1 00:00:04,838 --> 00:00:07,382 -দাড়িয়ে যাও ! -কী? 2 00:00:07,407 --> 00:00:08,806 হাঁচির কারণ ব্যাখ্যা করো। 3 00:00:09,910 --> 00:00:11,987 -কী বললে? -তোমার কি অ্যাালার্জি আছে? 4 00:00:12,012 --> 00:00:13,989 -না। -সালাদে বেশি গোলমরিচ দিয়ে ফেলেছে? 5 00:00:14,014 --> 00:00:17,415 -আমি সালাদে গোলমরিচ খাই না। -শোনা হয়ে গেছে। ওদিকে বসো। 6 00:00:17,718 --> 00:00:19,995 আরে, আমি একা একা বসতে চাই না। 7 00:00:20,020 --> 00:00:22,887 এটাই টাইফয়েড ম্যারি বলেছিল, বাস্তবিকভাবেই, তার বন্ধুরাও সায় দিয়েছিল। 8 00:00:23,423 --> 00:00:24,730 ভাই, সাহায্য করো। 9 00:00:24,755 --> 00:00:27,444 -শেল্ডন, কি যে করো। -হ্যাঁ, একটাই তো হাঁচি দিয়েছে। 10 00:00:27,895 --> 00:00:30,022 -এবার তুমি একাই। -দেখা হবে, বন্ধু। 11 00:00:31,365 --> 00:00:33,196 ওহ, লেনারড, তোমার জন্য একটা জিনিস আছে। 12 00:00:33,221 --> 00:00:36,686 আমাদের রুমমেট চুক্তি অনুযায়ী, এটা চব্বিশ ঘণ্টা আগের নোটিস... 13 00:00:36,711 --> 00:00:39,081 যে আমাদের বাসায় দুই রাতের জন্য... 14 00:00:39,106 --> 00:00:41,666 একজন অনাত্মীয় নারী থাকবে। 15 00:00:43,406 --> 00:00:47,771 অনাত্মীয় নারী বলতে, তুমি মানুষের কথাই তো বলছ, নাকি? 16 00:00:48,015 --> 00:00:49,191 অবশ্যই। 17 00:00:49,216 --> 00:00:52,895 পোষা প্রাণী চুক্তি অনুযায়ী নিষেধ, শুধু সেবাভিতিক প্রাণী ঢুকতে পারবে... 18 00:00:52,920 --> 00:00:54,911 যেমন, পথ চলতে সাহায্য করার কুকুর, আর একদিন... 19 00:00:54,936 --> 00:00:57,386 সাইবারনেটিকেলি উন্নত করা সাহায্যকারী বানর। 20 00:00:58,525 --> 00:01:01,551 তুমি কি কোনো নারীকে অপহরণ করার কথা ভাবছ? 21 00:01:02,062 --> 00:01:03,586 -ঠাট্টা? -হ্যাঁ। 22 00:01:03,656 --> 00:01:06,528 কিন্তু সাথে কিছুটা সত্যিকারের দুশ্চিন্তা মেশানো। 23 00:01:06,733 --> 00:01:08,098 তোমাদের জানিয়ে রাখছি, 24 00:01:08,123 --> 00:01:11,597 আমি ডক্টর এলিজাবেথ প্লিম্পটনের অতিথিসেবক হতে চলেছি। 25 00:01:11,872 --> 00:01:15,183 -প্রিন্সটনের মহাবিশ্ব পদার্থবিজ্ঞানী? -হ্যাঁ। 26 00:01:15,208 --> 00:01:17,390 আর সার্জিক্যাল মাস্ক না নেয়া পর্যন্ত... 27 00:01:17,415 --> 00:01:20,304 দয়া করে একটা ন্যাপকিন দিয়ে মুখ ঢেকে আমার সাথে কথা বলবে। 28 00:01:20,480 --> 00:01:24,059 আমরা কয়েক বছর ধরেই প্রাচীন মহাবিশ্ব স্ফীতির মহাকর্ষীয়... 29 00:01:24,084 --> 00:01:27,485 তরঙ্গের স্বাক্ষরের ব্যাপারে আমাদের পারস্পরিক আগ্রহের খাতিরে পরিচিত। 30 00:01:27,510 --> 00:01:30,987 আর এখন সে আমাদের ইউনিভার্সিটিতে একটা পদের জন্য বিবেচনায় আছে। 31 00:01:31,224 --> 00:01:33,802 তুমি আমাকে বলো নি কেন যে তুমি এলিজাবেথ প্লিম্পটনকে চেনো? 32 00:01:33,827 --> 00:01:35,886 আমি তার অনেক বড় ভক্ত। 33 00:01:36,063 --> 00:01:38,327 আমি বুঝতে পারি নি যে তুমি আমার পরিচিত কারো ফ্যান হলেই... 34 00:01:38,352 --> 00:01:40,657 আমাকে সেটা জানাতে হবে, কিন্তু ঠিকাছে। 35 00:01:40,682 --> 00:01:43,732 তুমি কানাডিয়ান বেকন পছন্দ করো, আমি টরোন্টো তে গিয়েছি। 36 00:01:44,605 --> 00:01:47,802 -আচ্ছা, বেশ। উনি ঘুমাবে কোথায়? -আমার ঘরে, অবশ্যই। 37 00:01:47,975 --> 00:01:49,340 ভয়াবহ ব্যাপার। 38 00:01:52,279 --> 00:01:54,304 ভয়াবহ ব্যাপার। 39 00:01:55,082 --> 00:01:57,842 -আচ্ছা, আমার দুইটা ভাগে একটা প্রশ্ন আছে। -বলে ফেলো। 40 00:01:57,867 --> 00:01:59,345 এক, তুমি কি মজা করছ? 41 00:01:59,519 --> 00:02:02,852 আর দুই, মানে সত্যি সত্যি, তুমি কি আসলেই মজা করছ? 42 00:02:03,924 --> 00:02:05,708 এক, আমি খুব কমই মজা করি। 43 00:02:05,733 --> 00:02:09,862 আর দুই, যখন আমি মজা করি, আমি বাজিংগা বললেই তুমি বুঝতে পারবে সেটা। 44 00:02:10,497 --> 00:02:14,576 তো, তুমি বলছ যে, তোমরা দুজন একই বিছানায় ঘুমাবে? 45 00:02:14,601 --> 00:02:15,966 হ্যাঁ। 46 00:02:16,470 --> 00:02:18,301 বাজিংগা 47 00:02:21,608 --> 00:02:23,166 লেনারড? 48 00:02:23,343 --> 00:02:24,867 ধন্যবাদ। 49 00:02:25,512 --> 00:02:29,458 কেন এমন একজন বিখ্যাত বিজ্ঞানী হোটেলে না থেকে আমাদের বাসায় থাকবে? 50 00:02:29,483 --> 00:02:32,094 ও হোটেলে থাকতে রাজি না। আর ওকে কেই বা দোষ দেবে? 51 00:02:32,119 --> 00:02:34,781 জানালা খোলে না, একই লাইন অনেকে ব্যবহার করে... 52 00:02:34,806 --> 00:02:36,615 ক্রেডিট কার্ড এর আকারের চাবি। 53 00:02:36,640 --> 00:02:39,691 যেন সবাই নিজেদের ওয়ালেটে ওই কার্ডের জন্য ফাঁকা জায়গা রেখে ঘুরে বেড়ায়। 54 00:02:40,293 --> 00:02:42,989 ঠিকাছে, আমার কাছে আর একটা প্রশ্নের সময় আছে। 55 00:02:44,364 --> 00:02:45,695 হ্যাঁ, রাজ? 56 00:02:45,866 --> 00:02:47,857 তোমার সাথে আবার কবে বসতে পারবো? 57 00:02:48,035 --> 00:02:52,002 যখন আমি ১২ ঘণ্টার ব্যবধানে দুটো নেগেটিভ গলার ব্যাকটেরিয়া দেখতে পাবো। 58 00:02:52,027 --> 00:02:53,181 তোমার তো পদ্ধতি জানাই। 59 00:02:53,206 --> 00:02:54,983 ঠিকাছে, এবার যদি তোমরা ক্ষমা করো... 60 00:02:55,008 --> 00:02:58,637 আমি একটা অ্যাান্টিবায়োটিক্সের প্রতিষেধক কোর্স শুরু করবো। 61 00:03:00,547 --> 00:03:03,825 আমি বিশ্বাস করতে পারছি না ও এলিজাবেথ প্লিম্পটনের বন্ধু। 62 00:03:03,850 --> 00:03:06,375 আমি বিশ্বাস করতে পারছি না ওকে কানাডায় ঢুকতে দেয়া হয়েছে। 63 00:03:06,586 --> 00:03:09,316 তুমি ওর কথা শুনেছ। তোমার গলার ব্যাকটেরিয়া কোথায়? 64 00:03:10,691 --> 00:03:12,318 মজা করছি, বোসো। 65 00:03:22,905 --> 00:03:25,976 S03 E21 · The Plimpton Stimulation 66 00:03:47,194 --> 00:03:49,755 -হেই শেল্ডন। -পেনি, ভালোই হয়েছে। 67 00:03:49,780 --> 00:03:53,097 আমার এই ম্যাক্সি প্যাড নিয়ে একটা প্রশ্ন আছে। 68 00:03:53,734 --> 00:03:58,398 এর উইং গুলো কি ঠিকমত কাজ করে নাকি আমি বাড়াবাড়ি প্রচারের ফাঁদে পড়েছি? 69 00:03:59,272 --> 00:04:02,139 কী? তুমি এগুলো নিয়ে...? কী? 70 00:04:02,375 --> 00:04:06,344 ওয়াল্গ্রিনের স্টক বয়ের এই বিষয়ে জ্ঞান প্রচণ্ড হতাশাজনক। 71 00:04:06,369 --> 00:04:08,985 শেল্ডন, তুমি ম্যাক্সি প্যাড নিয়ে কী করছ? 72 00:04:09,010 --> 00:04:13,238 আমার একজন মেয়ে বন্ধু আছে, যে আমার সাথে কয়েকদিন থাকতে আসবে। 73 00:04:14,488 --> 00:04:15,580 কী? 74 00:04:15,756 --> 00:04:17,466 আমি চাই ও নিজের বাসার মতোই ভাবুক। 75 00:04:17,491 --> 00:04:22,143 এছাড়া আমি সুগন্ধিময় সাবান, প্যান্টিহোস, মাইডল ঔষধ, চাবানোর ক্যালসিয়াম এনেছি। 76 00:04:22,168 --> 00:04:25,040 আর এটা এমন দই যেটা বিশেষভাবে বানানো হয়েছে... 77 00:04:25,065 --> 00:04:27,590 যাতে মেয়েদের মলত্যাগ ঠিকমত হয়। 78 00:04:29,269 --> 00:04:30,946 আছা আচ্ছা, দাড়াও, পেছনে যাও। 79 00:04:30,971 --> 00:04:33,087 তোমার বাসায় একটা মেয়ে থাকতে আসছে? 80 00:04:33,112 --> 00:04:36,636 হ্যাঁ, এটা শুনলে সবাই এত হতবুদ্ধি হয়ে যাচ্ছে কেন? 81 00:04:36,810 --> 00:04:38,471 না, না, না, আমি হতবুদ্ধি হই নি। 82 00:04:38,496 --> 00:04:40,388 ধাঁধায় পড়েছি। 83 00:04:40,413 --> 00:04:42,643 হ্যাঁ, ধাঁধায় পড়েছি বলাই ভালো। 84 00:04:42,816 --> 00:04:44,388 আগে ভাগেই বলে রাখছি... 85 00:04:44,413 --> 00:04:46,321 আমার অতিথি একজন সুপরিচিত পদার্থবিজ্ঞানী... 86 00:04:46,346 --> 00:04:48,618 এবং কোয়ান্টাম মহাবিশ্ববিজ্ঞানে সামনের সারির বিশেষজ্ঞ। 87 00:04:48,643 --> 00:04:52,987 কাজেই, দয়া করে, মেয়েলি বকবকানি করে তার সময় নষ্ট করা থেকে বিরত থাকবে। 88 00:04:53,827 --> 00:04:55,267 মেয়েলি বকবকানি? 89 00:04:55,292 --> 00:04:58,142 জুতায় ছাড়, চুলের স্টাইল, মাড মাস্ক... 90 00:04:58,167 --> 00:05:01,865 তোমার বন্ধু ব্র্যাড আর অ্যাাঞ্জেলিনার ব্যাপারে পরনিন্দা। 91 00:05:03,103 --> 00:05:04,778 না, ওরা আমার বন্ধু না। 92 00:05:04,803 --> 00:05:08,768 যেভাবে তুমি ওদের নামে পরনিন্দা করো, অবাক হওয়ার কিছু নেই। 93 00:05:12,479 --> 00:05:15,277 চলে এসেছে, চলে এসেছে। আমাকে কেমন লাগছে? আমাকে কি বুদ্ধিমান লাগছে? 94 00:05:17,150 --> 00:05:19,710 হায়রে, তোমাকে খাতির করবে না কেউ। 95 00:05:19,735 --> 00:05:20,977 আসছি। 96 00:05:21,154 --> 00:05:24,266 এখন শোনো, একুশ শতাব্দীর একজন অসাধারণ প্রতিভা... 97 00:05:24,291 --> 00:05:28,557 আরেকজন একুশ শতাব্দীর অসাধারণ প্রতিভার জন্য অতিথিসেবক হতে চলেছে। 98 00:05:29,663 --> 00:05:31,047 কাজেই, মনোযোগ দাও। 99 00:05:31,072 --> 00:05:34,799 আজ থেকে কয়েক বছর পর, আমার জীবনীকার তোমাকে এই ঘটনার কথা কথা জিজ্ঞেস করতে পারে। 100 00:05:35,669 --> 00:05:38,797 তোমার জিবনীকারকে আমার আরও অনেক কিছু বলার আছে। 101 00:05:39,573 --> 00:05:41,582 ওহ, ডক্টর কুপার, বাঁচা গেলো। 102 00:05:41,607 --> 00:05:43,285 আমি আপনার ঠিকানা একদমই ভুলে গেছিলাম। 103 00:05:43,310 --> 00:05:45,870 কিন্তু তখনই, আমার মনে পড়লো, আমি আমার হাতেই লিখেছি। 104 00:05:46,646 --> 00:05:49,843 ভাগ্য ভালো, আমি এটা আমার অন্য হাতের লেখার সাথে গুলিয়ে ফেলি নি... 105 00:05:49,868 --> 00:05:52,460 যেগুলো হচ্ছে নতুন আবিষ্কৃত নিউট্রিনো স্টারের স্থানাঙ্ক। 106 00:05:52,485 --> 00:05:56,665 কারণ আমি যদি ওখানে যাওয়ার চেষ্টা করতাম, তাহলে হাইপার মাধ্যাকর্ষণে ভর্তা হয়ে যেতাম। 107 00:05:56,690 --> 00:05:58,834 -যাইহোক, হ্যালো। -হ্যালো। 108 00:05:58,859 --> 00:06:02,253 -অবশেষে আপনার সাথে মুখোমুখি আলাপ করে ভালো লাগলো। -আমারও তাই ধারণা। 109 00:06:04,931 --> 00:06:07,876 ও আমার বন্ধু এবং রুমমেট, ডক্টর লেনারড হফস্ট্যাডার। 110 00:06:07,901 --> 00:06:09,425 হাই-লো। 111 00:06:10,593 --> 00:06:14,071 ইশ, আমি হাই বলতে গেছিলাম, তারপর আবার মাঝখানে হ্যালোতে রূপান্তর করে ফেলেছি। 112 00:06:14,096 --> 00:06:16,106 তাই হাই-লো বেরিয়েছে মুখ থেকে। 113 00:06:18,879 --> 00:06:21,245 আলাপ করে ভালো লাগলো। 114 00:06:21,448 --> 00:06:23,678 আমি আপনার বই এবং বেশিরভাগ পেপারই পড়েছি। 115 00:06:23,884 --> 00:06:27,524 আমি লেনারড, আমি এখানে থাকি, আর আপনি অসাধারণ। 116 00:06:27,687 --> 00:06:31,020 ক্ষমা চাইছি, ও কেবলমাত্র পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী। 117 00:06:31,725 --> 00:06:35,252 ক্ষমা চাওয়ার দরকার নেই। আমার কিছু বেস্ট ফ্রেন্ডও পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী। 118 00:06:35,929 --> 00:06:38,325 না, বেস্ট ফ্রেন্ড না, কিন্তু আমি চিনি ওদের। 119 00:06:39,532 --> 00:06:41,898 আমার বেস্ট ফ্রেন্ড অণু রসায়নবিদ। নাম ওয়েন্ডি। 120 00:06:42,068 --> 00:06:44,093 দুঃখিত, আমি আজেবাজে বকছি। 121 00:06:44,271 --> 00:06:45,898 হাই-লো। 122 00:06:46,806 --> 00:06:48,706 আপনি ক্ষুধার্ত? তৃষ্ণার্ত? কিছু এনে দেবো? 123 00:06:48,731 --> 00:06:52,026 ও আমার অতিথি। ওকে যদি কেউ কিছু এনে দিতে চায়, সেটা আমি। 124 00:06:52,051 --> 00:06:53,722 এলিজাবেথ, কিছু লাগবে? 125 00:06:53,747 --> 00:06:57,808 হয়তো মেয়েদের কোনো শরীর পরিষ্কারের দ্রব্য বা বাথরুম হওয়ার মতো দই। 126 00:06:58,451 --> 00:06:59,709 চমৎকার প্রস্তাব দুটোই। 127 00:06:59,734 --> 00:07:02,731 আমার বর্তমান প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে, দইটাই নেবো। 128 00:07:02,756 --> 00:07:03,632 চমৎকার। 129 00:07:03,657 --> 00:07:07,449 আর যদি দই কাজ করে, তাহলে আমি কিছু আরামদায়ক সুগন্ধিময় মোমবাতিও কিনেছি। 130 00:07:13,133 --> 00:07:14,259 দেখুন, আপনি। 131 00:07:17,437 --> 00:07:19,905 অনেক ধন্যবাদ আপনাদের বাসায় আমাকে থাকতে দেয়ার জন্য। 132 00:07:20,014 --> 00:07:22,768 হ্যাঁ, কে হোটেলে থাকতে চায় বলুন? 133 00:07:22,943 --> 00:07:26,219 জানালা খোলে না, আজগুবি কার্ডের আকৃতির চাবি। 134 00:07:26,244 --> 00:07:28,080 আমি খুব খুশি হয়েছি আপনি বোঝেন। 135 00:07:28,281 --> 00:07:30,899 না, ও বোঝে না। 136 00:07:30,924 --> 00:07:33,051 -আমি বুঝি। -আমিও বুঝি। 137 00:07:33,076 --> 00:07:35,454 তুমি শুধু আমার বোধগম্য বিষয়কে অন্যায়ভাবে ব্যবহার করছ। 138 00:07:38,091 --> 00:07:40,116 আমার ধারণা যে কোনো ইউনিভার্সিটিই আপনাকে চাইবে। 139 00:07:40,327 --> 00:07:43,121 শুধু যেটাতে আপনি এখন আছেন, সেটা বাদে... 140 00:07:43,146 --> 00:07:45,441 কারন, ওরা আপনাকে ইতোমধ্যেই চেয়েছ... 141 00:07:45,466 --> 00:07:47,462 মানে, আপনাকে পাওয়ার আগে আর কি। 142 00:07:48,468 --> 00:07:51,198 হাই-লো বের হওয়া মহান মস্তিষ্ক থেকে আগত। 143 00:07:53,974 --> 00:07:55,517 তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই। 144 00:07:55,542 --> 00:07:57,204 ঠিক আছে, আমার ক্লান্ত লাগছে। 145 00:07:57,229 --> 00:07:59,202 -শুভ রাত্রি, লেনারড। -ঘুমান রাত্রি। 146 00:07:59,379 --> 00:08:01,548 মানে, অবশ্যই শুভ রাত্রি। 147 00:08:01,573 --> 00:08:04,626 আমি ঘুমান ভালোমতো বলা শুরু করেছিলাম, তারপর মাঝখানে আমার মত পাল্টে ফেলেছি। 148 00:08:04,651 --> 00:08:06,642 ঈশ্বরের দিব্বি করে বলছি, আমি বুদ্ধিমান। 149 00:08:09,856 --> 00:08:11,118 সামলাও নিজেকে, ভাই। 150 00:08:14,227 --> 00:08:18,840 ঠিক আছে, তোমাকে এই ঘরের কিছু বৈশিষ্ট্য দেখিয়ে যাই। 151 00:08:18,865 --> 00:08:21,060 প্রথম, জানালা। গতানুগতিক। 152 00:08:21,234 --> 00:08:24,544 খোলা, বন্ধ, খোলা, বন্ধ। 153 00:08:24,804 --> 00:08:26,972 মাঝামাঝি খোলা বা, মাঝামাঝি বন্ধ... 154 00:08:26,997 --> 00:08:29,570 তোমার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। 155 00:08:29,809 --> 00:08:32,787 এদিকে আমার কমিক বই কালেকশন। ইচ্ছেমতো পড়ে দেখতে পারো। 156 00:08:32,812 --> 00:08:36,805 নাইটস্ট্যান্ডের পাশে এক বক্স ওয়ান টাইম পড়ার জন্য দস্তানা রয়েছে। 157 00:08:37,484 --> 00:08:38,644 জেনে ভালো লাগলো। 158 00:08:38,669 --> 00:08:42,185 এখানে, তুমি জরুরী ব্যবহারের জিনিস পাবে। 159 00:08:42,210 --> 00:08:45,247 আট দিনের খাবার এবং পানির সরবরাহ। একটা ক্রসবো... 160 00:08:45,272 --> 00:08:47,860 সবথেকে বড় একটা ফ্যাশ ড্রাইভে স্টার ট্রেকঃ 161 00:08:47,885 --> 00:08:49,993 দি অরিজিনাল সিরিজের দ্বিতীয় সিজন। 162 00:08:50,830 --> 00:08:54,048 যদি কোনো দুর্যোগ হয়ে ইউ এস বি পোর্ট নষ্ট হয়ে যায়? 163 00:08:54,267 --> 00:08:56,599 তাহলে আর বাঁচার কোনো কারণ নেই, আছে কি? 164 00:08:57,155 --> 00:08:59,501 আপনার রুমমেট সম্পর্কে একটা কথা জানতে পারি? 165 00:08:59,539 --> 00:09:02,099 ওর আচরণ আজগুবি, তাই না? 166 00:09:02,609 --> 00:09:04,519 ওর প্রেম টেমের অবস্থা কি? 167 00:09:04,544 --> 00:09:07,587 আমাদের পাশের বাসার একটা ওয়েট্রেসের সাথে... 168 00:09:07,612 --> 00:09:09,691 একটা বেআইনি অভিযানের মতো ছিল। 169 00:09:09,716 --> 00:09:11,993 যেভাবে ব্যাখ্যাতীত ভাবে শুরু হয়েছিল, সেভাবেই শেষ হয়ে গেছে। 170 00:09:12,018 --> 00:09:15,430 শারীরিক কার্যক্রম ছাড়া ওদের মধ্যে তেমন কোনো মিল ছিল না। 171 00:09:15,455 --> 00:09:19,034 এই কারণেই আমি এই শব্দ প্রতিরোধক হেডফোন কিনেছিলাম। 172 00:09:19,059 --> 00:09:22,504 তুমি যদি ব্যবহার করতে চাও, দয়া করে ইয়ারপিস দুটো পরিষ্কার করে রেখো... 173 00:09:22,529 --> 00:09:24,707 বাথরুমে ভেজা টিস্যু পাবে, ওগুলো দিয়ে। 174 00:09:24,732 --> 00:09:27,056 ওগুলো "ভেজা টিস্যু" লেবেল করা ড্রয়ারে পাবে। 175 00:09:27,634 --> 00:09:29,049 -আচ্ছা। -বেশ। 176 00:09:29,074 --> 00:09:31,419 তাহলে তোমাকে তোমার রাতের আনুষ্ঠানিকতা পালনের জন্য ছেড়ে দিচ্ছি। 177 00:09:31,444 --> 00:09:33,748 তোমাকে সকালের বাথরুম রুটিন ই-মেইল করে দিয়েছি। 178 00:09:33,773 --> 00:09:37,366 এছাড়া তুমি তোমার স্বাগত প্যাকেটেও এটার লেমিনেটেড কপি পাবে। 179 00:09:39,079 --> 00:09:41,790 পেছনে জরুরী অবস্থায় পালানোর পথের নকশা আছে। 180 00:09:41,815 --> 00:09:42,873 অনেক ধন্যবাদ। 181 00:09:42,898 --> 00:09:45,003 -ভালো মতো ঘুমাও, বান্ধবী আমার। -আপনিও। 182 00:09:45,718 --> 00:09:48,482 একটা জিনিস নিতে দাও শুধু। 183 00:09:49,255 --> 00:09:51,975 এটা আমার জরুরী ব্যাকআপ সরবরাহের জিনিসপত্র। 184 00:09:52,325 --> 00:09:55,103 বসার ঘরের পালানোর পথ এদিক দিয়ে যায় না। 185 00:09:55,128 --> 00:09:56,152 এবার, শুভ রাত্রি। 186 00:09:56,329 --> 00:09:58,456 আর যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, শুভ কামনা। 187 00:10:04,504 --> 00:10:05,664 হ্যাঁ? 188 00:10:07,140 --> 00:10:10,001 -তোমার লাইট অন দেখলাম। -সব কিছু ঠিক আছে? 189 00:10:10,310 --> 00:10:11,743 হ্যাঁ, ঘুমাতে পারছিলাম না। 190 00:10:12,278 --> 00:10:13,438 আমিও না। 191 00:10:13,613 --> 00:10:15,444 দেখুন আমি কি পড়ছি। 192 00:10:15,615 --> 00:10:17,014 আপনি। 193 00:10:17,684 --> 00:10:18,926 -আমি ভেবেছিলাম শেষ করে ফেলেছ। 194 00:10:18,951 --> 00:10:23,557 হ্যাঁ, করেছি। কিন্তু, অনেকদিন হয়ে গেছে, আর আমি প্রাতরাশের টেবিলে নিজেকে বুদ্ধিমান জাহির করতে চেয়েছিলাম। 195 00:10:24,023 --> 00:10:25,767 আরে, তুমি বুদ্ধিমান। 196 00:10:25,792 --> 00:10:28,192 ওহ, ভালোই হলো। আমি বুঝতে পারিনি এটা বোঝা যাচ্ছে। 197 00:10:29,362 --> 00:10:30,590 কোন অধ্যায়ে আছ? 198 00:10:30,763 --> 00:10:32,196 ছয়। 199 00:10:32,365 --> 00:10:36,199 বহির্মুখী ছায়াপথের দূরত্বের মই। 200 00:10:36,536 --> 00:10:39,038 -একটা গোপন কথা শুনবে? -নিশ্চয়ই। 201 00:10:39,350 --> 00:10:42,836 আমি উইলসন-ব্যাপু প্রভাবের অনুচ্ছেদটা পুরো নগ্ন অবস্থায় লিখেছি। 202 00:10:45,879 --> 00:10:47,540 সত্যি? 203 00:10:47,970 --> 00:10:50,149 পড়ে তো মনে হচ্ছে না। 204 00:10:50,783 --> 00:10:52,114 এই যে, তোমাকে দেখাচ্ছি। 205 00:10:53,987 --> 00:10:57,348 যখন আমরা স্পন্দিত পরিবর্তনশীল তারকাদের উজ্জ্বলতা বিবেচনা করবো... 206 00:10:57,373 --> 00:10:59,573 আমরা একটা সম্ভাব্য ব্যাখ্যা দেখা শুরু করবো... 207 00:10:59,598 --> 00:11:03,495 হ্যাবেলের ধ্রুবকে যে অমিলগুলো পাওয়া গেছিল, ওগুলোর জন্য। 208 00:11:07,634 --> 00:11:10,694 আপনি সত্যিই বিজ্ঞানকে প্রাণ দান করেন। 209 00:11:32,559 --> 00:11:33,583 গলার স্বর পরীক্ষা। 210 00:11:33,760 --> 00:11:35,123 সকালের গলার স্বর পরীক্ষা। 211 00:11:35,990 --> 00:11:39,029 দ্বিতীয় গলার স্বর পরীক্ষা। দ্বিতীয় সকালের গলার স্বর পরীক্ষা। 212 00:11:39,899 --> 00:11:41,423 -সুপ্রভাত, শেল্ডন। -সুপ্রভাত। 213 00:11:41,668 --> 00:11:43,329 -সুপ্রভাত, শেল্ডন। -সুপ্রভাত। 214 00:11:43,354 --> 00:11:46,438 -আশা করছি তোমার রাতটা আনন্দদায়ক ছিল। -আনন্দদায়কের চেয়েও বেশি। 215 00:11:52,411 --> 00:11:55,512 মাফ করবে, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি। 216 00:11:56,516 --> 00:11:58,347 -তুমি তোমার কফি কিভাবে খাও? -ব্ল্যাক। 217 00:11:58,518 --> 00:12:00,281 ঠিকাছে। 218 00:12:01,788 --> 00:12:04,314 হিউস্টনের জন্য হিসু করো, অস্টিনের জন্য হিসু করো। 219 00:12:04,524 --> 00:12:06,958 আমাদের হৃদয় হারিয়ে যাওয়া দুনিয়ার জন্য হিসু করো। 220 00:12:10,063 --> 00:12:12,964 এবং টেক্সাসের জন্য দুইবার ঝাঁকি দাও। 221 00:12:18,705 --> 00:12:21,105 ওর মা ওকে শিখিয়েছে। 222 00:12:21,574 --> 00:12:24,566 ঠিকাছে, এলিজাবেথ, বাথরুম তোমার। 223 00:12:24,591 --> 00:12:27,893 সিট নিচে নামানো আছে, আর তোমার নিরাপত্তার জন্য জীবাণুমুক্ত করে দেয়া। 224 00:12:27,918 --> 00:12:30,814 অনেক ধন্যবাদ, কিন্তু আমি আমার কফিটা আগে শেষ করতে চাই। 225 00:12:32,252 --> 00:12:34,812 তার মানে, দইটা কাজ করে নি। 226 00:12:35,989 --> 00:12:39,117 আমি প্রস্তুতকারকের নামে একটা কটূক্তিপুর্ণ ই-মেইল পাঠাবো। 227 00:12:39,926 --> 00:12:41,869 ওহ, ভালোই হলো, তোমরা উঠেছ। আমার গাড়ি চালু হচ্ছে না। 228 00:12:41,894 --> 00:12:42,986 আমার রাইড লাগবে। 229 00:12:43,229 --> 00:12:45,440 তুমি কি আবার তোমার ইঞ্জিন চেকের লাইট উপেক্ষা করেছ? 230 00:12:45,465 --> 00:12:47,558 না, জনাব সবজান্তা শমশের। 231 00:12:47,734 --> 00:12:49,759 আমি গ্যাস ট্যাঙ্ক ফিলিং এর লাইট উপেক্ষা করেছি। 232 00:12:50,650 --> 00:12:53,963 লেনারড, পেনি ওর কাজের জায়গায় যাওয়ার জন্য ওর প্রতি তোমার ... 233 00:12:53,988 --> 00:12:55,681 অনুভূতি কাজে লাগাতে চায়। 234 00:12:55,783 --> 00:12:58,559 ওহ, নিশ্চয়ই। আমার কফিটা ট্রাভেল মগে ভরেই আসছি। 235 00:12:59,012 --> 00:13:01,003 -হ্যালো? -হাই। 236 00:13:01,106 --> 00:13:06,152 ওহ, পেনি, ও হচ্ছে ডক্টর প্লিম্পটন, কোয়ান্টাম মহাবিশ্ববিজ্ঞানে প্রথম সারির একজন বিশেষজ্ঞ। 237 00:13:06,177 --> 00:13:09,285 ডক্টর প্লিম্পটন, পেনি হচ্ছে একজন ওয়েট্রেস যে অভ্যন্তরীণ... 238 00:13:09,455 --> 00:13:12,424 জ্বলন্ত ইঞ্জিনে যে ভূমিকা গ্যাসোলিন পালন করে, সেটা জানে না। 239 00:13:13,426 --> 00:13:15,524 -আলাপ করে ভালো লাগলো। -আপনার সাথেও। 240 00:13:15,549 --> 00:13:19,191 -আপনার থাকা উপভোগ করছেন? -হ্যাঁ, অনেক। 241 00:13:21,534 --> 00:13:23,118 ভালো। 242 00:13:24,037 --> 00:13:26,554 অসাধারণ। অর্থহীন কথাবার্তা বিনিময় সম্পন্ন। 243 00:13:26,579 --> 00:13:28,939 এলিজাবেথ, লেনারডের বাথরুমের সময় ঘনিয়ে আসছে... 244 00:13:28,964 --> 00:13:31,872 আর বিশ্বাস করো, ওর পরে তুমি যেতে চাইবে না। 245 00:13:32,378 --> 00:13:34,141 আসছি। 246 00:13:35,148 --> 00:13:38,606 আচ্ছা, তাহলে আমি তৈরি হয়ে আসি, যাতে সবাইকে যার যার কাজের জায়গায় নিয়ে যেতে পারি। 247 00:13:38,785 --> 00:13:42,592 তুমি, শেল্ডন, শেল্ডনের বন্ধু, ডক্টর প্লিম্পটন, যার সাথে তুমি মাত্র আলাপ করলে। 248 00:13:42,617 --> 00:13:43,853 মজা হবে। 249 00:13:44,023 --> 00:13:45,484 ক্লাউন গাড়ির মতো। 250 00:13:46,459 --> 00:13:48,859 -দাড়াও। -হুম,হ্যাঁ? কী? 251 00:13:49,395 --> 00:13:50,655 আমাদের মাত্র ব্রেকাপ হয়েছে। 252 00:13:50,680 --> 00:13:52,070 তুমি আর আমি? হ্যাঁ, তা ঠিক। 253 00:13:52,095 --> 00:13:54,395 বেশি সময় হয় নি। তারপর, কেমন চলছে দিনকাল? 254 00:13:54,901 --> 00:13:56,778 তোমার মতো এত ভালো না, যা বুঝছি। 255 00:13:56,803 --> 00:13:58,065 বুঝলাম না। 256 00:13:58,304 --> 00:14:00,114 দেখো, এটা আমার মাথা ঘামানোর বিষয় না। 257 00:14:00,139 --> 00:14:04,075 তুমি যদি আমাদের ব্রেকাপের ঠিক পর পরই শেল্ডনের ডক্টর বন্ধুর সাথে শুতে চাও, শোও গিয়ে। 258 00:14:04,310 --> 00:14:07,040 -আসলে, এখন... -মাফ করবে। 259 00:14:07,065 --> 00:14:09,357 আমি তোমার এই লেনারডের সাথে ডক্টর প্লিম্পটনের সহবাসের... 260 00:14:09,382 --> 00:14:11,680 ইঙ্গিতের ব্যাপারটা ভালো চোখে দেখছি না। 261 00:14:11,705 --> 00:14:14,718 যার কিনা, আমি তোমাকে বলছি, এর থেকে আরও ভালো কাজ আছে। 262 00:14:14,743 --> 00:14:16,081 আমি ইঙ্গিত দিচ্ছি না। 263 00:14:16,255 --> 00:14:17,834 আমি বলছি, এটা ইতোমধ্যেই হয়ে গেছে। 264 00:14:17,990 --> 00:14:19,426 কি অসম্ভব কথাবার্তা। 265 00:14:19,451 --> 00:14:21,384 বলো ওকে, লেনারড। 266 00:14:21,994 --> 00:14:23,723 মানে... 267 00:14:26,766 --> 00:14:27,704 না। 268 00:14:28,234 --> 00:14:30,220 আরে ভাই, আমার ভুল ছিল না। 269 00:14:30,336 --> 00:14:36,070 এর মানে কি এটা দাঁড়াচ্ছে, যে তুমি কোনোভাবে পিছলে গিয়ে ওর গোপন অঙ্গের ওপর পড়েছ? 270 00:14:37,577 --> 00:14:39,602 যাইহোক, আমি বাসে করেই চলে যাচ্ছি। 271 00:14:39,627 --> 00:14:42,594 -পেনি, আমি ড্রাইভ করতে পারবো। -না, না, ঠিকাছে। 272 00:14:42,619 --> 00:14:45,942 হয়তো কোনো কলার ছোলায় পিছলে পড়ে আমাকেই গর্ভবতী করে দিতে পারো। 273 00:14:47,019 --> 00:14:50,067 আমার বলতেই হচ্ছে, আমি এই প্রতারণায় প্রচণ্ড আঘাত পেয়েছি। 274 00:14:50,189 --> 00:14:51,766 আমি পেনির সাথে প্রতারণা করি নি। 275 00:14:51,791 --> 00:14:53,952 পেনি না, আমি। 276 00:14:54,193 --> 00:14:55,753 তোমার সাথে প্রতারণা কিভাবে করলাম? 277 00:14:55,778 --> 00:14:59,525 এলিজাবেথ, আমার বন্ধু, আর তুমি ওর সাথে খেলছ। 278 00:15:03,236 --> 00:15:04,812 হ্যাঁ, পুরো খেলে দিয়েছি। 279 00:15:12,245 --> 00:15:14,076 তুমি করছ টা কী? 280 00:15:14,247 --> 00:15:15,976 আরে, এটা নাইকুইল। 281 00:15:16,783 --> 00:15:19,547 -তোমার এখনো ঠাণ্ডা আছে? -হয়তো, কিন্তু আমার কিছু যায় আসে না। 282 00:15:20,219 --> 00:15:23,746 নাইকুইলের এটাই সেরা ব্যাপার, এটার দশ শতাংশ মদের মতো। 283 00:15:23,923 --> 00:15:26,585 আমি এটাকে বলি রাত্রিকালীন সর্দি, হাঁচি, কাশি যাতে তুমি মেয়েদের... 284 00:15:26,610 --> 00:15:29,057 সাথে কথা বলতে পারো ঔষধ। 285 00:15:29,662 --> 00:15:31,220 তোমাদের কি ঘুমাতে সমস্যা হচ্ছে? 286 00:15:31,245 --> 00:15:33,951 কারন, ভাই, আমি পুরো রাত জেগে ছিলাম। 287 00:15:34,058 --> 00:15:35,457 তোমারও কি ঠাণ্ডা লেগেছে? 288 00:15:35,668 --> 00:15:39,001 না, আমি পুরো রাত জেগে ছিলাম। 289 00:15:41,507 --> 00:15:45,671 যদি তুমি চাও, আমি তোমাকে আমার মায়ের কয়েকটা ঘুমের ঔষধ দিতে পারি। 290 00:15:46,679 --> 00:15:50,308 -উনি কি বুঝবেন না ওগুলো নেই? -উনি জানেই না যে উনি ওই ঔষধ খায়। 291 00:15:50,917 --> 00:15:54,978 না, লাগবে না। আসলে অন্য একটা জিনিস আমাকে সারা রাত সজাগ রেখেছে। 292 00:15:55,154 --> 00:15:56,781 আর আবারও, আজকে সকালে। 293 00:15:56,956 --> 00:15:59,481 আর আমার খারাপ লাগে নি। 294 00:16:03,663 --> 00:16:09,158 আমি কাল রাতে জেগে ছিলাম, আজ সকালেও ছিলাম, এবং আমার খারাপ লাগে নি। 295 00:16:09,335 --> 00:16:10,996 এগুলো তোমাদের ক্লু ছিল। 296 00:16:15,341 --> 00:16:18,674 ওহ, ওহ, তোমার জানালার কবুতরগুলো কি আরও বাচ্চা দিয়েছে? 297 00:16:20,046 --> 00:16:23,401 -না। -তুমি কি আবারও স্টপ মোশনের লেগো মুভি বানাচ্ছিলে? 298 00:16:23,783 --> 00:16:25,034 -না। -কারণ,আগেই বলে রাখি... 299 00:16:25,059 --> 00:16:29,548 শুধু লেগো নাড়ালেই হয় না, ওগুলো হৃদয় ছোঁয়ার মতোও হতে হয়। 300 00:16:29,789 --> 00:16:31,882 আচ্ছা, আর একটা কলু দেবো। 301 00:16:32,058 --> 00:16:34,026 এটাতে অন্য একজন মানুষও আছে। 302 00:16:35,027 --> 00:16:37,052 তুমি কি জাপানিজ লাভ পিলো কিনেছ? 303 00:16:38,664 --> 00:16:41,575 জাপানিজ লাভ পিলো মানুষ হয় কিভাবে? 304 00:16:41,600 --> 00:16:45,159 হয় যদি তাকে ভালোবাসো আর নাম দাও। 305 00:16:45,872 --> 00:16:48,921 ডক্টর প্লিম্পটন, তোমাকে আমার কলিগদের সাথে পরিচয় করিয়ে দেই। 306 00:16:48,946 --> 00:16:50,483 ডক্টর রাজেশ খুত্রপালি। 307 00:16:50,508 --> 00:16:53,688 -এবং ডক্টর না, হাওয়ারড ওয়ালোউইজ। -হাই। 308 00:16:53,713 --> 00:16:56,307 -আমি আপনার কাজের বড় ভক্ত। -ধন্যবাদ। 309 00:16:56,411 --> 00:17:00,475 আর অবশ্যই, তুমি আগেই আলাপ করেছ ডক্টর হফস্ট্যাডারের সাথে। 310 00:17:01,354 --> 00:17:03,057 -এই, যে। -এই, যে। 311 00:17:04,190 --> 00:17:05,800 আমার অবস্থা পুরো কাহিল। 312 00:17:05,825 --> 00:17:07,554 তোমার কেমন লাগছে, এলিজাবেথ? 313 00:17:08,160 --> 00:17:10,338 জানো কি হয়েছে? আমার একটু ক্লান্ত লাগছে। 314 00:17:10,363 --> 00:17:12,960 ভালো ছেলের মত আমাকে এক কাপ কফি এনে দেবে? 315 00:17:12,985 --> 00:17:15,134 নিশ্চয়ই, ব্ল্যাক, তাই তো? 316 00:17:15,201 --> 00:17:18,568 আসলে, এখন মনে হচ্ছে আমি কফিটা উষ্ণ, বাদামী আর চিনিসহ নেবো। 317 00:17:19,772 --> 00:17:21,569 এখনই নিয়ে আসছি। 318 00:17:27,079 --> 00:17:28,103 কী? 319 00:17:28,281 --> 00:17:30,715 কী মানে? আজ হেলো নাইট। 320 00:17:30,805 --> 00:17:32,436 আজ পারবো না, আমি অনেক অসুস্থ। 321 00:17:32,461 --> 00:17:33,676 চলে যাও। 322 00:17:34,520 --> 00:17:36,710 এই কারণেই আমরা হেলো নাইট এখানে এনেছি। 323 00:17:36,735 --> 00:17:38,046 দেখো, আমি আমার মায়ের চিকেন সুপ এনেছি। 324 00:17:38,257 --> 00:17:39,281 আমার খিদে নেই। 325 00:17:39,717 --> 00:17:41,478 ওকে যেতে বোলো না, আসতে দাও। 326 00:17:41,611 --> 00:17:44,674 -এটা কে? -আমি একটা তোঁতা কিনেছি। 327 00:17:47,366 --> 00:17:49,391 হ্যাঁ, সেটাই। 328 00:17:50,369 --> 00:17:52,434 -ডক্টর প্লিম্পটন? -হাই। 329 00:17:52,459 --> 00:17:54,802 -হাওয়ারড, তাই না? -হ্যাঁ। 330 00:17:55,041 --> 00:17:57,032 তোমাকে একটা প্রশ্ন করি, হাওয়ারড? 331 00:17:57,209 --> 00:17:58,972 তোমার কি রোল প্লেয়িং গেম ভালো লাগে? 332 00:18:01,147 --> 00:18:02,808 হ্যাঁ, নিশ্চয়ই। 333 00:18:02,982 --> 00:18:05,542 এমনকি, আমি ডাঞ্জেন মাস্টার। 334 00:18:05,942 --> 00:18:07,278 আজ রাতে না। 335 00:18:07,453 --> 00:18:10,723 আজ রাতে, তুমি ডেলিভারি ম্যান। 336 00:18:10,748 --> 00:18:14,430 তুমি সুপ এনেছ, আর ওহ হো, রাজ আর আমার কাছে তোমাকে দেয়ার মত যথেষ্ট টাকা নেই। 337 00:18:14,455 --> 00:18:17,629 তাই আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। 338 00:18:22,335 --> 00:18:23,485 দুঃখিত? 339 00:18:24,670 --> 00:18:27,662 তোমরা বিস্তারিত নিজেরা বুঝে নাও, আমি অন্য কিছু পরে আসছি... 340 00:18:27,687 --> 00:18:30,468 যেটা ছিঁড়ে আমার স্তনের মাংসপিণ্ড বের হলেও আপত্তি নেই। 341 00:18:32,678 --> 00:18:34,908 কী হলো এটা? 342 00:18:35,481 --> 00:18:36,538 চলে যাও। 343 00:18:36,563 --> 00:18:39,242 ও নয়া দিল্লি চায়, ইহুদীর হালাল ডেলি না। 344 00:18:39,852 --> 00:18:41,621 তাছাড়াও, তোমার গার্লফ্রেন্ড আছে। 345 00:18:41,646 --> 00:18:43,353 আমাদের সপ্তাহখানেক আগে ব্রেকাপ হয়ে গেছে। 346 00:18:43,579 --> 00:18:46,648 -এতদিন কিছু বলো নি কেন? -ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। 347 00:18:46,673 --> 00:18:47,921 এটাই ঠিক সময়। 348 00:18:49,495 --> 00:18:51,040 এই, হেলোর জন্য তৈরি কে কে? 349 00:18:51,097 --> 00:18:53,258 আরে, ভয়াবহ অবস্থা। বেড়িয়ে যাও। 350 00:18:54,767 --> 00:18:57,150 ও ঠিকই বলছে, সংখ্যা এখন যা আছে, তাই নড়বড়ে। 351 00:18:57,175 --> 00:18:58,434 বুঝলাম না। 352 00:18:59,011 --> 00:19:01,203 ওহ, ভালো, লেনারড এসে গেছে। 353 00:19:01,440 --> 00:19:02,964 ভালো? 354 00:19:03,643 --> 00:19:05,617 এলিজাবেথ, কী হচ্ছে এসব? 355 00:19:05,642 --> 00:19:08,938 হচ্ছে এটাই, যে তুমি আর হাওয়ারড আমার বাসা পাল্টানোর লোকজন, 356 00:19:08,963 --> 00:19:10,511 আর রাজ আমার নতুন বাড়ির মালিক। 357 00:19:10,536 --> 00:19:12,977 আর আমার কাছে তোমাদের কাউকে দেয়ার মতো টাকা নেই। 358 00:19:15,788 --> 00:19:18,723 ও কী সেটার কথাই বলছে, যেটা আমার মনে হচ্ছে ও বলছে? 359 00:19:18,891 --> 00:19:21,721 হ্যাঁ, ভাড়াবাড়ি সম্মেলনে স্বাগতম। 360 00:19:22,628 --> 00:19:25,119 আচ্ছা, হাত তোলো, কে কে চাও? 361 00:19:25,831 --> 00:19:27,975 আমরা সবাই একে অন্যের সামনে নগ্ন হবো। 362 00:19:28,000 --> 00:19:28,899 আমি বাদ। 363 00:19:30,803 --> 00:19:32,344 সবাই তৈরি? 364 00:19:33,472 --> 00:19:36,422 আমার সাথে চলো। প্রায়। 365 00:19:36,447 --> 00:19:40,054 আমরা হলঘরে যাবো, তারপর একটা নাটকীয় প্রবেশ নেবো। 366 00:19:40,079 --> 00:19:42,570 ওহ, ভালো। সবাই যদি এতটা অঙ্গীকারবদ্ধ হয়, ভালো লাগে অনেক। 367 00:19:42,687 --> 00:19:44,806 যাও, যাও, যাও, পেছনে তাকিয়ো না। 368 00:19:44,984 --> 00:19:47,817 আমি ভেবেছিলাম, আমাদের সম্পর্কটা বিশেষ কিছু। 369 00:19:52,091 --> 00:19:54,082 তো, তুমি বলছিলে, তুমি ভাড়া দিতে পারছ না? 370 00:20:02,768 --> 00:20:04,326 -ওহ, লেনারড। -হেই। 371 00:20:04,351 --> 00:20:05,768 আমি এটা ড্রায়ারে পেয়েছি। 372 00:20:05,793 --> 00:20:07,872 ধারণা করছি, এটা শেল্ডনের। 373 00:20:09,008 --> 00:20:12,273 ধন্যবাদ, ওর মাপমতো এগুলো পাওয়া খুবই কষ্টসাধ্য। 374 00:20:14,080 --> 00:20:15,104 আচ্ছা, শোনো। 375 00:20:15,129 --> 00:20:18,011 আমি তোমার সাথে ওইদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। 376 00:20:18,036 --> 00:20:20,675 মানে, তুমি আর ডক্টর সুন্দরীবেশ্যা? 377 00:20:21,087 --> 00:20:23,038 হ্যাঁ, ব্যাখ্যা করতে চাইছিলাম। 378 00:20:23,063 --> 00:20:25,113 না, আমাকে তোমার ব্যাখ্যা করতে হবে না। 379 00:20:25,291 --> 00:20:27,418 -হবে না? -না, হবে না। 380 00:20:27,593 --> 00:20:29,359 তার মানে তুমি আমাকে বাঁকা দৃষ্টিতে দেখছ না? 381 00:20:29,384 --> 00:20:31,477 আমি তোমাকে মারাত্মকভাবে বাঁকা দৃষ্টিতে দেখছি... 382 00:20:31,502 --> 00:20:33,898 কিন্তু তোমার আমাকে ব্যাখ্যা দেয়ার কোনো দরকার নেই। 383 00:20:34,600 --> 00:20:37,160 তারপরও, আমি আগে থাকতেই ব্যাখ্যা দিয়ে রাখতে চাই... 384 00:20:37,185 --> 00:20:39,866 যাতে তুমি বুঝতে পারো আমি যা করেছি কেন করেছি। 385 00:20:40,039 --> 00:20:41,349 শুনছি। 386 00:20:48,748 --> 00:20:50,024 ও করতে দিয়েছে। 387 00:20:50,247 --> 00:20:52,678 Translated by Sheikh Tasnuva Tasneem.