1
00:00:00,000 --> 00:00:20,000
অনুবাদে ও সম্পাদনায়ঃ
❃ পিয়াস ভৌমিক ❃
2
00:00:21,000 --> 00:00:25,000
❣ মাতৃভাষায় উপভোগ করুন এই মিউজিক্যাল কোরিয়ান ফিল্মটি। ❣
3
00:00:25,500 --> 00:00:30,000
❣ সাবটাইটেল ভালো লাগলে রেটিং দিয়ে পাশে থাকবেন। ❣
4
00:00:30,000 --> 00:00:40,000
গানগুলোর অনুবাদে ছিলেনঃ
❣জয়ানন্দ ঘোষ।❣
5
00:00:44,181 --> 00:00:50,348
♪♪ডাল হোয়ান জো♪♪
6
00:00:50,348 --> 00:01:10,348
♪ Cowboys and Aliens by Peter of CHIMMI ♪
7
00:01:13,443 --> 00:01:19,029
♪♪পার্ক চেনওয়েল♪♪
8
00:02:49,100 --> 00:02:56,570
▶️The Box
➡️[দ্যা বক্স]
9
00:02:57,740 --> 00:03:00,280
(৩ বছর পর)
10
00:03:00,623 --> 00:03:03,256
এই নিমকহারামের দল!
11
00:03:04,490 --> 00:03:06,537
আবার আমার পায়ে ধরতে আসিস না তোরা।
12
00:03:06,562 --> 00:03:11,056
আমি এমন একজন ট্যালেন্ট খুঁজে বের করব
যে রোথিকেও ছাড়িয়ে যাবে।
13
00:03:11,081 --> 00:03:14,949
শুধু অপেক্ষা কর, কুত্তারবাচ্চারা!
আমি তোদের দেখিয়েই ছাড়ব!
14
00:03:14,974 --> 00:03:16,840
আমি একজন স্টার খুঁজে বের করবই।
15
00:03:29,157 --> 00:03:30,552
আপনি ড্রাইভার ডেকেছিলেন?
16
00:03:31,853 --> 00:03:32,853
হ্যাঁ।
17
00:03:50,853 --> 00:03:54,853
♪ Bad Guy by Gaeko ♪
♪ [Original song by Billie Eilish] ♪
18
00:04:55,189 --> 00:04:57,490
কুত্তা ভাগ্য আমার।
19
00:05:01,490 --> 00:05:02,490
এই, আঙ্গেল!
20
00:05:03,657 --> 00:05:04,657
উঠুন!
21
00:05:06,323 --> 00:05:07,490
অবশ্যই আমাকে টাকা বিকাশ করবেন!
22
00:05:08,156 --> 00:05:10,323
আমাকে বাঁশ দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না।
23
00:05:10,986 --> 00:05:11,986
ঠিক আছে?
24
00:05:12,899 --> 00:05:14,265
না হলে আমি পুলিশকে কল দিবো।
25
00:06:32,265 --> 00:06:59,265
♪ Bad Guy by Park Chan-yeol ♪
♪ [Original song by Billie Eilish] ♪
26
00:07:43,024 --> 00:07:45,390
[কন্ট্রাক্ট]
27
00:07:51,690 --> 00:07:52,690
তোর নাম কী?
28
00:07:53,089 --> 00:07:54,193
জিহুন।
29
00:07:54,416 --> 00:07:55,416
কোনো টাইটেল আছে?
30
00:07:55,979 --> 00:07:56,979
টাইটেল জি।
31
00:07:57,857 --> 00:07:58,857
[জি জিহুন]
32
00:08:00,047 --> 00:08:01,114
ওহ, এটা তোর পুরো নাম।
33
00:08:03,757 --> 00:08:05,490
[জিহুন]
34
00:08:10,423 --> 00:08:12,523
তুই অবশ্যই রোথিকে চিনিস গোল্ডেন সিংগারের।
35
00:08:14,223 --> 00:08:15,924
আমি তার প্রযোজক ছিলাম।
36
00:08:18,565 --> 00:08:21,798
তো, তুই কি আমার হয়ে
এই চুক্তিতে গান গাইতে চাস?
37
00:08:21,823 --> 00:08:22,823
জ্বি?
38
00:08:23,732 --> 00:08:27,098
একজন আমার সাথে
একটু আগে চুক্তি বাতিল করেছে,
39
00:08:27,123 --> 00:08:28,890
তুই তার জায়গা নিতে পারস।
40
00:08:28,915 --> 00:08:30,548
আপনি কী বলছেন?
41
00:08:32,130 --> 00:08:34,497
এইযে, তোর কন্ট্রাক্ট।
42
00:08:37,246 --> 00:08:39,079
আমি বুঝতে পারি নাই।
43
00:08:39,952 --> 00:08:41,386
জাস্ট এটা পড়ে সাক্ষর করে দে।
44
00:08:45,180 --> 00:08:47,847
মি. কিম!
45
00:08:47,957 --> 00:08:50,156
মিন-সু?
46
00:08:50,823 --> 00:08:54,723
আপনি কি এখানে? এখানে কেউ আছে?
47
00:08:58,832 --> 00:09:02,164
এই কুত্তারবাচ্চাটা আমার কাছ থেকে লুকিয়ে
48
00:09:02,189 --> 00:09:04,558
এই জায়গাটা এতোদিন চালাচ্ছিলো!
49
00:09:05,323 --> 00:09:08,956
এখনও কোনো টাকা উপার্জন করস নাই?
50
00:09:08,981 --> 00:09:11,949
তোর আমাদের টাকাগুলো আগে দেওয়া উচিত ছিলো!
51
00:09:11,974 --> 00:09:14,773
- আমি যাচ্ছি।
- এই।
52
00:09:14,798 --> 00:09:19,298
দাঁড়া। তুই কি আমার সাথে কিছু
অর্থ উপার্জন করতে চাস না?
53
00:09:19,323 --> 00:09:20,757
আমার টাকার দরকার নেই।
54
00:09:21,123 --> 00:09:26,089
আমি বলেছি যে রোথিকে গোল্ডেন সিংগারে গান
গাওয়ার জন্য আমি তৈরি করেছি!
55
00:09:27,985 --> 00:09:31,152
ঐ লোকগুলো কে?
56
00:09:31,698 --> 00:09:35,183
চল গাড়িতে গিয়ে কথা বলি, ওকে?
57
00:09:36,964 --> 00:09:39,760
- সিটবেল্ট পড়ে নে।
- এই শুয়োরের বাচ্চা! গাড়ি থামা বলছি!
58
00:09:40,621 --> 00:09:41,690
দরজা খোল!
59
00:09:42,198 --> 00:09:43,965
দরজা খোল বলছি!
60
00:09:43,990 --> 00:09:45,123
তাড়াতাড়ি!
61
00:09:45,148 --> 00:09:46,623
এই দরজাটা খোল বলছি!
62
00:09:46,648 --> 00:09:48,223
- কিম মিন-সু!
- দরজাটা খোল, মাদারের বাচ্চা!
63
00:09:48,248 --> 00:09:50,557
গাড়ি থেকে বের হ।
64
00:09:50,582 --> 00:09:51,990
গাড়ি থেকে বের হতে বলছি বাল!
65
00:09:52,015 --> 00:09:55,757
মি. জেউং, আমি তোকে কথা দিয়েছি
যে আমি তোর টাকা দিয়ে দিবো!
66
00:09:55,782 --> 00:09:57,365
আমাকে এভাবে বিরক্ত করবি না।
67
00:09:57,390 --> 00:09:59,123
তুই আমাকে এভাবে দালালের
মতো জ্বালিয়ে খাচ্ছিস কেন!
68
00:09:59,148 --> 00:10:01,882
তুই কি আমাকে দালাল বললি?
69
00:10:02,465 --> 00:10:06,198
- এই, পোলা! দরজাটা খোল!
- বের হ!
70
00:10:06,223 --> 00:10:08,323
দরজাটা খোল!
71
00:10:13,390 --> 00:10:15,390
কিম মিন-সু, শালা ঘেসেক্কিয়া!
72
00:10:15,415 --> 00:10:17,915
এই কুত্তার বাচ্চা!
73
00:10:22,823 --> 00:10:25,623
এভাবে পার্কিং বুথের ভিতরে গান গেয়ে
তুই তোর ক্ষুধা মিটাতে পারবি না।
74
00:10:27,957 --> 00:10:30,423
আমি তোর উপর স্পটলাইটের আলো ফেলবই।
75
00:10:32,823 --> 00:10:34,890
আমি তোকে গোল্ডেন সিংগার শোতে নিয়ে যাবই।
76
00:10:36,823 --> 00:10:39,189
তুই সত্যিকারের স্টেজে উঠতে পারবি!
77
00:10:45,071 --> 00:10:46,104
রোথি?
78
00:10:48,089 --> 00:10:50,456
[রোথি]
[প্রযোজক কিম মিন-সু]
79
00:10:50,879 --> 00:10:53,278
তোকে পিছু টানছে কী?
80
00:10:58,123 --> 00:11:00,490
আমি এটা বুঝতে পারছি না।
81
00:11:01,807 --> 00:11:03,473
এখানে চিন্তা করার কিছু নেই।
82
00:11:03,498 --> 00:11:05,631
তুই কয়েকটা শো করার পরই বুঝতে পারবি।
83
00:11:09,340 --> 00:11:13,006
আমি মানুষের সামনে গান গাইতে পারি না।
84
00:11:13,031 --> 00:11:14,265
কী?
85
00:11:14,290 --> 00:11:17,189
তুই মানুষের সামনে গান গাইতে পারস না?
86
00:11:17,214 --> 00:11:19,081
এটা কোনো কথা হলো?
87
00:11:21,657 --> 00:11:23,123
আসলে,
88
00:11:26,123 --> 00:11:27,123
আমি পারি না।
89
00:11:28,087 --> 00:11:31,388
তোর কি মঞ্চভীতি আছে?
90
00:11:34,757 --> 00:11:36,557
আমি কি তোর উপর দিয়ে চাদর দিয়ে দিবো?
91
00:11:42,557 --> 00:11:44,657
[হানা রিসাইকেল]
92
00:11:56,779 --> 00:11:57,779
গাড়িতে উঠ।
93
00:12:23,293 --> 00:12:25,026
তোর এমন একটা গান গাওয়া উচিত
যেটা সবার কাছে পরিচিত।
94
00:12:36,390 --> 00:12:38,290
[সেওল-লিন-মুন]
95
00:13:10,890 --> 00:13:11,890
এখানে কী হচ্ছে?
96
00:13:17,667 --> 00:13:21,902
চল দেখা যাক!
এটা হয়তো কোনো টিভির শো হবে!
97
00:14:19,757 --> 00:14:20,757
কি হয়েছে?
98
00:14:21,523 --> 00:14:23,822
তুই ঠিক আছস?
99
00:14:23,823 --> 00:14:24,957
জিহুন!
100
00:14:26,532 --> 00:14:27,932
সে কি বেহুশ হয়ে গেছে?
101
00:14:27,957 --> 00:14:29,790
আমি এসব অনেক সহ্য করেছি!
102
00:14:29,815 --> 00:14:30,698
নিজের গলার আওয়াজ ঠিক কর, কুত্তী!
103
00:14:30,723 --> 00:14:32,957
গলার আওয়াজ বাড়ানোর সাহস কী করে হয়!
104
00:14:32,982 --> 00:14:36,348
বের হ ঘর থেকে!
মর গিয়ে!
105
00:14:36,373 --> 00:14:41,007
আমি তার গিটার দিয়ে তার
হাড্ডি-গুড্ডি ভেংগে ফেলব!
106
00:15:20,156 --> 00:15:21,890
জিহুন, ওখানেই দাঁড়া!
107
00:16:20,404 --> 00:16:21,404
এটা চিনস?
108
00:16:22,523 --> 00:16:26,123
এটা গ্লাস্টোনব্যারি।
পৃথিবীর সবচেয়ে বড় রক ফেস্টিভ্যাল।
109
00:16:34,156 --> 00:16:35,156
আপনি কি কখনো ওখানে গিয়েছেন?
110
00:16:36,123 --> 00:16:39,156
কেন, তুই কি ওখানে যেতে চাস?
111
00:16:51,333 --> 00:16:56,166
তুই কি গায়ক হতে চাস না?
112
00:16:57,219 --> 00:16:58,853
তোর শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে।
113
00:16:59,889 --> 00:17:02,155
কী মনে হয়? চেষ্টা করবি?
114
00:17:10,690 --> 00:17:12,423
কি সুন্দর ছেলেটা!
115
00:17:13,555 --> 00:17:14,555
ধন্যবাদ।
116
00:17:16,027 --> 00:17:17,761
আমি আশা করছি তোমার খাবার টা ভালো লাগছে।
117
00:17:17,932 --> 00:17:21,331
তার ভিডিও ইউটিউবে এক মিলিয়ন মানুষ
118
00:17:21,356 --> 00:17:23,998
দেখেছে মাত্র দুই দিনে!
119
00:17:28,431 --> 00:17:31,164
তার নাম নোথি, না কি জানি নাম?
120
00:17:31,189 --> 00:17:32,924
তার কী খবর?
121
00:17:32,949 --> 00:17:36,162
তার নাম রোথি! আর তার
সাথে আমার কোনো লেনাদেনা নেই।
122
00:17:43,156 --> 00:17:45,024
[আপনার ঋণের কিস্তি বিলম্বিত হয়েছে।]
123
00:17:49,474 --> 00:17:51,888
তোর নাইটক্লাবে সবকিছু ঠিক আছে?
124
00:17:51,965 --> 00:17:56,164
তোর ভয়ানক দেখতে বন্ধুগুলো
গত সপ্তাহে এসেছিলো।
125
00:17:56,189 --> 00:17:57,256
চুপ করবে, মা।
126
00:17:57,857 --> 00:18:01,390
আমি সবকিছু ঠিক করে ফেলেছি।
খাওয়ার সময় বেশি কথা বইলো না।
127
00:18:03,073 --> 00:18:04,440
আমার খাবারের ইচ্ছাই চলে গেছে।
128
00:18:14,757 --> 00:18:16,924
সে তো তার খাবার খেয়েছেই।
129
00:18:22,201 --> 00:18:24,334
আমার ছেলে কি তোমাকে ডায়েটে রেখেছে?
130
00:18:25,212 --> 00:18:27,245
সে এখানে না থাকতেই খেয়ে ফেলো।
131
00:18:30,265 --> 00:18:32,436
আমার ছেলে তার গায়কদের সবার সামনে
তুলে ধরতে অনেক পরিশ্রম করেছে।
132
00:18:32,461 --> 00:18:37,757
কিন্তু তারা সবাই প্রতিষ্ঠিত হয়ে
ওর থেকে মুখ ফিরিয়ে নেয়।
133
00:18:37,782 --> 00:18:39,381
[প্রডিউসার অফ দ্যা ইয়ার]
134
00:18:41,531 --> 00:18:42,731
প্লিজ।
135
00:18:43,810 --> 00:18:45,476
আমার ছেলেকে একটু দেইখো।
136
00:18:47,717 --> 00:18:48,717
অবশ্যই।
137
00:18:53,505 --> 00:18:57,490
আজকে অনেকদিন পরে ও
বাড়িতে মেহমান নিয়ে এসেছে।
138
00:18:57,668 --> 00:18:59,468
আমার আজেবাজে কথায় কিছু মনে করো না।
139
00:19:02,714 --> 00:19:03,881
ধন্যবাদ খাবারের জন্য।
140
00:19:40,251 --> 00:19:41,752
আমরা সকল জেলায় যাবো।
141
00:19:41,777 --> 00:19:44,543
মোট দশটা শো, নাইটক্লাব এবং রাস্তার শো'সহ।
142
00:19:45,157 --> 00:19:46,657
আমি এখনই হাল ছেড়ে দিতে পারছি না।
143
00:19:48,028 --> 00:19:51,498
এটা হইলে অনেক বড় সাকসেস হবে
না হলে অনেক বড় ব্যর্থতা হবে।
144
00:19:51,523 --> 00:19:54,757
কিন্তু আমরা দুইজন আলাদা হবো
কোনো আফসোস না নিয়ে।
145
00:19:59,935 --> 00:20:03,001
ড্রিংক কর একটা।
146
00:20:05,376 --> 00:20:06,977
আমি ড্রিংক করতে পারব না।
147
00:20:28,423 --> 00:20:31,189
এটা হোনাম জেইলমুন গেট।
148
00:20:44,881 --> 00:20:47,990
জেওনজু শিমের বিচির স্যুপের জন্য বিখ্যাত।
149
00:20:49,857 --> 00:20:51,423
পোচ(অর্ধ ভাজা ডিম) করা ডিমের মজাই আলাদা।
150
00:21:35,766 --> 00:21:38,199
একটা সমস্যা আছে।
151
00:21:38,223 --> 00:21:39,623
সে একটা উপরে কার্ডবোর্ড বক্স পড়বে।
152
00:21:39,648 --> 00:21:43,790
এরজন্য না, তাকে একেবারে নায়কের মতো দেখতে!
153
00:21:43,815 --> 00:21:45,690
সে এমনভাবে গিটার বাজায়
যেন সে জন্মই নিয়েছে এর জন্য।
154
00:21:45,715 --> 00:21:48,990
ঠিক আছে, আমি বুঝেছি।
আচ্ছা, ১৫০ ডলার।
155
00:21:49,015 --> 00:21:53,390
১০০ ডলার? আচ্ছা, আমি এটাই নিবো।
156
00:21:53,415 --> 00:21:56,490
আগুন লেগেছে? না, আমি শুনিনি।
157
00:21:56,515 --> 00:21:57,532
জেনে খারাপ লাগলো।
158
00:21:57,557 --> 00:21:59,089
হ্যালো? হ্যালো?
159
00:21:59,114 --> 00:22:00,114
হ্যাঁ।
160
00:22:04,189 --> 00:22:06,690
হ্যালো? কুত্তারবাচ্চা একটা।
161
00:22:10,323 --> 00:22:13,423
এখানে জেওনজু'তে দশটা নাইটক্লাব আছে।
162
00:22:14,064 --> 00:22:17,365
অনেকগুলোই বন্ধ হয়ে গেছে ব্যবসায় লস খেয়ে।
163
00:22:17,390 --> 00:22:18,790
কিন্তু আগেকার দিনে,
164
00:22:18,815 --> 00:22:21,815
এখানে কিছু একটা করতে পারলে
সিউলে ডাইরেক্ট টিকেট পেয়ে যেতো।
165
00:22:22,457 --> 00:22:23,791
শুনেছস? ডাইরেক্ট টিকেট।
166
00:22:29,857 --> 00:22:33,723
আজকে রাতে একটা শো জোগাড় করেছি তোর জন্য।
167
00:22:34,663 --> 00:22:37,062
তোর যা-কিছু আছে সব দেখাবি, জিহুন।
168
00:22:39,188 --> 00:22:40,860
আমাকে উত্তরও দিবি না।
169
00:23:53,056 --> 00:23:54,189
ধন্যবাদ!
170
00:23:55,423 --> 00:23:56,957
দারুন!
171
00:23:58,098 --> 00:24:01,131
এখন তোর পালা।
স্টেজে যা।
172
00:24:01,156 --> 00:24:03,890
আমার পক্ষ থেকে একটা ড্রিংক করো!
173
00:24:20,890 --> 00:24:28,890
♪ Without You by Park Chan-yeol ♪
♪ [Original song by Badfinger] ♪
174
00:25:43,681 --> 00:25:46,214
বাবা কতো দিন, কতো দিন দেখি না তোমায়!
175
00:25:46,239 --> 00:25:49,339
বহুত হইছে তোর ছ্যাকাখোরের গান।
176
00:25:49,364 --> 00:25:52,197
এটা কী? মিউজিক বক্স?
177
00:25:52,222 --> 00:25:55,122
এই, মিউজিক ডুড!
178
00:25:55,532 --> 00:25:58,031
আমাদের জন্য একটা গান গা।
179
00:25:58,056 --> 00:25:59,156
ঠিক আছে?
180
00:25:59,181 --> 00:26:02,015
৪,৮,৭,৬!
181
00:26:02,732 --> 00:26:03,732
ছন্নছাড়া যৌবন!
182
00:26:03,757 --> 00:26:05,790
ওকে! শুরু করো!
183
00:26:08,423 --> 00:26:12,290
দাঁড়াও, আমরা টাকা দিতে ভুলে গেছি!
184
00:26:17,064 --> 00:26:20,231
এইযে নেও, শুরু করো গাওয়া!
185
00:26:20,256 --> 00:26:21,423
এখন ঠিক আছে?
186
00:26:22,444 --> 00:26:23,845
- এই যে শুনেন।
- মিন-সু। আমি দেখছি।
187
00:26:24,565 --> 00:26:26,765
আমাকে দেখতে দে।
188
00:26:26,790 --> 00:26:28,024
দাঁড়া!
189
00:26:28,024 --> 00:26:28,024
190
00:26:41,832 --> 00:26:46,064
♪ জ্যোতিষীদের কথায় ঘর্মাক্ত দেহে
পরিশ্রম করা ছেড়ে দিয়ো না। ♪
191
00:26:46,089 --> 00:26:51,356
♪ ঠিক সময়ের অপেক্ষায় থাকো,
সাফল্য একদিন আসবেই।♪
192
00:26:51,381 --> 00:26:54,390
♪ মূর্খ হয়ে থাকতে ভয় পেয়ো না,
আমাকে বিশ্বাস করে অনুসরণ করো।♪
193
00:26:54,415 --> 00:27:00,356
♪ আমাকে যা ভাবো আমি তা নই।♪
194
00:27:00,965 --> 00:27:06,498
♪ একদিন না একদিন ঠিকই
আমার সময় আসবে! ♪
195
00:27:06,523 --> 00:27:09,423
♪ এখনো অনেকটা পথ যেতে হবে।♪
196
00:27:09,448 --> 00:27:11,281
♪ এই ছন্নছাড়া যৌবনে...♪
197
00:27:12,298 --> 00:27:15,265
♪ আমি থেমে যাওয়ার নই। ♪
198
00:27:15,290 --> 00:27:18,131
♪ এইযে আমি! ♪
199
00:27:18,156 --> 00:27:23,857
♪ আমার পাশে থাকো আর
দেখো অভাবনীয় উন্নতি!♪
200
00:27:23,882 --> 00:27:30,024
♪ কোনো একদিন পুরো বিশ্বকে
হাতের মুঠোয় এনে দিবো। ♪
201
00:27:31,115 --> 00:27:33,883
যথেষ্ট হয়েছে!
202
00:27:43,161 --> 00:27:45,728
ধ্যাত।
203
00:27:45,753 --> 00:27:49,486
তোর নিজের রাগ'কে নিয়ন্ত্রণ করতে হবে।
204
00:27:52,323 --> 00:27:57,256
যাইহোক, সে আসলে একটা হীরা।
205
00:27:58,056 --> 00:28:01,356
সে কোনো মিউজিক বক্স না।
206
00:28:02,256 --> 00:28:06,723
মিউজিক বক্স আর যাই হোক না কেন,
সে দারুন গান গায়।
207
00:28:06,748 --> 00:28:11,281
মিউজিকের মূল লক্ষ্য হলো
208
00:28:11,306 --> 00:28:13,840
মানুষকে আনন্দ দেওয়া এবং
তাদের মন ভালো করা।
209
00:28:14,698 --> 00:28:17,698
ঠিক সেই কাজটাই সে করেছে,
210
00:28:17,723 --> 00:28:20,498
এখানে সবাই অনেক আনন্দিত হয়েছে।
211
00:28:20,523 --> 00:28:24,024
আমি ১,৫০০ ডলার দিবো মাসে,
212
00:28:24,049 --> 00:28:26,356
যদি সে সপ্তাহে চারদিন গান গায়।
213
00:28:26,381 --> 00:28:27,381
কী বলিস?
214
00:28:31,024 --> 00:28:34,123
এটাকে অগ্রীম হিসেবে নে।
215
00:28:34,148 --> 00:28:35,428
ভালো কিছু খাইস।
216
00:28:35,865 --> 00:28:38,565
হেই, ব্রো।
217
00:28:38,590 --> 00:28:40,156
কী করছিস, আমরা যাচ্ছি!
218
00:28:40,181 --> 00:28:42,448
কালকে দেখা হবে।
219
00:28:43,456 --> 00:28:44,456
চল!
220
00:28:47,089 --> 00:28:48,657
আমাদের ছয়টা শো বাকী আছে।
221
00:28:49,890 --> 00:28:51,490
আমরা এটা অর্ধেকে ভাগাভাগি করে নেব,
কন্ট্রাক্টে যা বলা আছে।
222
00:28:53,723 --> 00:28:54,890
আমরা এরপরে কোথায় যাব?
223
00:28:58,957 --> 00:29:00,456
আমার সাথে আয়।
224
00:29:02,423 --> 00:29:05,323
আর আমাদের আরও ৮টা শো বাকী।
এখানে এমপিথ্রি প্লেয়ার হওয়া হবে না।
225
00:29:18,890 --> 00:29:21,089
সামনের জায়গাটা ঢেকে দে।
226
00:29:21,114 --> 00:29:22,848
ঠিক আছে, গাড়িতে উঠ।
227
00:29:33,490 --> 00:29:36,657
♪ আজি গগন গর্জে বৃষ্টি হচ্ছে ... ♪
228
00:29:36,682 --> 00:29:40,448
♪ ...মুষলধারে! ♪
229
00:29:43,223 --> 00:29:44,390
এটা কি কোনো গান?
230
00:29:45,223 --> 00:29:48,857
আমি লিখেছি এটা। পরশু কপিরাইট অফিসে
গিয়ে গানটা রেজিষ্ট্রেশন করে আসবো।
231
00:29:50,690 --> 00:29:54,623
♪ সব স্মৃতিগুলো আজ বিস্মৃতির অতলে। ♪
232
00:29:57,330 --> 00:29:58,757
লিরিক্সটা পছন্দ হয়নি?
233
00:30:01,757 --> 00:30:03,290
♪ আজি গগন গর্জে বৃষ্টি হচ্ছে ... ♪
234
00:30:04,323 --> 00:30:08,056
♪ ...মুষলধারে! ♪
235
00:30:09,657 --> 00:30:15,623
♪ গগন গর্জে আজি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ♪
236
00:30:16,977 --> 00:30:21,309
♪ সব স্মৃতিগুলো আজ বিস্মৃতির অতলে। ♪
237
00:30:22,189 --> 00:30:24,123
তুই বক্স ছাড়াও গান গাইতে পারিস।
238
00:30:26,924 --> 00:30:28,156
আমি গান গাচ্ছিলাম না।
239
00:30:29,390 --> 00:30:31,757
এই মাত্রই যে গাইলি।
240
00:30:33,757 --> 00:30:39,623
♪ গগন গর্জে আজি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ♪
241
00:30:41,356 --> 00:30:46,431
♪ সব স্মৃতিগুলো আজ বিস্মৃতির অতলে। ♪
242
00:30:46,456 --> 00:30:50,765
♪ গগন গর্জে আজি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ♪
243
00:30:50,790 --> 00:31:00,990
♪ স্মৃতিগুলো আজ বিস্মৃতির অতলে,
পুরনো স্মৃতিগুলো আজ মলিন! ♪
244
00:30:50,990 --> 00:31:00,990
{\an8}♪ Raining by Park Chan-yeol ♪
245
00:31:08,189 --> 00:31:09,390
আমি আপনাদের সাথে আমার এক বিশেষ বন্ধুকে
246
00:31:11,456 --> 00:31:13,857
পরিচয় করিয়ে দিতে চাই।
247
00:31:14,932 --> 00:31:20,365
আমি তিন গোনার সাথে সাথে বড় করে
সবাই হাতেতালি দিবেন।
248
00:31:20,390 --> 00:31:23,223
রেডি? ওয়ান, টু, থ্রি!
249
00:31:25,113 --> 00:31:27,657
এটা হলো আমার টিপ বক্স।
250
00:31:30,420 --> 00:31:32,386
টাকার বিষয়ে এভাবে কথা বলা অস্বস্তিকর।
251
00:31:34,298 --> 00:31:36,865
জোড়াজুড়ির কিছু নেই, ধন্যবাদ!
252
00:31:36,890 --> 00:31:40,290
যদি আপনার কাছে ক্যাশ না থাকে,
আমাকে বিকাশে বা কার্ডেও পেমেন্ট করতে পারবেন!
253
00:31:48,290 --> 00:31:53,290
♪ Heaven by Aancod ♪
254
00:31:54,290 --> 00:31:56,156
আজকে এখানে তুই গান গাইবি।
255
00:31:58,924 --> 00:32:00,623
কোথায় যাচ্ছিস?
শো টা দেখ।
256
00:32:04,256 --> 00:32:06,863
- ওকে দেখ।
- আপনারা জানেন কী করতে হবে।
257
00:32:08,550 --> 00:32:10,016
চলুন অন্য কোনো জায়গায় যাই।
258
00:32:10,890 --> 00:32:13,590
গেউমনাম-রো জায়গাটি গোয়াংজু
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
259
00:32:14,590 --> 00:32:15,623
আমার ভালো লাগছে না।
260
00:32:17,164 --> 00:32:18,365
সে ইতিমধ্যেই জমিয়ে তুলেছে।
261
00:32:18,390 --> 00:32:19,857
চল গিয়ে ওকে জয়েন করি।
262
00:32:22,390 --> 00:32:23,390
এখানে না।
263
00:32:28,056 --> 00:32:29,056
দাঁড়া।
264
00:32:30,064 --> 00:32:31,832
পছন্দ করিস বা না করিস,
তুই এখানে গাইবি।
265
00:32:31,857 --> 00:32:33,757
নাহলে নিজের পথ নিজে দেখ।
266
00:32:35,757 --> 00:32:37,605
এটাই আজকের শেষ গান, সবাই।
267
00:32:51,557 --> 00:32:52,557
তুই ঠিক আছস?
268
00:32:55,924 --> 00:32:56,924
গুড লাক।
269
00:33:05,231 --> 00:33:08,031
আমরা এখন একটা নতুন গান গাইব।
270
00:33:08,056 --> 00:33:10,223
সবাই, এখানে আসুন!
271
00:33:10,248 --> 00:33:12,315
সবাই, তাড়াতাড়ি!
272
00:33:12,340 --> 00:33:13,974
সবাই আসুন!
273
00:33:25,657 --> 00:33:28,156
ঠিক আছে, মি. বক্স,
তোমার কাছে যাই আছে শুরু করো।
274
00:33:41,156 --> 00:33:48,156
♪ Happy by Aancod & Park Chan-yeol ♪
[Original song by Pharrell Williams]
275
00:34:29,323 --> 00:34:31,257
সবাই হাতে তালি দাও!
276
00:34:31,390 --> 00:34:34,290
ইয়ে, হাত তালি থামাবেন না।
আর মি. বক্স, শুরু করো!
277
00:34:39,924 --> 00:34:41,390
হাত তালি! হাত তালি!
278
00:34:42,823 --> 00:34:44,256
গুড, অসাধারণ।
279
00:34:44,356 --> 00:34:46,289
ইয়েস, অসাধারণ! থেমো না!
280
00:34:54,221 --> 00:34:56,355
মি. বক্স!
281
00:35:04,089 --> 00:35:06,035
এক, দুই!
282
00:35:14,722 --> 00:35:18,024
অস্বস্তি বোধ করবেন না
গলা ছেড়ে গান গান!
283
00:35:18,381 --> 00:35:19,849
জাম্প, জাম্প!
284
00:35:26,130 --> 00:35:29,123
রক অন, মি. বক্স!
সবাই হাতে তালি দেন!
285
00:35:40,913 --> 00:35:42,694
দারুণ, দারুণ!
286
00:35:43,920 --> 00:35:44,920
চ্যাম্পিয়ন!
287
00:35:46,665 --> 00:35:48,064
ধন্যবাদ।
288
00:35:48,089 --> 00:35:49,089
আমি সত্যিই অনেক এনজয় করেছি।
289
00:35:51,313 --> 00:35:53,346
- তুমি অনেক ভালো।
- ধন্যবাদ।
290
00:36:07,031 --> 00:36:10,532
সবকিছু ঝাপসা ঝাপসা, কিছুই মনে নেই।
291
00:36:10,557 --> 00:36:12,623
কিন্তু তুই কেমন অনুভব করেছিস
সেটা মনে আছে।
292
00:36:14,924 --> 00:36:15,924
যেটা আসল
293
00:36:16,657 --> 00:36:18,024
বিষয় সেটা হলো তুই যেটা অনুভব করস।
294
00:36:21,372 --> 00:36:22,970
আপনি এটা কীভাবে করেছেন?
295
00:36:22,971 --> 00:36:24,538
কোনটা?
296
00:36:24,539 --> 00:36:27,471
- আপনি উনাকে কী বলেছেন?
- আমি তাকে টাকা দিয়েছি।
297
00:36:27,472 --> 00:36:28,572
টাকা?
298
00:36:29,639 --> 00:36:31,104
হ্যাঁ, টাকা।
299
00:36:31,105 --> 00:36:32,071
কত টাকা?
300
00:36:32,072 --> 00:36:33,739
যে টাকা তুই বার থেকে পেয়েছিলি।
301
00:36:34,505 --> 00:36:36,204
আপনি ওটা খরচ করেছেন?
302
00:36:36,205 --> 00:36:39,572
একজন সত্যিকারের প্রযোজক জানে
কোথায় টাকা খরচ করতে হয়।
303
00:36:42,872 --> 00:36:44,305
এভাবেই কি আপনি দেউলিয়া হয়েছেন?
304
00:36:45,572 --> 00:36:47,132
এটা তোকে শেখানোর জন্য
ভালো কাজেই লাগছে।
305
00:36:48,205 --> 00:36:49,372
আমি আপনাকে জিজ্ঞেস করিনি।
306
00:36:50,472 --> 00:36:51,839
তাকে দেখে প্রফেশনাল লাগছে।
307
00:36:53,580 --> 00:36:55,013
আপনি কত দিছেন?
308
00:36:55,038 --> 00:36:56,205
সবটা।
৫০০ ডলার।
309
00:36:57,605 --> 00:36:58,938
তাহলে আমাদের কী হবে?
310
00:37:04,205 --> 00:37:05,272
আমাদের টিপ হিসেবে যা দিসে সেগুলো আছে।
311
00:37:12,647 --> 00:37:14,247
রাতে খাবার কী খাবো?
312
00:37:14,272 --> 00:37:15,338
গোয়াংজু যখন আসবে...
313
00:37:20,405 --> 00:37:23,372
তখন অবশ্যই এখানে প্যানকেক খাবি।
314
00:37:36,034 --> 00:37:40,900
♪ গগন গর্জে আজি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ♪
315
00:37:40,926 --> 00:37:47,259
♪ সব স্মৃতিগুলো আজ বিস্মৃতির অতলে। ♪
316
00:38:47,259 --> 00:38:59,259
♪ Summertime by Kim Ji-hyun ♪
♪ [Original song by Ella Fitzgerald] ♪
317
00:39:58,172 --> 00:40:00,671
এখানে কী মনে করে আসলেন?
318
00:40:00,672 --> 00:40:02,172
অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজে।
319
00:40:03,272 --> 00:40:07,905
আমি ওকে স্টেজের সাথে ভালোভাবে
পরিচয় করিয়ে দিতে স্টেজ খুঁজছি।
320
00:40:07,906 --> 00:40:10,672
ভাবলাম ও হয়তো এই জায়গায় চেষ্টা করতে পারে।
321
00:40:11,971 --> 00:40:13,605
কিন্তু একটা সমস্যা আছে।
322
00:40:14,772 --> 00:40:16,138
সে বক্সের ভিতরে গান গাইবে।
323
00:40:16,163 --> 00:40:17,163
বক্সে?
324
00:40:18,252 --> 00:40:20,286
সে স্টেজে উঠতে ভয় পায়।
325
00:40:20,311 --> 00:40:22,444
ওহ, তাই।
সে কি দেখতে বিশ্রী?
326
00:40:26,105 --> 00:40:27,539
একটু কাছে আসো।
327
00:40:28,238 --> 00:40:30,338
দুঃখিত, তোমাকে ধরতে দাও একটু।
328
00:40:33,439 --> 00:40:34,705
আরেকটু কাছে।
329
00:40:46,539 --> 00:40:48,163
ও তো অনেক কিউট।
330
00:40:48,187 --> 00:40:49,639
যদিও আমার মতো না।
331
00:40:52,405 --> 00:40:53,472
আমি মজা করছিলাম।
332
00:40:54,539 --> 00:40:55,539
তাহলে...
333
00:40:56,172 --> 00:40:59,172
তুমিও দর্শকদের দেখতে পাও না,
ঠিক আমার মতোই।
334
00:41:05,547 --> 00:41:07,247
আমার কাছে কালকে এসো।
335
00:41:07,272 --> 00:41:10,405
ওকে দিনের বেলা নিয়ে আসবেন
যখন কেউ থাকে না।
336
00:41:10,430 --> 00:41:11,730
আমি ওর গান শুনতে চাই।
337
00:41:27,472 --> 00:41:30,672
তুমিও দর্শকদের দেখতে পাও না,
ঠিক আমার মতোই।
338
00:41:31,906 --> 00:41:34,872
তুমি দর্শকদের ব্যাপারে কী অনুভব করো?
339
00:41:36,372 --> 00:41:37,372
ভয় পাই।
340
00:41:40,547 --> 00:41:42,680
যখন তুমি একা গাও তখন?
341
00:41:42,705 --> 00:41:45,505
আমি খুশি থাকি,
আমি উপভোগ করি।
342
00:41:48,172 --> 00:41:52,338
তাহলে এটা কল্পনা করো যে
তুমি অন্যদের সাথে তোমার ভালো লাগা ভাগ করে নিচ্ছো।
343
00:41:55,338 --> 00:42:10,338
♪ My Funny Valentine by Park Chan-yeol ♪
♪ [Original song by Frank Sinatra] ♪
344
00:43:59,872 --> 00:44:01,172
তোমার একটা সুন্দর ভারী গলা আছে।
345
00:44:03,672 --> 00:44:05,405
তুমি কি এখনো বক্সের ভিতরে?
346
00:44:07,872 --> 00:44:09,137
হ্যাঁ।
347
00:44:09,138 --> 00:44:12,872
মিন-সু, আপনি কি তাকে
বক্স থেকে বের হতে সাহায্য করবেন?
348
00:44:19,005 --> 00:44:22,005
জিহুন, তুমি কি
'What a Wonderful World' গান টা শুনেছো?
349
00:44:23,247 --> 00:44:23,980
হ্যাঁ।
350
00:44:24,005 --> 00:44:25,505
তোমার কি স্কোর দেখা লাগবে?
351
00:44:26,238 --> 00:44:27,272
না।
352
00:44:28,238 --> 00:44:31,572
দ্বিতীয় পর্ব থেকে আমার সাথে গাইবে।
তুমি তৈরি?
353
00:44:35,839 --> 00:44:38,138
আমি লোকদের সামনে গাইতে পারব না।
354
00:44:42,272 --> 00:44:45,956
নিজের চোখগুলো বন্ধ করতে চেষ্টা করো,
ঠিক আমার মতোই।
355
00:44:47,038 --> 00:44:51,705
যখন তুমি চোখগুলো বন্ধ করবে,
তখন গান ছাড়া আর কিছুই থাকবে না।
356
00:44:52,781 --> 00:44:57,046
যে পৃথিবীকে পরিমাপে প্রকাশ করা যায় না
357
00:44:57,071 --> 00:44:59,071
এমন একটা পৃথিবী তোমার চোখে ভাসবে।
358
00:45:00,320 --> 00:45:02,768
মিন-সু, প্লিজ লাইট বন্ধ করবেন।
359
00:45:20,768 --> 00:45:30,768
♪ What a Wonderful World ♪
♪ by Kim Ji-hyun & Park Chan-yeol ♪
♪ [Original song by Louis Amstrong] ♪
360
00:48:31,653 --> 00:48:34,486
- চিয়ার্স!
- চিয়ার্স! ধন্যবাদ।
361
00:48:38,138 --> 00:48:43,405
আমি দেখতে পাচ্ছি ঐ দূরে আড়াআড়ি ভাবে
বাতাস বয়ে চলেছে।
362
00:48:47,747 --> 00:48:49,213
আমার মনে আছে ছোট থাকতে
363
00:48:49,238 --> 00:48:51,005
আমি বাবার দেওয়া শামুকের মধ্যে
364
00:48:51,030 --> 00:48:55,230
সমুদ্রের গর্জন শুনতে ভালোবাসতাম।
365
00:48:59,071 --> 00:49:02,372
যদি আমি তোমাদের মতো সেটা দেখতে পারতাম।
366
00:49:05,238 --> 00:49:07,839
জিহুন, চোখ বন্ধ করার চেষ্টা করো।
367
00:49:16,582 --> 00:49:19,013
তোমরা অনেক মেলোড্রামাটিক(আবেগী)।
368
00:49:19,038 --> 00:49:21,938
যাক আজকের জন্য আধ্যাত্মিকতা এতটুকুই।
369
00:49:21,963 --> 00:49:23,996
জিহুনের ভবিষ্যতের প্রজেক্টের জন্য!
370
00:49:24,380 --> 00:49:25,946
চিয়ার্স!
371
00:49:25,971 --> 00:49:27,105
চিয়ার্স!
372
00:49:28,906 --> 00:49:31,705
শুভ বিকাল, সবাইকে।
আমার নাম নানা।
373
00:49:33,205 --> 00:49:37,639
আজকে এখানে একজন বিশেষ অতিথি এসেছে।
374
00:49:37,664 --> 00:49:40,797
সে একজন অসাধারণ ট্যালেন্টেড তরুন শিল্পী।
375
00:49:41,512 --> 00:49:43,712
প্লিজ সবাই এনার জন্য হাত তালি দিন।
376
00:49:46,105 --> 00:49:48,272
What a Wonderful World.
377
00:51:16,772 --> 00:51:17,772
কী সমস্যা?
378
00:53:19,071 --> 00:53:21,938
আমি দুঃখিত, সব আমার দোষ।
379
00:53:22,414 --> 00:53:26,580
না, আমি একটু বেশিই আশা করেছিলাম।
380
00:53:26,605 --> 00:53:28,472
দুঃখিত, মিন-সু।
381
00:53:31,472 --> 00:53:33,205
ওকে দেখে ভালো ছেলেই লাগছে।
382
00:53:34,071 --> 00:53:38,439
বেশি চাপ দিয়েন না,
শুধু তার পাশে থাকুন।
383
00:53:42,684 --> 00:53:44,717
আমরা ব্যথা থেকে সেড়ে উঠি না।
384
00:53:48,238 --> 00:53:51,071
আমরা একে বন্ধুর মতো নিজের করে নিই।
385
00:53:53,672 --> 00:53:54,806
মিন-সু,
386
00:53:55,938 --> 00:54:00,906
এটা সহজ হবে না, কিন্তু আমি আশা করছি আপনি
ওকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন।
387
00:54:04,572 --> 00:54:07,572
আমি যাচ্ছি।
ভালো থেকো।
388
00:55:10,806 --> 00:55:15,906
ওখানে বক্সের ভিতরে আর এখানে
কম্বলের নিচে লুকিয়ে আছস? উঠ তাড়াতাড়ি।
389
00:55:18,781 --> 00:55:20,580
আমাদের আবার অনেক দূরের পথ
ইয়োসুতে যেতে হবে।
390
00:55:20,605 --> 00:55:22,305
এখানের এলাকার কিমচি টা ট্রাই কর।
391
00:55:31,182 --> 00:55:32,683
এই খাবার টা খাবি?
392
00:55:33,338 --> 00:55:34,498
আমার একটা কথা বলার আছে।
393
00:55:36,272 --> 00:55:38,338
আমি লোকেদের সামনে গান গাইতে পারব না।
394
00:55:44,272 --> 00:55:48,172
আমি তোকে ব্রীজের উপর চিৎকার করতে শুনেছি।
395
00:55:49,480 --> 00:55:55,219
তোর সাথে চুক্তি এখনও শেষ হয়নি।
আয় বসে খা এখন।
396
00:55:55,906 --> 00:55:57,746
গতকাল রাত থেকে কিছু খাসনি।
397
00:56:47,572 --> 00:56:49,272
আমি ভেবেছিলাম আমি ড্রিংক করতে পারব না।
398
00:57:49,272 --> 00:57:58,272
♪ One Day by Ecobridge ♪
399
00:57:53,180 --> 00:57:58,380
♪ চমৎকার এক দিনে, মৃদুমন্দ বাতাসের
ঢেউ তোমার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ♪
400
00:57:58,405 --> 00:58:03,539
♪ বাতাসে যেন তোমার সেই
মোহময় সুঘ্রাণ মিশে ছিল। ♪
401
00:58:04,539 --> 00:58:06,705
♪ সেই মোহময় সুঘ্রাণ! ♪
402
00:58:07,572 --> 00:58:13,211
♪ দীর্ঘদিন পর আমি এমন অনুভব করছি। ♪
403
00:58:16,247 --> 00:58:21,514
♪ কফির কাপ হাতে ঘুরে বেড়ানোর সময়.. ♪
404
00:58:21,539 --> 00:58:28,247
♪ হয়তোবা পুরাতন প্রিয় গানগুলো শোনার সময়... ♪
405
00:58:28,272 --> 00:58:30,704
♪ বললে হয়তো পাগলামি মনে হবে। ♪
406
00:58:30,705 --> 00:58:32,173
- আমি পরে ফোন করব।
- ♪ কিন্তু আমি শুধু তোমার কথা-ই ভাবি! ♪
407
00:58:32,197 --> 00:58:33,771
শুনছেন! স্যার?
408
00:58:33,772 --> 00:58:35,039
- দাঁড়ান, আপনি এমন করছেন কেন?
- ♪ তোমাকে এখনো বড্ড মিস করি ♪
409
00:58:35,063 --> 00:58:37,805
প্লিজ, আমরা কোনো ঝামেলা করব না।
410
00:58:37,806 --> 00:58:39,070
আমি ভিক্ষা চাইছি,
411
00:58:39,071 --> 00:58:42,247
- আজকে শুধু করতে দিন।
- ♪ জানিনা তুমি কোথায় চলে গেছ। ♪
412
00:58:42,272 --> 00:58:45,514
আমার চাচাও জিয়ংজুতে কাজ করেন।
413
00:58:45,539 --> 00:58:49,204
♪ আমার প্রিয় বসন্ত ঋতুও শেষের পথে। ♪
414
00:58:49,205 --> 00:58:52,204
কীবোর্ডের বাদক ফোন তুলছে না!
ওহ,আমার স্যাক্সোফোন বাদক চলে এসেছে।
[ Saxophone=বাদ্যযন্ত্রবিশেষ ]
415
00:58:52,205 --> 00:58:53,810
ওখানে অনুষ্ঠানটা হবে।
416
00:58:53,838 --> 00:58:57,105
♪ তুমি সর্বদা আমার সাথেই আছো। ♪
417
00:58:57,130 --> 00:59:01,797
♪ এই বসন্ত কার সাথে কাটিয়েছ তুমি? ♪
418
00:59:05,414 --> 00:59:14,013
♪ ঋতু,ঋতুর মতো পেরিয়ে যাচ্ছে। ♪
419
00:59:14,038 --> 00:59:18,672
♪কিন্তু আমি তোমায় এখনো বড্ড মিস করি!♪
420
00:59:45,472 --> 00:59:50,605
♪ জানিনা তুমি কোথায় চলে গেছ।♪
421
00:59:51,770 --> 00:59:59,305
♪ আগে তো কখনো একা
থাকতে পছন্দ করতে না। ♪
422
01:00:00,372 --> 01:00:03,639
♪ তুমি সর্বদা আমার সাথেই আছো। ♪
423
01:00:03,664 --> 01:00:08,030
♪ এই বসন্ত কার সাথে কাটিয়েছ তুমি? ♪
424
01:00:08,030 --> 01:00:18,030
♪ Everyday With You by Park Chan-yeol ♪
♪ [Original song by Deul-guk-hwa] ♪
425
01:00:19,405 --> 01:00:24,205
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে...♪
426
01:00:25,138 --> 01:00:29,672
♪ সূর্যোদয় হয়ে জেগে উঠতে চাই। ♪
427
01:00:30,739 --> 01:00:35,539
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে... ♪
428
01:00:36,405 --> 01:00:40,505
♪ চোখ মেলতে চাই।♪
429
01:00:42,071 --> 01:00:46,505
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে...♪
430
01:00:47,672 --> 01:00:52,172
♪ তোমার একাকীত্বের সঙ্গী হতে চাই। ♪
431
01:00:53,405 --> 01:00:57,906
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে... ♪
432
01:00:59,105 --> 01:01:02,872
♪ অনবরত কথা বলে যেতে চাই। ♪
433
01:01:04,005 --> 01:01:09,005
♪ তোমার সাথে অজস্র কিছু ভাগাভাগি করতে চাই। ♪
434
01:01:09,705 --> 01:01:14,539
♪ বৃষ্টিতে রাস্তাগুলো কাঁদায় মাখামাখি হয়ে আছে। ♪
435
01:01:15,272 --> 01:01:20,105
♪ সন্ধ্যার আকাশে সূর্যাস্ত নেমে এসেছে। ♪
436
01:01:21,639 --> 01:01:25,005
♪ তোমার সাথে সেই অনুভূতি ভাগাভাগি করতে চাই। ♪
437
01:01:30,105 --> 01:01:34,906
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে...♪
438
01:01:35,772 --> 01:01:40,372
♪ প্রতিটা রাত তোমার সাথে কাটাতে চাই।♪
439
01:01:41,405 --> 01:01:45,938
♪ প্রতিটা দিন আমি তোমার পাশে থেকে...♪
440
01:01:47,105 --> 01:01:51,272
♪ অঘোর ঘুমে হারিয়ে যেতে চাই! ♪
441
01:02:17,238 --> 01:02:19,071
হামউয়াল্লার রাতের দৃশ্যটা অনেক ভালো লাগছে।
442
01:02:22,872 --> 01:02:24,071
আমি কেমন গেয়েছি?
443
01:02:25,505 --> 01:02:27,977
আজকে রাতে এখানে যেসব জুটি গুলো ছিলো
444
01:02:28,002 --> 01:02:29,503
সেগুলো কখনো ভাঙ্গবে না তোর জন্য।
445
01:02:33,539 --> 01:02:34,605
ধন্যবাদ।
446
01:03:13,438 --> 01:03:15,580
মা, আমার সব দেনা মিটে গেছে!
447
01:03:15,605 --> 01:03:18,071
এগুলো তারা শুধু শুধু ভয় দেখানোর জন্য দিচ্ছে।
448
01:03:18,747 --> 01:03:21,113
প্লিজ, কান্না বন্ধ করো।
449
01:03:21,138 --> 01:03:23,238
না, আমি এটা বলতে চাইনি।
450
01:03:24,313 --> 01:03:28,614
মা, আমি দেখব সবকিছু।
451
01:03:28,639 --> 01:03:30,071
চিন্তা করো না, আমি তাদের সাথে কথা বলব।
452
01:03:30,096 --> 01:03:34,197
একটু চুপ করো,
২৫ মিনিট ধরে কান্না করছো!
453
01:03:38,474 --> 01:03:39,921
কোনো সমস্যা হয়েছে?
454
01:03:41,539 --> 01:03:42,581
হুম।
455
01:03:46,938 --> 01:03:48,205
ধন্যবাদ।
456
01:04:03,585 --> 01:04:05,304
আমরা এখন কী করব?
457
01:04:06,906 --> 01:04:09,383
জানি না, একটা পথ তো বের করবই।
458
01:04:14,505 --> 01:04:15,839
বক্স টার কী করব?
459
01:04:27,238 --> 01:04:30,138
আমি তোর জন্য এতটুকু করতেই পারি।
460
01:04:30,806 --> 01:04:34,539
আমি তোর কাছে আমার মায়ের জীবনের জন্য কৃতজ্ঞ।
461
01:04:37,345 --> 01:04:39,176
মিন-সু অনেক সাকসেসফুল ছিলো।
462
01:04:39,622 --> 01:04:41,733
এখন শুধু তার সময় ভালো যাচ্ছে না।
463
01:04:42,361 --> 01:04:45,494
তোর নতুন বিজনেস এর কী খবর?
464
01:04:46,705 --> 01:04:52,605
চলছে আরকি
নিজের পেট চালাচ্ছি।
465
01:04:53,138 --> 01:04:55,005
এইভাবেই জীবন চলে।
466
01:04:56,938 --> 01:04:59,005
যাইহোক, তুই একটুও পরিবর্তন হোসনি।
467
01:05:00,255 --> 01:05:02,622
তুই কী আমার সাথে মজা করছিস?
468
01:05:07,280 --> 01:05:08,113
দাঁড়ান!
469
01:05:08,138 --> 01:05:11,705
[গানজেয়লগট ফেস্টিভ্যাল]
470
01:05:17,147 --> 01:05:22,814
কি অসাধারণ পারফরম্যান্স!
ধন্যবাদ, উলসানের মি. কিম!
471
01:05:22,839 --> 01:05:26,372
সবাই প্লিজ তার জন্য হাততালি দিন!
472
01:05:28,881 --> 01:05:32,447
এখন, আমি আপনাদের সাথে একজন
বিশেষ প্রতিযোগীর পরিচয় করাবো।
473
01:05:32,472 --> 01:05:35,172
আমাদের পরবর্তী প্রতিযোগী
474
01:05:35,197 --> 01:05:38,938
সিউল থেকে একজন রহস্যময় বক্স ম্যান।
475
01:05:38,963 --> 01:05:41,414
সে আজকে নতুন জনপ্রিয় গানগুলো গাইবে।
476
01:05:41,439 --> 01:05:45,472
এই গানটি বের হওয়ার আগে চিকেন(মুরগি)
এতো জনপ্রিয় ছিলো না।
477
01:05:45,497 --> 01:05:47,971
এর নাম, চিকেন ডিনার টুনাইট!
478
01:05:47,996 --> 01:05:51,005
চলুন ওকে হাততালির মাধ্যমে
479
01:05:51,030 --> 01:05:53,430
স্বাগত জানাই!
480
01:05:54,472 --> 01:05:57,772
দ্যা বক্স ম্যান আজকে গাইবে
চিকেন ডিনার টুনাইট!
481
01:06:02,172 --> 01:06:04,038
♪ Chicken Dinner Tonight ♪
[O-Jeo-Chi-Go]
482
01:06:10,068 --> 01:06:13,038
♪ বোতলের ক্যাপ খুলে মদে চুমুক দাও!♪
483
01:06:13,881 --> 01:06:16,414
♪ মুরগির মাংস ভোজন হবে আজ! ♪
484
01:06:16,439 --> 01:06:19,739
♪ গগন ফাটানো চিৎকার করো!♪
485
01:06:19,764 --> 01:06:22,672
♪ এই রাত শেষ হবার নয়! ♪
486
01:06:22,697 --> 01:06:25,764
♪ মদের গ্লাস উঁচিয়ে ধরো! ♪
487
01:06:29,247 --> 01:06:32,147
♪ মুরগির মাংস ভোজন হবে আজ! ♪
488
01:06:32,172 --> 01:06:35,080
♪ এই রাত শেষ হবার নয়! ♪
489
01:06:35,105 --> 01:06:36,672
♪ বোতলের ক্যাপ খুলে মদে চুমুক দাও!♪
490
01:06:36,697 --> 01:06:41,405
♪ মুরগির মাংস ভোজন হবে আজ! ♪
491
01:06:41,430 --> 01:06:44,672
♪ গগন ফাটানো চিৎকার করো!♪
492
01:06:44,697 --> 01:06:47,605
♪ এই রাত শেষ হবার নয়! ♪
493
01:06:47,630 --> 01:06:50,697
♪ মদের গ্লাস উঁচিয়ে ধরো! ♪
494
01:06:54,213 --> 01:06:57,113
♪ মুরগির মাংস ভোজন হবে আজ! ♪
495
01:06:57,138 --> 01:06:59,772
♪ এই রাত শেষ হবার নয়! ♪
496
01:07:01,641 --> 01:07:03,474
প্লিজ সবাই জোড়ে হাততালি দিন!
497
01:07:09,439 --> 01:07:12,654
চিকেন ডিনার টুনাইট!
498
01:07:13,572 --> 01:07:14,572
চিয়ার্স!
499
01:07:14,906 --> 01:07:15,971
ইয়া।
500
01:07:16,774 --> 01:07:19,575
তোরা দুইজন সত্যিই অসাধারণ!
501
01:07:19,600 --> 01:07:21,638
বিশ্বাস করো আর না করো, আমার মনে হয়
502
01:07:21,639 --> 01:07:23,381
এই ছেলেটা দারুন একজন দেশীয় গায়ক হবে।
503
01:07:23,406 --> 01:07:26,340
তোর ড্যান্সার হওয়া উচিত ছিলো।
504
01:07:26,365 --> 01:07:31,347
- আসলে... বাদ দে।
- আজকে অনেক মজা করেছি।
505
01:07:31,372 --> 01:07:34,639
চল, ড্রিংক করা যাক।
506
01:07:35,133 --> 01:07:36,433
এই।
507
01:07:36,458 --> 01:07:38,492
বক্স ম্যানের জন্য চিয়ার্স!
508
01:07:38,517 --> 01:07:39,583
- চিয়ার্স!
- চিয়ার্স!
509
01:07:56,138 --> 01:07:58,806
এমন ডিপ্রেসিং টিউন বাজাচ্ছিস কেন?
কী হইছে?
510
01:08:03,205 --> 01:08:04,539
সব ঠিক আছে?
511
01:08:10,105 --> 01:08:12,138
অন্তত এই মাসের জন্য।
512
01:08:14,739 --> 01:08:16,705
আমার জীবনটা এমন করুণ কেনো।
513
01:08:17,539 --> 01:08:20,605
আমার মা-বাবাও সাড়াজীবন ঋণের
বোঝা নিয়েই চলেছে।
514
01:08:21,946 --> 01:08:24,814
আপনার ঋণগুলো যেন আপনার বক্স।
515
01:08:24,839 --> 01:08:25,839
কী?
516
01:08:28,806 --> 01:08:30,539
হ্যাঁ বলতে পারস।
517
01:08:31,971 --> 01:08:35,372
পৃথিবীতে অনেক বক্স(বাধা) রয়েছে।
518
01:08:37,138 --> 01:08:41,751
এখানে একটা বক্স, ঐখানে একটা বক্স।
519
01:08:41,775 --> 01:08:44,872
পৃথিবীটা যেন বক্সে পরিপূর্ণ।
520
01:08:48,971 --> 01:08:52,138
আমরা কি এই বক্স থেকে বের হতে পারব?
521
01:08:54,680 --> 01:08:57,013
বক্সের ভেতরে গান গাওয়া অবশ্যই অনেক কঠিন,
522
01:08:57,038 --> 01:08:58,605
কিন্তু তোর কি অস্বস্তি বোধ হয় না?
523
01:09:03,739 --> 01:09:04,739
অনেক।
524
01:09:06,505 --> 01:09:08,051
আমারও।
525
01:09:08,505 --> 01:09:11,505
আমিও ঋণ ঘৃণা করি
কিন্তু এর বোঝা সরাতে পারিই না।
526
01:09:12,272 --> 01:09:14,906
ঋণ আমাকে সজ্জিত করে।
ঋণ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।
527
01:09:16,205 --> 01:09:20,372
এমনকি আমি কে, নিজেকে চিনতেই পারি না
এই ঋণগুলো ছাড়া।
528
01:09:25,172 --> 01:09:27,105
মনে আছে নানা কী বলেছিল?
529
01:09:30,505 --> 01:09:36,172
যখন আমি আমার চোখগুলো বন্ধ করি,
তখন আমি আরও বড় একটা পৃথিবী দেখি।
530
01:09:40,005 --> 01:09:44,372
হয়তো আমি বক্স ছেড়ে যেতে ভয় পাই।
531
01:09:48,238 --> 01:09:50,272
হয়তো সেজন্যই আমি পালিয়ে বেড়াচ্ছি।
532
01:09:56,505 --> 01:10:00,539
আমি আবার চেষ্টা করতে চাই।
বক্সের বাইরে।
533
01:10:03,872 --> 01:10:05,038
আচ্ছা।
534
01:10:05,063 --> 01:10:06,497
বক্সের বাইরে।
535
01:10:08,472 --> 01:10:09,971
আমরা এখন কোথায় যাচ্ছি?
536
01:10:11,605 --> 01:10:12,705
বিশেষ একটা জায়গায়।
537
01:10:31,605 --> 01:10:32,639
হিয়ন-শিক।
538
01:10:35,472 --> 01:10:36,672
মিন-সু!
539
01:10:37,272 --> 01:10:40,372
এই।
540
01:10:55,012 --> 01:10:56,039
উঠ।
541
01:12:20,938 --> 01:12:21,971
এটা কোন জায়গা?
542
01:12:22,739 --> 01:12:27,005
ইন্টারেস্টিং, তাইনা?
যাযাবরদের গানও একধরনের জনরা।
543
01:12:27,639 --> 01:12:31,439
কোনো নিষেধ নাই, কোনো সীমানা নাই।
কেবল আছে স্বাধীনতা।
544
01:12:37,547 --> 01:12:40,414
দেখো কে এসেছে!
545
01:12:40,439 --> 01:12:41,705
ইয়ো!
546
01:12:41,730 --> 01:12:42,814
মিন-সু, তুই আসছিস!
547
01:12:42,839 --> 01:12:44,639
কেমন ছিলি?
548
01:12:44,664 --> 01:12:45,664
অনেকদিন পরে দেখা।
549
01:12:51,472 --> 01:12:53,205
এখানে এসে অনেক ভালো লাগছে।
550
01:12:54,180 --> 01:12:55,847
তুইও কি ট্রাই করবি?
551
01:12:55,872 --> 01:12:57,138
আমি কী করব?
552
01:12:57,163 --> 01:12:58,996
ওখানে গিয়ে গান শোন,
উপভোগ কর।
553
01:12:59,698 --> 01:13:01,031
আমি কি পারব?
554
01:13:01,172 --> 01:13:04,872
এখানে ভয় পাওয়ার কিছু নেই।
555
01:13:08,439 --> 01:13:09,605
মিন-সু!
556
01:13:10,772 --> 01:13:11,872
এখানে দেখে যা।
557
01:13:13,705 --> 01:13:15,539
একটু ভেবে দেখ, ঠিক আছে?
558
01:13:33,572 --> 01:13:34,739
কোনো সিদ্ধান্ত নিয়েছস?
559
01:13:36,971 --> 01:13:39,038
আমি চিন্তা করছি।
560
01:13:39,672 --> 01:13:42,971
কী সমস্যা?
যেকোনো একটা গেয়ে ফেল না।
561
01:13:45,071 --> 01:13:46,338
আমি কী গাইবো?
562
01:13:48,172 --> 01:13:50,372
কোনোকিছুই গাইতে হবে না।
যা।
563
01:13:52,672 --> 01:13:53,672
জ্বি?
564
01:13:54,272 --> 01:13:57,839
তোর কন্ট্রাক্ট শেষ।
আমরা দশটা শো করে ফেলেছি।
565
01:14:03,772 --> 01:14:04,906
আপনি কী বলছেন?
566
01:14:07,480 --> 01:14:08,480
দেখ।
567
01:14:12,071 --> 01:14:13,138
এটা শেষ।
568
01:14:20,938 --> 01:14:22,071
কী হয়েছে?
569
01:14:22,839 --> 01:14:23,839
কী?
570
01:14:24,806 --> 01:14:27,539
আমাদের পথ এখানেই শেষ।
571
01:14:33,338 --> 01:14:35,071
আপনি কি রোথির সাথে এভাবেই শেষ করেছিলেন?
572
01:14:36,205 --> 01:14:37,971
একটু বেশি কথা বলছস না?
573
01:14:38,372 --> 01:14:39,971
আপনি তাকে ধোঁকা দিয়েছেন।
574
01:14:40,403 --> 01:14:41,503
বাদ দে।
575
01:14:42,705 --> 01:14:44,405
তোর দামি বক্সের মধ্যেই থাকিস।
576
01:14:45,731 --> 01:14:47,164
আমাকে সত্য কথা বলেন।
577
01:14:48,806 --> 01:14:50,005
আপনি ভয় পাচ্ছেন?
578
01:14:51,091 --> 01:14:53,158
এভাবেই যদি সবকিছু শেষ করতে চাইছেন
579
01:14:53,183 --> 01:14:54,949
তাহলে আমাকে এতো দূরে নিয়ে এসেছেন কেন?
580
01:14:56,971 --> 01:14:59,429
যাইহোক, তুই নিজের মতো থাকতে পারবি।
581
01:15:00,072 --> 01:15:01,139
আমি যাচ্ছি।
582
01:18:35,372 --> 01:18:40,938
যখন আমি আমার চোখ বন্ধ করি,
তখন আমি আরও বড় একটা পৃথিবী দেখি।
583
01:18:42,338 --> 01:18:46,672
হয়তো আমি বক্স টা ছেড়ে যাওয়ার ভয়ে আছি।
584
01:18:50,572 --> 01:18:52,505
হয়তো সেজন্য আমি পালিয়ে বেড়াচ্ছি।
585
01:20:41,038 --> 01:20:42,238
এসব কী?
586
01:20:43,772 --> 01:20:45,038
আপনি কি এমন ইচ্ছা করে করেছেন?
587
01:20:46,705 --> 01:20:47,705
এটা কি পরীক্ষা ছিল?
588
01:20:48,672 --> 01:20:49,772
আর তুই পাস করেছিস।
589
01:20:52,272 --> 01:20:53,906
আমি এখন গান গাইতে পারব?
590
01:20:56,539 --> 01:20:58,087
কখনো বুসান গেছস?
591
01:20:58,673 --> 01:20:59,707
না।
592
01:21:01,205 --> 01:21:02,439
কর্ড ডি ধর।
593
01:21:07,272 --> 01:21:09,705
♪ বুসানের পথে... ♪
594
01:22:24,172 --> 01:22:25,772
নানা'র পক্ষ থেকে উপহার।
595
01:22:53,772 --> 01:23:05,772
Sky Full of Stars by Park Chan-yeol
[Original song by Coldplay]
596
01:28:16,105 --> 01:28:17,272
তোমার নাম কী?
597
01:28:19,405 --> 01:28:20,572
জিহুন।
598
01:28:22,338 --> 01:28:24,071
তুমি আজকে এখানে কী গাইবে?
599
01:28:24,971 --> 01:28:27,405
গানের নাম ব্রেক ইউর বক্স।
600
01:28:28,138 --> 01:28:29,305
এটা তুমি লিখেছ?
601
01:28:31,505 --> 01:28:32,938
আমার এক বন্ধুর সাথে।
602
01:28:35,071 --> 01:28:37,971
তাহলে, শোনা যাক।
603
01:28:37,971 --> 01:28:45,971
অনুবাদে ও সম্পাদনায়ঃ
❃ পিয়াস ভৌমিক ❃
604
01:28:46,971 --> 01:28:59,971
♪ Break Your Box
by Park Chan-yeol ♪
605
01:29:07,472 --> 01:29:11,839
♪ কতটা দীর্ঘ সময় যাবত...♪
606
01:29:13,439 --> 01:29:17,938
♪ হয়তো আমি শুধুই সয়ে গিয়েছিলাম! ♪
607
01:29:19,005 --> 01:29:27,338
♪ পুরাতন জীর্ণ কাপড়ের মতো। ♪
608
01:29:31,372 --> 01:29:36,172
♪ নিকষ অন্ধকারে বিলীন আমি। ♪
609
01:29:37,405 --> 01:29:43,839
♪ চোখ মেলে দেখি সবই ধোঁয়াশা। ♪
610
01:30:13,105 --> 01:30:17,338
♪ আমি সামনে এগিয়ে যাই... ♪
611
01:30:18,238 --> 01:30:22,071
♪ পথটা এতোটা সোজা হবে না জেনেও! ♪
612
01:30:23,539 --> 01:30:27,705
♪ শেষমেশ ক্ষীণ আলো খুঁজে পাই। ♪
613
01:30:28,747 --> 01:30:35,580
♪ এ যেন আকাশছোঁয়া গন্তব্য! ♪
614
01:30:35,605 --> 01:30:43,714
♪ অদৃশ্য পাখার সাহায্যে উড়ে চলেছি আমি। ♪
615
01:30:43,739 --> 01:30:48,971
♪ বাঁধা ভেঙে সামনে এগিয়ে চলো। ♪
616
01:30:48,996 --> 01:30:55,030
♪ সকল চাপকে তোয়াক্কা
না করে এড়িয়ে চলো। ♪
617
01:31:03,680 --> 01:31:06,380
♪ নিকষ অন্ধকারে বিলীন আমি। ♪
618
01:31:06,405 --> 01:31:07,839
♪ জনমানবহীন পথে আমি একা। ♪
619
01:31:07,864 --> 01:31:10,305
♪ কুকুরকে একা শিকলে বেঁধে রাখলে যেমন হয়।♪
620
01:31:10,330 --> 01:31:12,614
♪ আমি পালাতে পারছি না,পরিস্থিতি এমনই। ♪
621
01:31:12,639 --> 01:31:15,346
♪ যা-ই করিনা কেন সবই বৃথা।♪
622
01:31:15,372 --> 01:31:17,105
♪ এখন আমি উপায় খুঁজে পেয়েছি। ♪
623
01:31:17,130 --> 01:31:18,572
♪ সবকিছু ছেড়ে দূরে চলে যাচ্ছি। ♪
624
01:31:18,597 --> 01:31:20,580
♪ যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস থাকে! ♪
625
01:31:20,605 --> 01:31:22,372
♪ ধীরে ধীরে চোখ মেলে... ♪
626
01:31:22,397 --> 01:31:24,530
♪ আমি বুঝেশুনে পদচিহ্ন ফেলছি।♪
627
01:31:25,505 --> 01:31:35,213
♪ ভবিষ্যতমুখী এবং উচ্চাকাঙ্খী! ♪
628
01:31:35,238 --> 01:31:46,305
♪ অদৃশ্য পাখার সাহায্যে উড়ে চলেছি আমি। ♪
629
01:31:46,330 --> 01:31:51,538
♪ বাঁধা ভেঙে সামনে এগিয়ে চলো। ♪
630
01:31:51,539 --> 01:31:56,781
♪ সকল চাপকে তোয়াক্কা
না করে এড়িয়ে চলো। ♪
631
01:31:56,806 --> 01:32:01,971
♪ বাঁধা ভেঙে সামনে এগিয়ে চলো। ♪
632
01:32:01,996 --> 01:32:08,230
♪ সকল চাপকে তোয়াক্কা
না করে এড়িয়ে চলো। ♪
633
01:33:12,839 --> 01:33:13,839
ইয়া!
634
01:33:14,745 --> 01:33:16,172
অসাধারণ ছিলো।
635
01:33:20,172 --> 01:33:22,238
কনসার্টের আগ পর্যন্ত এমন চালিয়ে যাওয়া যাক।