1
00:00:00,059 --> 00:00:09,994
• • • অনুবাদে • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
2
00:00:10,370 --> 00:00:19,913
• • • সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
3
00:00:20,690 --> 00:00:25,830
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
4
00:00:26,190 --> 00:00:31,150
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
5
00:00:44,981 --> 00:00:51,306
EPISODE 1 - CHILD'S PLAY
6
00:01:11,331 --> 00:01:12,066
এই, ভগত।
7
00:01:12,646 --> 00:01:14,771
এমন তীব্র গরমে কোথায় যাচ্ছিস?
8
00:01:14,977 --> 00:01:17,393
- এখন তো ভগবানেরও একটু বিশ্রাম দরকার।
- একদম।
9
00:01:17,750 --> 00:01:19,836
- ভগত চরম মাপের ভক্ত।
- কথা সত্যি।
10
00:01:20,926 --> 00:01:22,755
মনে হয় না তোরা জানিস
কী ঘটেছে।
11
00:01:23,551 --> 00:01:26,340
মনে হয় সবকিছু জানাও
একটা অভিশাপ।
12
00:01:26,729 --> 00:01:29,308
ভগত, কথা না প্যাঁচিয়ে
মোদ্দা কথায় আয়।
13
00:01:29,764 --> 00:01:30,873
গ্রামে একজন মারা গেছে।
14
00:01:31,763 --> 00:01:32,583
কোন পরিবারে?
15
00:01:32,995 --> 00:01:34,026
ত্রিপাঠিদের।
16
00:01:34,483 --> 00:01:35,640
ত্রিভুবনদাস নিজে?
17
00:01:36,582 --> 00:01:38,651
না, ওর স্ত্রী মারা গেছে।
18
00:01:39,211 --> 00:01:40,914
ওদের বাড়িই যাচ্ছি।
19
00:01:42,431 --> 00:01:44,783
- চল, যাই।
- জলদি কর।
20
00:02:10,005 --> 00:02:11,566
ভিট্টাল মেরে এত দূরে পাঠাবে যে...
21
00:02:11,621 --> 00:02:13,218
তোরা সারাদিন খুঁজে মরবি!
22
00:02:20,879 --> 00:02:23,356
ভিট্টাল!
23
00:02:25,997 --> 00:02:29,443
ভিট্টাল!
24
00:02:29,991 --> 00:02:32,991
ভিট্টাল!
25
00:02:33,595 --> 00:02:35,165
ভিট্টাল!
26
00:02:41,306 --> 00:02:44,130
- ভিট্টাল পালালো!
- ভিট্টাল গেল!
27
00:02:44,214 --> 00:02:47,507
- ভিট্টাল হেরে গেল!
- ভিট্টাল একটা লুজার!
28
00:02:47,648 --> 00:02:49,727
ভিট্টাল ভয় পেয়ে পালিয়েছে!
29
00:02:49,883 --> 00:02:51,152
- ভিট্টাল হেরে গেল!
- ভিট্টাল একটা লুজার!
30
00:03:59,088 --> 00:04:01,666
বেচারা বাচ্চারা!
ওদের মা'কে হারিয়ে ফেললো!
31
00:04:02,018 --> 00:04:03,135
খুবই দুঃখের বিষয়।
32
00:04:03,307 --> 00:04:05,963
চিন্তা হয় কেন ভগবান তাকে ডেকে নিলো!
33
00:04:06,580 --> 00:04:08,338
বয়সও অনেক কম ছিল!
34
00:04:09,541 --> 00:04:13,080
বেচারা পুরোহিত।
অনেক ভালো মানুষ।
35
00:04:14,135 --> 00:04:15,791
মনে হচ্ছে সব বড়টা মায়ের
36
00:04:15,882 --> 00:04:17,850
শেষ দেখাও পাবে না!
37
00:04:18,525 --> 00:04:20,971
ওর জন্যই সবাই অপেক্ষা করছে।
38
00:04:21,267 --> 00:04:23,455
ওর মামাকে খবর দিয়েছে,
39
00:04:23,736 --> 00:04:26,017
আর প্রমোদকে যত জলদি সম্ভব
বাড়িতে আনার জন্য বলেছে।
40
00:04:40,891 --> 00:04:42,988
গত শেষকৃত্যের সময়
খরচে কোনো কমতি রাখোনি।
41
00:04:44,642 --> 00:04:48,040
মহাজনদের পাওনা মেটাতে পারবে কি না ভেবে
প্রফুল চিন্তা করছিল।
42
00:04:49,782 --> 00:04:51,321
ও তোমার খরচপত্রে একটু
সাহায্য করতে চাচ্ছিল।
43
00:04:51,610 --> 00:04:54,297
যতই হোক, সে তার বোন ছিল।
44
00:04:56,072 --> 00:04:57,236
ধন্যবাদ।
45
00:04:59,110 --> 00:05:01,157
ওর সৌভাগ্য যে এমন একটা ভাই ছিল।
46
00:05:01,548 --> 00:05:03,798
ভগবান মহাদেব সবসময়ই আমাদের প্রতি
দয়া দেখিয়েছেন। আমি সামলে নিব।
47
00:05:04,165 --> 00:05:05,985
পরন্তু, আপনারা এমনিতেও
48
00:05:06,353 --> 00:05:08,158
প্রমোদের দেখভাল করছেন।
49
00:05:08,431 --> 00:05:11,033
মনে হয় এর ঋণ কোনোদিন
আমি শোধ করতে পারব।
50
00:05:13,165 --> 00:05:14,407
শোনো।
51
00:05:14,601 --> 00:05:17,914
মঞ্জুলা কোনোদিনও চাইতো না
তার ছেলেমেয়েরা মা হারা হোক।
52
00:05:18,762 --> 00:05:22,626
তোমার আবারও বিয়ে করার কথা ভাবা উচিত,
কমপক্ষে বাচ্চাদের খাতিরে।
53
00:05:29,033 --> 00:05:32,198
আমি আবার বিয়ে করার
54
00:05:33,704 --> 00:05:36,939
প্রয়োজন বোধ করছি না।
55
00:05:38,548 --> 00:05:40,478
যদি আবার বিয়ে করি,
56
00:05:41,399 --> 00:05:43,321
আর আমার বাচ্চারা তাদের
সৎ মায়ের সাথে মানিয়ে নিতে না পারলে,
57
00:05:44,711 --> 00:05:46,875
তখন কী করব?
58
00:05:48,259 --> 00:05:50,236
ওদের এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।
59
00:05:51,759 --> 00:05:53,408
আমি আছি ওদের জন্য।
60
00:05:54,720 --> 00:05:56,165
আমি দেখভাল করব ওদের।
61
00:05:58,461 --> 00:06:00,344
আর ভগবান মহাদেব তো
আমাদের দেখছেন।
62
00:06:02,860 --> 00:06:06,993
উনি ব্যস চান,
আমি যেন দিনে দ্বিগুণ প্রার্থনা করি।
63
00:06:07,843 --> 00:06:09,415
আমি সামলে নিব।
64
00:06:16,406 --> 00:06:19,496
- তোর স্কুল ড্রেস পরতে ভালো লাগে?
- হ্যাঁ।
65
00:06:24,384 --> 00:06:26,399
বাকি ছেলেপুলেদের মতো
স্কুল ড্রেস ময়লা করিস না।
66
00:06:26,633 --> 00:06:28,230
স্কুল শেষে বাসায় পৌঁছালে,
67
00:06:28,285 --> 00:06:30,642
কাপড় বদলে ফেলবি। ঠিক আছে?
68
00:06:31,223 --> 00:06:35,001
আর গিয়ে প্রথম কাজ হবে
খেয়ে দেয়ে হোমওয়ার্ক শেষ করা।
69
00:06:35,407 --> 00:06:38,290
যদি না শেষ করিস,
স্যার ম্যামেরা রাগ করবে।
70
00:06:38,697 --> 00:06:40,853
মারতেও পারে।
71
00:06:42,673 --> 00:06:44,658
- আরে। এবার আমার পালা।
- দেরি করিস না!
72
00:06:45,265 --> 00:06:47,970
- ভিট্টাল এসেছে!
- তো?
73
00:06:48,087 --> 00:06:49,962
আমাদের একটা খেলোয়াড় কম।
ওদের আমাদের দলে নিব।
74
00:06:50,111 --> 00:06:51,785
খেলার মাঝখান থেকে
ওকে দলে নিতে পারিস না।
75
00:06:51,863 --> 00:06:54,225
সেইদিন, তোদের দলে
তোরা জালগাকে নিয়েছিলি!
76
00:06:54,256 --> 00:06:55,433
কেন? ভিট্টালকে ভয় পাস?
77
00:06:55,540 --> 00:06:58,472
অসম্ভব!
এই চান্দুকে কে ভয় পাবে?
78
00:06:58,615 --> 00:07:00,532
ওর মুখ তো এই মার্বেলগুলোর মতো!
79
00:07:00,704 --> 00:07:03,512
এই চান্দুকে হারানো
পানির মতো সহজ।
80
00:07:03,537 --> 00:07:06,275
এই চান্দুকে হারানো
পানির মতো সহজ।
81
00:07:06,373 --> 00:07:08,822
এই চান্দুকে হারানো
পানির মতো সহজ।
82
00:07:08,847 --> 00:07:10,871
এই চান্দুকে হারানো
পানির মতো সহজ।
83
00:07:58,084 --> 00:07:58,998
ভগবান মহাদেবের জয়!
84
00:07:59,058 --> 00:08:01,225
আর কোনো উপায় নেই।
85
00:08:01,442 --> 00:08:04,005
ও প্রায় প্রতি দানেই জিতছে।
86
00:08:04,700 --> 00:08:06,372
- একদম ঠিক।
- গোবিন্দ।
87
00:08:06,833 --> 00:08:08,356
তোর এখনও বয়স হয়নি এসব বুঝার,
88
00:08:08,615 --> 00:08:11,388
কিন্তু, ত্রিভুবনের বাবা,
রেভা ত্রিপাঠিকে
89
00:08:11,912 --> 00:08:14,061
তাসের খেলায় হারানো অসম্ভব ছিল।
90
00:08:15,074 --> 00:08:16,184
সে তাস খেলায় টেক্কা ছিল।
91
00:08:16,255 --> 00:08:19,170
তাহলে এটা ওর রক্তেই আছে।
আমাদের তো তবে কোনো সুযোগই নেই!
92
00:08:23,282 --> 00:08:24,331
একদম।
93
00:08:24,516 --> 00:08:28,998
ভিট্টালও যদি এই খেলায়
ওস্তাদ বনে যায় তবে অবাক হবো না।
94
00:08:52,312 --> 00:08:53,593
'এটা আমার রক্তে আছে!'
95
00:08:56,110 --> 00:08:59,489
'এখানে কেউ আমাকে
কাপুরুষ বা লুজার ভাবে না।'
96
00:09:00,932 --> 00:09:05,548
'তারা আমার ন্যাড়া মাথা নিয়ে মজা করেনি,
না ডেকেছে ওসব নামে।'
97
00:09:06,549 --> 00:09:08,550
'জুয়া খেলায়,
যদি ভাগ্য তোমার সাথে থাকে,
98
00:09:09,296 --> 00:09:11,882
'তবে একদিনে পুরো সপ্তাহের
খাবার উপার্জন করতে পারবে।'
99
00:09:13,714 --> 00:09:15,128
'কিন্তু সত্যি বলতে,'
100
00:09:15,735 --> 00:09:18,243
'আমার জেতার চেয়ে,
খেলতে বেশি মজা লাগে!'
101
00:09:19,680 --> 00:09:21,455
'তাস খেলা একটা শিল্প।'
102
00:09:23,009 --> 00:09:25,212
'কিন্তু যদি তাসের প্রেমে পড়ে যাও,'
103
00:09:25,915 --> 00:09:27,970
'তবে এ জাদুর চেয়ে কম না!'
104
00:09:36,334 --> 00:09:39,829
- নমস্কার, ম্যাম!
- নমস্কার, ম্যাম!
105
00:09:40,305 --> 00:09:42,211
নমস্কার। বসো।
106
00:09:43,594 --> 00:09:45,328
গতকাল আমরা কী শিখেছিলাম?
107
00:09:45,844 --> 00:09:47,079
কে বলবে?
108
00:09:47,521 --> 00:09:48,671
মনিশা বলো।
109
00:09:48,957 --> 00:09:50,650
১ থেকে ১০ পর্যন্ত পড়িয়েছিলেন।
110
00:09:50,814 --> 00:09:52,547
হ্যাঁ। বসো।
111
00:09:52,727 --> 00:09:56,220
বাচ্চারা, আজ তোমাদের
মৌখিক পরীক্ষা নিব।
112
00:09:56,542 --> 00:10:00,563
- কী নিব?
- মৌখিক পরীক্ষা!
113
00:10:00,754 --> 00:10:02,663
বোর্ডে আমি একটা সংখ্যা লিখব।
114
00:10:03,030 --> 00:10:05,514
আর যাকে ধরব তাকে
115
00:10:05,858 --> 00:10:07,811
সেই সংখ্যাটা বলতে হবে।
বুঝা গেছে?
116
00:10:08,097 --> 00:10:10,318
- জি।
- জি।
117
00:10:11,087 --> 00:10:12,014
জগদীশ।
118
00:10:12,421 --> 00:10:14,155
ম্যাম, এটা সপ্তম!
119
00:10:14,724 --> 00:10:17,639
ঠিক। কিন্তু এটা সপ্তম না।
এটা বলে সাত।
120
00:10:17,944 --> 00:10:21,092
- সবাই বলো এটা!
- সাত!
121
00:10:25,342 --> 00:10:26,685
কে উত্তর দিবে?
122
00:10:26,795 --> 00:10:28,217
আমি দিই?
123
00:10:28,467 --> 00:10:29,936
মনিশা, আমি জানি তুমি পারবে।
124
00:10:30,170 --> 00:10:31,389
অন্য কেউ উত্তর দিক।
125
00:10:32,530 --> 00:10:35,526
রামিলা, দাঁড়াও।
বলো তো বোর্ডে কী লিখেছি?
126
00:10:37,874 --> 00:10:39,303
জানো না?
127
00:10:39,971 --> 00:10:41,349
যদি পড়ালেখা না করো,
128
00:10:41,435 --> 00:10:44,201
তবে বাকিটা জীবন চুলা-চাক্কির পেছনে
জীবন কাটবে!
129
00:10:46,544 --> 00:10:47,536
ভুপাত, তোমার পালা।
130
00:10:47,936 --> 00:10:49,233
এটা কোন সংখ্যা?
131
00:10:49,389 --> 00:10:50,670
ম্যাম, এটা কি পাঁচ?
132
00:10:50,850 --> 00:10:53,084
ঠিক। এটা পাঁচ।
বসতে পারো।
133
00:11:01,186 --> 00:11:04,019
- এবার কে বলবে?
- ম্যাম! আমি?
134
00:11:04,967 --> 00:11:06,576
ভিট্টাল, দাঁড়াও।
135
00:11:07,796 --> 00:11:10,182
- কী লিখেছি বলো?
- তিডি (থ্রি অব হার্টস)।
136
00:11:14,694 --> 00:11:15,608
কী?
137
00:11:16,069 --> 00:11:17,349
ম্যাম, তিডি।
138
00:11:21,787 --> 00:11:23,537
এটা তিন,
তিডি না।
139
00:11:23,709 --> 00:11:25,147
না, ম্যাম।
এটা তিডি।
140
00:11:26,875 --> 00:11:29,631
এটা তিন। আমি আবার
জিজ্ঞেস করলে এটাই বলবে।
141
00:11:30,007 --> 00:11:31,491
এক মিনিট।
142
00:11:32,789 --> 00:11:34,279
এই যে দেখেন। এটা তিডি না?
143
00:11:46,506 --> 00:11:49,303
'সেইদিন, আমি একটা
নতুন ডাকনাম পাই, তিডি।'
144
00:11:50,814 --> 00:11:52,152
'আমাদের গ্রাম ছিল ছোট'
145
00:11:52,222 --> 00:11:54,073
'আর এখানে খবর
দাবানলের মতো ছড়িয়ে পড়ে।'
146
00:11:54,983 --> 00:11:56,522
'স্কুল শেষ হতে হতে,'
147
00:11:56,613 --> 00:11:58,565
'অর্ধেক গ্রামের আমার
নতুন ডাকনাম মুখস্থ হয়ে যায়।'
148
00:12:00,015 --> 00:12:01,577
'কেউ কেউ তো আমাকে
ক্ষেপানোও শুরু করে।'
149
00:12:02,608 --> 00:12:04,249
'কিন্তু সত্যি বলতে,'
150
00:12:04,957 --> 00:12:07,201
'আমার নতুন ডাকনামটা পছন্দ হয়েছিল।'
151
00:12:16,330 --> 00:12:18,763
নমস্কার, স্যার।
152
00:12:21,722 --> 00:12:25,521
বাচ্চারা, আজ আমরা শিখব সংখ্যা।
153
00:12:25,817 --> 00:12:27,497
- বুঝা গেছে?
- জি, স্যার।
154
00:12:28,009 --> 00:12:32,606
- এটা এক্কো (টেক্কা)।
- এক্কো।
155
00:12:33,731 --> 00:12:36,762
- এটা দুরি (টু অব হার্টস)।
- দুরি।
156
00:12:37,669 --> 00:12:41,453
- আর এটা তিডি।
- 'তিডি'।
157
00:12:44,250 --> 00:12:47,928
'স্যার, আপনার কার্ডগুলো
আমাকে দেখাবেন?'
158
00:13:48,674 --> 00:13:49,815
আজ বেশি ঘুমিয়ে ফেলেছিস।
159
00:13:50,004 --> 00:13:51,980
গতরাতে ভালোমতো ঘুমাসনি?
160
00:13:54,764 --> 00:13:58,381
স্বপ্নে পরি দেখেছিস নাকি?
161
00:14:01,530 --> 00:14:03,967
দাঁত মাজ গিয়ে।
162
00:14:04,107 --> 00:14:06,655
আর জলদি কর।
আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে।
163
00:14:06,936 --> 00:14:11,647
গত রাতে দেরি করে ঘুমিয়েছিস ভেবে
তোকে আর জাগাইনি।
164
00:14:16,950 --> 00:14:19,155
তোর স্কুলে যেতে ভালো লাগে?
165
00:14:19,923 --> 00:14:21,298
অনেক!
166
00:14:39,399 --> 00:14:40,608
তোমরা এখানে!
167
00:14:41,709 --> 00:14:43,334
আজ এত দেরি হলো কীভাবে?
168
00:14:43,785 --> 00:14:46,272
ওকে বলেছিলাম
সোজা স্কুলে যাবার জন্য।
169
00:14:46,584 --> 00:14:47,951
কিন্তু ভিট্টাল আমার কথা শুনলোই না।
170
00:14:48,084 --> 00:14:51,170
সে ভগবান মহাদেবকে প্রণাম না করে
স্কুলে যেতে নারাজ।
171
00:14:52,764 --> 00:14:54,116
শোনো, বাছা।
172
00:14:55,373 --> 00:14:57,529
ভগবান মহাদেবের এই মন্দিরের মতো,
173
00:14:57,717 --> 00:15:01,723
তোমার স্কুলও দেবী সরস্বতীর মন্দির।
174
00:15:01,748 --> 00:15:03,347
বুঝা গেছে?
175
00:15:04,758 --> 00:15:06,553
দুটোই এক।
বুঝেছ?
176
00:15:07,299 --> 00:15:09,425
হয়তো। কিন্তু আমার জন্য,
ভগবান মহাদেব বেশি গুরুত্বপূর্ণ।
177
00:15:09,675 --> 00:15:11,815
আর এখানে তো,
আমরা প্রসাদও পাচ্ছি!
178
00:15:12,139 --> 00:15:14,163
তুমি প্রসাদের কথা কখনোই ভুলো না!
179
00:15:15,036 --> 00:15:17,021
এই নাও। তুমি একটা নাও।
180
00:15:17,381 --> 00:15:19,381
যাও। ভাগো এবার!
স্কুলে যেতে দেরি কোরো না।
181
00:15:19,492 --> 00:15:20,799
রাস্তায় দেখেশুনে যেও।
182
00:15:25,679 --> 00:15:28,468
বাচ্চারা, তোমরা জেনে খুশি হবে যে
183
00:15:28,617 --> 00:15:31,534
আমরা তোমাদের জন্য
একজন পিটি টিচার খুঁজে পেয়েছি।
184
00:15:32,109 --> 00:15:35,119
প্রফেসর ঝাখোদার
185
00:15:35,275 --> 00:15:37,666
স্কুলের ডিসিপ্লিনের দায়িত্বে থাকবেন।
186
00:15:39,480 --> 00:15:42,589
ঝাখোদার স্যারের জন্য
একটা জোরে হাততালি হবে।
187
00:15:48,178 --> 00:15:50,566
আমি ঝাখোদার স্যারকে অনুরোধ করব
188
00:15:50,678 --> 00:15:52,433
সবার উদ্দেশ্যে দুটো লাইন বলার জন্য।
189
00:15:53,425 --> 00:15:54,378
স্যার।
190
00:15:55,116 --> 00:15:57,214
আমি কথা কম বলি।
191
00:15:57,917 --> 00:16:00,534
হাত চালাই বেশি।
192
00:16:01,826 --> 00:16:04,816
আমাকে দেখানোর সুযোগ দেন।
193
00:16:05,714 --> 00:16:07,261
এতে ব্যস আমার একটা দিন লাগবে
194
00:16:07,288 --> 00:16:09,087
স্কুলে ডিসিপ্লিন আনতে।
195
00:16:10,222 --> 00:16:12,159
তোমরা দুইজন! এখানে আসো।
196
00:16:13,144 --> 00:16:14,850
তোমাদের দুজনের একটু খাতিরযত্ন করি।
197
00:16:23,876 --> 00:16:26,321
- স্কুল কয়টায় শুরু হয়?
- ৭টায়।
198
00:16:26,993 --> 00:16:29,072
স্কুলে ঢুকার সময় কী ঠিক করা হয়েছিল?
199
00:16:29,823 --> 00:16:31,503
স্যরি, স্যার।
200
00:16:31,664 --> 00:16:32,909
আমরা আর কখনও দেরি করব না।
201
00:16:33,008 --> 00:16:35,792
অবশ্যই, করবে না।
কিন্তু আজকের কী হবে?
202
00:16:36,042 --> 00:16:38,488
স্যার, আমাদের মা বেঁচে নেই।
203
00:16:38,822 --> 00:16:40,359
তাই, স্কুলে আসার আগে
204
00:16:40,383 --> 00:16:42,605
বাড়ির কাজ সারা লাগে।
205
00:16:42,724 --> 00:16:44,784
তাই আসতে দেরি হয়ে গেছে।
206
00:16:46,527 --> 00:16:47,813
ও কি সত্যি বলছে নাকি
207
00:16:47,852 --> 00:16:50,078
নাকি বাহানা বানানোর জন্য
ওর মা'কে মেরে ফেলেছে?
208
00:16:51,776 --> 00:16:54,262
শুনেন, স্যার।
আমার বোন মিথ্যুক না।
209
00:16:54,644 --> 00:16:56,323
আমাদের বাবা আমাদের
মিথ্যা বলতে নিষেধ করেছেন।
210
00:16:57,386 --> 00:17:00,269
আর কে নিজের মায়ের মরা নিয়ে
মিথ্যা বলবে?
211
00:17:00,433 --> 00:17:02,175
ওহ, তাই! এদিকে আয়।
212
00:17:02,800 --> 00:17:04,282
খুব বড় বড় কথা শিখেছিস,
তাই না?
213
00:17:05,045 --> 00:17:06,165
পুচকে শয়তান!
214
00:17:10,979 --> 00:17:13,284
একদম মুখে মুখে তর্ক করবি না।
215
00:17:14,097 --> 00:17:15,722
বিশেষকরে আমার সাথে!
216
00:17:16,308 --> 00:17:17,156
আর অন্য স্যার ম্যামদের সাথেও যেন
217
00:17:17,180 --> 00:17:18,417
মুখে মুখে তর্ক করতে না দেখি।
218
00:17:19,276 --> 00:17:22,104
যদি দেখেছি, তখন শুধু চোখ ভিজাবি না,
219
00:17:22,187 --> 00:17:23,761
সাথে প্যান্টও ভিজিয়ে ফেলবি!
220
00:17:24,222 --> 00:17:27,495
আমার ধৈর্যের পরীক্ষা নিবি না
বলে দিচ্ছি একদম!
221
00:17:30,752 --> 00:17:33,759
তোদের বাবা বেঁচে আছে
নাকি তাকেও মেরে ফেলেছিস?
222
00:18:04,474 --> 00:18:06,927
'সেইদিন, আমি দেবী সরস্বতীর
মন্দির থেকে প্রসাদ পেয়েছিলাম।'
223
00:18:07,501 --> 00:18:09,002
'কিন্তু সেটা গেলা মুশকিল হয়ে পড়েছিল।'
224
00:18:10,033 --> 00:18:11,556
'সেইদিন আমি একটা সিদ্ধান্ত নিই।'
225
00:18:12,454 --> 00:18:13,992
'স্কুল আমার জন্য ছিল না।'
226
00:18:15,795 --> 00:18:17,322
'আমি জানতাম যে স্কুলে ফেরত গেলে
প্রফেসর ঝাখোদার'
227
00:18:17,347 --> 00:18:18,543
'আমার জীবন নরক বানিয়ে ফেলবে।'
228
00:18:20,622 --> 00:18:22,844
'বলতে গেলে, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে
স্কুলে আর কোনোদিন ফিরব না।'
229
00:18:46,463 --> 00:18:48,119
'কিন্তু ঘটনাটা অনেক বড় ছিল।'
230
00:18:48,995 --> 00:18:51,073
'তারা বাবাকে স্কুলে ডাকে।'
231
00:18:53,027 --> 00:18:55,066
'প্রিন্সিপাল আমার বাবাকে চিনতো।'
232
00:18:56,419 --> 00:18:58,894
'আর বাবা পুরোহিত হওয়ায়,
তার সবাই সম্মান করতো।'
233
00:19:00,675 --> 00:19:02,722
'কিন্তু সেইদিন,
বাবার মাথা লজ্জায় নত হয়ে যায়।'
234
00:19:04,370 --> 00:19:05,705
'আমার কারণে।'
235
00:19:09,306 --> 00:19:10,970
মাথা গরম করার জন্য কি
এটুকুই যথেষ্ট ছিল?
236
00:19:11,730 --> 00:19:13,050
কেন মারতে গেলে?
237
00:19:13,902 --> 00:19:15,566
বলো। তোমার কোনোকিছুর অভাব আছে?
238
00:19:16,775 --> 00:19:20,370
যদি এখনও খুশি না থাকো,
তবে তুমি যা বলবে আমি তাই করতে রাজি।
239
00:19:22,406 --> 00:19:23,641
আমি সব সহ্য করতে পারি।
240
00:19:23,861 --> 00:19:26,681
কিন্তু তোমার ব্যাপারে কেউ
বাজে কথা বললে আমি নিতে পারি না।
241
00:19:30,540 --> 00:19:32,095
শোনো, ভিট্টাল।
242
00:19:32,977 --> 00:19:36,735
এই পৃথিবী তোমাকে যাই দেক না কেন,
243
00:19:37,895 --> 00:19:41,656
তোমাকে সেটা হাসি মুখে
গ্রহণ করতে হবে।
244
00:19:41,767 --> 00:19:42,681
বুঝেছ?
245
00:19:43,188 --> 00:19:44,751
ঠিক ভগবান মহাদেবের মতো।
246
00:19:57,786 --> 00:20:00,010
'আমার বাবা কখনোই
আমার গায়ে হাত তুলেনি।'
247
00:20:01,523 --> 00:20:03,242
'কিন্তু ভেবেছিলাম,
সেইদিন তুলবে।'
248
00:20:03,904 --> 00:20:07,177
'বাবার থেকে মার খাওয়ার জন্য তৈরি ছিলাম,
ঠিক যেমন আমার স্যারের থেকে খাওয়ার জন্য ছিলাম।'
249
00:20:09,841 --> 00:20:11,459
'কিন্তু মনটা ভেঙে যেত।'
250
00:20:11,779 --> 00:20:14,287
'কারণ যার সম্মান রক্ষা করতে
স্যারকে মারলাম...'
251
00:20:15,045 --> 00:20:16,435
'সেই কিনা আমাকে মারলো!'
252
00:20:19,356 --> 00:20:21,153
'কিন্তু বাবা তেমন কিছুই করেনি।'
253
00:20:22,043 --> 00:20:23,989
'আমাকে মারেনি।'
254
00:20:26,911 --> 00:20:29,524
'সত্যি কথা বলব?
মায়ের চেহারা আমার ঠিকভাবে মনেও নেই।'
255
00:20:31,295 --> 00:20:33,795
'মা কী জিনিস বুঝার আগেই,
মা আমাদের ছেড়ে চলে যায়।'
256
00:20:35,160 --> 00:20:37,099
'এরপর, আমাদের বাবাই ছিল সব।'
257
00:20:38,550 --> 00:20:40,771
'আমার বোন আমার আর বাবার দেখভাল করতো
যে ছিল একমাত্র বন্ধু।'
258
00:20:42,966 --> 00:20:45,154
'বাবার সাথে আমার বেশি কথা হতো না।'
259
00:20:46,068 --> 00:20:47,654
'কখনোই প্রয়োজনই মনে হয়নি।'
260
00:20:50,395 --> 00:20:52,559
'বলতে গেলে,
আমি যেখানে আছি তা নিয়ে খুশি।'
261
00:20:53,325 --> 00:20:54,919
'আর তার কারণও
আমার বাবা।'
262
00:20:55,493 --> 00:20:56,587
ঠিক বলেছ।
263
00:20:56,782 --> 00:21:00,850
সন্তানের জীবন গড়তে একজন বাবা
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
264
00:21:01,231 --> 00:21:02,610
আমার ক্ষেত্রেও তাই।
265
00:21:03,211 --> 00:21:06,476
ব্যস পার্থক্য হচ্ছে আমার বাপকে
আমি দেখতে পারি না।
266
00:21:06,913 --> 00:21:09,370
তার জন্যই আজ আমি এখানে।
267
00:21:10,415 --> 00:21:13,716
কিন্তু ঠিক আছে। যাইহোক,
আমার বাপ কোনো কাজে তো লেগেছে!
268
00:21:14,821 --> 00:21:16,149
খাও।
269
00:21:18,985 --> 00:21:22,072
কেন? এগুলো বিদেশি বিস্কুট।
270
00:21:23,533 --> 00:21:25,033
আমি প্রতি সোমবার উপোস করি।
271
00:21:28,059 --> 00:21:39,994
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
272
00:21:40,060 --> 00:21:45,040
VITTHAL TEEDI