1 00:00:00,651 --> 00:00:03,820 - ইনগ্রিড... আমি তোমাকে মিস করি। - তোমাকে বেশ্যার মতো দেখাচ্ছে। 2 00:00:05,752 --> 00:00:07,980 ইনগ্রিড আর সারা কেমন আছে? 3 00:00:08,011 --> 00:00:10,656 তুমি আমাকে এভাবে জিজ্ঞাসাবাদ করছো কেন? 4 00:00:10,660 --> 00:00:13,015 বস্তির ছেলের মতো ঘুরে বেড়ানো বন্ধ করো। 5 00:00:15,366 --> 00:00:17,919 আমি তোমাকে ১০০% বিশ্বাস করি। 6 00:00:22,960 --> 00:00:25,445 ক্রিস হ্যালোউইন পার্টিতে একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, 7 00:00:25,475 --> 00:00:28,506 আর ওর গার্লফ্রেন্ড সেটা জানতে পেরেছে। ও পুরো পাগল হয়ে গেছে! 8 00:00:29,680 --> 00:00:35,760 :.:.: SKAM :.:.: S01 E08 অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 9 00:00:36,277 --> 00:00:39,331 শনিবার, সকাল ১১:৩২ 10 00:00:46,416 --> 00:00:49,439 উত্তর দাও! 11 00:00:52,331 --> 00:00:53,940 ওর সাথে কথা বলেছ? 12 00:00:54,310 --> 00:00:55,318 হ্যাঁ। 13 00:00:56,660 --> 00:00:57,940 কী বলেছে ও? 14 00:01:00,094 --> 00:01:01,180 ইসাক! 15 00:01:02,431 --> 00:01:03,820 চলো বসি। 16 00:01:12,443 --> 00:01:15,300 ও রেগে আছে। 17 00:01:19,098 --> 00:01:23,060 ওর আমার সাথে কথা বলতে হবে। আমাকে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। 18 00:01:24,582 --> 00:01:28,962 হয়তো ওর কিছুটা স্পেস প্রয়োজন। 19 00:01:32,897 --> 00:01:34,540 ও কীভাবে জানল এটা? 20 00:01:35,846 --> 00:01:37,850 পুরো স্কুল এ ব্যাপারে কথা বলছে। 21 00:01:37,970 --> 00:01:40,500 হ্যাঁ, কিন্তু ও কীভাবে জানল? 22 00:01:41,502 --> 00:01:43,452 এলিয়াস... 23 00:01:45,200 --> 00:01:47,060 তো ও সেটা বিশ্বাস করল? 24 00:01:47,078 --> 00:01:49,034 এটা সত্য। 25 00:01:54,863 --> 00:01:56,979 আমি বুঝি না আমার সাথে কথা না বলে 26 00:01:56,979 --> 00:01:58,836 ও কীভাবে একটা গুজবে বিশ্বাস করে? 27 00:02:01,860 --> 00:02:04,135 ও বলছে ওর এটা আগেই টের পাওয়া উচিত ছিল। 28 00:02:07,028 --> 00:02:10,400 তুমি ইদানিং অসংলগ্ন আচরণ করছিলে। 29 00:02:11,660 --> 00:02:13,720 হয়তো দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে। 30 00:02:16,571 --> 00:02:19,394 - আমার মনে হয় না আমাদের এখন কথা বলা উচিত। - ইয়োনাস না-কি? 31 00:02:24,552 --> 00:02:27,544 আমাকে ব্যাখ্যাদানের সুযোগ দিতে হবে তোমার। 32 00:02:32,834 --> 00:02:35,841 তোমার সাথে এখন দেখা হলে এমন কিছু বলে ফেলব যার জন্য আমার আফসোস হবে, 33 00:02:35,871 --> 00:02:39,558 তাই আমাদের এই ভালোভাবে চলতে থাকা সম্পর্কটা তুমি কী কারণে ভেস্তে দিলে 34 00:02:39,597 --> 00:02:42,504 তার ব্যাখ্যা শোনার জন্য যখন আমি প্রস্তুত হবো তখন আমি তোমাকে কল করব। 35 00:02:48,300 --> 00:02:49,806 ঠিক হয়ে যাবে। 36 00:03:02,713 --> 00:03:04,271 সব ঠিক হয়ে যাবে। 37 00:03:16,185 --> 00:03:20,110 সোমবার, সকাল ১১:৫৮ 38 00:04:12,437 --> 00:04:14,260 কেমন আছো? 39 00:04:14,649 --> 00:04:17,973 - ভালো আছি। - আমার মনে হয় তোমার পরিস্থিতিতে আমি থাকলে, 40 00:04:17,980 --> 00:04:20,193 আমি সত্যিই ভীষণ আপসেট হতাম। 41 00:04:21,003 --> 00:04:23,586 আমি কিছু কথাবার্তা শুনছি আর 2STE এর উল্লা বলছিল 42 00:04:23,602 --> 00:04:25,961 যে ক্রিসের গার্লফ্রেন্ডই ব্যাপারটা সবাইকে বলেছে। 43 00:04:28,622 --> 00:04:30,860 ক্রিস নিজে কিছু বলেছে? 44 00:04:31,127 --> 00:04:32,985 অনেকেই বলাবলি করছে 45 00:04:33,008 --> 00:04:36,108 - তুমি বেশ্যা প্রকৃতির। - ভিলদে! 46 00:04:36,640 --> 00:04:38,540 আমি স্রেফ সত্যিটা জানাচ্ছি। 47 00:04:40,241 --> 00:04:43,720 গুজব শোনা যাচ্ছে যে মেয়েরা তোমাকে ব্ল্যাকলিস্টেড করেছে। 48 00:04:44,319 --> 00:04:46,972 - এর মানে কী? - আমি নিশ্চিতভাবে জানি না। 49 00:04:46,987 --> 00:04:49,293 কিন্তু গত বছর 2STB এর তিরিলকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। 50 00:04:49,339 --> 00:04:51,660 - ওরা ওর চুল কেটে দিয়েছিল। - হ্যালো? 51 00:04:51,660 --> 00:04:54,035 আমি শুধু যা শুনেছি তা বলছি! 52 00:05:06,180 --> 00:05:07,831 শাবাশ, এভা! 53 00:05:07,951 --> 00:05:10,991 - এক্সকিউজ মি?! - কীসের এক্সকিউজ মি? 54 00:05:14,150 --> 00:05:17,574 তোমাদের দেখে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। 55 00:05:18,440 --> 00:05:20,134 ওহ, কী দারুণ! 56 00:05:20,254 --> 00:05:22,404 নিজের বান্ধবীকে রক্ষা করছো। 57 00:05:22,792 --> 00:05:26,340 দেখে মনে হচ্ছে তোমরা বেশ ঘনিষ্ঠ। 58 00:05:26,340 --> 00:05:28,369 আশা করি এরকমই থাকবে। 59 00:05:28,394 --> 00:05:30,713 ও তোমাদের জীবন বরবাদ করে দেওয়ার আগ পর্যন্ত। 60 00:05:30,833 --> 00:05:33,224 তখন মনে হয় না আর কাউকে দেখে প্রাণবন্ত মনে হবে। 61 00:05:39,917 --> 00:05:41,640 কী বুঝাতে চাইল ও? 62 00:05:44,439 --> 00:05:46,280 তুমি আর ইনগ্রিড বন্ধু ছিলে? 63 00:05:47,405 --> 00:05:48,820 অনেক দিন আগে। 64 00:05:49,157 --> 00:05:50,891 ও কী বোঝাতে চাইল 65 00:05:50,946 --> 00:05:53,395 - "তোমাদের জীবন বরবাদ করে দেওয়া"র কথা বলে? - জানি না। 66 00:05:53,445 --> 00:05:56,695 - কিছু একটা নিশ্চয়ই আছে? - আমি নিশ্চিত ও এটা নাটক করার জন্য বলেছে, ওকে? 67 00:05:57,269 --> 00:05:58,420 ওকে। 68 00:06:08,471 --> 00:06:11,778 মঙ্গলবার, বিকাল ৪:২৯ 69 00:06:26,473 --> 00:06:30,927 কিন্তু আমার সাথে ও কথা বলতে চাইতে কতদিন লাগতে পারে বলে মনে হয়? 70 00:06:42,454 --> 00:06:45,779 জানি না, এভা। 71 00:07:01,163 --> 00:07:04,013 কিন্তু মনে হচ্ছে ও এখনও আমার ওপর রেগে আছে। 72 00:07:04,050 --> 00:07:06,184 কী বলছে ও? 73 00:07:06,961 --> 00:07:10,193 ও তোমার ব্যাপারে কথা বলেনি। 74 00:07:19,132 --> 00:07:21,540 - তুমি এখানে কী করছো? - তোমার কী ধারণা? 75 00:07:23,518 --> 00:07:27,740 স্কুল থেকে আমাকে কল করা হয়েছিল তুমি একটা মারামারিতে জড়িয়েছ বলে! 76 00:07:28,458 --> 00:07:31,200 - এ কারণে আমি বাসায় এসেছি। - তুমি এটা এড়িয়ে যেতে পারতে। 77 00:07:31,200 --> 00:07:34,262 না। পারতাম না। কারণ আমি বাসায় ফিরে দেখছি 78 00:07:34,274 --> 00:07:37,124 তুমি ক্রিস্টমাস গ্রেডে গণিতে পাসমার্কই তুলতে পারোনি। 79 00:07:37,136 --> 00:07:39,280 ক্রিস্টমাস গ্রেড হিসাবে ধরা হয় না। 80 00:07:39,400 --> 00:07:41,238 - কী হয়েছে? - কিছুই হয়নি। 81 00:07:41,269 --> 00:07:44,080 কিছু মেয়ে আমার ওপর আক্রমণ চালিয়েছিল। 82 00:07:44,131 --> 00:07:46,636 - এমনি এমনি? অকারণে? - হ্যাঁ। 83 00:07:47,720 --> 00:07:49,800 কেমন মেয়ে ওরা? 84 00:07:49,818 --> 00:07:51,965 কোনো রকম না! সেকেন্ড ইয়ারের কিছু হারামি। 85 00:07:52,000 --> 00:07:53,480 - এভা! - মা! 86 00:07:53,600 --> 00:07:55,796 - আমি এই কথোপকথন সহ্য করতে পারছি না। - করতে হবে! 87 00:07:55,826 --> 00:07:58,900 - আমাদের কথা বলতে হবে... - না! আমার দরকার নেই। 88 00:07:58,900 --> 00:08:00,496 সারাবছর গুম হয়ে থেকে, 89 00:08:00,509 --> 00:08:02,211 হুট করে হাজির হয়ে আমার জীবনে তুমি খবরদারি চালাতে পারো না। 90 00:08:02,242 --> 00:08:03,654 - এভা! - এভাবে হয় না। 91 00:08:03,660 --> 00:08:06,900 - আমি স্রেফ সাহায্য করতে চাই! - আমাকে সাহায্যই করতে চাইলে... 92 00:08:07,120 --> 00:08:08,906 ...আমার সাথে চিল্লানো বন্ধ করো! 93 00:08:08,930 --> 00:08:10,429 পুরো স্কুল আমাকে ঘৃণার চোখে দেখছে, 94 00:08:10,442 --> 00:08:11,959 আর ইয়োনাস ব্রেকআপ করতে চাইছে। 95 00:08:11,978 --> 00:08:14,747 তাই এর মাঝে তুমি বাসায় এসে আমার সাথে চিল্লাপাল্লা করবে এটা আমি মোটেও চাই না! 96 00:08:15,364 --> 00:08:16,672 ইয়োনাস? 97 00:08:17,420 --> 00:08:20,660 তুমি ইয়োনাসের সাথে ডেট করছো? ইয়োনাস-ইয়োনাস? 98 00:08:22,080 --> 00:08:25,060 - কিন্তু ইয়োনাস তো... - মা! আমি জানি ইয়োনাস কে। 99 00:08:25,060 --> 00:08:27,288 তোমার বলতে হবে না আমাকে। 100 00:08:30,131 --> 00:08:32,845 বুধবার, দুপুর ২:২৮ 101 00:08:33,338 --> 00:08:35,440 তোমার মনে হয় না ভিলদে আসলেই... 102 00:08:37,700 --> 00:08:39,359 ...পৃথিবী থেকে বহুদূরে? 103 00:08:39,377 --> 00:08:42,449 ও এই রাসের ব্যাপার-স্যাপার নিয়ে যেন একটা গোলাপি মেঘের ওপর ভেসে বেড়াচ্ছে। 104 00:08:42,783 --> 00:08:46,429 রাসের সময়টুকুই তার জীবন, আর সামনে আরও ৩ বছর পড়ে আছে। 105 00:08:46,478 --> 00:08:49,119 বুঝি না এটার মাহাত্ম্য কী। 106 00:08:49,779 --> 00:08:54,880 তবে, এটা একদিক দিয়ে সুন্দরও। 107 00:09:01,140 --> 00:09:02,924 ও এখনও কল করেনি? 108 00:09:08,266 --> 00:09:11,788 ও কথা বলার মতো প্রস্তুত হওয়ার জন্য 109 00:09:11,831 --> 00:09:13,892 তোমাকে অপেক্ষা করতে হবে না, ঠিক আছে? 110 00:09:14,952 --> 00:09:17,228 তোমার নিজের অবস্থান ব্যাখ্যা করার অধিকার আছে। 111 00:09:23,711 --> 00:09:26,560 জানো কী করলে আমার মুড ভালো হয়ে যায়? 112 00:09:28,856 --> 00:09:31,180 ওকে, কথা দাও আমার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করবে না? 113 00:09:32,200 --> 00:09:33,240 হুম। 114 00:09:33,260 --> 00:09:36,641 সিরিয়াসলি, কাউকে বলতে পারবে না। 115 00:09:38,720 --> 00:09:40,613 আমাদের মাঝেই থাকবে। 116 00:09:45,660 --> 00:09:50,136 এই গান শুনে যদি তোমার মুড ভালো না হয়, তাহলে... 117 00:09:51,618 --> 00:09:54,276 ♪ Oh whoa ♪ 118 00:09:55,275 --> 00:09:58,433 ♪ Oh whoa ♪ 119 00:09:59,779 --> 00:10:03,628 ♪ You know you love me, I know you care ♪ 120 00:10:03,659 --> 00:10:07,181 ♪ Just shout whenever, and I'll be there ♪ 121 00:10:07,225 --> 00:10:10,889 ♪ You are my love, you are my heart ♪ 122 00:10:10,944 --> 00:10:14,540 ♪ And we would never ever ever be apart ♪ 123 00:10:14,660 --> 00:10:18,507 ♪ Are we an item? Girl, quit playing ♪ 124 00:10:18,544 --> 00:10:22,073 ♪ We're just friends, what are you saying? ♪ 125 00:10:22,116 --> 00:10:23,788 ♪ Say there's ♪ 126 00:10:27,560 --> 00:10:29,088 জাস্টিন বিবার? 127 00:10:29,643 --> 00:10:31,012 দারুণ... 128 00:10:33,893 --> 00:10:37,480 সাধারণত আমি এসব শুনি না, তবে আহ... 129 00:10:37,920 --> 00:10:42,160 যাকগে, যে কারণেই হোক... 130 00:10:42,972 --> 00:10:45,489 তোমার কাছে আমার ব্যাখ্যা দিতে হবে না। 131 00:10:52,140 --> 00:10:53,526 কী ব্যাপার? 132 00:10:53,646 --> 00:10:55,352 কিছু চাও? 133 00:10:55,678 --> 00:10:57,708 আমার সাথে হোমওয়ার্ক করার জন্য বাসায় আসবে? 134 00:11:00,960 --> 00:11:04,093 - এক্সকিউজ মি, উইলহেল্ম। - উইলিয়াম। 135 00:11:06,405 --> 00:11:09,575 এতেই উত্তর বুঝে যাওয়ার কথা, তাই না? 136 00:11:09,600 --> 00:11:10,821 কী? 137 00:11:10,941 --> 00:11:12,960 আমি তোমার নামটা পর্যন্ত জানি না। 138 00:11:13,930 --> 00:11:16,342 তোমার যা খুশি বলে ডাকো আমাকে। 139 00:11:19,599 --> 00:11:21,826 হুম তাহলে... 140 00:11:22,066 --> 00:11:24,920 তোমাকে হাঁদারাম বলে ডাকব আমি। 141 00:11:29,235 --> 00:11:31,860 - তোমার কাছে এটা মজার মনে হচ্ছে? - তুমি আসছো? 142 00:11:33,417 --> 00:11:36,580 আমার মনে হয় আমি যথেষ্ট পরিষ্কারভাবেই উত্তর দিয়েছি, তবু... 143 00:11:37,310 --> 00:11:38,760 না। 144 00:11:45,180 --> 00:11:47,199 মত বদলালে জানিয়ো। 145 00:11:48,464 --> 00:11:50,760 বাড়ি গিয়ে সেই অপেক্ষায় বসে থাকো। 146 00:12:07,024 --> 00:12:09,080 নিজেকে ও ভাবে কী? 147 00:12:09,589 --> 00:12:11,380 ওকে উইলহেল্ম বললে কেন? 148 00:12:11,822 --> 00:12:13,020 হাহ? 149 00:12:13,140 --> 00:12:16,160 তুমি ওকে উইলহেল্ম বলে ডাকলে, কিন্তু তুমি জানো ওর নাম উইলিয়াম। 150 00:12:16,180 --> 00:12:18,423 ওহ হুম, এটা একটা অবজ্ঞার কৌশল। 151 00:12:19,342 --> 00:12:20,718 ওকে? 152 00:12:20,977 --> 00:12:23,040 Suits সিরিজে দেখেছিলাম একবার। 153 00:12:23,160 --> 00:12:24,960 সবসময়ই এটা ব্যবহার করতে চেয়েছি। 154 00:12:25,400 --> 00:12:26,540 বাহ। 155 00:12:26,740 --> 00:12:29,722 - মুগ্ধ হলে? - অবাকই হয়েছি বেশি। 156 00:12:30,031 --> 00:12:33,700 যে তুমি Suits-ও দেখো, আবার জাস্টিন বিবারের গানও শোনো। 157 00:12:35,296 --> 00:12:37,332 এটা কি জোক ছিল? 158 00:12:37,679 --> 00:12:39,700 তুমি জোক মারলে এভা! 159 00:12:39,800 --> 00:12:42,198 এটা ভালো লক্ষণ! বেশ ভালো। 160 00:12:42,318 --> 00:12:44,072 আমরা এরকমই। 161 00:12:46,285 --> 00:12:49,624 আগামীকাল বেলা ৩টায় একটা গুরুত্বপূর্ণ রাস বাস মিটিং ডাকছি আমি। 162 00:12:49,655 --> 00:12:53,020 - সবার উপস্থিত থাকাটা জরুরি। - গুরুত্বপূর্ণ বাস মিটিং? 163 00:12:54,043 --> 00:12:57,475 ব্যাপারটা মজার যে ও এটাকে গুরুত্বপূর্ণ বলছে, 164 00:12:57,505 --> 00:13:00,682 যেহেতু আমরা বহু অগুরুত্বপূর্ণ বাস মিটিং করেছি। 165 00:13:02,355 --> 00:13:05,092 বৃহস্পতিবার, বেলা ৩:০১ 166 00:13:05,138 --> 00:13:07,560 টয়লেট পেপার বাক্সে আছে? 167 00:13:09,541 --> 00:13:12,280 আর টাকা? ভিলদে টাকা পেয়েছে? 168 00:13:12,301 --> 00:13:15,177 *** 169 00:13:18,631 --> 00:13:21,646 এই মিটিং কি বেশি লম্বা হবে? 170 00:13:21,661 --> 00:13:24,491 আমার অন্য কাজ আছে। 171 00:13:24,520 --> 00:13:27,876 সবাই যেমনটা জানো, হ্যালোউইন পার্টিতে 172 00:13:27,996 --> 00:13:30,560 এভা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছিল। 173 00:13:30,580 --> 00:13:32,966 অনেক লোকজন ওর ওপর ক্ষুব্ধ হয়ে আছে। 174 00:13:32,997 --> 00:13:36,280 - বাসগুলো ওকে ব্ল্যাকলিস্টেড করেছে। - ভিলদে... 175 00:13:36,280 --> 00:13:40,291 মেয়েদের কাছ থেকে গতকাল আমি একটা দুঃখজনক ফোন কল পেয়েছি। 176 00:13:41,140 --> 00:13:44,093 ওরা বলছে যে যতদিন এভা আমাদের বাসে আছে, 177 00:13:44,108 --> 00:13:47,200 - আমরা সবাই ব্ল্যাকলিস্টেড। - হাহ?! 178 00:13:47,200 --> 00:13:49,684 তুমি হেসে উড়িয়ে দিতে পারো, তবে ব্যাপারটা আসলে সিরিয়াস। 179 00:13:49,962 --> 00:13:52,753 গতবছর কেউ একজন ব্ল্যাকলিস্টেড বাসের ব্রেক ভেঙে দিয়েছিল। 180 00:13:52,776 --> 00:13:55,720 সবাই মারা যেতে পারত। 181 00:13:55,768 --> 00:13:57,700 আমাদের তো বাসই নেই। 182 00:13:57,960 --> 00:14:01,458 না, কিন্তু ওরা অন্যসব কাণ্ডও করতে পারে। আমাদের চুল কেটে দেওয়া, বা... 183 00:14:01,783 --> 00:14:03,410 আমাদের পানিতে ফেলে দেওয়া। 184 00:14:03,433 --> 00:14:06,980 - অনেক মেয়ের ব্যাপারই সীমা ছাড়িয়ে যেতে দেখেছি। - চেষ্টা করে দেখুক না। 185 00:14:07,800 --> 00:14:10,088 আমাদের এ ব্যাপারে কথা বলতে হবে। 186 00:14:10,096 --> 00:14:15,046 স্রেফ এভার মাগীবাজির জন্য আমরা সবাই বয়কট হবো এটা অন্যায়। 187 00:14:15,076 --> 00:14:18,238 ব্যাপারটা মজার যে তুমি নিজেকে নারীবাদী দাবি করো, 188 00:14:18,261 --> 00:14:20,690 আবার অন্য মেয়েকে মাগী বলে বেড়াচ্ছ। 189 00:14:21,900 --> 00:14:25,091 এটা সত্যি না। 190 00:14:25,115 --> 00:14:28,037 আমার মতে পেনিট্রেটর ক্রিসও মাগীবাজ স্বভাবের। 191 00:14:28,052 --> 00:14:29,819 ওকে কোনো অপদস্থতার শিকার হতে হচ্ছে না এটা অন্যায়। 192 00:14:29,857 --> 00:14:31,793 ও তোমার মতোই সমান দোষী। 193 00:14:31,840 --> 00:14:34,560 কিন্তু সেটা আমার দোষ না। 194 00:14:34,880 --> 00:14:37,477 ক্রিসের এরকম অপদস্থ হতে হয়নি 195 00:14:37,500 --> 00:14:40,098 কারণ ছেলেরা আরেক ছেলেকে মাগীবাজ বলে বেড়ায় না। 196 00:14:40,218 --> 00:14:43,083 তো তোমার কাছে যদি এটা অন্যায় মনে হয়, 197 00:14:43,107 --> 00:14:46,499 - অন্য মেয়েদের মাগী বলা বন্ধ করতে হবে। - আমার সাথে চিল্লাপাল্লা করো না! 198 00:14:46,522 --> 00:14:48,540 আমার কথা শেষ হয়নি। 199 00:14:48,660 --> 00:14:51,959 শুধু এ কারণেই ক্রিস এভাকে মাগী বলেনি। 200 00:14:51,959 --> 00:14:53,686 আরও ব্যাপার আছে। 201 00:14:54,920 --> 00:14:57,560 এভা এই প্রথম কোনো রিলেশনশিপ বিগড়ে দেয়নি। 202 00:14:58,251 --> 00:14:59,708 ভিলদে... 203 00:15:00,460 --> 00:15:02,237 এটা আমার আর ইনগ্রিডের মাঝের ব্যাপার। 204 00:15:02,680 --> 00:15:04,800 ব্যাপারটা এতটা সরল না, এভা। 205 00:15:04,835 --> 00:15:08,142 কারণ ইনগ্রিড ইবেন আর অন্য মেয়েদের বলেছে। 206 00:15:08,143 --> 00:15:10,518 তোমার কাজের ফল আমাদের সব মেয়েকে ভোগ করতে হচ্ছে। 207 00:15:10,719 --> 00:15:12,520 আমরা কীসের ব্যাপারে কথা বলছি? 208 00:15:12,762 --> 00:15:15,940 এভা পেপসি ম্যাক্সের ইনগ্রিডের সাথে বেস্ট ফ্রেন্ড হতে চেয়েছিল। 209 00:15:16,794 --> 00:15:20,195 ক্লাস নাইনে, ইনগ্রিডের একটা বয়ফ্রেন্ড হয়। 210 00:15:20,588 --> 00:15:22,693 ও সত্যিই ওকে ভালোবাসত, 211 00:15:22,813 --> 00:15:25,431 আর ওরা পুরো স্কুলের মধ্যে সবচেয়ে মিষ্টি জুটি ছিল। 212 00:15:25,551 --> 00:15:27,868 সবাই ভাবত ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট। 213 00:15:27,907 --> 00:15:31,747 ওদের বাবা-মা ওদের বিয়ের ব্যাপারেও ভেবেছিলেন। 214 00:15:31,760 --> 00:15:34,561 কিন্তু ক্লাস টেনে গ্রীষ্মের পূর্বে, 215 00:15:35,124 --> 00:15:36,812 ছেলেটা অদ্ভুত আচরণ শুরু করে। 216 00:15:36,828 --> 00:15:39,550 ও উদাসী হয়ে গেল আর ওর মেসেজের রিপ্লাই দিত না। 217 00:15:39,573 --> 00:15:42,000 ইনগ্রিড খুব দুঃখ পেয়েছিল। 218 00:15:42,464 --> 00:15:45,332 এভা ওর পাশে থেকে সান্ত্বনা দিয়েছিল, 219 00:15:45,941 --> 00:15:48,124 আর ভান করছিল কিচ্ছু হয়নি। 220 00:15:48,244 --> 00:15:51,620 যদিও সে জানত কেন সে অদ্ভুত আচরণ করছিল। 221 00:15:52,164 --> 00:15:55,540 কারণ ইনগ্রিডের আড়ালে এভা ছেলেটার সাথে দেখা করছিল। 222 00:15:56,397 --> 00:15:58,360 সেই ছেলেটার নাম ইয়োনাস। 223 00:16:01,293 --> 00:16:04,460 ইয়োনাস আর ইনগ্রিড জুটি ছিল। 224 00:16:07,083 --> 00:16:09,489 তো এভা যে পরিস্থিতিতে পড়েছে 225 00:16:09,512 --> 00:16:12,010 এর জন্য সে নিজেই দায়ী। 226 00:16:13,375 --> 00:16:16,680 কারণ বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হাতিয়ে নেওয়াটা খুব জঘন্য কাজ। 227 00:16:17,061 --> 00:16:19,220 কাউকে এভাবে হাতিয়ে নেওয়া যায় না। 228 00:16:19,220 --> 00:16:21,456 তুমি এরকম বান্ধবী চাও যে তোমার বয়ফ্রেন্ডের সাথে কুকামে লিপ্ত হবে? 229 00:16:21,464 --> 00:16:23,183 তবুও স্রেফ গুজব শুনে বন্ধুকে মাগী বলে 230 00:16:23,190 --> 00:16:26,599 গালি দেওয়া বন্ধুর চেয়ে ভালো। 231 00:16:26,599 --> 00:16:29,660 এটা গুজব না। এটা সত্য। এভাকে জিজ্ঞাসা করে দেখো। 232 00:16:29,660 --> 00:16:33,400 আমি বুঝতে পারছি না তুমি এভাকে আক্রমণ করছো কেন। 233 00:16:33,431 --> 00:16:36,560 ওরা চেষ্টা করে দেখুক না। আমরা ওদের প্রতিহত করব। 234 00:16:36,680 --> 00:16:39,738 তোমার মুসলিম গ্যাংস্টার দুনিয়ায় হয়তো ওরকম নিয়ম, 235 00:16:39,754 --> 00:16:41,959 তবে আমাদের জন্য ব্যাপারটা এরকম না। 236 00:16:42,079 --> 00:16:45,607 - *** - এসব বিরক্তিকর কথাবার্তা আমি শুনতে পারব না। 237 00:16:45,660 --> 00:16:49,300 তুমি একটা সাইকো। তুমি ইনগ্রিডের মুখে পানি ছুঁড়ে মেরেছিলে। 238 00:16:49,315 --> 00:16:50,896 তুমি উন্মাদ একটা! 239 00:16:58,282 --> 00:17:00,619 আমি ইনগ্রিডের মুখে পানি ছুঁড়ে মেরেছিলাম 240 00:17:00,657 --> 00:17:03,041 কারণ ও আর ওর বান্ধবীরা তোমাকে মাগী বলে বেড়াচ্ছিল 241 00:17:03,064 --> 00:17:05,000 উইলিয়ামের সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে। 242 00:17:05,120 --> 00:17:07,351 আমার মুসলিম গ্যাংস্টার দুনিয়ার এরকমই নিয়ম। 243 00:17:07,366 --> 00:17:09,896 নিজের বন্ধুকে জাজ না করে 244 00:17:09,950 --> 00:17:12,440 তাদের পাশে দাঁড়াতে হয় যা কিছুই ঘটুক না কেন। 245 00:17:18,362 --> 00:17:20,667 একবারে জন্যও যদি আমাকে 246 00:17:20,683 --> 00:17:22,672 ডিফেন্ড করতে তাহলে ভালো লাগত, ক্রিস! 247 00:17:45,726 --> 00:17:49,952 শুক্রবার, দুপুর ২:৩৩ 248 00:19:23,113 --> 00:19:26,140 ওকে, এভা। আমি শুনছি। 249 00:19:29,610 --> 00:19:32,723 আমি শুধু তোমাকে জানাতে চাই 250 00:19:32,731 --> 00:19:35,364 ক্রিসকে পছন্দ করি বলে আমি ওর ঘনিষ্ঠ হইনি। 251 00:19:36,394 --> 00:19:39,120 আমি ওকে কখনও পছন্দ করিনি। 252 00:19:40,597 --> 00:19:42,147 আমি এটা করেছিলাম কারণ 253 00:19:42,193 --> 00:19:44,368 আমি ভেবেছিলাম তোমার আর ইনগ্রিডের মাঝে কিছু চলছে। 254 00:19:47,945 --> 00:19:50,065 এটাই তোমার ব্যাখ্যা? 255 00:19:56,929 --> 00:19:58,764 হাস্যকর। 256 00:20:00,676 --> 00:20:02,411 তোমার কাছ থেকে কত কথা সহ্য করতে হয়েছে 257 00:20:02,427 --> 00:20:04,586 কারণ তুমি ভাবতে আমি ইনগ্রিডের সাথে প্রেম করছি। 258 00:20:06,613 --> 00:20:09,404 কিন্তু বাস্তবে তুমিই বিশ্বাস ভঙ্গ করেছ। 259 00:20:09,404 --> 00:20:11,139 আর তুমি এ ব্যাপারে মিথ্যা বলেছ। 260 00:20:11,640 --> 00:20:13,865 আর সেটা আমাকে এলিয়াসের মাধ্যমে জানতে হলো? 261 00:20:15,679 --> 00:20:18,282 তুমিই আগে আমাকে মিথ্যা বলেছিলে। 262 00:20:18,498 --> 00:20:21,335 তুমি বলেছিলে তুমি ইনগ্রিডের সাথে নেই, কিন্তু তুমি ছিলে। 263 00:20:23,341 --> 00:20:26,301 আমি কষ্ট পেয়ে ক্রিসের সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম। 264 00:20:26,591 --> 00:20:29,380 তুমি যদি আমাকে শুরুতে মিথ্যা না বলতে তাহলে এসব ঘটত না। 265 00:20:29,500 --> 00:20:32,433 - ওকে... এটা তাহলে আমার দোষ? - না! 266 00:20:32,803 --> 00:20:35,225 তা বলিনি। 267 00:20:38,336 --> 00:20:41,385 আমি স্রেফ ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন আমি এটা করেছিলাম। 268 00:20:42,901 --> 00:20:44,945 আমি ভুল করেছি, ওকে? 269 00:20:46,004 --> 00:20:47,405 আমি দুঃখিত। 270 00:20:48,848 --> 00:20:51,505 আমি আমার কাজের জন্য অনুতপ্ত। সত্যিই। 271 00:20:53,258 --> 00:20:54,605 আমি দুঃখিত। 272 00:21:03,892 --> 00:21:05,065 ইয়োনাস... 273 00:21:08,895 --> 00:21:10,727 আমি তোমাকে ভালোবাসি। 274 00:21:18,266 --> 00:21:20,832 তুমি বলছো তুমি ক্রিস্টোফারের সাথে ঘনিষ্ঠ হয়েছিলে 275 00:21:21,492 --> 00:21:23,830 শুধু আমি ইনগ্রিডের সাথে আছি এই ভেবে। 276 00:21:24,027 --> 00:21:26,020 আমি প্রতারণা করছি এটা মনে হলেই 277 00:21:26,032 --> 00:21:28,018 তোমাকেও কেন করতে হবে? 278 00:21:31,281 --> 00:21:32,718 আমি দুঃখিত। 279 00:21:39,850 --> 00:21:43,525 এভা, এটা আসলে বিশ্বাস ভঙ্গ বা মিথ্যা বলার ব্যাপার না। 280 00:21:43,780 --> 00:21:46,605 ব্যাপারটা হচ্ছে আমার তোমাকে বুঝতে না পারা। 281 00:21:50,084 --> 00:21:51,941 যখন আমরা মিডল স্কুলে ছিলাম, 282 00:21:51,965 --> 00:21:54,149 আর তুমি, সারা আর ইনগ্রিড বেস্ট ফ্রেন্ড ছিলে... 283 00:21:55,296 --> 00:21:56,993 ...আর আমি ইনগ্রিডের সাথে প্রেম করছিলাম, 284 00:21:57,024 --> 00:22:00,170 তুমি আমার সাথে প্রেম করতে চেয়েছিলে। 285 00:22:00,824 --> 00:22:03,001 কিন্তু এখন তোমার নতুন বন্ধু জুটেছে, 286 00:22:03,588 --> 00:22:06,093 আর ওরা থার্ড ইয়ারের ছেলেদের সাথে প্রেম করছে বলে, 287 00:22:06,130 --> 00:22:08,449 তুমিও হুট করে ওদের মতো চাইছো। 288 00:22:11,090 --> 00:22:12,865 এটাই আমি বুঝতে পারছি না। 289 00:22:13,595 --> 00:22:17,225 সবার কাছে যা আকর্ষণীয় মনে হয় তুমি স্রেফ সেটা অনুসরণ করো। 290 00:22:18,975 --> 00:22:21,085 তোমার নিজস্ব কোনো মতামত নেই। 291 00:22:25,050 --> 00:22:26,944 তুমি সত্যি কী পছন্দ করো? 292 00:22:27,536 --> 00:22:29,205 তুমি কে? 293 00:22:45,154 --> 00:22:47,385 সেটা খুঁজে পেলে আমাকে কল করো। 294 00:23:02,360 --> 00:23:12,440 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।