1 00:00:02,002 --> 00:00:04,087 আগে যা ঘটেছিল: 2 00:00:06,131 --> 00:00:09,634 এখন, এটাই সবচেয়ে জরুরি। 3 00:00:15,599 --> 00:00:17,892 তুমি এই দ্বীপে কীভাবে এসেছিলে? 4 00:00:17,976 --> 00:00:21,312 পাথরে ধাক্কা খেয়েছিলো, নোঙর ফেলতে বাধ্য হলাম। 5 00:00:39,873 --> 00:00:42,166 এক সেকেন্ড, কী চাচ্ছ? 6 00:00:45,546 --> 00:00:48,297 - তুমি স্নোবল বানাতে চাও? - বাঁশটা শক্ত করে ধরো। 7 00:00:50,551 --> 00:00:51,634 মনে হয়। 8 00:00:52,136 --> 00:00:53,511 - হেই। - হেই। 9 00:00:53,595 --> 00:00:55,847 - কী অবস্থা? - এই যে অবস্থা। 10 00:00:55,931 --> 00:00:58,558 যতক্ষণ পর্যন্ত এটাকেও কেউ নষ্ট করে না ফেলে। 11 00:00:58,642 --> 00:01:00,768 আমি লোকজনকে বলেছি চব্বিশ ঘন্টা পাহারা দিতে। 12 00:01:00,853 --> 00:01:03,980 কেউ এর কাছে যাবে না, পুড়ানোর ইচ্ছা থাকুক বা না থাকুক। 13 00:01:04,064 --> 00:01:06,649 আমি ভাবছিলাম, এখান দিয়ে পার হওয়া কোনো জাহাজ যে 14 00:01:06,734 --> 00:01:09,068 এই ভেলাটা দেখবে, তার আশা ক্ষীণ। 15 00:01:09,153 --> 00:01:11,571 আমরা একটা বিপদসংকেত পাঠাতে পারি, 16 00:01:11,655 --> 00:01:14,198 কাছাকাছি যাওয়া কোনো জাহাজের উদ্দেশ্যে, SOS এর মতো। 17 00:01:14,283 --> 00:01:17,910 আমি সাইদকে জিজ্ঞেস করবো, কিন্তু ও এটা বানাতে পারলেও 18 00:01:17,995 --> 00:01:20,288 সেটা চালু করবে কী দিয়ে? 19 00:01:20,372 --> 00:01:23,249 সাইদ না বলেছিল যে, ঐ পাগল ফ্রেঞ্চ মহিলাটার কাছে ব্যাটারি আছে? 20 00:01:25,586 --> 00:01:28,379 - অবশ্যই না। - আমি তোমাকে যেতে বলছি না। 21 00:01:28,464 --> 00:01:29,964 - আমি একাজ করবো। - না। 22 00:01:30,048 --> 00:01:32,175 - আমরা শুধু চেষ্টা করছি ... - তোমার কী মনে হয়? 23 00:01:32,259 --> 00:01:34,469 এমন একটা জিনিস ও অচেনা এক লোককে দিয়ে দেবে? 24 00:01:34,553 --> 00:01:38,139 ওকে খুঁজে দাও শুধু, তাহলেই হবে। 25 00:01:38,223 --> 00:01:40,600 আমি ওর ক্যাম্পে গিয়েছিলাম অজ্ঞান অবস্থায়। 26 00:01:40,684 --> 00:01:43,603 পালাবার সময়ে আমার মাথা ঠিক ছিল না। আমি ওকে খুঁজে বের করতে পারবো না। 27 00:01:43,687 --> 00:01:45,688 ভাইরে, পারবে না? নাকি চাও না? 28 00:01:46,690 --> 00:01:49,442 সাইদ দ্যাখো, তোমার কাছে ওর ম্যাপ আর কাগজপত্র আছে। 29 00:01:49,526 --> 00:01:51,944 তোমার ধারণা ছিল ওগুলো কোনোকিছুর দিকে নির্দেশ করছে। 30 00:01:52,029 --> 00:01:54,572 - আমি ভুল ভেবেছিলাম। - হয়তো ওগুলো ওর দিকে নির্দেশ করছে। 31 00:01:54,656 --> 00:01:56,699 আমি জানি না কাগজপত্রগুলোর মানে কী! 32 00:01:56,784 --> 00:01:59,452 এগুলো তার অশান্ত মনের প্রকাশ হতে পারে। 33 00:01:59,536 --> 00:02:01,829 গানের কলি কিংবা সমীকরণ হতে পারে! 34 00:02:07,044 --> 00:02:08,920 এই ম্যাপ যদি ওর দিকে নির্দেশ করে, 35 00:02:09,004 --> 00:02:11,964 তাহলে তুমি জানো যে ও এখানে থাকে। 36 00:02:12,049 --> 00:02:15,301 ও এটাকে একটা নাম দিয়েছে। টেরিটয়ার ফঁসে। 37 00:02:15,385 --> 00:02:16,719 শ্যানন এটা অনুবাদ করেছে। 38 00:02:16,804 --> 00:02:21,599 এর মানে "অন্ধকার এলাকা"। এরকম নামের একটা জায়গায় যেতে চাও? 39 00:02:21,683 --> 00:02:24,811 - তারমানে তুমি সাহায্য করবে না? - সেটা বলিনি। 40 00:02:24,895 --> 00:02:28,856 বিপদসংকেত দেবার বিকনটা বানাবো আমি। কিন্তু আরেকটা পাওয়ার সোর্স খোঁজো। 41 00:02:28,941 --> 00:02:32,610 - ককপিটের কিছু। - আমরা ককপিটে যাবো না। 43 00:02:39,493 --> 00:02:42,245 হিউগো, তুমি ওখানে কী করছ? 44 00:02:42,329 --> 00:02:45,957 - ...যখন ওটা কেটে .. - একটা জিনিস দেখছিলাম। 45 00:02:46,041 --> 00:02:49,502 আশা করি স্বল্পবসনা মডেলদের দেখছ না। 46 00:02:49,586 --> 00:02:51,212 দ্যাখো মা, এ নিয়ে কথা হয়েছে আগেও। 47 00:02:51,296 --> 00:02:54,549 আমাকে এখানে থাকতে দিতে চাইলে, আমাকে প্রাইভেসি দিতে হবে। 48 00:02:55,259 --> 00:02:56,717 আর আমি ওসব দেখছি না। 49 00:02:59,096 --> 00:03:02,640 তোমার অবস্থাটা দ্যাখো। আজকে শনিবার রাত। 50 00:03:02,724 --> 00:03:06,686 অথচ একজন প্রাপ্তবয়স্ক লোক বাসায় বসে টিভি দেখে সময় কাটাচ্ছে। 51 00:03:06,770 --> 00:03:10,106 তোমার বাইরে বেড়াতে যাওয়া উচিত, ভালো একটা মেয়েকে বিয়ে করা উচিত। 52 00:03:10,190 --> 00:03:11,524 এক্ষুণি গিয়ে করছি। 53 00:03:11,608 --> 00:03:14,402 স্বাস্থ্যকর খাবার খাও, মোটা হয়ে যাচ্ছ। 54 00:03:14,486 --> 00:03:17,196 ...মেগা নম্বর ৪২ এর সাথে। 55 00:03:20,242 --> 00:03:23,744 তাহলে আজকে মেগা লটারির নম্বরগুলো হলো, 56 00:03:23,829 --> 00:03:29,083 4, 8, 15, 16 এবং 23, 57 00:03:29,167 --> 00:03:31,335 সাথে মেগা নম্বর 42। 58 00:03:31,420 --> 00:03:34,130 যাদের কাছে এই নম্বরগুলো আছে, তারা জিতেছেন, 59 00:03:34,214 --> 00:03:37,008 নইলে এই প্রায় রেকর্ডভাঙা জ্যাকপটটা ভাগাভাগি করা হবে। 60 00:03:37,092 --> 00:03:41,304 এটাই হয়েছে মনে হয়, মেরি জো। পরপর ষোল সপ্তাহ আমরা কোনো বিজয়ী পেলাম না। 60 00:03:47,092 --> 00:03:53,304 অনুবাদে -কুদরতে জাহান 60 00:03:54,092 --> 00:04:01,304 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 61 00:04:13,045 --> 00:04:14,086 হাই। 62 00:04:17,007 --> 00:04:18,549 জেগে আছ? 63 00:04:18,634 --> 00:04:20,927 আমি নিজেই সেটা ভাবছিলাম। 64 00:04:23,639 --> 00:04:25,681 ঐ ফ্রেঞ্চ মহিলা এগুলো লিখেছে? 65 00:04:26,350 --> 00:04:29,060 হার্লি, এই মাঝরাতে কী চাও? 66 00:04:29,144 --> 00:04:32,104 কিছু না, ঘুমাতে পারছিলাম না। 67 00:04:32,189 --> 00:04:34,941 আর কৌতুহল জাগলো। 68 00:04:35,025 --> 00:04:36,734 তুমি আর শ্যানন, 69 00:04:36,818 --> 00:04:39,946 তোমরা এসবের মানে বোঝার চেষ্টা করছ, 70 00:04:40,030 --> 00:04:42,990 আর আমি ভাবছিলাম ... 71 00:04:43,075 --> 00:04:46,494 ...তোমরা কি এর মানে বুঝে গেছ? 72 00:04:47,788 --> 00:04:50,247 - কীসের মানে? - জানি না। 73 00:04:50,332 --> 00:04:53,334 এই সংখ্যাগুলো ও কয়েকবার করে লিখেছে। 74 00:04:55,420 --> 00:04:56,837 এগুলোর মানে কী হতে পারে? 75 00:04:59,758 --> 00:05:02,969 ভেবেছিলাম এগুলো কোনোকিছুর স্থানাঙ্ক। 76 00:05:03,053 --> 00:05:05,137 স্থানাঙ্ক, হ্যাঁ। 77 00:05:06,556 --> 00:05:09,767 কিন্তু তুমি যেদিন প্রথম ফ্রেঞ্চ মহিলাটাকে খুঁজে পেলে, 78 00:05:09,851 --> 00:05:12,770 তখন বলেছিলে যে একটা তারের মতো কিছু সৈকতে দেখেছ। 79 00:05:12,854 --> 00:05:14,814 তুমি ওটাকে অনুসরণ করে ওর কাছে গেছ। 80 00:05:14,898 --> 00:05:18,109 না, ওটাকে অনুসরণ করে ওর পাতা একটা ফাঁদের কাছে গেছি। 81 00:05:18,193 --> 00:05:20,194 কিন্তু ওর আস্তানা নিশ্চয়ই কাছেই ছিল? 82 00:05:21,822 --> 00:05:25,074 - রোশোকে নিয়ে তোমার এত আগ্রহ কেন? - আগ্রহ না। 83 00:05:25,158 --> 00:05:27,493 এমনি বলছিলাম। 84 00:05:27,577 --> 00:05:29,745 তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। 85 00:05:31,081 --> 00:05:32,415 শুভরাত্রি। 86 00:05:44,094 --> 00:05:45,177 হ্যাঁ, তোমাকেও। 87 00:05:45,262 --> 00:05:48,264 তুমি কীভাবে জেতা নম্বরগুলো পেলে? 88 00:05:49,891 --> 00:05:53,394 কীভাবে যেন আমার কাছে চলে এলো। 89 00:05:53,478 --> 00:05:57,523 - তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে না? - ওহ, হ্যাঁ, আচ্ছা। 90 00:05:57,607 --> 00:06:01,402 এই অপরূপা হলেন আমার মা, কারমেন। এদিকে এসো, মা। 91 00:06:02,070 --> 00:06:05,406 এরা হলো আমার ভাই ডিয়েগো আর তার স্ত্রী লিসা। 92 00:06:05,490 --> 00:06:07,575 - আমরা বড়লোক! - দারুণ, মামা 93 00:06:07,659 --> 00:06:09,744 ওর কথায় কান দেবেন না, ও একটা বুদ্ধু ... 94 00:06:10,871 --> 00:06:14,081 এনার সাথে আপনাদের দেখা করাই লাগবে। আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। 95 00:06:14,166 --> 00:06:18,878 আমার দাদা, টিটো। উনি তিনটা কাজ করেন ... 96 00:06:18,962 --> 00:06:21,213 - কতদিন ধরে, দাদা? - ৫২ বছর। 97 00:06:21,298 --> 00:06:22,548 বাহান্ন বছর! 98 00:06:22,632 --> 00:06:26,135 ওনার বয়স ৭০, জীবনে একবারই ছুটি পেয়েছিলেন, 99 00:06:26,219 --> 00:06:29,221 চারবছর আগে যখন ওনার বুকে পেসমেকার বসানো হয়েছিল, তখন। 100 00:06:29,306 --> 00:06:33,684 আমি টাকা পেয়ে প্রথমেই ওনাকে দেবো, যাতে উনি ওনার প্রাপ্য বিশ্রামটা পান। 101 00:06:33,769 --> 00:06:35,603 আমার উদ্দেশ্য এটাই, 102 00:06:35,687 --> 00:06:39,482 আমার কাছের মানুষদের জন্য কিছু করা। 103 00:06:39,566 --> 00:06:42,526 কারণ, ইদানিং আমি আমার পরিবারকে আসলেই খুব জ্বালায় ফেলেছি। 104 00:06:42,611 --> 00:06:45,696 আর এভাবে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো। 105 00:06:45,781 --> 00:06:50,409 হয়তো আমার মাকে নতুন একটা বাড়িও কিনে দিতে পারবো। 106 00:06:50,494 --> 00:06:53,746 হয়তো আমার দাদা তার ক্রুজ থেকে ফিরে আসার পর, 107 00:06:53,830 --> 00:06:58,501 আমরা আমাদের সারাজীবনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। 108 00:07:01,296 --> 00:07:02,797 দাদা? 109 00:07:08,428 --> 00:07:10,096 - হেই। - আমি কিছু করছি না। 110 00:07:10,180 --> 00:07:11,597 কী? 111 00:07:13,183 --> 00:07:15,101 - কী? - সুপ্রভাত বললাম শুধু। 112 00:07:16,061 --> 00:07:17,686 ওহ, আচ্ছা। 113 00:07:17,771 --> 00:07:18,896 সুপ্রভাত। 114 00:07:19,856 --> 00:07:21,774 - দুঃখিত। - কোথাও যাচ্ছিলে নাকি? 115 00:07:21,858 --> 00:07:23,150 আমি? না। 116 00:07:25,445 --> 00:07:27,363 বেশ ... 117 00:07:28,782 --> 00:07:30,699 ...ভাবলাম একটু হেঁটে আসি। 118 00:07:31,701 --> 00:07:34,787 হয়তো মাছ ধরার নতুন কিছু জায়গা পেয়ে যাবো। 119 00:07:34,871 --> 00:07:36,497 - আমি সাথে আসছি। - দরকার নেই। 120 00:07:36,581 --> 00:07:38,290 আমার একটু খোলামেলা জায়গায় ঘোরা দরকার। 121 00:07:38,375 --> 00:07:41,710 ভাইরে, আমি আসলে একটু একা থাকতে চাচ্ছিলাম। 122 00:07:42,796 --> 00:07:43,921 নিশ্চয়ই। 123 00:07:53,390 --> 00:07:56,016 আমি বড়সড় মানুষ তো, বেশি পিপাসা পায়। 124 00:07:57,018 --> 00:07:58,269 হ্যাঁ। 125 00:07:59,688 --> 00:08:00,771 আচ্ছা, ঠিক আছে। 126 00:08:08,613 --> 00:08:12,158 ক্লেয়ার, তোমার হাতে একটু সময় আছে? 127 00:08:12,909 --> 00:08:14,952 - হ্যাঁ। - তুমি কি আমার ছোট একটা প্রজেক্টে 128 00:08:15,036 --> 00:08:16,787 সময় দিতে পারবে? 129 00:08:16,872 --> 00:08:18,497 - আমি? - হ্যাঁ। 130 00:08:18,582 --> 00:08:22,001 আমি একটা জিনিস বানাচ্ছিলাম, আরেকজন হলে ভালো হত। 131 00:08:22,085 --> 00:08:25,254 আমার পেটে নয় মাসের বাচ্চা। সৈকতে হাল্কা পায়ে হাঁটতেই অবস্থা খারাপ! 132 00:08:25,338 --> 00:08:26,589 তুমি একটা স ধরতে পারবে? 133 00:08:29,885 --> 00:08:32,303 - আচ্ছা। - তোমার হাত সামনে পেছনে নিতে পারবে? 134 00:08:34,431 --> 00:08:36,515 - হয়তো। - তাহলেই চলবে। 135 00:08:37,267 --> 00:08:38,475 এসো। 136 00:08:41,062 --> 00:08:42,438 আচ্ছা। 137 00:08:48,111 --> 00:08:51,488 আমরা আসলে কী বানাবো? 138 00:08:54,618 --> 00:08:55,701 কোথায় এটা? 139 00:08:58,747 --> 00:09:01,749 - কোনটা? - ম্যাপটা। এটা দিয়ে ওকে খুঁজে পাবে না। 140 00:09:01,833 --> 00:09:03,542 - আমার কাছে নেই। - আরো খারাপ হলো, 141 00:09:03,627 --> 00:09:06,545 তুমি নিজে খারাপ কাজগুলো করো না। হার্লিকে দিয়ে করাও। 142 00:09:06,630 --> 00:09:08,547 এক মিনিট। হার্লি? 143 00:09:08,632 --> 00:09:11,550 ও কাল রাতে আমার গুহায় এসেছিল। রোশোর কথা জিজ্ঞেস করছিল। 144 00:09:11,635 --> 00:09:14,720 রোশো কী সংখ্যা লিখেছে, আমি কীভাবে ওকে খুঁজে পেলাম, এসব। 145 00:09:17,891 --> 00:09:20,184 তুমি এর ব্যাপারে কিছু জানো না, না? 146 00:09:21,978 --> 00:09:24,480 চার্লি, তুমি হার্লিকে দেখেছ? 147 00:09:25,440 --> 00:09:28,150 কয়েক ঘন্টা আগে। হাঁটার প্রস্তুতি নিচ্ছিল। 148 00:09:28,235 --> 00:09:29,902 পাগলের মতো আচরণ করছিল। 149 00:09:31,655 --> 00:09:33,572 খোদা, ও রোশোকে ধরতে গেছে। 150 00:09:34,908 --> 00:09:39,119 - তুমি কখন ফিরবে? - ওকে ধরতে পারলে সন্ধ্যার আগেই। 151 00:09:39,204 --> 00:09:40,496 কেন? 152 00:09:40,997 --> 00:09:42,331 আমাকে নিয়ে চিন্তা হচ্ছে? 153 00:09:43,875 --> 00:09:44,959 যদি বলি হ্যাঁ? 154 00:09:47,671 --> 00:09:49,255 সাইদ! 155 00:09:49,339 --> 00:09:50,589 তুমি রেডি? 156 00:09:56,304 --> 00:09:58,389 আমার কিছু হবে না। 157 00:10:18,243 --> 00:10:20,286 হিউগো, একটু আস্তে। 158 00:10:20,370 --> 00:10:22,663 ওহ, দুঃখিত। 159 00:10:25,667 --> 00:10:28,794 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি জানো আমি সারপ্রাইজ পছন্দ করি না। 160 00:10:28,878 --> 00:10:30,963 তোমার এটা পছন্দ হবে, মা। 161 00:10:31,047 --> 00:10:33,716 এতকিছুর মধ্যে দিয়ে গেছ তুমি ... 162 00:10:33,800 --> 00:10:35,259 ...দাদার মতো... 163 00:10:38,888 --> 00:10:42,725 শেষকৃত্যের দিনে ফাদার অ্যাগুইলার মাথায় বাজ পড়লো। 164 00:10:43,893 --> 00:10:45,519 হায়রে, ঝড়টা খুবই অদ্ভুত ছিল। 165 00:10:46,187 --> 00:10:52,651 - আর লিসা ডিয়েগোকে ছেড় ওয়েট্রেসটার কাছে চলে যাবার পরে ডিয়েগো বাড়িতে ফিরলো। - ওই বেশ্যার কথা আর বোলো না। 167 00:10:52,736 --> 00:10:55,571 বলছি আরকি, তোমার ভালো কিছু পাওয়া উচিত। 168 00:11:00,785 --> 00:11:03,078 জানো, 169 00:11:03,163 --> 00:11:05,581 লটারিটা জেতার পর থেকে ... 170 00:11:07,125 --> 00:11:09,668 ...দুর্ভাগ্য যেন আমাদের পিছে লেগেই আছে। 171 00:11:10,587 --> 00:11:12,421 মনে হচ্ছে, 172 00:11:12,505 --> 00:11:14,298 টাকাটা যেন অভিশপ্ত। 173 00:11:15,592 --> 00:11:18,344 ওসব বললে গোনাহ হবে। আমরা ক্যাথলিক। 174 00:11:18,428 --> 00:11:21,972 - আমরা অভিশাপে বিশ্বাস করি না। - মা, বলছি কেবল। 175 00:11:24,434 --> 00:11:26,977 আচ্ছা, আমরা পৌঁছে গেছি প্রায়। এটা চোখে দাও। 176 00:11:43,036 --> 00:11:46,038 - এটা পরতে হবে কেন? - তোমার হাতটা দাও, সাবধানে। 177 00:11:46,122 --> 00:11:47,915 - সাবধানে। - নামলাম। 178 00:11:47,999 --> 00:11:49,958 কিছু দেখতে পাচ্ছি না। 179 00:11:51,294 --> 00:11:54,505 এখন চোখের পট্টি খোলো, 180 00:11:54,589 --> 00:11:57,633 এখন তোমার স্বপ্নের বাড়িটা দেখো। 181 00:11:57,717 --> 00:11:59,510 আমার গোড়ালি! 182 00:11:59,969 --> 00:12:02,137 চোখের পট্টি খুলতে বললাম না! 183 00:12:02,222 --> 00:12:04,681 আমার চোখে ওটা দিয়েছিলে কেন? 184 00:12:08,269 --> 00:12:09,812 ধোয়ার গন্ধ? 185 00:12:11,231 --> 00:12:12,898 সর্বনাশ! 186 00:12:12,982 --> 00:12:14,441 দাঁড়াও। 911 এ ফোন করি। 187 00:12:14,526 --> 00:12:16,985 ওদের বলো যে আমার গোড়ালি ভেঙেছে। 188 00:12:26,246 --> 00:12:28,455 ফোনটা ফেলো। গাড়িটা থেকে দূরে যাও। 189 00:12:28,540 --> 00:12:30,582 - বাড়িতে আগুন। - নেভান! জলদি! 190 00:12:30,667 --> 00:12:32,042 পেছন ফেরো। 191 00:12:36,172 --> 00:12:38,132 অভিশাপ বলে কিছু নেই, না মা? 192 00:12:39,134 --> 00:12:41,009 চুপ করে থাকো। 193 00:12:41,094 --> 00:12:44,430 যা বলবে তা তোমার বিরুদ্ধে উত্থাপন করা হতে পারে। 194 00:13:01,906 --> 00:13:03,699 ফ্রেঞ্চ বেটি! 195 00:13:12,041 --> 00:13:13,750 ভাবলাম, তুমি খুশি হবে। 196 00:13:13,835 --> 00:13:15,461 তোমার প্রতিটা শেয়ারের দাম বেড়েছে। 197 00:13:15,545 --> 00:13:18,464 ফ্লোরিডার ঝড় হবার পরে অরেঞ্জ ফিউচারে 198 00:13:18,548 --> 00:13:20,966 তোমার লগ্নির দাম ধাইঁধাঁই করে বেড়েছে। 199 00:13:21,050 --> 00:13:28,056 তুমি এখন টাস্টিনের একটা বক্স কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক। 201 00:13:28,141 --> 00:13:30,726 - বক্স কোম্পানি? - ওরা বক্স বানায়। 202 00:13:30,810 --> 00:13:33,896 লাভজনক ব্যবসা। বক্স সবারই লাগে। 203 00:13:33,980 --> 00:13:37,316 তা থেকে মনে পড়লো, কানাডায় তোমার স্নিকার কোম্পানি ... 204 00:13:37,400 --> 00:13:40,819 - কানাডায় আমার স্নিকার কোম্পানি আছে? - এখন আর নেই। 205 00:13:40,904 --> 00:13:45,407 - গতমাসে আগুনে পুড়ে গেছে। - তা তো হবেই। 206 00:13:45,492 --> 00:13:48,869 পেপারে পড়েছ হয়তো, ৮ জন মতো মারা গেছে। 207 00:13:48,953 --> 00:13:51,497 সুসংবাদ হলো, আমরা বড় অঙ্কের ইনস্যুরেন্স করেছিলাম। 208 00:13:51,581 --> 00:13:53,457 অনেক টাকা পাবে তুমি। 209 00:13:53,541 --> 00:13:59,672 আর লস অ্যাঞ্জেলসের পুলিশ তোমাকে ভুলবশত গ্রেপ্তার করার কারণে বড় অঙ্কের একটা টাকা দেবে। 211 00:13:59,757 --> 00:14:01,882 কয়েক মাসের মধ্যেই ব্যাঙ্কে তোমার মোট টাকা দ্বিগুণ হয়ে যাবে। 212 00:14:01,966 --> 00:14:05,552 আমি এখনো বুঝছি না পুলিশ তোমাকে ড্রাগ ডিলার ভাবলো কীভাবে? 213 00:14:06,679 --> 00:14:08,096 দুর্ভাগ্য। 214 00:14:08,181 --> 00:14:10,891 তোমার মতো অন্যান্য অনেক লটারিজয়ীও ভাবত যে, 215 00:14:10,975 --> 00:14:14,144 এই টাকা কেবল দুর্ভাগ্য বয়ে আনে। এসবই তোমার কল্পনা। 216 00:14:14,229 --> 00:14:16,730 তুমি কি অভিশাপে বিশ্বাস করো না? 217 00:14:16,814 --> 00:14:18,982 আমি একজন অ্যাকাউনটেন্ট, আমার বিশ্বাস সংখ্যায়। 218 00:14:19,067 --> 00:14:21,527 - ওগুলো পেয়েছিলে কোথায়? - কী? 219 00:14:21,611 --> 00:14:24,363 সংখ্যাগুলো। কী ব্যবহার করেছিলে? কারো জন্মদিন? 220 00:14:24,447 --> 00:14:28,450 - ফোন নম্বর? - এসব কিছু না... 221 00:14:31,704 --> 00:14:32,996 কী? 222 00:14:35,333 --> 00:14:37,209 এটাই তাহলে ব্যাপার। 223 00:14:37,293 --> 00:14:39,586 টাকা না, সংখ্যাগুলো। 224 00:14:39,671 --> 00:14:40,963 সংখ্যাগুলোই অভিশপ্ত। 225 00:14:42,257 --> 00:14:44,383 আমার দিকে এভাবে তাকিও না, আমি পাগল না। 226 00:14:44,467 --> 00:14:46,802 - এটা আসলেই ... - কী বলছ, নিজে শুনেছ? 227 00:14:46,970 --> 00:14:50,681 "সংখ্যাগুলো অভিশপ্ত।" তুমি জানো অভিশাপ বলে ... 228 00:15:04,988 --> 00:15:06,822 আরেকটু জোরে মারতে চাও? 229 00:15:08,449 --> 00:15:12,244 দুঃখিত, সবাইকে বাঁচানোর জন্য একটা ভেলা বানাতে গিয়ে বিরক্ত করছি বুঝি? 230 00:15:12,328 --> 00:15:15,247 - এ মুহূর্তে, হ্যাঁ। - তুমি সাহায্য করছ না কেন? 231 00:15:15,331 --> 00:15:17,416 আরে বোকা, আমি সাহায্য করছি। 232 00:15:17,500 --> 00:15:19,167 আগুন লাগানো লোকদের থেকে পাহারা দিচ্ছি। 233 00:15:19,961 --> 00:15:21,962 ওয়াল্টের কথায় যুক্তি আছে। 234 00:15:22,046 --> 00:15:25,507 তুমিও বুদ্ধি দিতে পারো, টিকেট কেটেছ যেহেতু। 235 00:15:30,221 --> 00:15:33,515 আমি যেভাবে বলেছিলাম, সেভাবে বেঁধেছিলে? আমার কথামতো বাঁধলে 236 00:15:33,600 --> 00:15:35,767 এটা খোলার কথা না। 237 00:15:35,852 --> 00:15:39,521 কী হয়েছে? তোমার সমস্যাটা কী? 238 00:15:42,859 --> 00:15:45,027 ও আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। 239 00:15:46,779 --> 00:15:47,946 ওকে একটু সময় দাও। 240 00:15:50,116 --> 00:15:52,951 আমি ওকে অপমান করেছি। 241 00:15:59,125 --> 00:16:02,544 ভেলাটা যখন ভাসবে, 242 00:16:02,629 --> 00:16:05,213 তখন কি ও ওদের সাথে চলে যাবে। 243 00:16:07,216 --> 00:16:08,717 জানি না। 244 00:16:49,258 --> 00:16:50,634 নড়বে না! 245 00:16:51,844 --> 00:16:54,346 - হেই, তোমরা কী করছ...? - নড়বে না। 246 00:16:54,430 --> 00:16:56,306 তুমি একটা প্রেসার ট্রিগারে দাঁড়িয়ে আছ। 247 00:16:56,391 --> 00:16:59,518 তোমার ভার সরিয়ে নিলে ফাঁদে পড়বে। 248 00:17:04,273 --> 00:17:05,524 আয় হায়। 249 00:17:07,610 --> 00:17:10,278 ট্রিগারের ওপর ওর ভারের বদলে অন্য কিছু চাপিয়ে দিতে হবে। 250 00:17:10,363 --> 00:17:13,156 - আমরা কীভাবে সেকাজ করবো? - নোড়ো না। 251 00:17:13,241 --> 00:17:15,200 হেই, সবাই শান্ত হও। 252 00:17:15,284 --> 00:17:17,661 - আমি তারটা ফেলবো? - একটা পাথর খুঁজে বের করি নাহয়। 253 00:17:17,745 --> 00:17:19,579 - তারটা ফেলে দিলাম। - না! 254 00:17:23,835 --> 00:17:25,585 - আমি সরে যেতে পারবো। - নড়বে না। 255 00:17:25,670 --> 00:17:27,671 আমি সরে যেতে পারবো। আমি অনেক দ্রুত। 256 00:17:27,755 --> 00:17:29,631 - দাঁড়িয়ে থাকো। - না, দাঁড়াও! 257 00:17:30,049 --> 00:17:31,174 খবরদার ... 258 00:17:37,098 --> 00:17:39,725 হার্লি, তোমার সমস্যাটা কী? 259 00:17:39,809 --> 00:17:41,935 কিছু না। 260 00:17:44,355 --> 00:17:45,856 তুমি ওখানে কী করছ? 261 00:17:46,566 --> 00:17:47,941 আমি একটা ব্যাটারি নিতে এসেছিলাম। 262 00:17:49,026 --> 00:17:51,820 সত্যি করে বলো, আসলে কী হয়েছে? 263 00:17:51,904 --> 00:17:53,447 কিছু না। 264 00:17:54,115 --> 00:17:55,574 তোমরা আসবে না? 265 00:17:59,996 --> 00:18:02,914 তোমরা সবাই যেতে চাও? ভালো। 266 00:18:03,499 --> 00:18:06,168 কিন্তু নেতৃত্ব মনে হয় আমারই দেয়া উচিত। 267 00:18:06,252 --> 00:18:08,336 দারুণ বুদ্ধি। 268 00:18:14,343 --> 00:18:16,720 লেনি, ওর নাম হলো লেনি। 269 00:18:16,804 --> 00:18:19,681 - কিংবা লিওনার্ড। - কিন্তু তুমি ওর টাইটেল জানো না। 270 00:18:19,766 --> 00:18:22,392 দেখুন, আমি ওর সাথে শুধু পাঁচ মিনিট কথা বলবো। 271 00:18:22,477 --> 00:18:24,478 আমাকে এনার নাম বলতে না পারলে, 272 00:18:24,562 --> 00:18:27,647 - আমি এটা খুঁজে পাবো না। - কয়জন লিওনার্ড আছে ওখানে? 273 00:18:27,732 --> 00:18:29,608 আপনি "লিওনার্ড" টাইপ করে দেখেন না? 274 00:18:29,692 --> 00:18:32,569 লোকটা এখানে অনেকদিন ধরে আছে, আমাকে চেনে। 275 00:18:32,653 --> 00:18:35,280 আমাদের রেকর্ডগুলো গোপন রাখা হয়, আর বাইরের কেউ... 276 00:18:35,364 --> 00:18:37,866 ভাইরে, এখন এ কাজ কোরো না! 277 00:18:37,950 --> 00:18:41,161 বাল্বটা অন্য সময়ে লাগিও। 278 00:18:46,709 --> 00:18:48,126 পাঁচ মিনিট। 279 00:18:48,211 --> 00:18:50,921 পাঁচটা মিনিট লাগবে আমার। 280 00:18:52,882 --> 00:18:55,634 - ওহ, হেই, ডক। - দেখে ভালো লাগলো! 281 00:18:55,718 --> 00:18:57,260 তোমরা ওখানে কী করছ? 282 00:19:01,974 --> 00:19:05,185 হিউগো, তুমি আর লিওনার্ড যে এত ঘনিষ্ঠ, তা তো জানতাম না। 283 00:19:06,062 --> 00:19:08,313 আমাদের মাঝেমাঝে কথা হয়। 284 00:19:09,065 --> 00:19:11,316 বেশ, করো যা করার। 285 00:19:11,400 --> 00:19:13,443 গুড লাক, হিউগো। 286 00:19:19,826 --> 00:19:21,284 হেই, লেনি। 287 00:19:22,286 --> 00:19:23,745 আমাকে মনে আছে? 288 00:19:26,249 --> 00:19:27,791 হিউগো। 289 00:19:29,669 --> 00:19:31,169 হার্লি। 290 00:19:33,422 --> 00:19:35,465 আমি আসলে ... 291 00:19:35,550 --> 00:19:38,677 ... কাছে দিয়ে যাচ্ছিলাম ... 292 00:19:44,100 --> 00:19:47,978 দ্যাখো লেনি, সংখ্যাগুলোর মানে জানতে হবে আমাকে। 293 00:19:48,062 --> 00:19:51,189 4-8-15 16-23-42 294 00:19:58,114 --> 00:20:00,448 লেনি, কিছু একটা বলো। 295 00:20:00,533 --> 00:20:03,285 কিছু একটা। তুমি সংখ্যাগুলো কোথায় পেয়েছিলে? 296 00:20:05,913 --> 00:20:08,540 সেজন্যই কি এখানে এসেছ? 297 00:20:08,624 --> 00:20:10,208 সংখ্যাগুলোর জন্য? 298 00:20:10,293 --> 00:20:12,168 ওরা কি তোমার সাথে কিছু করেছে? 299 00:20:12,962 --> 00:20:15,505 কারণ আমার মনে হচ্ছে ওরা আমার সাথে কিছু করেছে। 300 00:20:16,465 --> 00:20:19,467 মনে হচ্ছে ওরা আমাকে কুফা বানিয়ে দিয়েছে। 301 00:20:20,595 --> 00:20:22,846 আমার আশেপাশের সবাই দুঃসংবাদ পাচ্ছে। 302 00:20:22,930 --> 00:20:25,223 আর আমি যখন কাউকে বলছি যে, আমার কারণেই এসব ঘটছে, 303 00:20:26,809 --> 00:20:29,394 তখন তারা আমাকে পাগল ভাবছে। 304 00:20:29,478 --> 00:20:32,230 ওরা আমাকে বিশ্বাস করছে না। কিন্তু আমি জানি। 305 00:20:32,315 --> 00:20:35,025 আমি ঐ সংখ্যাগুলো দিয়ে লটারি জেতার পরেই ... 306 00:20:40,907 --> 00:20:44,534 তুমি ঐ সংখ্যাগুলো লটারিতে লাগিয়েছ? 307 00:20:49,206 --> 00:20:51,625 - হ্যাঁ। - তোমার একাজ করা ঠিক হয়নি। 308 00:20:52,960 --> 00:20:55,587 - তুমি বাক্স খুলে ফেলেছ। - কী করেছি? 309 00:20:55,671 --> 00:20:57,714 - তোমার ওগুলো ব্যবহার করা ঠিক হয়নি! - কেন? 310 00:20:57,798 --> 00:21:00,717 এটা থামবে না! তোমাকে ওসব থেকে দূরে চলে যেতে হবে। 311 00:21:00,801 --> 00:21:03,595 - তোমাকে দূরে চলে যেতে হবে। - ঠিক আছে, শান্ত হও। 312 00:21:03,679 --> 00:21:05,096 বুঝতে পারছ না? 313 00:21:05,181 --> 00:21:07,599 তোমার ওসব থেকে দূরে সরে যাওয়া উচিত। নইলে এটা থামবে না। 314 00:21:07,683 --> 00:21:09,684 - শান্ত হও। - থামুন। আমি উত্তর চাই। 315 00:21:09,769 --> 00:21:11,519 - দূরে যাও। - সংখ্যাগুলো! 316 00:21:11,604 --> 00:21:14,189 - তুমি কোথায় পেয়েছ ওগুলো? - স্যাম টুমি শুনেছিল ওগুলো। 317 00:21:14,273 --> 00:21:16,232 ও ওগুলো কালগুর্লিতে শুনেছিল। 318 00:21:16,317 --> 00:21:18,526 - কালগুর্লি কী? - এটা একটা শহর। 319 00:21:18,611 --> 00:21:22,280 - কোথাকার শহর? - অস্ট্রেলিয়ার। 320 00:21:22,365 --> 00:21:24,199 ওহ, খোদা। 321 00:21:26,786 --> 00:21:28,411 এটা এখানে থেমেছে। 322 00:21:28,496 --> 00:21:30,413 এটা মাটির নিচে চলে গেছে। 323 00:21:32,375 --> 00:21:34,125 এ তো একটা সমস্যা হয়ে গেল। 324 00:21:34,210 --> 00:21:37,504 অ্যাই, তোমরা দেখে যাও। 325 00:21:57,441 --> 00:22:01,444 - তুমি তো কোনো ব্রিজের কথা বলোনি। - আমি এটা আগে কোনোদিন দেখিনি। 326 00:22:02,238 --> 00:22:06,032 - এটা ও বানাতেই পারে না। - হ্যাঁ, কিন্তু ওর টিম বানাতে পারে। 327 00:22:06,117 --> 00:22:07,909 কিংবা ইথানের টিম। 328 00:22:10,496 --> 00:22:13,498 - তুমি কী করছ? - শান্ত হও। আমি এটা দেখছি শুধু। 329 00:22:13,582 --> 00:22:15,667 - তোমরা এখানে দাঁড়াও। - এখানে এসো! 330 00:22:15,751 --> 00:22:17,961 শান্ত হও। 331 00:23:01,505 --> 00:23:02,589 ও যদি এটা করতে পারে... 332 00:23:44,340 --> 00:23:45,507 তুমি ঠিক আছ? 333 00:23:47,968 --> 00:23:49,969 আমি ঠিক আছি। 334 00:23:50,971 --> 00:23:52,347 তোমরা এখানে দাঁড়াও। 335 00:23:52,431 --> 00:23:55,016 আমরা আরেকদিক দিয়ে পথ বের করে এখানে এসে মিলিত হবো। 336 00:23:55,101 --> 00:23:57,310 মোটেই না! তোমরা দাঁড়াও! 337 00:23:57,394 --> 00:23:59,020 এখানেই তো রাস্তা। 338 00:23:59,105 --> 00:24:02,148 তুমি চুপ করে জ্যাকের কথা শুনবে? ও দাঁড়াতে বলেছে। 339 00:24:02,233 --> 00:24:04,400 তুমি বদ্ধ উন্মাদের মতো আচরণ করছ। 340 00:24:19,458 --> 00:24:22,752 এটা সবকিছুর থেকে দূরে না হলে ভাবতাম, আপনি হারিয়ে গেছেন। 341 00:24:22,837 --> 00:24:26,214 - হাই। এটা কি স্যাম টুমির বাড়ি? - হ্যাঁ, আমি ওনার স্ত্রী। 342 00:24:26,298 --> 00:24:28,049 উনি কি আছেন? 343 00:24:28,134 --> 00:24:30,802 আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছি। 344 00:24:30,886 --> 00:24:32,637 আমিও কথা বলতে চাই, 345 00:24:32,721 --> 00:24:35,431 কিন্তু স্যাম তো চার বছর ধরে মৃত। 346 00:24:38,060 --> 00:24:41,646 আপনার স্বামী লিওনার্ড সিমস নামে একজনের সাথে কাজ করতেন। 347 00:24:41,730 --> 00:24:45,150 হ্যাঁ, ওরা একসাথে নেভিতে ছিল। 348 00:24:45,234 --> 00:24:46,943 লিওনার্ড কেমন আছে? 349 00:24:47,027 --> 00:24:48,736 এখনো নেভিতে? 350 00:24:49,363 --> 00:24:53,324 উনি অবসর নিয়েছেন। 351 00:24:55,077 --> 00:24:58,830 উনি বলছিলেন স্যাম নাকি ... 352 00:24:58,914 --> 00:25:00,373 ...কিছু একটা শুনেছেন। 353 00:25:03,377 --> 00:25:05,837 - আপনি সংখ্যাগুলোর ব্যাপারে বলছেন। - হ্যাঁ। 354 00:25:05,921 --> 00:25:07,797 ঠিক তাই। 355 00:25:07,882 --> 00:25:10,258 আপনি কি ওগুলোর ব্যাপারে কিছু জানেন? 356 00:25:11,677 --> 00:25:15,263 স্যাম আর লিওনার্ডের কাজ ছিল শোনা, 357 00:25:15,347 --> 00:25:18,850 প্রশান্ত মহাসাগরের কাছে লং ওয়েভ ট্রান্সমিশনগুলোয় খেয়াল রাখা। 358 00:25:18,934 --> 00:25:21,394 একঘেয়ে কাজ। স্যামের একটুও ভালো লাগত না। 359 00:25:22,271 --> 00:25:25,440 বসে বসে রাতের পর রাত আওয়াজহীন রেডিও শোনা। 360 00:25:25,524 --> 00:25:30,278 ১৬ বছর আগের এক রাতে 361 00:25:30,362 --> 00:25:32,155 রেডিওতে কিছু একটা শোনা গেল। 362 00:25:33,032 --> 00:25:34,657 একটা কণ্ঠ, 363 00:25:34,742 --> 00:25:39,746 একটা কণ্ঠ বারবার ঐ সংখ্যাগুলো বলেই যাচ্ছিল। 365 00:25:43,626 --> 00:25:47,503 কিছুদিন পরে আমরা কালগুর্লির এক মেলাতে গিয়েছিলাম, 366 00:25:47,588 --> 00:25:51,591 এক লোক বিশাল একটা জার নিয়ে এসেছিল, একটা ছোটখাটো ঘোড়ার সমান হবে। 367 00:25:51,675 --> 00:25:55,553 পুরোটা শিমবীচিতে ঠাসা। সে বলছিল, ঐখানে কতগুলো বীচি আছে, 368 00:25:55,638 --> 00:25:59,933 তা যদি কেউ দশ মিনিটের মাঝে বলতে পারে, তাহলে তাকে সে পঞ্চাশ হাজার ডলার দেবে। 369 00:26:00,851 --> 00:26:03,061 - স্যাম ঐ সংখ্যাগুলো ব্যবহার করেছিল। - হ্যাঁ। 370 00:26:03,145 --> 00:26:06,522 হুবহু মিলে গিয়েছিল। 371 00:26:07,316 --> 00:26:10,818 ঐ লোক এই ঠগবাজি করে এসেছে ৪০ বছর ধরে, 372 00:26:10,903 --> 00:26:13,071 কিন্তু কেউ বলতে পারেনি এতদিন। 373 00:26:14,198 --> 00:26:16,074 আমরা টাকাটা জিতে গেলাম। 374 00:26:16,158 --> 00:26:20,912 বাড়ি যাবার পথে হাইওয়েতে একটা পিকআপ ট্রাকের চাকা ফাটলো, 375 00:26:20,996 --> 00:26:22,830 আমাদের গাড়িকে সোজা ধাক্কা দিলো। 376 00:26:23,749 --> 00:26:26,084 ঐরাতেই আমার পা টা হারালাম। 377 00:26:28,003 --> 00:26:30,797 - স্যামের কী হলো? - বলতে গেলে একটা আঁচড়ও লাগেনি। 378 00:26:31,423 --> 00:26:34,759 অন্য যে কেউ হলে নিজেকে সৌভাগ্যবান মনে করত, 379 00:26:34,843 --> 00:26:36,886 কিন্তু ও তা করলো না। 380 00:26:37,972 --> 00:26:40,139 ও তারপর থেকে বদলে গেল। 381 00:26:41,141 --> 00:26:43,518 একটা রেকর্ড রাখা শুরু করলো। 382 00:26:45,062 --> 00:26:48,773 আমাদের আশেপাশ যেকোনো খারাপ ঘটনা ঘটলে 383 00:26:48,857 --> 00:26:51,943 ও ভাবত, ঐ সংখ্যাগুলো ব্যবহার করার কারণে এমনটা ঘটছে। 384 00:26:52,027 --> 00:26:55,905 সবকিছু থেকে দূরে একটা জায়গায় নিয়ে গেল ও আমাদের, এসব থামবে এই আশায়। 385 00:26:55,990 --> 00:26:57,031 থেমেছিল? 386 00:26:58,701 --> 00:27:00,618 উনি কি এটা থামানোর কোনো উপায় খুঁজে পেয়েছিলেন? 387 00:27:02,121 --> 00:27:03,288 হ্যাঁ। 388 00:27:05,457 --> 00:27:08,209 নিজের মুখে শটগানটা তাক করে গুলি করার মাধ্যমে। 389 00:27:11,297 --> 00:27:14,173 আপনি কী চান, মিস্টার রেয়েস? 390 00:27:19,888 --> 00:27:21,389 আমি ওগুলো ব্যবহার করেছি। 391 00:27:23,058 --> 00:27:24,767 সংখ্যাগুলো। 392 00:27:25,436 --> 00:27:27,395 লটারিতে জেতার জন্য। 393 00:27:30,065 --> 00:27:33,818 আর এখন মনে হচ্ছে, আমি কোনো একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছি। 394 00:27:33,902 --> 00:27:37,322 অভিশাপ? কোনো অভিশাপ নেই তো। 395 00:27:37,406 --> 00:27:40,116 - মাত্রই না বললেন... - আপনার ধারণা, স্যাম ঠিকমতো সংখ্যাটা বলতে না পারলে 396 00:27:40,200 --> 00:27:42,869 আমার পা আস্ত থাকত? 397 00:27:42,953 --> 00:27:44,620 বন্যা হত না? 398 00:27:44,705 --> 00:27:47,707 বাড়ি পুড়ত না? মানুষ মরত না? 399 00:27:50,919 --> 00:27:53,046 আসলে...হ্যাঁ। 400 00:27:53,756 --> 00:27:57,467 মিস্টার রেয়েস, আপনার ভাগ্য আপনার হাতে। 401 00:27:57,551 --> 00:28:00,845 ওসব নম্বর-ফম্বরের ওপর দোষ চাপাবেন না। 402 00:28:00,929 --> 00:28:05,141 আপনি একটা অজুহাত খুঁজছেন কেবল, যার কোনো অস্তিত্ব নেই। 403 00:28:09,021 --> 00:28:11,230 এটা ফাঁদ না? 404 00:28:11,315 --> 00:28:13,900 জানোয়ার ধরার? 405 00:28:14,693 --> 00:28:16,069 আমাকে কাপটা দাও তো। 406 00:28:19,323 --> 00:28:21,824 - এর মধ্যে কী? - আঠা। 407 00:28:22,368 --> 00:28:24,535 আঠা কোথায় পেলে? 408 00:28:24,620 --> 00:28:28,081 পরিশুদ্ধ চর্বি দিয়ে বানিয়েছি। 409 00:28:28,791 --> 00:28:30,500 তুমি আঠা বানাতে পারো? 410 00:28:32,795 --> 00:28:34,504 ওয়াও। 411 00:28:34,588 --> 00:28:39,425 কিছু টিভি শো আছে না, মানুষের বাড়ি সারায়, তোমার এরকম একটা বানানো উচিত। 412 00:28:41,053 --> 00:28:42,220 আমার তা মনে হয় না। 413 00:28:47,643 --> 00:28:50,478 এটার জন্য ধন্যবাদ। 414 00:28:50,562 --> 00:28:52,855 কিছু একটা কাজ পেলাম। 415 00:28:55,317 --> 00:28:59,654 আমার সাথে কী ঘটেছিল, তা মনে করার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। 416 00:29:01,782 --> 00:29:03,157 কী অবস্থা ... 417 00:29:05,744 --> 00:29:07,328 ...তোমার স্মৃতির? 418 00:29:07,413 --> 00:29:09,956 খন্ড খণ্ড মনে আছে। 419 00:29:10,916 --> 00:29:13,376 সেসবের কোনো মাথামুণ্ডু নেই। 420 00:29:14,878 --> 00:29:16,629 আমি হয়তো সাহায্য করতে পারি। 421 00:29:18,340 --> 00:29:22,468 খণ্ড খণ্ড জিনিস জোড়া দিতে আমি পটু। 422 00:29:45,659 --> 00:29:47,118 কী? 423 00:29:47,202 --> 00:29:49,412 এই জায়গাটা পরিচিত। 424 00:29:50,747 --> 00:29:52,290 আমরা কাছাকাছি চলে এসেছি। 425 00:29:53,417 --> 00:29:55,042 তুমি কীভাবে জানো? 426 00:29:55,711 --> 00:29:57,670 ভেবেছিলাম, ও মাটির নিচে থাকে। 427 00:30:03,177 --> 00:30:04,844 ওটা কী ছিল? 428 00:30:17,566 --> 00:30:19,484 দুর্দান্ত এক সিকিউরিটি সিস্টেম। 429 00:30:19,568 --> 00:30:22,487 কেউ একটা তারে পা লাগালেই পুরো জায়গাটা উড়ে যাবে। 430 00:30:22,571 --> 00:30:25,072 - এখানে কিছু নেই। - ব্যাটারিগুলোও নেই? 431 00:30:25,157 --> 00:30:27,074 কিচ্ছু নেই। 432 00:30:28,702 --> 00:30:29,785 বুঝলাম না। 433 00:30:33,540 --> 00:30:34,916 ও জানত। 434 00:30:35,876 --> 00:30:38,878 জানত, একদিন আমি অন্যদের নিয়ে ফিরে আসবো। 435 00:30:39,588 --> 00:30:41,964 তাই এই জায়গায় ফাঁদ পেতে রেখে 436 00:30:42,049 --> 00:30:44,884 অন্য কোথায় চলে গেছে। 437 00:30:46,220 --> 00:30:48,554 কোথায় গেছে? 438 00:30:48,639 --> 00:30:50,890 জ্যাক! সাইদ! 439 00:30:52,476 --> 00:30:54,018 আমরা কি জানি আমরা কোথায় যাচ্ছি? 440 00:30:54,102 --> 00:30:56,354 বিস্ফোরণটা শুনে মনে হলো, এখানে কোথাও ঘটেছে। 441 00:30:56,438 --> 00:30:58,814 - মনে হয়। - তুমি জানো না। 442 00:30:58,899 --> 00:31:00,983 ভাইরে, তুমি আমার কাছে কী চাও? 443 00:31:01,068 --> 00:31:04,529 আমি কী চাই? আমরা এ হতচ্ছাড়া জায়গায় কী করছি, সেটা জানতে চাই। 444 00:31:04,613 --> 00:31:07,198 প্লিজ বোলো না যে আমরা শুধু ব্যাটারির জন্য এসেছি। 445 00:31:07,282 --> 00:31:09,450 এক মিনিটের জন্য তুমি "হাসিখুশি হার্লি" হও। 446 00:31:09,535 --> 00:31:11,202 তারপর আবার কর্নেল কার্টজ হয়ে যাও। 447 00:31:11,286 --> 00:31:13,996 এর কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না। তুমি এমন না। 448 00:31:14,081 --> 00:31:15,456 তুমি আমাকে চেনো না। 449 00:31:15,541 --> 00:31:18,543 এতদিন তুমি আমাকে নিজের ব্যাপারে কিছুই বলোনি। 450 00:31:18,627 --> 00:31:21,546 - আমাদের সবারই ব্যক্তিগত ব্যাপার আছে। - প্রসঙ্গ বদলাবে না। 451 00:31:21,630 --> 00:31:23,089 আমরা এখানে হারিয়ে গেছি। 452 00:31:23,173 --> 00:31:25,216 তোমার অহেতুক পাগলামির কারণে 453 00:31:25,300 --> 00:31:28,135 জ্যাক আর সাইদ আহত হয়ে কোথাও পড়ে থাকতে পারে। 454 00:31:30,138 --> 00:31:32,473 আমি পাগল না! 455 00:31:34,726 --> 00:31:38,938 - যা করি, তার পেছনে কারণ ... - আমার তা জানার অধিকার আছে। 456 00:31:42,109 --> 00:31:43,568 আচ্ছা। 457 00:31:43,652 --> 00:31:46,112 - বেশ, জানতে চাও? - হ্যাঁ। 458 00:31:47,990 --> 00:31:50,324 এক বছর আগে ... 459 00:31:54,997 --> 00:31:56,956 কেউ কি আমাদের দিকে গুলি করছে? 460 00:32:20,856 --> 00:32:23,357 - তুমি নিশ্চয়ই সেই ফ্রেঞ্চ মহিলা। - তুমি কে? 461 00:32:23,483 --> 00:32:24,817 হার্লি। 462 00:32:29,323 --> 00:32:32,366 সাইদ, যাকে নির্যাতন করেছিলে ... 463 00:32:33,869 --> 00:32:35,369 তোমরা প্লেনে ছিলে। 464 00:32:36,330 --> 00:32:39,874 দ্যাখো, আমি এখানে এসেছি...শান্ত হও। 465 00:32:43,045 --> 00:32:45,004 আমি তোমার নোটগুলো পেয়েছি। 466 00:32:52,554 --> 00:32:56,140 প্লিজ বলো তুমি কেন ওগুলো লিখেছ? 467 00:32:56,224 --> 00:32:58,392 এই সংখ্যাগুলোর মানে কী? 468 00:33:01,146 --> 00:33:02,563 আমি জানি না। 469 00:33:04,107 --> 00:33:05,107 কী? 470 00:33:08,737 --> 00:33:10,237 তুমি জানো না? 471 00:33:11,114 --> 00:33:14,408 বনের মধ্যে ঐ জিনিসটা ... 472 00:33:16,703 --> 00:33:18,537 ...একটা দানব হতে পারে, 473 00:33:18,622 --> 00:33:22,500 কিংবা একটা খেপে যাওয়া জিরাফও হতে পারে। 474 00:33:22,584 --> 00:33:24,835 আমি জানি না। 475 00:33:24,920 --> 00:33:29,173 কথা হলো, কেউ আমাদের খুঁজতেও আসছে না। 476 00:33:29,257 --> 00:33:31,759 হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত। 477 00:33:31,843 --> 00:33:33,803 কিন্তু আমি তা মেনে নিয়েছি। 478 00:33:33,887 --> 00:33:35,846 কারণ আমি এই অভিযানের জন্য প্রস্তুত। 479 00:33:35,931 --> 00:33:39,350 সেই পুরাতন হাসিখুশি হার্লি! 480 00:33:39,434 --> 00:33:41,852 বেশ, তাতে কী? 481 00:33:41,937 --> 00:33:45,898 এখন আমি কিছু প্রশ্নের জবাব চাই! 482 00:34:00,747 --> 00:34:04,625 আমাদের জাহাজ থেকে একটা ট্রান্সমিশন শোনা গিয়েছিল, 483 00:34:04,710 --> 00:34:07,044 একটা কণ্ঠ বারবার ঐ সংখ্যাগুলো বলছিল, 484 00:34:07,963 --> 00:34:10,172 আমরা খুঁজে দেখার জন্য দিক পাল্টিয়েছিলাম। 485 00:34:10,799 --> 00:34:13,718 জাহাজডুবির পরে, 486 00:34:13,802 --> 00:34:16,887 আমার টিম ঐ ট্রান্সমিশনের উৎপত্তি খুঁজলো। 487 00:34:17,764 --> 00:34:20,307 গত সপ্তাহেই আমরা রেডিও টাওয়ারটা পেয়েছি। 488 00:34:20,392 --> 00:34:22,393 এই দ্বীপে রেডিও টাওয়ার আছে? 489 00:34:22,477 --> 00:34:25,730 হ্যাঁ, ব্ল্যাক রকের কাছে। 490 00:34:28,150 --> 00:34:32,486 কেউ কেউ ঐ সংখ্যাগুলোর রহস্য উদ্ধারের চেষ্টা চালিয়ে গেল, 491 00:34:32,571 --> 00:34:34,989 বাকিরা উদ্ধার হবার জন্য অপেক্ষা করতে থাকলাম। 492 00:34:35,615 --> 00:34:38,534 তারপর সবাই অসুস্থ হয়ে পড়লো। 493 00:34:38,618 --> 00:34:42,580 আমার টিমের সবাই মারা যাবার পরে, 494 00:34:42,664 --> 00:34:46,083 আমি টাওয়ারে গিয়ে 495 00:34:46,168 --> 00:34:47,835 ট্রান্সমিশনটা বদলে দিলাম। 496 00:34:49,004 --> 00:34:52,381 - আমরা যে বিপদসংকেতটা শুনেছিলাম। - হ্যাঁ। 497 00:34:52,466 --> 00:34:54,133 কিন্তু সংখ্যাগুলো ... 498 00:34:57,179 --> 00:34:59,597 ওগুলোর ব্যাপারে কখনো কি কিছু খুঁজে পেয়েছ? 499 00:34:59,681 --> 00:35:02,099 তুমি কি জানো ওরা কোথায় ওদের ক্ষমতা পেয়েছে? 500 00:35:02,184 --> 00:35:03,225 ক্ষমতা? 501 00:35:04,728 --> 00:35:08,856 ওরা তোমার আশেপাশের সবার জন্য দুর্ভাগ্য বয়ে আনছে। 502 00:35:09,816 --> 00:35:12,651 ওগুলো যে অভিশপ্ত, তা তো তুমি জানো, না? 503 00:35:13,612 --> 00:35:17,364 সংখ্যাগুলো অভিশপ্ত। 504 00:35:18,200 --> 00:35:20,701 সংখ্যাগুলোই আমাকে এখানে নিয়ে এসেছে। 505 00:35:21,828 --> 00:35:26,081 আর যা বোঝা যাচ্ছে, ওগুলো তোমাকেও নিয়ে এসেছে। 506 00:35:28,043 --> 00:35:30,377 তারপর থেকে, 507 00:35:30,462 --> 00:35:33,756 আমি সবকিছু হারিয়েছি। 508 00:35:33,840 --> 00:35:35,800 আমার কাছের সবাইকে হারিয়েছি। 509 00:35:37,344 --> 00:35:38,761 তো হ্যাঁ ... 510 00:35:40,806 --> 00:35:43,140 ...তুমি মনে হয় ঠিকই বলেছ। 511 00:35:43,225 --> 00:35:45,351 ওগুলো অভিশপ্ত। 512 00:35:48,772 --> 00:35:56,487 ধন্যবাদ। 513 00:35:59,574 --> 00:36:02,284 কেউ আমার সাথে একমত হবে, তারজন্য যে আমি 514 00:36:02,369 --> 00:36:04,411 কতদিন ধরে অপেক্ষা করে আছি, তা তুমি জানো না। 515 00:36:06,832 --> 00:36:09,208 ধন্যবাদ! ওহ, খোদা! তোমাকে ধন্যবাদ! 516 00:36:17,259 --> 00:36:19,802 আমাদের হার্লি আর চার্লিকে খুঁজে বের করা লাগবে। 517 00:36:19,886 --> 00:36:21,512 এই জঙ্গল থেকে বের হওয়া লাগবে। 518 00:36:22,806 --> 00:36:25,099 খালি হাতে ফিরতে হচ্ছে বলে খারাপ লাগছে। 519 00:36:29,187 --> 00:36:30,354 হেই! 520 00:36:32,440 --> 00:36:34,441 কে যেন হার্লি আর আমার দিকে গুলি ছুঁড়েছে! 521 00:36:34,526 --> 00:36:36,694 - আমরা তোমাদের খুঁজছিলাম, তখনই ... - রোশো। 522 00:36:36,778 --> 00:36:38,654 - হার্লি কোথায়? - জানি না। 523 00:36:38,738 --> 00:36:40,948 ও ঠিক আমার পেছনেই ছিল ... 524 00:36:41,032 --> 00:36:42,366 তারপরেই কোথায় যেন হারিয়ে গেল। 525 00:36:44,494 --> 00:36:46,787 - আমরা সবাই গিয়ে ওকে খুঁজবো। - না। 526 00:36:46,872 --> 00:36:49,331 - আমরা সবাই যাবো। - কোথায়? 527 00:36:51,626 --> 00:36:53,544 কী হয়েছে তোমার? 528 00:36:57,257 --> 00:36:58,382 ব্যাটারি লাগবে? 529 00:37:02,554 --> 00:37:04,555 ও "হেই" বলেছে। 530 00:37:40,383 --> 00:37:42,176 কোনো নাম ঠিক করেছ? 531 00:37:43,887 --> 00:37:45,679 বাচ্চাটার জন্য। 532 00:37:46,681 --> 00:37:48,515 এখনো ভাবিনি। 533 00:37:52,771 --> 00:37:54,229 আমি এটাকে দিয়ে দিতে যাচ্ছিলাম। 534 00:37:55,690 --> 00:37:57,900 দত্তক। 535 00:38:01,529 --> 00:38:04,531 - সিদ্ধান্তটা নেয়া নিশ্চয়ই বেশ কঠিন ছিল। - হ্যাঁ। 536 00:38:06,910 --> 00:38:09,203 এতে এখন কিছু যায় আসে না। 537 00:38:13,458 --> 00:38:14,917 আজকে আমার জন্মদিন। 538 00:38:17,712 --> 00:38:19,588 কাউকে কিছু বলোনি কেন? 539 00:38:19,673 --> 00:38:23,217 আমি অন্তঃসত্ত্বা, সিঙ্গেল, 540 00:38:23,301 --> 00:38:25,844 অজানা এক দ্বীপে আটকা পড়েছি। 541 00:38:26,471 --> 00:38:29,348 আজকে আমার জন্মদিন হলে কি তেমন কিছু আসে যায়? 542 00:38:31,101 --> 00:38:32,977 মনে হয় না। 543 00:38:34,020 --> 00:38:36,647 তোমার আর তোমার বাচ্চার জন্মদিন কাছাকাছি হবে। 544 00:38:36,731 --> 00:38:39,608 - সেটা সৌভাগ্য। - তাই মনে হয়? 545 00:38:39,693 --> 00:38:41,151 হ্যাঁ। 546 00:38:41,736 --> 00:38:45,656 তুমি ভাগ্যে বিশ্বাস করো? 547 00:38:47,492 --> 00:38:49,368 আমি অনেক কিছুতেই বিশ্বাস করি। 548 00:38:53,748 --> 00:38:55,666 এতে চলবে। 549 00:38:55,750 --> 00:38:58,127 আচ্ছা, আমি হাল ছেড়ে দিলাম। 550 00:38:58,878 --> 00:39:00,671 কী এটা? 551 00:39:13,601 --> 00:39:15,185 একটা দোলনা। 552 00:39:16,730 --> 00:39:18,897 শুভ জন্মদিন, ক্লেয়ার। 553 00:39:21,943 --> 00:39:23,152 ধন্যবাদ। 554 00:39:34,164 --> 00:39:37,458 খাবার বেশি নেই, জানি। কিন্তু তাই বলে শার্ট খাবে? 555 00:39:38,418 --> 00:39:40,794 ওয়াশিং মেশিন খুঁজে পেলে জানিও। 556 00:39:51,139 --> 00:39:57,227 জঙ্গলে টার্গেট প্র্যাক্টিস করার আগে তুমি আমাকে 558 00:39:57,312 --> 00:40:00,647 এই অভিযানের পেছনের কারণটা বলতে যাচ্ছিলে। 559 00:40:14,996 --> 00:40:17,539 আমার মনে হয় প্লেন ক্র্যাশটা আমার কারণে হয়েছে। 560 00:40:17,624 --> 00:40:20,834 - আজব! তুমি কীভাবে...? - আমরা এখানে আসার আগে, 561 00:40:20,919 --> 00:40:25,255 আমি যেখানেই থাকতাম, সেখানেই খারাপ ঘটনা ঘটত। 562 00:40:25,340 --> 00:40:28,383 - মানে কী, দুর্ভাগ্য? - হ্যাঁ ... 563 00:40:28,468 --> 00:40:32,429 ...সোজাসুজিভাবে বললে তাই। 564 00:40:34,432 --> 00:40:36,767 খারাপ জিনিস ঘটেই থাকে। 565 00:40:36,851 --> 00:40:38,435 প্লেন ক্র্যাশ করে, মানুষ মারা পড়ে। 566 00:40:38,520 --> 00:40:40,187 আমার কথা শেষ করতে দাও। 567 00:40:40,271 --> 00:40:43,023 তোমার ধারণা একমাত্র তুমিই নিজেকে নিয়ে অনুতপ্ত? 568 00:40:43,942 --> 00:40:46,568 তুমি জানো প্লেন ক্র্যাশের সময়ে আমি কী করছিলাম? 569 00:40:48,196 --> 00:40:50,906 টয়লেটে গিয়ে হিরোইন নিচ্ছিলাম নাক দিয়ে। 570 00:40:52,033 --> 00:40:54,701 আমি এতো বড় নেশাখোর যে, 571 00:40:54,786 --> 00:40:57,704 প্লেনে উঠেও আমাকে হিরোইন নেয়া লাগে। 572 00:40:57,789 --> 00:40:59,748 সেটাও কি তোমার দুর্ভাগ্যের দোষে নাকি? 573 00:41:08,591 --> 00:41:10,425 তোমারটা? 574 00:41:12,428 --> 00:41:13,762 কী? 575 00:41:14,681 --> 00:41:17,057 আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গোপন কথাটা বলে দিলাম। 576 00:41:17,142 --> 00:41:19,518 ভাবলাম তুমিও বলবে। 577 00:41:29,028 --> 00:41:30,195 ঠিক আছে। 578 00:41:33,491 --> 00:41:35,159 বাড়িতে থাকতে, 579 00:41:37,412 --> 00:41:41,165 আমার কাছে ছিল ১৫৬ মিলিয়ন ডলার। 580 00:41:51,217 --> 00:41:52,342 বেশ, বলা লাগবে না। 581 00:41:52,427 --> 00:41:55,095 - ভাই। - আমি আমার হৃদয়টাকে মেলে ধরলাম, 582 00:41:55,180 --> 00:41:57,764 আর বিনিময়ে কী পেলাম? তামাশা। 582 00:42:10,180 --> 00:42:18,764 অনুবাদে -কুদরতে জাহান 377 00:42:19,158 --> 00:42:28,242 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।