1 00:00:00,000 --> 00:00:04,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:04,680 --> 00:00:05,670 [ এপিসোড ১৭ ] 3 00:00:05,670 --> 00:00:11,236 বলেছিলেন আমরা দু'জন একসাথে থাকলে আপনার রাজা হতে হবে না। 4 00:00:12,370 --> 00:00:14,906 এখন আর সেটা বলছেন না। 5 00:00:16,070 --> 00:00:18,877 আমরা মিথ্যা না বলতে সম্মত হয়েছিলাম। 6 00:00:20,910 --> 00:00:26,518 এটা শুরু করেছিলাম যাতে আমরা ভাইদের একে-অপরকে হত্যা করা থামাতে পারি। 7 00:00:27,252 --> 00:00:29,252 কিন্তু, 8 00:00:29,750 --> 00:00:32,490 নতুন রাজধানীর দুর্গটা নির্মাণ করার সময়... 9 00:00:32,957 --> 00:00:34,626 বুঝতে পেরেছি রাজা বদলালে 10 00:00:34,990 --> 00:00:37,962 পৃথিবী বদলাতে পারে। 11 00:00:42,467 --> 00:00:44,869 রাজা হওয়ার মানে যদি হয়... 12 00:00:45,270 --> 00:00:48,306 আমি আর শিকল পরা কুকুর হবো না, 13 00:00:49,100 --> 00:00:52,043 আর সকল দুঃখ ঘুচাতে পারবো, 14 00:00:52,410 --> 00:00:54,711 তাহলে নিঃসন্দেহে হতে চাইবো। 15 00:01:00,320 --> 00:01:04,456 কী ব্যাপার? তুমি চাও না আমি রাজা হই? 16 00:01:05,080 --> 00:01:06,630 চাই না। 17 00:01:09,660 --> 00:01:11,790 তবে, আপনার কাছ থেকে দূরে থাকা আরও বেশি অপছন্দ করি। 18 00:01:15,790 --> 00:01:16,920 ধন্যবাদ। 19 00:01:19,790 --> 00:01:21,710 আপনি রাজা হবেন। 20 00:01:23,230 --> 00:01:24,410 আমি জানি। 21 00:01:29,100 --> 00:01:31,290 তবুও, কখনোই... 22 00:01:32,620 --> 00:01:36,020 কখনোই আপনার ভাইদের ক্ষতি করতে পারবেন না। 23 00:01:38,450 --> 00:01:40,289 কথা দিতে পারবেন? 24 00:02:01,330 --> 00:02:02,814 রাজকুমার ওয়াং সো আসছে! 25 00:02:02,814 --> 00:02:04,180 এক দল সৈন্য আসছে! 26 00:02:04,510 --> 00:02:06,816 প্রাসাদের ফটক বন্ধ করো! 27 00:02:27,600 --> 00:02:32,220 তুমি... কী লুকাচ্ছো আমার কাছ থেকে? 28 00:02:33,170 --> 00:02:35,400 চায়ে বিষ মিশিয়েছো? 29 00:02:35,400 --> 00:02:36,690 না, মহারাজ। 30 00:02:37,180 --> 00:02:39,220 পরিচারিকা এক চুমুক খেয়ে পরখ করেছে। 31 00:02:43,640 --> 00:02:46,340 এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভেবে বুঝলাম... 32 00:02:49,300 --> 00:02:51,380 সবকিছু তোমার মাধ্যমে শুরু হয়েছে। 33 00:02:54,690 --> 00:02:55,720 জি? 34 00:02:56,370 --> 00:02:59,540 ভাই, উন, উনের স্ত্রী। 35 00:03:00,430 --> 00:03:02,170 এমনকি রাজা তেজো। 36 00:03:03,770 --> 00:03:07,010 ওই মৃত সবাই আমাকে জালাতন করছে। 37 00:03:08,230 --> 00:03:10,530 সব তোমার দোষ। 38 00:03:11,980 --> 00:03:17,250 ভাইদের হত্যা করে রাজা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। 39 00:03:19,660 --> 00:03:20,840 কারণ তুমি... 40 00:03:22,670 --> 00:03:26,340 সো'কে ওর দাগটা ঢাকতে আর আমার আসন নিতে সাহায্য করেছিলে। 41 00:03:27,950 --> 00:03:30,440 আমার জিনিস ও নিয়ে ফেলায়... 42 00:03:51,240 --> 00:03:52,540 মহারাজ! 43 00:03:52,960 --> 00:03:54,090 ইও! 44 00:03:54,820 --> 00:03:57,293 সো... সো প্রাসাদে আসছে! 45 00:03:59,290 --> 00:04:02,867 ওয়াং সো তোমার বিরুদ্ধে বিদ্রোহ করছে! 46 00:04:13,670 --> 00:04:15,480 ইও, ইও... 47 00:04:17,160 --> 00:04:18,530 এখনই লিখতে হবে। 48 00:04:18,530 --> 00:04:21,050 লিখে দাও তুমি জুং এর হাতে সিংহাসন হস্তান্তর করছো। 49 00:04:21,740 --> 00:04:23,160 জলদি লিখো। 50 00:04:25,530 --> 00:04:26,550 কী? 51 00:04:27,650 --> 00:04:29,710 সিংহাসন হাতছাড়া করা যাবে না। 52 00:04:30,140 --> 00:04:33,300 জলদি। লিখে দাও জুং নতুন রাজা হবে। 53 00:04:34,110 --> 00:04:36,910 পরে ভবিষ্যতের কথা ভাবা যাবে। লিখো। 54 00:04:40,840 --> 00:04:44,190 তাহলে... আমি? 55 00:04:49,030 --> 00:04:50,810 আমি কি আদৌ আপনার ছেলে? 56 00:04:53,550 --> 00:04:55,410 আমি আপনার কী, মা? 57 00:04:58,840 --> 00:05:01,170 সিংহাসনের বসার জন্য বিদ্যমান কোনোকিছু? 58 00:05:04,680 --> 00:05:09,640 আর রাজা নয় এমন ছেলের কাছে আপনার আর কোনো প্রয়োজন নেই? 59 00:05:11,520 --> 00:05:13,960 ইও, এমন করো না। 60 00:05:15,110 --> 00:05:17,360 এমন করলে আমরা সব হারাবো। 61 00:05:17,360 --> 00:05:19,440 জুং'কে দিয়ে দাও, দয়া করে। 62 00:05:25,610 --> 00:05:27,740 এখন বোধহয় সো'কে বুঝতে পারছি। 63 00:05:29,130 --> 00:05:31,070 ওর কেমন লাগে বুঝতে পারছি। 64 00:05:33,330 --> 00:05:35,880 রাজমাতাকে এখান থেকে নিয়ে যাও! 65 00:05:36,590 --> 00:05:37,650 ইও। 66 00:05:38,770 --> 00:05:42,090 ইও, এমন করো না। ইও, ইও! 67 00:05:42,730 --> 00:05:45,240 ইও! ছাড়ো। ছাড়ো, এক্ষুণি! 68 00:05:45,240 --> 00:05:46,880 ছাড়ো। ইও! 69 00:05:47,200 --> 00:05:48,420 ইও! 70 00:05:48,920 --> 00:05:51,920 ছাড়ো! ইও! 71 00:06:21,480 --> 00:06:23,870 এখনো ভাইয়ের খবর পাচ্ছি না। 72 00:06:24,260 --> 00:06:25,930 পার্ক সু কিউং সো ভাইয়ের সাথে। 73 00:06:25,930 --> 00:06:27,670 প্রাসাদের লোকেরা বেশিক্ষণ টিকবে না। 74 00:06:30,840 --> 00:06:31,960 মা? 75 00:06:35,360 --> 00:06:39,670 তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে, আমিও সেভাবে সিদ্ধান্ত নিবো। 76 00:06:41,400 --> 00:06:43,290 তোমার ভাইকে দেখে বুঝতে পেরেছি। 77 00:06:43,890 --> 00:06:46,230 তোমাকে কী শেখাতে ভুলে গিয়েছিলাম। 78 00:06:48,320 --> 00:06:53,050 প্রাসাদটা নিজের করতে চাইলে, বিসর্জন দিতে হবে কিছু। 79 00:06:55,480 --> 00:06:56,690 মা। 80 00:06:56,690 --> 00:06:58,010 এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। 81 00:06:58,690 --> 00:07:01,180 পুরো পৃথিবী নিজের করে নিয়ে ভালোবাসা হারাতে পারো। 82 00:07:01,180 --> 00:07:04,930 কিংবা ভালোবাসা আগলে রেখে খুবই ছোটো একটা পৃথিবীতে থাকতে পারো। 83 00:07:08,320 --> 00:07:11,980 যদি আমাকে পুরো পৃথিবী চাইতে হয়? 84 00:07:17,710 --> 00:07:21,630 আমি... উককে বিসর্জন দেবো। 85 00:07:39,220 --> 00:07:42,830 যে প্রাসাদকে সবসময় রক্ষা করেছি সেই প্রাসাদে আজ আক্রমণ চালাতে এসেছি। 86 00:08:22,960 --> 00:08:28,032 কোনোপ্রকার রক্তপাত ছাড়া প্রাসাদে প্রবেশ করতে সাহায্য করবো আপনাকে। 87 00:08:33,130 --> 00:08:35,606 তোমার আনুগত্য ভুলবো না। 88 00:08:46,120 --> 00:08:50,270 দিনশেষে ও যে সবকিছু পেয়ে যাবে জানতাম। 89 00:08:54,520 --> 00:08:59,140 আমি কী এমন ভুল করলাম? 90 00:09:01,290 --> 00:09:03,990 ভয়ে ছিলাম আমাকেও ছুঁড়ে ফেলা হবে। 91 00:09:04,640 --> 00:09:06,950 সো'কে যেভাবে ফেলা হয়েছিল। 92 00:09:06,950 --> 00:09:09,310 ভেবেছিলাম আমাকে সরিয়ে দেওয়া হবে। 93 00:09:19,620 --> 00:09:21,510 মা বলেছিলেন... 94 00:09:22,320 --> 00:09:26,840 আমি সর্বগুণান্বিত এবং আমার মাঝে কিছুর ঘাটতি নেই। 95 00:09:28,490 --> 00:09:29,780 তবুও... 96 00:09:35,560 --> 00:09:37,520 সব তোমার কারণে। 97 00:09:38,860 --> 00:09:41,210 তুমি জড়িয়েছো বলে, নষ্টা মেয়ে! 98 00:09:46,530 --> 00:09:48,420 তুমিই বলো। 99 00:09:59,850 --> 00:10:01,880 সিংহাসন কাকে দেবো? 100 00:10:03,370 --> 00:10:04,490 জুং? 101 00:10:05,110 --> 00:10:06,260 উক? 102 00:10:06,680 --> 00:10:09,580 বেক আহ না-কি সো? 103 00:10:11,320 --> 00:10:14,120 তুমি তো অসাধারণ। তাহলে বলছো না কেন? 104 00:10:20,410 --> 00:10:22,070 রাজাকে এক্ষুণি খুঁজে বের করো! 105 00:10:22,070 --> 00:10:23,150 জি! 106 00:11:15,970 --> 00:11:17,420 আমি তো কেবল... 107 00:11:22,350 --> 00:11:24,080 বাঁচার চেষ্টা করছিলাম। 108 00:12:14,400 --> 00:12:15,460 পড়েছো এটা? 109 00:12:47,890 --> 00:12:48,930 সরো! 110 00:12:48,930 --> 00:12:51,330 সরতে বললাম! সরো! 111 00:13:11,140 --> 00:13:12,180 ইও। 112 00:13:32,960 --> 00:13:35,200 নতুন রাজাকে অভিবাদন। 113 00:13:36,260 --> 00:13:39,160 মহারাজের... 114 00:13:40,790 --> 00:13:42,260 জয় হোক। 115 00:13:50,980 --> 00:13:52,330 “রাজা” মানে? 116 00:13:54,350 --> 00:13:55,640 “রাজা” মানে? 117 00:13:55,640 --> 00:14:00,300 মহারাজ মারা যাওয়ার আগে আমার হাতে সিংহাসন তুলে দিয়েছেন। 118 00:14:06,000 --> 00:14:07,520 আমাকে দিয়েছেন। 119 00:14:13,370 --> 00:14:14,760 কী? 120 00:14:14,760 --> 00:14:16,960 মহারাজকে অভিবাদন। 121 00:14:17,710 --> 00:14:19,930 মহারাজকে অভিবাদন। 122 00:14:19,930 --> 00:14:23,610 মহারাজের জয় হোক। 123 00:15:23,500 --> 00:15:25,430 নতুন রাজা, মহারাজ। 124 00:15:25,430 --> 00:15:29,200 মহারাজের জয় হোক! 125 00:15:31,220 --> 00:15:33,480 নতুন রাজা, মহারাজ। 126 00:15:33,900 --> 00:15:37,800 মহারাজের জয় হোক! 127 00:15:51,280 --> 00:15:52,510 গোয়াংজং। 128 00:15:53,950 --> 00:15:57,750 গোরিয়োর ৪র্থ রাজা। 129 00:15:57,750 --> 00:15:59,180 উনি গোয়াংজং। 130 00:16:01,190 --> 00:16:06,530 এবার আপনি আর নিষ্ঠুর রাজা হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন না। 131 00:16:08,420 --> 00:16:10,100 আমি আপনাকে সাহায্য করবো। 132 00:16:15,770 --> 00:16:21,480 এবার, হোয়াংবো পরিবার আমাদের ক্ষমতা ব্যবহার করবে রাণীর জন্য, রাজার জন্য না। 133 00:16:23,070 --> 00:16:26,310 তোমার এতটা পরিবর্তন দেখে আমি খুব মর্মাহত ছিলাম। 134 00:16:26,820 --> 00:16:29,290 যত বিপথগামী হবে, তত কষ্টভোগ করবে। 135 00:16:30,580 --> 00:16:32,820 রাজ পরিবার থেকে তোমার নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। 136 00:16:41,360 --> 00:16:44,000 রাজ্যাভিষেকে আসেননি কেন? 137 00:16:44,000 --> 00:16:46,290 মানুষজন ভুল বুঝলে? 138 00:16:46,290 --> 00:16:48,370 সকিয়ংয়ে যখন পৌঁছলাম 139 00:16:49,470 --> 00:16:52,400 ততক্ষণে ওয়াং শিক রিয়ম মারা গেছে। 140 00:16:54,520 --> 00:16:58,410 সো'র লোকেরা তৎক্ষণাৎ আমাকে ঘরবন্দী করে আমি ছাড়া পাওয়া পর্যন্ত। 141 00:16:59,440 --> 00:17:01,700 কিন্তু এরমধ্যে সিংহাসনের মালিক পালটে যায়। 142 00:17:04,250 --> 00:17:07,570 যে বিদ্রোহী একজন বিশ্বাসঘাতকের পতন ঘটায় সে বীর বনে যায়। 143 00:17:08,980 --> 00:17:10,870 ওই আসনটা আমি চেয়েছিলাম... 144 00:17:12,020 --> 00:17:13,610 আর ওয়াং সো সেটায় বসছিল। 145 00:17:16,570 --> 00:17:18,240 চাচ্ছো গিয়ে সেই দৃশ্য দেখি। 146 00:17:19,450 --> 00:17:21,050 খুব নির্মম নয় এটা? 147 00:17:25,470 --> 00:17:27,100 সাহায্য করুন। 148 00:17:27,100 --> 00:17:32,090 আমি রাণী হয়ে আপনার এই কষ্টের ক্ষতিপূরণ দেবো। 149 00:17:32,090 --> 00:17:36,260 এতদিন ধরে আপনার একার বয়ে বেড়ানো সেই বোঝার অংশীদার হবো। 150 00:17:37,890 --> 00:17:41,570 আমাকে শক্তি দিন, ভাই। হ্যাঁ? 151 00:17:58,770 --> 00:18:01,572 সকিয়ংয়ে রাজধানী স্থানান্তরকরণ... 152 00:18:07,770 --> 00:18:10,278 ফরমান জারি করো এটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। 153 00:18:10,278 --> 00:18:13,450 এই নির্মাণের জন্য জোরপূর্বক নিয়ে আসা শ্রমিকদের 154 00:18:13,817 --> 00:18:16,186 তাদের কার্যকাল অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে 155 00:18:16,186 --> 00:18:18,653 এবং স্বদেশে ফিরিয়ে দেওয়া হবে। 156 00:18:19,250 --> 00:18:21,620 যারা কাজ করা অবস্থায় মারা গেছে? 157 00:18:21,620 --> 00:18:23,627 তাদের পরিবার যা চায় করো। 158 00:18:24,270 --> 00:18:25,829 কাজের প্রতিশ্রুতি দাও 159 00:18:25,863 --> 00:18:27,631 কিংবা ধনসম্পদের মাধ্যমে ক্ষতিপূরণ দাও। 160 00:18:28,860 --> 00:18:31,268 যারা আহত হয়েছে তাদের ক্ষেত্রেও তাই করো। 161 00:18:32,270 --> 00:18:33,704 তো... 162 00:18:33,704 --> 00:18:35,906 রাতের কাজ শেষ হয়েছে? 163 00:18:35,906 --> 00:18:36,640 জি। 164 00:18:36,940 --> 00:18:38,206 মহারাজ। 165 00:18:38,600 --> 00:18:41,211 দামিউনের পরিচারিকা হে আপনার জন্য অপেক্ষা করছেন। 166 00:18:41,410 --> 00:18:43,712 হে সু? 167 00:19:19,610 --> 00:19:21,084 সু? 168 00:19:29,790 --> 00:19:32,095 এসেছেন আপনি। 169 00:19:40,838 --> 00:19:45,574 এতক্ষণ ধরে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। 170 00:19:46,640 --> 00:19:49,244 বেশ। 171 00:19:50,540 --> 00:19:52,848 নাও, পছন্দ করো এটা, তাই না? 172 00:19:54,640 --> 00:19:56,020 আপনার অশেষ কৃপা, মহারাজ। 173 00:19:56,750 --> 00:19:59,456 বাদ দাও ওসব। আমরা আমরাই তো। 174 00:19:59,750 --> 00:20:01,091 আমাকে কেবল ভাই বলে সম্বোধন করো। 175 00:20:01,450 --> 00:20:04,728 শুধুমাত্র তুমি সেটা করার যোগ্যতা রাখো। 176 00:20:04,970 --> 00:20:06,970 জি, মহারাজ। 177 00:20:06,970 --> 00:20:08,632 আবার মহারাজ? 178 00:20:25,340 --> 00:20:26,880 অসংখ্য ধন্যবাদ, মহারাজ। 179 00:20:34,720 --> 00:20:36,720 বসো, বসো। 180 00:20:40,864 --> 00:20:45,235 সুন্দর মুহূর্ত। আমার খুব ভালো লাগছে। 181 00:20:45,700 --> 00:20:50,374 তোমাদের দু'জনের সাথে একটা পারিবারিক আহার করবো বলে 182 00:20:50,970 --> 00:20:52,270 অপেক্ষা করছিলাম। 183 00:20:52,270 --> 00:20:54,478 জি, আমরা বুঝেছি। এবার খান। 184 00:20:54,478 --> 00:20:56,480 ক্ষুধাপেটে আমাকে কথা বলালে, 185 00:20:56,480 --> 00:20:59,182 আপনার সাথে আর কখনো খাবো না। 186 00:21:02,280 --> 00:21:05,322 আচ্ছা। খাওয়া যাক। 187 00:21:38,850 --> 00:21:41,256 সু! 188 00:21:54,600 --> 00:21:56,600 ভাবলাম চলে গেছো... 189 00:22:00,740 --> 00:22:03,244 আপনি ঘুমিয়ে পড়লে তারপর যাবো। 190 00:22:03,747 --> 00:22:07,517 দিনটা আপনার জন্য দীর্ঘ ছিল। 191 00:22:18,270 --> 00:22:20,760 যাওয়া-আসার কী দরকার? 192 00:22:20,764 --> 00:22:23,200 তারচেয়ে আমার সাথে ঘুমাও। 193 00:22:43,770 --> 00:22:44,955 কী হলো? 194 00:22:44,955 --> 00:22:46,890 আপনি সবে রাজা হয়েছেন। 195 00:22:46,890 --> 00:22:49,326 চাই না খারাপ গুজব রটুক। 196 00:22:49,326 --> 00:22:51,490 কালকে আবার আসবো। 197 00:22:57,500 --> 00:23:00,704 তোমাকে এখানে প্রয়োজন। 198 00:23:01,670 --> 00:23:04,608 স্বস্তিবোধ করছি না এখানে। 199 00:23:04,900 --> 00:23:06,900 হয়তো আগের মালিকের মৃত্যু দেখায়। 200 00:23:10,580 --> 00:23:12,580 এখানে একা থাকার কথা ভাবতেও 201 00:23:13,016 --> 00:23:16,887 আমার দম বন্ধ হয়ে আসছে। 202 00:23:17,420 --> 00:23:19,721 আমার সাথে থাকো। কেমন? 203 00:23:21,450 --> 00:23:23,758 আমার সাথে থাকো। 204 00:23:35,630 --> 00:23:37,641 একটা গল্প বলবে? 205 00:23:37,641 --> 00:23:40,644 আমরা এখনো হাজার বছরের নিকটে না। 206 00:23:45,980 --> 00:23:48,483 হুম... এখান থেকে তারা দেখা যাচ্ছে না... 207 00:23:49,380 --> 00:23:51,380 আহ, আপনাকে নিয়ে একটা গল্প বলি, মহারাজ? 208 00:23:52,580 --> 00:23:55,659 আমাকে নিয়ে গল্প? 209 00:23:56,359 --> 00:24:01,765 “একটা বড়ো দুষ্টু নেকড়ে” খেয়ে ফেলে “ছোট্ট লাল সওয়ার ঘোমটা” নামের একটা মেয়েকে। 210 00:24:06,230 --> 00:24:08,536 একদা এক সময়, 211 00:24:09,139 --> 00:24:15,645 একটা মিষ্টি ছোট্ট মেয়ে ছিল, যার ছিল আমার মতো বড়ো বড়ো চোখ, 212 00:24:15,645 --> 00:24:17,940 তাকে তার মা খাবার নিয়ে নানীর কাছে পাঠায়... 213 00:25:01,270 --> 00:25:03,691 মাত্র একদিন পরও, 214 00:25:03,990 --> 00:25:07,330 বুঝতে পেরেছি কতটা সাধাসিধা ছিলাম। 215 00:25:07,630 --> 00:25:11,001 চেয়েছি উনি রাজা হোন কারণ অপেক্ষার প্রহর খুবই কঠিন ছিল। 216 00:25:11,600 --> 00:25:14,971 কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি অপেক্ষা করতে হবে। 217 00:25:14,971 --> 00:25:17,270 তোমার সাবধানে কথা বলা দরকার। 218 00:25:18,542 --> 00:25:22,270 রাজকুমারী গিয়ংহোয়াগুং মঠবাসিনী হওয়ায়, 219 00:25:22,270 --> 00:25:24,279 রাণীর পদ কার্যত খালিই। 220 00:25:25,270 --> 00:25:29,270 মানুষ তোমার ক্ষতি করতে চাইবে, তাই সাবধানে থেকো। 221 00:25:29,770 --> 00:25:32,590 পরিচারিকা! পরিচারিকা! 222 00:25:32,590 --> 00:25:33,790 ছে রিউং। 223 00:25:38,300 --> 00:25:41,720 পরিচারিকা ওহ, রাণী ইও আপনার সাথে দেখা করতে চান। 224 00:26:05,200 --> 00:26:06,960 অভিবাদন, রাণী ইও। 225 00:26:06,960 --> 00:26:09,240 তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি একটা প্রশ্নের উত্তর জানতে। 226 00:26:12,030 --> 00:26:13,090 জুং। 227 00:26:15,150 --> 00:26:17,980 এটা প্রয়াত রাজার কক্ষে পাওয়া গেছে। 228 00:26:19,220 --> 00:26:21,610 মনে হচ্ছে সর্বশেষ ফরমান। 229 00:26:23,710 --> 00:26:26,240 আমি নিশ্চিত এটা সিংহাসনের উত্তরাধিকার সম্পর্কিত। 230 00:26:27,090 --> 00:26:31,990 তাই হলে, এর মানে হতে পারে এটায় সো'র নাম লেখা নেই। 231 00:26:34,180 --> 00:26:35,320 বলো। 232 00:26:36,160 --> 00:26:39,630 প্রয়াত রাজা কি সত্যিই সো'কে সিংহাসন দিয়েছে? 233 00:26:42,880 --> 00:26:46,490 ভয় থেকে কিছু বলতে না পারলে, আমরা তোমার পাশে আছি। 234 00:26:46,800 --> 00:26:48,300 তাই তোমাকে সৎ হতে হবে। 235 00:26:50,250 --> 00:26:55,780 এটা কি সত্যি যে প্রয়াত রাজা সিংহাসন সো ভাইকে দিয়েছেন? 236 00:27:02,190 --> 00:27:03,660 জি, সত্যি। 237 00:27:03,660 --> 00:27:06,400 মিথ্যা। মিথ্যা বলছো। 238 00:27:08,210 --> 00:27:09,740 ইও'কে আমি চিনি। 239 00:27:10,290 --> 00:27:12,770 ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। 240 00:27:13,480 --> 00:27:16,070 ও কখনোই সো'কে সিংহাসন দেবে না। 241 00:27:17,570 --> 00:27:20,430 বলো। আমাকে সত্যিটা বলো! 242 00:27:20,430 --> 00:27:22,540 - মা। - বলো, বলো! 243 00:27:22,540 --> 00:27:24,560 - বলো! - থামুন! 244 00:27:38,620 --> 00:27:39,810 এবার থামুন। 245 00:27:40,350 --> 00:27:43,110 আমাকে জিজ্ঞেস করতে পারেন সেটা, ওকে কেন বিরক্ত করছেন? 246 00:27:44,200 --> 00:27:45,270 তাই? 247 00:27:46,090 --> 00:27:48,240 তাহলে তুমি কেন সত্যিটা বলছো না? 248 00:27:49,700 --> 00:27:51,460 ফরমানটা ছিঁড়েছো কেন? 249 00:27:51,460 --> 00:27:53,500 কে বললো আমি ছিঁড়েছি? 250 00:27:57,390 --> 00:28:01,290 জানি না ইও ভাই কেন এটা ছিঁড়ে কেবল একটা শেষ ইচ্ছা রেখে গেছেন। 251 00:28:01,290 --> 00:28:03,980 উনি আমাকে সিংহাসন দিয়েছেন আর এতে কোনো সন্দেহ নেই। 252 00:28:07,360 --> 00:28:10,740 ওনার একটা ছেলে থাকতে ছোটো ভাইকে কেন দিয়ে যাবেন? 253 00:28:11,240 --> 00:28:14,780 এতই জানার আগ্রহ থাকলে, ওপারে গিয়ে ওনাকে জিজ্ঞেস করতে চাও? 254 00:28:15,560 --> 00:28:17,560 সিংহাসন ত্যাগ করে ভালোই করেছেন। 255 00:28:17,560 --> 00:28:20,300 আমাকে সিংহাসন জবরদখল করতে হলে কেমন হতো সেটা? 256 00:28:21,130 --> 00:28:23,000 এতক্ষণে... 257 00:28:23,600 --> 00:28:26,010 জুং এবং আমার বধ হওয়া ভাই 258 00:28:26,010 --> 00:28:29,270 আর ভ্রাতুষ্পুত্রদের রক্তে প্রাসাদ ভেসে যেত। 259 00:28:35,540 --> 00:28:39,930 রাজমাতা, প্রয়াত রাজার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছেন না কেন? 260 00:28:41,250 --> 00:28:43,630 আপনি কেমন আছেন দেখতে নিয়মিত আসবো। 261 00:28:43,630 --> 00:28:45,300 আমাকে রাজমাতা ডাকবে না। 262 00:28:47,620 --> 00:28:51,320 রাজমাতা ডাক শুনতে চাই না কারণ সিংহাসনে এখন তুমি বসছো। 263 00:28:51,320 --> 00:28:53,460 আমিও আপনার ছেলে, মা। 264 00:28:54,210 --> 00:28:58,610 আপনার ছেলে রাজা হলে, আপনি স্বাভাবিকভাবেই রাজমাতা। 265 00:28:58,610 --> 00:29:01,800 তুমি স্রেফ সেই চোর যে আমার ছেলের সিংহাসন চুরি করেছে। 266 00:29:13,580 --> 00:29:17,970 ছুংজুতে আমার পরিবারের কাছে খবর পাঠাও আমি দেখা করতে চাই। 267 00:29:30,360 --> 00:29:33,320 তারা তোমাকে ডাকলেও তাদের কাছে যাওয়ার দরকার নেই। 268 00:29:34,460 --> 00:29:35,460 জি। 269 00:29:40,650 --> 00:29:45,390 যে আর যাই পদমর্যাদা হোক, আগে আমার অনুমতি নিতে হবে তোমার। 270 00:29:45,390 --> 00:29:46,460 বুঝতে পেরেছো? 271 00:29:46,460 --> 00:29:48,230 বুঝতে পেরেছি। 272 00:29:53,060 --> 00:29:54,080 আমি... 273 00:30:10,490 --> 00:30:14,220 মহারাজ, চারিদিক থেকে কানাঘুষো আসছে। 274 00:30:14,550 --> 00:30:15,620 কী নিয়ে? 275 00:30:16,770 --> 00:30:19,760 সবার ধারণা প্রভু খিউং ছুন উনের রাজা হওয়ার কথা ছিল। 276 00:30:19,760 --> 00:30:24,890 পররাষ্ট্র মন্ত্রী পার্ক ইউং গিউয়ের ধারণা আপনি রাজামশাইয়ের শেষ ইচ্ছা নিয়ে মিথ্যা বলেছেন। 277 00:30:26,880 --> 00:30:28,050 হত্যা করো তাকে। 278 00:30:29,220 --> 00:30:30,300 জি? 279 00:30:30,300 --> 00:30:33,270 বিশ্বাসঘাতকতার সহিত যে কোনো আবেদন জানাবে তাকে অভিযুক্ত করবে। 280 00:30:35,590 --> 00:30:37,460 প্রয়াত রাজার দাস-দাসী, 281 00:30:37,460 --> 00:30:41,040 সেদিন ছনদকজনে থাকা সব পরিচারিকা আর সৈন্যদের একটা হেস্তনেস্ত করো। 282 00:30:42,000 --> 00:30:44,040 একজনকেও বাদ দিবে না 283 00:30:44,040 --> 00:30:47,010 যে সিংহাসনে বসা নিয়ে সন্দেহ প্রকাশ করবে। 284 00:30:50,330 --> 00:30:52,140 একজনকেও না। 285 00:30:53,410 --> 00:30:54,950 কাউকে ছাড়বো না। 286 00:30:58,390 --> 00:31:01,310 রাজামশাই আমাকে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ। 287 00:31:01,310 --> 00:31:04,530 আপনি গুজব ছড়িয়েছেন মহারাজ প্রয়াত রাজার শেষ কথা নিয়ে মিথ্যা বলেছেন। 288 00:31:04,530 --> 00:31:05,960 পার পাবেন ভেবেছেন? 289 00:31:05,980 --> 00:31:07,090 তাই নাকি? 290 00:31:08,120 --> 00:31:13,360 তাহলে আমিও ৪র্থ রাজকুমার আর বেক আহ'র উপর তোমার গুপ্তচরবৃত্তি করার সত্যটা ফাঁস করে দিই। 291 00:31:14,130 --> 00:31:15,920 ভাবছো আমি একা মরবো? 292 00:31:16,610 --> 00:31:18,150 মূর্খ মেয়ে। 293 00:31:50,130 --> 00:31:53,080 অনেকদিন হলো এটা দেখিনি। 294 00:31:53,080 --> 00:31:55,650 বেশ নোংরা হয়ে গেছে। নতুন একটা নেওয়া দরকার। 295 00:31:58,030 --> 00:31:59,770 এটা হারাতে চাই না। 296 00:32:01,890 --> 00:32:03,460 বলেছিলে তোমার মা-বাবা দিয়েছিল। 297 00:32:05,870 --> 00:32:09,500 আমার বোধহয় একটা জিনিস করতে হবে যেটা তোমার মা-বাবার খুব একটা পছন্দ হবে না। 298 00:32:11,030 --> 00:32:12,410 কী সেটা... 299 00:32:12,410 --> 00:32:14,370 আমাদের বিয়ের আগে... 300 00:32:15,810 --> 00:32:20,210 তোমাকে একটা ভালো পরিবারের দত্তক কন্যা হিসেবে নিবন্ধিত করতে হতে পারে। 301 00:32:22,630 --> 00:32:27,440 আমি হুবেকজের মানুষ হওয়ায়, তাই না? 302 00:32:27,440 --> 00:32:31,130 গিয়ন হোয়ানের ঘটনাটা আমার দিদিমার এখনো পরিষ্কার মনে আছে। 303 00:32:31,920 --> 00:32:34,220 ওনার সামনে ওনার পরিবারকে হত্যা করা হয়। 304 00:32:34,870 --> 00:32:37,860 উনি যতটা সম্ভব হুবেকজের মানুষদের এড়িয়ে চলার চেষ্টা করেন। 305 00:32:39,040 --> 00:32:41,270 ঘটনাটা আমাদের জন্মেরও আগের! 306 00:32:41,270 --> 00:32:42,986 যেন তোমার সাথে গিয়ন হোয়ানের কোনো সম্পর্ক ছিল। 307 00:32:42,986 --> 00:32:44,986 পার্ক ইউং গিউ: তুমি গিয়ন হোয়ানের নাতনি। 308 00:32:45,230 --> 00:32:47,970 তবুও, অহেতুক ঝামেলা এড়ানো যাক। 309 00:32:47,970 --> 00:32:50,493 পরে কখনো ক্ষমা চাইতে তোমার মা-বাবার সমাধিতে যাবো। 310 00:32:50,493 --> 00:32:52,270 পার্ক ইউং গিউ: তার সাথে তোমার সম্পর্ক প্রকাশ পেলে, 311 00:32:52,270 --> 00:32:54,530 রাজকুমার বেক আহ'ও বাঁচতে পারবে না। 312 00:32:54,530 --> 00:32:56,831 তোমার কোনো সমস্যা নেই তো? 313 00:32:58,401 --> 00:33:03,000 গোরিয়োর রাজা আমার মা-বাবাকে হত্যা করেছে, 314 00:33:04,807 --> 00:33:10,213 আর আমার রাজা হত্যা করেছে তোমার পরিবারকে। 315 00:33:11,114 --> 00:33:16,886 এমতাবস্থায়, তোমার কি মনে হয় আমাদের একসাথে থাকাটা ঠিক হবে? 316 00:33:17,220 --> 00:33:19,520 উ হি। 317 00:33:19,520 --> 00:33:21,520 এটা আমার দোষ না, 318 00:33:22,458 --> 00:33:24,458 তোমার দোষও না। 319 00:33:29,630 --> 00:33:31,932 শুধু আমাদের দু'জনের কথা ভাবো। 320 00:33:32,460 --> 00:33:34,769 তুমি আমাকে অপছন্দ না করলে, 321 00:33:34,937 --> 00:33:39,342 আমরা কোনো অবস্থাতেই আলাদা হবো না। 322 00:33:44,220 --> 00:33:45,960 অনুমতি দিতে পারবো না। 323 00:33:45,960 --> 00:33:49,870 এবার আমি বিশ্রাম নিতে চাই, ফিরে যেতে চাই আমার নিজশহরে। 324 00:33:50,560 --> 00:33:52,240 আগের চেয়ে বেশি প্রয়োজন আপনাকে। 325 00:33:53,250 --> 00:33:55,560 কেন চলে যেতে চাচ্ছেন বুঝতে পারছি না। 326 00:33:58,230 --> 00:34:00,400 সত্যি কথা বলতে... 327 00:34:01,490 --> 00:34:05,370 এই রাজপরিবারের উপর আমি ত্যক্তবিরক্ত হয়ে পড়েছি। 328 00:34:08,090 --> 00:34:10,580 যখনই এদিক-সেদিক যাই 329 00:34:11,480 --> 00:34:13,160 আমার মেয়ের... 330 00:34:14,830 --> 00:34:19,030 আমার মেয়ের ছায়ামূর্তি দেখি, ওর কণ্ঠস্বর শুনি। 331 00:34:20,010 --> 00:34:22,900 সর্বোচ্চ চেষ্টা করি ভাবার সেরকম কিছু না। 332 00:34:22,900 --> 00:34:28,940 আপনার তলোয়ার চালানোর সেই প্রতিমূর্তি থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, মহারাজ। 333 00:34:31,080 --> 00:34:33,040 যা খুবই কষ্টের ছিল। 334 00:34:36,120 --> 00:34:37,390 যাবেন না। 335 00:34:38,720 --> 00:34:40,530 - যাবেন না। - মহারাজ। 336 00:34:41,250 --> 00:34:43,570 এই রাজ্য এবং তার প্রজাদের স্বার্থে 337 00:34:44,900 --> 00:34:46,760 একজন দয়ালু ও বিচক্ষণ রাজা হোন। 338 00:34:47,530 --> 00:34:49,650 হতেই হবে আপনাকে। 339 00:35:11,720 --> 00:35:13,680 পার্ক সু কিউং চলে গেছে। 340 00:35:15,830 --> 00:35:18,010 সে এই প্রাসাদের উপর ত্যক্তবিরক্ত। 341 00:35:19,740 --> 00:35:21,030 এখন আমাকে... 342 00:35:23,240 --> 00:35:24,500 ভয় পাচ্ছে সে। 343 00:35:30,870 --> 00:35:35,740 প্রয়াত রাজা ওনার শেষ ফরমানে কার নাম লিখেছিল জানার ইচ্ছা হচ্ছে, তাই না? 344 00:35:36,820 --> 00:35:40,480 ভাবছো এই সিংহাসন আমি চুরি করেছি কি করিনি। 345 00:35:40,480 --> 00:35:42,490 মোটেই ভাবছি না। 346 00:35:43,550 --> 00:35:46,860 আমিই সেই ব্যাপারে সবচেয়ে কম কৌতূহলী। 347 00:35:54,610 --> 00:35:55,930 ফাঁকা ছিল। 348 00:36:06,850 --> 00:36:09,250 কারো নাম লেখা ছিল না। 349 00:36:10,800 --> 00:36:11,880 সেকারণেই... 350 00:36:13,420 --> 00:36:17,720 ওরকম একটা ফরমান আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে জেনে ছিঁড়ে ফেলেছিলাম। 351 00:36:18,590 --> 00:36:23,120 এমনিতেও ততক্ষণে প্রাসাদ দখল করে নিয়েছিলাম। 352 00:36:26,270 --> 00:36:28,270 ঠিক কাজ করেছেন। 353 00:36:28,270 --> 00:36:30,640 পার্ক সু কিউং আমাকে ছেড়ে চলে গেছে, 354 00:36:31,480 --> 00:36:34,116 বেক আহ আমাকে কেবল রাজা হিসেবে দেখে, 355 00:36:34,116 --> 00:36:36,110 ভাই হিসেবে দেখে না আর। 356 00:36:37,520 --> 00:36:39,520 ছই জি-মং এর চোখে আমি কেবল 357 00:36:39,789 --> 00:36:43,159 বড়ো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধগ্রহণকারী। 358 00:36:44,020 --> 00:36:46,729 জুং... 359 00:36:47,460 --> 00:36:52,630 আমাকে ভাইদের হত্যাকারী হিসেবে দেখে। 360 00:36:53,570 --> 00:36:56,806 এমনকি আমার নিজের মা 361 00:36:57,300 --> 00:37:00,209 আমাকে স্রেফ চোর হিসেবে দেখে। 362 00:37:07,380 --> 00:37:10,119 তুমি ঠিক বলেছিলে। 363 00:37:11,750 --> 00:37:14,054 সিংহাসন মানুষকে... 364 00:37:14,524 --> 00:37:16,524 ভয়ার্ত আর... 365 00:37:18,920 --> 00:37:21,228 একাকী বানিয়ে দেয়। 366 00:37:30,390 --> 00:37:31,920 এইযে আমি আছি। 367 00:37:40,720 --> 00:37:42,580 আমি আপনাকে ছেড়ে যাবো না। 368 00:38:04,240 --> 00:38:07,670 ওরে! ছনদকজন দেখতে এরকম তাহলে। 369 00:38:20,210 --> 00:38:24,890 আমার... একটা উপকার চাওয়ার আছে, দেবী। 370 00:38:28,470 --> 00:38:33,170 নতুন রাজার রাজ্যাভিষেক হওয়ায়, কিছু পরিচারিকাকে ছেড়ে দেওয়া হচ্ছে। 371 00:38:34,070 --> 00:38:35,700 তার মধ্যে আমিও আছি। 372 00:38:38,570 --> 00:38:40,880 আমাকে দামিউন থেকে চলে যেতে বলা হয়েছে। 373 00:38:42,550 --> 00:38:45,230 তাহলে তো বোধহয় তোমাকে আর খুব বেশি দেখবো না। 374 00:38:46,040 --> 00:38:47,530 কোথায় যাবে? 375 00:38:49,180 --> 00:38:52,800 দেবী, আমাকে প্রাসাদে থাকতে সাহায্য করতে পারবেন না? 376 00:38:53,480 --> 00:38:55,760 মহারাজকে একটু বলে দেখুন না। 377 00:39:04,040 --> 00:39:05,170 কী হলো? 378 00:39:05,170 --> 00:39:08,190 মহারাজকে বলবেন বলেছেন। 379 00:39:09,880 --> 00:39:11,270 আচ্ছা। 380 00:39:11,270 --> 00:39:13,150 তোমাকে দামিউনে থাকতে হবে। 381 00:39:15,820 --> 00:39:18,970 আসলে, এটা একটা সুযোগ। 382 00:39:20,630 --> 00:39:22,550 আপনার কাছে যেতে পারি না, রাজকুমার? 383 00:39:24,020 --> 00:39:26,730 জানি না আবার কবে প্রাসাদ থেকে বেরুতে পারবো। 384 00:39:30,110 --> 00:39:34,150 ছে রিউং, আমাকে এখানে সাহায্য করতে তোমার এখনও অনেককিছু করার আছে। 385 00:39:35,840 --> 00:39:39,100 যখন সময় আসবে, তোমাকে এখান থেকে নিয়ে যাবো। 386 00:39:52,940 --> 00:39:55,349 স্বায়ত্তশাসন চাওয়ার মানে কি 387 00:39:55,940 --> 00:39:58,487 ছুংজু আর গোরিয়োর কোনো অংশ হিসেবে থাকবে না? 388 00:39:58,487 --> 00:40:00,480 আপনার সিংহাসনের দাবি সন্দেহজনক। 389 00:40:00,990 --> 00:40:02,990 কীভাবে আপনাকে আমাদের রাজা হিসেবে সেবা করি? 390 00:40:04,126 --> 00:40:07,830 আনুগত্য কেবল বিশ্বাস থেকেই আসে। 391 00:40:09,532 --> 00:40:13,436 আমিও প্রভু ইউ গূং দালের নাতি হিসেবে বেড়ে উঠেছি। 392 00:40:13,630 --> 00:40:20,476 তবুও, পুরো পরিবার আমার, বর্তমান রাজার বিপক্ষে যেতে চায়? 393 00:40:22,110 --> 00:40:24,511 অন্যসব গোত্র কী ভাববে সেটা বিবেচনা করতে হবে 394 00:40:25,110 --> 00:40:29,919 যেখানে রাজাকে তার পরিবার পর্যন্ত সমর্থন করছে না। 395 00:40:32,120 --> 00:40:37,893 তুমি কি আমাদের বন্ধন ছিন্ন করতে চাও, জুং? 396 00:40:38,160 --> 00:40:40,629 প্রয়াত রাজার শেষ ইচ্ছা পরিষ্কার হলে, 397 00:40:41,220 --> 00:40:44,033 আমরা ঠিক জানতে পারবো। 398 00:40:54,810 --> 00:40:57,340 ছুংজু ইউ গোত্রের একটা কিছু করতে হবে নয়তো সব বিপজ্জনক হয়ে পড়বে। 399 00:40:57,340 --> 00:41:00,549 হয় প্রয়াত রাজার শেষ কথা কী ছিল সেটা দেখাতে হবে, 400 00:41:00,549 --> 00:41:04,487 নয়তো অন্যান্য ক্ষমতাশালী গোত্রের সাথে মিত্রতা করতে হবে। 401 00:41:04,780 --> 00:41:07,857 শেষপর্যন্তও, 402 00:41:08,590 --> 00:41:10,120 আমি ওনার ছেলে নই। 403 00:41:29,411 --> 00:41:31,411 উ হি? 404 00:41:34,880 --> 00:41:36,952 এগুলো নিশ্চয়ই মহারাজের পছন্দ হবে। 405 00:41:36,952 --> 00:41:41,323 নতুন কক্ষের জন্য এটা বেশি ছোটো উপহার হয়ে যায়? 406 00:41:44,320 --> 00:41:46,627 সু, 407 00:41:46,627 --> 00:41:50,766 নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করলে, 408 00:41:52,030 --> 00:41:55,404 শেষপর্যন্ত নিজের ক্ষতিই হবে, তাই না? 409 00:41:56,238 --> 00:41:58,030 ক্ষমা পাওয়া যাবে না। 410 00:41:58,030 --> 00:42:00,230 হ্যাঁ। 411 00:42:00,376 --> 00:42:04,213 নিজের জীবন বাঁচাতে কারো ক্ষতি করা উচিত না। 412 00:42:07,280 --> 00:42:09,583 তবে... 413 00:42:10,653 --> 00:42:15,291 তুমি আর আমি তো একটু ছাড় পেতেই পারি। 414 00:42:16,990 --> 00:42:19,428 আমরা অনেক কষ্টভোগ করেছি। 415 00:42:19,428 --> 00:42:22,832 আমাদের কব্জির দাগগুলো। 416 00:42:23,766 --> 00:42:25,766 সেগুলো ঢাকতে... 417 00:42:26,936 --> 00:42:30,806 আমরা কেবল এক চিলতে সুখই চাই। 418 00:42:30,806 --> 00:42:34,777 আমি মনে করি আমরা আরেকটু বেশি স্বার্থপর হলেও 419 00:42:34,777 --> 00:42:37,479 ক্ষমা হয়তো পাবো। 420 00:42:37,479 --> 00:42:39,370 সেটাই বিশ্বাস করবো আমি। 421 00:42:56,440 --> 00:42:58,380 তোমরা আগে গিয়ে এগুলো আমার কক্ষে রাখতে পারবে? 422 00:42:58,950 --> 00:43:00,070 জি। 423 00:43:16,390 --> 00:43:20,260 শেষপর্যন্ত ওর কাছেই গেলে। 424 00:43:22,080 --> 00:43:26,860 বলেছিলে সিংহাসন আর ভালোবাসা দুটোই চেয়ে আমি লোভ করছিলাম। 425 00:43:27,720 --> 00:43:29,520 আর এখন তুমি রাজার প্রণয়িনী। 426 00:43:30,710 --> 00:43:32,440 কীভাবে মেনে নিই সেটা? 427 00:43:35,880 --> 00:43:38,120 উনি আমার সাথে সৎ ছিলেন। 428 00:43:40,030 --> 00:43:44,090 উনি আমাকে বলেছিলেন সিংহাসন কিংবা আমাকে কাউকেই হারাতে চান না। 429 00:43:45,410 --> 00:43:48,300 সবটা আমার কাছে স্বীকার করেছিলেন, এমনকি ওনার লোভও। 430 00:43:50,700 --> 00:43:53,430 চেষ্টা করে বুঝা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। 431 00:43:57,860 --> 00:43:59,200 সবসময় কৌতূহল কাজ করেছে। 432 00:43:59,890 --> 00:44:04,910 কেন জোর দিয়ে বলেছিলে আমি রাজা হতে পারবো না? 433 00:44:05,970 --> 00:44:06,990 তোমার চোখে... 434 00:44:08,180 --> 00:44:10,770 আমি রাজা হওয়ার উপযুক্ত ছিলাম না? 435 00:44:10,770 --> 00:44:12,970 - তেমনটা না। - তাহলে কী? 436 00:44:20,010 --> 00:44:25,230 রাজকুমার ওয়াং সো নাকি রাজার নক্ষত্র নিয়ে জন্মেছিলেন। 437 00:44:25,770 --> 00:44:27,840 রাজা তেজোও সেই কথা জানতেন। 438 00:44:29,600 --> 00:44:31,260 এখানে আপনার দোষ নেই। 439 00:44:34,570 --> 00:44:36,850 এটা কেবল স্বাভাবিক ও ভাগ্য। 440 00:44:40,040 --> 00:44:41,250 রাজার নক্ষত্র? 441 00:44:44,280 --> 00:44:46,350 সামান্য একটা নক্ষত্রের কারণে? 442 00:44:48,340 --> 00:44:49,680 স্বাভাবিক... 443 00:44:51,420 --> 00:44:52,650 আর ভাগ্য? 444 00:45:12,900 --> 00:45:14,300 আমাকে কথা দিতে পারবে? 445 00:45:16,370 --> 00:45:17,810 এটা কখনো খুলবে না। 446 00:45:42,870 --> 00:45:44,380 এখানে আপনার দোষ নেই। 447 00:45:44,880 --> 00:45:47,200 এটা কেবল স্বাভাবিক ও ভাগ্য। 448 00:46:06,060 --> 00:46:09,730 তুমি... রাণী হবে। 449 00:46:13,650 --> 00:46:16,390 আমাকে সাহায্য করবেন? 450 00:46:18,310 --> 00:46:22,660 কেউ-ই সব পেতে পারে না। 451 00:46:24,520 --> 00:46:26,730 সেটাই কি ন্যায্য নয়? 452 00:46:35,840 --> 00:46:38,910 পানি শুকিয়ে গেলে, মেঘেদের পানে চেয়ে থেকো। 453 00:46:38,910 --> 00:46:40,250 শেষ। 454 00:46:48,070 --> 00:46:50,190 আমাকে দিয়ে এগুলো এতগুলো লেখাচ্ছ কেন? 455 00:46:50,190 --> 00:46:52,540 এসবের একটা উদ্দেশ্য আছে আমার। 456 00:46:54,720 --> 00:46:57,090 বলেছিলে তোমার কক্ষের ব্যবস্থা করে দেওয়ায় আমাকে কিছু দিবে। 457 00:46:57,090 --> 00:46:58,680 আর দিলে কেবল ভেষজ ভাত। 458 00:46:59,600 --> 00:47:02,740 সবটাই তো খেলেন, একটা দানাও রাখেননি। 459 00:47:02,740 --> 00:47:06,680 বেক আহ আর জ্যোতিষী ছই জি-মংকেও কিছু দিবো ভেবেছিলাম। 460 00:47:07,230 --> 00:47:09,930 আমাকে ছাড়া আর কারো কথা ভাবার দরকার নেই তোমার। 461 00:47:12,470 --> 00:47:13,570 সব আমার। 462 00:47:18,770 --> 00:47:20,770 কিছু কি হয়েছে আজকে? 463 00:47:22,120 --> 00:47:24,580 না, এমনটা ভাবছো যে? 464 00:47:26,540 --> 00:47:28,670 আজকে একটু বেশিই হাসছেন। 465 00:47:29,750 --> 00:47:31,520 আমার চিন্তা হচ্ছে আরকি। 466 00:47:38,620 --> 00:47:41,110 আমার ব্যাপারে সব জানার চেষ্টা করো না। 467 00:47:42,570 --> 00:47:46,850 যেখানে আমাদের বিয়েই হয়নি সেখানে এরকম করতে থাকলে, আমি পালাতে চাইবো। 468 00:47:46,850 --> 00:47:50,140 সারাদিন আপনার অপেক্ষায় কাটিয়ে দিই বলেই এমনটা করছি, মহারাজ। 469 00:47:51,470 --> 00:47:54,620 আমি দিনের বেলা দামিউনে কাজ করতে পারি না? 470 00:47:55,780 --> 00:47:59,560 নিজে মানুষের যত্নআত্তি না করলেও, করার মতো অন্য অনেক কাজও আছে। 471 00:48:03,450 --> 00:48:07,100 আর, ছে রিউং... 472 00:48:08,100 --> 00:48:10,950 ও নাকি দামিউন থেকে পরিচারিকা হিসেবে ছাড়া পাচ্ছে। 473 00:48:10,950 --> 00:48:13,470 ওকে থাকতে দেওয়া যায় না? 474 00:48:15,710 --> 00:48:18,600 প্রাসাদ থেকে বের হলেও সত্যিই ওর যাওয়ার কোনো জায়গা নেই। 475 00:48:20,740 --> 00:48:22,030 ছে রিউং? 476 00:48:23,540 --> 00:48:24,840 বলতে পারছি না। 477 00:48:24,840 --> 00:48:27,560 একা না থাকার জন্য ছে রিউংকে আমার দরকার। 478 00:48:27,560 --> 00:48:29,560 হ্যাঁ, হ্যাঁ? 479 00:48:33,580 --> 00:48:35,010 আচ্ছা, আচ্ছা। 480 00:48:36,810 --> 00:48:41,210 কিন্তু... আমার মনে হয় না ভবিষ্যতে এতটা একা থাকবে। 481 00:48:44,290 --> 00:48:46,170 আমাদের বাচ্চা জন্ম দিয়ে তাদের মানুষ করতে হবে। 482 00:48:48,390 --> 00:48:49,720 বাচ্চা? 483 00:48:53,720 --> 00:48:55,630 তোমাকে দেখতে একজন চিকিৎসক আসবে। 484 00:48:55,630 --> 00:48:58,590 বাচ্চা নেওয়ার জন্য তোমাকে শারীরিকভাবে নিজের যত্ন নিতে হবে। 485 00:48:59,950 --> 00:49:02,080 আমাদের এখনো বিয়েই হয়নি। 486 00:49:02,080 --> 00:49:04,830 আর আপনি শরীরের যত্ন নিতে আর বাচ্চাকাচ্চার কথা বলছেন। 487 00:49:04,830 --> 00:49:07,870 বিয়ে? করা যায় তো। 488 00:49:07,870 --> 00:49:09,220 কবে বলো? 489 00:49:10,090 --> 00:49:11,630 তুমি যখন চাও। 490 00:49:12,810 --> 00:49:15,380 না, আমি চাই না। 491 00:49:16,780 --> 00:49:17,850 চাও না? 492 00:49:18,890 --> 00:49:21,220 আরও ভালোভাবে প্রস্তাব দেওয়া উচিত আপনার। 493 00:49:22,600 --> 00:49:26,800 বলেছিলেন প্রার্থনা দুর্গে আমার সাথে কথা বলার ছিল। 494 00:49:29,670 --> 00:49:31,210 ভাবেন আমি বোকা? 495 00:49:31,820 --> 00:49:33,880 সেখানে আমাকে প্রস্তাব দিতে যাচ্ছিলেন, তাই না? 496 00:49:36,520 --> 00:49:39,010 সেখানে কবে যেতে পারবো জানি না। 497 00:49:39,930 --> 00:49:42,500 প্রাসাদ থেকে বের হওয়া এখন আর অতটা সহজ না। 498 00:49:44,890 --> 00:49:45,980 হ্যাঁ। 499 00:49:49,240 --> 00:49:53,730 তোমাকে বিয়ে করতে গেলে আগে খুশি করতে প্রস্তাব দিতেই হবে? 500 00:49:56,910 --> 00:50:00,190 রাজ্য সামলানোর চেয়ে তোমাকে সামলানো কঠিন। 501 00:50:26,100 --> 00:50:29,760 আপনার যা-ই বলার দরকার, আমাকে সত্যি করে বলতে পারেন। 502 00:50:30,670 --> 00:50:34,240 মহারাজকে আমি নিজে জানাবো। 503 00:50:34,240 --> 00:50:37,630 আপনার হাঁটুর অবস্থা ভালো না। 504 00:50:38,110 --> 00:50:42,740 অতীতে যখন আপনাকে নির্যাতন করা হয়, তখন ভালোভাবে সেটার চিকিৎসা হয়নি। 505 00:50:42,740 --> 00:50:44,430 এখন সেটা দুরারোগ্য রোগে পরিণত হয়েছে। 506 00:50:44,430 --> 00:50:48,120 একদিন হয়তো আর হাঁটতে পারবেন না। 507 00:50:48,120 --> 00:50:49,150 জি। 508 00:50:49,960 --> 00:50:51,830 সে ব্যাপারে সতর্ক থাকবো। 509 00:50:52,980 --> 00:50:55,340 কিন্তু, আরও খারাপ কিছুও আছে। 510 00:50:56,230 --> 00:50:57,540 আপনার বুকের ধড়ফড়। 511 00:50:58,710 --> 00:51:00,390 বুকের ধড়ফড়? 512 00:51:00,390 --> 00:51:04,610 যখন বেশি ধকল যায় কিংবা চমকে ওঠেন, বুকের মধ্যে দম আটকে আছে মনে হয়? 513 00:51:04,610 --> 00:51:08,790 কখনো কি শ্বাস নিতে খুব কষ্ট হয়েছে যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন? 514 00:51:08,790 --> 00:51:10,170 জি, হ্যাঁ... 515 00:51:10,170 --> 00:51:12,190 আপনার দমিয়ে রাখা হতাশা আছে। 516 00:51:12,830 --> 00:51:16,240 আপনার হৃদয়ের রোগটা শরীরের রোগে পরিণত হয়েছে। 517 00:51:16,790 --> 00:51:22,740 এমতাবস্থায়, আপনি কতদিন বাঁচবেন তার নিশ্চয়তা দিতে পারছি না। 518 00:51:25,060 --> 00:51:27,080 নিশ্চয়তা দিতে পারছেন না? 519 00:51:30,490 --> 00:51:32,400 আমি বেশিদিন বাঁচবো না? 520 00:51:39,720 --> 00:51:41,150 আমি ঠিক আছি। 521 00:51:42,210 --> 00:51:45,500 দয়া করে বলুন কতদিন বাঁচবো। 522 00:52:00,470 --> 00:52:03,180 এখন থেকে আমার স্বাস্থ্যের ভালোভাবে যত্ন নিবো। 523 00:52:05,000 --> 00:52:06,750 আমার বয়স সবে কুড়ির ঘরে। 524 00:52:08,670 --> 00:52:10,610 ১০ বছর খুবই নির্মম। 525 00:52:12,800 --> 00:52:14,250 আরেকটু বেশি বাঁচবো। 526 00:52:17,960 --> 00:52:19,040 ওনার সাথে... 527 00:52:22,350 --> 00:52:24,870 আর কিছুদিন বেশি থাকতে চাই। 528 00:52:35,250 --> 00:52:37,110 এত মনপ্রাণ দিয়ে কী চাচ্ছো? 529 00:52:40,140 --> 00:52:43,760 সো ভাই যাতে অনেকদিন রাজা থাকে সেজন্য প্রার্থনা করছো? 530 00:52:44,950 --> 00:52:50,930 প্রার্থনা করছি যাতে সাহসী আর সদয় ১৪তম রাজকুমার আবার আমার বন্ধু হয়। 531 00:52:51,950 --> 00:52:54,750 বলেছিলে কারো পক্ষ নিবে না। 532 00:52:55,660 --> 00:52:57,670 তবুও, ৪র্থ ভাইয়ের পক্ষ নিলে। 533 00:52:57,670 --> 00:52:59,270 খুব প্রতারিত বোধ করছি। 534 00:53:01,870 --> 00:53:04,190 আপনার রাগকে ভুল পথে চালিত করবেন না। 535 00:53:04,190 --> 00:53:08,840 প্রয়াত রাজা আপনার জ্যেষ্ঠ ভাই আর ১০ম রাজকুমারের সাথে কী করেছে ভুলে গেছেন? 536 00:53:10,690 --> 00:53:15,390 এটা কেবলই স্বাভাবিক বিষয় যে রাজকুমার সো রাজা হয়েছেন। 537 00:53:17,560 --> 00:53:20,360 হ্যাঁ, হয়তো ঠিক বলছো। 538 00:53:20,360 --> 00:53:24,130 কিন্তু, আমি এখনো বিশ্বাস করি সব বিশৃঙ্খলা শুরু হয় 539 00:53:24,130 --> 00:53:26,020 সো ভাই সনগাকে আসার পর। 540 00:53:26,710 --> 00:53:28,740 সিংহাসন নিয়ে দ্বন্দ্ব সবসময়ই ছিল। 541 00:53:28,740 --> 00:53:32,240 কিন্তু সো ভাই জড়ানোর পর, সেটা আরও জটিল ও নির্মম রূপ নেয়। 542 00:53:32,240 --> 00:53:34,260 এটাও সত্যি যে উনি সিংহাসন চুরি করেছেন। 543 00:53:35,840 --> 00:53:38,250 সবাই বিপদে পড়বে ভেবে চিন্তা হচ্ছে আমার। 544 00:53:39,570 --> 00:53:42,890 তুমি কি মনে করো তুমি রাণী হতে পারবে? 545 00:53:45,600 --> 00:53:46,960 রাণী? 546 00:53:50,470 --> 00:53:51,650 জানি না। 547 00:53:52,910 --> 00:53:55,390 এটা নিয়ে সেভাবে ভেবে দেখিনি। 548 00:53:55,390 --> 00:54:01,020 একজন রাণীকে অবশ্যই তার পরিবারের নাম এবং অন্যান্য পরিবারকে রাজার সমর্থনে ব্যবহার করতে হয়। 549 00:54:01,020 --> 00:54:04,880 সেজন্যই রাজা তেজো বারবার বিয়ে করেছিলেন। 550 00:54:05,960 --> 00:54:10,960 এভাবে, তুমি কেবল রাজার বহু স্ত্রীর একজন হবে। 551 00:54:10,960 --> 00:54:13,260 এভাবেই কি বাঁচতে চেয়েছিলে? 552 00:54:13,260 --> 00:54:17,430 মরুভূমিতে উটের পিঠে চড়া আর দূরের সমুদ্রে যাত্রা করার কী হবে? 553 00:54:17,430 --> 00:54:18,840 সেদিনই না বললে? 554 00:54:24,390 --> 00:54:26,820 এই জায়গার উপর বিরক্তি আসলে আমাকে বোলো। 555 00:54:27,960 --> 00:54:29,550 সত্যিই তুমি যেতে চাইলে... 556 00:54:30,660 --> 00:54:32,740 আমার হাতে উপায় আছে। 557 00:54:35,497 --> 00:54:37,097 মাথায় রাখবো সেটা। 558 00:55:01,750 --> 00:55:05,070 ৮ম রাজকুমার এসেছেন মহারাজের সাথে দেখা করতে! 559 00:55:15,990 --> 00:55:17,100 দেখা হয়ে ভালো লাগলো। 560 00:55:18,400 --> 00:55:21,440 রাজসভার বাকি সকল কর্মকর্তার তরফ থেকে এখানে এসেছি। 561 00:55:24,370 --> 00:55:26,050 তরফ থেকে? 562 00:55:26,050 --> 00:55:27,090 প্রথমত। 563 00:55:29,550 --> 00:55:35,620 আমরা চাই শুধুমাত্র রাজসভার কর্মকর্তাদের ভোটে ৩ লক্ষ রাজ সৈন্যের সেনাপতি নির্বাচিত করা হোক। 564 00:55:37,070 --> 00:55:38,140 দ্বিতীয়ত। 565 00:55:38,800 --> 00:55:42,180 প্রত্যেক অঞ্চলের গোত্রসমূহ স্থানীয় খাজনা আদায়করণ কার্যালয় পরিচালনা করুক। 566 00:55:43,290 --> 00:55:45,720 আমরা নির্দিষ্ট পরিমাণ কিছু রাজপরিবারে পাঠাবো, 567 00:55:45,720 --> 00:55:49,350 তবে অবশিষ্টাংশ প্রত্যেক গোত্রের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। 568 00:55:52,410 --> 00:55:55,680 এতে যতক্ষণ আপনি সম্মত আছেন, এই রাজসভায় তত সাহচর্য পাবেন। 569 00:55:55,680 --> 00:55:58,150 সৈন্যবাহিনী আর খাজনা ত্যাগ? 570 00:55:59,420 --> 00:56:01,950 তোমার উদ্দেশ্য রাজার দুই পাখা-ই কেটে ফেলা। 571 00:56:04,180 --> 00:56:06,970 এরকম হুমকি আমাকে টলাতে পারবে ভাবলে, 572 00:56:08,040 --> 00:56:09,250 ভুল করছো। 573 00:56:10,410 --> 00:56:12,400 পাখা বিসর্জন দিতে না চাইলে, 574 00:56:14,640 --> 00:56:16,310 আপনার হৃদয় কেমন হয়? 575 00:56:18,240 --> 00:56:22,080 হোয়াংজু এর হোয়াংবো গোত্র মহারাজের নিকট একটি বিয়ের প্রস্তাব রাখছে! 576 00:56:31,670 --> 00:56:33,130 সুন্দর কক্ষ। 577 00:56:33,830 --> 00:56:35,030 ভালোভাবে সাজিয়েছো। 578 00:56:35,030 --> 00:56:37,600 দয়া করে যা বলতে এসেছেন বলুন। 579 00:56:38,170 --> 00:56:40,030 আজকে শুধু শুনবো। 580 00:56:41,310 --> 00:56:43,410 ঝগড়া করতে আসিনি। 581 00:56:45,510 --> 00:56:49,120 পরিষ্কার করে দিতে এসেছি তোমার আর আমার চাওয়াটা ঠিক কী। 582 00:56:49,120 --> 00:56:52,640 বুঝতে পারিনি আমাদের মাঝে দেওয়া-নেওয়ার যে আরও কিছু ছিল। 583 00:56:54,020 --> 00:56:57,940 আপনার কাছ থেকে আমি কিছু চাই না, রাজকুমারী। 584 00:56:57,940 --> 00:57:01,530 তুমি চাইলে এখানে থাকা অব্যাহত রাখতে পারো। 585 00:57:01,530 --> 00:57:04,450 বলতে চাচ্ছি তোমাকে মহারাজের প্রণয়িনী হিসেবে মেনে নিবো। 586 00:57:05,000 --> 00:57:07,690 তুমি রাজ উপস্ত্রী হবে না। 587 00:57:07,690 --> 00:57:11,890 দিন-রাত যে মহারাজের দেখভাল করবে তার ব্যাপারে মাথা ঘামাবো না। 588 00:57:13,660 --> 00:57:15,420 কী বলছেন জানি না। 589 00:57:16,740 --> 00:57:18,230 বুঝতে পারছি না। 590 00:57:18,230 --> 00:57:20,680 আমি কেবল সম্মান আর স্বীকৃতি চাই। 591 00:57:21,290 --> 00:57:24,870 আর, আমার ছেলেকে সিংহাসনে দেখতে। 592 00:57:27,030 --> 00:57:29,590 আমি মহারাজকে বিয়ে করবো। 593 00:57:30,630 --> 00:57:32,640 আমি মহারাজের স্ত্রী হবো। 594 00:57:36,780 --> 00:57:40,290 রাণী হবো আমি। 595 00:57:45,980 --> 00:57:50,550 আপনি ইয়ন হোয়াকে বিয়ে করলে, সকল পরিবার আপনার পক্ষে থাকবে। 596 00:57:51,690 --> 00:57:54,030 হোয়াংবো'রা আপনার শক্তিতে পরিণত হবে। 597 00:57:54,030 --> 00:57:56,330 এভাবে আমাকে উত্তেজিত করার চেষ্টা করো না। 598 00:57:56,960 --> 00:57:58,600 আমি সিংহাসনে বসতে পারি। 599 00:57:59,350 --> 00:58:02,050 কিন্তু আমার মাঝে এখনো নেকড়ে কুকুরের ক্রোধ বিদ্যমান। 600 00:58:03,440 --> 00:58:07,720 আপনি এমন আসনে বসে আছেন যেটা পাওয়া কঠিন আর রক্ষা করা আরও কঠিন। 601 00:58:09,250 --> 00:58:12,730 যেখানে বসে আছেন সেখান থেকে খুব পরিষ্কারভাবে বুঝবেন 602 00:58:12,730 --> 00:58:15,880 ক্ষমতাধর পরিবাররা যে দুইদিকে শাণ দেওয়া তলোয়ার। 603 00:58:17,790 --> 00:58:22,050 ওখানে দীর্ঘদিন বসতে চাইলে তাদেরকে আপনার পক্ষে প্রয়োজন হবে। 604 00:58:29,160 --> 00:58:31,890 আমি অন্য কাউকে বিয়ে করার কথা দিয়েছি। 605 00:58:33,340 --> 00:58:35,320 হে সু'র কথা বলছেন? 606 00:58:37,590 --> 00:58:41,630 ওই মেয়েটা রাণী হতে পারবে না। 607 00:58:45,770 --> 00:58:47,360 আমি করবো বললে... 608 00:58:48,900 --> 00:58:50,000 করবোই। 609 00:58:50,000 --> 00:58:51,550 আপনি নিশ্চয়ই ভুলে গেছেন। 610 00:58:52,300 --> 00:58:56,270 প্রয়াত রাজা তেজোকে বিয়ে করা এড়াতে 611 00:58:57,560 --> 00:58:59,500 ও নিজের হাত কেটেছিল। 612 00:59:02,170 --> 00:59:03,960 শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কোনো মহিলা 613 00:59:05,270 --> 00:59:07,820 রাজাকে বিয়ে করতে পারে না। 614 00:59:19,520 --> 00:59:27,120 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 615 00:59:27,120 --> 00:59:29,500 MOON LOVERS Scarlet Heart Ryeo