1 00:00:00,000 --> 00:00:04,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:04,840 --> 00:00:07,280 [ এপিসোড ১৬ ] 3 00:00:41,690 --> 00:00:43,810 আপনি এবার যান। 4 00:00:43,810 --> 00:00:45,050 চুপ করো। 5 00:00:46,220 --> 00:00:47,570 আমি তোমাকে বাঁচাবো। 6 00:00:48,930 --> 00:00:52,000 ভাই, আমাদের যেতে দিন! 7 00:00:52,850 --> 00:00:54,050 দয়া করুন! 8 00:00:54,050 --> 00:00:57,840 আমাদের যেতে দিলে, আর কখনো গোরিয়োতে ফিরবো না! 9 00:00:59,020 --> 00:01:01,240 আমাদের একসাথে বেড়ে ওঠার সেই অতীত বন্ধনের কথা ভাবুন। 10 00:01:01,880 --> 00:01:03,340 ভাই... 11 00:01:21,570 --> 00:01:22,760 স্ত্রী। 12 00:01:28,150 --> 00:01:29,330 দক... 13 00:01:37,900 --> 00:01:40,710 কিছু হয়নি, দক। কিছু হয়নি। 14 00:01:44,410 --> 00:01:47,640 দক, কিছু হয়নি। একসাথে চলো, কেমন? 15 00:01:51,670 --> 00:01:52,710 দক? 16 00:01:54,000 --> 00:01:55,040 দক! 17 00:01:56,000 --> 00:01:58,670 দক... না। 18 00:01:59,200 --> 00:02:00,820 দক, এখনো না। 19 00:02:03,440 --> 00:02:04,550 সুন দক। 20 00:02:07,630 --> 00:02:08,770 সুন দক। 21 00:02:58,390 --> 00:02:59,460 সরো। 22 00:02:59,460 --> 00:03:01,360 এতদূর যাওয়া দরকার আপনার? 23 00:03:01,900 --> 00:03:05,920 রাজ্যকে শান্তিপূর্ণ রাখতে বিশ্বাসঘাতকতার শিকড় উপড়ে ফেলতে হবে। 24 00:03:06,690 --> 00:03:07,740 সরো। 25 00:03:11,740 --> 00:03:12,880 থামো! 26 00:04:05,930 --> 00:04:07,070 উন! 27 00:04:23,640 --> 00:04:25,810 আমার জন্মদিনের কথা মনে আছে? 28 00:04:28,020 --> 00:04:31,100 বলেছিলেন যে উপহার চাইবো সেই উপহার দিবেন। 29 00:04:31,100 --> 00:04:32,580 মনে আছে আপনার? 30 00:04:36,920 --> 00:04:40,560 শুনেছিলাম একটা উপহার আছে যা কেবল আপনিই দিতে পারেন। 31 00:04:40,560 --> 00:04:42,800 উনি আমাকে ভুল বুঝিয়েছিলেন। 32 00:04:50,850 --> 00:04:52,110 ওই মেয়েটাকে... 33 00:04:53,890 --> 00:04:56,070 একা যেতে দিতে পারি না। 34 00:05:21,480 --> 00:05:22,570 ভাই। 35 00:05:24,000 --> 00:05:26,210 তারচেয়ে চাইবো আপনি যদি... 36 00:05:29,360 --> 00:05:32,650 এই উপহারটা কেবল আপনি দিতে পারেন আমাকে। 37 00:06:57,270 --> 00:06:58,640 না, করবেন না। 38 00:08:30,010 --> 00:08:33,120 না! ভাই, ভাই। 39 00:08:33,830 --> 00:08:35,520 ভাই, ভাই? 40 00:08:36,930 --> 00:08:37,970 ভাই? 41 00:08:39,330 --> 00:08:42,220 ভাই... ওঠো, হ্যাঁ? 42 00:08:42,220 --> 00:08:44,280 ভাই, চোখ খোলো! 43 00:08:50,450 --> 00:08:51,520 ভাই। 44 00:10:01,440 --> 00:10:04,620 হে প্রিয়, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? 45 00:10:04,620 --> 00:10:10,060 আমার রাজকুমার জীবনে, কোনো মেয়ে আমার সাথে এরকম করেনি। 46 00:10:10,060 --> 00:10:11,380 কী কান্ড! 47 00:10:12,460 --> 00:10:13,470 কী? 48 00:10:16,670 --> 00:10:17,940 রাজকুমার, তুমি অসাধারণ। 49 00:10:17,940 --> 00:10:20,840 মহারাজ থাকতে, আমি কীভাবে হই? 50 00:10:21,920 --> 00:10:23,720 এটা হয়তো হতে পারি। 51 00:10:23,720 --> 00:10:26,190 ছাড়ো! ছাড়ো আমাকে। ছাড়ো। 52 00:10:30,280 --> 00:10:31,850 প্রথম ভালোবাসা? 53 00:11:49,660 --> 00:11:51,440 একবার ওকে বলেছিলাম। 54 00:11:53,200 --> 00:11:56,690 ১৩ম রাজকুমার সুদর্শন। 55 00:11:57,490 --> 00:12:02,270 ১৪তম রাজকুমার মার্শাল আর্টে প্রতিভাধর। 56 00:12:03,020 --> 00:12:06,430 তাদের দু'জনের একজনকে বিয়ে করতে বলেছিলাম ওকে। 57 00:12:07,200 --> 00:12:12,040 তবুও, মেয়েটা ১০ম রাজকুমারকে বিয়ে করার জন্য জেদ ধরেছিল। 58 00:12:15,220 --> 00:12:17,100 সে নাকি ওর প্রথম ভালোবাসা ছিল। 59 00:12:21,170 --> 00:12:24,040 সেদিন যদি জানতাম, ওকে থামাতাম। 60 00:12:24,850 --> 00:12:29,510 এরকম হবে জানলেও বোধহয় ও তাকে বিয়ে করতো। 61 00:12:31,800 --> 00:12:34,590 আমার সুন দক ওরকম মেয়ে ছিল। 62 00:12:37,060 --> 00:12:39,910 ও নিজের প্রতি সৎ ছিল, বদলাতে জানতো না। 63 00:12:44,250 --> 00:12:46,560 শুধু একটা কথা জিজ্ঞেস করি। 64 00:12:49,830 --> 00:12:51,400 আমার সুন দক... 65 00:12:54,350 --> 00:12:59,660 আমার সুন দক কি রাজকুমারের অনেক ভালোবাসা পেয়েছিল? 66 00:13:02,190 --> 00:13:03,200 অনেক। 67 00:13:05,150 --> 00:13:06,870 অনেক অনেক। 68 00:13:09,590 --> 00:13:11,890 তারা একে-অপরকে অনেক ভালোবাসতো। 69 00:13:15,570 --> 00:13:17,020 তাহলে এটুকুই যথেষ্ট। 70 00:13:19,130 --> 00:13:21,090 যথেষ্ট। 71 00:13:21,810 --> 00:13:23,010 যথেষ্ট। 72 00:13:25,120 --> 00:13:27,140 ক্ষমা করে দিস, সুন দক। 73 00:13:27,140 --> 00:13:28,480 এখন, তোর বাবা... 74 00:13:29,380 --> 00:13:33,180 তোর জন্য বোধহয় আর কিছু করতে পারবে না। 75 00:13:38,700 --> 00:13:40,260 সুন দক। 76 00:13:47,240 --> 00:13:48,470 ওকে মেরে ফেলবো। 77 00:13:49,340 --> 00:13:53,020 ওয়াং সো... ওকে মেরে ফেলবো। 78 00:13:58,810 --> 00:14:01,850 না... তা করবেন না। 79 00:14:01,850 --> 00:14:03,400 মেরে ফেলবো ওকে। 80 00:14:03,400 --> 00:14:06,720 ও সবাইকে মেরে ফেলার আগে, আমি ওকে মেরে ফেলবো! 81 00:14:06,720 --> 00:14:08,130 সে চেয়েছিল। 82 00:14:09,240 --> 00:14:11,510 রাজকুমার উন এটা চেয়েছিল। 83 00:14:14,030 --> 00:14:16,450 এখানে ওনার দোষ নেই। 84 00:14:18,190 --> 00:14:20,130 উনিও কষ্ট পাচ্ছেন। 85 00:14:50,950 --> 00:14:52,000 জি-মং। 86 00:14:53,760 --> 00:14:55,010 মনে হচ্ছে... 87 00:14:56,830 --> 00:14:59,510 আমাকে একটা অভিঘাতী কুকুর হতে হবে। 88 00:15:02,210 --> 00:15:07,510 যে কুকুর মনিবকে কামড়ে মনিবের বাড়ির দখল নেয়। 89 00:15:08,160 --> 00:15:10,320 আমি ক্ষিপ্তবৎ নেকড়ে কুকুর হবো। 90 00:15:39,820 --> 00:15:44,790 আমি, ওয়াং সো, এই গোরিয়োর রাজা হবো। 91 00:15:52,920 --> 00:15:54,340 উন মারা গেছে। 92 00:15:55,510 --> 00:15:57,730 ও আর ওর স্ত্রী দু'জনই মারা গেছে। 93 00:15:59,920 --> 00:16:03,950 আর প্রমাণ হলো, ওয়াং গিউ'র বিদ্রোহ সাজানো নয়, বরং সত্যি। 94 00:16:05,270 --> 00:16:06,570 অভিনন্দন। 95 00:16:07,600 --> 00:16:10,600 এতে যেন ক্ষমতাধর পরিবাররা সব নিজেদের স্বার্থের কথা মাথায় রাখে। 96 00:16:10,600 --> 00:16:12,950 আমাদের দ্রুত রাজধানীকে সকিয়ংয়ে স্থানান্তর করতে হবে। 97 00:16:14,220 --> 00:16:16,400 তাতে ওয়াং শিক রিয়ম মামা সন্তুষ্ট হবেন। 98 00:16:25,500 --> 00:16:28,900 সে বিশ্বাসঘাতক আখ্যা পাওয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হবে না। 99 00:16:29,650 --> 00:16:31,760 আমরা শোক বস্ত্র পরবো না। 100 00:16:34,080 --> 00:16:36,400 রাজ পরিবারের সমাধিক্ষেত্রে তাদের সমাহিত করা যায়নি। 101 00:16:38,670 --> 00:16:41,880 কাকের খাবার হতে তাদেরকে দুর্গের বাইরে জঙ্গলে ফেলে আসা হয়। 102 00:16:41,880 --> 00:16:44,480 আমরা গোপনে ব্যবস্থা করে তাদের সমাহিত করেছি। 103 00:16:47,860 --> 00:16:51,880 উনের শরীর থেকে তীরগুলো বের করতে পারিনি। 104 00:16:53,080 --> 00:16:55,080 জুং সেগুলো ভেঙে দিয়েছে। 105 00:16:55,740 --> 00:16:57,000 উন... 106 00:16:59,140 --> 00:17:01,230 এতদিন পরেও সেই জন্মদিনের কথা মনে রেখেছিল। 107 00:17:04,440 --> 00:17:06,610 আমি পর্যন্ত একেবারে ভুলে গিয়েছিলাম। 108 00:17:09,720 --> 00:17:12,560 বললো উপহারটা কেবলমাত্র আমিই দিতে পারি। 109 00:17:18,380 --> 00:17:23,220 উনের জন্য আজকে যা করেছেন সেজন্য ও কৃতজ্ঞ থাকবে। 110 00:17:27,750 --> 00:17:29,060 রাজকুমার। 111 00:17:34,070 --> 00:17:37,410 পরিচারিকা হে আমার জন্য রেখে যাওয়া চিঠিটা মাত্র পেলাম। 112 00:17:39,190 --> 00:17:41,890 উনি আমাকে বলেছিলেন ১০ম রাজকুমার দামিউনে ছিলেন। 113 00:18:40,060 --> 00:18:43,640 এখন আমিও নিশ্চয়ই তোমার চোখে একটা দানবের মতো দেখাচ্ছি। 114 00:18:44,880 --> 00:18:46,330 আমি উনকে মেরেছি। 115 00:18:47,080 --> 00:18:49,230 সিদ্ধান্তটা কঠিন ছিল। 116 00:18:50,670 --> 00:18:51,920 আমি জানি। 117 00:18:51,920 --> 00:18:54,140 ওর দামিউনে থাকার সত্যটা গোপন করেছিলে কেন? 118 00:18:59,430 --> 00:19:01,020 আমাকে বিশ্বাস করোনি, তাই না? 119 00:19:01,910 --> 00:19:04,860 কিছু বলোনি এই চিন্তায় যে আমি হয়তো উনকে হত্যা করবো। 120 00:19:06,150 --> 00:19:07,190 জি। 121 00:19:09,450 --> 00:19:10,890 সেটাই। 122 00:19:14,470 --> 00:19:16,890 ১০ম রাজকুমারকে নিয়ে চিন্তায় ছিলাম। 123 00:19:18,700 --> 00:19:22,580 কিছু ঘটার ভয়ে ছিলাম যেটার কারণে আপনিও খুব কষ্ট পাবেন। 124 00:19:25,260 --> 00:19:28,280 ভেবেছিলাম পরিস্থিতিটা এড়ানো ভালো হবে, 125 00:19:32,040 --> 00:19:34,590 কিন্তু অনেক দেরিতে বুঝতে পেরেছিলাম 126 00:19:36,080 --> 00:19:38,090 এতে একে-অপরের অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে। 127 00:19:39,700 --> 00:19:41,490 সেজন্যই চিঠিটা রেখে এসেছিলাম। 128 00:19:43,240 --> 00:19:44,650 আপনাকে বিশ্বাস করেছিলাম। 129 00:19:45,690 --> 00:19:48,720 একটু সময় লাগলেও, আপনাকে বিশ্বাস করেছিলাম। 130 00:19:50,950 --> 00:19:53,090 বুঝতে পেরেছিলাম যেকোনো পরিস্থিতিতে আপনাকে বিশ্বাস করার জন্য 131 00:19:55,950 --> 00:19:58,060 আপনার জন্য আমার অনুভূতিই যথেষ্ট। 132 00:20:00,170 --> 00:20:04,050 কিন্তু... এখন আমি সেরকমটা মনে করছি না। 133 00:20:09,460 --> 00:20:11,110 তোমার দিকে তাকালে... 134 00:20:11,110 --> 00:20:14,940 আমার প্রতি তোমার বিশ্বাসের অভাবের কারণে যা ঘটেছে শুধু তা মনে পড়ছে। 135 00:20:16,420 --> 00:20:18,210 তোমার কারণে উন মারা গেছে। 136 00:20:19,300 --> 00:20:21,880 ওকে কীভাবে মারতে হয়েছে আমার মনে থাকবে। 137 00:20:23,580 --> 00:20:25,300 তোমাকে বাঁচাতে... 138 00:20:25,300 --> 00:20:28,250 আমি রাজার কুকুর হয়েছিলাম, আর তোমার জন্য আমার অনুভূতি অপরিবর্তিত ছিল। 139 00:20:30,080 --> 00:20:31,570 এখন পরিবর্তিত হয়েছে। 140 00:20:40,400 --> 00:20:41,750 এবার থামা যাক। 141 00:20:45,810 --> 00:20:46,950 মিথ্যা। 142 00:20:50,450 --> 00:20:52,070 আপনি মিথ্যা বলছেন। 143 00:20:57,610 --> 00:21:01,770 আমরা একে-অপরকে মিথ্যা না বলার কথা দিয়েছিলাম। 144 00:22:02,760 --> 00:22:04,380 ৪র্থ রাজকুমার ওয়াং সো। 145 00:22:05,130 --> 00:22:09,370 আমার এক পছন্দের ভাই, বিশ্বাসঘাতক উন আর তার স্ত্রী 146 00:22:09,370 --> 00:22:12,190 পার্ক সুন দককে মৃত্যুদণ্ড দিয়েছে। 147 00:22:12,190 --> 00:22:15,775 কাজেই, চাষাবাদ ও বাড়ি নির্মাণের জন্য সনগাকের নিকটে আমি তাকে 148 00:22:15,775 --> 00:22:18,130 দশ হাজার জমি প্রদান করছি। 149 00:22:18,130 --> 00:22:21,630 এছাড়াও, সনগাকের জীবনীশক্তি হ্রাসপ্রাপ্ত হওয়ায়, 150 00:22:21,630 --> 00:22:23,420 রাজধানী সকিয়ংয়ে স্থানান্তর করা হবে। 151 00:22:23,920 --> 00:22:28,460 সে আমার বিশ্বস্ত প্রজা হিসেবে সেখানকার নির্মাণকাজের তত্ত্বাবধায়ক হবে। 152 00:22:28,460 --> 00:22:30,210 আমি নিজেকে উৎসর্গ করবো। 153 00:22:31,600 --> 00:22:33,770 আর আপনার বিশ্বাসের প্রতিদান দেবো, মহারাজ। 154 00:22:40,560 --> 00:22:42,830 এত রক্ত ঝরানোর পরও... 155 00:22:44,070 --> 00:22:45,610 আপনি ভয় পাচ্ছেন না? 156 00:22:46,340 --> 00:22:50,110 কিছু রক্ত না ঝরিয়ে সিংহাসনে বসা দুঃসাধ্য কি-না। 157 00:22:51,700 --> 00:22:53,090 তুমিও সাবধানে থেকো। 158 00:22:53,090 --> 00:22:56,060 শুধু তোমাকেই সর্বাধিক ছাড় দেবো। 159 00:22:56,060 --> 00:23:00,500 আমি সীমান্ত থেকে সীমান্তে ঘুরবো, প্রাসাদে আর আসবো না। 160 00:23:00,500 --> 00:23:01,970 সেটাই করো। 161 00:23:03,220 --> 00:23:05,610 তবে, মায়ের কথা ভেবে সম্মুখভাগ পরিহার কোরো। 162 00:23:05,930 --> 00:23:07,600 সৈন্যদের মাঝে নিরাপদে থেকো। 163 00:23:07,600 --> 00:23:11,480 বহুবার কাপুরুষের মতো বেঁচেছি, তাই আর পারবো না। 164 00:23:12,360 --> 00:23:15,090 এবার দেখবো আমার আয়ু ঠিক কতটুকু দীর্ঘ। 165 00:23:16,450 --> 00:23:19,510 আপনার কিছু পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে যে। 166 00:23:24,870 --> 00:23:26,590 এগুলো উনের শরীরের। 167 00:23:45,740 --> 00:23:47,010 ভাই! 168 00:23:48,370 --> 00:23:50,020 আমাদের যেতে দিন। 169 00:23:53,320 --> 00:23:56,490 দয়া করুন! ভাই! 170 00:24:04,860 --> 00:24:09,120 গেগুকসায় মৃতদের জন্য নতুন খাবার বলি দিতে হবে। 171 00:24:19,270 --> 00:24:21,920 নতুন দুর্গ নির্মাণকাজের দায়িত্বে থাকবেন আপনি? 172 00:24:21,920 --> 00:24:24,210 অনেক ধনীও হয়েছেন। 173 00:24:25,200 --> 00:24:28,580 আমার মেয়ে আর জামাতাকে ধরে হত্যা করার জন্য এতকিছু পেলেন। 174 00:24:28,580 --> 00:24:30,760 আশাকরি অনেক অনেকদিন বাঁচবেন। 175 00:24:36,310 --> 00:24:39,020 উনি কি আদৌ মানুষ? ছোটোভাই ছিল ওনার। 176 00:25:17,600 --> 00:25:20,030 শুনলাম আপনি রাজা হতে চান। 177 00:25:24,050 --> 00:25:25,140 সেরকমই ইচ্ছা। 178 00:25:28,040 --> 00:25:31,920 এই জালিয়াতটা অনেকদিন থেকে কথাটা বলে আসছে। 179 00:25:31,920 --> 00:25:34,940 উনি নাকি আপনার রাজার নক্ষত্র দেখেছেন, রাজকুমার। 180 00:25:36,750 --> 00:25:40,370 এই কথাটা আপনার বাবা, প্র‍য়াত রাজা তেজোও বলেছিলেন। 181 00:25:40,370 --> 00:25:42,730 তাই আপনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। 182 00:25:43,390 --> 00:25:46,150 সেকারণেই উনি চেয়েছিলেন আপনাকে যেন মার্শাল আর্ট শেখাই। 183 00:25:47,170 --> 00:25:48,900 সেটার কারণে। 184 00:25:48,900 --> 00:25:50,190 রাজার নক্ষত্র? 185 00:25:51,390 --> 00:25:52,860 ওসবে আমি বিশ্বাস করি না। 186 00:25:55,080 --> 00:25:56,770 তবুও, আমাকে রাজা হতে হবে। 187 00:25:58,010 --> 00:26:00,800 একটা গদির কারণে হত্যা করতে জোরজবরদস্তির সম্মুখীন হতে হলে... 188 00:26:01,590 --> 00:26:05,000 আমি সেই গদির মালিক হয়ে সেটার ইতি টানবো। 189 00:26:07,430 --> 00:26:11,460 প্রয়াত রাজামশাই কী বলেছিলেন মনে আছে আপনার? 190 00:26:13,570 --> 00:26:17,840 রাজ্য ও রাজ পরিবারের স্বার্থে... 191 00:26:19,220 --> 00:26:22,520 সবাইকে ছুঁড়ে ফেলার মানসিকতা থাকতে হবে রাজার। 192 00:26:22,520 --> 00:26:25,070 এটা এমন গদি যেটার কারণে সবকিছু ছুঁড়ে ফেলতে হয়। 193 00:26:25,070 --> 00:26:26,310 মনে আছে। 194 00:26:27,700 --> 00:26:28,910 তাহলে... 195 00:26:30,630 --> 00:26:32,550 কাকে ছুঁড়ে ফেলবেন? 196 00:26:34,640 --> 00:26:38,900 আমি আগে সেটা দেখতে চাই। 197 00:26:40,640 --> 00:26:42,380 তারপর সিদ্ধান্ত নিবো। 198 00:26:56,550 --> 00:26:58,990 সো ভাই ইতোমধ্যে সকিয়ংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 199 00:26:58,990 --> 00:27:00,860 বেশ কিছুদিন উনি আর ফিরবেন না। 200 00:27:24,570 --> 00:27:26,360 আপনার অপেক্ষায় থাকবো। 201 00:28:08,120 --> 00:28:10,390 জংজং, রাজত্বকালের ৩য় বৎসর (সন ৯৪৮) 202 00:28:10,390 --> 00:28:12,930 পরিচারিকা! পরিচারিকা! 203 00:28:13,790 --> 00:28:15,650 দৌড়াতে নিষেধ করেছিলাম। 204 00:28:15,650 --> 00:28:17,790 তুমি এখন উচ্চপদস্থ পরিচারিকা। তোমার মার্জিত হওয়া উচিত। 205 00:28:17,790 --> 00:28:18,860 এক্ষুণি যান। 206 00:28:18,860 --> 00:28:21,200 দেখে খুশি হবেন এমন কেউ এসেছে! 207 00:28:21,200 --> 00:28:22,200 দেখে খুশি হবো? 208 00:28:22,200 --> 00:28:24,850 উনি ২ বছর পর এখানে এসেছেন, তাই খুশি হবেন। 209 00:28:32,180 --> 00:28:33,770 অথচ আমাকে দৌড়াতে নিষেধ করেছে। 210 00:29:05,030 --> 00:29:06,140 অনেকদিন পর। 211 00:29:07,800 --> 00:29:09,260 অনেকদিন পর। 212 00:29:20,640 --> 00:29:21,680 বসো। 213 00:29:34,010 --> 00:29:37,100 দুইদিন আগেই একা একা চলে এসেছি যাতে এই চা খেতে পারি। 214 00:29:39,300 --> 00:29:41,330 কিন্তু পথে উন ভাইয়ের সমাধি দেখলাম। 215 00:29:41,930 --> 00:29:43,710 দেখা করে আসতে হলো। 216 00:29:45,520 --> 00:29:46,930 ভালো করেছেন। 217 00:29:46,930 --> 00:29:48,820 ভাবিকেও দেখিয়ে আসলাম। 218 00:29:49,600 --> 00:29:52,490 উনি যা করেছেন তারচেয়ে বেশি করেছি আমি। 219 00:29:52,490 --> 00:29:56,410 আপনি এখন প্রধান সেনাপতি। এটা কিঞ্চিৎ হীনতা হয়ে যায়। 220 00:29:57,550 --> 00:30:01,080 চিন্তায় ছিলাম আমি না থাকাকালীন তুমি হয়তো প্রাসাদ থেকে চলে গেছো। 221 00:30:01,080 --> 00:30:02,960 কোথায় যাবো? 222 00:30:02,960 --> 00:30:04,890 বিয়ে করেছো? করছো না? 223 00:30:05,620 --> 00:30:08,310 ভালো পরিবারের মেয়ে বিয়ে করলে প্রাসাদ থেকে যেতে পারে। 224 00:30:09,120 --> 00:30:12,120 বিয়ে করে অন্যের দেখভাল করে জীবন কাটিয়ে দেবো? 225 00:30:12,910 --> 00:30:17,490 আমার বয়স হলে কাজ ছেড়ে দূরে কোথাও ছুটিতে যাবো। 226 00:30:18,330 --> 00:30:22,480 মরুভূমিতে যাবো উটের পিঠে চড়তে আর দূর সমুদ্রে যাত্রা করবো। 227 00:30:24,090 --> 00:30:27,920 কাজ করে যে টাকাপয়সা পেয়েছি সব জমিয়ে রেখেছি। 228 00:30:38,580 --> 00:30:39,950 অনেকদিন পর। 229 00:30:39,950 --> 00:30:41,910 আরে! কতদিন পর দেখা? 230 00:30:41,910 --> 00:30:44,920 - শুনলাম হোয়াইতে খিতানকে পরাজিত করেছো। - জি, হ্যাঁ। 231 00:30:50,260 --> 00:30:51,960 আমার নাম উ হি। 232 00:30:51,960 --> 00:30:53,910 সে গিওবাং এর শীর্ষস্থানীয় পরিচারিকা। 233 00:30:53,910 --> 00:30:56,760 সে বৌদ্ধ পুঞ্জের জন্য চা আর জলখাবার নিতে আসে। 234 00:30:56,760 --> 00:30:58,330 গিওবাং এর শীর্ষস্থানীয় পরিচারিকা? 235 00:30:59,570 --> 00:31:02,050 আহ, সেই সাবেক গিসেং? 236 00:31:03,580 --> 00:31:05,800 বরাবরের মতোই, খারাপ সঙ্গ রাখেন। 237 00:31:05,800 --> 00:31:07,280 আগে ঘাতক, এখন গিসেং। 238 00:31:10,010 --> 00:31:11,230 মুখ সামলে কথা বলো। 239 00:31:11,230 --> 00:31:13,150 ওই লোক থেকে সাবধান। 240 00:31:13,150 --> 00:31:15,490 একদিন আপনাকে ছোরা মেরে দিতে পারে। 241 00:31:15,490 --> 00:31:19,970 আর, ওই অভিনেতাকে নজরদারি করার জন্য সৈন্যদলে পাঠানো বন্ধ করবেন? 242 00:31:19,970 --> 00:31:22,070 বাঁশিবাদক গুপ্তচর? কী এসব? 243 00:31:22,070 --> 00:31:23,310 তোমার কথা বুঝতে পারছি না। 244 00:31:23,310 --> 00:31:25,950 তুমি সন্দেহপ্রবণ হওয়ায় নিশ্চয়ই অনেক ঝক্কি সামলেছো। 245 00:31:32,710 --> 00:31:36,210 এই লোক... জানলো কীভাবে? 246 00:31:36,210 --> 00:31:37,530 দ্রুতই ধরে ফেলেছে। 247 00:31:38,090 --> 00:31:41,100 উনি প্রধান সেনাপতি হতে পারেন, কিন্তু ওনার মধ্যে মিষ্টি কিছু একটা আছে। 248 00:31:41,100 --> 00:31:43,270 তাই না? ও মিষ্টি না? 249 00:31:43,910 --> 00:31:46,000 সত্যিই কাউকে পাঠিয়েছিলে? 250 00:31:46,000 --> 00:31:47,980 ও ঠিক আছে কি-না জানার ইচ্ছা হয়েছিল। 251 00:31:48,860 --> 00:31:51,520 সো ভাই কোথায়? কোন কক্ষে আছেন? 252 00:31:53,780 --> 00:31:55,440 ৪র্থ রাজকুমার... 253 00:31:57,090 --> 00:31:58,460 এসেছেন? 254 00:31:59,260 --> 00:32:01,740 ভাবলাম এখানে এসেছেন। 255 00:32:54,070 --> 00:32:55,190 ইও। 256 00:32:58,030 --> 00:32:59,160 মহারাজ। 257 00:33:00,160 --> 00:33:03,200 জুং ফিরেছে। সিদ্ধান্ত নিন এবার। 258 00:33:05,680 --> 00:33:08,560 খিউং ছুন উন কুনের মা হুবেকজের। 259 00:33:08,560 --> 00:33:11,900 হুবেকজের রক্ত শরীরে বইছে এমন কারো হাতে গোরিয়ো দেওয়া যাবে না। 260 00:33:21,160 --> 00:33:23,600 জুং'কে যুবরাজ বানান। 261 00:33:24,140 --> 00:33:26,610 আপনার একজন সমর্থনকারী প্রয়োজন, মহারাজ। 262 00:33:26,610 --> 00:33:31,220 আমাকে কী হিসেবে দেখেন, মা? 263 00:33:32,820 --> 00:33:36,450 আমি মানুষ না-কি শূকর? 264 00:33:37,890 --> 00:33:39,410 আপনি নিশ্চয়ই আমাকে ছেলে হিসেবে নয়... 265 00:33:40,190 --> 00:33:43,660 বরং সিংহাসন অধিগত করতে বলি দেওয়া একটা শূকর হিসেবে দেখেন। 266 00:33:50,760 --> 00:33:53,450 এমনটা নয় যে আমি শীঘ্রই মারা যাচ্ছি। 267 00:33:53,450 --> 00:33:55,850 তবুও বছর ধরে আমাকে জ্বালাতন করছেন। 268 00:34:04,100 --> 00:34:05,320 জুং কি... 269 00:34:08,900 --> 00:34:10,800 সিংহাসন চায়? 270 00:34:14,290 --> 00:34:17,590 মহামান্য ৪র্থ রাজকুমার, মহারাজের সাথে দেখা করতে চান। 271 00:34:31,140 --> 00:34:34,980 আপনি এতই সন্ত্রস্ত হলে, সো'কে আমি যুবরাজ বানাবো। 272 00:34:35,390 --> 00:34:37,790 জুং কিংবা সো, দু'জনই তো আপনার ছেলে। 273 00:34:37,790 --> 00:34:38,990 কী বলছো এসব? 274 00:34:41,550 --> 00:34:43,350 এ নিয়ে পরে আলোচনা হবে। 275 00:34:44,010 --> 00:34:45,050 পাগল... 276 00:34:52,950 --> 00:34:57,190 তুমি অনেকভাবে কাজের। 277 00:35:40,330 --> 00:35:44,060 কয়েকটা মৃত ক্রীতদাস কী এমন যে নির্মাণকাজ আবার থামিয়ে দিলে? 278 00:35:46,130 --> 00:35:48,200 সনগাকের জমি দুর্বল হচ্ছে দিনকে দিন। 279 00:35:48,200 --> 00:35:50,660 রাজ বংশধারা হুমকির মুখে। 280 00:35:50,660 --> 00:35:53,380 পুরোহিত আর ওঝারা সবটা নিশ্চিত করেছে। 281 00:36:00,790 --> 00:36:02,480 আমাদের লোকবলের অভাব। 282 00:36:02,480 --> 00:36:06,510 পর্যাপ্ত জোগান নেই, তাই লোকজন একদিন কাজ করে পরেরদিন বিশ্রাম নেয়। 283 00:36:17,710 --> 00:36:20,450 পর্যাপ্ত লোকবল না থাকলে, ওদের ঘুমাতে দিয়ো না। 284 00:36:20,450 --> 00:36:23,260 জোগানের ঘাটতি থাকলে, দরকার পড়লে চুরি করে ব্যবস্থা করো। 285 00:36:24,190 --> 00:36:28,080 চাপো, চাপো, চাপতে হলে চাপো ওদের! 286 00:36:28,820 --> 00:36:30,750 সময়মতো শেষ করো। 287 00:36:46,240 --> 00:36:48,200 আমি গুরু পাপ করেছি, মহারাজ। 288 00:36:52,630 --> 00:36:55,810 মহারাজ, একান্তে আরও আলাপ করা যাক। 289 00:37:35,040 --> 00:37:37,140 আপনি এখনো ঘুমাননি? 290 00:37:37,810 --> 00:37:42,430 দামিউনে আসার পর থেকে মনে হয় না আপনাকে ঠিকঠাক ঘুমাতে দেখেছি। 291 00:37:42,430 --> 00:37:43,900 শীঘ্রই ঘুমাবো। 292 00:37:48,210 --> 00:37:52,080 প্রায়শই এটা লিখেন কেন? 293 00:37:53,170 --> 00:37:55,620 তুমি অশিক্ষিত, কিন্তু খেয়াল করেছো। 294 00:37:55,620 --> 00:37:58,960 আমি অশিক্ষিত হতে পারি, তবে দেখি। 295 00:37:58,960 --> 00:38:00,530 দেখতে তো একই। 296 00:38:07,030 --> 00:38:08,630 অর্থটা আমার পছন্দের। 297 00:38:09,710 --> 00:38:12,200 "পানি শুকিয়ে গেলে," 298 00:38:12,800 --> 00:38:14,320 "মেঘেদের পানে চেয়ে থেকো।" 299 00:38:14,320 --> 00:38:17,950 পানি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা সেই লোক বোকা। 300 00:38:19,900 --> 00:38:22,842 আপনার ঘুম না আসলে, একটু হেঁটে আসি না? 301 00:38:42,320 --> 00:38:44,695 আমাকে না দেখেই চলে যাচ্ছেন? 302 00:38:47,920 --> 00:38:51,471 দুই বছরেরও বেশি হয়েছে, আর আপনি একবারও আসেননি। 303 00:38:52,130 --> 00:38:54,574 আমাকে বোধহয় সত্যিই ভুলে গেছেন। 304 00:38:54,920 --> 00:38:57,677 ঠিক বলেছো। 305 00:38:58,210 --> 00:39:00,813 আজকে ভুল করে চলে এসেছি। 306 00:39:17,630 --> 00:39:20,500 আমার জন্য এটা এখনো শেষ হয়নি। 307 00:39:21,560 --> 00:39:23,069 একটু ধৈর্য ধরুন 308 00:39:23,069 --> 00:39:24,671 যেহেতু আমার সম্মতি ছাড়া নিজে চলে গেছেন। 309 00:39:25,438 --> 00:39:30,643 অন্তত এটুকু আমার প্রাপ্য। 310 00:39:41,150 --> 00:39:44,190 ঠিকমতো ঘুমাচ্ছেন? 311 00:39:44,190 --> 00:39:47,727 খাচ্ছেন ঠিকমতো? 312 00:39:50,430 --> 00:39:52,730 এখনো আমাকে... 313 00:39:54,767 --> 00:39:57,837 ঘৃণা করেন? 314 00:40:39,170 --> 00:40:42,540 রাজকুমার ওয়াং সো কিছু সনগাক গোত্রের সাথে চক্রান্ত করে 315 00:40:42,540 --> 00:40:45,051 ইচ্ছাপূর্বকভাবে নতুন রাজধানীর নির্মাণকাজ বন্ধ রাখছেন। 316 00:40:45,820 --> 00:40:48,187 প্রাচীর ধসে পড়ার জন্য নুড়ি মিশিয়েছেন, 317 00:40:48,480 --> 00:40:50,623 কিছু শ্রমিককে ছেড়ে দিয়েছেন। 318 00:40:51,820 --> 00:40:52,959 তুমি নিশ্চিত? 319 00:40:52,959 --> 00:40:55,661 এমনও উড়ো খবর আছে মন্ত্রী ওয়াং শিক রিয়ম বেশি অসুস্থ হওয়ায়, 320 00:40:55,661 --> 00:40:59,899 নির্মাণকাজের তদারকি বলতে গেলে হচ্ছেই না। 321 00:40:59,899 --> 00:41:01,890 কেন, কেন, কেন?! 322 00:41:05,037 --> 00:41:07,373 ও কী চায়? 323 00:41:08,470 --> 00:41:12,011 আমি নিশ্চিত এটা শুধু আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া নয়... 324 00:41:14,540 --> 00:41:17,850 সিংহাসন... 325 00:41:17,850 --> 00:41:19,652 ও সিংহাসন চায়? 326 00:41:19,652 --> 00:41:21,187 ঠিক কি-না? 327 00:41:21,187 --> 00:41:24,023 সেটার উত্তর দেওয়ার আগে, আপনাকে আগে জিজ্ঞেস করি। 328 00:41:24,720 --> 00:41:27,493 আমাদের চুক্তি ভঙ্গ করেছেন কেন? 329 00:41:28,420 --> 00:41:29,128 চুক্তি? 330 00:41:29,128 --> 00:41:32,180 যারা খাজনা দিতে পারেনি তাদের জোরপূর্বক কাজ করাতে নিয়ে যাওয়া হয়েছে। 331 00:41:32,190 --> 00:41:33,533 দরিদ্র পশ্চাৎ বেকজের অবশিষ্টাংশকে 332 00:41:33,533 --> 00:41:36,502 নির্মাণকাজে নিয়ে যাওয়া হয়েছে আর তারা সেখানে মারা যাচ্ছে। 333 00:41:36,736 --> 00:41:41,808 আপনার চোখ আর কান হিসেবে সেবা দিয়ে 334 00:41:42,440 --> 00:41:44,742 আমার লাভ কী? 335 00:41:46,720 --> 00:41:49,480 তো, ছেড়ে দিতে চাও? 336 00:41:49,480 --> 00:41:53,419 তাতে যদি আমার কোনো লাভ না হয়। 337 00:42:06,800 --> 00:42:09,368 রাজকুমারী উ হি। 338 00:42:09,368 --> 00:42:12,972 অনেকদিন হলো এভাবে তোমাকে সম্বোধন করা হয়নি, তাই না? 339 00:42:14,540 --> 00:42:16,976 বেক আহ'র একটা ব্যাপার জানো? 340 00:42:17,710 --> 00:42:20,780 ও বরাবরই খুব সংবেদনশীল আর কোমলপ্রাণ মানুষ। 341 00:42:20,780 --> 00:42:25,818 শিল্পীমনা মানুষরা স্বভাবত এমনই। 342 00:42:29,380 --> 00:42:33,860 ভাবছি তুমি আমার কুকুর ছিলে জানলে 343 00:42:34,990 --> 00:42:39,398 ওর চেহারা দেখতে কেমন হবে? 344 00:42:58,220 --> 00:43:00,660 আমি একা নই বলে ঠিক আছি। 345 00:43:02,190 --> 00:43:04,780 আপনি আছেন সাথে। একা হবো কেন? 346 00:43:04,780 --> 00:43:06,000 ওমা, ওমা! 347 00:43:12,070 --> 00:43:13,990 অনুমতি নিবেন বলেছিলেন। 348 00:43:15,270 --> 00:43:17,340 - করতে পারি? - না, পারেন না। 349 00:43:24,430 --> 00:43:28,230 পরেরবার, ভুলবেন না যেন। 350 00:43:46,660 --> 00:43:50,236 এখনো আমাকে... 351 00:43:51,304 --> 00:43:54,273 ঘৃণা করেন? 352 00:44:20,260 --> 00:44:22,440 ওইযে সো ভাই। 353 00:44:23,720 --> 00:44:25,050 হে সু'ও আছে সাথে। 354 00:44:26,150 --> 00:44:27,900 দেখুন তাদের। 355 00:44:27,900 --> 00:44:31,380 আপনাকে বলেছিলাম মহারাজ, উনি যে আপনার কুকুর হয়ে থাকবে সেটা বিশ্বাস করা যাবে না। 356 00:44:33,470 --> 00:44:38,050 ওর টুঁটি ধরে ঠিকভাবে টান দিলেই ও কাজে দিবে। 357 00:44:38,690 --> 00:44:41,870 "ওদের দু'জনের মাঝে আর কোনো প্রেম নেই, তাই এতে কিছু হবে না।" 358 00:44:41,870 --> 00:44:43,340 এটা বিশ্বাস করেন? 359 00:44:43,340 --> 00:44:45,880 নিশ্চিত করেছি তারা কোনো চিঠি আদান-প্রদান করেনি। 360 00:44:45,880 --> 00:44:48,150 তবুও, নিশ্চিত করা উচিত। 361 00:44:48,150 --> 00:44:53,070 মাঝেসাঝে একটু ভালোভাবে চাবুক মারলেই দাস-দাসীরা ঠিকমতো কাজ করে। 362 00:45:01,570 --> 00:45:02,630 থামো। 363 00:45:05,010 --> 00:45:07,270 তোমাকে একেবারে না দেখলেই ভালো হতো। 364 00:45:47,770 --> 00:45:49,300 ঠিক আছেন? 365 00:46:03,940 --> 00:46:07,490 মনে হলো হাত দুর্বল হয়ে পড়ছে, তাই নিজেকে পরীক্ষা করছিলাম। 366 00:46:08,670 --> 00:46:09,910 আঘাত পেয়েছো? 367 00:46:09,910 --> 00:46:11,140 আচড় লেগেছে একটু। 368 00:46:13,280 --> 00:46:16,960 ওহ, আপনাদের দু'জনের সম্পর্ক এখনো খুব ভালো। 369 00:46:18,650 --> 00:46:22,900 মজার ছলে একজন পরিচারিকাকে হত্যা করেছেন এমন গুজব ছড়ালে ভালো দেখাবে না। 370 00:46:22,900 --> 00:46:25,690 হ্যাঁ, সেটা ভালো হবে না। 371 00:46:27,850 --> 00:46:28,920 ভুল হয়েছে আমার। 372 00:46:33,810 --> 00:46:35,050 সাবধানে থেকো। 373 00:46:36,580 --> 00:46:38,940 আমি কী করলাম? 374 00:47:23,250 --> 00:47:24,970 দেখা করতে চেয়েছো? 375 00:47:24,970 --> 00:47:27,870 বেক আহ'কে একটা খবর তো দিতে পারবে? 376 00:47:32,470 --> 00:47:34,200 উনি সকিয়ং যাচ্ছিলেন। 377 00:47:34,200 --> 00:47:36,660 ওনার হাতের অবস্থা খারাপ, তাই চিকিৎসা নিচ্ছেন। 378 00:47:38,160 --> 00:47:41,660 ইতোমধ্যে সবাইকে পাঠিয়ে দিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না। 379 00:50:33,430 --> 00:50:34,980 তুমি এখানে কেন? 380 00:50:36,130 --> 00:50:37,960 আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। 381 00:50:39,320 --> 00:50:41,570 বেক আহ'কে এই উপকারটা করতে বলেছি। 382 00:50:42,770 --> 00:50:44,190 জলদি জিজ্ঞেস করে চলে যাও। 383 00:50:47,750 --> 00:50:49,730 এখনো আমাকে... 384 00:50:50,490 --> 00:50:52,200 ভুলে যাননি, তাই না? 385 00:50:55,470 --> 00:50:58,120 বলেছিলেন আমাকে আর পছন্দ করেন না। 386 00:51:00,240 --> 00:51:01,890 মিথ্যা বলেছিলেন, তাই না? 387 00:51:03,400 --> 00:51:04,540 ফিরে যাও। 388 00:51:09,560 --> 00:51:12,840 এটা প্রাসাদ না আর রাজামশাইও দেখছেন না। 389 00:51:12,840 --> 00:51:15,840 আপনাকে একথা জিজ্ঞেস করতে চেয়েছি। 390 00:51:15,840 --> 00:51:18,160 প্রাণের ঝুঁকি নিয়ে প্রাসাদ থেকে এসেছি। 391 00:51:19,150 --> 00:51:21,740 দুই বছরে একদিনও ছিল না যে আমি অপেক্ষা করিনি। 392 00:51:22,790 --> 00:51:24,770 সেই সময়ে ফিরে যেতে চেয়েছিলাম। 393 00:51:26,090 --> 00:51:29,680 বারংবার সেটা চেয়েছি। 394 00:51:30,540 --> 00:51:31,640 তাই... 395 00:51:33,760 --> 00:51:35,300 আপনাকে বলতে চেয়েছিলাম... 396 00:51:38,600 --> 00:51:40,570 আপনাকে বিশ্বাস করি। 397 00:51:45,410 --> 00:51:46,940 আবার জিজ্ঞেস করছি। 398 00:51:47,810 --> 00:51:50,650 উত্তর দিন, মিথ্যা বলবেন না। 399 00:51:51,890 --> 00:51:53,080 উত্তর দিন। 400 00:51:57,770 --> 00:51:59,060 এখনো... 401 00:52:01,230 --> 00:52:02,250 আমাকে... 402 00:52:06,230 --> 00:52:07,950 ভালোবাসেন? 403 00:54:00,600 --> 00:54:01,740 মিষ্টি না? 404 00:54:02,280 --> 00:54:04,920 এদিকে আসো। এদিকে আসো। 405 00:54:42,370 --> 00:54:46,850 ওইযে চারকোণা দেখতে জিনিসটার নাম পেগাসাস। 406 00:54:48,470 --> 00:54:50,630 পেগ... কী? 407 00:54:50,630 --> 00:54:53,580 - পেগাসাস। - পেগ... 408 00:54:53,580 --> 00:54:55,310 পেগাসাস। 409 00:55:08,720 --> 00:55:11,140 রাজামশাই খুবই অসুস্থ। 410 00:55:12,850 --> 00:55:15,680 পূর্ব জুরছেনের দূতেরা উপঢৌকন আনছিল, 411 00:55:15,680 --> 00:55:19,630 তাই রাজামশাইকে আতঙ্কিত করতে একদিন বৃষ্টিহীন বজ্রপাতের ব্যবস্থা করলাম। 412 00:55:19,630 --> 00:55:23,620 ভাবতেই পারিনি দূতটা যে বজ্রপাতে প্রহত হয়ে ওনার সামনেই মারা যাবে। 413 00:55:24,290 --> 00:55:25,397 রাজবৈদ্য বললো 414 00:55:25,397 --> 00:55:29,201 উনি এতটাই ভয় পেয়েছেন যে দুর্বল হয়ে পড়েছেন। 415 00:55:30,730 --> 00:55:35,641 আমাকে তোলো, ইও! 416 00:55:35,641 --> 00:55:38,010 ভাই, আমাদের যেতে দিন! 417 00:55:39,011 --> 00:55:43,515 আমাদের একসাথে বেড়ে ওঠার সেই অতীত বন্ধনের কথা ভাবুন। 418 00:55:46,010 --> 00:55:48,518 ভাই, আমাদের যেতে দিন! 419 00:55:49,550 --> 00:55:51,923 আমরা আর কখনো গোরিয়োতে ফিরবো না! 420 00:56:11,740 --> 00:56:14,144 ইও। 421 00:56:16,240 --> 00:56:17,747 মহারাজ? 422 00:56:20,250 --> 00:56:21,818 না... 423 00:56:22,421 --> 00:56:23,355 না... কাছে আসবে না। 424 00:56:23,355 --> 00:56:24,520 ইও। 425 00:56:24,520 --> 00:56:28,794 কাছে আসবেন না! আসবেন না! আসবেন না! আসবেন না! 426 00:56:41,540 --> 00:56:43,940 মহারাজ! 427 00:56:46,170 --> 00:56:49,147 মহারাজ। মহারাজ! 428 00:56:49,920 --> 00:56:51,614 রাজবৈদ্যকে এক্ষুণি ডেকে পাঠাও! 429 00:56:58,924 --> 00:57:00,125 একটা ঘোড়া প্রস্তুত করো। 430 00:57:00,125 --> 00:57:02,494 আমি সকিয়ংয়ে প্রভু ওয়াং শিক রিয়মের সাথে দেখা করতে যাবো। 431 00:57:08,160 --> 00:57:09,800 সময় বোধহয় এসে গেছে। 432 00:57:13,100 --> 00:57:15,073 রাজকুমার উক আর জুং চলে গেছে 433 00:57:15,073 --> 00:57:17,073 যেখানে প্রধান সেনাপতি পার্ক আর শিনজু খাং গোত্র প্রস্তুত থেকে 434 00:57:17,073 --> 00:57:19,370 সকল রাজ সৈন্যবাহিনী আর গোত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে। 435 00:57:19,570 --> 00:57:21,070 আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। 436 00:57:34,950 --> 00:57:37,290 আপনি কি সিংহাসন চান? 437 00:57:44,630 --> 00:57:45,750 চাই। 438 00:57:50,960 --> 00:57:52,820 আমাকে ছেড়ে গিয়েছিলেন... 439 00:57:54,740 --> 00:57:56,390 সিংহাসনের কারণে? 440 00:57:57,270 --> 00:57:59,620 রাজামশাই তোমাকে ব্যবহার করেছিল আমাকে নিয়ন্ত্রণ করতে। 441 00:58:00,310 --> 00:58:04,140 উনি আমাকে ব্যবহার করবেন তোমাকে জালাতন করে যেতে। 442 00:58:07,900 --> 00:58:09,840 আমি যদি এটা বাদ দিতে বলি? 443 00:58:15,830 --> 00:58:18,960 করতে পারবো বলা পর্যন্ত তোমাকে বোঝাবো। 444 00:58:23,530 --> 00:58:27,760 বলেছিলেন আমরা দু'জন একসাথে থাকলে আপনার রাজা হতে হবে না। 445 00:58:30,390 --> 00:58:31,770 এখন আর সেটা বলছেন না। 446 00:58:34,020 --> 00:58:36,230 আমরা মিথ্যা না বলতে সম্মত হয়েছিলাম। 447 00:58:38,890 --> 00:58:43,530 এটা শুরু করেছিলাম যাতে আমরা ভাইদের একে-অপরকে হত্যা করা থামাতে পারি। 448 00:58:45,020 --> 00:58:46,070 কিন্তু... 449 00:58:47,450 --> 00:58:49,470 দুর্গটা নির্মাণ করার সময়... 450 00:58:51,090 --> 00:58:54,980 বুঝতে পেরেছি রাজা বদলালে পৃথিবী বদলাতে পারে। 451 00:59:00,490 --> 00:59:02,570 কারো দ্বারা নিয়ন্ত্রিত হবো না। 452 00:59:03,160 --> 00:59:05,700 আর এসব অর্থহীনতা দূর করতে পারবো। 453 00:59:07,160 --> 00:59:08,480 রাজা হওয়াই... 454 00:59:10,400 --> 00:59:12,200 নিঃসন্দেহে চাই আমি। 455 00:59:18,360 --> 00:59:25,860 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 456 00:59:25,860 --> 00:59:28,710 MOON LOVERS Scarlet Heart Ryeo