1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:05,300 --> 00:00:08,140
[ এপিসোড ১৯ ]
3
00:00:20,250 --> 00:00:22,610
তোমার শরীর ভালো না,
এখানে কেন বসে আছো?
4
00:00:24,350 --> 00:00:25,550
ফিরে চলো।
5
00:00:33,190 --> 00:00:34,470
চলো।
6
00:00:34,470 --> 00:00:36,950
আজকে আমার সাথে তোমার
কথা বলার অপেক্ষা করেছি।
7
00:00:42,320 --> 00:00:43,570
ওই কক্ষে...
8
00:00:45,610 --> 00:00:47,210
ফিরে যেতে পারবো না।
9
00:00:52,090 --> 00:00:54,230
ছে রিউংয়ের কারণে
আমার সাথে এমন করো না।
10
00:00:55,410 --> 00:00:56,930
ও তোমাকে ধোঁকা দিয়েছে।
11
00:00:58,580 --> 00:01:00,730
একবারের জন্যও
তোমার প্রতি আন্তরিক ছিল না।
12
00:01:04,450 --> 00:01:09,440
আমি ভালো আছি।
13
00:01:12,990 --> 00:01:14,450
ছে রিউং...
14
00:01:16,700 --> 00:01:19,040
আমার প্রতি আন্তরিক ছিল।
15
00:01:19,040 --> 00:01:21,060
আপনি যা-ই বলুন,
16
00:01:23,070 --> 00:01:24,670
ও আন্তরিক ছিল।
17
00:01:24,670 --> 00:01:25,760
তো কী?
18
00:01:27,320 --> 00:01:29,670
আমাকে বিশ্বাস না করে
ওকে বিশ্বাস করবে?
19
00:01:32,450 --> 00:01:34,450
আমি প্রাসাদ থেকে চলে যেতে চাই।
20
00:01:36,380 --> 00:01:38,900
এই প্রাসাদ থেকে চলে যেতে চাই।
21
00:01:40,100 --> 00:01:41,490
আর পারছি না...
22
00:01:44,160 --> 00:01:45,660
সহ্য করতে।
23
00:01:47,960 --> 00:01:49,140
তাহলে আমি?
24
00:01:50,760 --> 00:01:52,700
ভাবো তোমাকে যেতে দেবো?
25
00:01:54,110 --> 00:01:55,170
তুমি...
26
00:01:56,940 --> 00:01:59,000
আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না।
27
00:02:43,960 --> 00:02:46,500
সম্পূর্ণরূপে তোমার ভাই
আর পরিবারকে ত্যাগ করে,
28
00:02:46,500 --> 00:02:48,500
তুমি আমার একমাত্র রাণী হলে...
29
00:02:49,230 --> 00:02:53,630
তবেই আমাদের সন্তানকে
যুবরাজ বানাবো।
30
00:02:57,280 --> 00:03:01,420
এই গোরিয়ো একদিন আমার ছেলের হবে।
31
00:03:11,340 --> 00:03:14,060
ছে রিউংয়ের পরিবারকে
খুঁজে বের করে খবরটা জানান।
32
00:03:14,060 --> 00:03:16,320
আমার আছে বলতে এগুলোই।
33
00:03:16,320 --> 00:03:20,720
তাদের আর কিছু লাগলে,
যেভাবে পারি ব্যবস্থা করবো।
34
00:03:20,720 --> 00:03:22,890
আপনার এসব করার দরকার নেই।
35
00:03:22,890 --> 00:03:25,130
মহারাজকে রাগিয়ে দিবেন
ভেবে আমি চিন্তিত।
36
00:03:25,130 --> 00:03:29,450
ও মৃত্যুর দ্বারপ্রান্তে গিয়েও
পরিবারের চিন্তা করছিল।
37
00:03:31,630 --> 00:03:33,660
আমার কাছে সাহায্য চেয়েছে।
38
00:03:35,590 --> 00:03:39,100
মহারাজও আপত্তি জানাবেন না।
39
00:03:46,520 --> 00:03:48,250
সাবাস।
40
00:03:49,090 --> 00:03:50,340
আরে, জি-মং।
41
00:03:55,910 --> 00:03:57,730
ছে রিউং মারা গেছে।
42
00:04:00,900 --> 00:04:02,150
তাই?
43
00:04:02,150 --> 00:04:04,190
আপনার এত শান্ত আর
ধীরস্থির থাকা উচিত না।
44
00:04:05,630 --> 00:04:07,120
আপনার কারণে মারা গেছে।
45
00:04:07,980 --> 00:04:09,220
আমার কারণে?
46
00:04:10,970 --> 00:04:12,650
তুমি নিশ্চিয়ই পাগল।
47
00:04:12,650 --> 00:04:14,070
দুঃখ করবেন।
48
00:04:14,630 --> 00:04:16,870
ছে রিউংয়ের মতো কারো সাথে
ওরকম করেছেন।
49
00:04:17,950 --> 00:04:22,170
কথা দিচ্ছি এমন একদিন আসবে
যেদিন সেজন্য দুঃখ করবেন।
50
00:04:24,410 --> 00:04:28,950
তুমি মহারাজের রক্ষিতা হওয়ার পর থেকে
ভাবো যা খুশি তা করতে পারবে।
51
00:04:28,950 --> 00:04:30,910
- তাই তো?
- রক্ষিতা?
52
00:04:42,000 --> 00:04:43,090
মহারাজ।
53
00:04:52,720 --> 00:04:54,350
আমাকে ডেকেছেন?
54
00:04:57,350 --> 00:04:58,910
জি-মং এর কাছ থেকে শুনেছি।
55
00:04:58,910 --> 00:05:00,930
তোমাকে আমার রাজ উপস্ত্রী
ঘোষণা করতে হবে।
56
00:05:00,930 --> 00:05:02,410
সেটার কোনো প্রয়োজন নেই।
57
00:05:02,410 --> 00:05:04,120
রক্ষিতা ডাক শোনার চেয়ে
সেটা ভালো।
58
00:05:04,120 --> 00:05:05,250
আমি সেটা শুনতে চাই না।
59
00:05:06,120 --> 00:05:09,470
তুমি রাণীর পরে স্ত্রীর সম্মান পাবে।
60
00:05:09,470 --> 00:05:13,750
সন্তান জন্ম দেওয়া মাত্র,
দ্বিতীয় রাণী ঘোষিত হবে।
61
00:05:14,820 --> 00:05:19,020
আমার প্রাসাদ থেকে যেতে চাওয়ার কারণ
ওই পদবিগুলো নয়।
62
00:05:19,020 --> 00:05:22,280
জি-মং এর সাথে আলোচনা করে
পছন্দানুযায়ী একটা পদবি বেছে নাও।
63
00:05:22,280 --> 00:05:23,470
মহারাজ।
64
00:05:23,470 --> 00:05:25,620
পারবে না জানো,
তাই এত জেদ করো না।
65
00:05:31,820 --> 00:05:33,150
ঝগড়া না করি।
66
00:05:33,550 --> 00:05:36,550
আমাদের কতদিন দূরে থাকতে
হয়েছে ভুলে গেছো?
67
00:05:37,940 --> 00:05:42,050
শুধু বলছি একটা ছোটো ঝগড়ার কারণে
আমাদের সম্পর্ক নষ্ট না করি।
68
00:06:00,280 --> 00:06:03,350
“ঝেনগুয়ান রাজত্বে শাসনতন্ত্রের
অপরিহার্যতা” -এর সব পড়বে?
69
00:06:03,350 --> 00:06:05,660
জানি না কী পরিকল্পনা করছে।
70
00:06:13,910 --> 00:06:15,910
ওকে একটা বাজপাখি
দেওয়া উচিত বোধহয়।
71
00:06:16,410 --> 00:06:20,390
শিকারে ভালো আর খুবই ক্ষিপ্র
একটা জোগাড় করো এই ফাঁকে।
72
00:06:22,960 --> 00:06:25,420
জানি না কী ফন্দি আঁটছে।
73
00:06:26,290 --> 00:06:28,190
বাইরে গিয়ে শিকার করতে চায়।
74
00:06:29,000 --> 00:06:30,550
সে অনুযায়ী আগাতে হবে।
75
00:06:30,550 --> 00:06:34,170
ভাই, আমাদের ৪র্থ ভাইকে
ভালোভাবে চেনেন।
76
00:06:34,170 --> 00:06:37,490
তাকে কখনো বিশ্বাস করা
কিংবা চোখের আড়াল করা যাবে না।
77
00:06:38,470 --> 00:06:40,030
তার হাত-পা কেটে ফেলতে হবে।
78
00:06:42,030 --> 00:06:43,390
বেক আহ'র কথা বলছো?
79
00:06:43,390 --> 00:06:46,050
ও গিওবাংয়ের এক গিসেংয়ের সাথে
ওঠাবসা চালিয়ে যাচ্ছে।
80
00:06:46,880 --> 00:06:48,730
রাজামশাইয়ের কাছ থেকে
ওকে দূরে সরানো সহজ হবে।
81
00:06:53,630 --> 00:06:55,580
এখন তোমাকে কী আটকাচ্ছে?
82
00:06:55,580 --> 00:06:57,740
তোমাকে আরেক পরিবারে
নিবন্ধিত করেছি।
83
00:06:57,740 --> 00:07:00,140
মা-ও তোমার সাথে
দেখা করতে অপেক্ষা করছেন।
84
00:07:02,290 --> 00:07:04,630
সেদিনের ঘটনাটার জন্য, তাই না?
85
00:07:05,340 --> 00:07:09,430
তোমাকে তো বললামই হুবেকজে থেকে
সব ক্রীতদাসকে মুক্ত করতে হবে আমাদের।
86
00:07:09,430 --> 00:07:11,250
সেরকমটা আর হবে না।
87
00:07:18,720 --> 00:07:21,730
[ পলাতক ক্রীতদাস ]
হুবেকজের লোকেরা খাজনা দেয় না কেন?
88
00:07:21,730 --> 00:07:23,700
ওদের এ অবস্থা কেন? খোদা।
89
00:07:42,460 --> 00:07:45,880
হুবেকজের ক্রীতদাসরা ইতোমধ্যে
১০ বাড়িতে আগুন লাগিয়েছে।
90
00:07:45,880 --> 00:07:48,660
ক্ষমতাধর পরিবারের
অনেক সদস্য মারা গেছে।
91
00:07:49,430 --> 00:07:51,880
আমাদের আর বসে বসে দেখা যাবে না।
92
00:07:51,880 --> 00:07:55,490
পরিবাররা চায় আপনি সৈন্য পাঠান।
93
00:07:55,490 --> 00:07:59,020
সৈন্য পাঠালে,
নিঃসন্দেহে হতাহতের ঘটনা ঘটবে।
94
00:07:59,020 --> 00:08:01,260
শুধুমাত্র ক্রীতদাসদের মাধ্যমে
এটা শেষ হবে।
95
00:08:01,900 --> 00:08:05,300
আর কোনো বিদেশীরা যোগ দিলে,
গোটা রাজ্য বিশৃঙ্খলার মুখে পড়বে।
96
00:08:05,300 --> 00:08:07,470
আগে পরিবারদের বাঁচান!
97
00:08:07,470 --> 00:08:11,020
তাদের প্রাণ তাৎক্ষণিক ঝুঁকিতে,
তবুও কোনো সৈন্য সাহায্য করতে যায়নি।
98
00:08:11,020 --> 00:08:13,450
তারা নিজেদের লোক
জোগাড় করতে শুরু করেছে।
99
00:08:13,450 --> 00:08:14,980
আপনাকে এটা করতেই হবে, মহারাজ।
100
00:08:14,980 --> 00:08:17,650
ক্ষমতাধর পরিবারদের বাঁচাতে হবে
যারা এই রাজ্যের ভিত্তি।
101
00:08:21,800 --> 00:08:22,850
তাহলে...
102
00:08:24,290 --> 00:08:28,800
সৈন্যরা যেন ছুরিবিহীন বর্শা
আর কাঠের তলোয়ার ব্যবহার করে।
103
00:08:28,800 --> 00:08:33,060
বেশিদিন হয়নি সিংহাসনে বসেছি।
সম্ভব হলে রক্তপাত এড়াতে চাই।
104
00:08:34,620 --> 00:08:39,140
আমার প্রস্তাব ১৩তম রাজকুমার
বেক আহ সৈন্যদের নেতৃত্ব দিক।
105
00:08:41,080 --> 00:08:43,820
রাজকুমার বেক আহ সামরিক
কিংবা লড়াই সম্পর্কে কিছু জানেন না।
106
00:08:43,820 --> 00:08:44,980
উনি কেন তা করবেন?
107
00:08:44,980 --> 00:08:47,450
কানাঘুষো আছে মহারাজ
গোরিয়োর মানুষদের চেয়ে
108
00:08:47,450 --> 00:08:51,490
শিলার বেক আহ আর
বেকজের মানুষদের কথা বেশি ভাবেন।
109
00:08:52,690 --> 00:08:54,240
তার উপর বেক আহ,
110
00:08:54,240 --> 00:08:58,200
এক বেকজে পরিচারিকাকে একটি গোরিয়ো
পরিবারে নিবন্ধিত করে বিয়ে করছে।
111
00:08:58,200 --> 00:09:00,270
আমি ইতোমধ্যে সেটার অনুমতি দিয়েছি।
112
00:09:00,770 --> 00:09:05,280
এমনটাও হতে পারে মহারাজের কাছের কেউ
বেকজের কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
113
00:09:05,280 --> 00:09:07,580
অর্থহীন অভিযোগ তুলছো তুমি।
114
00:09:07,580 --> 00:09:09,900
অভিযোগ সত্য প্রমাণ হতে
মাত্র কয়েক মুহূর্ত লাগে।
115
00:09:11,070 --> 00:09:15,410
মানুষ সেটাকে বলে গুজব
কিংবা... মুখের কথা।
116
00:09:23,850 --> 00:09:25,280
আমি অনুমতি দেবো না।
117
00:09:25,280 --> 00:09:27,770
জীবনে শুধু বীণা বাজিয়েছো।
তলোয়ার চালাবে কীভাবে?
118
00:09:27,770 --> 00:09:30,590
উ হি'কে বেকজের মানুষ হওয়ায়
সন্দেহে পড়াটা আমার পছন্দ না।
119
00:09:30,590 --> 00:09:31,800
আমাদের কারণে...
120
00:09:33,040 --> 00:09:35,380
আপনি ঝামেলায় পড়েছেন, মহারাজ।
121
00:09:38,800 --> 00:09:41,610
আমি কিছু করলে ভালো হতো।
122
00:09:42,850 --> 00:09:44,910
পরিবারদের শিথিল করতে
123
00:09:44,910 --> 00:09:46,990
তারা বোধহয় ওখান থেকে চলে গেছে।
124
00:09:47,860 --> 00:09:51,520
আপনি যদি ক্ষমতাধর পরিবার কিংবা
ক্রীতদাসদের পক্ষাবলম্বনে কিছু করেন
125
00:09:51,520 --> 00:09:52,570
তাতে সমস্যার সৃষ্টি হবে।
126
00:09:52,570 --> 00:09:54,100
আমি মারা যাবো না।
127
00:09:54,950 --> 00:09:56,420
সব এভাবে চলতে দিলে...
128
00:09:56,420 --> 00:09:59,780
আমরা ওসব পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হবো
আর সিংহাসন হুমকির মুখে পড়বে।
129
00:10:01,630 --> 00:10:03,020
আমি ঠিক থাকবো।
130
00:10:43,790 --> 00:10:45,140
তোমার দুঃখ হবে না?
131
00:10:47,460 --> 00:10:48,870
আমি শক্ত হওয়ার ভান করছিলাম।
132
00:10:49,880 --> 00:10:51,450
জানি না আমার কী হবে।
133
00:10:52,480 --> 00:10:56,580
সামনে তোমার স্ত্রী হবে,
তাই তোমাকে বাঁচতে হবে।
134
00:10:59,380 --> 00:11:01,820
আমি বিধবা হতে চাই না।
135
00:11:09,400 --> 00:11:10,540
আমি ফেরার পর...
136
00:11:13,440 --> 00:11:14,470
বিয়ে করা যাক।
137
00:11:19,910 --> 00:11:24,040
তুমি আমার... অমর সঙ্গী।
138
00:11:25,260 --> 00:11:30,700
ঠিক এই মুহূর্তে,
আমি যদি বেকজে কন্যা না হতাম।
139
00:11:32,120 --> 00:11:35,850
আমার সবটুকু হৃদয় দিয়ে,
আমি তোমার সঙ্গী।
140
00:11:44,570 --> 00:11:45,660
সরো!
141
00:11:46,390 --> 00:11:48,060
চলো!
142
00:11:49,480 --> 00:11:51,400
কিছু একটা দেখা যাচ্ছে।
143
00:11:53,480 --> 00:11:59,540
আমি, গোরিয়োর রাজা,
বেকজের নাগরিকদের এই প্রতিশ্রুতি দিচ্ছি।
144
00:12:01,210 --> 00:12:03,870
ক্রীতদাসদের আক্রমণ করা হবে না।
145
00:12:03,870 --> 00:12:06,930
এই সমস্যাটি সমাধান করার জন্য
146
00:12:06,930 --> 00:12:11,580
আমি যথাযথ ব্যবস্থা নিবো
এবং বিষয়টি খতিয়ে দেখবো।
147
00:12:12,420 --> 00:12:17,060
যুদ্ধের মাধ্যমে জোরপূর্বক
ক্রীতদাস হওয়া সবাই মুক্তি পাবে।
148
00:12:17,950 --> 00:12:23,400
জোরপূর্বক ক্রীতদাস হওয়া বিদেশীরা
তাদের পদমর্যাদা ফিরে পাবে।
149
00:12:23,400 --> 00:12:25,080
এটা কঠোরভাবে জারি করা হবে।
150
00:12:25,080 --> 00:12:30,710
অন্যত্র ধরে নিয়ে যাওয়া ক্রীতদাসদের
তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হবে।
151
00:12:30,710 --> 00:12:33,790
তারা স্বাভাবিক অবস্থায় ফিরতে
নির্দিষ্ট সময়ের জন্য খাজনা থেকে অব্যহতি পাবে।
152
00:12:34,360 --> 00:12:38,960
নিজশহরের উপর ভিত্তি করে তোমাদের
বিরূপ আচরণের সম্মুখীন হওয়া বন্ধ করা হবে।
153
00:12:38,960 --> 00:12:40,760
তোমরা রাজকার্যেও নিযুক্ত হতে পারো।
154
00:12:40,760 --> 00:12:43,820
গোরিয়োর নাগরিক হবে তোমরা।
155
00:12:46,910 --> 00:12:51,050
ওরা সবসময়
একই কথার মাধ্যমে মিথ্যা বলে।
156
00:12:51,050 --> 00:12:54,880
- হ্যাঁ।
- আমরা বোকা বনবো না। না, বনবো না!
157
00:12:54,880 --> 00:12:58,270
ওরা আমাদের সাথে
কুকুর আর শূকরের মতো আচরণ করেছে!
158
00:12:58,270 --> 00:13:00,370
নাও। চলো!
159
00:13:00,370 --> 00:13:02,540
হ্যাঁ!
160
00:13:25,490 --> 00:13:27,500
তোমাকে বাড়ি পাঠানো হয়েছিল,
তাহলে এখানে কেন এসেছো?
161
00:13:27,500 --> 00:13:28,820
মাথা হারাবে।
162
00:13:28,820 --> 00:13:32,310
রাজামশাইকে যা খুশি করতে বলবেন।
আমি কিছুর ভয় পাই না।
163
00:13:46,410 --> 00:13:49,770
বলেছিলাম উনি আপনাকে
মরার অবস্থানে দাঁড় করিয়ে দেবেন।
164
00:13:50,830 --> 00:13:52,560
আমাকে পাঠালেই পারতেন।
165
00:13:55,740 --> 00:13:57,290
দয়া করে মরবেন না।
166
00:13:58,960 --> 00:14:00,880
আহত হয়ে ফিরতে পারেন।
167
00:14:01,830 --> 00:14:03,200
শুধু মরবেন না।
168
00:14:05,980 --> 00:14:07,520
এসব আর দেখতে পারবো না।
169
00:14:12,360 --> 00:14:14,690
হে সু'র পাঠানো জিনিসটা পেয়েছো?
170
00:14:16,200 --> 00:14:17,340
মাথার কাঁটাটা?
171
00:14:17,340 --> 00:14:18,730
হ্যাঁ।
172
00:14:18,730 --> 00:14:21,730
কিন্তু, কোনো পত্র না থাকায়
সেটার মানে বুঝতে পারিনি।
173
00:14:21,730 --> 00:14:23,180
এই কথাটাও বলতে বলেছে।
174
00:14:24,720 --> 00:14:25,920
“আমি চাই।”
175
00:14:27,110 --> 00:14:28,280
“আমি চাই”?
176
00:14:29,020 --> 00:14:31,110
হে সু সত্যিই এটা বলেছে?
177
00:14:32,160 --> 00:14:34,980
হ্যাঁ, এটাই বলেছে।
178
00:14:36,460 --> 00:14:37,510
হে সু...
179
00:14:39,300 --> 00:14:40,870
প্রচণ্ডভাবে সেটা চায়।
180
00:14:42,550 --> 00:14:43,720
তোমাকে বলতে বলেছে।
181
00:14:45,720 --> 00:14:47,470
জানি না ও কী চায়।
182
00:14:49,290 --> 00:14:50,310
তবে ওকে সাহায্য করো।
183
00:14:51,170 --> 00:14:53,330
জানি না আমার কী হবে।
184
00:14:54,520 --> 00:14:58,520
সু'র একজন ভালো বন্ধু হয়ে থেকো।
185
00:15:00,180 --> 00:15:01,310
মহারাজেরও।
186
00:15:02,870 --> 00:15:04,090
উনি কষ্টে আছেন।
187
00:15:05,130 --> 00:15:07,000
এখন আপনার
অন্যদের চিন্তা করার কথা?
188
00:15:08,120 --> 00:15:09,960
কেউ আপনাকে বিদায়ও দিতে আসেনি।
189
00:15:11,210 --> 00:15:13,190
গিওবাংয়ের পরিচারিকাটা কোথায়?
190
00:15:13,190 --> 00:15:16,950
উ হি'কে বলেছি
ও না আসলেই ভালো হবে।
191
00:15:21,830 --> 00:15:23,600
নিজের খেয়াল রাখবেন, ভাই।
192
00:15:50,560 --> 00:15:58,190
তিন রাজ্যের পুনরেকত্রীকরণ
গোরিয়ো, বেকজে, শিলা
193
00:16:03,210 --> 00:16:04,330
উ হি।
194
00:16:07,660 --> 00:16:09,840
রাজকুমারী! রাজকুমারী উ হি।
195
00:16:09,840 --> 00:16:13,900
রাজকুমারী উ হি, সাবধানে!
ওখান থেকে নেমে আসুন।
196
00:16:18,120 --> 00:16:20,420
ওখানে দাঁড়াবেন না।
197
00:16:20,860 --> 00:16:22,080
উ হি!
198
00:16:32,960 --> 00:16:34,080
থামো।
199
00:16:42,550 --> 00:16:44,020
করবে না তো?
200
00:16:47,150 --> 00:16:48,320
করো না।
201
00:16:50,410 --> 00:16:51,770
ঘোরো।
202
00:16:53,170 --> 00:16:54,540
ঘোরো!
203
00:17:11,380 --> 00:17:12,420
দেখলে...
204
00:17:17,350 --> 00:17:19,040
কখনো ভুলতে পারবে না।
205
00:17:28,510 --> 00:17:29,990
উ হি!
206
00:17:33,290 --> 00:17:35,880
ভেবেছিলাম এসব উপেক্ষা করে
বাঁচতে পারবো।
207
00:17:37,450 --> 00:17:40,010
আমার মা-বাবাকে
অস্বীকার করতে যাচ্ছিলাম।
208
00:17:40,980 --> 00:17:44,710
কিন্তু আমার মায়ের মতো দেখতে
আমার লোকদের অস্বীকার করতে পারবো না।
209
00:17:46,350 --> 00:17:50,820
মনে হয় না এভাবে বাঁচতে পারবো।
210
00:17:54,640 --> 00:17:56,600
গোরিয়ো আর বেকজে।
211
00:17:58,110 --> 00:18:00,030
গিয়ন হোয়ন আর ওয়াং গন।
212
00:18:01,990 --> 00:18:03,550
তাদের পাপের প্রায়শ্চিত্ত...
213
00:18:05,290 --> 00:18:07,200
আমার জীবন দিয়ে করবো।
214
00:18:09,590 --> 00:18:14,420
হয়তো এই কারণেই আমার জন্ম।
215
00:18:18,140 --> 00:18:19,240
বেক আহ...
216
00:18:19,980 --> 00:18:21,100
উ হি।
217
00:18:21,100 --> 00:18:22,480
তোমাকে ভালোবাসি।
218
00:18:24,740 --> 00:18:26,060
তুমিই আমার...
219
00:18:28,810 --> 00:18:30,770
এক ও একমাত্র সঙ্গী।
220
00:19:52,420 --> 00:19:56,960
ওকে ভুলতে পারছো না বলে
নিজেকে শেষ করে দিয়ো না।
221
00:19:58,740 --> 00:20:00,670
ও আমাকে বলেনি কেন?
222
00:20:06,900 --> 00:20:09,120
আমিই নিশ্চয় ওকে ওরকম
বানিয়ে দিয়েছিলাম।
223
00:20:11,690 --> 00:20:14,180
ভেবে দেখলে,
আমি খুব লোভী ছিলাম।
224
00:20:16,450 --> 00:20:20,120
একটি নিপতিত দেশের নাগরিক,
সাবেক গিসেং।
225
00:20:21,270 --> 00:20:22,300
অনাথ।
226
00:20:24,650 --> 00:20:26,740
ওর বেদনাপূর্ণ ইতিহাস জানতাম।
227
00:20:28,700 --> 00:20:30,920
ওকে ভালোবাসায়
নিজের প্রতি গর্ব করেছি।
228
00:20:31,820 --> 00:20:33,650
নিজের প্রতি মুগ্ধ হয়েছি।
229
00:20:34,810 --> 00:20:37,400
সত্যিকার অর্থে উ হি'র কেমন
লেগেছিল ফিরে দেখিনি।
230
00:20:39,920 --> 00:20:44,050
ও কেন বিষণ্ণ ছিল,
কী কারণে এত অসুখী ছিল?
231
00:20:46,890 --> 00:20:49,540
“তোমার হাসি এত ক্ষণিকের কেন?”
232
00:20:52,000 --> 00:20:53,640
কখনো জিজ্ঞেস করিনি।
233
00:20:56,470 --> 00:20:58,930
ভালোবাসায় গভীরতা ছিল না।
234
00:21:00,260 --> 00:21:01,980
এখানে উ হি খারাপ।
235
00:21:06,170 --> 00:21:07,940
আমরা আমাদের পুরোটা হৃদয়
ওকে দিয়েছিলাম।
236
00:21:10,300 --> 00:21:11,420
শেষ অবধি...
237
00:21:13,210 --> 00:21:15,540
ও ততটা স্বার্থপর ছিল না।
238
00:21:18,360 --> 00:21:19,460
ও খারাপ।
239
00:21:28,470 --> 00:21:31,030
মহারাজ আগে থেকেই সব জানতেন।
240
00:21:35,500 --> 00:21:36,640
তাই না?
241
00:21:52,240 --> 00:21:53,860
তোমাকে খুব জীর্ণশীর্ণ দেখাচ্ছে।
242
00:21:54,510 --> 00:21:56,970
চিকিৎসক পাঠাবো, চিকিৎসা নিয়ো।
243
00:21:56,970 --> 00:21:59,560
উ হি আপনার নীতি প্রদর্শন করার মানে...
244
00:22:01,060 --> 00:22:03,370
ওর সাথে চুক্তি করে নিয়েছিলেন, তাই না?
245
00:22:04,710 --> 00:22:06,550
জানতাম না ও মৃত্যু বেছে নিবে।
246
00:22:07,880 --> 00:22:11,380
ও কেবল বলেছিল নীতিগুলো লিখে দিলে
তোমাকে বাঁচাতে পারবো।
247
00:22:11,380 --> 00:22:14,100
তখনই জানতে পেরেছিলাম
ও যে হুবেকজের রাজকুমারী।
248
00:22:16,330 --> 00:22:18,090
তোমাকে বাঁচাতে চেয়েছিলাম।
249
00:22:18,940 --> 00:22:21,430
সেটা ছিল একটা পচনশীল দড়ি
ধরে থাকা, তবুও লিখেছিলাম।
250
00:22:22,360 --> 00:22:25,360
জানতাম না কী ঘটবে,
জানতামও যদি...
251
00:22:26,380 --> 00:22:27,760
সিদ্ধান্ত একই থাকতো।
252
00:22:29,600 --> 00:22:30,700
আমার কাছে...
253
00:22:32,500 --> 00:22:34,070
তুমি বেশি গুরুত্বপূর্ণ।
254
00:22:35,320 --> 00:22:36,490
জানি সেটা।
255
00:22:39,670 --> 00:22:41,090
জানি কিন্তু...
256
00:22:42,740 --> 00:22:44,780
আমার পক্ষে মেনে নেওয়া কঠিন।
257
00:22:49,020 --> 00:22:51,310
আপনার পাশে থাকা কষ্টকর, মহারাজ।
258
00:23:08,680 --> 00:23:10,140
এমনটা করো না।
259
00:23:10,140 --> 00:23:11,360
আমি...
260
00:23:13,570 --> 00:23:15,020
আমি ভুল করেছি।
261
00:23:20,460 --> 00:23:21,740
না, আমি করেছি।
262
00:23:23,380 --> 00:23:27,060
আপনাকে রক্ষা করার জন্য
যোগ্য ছিলাম না বলে দুঃখিত, মহারাজ।
263
00:23:29,020 --> 00:23:30,850
দীর্ঘজীবী হোন, সুস্থ থাকবেন।
264
00:23:33,380 --> 00:23:34,480
ভাই।
265
00:23:42,420 --> 00:23:43,700
বেক আহ।
266
00:23:45,160 --> 00:23:46,820
বেক আহ!
267
00:24:25,380 --> 00:24:28,060
তোমার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত?
268
00:24:29,170 --> 00:24:30,470
জি।
269
00:25:01,070 --> 00:25:02,820
শিকারে বেরোবার কথা বলেছিলেন।
270
00:25:02,820 --> 00:25:04,980
- তাই একটা শিকারী বাজপাখি এনেছি।
- ওহ।
271
00:25:05,680 --> 00:25:08,800
বাজপাখির শিকারের ব্যাপারটা
খুব উপভোগ করি।
272
00:25:15,560 --> 00:25:18,490
এটি ভ্রাতৃপ্রেমের নিদর্শন।
273
00:25:18,490 --> 00:25:21,580
কথায় আছে ভ্রাতৃপ্রেম ও ভ্রাতৃত্ব
একজন পুরুষের বুনিয়াদ।
274
00:25:22,090 --> 00:25:25,280
বাহ্! একারণেই ভাইয়েরা সেরা।
275
00:25:25,280 --> 00:25:28,590
পরিবারের মাঝে ঐকতান মানে
রাজ্যের মাঝে ঐকতান, তাই না?
276
00:25:58,610 --> 00:26:00,230
এটা মৃত বাজপাখি না?
277
00:26:00,230 --> 00:26:03,610
মহারাজকে মৃত বাজপাখি দেওয়া হয়েছে?
278
00:26:03,610 --> 00:26:05,810
মহারাজকে অভিশাপ দিয়েছেন!
279
00:26:06,480 --> 00:26:08,680
এটা ক্ষমা করা যাবে না।
280
00:26:09,690 --> 00:26:10,740
মহারাজ।
281
00:26:11,550 --> 00:26:12,780
এটা ভুল বুঝাবুঝি।
282
00:26:12,780 --> 00:26:16,010
বাজপাখিটা আনার সময় কিছু হয়েছে—
283
00:26:16,010 --> 00:26:19,970
আপনি নিজেই তো এনেছেন,
আবার কাকে দোষ দিচ্ছেন?
284
00:26:27,050 --> 00:26:28,970
রাজার উপর অভিশাপ দিচ্ছো?
285
00:26:31,650 --> 00:26:34,640
তবে কি এটা বিশ্বাসঘাতকতা?
286
00:26:35,410 --> 00:26:37,930
দেখে যেকেউ বলতে পারবে সেটা!
287
00:26:37,930 --> 00:26:40,780
এটা সত্যি, মহারাজ।
288
00:26:45,860 --> 00:26:48,030
মহারাজ, আমার উপর অন্যায় করা হয়েছে।
289
00:26:48,030 --> 00:26:50,070
নিঃসন্দেহে আমাকে ফাঁসানো হয়েছে, মহারাজ।
290
00:26:58,780 --> 00:27:00,840
এটা বিশ্বাসঘাতকতা হলে...
291
00:27:02,340 --> 00:27:04,330
তোমাকে প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে।
292
00:27:29,640 --> 00:27:30,750
মহারাণী।
293
00:27:31,480 --> 00:27:32,790
এসেছেন?
294
00:27:32,790 --> 00:27:36,360
উককে ফাঁসানো হয়েছে।
ও মারা যেতে পারে।
295
00:27:37,040 --> 00:27:40,560
শুনেছি উনি ক্ষমার অযোগ্য
গুরুতর অপরাধ করেছেন।
296
00:27:42,090 --> 00:27:44,960
ভাইকে বাঁচাতে হবে আপনার।
297
00:27:47,310 --> 00:27:48,610
আমি না বলছি।
298
00:27:50,630 --> 00:27:51,810
মহারাণী।
299
00:27:54,960 --> 00:27:59,010
শুধুমাত্র ভাইয়ের অপরাধ ঢাকতে
রাজনীতিতে জড়াতে পারবো না।
300
00:27:59,010 --> 00:28:01,210
তাছাড়া ওনার অপরাধ বেশিই গুরুতর।
301
00:28:01,800 --> 00:28:04,950
ইতোমধ্যে হোয়াংজুর গুরুজনেরা
আমার উপর মনোনিবেশ করেছেন।
302
00:28:06,060 --> 00:28:07,760
কোনো প্রত্যাশা রাখবেন না।
303
00:28:09,180 --> 00:28:10,300
"শুধুমাত্র?"
304
00:28:10,830 --> 00:28:14,260
ভাইয়ের প্রাণ নিয়ে কথা বলার সময়
"শুধুমাত্র" শব্দটা ব্যবহার করলেন?
305
00:28:16,730 --> 00:28:19,450
আমি এখন রাণী।
306
00:28:20,250 --> 00:28:22,760
আমার কাছে পরিবারের মুল্য আছে
আর ওনাকে হারাতে চাই না।
307
00:28:23,390 --> 00:28:25,230
কিন্তু সমগ্র পরিস্থিতির কথা ভাবতে হবে।
308
00:28:28,520 --> 00:28:30,430
আমাকে আপনার ছাড়তে হবে।
309
00:29:16,340 --> 00:29:18,050
রাজকুমার উককে ক্ষমা করে দিন।
310
00:29:20,200 --> 00:29:22,190
আমি নিশ্চিত ওনাকে ফাঁসানো হয়েছে।
311
00:29:22,850 --> 00:29:24,260
ওনাকে বাঁচতে দিন।
312
00:29:30,080 --> 00:29:31,180
মহারাজ।
313
00:29:35,520 --> 00:29:37,300
জানো না হাঁটু ব্যবহার করতে পারবে না?
314
00:29:37,300 --> 00:29:40,400
এরকম করলে আর হয়তো
হাঁটতে পারবে না৷ ওঠো এবার।
315
00:29:41,610 --> 00:29:44,330
বলেছিলেন ভাইদের কোনো
ক্ষতি করবেন না।
316
00:29:45,300 --> 00:29:46,470
এরকম করো না।
317
00:29:47,680 --> 00:29:49,800
জানি তুমি রাজকুমারদের কথা ভাবো।
318
00:29:50,880 --> 00:29:56,020
ওর জন্য আমার কাছে এসে
তোমার নতজানু হওয়াটা ভালো লাগছে না।
319
00:29:58,830 --> 00:30:01,050
- ওঠো এবার।
- বাজপাখিটা যে মেরেছে...
320
00:30:03,950 --> 00:30:05,470
সে আপনি, মহারাজ।
321
00:30:07,660 --> 00:30:11,020
আপনি ইচ্ছাপূর্বক বাজপাখিটা মেরে
এখন ওনার প্রাণ ঝুঁকিতে ফেলেছেন।
322
00:30:22,630 --> 00:30:23,660
কী?
323
00:30:24,950 --> 00:30:26,160
সেটা কি অন্যায় হয়েছে?
324
00:30:28,850 --> 00:30:32,910
উক আমাদের জ্যেষ্ঠ ভাই আর উনকে হত্যা করেছে।
বেক আহ'কেও দূরে তাড়িয়েছে।
325
00:30:33,420 --> 00:30:36,430
আমাকে হত্যার আর
আমাদের আলাদা করার চেষ্টা করেছে।
326
00:30:36,430 --> 00:30:39,150
- এরকম লোক ও।
- আপনি আর কাউকে হত্যা করলে...
327
00:30:39,150 --> 00:30:41,500
সেটা দুর্ভাগ্য হয়ে
আপনার কাছে ফেরত আসবে।
328
00:30:42,280 --> 00:30:45,100
শাস্তি দেওয়ায় আপনি বেশি কঠোর হলে
329
00:30:45,540 --> 00:30:47,970
শেষপর্যন্ত সবাই আপনাকে শত্রু ভাববে।
330
00:30:50,220 --> 00:30:51,490
ভবিষ্যতে...
331
00:30:52,350 --> 00:30:57,120
চাই না আপনি
নিষ্ঠুর সম্রাট হিসেবে স্মরণীয় হোন।
332
00:30:58,770 --> 00:31:02,290
বেশ। ওকে প্রাণে ছেড়ে দেবো।
333
00:31:04,960 --> 00:31:07,630
উক ওর নিজশহরে বন্দী
থাকার মাধ্যমে শাস্তি ভোগ করবে।
334
00:31:08,790 --> 00:31:12,610
ওর বাড়ির বাইরে
এক পা'ও রাখতে পারবে না।
335
00:31:14,860 --> 00:31:16,790
ওর মাঝে গোরিয়োর লোভ ছিল।
336
00:31:16,790 --> 00:31:19,400
ওই বাড়িটা ওর পুরো পৃথিবী হবে।
337
00:31:19,400 --> 00:31:23,070
ওই বাড়িতে ওর দম বন্ধ হয়ে আসবে।
338
00:31:23,070 --> 00:31:25,990
ওর হৃদয় পচে যাওয়া পর্যন্ত
ওকে বাঁচতে হবে।
339
00:31:37,720 --> 00:31:38,800
ভেবে দেখলে...
340
00:31:40,030 --> 00:31:45,560
তৎক্ষনাৎ ওকে মারার চেয়ে
এটা বোধহয় ওকে বেশি মানায়।
341
00:32:45,710 --> 00:32:47,550
ফুল নিয়ে খেলারও সময় আছে তোমার?
342
00:32:48,200 --> 00:32:50,060
তুমি একটা ঘৃণিত মানুষ।
343
00:32:57,730 --> 00:32:59,800
রাজকুমার উকের কথা শুনেছি।
344
00:33:01,370 --> 00:33:05,960
জানি আপনার নিশ্চয়ই
মন ভালো নেই, মহারাণী।
345
00:33:05,960 --> 00:33:11,310
আমার ছোটোবেলা থেকে,
উনি কখনো আমাকে না বলেননি।
346
00:33:13,390 --> 00:33:16,000
ভেবেছি ওনাকে
ধ্বংস করে দিয়েছি কি-না।
347
00:33:16,000 --> 00:33:17,560
সেটা নিয়ে অনেক চিন্তা করেছি।
348
00:33:18,520 --> 00:33:20,380
ওনাকে রাজা হতে
প্ররোচিত করেছিলাম।
349
00:33:21,260 --> 00:33:24,050
চেয়েছিলাম আমরা দু'জন
এই প্রাসাদের মালিক হতে।
350
00:33:24,620 --> 00:33:26,760
ওনাকে খুব প্ররোচিত করেছিলাম।
351
00:33:30,480 --> 00:33:31,890
তবে...
352
00:33:32,860 --> 00:33:35,710
ভাইকে সম্পূর্ণভাবে আমি বদলাইনি।
353
00:33:38,920 --> 00:33:40,390
তুমি বদলেছো।
354
00:33:42,050 --> 00:33:44,420
- জি?
- ভাইয়ের কাছ থেকে শুনেছি।
355
00:33:45,280 --> 00:33:47,960
ওনাকে বলেছিলে ৪র্থ রাজকুমার হতে
সাবধানে থাকতে।
356
00:33:47,960 --> 00:33:51,900
বলেছিলে রাজকুমার ওয়াং সো'র পথে
বাধ না সাধতে তাহলে উনি মারা যেতে পারেন।
357
00:33:56,130 --> 00:33:57,220
আমি ওনাকে...
358
00:33:58,880 --> 00:34:02,700
৪র্থ রাজকুমার হতে
সাবধানে থাকতে বলায়?
359
00:34:02,700 --> 00:34:07,720
ভাই সেটা শোনার পর,
বিশ্বাস করেছিলেন ৪র্থ রাজকুমার রাজা হবে।
360
00:34:08,720 --> 00:34:10,820
তোমার জন্য ওনার হৃদয়ে জায়গা ছিল।
361
00:34:11,560 --> 00:34:14,970
অন্য পুরুষকে তোমার রাজা হিসেবে মেনে নেওয়াটা
উনি সবচেয়ে বেশি ঘৃণা করেছিলেন।
362
00:34:18,240 --> 00:34:20,580
ভাইকে আমি চাপ দিয়েছিলাম।
363
00:34:21,030 --> 00:34:23,250
কিন্তু মূল কাজটা করেছো তুমি।
364
00:34:26,580 --> 00:34:28,670
সবকিছু তোমার মাধ্যমে শুরু হয়েছে।
365
00:34:30,580 --> 00:34:35,810
ভাইদের হত্যা করে রাজা হওয়ার
সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।
366
00:34:38,200 --> 00:34:39,870
কারণ তুমি...
367
00:34:41,230 --> 00:34:44,570
সো'কে ওর দাগটা ঢাকতে আর
আমার আসন নিতে সাহায্য করেছিলে।
368
00:34:46,430 --> 00:34:48,790
আমার জিনিস ও নিয়ে ফেলায়...
369
00:34:50,520 --> 00:34:52,360
রাজকুমার ওয়াং সো হতে সাবধান।
370
00:34:52,360 --> 00:34:55,310
ওনাকে এড়িয়ে চলবেন।
কখনো ওনার পথে বাধ সাধবেন না।
371
00:34:55,310 --> 00:34:56,520
সাধলে...
372
00:34:57,960 --> 00:34:59,760
সাধলে, সবাই প্রাণ হারাবেন।
373
00:35:09,430 --> 00:35:11,250
সব আমার কারণে হয়েছে...
374
00:35:11,710 --> 00:35:14,610
তুমি যদি ৪র্থ রাজকুমার হতে
সাবধান থাকতে না বলতে...
375
00:35:14,610 --> 00:35:19,150
তুমি যদি এসবে না জড়িয়ে
৪র্থ রাজকুমার রাজা হবে না বলতে...
376
00:35:20,010 --> 00:35:23,230
আমিও বিস্মিত হই
ওই পরিমাণ বদলাতো না ভাই।
377
00:35:26,490 --> 00:35:28,420
তুমি সব নষ্ট করে দিয়েছো।
378
00:35:29,360 --> 00:35:32,080
আর এখনো নির্লজ্জভাবে বেঁচে আছো।
379
00:35:49,870 --> 00:35:52,000
এটা আমার প্রিয়, সু।
380
00:35:52,000 --> 00:35:53,630
আমার প্রিয় সাদা চা।
381
00:35:56,410 --> 00:35:58,360
আমার কারণে?
382
00:36:39,340 --> 00:36:41,190
একই দেখাতে তোমার আঁকা দরকার ছিল।
383
00:36:41,190 --> 00:36:45,310
এটার দিকে তাকিয়েই যেন মনে হয়
আমার দিকে তাকিয়ে আছে।
384
00:36:45,310 --> 00:36:48,060
ভাবলাম আপনার বয়স হলে
কেমন দেখাবেন তা-ই আঁকছি আমরা।
385
00:36:48,060 --> 00:36:49,570
আপনি তো সিংহাসনে বসেননি।
386
00:36:49,590 --> 00:36:51,830
মানুষ বুঝবে না আপনি
রাজকুমার ছিলেন না-কি রাজা।
387
00:36:51,830 --> 00:36:53,150
বিভ্রান্ত হবে।
388
00:36:53,150 --> 00:36:56,260
আমার বয়স এখনো খুব কম।
আমি মারা যাবার পর ঝুলানোর জন্য চিত্র আঁকবো কেন?
389
00:37:00,640 --> 00:37:02,010
একজনকে এটা দেওয়ার আছে।
390
00:37:05,980 --> 00:37:08,360
না। ঢুকবেন না!
391
00:37:17,220 --> 00:37:18,820
মহারাজের সাথে দেখা করতে এসেছি।
392
00:37:22,170 --> 00:37:24,600
খুব নির্ভয়ে তোমার নির্বাসনকে
অগ্রাহ্য করেছো।
393
00:37:25,380 --> 00:37:27,760
মরতে চাচ্ছো নিশ্চয়ই।
394
00:37:27,760 --> 00:37:31,060
আপনার সম্মতির
দরকার থাকায় এসেছি, মহারাজ।
395
00:37:32,080 --> 00:37:35,270
ভাবলাম অগ্রিম বললে
আসতে দিবেন না।
396
00:37:38,030 --> 00:37:39,780
প্রয়াত রাজার রেখে যাওয়া
ফরমান এটা।
397
00:37:53,310 --> 00:37:57,880
আমি পবিত্র রাজকুমার জুং এবং
পরিচারিকা হে সু'র বিয়ের সম্মতি দিচ্ছি।
398
00:37:59,930 --> 00:38:02,170
তোমার বদৌলতে
সীমান্তপ্রদেশ শান্ত হয়েছে।
399
00:38:02,970 --> 00:38:05,640
যাওয়ার আগে
পুরষ্কার হিসেবে যা চাও দেবো।
400
00:38:07,180 --> 00:38:08,580
যা চাই?
401
00:38:08,580 --> 00:38:11,000
সিংহাসন বাদে,
আর কী চাও বলো।
402
00:38:12,210 --> 00:38:13,570
তাহলে...
403
00:38:17,440 --> 00:38:20,190
অনেকদিন যাবত
আমি একটা জিনিস চেয়ে এসেছি।
404
00:38:28,090 --> 00:38:29,240
এটা নকল।
405
00:38:31,290 --> 00:38:32,430
এটা মিথ্যা।
406
00:38:37,790 --> 00:38:41,100
আপনি কোনোপ্রকার শেষ ফরমান ছাড়াই
সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, মহারাজ।
407
00:38:41,100 --> 00:38:43,810
প্রয়াত রাজার ফরমানের সাথে
এমন করতে পারেন?
408
00:38:44,920 --> 00:38:48,780
প্রয়াত রাজার অন্যান্য লেখার সাথে
এটা মিলিয়ে দেখতে পারেন।
409
00:38:48,780 --> 00:38:52,040
নিশ্চিত হয়ে যাবেন
এটা যে প্রয়াত রাজার লেখা।
410
00:38:52,040 --> 00:38:55,550
এটা নকল না হলেও,
মঞ্জুর করতে পারবো না।
411
00:38:57,600 --> 00:38:59,450
তুমি হে সু'কে বিয়ে করতে পারবে না।
412
00:38:59,450 --> 00:39:03,440
যেহেতু প্রয়াত রাজা মঞ্জুর করেছেন,
সেহেতু না পারার কোনো কারণ নেই।
413
00:39:03,440 --> 00:39:06,380
আমাদের সম্পর্কের কথা
এই প্রাসাদের কারোর জানার বাকি নেই।
414
00:39:06,380 --> 00:39:09,530
তবুও, ওকে বিয়ে করতে চাও?
415
00:39:10,950 --> 00:39:12,970
অনেক হয়েছে বাজে কথা।
416
00:39:12,970 --> 00:39:16,460
হে সু কোনো রাণীও না,
রাজ উপস্ত্রীও না।
417
00:39:16,460 --> 00:39:18,070
ও আপনার স্ত্রী না।
418
00:39:18,070 --> 00:39:22,340
ও আমাকে বিয়ে করতে না পারার
কোনো কারণ নেই।
419
00:39:23,210 --> 00:39:26,820
এছাড়া, অন্যান্য মন্ত্রীদের
এই কথা জানিয়েছি।
420
00:39:27,820 --> 00:39:30,580
জানিয়েছি ওকে বিয়ের করার
আপনার সম্মতির অপেক্ষায় আছি।
421
00:39:34,360 --> 00:39:35,700
জি-মং।
422
00:39:38,850 --> 00:39:42,080
রাজকুমার জুংকে
নির্বাসন ভঙ্গ করায় শাস্তি—
423
00:39:42,080 --> 00:39:43,290
হে সু চায় এটা।
424
00:39:46,930 --> 00:39:47,940
কী?
425
00:39:48,880 --> 00:39:50,180
ওকে জিজ্ঞেস করতে পারেন।
426
00:39:51,120 --> 00:39:56,760
হে সু আমাকে বিয়ে করতে চায়।
427
00:40:06,640 --> 00:40:08,290
এটায় মধু নেই, তাই না?
428
00:40:09,850 --> 00:40:12,090
অল্পতেই এটা ভেঙে যাবে।
429
00:40:13,250 --> 00:40:15,400
স্ত্রীদের জন্য ফুলের সৌরভ ব্যবহার করো।
430
00:40:15,630 --> 00:40:20,020
মহারাজ আর রাজকুমারদের জন্য
তৃণ কিংবা পুদিনা ব্যবহার করো।
431
00:40:20,020 --> 00:40:21,040
জি।
432
00:40:28,120 --> 00:40:29,410
জুং বললো...
433
00:40:31,810 --> 00:40:33,240
ও তোমাকে বিয়ে করবে।
434
00:40:34,920 --> 00:40:38,320
ওর কাছে তোমাকে বিয়ে করার অনুমতি
দেওয়া প্রয়াত রাজার একটা ফরমান আছে।
435
00:40:38,320 --> 00:40:39,880
সেটার কথা জানতে?
436
00:40:42,290 --> 00:40:45,720
ফরমানটা উনি কবে পেয়েছেন?
437
00:40:45,720 --> 00:40:47,060
মর্কটবর্ষের সেপ্টেম্বরে।
438
00:40:47,770 --> 00:40:50,790
জুং যখন হোয়ায়িতে খিতানদের বিপক্ষে
যুদ্ধে জিতে ফিরে আসে।
439
00:40:55,540 --> 00:40:59,380
জুং বললো তুমিও বিয়েটা চাও।
440
00:40:59,380 --> 00:41:00,900
আমি জানি চাও না।
441
00:41:01,810 --> 00:41:05,170
- ফরমানটা নকল বলে খারিজ করতে পারবো।
- আমি চাই।
442
00:41:10,760 --> 00:41:13,550
প্রয়াত রাজার ইচ্ছার
বিরুদ্ধে যাওয়াটা গুরুপাপ।
443
00:41:13,550 --> 00:41:16,510
এবার আপনি এটা না মানলে,
নিশ্চিত কেউ...
444
00:41:17,220 --> 00:41:19,710
আপনার সিংহাসনে
বসা নিয়ে কথা তুলবে।
445
00:41:24,400 --> 00:41:29,240
যখন আমরা আলাদা ছিলাম,
সবসময় একে-অপরকে চেয়েছি।
446
00:41:30,850 --> 00:41:33,270
শুধু আপনার কথা ভেবেই
আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছিল।
447
00:41:34,850 --> 00:41:36,170
কিন্তু এখন...
448
00:41:38,210 --> 00:41:40,550
আপনাকে প্রতিদিন দেখে হাসলেও...
449
00:41:42,710 --> 00:41:44,820
কখনো কখনো আপনাকে ঘৃণাও করি।
450
00:41:46,130 --> 00:41:47,400
আমাকে ঘৃণা করো?
451
00:41:47,620 --> 00:41:49,180
আমরা এভাবে চালিয়ে গেলে
452
00:41:49,180 --> 00:41:52,770
এটা প্রতীয়মান যে একদিন শুধু
ঘৃণা আর বিরাগ অবশিষ্ট থাকবে।
453
00:41:53,600 --> 00:41:55,130
আমি সেটা চাই না।
454
00:41:55,130 --> 00:41:58,840
তারচেয়ে বরং এখন চলে যাবো।
455
00:42:01,220 --> 00:42:02,940
কখনো যেতে দেবো না।
456
00:42:42,630 --> 00:42:46,420
মানুষ এমনিতেই সন্দেহ করছে কীভাবে
সিংহাসনে বসেছেন, আর আপনি তা উপেক্ষা করছেন?
457
00:42:49,030 --> 00:42:51,850
আমাকে পরিবার আর ভাই
ত্যাগে বাধ্য করেছেন।
458
00:42:53,040 --> 00:42:56,360
আর আপনি হে সু'কে
ত্যাগ করতে পারছেন না?
459
00:42:56,360 --> 00:42:57,460
হ্যাঁ।
460
00:42:59,030 --> 00:43:01,030
আমি কখনো হে সু'কে
ত্যাগ করতে পারবো না।
461
00:43:03,760 --> 00:43:06,320
কতদিন বলবেন সেটা...
462
00:43:06,840 --> 00:43:08,250
আমি দেখবো।
463
00:43:10,520 --> 00:43:12,580
আপনি সিংহাসন ত্যাগ করতে পারেন।
464
00:43:14,090 --> 00:43:15,870
কিন্তু আমি কখনো তা পারবো না।
465
00:43:48,800 --> 00:43:50,310
এবার উঠে পড়ুন।
466
00:43:51,110 --> 00:43:54,980
মহারাজ আপনাকে
প্রাণে ছাড়তে রাজি হয়েছেন।
467
00:43:58,430 --> 00:44:02,210
মানুষ তোমাকেও
সন্দেহ করতে শুরু করলে?
468
00:44:05,460 --> 00:44:06,710
এমন তো না...
469
00:44:08,590 --> 00:44:10,750
আমার জন্য তোমার হৃদয়ে
জায়গা আছে।
470
00:44:12,540 --> 00:44:16,320
যে-ই হোক না কেন,
আপনি জানেন আমি এটা করতাম।
471
00:44:17,480 --> 00:44:19,150
মহারাজও সেটা জানেন।
472
00:44:28,750 --> 00:44:30,430
এবার এসব ভুলে যান।
473
00:44:31,580 --> 00:44:33,160
সিংহাসন হোক কিংবা আমি।
474
00:44:34,540 --> 00:44:36,555
এই প্রাসাদ ছেড়ে না গেলে,
475
00:44:36,555 --> 00:44:39,760
কখনোই এই যন্ত্রণা থেকে
মুক্ত হতে পারবেন না।
476
00:44:40,530 --> 00:44:41,730
আগে...
477
00:44:43,820 --> 00:44:45,220
হাল ছাড়তে হবে আপনাকে।
478
00:45:44,960 --> 00:45:47,810
আমাকে আপনার
সাহায্য করতে হবে, ভাই।
479
00:46:04,810 --> 00:46:07,040
আমাকে বলার মতো কথা আছে?
480
00:46:08,480 --> 00:46:10,550
রাণী আমার কাছে খুব মিনতি করলো।
481
00:46:11,080 --> 00:46:12,480
সেকারণেই এই ব্যত্যয়।
482
00:46:13,250 --> 00:46:16,290
দয়া করে বাইরে অপেক্ষা করুন, মহারাণী।
483
00:46:18,080 --> 00:46:19,220
ভাই।
484
00:46:27,670 --> 00:46:29,730
আমি আর কিছু চাই না।
485
00:46:30,790 --> 00:46:34,590
দয়া করে আমার ভাইয়ের
যা বলার আছে শেষপর্যন্ত শুনবেন।
486
00:46:47,470 --> 00:46:48,500
আমার...
487
00:46:52,220 --> 00:46:55,510
হে সু'র সাথে আমার সম্পর্ক নিয়ে
কিছু স্বীকার করার আছে।
488
00:46:58,570 --> 00:46:59,690
হে সু?
489
00:46:59,690 --> 00:47:04,400
একটা ব্যাপার আছে যা বোধহয়
আপনি এখনো জানেন না, মহারাজ।
490
00:47:04,400 --> 00:47:06,380
ভাবলাম আপনাকে জানানো উচিত।
491
00:47:08,900 --> 00:47:10,260
আমরা দু'জন...
492
00:47:13,560 --> 00:47:15,480
একে অপরকে বিয়ে করার
কথা দিয়েছিলাম।
493
00:47:21,050 --> 00:47:25,480
তুমি কি সত্যিই মরতে চাও?
494
00:47:25,480 --> 00:47:27,780
ও আপনার প্রণয়িনী হওয়ার
অনেক আগের কথা এটা।
495
00:47:31,600 --> 00:47:32,750
সু...
496
00:47:34,950 --> 00:47:36,750
আমার ছিল।
497
00:47:53,810 --> 00:47:57,130
উককে নিয়ে কেন এত
চিন্তিত ছিলে জানতে পেরেছি।
498
00:47:59,590 --> 00:48:02,480
উককে বাঁচানোর জন্য
কেন নতজানু হয়েছিলে...
499
00:48:04,330 --> 00:48:05,870
এখন আমি জানি।
500
00:48:09,600 --> 00:48:11,890
অনেকদিন ধরে
তোমার পরা ব্রেসলেটটা।
501
00:48:12,620 --> 00:48:14,810
দামিউনের গোপন সাক্ষাৎ।
502
00:48:16,570 --> 00:48:17,970
সব সত্যি?
503
00:48:19,480 --> 00:48:24,210
তুমি কি সত্যিই
উককে বিয়ে করার কথা ভাবছিলে?
504
00:48:27,380 --> 00:48:28,380
হ্যাঁ।
505
00:48:30,860 --> 00:48:33,320
তোমার বলা সেই
ভালোবাসার মানুষটি...
506
00:48:35,030 --> 00:48:36,460
উক ছিল?
507
00:48:40,420 --> 00:48:42,000
হ্যাঁ, উনি।
508
00:48:48,680 --> 00:48:51,810
তাছাড়া, আমি একজনকে পছন্দ করি।
509
00:48:51,810 --> 00:48:55,060
- বেক আহ?
- না, বেক আহ না।
510
00:48:55,060 --> 00:48:56,450
আমি ওকে নিয়ে যাবো।
511
00:48:56,450 --> 00:49:00,320
কেউ তোমাদের দু'জনকে ফিরতে দেখলে,
মানুষ বলাবলি শুরু করবে।
512
00:49:00,320 --> 00:49:01,460
সু।
513
00:49:04,880 --> 00:49:08,700
এখানকার কিছুই তোমার না।
514
00:49:08,700 --> 00:49:11,500
ইয়ন হোয়াও না, হে সুও না।
515
00:49:12,570 --> 00:49:13,870
ওরা সবাই আমার লোক।
516
00:49:15,050 --> 00:49:16,230
মহারাজ।
517
00:49:16,230 --> 00:49:19,720
আপনি ইচ্ছাপূর্বক বাজপাখিটা মেরে
এখন ওনার প্রাণ ঝুঁকিতে ফেলেছেন।
518
00:49:22,680 --> 00:49:24,370
তারচেয়ে আমাকে মিথ্যা বলো।
519
00:49:24,880 --> 00:49:29,280
বলো এটা ভুল বুঝাবুঝি,
উক আমাকে মিথ্যা বলছে!
520
00:49:31,160 --> 00:49:33,260
তাহলে আমরা আগের মতো হয়ে যাবো।
521
00:49:34,450 --> 00:49:35,550
আমরা বলেছিলাম...
522
00:49:39,280 --> 00:49:41,410
একে-অপরকে মিথ্যা বলবো না।
523
00:49:42,220 --> 00:49:43,700
কীভাবে করতে পারলে?
524
00:49:45,130 --> 00:49:47,380
এভাবে আমাকে
কষ্ট দিতে পারলে কীভাবে?
525
00:49:47,380 --> 00:49:49,400
এত মানুষ থাকতে, উক কেন?
526
00:49:58,580 --> 00:50:01,020
তোমার হৃদয়ে সবসময় উক ছিল।
527
00:50:01,520 --> 00:50:02,830
মহারাজ।
528
00:50:06,500 --> 00:50:08,160
আমাকে স্পর্শ করবে না।
529
00:50:10,790 --> 00:50:12,370
আজ থেকে...
530
00:50:15,440 --> 00:50:17,610
আর কখনো
তোমার মুখ দেখবো না।
531
00:51:58,350 --> 00:52:00,810
ওনাকে একবার ত্যাগ
করাই যথেষ্ট ছিল।
532
00:52:02,360 --> 00:52:06,040
জানি সিংহাসন রক্ষা করতে
বলিদান দিতে হয়।
533
00:52:06,040 --> 00:52:10,200
কিন্তু ওনাকে এভাবে দূরে ঠেলে দিলে,
নিজেকেও হারিয়ে বসবেন।
534
00:52:14,080 --> 00:52:15,760
আমি ওকে ত্যাগ করিনি।
535
00:52:24,930 --> 00:52:26,090
সু...
536
00:52:28,080 --> 00:52:29,530
আমাকে ত্যাগ করেছে।
537
00:52:45,110 --> 00:52:46,370
নিয়ে আসো।
538
00:52:51,870 --> 00:52:55,560
মদ্যপানের মাধ্যমে আমরা একত্র হয়েছিলাম,
তাই আলাদা হওয়ার সময়ও পান করা উচিত।
539
00:52:57,860 --> 00:53:03,140
জুং এর কাছে ফরমানটা ছিল জানলে,
তোমাকে অত সহজে সাহায্য করতাম না।
540
00:53:03,140 --> 00:53:04,800
আমিও জানতাম না।
541
00:53:05,660 --> 00:53:09,270
বলেছিল তার কাছে প্রাসাদ থেকে
বেরোবার উপায় আছে। এটুকুই জানতাম।
542
00:53:09,270 --> 00:53:11,240
তোমারও তো এই বিয়েটা পছন্দ না।
543
00:53:12,500 --> 00:53:14,180
তাহলে এবার ফিরে চলো।
544
00:53:14,180 --> 00:53:16,080
বিয়েটা আমার পছন্দ না।
545
00:53:16,910 --> 00:53:19,410
কিন্তু আমার প্রাসাদ থেকে যাওয়ার
এটাই একমাত্র উপায়।
546
00:53:20,680 --> 00:53:21,900
তাই এটা করবো।
547
00:53:24,450 --> 00:53:28,910
অন্ততপক্ষে চেয়েছিলাম
আমার ভাইয়ের সাথে থাকো।
548
00:53:29,960 --> 00:53:32,424
ওনাকে ভুলতে পারবে না জেনেও
549
00:53:32,424 --> 00:53:34,810
ছেড়ে যাবার চেষ্টা করছো কেন?
550
00:53:34,810 --> 00:53:38,040
আমাদের সম্পর্কের মাঝে
রক্তের পরিমাণ বেশি।
551
00:53:38,920 --> 00:53:41,260
ভেবেছিলাম থামাতে পারবো।
552
00:53:42,870 --> 00:53:44,110
ভুল ভেবেছিলাম।
553
00:53:46,710 --> 00:53:49,500
বসে বসে দেখার মতো
আর সাহস নেই আমার।
554
00:53:49,500 --> 00:53:53,500
তোমাদের সম্পর্কের ব্যাপারে জানতে
আমি সবকিছু জানি না।
555
00:53:59,050 --> 00:54:01,700
আমি খুবই ভাগ্যবান যে
তোমার বন্ধু হতে পেরেছিলাম।
556
00:54:01,700 --> 00:54:05,760
ওটা একটা দামি সম্পর্ক ছিল
যা হে দেবী আমাকে দিয়েছিলেন।
557
00:54:10,430 --> 00:54:14,870
শোকে শোকে
অসুস্থ হয়ে পড়বে না।
558
00:54:28,610 --> 00:54:30,060
চলে যান।
559
00:54:31,280 --> 00:54:34,610
এখানে যদি আর এক মুহূর্তও থাকেন,
জানি না কী করে বসবো।
560
00:54:35,210 --> 00:54:37,790
- রক্ষীরা কী করছে?
- বেক আহ।
561
00:55:14,110 --> 00:55:15,500
ধন্যবাদ।
562
00:55:17,830 --> 00:55:20,240
একেবারে ভালো উদ্দেশ্য থেকে
কাজটা করিনি।
563
00:55:20,240 --> 00:55:23,300
যদি না জানতেন
আমি চলে যেতে চেয়েছি
564
00:55:23,300 --> 00:55:27,420
জানি কখনোই
কথাগুলো বলতেন না।
565
00:55:29,110 --> 00:55:30,160
জুং...
566
00:55:32,140 --> 00:55:33,390
তোমাকে ভালো রাখবে।
567
00:55:36,540 --> 00:55:40,290
নিজের খেয়াল রেখো।
568
00:55:42,190 --> 00:55:43,890
যেহেতু চলে যেতে চাচ্ছো
569
00:55:45,270 --> 00:55:47,100
সব ভালোভাবে ছিন্ন কোরো।
570
00:55:50,860 --> 00:55:52,700
যা হয়েছে ভুলে যেয়ো।
571
00:55:56,100 --> 00:55:57,640
শুধু ভবিষ্যতের কথা...
572
00:56:00,230 --> 00:56:01,420
ভেবো।
573
00:56:24,120 --> 00:56:25,250
সু।
574
00:56:31,180 --> 00:56:35,160
তোমার বোধহয় আমার
হৃদয়ের অনুভূতি জানা উচিত।
575
00:56:47,280 --> 00:56:48,470
যাও এবার।
576
00:57:06,040 --> 00:57:07,510
আমাদের নিয়তির...
577
00:57:12,750 --> 00:57:13,880
সমাপ্তি এখানেই।
578
00:58:23,520 --> 00:58:25,490
ওনার সাথে যদি দেখা না হতো
579
00:58:26,510 --> 00:58:29,040
ওনার জন্য ছটফট করতাম না।
580
00:58:30,790 --> 00:58:32,790
ওনাকে যদি না জানতাম
581
00:58:33,310 --> 00:58:36,220
ওনার কথা এত ভাবতাম না।
582
00:58:36,220 --> 00:58:40,730
আমরা যদি একসাথে না থাকতাম,
আমাকে হারিয়ে যেতে হতো না।
583
00:58:40,730 --> 00:58:45,050
ওনাকে যদি এত মূল্য না দিতাম,
আমার এত স্মৃতি থাকতো না।
584
00:58:46,900 --> 00:58:48,940
ওনাকে যদি ভালো না বাসতাম...
585
00:58:50,260 --> 00:58:53,440
আমাদের একে-অপরকে
দূরে ঠেলতে হতো না।
586
00:58:54,890 --> 00:58:57,110
আমরা যদি মুখোমুখি না হতাম
587
00:58:58,980 --> 00:59:01,620
কখনোই আমরা এক হতাম না।
588
00:59:04,050 --> 00:59:05,280
যদি...
589
00:59:07,380 --> 00:59:09,880
আপনার সাথে দেখাই না হতো।
590
00:59:26,000 --> 00:59:40,460
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ