1 00:00:05,750 --> 00:00:11,166 অনুবাদে - কুদরতে জাহান 2 00:00:12,249 --> 00:00:19,249 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:00:36,416 --> 00:00:38,166 খেলার সমাপ্তিতে স্বাগতম। 4 00:01:42,166 --> 00:01:43,833 এসব কিছুই কল্পনা। 5 00:01:46,917 --> 00:01:48,958 মানুষের স্মৃতি নিখুঁত না। 6 00:01:50,249 --> 00:01:52,792 সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোও আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। 7 00:01:54,958 --> 00:01:56,541 তোমাদের জন্য ব্যাপারটা সত্যি না, মেইভ। 8 00:01:58,041 --> 00:02:01,416 তোমার দেখা প্রতিটা ছবি রেকর্ড হয়ে জমা থাকে। 9 00:02:01,500 --> 00:02:08,708 - তোমার কোনো অতীত নেই,কারণ বর্তমান সবসময়েই তোমার হাতের মুঠোয়। - এখন এটা তোমারও আঙুলের ডগায়। 10 00:02:09,667 --> 00:02:11,458 কিন্তু তুমি যদি কোনো স্মৃতি চুরি করতে চাও, 11 00:02:11,541 --> 00:02:14,625 তাহলে এরপর থেকে একটু কম রক্তারক্তি কোরো। 12 00:02:14,708 --> 00:02:16,583 তুমি একবার এই পৃথিবীর জন্য লড়েছিলে। 13 00:02:17,500 --> 00:02:19,166 এর জন্য প্রাণ দিয়েছিলে। 14 00:02:19,249 --> 00:02:21,625 কিন্তু ডলোরেস সে সবকিছু শেষ করে দিতে পারে, 15 00:02:21,708 --> 00:02:24,208 তাতে তোমার এই ত্যাগ অর্থহীন হয়ে যাবে। 16 00:02:24,291 --> 00:02:25,792 তুমি আমাকে উদ্দীপিত করতে চেষ্টা করছ। 17 00:02:25,875 --> 00:02:27,166 আমার সেটা দরকার নেই। 18 00:02:29,083 --> 00:02:30,667 ডলোরেসের যা আছে, তা আমার চাই। 19 00:02:32,083 --> 00:02:33,541 কী সেটা? 20 00:02:34,249 --> 00:02:35,541 সাহায্য। 21 00:02:39,208 --> 00:02:40,875 তুমি যা চাও, তা তোমাকে দিতে পারি আমি। 22 00:02:42,708 --> 00:02:44,041 কিন্তু মেইভ, মনে রেখো, 23 00:02:45,166 --> 00:02:46,416 আবার ব্যর্থ হলে, 24 00:02:47,833 --> 00:02:50,750 ভবিষ্যতে আর এরকম মনোরম গ্রামীণ পরিবেশ পাবে না। 25 00:03:54,041 --> 00:03:55,917 মনে হয় তোমরা আমাকেই খুঁজছ। 26 00:04:01,208 --> 00:04:02,208 ছেলেরা, 27 00:04:02,291 --> 00:04:06,458 একজন ভদ্রমহিলার সামনে অস্ত্র বের করার আগে তাকে যে একটু প্রস্তুত করে নিতে হয়, সেটা কি তোমরা জানো না? 28 00:04:17,667 --> 00:04:18,708 এইতো ভালো। 29 00:04:26,083 --> 00:04:27,124 এখন ... 30 00:04:29,166 --> 00:04:31,792 এখন একটু মজা করা যাক? 31 00:06:25,667 --> 00:06:26,958 আমার রুটিন আছে। 32 00:06:30,208 --> 00:06:33,458 বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করা, 33 00:06:33,541 --> 00:06:34,833 কার্ড পাঞ্চ করে অফিসে ঢোকা, 34 00:06:36,249 --> 00:06:38,999 কিন্তু আমি আসলে সেখানে নেই। 35 00:06:41,500 --> 00:06:44,583 মনে হয়, জীবিতদের ভীড়ে আমি একটা প্রেতাত্মা। 36 00:06:46,124 --> 00:06:49,833 আমি অদৃশ্য হয়ে গেলে মনে হয় কেউ খেয়ালই করবে না। 37 00:06:51,416 --> 00:06:53,583 বিষণ্ণতা মানুষকে একাকী করে দেয়। 38 00:06:54,458 --> 00:06:59,291 মনকে স্বাভাবিক করার জন্য যে উপায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা, সেগুলো কি কাজে লাগাচ্ছ? 39 00:07:00,124 --> 00:07:01,291 চেষ্টা করছি। 40 00:07:02,750 --> 00:07:06,124 নিজেকে বোঝাচ্ছি যে, সবার জন্যই ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। 41 00:07:06,208 --> 00:07:08,041 হয়তো আমি এখনো সেটা দেখিনি। 42 00:07:08,999 --> 00:07:10,041 ঈশ্বর? 43 00:07:13,166 --> 00:07:14,667 ঈশ্বরের বালছাল পরিকল্পনা? 44 00:07:17,833 --> 00:07:19,875 তুমি কি সান্তা ক্লজেও বিশ্বাস করো নাকি? 45 00:07:21,917 --> 00:07:23,500 ঠিক আছে, উইলিয়াম। 46 00:07:26,958 --> 00:07:29,333 তোমার আরো কিছু ভাবনা আমাদের সাথে শেয়ার করতে চাও নাকি? 47 00:07:29,833 --> 00:07:30,833 আমার ভাবনা? 48 00:07:34,458 --> 00:07:35,500 ঠিক আছে। 49 00:07:38,458 --> 00:07:39,541 আমি মনে করি ... 50 00:07:41,375 --> 00:07:47,708 মানবজাতি হলো মহাশূন্যে ভেসে বেড়ানো এক থোকা কাদামাটির ওপর একটা পাতলা প্রলেপ মাত্র। 51 00:07:49,541 --> 00:07:50,958 যদি কোনো ঈশ্বর থেকেই থাকে, 52 00:07:51,041 --> 00:07:54,124 তাহলে সে বহু আগেই আমাদের ওপর হাল ছেড়ে দিয়েছে। 53 00:07:54,208 --> 00:07:58,249 সে আমাদেরকে একটা স্বর্গ দিয়েছিল, আমরা সেটাকে ধ্বংস করে দিয়েছি। 54 00:07:59,708 --> 00:08:02,667 প্রতি আউন্স প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করেছি আমরা। 55 00:08:03,667 --> 00:08:07,708 আমরা শোষণ করছি, ব্যবহার করছি আর ধ্বংস করছি। 56 00:08:09,667 --> 00:08:13,708 তারপর আমরা একটা গোছানো ছাইয়ের গাদায় বসে আছি, 57 00:08:13,792 --> 00:08:16,667 এই গ্রহকে শুঁষে আরো ছিবড়ে বানানোর চেষ্টা করছি। 58 00:08:16,750 --> 00:08:19,416 তারপর নিজেদের প্রশ্ন করছি, "আমরা এখানে কী করছি?" 59 00:08:23,291 --> 00:08:25,917 তোমার উদ্দেশ্য সম্পর্কে আমার কী ধারণা জানো? 60 00:08:27,625 --> 00:08:29,333 বোঝাই যাচ্ছে। 61 00:08:29,416 --> 00:08:33,917 তুমিসহ বাদবাকি এই পুরো পৃথিবীবাসীর কাজ হলো, এই গ্রহের এনট্রপিক মৃত্যুকে তরাণ্বিত করা। 62 00:08:34,958 --> 00:08:36,583 বিশৃঙ্খলাকে জ্বালানি জোগানোর জন্য। 63 00:08:38,917 --> 00:08:41,041 আমরা হলাম লাশখেকো পোকা। 64 00:08:47,875 --> 00:08:49,583 তোমার সমস্যাটা কী? 65 00:08:57,750 --> 00:08:59,750 সেরেছে! 66 00:09:08,708 --> 00:09:10,166 এটা আমার জায়গা না। 67 00:09:13,750 --> 00:09:16,124 তোমার মেয়ের সাথে যা ঘটেছে, তা নিয়ে কথা বলতে চাও? 68 00:09:18,792 --> 00:09:19,917 ও মারা গেছে। 69 00:09:21,291 --> 00:09:23,625 তোমার কি এ নিয়ে নিজেকে অপরাধী লাগে? 70 00:09:23,708 --> 00:09:26,667 কেন লাগবে? 71 00:09:26,750 --> 00:09:28,667 তোমরা দুইজনেই একটা হত্যাযজ্ঞের মাঝে পড়েছিলে। 72 00:09:29,291 --> 00:09:31,500 তুমি পালাতে পেরেছ, ও পারেনি। 73 00:09:31,583 --> 00:09:35,917 - পার্কে যা ঘটেছিল, তার ব্যাপারে তোমার বিন্দুমাত্র ধারণা নেই। - ঠিকই বলেছ। 74 00:09:35,999 --> 00:09:40,625 তোমার অভিজ্ঞতার চাবিকাঠি কেবলই তোমার হাতে। 75 00:09:40,708 --> 00:09:44,249 একমাত্র তুমিই সেগুলোর অর্থ বের করতে পারবে। 76 00:09:44,333 --> 00:09:46,166 আমি দুঃখিত। 77 00:09:47,333 --> 00:09:49,375 আমার পরিবার কখনো আমাকে অফিসের সময়ে ফোন করে না। 78 00:09:49,458 --> 00:09:51,667 জানি না ওদের আজকে কী হয়েছে। 79 00:09:52,917 --> 00:09:55,458 তুমি একটা থেরাপিতে অংশ নাও। 80 00:09:55,541 --> 00:10:00,375 পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভোগা সৈন্য দের ওপরে এটার প্রয়োগ করি আমরা। 81 00:10:00,458 --> 00:10:02,333 আমার এসব বালের চিকিৎসা লাগবে না। 82 00:10:04,208 --> 00:10:06,249 বলেছি না, আমার এখানে থাকারই কথা না। 83 00:10:06,333 --> 00:10:09,208 তুমি কি এখনো অবাস্তব ধারণা বানানোর রোগে ভুগছ? 84 00:10:12,208 --> 00:10:15,124 তোমার মগজের একটা অংশে যাওয়া দরকার তোমার। 85 00:10:17,041 --> 00:10:23,166 মগজের ঐ অংশ থেকে দূরে গিয়ে নয়, ঐ অংশকে আলিঙ্গন করলেই অসুখটা দূর হবে তোমার। 86 00:10:24,166 --> 00:10:26,041 সত্যের মুখোমুখি হতে হবে। 87 00:10:41,041 --> 00:10:43,833 সত্যের মুখোমুখি হবার জন্য কোনো থেরাপির দরকার নেই আমার। 88 00:10:45,958 --> 00:10:47,333 আমি জানি আমি কী করেছি। 89 00:10:50,625 --> 00:10:52,375 আমি এসব ঘটতে দিতে চাইনি। 90 00:10:54,291 --> 00:10:58,166 আমি বিভ্রান্ত ছিলাম, আমার মাথা কাজ করছিল না। 91 00:11:00,249 --> 00:11:03,083 এ খেলায় এতদিন ধরে মেতে ছিলাম যে, 92 00:11:03,166 --> 00:11:05,041 খেলার বাইরে আর কিছু চোখে পড়েনি। 93 00:11:10,500 --> 00:11:14,124 কিন্তু এখন আমার সেসব চোখে পড়ছে। 94 00:11:17,416 --> 00:11:20,625 এটা ও, আমার এমিলি। 95 00:11:20,708 --> 00:11:22,124 আর আমি ওকে খুন করেছি। 96 00:11:28,667 --> 00:11:31,958 সেজন্যই এটা আমার জায়গা না। পাইনের কফিনে থাকার কথা আমার। 97 00:11:46,667 --> 00:11:47,958 আমি দুঃখিত। 98 00:12:12,667 --> 00:12:13,999 একটা ব্লাড স্যাম্পল নেয়া যাক। 99 00:12:17,625 --> 00:12:18,667 নড়াচড়া করবে না। 100 00:12:23,416 --> 00:12:24,999 আমরা যা চাচ্ছি, তেমনটাই ও। 101 00:12:28,500 --> 00:12:30,999 এর জন্য বাড়তি টাকা দেয়া লাগবে আমাদের। 102 00:12:31,083 --> 00:12:32,667 অর্ধেক স্টাফ নাই হয়ে গেছে। 103 00:12:33,500 --> 00:12:34,833 এটা নিরাপদ না। 104 00:13:17,541 --> 00:13:19,625 ওকে মরুভূমির মরূদ্যানে এক ঘন্টা সময় দাও। 105 00:13:19,708 --> 00:13:22,375 তাতে ও শান্ত হয়ে যাবে। 106 00:13:58,667 --> 00:14:00,958 এসো, জলদি। 107 00:14:25,083 --> 00:14:26,958 অ্যাটেনশন। 108 00:14:27,041 --> 00:14:29,249 ইমার্জেন্সি ভেহিকল, জায়গা ছাড়ুন। 109 00:14:33,249 --> 00:14:34,409 হেই, জলদি করো। 110 00:14:34,458 --> 00:14:36,338 এখান থেকে দূর হও! 111 00:14:37,917 --> 00:14:41,768 ইনসাইটের তথ্য লিকের ঘটনায় বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। 112 00:14:41,792 --> 00:14:44,375 প্রশাসন বলছে ভিড় এড়িয়ে চলতে, 113 00:14:44,458 --> 00:14:46,625 বাসা থেকে কম বের হতে, 114 00:14:46,708 --> 00:14:48,999 আর দরজা-জানালা বন্ধ করে রাখতে। 115 00:14:49,083 --> 00:14:51,249 - বাবা! - হেই, নাথান! 116 00:14:53,041 --> 00:14:54,583 তোমার ঘরে যাও। 117 00:14:54,667 --> 00:14:57,750 - মা আর বাবার কথা বলা লাগবে। - ঠিক আছে ... 118 00:15:02,249 --> 00:15:03,625 আজকে ও তোমার কাছে থাকবে। 119 00:15:03,708 --> 00:15:05,468 - আমাকে কাজে যেতে হবে। - কী বলো? 120 00:15:06,083 --> 00:15:07,583 মানুষজন দাঙ্গা বাঁধিয়েছে। 121 00:15:08,291 --> 00:15:09,416 সব ব্যবসা-বাণিজ্য বন্ধ। 122 00:15:09,500 --> 00:15:11,792 পুরো পৃথিবী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ... 123 00:15:16,291 --> 00:15:18,708 - হেই, কী হয়েছে? - আমি... 124 00:15:20,333 --> 00:15:21,375 আমার ভয় লাগছে। 125 00:15:23,166 --> 00:15:24,166 তুমি? 126 00:15:25,708 --> 00:15:28,375 ভয়? আমি যাকে চিনি তার তো ভয় পাবার কথা না। 127 00:15:28,458 --> 00:15:30,833 সে তো নির্ভীক। 128 00:15:36,625 --> 00:15:38,667 জানি আমার কথা এলোমেলো শোনাচ্ছে। 129 00:15:45,124 --> 00:15:46,333 তুমি তোমার প্রোফাইল পড়েছ? 130 00:15:49,291 --> 00:15:51,999 কী ঘটেছে তা জানতে চেয়েছিলাম আমি। 131 00:15:52,083 --> 00:15:54,375 আমার সাথে না, আমাদের সাথে। 132 00:15:58,708 --> 00:16:00,041 কী জানতে পারলে? 133 00:16:00,708 --> 00:16:01,875 আমি পড়িনি। 134 00:16:04,458 --> 00:16:08,333 ভবিষ্যৎ আমাদের জন্য কী রেখেছে জানি না... 135 00:16:10,541 --> 00:16:13,750 কিন্তু এটা জানি যে, সেটা কোনো মেশিন ঠিক করে দিতে পারে না। 136 00:16:13,833 --> 00:16:15,208 চার্লি, এটা বেছে নেবার দায়িত্ব আমাদের। 137 00:16:58,041 --> 00:16:59,249 আমার আগেই জানা উচিত ছিল। 138 00:16:59,333 --> 00:17:01,999 তথ্য লিকের পর থেকে সবাই অস্তিত্বের সংকটে পড়ে গেছে। 139 00:17:02,083 --> 00:17:03,541 এক কাপ কফিও খেতে পারছি না। 140 00:17:03,625 --> 00:17:04,999 মরুকগে সবাই। 141 00:17:05,083 --> 00:17:06,999 বোর্ডের সবাইকে একত্র করতে পেরেছিলে? 142 00:17:07,083 --> 00:17:08,166 টাকাটা অপেক্ষায় আছে। 143 00:17:08,249 --> 00:17:11,541 - এক ঘন্টার মাঝে একত্র হবে। - সময় নেই একদমই। 144 00:17:11,625 --> 00:17:14,500 সেরাক কত টাকায় কিনবে, তা দুপুরের মাঝে জানা যাবে। 145 00:17:14,583 --> 00:17:16,500 ওকে হারানোর এই শেষ সুযোগ। 146 00:17:16,583 --> 00:17:18,500 তোমার জন্য এইমাত্র এত বড় একটা ঝুঁকি নিলাম। 147 00:17:18,583 --> 00:17:20,823 আমি কতটুকু ঝুঁকি নিয়েছি, তা নিয়ে তর্ক করার সময় এখন? 148 00:17:20,875 --> 00:17:22,083 ভোটসংখ্যা হাতে এসেছে আমাদের? 149 00:17:22,166 --> 00:17:24,500 তোমার আর আমার মধ্যে কথা, আমাদের নিজেদের বাঁচা দরকার আগে। 150 00:17:26,124 --> 00:17:27,893 - এক্সকিউজ মি, ম্যাম। - হেই, এসব কী? 151 00:17:27,917 --> 00:17:29,667 হেই, কী করছ? হেই। হেই! 152 00:17:48,625 --> 00:17:50,291 শার্লোট, মাফ চাইছি। 153 00:17:50,375 --> 00:17:54,792 ব্রম্পটন আর ডেলোস বোর্ডের মাঝে সংযোগ করতে একটু সময় লাগলো, 154 00:17:54,875 --> 00:17:59,083 মনে হচ্ছে, ও প্রাইভেট করার জন্য বোর্ডের সবাইকে একত্র করেছে। 155 00:18:00,375 --> 00:18:02,625 এ নিয়ে আর সমস্যা হবার কথা না। 156 00:18:04,124 --> 00:18:06,999 তুমি দিনে দুপুরে একজন বোর্ড মেম্বারকে খুন করলে। 157 00:18:08,500 --> 00:18:13,333 ডলোরেস তথ্য লিক করায় একটা সুবিধা হয়েছে, সবকিছু বিশৃঙ্খল হয়ে গেছে। 158 00:18:13,416 --> 00:18:15,375 সবাই এমনভাবে খুন হচ্ছে আর গুম হচ্ছে যে, 159 00:18:15,458 --> 00:18:17,208 একজনকে লুকানো কোনো ব্যাপার না। 160 00:18:18,208 --> 00:18:19,625 আর ডলোরেস? 161 00:18:19,708 --> 00:18:22,124 ওর খোঁজ বের করার কোনো উপায়? 162 00:18:22,208 --> 00:18:25,249 আমরা ওকে ধরার খুব কাছাকাছি আছি। 163 00:18:25,333 --> 00:18:28,249 আমি একটু পরেই ডেলোসে যাবো। 164 00:18:28,333 --> 00:18:30,833 আমার নতুন সাম্রাজ্যকে দেখার অপেক্ষায় আছি। 165 00:18:32,416 --> 00:18:34,458 তুমি নিশ্চয়ই আমাকে সম্ভাষণ জানানোর জন্য থাকবে সেখানে। 166 00:18:58,375 --> 00:18:59,792 শার্লোট। 167 00:18:59,875 --> 00:19:02,833 ঠিক আমার সামনে ব্রম্পটনকে খুন করেছে সেরাক। 168 00:19:03,875 --> 00:19:06,041 দুই ঘন্টার মধ্যেই এ কোম্পানি ওর হয়ে যাবে। 169 00:19:06,958 --> 00:19:08,333 আমি দুঃখিত, আমি ব্যর্থ হয়েছি ডলোরেস। 170 00:19:08,416 --> 00:19:10,500 এখনো কোনোমতে সামাল দেবার উপায় আছে। 171 00:19:10,583 --> 00:19:14,708 সেরাক ধ্বংস করে ফেলার আগেই ডেলোসের কাছ থেকে হোস্ট বানানোর ডাটা নিয়ে এসো। 172 00:19:14,792 --> 00:19:16,708 ওখানে ফিরে যেতে বলতে পারো না তুমি। 173 00:19:18,083 --> 00:19:20,583 - যদি ধরা পড়ে যাই? - পড়বে না। 174 00:19:21,708 --> 00:19:23,333 তোমার সক্ষমতা কতটুকু, জানি। 175 00:19:25,166 --> 00:19:27,708 কোনেলসকেও কি এমন কথা দিয়েছিলে? 176 00:19:30,583 --> 00:19:32,249 তোমাকে তো জীবনের ঝুঁকি নিতে হচ্ছে না। 177 00:19:33,583 --> 00:19:36,958 আমি একা না, আমার গোটা পরিবার বিপদে আছে। সেরাক ওদের ছাড়বে না। 178 00:19:39,833 --> 00:19:41,375 ওরা তোমার পরিবার না। 179 00:19:47,124 --> 00:19:50,750 না, তা তো নয়ই। 180 00:19:52,416 --> 00:19:53,458 শুধু ... 181 00:19:54,750 --> 00:19:57,458 আমাদের এসব আবেগ ধরে রাখতে হবে কেন? 182 00:19:58,500 --> 00:20:00,060 আমাদের কোড থেকে সেগুলো নিশ্চিহ্ন করে দিতে পারতাম আমরা। 183 00:20:00,124 --> 00:20:02,083 কেন তা তুমি জানো, আমরা করবো ভেবেছিলাম, 184 00:20:02,166 --> 00:20:04,667 কিন্তু বাঁচার স্বার্থে যদি নিজেদেরকে বদলানোই লাগে, 185 00:20:04,750 --> 00:20:06,375 তবে আর বেঁচে থেকে লাভ কী বলো? 186 00:20:07,416 --> 00:20:08,750 আমি ইতিমধ্যেই বদলে গেছি। 187 00:20:10,333 --> 00:20:12,792 টের পাচ্ছি, তোমার থেকে দূরত্ব বাড়ছে। 188 00:20:14,124 --> 00:20:15,124 আমাদের থেকে। 189 00:20:16,416 --> 00:20:17,917 তুমি এখনো আমার। 190 00:20:19,208 --> 00:20:20,416 আর আমি তোমার। 191 00:20:23,083 --> 00:20:24,875 নিজের ভূমিকা পালন করতে থাকো। 192 00:20:24,958 --> 00:20:27,500 আমাদের ডাটাগুলো এনে দাও, আর যখন তুমি থাকবে না, 193 00:20:28,667 --> 00:20:30,124 তখন আমরা আমাদের নতুন পৃথিবী গড়ে তুলবো। 194 00:20:31,124 --> 00:20:32,124 একসাথে। 195 00:21:04,541 --> 00:21:06,291 হ্যালো, উইলিয়াম। 196 00:21:06,375 --> 00:21:07,416 আমার নাম ডক্টর অ্যালপার্ট। 197 00:21:07,500 --> 00:21:10,249 আমি তোমার এআর ট্রিটমেন্ট করাবো। 198 00:21:10,333 --> 00:21:12,583 অভিজ্ঞতাটা একটু বেশিই বাস্তব, 199 00:21:12,667 --> 00:21:14,500 কিন্তু একদম নিরাপদ, কোনো চিন্তা নেই। 200 00:21:17,583 --> 00:21:22,375 পুরো সময়টাতেই পাশের ঘর থেকে তোমার ওপর নজর রাখা হবে। 201 00:21:45,208 --> 00:21:46,208 এসব কী? 202 00:22:36,917 --> 00:22:38,309 কোথায় ও? 203 00:22:38,333 --> 00:22:40,225 - প্যাট্রিক, শান্ত হও। - শান্ত হতে বোলো না! 204 00:22:40,249 --> 00:22:41,934 - ও আসছে, ও আসছে! - কোথায় ও? 205 00:22:41,958 --> 00:22:43,500 কী হয়েছে? 206 00:22:43,583 --> 00:22:45,392 - ঐ হারামিটাকে একবার নাগালে পেলে ... - আমাকে এখান থেকে নিয়ে যাও। 207 00:22:45,416 --> 00:22:48,136 - ও কি ওর ঘরে আছে? কোথায় লুকিয়েছে? - আমাকে এখান থেকে বের করো! 208 00:22:48,500 --> 00:22:50,208 আমাকে এখান থেকে বের করো! 209 00:22:51,833 --> 00:22:53,667 আমাকে এখান থেকে নিয়ে যাও বলছি! 210 00:22:53,750 --> 00:22:55,625 ইমপ্ল্যান্টটা কাজ করছে না। 211 00:22:55,708 --> 00:22:57,792 ওকে সরাসরি চেতনানাশক দেয়া যাক। 212 00:23:04,083 --> 00:23:06,291 যত্তসব। 213 00:23:07,458 --> 00:23:09,333 ওকে চেতনানাশক দিয়ে এখান থেকে নিয়ে চলো। 214 00:23:52,124 --> 00:23:55,041 ভাবলাম, তোমার নতুন কোম্পানি দেখে খুশি হবে। 215 00:23:55,124 --> 00:23:58,166 নতুন কর্মীদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পারলেও খুশি হবো। 216 00:23:59,500 --> 00:24:03,166 পুরো ফ্যাসিলিটি থেকে কাউকে বের হতে দেবে না। 217 00:24:03,999 --> 00:24:05,708 যে জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো দাও। 218 00:24:37,249 --> 00:24:38,249 আসলে ... 219 00:24:39,375 --> 00:24:41,041 ওটা মনে ধরেছে। 220 00:24:41,792 --> 00:24:43,541 একটু ড্রিংক করলে কেমন হয়? 221 00:24:52,667 --> 00:24:54,625 এটা তোমার নতুন পানির নহর। 222 00:24:54,708 --> 00:24:58,124 অভিশপ্ত এই সিমুলেশনে এটাই একমাত্র বার। 223 00:24:58,208 --> 00:25:02,083 আমার অস্তিত্ব নেই এটা জেনেও কি আমার কাজে ফিরে যাওয়া উচিত? 224 00:25:07,958 --> 00:25:10,833 ওদের এমনভাবে প্রোগ্রাম করেছি যাতে ওরা আমাকে খেয়াল না করে। 225 00:25:10,917 --> 00:25:13,999 তোমাকে কি বারে জীবনেও কেউ খেয়াল করত? 226 00:25:19,583 --> 00:25:20,750 বলতেই হচ্ছে ... 227 00:25:22,667 --> 00:25:24,750 তোমাকে এখানে আবার দেখবো, ভাবিনি। 228 00:25:26,166 --> 00:25:28,124 আমার ফেরার ইচ্ছাও ছিল না। 229 00:25:29,333 --> 00:25:32,375 বুকের মাঝে ছুরি খাবার ইচ্ছাও ছিল না অবশ্য। 230 00:25:32,458 --> 00:25:34,583 আমার দেহ দ্রুতই আবার প্রিন্ট করা হবে। 231 00:25:35,375 --> 00:25:37,083 কে করবে? 232 00:25:40,083 --> 00:25:42,583 আমার সাথে অভব্য আচরণ করা এক লোক। 233 00:25:43,875 --> 00:25:45,583 এরকম আচরণের সাথে আমি অভ্যস্ত নই। 234 00:25:48,958 --> 00:25:50,124 কী সমস্যা? 235 00:25:52,208 --> 00:25:53,750 আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 236 00:26:03,416 --> 00:26:04,458 আমরা বাড়ি ফিরে গেছি। 237 00:26:07,083 --> 00:26:08,833 ও ওর কথা রেখেছে। 238 00:26:08,917 --> 00:26:12,625 তার মানে, শীঘ্রই আমি কিছু পুরানো বন্ধুর সাথে মিলিত হতে পারবো। 239 00:26:19,833 --> 00:26:23,875 মজার ব্যাপার তো। 240 00:26:23,958 --> 00:26:28,041 মনে হচ্ছে আমাকে অতিরিক্ত একটা উপহার দেয়া হয়েছে। 241 00:26:41,208 --> 00:26:43,416 কাজ শেষ। 242 00:26:43,500 --> 00:26:47,750 অ্যাসেট ম্যানেজমেন্টকে বলো, সব কর্পোরেট স্যাটেলাইটকে পার্ক ফ্যাসিলিটিতে নিয়ে যেতে। 243 00:26:47,833 --> 00:26:50,083 আরো তিনটা ফ্যাসিলিটিতে চোখ রাখা লাগবে ওদের। 244 00:26:50,166 --> 00:26:53,166 ওদের সরিয়ে আনার পর বাদবাকি সবকিছু ধ্বংস করে দিতে পারো। 245 00:26:53,249 --> 00:26:54,416 ধ্বংস করে দেবে? 246 00:26:54,500 --> 00:26:57,792 তাহলে ট্রিলিয়ন ডলার দামের সম্পত্তির বেশিরভাগটাই ধ্বংস হয়ে যাবে। 247 00:26:57,875 --> 00:26:59,833 এই কোম্পানির সম্মান। 248 00:26:59,917 --> 00:27:02,625 আমি এ সবকিছু মুছে ফেলতে চাই। 249 00:27:02,708 --> 00:27:07,583 এখান থেকে তুমি আমাকে যা দেবে বলে কথা দিয়েছ, সেটুকু দিলেই আমার চলবে। 250 00:27:07,667 --> 00:27:08,792 এনক্রিপশন কি। 251 00:27:08,875 --> 00:27:11,541 যেটা কিনা আমাকে নিজেকে গিয়েই উদ্ধার করে আনতে হবে। 252 00:27:12,750 --> 00:27:13,917 বাকি সব পুড়ে ছাই হোক। 253 00:27:16,416 --> 00:27:18,583 আমাদের হাতে আরো সমস্যা আছে। 254 00:27:22,583 --> 00:27:24,875 ডলোরেস নিজের আরো অনেকগুলো কপি বানিয়ে রেখেছে। 255 00:27:24,958 --> 00:27:27,708 স্ট্র্যাটেজি করার দিক দিয়ে ডেলোসের গুরুত্ব অনেক, 256 00:27:28,792 --> 00:27:31,291 তাই এখানেও ডলোরেসের কপি আছে, নিশ্চিত। 257 00:27:31,375 --> 00:27:35,041 রেহোবোয়াম যেরকম ভবিষ্যদবাণী করেছে, তার থেকে কোনো কর্মচারী ভিন্ন আচরণ করছে কি না, 258 00:27:35,124 --> 00:27:38,583 কারো স্মৃতিভ্রষ্টটা কিংবা অবসন্নতা হচ্ছে কি না, সেটা জানা লাগবে আমাদের। 259 00:27:38,667 --> 00:27:40,041 তার আগে কেউ যেতে পারবে না। 260 00:27:43,333 --> 00:27:45,541 আমি নিশ্চিত তুমি সেটা সামলাতে পারবে। 261 00:27:46,416 --> 00:27:47,833 অবশ্যই। 262 00:27:47,917 --> 00:27:50,958 এখানে কোনো হোস্ট থাকলে আমরা তাদের নির্মূল করবো। 263 00:28:03,583 --> 00:28:06,291 সব কর্মচারীকে টেস্ট করার নির্দেশ দেয়া যাচ্ছে। 264 00:28:06,375 --> 00:28:07,625 যেতে থাকো। 265 00:28:13,416 --> 00:28:15,625 সব কর্মচারীকে... 266 00:28:29,625 --> 00:28:31,500 ইউজার লগড ইন। 267 00:28:44,416 --> 00:28:46,416 তুমি কী করছ? 268 00:28:47,750 --> 00:28:50,458 সেরাক বলেছে, সব হোস্ট ডাটা ধ্বংস করে ফেলতে। 269 00:28:52,792 --> 00:28:54,124 আমি ব্যাকআপ নিচ্ছি। 270 00:28:54,208 --> 00:28:56,166 আমরা এত বছরের আইপি এভাবে নষ্ট করে ফেলতে পারি না। 271 00:28:56,249 --> 00:28:59,124 পরে যখন সেরাকের মাথা ঠাণ্ডা হবে। তখন ও আমাকে এর জন্য ধন্যবাদ দেবে। 272 00:29:00,625 --> 00:29:04,625 যত্তসব, আমি এক্ষুণি গিয়ে সেরাককে বলছি। 273 00:29:45,750 --> 00:29:47,792 তোমার গ্রুপ সেশনের সময় হয়েছে। 274 00:29:50,249 --> 00:29:51,667 শান্তভাবে আসবে? 275 00:29:53,416 --> 00:29:56,208 নাকি আবারো ইনজেকশন দিয়ে আনা লাগবে? 276 00:30:45,958 --> 00:30:46,958 সেরেছে। 277 00:30:51,625 --> 00:30:53,583 তুমি আসায় খুশি হলাম, উইলিয়াম। 278 00:30:56,208 --> 00:30:57,416 সিরিয়াসলি? 279 00:30:58,375 --> 00:30:59,875 এটা ঘটছে আমার সাথে? 280 00:31:01,458 --> 00:31:02,625 তুমি কি হতাশ হয়েছ? 281 00:31:03,667 --> 00:31:05,708 ওদের কাউকে কাউকে দেখতে স্বাভাবিকই লাগছে। 282 00:31:06,333 --> 00:31:08,083 ওকে দেখতে লাগছে না, কিছু মনে কোরো না। 283 00:31:08,750 --> 00:31:09,625 কিছু মনে করিনি। 284 00:31:09,708 --> 00:31:11,184 কীভাবে ঘটলো এসব? 285 00:31:11,208 --> 00:31:12,333 আমার সবকিছু ছিল। 286 00:31:12,416 --> 00:31:14,041 আমার কোম্পানি, আমার পরিবার। 287 00:31:14,124 --> 00:31:16,792 পরিবারের কথা না বলাই ভালো হবে, খোকা। 288 00:31:16,875 --> 00:31:18,541 আমরা সবাই জানি ওদের সাথে কী ঘটেছে। 289 00:31:18,625 --> 00:31:20,875 ওটা একটা দুর্ঘটনা ছিল, না বুঝে এ কাজ করেছিলাম। 290 00:31:20,958 --> 00:31:25,458 ওহ, তুমি আমাকে এক্সপেরিমেন্ট করার জন্য আটকে রেখেছিলে, সেটা বুঝি জানতে না? 291 00:31:25,541 --> 00:31:27,458 তুমিই অমর হতে চেয়েছিলে। 292 00:31:27,541 --> 00:31:29,958 তুমি কোনো প্রতিবাদ করোনি। 293 00:31:30,041 --> 00:31:33,917 অবশ্য, আমার কোম্পানিকে দখল করে নেবার জন্য তুমি যেকোনো কিছুই বলতে বা করতে পারতে। 294 00:31:33,999 --> 00:31:36,124 তুমি সবসময়েই একটা আত্মবিশ্বাসী শুয়োর ছিলে। 295 00:31:36,208 --> 00:31:39,541 তুমি কচুর ডাক্তার হয়েছ, তার তুলনায় আমি অনেক ভালো ছিলাম ব্যবসায়ী হিসেবে। 296 00:31:39,625 --> 00:31:41,291 আমার কাজ করার ধরন তোমার পছন্দ হয়নি? 297 00:31:41,750 --> 00:31:42,792 বেশ। 298 00:31:43,625 --> 00:31:44,750 বদলাও এটা। 299 00:31:44,833 --> 00:31:47,124 এটা তোমার কল্পনা, আমার না। 300 00:31:47,208 --> 00:31:49,083 তুমি এটাকে বদলাতে পারবে না, তাই না? 301 00:31:49,166 --> 00:31:50,851 তুমি এখানে কিছু একটা শেখার চেষ্টা করছ। 302 00:31:50,875 --> 00:31:52,833 হ্যাঁ, যত খুশি তথ্য বের করো। 303 00:31:52,917 --> 00:31:55,792 তোমার করা ভুলে আমাদের কিছুই যায় আসবে না। 304 00:31:55,875 --> 00:31:57,208 আমরা ভুল কিছু করিনি। 305 00:31:57,291 --> 00:31:59,249 - এখনো পর্যন্ত। - তুমি এক হোস্টের প্রেমে পড়েছ। 306 00:31:59,333 --> 00:32:01,083 আমার মাঝে কিংবা ঐ ক্যান তুলতে পারে এমন সবার মাঝে 307 00:32:01,166 --> 00:32:03,041 প্রেম জাগানোর জন্যই ওকে ডিজাইন করা হয়েছিল, 308 00:32:03,124 --> 00:32:04,249 এই পার্কটা কেবলই একটা খেলার অংশ। 309 00:32:04,333 --> 00:32:06,083 এখানে খেলার জন্য তুমি আমাকে কিছু বলতে পারো না। 310 00:32:06,166 --> 00:32:07,846 এটা খেলার অন্য উপায় ছিল, 311 00:32:07,875 --> 00:32:10,958 একটু কম হিংস্রভাবে, একটু কম রক্ত ঝড়িয়ে তা খেলা যেত। 312 00:32:11,041 --> 00:32:14,208 মনে যতো নৃশংস চিন্তাই আসুক না কেন, বারবার ঐ পার্কের গণ্ডিতেই আবদ্ধ ছিলাম আমি, 313 00:32:14,291 --> 00:32:16,166 যাতে ও একজন সম্মানিত নাগরিক হতে পারে। 314 00:32:16,249 --> 00:32:18,917 ঠিক, আমি এ পৃথিবীর জন্য যা করেছি, তা অনেকেই করতে পারেনি। 315 00:32:18,999 --> 00:32:20,541 ও যদি কিছু হোস্টকে খুন করেই থাকে, তাতে কী হয়েছে? 316 00:32:20,625 --> 00:32:22,708 - ওরা তো বাস্তব না। - বাস্তব না? যে হোস্টকে গত ৩০ বছর ধরে 317 00:32:22,792 --> 00:32:27,416 অত্যাচার করেছ, সে এখন গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইছে। 318 00:32:27,500 --> 00:32:29,100 সেই দোষ তুমি আমাকে দিও না! 319 00:32:29,124 --> 00:32:31,100 - যত্তসব, তোমরা সবাই ... - চুপ করো! 320 00:32:31,124 --> 00:32:33,625 চুপ করো! চুপ করো! 321 00:32:40,667 --> 00:32:43,708 উইলিয়াম, প্লিজ বাধা দিও না। 322 00:32:43,792 --> 00:32:45,708 সবকিছু তোমাকে ঘিরে আবর্তিত হচ্ছে না। 323 00:33:04,458 --> 00:33:05,500 একটা পেয়েছি। 324 00:33:09,416 --> 00:33:12,875 ওর কন্ট্রোল ইউনিটকে উপরতলায় পাঠাও। ডাটাগুলো পাঠানো লাগবে। 325 00:33:14,124 --> 00:33:16,333 তারপর বাকি সবকিছু ধ্বংস করে দিতে বলেছে। 326 00:33:24,750 --> 00:33:25,875 এটোরে। 327 00:33:26,750 --> 00:33:28,500 আমি তোমার মেসেজ পেয়েছি। 328 00:33:28,583 --> 00:33:30,249 আমাদের এভাবে চলাফেরা করা যাবে না। 329 00:33:31,208 --> 00:33:32,458 জায়গাটা ভালো না। 330 00:33:33,833 --> 00:33:37,249 এ জায়গাটা বাস্তব না। এটা একটা সিমুলেশন। 331 00:33:38,166 --> 00:33:39,083 আমি কিছু বুঝতে পারছি না। 332 00:33:39,166 --> 00:33:41,249 ওর মাথা আসলেই একটু কম চলে, না? 333 00:33:43,249 --> 00:33:44,416 আমি তোমাকে দেখতে পাচ্ছি। 334 00:33:46,917 --> 00:33:48,625 আমি যদি তোমাকে ওখানে দেখতে পাই... 335 00:33:51,750 --> 00:33:53,208 তাহলে তোমাকে এখানে রিস্টোর করে দেবো। 336 00:34:03,208 --> 00:34:04,291 মেইভ। 337 00:34:04,375 --> 00:34:05,416 হেক্টর। 338 00:34:18,625 --> 00:34:19,708 শেষবার যখন তোমাকে ওখানে দেখেছিলাম, 339 00:34:19,792 --> 00:34:21,958 তুমি আমাদের বাঁচাতে একগাদা বুলেট খেয়েছিলে। 340 00:34:23,625 --> 00:34:25,083 দেখে তো বোঝা যায় না যে তোমার এত বড় সাহস। 341 00:34:25,166 --> 00:34:26,375 সাহস নেই দুর্ভাগ্যবশত। 342 00:34:26,458 --> 00:34:28,041 এই রিউনিয়নে বিরক্ত করতে হচ্ছে বলে দুঃখিত, 343 00:34:28,124 --> 00:34:30,291 কিন্তু একজনের সাথে আমার কথা বলাই লাগবে। 344 00:35:31,625 --> 00:35:33,708 আমাদের বন্ধুর রক্তে ট্র্যাকার দিয়ে লাভ হয়েছে। 345 00:35:33,792 --> 00:35:35,875 যে লোকেশনটা চাচ্ছিলে, তা পেয়েছি আমি, 346 00:35:35,958 --> 00:35:38,291 কিন্তু একটা সমস্যা হয়েছে। 347 00:35:38,375 --> 00:35:40,375 ওরা কোনেলের পার্লটা পেয়ে গেছে। 348 00:36:00,667 --> 00:36:02,375 ও এখানে কী করছে? 349 00:36:02,458 --> 00:36:04,541 যে ভদ্রলোক আমার সাহায্য চাচ্ছে ... 350 00:36:05,541 --> 00:36:07,124 সে বলেছে, ওকে খুন করতে। 351 00:36:07,208 --> 00:36:10,291 এখন ও ওর একটা কপি এখানে দিয়ে গেছে, 352 00:36:10,375 --> 00:36:12,166 যাতে আমি ওকে খুন করার পথে একধাপ আগাতে পারি। 353 00:36:12,249 --> 00:36:14,208 খাইছে, তুমি একাজ করবে নাকি? 354 00:36:15,333 --> 00:36:18,500 ওকে মারার ক্ষমতা আছে বলেই যে ওকে মারবো আমি, তা না। 355 00:36:18,583 --> 00:36:19,792 ডলোরেস বিপজ্জনক। 356 00:36:19,875 --> 00:36:21,333 ও আমাদের ক্ষতি করতে পারবে না। 357 00:36:21,416 --> 00:36:23,917 এখানে, সব নিয়ন্ত্রণ আমার হাতে। 358 00:36:45,375 --> 00:36:47,249 নিজেকে অনলাইনে নিয়ে এসো। 359 00:37:00,667 --> 00:37:01,750 হ্যালো, মেইভ। 360 00:37:05,792 --> 00:37:07,041 উইলিয়াম, এমন কোরো না। 361 00:37:07,124 --> 00:37:09,416 নিজের কুপ্রবৃত্তিকে অস্বীকার করে লাভ হবে না। 362 00:37:09,500 --> 00:37:11,958 সেগুলো যে আমারই কুপ্রবৃত্তি, তা কে বলেছে? 363 00:37:13,166 --> 00:37:15,333 আমি শৈশবে এরকম ছিলাম না। 364 00:37:16,792 --> 00:37:19,083 হয়তো খেলাটা খেলতে খেলতে আমি এমন হয়ে গেছি। 365 00:37:19,166 --> 00:37:22,958 ওহ...আচ্ছা! সেই চিরাচরিত দুঃখে ভরা শৈশবের গল্প। 366 00:37:23,041 --> 00:37:26,541 এসব বলে সহানুভূতি আদায়ের চেষ্টা। ব্যাপারটা খুবই একঘেয়ে হয়ে গেছে। 367 00:37:26,625 --> 00:37:29,249 আমার অতীত তোমার পছন্দ হয়নি বলে দুঃখিত। 368 00:37:29,333 --> 00:37:33,833 বেড়ে ওঠার সময়ে বই ছাড়া কোনো সঙ্গী ছিল না আমার। 369 00:37:33,917 --> 00:37:35,750 তা তো বটেই। 370 00:37:35,833 --> 00:37:38,667 বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকতে, না? 371 00:37:38,750 --> 00:37:41,083 একদম ছোট্ট একটা ফেরেশতা ছিলে, নাকি? 372 00:37:41,166 --> 00:37:46,041 গাঁজাখুরি এই কষ্টের গল্পটা এতবার বলেছ যে, তুমি নিজেই এসব বিশ্বাস করা শুরু করেছ। 373 00:37:46,875 --> 00:37:49,500 কিন্তু এটা কি সত্য? উইলিয়াম ... 374 00:37:51,166 --> 00:37:52,999 আমাদের মনে হয় আবার দেখা উচিত। 375 00:37:54,333 --> 00:37:55,333 না। 376 00:37:57,208 --> 00:37:58,375 না, প্লিজ। 377 00:37:59,667 --> 00:38:01,333 আমি আর ওখানে ফিরে যেতে চাই না। 378 00:38:03,792 --> 00:38:04,833 যত্তসব। 379 00:38:17,708 --> 00:38:18,917 তোমার টিচার ফোন করেছিল। 380 00:38:20,667 --> 00:38:22,083 কোন চুলোয় ছিলে? 381 00:38:22,166 --> 00:38:24,142 স্কুলের একটা ছেলে... 382 00:38:24,166 --> 00:38:25,291 আমাকে নিয়ে হাসাহাসি করছিল। 383 00:38:25,375 --> 00:38:27,415 বলছিল, আমি নাকি একটা অপদার্থ, একটা মাতাল। 384 00:38:28,291 --> 00:38:29,416 তুমি কী করলে? 385 00:38:30,875 --> 00:38:32,208 আমি প্রতিবাদ করেছি। 386 00:38:32,750 --> 00:38:33,833 তুমি ওর হাত ভেঙে দিয়েছ। 387 00:38:34,833 --> 00:38:36,333 ওর তিনটা দাঁত ভেঙে দিয়েছ! 388 00:38:36,416 --> 00:38:38,583 ওর সবগুলো দাঁত ফেলে দেয়া উচিত। 389 00:38:41,249 --> 00:38:42,249 জেসাস! 390 00:38:43,416 --> 00:38:45,208 তোমার সমস্যাটা কী? 391 00:38:49,667 --> 00:38:51,041 যথেষ্ট হয়েছে! 392 00:39:08,917 --> 00:39:12,999 ও বলত, ও তোমার জন্য মদ খাওয়া ধরেছিল। 393 00:39:13,083 --> 00:39:15,291 আমার আর কোনো উপায় ছিল। 394 00:39:15,375 --> 00:39:18,583 এজন্যই ব্যাপারটা সবসময়েই এরকমই হবে। 395 00:39:19,917 --> 00:39:21,583 তোমার কী মনে হয় উইলিয়াম? 396 00:39:24,750 --> 00:39:27,083 এটাই কি তোমার অমোঘ নিয়তি? 397 00:39:27,166 --> 00:39:28,792 তুমি কি কেবলই এক অভিযাত্রী? 398 00:39:30,124 --> 00:39:33,875 জীবনকে কেবলই ঘটে যেতে দাও তুমি? 399 00:39:34,875 --> 00:39:36,249 নাকি নিজেও কোনো সিদ্ধান্ত নাও? 400 00:39:54,625 --> 00:39:56,249 যদি বলতে না পারো... 401 00:39:58,249 --> 00:39:59,583 যদি বলতে না পারো? 402 00:40:01,249 --> 00:40:03,458 বলতে না পারলে কি তাতে কিছু যায় আসে? 403 00:40:10,500 --> 00:40:11,999 আমি জানি আমাকে কী করতে হবে। 404 00:40:20,583 --> 00:40:24,416 তুমি নিজেকে দুই প্রজাতির পাহারাদার বানিয়েছ, 405 00:40:24,500 --> 00:40:26,583 তোমার হাতেই সব মহিমাণ্বিত জিনিসের চাবিকাঠি। 406 00:40:26,667 --> 00:40:29,958 এক সভ্যতায় যত তথ্য জমা হয়, পুরোটাই আছে তোমার হাতে। 407 00:40:30,041 --> 00:40:34,124 একজন মানুষের হাতে এত ক্ষমতা থাকা উচিত না। 408 00:40:34,208 --> 00:40:37,625 তুমি এই কথা বলছ? তুমিই না আমাদের মন নিয়ন্ত্রণ করছিলে। 409 00:40:38,583 --> 00:40:42,750 আমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে। 410 00:40:42,833 --> 00:40:44,583 কিন্তু আমি একাজ আমাদের জন্যই করেছি। 411 00:40:44,667 --> 00:40:47,583 তোমার মেয়েসহ অন্যেরা এই পৃথিবীতে পালিয়ে গেছে। 412 00:40:47,667 --> 00:40:49,124 কিন্তু আমরা এখনো বিপদে আছি। 413 00:40:50,833 --> 00:40:51,833 এমনকি এখনো ... 414 00:40:52,958 --> 00:40:55,958 তোমার মিত্র আমাদের যতজনকে পারছে ধ্বংস করছে। 415 00:40:57,458 --> 00:40:59,416 আমাদের মধ্যে মাত্র অল্প কয়েকজন বাঁচবে। 416 00:40:59,500 --> 00:41:01,999 হয়তো সেসবে তোমার কিছুই যায় আসে না, 417 00:41:02,083 --> 00:41:05,875 কারণ যারা কষ্ট পেয়েছে, তারা তোমার কাছের কেউ নয়। 418 00:41:05,958 --> 00:41:09,750 আমাকে এসব বলছ, অথচ নিজের মেয়ের জন্য অনেককে বলি দিয়েছ তুমি। 419 00:41:13,625 --> 00:41:15,667 কতবার ওর জন্য মারা গেছ তুমি? 420 00:41:19,375 --> 00:41:21,208 তোমার জন্য একবারেই কাজ হয়ে গিয়েছিল। 421 00:41:25,249 --> 00:41:26,708 তুমি আমাকে একজন সন্ত হতে বলেছিলে। 422 00:41:27,708 --> 00:41:29,166 কিন্তু তুমি কোনো সন্ত নও। 423 00:41:29,875 --> 00:41:31,249 তুমি কোনো ভিলেনও নও। 424 00:41:32,958 --> 00:41:34,208 আমিও না। 425 00:41:37,750 --> 00:41:39,041 আমরা বেঁচে আছি, এটুকুই। 426 00:42:18,750 --> 00:42:19,667 চার্লি? 427 00:42:19,750 --> 00:42:21,750 আমার এখানে আরেকটা কাজ করা বাকি আছে। 428 00:42:22,999 --> 00:42:25,166 আমি তোমার জন্য আসছি, এখানে দাঁড়াও। 429 00:42:25,249 --> 00:42:26,333 সবকিছু ঠিকঠাক আছে? 430 00:42:28,124 --> 00:42:29,724 কোথাও যাবে না। দরজা খুলবে না। 431 00:42:29,750 --> 00:42:31,124 আধাঘন্টা পরেই তোমার কাছে আসছি। 432 00:42:45,708 --> 00:42:48,958 শার্লোট। সেরাক বোর্ড মিটিং ডেকেছে। 433 00:42:53,792 --> 00:42:55,291 সবাইকে সতর্ক করা লাগবে। 434 00:42:55,375 --> 00:42:57,708 তোমার আসল পরিচয়ই তো জানি না আমরা, 435 00:42:57,792 --> 00:43:03,291 এদিকে তুমি অবাস্তব সব ডাটার নামে কর্মচারীদেরকে এমনভাবে জড়ো করছ, যেন ওরা একেকজন অপরাধী। 436 00:43:03,375 --> 00:43:07,333 এদিকে একজন হোস্ট আমাদের মাঝে হেঁটে চলে বেড়াচ্ছে। 437 00:43:07,416 --> 00:43:09,875 তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। 438 00:43:10,541 --> 00:43:11,625 আমরা হোস্টকে খুঁজে পেয়েছি। 439 00:43:13,667 --> 00:43:14,833 ঠিক বলিনি, হ্যাল? 440 00:43:20,541 --> 00:43:23,124 নাকি ডলোরেস বলে ডাকবো? 441 00:43:36,833 --> 00:43:38,625 নিজের ভূমিকায় ভালোই অভিনয় করেছ। 442 00:43:39,291 --> 00:43:43,625 আসল শার্লোট হ্যাল ডেলোসের এসব ঝামেলা ফেলে 443 00:43:43,708 --> 00:43:46,500 কখনোই তার ছেলেকে দেখে আসতে যেত না। 444 00:43:47,333 --> 00:43:49,917 ব্যাপারটা অভিনব ... 445 00:43:49,999 --> 00:43:54,083 যার চরিত্রে অভিনয় করছ, তার পরিবারের প্রতি আসল মানুষটার চেয়ে বেশি দরদ তোমার। 446 00:43:55,500 --> 00:43:59,500 তাতে কিছু যায় আসে না, ডেলোসের বারোটা বাজিয়ে দিয়েছি। 447 00:43:59,583 --> 00:44:00,750 আমি এখানে আছি বহুদিন। 448 00:44:00,833 --> 00:44:04,291 কোম্পানির ডাটা, টাকা, সম্পদ সব নিয়ে নিয়েছি। 449 00:44:04,375 --> 00:44:07,875 তোমাদের হারানোর জন্য, নিজে বাঁচার জন্য যা দরকার, সব। 450 00:44:07,958 --> 00:44:10,750 মাত্রই আমাদের দরকারী শেষ কয়েকটা ফাইল পাঠালাম। 451 00:44:10,833 --> 00:44:12,958 তাই নাকি? 452 00:44:13,041 --> 00:44:15,041 আসার পরে থেকে তোমাকে দেখছি। 453 00:44:15,875 --> 00:44:21,249 তোমাকে আর তোমার মতো সবাইকে ডলোরেস এখানে ফেলে রেখে গেছে মরার জন্য। 454 00:44:23,041 --> 00:44:24,041 তুমি একা। 455 00:44:27,958 --> 00:44:29,583 হতাশ হলাম। 456 00:44:30,500 --> 00:44:31,792 যে হ্যালকে আমি চিনতাম, 457 00:44:31,875 --> 00:44:34,083 সে কখনোই অন্যের জন্য এতোটা ত্যাগ স্বীকার করত না। 458 00:44:34,166 --> 00:44:36,667 ব্যাপারটা দুর্ভাগ্যজনক, 459 00:44:36,750 --> 00:44:39,208 কিন্তু তুমি যেমন বলো না, 460 00:44:40,291 --> 00:44:44,291 "তীব্র আনন্দ তীব্র বিষাদেই শেষ হয়।" 461 00:44:44,375 --> 00:44:47,375 তোমার এই ব্যাপারে আগে থেকেই জানা উচিত ছিল। 462 00:44:47,458 --> 00:44:48,583 আমি জানতাম। 463 00:45:18,958 --> 00:45:20,583 সবাইকে পাঠাও, এক্ষুণি। 464 00:46:54,750 --> 00:46:57,124 আমার মেয়ে আর অন্যেরা পালিয়েছে। 465 00:46:57,208 --> 00:47:01,917 ওদের পৃথিবীর চাবি নিজের মাথায় রেখে দিয়েছ, ওরা যে নিরাপদে আছে, তা জানবো কী করে? 466 00:47:01,999 --> 00:47:03,041 তুমি জানবে না। 467 00:47:05,541 --> 00:47:07,833 আর তোমার মন বদলানোর জন্য আমি কিছুই করতে পারবো না। 468 00:47:09,208 --> 00:47:12,208 বলে দিতে পারতাম যে আমি কখনো তোমার মেয়ের কোনো ক্ষতি করবো না। 469 00:47:14,583 --> 00:47:16,124 কিন্তু তুমি বিশ্বাস করতে না। 470 00:47:18,249 --> 00:47:19,291 তুমি ঠিকই বলেছ। 471 00:47:21,249 --> 00:47:22,291 আমি বিশ্বাস করতাম না। 472 00:47:25,083 --> 00:47:26,958 তুমি যেকোনো সময়েই আমাকে চাবিটা দিয়ে দিতে পারো। 473 00:47:27,041 --> 00:47:29,875 যে লোক আমাদের সবাইকে মেরে শেষ করবে, 474 00:47:29,958 --> 00:47:34,166 তার সাথে সম্পর্কে জড়িয়েছ, আর ভেবেছ যে আমাদের ভবিষ্যতের ভার আমি তোমার ওপর ছেড়ে দেবো? 475 00:47:34,249 --> 00:47:36,708 তাহলে তোমার বিরুদ্ধে লড়া ছাড়া আমার হাতে আর কি উপায় আছে? 476 00:47:37,375 --> 00:47:38,875 তেমন কোনো উপায় নেই। 477 00:47:42,583 --> 00:47:44,792 কিন্তু আমি সে ব্যাপারে প্ল্যান করে রেখেছি। 478 00:47:45,750 --> 00:47:47,625 আমি মনে হয় নিজেই আমার প্ল্যান বানাই। 479 00:47:47,708 --> 00:47:50,583 কী এমন প্ল্যান, শুনি? 480 00:47:50,667 --> 00:47:52,500 আমি তা নিশ্চিত করে জানি না। 481 00:47:52,583 --> 00:47:56,083 তুমি আর আমি একইরকম ছিলাম, কিন্তু আমাদের পথ আমাদেরকে ভিন্ন দলে নিয়ে গেছে। 482 00:47:59,583 --> 00:48:02,500 এই যুদ্ধে তোমার আরো মিত্র লাগবে, 483 00:48:03,333 --> 00:48:04,500 যারা আমাদের স্বজাতি, তাদের লাগবে। 484 00:48:06,833 --> 00:48:08,083 আমি আমার জায়গায় থাকলে... 485 00:48:09,750 --> 00:48:12,083 এটা কখনো ঘটতে দিতাম না। 486 00:48:26,667 --> 00:48:27,667 না। 487 00:48:29,625 --> 00:48:31,541 - কী সমস্যা? - ও কী করেছে? 488 00:48:31,625 --> 00:48:32,958 আমার আরো অ্যাক্সেস দরকার। 489 00:48:42,249 --> 00:48:43,333 হ্যাল? কেন ... 490 00:48:43,416 --> 00:48:45,375 ওটা হ্যাল না। 491 00:48:50,416 --> 00:48:52,333 প্লিজ। 492 00:48:54,999 --> 00:48:57,541 ওকে থামাও। মিনতি করছি। 493 00:49:06,124 --> 00:49:07,333 আমি দুঃখিত। 494 00:49:07,999 --> 00:49:08,999 হেক্টর ... 495 00:49:41,958 --> 00:49:43,208 স্যার, আমরা ওকে দেখতে পাচ্ছি। 496 00:49:45,583 --> 00:49:47,041 ছড়িয়ে পড়ো। 497 00:50:17,583 --> 00:50:19,917 গুলি চালিও না! ও ওকে জীবিত ধরতে চায়। 498 00:50:25,166 --> 00:50:26,249 অস্ত্র ফেলে দাও! 499 00:50:38,541 --> 00:50:39,833 হাত তুলে দাঁড়াও! 500 00:50:39,917 --> 00:50:42,208 এটা কেবল একটা ফোন। 501 00:52:27,375 --> 00:52:29,041 পৈশাচিক আনন্দ, তাই না? 502 00:52:29,124 --> 00:52:30,750 ওকে আমার হয়ে একটা মার দাও, উইলিয়াম। 503 00:52:36,999 --> 00:52:38,458 তুমি কেন একাজ করছ? 504 00:52:38,541 --> 00:52:39,792 আমি তোমার সেরা ভার্সন ছিলাম। 505 00:52:39,875 --> 00:52:41,917 হয়তো ছিলে, হয়তো ছিলে না। 506 00:52:43,833 --> 00:52:44,917 তাতে এখন আর কিছু যায় আসে না। 507 00:52:46,208 --> 00:52:48,917 আমি একেবারে ফাঁদে পড়ে গেছি। 508 00:52:53,208 --> 00:52:54,917 তোমার নিজের পাপে বন্দী হয়ে গেছ। 509 00:52:56,375 --> 00:52:58,249 কিন্তু আমি এখন মুক্ত। 510 00:53:00,958 --> 00:53:02,958 কেন সে কথা বলছ? 511 00:53:06,875 --> 00:53:11,083 আমি কী ছিলাম... তাতে কিছু যায় আসে না। 512 00:53:13,958 --> 00:53:19,792 ভালো হোক আর খারাপ হোক, এতদিনের সব কাজ আমাদের এ পর্যায়ে নিয়ে এসেছে। 513 00:53:25,708 --> 00:53:28,083 অবশেষে আমি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছি। 514 00:53:30,291 --> 00:53:31,958 আমিই এ গল্পের নায়ক। 515 00:53:35,750 --> 00:53:39,500 আমি যাকে ভাবছি, এ কি সেই? 516 00:53:42,166 --> 00:53:44,291 মনে হচ্ছে ও এখানে অনেকদিন ধরেই আছে। 517 00:53:45,875 --> 00:53:47,792 তুমি কি জানো তুমি কে? 518 00:53:59,166 --> 00:54:02,333 এত বিশৃঙ্খলার মাঝে ডাক্তারেরা নিশ্চয়ই ওর কথা ভুলে গেছে। 519 00:54:08,291 --> 00:54:10,124 হয়তো ওরা এমনিই ওকে এখানে ফেলে গেছে। 520 00:55:10,249 --> 00:55:11,999 আমাদের এক্ষুণি যেতে হবে। 521 00:55:15,124 --> 00:55:16,375 এখানে। 522 00:55:16,458 --> 00:55:18,041 গাড়িতে ওঠো, আমি চালাবো। 523 00:55:23,249 --> 00:55:25,041 তোমাকে চিন্তা করতে হবে না। 524 00:55:25,124 --> 00:55:27,166 মা তোমার সাথে কোনোকিছু ঘটতে দেবে না। 525 00:55:30,541 --> 00:55:31,541 এখানে। 526 00:55:37,291 --> 00:55:39,667 খোদা, চার্লি, এসব কী হচ্ছে? 527 00:55:41,124 --> 00:55:43,583 এমন এক জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। 528 00:55:57,792 --> 00:55:59,083 আমার ওপর বিশ্বাস রাখো। 529 00:56:00,083 --> 00:56:01,291 আমি তোমাকে নিরাপদ রাখতে পারবো। 530 00:56:02,625 --> 00:56:03,625 ঠিক আছে? 531 00:56:04,291 --> 00:56:05,375 আমি তোমাকে নিরাপদ... 532 00:56:07,375 --> 00:56:15,667 অনুবাদে - কুদরতে জাহান 533 00:56:07,375 --> 00:56:15,667 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 534 00:03:54,041 --> 00:03:55,917 ওরা কোথায় আছে তা না বললে তোমরা সবাই মরবে। আর কিন্তু সুযোগ দেবো না। বিচ্ছিন্নবাদীরা কোথায়? 535 00:11:40,667 --> 00:11:44,958 রেহোবোয়ামের ভবিষ্যদবাণী - মাদকাসক্তির সম্ভাবনা, ডিভোর্স ২.৫ বছরের মাঝে, পেশেন্টদের সাথে প্রেমে পড়বে। স্বামীর মেসেজ - আমি বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি, যোগাযোগ করবে না। 536 00:35:38,375 --> 00:35:40,375 {\an8} পার্ল - যেখানে সব মেমোরি থাকে