1 00:00:01,000 --> 00:00:35,000 ⏺️ভাবানুবাদে⏺️ মোঃ জোবায়ের হাসান 2 00:00:38,490 --> 00:00:44,480 দুই মাস আগে হাইস্কুলে যাওয়া পর্যন্ত আমি জানতামই না... 3 00:00:46,420 --> 00:00:49,390 আমার ইউনিফর্মের ভেজা প্রান্ত, অন্য কারো ছাতা শুষে নেবে... 4 00:00:49,390 --> 00:00:52,490 কারো কাপড়ে মিশে থাকা কর্পূরের গন্ধ... 5 00:00:52,730 --> 00:00:55,260 আমার পিঠে লেগে থাকা উষ্ণ দেহের স্পর্শ... 6 00:00:55,260 --> 00:00:57,990 মুখে এসির ঠান্ডা বাতাসের ঝাপ্টা লাগা... 7 00:00:58,220 --> 00:01:00,990 শিনজুকু... শিনজুকু স্টেশন... 8 00:01:00,990 --> 00:01:04,810 আমাদের সাথে ভ্রমনের জন্য আপনাকে ধন্যবাদ। 9 00:01:05,940 --> 00:01:10,730 যখন আমি ছোট ছিলাম, তখন আকাশ কাছে ছিল... অনেক, অনেক কাছে। 10 00:01:12,320 --> 00:01:16,510 তাই আমি বৃষ্টি পছন্দ করি, কেননা এর সাথে মিশে থাকে আকাশের ঘ্রাণ। 11 00:01:16,510 --> 00:01:19,670 এবং প্রায়ই, বৃষ্টিভেজা সকালে, সাবওয়েতে যাওয়ার বদলে, 12 00:01:19,670 --> 00:01:21,450 আমি বেরিয়ে যাই স্টেশন থেকে। 13 00:01:23,020 --> 00:01:27,980 জুন 14 00:03:21,740 --> 00:03:24,030 চকোলেট আর... বিয়ার? 15 00:03:25,910 --> 00:03:28,720 কিন্তু আমার মনে হয় আমি তাকে কোথাও দেখেছিলাম... 16 00:03:34,170 --> 00:03:34,700 এই নাও। 17 00:03:34,700 --> 00:03:36,420 ধন্যবাদ। 18 00:03:45,970 --> 00:03:49,350 উম... আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? 19 00:03:49,350 --> 00:03:50,910 না। 20 00:03:50,910 --> 00:03:53,080 দুঃখিত, আমার তাহলে ভুল হয়েছে। 21 00:03:53,080 --> 00:03:54,400 ঠিক আছে। 22 00:04:14,460 --> 00:04:15,650 মনে হয় এইটা মিলে গেছে... 23 00:04:19,670 --> 00:04:24,130 একটা ক্ষীণ বজ্রধ্বনি 24 00:04:24,550 --> 00:04:26,360 মেঘাচ্ছন্ন আকাশ 25 00:04:26,360 --> 00:04:27,370 অতঃপর বৃষ্টি নামে 26 00:04:28,030 --> 00:04:29,970 যদি তাই হয়, তুমি কি রবে মোর সাথে? 27 00:04:45,220 --> 00:04:58,560 The Garden Of Words 28 00:05:06,220 --> 00:05:11,370 আজ সকালে, জে.এম.এ কিয়ুসুতে বর্ষাকাল ঘোষণা করেছে, 29 00:05:11,370 --> 00:05:13,480 গড়পড়তা চেয়ে ৫ দিন আগেই। 30 00:05:13,850 --> 00:05:24,400 নাগাসাকি, সাগা, কুমামোতো এবং কাগোশিমা প্রদেশের বিরাট এলাকা জুড়ে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। 31 00:05:29,490 --> 00:05:30,810 আমি এসে গেছি। 32 00:05:30,810 --> 00:05:31,930 বাড়িতে স্বাগতম। 33 00:05:31,930 --> 00:05:33,430 আমি পোলাও কিনে এনেছি। 34 00:05:33,430 --> 00:05:35,370 ধন্যবাদ। রাতের খাবার তাড়াতাড়িই তৈরি হবে। 35 00:05:36,710 --> 00:05:38,100 ধন্যবাদ। 36 00:05:39,710 --> 00:05:40,960 মা কোথায়? 37 00:05:42,050 --> 00:05:43,210 পালিয়ে গেছে। 38 00:05:44,130 --> 00:05:47,470 ভাগ্য ভালো, সবগুলো পোলাও তাহলে আমরাই শেষ করতে পারব। 39 00:05:47,470 --> 00:05:50,120 তিনি একটা চিঠি রেখে গেছে, যাতে তাকে যেন খোঁজা না হয়। 40 00:05:50,120 --> 00:05:51,850 সম্ভবত... 41 00:05:52,560 --> 00:05:53,700 বাদ দাও। 42 00:05:53,700 --> 00:05:57,120 আমি নিশ্চিত ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়ার পর আবার বাড়ি ফিরে আসবে। 43 00:05:58,650 --> 00:06:01,550 আমি একটা জায়গা পেয়েছি। পরের মাসে বাড়ি ছাড়ব। 44 00:06:01,550 --> 00:06:02,730 একাই থাকবে? 45 00:06:03,150 --> 00:06:04,400 আমার গার্লফ্রেন্ডের সাথে। 46 00:06:04,900 --> 00:06:07,890 মনে হচ্ছে না যে, মা এজন্যই পালিয়ে গেছে? 47 00:06:07,890 --> 00:06:09,140 তুমি গতকাল তাকে বলেছিলে, তাই না? 48 00:06:09,140 --> 00:06:11,970 সে যদি তার সন্তানদের ছেড়ে দিত, বুঝতেই পারছিস? 49 00:06:11,970 --> 00:06:14,740 সে তো নিজেই যুবক ছেলেদের সাথে ডেট করে বেড়ায়। 50 00:06:15,540 --> 00:06:18,710 ওহ, তাই? আচ্ছা তাহলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে থাকব! 51 00:06:20,330 --> 00:06:22,590 অবশ্য তার মাঝে এখনো যৌবনের ছাপ আছে। 52 00:06:23,170 --> 00:06:25,090 কারণ তাকে একদিনের জন্যও জীবনে কোনো কঠিন কাজ করতে হয় নি। 53 00:06:25,670 --> 00:06:27,900 তুইও তো বছরের পর বছর কলুর বলদের মত খেটে গেছিস। 54 00:06:30,430 --> 00:06:31,410 সব শেষ। 55 00:06:32,260 --> 00:06:34,410 তুমি থালা মাঝো। আজ অনেক করছি। 56 00:06:43,770 --> 00:06:45,590 তুমি আরও জায়গা পেয়ে খুশি হবে না? 57 00:06:45,590 --> 00:06:46,570 মনে তো হয়। 58 00:06:47,280 --> 00:06:48,760 গোছাতে সাহায্য করবে, 'কেই? 59 00:06:48,760 --> 00:06:49,740 অবশ্যই। 60 00:06:51,620 --> 00:06:53,740 হেই, এইটার ব্যাপারে জানো? 61 00:06:55,790 --> 00:06:58,120 কী এটা, একটা চতুর্দশপদী কবিতা? 62 00:06:58,120 --> 00:06:59,270 এটা একটা টানকা কবিতা। 63 00:06:59,270 --> 00:07:01,020 বুঝতে পেরেছি। 64 00:07:01,020 --> 00:07:03,290 মা ফিরে এলে তাকে জিজ্ঞেস করো। 65 00:07:18,810 --> 00:07:22,880 পরিষ্কার সকালে, আমি সাবওয়েতে করে এখানে আসি, যেমনটা আমার করা উচিত। 66 00:07:23,480 --> 00:07:27,940 তবে আমি নিজেকে বলি "আমার এখন এটা করা উচিত নয়।" 67 00:07:38,750 --> 00:07:39,500 বৃষ্টি... 68 00:07:58,850 --> 00:07:59,850 হ্যালো। 69 00:08:01,190 --> 00:08:02,390 হ্যালো। 70 00:08:35,050 --> 00:08:35,410 হেই... 71 00:08:37,890 --> 00:08:39,410 আজ স্কুল নেই? 72 00:08:40,310 --> 00:08:42,730 আর আপনার অফিস... বন্ধ আজকে? 73 00:08:44,230 --> 00:08:45,370 আমি আবার কাজে ফাঁকি দিচ্ছি। 74 00:08:48,540 --> 00:08:51,740 আর সকালে পার্কে এসে বিয়ার খাচ্ছেন। 75 00:08:53,490 --> 00:08:57,070 শুধু বিয়ার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। 76 00:08:57,070 --> 00:08:58,560 এটার সাথে আপনার কিছু খাওয়া দরকার। 77 00:08:58,560 --> 00:09:00,180 হাইস্কুলের ছাত্র হিসেবে তুমি অনেক কিছু জানো দেখছি। 78 00:09:00,180 --> 00:09:03,750 আমি না। আমার মা মদ্যপায়ী। 79 00:09:03,750 --> 00:09:05,750 আমার কাছে কিছু শুকনো খাবার আছে। 80 00:09:09,130 --> 00:09:09,980 নিবে? 81 00:09:12,260 --> 00:09:14,400 তুমি মনে মনে ভাবছ "এই মহিলাটা আজব ধরনের," তাই না? 82 00:09:14,400 --> 00:09:15,320 না। 83 00:09:15,320 --> 00:09:20,560 ঠিক আছে। পরিশেষে, আমরা মানুষ। আমাদের সবারই আত্মাভিমান আছে। 84 00:09:22,600 --> 00:09:23,980 সম্ভবত... 85 00:09:24,310 --> 00:09:25,270 একদমই। 86 00:09:38,450 --> 00:09:40,390 আচ্ছা, এখন আমাকে যেতে হবে। 87 00:09:40,390 --> 00:09:41,930 স্কুলে যাবে এখন? 88 00:09:41,930 --> 00:09:45,960 আমি শুধু বৃষ্টির সকালেই স্কুল ফাঁকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 89 00:09:47,600 --> 00:09:49,230 তাহলে, আমরা আবার একে অপরের সাথে দেখা করতে পারি। 90 00:09:50,130 --> 00:09:53,090 হয়তোবা, বৃষ্টির সময়। 91 00:09:54,670 --> 00:09:58,300 এটা কান্তোর বর্ষাকালের প্রথম দিন ছিল। 92 00:10:53,900 --> 00:10:55,170 একজন জুতা প্রস্তুতকারী? 93 00:10:56,110 --> 00:10:58,500 আমি জানি এটি সাধ্যের বাইরে বলে মনে হচ্ছে 94 00:10:58,500 --> 00:11:02,870 তবে আমি ডিজাইন তৈরি এবং জুতা তৈরি করতে উপভোগ করি। 95 00:11:03,780 --> 00:11:08,870 অবশ্যই, আমি এখনো এটাতে অতোটা ভালো নই। 96 00:11:09,870 --> 00:11:13,670 কিন্তু সে যাই হোক, আমি এইটাই আমার ক্যারিয়ার বানাতে চাই। 97 00:11:14,380 --> 00:11:17,320 আমি এর আগে কাউকে কখনো এ ব্যাপারে বলিনি। 98 00:11:24,140 --> 00:11:26,260 তোর কি কোনো ধারণা আছে তুই কত দেরি করছিস? 99 00:11:26,640 --> 00:11:28,770 তুমি তো জানো আমি কেন তোমাকে এখানে ডেকেছি, তাই না? 100 00:11:33,270 --> 00:11:34,630 হেই, ভাইয়া... 101 00:11:50,290 --> 00:11:52,750 সন্ধ্যায়, আমি ঘুমাতে যাওয়ার আগে... 102 00:11:53,150 --> 00:11:55,500 সকালে, যখন আমি ঘুম থেকে উঠি... 103 00:11:56,170 --> 00:11:58,320 বুঝতে পেরেছিলাম, আমি বৃষ্টির জন্য দোয়া করছি। 104 00:12:05,600 --> 00:12:09,950 ঝকঝকে দিনগুলোতে, আমি ছিলাম একটা জঘন্য, শিশুতোষ জায়গায়, 105 00:12:09,950 --> 00:12:12,000 শুধুই অধৈর্যকে সঙ্গী করে। 106 00:12:13,190 --> 00:12:19,300 তিনি বড়দের একটা কাজের জায়গায় বিরাজ করে, আমার নাগালের একদম বাইরে। 107 00:12:19,300 --> 00:12:24,720 আমার কাছে, তিনি পৃ্থিবীর সবচেয়ে গোপন জিনিস ছাড়া কিছুই না। 108 00:12:26,120 --> 00:12:28,410 সত্যি বলতে, দুটো জিনিস আমি হলফ করে বলতে পারি। 109 00:12:29,450 --> 00:12:34,250 এক: তিনি অবশ্যই আমাকে ১৫ বছরের একটা ছোট বাচ্চা ছাড়া কিছু ভাবে না। 110 00:12:35,750 --> 00:12:43,930 এবং দুই: জুতা তৈরি করাই একমাত্র কাজ যেটা আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে। 111 00:13:00,190 --> 00:13:04,320 আপনার নিরাপত্তার জন্য, দয়া করে হলুদ রেখার পিছনে অবস্থান করুন। 112 00:13:13,330 --> 00:13:17,420 দয়া করে বন্ধ হতে থাকা দরজার ব্যাপারে সতর্ক থাকুন। 113 00:13:42,860 --> 00:13:44,050 শুভ সকাল। 114 00:13:45,030 --> 00:13:46,700 আমি ভেবেছিলাম আপনি আজকে আসবেন না। 115 00:13:47,200 --> 00:13:49,530 অলৌকিকভাবে আপনি এখনো চাকরিচ্যুত হননি। 116 00:13:57,420 --> 00:13:59,440 ওয়াও! ওটা কি কোনো জুতার ডিজাইন? 117 00:13:59,440 --> 00:14:00,730 হেই! 118 00:14:01,090 --> 00:14:01,980 আমি দেখতে পারি না? 119 00:14:01,980 --> 00:14:03,690 এটা দেখানোর মত কিছু না। 120 00:14:03,690 --> 00:14:04,490 সত্যি? 121 00:14:04,490 --> 00:14:05,740 হ্যাঁ, সত্যি। 122 00:14:05,740 --> 00:14:08,240 যান তো, ওখানে বসুন। 123 00:14:14,850 --> 00:14:18,040 আমি সকালের নাস্তা খাবো। আপনি কি আমার সাথে যোগ দিবেন? 124 00:14:18,040 --> 00:14:22,120 ধন্যবাদ, কিন্তু আমি আমারটা এনেছি। 125 00:14:22,120 --> 00:14:23,880 আপনি এইটা নিজে বানিয়েছেন? 126 00:14:23,880 --> 00:14:25,920 কী? আমিও মাঝেমাঝে রাঁধি। 127 00:14:27,210 --> 00:14:29,530 তাহলে আমাকে একটু টেস্ট করতে দিন। 128 00:14:30,160 --> 00:14:32,390 দাঁড়াও, আমি এতটা ভালোও রাঁ... 129 00:14:37,330 --> 00:14:39,750 ...ধুনি নই, বুঝতেই পারছ। 130 00:14:41,040 --> 00:14:42,170 এতে তোমারই দোষ আছে। 131 00:14:47,130 --> 00:14:49,410 আপনার এই দিকটা কখনো আশা করিনি। 132 00:14:49,410 --> 00:14:50,660 কী? 133 00:14:50,660 --> 00:14:53,910 দুঃখিত। কিন্তু, এটা স্বকীয়ভাবেই সুস্বাদু হয়েছে। 134 00:14:53,910 --> 00:14:55,000 সামান্য আছে। 135 00:14:55,000 --> 00:14:56,270 এত পাম দিও না। 136 00:14:56,810 --> 00:14:58,180 আরেকটা পেতে পারি? 137 00:15:10,530 --> 00:15:11,930 তারাতাড়ি কর! 138 00:15:11,930 --> 00:15:13,550 থামো, ভাইয়া! 139 00:15:13,550 --> 00:15:15,600 তাকাও, সাবধানে। 140 00:15:15,600 --> 00:15:17,850 শুভ জন্মদিন, মা! 141 00:15:18,410 --> 00:15:19,290 ধন্যবাদ। 142 00:15:19,910 --> 00:15:23,100 তোমরা তিনজন আবার কী আনলে? 143 00:15:50,780 --> 00:15:56,490 হেই... তোমার কি মনে হয় আমার দেরি হয়ে গেছে? 144 00:16:17,350 --> 00:16:21,520 আর তুমি জানো? আমি খাবারের স্বাদ বুঝতে পারি। 145 00:16:22,000 --> 00:16:25,330 তাহলে তোমার রুচির সমস্যা ভালো হয়েছে? 146 00:16:25,330 --> 00:16:27,520 আমি সেটা বলবো না। 147 00:16:28,190 --> 00:16:32,990 কিন্তু এই কিছুক্ষণ আগে অবধি, আমি শুধু এলকোহল আর চকোলেটের স্বাদই বুঝতাম। 148 00:16:33,450 --> 00:16:37,180 আমার মনে হয় তোমার পদত্যাগের সিদ্ধান্তটাই সবচাইতে ভালো হয়েছে। 149 00:16:37,870 --> 00:16:39,200 হয়তোবা তাই। 150 00:16:40,660 --> 00:16:47,380 তুমি আমার সাথে খুব নম্রতার সাথে কথা বলো, যেন তুমি ভঙ্গুর কিছু ধরে আছ। 151 00:16:48,380 --> 00:16:51,480 কিন্তু তখন, যখন আমার শ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছিল, 152 00:16:52,550 --> 00:16:57,720 তুমি আমাকে বিশ্বাস করনি। তুমি কেবল তোমার চারপাশের কণ্ঠস্বর শুনেছ। 153 00:16:58,350 --> 00:17:01,030 তাহলে ছুটির পরেই তোমার কাগজপত্র আমি তৈরি করে রাখব। 154 00:17:01,030 --> 00:17:02,960 আমি উচ্চপদস্থদের জানাব। 155 00:17:02,960 --> 00:17:07,200 ঠিক আছে। আমাদের বিচ্ছেদের পরও তোমাকে এত ঝামেলায় ফেলার জন্য আমি দুঃখিত। 156 00:17:07,200 --> 00:17:08,900 আমি খুশি, সত্যিই... 157 00:17:09,900 --> 00:17:11,570 ওই বুড়ির ব্যাপারটা, যার সাথে তোমার দেখা হয়েছিল। 158 00:17:12,690 --> 00:17:17,740 বুঝতেই পারছ, কোন বুড়িটার কথা বলছি। 159 00:17:18,320 --> 00:17:20,200 মনে হচ্ছে ভালোই সুর ধরছ তুমি। 160 00:17:22,910 --> 00:17:24,910 হ্যাঁ, বিশ্রাম নাও। 161 00:17:32,800 --> 00:17:35,820 তারপর থেকেই... 162 00:17:36,930 --> 00:17:39,220 ... মিথ্যে ছাড়া আমি আর কিছুই ছিলাম না। 163 00:17:55,700 --> 00:17:56,840 বৃষ্টি... 164 00:17:56,840 --> 00:17:59,340 কান্তোতে আজ আবার বৃষ্টি শুরু হয়েছে। 165 00:17:59,630 --> 00:18:03,370 সিনজুকু স্টেশনের বাহির পথের দক্ষিণ দিকে, সব যাত্রীর হাতে ছাতা দেখা যাচ্ছে। 166 00:18:15,360 --> 00:18:21,490 জুলাই 167 00:18:25,140 --> 00:18:26,830 এই নাও, এটা তোমার জন্যে। 168 00:18:27,110 --> 00:18:28,370 আমার জন্য? 169 00:18:28,370 --> 00:18:31,810 আমি তো তোমার সব খাবারগুলা খেয়ে ফেলি, তাই... 170 00:18:31,810 --> 00:18:34,340 তুমি তো বলেছিলে যে এট তোমার দরকার, তাই না? 171 00:18:35,190 --> 00:18:36,420 এই বইটার তো দাম কম না। 172 00:18:37,130 --> 00:18:39,130 আপনাকে অসংখ্য... ধন্যবাদ। 173 00:18:39,130 --> 00:18:40,200 আমার খুবই ভালো লাগল। 174 00:18:48,500 --> 00:18:50,300 উম... 175 00:18:50,300 --> 00:18:53,980 আমি আসলে এখন এক জোড়া জুতা বানাচ্ছি। 176 00:18:53,980 --> 00:18:56,560 ওয়াও... এক জোড়া জুতা তোমার জন্য? 177 00:18:56,560 --> 00:19:00,640 আমি এখনো ঠিক করিনি এগুলা কার জন্য... এগুলা মহিলাদের জুতা। 178 00:19:01,640 --> 00:19:05,890 কিন্তু আমি এখনো এগুলা ঠিকঠাক করতে পারিনি, আর... 179 00:20:15,920 --> 00:20:17,480 জানো... এইটা জানার আগে, 180 00:20:19,420 --> 00:20:22,930 আমি কখনোই ঠিক মত হাঁটতে পারতাম না। 181 00:20:24,510 --> 00:20:27,330 আপনার চাকুরির কথা বলছেন? 182 00:20:27,330 --> 00:20:30,020 হ্যাঁ... অবশ্য আরো অনেক কিছুর ব্যাপারেই। 183 00:20:34,400 --> 00:20:37,440 আমি তার ব্যাপারে কিছুই জানি না। 184 00:20:38,230 --> 00:20:41,460 তার চাকুরি, তার বয়স... কীসব চিন্তা নিয়ে তিনি ঘোরে... 185 00:20:41,460 --> 00:20:42,740 এমনকি তার নাম পর্যন্ত না। 186 00:20:43,610 --> 00:20:48,780 এবং আমি শুধু তার প্রতি মুগ্ধই হয়েছি। 187 00:21:05,630 --> 00:21:11,720 কান্তো এলাকায় স্বাভাবিকের চেয়ে দশ দিন আগেই বর্ষাকাল শেষ হয়েছে। 188 00:21:12,220 --> 00:21:15,290 শহরের বর্তমান তাপমাত্রা এখন ২৬ ডিগ্রি। 189 00:21:15,290 --> 00:21:21,210 যেন কেউ সুইচ টিপে দিল, আর রৌদ্রোজ্জ্বল দিনগুলি একের পর এক আসতে লাগল। 190 00:21:21,920 --> 00:21:28,430 অবশ্যই, এখন আমি নিজেকে বলি "আমি খুশি যে সে আর ক্লাস ফাঁকি দিচ্ছে না।" 191 00:21:28,990 --> 00:21:31,660 কিন্তু বাস্তবে... 192 00:21:34,000 --> 00:21:36,460 ...আমি দোয়া করি বর্ষাকাল যেন কখনও শেষ না হয়। 193 00:21:48,850 --> 00:21:49,990 এই পার্কটা আসলেই অনেক বড়। 194 00:21:49,990 --> 00:21:51,450 আমার বিশ্বাসই হচ্ছে না, আমরা শিনজুকুতে আছি। 195 00:21:52,240 --> 00:21:53,680 ওহ, আমদের মাফ করবেন। 196 00:21:53,680 --> 00:21:55,020 সমস্যা নেই। 197 00:21:59,960 --> 00:22:01,670 এইটা জাপানি বাগান, তাই না? 198 00:22:01,670 --> 00:22:02,830 এরপর কোথায় যাওয়া যায়? 199 00:22:02,830 --> 00:22:05,740 এখানে একটা গ্রিনহাউস আছে না? চলো দেখে আসি। 200 00:22:05,740 --> 00:22:09,640 রৌদ্রোজ্জ্বল দিনগুলিতে এটি সম্পূর্ণ আলাদা জায়গার মতো মনে হয়। 201 00:22:13,240 --> 00:22:14,500 সহায়তার জন্য ধন্যবাদ। 202 00:22:14,870 --> 00:22:17,350 হেই, আমাদের সাথে ডিনার করো না কেন, তাকাও? 203 00:22:17,350 --> 00:22:19,190 দুঃখিত, তবে আজ আমার কাজের জন্য বেরোতে হবে। 204 00:22:19,190 --> 00:22:20,610 এই সময়? 205 00:22:20,610 --> 00:22:21,770 আর আমি ঘাড়ে চাপতে চাচ্ছি না। 206 00:22:21,770 --> 00:22:26,070 উল্টাটা ভাবো! আমি তো এখন থেকে তার সাথেই থাকব, তাই শুধু এইবার... 207 00:22:26,070 --> 00:22:27,680 আমি কিন্তু শুনতে পাচ্ছি। 208 00:22:29,390 --> 00:22:31,180 তাহলে, পরে দেখা হচ্ছে। 209 00:22:33,010 --> 00:22:34,870 ও একটা মিষ্টি ছেলে। 210 00:22:34,870 --> 00:22:37,030 ওর জুতা খেয়াল করছ? 211 00:22:37,030 --> 00:22:38,210 ওগুলো ও তৈরি করেছে। 212 00:22:38,210 --> 00:22:39,480 কী? সত্যি? 213 00:22:39,900 --> 00:22:41,880 যদিও, শুধু কিছু কুৎসিত হরিণের চামড়াই। 214 00:22:41,880 --> 00:22:43,880 ওর ভবিষ্যৎ তো উজ্জ্বল, তাই না? 215 00:22:43,880 --> 00:22:46,130 সে কি আমার জন্য জুতা বানাবে? 216 00:22:46,130 --> 00:22:48,800 কে জানে? টিনেজারদের মতিগতি বোঝা তো... 217 00:22:48,800 --> 00:22:52,580 আমার ভাই বেরিয়ে গেল, আর বৃষ্টহীন দিনগুলাও শুরু হলো। 218 00:22:53,080 --> 00:22:55,240 আমার ওই জায়গায় যাওয়ার কোনো অজুহাত ছিল না। 219 00:22:55,970 --> 00:22:57,960 আর তখন, গরমকালের ছুটি আসল। 220 00:22:55,970 --> 00:23:00,230 আগস্ট 221 00:23:22,560 --> 00:23:25,840 গ্রীষ্মের দিনগুলোতে আমি প্রায় প্রতিদিনই কাজ করতাম। 222 00:23:25,840 --> 00:23:28,010 হুমম, মুরগীর সাথে কাজুবাদাম কেমন হয়? 223 00:23:28,010 --> 00:23:29,050 আমার কাছে তো দারুণ লাগে। 224 00:23:29,050 --> 00:23:30,720 আমরা এটাই নেব। 225 00:23:30,720 --> 00:23:34,350 আমি একটা কারিগরি স্কুলে পড়ার জন্য যথেষ্ট টাকা আয় করতে চেয়েছিলাম। 226 00:23:34,700 --> 00:23:37,450 যন্ত্রপাতি আর চামড়ার জন্যও টাকা দরকার। 227 00:23:41,620 --> 00:23:43,350 সত্যিই, আমি তাকে মিস করি, কিন্তু... 228 00:23:44,060 --> 00:23:49,130 আমার মনে হয় এটা সেই সব অনুভূতির সাথে মিশে আছে, যে গুলা আমাকে আজীবন বাচ্চাই বানিয়ে রাখবে। 229 00:23:55,970 --> 00:24:03,270 তাই আমি তার জন্যে জুতা বানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেগুলা তাকে টেনে তুলে হাঁটতে সাহায্য করবে। 230 00:24:04,150 --> 00:24:07,980 কালকের আবহাওয়া কেমন হবে? 231 00:24:14,320 --> 00:24:20,500 আমি ২৭ বছর বয়সেও ১৫ বছর বয়সের চেয়ে একটুও বেশি স্মার্ট নই। 232 00:24:22,330 --> 00:24:27,170 আমি সবসময় এখানেই ছিলাম, একই জায়গায় আটকে। 233 00:25:05,730 --> 00:25:12,400 সেপ্টেম্বর 234 00:25:13,920 --> 00:25:16,570 এটা ঠিক সুকিশিমার মতো... 235 00:25:16,570 --> 00:25:18,760 এক সপ্তাহের জন্য বিভ্রান্ত হয়ে পড়েছে! 236 00:25:19,180 --> 00:25:20,990 ইংরেজি ক্লাস কোনো ব্যাপার না। 237 00:25:20,990 --> 00:25:22,770 কারণ কিসো তো আছেই। 238 00:25:27,480 --> 00:25:28,610 আকিযুকি! 239 00:25:29,230 --> 00:25:32,460 হেই, অনেক দিন পর দেখা। মনে হচ্ছে তোর চামড়া কুঁচকে গেছে। 240 00:25:32,460 --> 00:25:34,710 হ্যাঁ, আমরা একটু সৈকতে গেছিলাম। 241 00:25:34,710 --> 00:25:36,790 তুই তো আজীবনের মতো চাপা রঙ্গেরই থেকে গেলি। 242 00:25:36,790 --> 00:25:38,050 গ্রীষ্মকালীন ছুটিতে তুই কী করলি? 243 00:25:38,050 --> 00:25:39,140 পুরো সময় কাজ করছি। 244 00:25:39,140 --> 00:25:40,280 পুরো সময়? 245 00:25:45,250 --> 00:25:47,420 এভাবে হাইস্কুলের দিনগুলা একা একা কাটানো যায়। 246 00:25:47,420 --> 00:25:49,900 স্কুল, চাকুরি, কাজকর্ম। স্কুল, চাকুরি, কাজকর্ম। 247 00:25:49,900 --> 00:25:51,320 আমি মাঝেমাঝে স্কুল কামাইও করছি! 248 00:25:51,320 --> 00:25:54,400 এখন কথাটা যখন উঠলই, ইদানিং তুই খুব দেরি করিস, আকিযুকি। 249 00:25:54,400 --> 00:25:56,990 হ্যাঁ, এই ছেলেকে বৃষ্টির সময় কখনোই ১ম পিরিয়ডে খুঁজে পাওয়া যায় না। 250 00:25:56,990 --> 00:25:59,740 আমার কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আমি বৃষ্টির দিন কালে সাবওয়েতে উঠতে পারি না। 251 00:25:59,740 --> 00:26:00,870 হইছে আর বলা লাগবে না। 252 00:26:09,610 --> 00:26:10,900 ইয়ুকিনো ম্যাম? 253 00:26:12,940 --> 00:26:14,400 ম্যাম! 254 00:26:17,030 --> 00:26:18,050 সাতো... 255 00:26:18,050 --> 00:26:18,890 ইয়ুকিনো ম্যাম... 256 00:26:18,890 --> 00:26:20,010 সাতো, পরে বাকি কথা বলো। 257 00:26:20,010 --> 00:26:20,930 ইয়ুকিনো ম্যাম! 258 00:26:20,700 --> 00:26:22,000 তোমরা সবাই এখন যাও। 259 00:26:21,460 --> 00:26:22,510 আমি দুঃখিত। 260 00:26:23,100 --> 00:26:24,680 আমি এখানে ৫ম পিরিয়ডের পর পর্যন্ত থাকব। 261 00:26:24,680 --> 00:26:26,350 তারপর, আমি... 262 00:26:30,290 --> 00:26:33,210 ইয়ুকিনো ম্যাম স্কুলে এসেছে? 263 00:26:38,470 --> 00:26:41,140 তুই ইয়ুকিনো ম্যামের পদত্যাগের ব্যাপারে জানিস না? 264 00:26:41,470 --> 00:26:44,720 না। আমি তো তাকে চিনতামও না। 265 00:26:45,810 --> 00:26:48,980 তোর কাছে বুড়ো তাকেহারা আছে, তাই না? 266 00:26:49,650 --> 00:26:53,210 ইয়ুকিনো ম্যামের সাথে ৩য় বর্ষের ছাত্রীদের একটা ঝামেলা সবসময়ই ছিল। 267 00:26:57,720 --> 00:27:00,720 হ্যাঁ, কিন্তু ইয়ুকিনো ম্যাম তো দোষের কিছু করেননি। 268 00:27:01,660 --> 00:27:04,720 কার বয়ফ্রেন্ড জানি ইয়ুকিনো ম্যামের প্রেমে পড়েছিল, 269 00:27:04,720 --> 00:27:08,310 আর প্রতিশোধ নেওয়ার জন্য সবাই তার সাথে খারাপ ব্যবহার করে। 270 00:27:08,310 --> 00:27:10,540 তারা বিভিন্ন গুজব ছড়ায়, এমনকি তাঁর বাবা-মার কানে এগুলা যায়। 271 00:27:10,540 --> 00:27:13,270 জল এতদূর গড়ায় যে তিনি স্কুলে আসাই বন্ধ করে দেন। 272 00:27:15,750 --> 00:27:21,360 ইয়ুকিনো ম্যাম একটু বেশিই ভালো মানুষ। তাঁর সোজা পুলিশের কাছে যাওয়া উচিৎ ছিল। 273 00:27:21,760 --> 00:27:24,660 আমরা ইতোও স্যারকে বারবার বলছি! 274 00:27:24,660 --> 00:27:27,850 কিন্তু তিনি লোকজনের সামনে স্কুলের জন্য কোনো ঝামেলা করতে চাননি। 275 00:27:31,480 --> 00:27:33,190 হেই, কী হলো? 276 00:27:34,440 --> 00:27:36,690 ওই সিনিয়ররা... 277 00:27:38,690 --> 00:27:40,470 তাদের নাম জানিস? 278 00:27:49,080 --> 00:27:51,500 ইয়ুকিনো ম্যাম! 279 00:27:58,880 --> 00:28:00,740 ও আসলেই বলদ। 280 00:28:00,740 --> 00:28:02,160 তুই খুবই নিষ্ঠুর। 281 00:28:02,160 --> 00:28:05,160 কিন্তু, তুই ঠিকই ওরে ঠেকায়া আসছস। 282 00:28:13,730 --> 00:28:15,040 কী দরকার রে, ভগলু? 283 00:28:15,040 --> 00:28:16,380 তুমিই কি আইযাওয়া? 284 00:28:16,380 --> 00:28:17,670 একজন প্রশংসক? 285 00:28:18,730 --> 00:28:20,070 তুই কে রে? 286 00:28:21,860 --> 00:28:24,220 মনে হচ্ছে ইয়ুকিনো ম্যাম পদত্যাগ করছেন। 287 00:28:24,220 --> 00:28:25,010 হাহ? 288 00:28:25,490 --> 00:28:28,430 মনে হয় আমি ওই নষ্টা মহিলার কোনো চিন্তা করি। 289 00:28:30,410 --> 00:28:31,870 এই শালা নিজেরে কী ভাবে? 290 00:28:32,750 --> 00:28:34,250 হাহ? এটা কী? 291 00:28:36,250 --> 00:28:37,920 কী চাস তুই? 292 00:28:43,430 --> 00:28:44,740 চল, কোনো শিক্ষককে বলি... 293 00:28:44,740 --> 00:28:46,580 এই ছোকরাকে তো কখনো দেখিনি। 294 00:28:46,580 --> 00:28:49,570 কে রে তুই? ওই বুড়ি ডাইনির পিছে পড়ে আছিস? 295 00:28:49,570 --> 00:28:52,740 কী এক আবাল! ও কি জানে যে তার বয়স কত? 296 00:28:52,740 --> 00:28:55,420 বেচারা। ওর উপর মনে হয় জাদু করছে। 297 00:28:55,420 --> 00:28:57,990 যদিও সে এখন তার সাথে প্রেম করতেই পারে। 298 00:28:57,990 --> 00:29:00,260 ও যখন আর কোনো শিক্ষকই না। 299 00:29:00,260 --> 00:29:01,260 একদম। 300 00:29:01,260 --> 00:29:03,030 তোর উচিৎ আমাদের ধন্যবাদ দেওয়া। 301 00:29:29,930 --> 00:29:32,330 আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছি। 302 00:30:19,520 --> 00:30:23,840 একটা ক্ষীণ বজ্রধ্বনি 303 00:30:23,840 --> 00:30:25,500 যদি তারপরও বৃষ্টি না নামে 304 00:30:25,500 --> 00:30:26,930 আমি রব এখানে 305 00:30:26,930 --> 00:30:28,490 তোমারই সাথে 306 00:30:33,290 --> 00:30:35,870 হ্যাঁ, এটাই সঠিক জবাব। 307 00:30:36,870 --> 00:30:40,170 এটাই সঠিক উত্তর সেই টানকা কবিতার যেটা আমাদের প্রথম দেখায় শুনিয়েছিলাম। 308 00:30:42,090 --> 00:30:45,710 যদি বৃষ্টি নামে, তুমি কি এখানেই থাকবে? 309 00:30:46,260 --> 00:30:48,020 এ ছন্দের জবাবে,আমি বলব... 310 00:30:48,020 --> 00:30:51,550 যদিও বা বৃষ্টি না নামে, আমি থাকব এখানে। 311 00:30:52,220 --> 00:30:55,850 এটা সম্ভ্রান্ত জাপানি সাহিত্য বইয়ে ছিল। 312 00:30:58,560 --> 00:31:00,600 ইয়ুকিনো ম্যাম... 313 00:31:03,730 --> 00:31:05,500 আমি দুঃখিত... 314 00:31:05,500 --> 00:31:09,300 ভেবেছিলাম তুমি বুঝতে পারবে যে আমি একজন সাহিত্যের শিক্ষক। 315 00:31:09,740 --> 00:31:13,910 মানে, স্কুলের সবাই আমার ব্যাপারে জানে। 316 00:31:14,370 --> 00:31:17,580 কিন্তু তুমি তো সবসময় তোমার ছোট্ট পৃথিবীতে হারিয়ে থাকতে, তাই না? 317 00:31:19,370 --> 00:31:22,080 হেই, তোমার চেহারার এই হাল কেন? 318 00:31:22,080 --> 00:31:24,320 আমি আপনার মতো অভিনয় করেছিলাম আর খুব বেশি বিয়ার পান করেছিলাম। 319 00:31:24,320 --> 00:31:27,070 তারপর আমি ঘুরতে ঘুরতে ইয়ামানোতে লাইন প্ল্যাটফর্মের উপর পড়ে গেছিলাম। 320 00:31:27,070 --> 00:31:27,650 হায় খোদা! 321 00:31:28,070 --> 00:31:31,720 ইয়ার্কি করছিলাম। আমি মারামারিতে জড়িয়ে গেছিলাম, এই আরকি। 322 00:32:15,430 --> 00:32:18,930 দেখ... মনে হচ্ছে আমরা এইমাত্র সাঁতরিয়ে নদী পাড় হলাম। 323 00:34:05,580 --> 00:34:07,060 আমার মনে হয় আজ... 324 00:34:08,670 --> 00:34:09,750 ...আজ... 325 00:34:11,170 --> 00:34:12,420 ...আমার জীবনের... 326 00:34:13,420 --> 00:34:15,260 ...সবচেয়ে খুশির দিন। 327 00:34:24,270 --> 00:34:25,580 ইয়ুকিনো... 328 00:34:25,580 --> 00:34:26,600 হ্যাঁ? 329 00:34:28,400 --> 00:34:31,920 আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। 330 00:34:53,300 --> 00:34:57,920 ইয়ুকিনো না... ইয়ুকিনো ম্যাম, মনে আছে? 331 00:35:07,060 --> 00:35:09,240 আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি। 332 00:35:09,240 --> 00:35:10,980 আমার এলাকা শিকোকুতে। 333 00:35:11,980 --> 00:35:13,740 আমি কিছুদিন আগেই সিদ্ধান্তটা নিয়েছি। 334 00:35:17,400 --> 00:35:23,660 আমি সেখানে, নিজের পায়ে হাঁটার চেষ্টা করছিলাম । 335 00:35:24,660 --> 00:35:26,290 যদিও আমার খালি পা ছিল... 336 00:35:30,000 --> 00:35:30,960 আর তাই... 337 00:35:33,170 --> 00:35:37,630 তাই আমি সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই, আকিযুকি। 338 00:35:48,850 --> 00:35:52,700 উম, এই কাপড়গুলো পড়তে দেওয়ার জন্য ধন্যবাদ। 339 00:35:52,700 --> 00:35:53,790 আমি এখনি বদলে নিচ্ছি। 340 00:35:54,440 --> 00:35:55,750 কিন্তু তোমার কাপড় তো... 341 00:36:24,050 --> 00:36:27,060 মাফ করবেন... আমি বাড়ি যাচ্ছি। 342 00:36:27,760 --> 00:36:29,890 আপনার আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ। 343 00:37:05,090 --> 00:37:09,610 দুপুরের খাবারগুলো আমার জন্য বানিয়েছিলাম, কিন্তু আমি বেশিই বানিয়েছি। 344 00:37:09,610 --> 00:37:10,580 তাই আপনি যদি... 345 00:37:10,580 --> 00:37:12,780 আমি এখনো ঠিক করিনি এগুলা কার জন্য... 346 00:37:12,780 --> 00:37:13,790 এগুলো মহিলাদের জুতা। 347 00:37:13,790 --> 00:37:16,000 আমি আপনার মতো অভিনয় করেছিলাম আর খুব বেশি বিয়ার পান করেছিলাম। 348 00:37:16,000 --> 00:37:18,630 তারপর আমি ঘুরতে ঘুরতে ইয়ামানোতে লাইন প্ল্যাটফর্মের উপর পড়ে গেছিলাম। 349 00:37:18,630 --> 00:37:21,780 একটা ক্ষীণ বজ্রধ্বনি 350 00:37:21,780 --> 00:37:23,240 যদি তারপরও বৃষ্টি না নামে 351 00:37:23,700 --> 00:37:25,460 আমি রবো এখানে 352 00:37:25,460 --> 00:37:26,950 তোমারই সাথে 353 00:38:21,500 --> 00:38:22,690 উম... 354 00:38:22,690 --> 00:38:27,340 ইয়ুকিনো, আমি আগে যা বলেছিলাম দয়া করে তা ভুলে যাবেন। 355 00:38:28,220 --> 00:38:32,200 আমি ভুল ছিলাম... সবশেষে আমি তোমাকে ঘৃণা করি। 356 00:38:35,770 --> 00:38:38,290 আমাদের প্রথম দেখার পর থেকেই, তুমি এমন একজন ছিলে... 357 00:38:40,150 --> 00:38:41,380 ...যাকে আমার এড়িয়ে চলা উচিৎ ছিল। 358 00:38:43,020 --> 00:38:47,010 সকালবেলা বিয়ার খাওয়া, কিছু সস্তা টানকা কবিতার বুলি আওড়ানো... 359 00:38:48,990 --> 00:38:51,180 সারাদিন ধরে তুমি শুধু অন্যের কথাই শুনে যেতে, 360 00:38:51,180 --> 00:38:53,170 নিজের ব্যাপারে এতটুকু কিছু বলোনি... 361 00:38:53,170 --> 00:38:55,680 তুমি তো জানতেন আমি তোমার একজন ছাত্র, তাই না? 362 00:38:55,680 --> 00:38:57,540 এটা একদম অনুচিত! 363 00:38:58,790 --> 00:39:02,880 যদি আমি জানতাম তুমি একজন শিক্ষক, আমি তোমাকে জু্তার ব্যাপারে কখনোই বলতাম না। 364 00:39:03,210 --> 00:39:05,980 আসলে, তুমি ভাব আমি কোনো কিছুর যোগ্য না! 365 00:39:07,090 --> 00:39:09,600 তাহলে আমাকে কিছু বললে না কেন? 366 00:39:09,600 --> 00:39:13,780 তুমি ভাবতে, এই বাচ্চার আজগুবি কল্পনার কিছুক্ষণ মজা নেওয়া যাক? 367 00:39:14,720 --> 00:39:18,210 বলো, আমি তো কখনোই আমার ইচ্ছায় পৌঁছাতে পারব না।! 368 00:39:18,210 --> 00:39:20,670 বলো, আমি তো কখনো আমার স্বপ্নকে ছুঁতে পারব না! 369 00:39:20,950 --> 00:39:23,270 তুমি তো শুরু থেকেই জানতে! 370 00:39:23,900 --> 00:39:25,880 তাই বলে ফেল! 371 00:39:25,880 --> 00:39:27,130 বলো আমি তোমার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি! 372 00:39:27,130 --> 00:39:28,630 বলো ছোট্ট বাচ্চাদের স্কুলের দিকে দৌড়ানো উচিৎ! 373 00:39:28,630 --> 00:39:30,240 বলো তুমি আমাকে ঘৃণা করো! 374 00:39:31,260 --> 00:39:32,260 তুমি... 375 00:39:32,990 --> 00:39:34,810 তুমি সবসময়ই এরকম ছিলে। 376 00:39:35,160 --> 00:39:37,140 তুমি কখনই কী গুরুত্বপূর্ণ তা বলবে না! 377 00:39:37,380 --> 00:39:39,350 এমন ভাব দেখাতে যেন এটা তোমার কোনো সমস্যাই ছিল না! 378 00:39:39,350 --> 00:39:42,350 তুমি তোমার সারা জীবন একা ছিলে !! 379 00:39:55,200 --> 00:39:55,910 প্রত্যেক সকালে! 380 00:39:58,850 --> 00:40:03,060 প্রত্যেক সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হতাম... 381 00:40:04,270 --> 00:40:05,980 কিন্তু আমি ভয় পেতাম... 382 00:40:07,110 --> 00:40:08,940 ওই জায়গায়... 383 00:40:10,950 --> 00:40:12,280 আমি যেতে পারতাম না... 384 00:40:12,780 --> 00:40:13,720 তুমি... 385 00:40:14,870 --> 00:40:18,750 তুমি... আমাকে বাঁচিয়েছ! 386 00:40:20,460 --> 00:40:30,130 🎶অনেক অব্যক্ত অনুভূতি নিয়ে বেঁচে ছিলাম আমি, কখনও কথায় প্রকাশ করি নি,🎶 387 00:40:30,130 --> 00:40:39,770 🎶আর এক বর্ষার রাতে তোমাকে আমার বুকে জড়িয়ে রেখেছিলাম🎶 388 00:40:41,310 --> 00:40:50,010 🎶রাস্তার ফ্লাইয়ার এবং ভাঙা ল্যাম্প, সবাই ছুটে আসছিল🎶 389 00:40:51,210 --> 00:41:00,700 🎶দোষী নও তুমি, দোষী হলাম আমি। আমি আমার আবেগকে আড়াল করতে পারিনি🎶 390 00:41:01,980 --> 00:41:11,460 🎶মেয়ে, তুমি একটি নির্জন স্টেশনের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করেছিলে🎶 391 00:41:12,670 --> 00:41:17,820 🎶মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছো সে দিকে খেয়াল না করে🎶 392 00:41:17,820 --> 00:41:22,790 🎶কর্দমময় জল তোমার চোখে চলে যাওয়ায় তোমার নজর ঘোলাটে হয়ে যায়,🎶 393 00:41:23,080 --> 00:41:28,000 🎶পিছনের সরু গলিগুলিতে সকাল দ্রুত আসে, তাই আমাকে এখনই তোমাকে ধরে রাখতে হবে🎶 394 00:41:28,360 --> 00:41:33,920 🎶বলতে, "চলে যেয়ো না, চলে যেয়ো না,"🎶 395 00:41:33,920 --> 00:41:38,180 গ্রীষ্মকাল শেষ হলো, আর শীতের কাপড় পড়ার সময় এলো। 396 00:41:38,870 --> 00:41:41,310 আমি ফাইনালে মারাত্মক খারাপ নম্বর পেলাম। 397 00:41:41,870 --> 00:41:44,810 আমি যে কত দামি দামি চামড়া নষ্ট করলাম, তা একমাত্র খোদাই ভালো জানে। 398 00:41:45,010 --> 00:41:47,480 শীতের ছুটিতেও আমি পার্ট-টাইম কাজ করলাম। 399 00:41:47,680 --> 00:41:50,520 আর প্রতিবার আমার পোষাকে একটা করে আবরণ যোগ করলাম, 400 00:41:50,520 --> 00:41:54,240 আমি ভাবতে লাগলাম... "সে কেমন আছে?" 401 00:41:54,380 --> 00:41:59,690 🎶আমার আর পর্যাপ্ত শক্তি নেই🎶 402 00:41:59,690 --> 00:42:03,880 🎶অশ্রু দিয়ে উৎসারিত আকাশে দখল করতে🎶 403 00:42:04,140 --> 00:42:13,400 🎶আমার নির্বিক হৃদয় দ্বারা কষ্ট অনুভব না করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী🎶 404 00:42:15,240 --> 00:42:24,800 🎶মেয়ে, বৃষ্টিতে ভেজা অবস্থায়, এক মুহুর্তের জন্য তুমি আমার চোখের দিকে তাকালে🎶 405 00:42:25,750 --> 00:42:31,070 🎶মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছি সে দিকে খেয়াল না করে🎶 406 00:42:31,070 --> 00:42:36,200 🎶গান গাইতে গাইতে, আমি তোমার পিছু পিছু হাটছি🎶 407 00:42:36,200 --> 00:42:41,400 🎶আমি তোমাকে অনেক বেশি জানি, ঠিক রাতের মতো যখন আমরা প্রথম ঝগড়া করেছিলাম,🎶 408 00:42:41,400 --> 00:42:47,380 🎶বলতে, "চলে যেয়ো না, চলে যেয়ো না,"🎶 409 00:42:50,000 --> 00:43:05,000 বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ। সাবটাইটেল ভালো লাগলে গুড রেটিং ও ফিডব্যাক কাম্য। 410 00:43:07,540 --> 00:43:12,770 🎶আমি যখন গেট থেকে বের হই আর আমার শার্টের কাঁধ শুকনো থাকে,🎶 411 00:43:12,770 --> 00:43:17,090 🎶তোমার শহরে আর বেশি বৃষ্টি হয় না🎶 412 00:43:17,350 --> 00:43:21,910 🎶বর্তমান শুধু আগামীকালের মধ্যেই বহমান🎶 413 00:43:21,910 --> 00:43:26,850 🎶এভাবেই তুমি আর আমি কখনই শেষ করতে পারি না🎶 414 00:43:28,480 --> 00:43:39,030 🎶মেয়ে, এমনকি এখনো, তুমি একটা ছোট্ট ছাতাও খোলো না...🎶 415 00:43:41,490 --> 00:43:46,700 🎶মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছো সে দিকে খেয়াল না করে🎶 416 00:43:46,700 --> 00:43:51,980 🎶কর্দমময় জল তোমার চোখে চলে যাওয়ায় তোমার নজর ঘোলাটে হয়ে যায়,🎶 417 00:43:51,980 --> 00:43:57,140 🎶পিছনের সরু গলিগুলিতে সকাল দ্রুত আসে, তাই আমাকে এখনই তোমাকে ধরে রাখতে হবে🎶 418 00:43:57,140 --> 00:44:02,400 🎶বলতে, "চলে যেয়ো না, চলে যেয়ো না,"🎶 419 00:44:02,400 --> 00:44:07,660 🎶মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছি সে দিকে খেয়াল না করে🎶 420 00:44:07,660 --> 00:44:12,780 🎶গান গাইতে গাইতে, আমি তোমার পিছু পিছু হাটছি🎶 421 00:44:12,780 --> 00:44:18,040 🎶আমি তোমাকে অনেক বেশি জানি, ঠিক রাতের মতো যখন আমরা প্রথম ঝগড়া করেছিলাম,🎶 422 00:44:18,040 --> 00:44:24,480 🎶বলতে, "চলে যেয়ো না, চলে যেয়ো না,"🎶 423 00:45:03,680 --> 00:45:10,350 চিঠিটা অনেক বড় হয়ে গেছে যেটা আমি টেরও পাইনি। পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। আশা করি তুমি ভালো আছ, আকিযুকি। দোয়া করি বসন্তের উষ্ণ দিনগুলো যেন তাড়াতাড়ি আসে। - ইয়ুকারি ইয়ুকিনো। 424 00:45:21,420 --> 00:45:26,760 আমি চেষ্টা করছিলাম একা হাঁটতে। আমি এখন বিশ্বাস করি। 425 00:45:28,100 --> 00:45:32,100 একদিন, যখন আমি নিজে থেকে অনেক দূরে চলতে পারবো... 426 00:45:34,350 --> 00:45:35,900 ...আমি তাকে দেখতে যাব।