1 00:01:25,819 --> 00:01:30,519 ওয়ান্ডা 2 00:03:50,212 --> 00:03:52,330 আসো, সোনা, একটু কফি খেয়ে নাও। 3 00:04:10,572 --> 00:04:12,649 তুমি জলদি উঠে পড়ো। 4 00:04:18,252 --> 00:04:20,402 আমি এখানে আছি বলেই তার মেজাজ এত গরম। 5 00:07:52,172 --> 00:07:56,923 স্টিভ ! বসকে বলে দিও যে, আমি কোর্টে যাচ্ছি, কয়েক ঘণ্টার মধ্যে ফিরে আসবো। 6 00:07:57,212 --> 00:07:59,482 উনাকে বলে দিও যে, আমি কোর্টে যাচ্ছি। 7 00:07:59,492 --> 00:08:02,364 কয়েক ঘণ্টার মধ্যে ফিরে আসবো। দেখা হবে ! 8 00:08:31,092 --> 00:08:32,207 টোনি ! 9 00:08:36,252 --> 00:08:38,563 হ্যালো, ওয়ান্ডা। দাঁড়াও, আসছি ! 10 00:08:53,532 --> 00:08:54,767 আবারো কয়লা তুলছ? 11 00:08:54,772 --> 00:08:57,406 হ্যাঁ, আবারো কয়লা তুলছি, ওয়ান্ডা। 12 00:08:58,772 --> 00:09:00,564 বেশি বাকি নেই। 13 00:09:02,212 --> 00:09:04,189 আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? 14 00:09:04,332 --> 00:09:06,907 আমার কাছে কিন্তু খুব বেশি টাকা-পয়সা নেই। 15 00:09:07,772 --> 00:09:11,687 - ব্যাপার না। - কাছে আরও থাকলে, আরও দিতাম। 16 00:09:11,732 --> 00:09:13,550 সামান্য কিছু টাকা দিলেই হবে। 17 00:09:20,132 --> 00:09:21,131 এই নাও, ওয়ান্ডা। 18 00:09:21,132 --> 00:09:26,329 আশা করি অন্য কারো কাছ থেকে তুমি আরও কিছু টাকা-পয়সা পাবে। 19 00:09:26,332 --> 00:09:28,941 আমি আমার সাধ্যমত তোমাকে সাহায্য করেছি। 20 00:09:29,132 --> 00:09:30,991 আচ্ছা, ধন্যবাদ। 21 00:09:34,052 --> 00:09:35,963 আজ কি আরও কয়লা তুলবে? 22 00:09:37,572 --> 00:09:40,140 হ্যাঁ, একটু তুলবো। 23 00:09:40,252 --> 00:09:45,387 তবে বেশি একটা তুলবো না ; এই এক বালতি ভরে গেলেই আজকের মত বিদায় নিবো। 24 00:09:45,812 --> 00:09:48,949 এরপর সারাদিন আর কোনো কাজের চাপ নিবো না। 25 00:09:49,052 --> 00:09:54,246 বিকালবেলা কয়েক ঘণ্টার জন্য মাছ ধরতে যাবো। 26 00:09:55,572 --> 00:10:01,290 এতে করে আমার সময়টা কাটবে আর আমার ভালোও লাগবে। 27 00:10:52,092 --> 00:10:53,889 ওয়ান্ডা গোরোন্‌স্কি। 28 00:11:06,972 --> 00:11:08,946 আপনি কি জানেন উনি কোথায় আছেন? 29 00:11:09,492 --> 00:11:12,252 জানি না, সে তো কোর্টে আসার গরজ পর্যন্ত করল না। 30 00:11:13,452 --> 00:11:15,608 হলে গিয়ে চেক করো তো। 31 00:11:21,692 --> 00:11:23,828 ওরা কি আপনার বাচ্চা? 32 00:11:24,252 --> 00:11:25,252 ওরা আমার বাচ্চা। 33 00:11:25,452 --> 00:11:27,483 আর ঐ মেয়েটা কে? 34 00:11:27,732 --> 00:11:31,686 ওটা মিস গোডেক। সে বাচ্চাদের দেখভাল করতে সাহায্য করছে। 35 00:11:31,732 --> 00:11:34,810 আমরা বিয়ে করবো ভাবছি, কারণ বাচ্চাদের একজন মা দরকার। 36 00:11:42,532 --> 00:11:44,245 উনাকে হলে পাইনি। 37 00:11:44,612 --> 00:11:46,530 ওয়ান্ডা এমনই। 38 00:12:13,332 --> 00:12:14,621 সে কোনোকিছুর পরোয়া করে না। 39 00:12:14,632 --> 00:12:17,051 স্ত্রীর দায়িত্ব পালন করে না, সারাটা সময় শুয়ে-বসে কাঁটায়, মদ খায়। 40 00:12:17,052 --> 00:12:19,091 সে কখনও আমাদের নিয়ে ভাবেনি, বাচ্চাদের নিয়ে ভাবেনি। 41 00:12:19,092 --> 00:12:22,051 আমার নিজেরই সকালে কাজের জন্য উঠে নাস্তা বানানো লাগত, 42 00:12:22,052 --> 00:12:23,485 বাচ্চাদের কাপড় বদলানো লাগত। 43 00:12:23,692 --> 00:12:26,051 কাজ থেকে যখন বাড়ি ফিরতাম, দেখতাম যে, ম্যাডাম তখন সোফায় শুয়ে আছে। 44 00:12:26,052 --> 00:12:28,912 বাচ্চারা অযত্নে পড়ে আছে, তাদের ডাইপার ফ্লোরে ছড়িয়ে আছে। 45 00:12:29,252 --> 00:12:32,997 মাঝেমাঝে বাচ্চারা যখন বাইরে খেলা করত, তাদের দেখাশোনা করার মত কেউ থাকত না। 46 00:12:33,732 --> 00:12:36,690 ওয়ান্ডা গোরোন্‌স্কি? এখানে এসে দাঁড়ান, প্লিজ। 47 00:12:40,772 --> 00:12:42,366 এখানে ধূমপান করা যাবে না। 48 00:13:03,052 --> 00:13:05,527 মিসেস গোরোন্‌স্কি, আপনার স্বামীর ভাষ্য অনুযায়ী, 49 00:13:05,572 --> 00:13:07,771 আপনি উনাকে এবং বাচ্চাদেরকে ত্যাজ্য করেছেন। 50 00:13:07,772 --> 00:13:09,471 এ ব্যাপারে আপনার কী বলার আছে? 51 00:13:11,772 --> 00:13:12,807 কিছু না। 52 00:13:13,132 --> 00:13:14,970 আপনি কি তাদের ত্যাজ্য করেছেন? 53 00:13:17,572 --> 00:13:20,844 জজ সাহেব, সে ডিভোর্স নিতে চাইলে, আমি তাতে সম্পূর্ণ রাজি। 54 00:13:21,332 --> 00:13:24,981 মিসেস গোরোন্‌স্কি, আপনাদের ফুটফুটে দুটো সন্তানের কথাও তো ভাবতে হবে। 55 00:13:31,532 --> 00:13:33,902 ওরা... ওদের বাবার কাছেই ভালো থাকবে। 56 00:13:34,032 --> 00:13:36,130 - কী? - ওরা ওদের বাবার কাছেই ভালো থাকবে। 57 00:13:36,132 --> 00:13:38,431 এই ডিভোর্সের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই? 58 00:13:38,432 --> 00:13:40,388 না, আমার কোনো আপত্তি নেই। 59 00:15:01,532 --> 00:15:03,927 মিল্ট, তোমার সাথে কে যেন দেখা করতে এসেছে। 60 00:15:04,832 --> 00:15:05,832 ভিতরে যাও। 61 00:15:07,452 --> 00:15:10,824 যদি ভেবে থাকো যে, এক সপ্তাহে এত ড্রেস তৈরি করা সম্ভব, তাহলে তুমি একটা পাগল। 62 00:15:11,292 --> 00:15:14,245 তোমার কি মনে হয় আমাদের এখানে এক চুটকিতেই ড্রেস তৈরি হয়ে যায়? 63 00:15:14,592 --> 00:15:15,592 রাখি। 64 00:15:16,652 --> 00:15:18,501 কীভাবে সাহায্য করতে পারি, ডিয়ার? 65 00:15:20,212 --> 00:15:23,648 আমার গত সপ্তাহের বেতনটা দিয়ে দিলে খুব উপকার হত। 66 00:15:23,852 --> 00:15:28,682 আমি গত সপ্তাহ দু'দিন কাজ করেছিলাম আর সেজন্য আমার দিনপ্রতি $১২ পাওয়ার কথা ছিল। 67 00:15:28,692 --> 00:15:31,990 আমার যতদূর মনে পড়ে, তোমাকে সেই দু'দিনের বেতন দিয়ে দেয়া হয়েছে। 68 00:15:32,092 --> 00:15:34,169 কিন্তু আমি তো $২৪ পাইনি। 69 00:15:34,172 --> 00:15:37,451 তোমাকে মোট $২৪ দেয়া হয়েছিল, 70 00:15:37,452 --> 00:15:42,421 ভ্যাট বাদ দিলে তোমার বেতন দাঁড়ায় $৯.৮৭। 71 00:15:43,092 --> 00:15:45,522 ভ্যাটের জন্য এত পরিমাণ কেটে নেয়? মোট বেতন থেকে... 72 00:15:45,532 --> 00:15:47,243 হ্যাঁ, কেটে নেয়। 73 00:15:47,244 --> 00:15:49,811 তোমার, আমার, সবার বেতন থেকেই কেটে নেয়। 74 00:15:49,812 --> 00:15:51,171 আমি অতটুকু বেতনই পাচ্ছি তাহলে? 75 00:15:51,172 --> 00:15:53,128 দুঃখিত, এটাই নিয়ম। 76 00:16:06,772 --> 00:16:11,960 আপনি বলেছিলেন যে, এই সপ্তাহ নাকি আরও কিছু... আরও কিছু কর্মচারী নিয়োগ হতে পারে। 77 00:16:12,172 --> 00:16:15,108 আমাকেও কি কাজে রাখা যাবে? 78 00:16:15,172 --> 00:16:18,569 আমরা আরও কর্মচারী নিয়োগ দিচ্ছি বটে। 79 00:16:18,572 --> 00:16:21,891 কিন্তু তোমার কাজের গতি খুব কম। 80 00:16:21,892 --> 00:16:23,491 তাই তোমাকে আমরা রাখতে পারবো না। 81 00:16:23,492 --> 00:16:25,210 আমি শিখে ফেলবো... আমি... 82 00:16:25,412 --> 00:16:29,041 দুঃখিত, ডিয়ার। আমার এক্ষেত্রে কিছু করার নেই। 83 00:16:29,252 --> 00:16:30,970 তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। 84 00:16:31,612 --> 00:16:35,930 সেলাইয়ের কাজে তোমার গতি একেবারে কম আর এটাই মূল সমস্যা। 85 00:16:39,372 --> 00:16:40,771 আর কোনো প্রশ্ন? 86 00:16:43,652 --> 00:16:48,205 না... আচ্ছা, ধন্যবাদ। 87 00:16:56,892 --> 00:16:58,486 কিছু লাগবে, ম্যাডাম? 88 00:17:02,052 --> 00:17:06,765 হ্যাঁ, আমাকে... আমাকে একটা সেভেন-আপ দেন। 89 00:17:08,812 --> 00:17:10,365 আপনার গাড়ি কোথায় পার্ক করা? 90 00:17:10,372 --> 00:17:11,991 রাস্তার ওপারের সবুজ গাড়িটা আমার। 91 00:17:12,052 --> 00:17:14,920 - সবুজ কালারের স্টেশন ওয়েগন গাড়িটা? - হ্যাঁ ওটাই। 92 00:17:21,532 --> 00:17:23,245 আমি টাকা দিয়ে দিবো। 93 00:18:36,452 --> 00:18:37,846 কোথায় যাচ্ছেন? 94 00:18:54,092 --> 00:18:55,944 এক মিনিট একটু দাঁড়ান... 95 00:19:03,092 --> 00:19:05,442 এক মিনিট একটু দাঁড়ান। দাঁড়ান না একটু। 96 00:19:28,012 --> 00:19:29,412 এক মিনিট একটু দাঁড়ান ! 97 00:24:39,292 --> 00:24:41,583 এখানে কি কোনো পার্স দেখেছিলে? 98 00:25:00,652 --> 00:25:01,980 আমার ওয়ালেট কোথায়? 99 00:26:05,852 --> 00:26:09,291 হেই ! দরজা তো মনে হয় লক করা ছিল ! দোকান এখন বন্ধ ! 100 00:26:09,292 --> 00:26:11,411 - আমি শুধু... - যাও, দোকান এখন বন্ধ। 101 00:26:11,412 --> 00:26:14,206 আমি শুধু... আমি এক মিনিটের মধ্যে ফিরে আসবো... 102 00:27:26,132 --> 00:27:28,343 এতক্ষণ লাগছে কেন, গোসল করো নাকি? 103 00:27:40,832 --> 00:27:43,403 হেই ! বেড়িয়ে আসো ! 104 00:28:00,012 --> 00:28:03,384 আপনার কাছে কি কোনো তোয়ালে-মোয়ালে হবে? ভিতরে কোনো টিস্যু-পেপার পেলাম না। 105 00:28:31,092 --> 00:28:33,491 আচ্ছা, আমাকে কি... ড্রিংক জাতীয় কিছু... 106 00:28:33,492 --> 00:28:36,704 বিয়ার বা এই টাইপের কিছু... যেকোনোকিছু... 107 00:28:58,452 --> 00:29:00,310 জানেন আমার সাথে কী হয়েছিল? 108 00:29:00,812 --> 00:29:02,752 কে যেন আমার সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। 109 00:29:10,852 --> 00:29:13,586 হলে সিনেমা দেখতে গিয়ে... আমার সমস্ত টাকা চুরি হয়ে গেছে। 110 00:29:48,012 --> 00:29:51,151 আপনার কাছে চিরুনি-টিরুনি থাকলে আমাকে ধার দিতে পারবেন? 111 00:29:51,152 --> 00:29:52,650 আমার চিরুনিটাও চুরি হয়ে গেছে। 112 00:29:57,292 --> 00:30:00,662 চিরুনি-টিরুনি থাকলে আমাকে ধার দিতে পারবেন? 113 00:30:36,292 --> 00:30:37,292 চলো এখান থেকে। 114 00:30:37,372 --> 00:30:38,851 আমি পারবো, ধন্যবাদ। 115 00:31:10,612 --> 00:31:12,723 দয়া করে মুখটা মোছো তোমার। 116 00:31:16,892 --> 00:31:18,810 আরও স্প্যাগেটি দিতে বলবো? 117 00:31:18,852 --> 00:31:21,527 থাক, লাগবে না ; যথেষ্ট খেয়েছি, ধন্যবাদ। 118 00:31:26,972 --> 00:31:29,984 আপনি কি রুটিটা খাবেন? 119 00:31:30,892 --> 00:31:32,361 আমি খাই তাহলে? 120 00:31:33,692 --> 00:31:38,431 এই অংশটা আমার সবচেয়ে পছন্দ। আপনার ভালো লাগে না? এই অংশটা? 121 00:31:38,492 --> 00:31:40,361 কত মজা করে খাওয়া যায় ! 122 00:31:41,392 --> 00:31:42,392 তাই না? 123 00:31:43,372 --> 00:31:44,921 আপনার ভালো লাগে না? 124 00:31:45,172 --> 00:31:46,541 আমার তো লাগে। 125 00:32:01,572 --> 00:32:03,430 কী ব্যাপার? মাথাব্যথা করছে? 126 00:32:40,292 --> 00:32:45,845 - মি ডেনিস, আমার নাম জানতে ইচ্ছা করছে না? - না। 127 00:32:57,772 --> 00:32:59,491 আপনি কি বিবাহিত? 128 00:33:02,812 --> 00:33:04,564 আপনার আঙ্গুলে তো বিয়ের আংটি আছে। 129 00:33:05,932 --> 00:33:07,929 নাক গলানোর ব্যাপারটা আমার অপছন্দ। 130 00:33:17,372 --> 00:33:19,299 আমি তো ব্যাস আপনাকে... 131 00:33:19,412 --> 00:33:21,368 হেই ! মাথায় হাত লাগাবে না ! 132 00:33:24,172 --> 00:33:26,727 আমি তো ব্যাস আপনার বন্ধু হওয়ার চেষ্টা করছিলাম... 133 00:33:29,292 --> 00:33:32,369 গায়ে-পড়া মানুষ আমার অপছন্দ। 134 00:33:47,492 --> 00:33:50,511 উঠে ড্রেস পরে নাও, তারপর বাইরে যাও ; আমার জন্য খাওয়ার মত কিছু নিয়ে আসো। 135 00:33:53,292 --> 00:33:58,199 এখন তো রাত হয়ে গেছে... মাঝ... মাঝরাত এখন... 136 00:33:58,252 --> 00:34:00,782 এখন কি কোনো দোকান খোলা পাওয়া যাবে? 137 00:34:01,292 --> 00:34:05,323 বাইরে যাও, তারপর বামে ঘুরে দুই বাড়ি পর একটা দোকান পাবে ; সেটা সারারাত খোলা থাকে। 138 00:34:10,552 --> 00:34:11,746 কী হলো ! 139 00:34:12,132 --> 00:34:14,129 জলদি যাও, আমার খিদে পেয়েছে ! 140 00:34:38,092 --> 00:34:39,910 আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি না... 141 00:34:45,012 --> 00:34:47,846 থাক, এমনিতেও তার মধ্যে কিছু নেই। 142 00:34:48,692 --> 00:34:49,827 আচ্ছা... 143 00:34:51,252 --> 00:34:53,421 কী আনবো আপনার জন্য? 144 00:34:55,132 --> 00:34:57,741 তিনটা হ্যামবার্গার আনবে। বাড়তি কিছু তাতে থাকবে না। 145 00:34:58,252 --> 00:35:02,855 কোনো হাবিজাবি জিনিস, পেঁয়াজ, রুটির ওপর মাখন - এসব কিচ্ছু থাকবে না। 146 00:35:02,952 --> 00:35:04,910 রুটিটা ছেঁকে দিতে বলবে। 147 00:35:06,692 --> 00:35:08,671 সাথে একটা পত্রিকাও এনো। 148 00:35:10,532 --> 00:35:12,051 অ্যাই, আমার কথা কানে যাচ্ছে? 149 00:35:12,052 --> 00:35:15,821 হ্যাঁ। শুধু এগুলোই আনবো? 150 00:35:17,232 --> 00:35:20,841 - হ্যাঁ। - এগুলো কোথায় পাবো? 151 00:35:21,612 --> 00:35:26,291 হোটেল থেকে বেড়িয়ে বামে ঘুরবে। তারপর দু বাড়ি পাশেই দোকান। সারারাত খোলা থাকে। 152 00:35:26,292 --> 00:35:28,608 হোটেল থেকে বেরবো... 153 00:35:28,772 --> 00:35:32,371 - তারপর বামে ঘুরবো, তাইতো? - হ্যাঁ। 154 00:35:36,452 --> 00:35:37,880 তিনটা হ্যামবার্গার। 155 00:35:39,292 --> 00:35:41,399 আর একটা পত্রিকা। 156 00:35:49,812 --> 00:35:51,545 আমার কাছে তো কোনো টাকা নেই। 157 00:35:55,852 --> 00:35:58,720 কিন্তু এত টাকার তো দরকার নেই। 158 00:35:59,372 --> 00:36:01,471 তারপরও লাগতে পারে। 159 00:36:01,472 --> 00:36:02,951 এত টাকা? 160 00:36:06,832 --> 00:36:08,924 তিনটা হ্যামবার্গার আর... 161 00:36:09,092 --> 00:36:10,486 একটা পত্রিকা ! 162 00:38:40,492 --> 00:38:42,299 মিঃ ডেনিস ! 163 00:38:46,832 --> 00:38:49,239 মিঃ ডেনিস, আছেন ভিতরে? 164 00:38:55,652 --> 00:38:57,444 হেই ! বলদ কোথাকার ! 165 00:38:59,752 --> 00:39:02,485 আমি রুম নম্বর ভুলে গিয়েছিলাম... 166 00:39:02,532 --> 00:39:05,842 তারপর লিফটের লোকটা বলল যে... 167 00:39:17,212 --> 00:39:19,482 ওগুলো টেবিলে রাখো ! 168 00:39:24,892 --> 00:39:28,721 আপনি যেই দোকানটা সারারাত খোলা থাকার কথা বলেছিলেন, সেটা খোলা পাইনি। 169 00:39:28,732 --> 00:39:33,906 পরে এক লোক আমাকে আরেকটা দোকানের সন্ধান দিল, তাই সেটাতেই গিয়েছিলাম। 170 00:39:35,972 --> 00:39:38,728 কী সমস্যা, আপনি কি পাগল-টাগল নাকি? 171 00:39:39,612 --> 00:39:41,423 রাস্তায় যাকে পাও, তার সাথেই কথা বলো তুমি? 172 00:39:41,432 --> 00:39:42,931 আমি কারো সাথে কথা বলিনি। 173 00:39:42,932 --> 00:39:45,448 মাত্রই তো বললে তোমার নাকি দুজনের সাথে কথা হয়েছে। 174 00:39:53,012 --> 00:39:54,411 এই নিন আপনার ভাংতি টাকা... 175 00:39:57,932 --> 00:40:00,688 চড় না মারলে হত না? ব্যথা পেয়েছি খুব। 176 00:40:14,132 --> 00:40:17,849 তোমাকে না বলেছিলাম বার্গারে পেঁয়াজ বা অন্য কোনো হাবিজাবি জিনিস থাকবে না ! 177 00:40:18,852 --> 00:40:20,599 বের করে দাও। 178 00:40:22,692 --> 00:40:24,291 ডাস্টবিন কোথায়? 179 00:40:29,452 --> 00:40:31,191 আরে, এটা তো আমার ওয়ালেট। 180 00:40:31,192 --> 00:40:32,971 ডাস্টবিনে কীভাবে এলো? 181 00:40:51,172 --> 00:40:52,600 এবার চলবে? 182 00:40:59,772 --> 00:41:02,083 আমি সমস্ত পেঁয়াজ বের করে দিয়েছি। 183 00:41:05,772 --> 00:41:08,602 আপনার যে কেন পেঁয়াজ ভাল্লাগে না। আমার তো লাগে... 184 00:43:51,852 --> 00:43:53,326 কী করছেন আপনি? 185 00:43:54,052 --> 00:43:55,252 ভিতরে ঢোকো ! 186 00:44:16,732 --> 00:44:18,882 এগুলো কাজে লাগিয়ে দেখুন না? 187 00:44:20,772 --> 00:44:24,647 তোমার এত সমস্যা থাকলে বেড়িয়ে যাও। বসে থেকো না ! 188 00:44:27,052 --> 00:44:28,790 ঝটপট সিদ্ধান্ত নাও ! 189 00:44:50,892 --> 00:44:52,161 কী হলো ! 190 00:44:52,612 --> 00:44:53,952 পড়ে শোনাও ! 191 00:44:56,492 --> 00:44:58,562 "মিঃ মালুকি..." 192 00:44:59,292 --> 00:45:03,287 "সেই ডাকাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন..." 193 00:45:03,288 --> 00:45:05,860 "সে নাকি এমন দয়ালু ছিল যা..." 194 00:45:05,892 --> 00:45:08,203 "সহজে চোখে পড়ে না..." 195 00:45:09,012 --> 00:45:16,307 "সে আর দশটা কাস্টোমারের মতোই পানশালায় বসে ছিল...'' 196 00:45:17,292 --> 00:45:21,243 "সে অপেক্ষা করল যতক্ষণ না সবাই বেড়িয়ে গেল।" 197 00:45:21,532 --> 00:45:24,968 "যদিও সেই ডাকাত একা এসেছিল," 198 00:45:25,332 --> 00:45:27,050 "যাওয়ার সময়," 199 00:45:27,932 --> 00:45:32,807 "মিঃ মালুকির ভাষ্যমতে..." 200 00:45:33,092 --> 00:45:38,650 "তার সঙ্গে একজন নারী ছিল, যাকে তিনি দেখতে পাননি..." 201 00:45:38,692 --> 00:45:43,946 "কারণ তিনি তখন পানশালার পেছনে শুয়ে ছিলেন।'' 202 00:45:49,892 --> 00:45:51,307 পড়তে থাকো ! 203 00:45:51,372 --> 00:45:52,572 পুরোটাই পড়েছি। 204 00:46:01,372 --> 00:46:03,990 আচ্ছা, আপনি আমাকে কীসের মধ্যে জড়াতে চাচ্ছেন? 205 00:46:21,892 --> 00:46:23,292 বের হও ! 206 00:46:40,452 --> 00:46:42,324 আমি তো কিছু করিনি। 207 00:47:15,932 --> 00:47:17,065 আবার পড়ো। 208 00:47:20,132 --> 00:47:23,824 "পুলিশ সেই ডাকাত ও তার সঙ্গীর খোঁজে নেমেছে।" 209 00:47:27,052 --> 00:47:28,890 খালি এটুকুই লিখেছে। 210 00:47:32,892 --> 00:47:35,951 লিখেছে যে, পুলিশ নাকি সেই ডাকাত ও তার সঙ্গীর খোঁজে নেমেছে। 211 00:47:36,572 --> 00:47:38,624 তুমি এবার তোমার কমিক্স পড়তে পারো। 212 00:48:33,532 --> 00:48:36,585 তোমাকে শুধু ড্রাইভ করতে হবে, আর কিছু না। 213 00:48:41,332 --> 00:48:43,682 আমি আমার সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায় আছি। 214 00:48:44,372 --> 00:48:47,450 যেই সামান্য আশা আমার জীবনে আছে, আমি তা হারাতে চাই না। 215 00:48:48,372 --> 00:48:51,648 আমি যদি তোমার সাথে যাই, তাহলে... 216 00:48:52,212 --> 00:48:57,727 আমাদের পার পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি সেই ঝুঁকি এই মুহূর্তে নিতে চাচ্ছি না। 217 00:48:58,612 --> 00:49:00,771 - শিওর? - হ্যাঁ। 218 00:49:00,772 --> 00:49:03,358 আমি আমার সন্তানের ফেরার অপেক্ষায় আছি... 219 00:49:03,772 --> 00:49:05,125 আর... 220 00:49:07,732 --> 00:49:11,686 আমি তাকে লাইনে আনতে চাই, যেভাবে হোক। 221 00:49:11,812 --> 00:49:14,485 আমি আর বেশিদিন বাঁচবো না। 222 00:49:14,852 --> 00:49:20,968 তাই অল্প যতটুকু সময় হাতে আছে... চাকরি করে যেভাবে টিকে আছি... 223 00:49:21,412 --> 00:49:23,762 আমি কোনো ঝুঁকি নিচ্ছি না। 224 00:49:25,052 --> 00:49:26,910 অনেক সয়েছি। 225 00:49:27,512 --> 00:49:31,751 জো, ঝুঁকি নিয়ে চিন্তার কিছু নেই। তোমাকে শুধু ড্রাইভ করতে হবে। 226 00:49:32,532 --> 00:49:34,529 তাতে অনেক ঝুঁকি থাকবে। 227 00:49:35,292 --> 00:49:36,984 আমি পারবো না... 228 00:49:38,172 --> 00:49:39,785 আমি পারবো না... 229 00:49:51,992 --> 00:49:54,485 আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, নরম্যান। 230 00:49:56,572 --> 00:49:58,891 আমি কাজটা করবো না। 231 00:50:36,852 --> 00:50:38,846 তুমি কি ড্রাইভ করতে পারো? 232 00:50:40,332 --> 00:50:42,782 হ্যাঁ, মোটামুটি পারি। 233 00:50:52,792 --> 00:50:54,491 আচ্ছা, আমার সিটে আসো। 234 00:51:34,292 --> 00:51:35,986 আমরা কি এখনও ৮১-তে আছি? 235 00:51:36,132 --> 00:51:39,384 - হ্যাঁ। - সোজা চালাতে থাকো। 236 00:51:39,632 --> 00:51:40,632 আচ্ছা। 237 00:51:59,932 --> 00:52:03,383 আপনার কি এখনও... আপনার কি এখনও মাথাব্যথা করছে? 238 00:52:14,572 --> 00:52:17,286 গাড়িটা কোথাও থামালে মনে হয় ভালো হয়... 239 00:52:20,792 --> 00:52:23,542 আমি কি গাড়িটা কোথাও থামাবো? 240 00:52:27,532 --> 00:52:29,526 গাড়িটা কোথাও থামাবো আমি? 241 00:52:29,772 --> 00:52:33,324 মুখটা বন্ধ রাখতে পারো না? চুপচাপ গাড়ি চালাও। 242 00:53:20,812 --> 00:53:25,440 চালানো শুরু করো। কী হলো, চালানো শুরু করো ! 243 00:55:26,612 --> 00:55:28,643 আমার খুব খিদে পেয়েছে, আপনার পায়নি? 244 00:55:44,232 --> 00:55:47,400 অ্যাই, ভাগ এখান থেকে। ওখানে যা। ভাগ বলছি। 245 00:56:03,412 --> 00:56:04,891 সূর্য অস্ত যাচ্ছে। 246 00:56:32,332 --> 00:56:34,567 দাঁড়াও, দেখি তো... 247 00:56:37,652 --> 00:56:40,689 তোমার চুলগুলোর কিছু করো না কেন? 248 00:56:40,892 --> 00:56:43,601 - বিচ্ছিরি লাগছে দেখতে। - কী আর করা? 249 00:56:45,021 --> 00:56:46,151 দেখতে দাও। 250 00:56:46,152 --> 00:56:47,994 আমার আনুষঙ্গিক জিনিসগুলো তো চুরি হয়ে গেছে। 251 00:56:52,612 --> 00:56:53,861 তুমি চুলগুলো... 252 00:56:54,452 --> 00:56:56,405 চুলগুলো ঢেকে রাখতে পারো তো। 253 00:56:56,412 --> 00:56:59,499 - ঢেকে রাখবো? - হ্যাঁ। 254 00:57:00,132 --> 00:57:02,231 কী দিয়ে ঢেকে রাখবো? 255 00:57:04,172 --> 00:57:06,271 একটা হ্যাট কিনে পরতে পারো... 256 00:57:06,272 --> 00:57:07,487 হ্যাট? 257 00:57:08,572 --> 00:57:09,687 হ্যাঁ... 258 00:57:10,452 --> 00:57:11,780 একটা সুন্দর হ্যাট... 259 00:57:16,092 --> 00:57:17,655 আচ্ছা... 260 00:57:19,372 --> 00:57:21,485 কিন্তু আমার কাছে তো... 261 00:57:22,052 --> 00:57:24,527 হ্যাট কেনার মত টাকা-পয়সা নেই। 262 00:57:33,212 --> 00:57:34,845 আমার কাছে কিছু নেই... 263 00:57:35,652 --> 00:57:38,268 কখনও কিছু ছিল না, কখনও কিছু হবেও না। 264 00:57:39,452 --> 00:57:40,946 তুমি একটা নির্বোধ। 265 00:57:41,532 --> 00:57:42,860 আমি একটা নির্বোধ... 266 00:57:44,692 --> 00:57:47,281 কোনোকিছুতে তোমার আগ্রহ নেই, কোনোকিছু পাওয়ার খায়েশ নেই। 267 00:57:47,292 --> 00:57:51,326 মানে তোমার অস্তিত্বও নেই। মনে হয় যেন মরে গেছ। 268 00:57:51,732 --> 00:57:54,644 এমনকি তুমি যুক্তরাষ্ট্রের নাগরিকও নও। 269 00:58:02,572 --> 00:58:05,205 তাহলে হয়ত আমি মরে গেছি। 270 00:58:09,372 --> 00:58:14,198 মানে কী? তুমি কি তাহলে মরতে চাও? 271 00:59:02,532 --> 00:59:03,851 ফিরে আয় ! 272 00:59:04,292 --> 00:59:05,661 ফিরে আয় বলছি ! 273 00:59:09,052 --> 00:59:10,199 এখানে আয় ! 274 00:59:12,152 --> 00:59:13,399 আয় এখানে ! 275 00:59:18,112 --> 00:59:19,299 হেই ! 276 00:59:19,452 --> 00:59:21,299 এখানে আয় ! 277 01:00:11,812 --> 01:00:14,387 তুমি একটা হ্যাট কিনে ফেলো। 278 01:00:36,472 --> 01:00:40,170 মিঃ ডেনিস, উঠুন। 279 01:00:42,512 --> 01:00:45,585 মিঃ ডেনিস, উঠুন, শীত পড়ছে। 280 01:00:55,312 --> 01:00:58,287 উঠুন, মিঃ ডেনিস, আমার ঠাণ্ডা লাগছে। 281 01:02:32,052 --> 01:02:34,368 তোমাকে না বলেছিলাম একটা ড্রেস কিনতে। 282 01:02:34,492 --> 01:02:36,550 কিনেছি তো, প্যাকেটের মধ্যে আছে। 283 01:02:36,692 --> 01:02:38,181 পিছনের সিটে গিয়ে পরে নাও। 284 01:02:46,872 --> 01:02:48,425 পাজামা পরা যাবে না ! 285 01:02:50,292 --> 01:02:52,692 আমার সাথে যখন থাকবে, কোনো পাজামা পরা যাবে না ! 286 01:02:59,892 --> 01:03:01,623 মাথায় কার্লার পরা যাবে না। 287 01:03:04,212 --> 01:03:05,904 এগুলো পরলে ক্ষ্যাত দেখায়। 288 01:03:20,012 --> 01:03:21,904 তুমি কি চাও তোমাকে ক্ষ্যাত দেখাক? 289 01:03:41,112 --> 01:03:44,427 হেই। সামনে এসে বসো। 290 01:04:53,792 --> 01:04:55,650 দেখুন, ফিট হয়েছে। 291 01:05:22,512 --> 01:05:23,945 তোমার স্বামী কোথায়? 292 01:05:28,022 --> 01:05:29,445 কীসের স্বামী? 293 01:05:38,772 --> 01:05:40,059 তোমার স্বামী। 294 01:05:48,872 --> 01:05:52,862 সে মনে হয় এতক্ষণে তার মনের মত একটা বউ জুটিয়ে ফেলেছে। 295 01:05:58,812 --> 01:06:00,728 একদম মনের মত বউ। 296 01:06:09,012 --> 01:06:10,570 আর তোমার বাচ্চারা? 297 01:06:12,312 --> 01:06:13,481 বাচ্চারা? 298 01:06:15,792 --> 01:06:16,831 হ্যাঁ। 299 01:06:19,092 --> 01:06:21,131 তোমার ওয়ালেটে ওদের ছবি দেখেছিলাম। 300 01:06:23,292 --> 01:06:25,425 ওরা ওদের বাবার কাছে আছে। 301 01:06:31,732 --> 01:06:33,590 তার কাছেই ওরা ভালো থাকবে। 302 01:06:39,552 --> 01:06:41,290 আমি ওদের জন্য উপযুক্ত নই। 303 01:06:44,512 --> 01:06:46,091 একদম উপযুক্ত নই ! 304 01:07:18,072 --> 01:07:19,125 মিঃ ডেনিস... 305 01:07:22,432 --> 01:07:23,863 কোথায় যাচ্ছি আমরা? 306 01:07:28,152 --> 01:07:29,751 কোনো প্রশ্ন করবে না ! 307 01:07:33,032 --> 01:07:35,143 আমার সাথে যখন থাকবে, কোনো প্রশ্ন করবে না। 308 01:07:40,212 --> 01:07:41,306 এখানে আসো। 309 01:10:48,372 --> 01:10:49,372 আব্বা ! 310 01:10:56,252 --> 01:11:00,427 আব্বা, তোমাকে দেখে যে কি ভালো লাগছে। কতদিন দেখি না তোমাকে। 311 01:12:09,572 --> 01:12:11,469 আমার সাথে আসুন, প্লিজ। 312 01:12:15,552 --> 01:12:19,249 এখান দিয়ে যাওয়ার সময় আমরা দেয়ালে অনেক সংরক্ষিত জায়গা দেখতে পাবো। 313 01:12:19,252 --> 01:12:22,881 এই সংরক্ষিত জায়গাগুলোতেই মৃতদের কবর দেয়া হয়েছে। 314 01:12:22,992 --> 01:12:26,170 কোনোটার উপরিভাগ যদি মসৃণ থাকে, তার মানে... 315 01:12:26,172 --> 01:12:28,708 এক আদর্শ খ্রিষ্টানের মৃত্যুর পর এখানে তার কবর দেয়া হয়েছিল। 316 01:12:28,732 --> 01:12:31,883 কিন্তু উপরিভাগ যদি কিছুটা টুপির মত হয়ে থাকে, 317 01:12:31,992 --> 01:12:34,447 তার মানে সেখানে একজন শহীদের কবর রয়েছে। 318 01:12:34,452 --> 01:12:39,885 এবং আমরা অবশ্যই জানি যে, ধর্মযুদ্ধে যারা নিহত হয়, তাদেরকেই শহীদ বলে। 319 01:12:40,332 --> 01:12:44,425 এইপাশে রয়েছে সেইন্ট থেক্‌লা'র কবর, যিনি সেইন্ট পলের শিষ্য ছিলেন। 320 01:12:44,482 --> 01:12:49,926 - তুই কি চাকরি খুঁজছিস? - হ্যাঁ... হ্যাঁ, আব্বা। 321 01:12:50,092 --> 01:12:53,464 তুই কি খোঁজ পেয়েছিস... কোনো চাকরির? 322 01:12:53,552 --> 01:12:55,051 এখনও পাইনি, আব্বা। 323 01:12:55,992 --> 01:12:59,484 সৎ পথে হাঁটতে হবে তোকে। 324 01:13:00,712 --> 01:13:04,700 একটা চাকরি যোগাড় করে ফেল, তাহলে আর কোনো চিন্তা নেই। 325 01:13:06,412 --> 01:13:08,243 তুই... প্রতিদিন কাজ করে যাচ্ছিস। 326 01:13:10,532 --> 01:13:13,883 কাজের অভাব থাকে না তোর। 327 01:13:23,692 --> 01:13:26,431 আব্বা, এই টাকাটা রাখো। 328 01:13:26,432 --> 01:13:27,970 প্লিজ, আব্বা, রাখো না। 329 01:13:27,972 --> 01:13:29,749 না, না, আমি তোর টাকা চাই না। 330 01:13:29,752 --> 01:13:33,146 দেখো... আমি জানি তোমার টাকার দরকার। জেদ কোরো না। 331 01:13:33,252 --> 01:13:36,292 - আমি তোর টাকা চাই না। - রাখো তো। 332 01:13:36,692 --> 01:13:38,644 আমার নিজের টাকা আছে। 333 01:13:40,272 --> 01:13:44,970 এইযে, তোর টাকা ফেরত নে। আমি তোর টাকা চাই না। 334 01:13:48,492 --> 01:13:51,402 তুই সৎ পথে হাঁটিসনি ; আমি তোর টাকা চাই না। 335 01:13:53,732 --> 01:13:54,847 আব্বা। 336 01:13:55,932 --> 01:13:58,288 আমি এক সপ্তাহের মধ্যে ফেরত আসবো। 337 01:13:58,732 --> 01:14:01,400 তারপর একটা ভালো চাকরি যোগাড় করে নেবো। 338 01:14:02,432 --> 01:14:04,529 তখন যতখুশি টাকা দিস আমাকে। 339 01:14:39,392 --> 01:14:40,427 আসো। 340 01:14:50,449 --> 01:14:51,799 মিঃ ডেনিস। 341 01:14:52,880 --> 01:14:54,050 বলো। 342 01:14:55,292 --> 01:14:57,528 আমি সবগুলো ধাপ লিখে রেখেছি। 343 01:14:58,992 --> 01:14:59,992 পড়া শুরু করো। 344 01:15:03,412 --> 01:15:05,025 মুখস্ত করে ফেলো, কেমন? 345 01:15:06,092 --> 01:15:07,192 ১) 346 01:15:07,772 --> 01:15:09,221 - বাড়িটাতে যেতে হবে। - মিঃ ডেনিস। 347 01:15:09,232 --> 01:15:11,926 ২) ভিতরে ঢুকতে হবে। 348 01:15:12,052 --> 01:15:14,282 মিঃ ডেনিস, আমার দ্বারা এ কাজ হবে না। 349 01:15:14,292 --> 01:15:16,211 মজা নিও না ! 350 01:15:18,812 --> 01:15:20,601 না, মিঃ ডেনিস, আমি সত্যি বলছি। 351 01:15:23,972 --> 01:15:25,764 আমার দ্বারা এ কাজ হবে না। 352 01:15:28,532 --> 01:15:30,045 তোমার দ্বারা হবে না মানে? 353 01:15:30,592 --> 01:15:34,448 সেটাই তো বলার চেষ্টা করছি, আমার দ্বারা এ কাজ হবে না। 354 01:15:38,352 --> 01:15:39,521 - তোমার দ্বারা হবে ! - না। 355 01:15:40,222 --> 01:15:42,471 তোমার দ্বারা হবে ! তোমার দ্বারা হবে ! 356 01:15:42,572 --> 01:15:43,572 আমার দ্বারা হবে না ! 357 01:15:43,732 --> 01:15:46,765 এইযে, এটা নাও আর মুখস্ত করো। 358 01:15:47,112 --> 01:15:48,591 এইতো। এবার যাও। 359 01:15:52,652 --> 01:15:53,846 আমার দ্বারা হবে না ! 360 01:16:36,612 --> 01:16:39,531 আমার দ্বারা এ কাজ হবে না... আমার দ্বারা এ আজ হবে না... 361 01:16:39,572 --> 01:16:41,947 আমার দ্বারা হবে না, মিঃ ডেনিস... 362 01:16:42,132 --> 01:16:44,687 আমার দ্বারা হবে না... আমার দ্বারা হবে না... 363 01:16:48,492 --> 01:16:50,966 আমার দ্বারা এ কাজ হবে না। 364 01:16:53,152 --> 01:16:54,380 আমি কী বলি শোনো। 365 01:16:58,752 --> 01:16:59,780 ওয়ান্ডা। 366 01:17:03,572 --> 01:17:06,505 তুমি হয়ত আগে কখনও কিছু করোনি... 367 01:17:09,452 --> 01:17:11,365 হয়ত তুমি কখনও করোনি... 368 01:17:14,112 --> 01:17:16,223 কিন্তু এবার তোমাকে করতে হবে। 369 01:17:30,332 --> 01:17:32,926 ১) ভিতরে ঢুকতে হবে... 370 01:17:33,732 --> 01:17:35,085 ভুল বললে ! 371 01:17:35,912 --> 01:17:37,723 ১) বাড়িটাতে যেতে হবে। 372 01:17:37,724 --> 01:17:40,682 ওহ, হ্যাঁ। ১) বাড়িটাতে যেতে হবে। 373 01:17:40,692 --> 01:17:43,406 - ২) ভিতরে ঢুকতে হবে। ঠিক তো? - হ্যাঁ। 374 01:17:45,452 --> 01:17:47,341 কিন্তু আমাদের যদি ঢুকতে না দেয়? 375 01:17:48,692 --> 01:17:52,362 ঝামেলা পাকানো বন্ধ করবে একটু? ব্যাস প্ল্যান মোতাবেক চলবে। 376 01:17:52,932 --> 01:17:54,160 ৩)? 377 01:17:54,692 --> 01:17:56,045 ৩)... 378 01:18:07,272 --> 01:18:08,705 হেই, ঠিক আছ তুমি? 379 01:18:40,172 --> 01:18:42,840 কী ব্যাপার? শরীর খারাপ নাকি? 380 01:18:43,412 --> 01:18:44,951 না, আমি ঠিক আছি। 381 01:18:45,012 --> 01:18:47,487 - যাওয়ার সময় তো হয়ে গেছে, তাই না? - হ্যাঁ। 382 01:18:48,772 --> 01:18:50,403 যাওয়া যাক তাহলে। 383 01:18:59,232 --> 01:19:02,781 ধুত্তোরি বাল ! সমস্যা কী তোমার? 384 01:19:03,692 --> 01:19:06,804 আমি ঠিক আছি, মিঃ ডেনিস, বিশ্বাস করুন... আমি ঠিক আছি। 385 01:19:32,372 --> 01:19:34,085 টেলিফোন এখানে। 386 01:19:34,312 --> 01:19:35,927 - মিঃ অ্যান্ডারসন? - হ্যাঁ। 387 01:19:37,652 --> 01:19:38,731 এসব কী...? 388 01:19:38,732 --> 01:19:40,632 - ওখানে গিয়ে দাঁড়ান। - কী হচ্ছে এসব? 389 01:19:50,372 --> 01:19:53,645 ছাড়েন উনাকে ! ছাড়েন উনাকে ! 390 01:19:54,812 --> 01:19:57,606 ছাড়েন বলছি ! থামেন ! 391 01:19:57,612 --> 01:19:58,712 থামেন ! 392 01:20:01,632 --> 01:20:03,848 সোফার ওখানে যান। যান বলছি ! 393 01:20:08,812 --> 01:20:10,964 এখানে কী করো ! ওখানে যাও ! 394 01:20:13,132 --> 01:20:14,924 অ্যাই মেয়েরা, তোমরা বসো ! 395 01:20:31,712 --> 01:20:32,812 ওদিক ফেরো। 396 01:20:41,012 --> 01:20:42,847 বলো তো এটা কী? 397 01:20:45,092 --> 01:20:47,323 এটা হচ্ছে সত্যিকারের সক্রিয় বোমা। 398 01:20:50,532 --> 01:20:53,708 ঠিক ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে এটা ফাটবে। 399 01:20:54,152 --> 01:20:55,287 অ্যান্ডারসন... 400 01:20:57,872 --> 01:21:00,382 তোমরা আমাদের কথামত চললে... 401 01:21:01,172 --> 01:21:03,442 আমরা সময়ের মধ্যে এসে এটা নিষ্ক্রিয় করে দেবো। 402 01:21:10,452 --> 01:21:12,795 তোমার কোলে এটা থাকল। 403 01:21:15,452 --> 01:21:16,995 ঠিক আছে? 404 01:21:21,032 --> 01:21:22,385 নড়বে না। 405 01:21:27,212 --> 01:21:28,950 ট্রিগার সেট করে দিয়েছি। 406 01:21:32,412 --> 01:21:34,603 টাইম সেট করা আছে। 407 01:21:42,972 --> 01:21:44,207 শোনা যাচ্ছে? 408 01:21:50,692 --> 01:21:51,820 সামলে। 409 01:22:00,132 --> 01:22:02,081 অ্যান্ডারসন, 410 01:22:06,272 --> 01:22:08,125 তুমি এখন আমাকে তোমার ব্যাংকে নিয়ে যাবে। 411 01:22:08,232 --> 01:22:10,651 এবার ফটাফট কোটটা পরে নাও। 412 01:22:17,732 --> 01:22:18,772 জলদি করো। 413 01:22:22,772 --> 01:22:24,410 দাঁড়ান ! দাঁড়ান ! দাঁড়ান ! 414 01:22:27,712 --> 01:22:29,031 চাবি তো আপনার কাছে... 415 01:22:36,652 --> 01:22:38,405 তুমি খুব বাহাদুর ছিলে। 416 01:22:40,632 --> 01:22:42,390 তুমি আসলেই একটা চিজ। 417 01:22:44,372 --> 01:22:45,487 যাও এবার। 418 01:25:53,712 --> 01:25:54,861 চালানো শুরু করো ! 419 01:25:55,812 --> 01:25:56,812 সময় নষ্ট কোরো না ! 420 01:26:03,852 --> 01:26:04,852 একদম সোজা। 421 01:27:05,052 --> 01:27:06,924 তুমি অত সহজে পার পাবে না। 422 01:27:10,272 --> 01:27:11,346 যাওয়া যাক। 423 01:27:20,022 --> 01:27:23,030 - তুমি ধরা খেতে যাচ্ছ। - মিঃ অ্যান্ডারসন, মুখে লাগাম দেন ! 424 01:27:26,352 --> 01:27:28,444 ব্যাংকে যাওয়ার পর, 425 01:27:29,032 --> 01:27:31,641 আমি যা বলবো, আপনি ঠিক তা-ই করবেন। 426 01:27:34,912 --> 01:27:35,952 চলেন এবার। 427 01:27:39,512 --> 01:27:40,952 কোনো চালাকি করবেন না। 428 01:27:54,892 --> 01:27:57,700 সুপ্রভাত, জিম, কেমন আছ? আমার সাথে একটু আসো। 429 01:27:57,732 --> 01:28:00,551 তোমরা সবাই এখানে আসো। তোমাদের সাথে একটু কথা আছে। 430 01:28:13,272 --> 01:28:15,832 দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, আমরা এক ব্যাংক ডাকাতের খপ্পরে পড়েছি। 431 01:28:21,812 --> 01:28:23,804 আমি খুঁজে পাচ্ছি না... 432 01:28:24,792 --> 01:28:26,011 আমি মনে হয়... 433 01:29:01,892 --> 01:29:04,984 ডকুমেন্টগুলো যতদ্রুত সম্ভব নিয়ে আসবেন, ঠিক আছে? 434 01:29:07,132 --> 01:29:09,771 আমাকে কি একটু বলতে পারবেন ব্যাংকে কীভাবে যাবো? 435 01:30:13,032 --> 01:30:17,847 ১, ২, ৬ এবং ৬৭ নম্বর গাড়ি। লোকেশনঃ ওয়ায়োমিং এভিনিউ, থার্ড ন্যাশনাল ব্যাংক। 436 01:30:20,492 --> 01:30:21,492 ভরে ফেলেন। 437 01:30:26,052 --> 01:30:28,568 ঐ ! বেরোও ওখান থেকে, ওখানে গিয়ে দাঁড়াও। 438 01:30:29,372 --> 01:30:30,372 আরও কাছে। 439 01:30:42,092 --> 01:30:43,364 এবার ব্যাগটা ওখানে রেখে দেন। 440 01:30:45,492 --> 01:30:46,520 ওখানে গিয়ে দাঁড়ান। 441 01:31:10,292 --> 01:31:12,468 নড়বে না ! পিস্তল ফেলে দাও ! 442 01:31:16,752 --> 01:31:19,225 ফেলে দাও ! পিস্তল ফেলে দাও ! 443 01:31:20,552 --> 01:31:21,625 ফেলে দাও বলছি ! 444 01:31:31,772 --> 01:31:33,252 এদিকে আসবেন না কেউ। 445 01:32:13,172 --> 01:32:16,609 ...নতুন ছবিসহ শুরুর নিউজ-রিপোর্টটি পুনরায় পেশ করা হচ্ছে... 446 01:32:17,012 --> 01:32:18,850 কুখ্যাত ব্যাংক ডাকাত নরম্যান ডেনিস, 447 01:32:18,851 --> 01:32:22,940 কিছুক্ষণ আগেই অবশেষে স্টেট জেনারেল হসপিটালে মারা গেছে। 448 01:32:22,972 --> 01:32:28,191 আপনারা দেখতে পাচ্ছেন ডেনিসকে, যাকে পুলিশ আজ সকালে... 449 01:32:28,192 --> 01:32:30,452 থার্ড ন্যাশনাল ব্যাংকে গুলি করেছিল। 450 01:32:33,212 --> 01:32:35,248 তুমি দেখি একদমই কথা বলো না। 451 01:32:36,892 --> 01:32:38,625 আমি একনাগাড়ে বকবক করে যাচ্ছি 452 01:32:38,732 --> 01:32:40,588 এবং তুমি মুখে কুলুপ এঁটে বসে আছ। 453 01:32:55,972 --> 01:32:58,681 আমাদের জন্য কয়েকটা ফ্রেশ বিয়ার অর্ডার করে ফেলি। 454 01:33:01,332 --> 01:33:03,827 মামা, আমাদেরকে কি কয়েকটা ফ্রেশ বিয়ার দেয়া যাবে? 455 01:33:03,932 --> 01:33:07,208 এতক্ষণ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করা অসম্ভব ছিল। 456 01:33:07,372 --> 01:33:13,425 আমরা পরে সেই তথাকথিত ডায়নামাইটটি পরীক্ষা করতে যাই। 457 01:33:13,652 --> 01:33:18,391 ডায়নামাইটটি কেটে ভিতরের অংশগুলো দেখার পর আমরা মোটামুটি নিশ্চিত... 458 01:33:18,392 --> 01:33:20,651 যে, সেটা ছিল স্রেফ একটা নকল বোমা, 459 01:33:20,652 --> 01:33:22,932 যা মানুষকে ভয় দেখাতে ব্যবহৃত হয়। 460 01:33:25,412 --> 01:33:29,093 একজন সাধারণ মানুষের কাছে এই বোমা... 461 01:39:03,712 --> 01:39:05,951 সোনাপাখি, কারোর অপেক্ষায় আছ নাকি? 462 01:42:07,854 --> 01:42:28,858 Bangla Subtitle by Ahmed Irtiza Chowdhury