1 00:00:00,000 --> 00:00:04,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:04,870 --> 00:00:07,510 [ শেষ এপিসোড ] 3 00:00:31,860 --> 00:00:35,000 জন্মদিনের উপহার হিসেবে তোমাকে সুন্দর কিছু দেখাবো। 4 00:00:56,720 --> 00:00:59,400 মহারাজ আমাদের বিবাহোৎসব করা নিষিদ্ধ করেছেন। 5 00:00:59,400 --> 00:01:02,150 তবুও গোপনে কিছু আয়োজন করেছি। 6 00:01:03,580 --> 00:01:04,660 তোমার মন খারাপ? 7 00:01:04,660 --> 00:01:06,080 এটা যথেষ্টর চেয়ে বেশি। 8 00:01:12,260 --> 00:01:13,580 চিন্তা করো না। 9 00:01:13,580 --> 00:01:15,710 আমি শুধু তোমাকে প্রাসাদ থেকে বের করে আনতে চেয়েছি। 10 00:01:15,710 --> 00:01:18,350 আমরা বিবাহিত হলেও, নিজেদের শুধু বন্ধু ভাববো। 11 00:01:18,350 --> 00:01:20,280 সেটা নিয়ে আমি চিন্তিত না। 12 00:01:20,280 --> 00:01:23,970 এটা হৈচৈপূর্ণ প্রধান বাড়ি থেকে দূরে, তাই থাকার জন্য নীরব জায়গা হবে। 13 00:01:23,970 --> 00:01:27,630 এটা আমার প্রধান নিবাসের কাছাকাছি, তাই যখন চাইবে আসবো। 14 00:01:29,970 --> 00:01:31,860 ওহ, আর এটা... 15 00:01:35,790 --> 00:01:39,130 চাও বলার জন্য ধন্যবাদ। 16 00:02:09,070 --> 00:02:14,490 পানি শুকিয়ে গেলে, মেঘেদের পানে চেয়ে থেকো। 17 00:02:42,880 --> 00:02:44,260 ধুর! 18 00:02:51,620 --> 00:02:54,200 বাহ্। আবার তোমার তলোয়ার কলাকৌশল অনুশীলন করছিলে? 19 00:02:55,190 --> 00:02:57,430 যথেষ্ট অনুশীলন করেছো বোধহয়। 20 00:03:03,420 --> 00:03:07,380 নাও। স্বামীর প্রতি তুমি কতটা ভালো দেখা যাক একটু। 21 00:03:15,020 --> 00:03:17,500 হয়েছে। এবার ভেতরে চলো। 22 00:03:17,500 --> 00:03:21,380 রাজবৈদ্য অবসর নিচ্ছেন, বাড়ি ফেরার পথে এখানে আসতে বললাম। 23 00:03:21,380 --> 00:03:22,740 রাজবৈদ্য? 24 00:03:24,490 --> 00:03:25,860 আমি ঠিক আছি। 25 00:03:25,860 --> 00:03:28,940 অনেক ধকল সয়েছো, চিকিৎসক দেখানো উচিত তোমার। 26 00:03:28,940 --> 00:03:29,950 চলো। 27 00:03:50,480 --> 00:03:55,860 আপনি যখন প্রাসাদ থেকে চলে আসেন, তখনও আমি বাচ্চার নাড়ি টের পাইনি। 28 00:03:55,860 --> 00:03:58,710 - কিন্তু এখন... - তখনও শুরুর দিকে ছিল। 29 00:04:00,410 --> 00:04:02,520 আপনার জানার কথা না। 30 00:04:02,520 --> 00:04:04,740 বাচ্চা? তাহলে কি বলছেন... 31 00:04:06,550 --> 00:04:08,780 যেমনটা আপনাকে সাবধান করেছিলাম 32 00:04:08,780 --> 00:04:11,770 আপনার বুক ধড়ফড় আছে আর আপনার স্বাস্থ্য ভালো না। 33 00:04:11,770 --> 00:04:14,710 আপনার অনাগত বাচ্চার কারণে, আরও দুর্বল হয়ে পড়েছেন। 34 00:04:15,440 --> 00:04:18,220 বাচ্চাটা আপনি রাখতে চাইলে— 35 00:04:18,220 --> 00:04:19,470 আমি ঠিক থাকবো। 36 00:04:20,610 --> 00:04:24,180 বাচ্চাটা যতক্ষণ নিরাপদ, ততক্ষণ আর কিছু ভাবছি না। 37 00:04:24,180 --> 00:04:25,480 এ কথা কীভাবে বলো? 38 00:04:27,340 --> 00:04:29,170 আপনাকে এটা গোপন রাখতে হবে। 39 00:04:29,680 --> 00:04:33,160 বাড়ি ফিরতে একটু বিলম্ব করুন আর ততক্ষণ এখানে থাকুন। 40 00:04:33,160 --> 00:04:34,390 জি। 41 00:04:34,960 --> 00:04:38,270 দেবী, বাইরের ঠাণ্ডা বাতাসে যাবেন না কখনোই। 42 00:04:38,270 --> 00:04:40,560 পারলে বিছানায় থাকবেন। 43 00:04:47,850 --> 00:04:50,880 বেক আহ বলেছিল ওদের বিয়ে কেবল আনুষ্ঠানিকতা। 44 00:04:50,880 --> 00:04:52,180 কিন্তু... 45 00:04:53,700 --> 00:04:55,010 দেখো। 46 00:04:55,600 --> 00:04:57,800 “১৪তম রাজকুমারের স্ত্রী অনেকক্ষণ যাবত 47 00:04:57,800 --> 00:05:01,060 ওনার মার্শাল আর্ট অনুশীলন দেখেছেন।” 48 00:05:01,060 --> 00:05:04,630 “তারা হাত ধরে একে-অপরের চিন্তা করেছেন।” 49 00:05:06,010 --> 00:05:09,940 মহারাজ, সু দেবী কেমন আপনি জানেন। 50 00:05:09,940 --> 00:05:13,120 উনি ছোটো থেকে রাজকুমার জুং এর সাথে বন্ধুসুলভ। 51 00:05:13,120 --> 00:05:16,100 ওনার অনেক উজ্জ্বল দিক আছে। 52 00:05:16,100 --> 00:05:19,580 উনি এমন মানুষ যে নারী-পুরুষের ধার ধারে না। 53 00:05:40,400 --> 00:05:41,580 সু! 54 00:05:42,400 --> 00:05:43,480 সু! 55 00:05:45,930 --> 00:05:49,680 বাইরে বেরিয়েছো কেন? ঠান্ডা বাতাসে বাচ্চার ক্ষতি হতে পারে... 56 00:05:49,680 --> 00:05:51,140 ওঠো। 57 00:06:39,710 --> 00:06:42,960 আমার চিন্তা না করে আরাম করে ঘুমাতে বলেছি। 58 00:06:44,490 --> 00:06:47,820 এই প্রথম আমার স্ত্রীর সাথে একই কক্ষে ঘুমাচ্ছি। 59 00:06:47,820 --> 00:06:49,530 চলে যেতে বলছো কেন শুধু? 60 00:06:51,030 --> 00:06:55,490 এখন তোমার দিকে তাকানোয়, দেখতে পাচ্ছি আমরা দু'জনই বড়ো হয়ে গেছি। 61 00:06:56,400 --> 00:06:58,150 অনেক সময় কেটে গেছে। 62 00:06:58,150 --> 00:07:01,360 ভালো সময় থাকলে, খারাপ সময়ও থাকে। 63 00:07:03,050 --> 00:07:05,840 সেসব দিনও কেটে গেছে। 64 00:07:08,350 --> 00:07:11,450 সেটা জানতে যথেষ্ট বেঁচেছি। 65 00:07:12,170 --> 00:07:15,700 আমাদের প্রথম দেখার কথা মনে আছে? 66 00:07:18,150 --> 00:07:20,400 ৮ম রাজকুমারের গ্রন্থাগারে? 67 00:07:23,870 --> 00:07:27,190 না-কি যখন তোমাকে বাঁচিয়েছিলাম? 68 00:07:27,690 --> 00:07:30,950 যেদিন লাঠি নিয়ে তেড়ে এসেছিলে? 69 00:07:32,970 --> 00:07:34,980 সেদিন খুব অবাক হয়েছিলাম। 70 00:07:34,980 --> 00:07:37,970 এত সাহসী মেয়ে কখনো দেখিনি। 71 00:07:38,610 --> 00:07:40,790 আর উন ভাইয়ের সাথে তোমার মারামারি? 72 00:07:40,790 --> 00:07:43,270 যখনই সেটা নিয়ে ভাবি হাসি। 73 00:07:43,940 --> 00:07:48,410 তোমার চুল এলোমেলো ছিল আর উন ভাইয়ের মাথায় বড়ো কালশিটে দাগ! 74 00:07:48,410 --> 00:07:51,670 - তবুও তুমি দমে যাওনি। - হ্যাঁ। 75 00:07:51,670 --> 00:07:55,510 আমার জন্মদিনে গান গাওয়ার কথাটা রাখছো না কেন? 76 00:07:55,510 --> 00:07:58,310 - প্রতি বছর অপেক্ষা করেছি। - খোদা। 77 00:07:58,310 --> 00:08:01,930 বেশ। এ বছর গেয়ে শোনাবো। 78 00:08:03,090 --> 00:08:04,150 তোমার মনে আছে? 79 00:08:04,150 --> 00:08:07,790 তুমি লুকিয়ে দামিউনে ঢুকে আমাদের গোসলে নজরদারি করেছিলে। 80 00:08:07,790 --> 00:08:09,850 ওরকম কাজ কেন করেছিলে? 81 00:08:10,760 --> 00:08:14,020 ভেবে দেখলে, তুমি ছোটো থেকেই চতুর ছিলে। 82 00:08:14,020 --> 00:08:16,160 এটা খুবই অন্যায়। 83 00:08:16,160 --> 00:08:18,530 সেদিন এত ঘাবড়ে গিয়েছিলাম যে একটা কিছুও দেখিনি। 84 00:08:18,530 --> 00:08:21,460 মিথ্যা বলো না! সব দেখেছিলে, তাই না? 85 00:08:21,460 --> 00:08:22,880 সত্যিই দেখতে পারিনি। 86 00:08:26,270 --> 00:08:28,380 আমার শরীরে কী সমস্যা? 87 00:08:51,920 --> 00:08:56,950 এই মুহূর্ত থেকে, জুং আর হে সু'র কোনো খবর শোনার দরকার নেই আমার। 88 00:08:58,840 --> 00:09:02,120 ওদের দু'জনের কোনোকিছু যেন আমার কানে না আসে। 89 00:09:26,720 --> 00:09:28,680 অবশেষে, এখন শুধু আমরা দু'জন, 90 00:09:28,680 --> 00:09:31,780 প্রাসাদ থেকে দূরে। 91 00:09:32,090 --> 00:09:33,860 শুধু আপনি আর আমি... 92 00:09:34,360 --> 00:09:36,610 আমি আর আপনি। 93 00:09:38,790 --> 00:09:40,890 এবার সত্য আর মিথ্যা, 94 00:09:41,060 --> 00:09:43,320 ভুল বোঝাবুঝি আর সন্দেহ, 95 00:09:43,830 --> 00:09:48,060 সিংহাসনের জন্য বিপজ্জনক লড়াই আর মৃত্যু ভুলে 96 00:09:48,430 --> 00:09:51,570 আপনাকে ভালোবাসায় আমার সবটুকু সময় 97 00:09:51,940 --> 00:09:53,570 উজাড় করে দিতে পারবো। 98 00:10:37,480 --> 00:10:41,830 [ প্রায় ছয়মাস পর ] 99 00:10:55,960 --> 00:10:58,850 আমার স্ত্রীর কী অবস্থা? বাচ্চা এত তাড়াতাড়ি জন্ম নিয়েছে কেন? 100 00:10:58,850 --> 00:11:01,540 তবুও আপনার মেয়ে সুস্থ। 101 00:11:02,380 --> 00:11:04,690 খুব সুন্দর হয়েছে দেখতে। 102 00:11:05,740 --> 00:11:08,970 এই বাচ্চাটা মৃত জন্মেছে। 103 00:11:09,670 --> 00:11:10,870 বুঝতে পেরেছেন? 104 00:11:11,500 --> 00:11:13,020 ওকে দুধমার কাছে নিয়ে যান। 105 00:11:13,780 --> 00:11:15,450 কথাবার্তা সাবধানে বলবেন। 106 00:11:40,110 --> 00:11:41,560 বাচ্চাকে নিয়ে ভেবো না। 107 00:11:41,560 --> 00:11:44,670 ও খুব সুন্দর আর সুস্থ। নিঃসন্দেহে আশীর্বাদপুষ্ট। 108 00:11:44,670 --> 00:11:48,070 ওর জন্য এই এলাকার সবচেয়ে ভালো দুধমা ঠিক করেছি। 109 00:11:48,070 --> 00:11:49,960 ভালো করেছো। 110 00:11:56,020 --> 00:12:00,250 তাই বাচ্চার চিন্তা না করে তোমার চিন্তা করো। 111 00:12:00,990 --> 00:12:04,060 যত শীঘ্র সম্ভব তোমাকে সুস্থ হতে হবে। 112 00:12:13,360 --> 00:12:15,250 একটা উপকার করো। 113 00:12:20,600 --> 00:12:24,980 [ মহারাজের প্রতি ] 114 00:12:26,600 --> 00:12:29,670 মহারাজকে তোমার বাচ্চা দেখাতে চাও? 115 00:12:35,730 --> 00:12:37,200 আমি... 116 00:12:39,200 --> 00:12:40,860 ওনাকে দেখতে চাই। 117 00:12:47,210 --> 00:12:48,570 আচ্ছা। 118 00:12:54,870 --> 00:12:57,470 এটা মহারাজের কাছে পাঠাও। ওনাকে যত দ্রুত সম্ভব পড়তে বলবে। 119 00:12:57,470 --> 00:12:58,800 জি। 120 00:12:59,860 --> 00:13:01,020 দাঁড়াও! 121 00:13:07,060 --> 00:13:09,700 আমার স্ত্রীর আর মহারাজের হাতের লেখা একরকম। 122 00:13:10,000 --> 00:13:11,570 অদ্ভুত দেখাবে। 123 00:13:28,350 --> 00:13:30,350 [ মহারাজের প্রতি ওয়াং জুং এর পক্ষ থেকে ] 124 00:14:21,670 --> 00:14:23,770 গোত্রসমূহে ধানের বিতরণ পৃথক করতে হবে 125 00:14:23,770 --> 00:14:26,510 তারা কম পেলে, 126 00:14:26,510 --> 00:14:28,180 কম স্থায়ী হবে। 127 00:14:28,180 --> 00:14:32,350 গোত্রসমূহের অংশ জমি আর ক্রীতদাসে কমানো যায়। 128 00:14:32,420 --> 00:14:36,850 মহারাজ, ১৪তম রাজকুমার আপনাকে একটা পত্র পাঠিয়েছেন। 129 00:14:50,870 --> 00:14:53,080 পত্র পাঠাতে পাঠাতে ও ক্লান্ত হচ্ছে না। 130 00:14:58,320 --> 00:15:00,190 পড়েও দেখবেন না? 131 00:15:00,190 --> 00:15:02,560 আমি নিশ্চিত এটা আমার প্রতি অসন্তোষে পরিপূর্ণ। 132 00:15:03,270 --> 00:15:05,230 পড়ে মন-মেজাজ খারাপ করতে চাই না। 133 00:15:06,270 --> 00:15:08,850 আপনার জন্য নাকি একটা বার্তা ছিল, মহারাজ। 134 00:15:08,850 --> 00:15:10,660 উনি একজনকে পাঠিয়েছেনও। 135 00:15:10,660 --> 00:15:13,140 আমাকে দেখে কি মনে হয় ওরকম কারো সাথে দেখা করার সময় আছে? 136 00:15:14,200 --> 00:15:15,520 ক্ষমা করবেন। 137 00:15:34,170 --> 00:15:36,550 উনি এখনো আসেননি? 138 00:15:42,800 --> 00:15:45,300 কতগুলো পত্র পাঠালাম। 139 00:15:48,870 --> 00:15:51,240 উনি আমাকে এতই ঘৃণা করেন? 140 00:15:56,870 --> 00:15:58,870 কাউকে একটু পাঠান। 141 00:16:00,330 --> 00:16:04,370 ওনাকে আমার বার্তা পাঠালে, উনি আসবেন। 142 00:16:05,210 --> 00:16:06,620 পাঠিয়েছি, কিন্তু... 143 00:16:09,070 --> 00:16:12,460 হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কাউকে পাঠাচ্ছি। 144 00:16:16,500 --> 00:16:20,080 বাইরে চলো। সুস্থ হওয়ার জন্য তোমাকে খুশি থাকতে হবে। 145 00:16:20,080 --> 00:16:23,540 সনগাকে সবচেয়ে নাম-করা সঙ্গীতশিল্পীদের নিয়ে এসেছি। 146 00:16:23,980 --> 00:16:26,260 পিওনি ফুলও এনেছি। 147 00:16:27,200 --> 00:16:28,350 দেখতে চাও না? 148 00:16:30,970 --> 00:16:33,190 - পিওনি? - হ্যাঁ। 149 00:16:41,840 --> 00:16:43,900 বিশেষ কোনো গান শুনতে চাও? 150 00:16:49,860 --> 00:16:51,730 যে গান ভালো পারেন বাজান। 151 00:16:51,730 --> 00:16:53,810 এক পরিচারিকাকে রাজা ভালোবাসতো। 152 00:16:53,810 --> 00:16:58,210 এই গানটাই নাকি ওনাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছিল। 153 00:16:58,960 --> 00:17:00,090 রাজা? 154 00:17:04,360 --> 00:17:06,360 এটা শুনবো। 155 00:17:32,320 --> 00:17:37,140 ♪ প্রখর ও তীব্র বাতাসের ♪ 156 00:17:37,890 --> 00:17:42,710 ♪ মধ্যে দাঁড়িয়েও কি, ♪ 157 00:17:43,170 --> 00:17:50,220 ♪ একমুঠো রোদ দেখে হাসো? ♪ 158 00:17:50,520 --> 00:17:55,950 ♪ ত্বরিতে তোমার পাশ কেটে যাওয়া ♪ 159 00:17:55,950 --> 00:18:01,060 ♪ হৃদয়হীন মানুষদের মধ্যেও কি, ♪ 160 00:18:01,550 --> 00:18:08,430 ♪ মুষ্টিমেয় বন্ধু পেয়ে হাসো? ♪ 161 00:18:09,580 --> 00:18:16,820 ♪ একাকীত্ব নেই এমন কোনো স্থান খুঁজে পেলে, ♪ 162 00:18:16,820 --> 00:18:26,660 ♪ সেখানে আমাকে নিয়ে যেয়ো সাথে। ♪ 163 00:18:26,660 --> 00:18:33,260 ♪ বন্ধু, আমার প্রিয় বন্ধু, ♪ 164 00:18:33,260 --> 00:18:35,710 ♪ তুমি হওয়ার জন্য ধন্যবাদ। ♪ 165 00:18:35,710 --> 00:18:37,930 ভালোবাসি। 166 00:18:40,660 --> 00:18:43,660 ♪ আমার প্রিয় বন্ধু, ♪ 167 00:18:44,370 --> 00:18:49,170 ♪ তুমি হওয়ার জন্য ধন্যবাদ। ♪ 168 00:18:51,840 --> 00:18:53,730 অনেকদিন আগে... 169 00:18:55,990 --> 00:19:00,310 কথা দিয়েছিলে আমার জীবনকে তোমার জীবন মনে করবে। 170 00:19:02,790 --> 00:19:04,980 মনে আছে? 171 00:19:12,780 --> 00:19:14,200 আমার মেয়েকে... 172 00:19:17,010 --> 00:19:18,440 আমার জায়গায়... 173 00:19:21,180 --> 00:19:23,200 ওকে দেখে রেখো। 174 00:19:26,250 --> 00:19:28,960 ওকে প্রাসাদে যেতে দিবে না। 175 00:19:32,750 --> 00:19:34,270 এসব কেন বলছো? 176 00:19:39,590 --> 00:19:41,830 উনি আসবেন না। 177 00:20:01,660 --> 00:20:02,770 সু। 178 00:20:04,710 --> 00:20:06,660 তোমার পরের জন্মে... 179 00:20:09,180 --> 00:20:10,770 আমাকে মনে রাখবে তো? 180 00:20:13,470 --> 00:20:15,490 আপনাকে ভুলে যাবো। 181 00:20:17,910 --> 00:20:20,260 সব ভুলে যাবো। 182 00:20:25,090 --> 00:20:27,290 এমনকি আমার স্বপ্নেও... 183 00:20:30,980 --> 00:20:32,530 সবাইকে ভুলে যাবো। 184 00:21:38,260 --> 00:21:39,340 সু... 185 00:21:41,560 --> 00:21:43,780 আমাকে এতটা ঘৃণা করবে না। 186 00:21:46,910 --> 00:21:49,620 আসলে, উনি আপনাকে এতদিন পত্র পাঠাচ্ছিলেন, মহারাজ। 187 00:21:50,820 --> 00:21:52,490 আপনি পড়েননি? 188 00:22:34,930 --> 00:22:37,260 জীবন স্বপ্নের মতো। 189 00:22:37,840 --> 00:22:41,230 ঠিক আর ভুল। ভালোবাসা আর ঘৃণা। 190 00:22:41,510 --> 00:22:45,590 সব বহমান সময়ে তলিয়ে যায়, নীরবে চলে যায় কোনো চিহ্ন না রেখে। 191 00:22:46,720 --> 00:22:52,280 এখনো কি আমার পুরোটা হৃদয় পাননি ভেবে আমাকে ঘৃণা করেন? 192 00:22:52,850 --> 00:22:56,250 সবসময় আমি চিন্তা করেছি, 193 00:22:56,250 --> 00:22:59,360 আপনাকে হয়তো ভালোবাসার পরিবর্তে ঘৃণার মাঝে রেখে এসেছি, 194 00:22:59,760 --> 00:23:03,450 রেখে এসেছি এক অশান্তির মাঝে। 195 00:23:17,310 --> 00:23:19,910 এখনো আপনাকে ভালোবাসি। 196 00:23:20,140 --> 00:23:23,370 সবকিছু ছেড়ে যখন বৃষ্টির মধ্যে আমার পাশে দাঁড়িয়েছিলেন... 197 00:23:24,070 --> 00:23:28,630 আমাকে বাঁচাতে যখন ধেয়ে আসা তীরের সামনে নিজের শরীর এগিয়ে দিয়েছিলেন... 198 00:23:28,880 --> 00:23:31,630 তখনই আপনি আমার এই জীবনে ভুলতে না পারা কেউ হয়ে গিয়েছিলেন। 199 00:23:33,890 --> 00:23:38,940 একটা সময় বুঝতে পেরেছি ভালোবাসার বিপরীত ঘৃণা নয়, 200 00:23:38,940 --> 00:23:41,170 বরং ছেড়ে যাওয়া। 201 00:23:42,870 --> 00:23:44,370 আমি আপনাকে 202 00:23:44,730 --> 00:23:46,640 আর আপনি আমাকে 203 00:23:47,060 --> 00:23:52,240 ছেড়ে গেছেন ভাবতে পারেন ভেবে ভয় হয় আমার। 204 00:23:53,210 --> 00:23:55,910 আপনার জন্য অনেক ছটফট করি, 205 00:23:55,940 --> 00:23:58,850 কিন্তু আপনার কাছে যেতে পারবো না। 206 00:23:59,580 --> 00:24:03,550 আশা আর আপেক্ষা করি আবার আপনাকে এই বেষ্টনীর ভেতর দেখার, 207 00:24:03,550 --> 00:24:08,590 প্রতিদিন আপনার জন্য... অপেক্ষা করবো। 208 00:24:56,410 --> 00:24:58,030 সু! 209 00:25:00,280 --> 00:25:02,990 সু কোথায়? ও কোথায়? 210 00:25:04,370 --> 00:25:05,620 সু... 211 00:25:07,060 --> 00:25:09,940 মজা বাদ দিয়ে বেরিয়ে আসো। সু... 212 00:25:09,940 --> 00:25:12,830 সু! কোথায় তুমি? 213 00:25:12,830 --> 00:25:14,900 কোথায় তুমি! 214 00:25:14,900 --> 00:25:17,000 সু, সু! 215 00:25:22,920 --> 00:25:25,410 এতদিন কী করছিলেন? 216 00:25:26,090 --> 00:25:28,730 এখন কষ্টের ভান করবেন না। 217 00:25:35,440 --> 00:25:37,210 সব তোমার দোষ। 218 00:25:37,760 --> 00:25:39,980 খামের উপর তোমার নাম লেখা ছিল। 219 00:25:41,010 --> 00:25:43,980 জানতাম না ভেতরে সু'র পত্র ছিল। 220 00:25:44,840 --> 00:25:48,500 আপনার আর ওর হাতের লেখা একই ছিল বিধায় সেটা করেছিলাম। 221 00:25:49,270 --> 00:25:52,140 তবুও, সু যে মারা যাচ্ছিল আপনি নিশ্চয়ই জানতেন। 222 00:25:52,140 --> 00:25:55,110 একজনকে দিয়ে তো এই বাড়ির উপর নজর রাখছিলেন। 223 00:25:55,110 --> 00:25:59,520 তুমি সু'র সাথে একই কক্ষে থাকছিলে, তোমাদের সম্পর্কও ভালো যাচ্ছিল। 224 00:25:59,520 --> 00:26:02,410 তাই উনি তোমাদের খবর নেওয়া বন্ধ করে দেন। 225 00:26:33,330 --> 00:26:36,560 সু... চলো। 226 00:26:38,030 --> 00:26:39,160 চলো। 227 00:26:42,210 --> 00:26:45,550 না। নিয়ে যেতে পারবেন না। ও আমার স্ত্রী! 228 00:26:46,090 --> 00:26:47,370 সরো। 229 00:26:48,370 --> 00:26:52,430 সু মারা যেতে পারে, কিন্তু ও আমার। 230 00:26:53,380 --> 00:26:57,490 জুং, তোমার তো জানার কথা! আর কারো চেয়ে বেশি জানার কথা। 231 00:26:58,740 --> 00:27:01,020 সু কার সাথে থাকতে চাইতো। 232 00:27:17,510 --> 00:27:21,890 সত্যিকার অর্থে সু'কে বন্ধু ভাবলে, মহারাজের সাথে আর ঝগড়া করো না। 233 00:27:23,160 --> 00:27:27,890 হে সু আমাদের মাঝে বন্দী থেকে ওর জীবন কাটিয়েছে। 234 00:27:27,890 --> 00:27:29,990 এটা-ওটা কোনোটাই করতে পারেনি। 235 00:27:32,440 --> 00:27:37,170 সেটা জেনেও, হে সু'র মনে আরও দুঃখ দিবে? 236 00:27:55,320 --> 00:27:56,640 এমন নয় তো তুমি... 237 00:27:59,360 --> 00:28:00,600 সু। 238 00:28:04,270 --> 00:28:05,830 বোকা। 239 00:28:36,530 --> 00:28:39,010 আমি একা নই, তাই ঠিক থাকবো। 240 00:28:43,050 --> 00:28:45,650 এইযে আপনি আছেন, রাজকুমার, তাহলে একা হবো কেন? 241 00:28:53,820 --> 00:28:55,930 আমি ছেড়ে যাবো না। 242 00:29:15,520 --> 00:29:19,000 আমি... ছেড়ে যাবো না। 243 00:29:34,890 --> 00:29:36,150 ছাড়ো! 244 00:29:39,350 --> 00:29:41,450 আমি এমন কেউ যে রাজা হতে পারতো। 245 00:29:41,450 --> 00:29:44,250 আমাকে মারার হলে, ছনদকজনের সামনে ফাঁসিতে ঝোলাও! 246 00:29:50,800 --> 00:29:54,330 নিজেকে মারতে বলছো? 247 00:30:02,730 --> 00:30:03,760 কী? 248 00:30:04,690 --> 00:30:08,540 আমি মরেছি কি মরিনি রাজা সেটা দেখতে পাঠিয়েছে? 249 00:30:08,540 --> 00:30:10,900 আপনাকে একটা জিনিস দিতে এসেছি। 250 00:30:12,570 --> 00:30:14,100 হে সু অনুরোধ করেছিল। 251 00:30:21,200 --> 00:30:22,880 ও তো অনেকদিন আগে মারা গেছে। 252 00:30:22,880 --> 00:30:27,890 ওর শেষ পত্রে অনুরোধ করে গেছে ছে রিউংয়ের পত্রটা যেন আপনাকে দিই। 253 00:30:29,760 --> 00:30:31,880 আপনার জন্য আর বেশিকিছু করতে পারবো না। 254 00:30:33,180 --> 00:30:34,430 দুঃখিত। 255 00:31:02,020 --> 00:31:05,490 জানি শীঘ্রই সময় ঘনিয়ে আসছে। 256 00:31:05,490 --> 00:31:09,060 এই সুযোগটা কাজে লাগিয়ে 257 00:31:10,410 --> 00:31:12,430 আপনার কাছে যেতে পারি না, রাজকুমার? 258 00:31:13,780 --> 00:31:16,700 জানি না আবার কবে প্রাসাদ থেকে বেরুতে পারবো। 259 00:31:16,700 --> 00:31:21,390 আমি কেবলই একজন মানুষ যে ভালবাসতে শুরু করে আর থামাতে পারেনি। 260 00:31:21,390 --> 00:31:23,640 আমি এমনই এক বোকা মানুষ। 261 00:31:27,400 --> 00:31:30,130 এতে ছে রিউং এর দুঃখ নেই। 262 00:31:30,400 --> 00:31:32,100 কাউকে ঘৃণাও করি না। 263 00:31:34,530 --> 00:31:38,150 কিছু করার মূল্য আছে কি নেই 264 00:31:38,270 --> 00:31:40,350 সেটার উত্তর কেবল নিজেই নিজেকে দেওয়া যায়। 265 00:31:54,700 --> 00:31:56,200 বোকা মেয়ে। 266 00:31:58,300 --> 00:32:00,530 আমাকে ঘৃণা করো না কেন? 267 00:32:01,960 --> 00:32:03,830 কেন? 268 00:32:03,830 --> 00:32:11,070 # মহান রাজকুমার হিও ইয়ুন ওয়াং উন, বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড পান # 269 00:32:34,300 --> 00:32:36,200 বাবা আপনাকে ধরে ফেলবে। 270 00:32:45,590 --> 00:32:47,320 তুমি উক ভাইয়ের মেয়ে, তাই না? 271 00:32:49,310 --> 00:32:52,300 আমি তোমার চাচা। তোমার ১৩তম চাচা। 272 00:32:52,300 --> 00:32:55,520 মিথ্যুক। আপনি দেখতে ভবঘুরে বাদকের মতো যে। 273 00:32:56,700 --> 00:32:58,190 সত্যি বলছি যে। 274 00:32:58,980 --> 00:33:00,240 তোমার নাম কী? 275 00:33:00,240 --> 00:33:02,460 আমার নাম? বক সুন। 276 00:33:04,100 --> 00:33:06,520 তোমার নাম কী? ঝং জা গি? 277 00:33:06,520 --> 00:33:08,240 - বক সুন। - উ হি! 278 00:33:08,240 --> 00:33:10,350 এবার আমাদের ছাত্রাবাসে যেতে হবে। 279 00:33:10,350 --> 00:33:11,910 ওহ, হ্যাঁ। 280 00:33:15,570 --> 00:33:17,710 বক... সুন? 281 00:33:33,600 --> 00:33:34,960 ওটা ঝেন মু শৌ রক্ষাকবচ? 282 00:33:37,180 --> 00:33:38,570 কোথায় পেয়েছো? 283 00:33:38,570 --> 00:33:41,500 জানি না। এটা আমার সাথে সবসময়ই ছিল। 284 00:33:43,350 --> 00:33:45,270 আমার প্রিয় জিনিস। 285 00:34:08,960 --> 00:34:14,150 ঠিক এই মুহূর্তে, আমি যদি বেকজে কন্যা না হতাম। 286 00:34:15,880 --> 00:34:17,120 আমার সবটুকু হৃদয় দিয়ে... 287 00:34:20,060 --> 00:34:21,610 আমি তোমার সঙ্গী। 288 00:34:52,850 --> 00:34:57,700 শুনেছি এখনো তোমার বিয়ের পরিকল্পনা নেই আর মাঠেঘাটে সময় কাটাও। 289 00:35:00,990 --> 00:35:05,260 কোনো উত্তেজনা না থাকলে, জীবন কতটা ক্লান্তিকর হবে? 290 00:35:14,480 --> 00:35:19,830 মহারাজ “ঝেনগুয়ান রাজত্বে শাসনতন্ত্রের অপরিহার্যতা” পড়ে সময় কাটিয়েছিলেন। 291 00:35:19,830 --> 00:35:21,820 এখন তিনি তলোয়ার চালাচ্ছেন। 292 00:35:24,360 --> 00:35:27,980 ক্রীতদাসদের মুক্তি দিচ্ছেন আর তাদের পূর্ববর্তী পদমর্যাদা ফিরিয়ে দিচ্ছেন। 293 00:35:29,610 --> 00:35:32,410 এতে অভিজাত শ্রেণীর পরিবাররা ক্ষমতা হারাচ্ছে। 294 00:35:33,190 --> 00:35:36,820 বরাবরের মতোই আপনার এখনো প্রাসাদ নিয়ে দারুণ কৌতূহল আছে। 295 00:35:37,780 --> 00:35:39,630 আমি কেবল দেখছি। 296 00:35:42,000 --> 00:35:43,190 সো... 297 00:35:44,300 --> 00:35:47,320 কেমন রাজা হবে দেখার আগ্রহ হচ্ছে। 298 00:35:50,510 --> 00:35:51,680 গোরিয়ো হয়তো... 299 00:35:53,230 --> 00:35:57,120 তার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী রাজা পেয়ে গেছে। 300 00:35:59,950 --> 00:36:02,520 ওনাকে ততটা ত্যাগও স্বীকার করতে হয়েছে। 301 00:36:17,320 --> 00:36:18,420 ইদানীং... 302 00:36:20,010 --> 00:36:22,620 কিছু মুখের কথা না ভেবে পারি না। 303 00:36:22,620 --> 00:36:26,600 এখনো হে সু'কে মনে পড়ে? 304 00:36:34,850 --> 00:36:36,020 জানি না ঠিক। 305 00:36:46,230 --> 00:36:51,270 আমি সবসময়... হৃদয় দিয়ে আসছিলাম। 306 00:36:52,820 --> 00:36:55,390 কিন্তু বরাবরই ভুল করছিলাম। 307 00:36:59,850 --> 00:37:01,760 এখন সেটা বুঝতে পেরেছি। 308 00:37:41,050 --> 00:37:42,620 আজ ওর জন্মদিন। 309 00:37:42,620 --> 00:37:45,780 একবারের জন্যও জু'র কাছে গেলেন না কীভাবে? 310 00:37:46,500 --> 00:37:49,660 ওর কাছে তোমার যাওয়াই যথেষ্টর চেয়ে বেশি। 311 00:37:49,660 --> 00:37:51,600 ও নিজের বাবাকে ভয় পায়। 312 00:37:51,600 --> 00:37:56,620 আপনি ওকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন, মহারাজ। 313 00:37:56,620 --> 00:38:01,450 ইতোমধ্যে আপনার ভ্রাতুষ্পুত্র গিয়ংছুনউন আর হূংহোয়াগুংকে সরিয়ে দিয়েছেন। 314 00:38:02,140 --> 00:38:04,450 অন্তত আপনার ছেলেকে বিশ্বাস করুন। 315 00:38:06,410 --> 00:38:07,810 দেখো, রাণী। 316 00:38:09,200 --> 00:38:13,200 অদৃশ্য মুখোশের আড়ালে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখা মানুষদের কথা খুব ভালো করেই জানি। 317 00:38:13,810 --> 00:38:16,170 তুমি আর ওই ছেলেটা... 318 00:38:16,910 --> 00:38:19,890 খুব ভালো করেই জানি একদিন যে আমার পেছনে পড়বে। 319 00:38:22,530 --> 00:38:27,830 তো... এখনো শুধুমাত্র ওকে মনে রেখেছেন? 320 00:38:35,330 --> 00:38:38,750 একমাত্র হে সু সবার সমানাধিকারের কথা বলতো। 321 00:38:39,780 --> 00:38:43,220 ওকে ভুলতে পারছেন না বলে ক্রীতদাসদের মুক্ত করে দিচ্ছেন। 322 00:38:43,220 --> 00:38:45,330 ভেবেছেন আমি বুঝবো না? 323 00:38:45,330 --> 00:38:47,130 ধরো করছি। 324 00:38:47,130 --> 00:38:51,320 কিন্তু, তুমি বুঝলেও 325 00:38:51,320 --> 00:38:53,450 কিছু বদলাবে কি? 326 00:39:00,320 --> 00:39:04,840 এখন বোধহয় বুঝতে পারছি, হে সু কেন চলে গিয়েছিল। 327 00:39:06,080 --> 00:39:07,920 কারণটা জানি বোধহয়। 328 00:39:32,220 --> 00:39:33,460 বাবা! 329 00:39:34,430 --> 00:39:35,950 ব্যথা পাবে। 330 00:39:38,140 --> 00:39:40,500 আহ! আহ! 331 00:39:44,160 --> 00:39:47,520 আহ! আহ! 332 00:39:48,650 --> 00:39:50,390 তুমি ধাক্কা খেয়েছো। 333 00:39:58,840 --> 00:40:00,080 কে তুমি? 334 00:40:05,510 --> 00:40:07,040 বাবা! 335 00:40:13,650 --> 00:40:15,190 মহারাজকে অভিবাদন। 336 00:40:22,860 --> 00:40:27,560 তোমার ছুংজু ছাড়ার কথা নয়, তবুও প্রাসাদে এসেছো? 337 00:40:27,560 --> 00:40:29,360 আজকে সু'র মৃত্যুবার্ষিকী। 338 00:40:29,360 --> 00:40:30,830 ক্ষমা করবেন। 339 00:40:30,830 --> 00:40:34,180 কিছুক্ষণের জন্য আমার মাথা ঠিক ছিল না। এরকমটা আর কখনো হবে না। 340 00:40:35,510 --> 00:40:36,860 ও তোমার মেয়ে? 341 00:40:40,060 --> 00:40:41,070 জি। 342 00:40:44,260 --> 00:40:47,720 তোমার পরিবার তোমার বিয়ের অনুমতি চেয়েছিল আর আমার মনে আছে অনুমতি দিয়েছিলাম। 343 00:40:48,530 --> 00:40:49,590 কিন্তু... 344 00:40:53,730 --> 00:40:55,370 তোমার মেয়ে অনেক বড়ো। 345 00:40:58,050 --> 00:40:59,340 ওর বয়স কত? 346 00:40:59,340 --> 00:41:01,340 আপনি নিশ্চয়ই রাজ্য পরিচালনায় ব্যস্ত। 347 00:41:01,340 --> 00:41:03,750 আমার মেয়েকে নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? 348 00:41:04,260 --> 00:41:05,580 চলো। 349 00:41:08,540 --> 00:41:09,770 দাঁড়াও। 350 00:41:27,230 --> 00:41:29,020 বাচ্চাটাকে রেখে যাও। 351 00:41:39,630 --> 00:41:42,130 আমাকে হত্যা না করা অবধি পারবো না সেটা। 352 00:41:44,470 --> 00:41:45,530 তাই? 353 00:41:47,020 --> 00:41:48,150 এই বাচ্চাটাকে... 354 00:41:51,140 --> 00:41:53,700 প্রাসাদে থাকতে না দেওয়ার অনুরোধ করেছিল ও। 355 00:41:55,130 --> 00:41:56,910 প্রাসাদ খুব ভীতিকর আর নিঃসঙ্গ। 356 00:41:57,670 --> 00:41:59,670 বলেছিল চায় না ও এখানে আসুক। 357 00:42:04,440 --> 00:42:08,930 হে সু মারা যাওয়া পর্যন্ত এসব চিন্তাই করেছিল। 358 00:42:42,500 --> 00:42:44,430 ১৪তম রাজকুমার, ওয়াং জুং। 359 00:42:48,150 --> 00:42:50,200 তোমাকে তোমার নিজশহরের নির্বাসন থেকে মুক্তি দিচ্ছি। 360 00:42:59,220 --> 00:43:01,730 তুমি নিয়মিত প্রাসাদে আসলে আমার ভালো লাগবে। 361 00:43:48,460 --> 00:43:51,160 এত করে চলে যেতে চাও? 362 00:43:51,820 --> 00:43:52,840 জি। 363 00:43:53,980 --> 00:43:55,750 ওনার কথা না ভেবে পারছি না। 364 00:43:59,260 --> 00:44:00,730 আমাকে অন্য কথা দিয়েছিলে। 365 00:44:01,650 --> 00:44:05,650 বলেছিলে তুমি কারো লোক না, শুধু রাজার লোক। 366 00:44:06,840 --> 00:44:07,880 জি। 367 00:44:09,150 --> 00:44:11,790 কিন্তু, আমার রাজা বোধহয় একজনই ছিল। 368 00:44:13,460 --> 00:44:16,950 উনি ছিলেন আমার ভাই আর বন্ধু। 369 00:44:18,480 --> 00:44:19,830 ছিলেন সম্রাট। 370 00:44:25,880 --> 00:44:30,010 হে সু দেবীর কথা বললে, আমার মনে হয় না উনি এই পৃথিবীর কেউ ছিলেন। 371 00:44:31,020 --> 00:44:34,270 অতীতের কথা ভেবে দেখলে, অনেক দৃষ্টান্ত বুঝতে পারবেন। 372 00:44:34,270 --> 00:44:36,260 ওনাকে আপনার ভুলে যাওয়া প্রয়োজন। 373 00:44:36,260 --> 00:44:40,840 যাকে পাওয়া যাবে না তাকে চাইলে, আমার মতো অবস্থা হবে আপনার। 374 00:46:14,710 --> 00:46:17,570 তাহলে, তোমাকে আমার বলবো? 375 00:46:20,560 --> 00:46:23,150 তুমি আমার একমাত্র রাণী। 376 00:47:03,810 --> 00:47:05,740 আবার কেন এমন হচ্ছে? 377 00:47:07,700 --> 00:47:10,100 খোদা, লোকটা কে যে এমন হচ্ছে? 378 00:47:23,280 --> 00:47:25,030 [ গোরিয়ো যুগের মেকআপ সংস্কৃতি ] 379 00:47:25,430 --> 00:47:28,930 চোখ ধোওয়া আর গোসলের ক্ষেত্রে গোরিয়ো বৌদ্ধধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। 380 00:47:28,930 --> 00:47:33,450 এছাড়া, এই যুগেই গোসলের সামগ্রী আর মেকআপের বিকাশ শুরু হয়। 381 00:47:33,450 --> 00:47:36,980 সং রাজবংশের লেখক সো কুং গোরিয়ো ভ্রমণ করে ওনার বইয়ে লেখেন... 382 00:47:38,340 --> 00:47:41,360 প্রায় এক বছর ধরে স্বপ্নটা দেখে আসছি। 383 00:47:41,360 --> 00:47:44,730 মুখে এরকম লম্বা দাগওয়ালা লোকটা। 384 00:47:44,730 --> 00:47:46,400 এভাবে একটা মুখোশ দিয়ে সেটা ঢাকে। 385 00:47:47,320 --> 00:47:49,140 জামাও পরা ছিল আগেকার দিনের। 386 00:47:49,140 --> 00:47:51,430 মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছো বলে। 387 00:47:51,430 --> 00:47:54,350 প্রায় ডুবে গিয়েছিলে, জ্ঞান হারিয়েছিলে, এক বছর পর জেগে উঠলে। 388 00:47:54,350 --> 00:47:56,820 এখন একদম ঠিক আছি। 389 00:48:01,140 --> 00:48:03,750 কিন্তু লোকটাকে স্বপ্নে দেখলে... 390 00:48:05,220 --> 00:48:07,640 এত কান্না করি কেন জানি না। 391 00:48:13,450 --> 00:48:16,770 তাদের একটা পাউডার ট্রিটমেন্ট ছিল যা ছিল মডার্ন ফেসিয়াল প্যাকের মতো। 392 00:48:17,340 --> 00:48:20,020 তারা বুলগেরিয়ার জিনিস কিনতে বিউকরানদো বাজারে যেতে পারতো। 393 00:48:20,850 --> 00:48:24,590 বুলগেরিয়ার গোলাপ কিনতো তারা। 394 00:48:24,590 --> 00:48:28,770 চমৎকার ব্যাপার হলো তারা গোলাপ থেকে মেকআপ বানাতে পেরেছিল। 395 00:48:43,400 --> 00:48:45,040 হ্যালো। 396 00:48:54,730 --> 00:48:55,990 [ গো হা জিন ] 397 00:48:55,990 --> 00:48:57,940 - আপনার পদবি গো? - জি? 398 00:48:59,180 --> 00:49:01,880 হ্যাঁ। আমি গো হা জিন। 399 00:49:02,350 --> 00:49:05,990 গোরিয়ো যুগে “গো” পদবি যে “হে” ছিল জানতেন? 400 00:49:05,990 --> 00:49:08,260 ওহ, তাই নাকি? 401 00:49:08,260 --> 00:49:11,420 আমরাও আসলে গোরিয়ো যুগের মেকআপ বিক্রি করছি। 402 00:49:11,420 --> 00:49:13,140 মজার কাকতাল এটা। 403 00:49:13,140 --> 00:49:15,150 কাকতাল বলতে কিছু নেই। 404 00:49:15,150 --> 00:49:17,800 সব কেবল নিজের আসল জায়গায় ফেরত আসে। 405 00:49:18,610 --> 00:49:19,660 কী? 406 00:49:22,260 --> 00:49:25,050 এখানে অনেক গোলাপের মতো ঘ্রাণ। 407 00:49:25,050 --> 00:49:29,220 আহ, তার কারণ আমাদের প্রোডাক্টে প্রচুর পরিমাণে রোজ অয়েল আছে। 408 00:49:29,220 --> 00:49:30,560 বিশেষ করে এই সিরামে। 409 00:49:31,440 --> 00:49:34,430 এটা হিউটানিয়া কর্ডাটা নির্যাসে বুলগেরিয়ান রোজ অয়েল দিয়ে বানানো হয়েছে। 410 00:49:34,480 --> 00:49:37,440 বুলগেরিয়ান গোলাপ তৈল। ওটা ব্যবহার করোনি তো? 411 00:49:46,150 --> 00:49:48,720 - ঠিক আছেন? - হ্যাঁ? 412 00:49:50,140 --> 00:49:51,900 কিছু না। 413 00:49:53,870 --> 00:49:58,350 নিয়মিত ব্যবহার করলে এটা ত্বকের জন্য ভালো। 414 00:50:00,030 --> 00:50:04,250 ওহ, গোরিয়ো যুগে বিবি ক্রিমের মতো একটা জিনিস যে ছিল জানতেন? 415 00:50:04,250 --> 00:50:06,090 আজকালকার দিনে পুরুষরা এটা প্রচুর ব্যবহার করে। 416 00:50:06,090 --> 00:50:07,570 এবার বরং নিজেকে তৈরি করে নাও। 417 00:50:07,570 --> 00:50:11,410 তোমাকে কখনো যেতে দেবো না। 418 00:50:17,590 --> 00:50:19,180 আপনার বোধহয় বিশ্রাম প্রয়োজন। 419 00:50:20,280 --> 00:50:21,840 কী হলো আমার? 420 00:50:23,380 --> 00:50:26,080 এখানে থেকো না। এসবের চিন্তা না করে বাসায় চলে যাও। 421 00:50:26,080 --> 00:50:27,240 আমি সামলে নিবো। 422 00:50:28,510 --> 00:50:29,940 দুঃখিত। 423 00:50:36,640 --> 00:50:40,930 [ গোরিয়ো যুগের চিত্রকর্ম ] 424 00:50:58,190 --> 00:51:00,570 এখনই ওদের ধরো! 425 00:51:30,480 --> 00:51:32,520 গোয়াংজং? 426 00:51:37,010 --> 00:51:39,180 ওটা স্বপ্ন ছিল না। 427 00:51:40,760 --> 00:51:42,520 ওটা স্বপ্ন না। 428 00:51:43,660 --> 00:51:46,560 আপনার অশেষ কৃপা, মহারাজ। 429 00:51:46,560 --> 00:51:49,680 চিন্তা করো না। আমি তোমাকে বাঁচাবো। 430 00:52:02,340 --> 00:52:06,440 বাহ্! সব একা একা উপভোগ করতে যাচ্ছিলে, উন? 431 00:52:29,820 --> 00:52:32,620 ও আমার। মেয়েটা আমার বললাম। 432 00:52:32,620 --> 00:52:33,880 এবার বরং নিজেকে তৈরি করে নাও। 433 00:52:33,880 --> 00:52:36,320 তোমাকে কখনো যেতে দেবো না। 434 00:52:36,320 --> 00:52:38,550 যে মুহূর্তে তুমি আমার মুখ স্পর্শ করলে... 435 00:52:39,260 --> 00:52:42,190 সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমাকে কখনো যেতে দেবো না। 436 00:52:50,730 --> 00:52:53,880 # নাম ছিল ওয়াং সো। যুদ্ধে নেওয়া ক্রীতদাসদের মুক্তি দেন। # 437 00:52:53,880 --> 00:52:56,010 # গোয়াংজং দয়ালু ও বিচক্ষণ রাজা ছিলেন। # 438 00:52:56,010 --> 00:52:57,660 # সন্দেহের প্রথম আভাসেই মৃত্যুদণ্ড দিতে পিছপা হতেন না। # 439 00:52:57,660 --> 00:52:59,160 # ব্যাপক হত্যাযজ্ঞ চালানো নিষ্ঠুর রাজা। # 440 00:53:06,520 --> 00:53:10,830 এবার আপনি আর নিষ্ঠুর রাজা হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন না। 441 00:53:10,830 --> 00:53:12,740 আমি আপনাকে সাহায্য করবো। 442 00:53:49,350 --> 00:53:50,670 দুঃখিত। 443 00:53:55,040 --> 00:53:57,500 আপনাকে একা ছেড়ে আসার জন্য দুঃখিত। 444 00:54:15,410 --> 00:54:16,720 দুঃখিত... 445 00:54:18,870 --> 00:54:20,230 দুঃখিত। 446 00:54:27,930 --> 00:54:29,730 দুঃখিত। 447 00:54:46,060 --> 00:54:47,420 আমাদের ৮ম ভাই... 448 00:54:49,920 --> 00:54:51,080 মারা গেছেন। 449 00:54:57,010 --> 00:55:01,170 দেখা করার মতো আর কেউ নেই, তাই আবার চলে যাবো। 450 00:55:04,530 --> 00:55:06,040 ভালো থাকবেন। 451 00:55:59,530 --> 00:56:00,900 ক্ষণস্থায়ী জীবন। 452 00:56:05,470 --> 00:56:09,310 প্রয়াত রাজা তেজোর শেষ কথা ছিল জীবন ক্ষণস্থায়ী। 453 00:56:09,310 --> 00:56:12,180 সব সংক্ষিপ্ত আর নিরর্থক। 454 00:56:13,340 --> 00:56:15,660 বলেছিলেন জীবন খুবই সংক্ষিপ্ত। 455 00:56:18,300 --> 00:56:20,590 কিন্তু আমি মনে করি ওনার ধারণা ভুল। 456 00:56:22,620 --> 00:56:26,060 তুমি আর আমি একসাথে এভাবে আছি, তাহলে এটা নিরর্থক হয় কীভাবে? 457 00:56:42,860 --> 00:56:45,310 তোমার মুখের অভিব্যক্তি এমন হলে আমার চিন্তা হয়। 458 00:56:46,120 --> 00:56:48,270 মনে হয় তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে। 459 00:56:49,940 --> 00:56:53,380 কীসের ভয় পাচ্ছো? কী লুকাচ্ছো? 460 00:56:56,610 --> 00:56:57,910 আসলে... 461 00:56:59,530 --> 00:57:02,730 এখানে থাকাকালীন প্রতিদিন আমার চিন্তায় কাটে। 462 00:57:04,640 --> 00:57:06,740 আমি যত পদক্ষেপই নিই... 463 00:57:07,650 --> 00:57:10,390 মনে হয় সতর্ক থাকতে হবে, যেন পাতলা বরফের উপর হাঁটছি। 464 00:57:12,550 --> 00:57:14,510 মাঝেমধ্যে মনে হয় শ্বাস নিতে পারছি না। 465 00:57:15,880 --> 00:57:17,500 আমাকে পাশে পেয়েও... 466 00:57:18,750 --> 00:57:20,030 ওরকম লাগে? 467 00:57:23,640 --> 00:57:29,110 আমাদের অন্য কোনো পৃথিবীতে অন্য কোনো সময়ে দেখা হলে 468 00:57:29,110 --> 00:57:32,830 সেটা কত ভালো হতো ভাবছিলাম। 469 00:57:34,310 --> 00:57:36,450 শুধুমাত্র সেরকমটা হলে... 470 00:57:37,570 --> 00:57:40,350 আমি কিছুর ভয় করতাম না। 471 00:57:41,150 --> 00:57:42,800 মন খুলে... 472 00:57:45,410 --> 00:57:49,860 সত্যিই মন খুলে, আপনাকে যত খুশি ভালোবাসতে পারতাম। 473 00:58:24,780 --> 00:58:27,480 আমরা একই পৃথিবীর না হলে... 474 00:58:28,280 --> 00:58:30,310 আমি তোমাকে খুঁজে নিবো। 475 00:58:32,450 --> 00:58:36,250 আমার... সু। 476 00:58:53,540 --> 00:58:55,410 হাঁটুতে সামান্য ব্যথা করছে। 477 00:59:02,620 --> 00:59:04,430 নাও। ওঠো। 478 00:59:05,010 --> 00:59:06,310 উঠুন তো। 479 00:59:06,310 --> 00:59:07,630 আরে, সমস্যা নেই। 480 00:59:14,460 --> 00:59:15,800 বেশ। 481 00:59:16,670 --> 00:59:18,610 - যাচ্ছি এবার। - আচ্ছা। 482 00:59:18,610 --> 00:59:21,240 - চলুন। - বেশ। 483 00:59:34,560 --> 00:59:41,260 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ