1 00:00:00,992 --> 00:00:04,033 অতীতে ফিরে গিয়ে জীবনের পুনরাবৃত্তি ঘটান। 2 00:00:04,932 --> 00:00:06,502 আমি এটাকে... 3 00:00:07,832 --> 00:00:09,602 "পুনঃস্থাপন" বলি। 4 00:00:09,832 --> 00:00:11,673 - "পুনঃস্থাপন"? - "পুনঃস্থাপন"? 5 00:00:11,673 --> 00:00:14,213 - "পুনঃস্থাপন"? - এটা কীভাবে সম্ভব? 6 00:00:16,412 --> 00:00:19,182 কাকতালীয়ভাবে, আমি সময় ও স্থানের মধ্যে একটা ফাঁক খুঁজে পেয়েছি। 7 00:00:21,483 --> 00:00:24,452 সেই ফাঁকের মাধ্যমেই কি আমরা টাইম মেশিন করে অতীতে ফিরে যাবো? 8 00:00:27,922 --> 00:00:30,723 শুনতে ঠিক এমনটাই মনে হয়। 9 00:00:31,763 --> 00:00:32,962 যদিও, 10 00:00:33,892 --> 00:00:35,693 এর পেছনের মূল বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। 11 00:00:37,233 --> 00:00:39,462 আপনি শারীরিকভাবে সেখানে যেতে পারবেন না। 12 00:00:40,333 --> 00:00:43,733 সেই ফাঁকের মাধ্যমে সময় ও স্থানে, আপনি কেবল নিজের অতীতের স্বত্বাকে... 13 00:00:45,172 --> 00:00:47,412 আপনার স্মৃতিগুলোই প্রেরণ করতে পারবেন। 14 00:00:55,712 --> 00:00:59,023 তো আপনি এই অভূতপূর্ণ সুযোগটা কেবল আমাদেরই দেবেন? 15 00:00:59,823 --> 00:01:01,752 কীসের ভিত্তিতে আমাদের এই সুযোগটা দিচ্ছেন? 16 00:01:02,892 --> 00:01:05,323 সেরকম কোনো মানদন্ডের ওপর ভিত্তি করে আমি আপনাদের বাছাই করিনি। 17 00:01:06,123 --> 00:01:08,362 আমি এটা র‍্যান্ডমলি বাছাই করেছি। 18 00:01:08,362 --> 00:01:11,163 আর যারা আমাকে বিশ্বাস করে আজ এখানে এসেছেন... 19 00:01:11,163 --> 00:01:13,163 তাদের জীবনকে পুনঃস্থাপন করার সুযোগ দেওয়া হবে। 20 00:01:13,532 --> 00:01:15,832 এটা অনেকটা পিরামিড স্কিমের মতো জালিয়াতি মনে হচ্ছে। 21 00:01:19,773 --> 00:01:22,942 আপনার অস্বাচ্ছন্দ্য বোধ হলে, এখনই চলে যেতে পারেন। 22 00:01:22,942 --> 00:01:24,243 এর অর্থ আপনি অতীতে ফিরে যাওয়ার... 23 00:01:24,243 --> 00:01:26,812 সুবর্ণ সুযোগটি উপভোগের জন্য প্রস্তুত নন। 24 00:01:26,812 --> 00:01:28,383 আপনি বলেছিলেন এর জন্য কিছু নিয়মকানুন পালন করতে হবে। 25 00:01:29,252 --> 00:01:30,513 নিয়মগুলো বলুন? 26 00:01:30,922 --> 00:01:34,823 আপনি কেবল আজ থেকে ঠিক এক বছর আগেই ফিরে যেতে পারবেন। 27 00:01:35,123 --> 00:01:37,123 সহজভাবে বোঝালে, আজ থেকে ঠিক এক সপ্তাহের জন্য, 28 00:01:37,123 --> 00:01:40,523 ২০২০ সালের ১১ই জানুয়ারির সকাল ১০টা হলে, 29 00:01:40,523 --> 00:01:45,032 আপনি ২০১৯ সালের ১১ই জানুয়ারির সকাল ১০টায় ফিরে যাবেন। 30 00:01:45,032 --> 00:01:47,332 যদি অতীতে যেতেই হয়, তাহলে আমার যৌবনের জীবনে ফিরে যাওয়া উচিত। 31 00:01:47,332 --> 00:01:49,103 এক বছরে খুব একটা দীর্ঘ নয়। 32 00:01:49,103 --> 00:01:50,873 তাই সেখানে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। 33 00:01:52,373 --> 00:01:54,213 আপনার হয়তো এটাকে দীর্ঘ না'ও লাগতে পারে, 34 00:01:54,513 --> 00:01:57,642 তবে অনেক কিছুই বদলে যাবে। 35 00:01:58,513 --> 00:02:00,043 উদাহরণস্বরূপ, 36 00:02:01,452 --> 00:02:02,582 লটারীর কথাই ভাবুন? 37 00:02:02,582 --> 00:02:04,182 লটারী? 38 00:02:05,483 --> 00:02:07,283 কাকতালীয়ভাবে, তারা আজকেই বিজয়ীদের সংখ্যাগুলো ঘোষণা করছে। 39 00:02:08,293 --> 00:02:09,652 সেগুলো একবার যাচাই করলে কেমন হয়? 40 00:02:19,233 --> 00:02:22,033 প্রিয় দর্শকবৃন্দরা, আপনাদের জন্য শুভকামনা রইলো। 41 00:02:25,603 --> 00:02:28,212 বেশ। আমার আর তর সইছে না... 42 00:02:28,212 --> 00:02:30,772 - এটা জানার জন্য যে, কোন সংখ্যাগুলো ভাগ্য বয়ে আনবে। - প্রথম সংখ্যাটা... 43 00:02:30,772 --> 00:02:32,483 - ৩৪ হবে। - বল ঘুরতে শুরু করেছে। 44 00:02:32,483 --> 00:02:34,483 প্রথম ভাগ্যবান সংখ্যাটি হলো... 45 00:02:35,283 --> 00:02:36,652 ৩৪। 46 00:02:36,652 --> 00:02:39,253 - চলুন দ্বিতীয় সংখ্যাটি জানা যাক। - কী? 47 00:02:39,253 --> 00:02:40,652 - পরবর্তী সংখ্যাটি হবে ৩। - চলুন জারি রাখা যাক। 48 00:02:40,723 --> 00:02:42,753 - তিন। - কী? 49 00:02:42,753 --> 00:02:45,263 - এবার তৃতীয় সংখ্যাটি জানা হবে। - এটা ১৫-তে পড়বে। 50 00:02:46,263 --> 00:02:47,633 ১৫। 51 00:02:48,033 --> 00:02:50,093 এবার চতুর্থ সংখ্যাটি বের করা হবে। 52 00:02:50,093 --> 00:02:51,763 - ৪৪। - ভাবছি এটা কত হবে! 53 00:02:52,033 --> 00:02:53,832 ৪৪। 54 00:02:54,902 --> 00:02:58,142 - এবার সময় এসেছে পঞ্চম সংখ্যাটি বাছাই করার। - এটা ১৩ হবে। 55 00:02:58,543 --> 00:02:59,802 ১৩। 56 00:03:00,003 --> 00:03:03,413 - এবার আমাদের সর্বশেষ সংখ্যাটি জানা হবে। - ১৭। 57 00:03:04,943 --> 00:03:06,413 ১৭। 58 00:03:06,682 --> 00:03:09,883 - আমাদের আরেকটা সংখ্যা বাছাই করা উচিত। - বোনাস সংখ্যাটা ২৭ হবে। 59 00:03:10,783 --> 00:03:12,283 ২৭. 60 00:03:15,892 --> 00:03:18,563 যদি আমি আমার জীবনকে পুনঃস্থাপন করি, তাহলে লটারীও জিততে পারবো? 61 00:03:18,563 --> 00:03:21,163 ঈশ্বর, এটা তো দারুণ সুযোগ। 62 00:03:21,593 --> 00:03:23,962 আমি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দেবো। 63 00:03:23,962 --> 00:03:25,763 একটা বড় অট্টালিকা কিনে... 64 00:03:25,763 --> 00:03:27,233 নিজের মতো করে জীবনযাপন করতে পারবো। 65 00:03:27,233 --> 00:03:30,233 ঈশ্বর। আমার গত এক বছরের সমস্ত সংখ্যাগুলো টুকে রাখা উচিত। 66 00:03:30,233 --> 00:03:31,473 আমারও। 67 00:03:31,473 --> 00:03:33,543 - আপনি সেটা করতে পারবেন না। - কী? 68 00:03:33,943 --> 00:03:36,413 সেখানে যাওয়ার পর নোটগুলো আপনার সাথে থাকবে না। 69 00:03:44,013 --> 00:03:45,283 আপনি সেখানে কেবল... 70 00:03:47,122 --> 00:03:49,422 নিজের স্মৃতিটাই নিয়ে যেতে পারবেন। 71 00:03:49,422 --> 00:03:53,223 তাই আপনার ঠিক সেগুলো মনে রাখতে হবে যেগুলো আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 72 00:03:54,693 --> 00:03:56,793 দয়া করে সেগুলো মুখস্থ করে নিন যাতে সেগুলো নিজের সাথে নিয়ে যেতে পারেন। 73 00:03:56,793 --> 00:03:58,533 ঈশ্বর। মুখস্থ করতে হবে? 74 00:03:59,133 --> 00:04:00,332 আমার... 75 00:04:01,772 --> 00:04:03,103 বাচ্চার কী হবে? 76 00:04:06,073 --> 00:04:09,573 যেহেতু সময় এক বছর পেছনে যাচ্ছে, তাই বাচ্চাটা গর্ভে আসবে না। 77 00:04:09,573 --> 00:04:12,012 তার মানে আমার সন্তানকে সেখানে পাবো না। 78 00:04:15,583 --> 00:04:17,653 সিদ্ধান্ত আপনারই হবে। 79 00:04:18,322 --> 00:04:21,023 আপনাদের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান থাকবে। 80 00:04:21,422 --> 00:04:23,992 এই ব্যাপারে চিন্তাভাবনা করুন। যারা এটা করার জন্য প্রস্তুত, 81 00:04:24,422 --> 00:04:25,793 তাদের সাথে আমার শনিবারে দেখা হবে। 82 00:04:33,603 --> 00:04:35,703 ধ্যাত, আমি এটা কীভাবে মুখস্থ করবো? 83 00:04:55,692 --> 00:04:56,822 এটা হাস্যকর লাগছে, তাই না? 84 00:04:57,992 --> 00:04:59,223 সাথে বিভ্রান্তিকরও না? 85 00:05:00,922 --> 00:05:02,762 বলতো আমার কী মনে হচ্ছিল? 86 00:05:02,793 --> 00:05:06,062 এসব কথা তুই শুনলে, এতক্ষণে তাকে জালিয়াতির দায়ে গ্রেপ্তার করে ফেলতিস। 87 00:05:06,163 --> 00:05:08,872 (লিউটেনেন্ট পার্ক সুন-হো'র সমাধি) 88 00:05:14,072 --> 00:05:15,413 স্যালুট। 89 00:05:15,512 --> 00:05:18,442 আরে, এসব করতে হবে না। তুমি কাল থেকে কাজে যোগ দিচ্ছো, তাই না? 90 00:05:18,783 --> 00:05:20,143 বাড়ি যাও। 91 00:05:20,283 --> 00:05:21,983 ওকেও সাথে করে নিয়ে যাও। 92 00:05:21,983 --> 00:05:23,052 না, চাইলে আপনি চলে যেতে পারেন। 93 00:05:26,283 --> 00:05:27,552 ওই! শালা! 94 00:05:30,223 --> 00:05:31,362 ওই! 95 00:05:47,572 --> 00:05:48,872 ঈশ্বর, হ্যেয়ং-জু। 96 00:05:52,112 --> 00:05:53,182 আপনার নাম কী? 97 00:05:53,442 --> 00:05:55,312 পার্ক সুন-হো। 98 00:05:56,052 --> 00:05:57,612 - অ্যানেস্থেটিক্সের ব্যবস্থা করো। - জি, স্যার। 99 00:05:57,922 --> 00:05:59,182 সুন-হো। 100 00:05:59,583 --> 00:06:01,853 যদি তুই এভাবে চলে যাস, তাহলে তোকে কক্ষণো ক্ষমা করবো না। 101 00:06:02,552 --> 00:06:04,393 হ্যেয়ং-জু। 102 00:06:05,093 --> 00:06:07,122 আমার কিচ্ছু হবে না। 103 00:06:17,473 --> 00:06:19,343 (লিউটেনেন্ট পার্ক সুন-হো'র সমাধি) 104 00:06:20,302 --> 00:06:21,442 সুন-হো। 105 00:06:23,773 --> 00:06:25,112 আমি এটা করবো। 106 00:06:28,012 --> 00:06:29,512 জানি এটা পাগলামো মনে হচ্ছে। 107 00:06:30,853 --> 00:06:32,682 কিন্তু যদি তোকে ফেরানো সম্ভব হয়, 108 00:06:36,153 --> 00:06:37,593 তাহলে আমি সবকিছু করতে রাজি আছি। 109 00:06:51,973 --> 00:06:54,812 মনে হচ্ছে সেই গর্ভবতী মহিলাটা আসবে না। 110 00:06:55,172 --> 00:06:56,413 আমারও তাই মনে হয়। 111 00:07:06,153 --> 00:07:07,793 এবার আপনাদের যাত্রা শুরু হবে। 112 00:07:09,293 --> 00:07:11,223 সেখানে পৌঁছানোর এক সপ্তাহ পর, 113 00:07:11,862 --> 00:07:13,862 আমার আবার এখানে সাক্ষাৎ করবো... 114 00:07:14,893 --> 00:07:17,432 যার ফলে আমি নিশ্চিত হবো যে, পুনঃস্থাপনে কোনোরকম সমস্যা নেই... 115 00:07:22,132 --> 00:07:25,143 বেশ, তাহলে। আপনাদের সাথে অতীতে দেখা হচ্ছে। 116 00:08:54,862 --> 00:08:56,532 (প্রবেশ নিষেধ, রাস্তা নেই) 117 00:09:20,252 --> 00:09:22,453 কী? ওর কী হয়েছে? 118 00:09:22,853 --> 00:09:23,992 ওর কী হয়েছে? 119 00:09:31,902 --> 00:09:33,502 আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। 120 00:09:33,933 --> 00:09:36,872 মার খাওয়ার আগেই কেলিয়ে যাওয়া উচিত নয়। 121 00:09:37,272 --> 00:09:38,372 আগে মার খা... 122 00:09:39,402 --> 00:09:40,772 আর তারপর কেলিয়ে থাক। 123 00:09:40,772 --> 00:09:43,973 - ধ্যাত, পাঠানোর আর অন্য কোনো সময় পেলো না। - জবাব দে। 124 00:09:44,573 --> 00:09:47,713 কে তুই? এখানে কেন এসেছিস? 125 00:09:49,112 --> 00:09:51,183 - এক সেকেন্ড। - কী বলতে চাস? 126 00:09:51,423 --> 00:09:52,483 এই নে। 127 00:09:53,053 --> 00:09:54,823 তোর এরেস্ট ওয়ারেন্ট! 128 00:10:00,963 --> 00:10:02,992 আপনার মুখ বন্ধ রাখার অধিকার আছে। 129 00:10:03,433 --> 00:10:06,433 আপনার বয়ান আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। 130 00:10:06,433 --> 00:10:08,372 আপনার আইনজীবি নিয়োগের অধিকার আছে। 131 00:10:08,372 --> 00:10:10,502 এখনে একাই চলে এসেছিলে কেন? 132 00:10:11,272 --> 00:10:12,303 তুমি ঠিক আছো তো? 133 00:10:18,943 --> 00:10:20,282 (সহিংস অপরাধ তদন্তকারী দল ১) 134 00:10:28,892 --> 00:10:30,053 হেই। 135 00:10:30,923 --> 00:10:33,593 ও কোথায়? 136 00:10:33,862 --> 00:10:35,492 কেন? সুন-হো? 137 00:10:35,563 --> 00:10:37,093 হ্যাঁ। কোথায় ও? 138 00:10:37,762 --> 00:10:38,862 তোকে হেডলক দিচ্ছে। 139 00:10:39,632 --> 00:10:40,803 ধ্যাত! 140 00:10:41,303 --> 00:10:43,303 আমাকে কীসের জন্য খুঁজছিস? 141 00:10:43,372 --> 00:10:44,742 তোকে আহ্ন গ্যেয়ং-নামের তথ্যের ব্যাপারে আপডেট করতে... 142 00:10:44,742 --> 00:10:45,943 আর কতবার বলতে হবে? 143 00:10:46,142 --> 00:10:48,542 যদি এটা দুদিন পর আমরা RIU-এ মিটিং-এ দেখাই, 144 00:10:48,542 --> 00:10:50,813 আমাদের মুখে চুন-কালি পড়ে যাবে... কী? কী হলো? 145 00:10:51,213 --> 00:10:52,412 এভাবে তাকিয়ে আছিস কেন? 146 00:10:53,412 --> 00:10:54,542 সুন-হো। 147 00:10:54,953 --> 00:10:56,112 কী? 148 00:11:02,392 --> 00:11:03,492 তোর কী হয়েছে বল তো? 149 00:11:10,032 --> 00:11:11,433 - কী হলো? - বেশ। 150 00:11:11,433 --> 00:11:13,803 - যাও! - আমি। 151 00:11:16,733 --> 00:11:18,872 এসব কী হচ্ছে? 152 00:11:20,002 --> 00:11:21,642 এটা আবার কেমন রসিকতা? 153 00:11:42,593 --> 00:11:45,103 ধ্যাত, গরম! 154 00:11:45,333 --> 00:11:46,632 গরম! 155 00:11:49,433 --> 00:11:51,073 আমার... আমার পা... 156 00:11:51,203 --> 00:11:52,443 আমার পা দুটো... 157 00:11:53,772 --> 00:11:55,042 আমি সত্যিই ফিরে এসেছি! 158 00:11:55,272 --> 00:11:56,742 - এটা কাজ করেছে! - কী ব্যাপার? 159 00:11:57,772 --> 00:11:59,943 তুমি কফি ফেলে দিয়েছো? তোমার পায়ে জ্বালা করছে না তো? 160 00:11:59,943 --> 00:12:01,453 মারু! 161 00:12:01,453 --> 00:12:03,483 তোকে অনেক মিস করেছি! 162 00:12:03,583 --> 00:12:05,122 - আমার সোনা মারু! - খুব একটা সময়ও হয়নি। 163 00:12:05,122 --> 00:12:07,022 তোমার পা'টা দেখতে দাও। তুমি ঠিক আছো তো? 164 00:12:07,782 --> 00:12:09,892 কী হয়েছে? 165 00:12:09,892 --> 00:12:11,193 ঈশ্বর। 166 00:12:14,362 --> 00:12:15,563 জু-ইয়ং। 167 00:12:16,563 --> 00:12:17,632 দুঃখিত। 168 00:12:18,303 --> 00:12:19,762 কী হয়েছে? 169 00:12:23,833 --> 00:12:26,042 আজ আমাদের অনেক কাজ করতে হবে। 170 00:12:26,042 --> 00:12:27,603 মনে হয় আজ রাতে আর ঘুমানোর সময় পাবো না। 171 00:12:27,843 --> 00:12:29,372 আমাদের তো প্রায়শই অনেক কাজ থাকে। 172 00:12:30,673 --> 00:12:33,382 মারু, আমার সাথে দৌঁড়াতে যাবি? 173 00:12:33,512 --> 00:12:34,683 চল। 174 00:12:35,112 --> 00:12:37,083 চল! 175 00:12:38,483 --> 00:12:41,022 (দ্যে সাং, ইয়ন সু, ভেনিস ওয়েডিং হল) 176 00:12:49,193 --> 00:12:50,463 দারুণ! 177 00:12:52,733 --> 00:12:53,833 ঠিক আছে। 178 00:12:54,803 --> 00:12:56,573 হ্যালো? ধৈর্য ধরুন। 179 00:12:57,173 --> 00:12:58,843 সমস্যা নেই। আরেকটু সময় দিন। 180 00:12:58,943 --> 00:13:01,073 - কী ব্যাপার? - কেমন আছো? 181 00:13:01,073 --> 00:13:03,112 (পোস্টিং, হিরো চৈ) 182 00:13:07,242 --> 00:13:10,012 এটাই। আমি নিশ্চিত এটাই হবে। 183 00:13:10,912 --> 00:13:13,423 হয়ে গেছে। আমি পেরেছি। 184 00:13:32,673 --> 00:13:33,742 স্যরি, 185 00:13:34,502 --> 00:13:36,843 তবে আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? 186 00:13:41,443 --> 00:13:43,382 দুঃখিত। আমরা ছবি তুলতে... 187 00:13:43,382 --> 00:13:44,553 তোমার ফোন কোথায়? 188 00:13:46,223 --> 00:13:47,252 বের করছি। 189 00:13:49,453 --> 00:13:50,892 ১, ২, ৩। 190 00:13:51,392 --> 00:13:52,862 ১, ২, ৩। 191 00:13:54,122 --> 00:13:56,362 তবে কথা দাও এটা গোপন রাখবে? 192 00:13:56,463 --> 00:13:58,502 অবশ্যই! ধন্যবাদ। 193 00:13:58,632 --> 00:13:59,803 "অদৃশ্য ঘাতক" সবচেয়ে সেরা! 194 00:14:00,402 --> 00:14:01,502 - ধন্যবাদ। - ধন্যবাদ। 195 00:14:03,233 --> 00:14:06,872 আর মাত্র ১৫ মিনিট সময় রয়েছে। আর ১০ জনকে ডাকি? 196 00:14:06,872 --> 00:14:08,813 - আমাদের ৩টে অব্ধি থাকার কথা ছিল না? - হ্যাঁ। 197 00:14:09,713 --> 00:14:11,642 তাহলে ৩টে অব্ধি যতজনেরটা পারবো সই করবো। 198 00:14:11,782 --> 00:14:14,242 কী? ঠিক আছে। 199 00:14:16,813 --> 00:14:17,813 ঠিক আছে। 200 00:14:21,823 --> 00:14:23,053 নেক্সট। 201 00:14:23,392 --> 00:14:24,923 নাম, আহ্ন গ্যেয়ং-নাম। 202 00:14:24,923 --> 00:14:27,093 সে চ্যেয়ংদাম-ডং'র ডিক্যাপ্রিও নামেও সুপরিচিত। 203 00:14:27,093 --> 00:14:29,593 কোনো মহিলার সংস্পর্শে যেতে এবং তার থেকে সমস্ত সম্পত্তি লুটতে... 204 00:14:29,593 --> 00:14:30,892 তার মাত্র ৪৮ ঘন্টা লাগে। 205 00:14:30,892 --> 00:14:32,862 যতক্ষণে আসল পরিকল্পানার ব্যাপারে জানা যায়, ততক্ষণে সে তার সমস্ত সম্পতি, 206 00:14:32,862 --> 00:14:35,532 যার মধ্যে তার জমি-জমা, রিয়েল এস্টেট সহ সমস্ত কিছু নিজের কাছে কুক্ষিগত করে নেয়। 207 00:14:35,532 --> 00:14:38,473 তারপর সে আচমকা ভূতের মতো অদৃশ্য হয়ে, নিজের পরিচয় পাল্টে ফেলে, 208 00:14:38,473 --> 00:14:40,372 এবং আবার একই কাজে লেগে পড়ে। 209 00:14:40,372 --> 00:14:42,272 মোট চারটি বিচারিক কতৃপক্ষকে সে বোকা বানিয়েছে। 210 00:14:42,272 --> 00:14:44,412 এমনকি জেলা তদন্তকারী বিভাগও তাকে ধরতে ব্যর্থ হয়েছে। 211 00:14:44,412 --> 00:14:45,642 সে মহান। 212 00:14:45,642 --> 00:14:47,382 তোমার কন্ঠে কি তার জন্য সম্মানের সুর শুনছি? 213 00:14:47,382 --> 00:14:49,713 - না, স্যার। - প্রতি ছয় মাস অন্তর সে... 214 00:14:49,713 --> 00:14:51,683 মহিলাদের তার প্রতারণার শিকার বানায়। আজকাল সে গা-ঢাকা দিয়ে রয়েছে কেন? 215 00:14:51,683 --> 00:14:54,323 আমি নিশ্চিত নই। এখনই ওর নতুন কোনো পদক্ষেপ নেওয়ার কথা। 216 00:14:54,323 --> 00:14:55,752 আজকাল ও একটু বেশিই চুপচাপ রয়েছে। 217 00:14:55,752 --> 00:14:57,823 - এই মহিলাটা কে? - এটা ওর গার্লফ্রেন্ড। 218 00:14:57,823 --> 00:14:59,522 সে বারবার একই কথা বলে যে, সে তার ঠিকানা জানে না। 219 00:14:59,522 --> 00:15:01,292 সে প্লাস্টিক সার্জারি ক্লিনিকের একজন নার্স। 220 00:15:02,862 --> 00:15:03,963 তাহলে এটা কি হতে পারে... 221 00:15:05,933 --> 00:15:07,333 সুন-ঊ, একটু বাইরে আসো। 222 00:15:07,333 --> 00:15:08,402 ঠিক আছে। 223 00:15:08,973 --> 00:15:10,872 - আসছি। - কেন? 224 00:15:14,402 --> 00:15:16,242 - ওর কি এখন ঘুম ভাঙলো? - ওর সমস্যাটা কী? 225 00:15:16,242 --> 00:15:17,443 ভেতরে আয়। 226 00:15:19,612 --> 00:15:20,813 কী ব্যাপার? 227 00:15:24,053 --> 00:15:25,782 আমি আগেই তাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছি। 228 00:15:25,782 --> 00:15:27,053 উনি কে? 229 00:15:27,053 --> 00:15:29,723 এটা তার ক্লিনিকের সিসিটিভি ফুটেজ। 230 00:15:29,823 --> 00:15:31,423 যখন ক্লিনিক বন্ধ ছিল... 231 00:15:31,423 --> 00:15:32,992 তখন তুমি নিজের হাতের যাদু দেখাতে ব্যস্ত ছিলে... 232 00:15:34,223 --> 00:15:35,233 আহ্ন গ্যেয়ং-নাম? 233 00:15:36,563 --> 00:15:38,093 - কী? - আহ্ন গ্যেয়ং-নাম... 234 00:15:38,093 --> 00:15:39,862 - ঈশ্বর। - কেন... 235 00:15:39,862 --> 00:15:42,673 প্লাস্টিক সার্জারি করে ওকে ডিক্যাপ্রিও'র মতো বানিয়ে দিলে না কেন? 236 00:15:42,673 --> 00:15:44,573 ওই, তুই এত কিছু কীভাবে বের করলি? 237 00:15:44,573 --> 00:15:46,803 এটা গুরুত্বপূর্ণ নয় যে কীভাবে বের করেছি। গুরুত্বপূর্ণ হলো ওদের ধরতে সফল হয়েছি। 238 00:15:47,242 --> 00:15:48,443 - ক্যাপ্টেন হ্যেও। - হ্যাঁ? 239 00:15:48,443 --> 00:15:49,512 ওদের ধরতে পারলে... 240 00:15:49,512 --> 00:15:51,073 আপনি আমাকে কয়েকদিনের ছুটি দেবেন বলেছিলেন না? 241 00:15:51,073 --> 00:15:52,742 হ্যাঁ। তাই তো। 242 00:15:53,142 --> 00:15:56,782 সেটা দিতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু জানোই তো সেটা দেওয়া অসম্ভব। 243 00:15:56,782 --> 00:15:58,752 বেশ। তাহলে, আজ হাফ ছুটি দিলেই চলবে। 244 00:15:58,752 --> 00:16:00,882 আর সুন-হো'কে নাইট শিফটে রাখবেন। 245 00:16:00,882 --> 00:16:03,122 আমাকে? আমাকে নাইট শিফটে রাখবে? কেন? 246 00:16:03,122 --> 00:16:04,823 আমি সুন-ঊ'কে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। 247 00:16:05,223 --> 00:16:07,723 - মঞ্জুর? - অবশ্যই। আমার এতে কোনো সমস্যা নেই। 248 00:16:07,723 --> 00:16:09,162 এসবের মানেটা কী? 249 00:16:09,162 --> 00:16:10,233 তোমাকে ফোন করবো। 250 00:16:10,792 --> 00:16:12,463 প্লাস্টিক সার্জারির হাসপাতালে ১০ বছর চাকরিরত... 251 00:16:12,463 --> 00:16:14,162 একজন নার্সের মধ্যে মহান ডাক্তার হওয়ার যোগ্যতা রয়েছে। 252 00:16:14,162 --> 00:16:16,803 দাঁড়াও। আমি ওর সিনিয়র। 253 00:16:16,803 --> 00:16:18,203 তুমি বলেছিলে আমরা ধরা পড়বো না! 254 00:16:18,203 --> 00:16:20,173 হাসাপাতালের সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেওয়া উচিত ছিল! 255 00:16:20,502 --> 00:16:22,612 শান্ত হও। এটা একটা পুলিশ স্টেশন। 256 00:16:22,612 --> 00:16:24,073 (ডাস্টবিন) 257 00:16:28,412 --> 00:16:29,412 হারামিটা... 258 00:16:36,693 --> 00:16:39,193 বলো তো এটা কার থেকে ধার নিয়েছি? 259 00:16:39,193 --> 00:16:41,362 তোমার জন্য একটা উপহার রেখে এসেছি। 260 00:16:45,703 --> 00:16:46,963 মি. ওহ মিয়ুং-চুল। 261 00:16:49,532 --> 00:16:52,973 দেখো কান্ড। তুমি আমায় এখানে কীভাবে খুঁজে পেলে? 262 00:16:52,973 --> 00:16:54,902 শুনলাম তুমি জেল থেকে বের হয়েছো। 263 00:16:54,943 --> 00:16:57,042 তাই তোমার অবস্থা জানার জন্য চলে এলাম। 264 00:16:57,042 --> 00:16:58,542 মিথ্যে কথা। 265 00:16:58,782 --> 00:17:00,713 তুমি এখানে আমার ওপর নজরদারি রাখতে এসেছো। 266 00:17:02,713 --> 00:17:04,453 অন্তত, তুমি খালি হাতে আসোনি। 267 00:17:06,082 --> 00:17:08,322 কোনো কাজ পেয়েছো? 268 00:17:08,322 --> 00:17:10,153 মাঝেমধ্যে করি। 269 00:17:10,792 --> 00:17:13,193 যদিও বেশিরভাগ সময় ঘরেই বসে থাকি। এভাবেই দিনকাল যাচ্ছে। 270 00:17:13,792 --> 00:17:15,492 জানি না এটা খাওয়া ঠিক হবে না কিনা। 271 00:17:15,992 --> 00:17:17,262 তুমি এতে বিষ মেশাওনি তো? 272 00:17:22,072 --> 00:17:24,502 (সিটি রুম, ইমারজেন্সি রুম, ইনজেকশন রুম) 273 00:17:35,183 --> 00:17:37,213 চলো একটু সোজু খেয়ে আসি। 274 00:17:38,723 --> 00:17:40,883 ঈশ্বর, তুমি যথেষ্ট পান করে ফেলেছো। 275 00:17:42,153 --> 00:17:44,492 আমি এমনিতেও মরবো। 276 00:17:44,492 --> 00:17:46,393 অন্তত আমাকে শান্তিমতো পান করতে দাও। 277 00:17:46,963 --> 00:17:48,492 বেশ। আমি ঢালছি। 278 00:17:51,933 --> 00:17:53,562 আমি নিশ্চিত একটা দীর্ঘজীবন কাটিয়েছি। 279 00:17:54,233 --> 00:17:56,173 একজন ডিটেক্টিভ আমার পেগ বানাচ্ছে। 280 00:17:59,443 --> 00:18:00,903 সত্যি বলতে, 281 00:18:01,973 --> 00:18:04,373 তোমার প্রতি আমার অনেক ক্ষোভ জমে আছে। 282 00:18:04,473 --> 00:18:06,413 আমার মতো এরকম অনেক অপরাধীই আছে। 283 00:18:06,613 --> 00:18:08,613 আমরা নিজেদের অপরাধের ব্যাপারে চিন্তা করি না। 284 00:18:08,613 --> 00:18:10,483 আমরা কেবল নিজেদের রাগ ঝেড়ে ফেলার জন্য কারো সন্ধানে থাকি। 285 00:18:11,183 --> 00:18:12,983 শুধুমাত্র তুমিই নও। 286 00:18:12,983 --> 00:18:15,352 যে প্রসিকিউর আমাকে অভিযুক্ত করেছিল... 287 00:18:15,352 --> 00:18:17,322 আর যে বিচারক আমাকে জেলে পাঠিয়েছিল। 288 00:18:17,322 --> 00:18:21,322 বহুবার ভেবেছি কীভাবে আমি নিজের প্রতিশোধ নেবো। 289 00:18:21,322 --> 00:18:23,433 আমি কেবল একা একা মরতে পারি না। 290 00:18:23,433 --> 00:18:25,133 যে প্রসিকিউটর আমাকে অভিযুক্ত করেছিল... 291 00:18:25,133 --> 00:18:26,633 আর যে বিচারক আমাকে জেলে পঠিয়েছিল... 292 00:18:26,633 --> 00:18:28,473 তারা এখন মৃত। 293 00:18:32,042 --> 00:18:35,272 তো কী করবে? যেহেতু তুমি মারাই যাচ্ছো, 294 00:18:35,842 --> 00:18:37,673 তাহলে কি আমাদের সবাইকেও মেরে ফেলবে? 295 00:18:45,352 --> 00:18:48,552 যদি এসব করার ইচ্ছা থাকতো, তাহলে কি এখানে বসে তোমাকে এসব বলতাম? 296 00:18:48,552 --> 00:18:49,752 তুমি না থাকলে, 297 00:18:49,752 --> 00:18:52,693 আমি হয়তো বাড়ির সামনেই মরে পড়ে থাকতাম। কে জানে? 298 00:18:55,693 --> 00:18:57,363 সাত বছরের সেই ক্ষোভ... 299 00:18:57,863 --> 00:19:00,102 একদিনেই গায়েব হয়ে গেলো। 300 00:19:00,302 --> 00:19:02,473 দাঁড়াও। আরেকটু পান করতে দাও। 301 00:19:02,473 --> 00:19:04,373 - নিজের শরীরের কথা একটু ভাবো। - আরেকটু পান করতে দাও। 302 00:19:05,943 --> 00:19:07,203 সিটবেল্ট লাগাও। 303 00:19:07,443 --> 00:19:10,673 - দাঁড়াও। ডিটেক্টিভ জি। - ঈশ্বর। 304 00:19:11,042 --> 00:19:12,383 ডিটেক্টিভ জি। 305 00:19:12,883 --> 00:19:16,153 আমার সাথে আবারও মদ্যপান করবে? 306 00:19:16,153 --> 00:19:19,082 মদ নয়। পরেরবার একসাথে খাবার খাবো। 307 00:19:19,082 --> 00:19:21,183 এটাই ভালো হবে। খাবার আর মদ একসাথে। 308 00:19:21,183 --> 00:19:23,393 আমরা আমাদের পুরানো দিনের গল্প করবো। এটা দারুণ হবে। 309 00:19:23,393 --> 00:19:25,363 - ঠিক আছে। কাঁচ ওঠাও। অনেক ঠান্ডা পড়েছে। - এটা দারুণ হবে। 310 00:19:25,363 --> 00:19:26,363 স্যার। 311 00:19:27,463 --> 00:19:29,693 - তাকে সাবধানে বাড়ি পৌঁছে দেবেন, প্লিজ। - অবশ্যই। 312 00:19:51,653 --> 00:19:53,453 আমাকে সাগোক-ডং'এ নয়। 313 00:19:54,582 --> 00:19:56,153 নাম্যেয়ন-ডং'এ নিয়ে চলুন। 314 00:19:56,352 --> 00:19:57,723 আচ্ছা। 315 00:20:07,963 --> 00:20:09,572 হ্যালো? 316 00:20:09,873 --> 00:20:12,302 আপনিই ০৭৩১ নম্বরের গাড়িটার মালিক না? 317 00:20:16,042 --> 00:20:17,173 দুঃখিত। 318 00:20:27,822 --> 00:20:28,953 কী? 319 00:20:29,423 --> 00:20:30,693 তুমি এখানে কী করছো? 320 00:20:33,863 --> 00:20:34,893 স্যার। 321 00:20:37,163 --> 00:20:38,703 - তাকে সাবধানে বাড়ি পৌঁছে দেবেন, প্লিজ। - অবশ্যই। 322 00:20:38,703 --> 00:20:40,262 আমাকে সাগোক-ডং'এ নয়। 323 00:20:41,403 --> 00:20:42,802 নাম্যেয়ন-ডং'এ নিয়ে চলুন। 324 00:20:42,802 --> 00:20:44,203 আচ্ছা। 325 00:20:44,203 --> 00:20:46,102 (নাম্যেয়ন-ডং) 326 00:20:46,443 --> 00:20:49,272 আচ্ছা। বুঝেছি। আমি গিয়ে একবার দেখে আসছি। 327 00:20:50,673 --> 00:20:53,183 জাজ সাহেব, চিন্তা করবেন না। 328 00:20:53,183 --> 00:20:54,582 আমি আপনার পেছনেই থাকবো। 329 00:21:09,233 --> 00:21:11,592 খুনের চেষ্টার অভিযোগে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। 330 00:21:11,592 --> 00:21:13,133 তোমার আইনজীবি নিয়োগের অধিকার আছে। 331 00:21:13,133 --> 00:21:14,733 প্রশ্নের জবাব না দেওয়ার অধিকার আছে। 332 00:21:15,403 --> 00:21:18,032 কী? কীভাবে জানতে পারলে? 333 00:21:18,072 --> 00:21:19,203 কীভাবে... 334 00:21:20,572 --> 00:21:21,903 এত কৌতূহলী হচ্ছো কেন? 335 00:21:22,572 --> 00:21:24,473 তোমার অপারেশন সফল হবে। 336 00:21:24,913 --> 00:21:27,042 সারাজীবন এই ব্যাপারে দীর্ঘ ও কঠোর চিন্তাভাবনা কোরো। 337 00:21:28,012 --> 00:21:29,613 জানার চেষ্টা কোরো কীভাবে আমি জানতে পেরেছি। 338 00:21:29,613 --> 00:21:32,022 কী? কী বললে এক্ষুণি? 339 00:21:41,963 --> 00:21:42,992 ভেতরে যাও। 340 00:22:07,082 --> 00:22:08,522 তুই এটা এখন নিয়ে এসেছিস? 341 00:22:08,623 --> 00:22:10,193 নিয়ে এসেছি তাতেই সন্তুষ্ট থাক। 342 00:22:10,992 --> 00:22:12,762 জানিস তুই আজ সত্যিই খুব অদ্ভুত আচরণ করছিস। 343 00:22:13,363 --> 00:22:15,062 আহ্ন গ্যেয়ং-নাম। ওহ মিয়ুং-চুল। 344 00:22:15,163 --> 00:22:17,262 তুই কীভাবে জানলি যে, ও জাজ সাহেবের কাছে যাবে? 345 00:22:17,262 --> 00:22:20,733 শুধু এটুকু জেনে রাখ আজ আমি তোর জীবন বাঁচিয়েছি। 346 00:22:20,733 --> 00:22:23,373 - ধন্যবাদ। - তোর জীবন বাঁচাতে, 347 00:22:23,373 --> 00:22:25,643 - আমি টাইম ট্রাভেল করেছি... - তুই আমাকে নাইট শিফটে ফেলেছিস। 348 00:22:26,403 --> 00:22:27,673 তাই না-কি? 349 00:22:31,673 --> 00:22:34,483 তোকে খেতে দেখে ভালো লাগছে। 350 00:22:34,483 --> 00:22:35,683 বেশি করে খা। 351 00:22:36,613 --> 00:22:37,653 শালা। 352 00:22:39,223 --> 00:22:42,092 ওটা নাম "অদৃশ্য ঘাতক" না? কমিক বুক পড়া বন্ধ কর। 353 00:22:42,193 --> 00:22:43,792 ওহ, হ্যাঁ। আজ বই স্বাক্ষরের কথা ছিল। 354 00:22:44,123 --> 00:22:45,322 ধ্যাত। সব তোর জন্য হয়েছে! 355 00:22:45,322 --> 00:22:46,522 তুই ভারী অদ্ভুত। 356 00:22:46,522 --> 00:22:48,762 সময় ও স্থান অতিক্রম করার পরও, আমি একটা অটোগ্রাফও নিতে পারলাম না। 357 00:22:48,762 --> 00:22:49,963 ওসব পড়া বাদ দে। সত্যি বলছি। 358 00:22:49,963 --> 00:22:53,062 এটা তোর মানসিক বিকাশে বাঁধা দিচ্ছে। 359 00:22:53,062 --> 00:22:54,832 তুই হঠাৎ হঠাৎ খুবই বিরক্তিকর হয়ে যাস। 360 00:22:54,832 --> 00:22:58,133 এটাকে মন দিয়ে ভাবিস। তোর এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। 361 00:22:58,133 --> 00:22:59,703 চুপচাপ খা তো। 362 00:23:00,473 --> 00:23:01,772 বিয়ার নেই? 363 00:23:02,272 --> 00:23:04,413 ফ্রাইড চিকেনের সাথে বিয়ার নিয়ে আসিসনি? 364 00:23:04,413 --> 00:23:06,983 - এটাই খা। - ওরা রেস্টুরেন্টে বিয়ার বিক্রি করে। 365 00:23:06,983 --> 00:23:08,683 দাঁড়া, ওরা আমাকে কোলা দেয়নি কেন? (cola - পানীয়।) 366 00:23:08,683 --> 00:23:09,983 তুই খেয়ে নিয়েছিস, তাই না? 367 00:23:10,352 --> 00:23:12,782 ওরা সবসময় সাথে একটা কোলা দেয়। এটা অবিশ্বাস্য। 368 00:23:12,782 --> 00:23:13,923 এবার আমি কি পান করবো? 369 00:23:14,123 --> 00:23:15,723 এই রাম্যেয়ন স্যুপটা? 370 00:23:16,223 --> 00:23:17,492 ওই, একটু রাম্যেয়ন নে। 371 00:23:18,153 --> 00:23:19,492 আচারের মূলোটা খোল। 372 00:23:19,923 --> 00:23:21,623 মনে হয়, এটা করা আমার উচিত হয়নি। 373 00:23:21,723 --> 00:23:24,433 ঈশ্বর, এসব আমার মাথায় ঢোকে না। 374 00:23:25,032 --> 00:23:26,933 তুই কেবল ফ্রাইড চিকেনই কীভাবে আনতে পারলি? 375 00:23:34,742 --> 00:23:37,443 সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, তাই না, মারু? 376 00:23:39,812 --> 00:23:40,913 মারু! 377 00:23:45,252 --> 00:23:46,322 মারু! 378 00:23:47,552 --> 00:23:49,792 মারু। তুই মারু না? 379 00:23:49,792 --> 00:23:51,822 মারু। আমি অত্যন্ত দুঃখিত। 380 00:23:56,032 --> 00:23:57,992 দাঁড়াও। তোমার পা... 381 00:24:03,572 --> 00:24:06,272 দাঁড়াও, মারু তোমার কুকুর? 382 00:24:07,903 --> 00:24:08,913 মারু... 383 00:24:08,913 --> 00:24:10,113 তুমি মারুকে কীভাবে চিনলে? 384 00:24:12,812 --> 00:24:15,012 পুনঃস্থাপনের আগে তুমি মারুকে হারিয়ে ফেলেছিলে, তাই না? 385 00:24:15,483 --> 00:24:18,582 হ্যাঁ। তুমি কীভাবে জানলে? 386 00:24:18,752 --> 00:24:22,082 মারুর মালিককে খুঁজে না পাওয়ায় আমিই ওর দেখভাল করতাম। 387 00:24:22,393 --> 00:24:26,292 গলায় কোনো দড়ি বা আইডি ছিল না। শেল্টার থেকে বলা হয়েছিল ১০ দিন পর তারা মারুকে ছেড়ে দেবে। 388 00:24:26,592 --> 00:24:29,233 তাই পুনঃস্থাপনের আগে মারু আমার সাথে থাকতো। 389 00:24:30,433 --> 00:24:32,562 তখন এক দুর্ঘটনার জন্য আমি হাসপাতালে ভর্তি ছিলাম। 390 00:24:32,863 --> 00:24:35,633 মারুকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। 391 00:24:35,633 --> 00:24:38,072 আমি মারুকে কখনো না খাইয়ে রাখিনি আর রোজ ঘুরতে নিয়ে যেতাম। 392 00:24:38,173 --> 00:24:40,072 আমি তোমার কুকুরের কোনো ক্ষতি করিনি। তাই না, মারু? 393 00:24:40,903 --> 00:24:42,102 ধন্যবাদ। 394 00:24:42,643 --> 00:24:44,742 তুমি কীভাবে জানলে আমার কুকুরের নাম মারু? 395 00:24:44,812 --> 00:24:46,613 ঠিক। এটা খুব মজাদার গল্প। 396 00:24:47,883 --> 00:24:51,153 আমার এক প্রিয় ওয়েবটুন আর্টিস্টের নামে এই নামটা রেখেছিলাম। 397 00:24:55,483 --> 00:24:56,653 হাসছো কেন? 398 00:24:57,223 --> 00:24:58,893 - "অদৃশ্য ঘাতক"? - তুমি সেই কার্টুনটা পড়েছো? 399 00:24:59,663 --> 00:25:00,863 আমি এটার অনেক বড় ফ্যান। 400 00:25:01,562 --> 00:25:04,992 জানো সেই আর্টিস্ট তার কুকুরের নামেই তার এই ছদ্মনামটা রেখেছে? 401 00:25:05,133 --> 00:25:06,203 কী? 402 00:25:06,933 --> 00:25:09,933 সেই ওয়েবটুন আর্টিস্ট। তার ছদ্মনাম, মারু। 403 00:25:13,703 --> 00:25:16,072 আমিই মারু, "অদৃশ্য ঘাতক"-র ওয়েবটুন অার্টিস্ট। 404 00:25:19,413 --> 00:25:20,443 কী? 405 00:25:20,842 --> 00:25:22,383 এই নে। 406 00:25:24,113 --> 00:25:26,953 দেখি। এটা তোর গলায় বেশ মানিয়েছে। 407 00:25:27,252 --> 00:25:28,322 মারু, পা দেখি। 408 00:25:28,653 --> 00:25:30,022 হয়ে গেছে। 409 00:25:31,022 --> 00:25:33,393 বাড়িতে থাকলেও এটা খুলবে না। 410 00:25:33,393 --> 00:25:35,492 মারু হয়তো এভাবেই আচমকা পালাতে পারে। 411 00:25:35,893 --> 00:25:37,393 এটা মারুর জন্য কেনার দরকার ছিল না। 412 00:25:37,933 --> 00:25:39,933 আমাকে শুধু ধন্যবাদ দিলেই চলবে। 413 00:25:41,002 --> 00:25:42,062 ধন্যবাদ। 414 00:25:42,062 --> 00:25:43,403 তাহলে, 415 00:25:44,532 --> 00:25:46,473 এর বদলে তোমার অটোগ্রাফ পেতে পারি? 416 00:25:48,842 --> 00:25:51,213 আমি ব্যক্তিগতভাবে ফ্যানদের সাথে সাক্ষাৎ না করার চেষ্টা করি। 417 00:25:51,213 --> 00:25:52,842 বাই। চল, মারু। 418 00:25:53,282 --> 00:25:54,282 কী... 419 00:25:58,883 --> 00:26:01,153 হেই, তুই নিজের জীবনকে পুনঃস্থাপন করিসনি। 420 00:26:01,153 --> 00:26:03,953 তাহলে ওর কাছে কেন ওভাবে দৌঁড়াচ্ছিলিস, যেন ওকে চিনিস? 421 00:26:03,992 --> 00:26:05,193 তুই আমাকে লজ্জায় ফেলে দিয়েছিলিস। 422 00:26:06,492 --> 00:26:09,933 মারু, এভাবে অপরিচিতদের কাছে ছুটি যাবি না। 423 00:26:12,403 --> 00:26:14,532 ঠিক। ওহ্, না। টিকা দেওয়ার কথা ছিল। 424 00:26:19,203 --> 00:26:20,302 বেশ কাল দেওয়া যাবে। 425 00:26:23,473 --> 00:26:24,973 ঊ-জিন, তুমি এখন কেন এসেছো? 426 00:26:41,762 --> 00:26:43,992 তুমি মারুকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলে না? 427 00:26:49,733 --> 00:26:51,102 তোমাদের দুজনের মধ্যে কী চলছে? 428 00:26:53,272 --> 00:26:54,643 আমি এইমাত্র এসব কী দেখলাম? 429 00:27:01,983 --> 00:27:04,183 গা-হ্যেয়ন, আমার কথাটা শোনো। 430 00:27:25,973 --> 00:27:27,842 জানো পরস্থিতির সাথে... 431 00:27:27,842 --> 00:27:30,242 খাপ খাইয়ে চলার জন্য ও কতটা কষ্ট আর পরিশ্রম করছে। 432 00:27:59,072 --> 00:28:00,373 আমি তোমাদের কথা শুনবো। 433 00:28:00,703 --> 00:28:02,812 জানি এটা অবিশ্বাস্য, তবে আমার এটা জানা দরকার। 434 00:28:05,713 --> 00:28:07,042 এসব কবে থেকে চলছে? 435 00:28:09,552 --> 00:28:10,613 তোমাদের এই সম্পর্কটা। 436 00:28:14,383 --> 00:28:16,393 আমাদের বিয়ের পরও কি ওর সাথে এই সম্পর্কটা রাখতে? 437 00:28:19,292 --> 00:28:20,292 তোমার খবর কী? 438 00:28:21,163 --> 00:28:23,233 তুমিও ওকে আমায় বিয়ে করতে দিতে? 439 00:28:24,792 --> 00:28:27,233 - স্যরি। - একটা "স্যরি"-তে সবকিছু মিটে যায় না। 440 00:28:27,403 --> 00:28:29,673 তুমি আমাদের ১০ বছরের বন্ধুত্বকে ধুলোয় মিশিয়ে দিয়ে এখন স্যরি বলছো? 441 00:28:29,873 --> 00:28:30,903 দোষটা আমারই ছিল। 442 00:28:32,272 --> 00:28:33,772 এখানে জু-ইয়ং'র কোনো দোষ নেই। 443 00:28:43,052 --> 00:28:44,312 আমি তোমাদের দুজনের কাছেই কৃতজ্ঞ। 444 00:28:47,653 --> 00:28:49,953 আমি নিজেকে দোষারোপ করতাম কারণ আমার মনে হতো... 445 00:28:51,052 --> 00:28:52,693 আমি একাই খারাপ। 446 00:28:54,492 --> 00:28:56,262 তবে এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। 447 00:29:00,062 --> 00:29:03,373 মি. হান ঊ-জিন, আজ থেকে, তোমাকে আর আমার ওয়েবটুন সামলানোর দায়িত্বে থাকতে হবে না। 448 00:29:03,873 --> 00:29:05,473 কোম্পানির সাথে কথা বলে নিও। 449 00:29:05,473 --> 00:29:07,772 তাদের বলে দিও আমার সাথে প্রতারণা করার জন্য তোমাকে বহিষ্কার করেছি, 450 00:29:07,873 --> 00:29:09,072 তাই তোমার সাথে কাজ করতে আমি অস্বস্তি বোধ করবো। 451 00:29:09,643 --> 00:29:10,812 এটা তুমিও বলে দিও। 452 00:29:11,842 --> 00:29:12,913 আজকের পর থেকে, 453 00:29:13,542 --> 00:29:14,913 আমরা আর বন্ধু নই। 454 00:29:16,552 --> 00:29:20,383 আর যেহেতু আমরা আর বন্ধু নই, তাই দয়া করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। 455 00:29:21,723 --> 00:29:22,822 গা-হ্যেয়ন। 456 00:29:29,233 --> 00:29:30,393 আশা করছি... 457 00:29:32,193 --> 00:29:34,032 তোমরা সারাজীবন একসাথে থাকবে। 458 00:29:37,802 --> 00:29:39,242 তোমরা একসাথে থাকলে, 459 00:29:40,272 --> 00:29:41,973 সর্বদা আমার কথা মনে পড়বে। 460 00:29:44,473 --> 00:29:48,012 একসাথে থাকলে তোমাদের একটা লজ্জাজনক স্মৃতি কুড়ে কুড়ে খাবে... 461 00:29:49,582 --> 00:29:51,052 আর যেটা তোমাদের সম্পর্ককে অস্বস্তিকর করে তুলবে। 462 00:31:28,443 --> 00:31:30,883 (জিয়ান ক্লনিক, অ্যালার্ম) 463 00:31:37,893 --> 00:31:39,693 (জিয়ান ক্লিনিক, ১৮ই জানুয়ারি, শুক্রবার) 464 00:31:50,233 --> 00:31:51,373 গা-হ্যেয়ন। 465 00:31:51,873 --> 00:31:53,173 গা-হ্যেয়ন। 466 00:31:54,572 --> 00:31:56,072 তুমি গতকালের ওয়েবটুনের গল্প আপলোড করোনি, 467 00:31:56,072 --> 00:31:58,272 তবে অবশ্য, আমি গল্পটা জানি। 468 00:31:58,673 --> 00:32:01,082 পুনঃস্থাপনের আগে, জি-হান সেই ব্যক্তির... 469 00:32:01,082 --> 00:32:02,183 পরিচয় প্রায় ফাঁস করতে চলেছিল। 470 00:32:02,282 --> 00:32:03,352 এটুকুই আমি পড়েছিলাম। 471 00:32:03,352 --> 00:32:06,782 কিন্তু পুনঃস্থাপনের পর, জি-হান এখনো হ্যাডসের সাথে লড়াই করছে। 472 00:32:06,782 --> 00:32:08,822 ঐ ব্যক্তিটার আসল পরিচয় কী? 473 00:32:08,883 --> 00:32:11,252 এটাই জানার জন্য এলাম। ভেতরে যাওয়ার আগে, 474 00:32:11,252 --> 00:32:13,492 তার আসল পরিচয়টা আমাকে বলবে? 475 00:32:18,062 --> 00:32:19,302 কিছু হয়েছে নাকি? 476 00:32:56,233 --> 00:32:57,703 - ঈশ্বর। - আরে। 477 00:32:57,973 --> 00:32:59,272 অসম্ভব! 478 00:33:03,473 --> 00:33:04,812 হে, ঈশ্বর। 479 00:33:05,312 --> 00:33:06,512 তোমার পা ঠিক হয়ে গেছে। 480 00:33:37,113 --> 00:33:38,272 হ্যালো, ম্যাম। 481 00:33:38,812 --> 00:33:40,483 আমরা আসলেই ফিরে এসেছি। 482 00:33:40,582 --> 00:33:42,983 আমি নিশ্চিত ছিলাম না। সত্যি বলতে, আমি একটু উদ্বিগ্ন ছিলাম। 483 00:33:43,052 --> 00:33:44,483 আপনাকে বিশ্বাস করবো... 484 00:33:44,483 --> 00:33:47,082 যদি আপনি বলেন আমরা লাল সিম দিয়ে সোয়াবিন বানাতে পারবো। 485 00:33:47,183 --> 00:33:49,822 আপনাকে অসংখ্য ধন্যবাদ। 486 00:33:52,492 --> 00:33:54,292 এই জীবনে এটা আমাদের প্রথম সাক্ষাৎ। 487 00:34:02,363 --> 00:34:04,133 সবাইকেই বেশ খুশি লাগছে। 488 00:34:05,602 --> 00:34:08,542 যাইহোক, আমাদের মধ্যে একজন এখনো আসেনি। 489 00:34:09,343 --> 00:34:12,573 ঠিক। সেই ব্যক্তিটা আমার মতোই লটারীর টিকিট কিনবে বলেছিল। 490 00:34:12,573 --> 00:34:14,943 - সে... সে একজন ডেলিভারিম্যান ছিল। - হ্যাঁ। 491 00:34:15,243 --> 00:34:16,252 ঠিক। 492 00:34:16,883 --> 00:34:20,383 তিনি আজ এখানে আসতে পারবেন না। 493 00:34:20,682 --> 00:34:21,883 মাফ করবেন? 494 00:34:23,823 --> 00:34:25,122 আমি সত্যিই খুব দুঃখিত... 495 00:34:26,193 --> 00:34:28,423 এই দুঃসংবাদটা পুনঃস্থাপনের পরই... 496 00:34:29,593 --> 00:34:30,863 আপনাদের দিতে হচ্ছে। 497 00:34:40,343 --> 00:34:42,602 মি. পার্ক ইয়ং গিল যিনি আজ এখানে অনুপস্থিত আছেন... 498 00:34:47,182 --> 00:34:48,513 তিনি আর বেঁচে নেই। 499 00:35:16,343 --> 00:35:51,272 অনুবাদসম্পাদনায় আকাশ বসাক