1 00:00:02,641 --> 00:00:11,917 :.:.: Hush Episode 03 :.:.: "Farewell Soup" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 2 00:01:14,710 --> 00:01:16,669 হেই, দেখুন। 3 00:01:16,669 --> 00:01:17,930 কী? 4 00:01:35,600 --> 00:01:38,980 :.:.: Hush Episode 03 :.:.: "Farewell Soup" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 5 00:01:39,590 --> 00:01:42,300 ওকে কী বলেছিলে? 6 00:01:42,300 --> 00:01:47,720 গতকাল, ইন্টার্নরা সবাই লাঞ্চের সময় আমাদের পাশেই বসে ছিল। 7 00:01:47,720 --> 00:01:49,720 কী বলছো? 8 00:01:49,720 --> 00:01:52,340 আপনি যা যা বলেছেন ওরা সব শুনেছে। 9 00:01:53,370 --> 00:01:54,480 কী? 10 00:01:56,620 --> 00:02:01,060 শুনলাম স্বাক্ষী হিসেবে থানায় তোমাকে জিজ্ঞাসাবাদ করেছে। 11 00:02:01,750 --> 00:02:02,670 হুম। 12 00:02:02,690 --> 00:02:05,590 তুমি ওই কথা উল্লেখ করোনি তো? 13 00:02:12,350 --> 00:02:13,470 না। 14 00:02:14,550 --> 00:02:15,730 আচ্ছা। 15 00:02:15,730 --> 00:02:18,810 অযথা গুজব তোমাকে হয়তো ঝামেলায় ফেলবে 16 00:02:18,810 --> 00:02:21,239 আর জিনিসটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। 17 00:02:21,239 --> 00:02:25,530 তাই মুখ বন্ধ করে রাখো, কিচ্ছু বোলো না। 18 00:02:27,770 --> 00:02:28,740 ওকে? 19 00:02:31,500 --> 00:02:32,850 নীরবতা। 20 00:02:33,720 --> 00:02:39,000 সত্য সবসময় নীরবতার পাত্রে আটকে থাকে। 21 00:02:41,950 --> 00:02:46,960 সেই অভেদ্য পাত্রে সত্য টগবগ করে ফুটতে থাকে, 22 00:02:47,040 --> 00:02:49,179 কখনও স্তিমিত হয় না। 23 00:03:06,270 --> 00:03:07,540 দেখলে... 24 00:03:08,600 --> 00:03:13,140 অর্কিডটা দামী, 25 00:03:13,140 --> 00:03:15,430 কিন্তু পাত্রটা সম্ভবত সস্তা ছিল। 26 00:03:15,430 --> 00:03:19,210 আপনি তাদেরকে সত্যিকারের সাংবাদিক হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং দেওয়ার কথা ভাবেননি। 27 00:03:19,210 --> 00:03:22,220 স্রেফ আর্টিকেল কপি-পেস্ট করাই হতো ওদের কাজ। কেন? 28 00:03:22,840 --> 00:03:24,260 চিন্তা করো না। 29 00:03:25,000 --> 00:03:26,810 আমি নতুন একটা পাত্রের ব্যবস্থা করব। 30 00:03:27,900 --> 00:03:29,100 তোমার হাত ঠিক আছে? 31 00:03:35,230 --> 00:03:36,980 এটা... 32 00:03:37,150 --> 00:03:44,380 এটা আমাদের কাছে অর্থহীন। 33 00:04:04,240 --> 00:04:05,850 কী হয়েছে? 34 00:04:05,850 --> 00:04:08,130 ওনার সাথে রাগের মাথায় তর্কাতর্কি করেছ? 35 00:04:08,130 --> 00:04:10,540 কী হচ্ছে? 36 00:04:10,770 --> 00:04:11,640 তুমি ঠিক আছো? 37 00:04:11,640 --> 00:04:13,670 চীফকে ভয় পেয়ো না। 38 00:04:13,750 --> 00:04:16,330 তোমরা যা জানো স্রেফ তাই বলবে। 39 00:04:22,060 --> 00:04:23,400 থামো। 40 00:04:23,480 --> 00:04:25,490 এটা তোমার নাক গলানোর বিষয় না। 41 00:04:31,350 --> 00:04:32,999 বসো, প্লিজ। 42 00:04:38,340 --> 00:04:41,280 আমাকে ঢুকতে দেয় না কেন? 43 00:04:46,220 --> 00:04:47,330 চা নাও। 44 00:04:50,470 --> 00:04:56,690 জানি না ওহ সু ইয়েওন কী ভাবছিল। 45 00:04:57,320 --> 00:05:00,830 তোমাদের চারজনই ইন্টার্ন পরীক্ষায় পাস করেছো, 46 00:05:00,830 --> 00:05:05,180 আর সবাই আগামী মাস থেকে জুনিয়র রিপোর্টার হিসেবে যোগ দিতে যাচ্ছিলে। 47 00:05:05,190 --> 00:05:08,720 ওহ সু ইয়েওন সহ। 48 00:05:09,050 --> 00:05:11,570 [জুনিয়র রিপোর্টার - ওহ সু ইয়েওন] 49 00:05:14,920 --> 00:05:18,000 তোমরা সবাই নিশ্চয়ই শোকাহত। 50 00:05:18,000 --> 00:05:23,400 কিন্তু সাংবাদিকদের এমন পরিস্থিতিতেও নিজের কর্তব্য পালন করতে হয়। 51 00:05:23,400 --> 00:05:28,740 আমাদের আবেগের বশবর্তী হওয়া চলবে না। 52 00:05:28,740 --> 00:05:35,450 দুঃখ, রাগ বা আনন্দে আমাদের কর্তব্য বদলে যায় না। 53 00:05:35,450 --> 00:05:38,090 আমি কী বলছি বুঝতে পারছো? 54 00:05:40,780 --> 00:05:42,350 জি, বুঝতে পারছি। 55 00:05:42,700 --> 00:05:47,259 তোমরা তিন জন ডিজিটাল নিউজে তোমাদের ট্রেনিং শুরু করবে। 56 00:05:47,259 --> 00:05:50,250 সম্পাদক উমের কাছে আমি বিস্তারিত পাঠিয়ে দিবো। 57 00:05:53,330 --> 00:05:55,940 মন খারাপ করে থেকো না। 58 00:06:03,200 --> 00:06:06,690 যা-ই হোক, 59 00:06:07,710 --> 00:06:14,800 তোমাদের মাঝে কেউ জানো কেন ও এমন কঠিন সিদ্ধান্ত নিল? 60 00:06:16,560 --> 00:06:21,310 যেমন, টাকা, পরিবার, 61 00:06:21,390 --> 00:06:23,070 বা বয়ফ্রেন্ডজনিত সমস্যা? 62 00:06:25,880 --> 00:06:27,500 আমার জানা নেই। 63 00:06:28,040 --> 00:06:29,150 আচ্ছা। 64 00:06:29,350 --> 00:06:34,230 কিছু মনে পড়লে, যেকোনো সময় আমাকে বলতে পারো। 65 00:06:34,320 --> 00:06:36,460 আর কাউকে বলো না। 66 00:06:54,790 --> 00:06:56,210 সবাই একত্রিত হও। 67 00:07:04,460 --> 00:07:09,040 প্রথমত, গত রাতের ঘটনাটা। 68 00:07:10,890 --> 00:07:13,950 তোমরা সবাই নিশ্চয়ই জানো, তাই ভূমিকার দরকার নেই। 69 00:07:14,560 --> 00:07:19,550 কেউ জানো কেন সে এমনটা করল? 70 00:07:21,610 --> 00:07:25,230 কে জানে! তাই এই আলোচনা বাদ। 71 00:07:26,370 --> 00:07:29,300 শেষ কথা, লি জে উন? 72 00:07:29,590 --> 00:07:30,290 হুম? 73 00:07:30,290 --> 00:07:35,140 তোমার নাইট ডিউটি কেন একজন ইন্টার্নকে চাপিয়ে দিয়েছিলে ব্যাখ্যা দাও। 74 00:07:35,360 --> 00:07:39,410 আমার বাচ্চারা হুট করে অনেক দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। 75 00:07:39,420 --> 00:07:41,790 আমি একটা কল পাই, আর... 76 00:07:41,790 --> 00:07:44,820 আমি বদলির জন্য জলদি কাউকে খোঁজা শুরু করি 77 00:07:44,900 --> 00:07:47,910 কিন্তু কেউ আমার সমস্যাটা অনুধাবন করেনি। 78 00:07:47,910 --> 00:07:49,000 ফালতু কথা! 79 00:07:52,009 --> 00:07:55,310 কান্না করলেই সব ঠিক হয়ে যাবে না। 80 00:07:55,750 --> 00:07:57,210 তোমার মাথা ঠিক আছে? 81 00:07:57,600 --> 00:08:00,259 তোমার বাচ্চারা হুট করে অনেক দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল? যত্তসব। 82 00:08:04,110 --> 00:08:10,350 এ ব্যাপারে অফিসের বাইরে আলাপ না করতে চীফ আদেশ দিয়েছেন। 83 00:08:10,350 --> 00:08:12,100 তাই নিজেদের মুখ বন্ধ রাখো। 84 00:08:12,650 --> 00:08:19,440 কিছুক্ষণের মধ্যে সব পত্রিকা এই খবরে ছেয়ে যাবে। 85 00:08:19,440 --> 00:08:22,530 তৎক্ষণাৎ চেক করে আমাকে জানাবে সব। 86 00:08:22,720 --> 00:08:24,630 তাছাড়া কিছুদিনের জন্য, 87 00:08:24,700 --> 00:08:28,310 কেউ সরাসরি অনলাইনে কোনো আর্টিকেল আপলোড করতে পারবে না। 88 00:08:28,310 --> 00:08:32,970 কোনো জায়গায় কোনো কিছু আপলোডের আগে আমাকে জানাবে। 89 00:08:33,050 --> 00:08:34,200 বোঝা গিয়েছে? 90 00:08:34,320 --> 00:08:35,150 জি, স্যার। 91 00:08:35,610 --> 00:08:37,370 শেষ কথা, লি জে উন! 92 00:08:37,920 --> 00:08:38,660 জি? 93 00:08:38,660 --> 00:08:40,320 এক্ষুণি তোমার পদত্যাগ পত্র লেখো। 94 00:08:44,659 --> 00:08:47,450 তোমার কাছে সত্যিই আমি এটা চাই। 95 00:08:48,720 --> 00:08:51,000 তবে তার আগে, ক্ষমাপ্রার্থনা করে একটা চিঠি লিখবে। 96 00:08:52,570 --> 00:08:53,810 মিটিং শেষ। 97 00:09:13,390 --> 00:09:15,280 কী ব্যাপার? 98 00:09:16,720 --> 00:09:20,430 জানি কেন চীফ তোমাকে আগে ডেকেছেন। 99 00:09:20,800 --> 00:09:23,170 তুমি ওর শেষ ট্রেইনার ছিলে, 100 00:09:23,240 --> 00:09:27,390 তো উনি নিশ্চয়ই ভেবেছেন তুমি কিছু জানো। 101 00:09:28,210 --> 00:09:29,290 কিন্তু... 102 00:09:31,400 --> 00:09:33,970 কিছু শুনতে পেয়েছো? 103 00:09:34,900 --> 00:09:37,050 না, শুনিনি। 104 00:09:40,010 --> 00:09:44,900 একটা ঝামেলাময় ইন্টার্ন পুরো কোম্পানিকে বিপদে ফেলে দিল। 105 00:09:45,950 --> 00:09:47,550 ওর শেষকৃত্যানুষ্ঠানের স্থান নির্দিষ্ট হলে, 106 00:09:48,570 --> 00:09:51,290 ওর শোক সংবাদ আপলোড করবে। 107 00:09:51,780 --> 00:09:52,760 আচ্ছা। 108 00:09:53,880 --> 00:09:58,160 এই বছরটা আমার সবচেয়ে বাজে বছর। 109 00:10:39,780 --> 00:10:42,400 সুইসাইড নোট: No Gain, No Pain. [কেষ্ট নেই তো কষ্টও নেই।] 110 00:10:42,560 --> 00:10:47,720 একটা আঞ্চলিক ইউনিভার্সিটিতে আমি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেছি। 111 00:10:47,730 --> 00:10:50,680 সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে, 112 00:10:50,760 --> 00:10:53,270 ৫ বছর আগে আমি সিওলে আসি। 113 00:10:53,350 --> 00:10:55,090 নারী, ২৯ বছর বয়সী। 114 00:10:56,980 --> 00:11:00,440 সাথে ছিল কেবল ৩০ মিলিয়ন ওন স্টুডেন্ট লোন 115 00:11:00,870 --> 00:11:03,320 আর অনিশ্চিত ভবিষ্যত। 116 00:11:03,320 --> 00:11:05,350 আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। 117 00:11:06,150 --> 00:11:11,110 কিন্তু কখনোই শেষ দরজাটা আমার জন্য খোলে না। 118 00:11:11,110 --> 00:11:16,040 আমি শিখেছি আর বিশ্বাস করি যে পরিশ্রম কখনও বৃথা যায় না 119 00:11:16,120 --> 00:11:18,650 আর দৃঢ় সংকল্প দ্বারা সব বাধা অতিক্রম করা সম্ভব। 120 00:11:18,660 --> 00:11:22,490 সিটি ডেস্ক আর আমার মতে তুমি সেরা। 121 00:11:23,830 --> 00:11:25,250 সব ইন্টার্নের মধ্যে। 122 00:11:25,700 --> 00:11:26,930 সত্যিই? 123 00:11:26,940 --> 00:11:28,270 হুম। 124 00:11:28,380 --> 00:11:29,530 সু ইয়েওন। 125 00:11:29,530 --> 00:11:34,110 শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাও। 126 00:11:34,110 --> 00:11:36,150 পুরষ্কার তুমি পাবেই। 127 00:11:38,130 --> 00:11:46,270 কিন্তু বাস্তবতা ছিল আমার শিক্ষার চেয়ে অনেক ভিন্ন। 128 00:11:46,900 --> 00:11:54,190 "No Pain, No Gain"(কষ্ট ছাড়া কেষ্ট মেলে না) এই দুনিয়ায় মিথ্যা। 129 00:11:54,190 --> 00:11:57,250 আমি যথাসম্ভব বেশি অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। 130 00:11:57,640 --> 00:12:00,720 ঠিক। অভিজ্ঞতাই সবচেয়ে বড়ো যোগ্যতা। 131 00:12:01,900 --> 00:12:05,830 তোমরা সবাই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখো? 132 00:12:07,680 --> 00:12:08,720 স্বপ্ন। 133 00:12:08,850 --> 00:12:13,780 আজকাল, স্বপ্ন হচ্ছে এমন ফাঁদ যেখানে ব্যর্থ হলে কোনো ক্ষতিপূরণ থাকে না। 134 00:12:13,790 --> 00:12:17,820 আমি ছিলাম স্রেফ এই দুনিয়ার একটা শিকার। 135 00:12:18,120 --> 00:12:22,850 ওহ সু ইয়েওন অভিজ্ঞতার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে। 136 00:12:22,850 --> 00:12:27,150 কিন্তু ওকে নিয়োগ দিলে ব্যাপারটা ভালো দেখাবে না। 137 00:12:27,150 --> 00:12:29,290 ও ডেইলি কোরিয়ার নামের সাথে যায় না। 138 00:12:30,770 --> 00:12:33,260 [ডেইলি কোরিয়ার ইন্টার্ন সাংবাদিকের সুইসাইড নোট] 139 00:12:35,790 --> 00:12:36,980 [শেষ সুযোগ। অবশ্যই পাশ করতে হবে। ব্যর্থ হওয়া চলবে না।] 140 00:12:36,980 --> 00:12:43,480 কোরিয়াতে, শুধু সফলদেরই ব্যর্থ হওয়ার অধিকার আছে। 141 00:12:43,560 --> 00:12:49,170 ব্যর্থদের ব্যর্থতার দিকে কেউ ফিরেও তাকায় না। 142 00:12:50,870 --> 00:12:52,630 [শেষ, পাস হবে না।] 143 00:12:52,630 --> 00:12:57,070 আমার ব্যর্থতা দুনিয়ার অন্য অসংখ্য ব্যর্থতার অন্যতম হতে যাচ্ছে। 144 00:13:00,210 --> 00:13:03,830 এই জীবনে, আমার কোনো সুন্দর ভবিষ্যতের আশা নেই। 145 00:13:04,530 --> 00:13:07,260 এই জীবনে, আমি সুখের দিকে দৌড়াতে পারব না। 146 00:13:07,350 --> 00:13:09,810 শুধু দুর্ভাগ্য থেকেই পালিয়ে বেড়াতে হবে। 147 00:13:10,340 --> 00:13:12,210 আর সেটা মৃত্যুর সমতুল্য। 148 00:13:13,170 --> 00:13:15,510 স্বপ্ন দেখা আমার জন্য শাস্তিস্বরূপ। 149 00:13:15,990 --> 00:13:20,800 তাই, আমার এই দুঃসহ নিয়তির লাইফ সাপোর্ট আমি খুলে নিচ্ছি। 150 00:13:30,450 --> 00:13:34,160 যাইহোক, পরাজিতদের জন্য সবসময় একটা অজুহাত থাকে। 151 00:13:34,900 --> 00:13:37,100 No Gain, No Pain. [কেষ্ট নেই তো কষ্টও নেই।] 152 00:13:38,720 --> 00:13:44,150 আমি যতই এই কাঠামোতে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, 153 00:13:44,820 --> 00:13:47,530 কাঠামোটা আরও শক্তিশালী হয়ে ওঠে, 154 00:13:49,030 --> 00:13:51,690 আর আমি আরও বেশি কষ্ট পাই। 155 00:13:57,840 --> 00:14:00,000 লাঞ্চ টাইম! 156 00:14:02,850 --> 00:14:06,240 কোনো কিছুর আকাঙ্ক্ষা না থাকলে, 157 00:14:09,620 --> 00:14:13,310 কোনো কষ্টও থাকবে না। 158 00:14:14,600 --> 00:14:17,420 কোনো কিছুর আকাঙ্ক্ষা না থাকলে, 159 00:14:18,730 --> 00:14:20,260 কোনো কষ্টও থাকবে না। 160 00:14:23,540 --> 00:14:24,610 [ডেইলি কোরিয়া রিপোর্টার ওহ সু ইয়েওন] 161 00:14:29,570 --> 00:14:31,310 না, আপনি ভুল। 162 00:14:36,040 --> 00:14:37,980 শুরু থেকেই আপনি ভুল। 163 00:14:39,580 --> 00:14:40,300 কী? 164 00:14:40,300 --> 00:14:43,740 সবার আগ্রহ শুধু এটা জানার জন্য যে কেন সে মারা গেল। 165 00:14:44,920 --> 00:14:47,080 কে তাকে মেরেছে সেটা না। 166 00:14:47,560 --> 00:14:48,800 কী বলতে চাইছো? 167 00:14:49,890 --> 00:14:53,280 এটা একটা খুন। আত্মহত্যা না। 168 00:14:57,390 --> 00:15:03,020 এ কারণেই সবাই কারণ জানতে চাইছে। 169 00:15:04,120 --> 00:15:05,540 এটা প্রমাণের জন্য যে তারা এর জন্য দায়ী না। 170 00:15:05,540 --> 00:15:08,480 আমি বলছি না এটা সমাজের দোষ। 171 00:15:08,610 --> 00:15:10,710 বলছি যে কেউ একজন ওকে খুন করেছে। 172 00:15:29,220 --> 00:15:31,600 কী যা তা বলছো? 173 00:15:31,600 --> 00:15:32,820 কিছু মনে করবেন না। 174 00:15:33,710 --> 00:15:36,340 আপনি বুঝবেন বলেও আশা করিনি। 175 00:15:40,540 --> 00:15:43,180 ও যদি আত্মহত্যাও করে থাকে, 176 00:15:43,180 --> 00:15:47,390 তবুও আপনি সেই দায় এড়াতে পারবেন না। 177 00:15:48,130 --> 00:15:51,120 যদিও জানি না আপনার মধ্যে আদৌ দায়িত্ববোধ আছে কি না। 178 00:15:57,450 --> 00:15:58,720 এই। 179 00:15:59,550 --> 00:16:01,000 লি জি সু! 180 00:16:13,620 --> 00:16:14,710 হুম। 181 00:16:15,040 --> 00:16:16,300 আমি হান জুন হিউক। 182 00:16:16,380 --> 00:16:18,110 ডিটেকটিভ নাম তোমার ব্যাপারে আমাকে বলেছে। 183 00:16:18,660 --> 00:16:22,350 আমি ওর ছোটো ভাই, ওহ সাং ইয়েওন। 184 00:16:25,280 --> 00:16:28,840 তোমার অপূরণীয় ক্ষতির জন্য আমি ব্যথিত। 185 00:16:30,590 --> 00:16:31,660 ধন্যবাদ। 186 00:16:34,800 --> 00:16:36,180 নাও। 187 00:16:37,350 --> 00:16:40,610 ওর ইন্টার্ন এপ্লিকেশন থেকে স্রেফ এটাই আমাদের কাছে আছে। 188 00:16:47,580 --> 00:16:49,640 এটাই ওর সবচেয়ে সুন্দর ছবি। 189 00:16:52,280 --> 00:16:54,720 কারণ এই ছবিটা তোলার সময় ও সবচেয়ে বেশি সেজেছিল। 190 00:17:09,270 --> 00:17:11,690 [ডেইলি কোরিয়া] 191 00:17:20,219 --> 00:17:24,449 যথাসম্ভব সব জায়গায় আমি কল করেছি। 192 00:17:27,860 --> 00:17:31,730 জি। আমিও যথাসম্ভব সব জায়গায় কল করেছি, কিন্তু... 193 00:17:31,730 --> 00:17:33,860 অনলাইনে আমরা সত্যিই কিছু করতে পারব না। 194 00:17:35,740 --> 00:17:37,770 সমস্যাটা ট্রেন্ডিং টপিক। 195 00:17:37,770 --> 00:17:39,169 এটা কি এখনও শীর্ষে আছে? 196 00:17:39,169 --> 00:17:40,060 জি। 197 00:17:40,620 --> 00:17:44,590 যেকোনো সংবাদ আসা মাত্রই আমরা সেটাকে ফিল্টার করছি। 198 00:17:44,590 --> 00:17:47,360 সোশ্যাল মিডিয়াতে এটা কোনো মেজর ট্রেন্ড না, 199 00:17:47,440 --> 00:17:48,720 তাই জলদিই এটা স্তিমিত হয়ে যাবে। 200 00:17:55,660 --> 00:17:57,860 অন্য কোনো ইস্যু সামনে আসতে হবে। 201 00:18:03,940 --> 00:18:06,170 এমপি গো'র বিচারের রায় আসতে কতক্ষণ লাগবে? 202 00:18:06,170 --> 00:18:08,270 আজ শেষ শুনানি ছিল, 203 00:18:08,350 --> 00:18:10,230 তাই সন্ধ্যার সংবাদে খবর দেখতে পারবেন। 204 00:18:12,710 --> 00:18:16,710 এটা আশা করাটা পরিহাসজনক যে ওর খবর আমাদের খবরকে ধামাচাপা দিবে। 205 00:18:16,710 --> 00:18:18,170 বেশি চিন্তা করবেন না। 206 00:18:18,170 --> 00:18:22,960 প্রতিদিন কয়েক ডজন লোক আত্মহত্যা করে। 207 00:18:23,480 --> 00:18:28,210 এটা সমাজের সমস্যা, কোম্পানির না। 208 00:18:31,390 --> 00:18:34,700 শেষকৃত্যানুষ্ঠানে কোনো ঝামেলা হলে সামলে নিয়েন। 209 00:18:34,710 --> 00:18:35,600 জি, স্যার। 210 00:18:36,060 --> 00:18:39,260 যাওয়ার পথে সেক্রেটারি মিনকে ভেতরে পাঠিয়ে দিয়েন। 211 00:18:53,400 --> 00:18:54,560 তোমার কী মনে হয়? 212 00:18:54,560 --> 00:18:56,370 আমি চীফের সাথে একমত। 213 00:18:56,370 --> 00:19:00,280 আমরা কোনো সাড়াশব্দ না করলে ভালোভাবেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। 214 00:19:00,680 --> 00:19:04,290 সম্পাদক ইউনকে ডাকব আবার? 215 00:19:04,290 --> 00:19:05,090 হুম। 216 00:19:05,570 --> 00:19:07,180 ওকে আসতে মানা করেছি। 217 00:19:07,180 --> 00:19:08,660 ওর কাজ বেশি গুরুত্বপূর্ণ। 218 00:19:09,270 --> 00:19:11,060 আগে ওটা শেষ করা উচিত। 219 00:19:11,900 --> 00:19:13,580 কিছুক্ষণ আগেই ওর সাথে কথা হয়েছে। 220 00:19:13,890 --> 00:19:14,590 বুঝতে পেরেছি। 221 00:19:14,590 --> 00:19:17,680 ৯টায় আপনার শেষকৃত্যে যাওয়ার শিডিউল করছি। 222 00:19:18,030 --> 00:19:18,930 হুম। 223 00:19:27,840 --> 00:19:33,220 আপাতত আমরা কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করব না। 224 00:19:33,220 --> 00:19:34,070 কী? 225 00:19:34,330 --> 00:19:35,330 চীফ। 226 00:19:36,390 --> 00:19:40,320 ভদ্রতার খাতিরে একটা আর্টিকেল প্রকাশ করাটা ভালো হতো না? 227 00:19:40,450 --> 00:19:44,510 এরকম উদাসী মনোভাবের কারণে আমাদের দোষী দেখাতে পারে। 228 00:19:44,510 --> 00:19:45,820 দোষী? 229 00:19:46,040 --> 00:19:47,330 কে দোষী? 230 00:19:47,330 --> 00:19:49,020 আমরা না। 231 00:19:49,420 --> 00:19:52,950 বলতে চাইছি ব্যাপারটা আমাদের আর ঘোলা করা উচিত না। 232 00:19:54,080 --> 00:19:56,380 তোমাদের স্বাভাবিক কাজকর্ম করো। 233 00:19:56,460 --> 00:20:00,370 কোনো অপ্রয়োজনীয় গুজব যাতে না ছড়ায়। 234 00:20:01,630 --> 00:20:03,010 যাও এবার। 235 00:20:05,400 --> 00:20:06,730 সম্পাদক উম বাদে। 236 00:20:07,230 --> 00:20:08,350 জি, স্যার। 237 00:20:22,270 --> 00:20:23,230 সুং হান। 238 00:20:23,230 --> 00:20:24,190 জি? 239 00:20:24,190 --> 00:20:25,890 তোমার স্টাফরা কেমন আছে? 240 00:20:27,570 --> 00:20:29,700 ওদেরকে তেমন মনমরা লাগছে না। 241 00:20:30,660 --> 00:20:31,570 সত্যিই? 242 00:20:34,170 --> 00:20:36,900 ওদের নিয়ে শেষকৃত্যে যাও। 243 00:20:37,430 --> 00:20:40,100 আমি সিইও স্যারের সাথে পরে আসছি। 244 00:20:43,590 --> 00:20:45,790 আর ইন্টার্নরা... 245 00:20:50,080 --> 00:20:54,160 চিন্তা করবেন না। ওদের আমি সামলাবো। 246 00:20:58,390 --> 00:21:02,970 জানি ব্যাপারটা খুব দুঃখজনক। 247 00:21:03,290 --> 00:21:06,260 কিন্তু... 248 00:21:07,280 --> 00:21:10,550 সাংবাদিকরা এভাবেই কাজ করে। 249 00:21:11,260 --> 00:21:19,120 দুঃখ, রাগ বা আনন্দে আমাদের কর্তব্য বদলে যায় না। 250 00:21:21,070 --> 00:21:23,690 আমরা প্রতিদিন শুধু ভাবি আমরা কী লিখব। 251 00:21:23,770 --> 00:21:26,150 আবেগের পেছনে নষ্ট করার মতো সময় আমাদের নেই। 252 00:21:30,280 --> 00:21:31,810 শেষকৃত্যে তোমরা যেয়ো না। 253 00:21:31,810 --> 00:21:34,990 আমরা গিয়ে অংশগ্রহণ করব। 254 00:21:34,990 --> 00:21:35,540 কী? 255 00:21:35,540 --> 00:21:38,870 এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, 256 00:21:38,950 --> 00:21:41,680 কিন্তু অন্য সংবাদপত্রগুলোর জন্য খবর করার মতো ঘটনা। 257 00:21:41,680 --> 00:21:44,450 অযথা মনোযোগ আকর্ষণের দরকার নেই। 258 00:21:44,450 --> 00:21:47,190 কিন্তু সম্পাদক স্যার, আমাদের... 259 00:21:47,190 --> 00:21:49,360 তোমাদের কাউকে শেষকৃত্যে দেখা গেলে, 260 00:21:49,450 --> 00:21:51,720 ধরে নাও সে বরখাস্ত। 261 00:22:00,940 --> 00:22:02,590 তোমরা সত্যিই যাবে না? 262 00:22:05,810 --> 00:22:07,190 সম্পাদক সাহেব আমাদের যেতে মানা করেছেন। 263 00:22:07,190 --> 00:22:09,310 কিন্তু আমাদের যেতে হবে। 264 00:22:09,390 --> 00:22:10,230 আমরা ৩ মাস একসাথে কাটিয়েছি... 265 00:22:10,310 --> 00:22:12,980 এ কারণেই উনি চান না আমরা যাই। 266 00:22:13,600 --> 00:22:18,030 অন্য প্রেসের সাংবাদিকরা ইন্টারভিউয়ের জন্য আমাদের জ্যান্ত গিলে খাবে। 267 00:22:25,230 --> 00:22:27,790 এই ঘটনা ইতোমধ্যে কোম্পানির অনেক ক্ষতি করেছে। 268 00:22:27,790 --> 00:22:30,760 আমরা ভুলভাল কিছু বলতে পারি না। 269 00:22:43,720 --> 00:22:44,600 এই! 270 00:22:44,680 --> 00:22:48,740 সেই কখন তোমাকে শোক সংবাদ আপলোড করতে বলেছি! 271 00:22:48,740 --> 00:22:50,490 কী ব্যাপার? 272 00:22:50,490 --> 00:22:52,040 কী মনে হয়? 273 00:22:52,120 --> 00:22:55,630 ও অল্প কিছুদিনের জন্য স্রেফ একজন ইন্টার্ন ছিল, 274 00:22:55,710 --> 00:22:58,130 কিন্তু ও ছিল আমাদের কলিগ আর জুনিয়র। 275 00:22:58,210 --> 00:23:00,790 তোমার মনে হয় না আমাদের সম্মান প্রদর্শন করা উচিত? 276 00:23:04,290 --> 00:23:07,410 আমি শেষকৃত্যে গিয়ে ওর ভাইয়ের সাথে দেখা করেছি। 277 00:23:08,310 --> 00:23:10,210 সত্যিই? 278 00:23:11,180 --> 00:23:14,280 তাহলে ভালো। 279 00:23:14,280 --> 00:23:16,570 দ্রুত শোক সংবাদ আপলোড করো। 280 00:23:19,350 --> 00:23:21,040 তোমরা সবাই শেষকৃত্যে যাও। 281 00:23:21,040 --> 00:23:21,830 সম্পাদক উম, এদিকে আসুন! 282 00:23:21,900 --> 00:23:24,650 কী হয়েছে? 283 00:23:26,270 --> 00:23:27,540 [ইন্টার্ন সাংবাদিকের আলোড়ন সৃষ্টিকারী আত্মহত্যার পেছনের কারণ] 284 00:23:27,540 --> 00:23:30,670 ওরা কি পাগল হয়ে গেছে? 285 00:23:30,670 --> 00:23:32,180 গোরিও নিউজপেপার? 286 00:23:33,430 --> 00:23:35,420 হ্যালো? হ্যাঁ, আমি আবারও। 287 00:23:35,420 --> 00:23:37,090 করছোটা কী তোমরা? 288 00:23:37,090 --> 00:23:38,870 তোমাদের মাঝে নৈতিকতা বলতে কিছু নেই? 289 00:23:38,880 --> 00:23:42,190 তোমরা কি চাও আমরা সবাই বিল্ডিং থেকে এখন ঝাঁপ দিয়ে পড়ি? 290 00:23:42,190 --> 00:23:44,680 পুরো কোম্পানি শোকগ্রস্থ! 291 00:23:44,680 --> 00:23:45,640 এই। 292 00:23:46,510 --> 00:23:48,890 আমি মনোযোগ দিতে পারছি না। 293 00:23:48,890 --> 00:23:50,790 এটা খুব গুরুত্বপূর্ণ? 294 00:23:50,790 --> 00:23:53,540 তোমার নিজের অফিস আছে। ওখানে গিয়ে কথা বলো। 295 00:23:53,540 --> 00:23:54,850 তুমি বাইরে যাও! 296 00:23:54,850 --> 00:23:57,820 না, তুমি না। 297 00:23:57,900 --> 00:23:59,070 তোমাদের সম্পাদকের সাথে আমাকে কথা বলাও। 298 00:24:04,810 --> 00:24:07,630 [শোক সংবাদ - ওহ সু ইয়েওন (ইন্টার্ন রিপোর্টার, ডেইলি কোরিয়া)] 299 00:24:12,300 --> 00:24:13,470 [আপলোড] 300 00:24:43,860 --> 00:24:46,740 হ্যালো? 301 00:24:46,740 --> 00:24:49,350 পাগল হয়ে যাচ্ছি আমি। 302 00:24:49,350 --> 00:24:51,180 প্রচন্ড বিরক্ত লাগছে। 303 00:24:52,500 --> 00:24:54,770 আজ সকালে আমার কপালটাই খারাপ। 304 00:24:54,770 --> 00:24:56,600 কেন সে... 305 00:24:58,160 --> 00:24:59,940 ডিজিটাল নিউজ ডেস্ক, লি জে ইউন। 306 00:24:59,940 --> 00:25:04,140 সে তার রত্নদ্বীপ ইন্ডাস্ট্রি ডেস্কের আশেপাশে ঘুরঘুর করে বেড়ায়। 307 00:25:04,670 --> 00:25:08,010 সে কারো ইন্টারভিউ নিলে, 308 00:25:08,080 --> 00:25:10,550 সেটা স্টোরির জন্য নেয় না, বরং ট্রিটের লোভে। 309 00:25:10,550 --> 00:25:12,840 আমরা কি তাহলে ডিনারে যাবো? 310 00:25:12,840 --> 00:25:13,770 হ্যাঁ, চলুন। 311 00:25:13,770 --> 00:25:18,640 সে গর্বভরে বলে বেড়ায় তার কোনোকিছুই কখনও কিনতে হয় না। 312 00:25:18,640 --> 00:25:21,470 ও সাংবাদিক নামের কলঙ্ক। 313 00:25:21,840 --> 00:25:24,290 দেখা হলে বলবোনে। 314 00:25:24,810 --> 00:25:30,020 হেই, আপনার কোম্পানির ওয়েট ওয়াইপগুলো। 315 00:25:31,230 --> 00:25:32,950 বেশ চমৎকার। 316 00:25:35,040 --> 00:25:40,060 ওর কাছ থেকে কোনো প্রকার দায়িত্বশীলতা বা অনুশোচনা আশা করা... 317 00:25:40,060 --> 00:25:41,280 দাঁড়ান। 318 00:25:41,800 --> 00:25:42,870 কী? 319 00:25:42,870 --> 00:25:44,010 কিছু বলবে? 320 00:25:44,010 --> 00:25:46,560 ...দুরাশা। 321 00:25:46,560 --> 00:25:48,000 কী ব্যাপার? 322 00:25:50,250 --> 00:25:51,480 কয়েক ঘণ্টা আগে, 323 00:25:52,200 --> 00:25:56,720 সু ইয়েওন ঠিক এই জায়গা থেকেই লাফ দিয়েছিল যেখানে তুমি দাঁড়িয়ে আছো। 324 00:26:01,910 --> 00:26:06,730 স্রেফ জানতে চাচ্ছিলাম কেন ওখানে দাঁড়িয়ে আছো। 325 00:26:07,080 --> 00:26:10,510 এত চমকে উঠলে কেন? 326 00:26:11,150 --> 00:26:12,890 সকালের পেপার পড়োনি? 327 00:26:12,890 --> 00:26:14,120 তুমি না সাংবাদিক? 328 00:26:18,090 --> 00:26:20,360 তোমার কোনো ডিনার এপয়েন্টমেন্ট থাকলে, 329 00:26:21,090 --> 00:26:23,990 তোমার উপহার আমাকে দিয়ো। 330 00:26:24,480 --> 00:26:27,100 যদিও ও স্রেফ একজন ইন্টার্ন ছিল, 331 00:26:27,600 --> 00:26:30,570 তবুও ও আমাদের কলিগ আর জুনিয়র ছিল। 332 00:26:34,650 --> 00:26:38,010 অন্তত সামান্য শ্রদ্ধা প্রদর্শন করো। 333 00:26:38,600 --> 00:26:41,330 যেমনটা সম্পাদক উম বললেন। 334 00:26:50,350 --> 00:26:51,310 ক্যাপ্টেন। 335 00:27:03,800 --> 00:27:06,630 আমাদের আনুষ্ঠানিক বিবৃতি কখন প্রকাশিত হবে? 336 00:27:07,660 --> 00:27:10,950 আমরা এটা উল্লেখও করব না। 337 00:27:11,650 --> 00:27:13,110 চীফের আদেশ? 338 00:27:13,540 --> 00:27:15,350 সিইও'র আদেশ নিশ্চয়ই। 339 00:27:18,250 --> 00:27:19,570 শেষকৃত্যে যাচ্ছো? 340 00:27:20,610 --> 00:27:22,920 হুম। 341 00:27:23,200 --> 00:27:24,330 কখন যাচ্ছো? 342 00:27:25,030 --> 00:27:27,910 আচ্ছা, আজ তো এমপি গো এর বিচারের রায় দেওয়ার কথা। 343 00:27:30,170 --> 00:27:33,010 আমার ডেস্ক সম্পাদক নেই, 344 00:27:33,320 --> 00:27:34,940 তাই স্যে জুনকে যেতে বলেছি। 345 00:27:34,940 --> 00:27:36,690 একা কিউং উকে পাঠাতে পারি না। 346 00:27:37,250 --> 00:27:38,760 চলো রায়ের পর একসাথে যাই। 347 00:27:40,640 --> 00:27:41,750 আচ্ছা। 348 00:27:42,170 --> 00:27:47,830 আদালত গিউমন কোম্পানির নিয়োগব্যবস্থায় দুর্নীতি স্বীকার করে নিয়েছেন, 349 00:27:47,830 --> 00:27:53,570 কিন্তু এমপি গোকে নির্দোষ বলে রায় দিয়েছেন ডেইলি কোরিয়ার রিপোর্ট করা এক্সক্লুসিভ 350 00:27:53,660 --> 00:27:57,390 তালিকার সত্যতার ব্যাপারে সন্দেহ থাকায়। 351 00:27:57,390 --> 00:28:02,060 সম্ভাব্য জালিয়াতির দাবি উঠেছে, 352 00:28:02,060 --> 00:28:04,480 যার ফলে তালিকাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। 353 00:28:04,490 --> 00:28:06,420 [এক্সক্লুসিভ! ডেইলি কোরিয়ার প্রকাশিত ব্যক্তিগত সুপারিশের তালিকা ভুয়া!] 354 00:28:17,820 --> 00:28:23,600 যত সাংবাদিক আশা করছিলাম ততটা দেখতে পাচ্ছি না। 355 00:28:27,680 --> 00:28:31,080 প্রসিকিউশন জানিয়েছে তারা আপনার খালাসের বিরুদ্ধে আপিল করবে। 356 00:28:31,080 --> 00:28:32,130 তার কারণ... 357 00:28:36,090 --> 00:28:37,380 আবার তুমি। 358 00:28:37,670 --> 00:28:42,010 ভুয়া খবর লেখা ফালতু সাংবাদিকদের সাথে আমি কথা বলি না। 359 00:28:43,630 --> 00:28:46,300 আমি স্রেফ আপনার মতামত জানতে চাইছি। 360 00:28:46,300 --> 00:28:49,860 আপনার সাথে খোশগল্প করতে আসিনি। 361 00:28:49,860 --> 00:28:51,870 কী বললে? 362 00:28:51,880 --> 00:28:53,960 যথেষ্ট হয়েছে। 363 00:28:54,890 --> 00:28:56,030 চলুন। 364 00:28:56,030 --> 00:28:59,700 রাস্তা করে দিন। 365 00:28:59,700 --> 00:29:01,870 আপিলের ব্যাপারে আপনি কীভাবে সাড়া দিবেন? 366 00:29:09,430 --> 00:29:13,080 ইয়াং ম্যান, দুঃখজনক ঘটনাটার ব্যাপারে আমি শুনেছি। 367 00:29:17,480 --> 00:29:21,150 ডেইলি কোরিয়ার জন্য কী দুর্ভাগ্যজনক ঘটনা! 368 00:29:21,650 --> 00:29:23,560 তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। 369 00:29:24,150 --> 00:29:26,260 ভেঙ্গে পড়ো না। 370 00:29:31,940 --> 00:29:33,080 রাস্তা দিন, প্লিজ। 371 00:29:40,070 --> 00:29:43,270 কী? তালিকাটা ভুয়া? 372 00:29:45,820 --> 00:29:51,980 এমপি গো খালাসের পর থেকে মিডিয়ার সাথে খেলছেন। 373 00:29:52,530 --> 00:29:58,060 প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি যে লিস্টটা তার। 374 00:29:58,060 --> 00:30:00,830 এমপি গো তো উনি একাই। 375 00:30:00,830 --> 00:30:02,570 আমিও তাই বলছি। 376 00:30:03,350 --> 00:30:06,990 তারা নিয়োগব্যবস্থায় দুর্নীতি স্বীকার করে নিয়েছে 377 00:30:06,990 --> 00:30:09,950 কিন্তু তার সুপারিশের প্রমাণ দিতে পারেনি। 378 00:30:10,030 --> 00:30:12,590 এটা হতাশাজনক। 379 00:30:13,850 --> 00:30:15,400 ধ্যাত্তেরি। 380 00:30:16,090 --> 00:30:16,900 দুঃখিত। 381 00:30:16,900 --> 00:30:18,040 কী জন্য? 382 00:30:18,040 --> 00:30:19,950 বিচারের রায় তোমার দোষ না। 383 00:30:20,020 --> 00:30:21,640 আমরা ভুল রিপোর্ট করিনি। 384 00:30:21,640 --> 00:30:22,750 করেছি। 385 00:30:23,470 --> 00:30:24,370 কী? 386 00:30:27,400 --> 00:30:29,490 আমাদের সংশোধনী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। 387 00:30:29,580 --> 00:30:30,980 শুনানির ৫ মিনিট আগে। 388 00:30:30,980 --> 00:30:33,200 সংশোধনী রিপোর্ট? কে প্রকাশ করেছে? 389 00:30:33,500 --> 00:30:34,550 [এমপি গো এর ব্যক্তিগত সুপারিশ তালিকার সংশোধনী] 390 00:30:34,540 --> 00:30:37,010 এই মুহূর্তে, কেবল চীফই এটা আপলোড করতে পারেন। 391 00:30:37,850 --> 00:30:39,390 অসম্ভব! 392 00:30:39,470 --> 00:30:41,350 আমরা কী ভুল সংবাদ পরিবেশন করেছি? 393 00:30:45,350 --> 00:30:47,490 ওর অ্যাটর্নি বলছে... 394 00:30:47,620 --> 00:30:49,670 [এমপি গো'র ব্যক্তিগত সুপারিশ তালিকা] 395 00:30:48,280 --> 00:30:50,060 ...এটা তার কোনো আত্মীয়ের হতে পারে। 396 00:30:50,060 --> 00:30:51,230 আত্মীয়? 397 00:30:51,400 --> 00:30:58,070 কয়েক প্রজন্ম ধরে উনার পরিবার গিউমনে বাস করছে। 398 00:30:58,070 --> 00:31:02,890 গিউমনের সব এমডি আর প্রেসিডেন্ট তার আত্মীয়। 399 00:31:04,790 --> 00:31:09,050 কিন্তু সে কারণে তো চীফ ভুল সংবাদের কথা স্বীকার করতে পারেন না। 400 00:31:14,850 --> 00:31:15,990 দুঃখিত। 401 00:31:17,080 --> 00:31:19,520 এটা আমার রিপোর্ট ছিল, তাই আমার ভুল। 402 00:31:19,520 --> 00:31:20,510 গর্দভ! 403 00:31:20,830 --> 00:31:22,600 আমি দায়ভার নিচ্ছি। 404 00:31:22,600 --> 00:31:23,590 তুমি এখনও অনভিজ্ঞ। 405 00:31:23,590 --> 00:31:27,680 আমরা সবাই একসাথে মূল তালিকাটা চেক করেছিলাম। 406 00:31:27,680 --> 00:31:28,920 এটা তোমার ভুল না। 407 00:31:28,920 --> 00:31:30,030 কিন্তু... 408 00:31:30,040 --> 00:31:31,290 বাদ দাও। 409 00:31:31,650 --> 00:31:35,020 চীফ নিজে একটা সংশোধনী আপলোড করেছেন। 410 00:31:35,020 --> 00:31:36,590 চিন্তা করো না। 411 00:31:37,050 --> 00:31:41,220 শুরু থেকে তোমার রিপোর্ট ম্যানুয়ালি চেক করো। 412 00:31:41,220 --> 00:31:42,260 ওকে। 413 00:31:42,260 --> 00:31:43,800 চলো শেষকৃত্যে যাওয়া যাক। 414 00:31:43,800 --> 00:31:45,520 ওকে, চলো। 415 00:31:58,610 --> 00:32:02,490 জানি নতুন ছেলেটার জন্য তুমি সিরিয়াস ভাব ধরে ছিলে। 416 00:32:03,010 --> 00:32:06,020 চীফ যদি কিছু জানতেনও, 417 00:32:06,440 --> 00:32:09,250 এত দ্রুত কেন সংশোধনী আপলোড করবেন? 418 00:32:09,250 --> 00:32:10,360 জানি। 419 00:32:10,370 --> 00:32:14,770 এর চেয়ে বাজে ভুল সংবাদ এড়িয়ে যাওয়ার নজির আছে তার। 420 00:32:25,640 --> 00:32:27,170 আমি দুঃখিত। 421 00:32:27,840 --> 00:32:31,770 আমার আবার চেক করা দরকার ছিল। 422 00:32:31,770 --> 00:32:32,860 না, স্যার। 423 00:32:33,580 --> 00:32:37,640 আমিই তাড়াহুড়ো করেছিলাম। 424 00:32:39,080 --> 00:32:41,270 নিজের একটা স্টোরির জন্য আমি মরিয়া ছিলাম। 425 00:32:48,260 --> 00:32:49,960 নিজেকে দোষ দিয়ো না। 426 00:32:49,960 --> 00:32:52,820 ক্যাপ্টেন যেমনটা বললেন, এখন থেকে আর ভুল করা চলবে না। 427 00:33:00,750 --> 00:33:01,800 দুঃখিত। 428 00:33:02,190 --> 00:33:04,950 ওই ইন্টার্নের কারণে এমনিই আপনি অনেক কঠিন সময় অতিক্রম করছেন, 429 00:33:04,950 --> 00:33:06,260 আর এখন আমি... 430 00:33:08,140 --> 00:33:10,340 কোনো সমস্যা নেই। 431 00:33:11,170 --> 00:33:12,880 ওই ইন্টার্ন, ওহ সু ইয়েওন। 432 00:33:13,640 --> 00:33:16,600 ক্যাপ্টেন বললেন আপনি নাকি উনার খুব প্রশংসা করতেন। 433 00:33:18,590 --> 00:33:21,840 হ্যাঁ, করতাম। 434 00:33:25,270 --> 00:33:27,800 বুঝতে পারছি সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, 435 00:33:29,090 --> 00:33:31,530 কিন্তু এরকমটা করা দরকার ছিল না। 436 00:33:36,050 --> 00:33:38,770 আমার এখন ওঠা উচিত। 437 00:33:40,030 --> 00:33:41,750 আপনি শেষকৃত্যে যাচ্ছেন? 438 00:33:43,510 --> 00:33:44,710 হ্যাঁ। 439 00:33:45,820 --> 00:33:47,520 শোক সংবাদটা আপলোডের পর। 440 00:33:48,350 --> 00:33:49,510 দেখা হবে তাহলে। 441 00:34:50,310 --> 00:34:52,190 [শোক সংবাদ - ওহ সু ইয়েওন (ইন্টার্ন রিপোর্টার, ডেইলি কোরিয়া)] 442 00:34:53,190 --> 00:34:56,680 সবাই শুধু জানতে চাইছে কেন সে মারা গেল। 443 00:34:56,750 --> 00:34:59,110 কেউ জানতে চাইছে না কে তাকে মারল। 444 00:35:02,690 --> 00:35:07,790 দুঃসহ স্মৃতিগুলো আপনার ভুলে যাওয়া উচিত। 445 00:35:09,980 --> 00:35:15,260 যে রিপোর্টার হানকে দেখে আমি অনুপ্রাণিত হতাম তাতে ফিরে যান। 446 00:35:16,980 --> 00:35:19,030 জুনিয়ার ডায়রির সেই হান। 447 00:35:20,960 --> 00:35:22,370 কথা দিচ্ছেন? 448 00:35:32,380 --> 00:35:33,630 সেই মুহূর্তে, 449 00:35:34,410 --> 00:35:37,470 আমি বুঝতে পারলাম শোকসংবাদে কীসের ঘাটতি রয়েছে। 450 00:35:38,190 --> 00:35:44,730 কে বা কেন সেটা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ না। 451 00:35:44,730 --> 00:35:48,010 আমাকে ওর প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমেই 452 00:35:48,090 --> 00:35:50,960 ওকে যথাযথভাবে বিদায় জানাতে হবে। 453 00:35:55,790 --> 00:35:58,250 সুং ইয়েওন? 454 00:35:58,250 --> 00:36:00,570 আমি ডেইলি কোরিয়ার হান জুন হিউক। 455 00:36:02,380 --> 00:36:05,060 ওর শোকসংবাদের ব্যাপারে কথা বলার জন্য। 456 00:36:48,080 --> 00:36:52,380 আমরা ওর সাবেক কলিগ। 457 00:36:54,180 --> 00:36:57,060 এরকম কঠিন সময়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ। 458 00:37:02,190 --> 00:37:05,100 আমরা অত্যন্ত মর্মাহত। 459 00:37:06,020 --> 00:37:07,090 সমস্যা নেই। 460 00:37:08,770 --> 00:37:09,970 সুং ইয়েওন। 461 00:37:10,820 --> 00:37:11,540 তোমার মা কোথায়? 462 00:37:11,630 --> 00:37:12,960 উনি সারাদিন কান্না করেছেন। 463 00:37:13,930 --> 00:37:16,020 এখন ভেতরে শুয়ে আছেন। 464 00:37:19,560 --> 00:37:20,740 চলো বাইরে যাওয়া যাক। 465 00:37:38,080 --> 00:37:40,550 জানি ওর শুধু মা আর ভাই আছে, 466 00:37:40,630 --> 00:37:42,220 কিন্তু এটা বেশ শূন্য শূন্য লাগছে। 467 00:37:42,220 --> 00:37:46,890 ডেস্ক সম্পাদকরা আসছেন না? 468 00:37:47,410 --> 00:37:48,790 হারামির দল। 469 00:37:48,790 --> 00:37:50,910 ওরা হয়তো সিইও'র সাথে আসবে। 470 00:37:52,010 --> 00:37:54,370 শেষকৃত্যে কোনো শোককারী নেই। 471 00:37:54,450 --> 00:37:57,100 তার বদলে, বাইরে রিপোর্টাররা ঘাঁটি গেড়েছে। 472 00:37:58,250 --> 00:37:59,150 হায়রে। 473 00:38:40,840 --> 00:38:43,310 "ডেইলি কোরিয়ার সংশোধনী" দশে আছে। 474 00:38:43,750 --> 00:38:47,480 এমপি গো এর রায়ের কারণে আমরা ঝামেলামুক্ত আছি। 475 00:38:47,490 --> 00:38:49,840 শিলা টুডে'র চীফ কিম একটা কলাম প্রকাশ করেছেন। 476 00:38:49,910 --> 00:38:53,280 "ভুল সংবাদের জন্য ডেইলি কোরিয়াকে অবশ্যই তিরস্কার করতে হবে, 477 00:38:53,280 --> 00:38:58,670 তবে দ্রুতগতির সংশোধনীর জন্যও তারা প্রশংসা প্রাপ্য।" 478 00:38:59,760 --> 00:39:03,400 চীফ কিম আপনার ইউনিভার্সিটি অ্যালুমনাই, তাই না? 479 00:39:03,480 --> 00:39:04,710 বেশ ভালো। 480 00:39:05,150 --> 00:39:06,120 স্যার? 481 00:39:06,200 --> 00:39:08,160 ওহ, কিছু না। 482 00:39:09,930 --> 00:39:12,010 এবার আমরা উতরে গেছি। 483 00:39:12,090 --> 00:39:16,760 কর্মীদের ভালোভাবে শিক্ষা দিয়েন। 484 00:39:16,760 --> 00:39:18,550 জি, দিবো। 485 00:39:20,050 --> 00:39:22,020 আমি গাড়ি রেডি করছি। 486 00:39:39,710 --> 00:39:41,460 হেই, দেখুন। 487 00:39:41,540 --> 00:39:42,560 কী? 488 00:39:49,830 --> 00:39:52,120 ওর স্কুলের বন্ধু-বান্ধব নিশ্চয়ই। 489 00:40:44,480 --> 00:40:45,730 অবশ্যই। 490 00:40:46,270 --> 00:40:49,500 শেষকৃত্যানুষ্ঠানে তোমাদের ফেয়ারওয়েল স্যুপ খেতে হবে। 491 00:40:49,870 --> 00:40:51,200 পাগল তুমি? 492 00:40:51,940 --> 00:40:53,320 কী এটা? 493 00:40:54,560 --> 00:40:55,600 শোক সংবাদ। 494 00:40:55,680 --> 00:40:58,680 ওহ সু ইয়েওন, ইন্টার্ন রিপোর্টার, ডেইলি কোরিয়া। 495 00:40:58,690 --> 00:41:02,110 ওর মনে হয়েছিল ওর সুন্দর ভবিষ্যতের কোনো আশা নেই। 496 00:41:03,100 --> 00:41:06,180 ও জীবন কাটিয়েছে দুর্ভাগ্য থেকে পালিয়ে বেড়িয়ে, 497 00:41:06,180 --> 00:41:08,800 সুখের দিকে পথচলার বদলে। 498 00:41:10,460 --> 00:41:12,620 ওর স্বপ্ন ছিল একটা ফাঁদ, 499 00:41:12,620 --> 00:41:15,150 আর ওর জীবন ছিল একটা যন্ত্রণাময় লাইফ সাপোর্ট। 500 00:41:16,280 --> 00:41:19,470 ও দুনিয়াকে বিদায় জানিয়েছে, 501 00:41:19,550 --> 00:41:22,590 "No gain, no pain" বলে। 502 00:42:03,520 --> 00:42:05,740 ও আমার বোন যাকে নিয়ে আমি গর্বিত 503 00:42:06,070 --> 00:42:07,990 আর ও আমার মায়ের আদরের মেয়ে। 504 00:42:09,290 --> 00:42:11,240 দয়া করে শেষকৃত্যে আসুন, 505 00:42:11,240 --> 00:42:14,230 কেবল যদি আপনারা তাকে বিদায় জানাতে চান। 506 00:42:14,790 --> 00:42:18,220 আমাকে বা আমার মা'কে স্বান্ত্বনা দিবেন না। 507 00:42:18,220 --> 00:42:20,310 ওর ভাই, ওহ সুং ইয়েওন। 508 00:42:29,140 --> 00:42:33,090 ৬ বছরের মধ্যে তোমার প্রথম স্টোরি একটা শোকগাথা? 509 00:42:33,090 --> 00:42:35,100 দেখি তো। 510 00:42:37,410 --> 00:42:38,540 হায়রে... 511 00:42:40,200 --> 00:42:42,010 ওই বাজে ছবিটা। 512 00:42:42,870 --> 00:42:43,770 এটা সত্যিই তুমি। 513 00:42:43,770 --> 00:42:45,120 তুমি পাগল। 514 00:42:45,200 --> 00:42:46,890 শোক সংবাদ নিয়েও ক্লিক-বেইট? 515 00:42:55,930 --> 00:42:57,800 এটা ক্লিক-বেইট ছিল না। 516 00:42:58,620 --> 00:43:05,150 ওর নোট গভীর নাড়া দিয়ে গিয়েছে তাদের মাঝে 517 00:43:05,560 --> 00:43:13,090 যারা নিজেদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে একদিন সফল হওয়ার স্বপ্ন দেখত 518 00:43:13,090 --> 00:43:17,780 কিন্তু নির্মম বাস্তবতায় হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। 519 00:43:20,740 --> 00:43:25,320 কিছু কিছু সাংবাদিক এমনভাবে নিজেদের মতামত 520 00:43:25,400 --> 00:43:27,080 উপস্থাপন করে যেন এটা সলিড ফ্যাক্ট। 521 00:43:27,100 --> 00:43:30,480 ওহ সু ইয়েওনকে বিদায় জানাতে যাচ্ছি। 522 00:43:30,480 --> 00:43:32,800 চাকরি খোঁজার নরক ডেইলি কোরিয়া 523 00:43:40,710 --> 00:43:43,220 আমিও ওহ সু ইয়েওনকে বিদায় জানাচ্ছি। 524 00:43:43,240 --> 00:43:46,340 আর নয় এক ঘরে থাকা, ডেইলি কোরিয়া। 525 00:43:48,650 --> 00:43:50,550 শেষকৃত্যে ফেয়ারওয়েল স্যুপ আবশ্যক। 526 00:43:50,850 --> 00:43:53,230 উপভোগের জন্য নয়, বিদায়ের জন্য। 527 00:43:53,640 --> 00:43:56,210 এক কাপ ফেয়ারওয়েল স্যুপের মাধ্যমে আমি তাকে বিদায় জানাচ্ছি। 528 00:43:56,230 --> 00:43:58,480 ফেয়ারওয়েল স্যুপ, ডেইলি কোরিয়া। 529 00:44:00,270 --> 00:44:01,950 এক্সকিউজ মি। 530 00:44:01,950 --> 00:44:06,250 কিন্তু কেউ কল্পনা করেনি 531 00:44:06,390 --> 00:44:11,600 তার নোট অনিয়মিত কর্মী, 532 00:44:11,680 --> 00:44:14,120 স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক শ্রমিক, 533 00:44:14,200 --> 00:44:17,480 আর বড়ো বড়ো কোম্পানির ইন্টার্নদের নাড়া দিয়ে যাবে। 534 00:44:18,050 --> 00:44:22,320 ইন্টার্নরা প্রয়োজনের সময় আসে, প্রয়োজন শেষে বেরিয়ে যায়। 535 00:44:22,420 --> 00:44:27,200 ওহ সু ইয়েওন কোরিয়াতে আজীবন ইন্টার্ন হিসেবেই ছিল। 536 00:44:27,200 --> 00:44:29,420 আমি ওকে বিদায় জানাতে যাচ্ছি। 537 00:44:29,420 --> 00:44:32,640 ফেয়ারওয়েল স্যুপ। No Gain, No Pain. 538 00:44:41,020 --> 00:44:42,640 হ্যালো। 539 00:44:45,360 --> 00:44:46,720 তোমরা চারজন, তাই না? 540 00:44:46,940 --> 00:44:49,640 আমরা নিজেদেরটা নিয়ে এসেছি। 541 00:44:50,430 --> 00:44:52,320 আমরাও। 542 00:45:11,600 --> 00:45:13,390 সোশ্যাল মিডিয়ার খবর দেখে এসেছো, তাই না? 543 00:45:13,850 --> 00:45:16,290 এক কাপ দিবো যদি তুমি নিজে না নিয়ে এসে থাকো? 544 00:45:16,290 --> 00:45:18,880 না, আমি... 545 00:45:21,770 --> 00:45:23,910 আমি ওর সাথে ইন্টার্ন হিসেবে কাজ করতাম। 546 00:45:23,910 --> 00:45:26,500 তাই বুঝি? 547 00:45:26,790 --> 00:45:28,340 অপেক্ষা করো প্লিজ। 548 00:45:33,090 --> 00:45:34,550 এই নাও। 549 00:46:28,690 --> 00:46:33,730 মনে না চাইলেও এক চামচ খাও। 550 00:46:42,570 --> 00:46:49,020 তোমাকে এক বাটি ফেয়ারওয়েল স্যুপ খেতে হবে। 551 00:46:49,030 --> 00:46:53,850 এটা মৃত ব্যক্তি আর তার পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 552 00:46:53,850 --> 00:46:56,950 এই যুবক ছেলেপেলেও এসব জানে। 553 00:46:57,390 --> 00:47:00,100 তোমরা বুড়ো ধামরা জানো না? 554 00:47:02,510 --> 00:47:04,430 ঈশ্বর। 555 00:47:09,430 --> 00:47:11,680 দারুণ মশলাদার আর সুস্বাদু। 556 00:47:12,520 --> 00:47:13,410 চলো খাওয়া যাক। 557 00:47:19,630 --> 00:47:21,960 কি হা। না, ম্যানেজার কিম। 558 00:47:21,960 --> 00:47:22,970 কী? কেন? 559 00:47:22,970 --> 00:47:26,310 আমি পাগল না। 560 00:47:27,420 --> 00:47:28,840 আমি ফিরে এসেছি। 561 00:47:41,280 --> 00:47:43,730 এখন থেকে আমি অফিসে বসে বসে সময় নষ্ট করব না। 562 00:47:45,550 --> 00:47:48,060 আমাকে অফিসে খুঁজে পাওয়াই ভার হবে। 563 00:47:48,140 --> 00:47:49,600 যদি আমার সাথে দেখা করতে চাও... 564 00:47:49,600 --> 00:47:52,720 না, আমার সাথে দেখা করতে চেয়ো না। 565 00:47:52,990 --> 00:47:55,450 আমাকে নির্বাসিত ভেবে নিয়ো। 566 00:47:55,450 --> 00:47:57,240 কী করবে তুমি? 567 00:47:58,030 --> 00:47:59,050 কিউং উ। 568 00:47:59,470 --> 00:48:04,120 চলো এমপি গো'র কেস শুরু থেকে তদন্ত করা যাক। 569 00:48:08,480 --> 00:48:08,980 কী? 570 00:48:09,300 --> 00:48:14,030 তোমার ভুল সংবাদের ফলো-আপ করতে হবে। 571 00:48:14,030 --> 00:48:15,300 তুমি সত্যিই পাগল। 572 00:48:17,630 --> 00:48:18,850 বোকা। 573 00:48:19,110 --> 00:48:21,040 তুমি আসলেই পাগল। 574 00:48:22,910 --> 00:48:24,790 তবে ভালো পাগল। 575 00:48:25,480 --> 00:48:28,490 ভেবেছিলাম ক্লিক-বেইট তৈরি করেই তোমার ক্যারিয়ার কেটে যাবে। 576 00:48:30,000 --> 00:48:31,920 যা খুশি করো। 577 00:48:32,200 --> 00:48:33,910 স্রেফ কিছু শুরু করো। 578 00:48:37,530 --> 00:48:40,210 তুমি এখন দারুণ বিপাকে, কি হা। 579 00:48:41,880 --> 00:48:44,560 অবশ্যই। 580 00:48:44,880 --> 00:48:49,750 আমাদের অহংকারী ছেলে বিদ্রোহী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 581 00:48:50,010 --> 00:48:53,750 ব্যক্তিগতভাবে, আমি এটা সহ্য করব না। 582 00:48:59,180 --> 00:49:00,560 সু ইয়েওন। 583 00:49:01,280 --> 00:49:04,140 এটা কি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছে? 584 00:49:04,740 --> 00:49:06,750 এটা কি যথাযথ বিদায়বার্তা ছিল? 585 00:49:07,960 --> 00:49:09,440 আর এরপর যা ঘটবে... 586 00:49:10,330 --> 00:49:11,840 বেশি চিন্তা করো না। 587 00:49:16,080 --> 00:49:18,240 ডেইলি কোরিয়ার সিইও সদর দরজায় এসেছেন! 588 00:49:33,990 --> 00:49:35,820 আগে চলুন প্লিজ। 589 00:49:37,360 --> 00:49:38,520 আপনারা কারা? 590 00:49:38,520 --> 00:49:40,500 আমরা ডেইলি কোরিয়া থেকে এসেছি। 591 00:49:40,500 --> 00:49:41,400 লাইনে দাঁড়ান। 592 00:49:41,480 --> 00:49:42,380 কী? 593 00:49:42,380 --> 00:49:44,080 বাকি সবাই লাইনে দাঁড়িয়ে আছে। 594 00:49:44,080 --> 00:49:47,020 উনি পার্ক মিয়ং হুয়ান, ডেইলি কোরিয়ার সিইও। 595 00:49:47,310 --> 00:49:48,650 এইতো উনি! 596 00:49:51,110 --> 00:49:53,900 এই! রিপোর্টারদের আটকাও। 597 00:50:04,790 --> 00:50:06,530 তোমরা বসো। 598 00:50:06,540 --> 00:50:07,820 না, আমার যেতে হবে। 599 00:50:07,820 --> 00:50:09,690 হেই, জুন হিউক। 600 00:50:10,570 --> 00:50:11,710 চিন্তা করো না। 601 00:50:11,780 --> 00:50:13,630 আমি কিছু করব না। 602 00:50:33,560 --> 00:50:35,610 আপনি এসেছেন। 603 00:51:09,710 --> 00:51:13,660 ও আমাদের একজন সংবাদকর্মী হতে যাচ্ছিল। 604 00:51:13,660 --> 00:51:17,680 আপনার ক্ষতির জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। 605 00:51:17,680 --> 00:51:21,800 কারণ যা-ই হোক না কেন, আমাদের কোম্পানিতে এটা ঘটেছে। 606 00:51:22,040 --> 00:51:23,720 তাই এর নৈতিক দায়ভার আমাদের। 607 00:51:24,290 --> 00:51:28,390 ঠিক কী করবেন আপনারা? 608 00:51:29,370 --> 00:51:30,560 সেটা... 609 00:51:30,560 --> 00:51:34,970 আমরা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। 610 00:51:36,310 --> 00:51:37,420 ব্যবস্থা? 611 00:51:37,420 --> 00:51:39,210 আমার কোনো ব্যবস্থা দরকার নেই। 612 00:51:39,210 --> 00:51:43,130 আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন! 613 00:51:43,130 --> 00:51:45,730 আমার লক্ষ্মী মেয়েটাকে ফিরিয়ে দিন! 614 00:51:48,210 --> 00:51:49,160 ম্যাম। 615 00:51:49,160 --> 00:51:51,980 আমরা এর কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। 616 00:51:51,980 --> 00:51:53,690 আপনি সেটাকে আরও কঠিন করে তুলছেন। 617 00:51:53,690 --> 00:51:55,670 আমার মেয়েকে ফিরিয়ে দিন! 618 00:51:55,680 --> 00:51:57,250 কিছু করো! 619 00:51:58,200 --> 00:51:59,110 ম্যাম। 620 00:52:00,180 --> 00:52:01,700 আমার মেয়েকে ফিরিয়ে দিন! 621 00:52:01,790 --> 00:52:03,680 আসি, ম্যাম। 622 00:52:07,170 --> 00:52:08,140 মাত্র একটা ছবি! 623 00:52:08,140 --> 00:52:09,620 কোনো বক্তব্য? 624 00:52:12,570 --> 00:52:15,460 ওকে ছাড়া আমি কীভাবে থাকব... 625 00:52:19,080 --> 00:52:21,290 দয়া করে রাস্তা দিন। 626 00:52:21,460 --> 00:52:22,490 প্লিজ। 627 00:52:23,560 --> 00:52:24,520 থামুন! 628 00:52:25,410 --> 00:52:26,420 রাস্তা দিন! 629 00:52:28,900 --> 00:52:30,800 পথ ছাড়ুন! 630 00:52:31,920 --> 00:52:32,860 [ডেইলি কোরিয়া] 631 00:52:32,860 --> 00:52:34,840 ধাক্কা দিবেন না! 632 00:52:35,210 --> 00:52:36,320 [দুর্নীতিবাজ পার্ক মিয়ং হুয়ান] 633 00:52:36,320 --> 00:52:37,770 আপনি ঠিক আছেন, স্যার? 634 00:52:38,440 --> 00:52:39,840 চলুন এখান থেকে বের হই। 635 00:52:43,630 --> 00:52:45,340 [গুডবাই, ডেইলি কোরিয়া] 636 00:53:13,700 --> 00:53:14,860 দুঃখিত। 637 00:53:16,860 --> 00:53:19,550 পরিস্থিতি সামলাও। কাল দেখা হবে। 638 00:53:52,320 --> 00:53:53,300 দুঃখিত। 639 00:53:53,880 --> 00:53:55,120 সিগারেট হবে? 640 00:53:56,240 --> 00:53:57,760 খাওয়া ছেড়ে দিয়েছো? 641 00:53:58,500 --> 00:53:59,540 হুম। 642 00:54:01,680 --> 00:54:03,600 আমিও। ৫ বছর আগে। 643 00:54:04,100 --> 00:54:05,890 আমি গিয়ে এক প্যাকেট কিনে নিয়ে আসছি। 644 00:54:20,150 --> 00:54:21,370 এই। 645 00:54:21,680 --> 00:54:23,340 সোমেক খাবে? 646 00:54:23,780 --> 00:54:25,220 না। 647 00:54:26,100 --> 00:54:27,650 আমাকে সারারাত এখানে থাকতে হবে। 648 00:54:27,650 --> 00:54:28,710 সত্যিই? 649 00:54:29,680 --> 00:54:30,990 থাকো তাহলে। 650 00:54:33,910 --> 00:54:35,140 ধ্যাত। 651 00:54:40,100 --> 00:54:43,230 আমার ছোটো মেয়ে এবার SAT পরীক্ষা দিবে। 652 00:54:43,610 --> 00:54:48,620 লোকে বলে মেধা নাকি জিনগত, 653 00:54:48,980 --> 00:54:50,750 কিন্তু সেটা সবসময় সত্য হয় না। 654 00:54:51,030 --> 00:54:52,630 ও চাকরি পাবে না। 655 00:54:53,450 --> 00:54:55,200 ওকে আমার বিয়ে দিয়ে দিতে হবে। 656 00:54:59,890 --> 00:55:04,430 জানো ফেয়ারওয়েল স্যুপ লাল হয় কেন? 657 00:55:05,890 --> 00:55:10,470 লোকে বলে লাল খাবার অতৃপ্ত আত্মাদের তাড়িয়ে দেয়। 658 00:55:11,510 --> 00:55:18,170 কিন্তু বাস্তবে, লাল মরিচযুক্ত খাবার দ্রুত নষ্ট হয় না। 659 00:55:20,530 --> 00:55:27,460 আগের দিনে ৫-৭ দিন ব্যাপী শেষকৃত্যানুষ্ঠান প্রচলিত ছিল। 660 00:55:28,890 --> 00:55:34,780 তারা যতবেশি সম্ভব মৃত ব্যক্তির সাথে সময় কাটাত। 661 00:55:37,110 --> 00:55:40,340 এটা হচ্ছে উপযুক্ত বিদায়। 662 00:55:42,040 --> 00:55:45,660 চীফ কি কোনো দায় অনুভব করেছিলেন? 663 00:55:46,170 --> 00:55:47,540 উনি কি মনোঃকষ্টে ভুগছিলেন? 664 00:55:48,610 --> 00:55:52,280 যখন চাও ওই শোকসংবাদটা ডিলিট করে দিয়ো। 665 00:55:52,280 --> 00:55:54,120 আশা করি, না। 666 00:55:54,740 --> 00:55:57,710 আশা করি তিনি শেষ পর্যন্ত নির্লজ্জ ছিলেন। তখনই কেবল... 667 00:55:59,850 --> 00:56:03,880 এবারও কি আমি আপনার কাছে ঋণী? 668 00:56:05,810 --> 00:56:07,600 না, একদম না। 669 00:56:08,570 --> 00:56:14,390 জানো, তুমি আর আমি যখন মারা যাবো... 670 00:56:14,960 --> 00:56:17,250 বেশি দিন যেন শোকপালন না হয়। ওকে? 671 00:56:23,750 --> 00:56:24,710 আসি। 672 00:56:44,930 --> 00:56:46,000 কী করছো? ওঠো। 673 00:56:46,000 --> 00:56:47,440 আবারও গেম খেলছো? 674 00:56:47,440 --> 00:56:49,940 না, গেম খেলছিলাম না। 675 00:56:49,950 --> 00:56:51,010 চলো। 676 00:56:51,750 --> 00:56:54,030 শেষকৃত্যের ফেয়ারওয়েল স্যুপ আমার দারুণ ভালো লাগে। 677 00:56:54,030 --> 00:56:56,650 এ কারণে ডিনারও বাদ দিয়েছিলাম 678 00:56:57,000 --> 00:56:59,820 আর এখন স্ট্যান্ড-বাই ডিউটি করা লাগছে! 679 00:57:02,610 --> 00:57:03,410 দাঁড়াও। 680 00:57:04,720 --> 00:57:05,550 খোদা! 681 00:57:06,320 --> 00:57:08,090 জি, চীফ। আমাদের কাজ শেষ এখানে। 682 00:57:08,170 --> 00:57:09,540 কী করছো তুমি? 683 00:57:09,570 --> 00:57:10,660 তোমার মাথা খারাপ? 684 00:57:11,060 --> 00:57:14,170 আমি ইমারজেন্সি স্ট্যান্ড-বাই এ আছি... 685 00:57:26,870 --> 00:57:28,090 কী হয়েছে? 686 00:57:31,570 --> 00:57:34,370 [টপ ১- ১০ পার্ক মিয়ং হুয়ান, ডেইলি কোরিয়া, ফেয়ারওয়েল স্যুপ] 687 00:57:42,580 --> 00:57:43,930 আপনি যাবেন না? 688 00:57:43,930 --> 00:57:46,870 না। আমি যেতে পারব না। 689 00:57:48,390 --> 00:57:49,830 প্রচন্ড ক্ষুধা পেয়েছে। 690 00:57:50,660 --> 00:57:52,670 খাওয়ার মতো কিছু আছে তোমার কাছে? 691 00:57:52,670 --> 00:57:54,390 খাওয়ার মতো? 692 00:58:00,580 --> 00:58:01,820 ফেয়ারওয়েল স্যুপ। 693 00:58:09,940 --> 00:58:10,900 হাহ? 694 00:58:16,230 --> 00:58:18,170 [রিপোর্টার হান জুন হিউক] 695 00:58:22,300 --> 00:58:26,510 এর বদলে আমরা একটু ড্রিংক করি? 696 00:58:26,540 --> 00:58:30,280 না, আমাকে একটা শেষকৃত্যে যেতে হবে। 697 00:58:31,110 --> 00:58:32,730 কে মারা গিয়েছে? 698 00:58:33,060 --> 00:58:34,390 কেউ একজন। 699 00:58:35,110 --> 00:58:37,510 এক বন্ধুর বন্ধু। 700 00:58:37,810 --> 00:58:38,900 আগামীকাল দেখা হবে। 701 00:58:43,810 --> 00:58:45,140 আমি জানতাম। 702 00:58:48,190 --> 00:58:49,740 জানতাম তুই এটা লিখবি। 703 00:59:04,550 --> 00:59:06,980 তোমার পোশাক বেমানান। 704 00:59:08,080 --> 00:59:10,160 কেন? আমি তো সব কালো পরেছি। 705 00:59:12,860 --> 00:59:14,890 বাকি ইন্টার্নরা কোথায়? 706 00:59:15,490 --> 00:59:16,870 ওরা আসবে না। 707 00:59:18,010 --> 00:59:21,000 ইডিটর উম বলেছেন আমাদের এখানে দেখলে, বরখাস্ত করে দিবেন। 708 00:59:21,700 --> 00:59:22,790 কী? 709 00:59:24,780 --> 00:59:27,350 শালা মাংকির পোলা। 710 00:59:29,350 --> 00:59:31,270 সে নিশ্চয়ই এটা বলেছে। 711 00:59:31,270 --> 00:59:34,070 সাংবাদিকদের আবেগতাড়িত হলে চলবে না। 712 00:59:34,070 --> 00:59:39,200 দুঃখ, রাগ বা আনন্দে আমাদের কর্তব্য বদলে যায় না। 713 00:59:40,410 --> 00:59:41,310 এটা আসলে... 714 00:59:41,330 --> 00:59:42,220 হুম। 715 00:59:42,740 --> 00:59:44,430 চীফের মুখ থেকে প্রথম শুনেছিলাম 716 00:59:44,500 --> 00:59:46,320 তারপর আবার ইডিটর উমের কাছে। 717 00:59:46,640 --> 00:59:49,230 ওনার আদেশ তোমার মানা উচিত ছিল। 718 00:59:49,950 --> 00:59:51,740 অবাধ্য হচ্ছো কেন? 719 00:59:55,380 --> 00:59:57,150 আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? 720 00:59:57,150 --> 00:59:59,180 পছন্দ, অপছন্দের কিছু নেই। 721 01:00:00,160 --> 01:00:02,480 তুমি তেমন গুরুত্বপূর্ণ না। 722 01:00:06,020 --> 01:00:07,580 শোকগাথাটা আমি পড়েছি। 723 01:00:07,660 --> 01:00:09,300 এটা উন্মত্তভাবে ট্রেন্ড হচ্ছে। 724 01:00:09,780 --> 01:00:11,040 এটা সেরকম উন্মত্ত কিছু নয়। 725 01:00:11,120 --> 01:00:13,490 তাছাড়া এটা শোকগাথার কারণেও না। 726 01:00:15,170 --> 01:00:16,190 সত্যিই? 727 01:00:17,890 --> 01:00:19,090 এটা একটা স্বস্তি। 728 01:00:19,090 --> 01:00:25,570 ভেবেছিলাম আপনি এটাকে নিজের প্রায়শ্চিত্ত হিসেবে বিবেচনা করছেন। 729 01:00:26,400 --> 01:00:28,600 এখন থেকে কী করবেন? 730 01:00:28,750 --> 01:00:29,710 কী? 731 01:00:32,080 --> 01:00:33,280 সু ইয়েওনের ব্যাপারে। 732 01:00:34,920 --> 01:00:37,090 আমরা বিদায় জানিয়েছি। 733 01:00:38,690 --> 01:00:41,220 এখন আমাদের খুঁজে বের করতে হবে কে তাকে খুন করেছে। 734 01:00:41,220 --> 01:00:42,880 আবারও সেই কথা বলছো? 735 01:00:43,460 --> 01:00:44,830 কোন দুঃখে? 736 01:00:44,830 --> 01:00:46,380 এভাবে কথা বলবেন না! 737 01:00:47,280 --> 01:00:48,540 কী বললে? 738 01:00:53,310 --> 01:00:55,330 কোন দুঃখে বলে মনে হয়? 739 01:00:55,620 --> 01:01:00,040 এক মাস পরেই সবাই এটা ভুলে যাবে। 740 01:01:00,120 --> 01:01:01,600 না, শেষকৃত্যের পরপরই। 741 01:01:02,400 --> 01:01:04,180 তো কে এর দায় নিবে? 742 01:01:05,150 --> 01:01:09,080 কেউই এগিয়ে এসে ওর খুনের দায় স্বীকার করবে না! 743 01:01:15,160 --> 01:01:17,070 আপনার তা মনে হয় না? 744 01:01:20,140 --> 01:01:25,610 অন্তত একজন সাংবাদিককে গভীরভাবে তদন্ত করতে হবে, তাই না? 745 01:01:28,690 --> 01:01:31,480 আপনার ভুলের পুনরাবৃত্তি করা চলবে না। 746 01:01:33,790 --> 01:01:34,950 ভুল? 747 01:01:35,910 --> 01:01:38,460 যে ভুল আপনি ৬ বছর আগে করেছিলেন। 748 01:01:40,620 --> 01:01:41,710 কী? 749 01:01:43,830 --> 01:01:45,340 আমি জানি। 750 01:01:46,270 --> 01:01:49,370 আমি জানি ৬ বছর আগে কী ঘটেছিল। 751 01:01:55,130 --> 01:01:56,570 এই, লি জি সু। 752 01:01:58,790 --> 01:02:00,600 তুমি কীভাবে জানো? 753 01:02:09,030 --> 01:02:11,830 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।