1
00:00:09,826 --> 00:01:19,210
:.:.: Carnival Row S01 E05 :.:.:
"Grieve No More"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
2
00:01:27,463 --> 00:01:30,257
কিন্তু অনিষ্টের তখনও শেষ হয়নি।
3
00:01:30,299 --> 00:01:33,636
বেচারি ফ্যে'র লাশ ঠান্ডা হওয়ার আগেই,
4
00:01:33,677 --> 00:01:37,056
হেডমাস্টার নিহত হলেন।
5
00:01:37,097 --> 00:01:41,018
আর তাই, অকালে ঝড়ে গেল
6
00:01:41,060 --> 00:01:43,604
দুটো প্রাণ,
7
00:01:43,646 --> 00:01:45,981
মানুষ এবং ফ্যে উভয়েরই,
8
00:01:46,023 --> 00:01:49,652
নিয়তি তাদের এক সূত্রে
গেঁথে দিল নিষ্ঠুর মৃত্যুতে,
9
00:01:49,693 --> 00:01:52,488
এক নীচ, পাষণ্ডের মাধ্যমে।
10
00:02:01,080 --> 00:02:03,582
কিন্তু তারা কি প্রাপ্য ন্যায়বিচার পাবে?
11
00:02:03,624 --> 00:02:06,252
সময়ই বলে দিবে।
12
00:02:06,293 --> 00:02:08,712
কিন্তু এটুকু আমরা নিশ্চিত:
13
00:02:08,754 --> 00:02:11,006
যে তাদের প্রত্যেকেই, নিজস্ব উপায়ে,
14
00:02:11,048 --> 00:02:14,134
তাদের শ্বাশ্বত পুরষ্কার পেয়ে গেছেন।
15
00:02:18,472 --> 00:02:20,224
গুড মাস্টার ফিঞ্চ
16
00:02:20,266 --> 00:02:22,643
শহীদের জ্যোতিতে সমুজ্জ্বল হয়েছেন
17
00:02:22,685 --> 00:02:24,854
তার সকল পূণ্যকর্মের জন্য।
18
00:02:24,895 --> 00:02:26,981
আর অ্যাশলিং...
19
00:02:27,022 --> 00:02:29,817
প্রিয় অ্যাশলিং,
20
00:02:29,859 --> 00:02:32,653
তার গানের মাধ্যমে তুষ্ট করছে দেবদূতদের।
21
00:03:18,908 --> 00:03:20,993
অনেক ধন্যবাদ। ওহ।
22
00:03:23,203 --> 00:03:25,164
ময়রা।
23
00:03:27,207 --> 00:03:28,667
তো...
24
00:03:28,709 --> 00:03:31,170
এটাই তো?
25
00:03:32,588 --> 00:03:35,049
আপনার ছোট্ট যাত্রাদল?
26
00:03:35,090 --> 00:03:37,801
ঠিক তাই। এটা, আম...
27
00:03:41,805 --> 00:03:43,390
শোটা আমার কাছে দারুণ লেগেছে।
28
00:03:43,432 --> 00:03:46,018
সত্যিই?
তোমার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
29
00:03:47,227 --> 00:03:49,146
- এসব কী, শুনি?
- আহ...
30
00:03:49,188 --> 00:03:52,066
ওহ...
কোনো সমস্যা হয়েছে, কনস্টেবল?
31
00:03:52,107 --> 00:03:54,068
বেশ, সেটা নির্ভর করছে।
আপনার পারমিট দেখি।
32
00:03:54,109 --> 00:03:56,445
- পারমিট?
- এটা একটা সরকারি রাস্তা, তাই না?
33
00:03:56,487 --> 00:03:57,821
ওনাকে ছাড়ুন না?
34
00:03:57,863 --> 00:03:59,448
আর এদের পেপার আমি দেখতে চাই।
35
00:04:08,624 --> 00:04:10,209
এই লাইকেনগুলো হলুদ হয়ে গিয়েছে।
36
00:04:10,250 --> 00:04:13,128
পুরো লটের জন্য তোমাকে
দশটা মুদ্রা দেবো।
37
00:04:13,170 --> 00:04:14,838
যাও।
38
00:04:14,880 --> 00:04:16,465
চোট্টা ডাইনি।
39
00:04:19,259 --> 00:04:21,220
এত শীঘ্রই ফিরে এলে?
40
00:04:21,261 --> 00:04:23,305
হুম, ফিরে এলাম।
41
00:04:35,275 --> 00:04:36,694
কী লেখা এখানে?
42
00:04:36,735 --> 00:04:39,071
"রহস্যের আধার"।
43
00:04:40,531 --> 00:04:43,409
লিভার অনেক গোপন তথ্য ধারণ করে রাখে...
44
00:04:43,450 --> 00:04:46,036
যারা দেখতে জানে তাদের জন্য।
45
00:04:48,998 --> 00:04:51,834
আমাকে দেখানোর মতো কিছু
আপনার কাছে আছে কি নেই?
46
00:04:59,008 --> 00:05:00,384
শহীদের দোহাই।
47
00:05:00,426 --> 00:05:03,095
ওহ, পুরোপুরি।
48
00:05:03,137 --> 00:05:05,014
তো এটা তাহলে সত্যি?
49
00:05:05,055 --> 00:05:06,890
একটা মৃত প্রাণীকে জীবিত করে
50
00:05:06,932 --> 00:05:08,350
অন্য প্রাণীর সাথে সংযুক্ত করা সম্ভব।
51
00:05:08,392 --> 00:05:11,103
তোমার নিজের চোখই তার সাক্ষী।
52
00:05:11,145 --> 00:05:14,440
সেদিন রাতে আমি যা দেখেছিলাম,
এটার...
53
00:05:14,481 --> 00:05:16,108
বুদ্ধিমত্তা ছিল।
54
00:05:16,150 --> 00:05:19,194
- আমি এটা অনুভব করেছিলাম।
- না।
55
00:05:19,236 --> 00:05:21,238
তুমি যা অনুভব করেছ...
56
00:05:21,280 --> 00:05:24,158
তা হচ্ছে এর পেছনে থাকা বুদ্ধিমত্তা।
57
00:05:24,199 --> 00:05:26,410
ডার্কঅ্যাশারের নিজস্ব
চিন্তা-ভাবনা করার ক্ষমতা নেই।
58
00:05:26,452 --> 00:05:28,954
শুধু ওর প্রভুরটুকুই।
59
00:05:28,996 --> 00:05:30,998
লোকে বলে...
60
00:05:31,040 --> 00:05:34,001
মাঝেমাঝে ওর চোখ আর ওর প্রভুর চোখ
61
00:05:34,043 --> 00:05:35,711
এক এবং অদ্বিতীয় হয়ে যায়।
62
00:05:37,463 --> 00:05:39,173
এই বার্গে,
63
00:05:39,214 --> 00:05:41,884
আপনি বাদে,
আর কার এরকম জ্ঞান থাকতে পারে?
64
00:05:41,925 --> 00:05:44,803
সেটা আমি বলতে পারব না।
65
00:05:44,845 --> 00:05:47,431
তবে আমি যা দেখেছি
এরকম কিছু সৃষ্টি করতে চাইলে
66
00:05:47,473 --> 00:05:50,350
আমার চেয়েও বেশি দক্ষতা প্রয়োজন হবে।
67
00:05:57,149 --> 00:05:59,109
এর দুর্দশা দূর করুন।
68
00:06:09,244 --> 00:06:13,332
একে মেরে ফেলা যাবে না,
যতক্ষণ তুমি বেঁচে আছো।
69
00:06:14,833 --> 00:06:16,794
তাহলে এটাকে কোনো বয়ামে রেখে দিন।
70
00:06:39,858 --> 00:06:41,819
বিরক্ত করছি?
71
00:06:41,860 --> 00:06:43,821
আমি লোনের কাগজপত্র দেখছি।
72
00:06:43,862 --> 00:06:45,823
বাড়ির বন্ধকের অনুমোদনের জন্য
73
00:06:45,864 --> 00:06:48,492
তোমার স্বাক্ষর দরকার হবে।
74
00:06:52,788 --> 00:06:55,791
যদি বলি
আমার পরিচিত একজন
75
00:06:55,833 --> 00:06:59,002
তোমার ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী?
76
00:07:01,004 --> 00:07:03,549
প্রিয় বোন আমার,
বলে বুঝাতে পারব না
77
00:07:03,590 --> 00:07:07,511
তোমার এই সমর্থনপ্রদানের
ইচ্ছায় আমি কতটা অভিভূত।
78
00:07:07,553 --> 00:07:11,390
তা স্বত্ত্বেও, আমার অর্থহীন আলাপের সময় নেই
79
00:07:11,431 --> 00:07:15,018
লুইজা পেমব্রোক বা এরকম কারো ব্যাপারে
80
00:07:15,060 --> 00:07:16,520
যার সেকেন্ড কাজিন দুইবার...
81
00:07:16,562 --> 00:07:18,897
ওহ, না, এটা কোনো অর্থহীন আলাপ না।
82
00:07:18,939 --> 00:07:20,649
এই ব্যক্তির পুরো একটা জাহাজ
83
00:07:20,691 --> 00:07:24,027
সংস্কারের খরচ বহনের সামর্থ্য রয়েছে।
84
00:07:24,069 --> 00:07:27,156
বেশ, সেক্ষেত্রে, হ্যাঁ, আমি...
85
00:07:27,197 --> 00:07:30,325
আমি তার সাথে পরিচিত
হতে পারলে আনন্দিত হবো।
86
00:07:30,367 --> 00:07:34,246
মুনাফার কী পরিমাণ ভাগ তিনি চাইবেন?
87
00:07:34,288 --> 00:07:38,417
উনি মুনাফার ভাগ চান না।
88
00:07:38,458 --> 00:07:43,463
বরং, আমাদের সমাজে গ্রহণযোগ্যতা চান।
89
00:07:48,427 --> 00:07:52,556
আমি অবশ্যই, রাস্তার উল্টো
পাশের পাক, মিস্টার এগ্রিয়াসের কথা বলছি।
90
00:07:56,476 --> 00:07:59,438
তুমি কীভাবে জানো
ওর কত টাকা আছে
91
00:07:59,479 --> 00:08:02,691
বা সে এটা কীভাবে ব্যয় করতে রাজি হবে?
92
00:08:02,733 --> 00:08:05,944
সেদিন তুমি যখন ক্লাবে ছিলে
তখন উনি এখানে চা পান করতে এসেছিলেন।
93
00:08:05,986 --> 00:08:08,363
কী... কী বললে?
94
00:08:08,405 --> 00:08:10,240
আর আজ বিকালে
উনি আমাদের অতিথি হবেন,
95
00:08:10,282 --> 00:08:11,885
পেমব্রোক আর গিলফয়েলদের সাথে।
96
00:08:11,909 --> 00:08:14,995
আহ, এটা অসম্ভব।
আর বলার অপেক্ষা রাখে না...
97
00:08:15,037 --> 00:08:17,331
প্রিয় ভাই আমার, অসম্ভব হচ্ছে,
98
00:08:17,372 --> 00:08:19,708
তোমার পক্ষে আমার স্বাক্ষর ওই দলিলে নেওয়া
99
00:08:19,750 --> 00:08:21,436
যা আমাদের মাথার
ওপরের ছাদকে ঝুঁকিতে ফেলে দিবে...
100
00:08:21,460 --> 00:08:23,754
আমি নিজের পরিবারের সাথে আপোস করব না...
101
00:08:23,795 --> 00:08:25,773
যেখানে আমাদের দুর্দশা থেকে
উত্তরণের অন্য পথ খোলা আছে।
102
00:08:25,797 --> 00:08:28,550
যেটায় আমাদের কোনো খরচ নেই
শুধু একটু আত্মগরিমা বলিদান ব্যতীত।
103
00:08:28,592 --> 00:08:31,136
এটা একটা কেলেঙ্কারি হয়ে যাবে, ইমোজেন।
104
00:08:31,178 --> 00:08:35,390
যেটা সামলানোর মতো
শক্তি স্পার্নরোজ পরিবারের রয়েছে।
105
00:08:35,432 --> 00:08:36,868
একসাথে চাইলে আমরা শক্তিশালী হতে পারি,
106
00:08:36,892 --> 00:08:38,685
তবে দরকার পড়লে
আমি একাই ওই পাককে দাওয়াত করব।
107
00:08:38,727 --> 00:08:39,978
ওহ, তাই নাকি?
108
00:08:40,020 --> 00:08:42,981
যেভাবেই হোক, তুমি
ওর টাকা নিবে।
109
00:08:43,023 --> 00:08:45,150
আমি তোমাকে এই বাড়িটাকে
ঝুঁকির মুখে ফেলতে দিবো না,
110
00:08:45,192 --> 00:08:48,237
যতদিন আমি বেঁচে আছি।
111
00:08:52,241 --> 00:08:54,451
আমাদের অতিথিরা সাড়ে ৩টায় আসবেন।
112
00:08:54,493 --> 00:08:57,287
আশা করি তাদের
স্বাগত জানানোর জন্য তুমি থাকবে।
113
00:08:59,248 --> 00:09:02,334
ইমোজেন? ইমোজেন!
114
00:09:18,934 --> 00:09:20,936
শুভ সকাল, বাবা। মা।
115
00:09:20,978 --> 00:09:23,563
- শুভ সকাল, জোনাহ।
- শুভ সকাল।
116
00:09:30,821 --> 00:09:34,783
তোমার বাবা
তোমাকে কিছু বলতে চায়।
117
00:09:36,827 --> 00:09:40,539
হুম। অবশ্যই।
118
00:09:40,580 --> 00:09:45,544
তোমাকে আবার ফিরে পেয়ে
আমরা অবশ্যই খুশি,
119
00:09:45,585 --> 00:09:47,713
তবে যা ঘটেছে সে ব্যাপারে
আমাদের আলোচনা করতে হবে।
120
00:09:47,754 --> 00:09:51,008
শুধু আলোচনাই না।
এর পরিণামও ভোগ করতে হবে।
121
00:09:52,092 --> 00:09:54,052
পরিণাম?
122
00:09:54,094 --> 00:09:56,513
আমি এখানে ভিক্টিম ছিলাম।
123
00:09:56,555 --> 00:09:58,658
- ছেলেটা ভালো পয়েন্ট উপস্থাপন করেছে।
- কিন্তু এসবের কিছুই ঘটত না
124
00:09:58,682 --> 00:10:02,644
যদি ও তোমার কথামতো
রো থেকে দূরে থাকত।
125
00:10:02,686 --> 00:10:05,522
সত্য, তবে ভুলে যাওয়া চলবে না
দিনশেষে,
126
00:10:05,564 --> 00:10:08,358
এই দুর্ভাগ্যজনক ঘটনাই
127
00:10:08,400 --> 00:10:10,027
লংগারবেনের বিশ্বাসঘাতকতার
মুখোশ উন্মোচন করেছে।
128
00:10:11,862 --> 00:10:15,574
জোনাহর এখন বাচ্চামো কর্মকান্ড বাদ দিয়ে
129
00:10:15,615 --> 00:10:18,577
- নিজের ভবিষ্যতের দায়িত্ব নেওয়া উচিত।
- প্লিজ, মা, আবার ওই ভবিষ্যদ্বাণীর কথা এনো না।
130
00:10:18,618 --> 00:10:22,164
- উলঙ্গ আর কর্দমাক্ত অবস্থায় আমি মাউন্ট কার্পেতে আরোহন করেছিলাম।
- পায়েটি। পায়েটি।
131
00:10:22,205 --> 00:10:24,583
হাত আর হাঁটুতে ভর দিয়ে আমি
132
00:10:24,624 --> 00:10:26,960
জ্যোতিষীর দারস্থ হয়েছিলাম,
তোমার বাবাকে বিয়ে করার পূর্বে।
133
00:10:27,002 --> 00:10:31,256
আর ওনারা আমাকে বলেছিলেন
যে উনি খুব মহান মানুষ হবেন
134
00:10:31,298 --> 00:10:32,841
আর তার পুত্র হবে
আরও মহান।
135
00:10:32,883 --> 00:10:35,052
হ্যাঁ, হ্যাঁ, আমরা জানি।
136
00:10:36,470 --> 00:10:37,989
তোমার বাবা যদি চ্যান্সেলর হতে পারে,
স্রেফ ভেবে দেখো
137
00:10:38,013 --> 00:10:39,639
নিয়তি তোমার জন্য কী রেখেছে।
138
00:10:39,681 --> 00:10:41,683
হয়তো আমি রাজা হবো।
139
00:10:41,725 --> 00:10:43,060
এটা অসম্ভব কিছু না।
140
00:10:43,101 --> 00:10:44,329
রাজতন্ত্র এর আগেও
বহুবার প্রত্যার্পিত হয়েছে।
141
00:10:44,353 --> 00:10:46,146
এখন দেখলে, বাবা?
142
00:10:46,188 --> 00:10:48,023
দেখলে কীভাবে,
আমি যা-ই করি না কেন,
143
00:10:48,065 --> 00:10:49,483
উনার জন্য কখনও সেটা যথেষ্ট হবে না?
144
00:10:49,524 --> 00:10:51,485
তোমার মা যা বলে আর করে,
145
00:10:51,526 --> 00:10:55,655
সবই তোমার প্রতি ভালোবাসা থেকে করে,
এটুকুই আমি জানি।
146
00:10:55,697 --> 00:10:57,532
আমিও যদি সেটা বিশ্বাস করতে পারতাম।
147
00:10:57,574 --> 00:10:59,409
জোনাহ।
148
00:10:59,451 --> 00:11:01,912
এক্ষুণি মাফ চাও।
149
00:11:01,953 --> 00:11:04,831
দুঃখিত, মা।
150
00:11:04,873 --> 00:11:07,000
এইতো। দেখলে?
151
00:11:08,585 --> 00:11:10,504
ও দুঃখিত।
152
00:11:10,545 --> 00:11:13,256
তোমার বাবা আর আমি
সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের জন্য,
153
00:11:13,298 --> 00:11:15,592
তুমি জনসম্মুখ থেকে আড়ালে থাকবে
154
00:11:15,634 --> 00:11:18,804
আর বাসায় থেকে
তোমার পড়াশোনায় মনোযোগী হবে।
155
00:11:18,845 --> 00:11:21,598
এই কেলেঙ্কারিটা স্তিমিত হওয়ার কিছু সময় দাও।
156
00:11:21,640 --> 00:11:23,809
খুব শীঘ্রই ফিসফিসানি বন্ধ হয়ে যাবে।
157
00:11:23,850 --> 00:11:25,852
আর এর মাঝে,
158
00:11:25,894 --> 00:11:28,605
- তোমার পড়ার সময় দ্বিগুণ করে...
- দ্বিগুণ?
159
00:11:28,647 --> 00:11:30,232
... বেশ ভালোভাবেই
160
00:11:30,273 --> 00:11:33,443
আগামী শরতের মাঝে
তোমার পড়াশোনা শেষ করে ফেলতে পারবে।
161
00:11:33,485 --> 00:11:35,737
মাস্টার সাইমস তোমার জন্য
লাইব্রেরিতে অপেক্ষা করছেন।
162
00:12:23,869 --> 00:12:25,537
কিছু খাবে?
163
00:12:29,541 --> 00:12:31,001
নাও।
164
00:12:31,042 --> 00:12:32,836
বিনামূল্যে দেওয়া হচ্ছে।
165
00:12:36,214 --> 00:12:38,008
অনেক ধন্যবাদ।
166
00:12:38,049 --> 00:12:39,801
এটাও নাও।
167
00:12:39,843 --> 00:12:41,887
দ্যা সাইফারস।
পড়েছো?
168
00:12:41,928 --> 00:12:44,389
ছোটোবেলায় মা আমাকে
এটা থেকে গল্প পড়ে শোনাত।
169
00:12:44,431 --> 00:12:46,892
উনি শান্তিতে থাকুন। নিজের
জন্য হয়তো পড়তে চাইবে।
170
00:12:46,933 --> 00:12:49,186
নতুন কিছু জেনে অবাকও হতে পারো।
171
00:13:15,962 --> 00:13:17,964
আমি এসব বিশ্বাস করি না।
172
00:13:18,006 --> 00:13:20,383
"সমস্ত ফ্যে, স্থানীয় হোক বা বিদেশি,
চাহিবামাত্র
173
00:13:20,425 --> 00:13:22,385
পেপার দেখাতে বাধ্য।"
174
00:13:22,427 --> 00:13:24,971
- কবে থেকে?
- অন্তত দশ বছর।
175
00:13:25,013 --> 00:13:27,140
পেপার ছাড়া এরা এখানে থাকতে পারবে না।
176
00:13:27,182 --> 00:13:28,767
আচ্ছা, ওরা এখন এখানে আছে।
177
00:13:28,808 --> 00:13:30,769
আচ্ছা, ওদের তাহলে চলে যেতে হবে।
178
00:13:30,810 --> 00:13:32,687
- কোথায়?
- যেখান থেকে তারা এসেছে।
179
00:13:32,729 --> 00:13:34,981
ক্নক?
ওটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
180
00:13:35,023 --> 00:13:36,691
- কিছুই অবশিষ্ট নেই।
- স্যার!
181
00:13:36,733 --> 00:13:39,236
"সমস্ত ফ্যে, স্থানীয় হোক বা বিদেশি,
182
00:13:39,277 --> 00:13:42,906
- চাহিবামাত্র পেপার দেখাতে..."
- কিন্তু ওরা যদি ফ্যে না হয়?
183
00:13:43,949 --> 00:13:45,408
আর কী হবে?
184
00:13:46,660 --> 00:13:47,911
পোষা প্রাণী?
185
00:13:49,538 --> 00:13:50,997
কিন্তু ওরা বুদ্ধিমান।
186
00:13:51,039 --> 00:13:53,166
এতটাও বুদ্ধিমান না।
187
00:13:54,876 --> 00:13:56,962
সত্যি বলতে,
188
00:13:57,003 --> 00:13:59,798
আমার মনে নেই কোবল্ডদের কথা
189
00:13:59,839 --> 00:14:01,341
বিশেষভাবে আইনে লেখা আছে কি না।
190
00:14:01,383 --> 00:14:04,302
ওহ, আচ্ছা, তাহলে আপনি গিয়ে আইন
চেক করে দেখুন নাহয়,
191
00:14:04,344 --> 00:14:06,555
- আর আমরা এখানে অপেক্ষা করি।
- আচ্ছা, আচ্ছা।
192
00:14:06,596 --> 00:14:08,366
তবে লাইসেন্স ছাড়া প্রাণী পরিবহনের জন্য
193
00:14:08,390 --> 00:14:09,992
আপনার জরিমানা হতে পারে।
194
00:14:10,016 --> 00:14:12,686
যেকোনো জরিমানা প্রদান করতে আমি প্রস্তুত।
195
00:14:12,727 --> 00:14:15,981
এখানে বসুন,
আর ওদেরকে বাক্সের মধ্যে রাখুন।
196
00:14:16,022 --> 00:14:17,357
অনেক ধন্যবাদ, অফিসার।
197
00:14:22,696 --> 00:14:25,156
আমার মনে হয় আমাদের
198
00:14:25,198 --> 00:14:27,867
কিচ্ছু হবে না।
199
00:14:29,035 --> 00:14:30,870
আহ। কোবল্ডস।
200
00:14:30,912 --> 00:14:33,999
আমি জানতাম
এখন ছুটি নেওয়ার উপযুক্ত সময় না।
201
00:14:34,040 --> 00:14:36,876
আর মিসেস এই ঝামেলার কারণে নাখোশ হয়ে
202
00:14:36,918 --> 00:14:39,254
আমাদের ছুটি কমিয়ে দিয়েছেন।
203
00:14:39,296 --> 00:14:41,047
বলো তদন্তে কিছু অগ্রগতি করতে পেরেছো।
204
00:14:41,089 --> 00:14:43,800
হেডমাস্টার আর সেদিন রোতে পাওয়া মৃত ফ্যে
205
00:14:43,842 --> 00:14:46,553
একজনের হাতেই খুন হয়েছে।
206
00:14:46,595 --> 00:14:49,222
খুনি যে একই তা কীভাবে বুঝলে?
207
00:14:49,264 --> 00:14:51,266
যে পাককে দিয়ে ওর ময়নাতদন্ত করিয়েছিলে
208
00:14:51,308 --> 00:14:53,351
সে বলেছে?
209
00:14:53,393 --> 00:14:55,437
- কোন পাক?
- রো এর এক কসাই।
210
00:14:55,478 --> 00:14:58,982
ও পুয়ানের চিকিৎসক ছিল।
211
00:14:59,024 --> 00:15:00,358
বেশ, সেক্ষেত্রে...
212
00:15:00,400 --> 00:15:02,277
খুনী দুজনেরই লিভার বের করে নিয়েছে।
213
00:15:02,319 --> 00:15:03,820
তোমার কাছে প্রমাণ হিসেবে যথেষ্ট?
214
00:15:05,030 --> 00:15:07,282
ওদের লিভার?
215
00:15:07,324 --> 00:15:08,867
এটা কোনো ধরণের ট্রফি ছিল হয়তো?
216
00:15:08,908 --> 00:15:11,578
হতে পারে।
217
00:15:11,620 --> 00:15:13,872
আচ্ছা, বেশ,
আমাকে খবর জানিয়ো।
218
00:15:13,913 --> 00:15:15,290
ডম্বি, আমার সাথে এসো।
219
00:15:19,586 --> 00:15:21,564
উনাকে ডার্কঅ্যাশারের ব্যাপারে
বললে না কেন?
220
00:15:21,588 --> 00:15:23,506
তোমার মতো ওরা
আমার কথা বিশ্বাস করবে না।
221
00:15:23,548 --> 00:15:25,091
যা-ই হোক, ওই জিনিসটাকে না,
222
00:15:25,133 --> 00:15:27,469
বরং যে এটাকে নিয়ন্ত্রণ
করছে তাকে আমরা খুঁজছি।
223
00:15:27,510 --> 00:15:29,888
কেউ একজন
ওদের দুজনের মৃত্যু চেয়েছিল।
224
00:15:51,743 --> 00:15:54,245
রাইক্রফট।
225
00:15:54,287 --> 00:15:56,206
দেখো দেখি।
226
00:15:59,209 --> 00:16:01,378
আমি এখনও
এটা বিশ্বাস করতে পারি না।
227
00:16:01,419 --> 00:16:03,838
থানার একজন ইনস্পেকটর।
228
00:16:03,880 --> 00:16:05,715
যদি বেচারা মাস্টার ফিঞ্চ তোমার এই অবস্থান
229
00:16:05,757 --> 00:16:08,635
দেখে যেতে পারতেন,
উনি দারুণ গর্বিত হতেন।
230
00:16:08,677 --> 00:16:10,261
ধন্যবাদ, স্যার।
231
00:16:10,303 --> 00:16:12,806
বলো, যে এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে
232
00:16:12,847 --> 00:16:14,391
তাকে ধরার কাছাকাছি যেতে পেরেছো?
233
00:16:14,432 --> 00:16:16,142
সেকারণেই আমি এখানে এসেছি।
234
00:16:16,184 --> 00:16:17,984
হেডমাস্টারকে কি কখনও
এই ফ্যে এর সাথে দেখেছেন?
235
00:16:18,019 --> 00:16:20,647
অ্যাশলিং কুইরেল।
236
00:16:21,898 --> 00:16:24,192
ওকে আমি আগে কখনও দেখিনি, না।
237
00:16:25,568 --> 00:16:27,821
কোনো ধারণা আছে
উনি তাকে চিনতেন কি না?
238
00:16:27,862 --> 00:16:29,698
আমি জানার কে?
239
00:16:31,700 --> 00:16:33,785
উনার সহকর্মী এবং বন্ধু।
240
00:16:35,453 --> 00:16:37,622
আমি ওকে আগে কখনও দেখিনি।
দুঃখিত।
241
00:16:37,664 --> 00:16:39,165
এখন, যদি আমাকে বিদায় দাও,
242
00:16:39,207 --> 00:16:41,835
আমার কিছু জরুরি কাজ আছে।
243
00:16:41,876 --> 00:16:44,713
আশেপাশে চোখ বুলিয়ে নিতে পারো।
244
00:18:21,142 --> 00:18:24,229
আমি উড়তে পারি। দেখ, দারিউস।
আমি উড়তে পারি।
245
00:18:28,525 --> 00:18:30,985
আমি উড়তে পারি, দারিউস।
246
00:18:37,408 --> 00:18:39,410
ঠিক আছিস, ফাইলো?
247
00:20:17,342 --> 00:20:19,260
সবকিছু পারফেক্ট হতে হবে।
248
00:20:19,302 --> 00:20:22,388
আমি একটা পাককে দাওয়াত করেছি বলে
লুইজা পেমব্রোজ যতখুশি টিটকারি করতে পারে,
249
00:20:22,430 --> 00:20:24,515
কিন্তু হার্কেন কেকটা অবশ্যই
সমালোচনার উর্ধ্বে থাকা চাই।
250
00:20:24,557 --> 00:20:27,143
আমার হার্কেন কেক পুরো
ক্রসিংয়ের মাঝে সেরা,
251
00:20:27,185 --> 00:20:28,853
আর সেটা আপনি জানেন।
252
00:20:28,895 --> 00:20:31,481
আরে, মাল আনার কথা ভুলেই গিয়েছি!
253
00:20:39,113 --> 00:20:40,949
প্লিজ, মিস।
254
00:20:43,159 --> 00:20:45,286
- ভিনয়েট।
- আফিসা।
255
00:20:45,328 --> 00:20:48,331
তুমি চাইলে আমি
এটা নিতে পারি।
256
00:20:48,373 --> 00:20:50,541
তো তুমি এখন মাল সরবরাহ করছো?
257
00:20:50,583 --> 00:20:52,126
আমাকে ফিনিস্টার রুটের দায়িত্ব দিয়েছে।
258
00:20:53,753 --> 00:20:56,547
তুমি বলেছিলে
নিজের মতো করে একটা জীবন খুঁজে নিতে।
259
00:20:56,589 --> 00:20:58,466
আমি ব্ল্যাক র্যাভেন এর কথা বলিনি।
260
00:20:58,508 --> 00:21:02,428
ওই ফ্যেগুলো শীঘ্রই
তোমার গলা চিরে ফেলবে।
261
00:21:02,470 --> 00:21:06,599
আমি নিজের খেয়াল রাখব।
চিন্তা করো না।
262
00:21:06,641 --> 00:21:10,812
বেশ, তোমাকে কোনো বাজে কথা সহ্য করতে
হবে না, এটুকু বলতে পারি।
263
00:21:12,355 --> 00:21:14,023
আমি বরং ভেতরে যাই।
264
00:21:15,775 --> 00:21:17,276
শুভকামনা তোমার জন্য, মেয়ে।
265
00:21:17,318 --> 00:21:19,195
তোমার জন্যও শুভকামনা।
266
00:21:19,237 --> 00:21:21,322
আমি জিতে যাবো একদিন।
267
00:21:30,623 --> 00:21:33,418
এদিকে চলুন, প্লিজ।
268
00:21:33,459 --> 00:21:35,461
মিস্টার এবং মিস গিলফয়েল।
269
00:21:35,503 --> 00:21:37,338
পিয়ার্স, হর্টেনসিয়া, ভেতরে এসো।
270
00:21:37,380 --> 00:21:41,551
কতদিন হয়ে গেল?
কয়েক যুগের মতো মনে হয়।
271
00:21:41,592 --> 00:21:43,428
ভালো মানুষের মতো,
272
00:21:43,469 --> 00:21:47,557
বয়স্ক হাড়গুলোর আরামের জন্য
ওই সোজা পিঠের চেয়ার টেনে বসে পড়ুন।
273
00:21:47,598 --> 00:21:50,727
মিস্টার এগ্রিয়াস এখানকার কর্মী নন।
274
00:21:50,768 --> 00:21:52,395
উনি একজন অতিথি।
275
00:21:56,941 --> 00:22:00,862
আপনার সাথে পরিচিত হয়ে
আমি অত্যন্ত আনন্দিত, মিস্টার গিলফয়েল।
276
00:22:00,903 --> 00:22:04,198
এবং কৃতজ্ঞ।
277
00:22:04,240 --> 00:22:06,868
এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া
কারো হাড়ের জন্যই সুবিধার না,
278
00:22:06,909 --> 00:22:09,829
বৃদ্ধ হোক বা জোয়ান।
279
00:22:09,871 --> 00:22:11,289
এই নিন।
280
00:22:15,752 --> 00:22:17,295
দারুণ অমায়িক।
281
00:22:20,882 --> 00:22:23,176
মিস্টার এগ্রিয়াস আমাদের নতুন প্রতিবেশী।
282
00:22:23,217 --> 00:22:25,970
সম্প্রতি উনি রাস্তার অপরপাশের
চেসউইথ হাউজের মালিকানা গ্রহণ করেছেন।
283
00:22:28,306 --> 00:22:30,266
কী অসাধারণ!
284
00:22:30,308 --> 00:22:33,394
এটা একটা অসাধারণ সম্পত্তি।
ঠিক বলেছেন।
285
00:22:33,436 --> 00:22:37,106
আমি ভাগ্যবান যে
সঠিক সময়ে এটা বিক্রি হয়েছিল।
286
00:22:41,861 --> 00:22:43,696
আরও অতিথি?
287
00:22:43,738 --> 00:22:45,907
লুইজা এবং লিওনিড পেমব্রোক।
288
00:22:45,948 --> 00:22:47,909
ওহ, শহীদের শুকরিয়া।
289
00:22:47,950 --> 00:22:50,495
অবশ্যই।
যত বেশি, তত ভালো।
290
00:22:52,538 --> 00:22:54,957
মাস্টার এবং মিস পেমব্রোক।
291
00:23:00,505 --> 00:23:02,131
এটা কোনো গেম?
292
00:23:02,173 --> 00:23:04,842
আমরা কি চাকরদের
সাহায্য সেবা করার অভিনয় করব?
293
00:23:08,054 --> 00:23:10,389
মিস্টার এগ্রিয়াস এখানকার
কোনো কর্মী না।
294
00:23:10,431 --> 00:23:11,682
উনি একজন অতিথি।
295
00:23:14,393 --> 00:23:16,604
দেখা হয়ে ভালো লাগল, মিস্টার এগ্রিয়াস।
296
00:23:16,646 --> 00:23:20,149
আমি লিওনিড পেমব্রোক।
ও আমার বোন, লুইজা।
297
00:23:20,191 --> 00:23:22,860
এটা কি তোমার
আফিসার হারকেন কেক?
298
00:23:22,902 --> 00:23:25,988
- এক স্লাইসের জন্য পুরো সপ্তাহ জুড়ে মনটা আঁকুপাঁকু করছিল।
- হ্যাঁ। ওহ, প্লিজ বসুন।
299
00:23:26,030 --> 00:23:29,325
আমাদের শহরের সাম্প্রতিক সমস্যাবলী
300
00:23:29,367 --> 00:23:31,577
নিয়ে আপনার মতামত জানতে চাই, মি. এগ্রিয়াস।
301
00:23:31,619 --> 00:23:33,121
তোমার জন্য স্পেশালভাবে বানিয়েছে।
302
00:23:33,162 --> 00:23:35,915
আমার ধারণা রিটার লংগারবেনের
উপযুক্ত পরিণাম ভোগের
303
00:23:35,957 --> 00:23:39,210
খবর শুনে আমার মতো
এতটা ব্যথিত হোননি।
304
00:23:40,586 --> 00:23:42,839
আর সেটা আপনার কেন মনে হলো?
305
00:23:42,880 --> 00:23:47,593
ওহ, অকারণে, আপনার প্রজাতির
প্রতি তার বিদ্বেষ।
306
00:23:47,635 --> 00:23:50,513
বেশ, ভাবছি
আমার প্রজাতি স্বল্প পারিশ্রমিকে কাজ
307
00:23:50,555 --> 00:23:52,390
করতে রাজি হওয়ায় যে হাজার হাজার লোক
308
00:23:52,431 --> 00:23:56,018
কাজ হারিয়েছে তারা এতে সম্মত হবে কি না।
309
00:23:56,060 --> 00:23:59,564
বেশ, আরও বেশি সর্বব্যাপী সমাজ
310
00:23:59,605 --> 00:24:02,567
গঠনের জন্য ত্যাগস্বীকার তো করতেই হবে।
311
00:24:04,235 --> 00:24:07,155
কখনও পুয়ানে গিয়েছেন,
মিস্টার পেমব্রোক?
312
00:24:07,196 --> 00:24:10,449
এখনও না।
313
00:24:12,952 --> 00:24:14,704
মানে, সেখানে আপনি মাসের পর মাস থাকবেন
314
00:24:14,745 --> 00:24:17,623
কিন্তু পাক ছাড়া কাউকে দেখবেন না।
315
00:24:17,665 --> 00:24:20,626
কোনো ট্রৌ বা পিক্সও চোখে পড়বে না,
মানুষ তো দূরের কথা।
316
00:24:20,668 --> 00:24:23,087
আর আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারে
সেখানকার কেউ
317
00:24:23,129 --> 00:24:25,006
আরও বেশি সর্বব্যাপী সমাজ গঠনের
318
00:24:25,047 --> 00:24:29,010
ব্যাপারে থোরাই কেয়ার করে।
319
00:24:29,051 --> 00:24:31,929
বেশ, এমন না যে
ওখানে কেউ থাকতে চায়।
320
00:24:34,557 --> 00:24:36,934
যুদ্ধের পর থেকে, কোনোভাবেই না।
321
00:24:39,020 --> 00:24:41,939
জানি আমি নিজেও চাইনি।
322
00:24:41,981 --> 00:24:45,359
যে কারণে
আজ আমি এখানে,
323
00:24:45,401 --> 00:24:49,405
এত দারুণ সাহচর্যে।
324
00:25:05,838 --> 00:25:08,716
হার্কেন কেক, কেউ খাবেন?
325
00:26:05,064 --> 00:26:07,775
...এবং চিরদিন যেন
আপনার আলোয় আলোকিত থাকি,
326
00:26:07,817 --> 00:26:09,360
ও মহান শহীদ।
327
00:26:09,402 --> 00:26:12,029
দারুণ, রাইক্রফট।
328
00:26:12,071 --> 00:26:15,241
এবার, শহীদের কাছে তোমার
সিক্রেট বজায় রাখার ব্যাপারে প্রার্থনা করো,
329
00:26:15,283 --> 00:26:18,327
তোমার শিরায় বয়ে চলা
ফ্যে রক্তের সত্য গোপন রাখার জন্য।
330
00:26:18,369 --> 00:26:22,123
করব, স্যার।
আমি প্রার্থনা করব।
331
00:26:36,429 --> 00:26:38,639
মাস্টার থর্ন।
332
00:26:38,681 --> 00:26:40,391
তুমি এখনও এখানে।
333
00:26:40,433 --> 00:26:43,352
আপনার শেখানো একটা জিনিস
মাত্রই মনে পড়ল।
334
00:26:43,394 --> 00:26:45,563
ওহ?
335
00:26:45,604 --> 00:26:48,024
পাপাচার করার চেয়ে পাপাচার লুকিয়ে রাখার
336
00:26:48,065 --> 00:26:49,734
পাপ বেশি বিপদজনক।
337
00:26:49,775 --> 00:26:51,569
কারণ সেই দোষ থেকে আড়ালে থাকা সহজ।
338
00:26:51,610 --> 00:26:53,654
কী কারণে এটা মনে পড়ল?
339
00:26:53,696 --> 00:26:56,532
আমার কেবলই মনে হচ্ছে
কোনো একটা ব্যাপারে
340
00:26:56,574 --> 00:27:00,244
আপনি পুরোপুরি সত্য বলছেন না।
341
00:27:00,286 --> 00:27:02,204
তোমার ধারণা
আমি তোমাকে মিথ্যা বলেছি?
342
00:27:02,246 --> 00:27:04,749
আমার ধারণা আপনি
আমার থেকে কোনো কথা লুকিয়েছেন।
343
00:27:06,584 --> 00:27:10,046
লুকানোর পাপ, আপনার ভাষ্যমতে।
344
00:27:10,087 --> 00:27:13,007
আপনার পক্ষে
আড়াল করা বেশ সহজ।
345
00:27:13,049 --> 00:27:16,093
আমাকে শুধু বলুন আমি ভুল বলছি,
আমি আমার পথে চলে যাবো।
346
00:27:18,971 --> 00:27:23,601
আজ রাতটা কস্টিনের ছুটি থাকত।
347
00:27:23,642 --> 00:27:27,521
ছেলেদের খাবার খাওয়া
আর উনি শেষ প্রার্থনায় নেতৃত্ব দেওয়ার পর,
348
00:27:27,563 --> 00:27:29,357
উনি উনার সর্বোৎকৃষ্ট জামাকাপড় পরতেন,
349
00:27:29,398 --> 00:27:32,526
যেমনটা উনি প্রতি গালসডে তে করতেন
যতদিন থেকে আমি উনাকে চিনি,
350
00:27:32,568 --> 00:27:35,112
আর একটা ঘোড়ার গাড়ি নিয়ে রো তে যেতেন।
351
00:27:35,154 --> 00:27:38,240
রো তে?
352
00:27:38,282 --> 00:27:42,328
কস্টিন ফিঞ্চের চেয়ে
চমৎকার কোনো মানুষ আমি দেখিনি,
353
00:27:42,370 --> 00:27:45,373
কিন্তু উনারও জৈবিক চাহিদা ছিল।
354
00:27:46,957 --> 00:27:48,918
আপনি বলছেন...
355
00:27:48,959 --> 00:27:52,546
উনি প্রায়ই একটা কুখ্যাত বাড়িতে যেতেন
356
00:27:52,588 --> 00:27:54,173
যেটা বেশ খ্যাত...
357
00:27:54,215 --> 00:27:57,802
ফ্যেদের সঙ্গপ্রাপ্তির জন্য।
358
00:27:59,470 --> 00:28:02,431
এটা হজম করা কষ্টকর, জানি,
359
00:28:02,473 --> 00:28:04,475
কিন্তু যা জানতে চেয়েছিলে তা জানলে।
360
00:28:18,322 --> 00:28:20,658
সত্য বলার জন্য ধন্যবাদ।
361
00:28:20,699 --> 00:28:23,119
এটা এই কেসের সমাধানে
অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।
362
00:28:31,168 --> 00:28:33,504
ঘোলাটে ব্যাপারটাকে আরও ঘোলাটে করার
363
00:28:33,546 --> 00:28:35,506
কোনো কারণ ছিল?
364
00:28:35,548 --> 00:28:37,133
উনি স্রেফ সদাচরণের চেষ্টা করছিলেন।
365
00:28:37,174 --> 00:28:40,386
আমার তা মনে হয় না।
366
00:28:43,097 --> 00:28:46,016
ওর হয়েছেটা কী?
367
00:28:46,058 --> 00:28:49,895
ও সবসময়ই একটু অন্যরকম ছিল, তাই না?
368
00:28:53,315 --> 00:28:55,776
দুঃখিত, আমি এটা করতে পারব না।
369
00:28:55,818 --> 00:28:57,862
ভেবেছিলাম ওদের
অমত আমি সামলাতে পারব,
370
00:28:57,903 --> 00:29:00,531
কিন্তু এখন বুঝতে পারছি
আমার সেই শক্তি নেই।
371
00:29:00,573 --> 00:29:03,075
- আমাদের একটা সমঝোতা হয়েছিল।
- প্লিজ,
372
00:29:03,117 --> 00:29:07,621
কোনো অজুহাত দেখিয়ে চলে যান।
373
00:29:07,663 --> 00:29:11,333
আর তুমি ওদের কী বলবে?
374
00:29:11,375 --> 00:29:14,336
যে এটা স্রেফ একটা গেম ছিল?
375
00:29:14,378 --> 00:29:15,880
একটা কৌতুক?
376
00:29:21,218 --> 00:29:23,429
আমি চুক্তিমতো নিজের কথা
377
00:29:23,471 --> 00:29:26,223
রক্ষা করতে স্পষ্টতই ব্যর্থ হয়েছি।
378
00:29:26,265 --> 00:29:30,728
বুঝতে পারছি আপনার কাছ থেকেও
সেটা রক্ষার আশা করতে পারি না।
379
00:29:30,769 --> 00:29:33,981
আমার বোঝা উচিত ছিল
এটা সামলানোর সাহস আপনার নেই।
380
00:29:36,567 --> 00:29:40,321
তোমাদের আবারও দরিদ্রাবস্থায় ফিরিয়ে
দিতে পেরে আমি অত্যন্ত খুশি।
381
00:29:48,078 --> 00:29:50,247
মিস ইমোজেন।
382
00:29:50,289 --> 00:29:52,625
আহ।
383
00:29:52,666 --> 00:29:55,294
দুঃখিত, দেরি হয়ে গেল।
384
00:29:55,336 --> 00:29:58,339
আইনজীবীদের সাথে
ব্যস্ত ছিলাম।
385
00:29:58,380 --> 00:30:00,799
মিস্টার এগ্রিয়াস,
386
00:30:00,841 --> 00:30:03,385
আপনার সাথে আরেকবার
দেখা হয়ে ভালো লাগল।
387
00:30:07,973 --> 00:30:09,767
আমাদের বাসায় স্বাগত।
388
00:30:11,018 --> 00:30:12,978
প্লিজ বসুন।
389
00:30:29,245 --> 00:30:31,455
শরতের মধ্যে যদি তুমি পড়াশোনার
পাঠ চুকাতে চাও,
390
00:30:31,497 --> 00:30:34,041
জ্ঞানের প্রতিটি শাখার জন্য
তোমার শিক্ষক প্রয়োজন হবে।
391
00:30:34,083 --> 00:30:36,168
- কপাল আমার!
- কী বললে?
392
00:30:36,210 --> 00:30:38,629
- বললাম তার ভার আপনার ওপর ছেড়ে দিবো।
- অনেকটা তাই।
393
00:30:38,671 --> 00:30:41,173
এর মাঝে, রাজনীতির ব্যাপারে
শিক্ষালাভের সেরা উপায়
394
00:30:41,215 --> 00:30:43,551
হচ্ছে নিজ চোখে তা প্রত্যক্ষ করা।
395
00:30:43,592 --> 00:30:46,470
আর তোমার বাবার চেয়ে
ভালো কোনো রাজনীতির চর্চাকারী নেই।
396
00:31:03,487 --> 00:31:05,447
ইনি কে?
397
00:31:05,489 --> 00:31:07,658
লংগারবেনের কন্যা, সোফি।
398
00:31:07,700 --> 00:31:09,076
তার একমাত্র উত্তরাধিকারী হিসেবে,
399
00:31:09,118 --> 00:31:10,953
আগামী নির্বাচন পর্যন্ত
ও তার আসন পূরণ করবে।
400
00:31:10,995 --> 00:31:12,746
বাস্তবে, এটা স্রেফ একটা আনুষ্ঠানিকতা।
401
00:31:12,788 --> 00:31:15,541
ও শপথ গ্রহণ করবে,
কিছু নীরস বক্তৃতা আওড়াবে,
402
00:31:15,583 --> 00:31:17,626
আর তারপর হয়তো আর
দেখা পাওয়া যাবে না তার।
403
00:31:29,013 --> 00:31:32,850
সংসদের ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ,
404
00:31:32,891 --> 00:31:35,728
আমার বাবার মৃত্যুতে ব্যথিত হৃদয় নিয়ে
405
00:31:35,769 --> 00:31:38,731
আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।
406
00:31:38,772 --> 00:31:41,191
উনি একজন মহান মানুষ ছিলেন,
407
00:31:41,233 --> 00:31:43,360
আর উনাকে গর্বিত করার জন্য
আমি সর্বোচ্চ চেষ্টা করব।
408
00:31:49,408 --> 00:31:53,996
প্রিয় মেয়ে, আমি নিশ্চিত,
আমার মতোই,
409
00:31:54,038 --> 00:31:57,958
তুমিও সেই বিদ্বেষভাব মিটিয়ে দিতে আগ্রহী
410
00:31:58,000 --> 00:32:01,128
যা আমাদেরকে আজকের
এই সঙ্কটাপন্ন পরিস্থিতিতে নিয়ে এসেছে।
411
00:32:01,170 --> 00:32:03,172
তোমার বক্তব্যের জন্য ধন্যবাদ।
412
00:32:03,213 --> 00:32:04,882
এবার, অনুমতি পেলে,
413
00:32:04,923 --> 00:32:07,593
আমি আমার প্রক্টরদের
দৃষ্টি আকর্ষণ করতে চাই...
414
00:32:07,635 --> 00:32:10,220
আমার কথা শেষ হয়নি, চ্যান্সেলর।
415
00:32:13,557 --> 00:32:16,769
অবশ্যই।
416
00:32:16,810 --> 00:32:18,395
চালিয়ে যাও।
417
00:32:21,649 --> 00:32:23,025
আমি কেবল আমার
418
00:32:23,067 --> 00:32:25,986
বাবার স্মৃতিকেই সম্মান জানাতে চাই না,
419
00:32:26,028 --> 00:32:28,656
বরং আমার মায়েরও।
420
00:32:28,697 --> 00:32:31,241
উনার মরু রক্তের ছাপ তার চেহারায় ছিল
421
00:32:31,283 --> 00:32:34,870
নিশ্চিতভাবেই যেমনটা আমার মাঝেও রয়েছে।
422
00:32:34,912 --> 00:32:39,667
তার পূর্বপুরুষগণ
ফারাওনিক সৈকতের যুদ্ধ-বিগ্রহ থেকে
423
00:32:39,708 --> 00:32:41,835
পালিয়ে এই শহরে এসেছিল,
424
00:32:41,877 --> 00:32:44,421
যেখানে তাদের গায়ের বর্ণ
425
00:32:44,463 --> 00:32:47,758
তাদেরকে ব্র্যাত্য হিসেবে পরিণত করেছিল।
426
00:32:47,800 --> 00:32:51,553
কিন্তু, অন্য অনেকের মতো,
427
00:32:51,595 --> 00:32:54,306
তারাও সেসময়ের কুসংস্কারকে পাশ কাটিয়ে
428
00:32:54,348 --> 00:32:59,561
এই মহান শহরে নিজেদের
স্থান পাকাপোক্ত করে নিয়েছিলেন।
429
00:32:59,603 --> 00:33:02,940
আর এটাই বার্গ
আর তার মূল্যবোধের পরিচায়ক।
430
00:33:08,112 --> 00:33:10,406
আজ,
431
00:33:10,447 --> 00:33:14,118
ফ্যেদের অঞ্চলে যুদ্ধ-বিগ্রহের ফলে
432
00:33:14,159 --> 00:33:17,955
এই শহরে এসেছে
নতুন এক শরণার্থীর ঢেউ।
433
00:33:17,996 --> 00:33:21,709
আর তাদেরকেও,
ব্রাত্য হিসেবে দেখা হচ্ছে।
434
00:33:23,836 --> 00:33:27,005
এটা জিজ্ঞাসা করা সমীচীন
435
00:33:27,047 --> 00:33:29,591
এই নবাগতদের ব্যাপারে আমাদের সন্দেহ
436
00:33:29,633 --> 00:33:34,179
একদিন অতীতের কুসংস্কার
হিসেবে দেখা হবে কি না।
437
00:33:34,221 --> 00:33:38,434
এটা জিজ্ঞাসা করা সমীচীন
আমরা এই ফ্যে আর আমাদের
438
00:33:38,475 --> 00:33:40,894
মাঝের পার্থক্যকে পরাভূত করতে পারব কি না,
439
00:33:40,936 --> 00:33:42,396
যারা আমাদের সন্তানের যত্ন নেয়,
440
00:33:42,438 --> 00:33:46,316
আমাদের জমি চাষ করে,
আমাদের কলকারখানায় কাজ করে।
441
00:33:46,358 --> 00:33:48,402
শুনুন, শুনুন।
442
00:33:48,444 --> 00:33:50,154
শুনুন, শুনুন।
443
00:33:50,195 --> 00:33:52,865
শহীদের দোহাই,
সে তো নিজের বাবার বিরুদ্ধে কথা বলছে।
444
00:33:52,906 --> 00:33:56,827
আমার উত্তর নিয়ে
আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
445
00:34:01,290 --> 00:34:03,959
আমরা পারব না।
446
00:34:06,170 --> 00:34:09,423
ফ্যেরা
447
00:34:09,465 --> 00:34:12,760
কোনোভাবেই আমাদের মতো না।
448
00:34:12,801 --> 00:34:17,389
আমাদের মধ্যকার পার্থক্য
শুধু চামড়ায় না,
449
00:34:17,431 --> 00:34:19,933
আর আমাদের চ্যান্সেলর
450
00:34:19,975 --> 00:34:22,811
বহুদিন ধরে
451
00:34:22,853 --> 00:34:25,022
এসব অগ্রাহ্য করে আসছেন,
452
00:34:25,063 --> 00:34:27,900
তবে আমি করব না।
453
00:34:27,941 --> 00:34:32,446
শহরজুড়ে এক বিশাল
ক্ষোভের জোয়ার সৃষ্টি হচ্ছে।
454
00:34:32,488 --> 00:34:36,033
এর অধিবাসীরা যথেষ্ট সহ্য করেছে!
455
00:34:36,074 --> 00:34:37,659
হ্যাঁ! হ্যাঁ!
456
00:34:37,701 --> 00:34:41,038
আর আমি, সোফি লংগারবেন,
457
00:34:41,079 --> 00:34:44,208
তাদের পাশে রয়েছি।
458
00:34:44,249 --> 00:34:46,210
কে কে আমার পাশে থাকবেন?
459
00:34:59,223 --> 00:35:01,308
লংগারবেন! লংগারবেন!
460
00:35:01,350 --> 00:35:03,227
লংগারবেন!
461
00:35:04,478 --> 00:35:07,064
শহীদের দোহাই,
462
00:35:07,105 --> 00:35:11,068
ও আমার দেখা সবচেয়ে চমৎকার জিনিস।
463
00:35:12,861 --> 00:35:14,863
আহ, ধন্যবাদ।
464
00:35:22,538 --> 00:35:25,082
আমার মনে হয় আমি খুঁজে পেয়েছি।
দেখ তো।
465
00:35:25,123 --> 00:35:27,125
হুম?
466
00:35:29,127 --> 00:35:31,088
হুম, ঠিকই মনে হচ্ছে।
467
00:35:31,129 --> 00:35:33,715
শেষ তিন অঙ্ক ছয়, আট, নয়।
468
00:35:33,757 --> 00:35:35,676
এটাই সেই নাম্বার তাহলে।
469
00:35:35,717 --> 00:35:39,012
দেখা যাক কাউকে পাই কি না।
470
00:35:41,056 --> 00:35:44,268
সূর্যাস্ত হয়েছে।
এখন কাজের সময়।
471
00:35:44,309 --> 00:35:47,187
ও এখনও এখানে?
472
00:35:47,229 --> 00:35:50,691
কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে স্রেফ।
473
00:35:50,732 --> 00:35:54,361
ওর গায়ে তেমন মাংস নেই, তাই না?
474
00:35:54,403 --> 00:35:57,072
বেশ, কিছু লোক
এরকম পছন্দ করে।
475
00:35:57,114 --> 00:36:00,576
ওহ, ও এখানে কাজ খুঁজছে না।
476
00:36:00,617 --> 00:36:02,661
প্লিজ।
477
00:36:02,703 --> 00:36:04,121
আচ্ছা, ও থাকতে পারে।
478
00:36:04,162 --> 00:36:07,416
কিছুক্ষণের জন্য।
479
00:36:07,457 --> 00:36:09,918
যতক্ষণ না সে কাজে ব্যাঘাত ঘটায়, টর্মালিন।
480
00:36:09,960 --> 00:36:11,128
সমস্যা নেই।
481
00:36:11,169 --> 00:36:13,630
- ধন্যবাদ, ময়রা।
- ধন্যবাদ।
482
00:36:17,217 --> 00:36:19,845
পেলি কাউকে?
483
00:36:19,887 --> 00:36:23,056
উম, আজ না।
484
00:36:23,098 --> 00:36:25,934
ওকে। চল তাহলে।
485
00:36:25,976 --> 00:36:28,186
যা ভাগ।
আমার কাজ আছে।
486
00:36:28,228 --> 00:36:29,897
আচ্ছা।
487
00:36:29,938 --> 00:36:32,357
আমি মাল ডেলিভারি করে আসি।
কিছু সময় কাটবে।
488
00:36:32,399 --> 00:36:34,359
রাত ২টার দিকে হয়তো
কিছু খাবার নিয়ে আসবোনে?
489
00:36:34,401 --> 00:36:36,486
উম। পারফেক্ট।
490
00:36:47,080 --> 00:36:51,126
আমার মনে হয় আমার এসবে খুব বেশি
অভ্যস্ত না হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।
491
00:37:07,225 --> 00:37:08,769
এখানে কী করছো?
492
00:37:09,811 --> 00:37:11,021
চিন্তা করো না।
493
00:37:11,063 --> 00:37:12,522
- এটা পুলিশের কাজ।
- আচ্ছা।
494
00:37:12,564 --> 00:37:15,901
- আমারও কাজ আছে।
- সাবধানে থেকো।
495
00:37:15,943 --> 00:37:17,611
যেন তোমার খুব আসে যায়।
496
00:37:24,242 --> 00:37:25,786
কীভাবে সাহায্য করতে পারি?
497
00:37:27,537 --> 00:37:29,373
উনি এখানকার একজন খদ্দের ছিলেন।
498
00:37:31,416 --> 00:37:32,709
তুমি পুলিশ।
499
00:37:32,751 --> 00:37:35,420
ওর নিয়মিত প্রেয়সীর সাথে
আমার কথা বলতে হবে।
500
00:37:36,672 --> 00:37:38,548
আমার খদ্দেররা গোপনীয়তা প্রত্যাশা করেন।
501
00:37:38,590 --> 00:37:40,926
উনি তার বাইরে।
উনি মারা গিয়েছেন।
502
00:37:42,594 --> 00:37:44,471
কস্টিন মারা গিয়েছেন?
503
00:37:44,513 --> 00:37:47,349
খুন হয়েছেন।
504
00:37:47,391 --> 00:37:48,767
ওর প্রেয়সী কে ছিল?
505
00:37:50,811 --> 00:37:54,106
ব্যাপারটা কিছুটা জটিল।
506
00:37:54,147 --> 00:37:57,025
এসো।
507
00:37:57,067 --> 00:38:00,445
যতদূর আমার মনে পড়ে,
508
00:38:00,487 --> 00:38:03,573
কস্টিন দুটো মেয়ে সহ
একটা রুম বুক করত
509
00:38:03,615 --> 00:38:06,034
প্রতি গালসডে রাতে।
510
00:38:06,076 --> 00:38:08,453
বিছানাটা কাজে লাগত।
511
00:38:08,495 --> 00:38:11,415
মেয়েগুলো না।
512
00:38:11,456 --> 00:38:13,250
বলো।
513
00:38:13,291 --> 00:38:17,212
সত্যিটা জানার চেয়ে উনার
পিক্স বেশ্যাদের প্রতি আকর্ষণ আছে
514
00:38:17,254 --> 00:38:20,716
সেটাই লোকের জানাটা
তিনি ভালো মনে করতেন।
515
00:38:20,757 --> 00:38:24,845
মানে উনি অন্য লোকের
স্ত্রীর সাথে সাক্ষাৎ করতেন?
516
00:38:24,886 --> 00:38:27,097
মানে উনি সাক্ষাৎ করতেন...
517
00:38:27,139 --> 00:38:29,141
আরেকজন পুরুষের সাথে।
518
00:38:32,394 --> 00:38:34,563
আমাকে নিশ্চয়ই বোকা ভাবছো,
519
00:38:34,604 --> 00:38:37,024
একটা শূন্য রুমে
শেষবিদায় জানাতে আসা।
520
00:38:37,065 --> 00:38:40,861
এটাই একমাত্র জায়গা
যেখানে আমরা নিরাপদ অনুভব করতাম।
521
00:38:42,404 --> 00:38:45,282
আমরা একসাথে
উনার লাশের পাশে দাঁড়িয়ে ছিলাম।
522
00:38:45,323 --> 00:38:47,617
আপনি কিচ্ছু বুঝতে দেননি।
523
00:38:49,911 --> 00:38:52,539
আমার মতো সিক্রেট বয়ে নিয়ে
যদি এত দীর্ঘদিন বেঁচে থাকতে,
524
00:38:52,581 --> 00:38:54,750
তাহলে নিজের
লুকানোর ক্ষমতায় বিস্মিত হয়ে যেতে।
525
00:38:56,501 --> 00:39:00,589
তবু, লজ্জার ব্যাপার আছে।
526
00:39:00,630 --> 00:39:03,133
কেউ জেনে যাওয়ার ভয় আছে।
527
00:39:05,260 --> 00:39:06,762
এটা অদ্ভুত।
528
00:39:06,803 --> 00:39:08,680
সপ্তাহে একটা মাত্র রাত
529
00:39:08,722 --> 00:39:11,016
আমরা সত্যিকার আমাদের রূপে থাকতে পারতাম।
530
00:39:11,058 --> 00:39:15,228
সময়ের হিসাবে কত ক্ষুদ্র,
531
00:39:15,270 --> 00:39:19,441
তবুও একভাবে এর তুলনায়...
532
00:39:19,483 --> 00:39:21,818
বাকি সব কিছু মিথ্যা মনে হয়।
533
00:39:23,570 --> 00:39:24,780
হ্যাঁ।
534
00:39:28,617 --> 00:39:31,870
তোমাকে সেদিন একটা জিনিস
বলা উচিত ছিল
535
00:39:31,912 --> 00:39:34,915
যখন আমরা মর্গে ছিলাম।
536
00:39:34,956 --> 00:39:36,583
কস্টিন অ্যাশলিংকে চিনত।
537
00:39:38,835 --> 00:39:43,131
অনেকদিন আগে তাদের পরিচয় হয়,
ওর যাজকব্রত গ্রহণের আগে।
538
00:39:43,173 --> 00:39:44,925
তখন ওরা ঘনিষ্ঠ ছিল।
539
00:39:44,966 --> 00:39:48,303
ও বহুবার ওর গানের অনুষ্ঠান দেখেছে।
540
00:39:48,345 --> 00:39:49,763
হুম।
541
00:39:51,681 --> 00:39:53,934
তার মানে খুনগুলো
কোনোভাবে সংযুক্ত।
542
00:39:53,975 --> 00:39:55,769
তাই মনে হচ্ছে।
543
00:39:55,811 --> 00:39:58,021
কিন্তু কীভাবে তা ধরা কঠিন।
544
00:39:58,063 --> 00:40:02,275
২০ বছরের মাঝে তাদের কথা হয়নি,
অন্তত আমি যতদূর জানি।
545
00:40:10,325 --> 00:40:12,160
ধন্যবাদ, ডাক্তার।
546
00:40:12,202 --> 00:40:14,454
আর জেনে রাখবেন...
547
00:40:14,496 --> 00:40:17,040
আপনার গোপনীয়তা আমি বজায় রাখব।
548
00:40:17,082 --> 00:40:18,708
হয়তো এখন আমার
লুকিয়ে বেড়ানো বন্ধ করা উচিত।
549
00:40:20,335 --> 00:40:22,712
সময়ই বলে দিবে
সে সাহস আমার আছে কি না।
550
00:40:37,352 --> 00:40:39,146
বালের ক্রিচ।
551
00:40:39,187 --> 00:40:41,106
নর্দমার কীট।
552
00:41:12,012 --> 00:41:15,932
আমি এটা পড়েছি।
শুরু থেকে শেষ পর্যন্ত।
553
00:41:15,974 --> 00:41:19,060
বলো, আমি সব জানতে চাই।
554
00:41:26,902 --> 00:41:29,487
আহ... আচ্ছা, এক্সকিউজ মি।
555
00:41:29,529 --> 00:41:32,157
এক্সকিউজ মি!
556
00:41:32,199 --> 00:41:35,076
- আপনাকে সাহায্য করতে পারি?
- হুম, আমার কোবল্ডগুলো কোথায়?
557
00:41:35,118 --> 00:41:36,536
কোবল্ড?
558
00:41:36,578 --> 00:41:38,955
হুম, বেঞ্চের ওপর একটা স্যুটকেসের মধ্যে ছিল।
559
00:41:38,997 --> 00:41:40,248
কোথায় ওরা?
560
00:41:40,290 --> 00:41:42,417
আচ্ছা।
561
00:41:42,459 --> 00:41:44,961
- ওদের প্যাক করে দিয়েছি।
- আহ, না, না, না, না, না।
562
00:41:45,003 --> 00:41:47,464
কনস্টেবল ওদের স্ট্যাটাস চেক করতে গিয়েছিল।
563
00:41:47,505 --> 00:41:49,382
ব্যস, এটুকুই।
564
00:41:49,424 --> 00:41:52,302
আমি শুধু নির্বাসনের আদেশের ব্যাপারে জানি।
565
00:41:52,344 --> 00:41:54,512
- কী?
- এখানেই কোথাও ছিল।
566
00:41:54,554 --> 00:41:57,182
হুম, এইতো।
আচ্ছা।
567
00:41:57,224 --> 00:41:59,017
দেখলেন?
568
00:41:59,059 --> 00:42:01,478
দাঁড়ান এক মিনিট।
আপনার কথাই ঠিক।
569
00:42:01,519 --> 00:42:03,563
"স্ট্যাটাস চেক এর জন্য আদেশ স্থগিত।"
570
00:42:03,605 --> 00:42:06,691
- এটুকু খেয়াল করিনি।
- হুম, তো ওরা কোথায়?
571
00:42:06,733 --> 00:42:08,568
প্যাক করে দিয়েছি, যেমনটা বললাম।
ডকের উদ্দেশ্যে।
572
00:42:08,610 --> 00:42:12,072
- ডকের উদ্দেশ্যে?
- নির্বাসনের জন্য।
573
00:42:12,113 --> 00:42:15,367
ইগনোটাগামী জাহাজে।
574
00:42:15,408 --> 00:42:17,410
এতক্ষণে হয়তো ছেড়ে গিয়েছে।
575
00:42:17,452 --> 00:42:19,663
তো নাম কী এটার?
576
00:42:19,704 --> 00:42:21,164
- কী?
- জাহাজটা।
577
00:42:21,206 --> 00:42:24,417
- নাম কী এটার?
- আমার গা থেকে হাত সরান!
578
00:42:24,459 --> 00:42:28,004
নাম কী বল।
নাম কী?!
579
00:42:42,102 --> 00:42:44,104
জ্যানাস।
580
00:42:45,730 --> 00:42:47,482
দ্যা জ্যানাস কোথায় নোঙ্গর করা?
581
00:42:47,524 --> 00:42:49,109
- দ্যা জ্যানাস?
- জ্যানাস?
582
00:42:49,150 --> 00:42:51,152
- নৌকা। জাহাজ।
- ওহ, জাহাজ।
583
00:42:51,194 --> 00:42:53,905
- হুম।
- হুম, এটা... কয়েক মিনিট আগে ছেড়ে গিয়েছে।
584
00:42:53,947 --> 00:42:55,323
- কী?
- হুম।
585
00:42:55,365 --> 00:42:56,825
এটা চলে গিয়েছে।
586
00:42:56,866 --> 00:42:59,160
না!
587
00:43:00,412 --> 00:43:02,789
না!
588
00:43:02,831 --> 00:43:05,625
ওহ, না!
589
00:43:27,731 --> 00:43:30,734
এটা রক্তের টাকা।
ঠিক তাই।
590
00:43:32,986 --> 00:43:35,155
কেউ মারা যায়নি।
591
00:43:35,196 --> 00:43:37,365
আজ বিকালটা কোনোভাবে যদি আমরা
সামলে থাকি,
592
00:43:37,407 --> 00:43:41,786
সেটার একমাত্র কারণ
আমাদের অতিথিরা ভদ্র আচরণ করছিলেন।
593
00:43:41,828 --> 00:43:44,164
আর ভেবে দেখো,
594
00:43:44,205 --> 00:43:48,209
স্পার্নরোজদের বাসায় একটা পাকের
চা খেতে আসার গল্প
595
00:43:48,251 --> 00:43:51,087
বিষের মতো ছড়াচ্ছে এখনও।
596
00:43:53,089 --> 00:43:57,761
একসাথে থাকলে
আমরা এটার মোকাবেলা করতে পারব।
597
00:43:57,802 --> 00:44:02,349
বেশ, এত বিশাল টাকার জন্য
সে শুধু
598
00:44:02,390 --> 00:44:04,392
চায়ের দাওয়াতে ক্ষান্ত হবে না।
599
00:44:08,104 --> 00:44:10,315
স্বাভাবিক।
600
00:44:10,357 --> 00:44:12,067
তার সাথে আমাকে জনসম্মুখে যেতে হবে,
601
00:44:12,108 --> 00:44:13,777
অন্তত কয়েকটা অনুষ্ঠানে।
602
00:44:13,818 --> 00:44:15,612
আর এর শেষ কোথায়?
603
00:44:17,405 --> 00:44:19,657
যখন অন্য কেউ তার দিকে
উপযুক্ত আমন্ত্রণের হাত বাড়িয়ে দিবে,
604
00:44:19,699 --> 00:44:21,618
সম্ভবত।
605
00:44:21,659 --> 00:44:23,912
শহীদের শুকরিয়া,
606
00:44:23,953 --> 00:44:27,332
আমাদের এই অধঃপতন দেখার
জন্য বাবা বেঁচে নেই।
607
00:44:30,752 --> 00:44:32,504
বাবা বেঁচে থাকলে, এসবের
608
00:44:32,545 --> 00:44:34,506
কিছুই প্রয়োজন হতো না, তাই না?
609
00:44:37,634 --> 00:44:40,637
আমি ঘুমাতে যাচ্ছি।
শুভ রাত্রি।
610
00:44:40,678 --> 00:44:42,555
শুভ রাত্রি।
611
00:44:42,597 --> 00:44:44,015
এজরা?
612
00:44:45,475 --> 00:44:47,477
হ্যাঁ?
613
00:44:49,687 --> 00:44:51,689
ধন্যবাদ।
614
00:45:28,351 --> 00:45:30,019
লক্ষ্মী সোনা।
615
00:45:30,061 --> 00:45:32,355
লক্ষ্মী সোনা।
616
00:46:52,519 --> 00:46:54,312
কয়টা বাজে?
617
00:47:01,152 --> 00:47:03,780
হায় ঈশ্বর, ঘুমিয়ে পড়েছিলাম।
618
00:47:16,543 --> 00:47:18,586
শুভ রাত্রি।
619
00:47:31,933 --> 00:47:35,979
একসময় সে গায়িকা ছিল।
620
00:47:36,020 --> 00:47:38,982
অসাধারণ কণ্ঠস্বর ছিল তার।
621
00:47:39,023 --> 00:47:41,025
মন্ত্রমুগ্ধকর।
622
00:47:42,360 --> 00:47:44,529
আমার মাথা থেকে বের করতে পারছি না।
623
00:48:57,769 --> 00:48:59,771
গিডি?
624
00:49:01,648 --> 00:49:03,650
গিডি।
625
00:49:05,693 --> 00:49:07,695
গিডি।
626
00:49:13,868 --> 00:49:15,870
গিডি।
627
00:49:24,253 --> 00:49:26,255
গিডি?
628
00:50:19,946 --> 00:50:23,018
গানটা আমার মতোই
আপনাদেরও মাথায় গেঁথে যাওয়ার কথা।
629
00:50:25,032 --> 00:50:28,680
"I Will Fly for You"
শিরোনামে গানটি ইউটিউবে খুঁজে পাবেন।
630
00:50:30,143 --> 00:50:33,009
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।