1
00:00:06,220 --> 00:00:11,970
এটা হল সাতকোটি বছর আগের পৃথিবী।
2
00:00:13,650 --> 00:00:14,750
মায়ুরী?
3
00:00:16,330 --> 00:00:20,890
তোমাকে টাইম মেশিনে করে এখানে
পাঠানো হয়েছে।
4
00:00:21,480 --> 00:00:22,770
মায়ুরী,তুমি নাকি?
5
00:00:22,770 --> 00:00:32,830
মায়ুশী অসংখ্য,অসংখ্য,অসংখ্য ওয়ার্ল্ড লাইনে
অসংখ্য ওকারিনকে খুঁজে বেড়িয়েছে,পিছু নিয়েছে।
6
00:00:32,830 --> 00:00:33,600
মায়ুরী?
7
00:00:34,560 --> 00:00:36,680
বলতে পার যে,এখানে থাকা ওকারিন হল
8
00:00:36,680 --> 00:00:39,990
ওই অসংখ্য ওকারিনদের একজন।
আর সঙ্গে এটাও বলতে পার যে
9
00:00:39,990 --> 00:00:41,970
ওই হল আসল ওকারিন।
10
00:00:42,560 --> 00:00:44,510
একইসাথে এখানে থাকা মায়ুশিও
11
00:00:44,510 --> 00:00:48,230
অসংখ্যা মায়ুশিদের একজন
আর একইসঙ্গে
12
00:00:48,230 --> 00:00:50,220
আসল মায়ুশি।
13
00:00:51,020 --> 00:00:52,140
আর তাই,
14
00:00:52,140 --> 00:00:55,890
আমার মনে হয় ওকারিন আর মায়ুশি দুজনই
এখানেই মারা যাবে।
15
00:00:57,560 --> 00:00:59,030
কিন্তু আমার বিশ্বাস
16
00:00:59,030 --> 00:01:01,230
আমাদের ভেতরকার চেতনাশক্তি
17
00:01:01,230 --> 00:01:05,840
আজ থেকে ৭ কোটি বছর পর,আকিহাবারায়
থাকা মায়ুশি আর ওকারিন বয়ে নিয়ে যাবে।
18
00:01:06,330 --> 00:01:06,980
তাই...
19
00:01:07,800 --> 00:01:09,250
চিন্তা করো না।
20
00:01:12,330 --> 00:01:17,310
-meMahmudul
Presents-
Episode-12
"Dogma in Ergosphere"
21
00:01:21,500 --> 00:01:23,210
ওকারিন!
22
00:01:26,870 --> 00:01:30,870
কুরিসু-চান ভেতরে আসতে বলেছে,
ওর কাজ নাকি প্রায় শেষ হয়ে এসেছে।
23
00:01:31,350 --> 00:01:34,100
আর মায়ুশির কসপ্লেও...
24
00:01:36,570 --> 00:01:37,750
জলদি আসো! জলদি!
25
00:03:17,460 --> 00:03:20,330
এটা এইভাবে ধরে রাখতে পারবে?
26
00:03:21,100 --> 00:03:22,180
এভাবে?
27
00:03:22,180 --> 00:03:26,250
হ্যা হ্যা। এভাবে টানটান করে ধরে রাখ।
28
00:03:28,770 --> 00:03:30,630
ফিতে টা সুন্দর তো।
29
00:03:30,630 --> 00:03:31,690
তাই না?
30
00:03:32,250 --> 00:03:34,020
তুমি পরবে?
31
00:03:34,020 --> 00:03:36,670
আমার কাছে কমিমার জন্য আরো অনেকগুলো
কসপ্লে ড্রেস আছে।
32
00:03:37,150 --> 00:03:38,370
কসপ্লে?
33
00:03:38,370 --> 00:03:40,010
পরবে নাকি?
34
00:03:40,010 --> 00:03:42,250
একদমই না!
35
00:03:42,250 --> 00:03:44,210
এদের আশেপাশে আমি এসব পরতে
পারব না...
36
00:03:48,660 --> 00:03:50,670
হয়ে গেছে!
37
00:03:52,110 --> 00:03:53,580
আমি জিতেছি!
38
00:03:53,580 --> 00:03:55,430
আমরা প্রতিযোগিতা করছিলাম।
39
00:03:55,430 --> 00:03:56,710
আমি হার মানলাম
40
00:03:56,710 --> 00:03:58,540
তবে আমাদের কাজও প্রায় শেষ।
41
00:03:59,230 --> 00:04:01,670
আর এর মধ্য দিয়ে আমাদের কাজ
পুরোপুরি সম্পন্ন।
42
00:04:02,540 --> 00:04:03,710
এই হল আমাদের...
43
00:04:04,660 --> 00:04:05,790
টাইম লিপ মেশিন।
44
00:04:12,660 --> 00:04:16,210
এটাকে দেখতে কোন গুপ্ত সংগঠনের ব্রেনওয়াশিং
মেশিনের মত লাগছে।
45
00:04:17,620 --> 00:04:20,920
এটাকে দেখতে ফোন মাইক্রোওয়েভের মতই লাগছে,
তবে এবার সঙ্গে হেডফোনও আছে
46
00:04:20,920 --> 00:04:23,560
এটাকে দেখতে সাধাসিধে মনে হলেও,
47
00:04:23,560 --> 00:04:27,330
তাত্ত্বিকভাবে এটা দিয়ে অতীতে স্মৃতি পাঠানো
সম্ভব।
48
00:04:27,870 --> 00:04:30,490
বিশেষ করে এর সঙ্গে যেহেতু আমরা LHC
ব্যবহার করছি।
49
00:04:30,490 --> 00:04:32,660
LHC ও ব্যবহার করছ?
50
00:04:32,660 --> 00:04:35,330
হ্যা। মূলত কমপ্রেসনজনিত সমস্যার কারণেই
এটা ব্যবহার করা।
51
00:04:36,600 --> 00:04:37,970
আমি যেমনটা বলেছিলাম,
52
00:04:37,970 --> 00:04:39,890
এই মেশিনটা ব্রেনের নার্ভ সিগন্যাল রিড করে
53
00:04:39,890 --> 00:04:42,960
তাতে থাকা মেমরিগুলো কমপ্রেস করে
ডাটায় এনকোড করবে।
54
00:04:42,960 --> 00:04:45,830
সব মিলিয়ে,সেই ডাটার সাইজ হবে ৩.২৪
টেরাবাইট।
55
00:04:45,830 --> 00:04:47,840
কিন্তু ফোন মাইক্রোওয়েভের পক্ষে
56
00:04:47,840 --> 00:04:49,910
কেবল ৩৬ বাইট ডাটা পাঠানো সম্ভব।
57
00:04:49,910 --> 00:04:52,540
সেখানে টেরাবাইট লেভেলের ডাটা পাঠানোর
তো প্রশ্নই ওঠে না।
58
00:04:52,540 --> 00:04:55,330
তাই আমরা প্রথমে ডাটাগুলোকে
LHC তে পাঠাব,
59
00:04:55,331 --> 00:04:57,579
ওখানে ব্ল্যাক হোলের সাহায্যে ডাটাগুলোকে
কমপ্রেস করার পর
60
00:04:57,580 --> 00:04:59,610
অতীতে পাঠিয়ে দেব।
61
00:04:59,610 --> 00:05:02,390
এই ক্ষেত্রে আমরা ডি-মেইল যেভাবে পাঠানো
হয় সেই প্রক্রিয়াটাই ব্যবহার করব।
62
00:05:05,230 --> 00:05:09,320
ব্যাপারটা অনেকটা আলমারিতে না আটা কম্বলকে
কমপ্রেসন ব্যাগে ভরে আলমারিতে রাখার মত।
63
00:05:09,770 --> 00:05:11,360
সত্যি বলতে, ব্যাপারটা ঠিক ওরকম না।
64
00:05:11,360 --> 00:05:13,540
তবে তোমার ধারনা অনেকটাই কাছাকাছি।
65
00:05:13,540 --> 00:05:17,270
তো ডি-মেইল দিয়ে আমরা ডাটাগুলো
অতীতে পাঠাব।
66
00:05:17,270 --> 00:05:20,870
তারপর সেল ফোন স্প্রেড স্পেকট্রাম ওয়েভের
সাহায্যে
67
00:05:20,870 --> 00:05:23,490
ভবিষ্যতের স্মৃতিগুলো কপি করে তোমার অতীতের মস্তিষ্কে পৌঁছে দেব।
68
00:05:23,490 --> 00:05:26,290
এতে করে ভবিষ্যতের স্মৃতিসম্পন্ন "তোমার"
সৃষ্টি হবে।
69
00:05:27,410 --> 00:05:30,670
এটা দিয়ে তুমি সর্বোচ্চ ৪৮ ঘন্টা পেছনে
ডাটা পাঠাতে পারবে।
70
00:05:31,280 --> 00:05:33,340
সময় বেশী হলে,দুটো ভিন্ন সময়ের মস্তিষ্কের ভেতরের কন্টেন্টে
71
00:05:33,340 --> 00:05:35,430
বিশাল পার্থক্য পরিলক্ষিত হবে
72
00:05:35,430 --> 00:05:37,750
আর এতে করে আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই
বেশী থাকবে।
73
00:05:38,830 --> 00:05:40,810
আরও একটা সমস্যা আছে।
74
00:05:40,810 --> 00:05:41,540
কী?
75
00:05:41,540 --> 00:05:44,140
ফোন মাইক্রোওয়েভ আর ডি-মেইলের মত
76
00:05:44,140 --> 00:05:46,370
এটার ক্ষেত্রেও আমাদের একটা টেস্ট সাবজেক্টের
দরকার হবে।
77
00:05:46,840 --> 00:05:48,350
তা না হলে এটা ব্যবহার করা সম্ভব না।
78
00:05:49,850 --> 00:05:51,790
যেহেতু আমরা অতীতে স্মৃতি পাঠাচ্ছি
79
00:05:51,790 --> 00:05:54,530
সেহেতু আমরা সফল হয়েছি কিনা
তা জানার জন্য
80
00:05:54,530 --> 00:05:56,130
একজন মানুষের উপর এটা টেস্ট করতে হবে।
81
00:05:56,130 --> 00:06:00,250
অন্যকথায় বলতে গেলে,আমাদের
একজনকেই এই কাজটা করতে হবে।
82
00:06:00,250 --> 00:06:01,730
আমি পারব না।
83
00:06:01,730 --> 00:06:04,420
ওকাবে,তোমার কী মতামত?
84
00:06:05,640 --> 00:06:07,830
হোউইনকে জিজ্ঞেস করছি না...ওকাবে কে করছি
85
00:06:11,770 --> 00:06:12,490
দারু?
86
00:06:12,490 --> 00:06:13,500
হুমম?
87
00:06:13,500 --> 00:06:17,310
আমরা এখনও জানিনা যে ঠিক কী করে আমাদের
সিস্টেম SERN এর সাথে কানেক্ট হয়েছে,ঠিক?
88
00:06:17,310 --> 00:06:18,890
হ্যা...
89
00:06:18,890 --> 00:06:21,460
কিন্তু ওরা আমাদের হ্যাকিং ধরে ফেলেছে
এমন কোন সূত্রও কিন্তু আমরা পাইনি।
90
00:06:21,720 --> 00:06:23,780
আমি একমত।
91
00:06:23,780 --> 00:06:27,540
ওরা যদি আসলেই ব্যাপারটা খেয়াল করত,
তাহলে নিশ্চয়ই এতদিনে কোন একটা পদক্ষেপ নিত
92
00:06:32,500 --> 00:06:35,300
আমরা কী আসলেই সময়কে হারাতে পারব?
93
00:06:35,300 --> 00:06:37,420
আমার একটা অংশ তার উত্তর খুঁজে
বের করতে চায়।
94
00:06:38,490 --> 00:06:39,720
তা-তাহলে...
95
00:06:39,720 --> 00:06:41,760
মায়ুশি কিছু কলা কিনে আনলে হয় না।
96
00:06:41,760 --> 00:06:44,370
তারপর আমরা মায়ুশির কেনা কলা
দিয়ে টাইম লিপ করব।
97
00:06:44,370 --> 00:06:46,960
মায়ুরী,আমি বুঝিয়ে বললাম না?
98
00:06:46,960 --> 00:06:48,600
কলার কোন স্মৃতি থাকে না।
99
00:06:48,600 --> 00:06:50,790
আমরা এক্সপেরিমেন্ট করব না।
100
00:06:53,750 --> 00:06:55,680
আমরা আমাদের আবিস্কারের ব্যাপারে
পুরো পৃথিবীকে জানাব।
101
00:06:56,370 --> 00:06:59,250
তারপর যোগ্য দেখে কোন সংস্থার হাতে টাইম
লিপ মেশিন তুলে দেব।
102
00:06:59,870 --> 00:07:01,830
আমি একমত...
103
00:07:02,400 --> 00:07:04,210
তুমি যা চাও
104
00:07:04,210 --> 00:07:07,510
মায়ুশিও একমত!
105
00:07:14,340 --> 00:07:17,230
হাশিদা পিজা অর্ডার করেছে,তাই না?
106
00:07:17,230 --> 00:07:18,390
হ্যা।
107
00:07:18,390 --> 00:07:21,690
তাহলে আমি কেবল সালাদ বানাব।
108
00:07:21,690 --> 00:07:22,970
আর এর জন্য লাগবে...
109
00:07:22,970 --> 00:07:23,880
দাড়াও!
110
00:07:23,880 --> 00:07:24,650
কী?
111
00:07:24,650 --> 00:07:26,070
কেবল সালাদ বানাবে বললে না?
112
00:07:26,070 --> 00:07:28,790
হ্যা,আঙুরের সালাদ।
113
00:07:28,790 --> 00:07:31,390
তাহলে ন্যাটো আর মাংস কিনছ কেন?
114
00:07:31,390 --> 00:07:33,600
সবকিছু একসাথে মিশিয়ে বানালে
ভালো হবে
115
00:07:33,600 --> 00:07:35,550
আঙুরফল টক, তাই এর সাথে
116
00:07:35,550 --> 00:07:36,990
যেকোনো কিছুই মেশানো যায়।
117
00:07:36,990 --> 00:07:38,570
না, তুমি এমনটা করতে পার না।
118
00:07:38,570 --> 00:07:39,700
অবশ্যই পারি!
119
00:07:39,700 --> 00:07:41,010
একবার বানালেই দেখবে।
120
00:07:41,560 --> 00:07:42,970
তোমার সালাদ খাওয়ার এত ইচ্ছা থাকলে,
121
00:07:42,970 --> 00:07:44,850
এখানে রেডিমেড সালাদ আছে।
122
00:07:44,850 --> 00:07:45,880
৫০% ছাড়ও আছে।
123
00:07:45,880 --> 00:07:48,570
রেডিমেড জিনিস কিনে মজা নেই।
124
00:07:48,570 --> 00:07:50,160
এজন্যই তো তোমাদের
125
00:07:50,160 --> 00:07:52,360
এক্সপেরিমেন্ট প্রেমী ছেলেদের কেউ পছন্দ করে
না..
126
00:07:52,360 --> 00:07:55,020
আহ,এইতো ধনেপাতা।
127
00:07:55,020 --> 00:07:56,060
আমি বলছি।
128
00:07:56,060 --> 00:07:58,480
অর্গানাইজেশনের এজেন্ট ওর কাজ শুরু করে
দিয়েছে।
129
00:07:58,480 --> 00:08:00,080
জলদি সাহায্য পাঠাও।
130
00:08:00,080 --> 00:08:01,360
এক্ষুনি!
131
00:08:03,110 --> 00:08:05,790
তোমাকে দেখতে সদ্য হাসপাতাল থেকে
ছাড়া পাওয়া বিড়ালের মত লাগছে।
132
00:08:05,790 --> 00:08:08,400
তোমার চেহারা বলছে, "আমি অবশেষে মুক্ত!"
133
00:08:09,020 --> 00:08:10,530
আমি কিন্তু অবাক হয়েছি
134
00:08:10,530 --> 00:08:13,270
আমি ভেবেছিলাম তুমি হয়ত তখন
135
00:08:13,270 --> 00:08:15,270
সঙ্গে সঙ্গে টাইম লিপ এক্সপেরিমেন্ট শুরু
করার কথা বলবে।
136
00:08:15,270 --> 00:08:16,070
অসন্তুষ্ট হয়েছ?
137
00:08:18,140 --> 00:08:19,070
হুমম,বলতে পার।
138
00:08:25,040 --> 00:08:28,190
প্রাথমিকগত দিক থেকে,
মানুষ হচ্ছে একধরনের পার্থিব জীব।
139
00:08:31,340 --> 00:08:32,690
হাইডেগারের উক্তি
140
00:08:35,120 --> 00:08:38,920
সত্যি বলতে তুমি এক্সপেরিমেন্ট করবে না
শুনে অনেক স্বস্তি পেয়েছি।
141
00:08:38,920 --> 00:08:43,020
আমি নিশ্চিত বাকি সবাইও এ ব্যাপারে একমত।
142
00:08:43,470 --> 00:08:45,560
আচ্ছা,পার্টি যদি করিই,
143
00:08:45,560 --> 00:08:47,630
তাহলে রুকা-চান আর ফেরিস-চানকেও
ডাকি?
144
00:08:47,640 --> 00:08:49,730
এটা পার্টি না ডেভলপমেন্ট কনফারেন্স
145
00:08:52,490 --> 00:08:54,670
মায়ুরী অনেকদিন ধরেই ভাবছিল,
146
00:08:54,670 --> 00:08:56,870
আমাদের এসবকিছু থামিয়ে দেওয়া দরকার।
147
00:08:57,650 --> 00:08:58,580
ঠিক বলেছ।
148
00:08:59,380 --> 00:09:03,050
সত্যি বলতে আমাদের দুজনের চেয়ে ওর
দৃষ্টিভঙ্গি অনেক পরিষ্কার।
149
00:09:03,050 --> 00:09:05,650
আমরা তো কেবল এক্সপেরিমেন্ট নিয়েই পড়ে
থাকি।
150
00:09:08,670 --> 00:09:10,010
তো কখন ঘোষনা দিচ্ছ?
151
00:09:10,010 --> 00:09:12,290
যত জলদি সম্ভব দেব।
152
00:09:12,290 --> 00:09:13,970
আমাকে আগে আগে জানিও।
153
00:09:13,970 --> 00:09:15,570
আমার মায়ের সাথে কথা বলতে হবে।
154
00:09:16,720 --> 00:09:17,830
আর...
155
00:09:19,740 --> 00:09:22,170
ঘোষনা দিলে বাবাও জানতে পারবে যে
156
00:09:22,170 --> 00:09:24,680
আমি টাইম লিপ মেশিন বানিয়েছি।
157
00:09:25,290 --> 00:09:27,630
হয়ত আমাদের আর আওমরি যাওয়া হবে না।
158
00:09:27,630 --> 00:09:29,270
এই ব্যাপারটা ঝামেলা আরও বাড়াবে।
159
00:09:30,090 --> 00:09:31,270
চিন্তা করো না।
160
00:09:32,320 --> 00:09:36,560
ল্যাব মেম্বারদের সমস্যা সমাধান করার দায়িত্ব
আমার।
161
00:09:39,010 --> 00:09:40,750
ঠিক আছে,ঠিক আছে।
162
00:09:40,750 --> 00:09:43,070
এসব করার কারণ কী, পরে এসিস্ট্যান্ট হিসেবে
আমার উপর বদলা নেওয়ার জন্য নয়তো?
163
00:09:43,620 --> 00:09:45,070
কারণ তুমি আমার প্রিয় একজন সঙ্গী।
164
00:09:47,390 --> 00:09:49,320
ধ-ধন্যবাদ....
165
00:10:01,880 --> 00:10:02,820
😳
166
00:10:02,820 --> 00:10:04,100
কী করছ তুমি?
167
00:10:04,100 --> 00:10:05,510
ভাবছি তোমার জ্বর-টর হয়েছে নাকি।
168
00:10:05,510 --> 00:10:07,520
কীসব আজব আজব কথা বলছ।
169
00:10:07,980 --> 00:10:09,770
আ-আমি কী....
170
00:10:09,770 --> 00:10:12,110
আমি তোমার প্রতি কোন কৃতজ্ঞ-টৃতজ্ঞ না
171
00:10:12,110 --> 00:10:14,690
আমি তো কেবল নম্রভাবে আচরণ করছি....
172
00:10:14,690 --> 00:10:16,590
এ আবার কোন টাইপের Tsundere*
ক্যারেক্টার যারা
প্রথমে ঝগড়াটে,ঠান্ডা স্বভাব থেকে ধীরে ধীরে
উষ্ণ,বন্ধুভাবাপন্ন হয়]
173
00:10:16,590 --> 00:10:17,610
আমি tsundere না!
174
00:10:18,160 --> 00:10:19,710
আর তোমার কী সমস্যা?
175
00:10:19,710 --> 00:10:22,380
তুমি সবসময় আলতু-ফালতু কথা বল
176
00:10:22,380 --> 00:10:24,130
আর এখন এসে আমাকে নিজের সঙ্গী
বলছ?
177
00:10:24,130 --> 00:10:25,620
তুমিই তো সব শুরু করেছ।
178
00:10:26,360 --> 00:10:27,610
পাগলামি কর না!
179
00:10:27,610 --> 00:10:28,860
আমি কিছু করিনি।
180
00:10:28,860 --> 00:10:30,460
তাছাড়া সব ল্যাব মেম্বারই আমার সঙ্গী।
181
00:10:30,460 --> 00:10:31,610
আর পুরো পৃথিবী আমার শত্রু।
182
00:10:33,420 --> 00:10:34,930
অবিশ্বাস্য,আমার তো মুখ দিয়ে কথাই
বের হচ্ছে না।
183
00:10:34,930 --> 00:10:36,900
এই যে বের হল।
184
00:10:38,810 --> 00:10:41,090
আমার মাথা গরম করবে না।
185
00:10:44,130 --> 00:10:45,360
স্বাগতম!
186
00:10:45,360 --> 00:10:47,520
একা একা খাওয়া হচ্ছে।
187
00:10:47,520 --> 00:10:48,980
এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস।
188
00:10:48,980 --> 00:10:50,730
পিৎজা ঠান্ডা হলে মজা লাগে না।
189
00:10:51,050 --> 00:10:53,940
যাইহোক,তিনটাই একইরকম কেন?
190
00:10:53,940 --> 00:10:55,610
আমার ইচ্ছা।
191
00:10:55,610 --> 00:10:56,540
কেন রে...
192
00:10:56,540 --> 00:10:59,390
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাস নাকি?!
193
00:10:59,390 --> 00:11:00,350
বাহ!
194
00:11:00,350 --> 00:11:02,590
আমি তাহলে জিনিসপাতি কিনে এনে
ভালোই করেছি।
195
00:11:02,590 --> 00:11:04,890
আমি রান্না করছি,একটু অপেক্ষা কর।
196
00:11:04,890 --> 00:11:06,520
তুই একে থামালি না কেন?
197
00:11:06,520 --> 00:11:08,480
সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম।
198
00:11:08,480 --> 00:11:12,090
ওকারিন,তুই বলেছিলি নিজের সবটুকু দিয়ে
আমাদের ল্যাব মেম্বারদের রক্ষা করবি।
199
00:11:12,090 --> 00:11:13,200
হাল ছাড়িস না।
200
00:11:13,200 --> 00:11:15,410
এখনও সব শেষ হয়ে যায়নি।
201
00:11:15,410 --> 00:11:16,360
এমনটাও হতে পারে যে
202
00:11:16,360 --> 00:11:18,290
ওর আপেল পাই বাদে বাকি রান্না ভালো।
203
00:11:18,290 --> 00:11:19,670
আর তাছাড়া...
204
00:11:19,670 --> 00:11:20,540
আমি তো মূলার কথা ভুলেই গেছি...
205
00:11:20,540 --> 00:11:22,180
সঙ্গে মিষ্টি আচার দিলে ভালো হবে হয়তো।
206
00:11:22,910 --> 00:11:26,980
আজকের ডিনার শেষে,
সবকিছু থেকে অবসর নিয়ে বিয়ে করে ফেলব।
207
00:11:26,980 --> 00:11:28,930
আমি এসে গেছি!
208
00:11:27,810 --> 00:11:29,640
মায়ুরী,যাক ভালোই হল।
209
00:11:29,640 --> 00:11:31,110
জলদি রান্নাঘরে যাও।
210
00:11:31,110 --> 00:11:32,450
ইয়ো!
211
00:11:32,450 --> 00:11:34,820
কী? সুন্দর একটা ঘ্রাণ আসছে।
212
00:11:35,530 --> 00:11:37,350
পিৎজা এসে পড়েছে।
213
00:11:37,350 --> 00:11:39,020
আমি আমার ফ্রায়েড চিকেন নিয়ে আসি...
214
00:11:45,640 --> 00:11:48,010
মাকিসে কুরিসু এখানে কী করছে?
215
00:11:48,010 --> 00:11:50,100
কারণ আমি এখানকার একজন ল্যাব
মেম্বার।
216
00:11:50,100 --> 00:11:51,680
তুমি এখানে কী করছ?
217
00:11:51,680 --> 00:11:53,170
আমিও এখানকার ল্যাব মেম্বার।
218
00:11:53,690 --> 00:11:54,540
কী হয়েছে রে?
219
00:11:54,540 --> 00:11:55,440
ধারনা নেই।
220
00:11:55,910 --> 00:11:58,700
কুরিসু-চান, তোমার আর সুযু-সানের ভেতরে
কিছু হয়েছে?
221
00:11:58,700 --> 00:11:59,740
না।
222
00:11:59,940 --> 00:12:02,990
ও সবসময় আমার নামে পাগলের মত অদ্ভুত
অপবাদ দিয়ে বেড়ায়।
223
00:12:02,990 --> 00:12:04,410
ও বলে আমি নাকি SERN এর গুপ্তচর।
224
00:12:04,410 --> 00:12:06,270
আমি পাগল না। আর যা বলেছি তাই সত্য।
225
00:12:06,270 --> 00:12:08,840
এত নিশ্চিতভাবে বলছ কী করে?
226
00:12:08,840 --> 00:12:09,760
কোন প্রমাণ আছে তোমার কাছে?
227
00:12:09,760 --> 00:12:11,220
আমার কাছে কোন প্রমাণ নেই।
228
00:12:11,220 --> 00:12:12,280
তবে যা বলছি তেমনটাই হবে
229
00:12:12,280 --> 00:12:12,890
হাহ?
230
00:12:12,890 --> 00:12:14,490
এটাই নিয়তি।
231
00:12:14,490 --> 00:12:17,550
আমি তোমার ব্যাপারে তোমার চেয়ে বেশী
জানি।
232
00:12:17,550 --> 00:12:19,780
তুমি আসলে কে,
233
00:12:19,780 --> 00:12:22,020
আর কী করবে সবই জানা আছে আমার।
234
00:12:22,430 --> 00:12:23,540
দুঃখিত।
235
00:12:23,540 --> 00:12:25,230
কিছুই তো বুঝলাম না।
236
00:12:25,230 --> 00:12:27,060
কি বলতে চাইছ তুমি আসলে?
237
00:12:27,060 --> 00:12:29,070
কুরিসু-চান....
238
00:12:29,070 --> 00:12:30,770
সুযু-সান.
239
00:12:30,770 --> 00:12:33,270
তু্মি সরে যাও,মায়ুরী।
240
00:12:34,700 --> 00:12:39,600
কেবল হোউইন কিওমাই পারে এরকম
পরিস্থিতির সুরাহা করতে।
241
00:12:39,600 --> 00:12:40,630
এসিস্ট্যান্ট।
242
00:12:40,630 --> 00:12:42,980
আমি তোমাকে এই শিক্ষা দিয়ে বড় করে
তুলিনি।
243
00:12:42,980 --> 00:12:45,030
তুমি আমাকে বড় করনি।
244
00:12:45,030 --> 00:12:48,720
ম্যাড সায়েন্টিস্ট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ
শর্তটা তোমায় বলি,শোনো...
245
00:12:48,720 --> 00:12:50,470
শুনব না,আর আমার ম্যাড সায়েন্টিস্ট হওয়ার
কোন ইচ্ছেও নেই।
246
00:12:51,470 --> 00:12:52,440
পার্ট টাইম ওয়ারিয়র।
247
00:12:52,440 --> 00:12:55,020
আমি ওকাবে রিনতারো কে সতর্ক করেছি না যে,
248
00:12:55,020 --> 00:12:57,330
মাকিসে কুরিসুর ব্যাপারে সাবধান থাকবে।
249
00:12:57,330 --> 00:12:59,520
হ্যা বলেছিলে...
250
00:12:59,520 --> 00:13:01,410
হাহ?
251
00:13:01,410 --> 00:13:03,630
তুমিও ওর কথা বিশ্বাস করে নিয়েছ?
252
00:13:03,630 --> 00:13:05,340
না....
253
00:13:05,340 --> 00:13:07,170
তবে তুমি কিন্তু এটাও বলনি যে আমি
ভুল বলছি।
254
00:13:07,170 --> 00:13:08,240
ইয়ে....
255
00:13:08,240 --> 00:13:09,850
তুই পরিস্থিতিটাকে আরো জটিল করে
ফেলছিস না?
256
00:13:09,850 --> 00:13:11,120
চুপ কর!
257
00:13:11,120 --> 00:13:12,450
তুই চেষ্টা কর তাহলে।
258
00:13:12,450 --> 00:13:13,040
জানিসই তো—
259
00:13:13,040 --> 00:13:14,140
শোন....
260
00:13:14,770 --> 00:13:18,820
মায়ুশির ঝগড়াঝাঁটি পছন্দ না....
261
00:13:19,790 --> 00:13:20,740
মায়ুরী।
262
00:13:20,740 --> 00:13:23,770
আ-আমারও পছন্দ না।
263
00:13:23,770 --> 00:13:26,160
আমরা সবাই একসাথে...
264
00:13:26,900 --> 00:13:30,220
বন্ধুর মত মিলেমিশে থাকলে খুব ভালো লাগে।
265
00:13:45,230 --> 00:13:46,940
ভেবেচিন্তে তোলো।
266
00:13:46,940 --> 00:13:48,400
এই কার্ডটা কী লিংক?
267
00:13:48,400 --> 00:13:49,600
নাকি ভাইরাস?
268
00:13:49,600 --> 00:13:52,980
পার্ট টাইম ওয়ারিয়র, তোমার...
269
00:13:52,980 --> 00:13:55,900
আর এই কেকের নিয়তি দুটোই এর উপর
নির্ভর করছে।
270
00:13:57,270 --> 00:13:58,750
সন্দেহের বশবর্তী হলেই,আক্রমণ করে দেবে।
271
00:13:58,750 --> 00:14:01,450
এই হল আমার মোটো।
272
00:14:06,350 --> 00:14:08,100
ফাঁদে পা দিয়ে ফেলেছ,মেয়ে।
273
00:14:08,100 --> 00:14:10,150
এখন তোমার কাছে ৩ টা ভাইরাস কার্ড আছে।
274
00:14:10,150 --> 00:14:12,250
হার মেনে নাও,
275
00:14:12,250 --> 00:14:14,390
তাহলে কমপক্ষে কেকের উপরে থাকা
চেরীটা তোমায় দেব।
276
00:14:15,120 --> 00:14:17,100
মিস আমানে খেলাটাকে বেশীই সিরিয়াসলি
নিয়ে ফেলেছে।
277
00:14:17,100 --> 00:14:19,590
ওকারিন,এটা কিন্তু সুযু-সানের সাথে একটু
বেশীই হয়ে যাচ্ছে।
278
00:14:19,590 --> 00:14:21,970
কার্ডের দুনিয়ায় একটাই প্রথা,
বাঁচো নয়তো মরো।
279
00:14:21,970 --> 00:14:24,480
এই শিক্ষা নিয়েই আমি বড় হয়েছি।
280
00:14:24,940 --> 00:14:26,920
কর্নারের লাইনে থাকা কার্ডগুলো
281
00:14:26,920 --> 00:14:29,020
নিশ্চিত লিংক কার্ড।
282
00:14:29,610 --> 00:14:32,510
ওকাবেকে যতটুকু চিনি, তা থেকে এই ব্যাপারটা
নিশ্চিত বলতে পারি।
283
00:14:32,510 --> 00:14:33,860
একটা তুলে নাও।
284
00:14:37,090 --> 00:14:38,410
ঠিকই তো বলেছ!
285
00:14:38,410 --> 00:14:39,450
এসিস্ট্যান্ট!
286
00:14:39,450 --> 00:14:41,760
আমার এসিস্ট্যান্ট হয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা
করলে?
287
00:14:41,760 --> 00:14:43,130
আমাকে এসিস্ট্যান্ট ডাকা বন্ধ কর।
288
00:14:43,130 --> 00:14:45,440
তোমার এসব অসভ্যতা দেখতে ঘৃণা হয়
আমার।
289
00:14:45,980 --> 00:14:48,330
আ...আমি কিন্তু ধন্যবাদ দেব না।
290
00:14:49,400 --> 00:14:51,440
মায়ুশিও সাহায্য করবে।
291
00:14:51,440 --> 00:14:54,930
তাহলে তুমি সবার জন্য চা বানাও, মায়ুরী।
292
00:14:54,930 --> 00:14:55,860
আচ্ছা
293
00:14:55,860 --> 00:14:57,170
এখন তাহলে...
294
00:14:58,040 --> 00:14:59,940
ধন্যবাদ,কুরিসু-চান।
295
00:14:59,940 --> 00:15:01,090
কীসের জন্য?
296
00:15:01,090 --> 00:15:04,830
তুমি সুযু-সানের সঙ্গে বন্ধুত্ব করায়
মায়ুশি খুব খুশী হয়েছে।
297
00:15:06,340 --> 00:15:09,140
আমরা আসলে বন্ধু না।
298
00:15:09,140 --> 00:15:11,820
তবে তুমি ঠিকই বলেছ।
299
00:15:12,280 --> 00:15:15,980
আমারা একসাথে মিলেমিশে থাকলেই
বেশী ভালো লাগে।
300
00:15:17,280 --> 00:15:19,440
ওকাবের সঙ্গে এ ব্যাপারে কথা
বলছিলাম...
301
00:15:19,950 --> 00:15:21,530
এই ল্যাবে অন্য সবার মধ্যে
302
00:15:21,530 --> 00:15:24,890
তোমার দৃষ্টিভঙ্গিই সবচেয়ে পরিষ্কার।
303
00:15:25,980 --> 00:15:30,830
আর কেবল এই কথা বলার সময়ই আমি
ওকারিনকে প্রথম সিরিয়াস চেহারায় দেখেছি।
304
00:15:30,830 --> 00:15:32,940
ব্যাপারটা খুবই হাস্যকর ছিল।
305
00:15:32,940 --> 00:15:34,820
এভাবে ওকারিনকে অপমান কর না।
306
00:15:34,820 --> 00:15:35,540
দুঃখিত।
307
00:15:35,540 --> 00:15:36,440
কিন্তু....
308
00:15:37,010 --> 00:15:40,160
অভিশাপ দিলাম তোমায়,পার্ট টাইম ওয়ারিয়র।
309
00:15:40,160 --> 00:15:42,090
তুমি জিতেছ ঠিকই কিন্তু নিজের যোগ্যতায় না।
310
00:15:42,090 --> 00:15:43,320
বেশী বাড় বেড়ো না।
311
00:15:43,320 --> 00:15:45,640
আহ কী স্বাদ!
312
00:15:46,280 --> 00:15:48,020
আমি রাউন্ড টু এর প্ল্যান করছি।
313
00:15:48,470 --> 00:15:51,230
যত পার মজা করে নাও...
314
00:15:51,230 --> 00:15:53,210
এটাই তোমার জীবনের শেষ ডেজার্ট।
315
00:15:55,530 --> 00:15:56,900
তুমি ওর সঙ্গে যাও।
316
00:15:56,900 --> 00:15:59,090
এদিকটা আমি দেখছি।
317
00:15:59,090 --> 00:16:00,570
ঠিক আছে।
318
00:16:08,460 --> 00:16:11,170
ওকারিন!
319
00:16:11,820 --> 00:16:13,390
কী?
320
00:16:13,390 --> 00:16:16,210
ফ্লাশলাইট খুঁজে পাচ্ছিলাম না।
321
00:16:16,210 --> 00:16:20,180
সাইলেম সেবার হল ফিউচার গ্যাজেট #6.
322
00:16:20,180 --> 00:16:21,670
এটাকে ফ্লাশলাইট হিসেবে ব্যবহার কর না।
323
00:16:22,730 --> 00:16:24,690
কিন্তু এটার তো অনেক আলো....
324
00:16:31,060 --> 00:16:32,280
খুব উপভোগ করছ মনে হচ্ছে।
325
00:16:32,280 --> 00:16:34,080
হ্যা!
326
00:16:34,080 --> 00:16:35,970
পিৎজা টা খুব সুস্বাদু ছিল
327
00:16:35,970 --> 00:16:38,670
আর সু্যু-সান আর কুরিসু-চানও খুব
উপভোগ করছে।
328
00:16:39,110 --> 00:16:40,710
আমি করছি না।
329
00:16:45,270 --> 00:16:48,170
আমাদের এখন অনেকগুলো ল্যাব
মেম্বার হয়েছে,তাই না?
330
00:16:48,170 --> 00:16:51,540
আমি চিন্তা করে দেখছিলাম যে, আমাদের
এখন অনেক জিনিসপত্রের ঘাটতি আছে।
331
00:16:51,540 --> 00:16:53,050
জিনিসপত্র?
332
00:16:53,050 --> 00:16:54,990
হ্যা,চেয়ার লাগবে।
333
00:16:54,990 --> 00:16:57,500
তারপর হাঁড়িপাতিল লাগবে।
334
00:16:57,500 --> 00:16:59,240
একটু অপেক্ষা কর
335
00:16:59,240 --> 00:17:01,440
টাইম লিপ মেশিনের ব্যাপারটা ঘোষণা
করার পর,
336
00:17:01,440 --> 00:17:04,160
আমরা অনেক বড় পুরষ্কার পাব।
337
00:17:04,160 --> 00:17:05,790
সেটা দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
338
00:17:05,790 --> 00:17:07,150
সত্যি?
339
00:17:07,150 --> 00:17:08,490
চেয়ার, হাঁড়িপাতিল সবকিছু কিনতে পারব?
340
00:17:08,490 --> 00:17:10,050
হ্যা।
341
00:17:10,050 --> 00:17:12,850
ওসব কেনার পরও অনেক টাকাপয়সা রয়ে
যাবে।
342
00:17:12,850 --> 00:17:14,670
তাহলে একটা মাইক্রোওয়েভও কিনব।
343
00:17:14,670 --> 00:17:17,740
মাইক্রোওয়েভে ফ্রায়েড চিকেন গরম করাটা
খুব মিস করি।
344
00:17:17,740 --> 00:17:19,500
আচ্ছা ভেবে দেখব।
345
00:17:23,670 --> 00:17:25,670
একটা অদ্ভুত ব্যাপার কী জানো,
346
00:17:26,280 --> 00:17:30,630
আগে বসন্তে তোমায় সবসময় একা একা
লাগত।
347
00:17:33,420 --> 00:17:35,670
ল্যাবটাও একরকম নিস্তব্ধ থাকত।
348
00:17:35,670 --> 00:17:38,890
কেবল তোমার কম্পিউটারের আওয়াজ
ছাড়া আর কোন আওয়াজ পাওয়া যেত না
349
00:17:39,760 --> 00:17:44,330
আর এখন দারু-কুন আছে, কুরিসু-চান আছে।
350
00:17:44,730 --> 00:17:48,170
রুকা-চান আছে, সুযু-সান, মোয়েকা-সান
351
00:17:49,540 --> 00:17:53,990
ফেরিস-চান,মি.ব্রাউন আছে নায়ে আছে...
352
00:17:53,990 --> 00:17:54,960
মায়ুরী?
353
00:17:57,450 --> 00:17:59,480
এখন সবকিছু ঠিকঠাক আছে, তাই না?
354
00:17:59,480 --> 00:18:01,790
এখন মায়ুশি তোমার কাছে জিম্মি না
থাকলেও হবে।
355
00:18:08,750 --> 00:18:10,420
ওকারিন!মায়ুশি!
356
00:18:11,220 --> 00:18:12,060
বিশাল সমস্যা হয়ে গেছে!
357
00:18:12,060 --> 00:18:13,600
ট্রেন বন্ধ হয়ে গেছে।
358
00:18:14,370 --> 00:18:24,210
বোমা হামলার হুমকি?
আকিহাবারায় আতঙ্ক
359
00:18:15,100 --> 00:18:17,020
যারা যারা আমাদের সঙ্গে যোগ দিলেন
তাদের জন্য বলছি
360
00:18:17,020 --> 00:18:21,580
বোমা হামলার হুমকির কারণে স্ক্রিনে উল্লেখিত
রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
361
00:18:22,090 --> 00:18:23,300
ইয়ামানোতে লাইন
362
00:18:23,300 --> 00:18:24,210
সোবু লাইন
363
00:18:24,740 --> 00:18:26,620
বোমা হামলার হুমকি?
364
00:18:26,620 --> 00:18:27,600
কী ঝামেলা!
365
00:18:27,600 --> 00:18:29,590
আমাকে বাসায় ফোন করতে হবে।
366
00:18:30,130 --> 00:18:34,000
আজকের পার্টিটা টাইম লিপ মেশিন তৈরী
সেলিব্রেট করার জন্য হচ্ছে, তাই না?
367
00:18:34,270 --> 00:18:35,400
হ্যা...
368
00:18:35,400 --> 00:18:36,980
হঠাৎ এই প্রশ্ন?
369
00:18:36,980 --> 00:18:39,080
তোমরা SERN এর সিস্টেম হ্যাক করার চেষ্টা
এখনও চালিয়ে যাচ্ছ?
370
00:18:39,080 --> 00:18:42,790
বলতে পার। তবে আমরা তার চেয়েও অনেক
দূরে পৌছে গেছি।
371
00:18:42,790 --> 00:18:43,940
কী বলতে চাইছ?
372
00:18:43,940 --> 00:18:46,430
আমরা সরাসরি SERN এর সাথে কানেক্টেড
হয়ে গিয়েছি।
373
00:18:55,660 --> 00:18:57,790
সবাই শোন! তোমাদেরকে...
374
00:19:00,980 --> 00:19:01,750
আমি দুঃখিত।
375
00:19:01,750 --> 00:19:02,710
আমি চলে যাচ্ছি।
376
00:19:03,760 --> 00:19:05,460
সুযু-সান!
377
00:19:06,180 --> 00:19:08,460
এটা কী হল?
378
00:19:08,790 --> 00:19:10,200
তুমি কী করবে,মায়ুশি?
379
00:19:10,200 --> 00:19:11,670
ট্যাক্সিতে করে বাসায় যাবে?
380
00:19:11,670 --> 00:19:15,170
হুমম... ট্যাক্সিতে যাওয়ার টাকা আমার
কাছে নেই।
381
00:19:36,140 --> 00:19:37,910
আরে?😔
382
00:19:37,910 --> 00:19:41,700
আমার ঘড়িটা কাজ করছে না...😔
383
00:19:41,700 --> 00:19:43,670
অদ্ভুত তো।😔
384
00:19:44,000 --> 00:19:47,910
সেদিনই না ঠিক করলাম।😔
385
00:19:59,580 --> 00:20:00,970
এসব কী?
386
00:20:01,570 --> 00:20:03,420
ক-কী?
387
00:20:03,420 --> 00:20:05,620
...বন্ধ ঘোষনা করা হয়েছে...
388
00:20:06,420 --> 00:20:07,800
নড়াচড়া করবে না।
389
00:20:07,800 --> 00:20:09,420
সবাই হাত মাথার উপর তোল।
390
00:20:34,950 --> 00:20:36,290
মোয়েকা-সান....
391
00:20:37,180 --> 00:20:39,500
কিরিয়ু মোয়েকা....
392
00:20:41,560 --> 00:20:43,870
SERN এখন তোমাদের টাইম মেশিনটা নিয়ে যাবে
393
00:20:44,320 --> 00:20:45,580
SERN?
394
00:20:45,580 --> 00:20:46,800
কী বলতে চাইছ তুমি?
395
00:20:47,910 --> 00:20:49,610
মাকিসে কুরিসু।
396
00:20:49,610 --> 00:20:51,090
ওকাবে রিনতারো।
397
00:20:51,090 --> 00:20:52,190
হাশিদা ইতারু।
398
00:20:52,720 --> 00:20:54,830
তোমরা তিনজন আমার সঙ্গে আসবে।
399
00:20:58,070 --> 00:20:59,540
মায়ুরীর কী হবে?
400
00:21:00,430 --> 00:21:02,460
শিনা মায়ুরীর...
401
00:21:04,870 --> 00:21:05,830
...কোন প্রয়োজন নেই।
402
00:21:09,470 --> 00:21:10,370
না।
403
00:21:12,970 --> 00:21:14,400
এমনটা কর না
404
00:21:14,960 --> 00:21:20,920
FB... FB... FB এর জন্য।
405
00:21:42,410 --> 00:21:43,580
মায়ুরী?
406
00:21:44,040 --> 00:21:44,750
মায়ুরী!
407
00:21:49,150 --> 00:21:50,450
মায়ুরী?
408
00:21:59,740 --> 00:22:01,380
কী হল?
409
00:22:04,750 --> 00:22:07,120
কী হল এসব?