1 00:00:39,840 --> 00:00:42,075 আলেক্সান্দ্রে, তুমি কি আসছো? আমরা দ্বীপে যাচ্ছি. 2 00:00:42,108 --> 00:00:43,844 - কোথায়? - দ্বীপে. 3 00:00:44,077 --> 00:00:46,513 আমরা ডুব দিয়ে প্রাচীন শহর দেখবো. 4 00:00:46,746 --> 00:00:49,115 তারপর , আমরা পাহাড়ের চূড়ায় উঠবো... 5 00:00:49,349 --> 00:00:51,685 আর পাশ দিয়ে বয়ে চলা নৌকাগুলোকে আমরা অভিবাদন জানাবো. 6 00:00:51,918 --> 00:00:54,588 প্রাচীন শহর সম্পর্কে তুমি কী জানো? 7 00:00:54,754 --> 00:00:57,624 দাদা বলেন যে ঐ সুখী নগরীটা এক সময় ভূমিকম্পে... 8 00:00:57,891 --> 00:00:59,292 পানিতে তলায়ে যায়, 9 00:00:59,526 --> 00:01:01,862 আর তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে তা ওভাবেই আছে. 10 00:01:02,362 --> 00:01:04,564 প্রতি মাসে একবার ওটা সাগরের নিচ থেকে উকি মারে, 11 00:01:04,865 --> 00:01:06,305 আর তারপর খুব সামান্য সময়ের জন্য, 12 00:01:06,366 --> 00:01:09,169 শুকতারাটা যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবার জন্য অনুতপ্ত হয়, 13 00:01:09,369 --> 00:01:11,071 আর সত্যিই সে যখন চলে যায়, 14 00:01:11,338 --> 00:01:14,407 তখন সবকিছু স্তব্ধ হয়ে যায়... সময়ও যেন থমকে দাড়ায়. 15 00:01:15,208 --> 00:01:16,409 সময়... সময় আসলে কী? 16 00:01:16,710 --> 00:01:18,979 দাদা বলেন যে সময় হচ্ছে একটি শিশু... 17 00:01:19,212 --> 00:01:21,448 যে সাগরের কিনারে পাশা খেলায় ব্যস্ত. 18 00:01:22,749 --> 00:01:24,050 তুমি কি আসবে? 19 00:01:25,852 --> 00:01:30,958 ETERNITY AND A DAY অনুবাদেঃ আসাদুজ্জামান শিপু 20 00:05:05,472 --> 00:05:07,107 আলেক্সান্দ্রে! 21 00:05:12,112 --> 00:05:13,980 তুমি ঘুমিয়ে পড়েছ... 22 00:05:15,815 --> 00:05:17,884 আর তুমি এখনো অভুক্ত আছো! 23 00:05:24,190 --> 00:05:27,760 আমি লবণাক্ত স্বাদ পেয়েছি... আমার মুখে এখনো ঐ সাগরের স্বাদ লেগে আছে. 24 00:05:39,739 --> 00:05:42,108 তো, আজই আমাদের শেষ দিন... 25 00:05:42,642 --> 00:05:46,012 কাল তোমার সাথে , আমাকেও হাসপাতালে যাবার অনুমতি দাও. 26 00:05:46,412 --> 00:05:49,149 অউরেনিয়া, এসব আর জটিল করে তুলোনা... 27 00:05:52,152 --> 00:05:55,655 আজ হোক বা কাল হোক সবকিছুর শেষ তো আছেই, তাই না? 28 00:06:06,366 --> 00:06:08,401 অফিসে কফি দেওয়া আছে... 29 00:06:11,037 --> 00:06:12,805 তোমার স্যুটকেসও আমি গোছায়ে রেখেছি. 30 00:06:13,506 --> 00:06:16,242 আশা করি, একদম টইটুম্বুর করে রাখনি. এটা একদমই অপ্রয়োজনীয়... 31 00:06:16,442 --> 00:06:18,545 তুমিও জানো এটা. 32 00:06:26,152 --> 00:06:27,554 অউরেনিয়া... 33 00:06:29,522 --> 00:06:32,325 গতো তিনটা বছর পাশে থাকার জন্য ধন্যবাদ. 34 00:06:35,695 --> 00:06:38,831 ভাবতেও পারিনা,তুমি ছাড়া ঠিক কী অবস্থা হতো আমার. 35 00:06:49,809 --> 00:06:51,578 কুকুরটা খেয়ে নিয়েছে. 36 00:08:50,129 --> 00:08:51,831 গতো কয়েকটা মাস ধরে 37 00:08:53,099 --> 00:08:55,234 আমার এই অচেনা প্রতিবেশিটার সাথেই 38 00:08:56,636 --> 00:08:58,738 শুধু আমার যোগাযোগ ছিলো, 39 00:09:00,373 --> 00:09:02,975 যে কিনা এই একই মিউজিকের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয়. 40 00:09:05,578 --> 00:09:07,146 তার পরিচয় কী? 41 00:09:08,247 --> 00:09:09,816 সে কেমন? 42 00:09:13,152 --> 00:09:15,355 একদিন সকালে, তার সাথে দেখা করতে চেয়েছিলাম, 43 00:09:16,489 --> 00:09:18,291 কিন্তু তারপর মত পরিবর্তন করলাম. 44 00:09:19,892 --> 00:09:23,596 হয়তোবা সম্মুখে প্রত্যক্ষ করার চেয়ে, আমার কল্পনাতেই সে বেশি সুন্দর. 45 00:09:26,999 --> 00:09:29,068 সেও কি আমার মতো একাকী? 46 00:09:32,038 --> 00:09:34,607 এমনও তো হতে পারে , একটা বাচ্চা মেয়ে 47 00:09:36,075 --> 00:09:38,277 যে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে... 48 00:09:39,679 --> 00:09:42,215 তার এই অচেনা প্রতিবেশিকে একটা গান শুনিয়ে যায়. 49 00:09:48,020 --> 00:09:50,356 সবকিছু কেমন যেন দ্রুত চলে যায়! 50 00:09:52,692 --> 00:09:54,293 ঠিক এই চিন্তাটাই আমাকে বেশি ভোগায়... 51 00:09:54,527 --> 00:09:58,064 আমার এক রোখা মন আরো বেশি কিছু শিখতে চায়, আরো বেশি জানতে চায়... 52 00:10:00,133 --> 00:10:01,968 আর তখনই এক নিকষ কালো অন্ধকার... 53 00:10:04,404 --> 00:10:06,305 আর নীরবতা আমাকে জাপটে ধরে... 54 00:10:07,106 --> 00:10:08,708 নীরবতা. 55 00:10:11,577 --> 00:10:14,614 এই শীতের মৌসুম শেষ হওয়ার আগেও আমার সব কিছুতে বিশ্বাস ছিলো 56 00:10:16,149 --> 00:10:18,851 বিশ্বাস ছিলো পানিতে ভাসমান নৌকার কালো প্রতিচ্ছবিতে, 57 00:10:19,085 --> 00:10:21,454 আর তাদের আকাশ ছোয়া পালের বিক্ষিপ্ত হাওয়ায়, 58 00:10:22,655 --> 00:10:26,959 বিশ্বাস ছিলো প্রেমিকদের প্রথম আনন্দ ভ্রমণে, আর ঐ ক্ষয়িষ্ণু সূর্যের প্রতি, 59 00:10:28,761 --> 00:10:31,764 এমনকি এই শীতের মিথ্যা প্রতিশ্রুতিতেও, 60 00:10:36,102 --> 00:10:40,606 এই শীতের আগেও আমার সবকিছুতে বিশ্বাস ছিলো... 61 00:10:44,944 --> 00:10:46,846 আমার একমাত্র অনুশোচনা, আনা(একটা নাম)... 62 00:10:49,081 --> 00:10:51,517 কিন্তু এটাই কি একমাত্র? 63 00:10:53,352 --> 00:10:55,788 ...কোন কিছু শেষ করতে না পারা. 64 00:10:58,291 --> 00:11:01,427 আমি ছিলাম এখানে ওখানে ঘুরে বেড়ানো 65 00:11:02,695 --> 00:11:05,798 কিছু বিচ্ছিন্ন শব্দগুচ্ছ. 66 00:12:32,552 --> 00:12:34,186 ভেতরে আসো! 67 00:13:12,825 --> 00:13:14,994 কোথা থেকে এসেছো? 68 00:13:19,231 --> 00:13:21,300 গ্রিক বলতে জানো? 69 00:13:24,303 --> 00:13:26,839 কোথায় যেতে চাও, বলো? 70 00:14:40,746 --> 00:14:42,581 বাবা. 71 00:14:44,483 --> 00:14:46,419 এই রবিবারে কী মনে করে আসলে? 72 00:14:54,860 --> 00:14:57,997 গতো ১৫ দিন ধরে তোমাকে কল করে যাচ্ছি. কিন্তু কেউ কোন উত্তর দেয়না. 73 00:14:58,964 --> 00:15:01,233 আমি চিন্তিত ছিলাম. কী হয়েছিলো? 74 00:15:01,767 --> 00:15:04,203 আমাকে কিছু দিনের জন্য বাইরে বেরোতে হবে. 75 00:15:05,171 --> 00:15:07,740 কুকুরটা কোথায় রেখে যাবো ভেবে পাচ্ছিলামনা , ক্যাটরিনা. 76 00:15:11,410 --> 00:15:13,245 কিছু কী পান করতে চাও? 77 00:15:15,514 --> 00:15:18,651 - কিছু কফি আছে... - আমি তোমার জন্য... 78 00:15:21,187 --> 00:15:25,691 তোমার মায়ের কিছু পুরনো চিঠি এনেছি. - আমার মায়ের চিঠি? 79 00:15:29,361 --> 00:15:31,197 কোথায় নাকি যাবে, তুমি বললে? 80 00:15:31,731 --> 00:15:33,432 কোথায় যাচ্ছো? 81 00:15:35,701 --> 00:15:39,438 তুমি তো জানো , নিকোস পশুপাখি বাসা বাড়িতে পছন্দ করেনা. 82 00:15:46,479 --> 00:15:48,414 আর তোমার লেখালেখি, সেগুলো কেমন চলছে? 83 00:15:50,416 --> 00:15:51,416 আমার লেখালেখি? 84 00:15:51,517 --> 00:15:54,587 Free Besieged of Solomos এর উপর. 85 00:15:55,154 --> 00:15:57,757 এটা তোমার তৃতীয় প্রোজেক্ট ছিলো, মা মারা যাবার পর... 86 00:15:57,890 --> 00:16:00,993 তুমি এটা অসম্পূর্ণ রেখে দিয়েছিলে. এটার নিয়েই তো কাজ করছো নাকি? 87 00:16:01,227 --> 00:16:03,028 তাছাড়া, আমিও বুঝতে পারলাম না... 88 00:16:03,229 --> 00:16:06,599 তোমার মতো একজন লেখক ১৯ শতকের একটা অসম্পূর্ণ কবিতাকে... 89 00:16:06,799 --> 00:16:10,269 সম্পূর্ণ করার জন্য কী করে বাকি কাজ ত্যাগ করলে. 90 00:16:12,104 --> 00:16:14,240 প্লিজ আমাকে বলোনা যে, তুমি এবার এই কাজটাও ছেড়ে দিয়েছো! 91 00:16:14,940 --> 00:16:16,542 কী জানি, 92 00:16:18,110 --> 00:16:21,280 হয়তো আমার শব্দের পৃথিবী এখন রিক্ত... 93 00:16:22,915 --> 00:16:26,418 এটার কোন খাম নেই. কেনো? 94 00:16:28,420 --> 00:16:30,523 এটা কি পড়বো? 95 00:16:37,963 --> 00:16:40,299 "২০ সেপ্টেম্বর, ১৯৬৬". 96 00:16:40,966 --> 00:16:42,835 আমার জন্মদিন! 97 00:16:43,803 --> 00:16:46,305 মা এই দিনটাতে প্রায়ই আমার সাথে কথা বলতো. 98 00:16:49,809 --> 00:16:52,378 "আমি যখন জেগে উঠলাম তুমি তখনো ঘুমাচ্ছিলে. 99 00:16:53,279 --> 00:16:55,147 দাড়িয়ে তোমার শ্বাস-প্রশ্বাস নেওয়া দেখছিলাম আমি. 100 00:16:56,782 --> 00:16:59,985 আলেকজান্দ্রে, তুমি কী স্বপ্নের মাঝে ডুবে ছিলে? 101 00:17:01,554 --> 00:17:05,658 তোমার হাতটা আলতো করে নড়ালে, যেন আমাকেই খুজে ফিরছিলে. 102 00:17:06,458 --> 00:17:10,896 একবার তোমার চোখের পাতাটা নড়ে উঠলো, তারপরে আবার ঘুমের দেশে হারিয়ে গেলে. 103 00:17:12,164 --> 00:17:15,100 তোমার চোখ বেয়ে এক ফোটা অশ্রু বের হলো. 104 00:17:15,501 --> 00:17:17,970 এটা গড়িয়ে পড়লো, ঠিক যেন এক দীর্ঘ ভ্রমণের উদ্দ্যেশ্যে. 105 00:17:20,372 --> 00:17:24,043 পাশ থেকে , বাচ্চাটা একটু গোঙানির মতো আওয়াজ করে উঠলো. 106 00:17:24,543 --> 00:17:26,478 দরজাটা একটু সরে গেলো. 107 00:17:27,479 --> 00:17:29,448 আমি বারান্দায় গিয়ে দাড়ালাম... 108 00:17:30,850 --> 00:17:32,751 আর অশ্রুসিক্ত হয়ে গেলাম." 109 00:17:33,052 --> 00:17:34,954 হ্যালো, আনা. 110 00:17:36,755 --> 00:17:39,358 ইদানীং, কীসব অদ্ভুত স্বপ্ন দেখছি আমি. 111 00:17:44,463 --> 00:17:46,565 -তুমি কি কেদেছো, আনা? - না কিছু না. 112 00:17:49,468 --> 00:17:50,736 তুমি কাদছিলে. 113 00:17:51,337 --> 00:17:52,438 কিছু না. 114 00:17:52,671 --> 00:17:54,540 কী হয়েছে? 115 00:17:58,878 --> 00:18:01,513 - আনা, তুমি কান্না করছিলে. -না তেমন কিছু হয়নি. 116 00:18:02,715 --> 00:18:04,149 তো? 117 00:18:05,517 --> 00:18:08,420 - আমাকে কেমন দেখাচ্ছে? - ঠিক যেন গ্রীষ্মের একটি দিন! 118 00:18:08,587 --> 00:18:12,758 মিথ্যুক! আর প্রেগনেন্সির জন্য, যে অতিরিক্ত ওজন যুক্ত হয়েছে? 119 00:18:13,726 --> 00:18:15,394 ওটা কী নতুন ড্রেস? 120 00:18:15,594 --> 00:18:17,596 - তোমার মনে নেই? - না. 121 00:18:21,934 --> 00:18:24,603 তুমিই তো তোমার কোন এক ভ্রমণ থেকে এনে দিয়েছিলে. 122 00:18:31,610 --> 00:18:33,579 সারাদিন তোমার বই নিয়েই তুমি পড়ে থাকো! 123 00:18:37,082 --> 00:18:40,586 সম্পাদকের কাছে কবে এগুলো ফিরিয়ে দিবে, যেন দুজনে একসাথে থাকতে পারি? 124 00:18:41,320 --> 00:18:44,256 "...মাঝে মাঝে মনে হয় ঐ মুহূর্তগুলোকে যদি এমনভাবে ধরে রাখতে পারতাম, 125 00:18:44,423 --> 00:18:47,626 ঠিক যেন একটা প্রজাপতিকে পিন দিয়ে আটকে রাখা যেন তা উড়ে যেতে না পারে." 126 00:18:47,726 --> 00:18:49,795 তারা আসছে! 127 00:18:50,029 --> 00:18:51,931 পোশাক পরে নাও!জলদি! 128 00:18:52,932 --> 00:18:54,600 পোশাক পরে নাও! 129 00:19:33,105 --> 00:19:37,810 "আমি তোমাকে লিখছি একটা গতিহীন আর থমকে যাওয়া সমুদ্রের সামনে বসে. 130 00:19:38,644 --> 00:19:42,481 বাড়ি বসে হয়তো বা তুমি গরম দুধ আর আর্দ্র জেসমিনের সুগন্ধ নিচ্ছ. 131 00:19:42,648 --> 00:19:44,817 আমি তোমাকে লিখছি, আর তোমার সাথে কথা বলছি... 132 00:19:45,451 --> 00:19:46,885 আমি তোমাকে আমার অনেক কাছে অনুভব করছি, 133 00:19:47,019 --> 00:19:49,488 যে কিনা নিজেকে অনেক বেপরোয়া ভাবে . 134 00:19:50,189 --> 00:19:52,791 আলেক্সান্দ্রে, তোমার কি সত্যিই মনে হয় আমি তোমার পৃথিবীকে বিপদের মুখে ফেলে দিয়েছি? 135 00:19:53,759 --> 00:19:56,862 যদিও,আমি একজন নিছকই মেয়ে যে কিনা ভালোভাসার ঘোরে হারিয়ে গেছে." 136 00:19:59,665 --> 00:20:00,833 বাচ্চাটা কি এখনো ঘুমোচ্ছে? 137 00:20:01,000 --> 00:20:02,840 সে সমুদ্র সৈকতে তোমার মতই তার আরেক নানির সাথে আছে. 138 00:20:02,901 --> 00:20:05,671 নানি... আমার মতো! মাই গড, আমি কতো বুড়ি হয়ে গেছি? 139 00:20:05,904 --> 00:20:08,007 দেখ, আমার মেয়ে,সব সময়... 140 00:20:08,207 --> 00:20:10,485 অনেক সাদাসিধে ধরণের মানুষ, তোমার মা সাদাসিধে ছিল. 141 00:20:10,509 --> 00:20:12,378 সে সাদাসিধের ভান করে থাকে... 142 00:20:12,544 --> 00:20:14,513 Hecuba, Clytemnestra... 143 00:20:14,713 --> 00:20:17,316 আমার স্ত্রী সব কিছুতে একটু বাড়াবাড়ি করতে ভালোবাসে. 144 00:20:17,649 --> 00:20:20,019 বাবা, সব সময় তার পেছনে লেগোনা তো! 145 00:20:20,319 --> 00:20:22,654 - তাকে কী নামে ডাকবে? - এখনও কিছু স্থির করেছো? 146 00:20:23,122 --> 00:20:25,024 এলেনি অথবা ক্যাটেরিনা... 147 00:20:25,391 --> 00:20:27,426 কিন্তু তার নানিই এক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নিবে! 148 00:20:27,626 --> 00:20:30,929 তুমি দিপ্তীমান. আমার ছোট্ট আনা,সে এখন একজন মা! 149 00:20:31,397 --> 00:20:33,665 আমি ফুলদানিতে ফুলগুলো রাখতে যাচ্ছি. 150 00:20:33,899 --> 00:20:37,469 আমি যতোটুকু মনে করতে পারি, বাড়িটা এখনো আগের মতোই আছে. 151 00:20:39,872 --> 00:20:43,075 এলেকোস,এটাই হবে আমাদের সর্বশেষ উদাসীন গ্রীষ্ম! 152 00:20:43,709 --> 00:20:45,144 তুমি ঠিক কী বলতে চাইছো? 153 00:20:45,377 --> 00:20:49,381 আজকাল নির্বাচনের আগে সকলেই আগ বাড়িয়ে কিছু না কিছু বলতে থাকে, 154 00:20:49,581 --> 00:20:52,451 কিন্তু তোমরা যারা রাজনীতিবিদ, সব সময় গাধাই থেকে গেলে! 155 00:20:53,719 --> 00:20:55,421 "রাতে, তোমার দিকে একবার তাকালাম. 156 00:20:56,155 --> 00:20:58,690 কিন্তু ঠিক বুঝতে পারলাম না তুমি ঘুমিয়ে ছিলে, নাকি চুপচাপ শুয়ে ছিলে. 157 00:21:00,225 --> 00:21:03,062 আমি এই ভয়ে ছিলাম যে তুমি কী ভেবে বসবে, 158 00:21:04,830 --> 00:21:07,066 অথবা তোমার নীরবতার মাঝে অনধিকারে আমি ঢুকে যাবো. 159 00:21:09,101 --> 00:21:12,971 তাই আমি আমার শরীরি ভাষাকে বেছে নিলাম, 160 00:21:13,172 --> 00:21:15,040 - একমাত্র ভাষা যা আমার চিরচেনা - 161 00:21:15,574 --> 00:21:18,477 কারণ এটাই একমাত্র পদ্ধতি যা তোমাকে কোন প্রকার বিপদের মুখে ঠেলে দিবে না. 162 00:21:20,579 --> 00:21:23,982 আলেকজান্দ্রে, আমি নিছকই একজন মেয়ে যে ভালোবাসার ঘোরে আচ্ছন্ন." 163 00:21:28,587 --> 00:21:30,289 ভাগ্যবান সেই বাবাটা কোথায় লুকিয়ে আছে? 164 00:21:30,556 --> 00:21:34,093 সে তার চিন্তার সাগরে হারিয়ে গেছে,ঠিক যেমনটা সব সময় থাকে. ঐ তো ওখানে, সে না থেকেও আছে. 165 00:21:34,259 --> 00:21:37,696 ছোট থাকতে তার কাজের সময় আমরা অনেক নিচু স্বরে কথা বলতাম. 166 00:21:37,930 --> 00:21:41,100 তার প্রাণপ্রিয় পুত্রকে কেউ জ্বালাতন করলে সে রেগে যেতো! 167 00:21:55,314 --> 00:21:58,150 আর এখন, তোমরা যদি সেই ছোট্ট বিস্ময়টাকে দেখতে চাও, 168 00:21:58,417 --> 00:22:00,219 তাহলে আমাকে অনুসরণ করো! 169 00:22:45,864 --> 00:22:47,799 সে সত্যিই অসাধারণ, তাইনা? 170 00:22:57,676 --> 00:22:59,645 আমি বেলাভূমিতে উলঙ্গ হয়ে হাটছিলাম. 171 00:23:00,579 --> 00:23:02,181 "বাতাস প্রবাহিত হচ্ছিল, 172 00:23:03,348 --> 00:23:05,217 পাশ দিয়ে একটা নৌকা চলে গেলো. 173 00:23:06,852 --> 00:23:08,854 তুমি তখনো ঘুমাচ্ছিলে. 174 00:23:10,055 --> 00:23:12,524 কিন্তু তোমার উষ্ণ শরীরটা আমি তখনো অনুভব করছিলাম. 175 00:23:15,694 --> 00:23:18,730 আমি কখনোই তোমার স্বপ্নে হানা দিতে চাইনি! 176 00:23:20,899 --> 00:23:22,768 ওহ! আলেকজান্দ্রে... 177 00:23:23,602 --> 00:23:26,705 আমি যদি সামান্য একটা মুহূর্তের জন্যও , এটা বিশ্বাস করতে পারতাম, 178 00:23:27,105 --> 00:23:30,209 তাহলে নিজেকে লাগামহীন করে দিতাম আর চিতকার করতাম." 179 00:23:31,076 --> 00:23:33,011 তুমি কি কিছু বলছিলে, বাবা? 180 00:23:42,087 --> 00:23:43,989 তুমি কি চলে যাচ্ছ? 181 00:23:47,159 --> 00:23:49,127 আমি বুঝতেই পারিনি... 182 00:23:53,565 --> 00:23:55,000 হ্যালো. 183 00:23:55,601 --> 00:23:57,736 আপনি আসাতে আমি খুশি হয়েছি, আপনার সাথে কিছু কথা ছিল. 184 00:23:57,936 --> 00:24:00,939 আপনি বোধ হয় জানেন, আমরা সাগর তীরেরে ঐ বাড়িটা বিক্রি করে দিয়েছি. 185 00:24:05,944 --> 00:24:08,080 বাড়ি...? ওটা বিক্রি করে দিয়েছো? 186 00:24:08,847 --> 00:24:12,117 কাল সকালে, আমি উনাদের হাতে চাবি তুলে দেবো আর বুলডজারের কাজ শুরু হবে. 187 00:24:17,089 --> 00:24:18,957 কুকুরটা কি আপনার? 188 00:24:20,425 --> 00:24:22,294 আমি গায়ে পোশাক জড়াতে যাচ্ছি. 189 00:24:24,129 --> 00:24:26,098 এটা নিয়ে বেশি দুঃখ পেয়োনা, বাবা! 190 00:24:26,465 --> 00:24:29,768 কী হলো? তোমাকে খুব বিবর্ণ লাগছে. 191 00:24:30,769 --> 00:24:33,305 তোমার কি মনে আছে আমাদের প্রথম ভ্রমণের কথা? 192 00:24:35,774 --> 00:24:38,277 তোমার বয়স সে সময় ১৫ বছরের মতো ছিলো... 193 00:24:39,144 --> 00:24:41,847 আমরা দু'জন ইয়ানিয়াতে গিয়েছিলাম, ঐ মরার টেনিস চ্যাম্পিয়নশিপ দেখতে! 194 00:24:42,114 --> 00:24:44,449 তুমি হারিয়ে গিয়ে কাদতে শুরু করেছিলে. 195 00:24:45,417 --> 00:24:47,319 আসলে বাবা আমাদের আর কিছু করার ছিলোনা ... 196 00:24:47,953 --> 00:24:50,622 শুধু নিকোস আর আমি, ঐ বিশাল বাড়িতে... 197 00:24:51,123 --> 00:24:54,393 আর তাছাড়া ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও পাশের ভবন দ্বারা আটকা পড়েছিলাম. 198 00:24:55,294 --> 00:24:58,463 লেকের ধার দিয়ে আমরা দু'জনে হাতে হাত রেখে হেটে গিয়েছিলাম. 199 00:24:58,997 --> 00:25:00,932 আমি সব রকমের চেষ্টা করেছিলাম... 200 00:25:01,967 --> 00:25:03,902 তুমি ছিলে অনেকটাই বিবশ! 201 00:36:14,405 --> 00:36:17,575 এক গ্লাস পানি আর একটা স্যান্ডউইচ দিন , প্লিজ. 202 00:36:30,989 --> 00:36:32,924 আমার সাথে একটা শিশু আছে... 203 00:36:33,157 --> 00:36:34,158 তো ? 204 00:36:34,425 --> 00:36:37,295 আলবেনিয়া থেকে আসা... এবং পরিষ্কারভাবেই গ্রিক বংশোদ্ভূত. 205 00:36:37,528 --> 00:36:38,529 তো কী হয়েছে? 206 00:36:39,364 --> 00:36:42,033 এখান থেকে আলবেনিয়া বর্ডারে যেতে কতো সময় লাগে? 207 00:36:42,233 --> 00:36:45,536 দুই ঘণ্টা... হয়তোবা আরো বেশি. আপনাকে পর্বত শ্রেণী পার হতে হবে. 208 00:36:47,872 --> 00:36:50,241 আপনি ঐ বাস চালককে জিজ্ঞাসা করছেন না কেন? 209 00:36:51,542 --> 00:36:54,545 সে উত্তরে পেন্টালাফোর দিকে যাচ্ছে, বর্ডার থেকে বেশি দূরে নয়. 210 00:37:56,441 --> 00:37:59,444 বাচ্চাটা পালিয়ে গেল! ওরা সব সময় এমনই করে! 211 00:37:59,610 --> 00:38:02,246 পুলিশ বারবার ওদের পাকড়াও করে আর বাড়ি পাঠিয়ে দেয়... 212 00:38:02,447 --> 00:38:05,616 সব জলে গেলো! ওরা ঐ পর্বত শ্রেণি ডিঙাতে খুব পটু. 213 00:39:14,685 --> 00:39:17,522 গ্রিসে কীভাবে এসেছিলে তুমি? 214 00:39:18,523 --> 00:39:20,458 আমাকে বলতে চাওনা? 215 00:39:21,325 --> 00:39:23,327 তোমার গ্রাম কি বর্ডার থেকে অনেক দূরে? 216 00:39:25,329 --> 00:39:27,832 - ওখানে কি তোমার কোন পরিবার আছে? - আমার দাদি আছে. 217 00:39:29,200 --> 00:39:31,836 ঐ বাসটা পেন্টাফলো যাচ্ছে, বর্ডারের খুব কাছে. 218 00:39:34,172 --> 00:39:38,476 এই সব কিছুর পরে তোমাকে আমি এভাবে রেখে যেতে পারিনা বুঝতে পেরেছো? 219 00:39:39,911 --> 00:39:43,347 আমি কাল একটা ভ্রমণে বের হচ্ছি. আমার হাতে সময় নেই... 220 00:39:44,849 --> 00:39:48,186 ওখানে পৌছানোর পর,ড্রাইভার তোমাকে বর্ডারে পৌছানোর একটা ট্যাক্সি খুজে দেবে. 221 00:39:50,354 --> 00:39:52,857 তুমি কি তোমার দাদির কাছে ফিরতে চাওনা? 222 00:39:56,627 --> 00:40:01,065 নির্বাসিত ছোট্ট পাখি 223 00:40:01,499 --> 00:40:05,436 তুমি বড়োই অসুখী 224 00:40:06,237 --> 00:40:10,508 একটা ভীনদেশ তোমাকে পেয়ে সুখী 225 00:40:10,875 --> 00:40:14,445 আর আমি তোমাকে কামনা করছি 226 00:40:15,580 --> 00:40:19,217 আমার ছোট্ট ফুল, তোমাকে কী পাঠাতে পারি? 227 00:40:19,383 --> 00:40:21,319 তুমি কি বললে "আমার ছোট্ট ফুল"? 228 00:40:23,321 --> 00:40:24,956 আবার বলো... 229 00:40:25,323 --> 00:40:28,226 কী বলছিলে? গানটা... আবার গাও! 230 00:40:40,404 --> 00:40:43,741 তোমাকে এভাবে ছেড়ে যেতে পারতাম না. আমাকে একটা সমাধান বের করতেই হতো. 231 00:41:30,154 --> 00:41:31,956 আমি জানি তুমি কী চাও, 232 00:41:32,156 --> 00:41:34,292 কিন্তু তোমাকে আমি ওভাবে ফেলে যেতে পারিনা! 233 00:41:34,458 --> 00:41:35,960 কোনভাবেই পারিনা! 234 00:42:13,130 --> 00:42:14,565 হ্যালো. 235 00:42:15,700 --> 00:42:17,201 এক গ্লাস পানি. 236 00:42:23,574 --> 00:42:26,277 ছেলেটাকে বর্ডারে পৌছে দিতে একটা ট্যাক্সি কোথায় পাওয়া যাবে? 237 00:42:26,510 --> 00:42:28,646 খুব সহজ হবেনা, রাস্তার অবস্থা খুব খারাপ. 238 00:42:28,846 --> 00:42:31,015 আমার জামাইয়ের একটা ট্যাক্সি আছে. তাকে কি ডাকবো? 239 00:42:31,215 --> 00:42:32,650 হ্যা. 240 00:42:36,387 --> 00:42:38,889 ১০ মিনিটের মধ্যেই চলে আসবে. 241 00:42:46,597 --> 00:42:51,102 গিয়োর্গস, চারটা রাকি আর খাবার জন্য কিছু দাও! 242 00:43:58,869 --> 00:44:02,740 আমি যদি তোমাকে একটা আপেল পাঠাই, তাহলে তা পচে যাবে 243 00:44:02,940 --> 00:44:06,877 একটা নাশপাতি পাঠালে তা শুকনো হয়ে যাবে 244 00:44:10,548 --> 00:44:18,255 একগুচ্ছ সাদা আঙ্গুর পাঠেলে তা রাস্তাতেই হারিয়ে যাবে 245 00:44:21,258 --> 00:44:27,631 আমি তোমাকে এক ফোটা অশ্রু পাঠাবো... 246 00:44:36,841 --> 00:44:40,277 কী হলো? তুমি কাপছো! 247 00:44:42,079 --> 00:44:44,014 পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলে? 248 00:44:54,225 --> 00:44:55,426 না. 249 00:45:02,933 --> 00:45:05,369 ওগুলো তোমার. 250 00:45:11,175 --> 00:45:14,512 কথাগুলো মনে আছে, মোটর ওয়েতে... 251 00:45:14,678 --> 00:45:16,614 korphoula mou? 252 00:45:18,949 --> 00:45:20,885 তুমি কি জানো একজন কবি আসলে কী? 253 00:45:27,691 --> 00:45:30,895 আমার যদি সময় থাকতো, আমি তোমাকে একজন কবির গল্প বলতাম... 254 00:45:31,195 --> 00:45:33,197 যে শব্দ ভান্ডার ক্রয় করতো. 255 00:45:40,271 --> 00:45:41,906 আমি বুঝতে পেরেছি. 256 00:45:43,541 --> 00:45:45,409 চলো যাই. তুমি ঠাণ্ডায় জমে যাচ্ছো... 257 00:45:46,911 --> 00:45:48,279 চলো যাওয়া যাক. 258 00:48:00,711 --> 00:48:03,480 একদল সন্ত্রাসী রাস্তায় নেমে এসেছিলো. 259 00:48:05,616 --> 00:48:07,551 সারা রাত ওরা গোলা বর্ষন করেছে. 260 00:48:10,854 --> 00:48:12,723 ওরা বাসা-বাড়িতে ঢুকেছিলো, 261 00:48:16,994 --> 00:48:18,862 বাচ্চারা কান্না কাটি করছিলো... 262 00:48:21,799 --> 00:48:23,701 Tশুনয় গ্রাম... 263 00:48:25,202 --> 00:48:27,071 যাওয়ার রাস্তা উপরে ওদিকে. 264 00:48:29,640 --> 00:48:33,010 আমার বন্ধু সেলিম এটা জানতো, সে প্রায় এটা অতিক্রম করে গিয়েছিলো. 265 00:48:37,514 --> 00:48:41,018 বয়স্করা সেখানে কিছু চিহ্ন রেখে গেছে, 266 00:48:44,088 --> 00:48:47,091 গাছ থেকে কিছু প্লাস্টিকের থলে ঝুলে আছে. 267 00:48:50,728 --> 00:48:54,765 এগুলো না জানলে, আপনি হারিয়ে যাবেন. বরফ গুলো আপনাকে খেয়ে ফেলবে. 268 00:48:59,770 --> 00:49:02,106 এক ব্যাগ ধরে আরেক ব্যাগে যেতে যেতে , 269 00:49:04,341 --> 00:49:07,778 আমি একটা মালভূমিতে পৌছাবেন. 270 00:49:10,681 --> 00:49:13,417 সেলিম চিতকরা করা শুরু করেছিলো... 271 00:49:15,419 --> 00:49:18,789 কারণ আমি এসব না জেনে হাটা শুরু করেছিলাম. 272 00:49:22,426 --> 00:49:25,996 "এখানে বোমা লুকানো আছে,!" সে আমাকে বলেছে. 273 00:49:27,131 --> 00:49:29,133 "নিচু হও!" 274 00:49:30,567 --> 00:49:32,002 আমি তাই করেছিলাম. 275 00:49:32,269 --> 00:49:34,138 সে একটা বড় পাথর হাতে তুলে নিলো... 276 00:49:35,639 --> 00:49:37,574 আর তার সামনে ছুড়ে মারলো, 277 00:49:38,308 --> 00:49:42,312 এরপর স্নো'র মধ্যে সেগুলো পড়ার আগেই সে মাটিতে শুয়ে পড়লো. 278 00:49:43,147 --> 00:49:45,015 তেমন কিছু ঘটেনি, 279 00:49:47,317 --> 00:49:50,220 তাই আমরা ঐ পাথ খণ্ডটার দিকে এগিয়ে গেলাম. 280 00:49:52,156 --> 00:49:54,091 সে আমকেও মাটিয়ে শুইয়ে দিলো, 281 00:49:55,959 --> 00:49:57,828 এরপর পাথর খণ্ড হাতে তুলে নিলো... 282 00:49:58,962 --> 00:50:01,532 আর আবার ছুড়ে মারলো. 283 00:50:04,334 --> 00:50:06,303 আমি ভীত ছিলাম, ঠান্ডায় জমে যাচ্ছিলাম... 284 00:50:09,740 --> 00:50:12,176 আমরা আবার হাটা শুরু করলাম. 285 00:50:13,977 --> 00:50:16,980 আর এভাবেই, পাথর ছুড়তে ছুড়তে, 286 00:50:17,414 --> 00:50:19,983 আমরা অন্য পাশে পৌছে গেলাম. 287 00:50:20,818 --> 00:50:23,253 আমরা অনেক দূরে আলোক শিখা দেখতে পেয়েছিলাম. 288 00:52:37,621 --> 00:52:40,457 আমার কেউ নেই. আমি মিথ্যা বলেছিলাম. 289 00:52:42,492 --> 00:52:44,995 আমাকে কাল বের হতে হবে, আমি তোমাকে বলেছিলাম. 290 00:54:13,350 --> 00:54:15,852 আমাকে আবার বোকা বানালে! 291 00:54:18,355 --> 00:54:20,223 একটা স্যান্ডউইচ, প্লিজ! 292 00:54:27,998 --> 00:54:29,733 ধন্যবাদ. 293 00:54:43,580 --> 00:54:45,449 আপনি কি কখনো কিছু খান না? 294 00:54:46,083 --> 00:54:47,617 মাঝে মাঝে. 295 00:54:49,586 --> 00:54:52,522 - আমি জানি একজন কবি কেমন. - তুমি জানো? 296 00:54:57,461 --> 00:54:59,396 আমি... 297 00:55:01,898 --> 00:55:03,834 একদা এক কবিকে চিনতাম, 298 00:55:05,602 --> 00:55:07,471 যে ছিলো গতো শতাব্দীর. 299 00:55:08,338 --> 00:55:10,207 একজন মহান কবি. 300 00:55:10,640 --> 00:55:12,476 সে ছিল গ্রিক 301 00:55:12,909 --> 00:55:15,145 কিন্তু সে বেড়ে উঠেছিলো ইটালিতে আর বসবাসও সেখানে করতো. 302 00:55:17,781 --> 00:55:19,783 একদিন,সে জানতে পারলো যে গ্রিকরা... 303 00:55:20,150 --> 00:55:25,222 যারা অটোমানদের দ্বারা শাসিত হচ্ছিলো, তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে... 304 00:55:25,622 --> 00:55:28,125 তাদের স্বাধীনতাকে ফিরিয়ে নিতে. 305 00:55:30,494 --> 00:55:32,996 তারপর,সে নিজের মধ্যেই নিজের পুনর্জন্ম অনুভব করলো... 306 00:55:34,164 --> 00:55:38,935 তার হারিয়ে যাওয়া দেশ, শৈশবে কাটানো দ্বীপ, 307 00:55:40,237 --> 00:55:44,374 মায়ের মুখ, য কিনা তখনো সেখানে বাস করছিলো... 308 00:55:44,808 --> 00:55:49,012 তার মধ্যে কোন শান্তি ছিলোনা. সে সব সময় হাটতো আর বিকারগ্রস্ত ছিলো. 309 00:55:50,013 --> 00:55:53,250 প্রতি রাতে, সে তার মায়ের স্বপ্ন দেখতো... 310 00:55:55,085 --> 00:55:57,687 তার বিবাহের সাদা পোশাকটাতে, 311 00:55:57,954 --> 00:55:59,689 আর স্বপ্নে তার মা তাকে ডাকতো. 312 00:56:26,049 --> 00:56:27,851 আমি আমার মনস্থির করে ফেলেছিলাম! 313 00:56:28,051 --> 00:56:31,054 "আমি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করছি. আমি এখানে থাকতে পারিনা." 314 00:56:31,488 --> 00:56:35,058 বহু শতাব্দী পর , গ্রীকরা তাদের হাতে অস্ত্র তুলে নিয়েছিল।. 315 00:56:38,795 --> 00:56:40,730 একজন কবি কী করতে পারে? 316 00:56:44,134 --> 00:56:46,069 বিপ্লব নিয়ে গান গাইতে পারে, 317 00:56:46,703 --> 00:56:48,572 মৃত্যু উপত্যকায় কান্না করতে পারে, 318 00:56:48,872 --> 00:56:51,241 স্বাধীনতার জন্য যে মুখগুলো হারিয়ে গিয়েছিলো তাদের জন্য প্রার্থনা করতে পারে. 319 00:57:45,262 --> 00:57:48,565 পরের দিন, সে ভেনিসে একটি নৌকা নিয়ে হাজির হয়ে গেলো, 320 00:57:48,632 --> 00:57:51,134 আর গ্রিসে ফিরে গেলো, তারপর জ্যানেটে... 321 00:57:51,801 --> 00:57:53,069 তার দ্বীপে. 322 00:57:53,270 --> 00:57:56,640 সে ফিরে পেলো চেনা মুখগুলো, রঙ, সুগন্ধ... 323 00:57:57,073 --> 00:57:58,942 আর তার বাড়ি... 324 00:57:59,442 --> 00:58:02,145 কিন্তু সে সেখানকার ভাষা জানতো না. 325 00:58:02,712 --> 00:58:05,015 সে বিপ্লবের গান গাইতে চেয়েছিলো, 326 00:58:05,882 --> 00:58:08,451 কিন্তু নিজের মাতৃভাষাতে সে কথা বলতে পারতো না. 327 00:58:14,224 --> 00:58:16,660 এরপর সে ভ্রমণের সিদ্ধান্ত নিলো জনপ্রিয় জেলাগুলোতে... 328 00:58:16,893 --> 00:58:19,162 মাঠে, জেলেপাড়াগুলোতে, 329 00:58:19,229 --> 00:58:21,298 আর তাদের মুখ থেকে শোনা শব্দগুলোকে সে নোট করে রাখতো, 330 00:58:22,465 --> 00:58:25,835 আর যেগুলো প্রথমবার শুনতো তার জন্য সে মানুষকে টাকা দিতো. 331 00:58:27,304 --> 00:58:29,172 খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো. 332 00:58:29,406 --> 00:58:32,242 "একজন কবি শব্দ কিনছে!" 333 00:58:32,976 --> 00:58:34,844 এরপর থেকে, সে যেখানেই যেতো, 334 00:58:35,478 --> 00:58:39,482 দ্বীপের সব দারিদ্র্য বৃদ্ধ আর যুবকেরা জড়ো হতো, 335 00:58:39,916 --> 00:58:44,688 আর তাকে জাপটে ধরতো শব্দ বিক্রির জন্য. 336 00:59:00,637 --> 00:59:02,339 মঠ... 337 00:59:12,215 --> 00:59:13,883 সুগন্ধ... 338 00:59:26,663 --> 00:59:29,232 শিশির... 339 00:59:34,537 --> 00:59:36,039 বাষ্প... 340 00:59:42,679 --> 00:59:44,247 পাপিয়া... 341 00:59:49,419 --> 00:59:50,887 আকাশ... 342 00:59:58,194 --> 00:59:59,629 ঢেউ... 343 01:00:02,565 --> 01:00:04,000 লেক... 344 01:00:12,442 --> 01:00:13,843 অজানা... 345 01:00:20,650 --> 01:00:22,085 সুবাস... 346 01:00:24,788 --> 01:00:26,656 আলো... 347 01:01:02,325 --> 01:01:06,196 আলো... আমাকে বলো, গতোরাতে তুমি কী দেখেছিলে? 348 01:01:06,763 --> 01:01:08,631 বিস্ময়কর কিছু বাচ্চাদের সাথে আড্ডা... 349 01:01:09,199 --> 01:01:11,134 একটা জাদুকরী রাত. 350 01:01:13,470 --> 01:01:15,338 আলো. 351 01:01:38,361 --> 01:01:41,030 আর সে স্বাধীনতার উদ্দেশ্যে তার হেম রচনা করলো. 352 01:01:43,032 --> 01:01:45,602 অবশ্যই, সে অন্যান্য কবিতাও লিখেছিলো... 353 01:01:45,802 --> 01:01:48,371 যার মধ্যে কিছু ছিলো দীর্ঘ, আর একটি ছিলো অসম্পূর্ণ, 354 01:01:48,538 --> 01:01:51,441 যেটার নাম দিয়েছিলো সে "মুক্ত অবরোধ". 355 01:01:52,008 --> 01:01:55,178 সে তার বাকি জীবনে এটা শেষ করার চেষ্টায় নিয়োজিত ছিলো. 356 01:02:10,827 --> 01:02:14,531 কিন্তু তা সে কখনোই পারেনি. কারণ তার শব্দ ভান্ডার শুন্য হয়ে পড়েছিলো. 357 01:07:05,354 --> 01:07:07,857 অউরেনিয়া, আমি কুকুরটা রেখে যেতে এসেছি. 358 01:07:10,626 --> 01:07:13,362 এটাকে রাখার আর কোন জায়গা নেই. 359 01:07:13,496 --> 01:07:15,364 আমার ছেলের বিয়ে হচ্ছে. 360 01:07:16,365 --> 01:07:19,635 ক্ষমা করো, আমি তোমার এই আনন্দের দিনটিকে মাটি করতে চাইনি. 361 01:07:20,636 --> 01:07:23,873 ব্যঝতে পারছিলাম না কুকুরটাকে কোথায় রেখে যাব. আমি দুঃখিত... 362 01:07:24,574 --> 01:07:27,710 আগামিকাল আপনার সাথে আমাকে আসার অনুমতি দিন. 363 01:07:35,952 --> 01:07:37,887 নববধূ অনেক সুন্দর! 364 01:07:42,024 --> 01:07:47,230 তুমি জানো, আমার মেয়ে আর তার স্বামী সৈকতের সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে. 365 01:07:48,297 --> 01:07:50,166 আমি যদি... 366 01:07:56,105 --> 01:07:58,608 মনে হয় ও ক্ষুধার্ত. 367 01:10:36,799 --> 01:10:40,736 আপনাকে দেখে হাসিখুশি মনে হচ্ছে, কিন্তু আপনি এখন অনেক কষ্টে আছেন. 368 01:10:57,153 --> 01:10:59,889 আমি কি আপনার জন্য কিছু শব্দ কিনে আনবো? 369 01:11:04,160 --> 01:11:06,896 এগুলোর মূল্য কিন্তু অনেক বেশি হবে! 370 01:11:28,851 --> 01:11:30,286 আগন্তুক... 371 01:11:30,553 --> 01:11:34,790 আগন্তুক... নির্বাসন. 372 01:11:35,191 --> 01:11:37,827 সবখানেই আগন্তুকের দল... 373 01:11:46,669 --> 01:11:48,838 তুমি কি শব্দটার মানে বুঝতে পেরেছো? 374 01:11:49,105 --> 01:11:50,439 না. 375 01:11:51,373 --> 01:11:53,742 গ্রামের এক মহিলা ওটা বলেছিলো. 376 01:11:54,944 --> 01:11:57,847 আমি কি আরো কিছু শব্দ আনবো? 377 01:12:38,020 --> 01:12:42,491 আনা, কোথায় তুমি? দ্বীপে? 378 01:14:07,343 --> 01:14:10,879 মা, আমার ভয় হচ্ছে সূর্যের আলোও তোমাকে না আবার আঘাত করে! 379 01:14:13,983 --> 01:14:17,486 ইদানীং আমি তোমার বাবাকে নিয়ে স্বপ্ন দেখছি. 380 01:14:19,622 --> 01:14:21,323 প্রতি রাতেই. 381 01:14:23,092 --> 01:14:24,893 তাকে অনেক মিস করছি! 382 01:14:26,595 --> 01:14:28,397 সে খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গিয়েছিলো. 383 01:14:30,866 --> 01:14:35,404 - তুমি স্বভাবতই তোমার কোন ভ্রমণে ছিলে! - ফ্রান্সে আমার প্রথম বই প্রকাশিত হচ্ছিল. 384 01:14:35,838 --> 01:14:38,173 তার আর তোমার মাঝে সব সময় একটা দূরত্ব ছিলো. 385 01:14:39,141 --> 01:14:41,010 তুমি সব সময় তাকে বিরোধিতা করতে, 386 01:14:41,277 --> 01:14:43,012 আর এজন্য সে অনেক কষ্ট পেত. 387 01:14:44,013 --> 01:14:46,482 কিন্তু আমি যতোটা সম্ভব তাড়াতাড়ি ফিরেছিলাম. 388 01:14:49,652 --> 01:14:51,987 তোমরা দু'জনে কিসের ছক কষছো? 389 01:14:52,421 --> 01:14:54,156 মা, আপনার টুপি. 390 01:14:54,423 --> 01:14:58,794 - আমার বাচ্চাটার কাছে থাকা উচিত . - মেলপো আর অন্য বাচ্চারা তার সাথে আছে. 391 01:14:59,028 --> 01:15:00,996 আমার বাচ্চাটার কাছে থাকা উচিত! 392 01:15:01,297 --> 01:15:04,300 মেলপো তার সাথে আছে. চিন্তা করোনা! 393 01:15:13,809 --> 01:15:17,179 আমি তোমাকে, দুটো বইয়ের মাঝে লুকিয়ে রাখার চেষ্টা করি. 394 01:15:17,946 --> 01:15:21,884 "তুমি, আমাদের কাছাকাছি থাকো... 395 01:15:22,685 --> 01:15:24,420 কিন্তু কখনোই সাথে থাকোনা. 396 01:15:26,555 --> 01:15:29,024 আমি জানি একদিন তুমি আমাদের ছেড়ে উড়াল দেবে. 397 01:15:29,825 --> 01:15:32,594 বাতাসের ঝটকায় তোমার দৃষ্টি বহুদূর প্রসারিত হয়. 398 01:15:33,329 --> 01:15:37,333 কিন্তু আজ, এই দিনটা শুধুই আমার, 399 01:15:38,834 --> 01:15:41,437 যেন আজই আমাদের শেষ দিন. 400 01:15:42,104 --> 01:15:44,807 আজকের দিনটা শুধুই আমার!" 401 01:16:47,136 --> 01:16:48,504 তুমি কী নিয়ে ভাবছো? 402 01:16:50,105 --> 01:16:52,241 ঐ চূড়ায় উঠতে যাচ্ছি আমি! 403 01:16:52,741 --> 01:16:53,976 প্রতারক! 404 01:16:54,243 --> 01:16:58,147 রেগে গেলে কেন, আনা? প্লিজ! বেশি সময় লাগবে না. 405 01:16:59,915 --> 01:17:01,750 প্লিজ... 406 01:17:05,888 --> 01:17:07,790 আমার বেশি সময় লাগবে না. 407 01:17:09,291 --> 01:17:10,559 প্রতারক! 408 01:18:22,731 --> 01:18:29,738 ক্রিস্ট... ভ্যাসিলি... আলেকজান্দ্রে... সামার '39. 409 01:20:20,716 --> 01:20:21,950 গুড ইভিনিং. 410 01:20:25,087 --> 01:20:26,321 গুড ইভিনিং,ডক্টর... 411 01:20:26,488 --> 01:20:28,357 দুঃখিত, আমি অন্যমনস্ক ছিলাম. 412 01:20:28,523 --> 01:20:31,493 আমি আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম. আমি ভয়ে ছিলাম যে... 413 01:20:33,762 --> 01:20:36,765 এটা আপনার চিন্তার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে... তাই না? 414 01:20:41,203 --> 01:20:43,138 আমি শরীর আর কিছু মানছে না... 415 01:20:44,740 --> 01:20:47,275 আমার শরীর, আয়নার প্রতিবিম্বতে তার শেষ দেখে ফেলছে... 416 01:20:47,509 --> 01:20:50,145 আর তা দিনে দিনে এক ছায়াতে রূপ . 417 01:20:54,149 --> 01:20:58,654 আমি আগামীকাল হাসপাতালে যাবো. আপনি বলেছিলেন,যখন ব্যাথাটা তীব্র হয়. 418 01:20:59,154 --> 01:21:00,389 See... 419 01:21:01,657 --> 01:21:03,625 আমি জানতাম না ঠিক কীভাবে কথাটা আপনাকে বলবো, 420 01:21:04,493 --> 01:21:06,395 আমার অবস্থানটা সহজ ছিলোনা... 421 01:21:07,929 --> 01:21:10,232 সব সময় আপনার বড় ভক্ত ছিলাম আমি! 422 01:21:10,999 --> 01:21:15,170 আমাদের প্রজন্মটাই তো বেড়ে উঠেছে আপনার বই আর কবিতা পড়ে. 423 01:21:19,174 --> 01:21:21,043 আমাকে যেতে হবে... 424 01:21:21,643 --> 01:21:24,046 একজন আমার জন্য অপেক্ষা করছে. 425 01:23:18,393 --> 01:23:20,929 কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? আমি তোমাকে খুজে বেড়াচ্ছি... 426 01:23:23,899 --> 01:23:25,801 কী হয়েছে? 427 01:23:42,584 --> 01:23:43,819 সেলিম... 428 01:24:09,344 --> 01:24:10,612 গুড ইভিনিং. 429 01:24:11,079 --> 01:24:13,849 আপনাকে ভেতরে আসার অনুমতি কে দিলো? এখানে ঢোকা নিষিদ্ধ, আপনি জানেন না? 430 01:24:14,082 --> 01:24:16,718 এক "boy of the red lights" কে এখানে বিকালে আনা হয়েছে... 431 01:24:16,952 --> 01:24:18,920 সে বুলেভার্ডে বাস চাপা পড়েছিল. 432 01:24:19,120 --> 01:24:21,056 আমি আপনাকে বলেছি, এটা নিষিদ্ধ জায়গা. 433 01:24:21,423 --> 01:24:23,992 শুনুন, শব-পরীক্ষক আমাকে চিনে. 434 01:24:24,726 --> 01:24:26,194 তাই? 435 01:24:26,361 --> 01:24:28,463 তাকে আমি ডাকছি. 436 01:28:31,673 --> 01:28:32,941 হে! সেলিম. 437 01:28:41,683 --> 01:28:45,253 কতোই না দুঃখের বিষয় যে তুমি আজ রাতে আমাদের সাথে নেই. 438 01:28:46,254 --> 01:28:47,755 হে, সেলিম! 439 01:28:50,725 --> 01:28:56,998 আমি ভীত, সেলিম. এ এক অসীম সমুদ্র! 440 01:28:59,267 --> 01:29:02,237 যে জায়গার উদ্দ্যেশ্যে তুমি যাত্রা শুরু করেছো সেখানে আমাদের জন্য কী অপেক্ষা করছে, সেলিম? 441 01:29:02,470 --> 01:29:05,206 সে জায়গাটাই বা কেমন যা হবে আমাদের সবার চিরস্থায়ী ঠিকানা? 442 01:29:09,711 --> 01:29:14,282 পর্বত নাকি উপত্যকা, পুলিশ নাকি সৈন্যবাহিনী, 443 01:29:15,383 --> 01:29:17,352 আমরা কখনো পেছনে ফিরে তাকাই না. 444 01:29:17,519 --> 01:29:22,157 এই মুহূর্তে আমি শুধুই সমুদ্রকে দেখি, এক অসীম সমুদ্র. 445 01:29:26,227 --> 01:29:31,766 রাতে দরজার সামনে আমার মা'কে কাদতে দেখলাম. 446 01:29:33,768 --> 01:29:41,768 এট ছিলো ক্রিস্টমাসের সময়. ঘণ্টা বাজছিলো. পর্বত ছিলো সাদা তুষারে আবৃত. 447 01:29:45,647 --> 01:29:50,251 আমাদের সাথে কথা বলার জন্য আবার যদি তুমি এখানে থাকতে... 448 01:29:50,451 --> 01:29:52,887 মার্সেই আর নেপলসের, প্রতিটা জায়গায়, 449 01:29:53,021 --> 01:29:55,757 এই বিশাল পৃথিবীর পুরোটা জুড়ে. 450 01:29:57,959 --> 01:30:02,830 হেই! সেলিম, কথা বলো, আমাদের সাথে কথা বলো, এই বিশাল পৃথিবীর কথা বলো. 451 01:30:03,565 --> 01:30:07,535 হেই! সেলিম, কথা বলো, আমাদের সাথে কথা বলো... 452 01:31:37,492 --> 01:31:38,660 গুড ইভিনিং! 453 01:32:44,859 --> 01:32:48,229 গুড ইভিনিং. আমি এখনই ফিরে আসবো. 454 01:32:48,463 --> 01:32:51,232 আমি চলে যাচ্ছি, এটাই ভালো হবে. 455 01:33:04,612 --> 01:33:05,980 মা... 456 01:33:08,783 --> 01:33:11,452 আরো আগে না আসার জন্য আমাকে ক্ষমা করো. 457 01:33:14,021 --> 01:33:16,624 তুমি তো জানো, সব সময় কিছু না কিছু... 458 01:33:22,864 --> 01:33:24,132 মা... 459 01:33:26,901 --> 01:33:28,970 আমি বিদায় বলতে এসেছি. 460 01:33:33,007 --> 01:33:34,275 আমি চলে যাচ্ছি. 461 01:34:14,916 --> 01:34:16,818 টেবিলে খাবার দেওয়া হয়েছে! 462 01:34:22,056 --> 01:34:23,958 আমি আসছি! 463 01:34:31,466 --> 01:34:34,068 মারিয়া, আমার বড় ভাইটাকে একটু দেখে রেখো! 464 01:34:34,335 --> 01:34:37,805 আমি তার আদর যত্ন পাবার যোগ্য নই! কিন্তু অন্যরা এর যোগ্য... 465 01:34:37,839 --> 01:34:39,974 কোথায় ছিলে? তোমার শ্বশুর চিন্তায় ছিলো খুব. 466 01:34:40,208 --> 01:34:42,109 না , আমি না! তোমার মা চিন্তায় ছিলো... 467 01:34:42,810 --> 01:34:45,213 আলেকজান্দ্রে, আর বাম পন্থীরা, তারা কী বলে? 468 01:34:45,446 --> 01:34:47,114 কী বিষয়ে? 469 01:34:47,582 --> 01:34:49,350 এসো,বাচ্চাদের ডাকো! 470 01:34:49,550 --> 01:34:52,119 খাবার প্রস্তুত. আলেকজান্দ্রে এখানে! 471 01:34:53,855 --> 01:34:56,123 পৃথিবীটাকে উপর থেকে, কেমন লাগে? 472 01:34:56,357 --> 01:34:57,692 মোহনীয়! 473 01:35:06,901 --> 01:35:10,071 - মা, আমি কি দেরি করে ফেললাম? - তোমার বুদ্ধি সুদ্ধি কখনোই হবে না. 474 01:35:10,271 --> 01:35:13,741 ছোট বেলায়ও এভাবে পালিয়ে বেড়াতে. টেবিল প্রস্তুত হয়ে গেছে. 475 01:35:16,511 --> 01:35:19,380 -আনা কোথায়? - আমি তাকে ওদিকে যেতে দেখলাম. 476 01:35:20,214 --> 01:35:23,384 আনা! চলো ঐ গুহার মধ্যে আশ্রয় নিই. 477 01:36:06,527 --> 01:36:08,896 আমি আনাকে খুজতে যাচ্ছি! 478 01:36:20,942 --> 01:36:22,843 কোথায় যাচ্ছো, আনা? 479 01:36:23,210 --> 01:36:25,146 পাগল হয়ে গেলে নাকি! 480 01:36:29,350 --> 01:36:31,319 "দূরে, আরো দূরে, ঐ উন্মুক্ত সাগরে... 481 01:36:32,653 --> 01:36:34,455 দ্বীপ ভ্রমণে. 482 01:36:36,223 --> 01:36:39,961 ব্যালকনিতে ভুলে রেখে যাওয়া, তোমার একটি জামা, বাতাসে উড়ছিলো. 483 01:36:41,862 --> 01:36:45,466 তুমি সুরক্ষিত ছিলে একটি ঘরের ছায়া দ্বারা, 484 01:36:45,967 --> 01:36:49,170 তোমাকে অপহরণ করেছিলো রাতের কণ্ঠস্বর, 485 01:36:49,971 --> 01:36:52,340 চোখ বন্ধ করে তোমাকে দেখলাম, 486 01:36:52,607 --> 01:36:54,609 তোমাকে শুনতে পেলাম বদ্ধ কানে. 487 01:36:54,742 --> 01:36:56,944 মুখ বন্ধ করে , তোমাকে আমি মিনতি করলাম." 488 01:36:59,480 --> 01:37:01,482 টেবিল প্রস্তুত করা হয়েছে... 489 01:37:07,622 --> 01:37:09,490 রূপালি থালা... 490 01:37:13,995 --> 01:37:15,696 আমার পণ... 491 01:37:18,766 --> 01:37:20,501 আমার পণ. 492 01:37:24,872 --> 01:37:26,841 ওগুলো তুমি কোথায় রেখেছিলো? 493 01:37:30,611 --> 01:37:32,913 গতোকালও তো ওগুলো ওখানেই ছিলো. 494 01:37:57,004 --> 01:37:58,272 গতোকাল... 495 01:38:01,175 --> 01:38:03,310 ওগুলো ওখানেই ছিলো. 496 01:38:27,201 --> 01:38:28,969 আমাদের ইচ্ছা অনুযায়ী কেন সবকিছু ঘটে না... 497 01:38:33,207 --> 01:38:36,711 মা? 498 01:38:39,480 --> 01:38:40,715 কেন? 499 01:38:45,920 --> 01:38:48,222 কেনোই বা নীরবতার মধ্যে... 500 01:38:51,459 --> 01:38:52,727 আমাদের পচে মরতে হয়, 501 01:38:54,462 --> 01:38:57,064 কেনো ছিন্ন ভিন্ন হতে হয় বেদনা আর আকাঙ্ক্ষার মাঝে? 502 01:39:04,238 --> 01:39:06,741 আমার সারাটা জীবন কেন এমন নির্বাসনে কাটালাম? 503 01:39:12,613 --> 01:39:14,615 কেন... 504 01:39:15,382 --> 01:39:18,886 শুধু নিজের ভাষাতে কথা বলার সময় দু'দন্ড শান্তি অনুভব করতাম? 505 01:39:21,889 --> 01:39:23,724 আমার ভাষা, 506 01:39:26,727 --> 01:39:29,530 যখন আমি হারিয়ে যাওয়া শব্দগুলোকে খুজে পেতাম... 507 01:39:31,265 --> 01:39:34,268 অথবা ভুলে যাওয়া শব্দগুলোকে বের করে আনতাম নীরবতার আড়াল থেকে. 508 01:39:42,276 --> 01:39:45,279 কেনই বা শুধু সেই সময়টাতেই... 509 01:39:45,479 --> 01:39:48,282 ঐ শুন্য বাড়িতে শুনতে পেতাম আমার পায়ের প্রতিধ্বনি? 510 01:39:59,660 --> 01:40:00,928 কেন? 511 01:40:29,456 --> 01:40:31,392 আমাকে বলো , মা, 512 01:40:35,563 --> 01:40:38,699 কী করে ভালোবাসতে হয় সেটাই বা কেন আমরা জানিনা? 513 01:41:18,372 --> 01:41:20,341 আমি বিদায় জানাতে এসেছি. 514 01:41:28,449 --> 01:41:30,384 তুমি কি আজ রাতেই চলে যাবে? 515 01:41:32,853 --> 01:41:34,755 তুমি কি এই রাতের আধারে নিজেকে বিসর্জন দেবে? 516 01:41:35,623 --> 01:41:37,491 আমি ভাবছিলাম... 517 01:41:39,593 --> 01:41:41,896 আমি ভাবছিলাম... 518 01:41:43,097 --> 01:41:46,367 আপনিও আজ চলে যাবেন. আমার এখন কেউ নেই. 519 01:41:53,741 --> 01:41:54,909 আপনি. 520 01:41:56,010 --> 01:41:58,279 আপনি খুব দ্রুতই এক বিশাল ভ্রমণে বের হবেন, 521 01:41:59,613 --> 01:42:01,782 বন্দরে... আর এই পুরো পৃথিবীতে. 522 01:42:12,159 --> 01:42:13,294 বিদায়. 523 01:42:21,302 --> 01:42:23,203 আমার সাথে থাকো! 524 01:42:30,411 --> 01:42:32,713 নৌকা ছাড়ার আগে এখনও তোমার হাতে দুই ঘণ্টা আছে. 525 01:42:34,949 --> 01:42:36,850 আমার শুধু আজ রাতের সময়টুকুই আছে. 526 01:42:41,822 --> 01:42:43,524 আমার সাথে থাকো. 527 01:42:57,171 --> 01:42:58,806 আমি ভীত! 528 01:43:00,941 --> 01:43:02,810 আমিও ভীত. 529 01:43:05,212 --> 01:43:06,981 আমার সাথে থাকো. 530 01:43:09,616 --> 01:43:11,352 আমার সাথে থাকো. 531 01:43:27,568 --> 01:43:29,269 আমরা কি ওটাতে উঠবো? 532 01:45:15,676 --> 01:45:17,611 "The bodyless". 533 01:46:11,665 --> 01:46:13,534 আরো ৫০ টাকা. 534 01:46:26,880 --> 01:46:29,016 ছাত্রদের জন্য দুই ডলার. 535 01:46:36,523 --> 01:46:39,059 মারিয়া, তোমার সাথে কথা বলতে বলতেই তুমি চলে যাচ্ছো কেনো? 536 01:46:41,695 --> 01:46:44,064 বিরক্ত হওয়ার কোন কারণ তো দেখছিনা আমি. 537 01:46:52,072 --> 01:46:54,341 আমাদের নতুন কিছু ভাবতে হবে , মারিয়া... 538 01:46:54,708 --> 01:46:59,213 নতুন ভাবে কথা বলতে হবে. আর এসবের কোন কিছুই যদি ভালো না হয়, তাহলে কিছুই ভালো না! 539 01:46:59,580 --> 01:47:03,050 আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসি আমার সমস্ত হৃদয় দিয়ে... 540 01:47:03,550 --> 01:47:05,552 কিন্তু তোমার জীবনটা খুবই অদ্ভূত. 541 01:47:05,819 --> 01:47:07,921 তুমি ঐ লেখকের সাথে দেখা করো... 542 01:47:08,322 --> 01:47:11,592 সব পত্রিকা এসব নিয়ে লেখালেখি করছে, আর এসবে আমি বিরক্ত! 543 01:47:11,825 --> 01:47:15,596 যদিও তোমাকে এখনো আমি ভালোবাসি!কিন্তু কথা শেষ না হতেই তুমি চলে যাচ্ছ কেন? 544 01:50:41,201 --> 01:50:43,036 "Conservatory". 545 01:51:34,554 --> 01:51:37,858 ঠিক ভোরের পূর্বেই, শিশিরে ভেজা কম্পিত শুক তারা টা... 546 01:51:38,091 --> 01:51:41,261 দিপ্তীমান সূর্যের আগমনী বার্তা জানান দেয়. 547 01:51:41,895 --> 01:51:45,632 অসীম আকাশে না থাকে... 548 01:51:46,266 --> 01:51:48,969 মেঘেদের আনাগোণা না থাকে কুহেলিকাদের কলঙ্ক. 549 01:51:49,336 --> 01:51:51,571 মুখে আচড়ে পড়া... 550 01:51:52,706 --> 01:51:55,609 মৃদুমন্দ বাতাসের কোমল নিঃশ্বাস... 551 01:51:55,976 --> 01:51:59,746 আমাদের হৃদয়ের পাপড়িতে ফিসফিসিয়ে বলছিলো, 552 01:52:00,213 --> 01:52:02,015 "জীবনটা সুন্দর". 553 01:52:03,116 --> 01:52:04,150 আর... 554 01:52:07,654 --> 01:52:10,223 জীবনটা সুন্দর. 555 01:52:32,445 --> 01:52:34,147 আমাকে বলুন... 556 01:52:36,283 --> 01:52:39,152 আগামীকাল... কতো সময় ধরে তা থাকবে? 557 01:55:11,304 --> 01:55:13,807 এখনই সময়, তাই নয় কি? 558 01:55:16,176 --> 01:55:18,445 Argadini. 559 01:55:20,814 --> 01:55:22,982 কী বললে? 560 01:55:29,089 --> 01:55:32,192 এর অর্থ: অনেক দেরি হয়ে গেছে. 561 01:55:35,595 --> 01:55:37,230 অনেক দেরি. 562 01:55:43,503 --> 01:55:45,972 রাতে অনেক দেরি হয়ে গেছে. 563 01:56:12,899 --> 01:56:14,734 আমাকে যেতে হবে. 564 01:56:34,020 --> 01:56:35,255 বিদায়! 565 02:03:04,677 --> 02:03:07,146 "আমি সমুদ্রের সামনে বসে তোমাকে লিখছি, 566 02:03:07,313 --> 02:03:09,048 পুনরায় এবং পুনরায়... 567 02:03:09,315 --> 02:03:11,751 আমি তোমাকে লিখছি, তোমার সাথে কথা বলছি. 568 02:03:15,454 --> 02:03:22,195 একদিন, যখন তুমি এই দিনটাকে স্মরণ করবে... 569 02:03:22,428 --> 02:03:23,963 আরো স্মরণ করবে... 570 02:03:25,298 --> 02:03:28,601 যে এসবই আমি দু'চোখ ভরে দেখেছি, 571 02:03:30,203 --> 02:03:32,705 আর এই দু'হাতে তোমাকে ভালোবেসেছি. 572 02:03:34,440 --> 02:03:37,310 আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি, কাপছি. 573 02:03:39,812 --> 02:03:42,114 অন্তত এই দিনটুকু আমাকে দাও." 574 02:04:29,862 --> 02:04:31,364 আলেকজান্দ্রে! 575 02:05:23,382 --> 02:05:24,550 আনা... 576 02:05:24,717 --> 02:05:26,285 নাচতে চাও? 577 02:05:27,053 --> 02:05:29,588 আমি জানি, তুমি এটা পছন্দ করবে না, 578 02:05:29,822 --> 02:05:32,925 কিন্তু আজকের দিনটা শুধুই আমার. 579 02:07:26,806 --> 02:07:29,708 আমি হাসপাতালে যাবো না. 580 02:07:31,277 --> 02:07:34,013 আনা, আমি হাসপাতালে যাবোনা. 581 02:07:35,281 --> 02:07:37,049 আমি যাবো না. 582 02:07:45,724 --> 02:07:48,360 এর চেয়ে আমি আগামীকালের জন্য নতুন প্রোজেক্ট হাতে নিব. 583 02:07:51,530 --> 02:07:55,100 আমার অজানা প্রতিবেশী সেই গানের মাধ্যমে তার উপস্থিতি আমাকে জানান দেবে... 584 02:08:02,208 --> 02:08:04,210 আর আমাকে কথা বিক্রির জন্য... 585 02:08:04,443 --> 02:08:07,079 কেউ না কেউ অবশ্যই সবসময় থাকবে. 586 02:08:13,118 --> 02:08:14,353 আগামীকাল... 587 02:08:16,322 --> 02:08:18,390 আগামীকাল কী, আনা? 588 02:08:21,060 --> 02:08:24,864 আমাকে তোমাকে আরো একবার জিজ্ঞাসা করেছিলাম: "আগামীকাল কতোক্ষণ স্থায়ী হবে?" 589 02:08:26,232 --> 02:08:28,100 উত্তরে তুমি বলেছিলে... 590 02:08:29,502 --> 02:08:31,704 অনন্তকাল আর একদিন. 591 02:08:36,742 --> 02:08:38,611 আমি তোমাকে শুনতে পাইনি. 592 02:08:39,512 --> 02:08:41,881 কী বলেছিলে তুমি? 593 02:08:42,114 --> 02:08:44,750 অনন্তকাল আর একদিন. 594 02:09:10,042 --> 02:09:14,547 আজ রাতে,অজানা পথে শব্দ ভাণ্ডার নিয়ে , 595 02:09:17,683 --> 02:09:20,519 আমি প্রস্থান করেছি, আর তোমাকে ফিরিয়ে এনেছি. 596 02:09:23,155 --> 02:09:24,957 তুমি সেখানেই আছ... 597 02:09:28,294 --> 02:09:31,297 আর এই সব কিছু সত্য, আর অপেক্ষায় আছে... 598 02:09:33,632 --> 02:09:35,534 সত্যের জন্য. 599 02:09:38,837 --> 02:09:41,674 সত্যের জন্য. 600 02:09:44,543 --> 02:09:47,046 আমার ছোট্ট ফুল... 601 02:09:54,820 --> 02:09:56,589 আগন্তুক... 602 02:10:00,793 --> 02:10:02,361 আমি... 603 02:10:10,235 --> 02:10:12,071 অনেক দেরী... 604 02:10:17,509 --> 02:10:19,612 আমার ছোট্ট ফুল... 605 02:10:25,217 --> 02:10:27,119 আগন্তুক... 606 02:10:30,889 --> 02:10:32,358 আমি... 607 02:10:35,194 --> 02:10:37,596 অনেক দেরী... 608 02:10:43,502 --> 02:10:45,471 আমার ছোট্ট ফুল... 609 02:10:50,643 --> 02:10:52,978 আমার ছোট্ট ফুল.