?
642
00:57:42,541 --> 00:57:43,458
এর মুখোমুখি হতে হবে।
643
00:57:45,000 --> 00:57:46,708
নিজের ভয়ের মুখোমুখি হওয়াটা সহজ না।
644
00:57:48,250 --> 00:57:49,625
তবে তোমার পাশে আমি আছি।
645
00:57:52,375 --> 00:57:53,958
আমি তোমার কিচ্ছু হতে দিবো না।
646
00:57:59,500 --> 00:58:00,416
ঠিক আছে।
647
00:58:16,250 --> 00:58:18,291
ব্যস! দাঁড়াও!
648
00:58:19,666 --> 00:58:22,416
যা দরকার কেটে নাও, পথ চলতে থাকো।
ভোরের মধ্যে আমাদের সিন্ট্রা পৌঁছাতে হবে।
649
00:58:23,250 --> 00:58:24,250
তাকাও ওদের দিকে।
650
00:58:25,208 --> 00:58:27,458
ওদের এমন এক মুক্তির পথে
নিয়ে যাচ্ছ যার অস্তিত্ব নেই।
651
00:58:28,625 --> 00:58:29,958
ওরা তোমার বিরুদ্ধে চলে যেতে কতক্ষণ?
652
00:58:32,625 --> 00:58:34,166
তীরন্দাজ!
653
00:58:36,000 --> 00:58:38,000
আমাকে মুক্ত করে দাও।
তুমি জানো আমি বেশি ক্ষমতাশালী।
654
00:58:38,833 --> 00:58:40,250
- আমি আমাদের রক্ষা করতে পারব।
- কিচ্ছু দেখতে পাচ্ছি না!
655
00:58:43,458 --> 00:58:44,750
- কোথায় ওরা?
- ওদের দেখতে পাচ্ছি না।
656
00:59:06,750 --> 00:59:09,550
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।