00:00:01,000 --> 00:00:01,500 00:00:01,500 --> 00:00:02,000 মো 00:00:02,000 --> 00:00:02,500 মোঃ 00:00:02,500 --> 00:00:03,000 মোঃ র 00:00:03,000 --> 00:00:03,500 মোঃ রা 00:00:03,500 --> 00:00:04,000 মোঃ রাস 00:00:04,000 --> 00:00:04,500 মোঃ রাসে 00:00:04,500 --> 00:00:05,000 মোঃ রাসেল 00:00:05,000 --> 00:00:05,500 মোঃ রাসেল হ 00:00:05,500 --> 00:00:06,000 মোঃ রাসেল হো 00:00:06,000 --> 00:00:06,500 মোঃ রাসেল হোস 00:00:06,500 --> 00:00:07,000 মোঃ রাসেল হোসে 00:00:07,000 --> 00:00:08,000 মোঃ রাসেল হোসেন 00:00:08,000 --> 00:00:12,000 বঙ্গানুবাদে - মোঃ রাসেল হোসেন 1 00:00:15,640 --> 00:00:16,683 রাজপুত্র কোথায়? 2 00:00:16,766 --> 00:00:18,351 তাঁর কক্ষে, সুলতানা মারা। 3 00:00:27,027 --> 00:00:29,112 মেহমেদ। 4 00:00:35,577 --> 00:00:36,703 আমি খুবই দুঃখিত। 5 00:00:39,622 --> 00:00:40,707 তার প্র‍য়োজন নেই। 6 00:00:41,416 --> 00:00:44,419 তোমার মা সবসময়ই তোমার জীবনের একটি অংশ হয়ে থাকবেন। 7 00:00:46,588 --> 00:00:47,797 আমি তাঁকে খুব কমই জানতাম। 8 00:00:53,845 --> 00:00:55,555 আমি এমনকি তাঁর চেহারাটা পর্যন্ত মনে করতে পারছি না। 9 00:01:11,071 --> 00:01:13,406 অতীতের সাথে বসবাস আমার কোনোই উপকারে আসে না। 10 00:01:22,248 --> 00:01:23,958 চলো তোমাকে কিছু দেখাই। 11 00:01:25,085 --> 00:01:26,085 এসো। 12 00:01:39,974 --> 00:01:43,812 প্রাচীনকালের মানুষ বিশ্বাস করতো যে রক্তচন্দ্র বড়ো কোনো পরিবর্তন বয়ে আনে। 13 00:01:46,606 --> 00:01:48,358 এই রক্তচন্দ্রকে মনে রেখো, মেহমেদ। 14 00:01:49,526 --> 00:01:52,445 একদিন এটি অবশ্যই ফিরে আসবে, যেদিন এটাকে তোমার খুবই প্রয়োজন হবে। 15 00:01:53,029 --> 00:01:55,156 যেদিন সবকিছুই হারিয়ে গেছে মনে হবে। 16 00:02:10,004 --> 00:02:13,258 এপ্রিলের শেষের দিকে রোমানরা মরিয়া হয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ ফিরে পেতে 17 00:02:13,341 --> 00:02:16,511 গোল্ডেন হর্নে অবস্থানরত অটোমান জাহাজে লুকিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। 18 00:02:20,181 --> 00:02:22,559 তারা কামানের গোলার প্রাচীরের সম্মুখীন হয়েছিলো। 19 00:02:24,853 --> 00:02:27,730 আক্রমণকারীরা আক্রমণের শিকার হলো। 20 00:02:30,733 --> 00:02:32,694 গভর্ণর, আপনি ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেন? 21 00:02:34,154 --> 00:02:35,905 আমি ঈশ্বরের বাণীতে বিশ্বাসী। 22 00:02:40,994 --> 00:02:46,583 অনেক বছর পূর্বে আমার এক পূর্বপুরুষ, ওসমান, একটি স্বপ্ন দেখেছিলেন। 23 00:02:48,418 --> 00:02:50,628 বিখ্যাত একটি বৃক্ষ মাটি হতে বেড়ে উঠলো। 24 00:02:52,046 --> 00:02:55,967 এর শিকড় থেকে চারটি পর্বতমালা বের হয়ে আসলো, 25 00:02:57,177 --> 00:02:58,595 এরপর আসলো চারটি নদী। 26 00:03:00,054 --> 00:03:05,935 এবং সেই নদীগুলোকে ঘিরে সুন্দর-সুন্দর সব শহর গড়ে উঠলো। 27 00:03:08,354 --> 00:03:12,108 বিখ্যাত বৃক্ষটির পাতাগুলো সব চাকচিক্যময় তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। 28 00:03:14,736 --> 00:03:20,325 হঠাৎ একটা জোরালো বাতাস উঠলো এবং সবগুলো তরবারি একটা শহরের দিকেই নির্দেশ করলো... 29 00:03:23,411 --> 00:03:24,746 কন্সট্যান্টিনোপল। 30 00:03:26,873 --> 00:03:29,751 আমাদের তলোয়ারগুলোও সব এখন কন্সট্যান্টিনোপলের দিকে তাক করা। 31 00:03:31,920 --> 00:03:34,631 সম্রাট খুব শীঘ্রই টের পেতে যাচ্ছে, কতো গভীরভাবে সেগুলো আঁচড় কাটতে পারে। 32 00:03:46,392 --> 00:03:48,686 প্রত্যেক সাম্রাজ্যেরই একটা শুরু আছে 33 00:03:48,770 --> 00:03:52,899 যা রক্ত, তরবারি, ভাগ্য এবং বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 34 00:03:52,982 --> 00:03:57,320 ১৪৫৩ সালে রোমান সম্রাট একাদশ কন্সটান্টিন 35 00:03:57,403 --> 00:03:59,906 এবং অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ 36 00:03:59,989 --> 00:04:03,034 কন্সট্যান্টিনোপলের জন্য এক মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয়। 37 00:04:03,534 --> 00:04:06,788 ইতিপূর্বে ২৩টি বাহিনী এই স্বনামধন্য শহরকে দখল করার চেষ্টা করেছিল। 38 00:04:06,871 --> 00:04:08,248 সকলেই ব্যর্থ হয়। 39 00:04:08,581 --> 00:04:11,793 এতো কিছুর পরেও একজন শাসক বিজয়ী হতে আসলো 40 00:04:11,876 --> 00:04:16,172 এবং পরবর্তী ৩০০ বছরের ইতিহাস পরিবর্তন করে দিলো। 41 00:04:17,090 --> 00:04:19,300 একটা সাম্রাজ্যের উত্থানে... 42 00:04:19,384 --> 00:04:21,094 অন্য সাম্রাজ্যের পতন ঘটা আবশ্যক। 43 00:04:57,463 --> 00:05:01,801 গালাতার জেনোইজরা তুর্কিদেরকে আগে থেকেই এই আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিলো। 44 00:05:01,884 --> 00:05:06,180 ব্যাপারটা বাইজান্টাইনদের মুখের ওপরে বিস্ফোরিত হলো, কারণ তাদের পরিকল্পনা শুধু ব্যর্থই হয়নি, 45 00:05:06,264 --> 00:05:10,310 এতে তাদের ২০০ লোকের জীবনহানি ঘটে, যারা হারার স্বাদটুকু পর্যন্ত গ্রহণ করতে পারেনি। 46 00:05:14,439 --> 00:05:18,151 উভয় পক্ষই বুঝতে পারছে যে, এখন এমন একটা পর্যায়ে তারা এসে পৌঁছেছে 47 00:05:18,234 --> 00:05:21,738 যেখানে সিকি পরিমাণ দয়া পাওয়া যাবে না, এবং সিকি পরিমাণ দয়া দেখানোও হবে না। 48 00:05:24,282 --> 00:05:26,367 এখন আর আত্মসমর্পণেরও কোনো উপায় নেই। 49 00:05:26,451 --> 00:05:27,910 আপনি এখন শেষ পর্যায়ে আছেন। 50 00:05:29,203 --> 00:05:34,083 হয়তো আপনি মারা যাবেন অথবা বিজয়ী হবেন, এখানে অন্য আর কোনো পথই খোলা নেই। 51 00:05:38,004 --> 00:05:41,799 রক্ষীবাহিনীর ব্যর্থ গোপন হামলা এবং তাদের ভয়াবহ পরিণতি দেখে 52 00:05:41,883 --> 00:05:44,260 পুরো কন্সট্যান্টিনোপল ভয়ে কম্পিত হয়ে উঠলো। 53 00:05:48,306 --> 00:05:49,306 আহ! 54 00:06:06,949 --> 00:06:11,204 ঐ মিথ্যুক শয়তান লোমেলিনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 55 00:06:13,873 --> 00:06:15,083 তাকে এর জন্য পস্তাতে হবে। 56 00:06:15,583 --> 00:06:18,669 আমি আপনাকে বলেছিলাম, আমরা এসব ক্যাথলিক ভাড়াটেদের বিশ্বাস করতে পারি না। 57 00:06:18,753 --> 00:06:20,171 বিশ্বাস নিয়ে কথা বলতে আপনার লজ্জা করে না? 58 00:06:20,254 --> 00:06:21,756 প্রাচীরের বহিরাংশে আপনার রাত্রিকালীন অভিযানের কারণ 59 00:06:21,839 --> 00:06:24,592 আমাদের নিকট খোলসা করছেন না কেন? 60 00:06:24,675 --> 00:06:26,594 সাবধান হয়ে যান, জেনোয়া! 61 00:06:26,677 --> 00:06:27,678 ভদ্রমহোদয়গণ! 62 00:06:28,096 --> 00:06:30,890 আপনাকেই বরং আরো সাবধানে চলা উচিত। 63 00:06:30,973 --> 00:06:32,141 দ্বিমুখী সাপ! 64 00:06:32,225 --> 00:06:33,267 থামুন আপনারা! 65 00:06:34,102 --> 00:06:38,106 আপনারা ছেলেমানুষের মতো ঝগড়া করছেন, যেখানে আমাদের সাম্রাজ্য এর জীবনের জন্য লড়ছে! 66 00:06:38,940 --> 00:06:40,691 যদি আপনারা এসব ছাইপাঁশ চালিয়ে যান, 67 00:06:42,068 --> 00:06:44,195 তাহলে তুর্কিদের নিকট আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় রইবে না! 68 00:06:50,576 --> 00:06:52,829 সুলতান আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রেই হারিয়ে দিয়েছেন, 69 00:06:52,912 --> 00:06:54,956 এবং আমাদের সময়ও ফুরিয়ে আসছে। 70 00:06:55,039 --> 00:06:55,915 তাদের সময়ও শেষ হয়ে আসছে। 71 00:06:55,998 --> 00:07:00,795 যারা ওখানে ক্যাম্প গড়ে বসে আছে, প্রতিদিনই তাদের সবাইকে সুলতানের চালিয়ে নিতে হয়। 72 00:07:01,796 --> 00:07:03,214 আমাদের জন্য সাহায্য আসবে। 73 00:07:03,714 --> 00:07:05,758 প্রতিদিনই একটা জাহাজের ব্যাপারে শুনে আসছি... 74 00:07:05,842 --> 00:07:08,386 এসব গুজব আমাদের নিজস্ব গুপ্তচরদের দ্বারাই ছড়ানো হয়েছে। 75 00:07:08,469 --> 00:07:09,595 সত্যের ওপর নির্ভর করে। 76 00:07:10,471 --> 00:07:12,574 - ভেনিস সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলো। - সেগুলো কোথায় তাহলে? 77 00:07:12,598 --> 00:07:15,268 তারা আসবে এবং এই দেয়াল দাঁড়িয়েই থাকবে... 78 00:07:16,269 --> 00:07:17,270 যেমনটা সবসময়ই দাঁড়িয়ে ছিলো। 79 00:07:24,777 --> 00:07:26,070 নজরদারি করার লোককে আরো ভালোভাবে লক্ষ্য রাখতে বলুন। 80 00:07:27,113 --> 00:07:29,031 সেই জাহাজগুলোকে খুঁজতে একটা দল পাঠিয়ে দিন। 81 00:07:29,365 --> 00:07:33,286 বলতে গেলে, কন্সটান্টিন ইতিহাসের গুরুত্ব বিষয়ে খুবই সতর্ক ছিলেন। 82 00:07:33,995 --> 00:07:37,748 সে যেকোনো সাম্রাজ্যের শেষ পর্যন্তই শাসন করতেন। 83 00:07:38,332 --> 00:07:41,002 কিন্তু সত্যি বলতে, সে-ই এমন একজন যিনি নিজেকে 84 00:07:41,085 --> 00:07:42,879 একজন রোমান সম্রাট বলে দাবী করতে পারতেন। 85 00:07:42,962 --> 00:07:44,714 আমাকে একা থাকতে দিন। 86 00:07:45,798 --> 00:07:47,508 এসব রাজনৈতিক মারপ্যাঁচের দিক থেকে 87 00:07:47,592 --> 00:07:49,635 সে তাঁর পূর্বপুরুষ অগাস্টাসের মতো ছিলেন। 88 00:07:56,017 --> 00:07:57,560 সে তাঁর দায়িত্বজ্ঞান বিষয়ে খুবই সতর্ক ছিলেন, 89 00:07:57,643 --> 00:08:00,897 বলা যায়, এসব দিক থেকে তিনি কিছুটা পুরাতন ধাঁচের ছিলেন। 90 00:08:14,785 --> 00:08:17,580 কন্সট্যান্টিনোপল অনেক প্রাচীন একটি শহর। 91 00:08:17,663 --> 00:08:20,458 সেক্ষেত্রে এই শহরকে ঘিরে অনেক ভবিষ্যদ্বাণী প্রচলিত আছে। 92 00:08:22,126 --> 00:08:25,087 তন্মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- শহরটির গোড়াপত্তন এমন একজন সম্রাটের দ্বারা হয়েছিলো, 93 00:08:25,171 --> 00:08:28,049 যার নাম ছিলো কন্সটান্টিন, 94 00:08:28,966 --> 00:08:31,177 ও তাঁর মায়ের নাম ছিল হেলেনা; 95 00:08:31,260 --> 00:08:33,721 এবং এর পতনও এমন এক সম্রাটের আমলে হবে 96 00:08:33,804 --> 00:08:35,848 যার নিজের নাম ও মায়ের নামও ওইরূপ হবে। 97 00:08:37,058 --> 00:08:40,770 দুর্ভাগ্যজনকভাবে, একাদশতম কন্সটান্টিন এর ক্ষেত্রে সেগুলো পুরোপুরি মিলে যায়। 98 00:08:41,938 --> 00:08:44,690 আমি সেই কন্সটান্টিন নই যিনি ঈশ্বরের এই শহরকে হারাবেন। 99 00:08:53,199 --> 00:08:55,993 আসছে সপ্তাহগুলোতে, 100 00:08:56,077 --> 00:08:57,203 এগারোশত বছরের পুরনো এই 101 00:08:58,120 --> 00:09:00,248 সাম্রাজ্য ও এর শাসকের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। 102 00:09:12,051 --> 00:09:14,303 যেহেতু দুটি পক্ষ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, 103 00:09:15,763 --> 00:09:17,390 উভয় পক্ষই চাইবে জয়ী হতে... 104 00:09:19,892 --> 00:09:22,228 এবং যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই প্রকৃত জয়ী। 105 00:09:28,859 --> 00:09:31,654 বিশ্বাসঘাতক 106 00:09:43,457 --> 00:09:45,543 অবরোধ এর দ্বিতীয় মাসে প্রবেশ করলো। 107 00:09:46,210 --> 00:09:49,505 অটোমান শিবির কিছুটা হতাশাচ্ছন্ন। 108 00:09:50,047 --> 00:09:52,883 লড়াই নৃশংসতার এক নতুন স্তরে পৌঁছে গেল। 109 00:09:56,304 --> 00:10:01,559 পরবর্তী সপ্তাহগুলোতে মেহমেদের বাহিনী শহরে একাধিকবার হামলা চালালো। 110 00:10:04,729 --> 00:10:07,398 এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও 111 00:10:07,481 --> 00:10:09,483 শহর প্রাচীর দাঁড়িয়েই রইলো, 112 00:10:09,734 --> 00:10:12,361 এবং সেখানে রক্ষী বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন জিয়োস্তিনিয়ানি। 113 00:10:18,326 --> 00:10:21,621 এই অবরোধ যে সফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই। 114 00:10:21,704 --> 00:10:24,957 কিছু কিছু স্থানে অটোমানরা প্রায় হাল ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল। 115 00:10:28,002 --> 00:10:31,797 ১৫শ শতকে একটি সেনাবাহিনীকে সুসংগঠিত রাখতে যে পরিমাণ রসদের প্র‍য়োজন, আমি তার কথা বুঝাচ্ছি। 116 00:10:31,881 --> 00:10:35,760 সেনাবাহিনীর খাদ্যের চাহিদা মেটাতে যে পরিমাণ খাবার চাষী সম্প্রদায়ের নিকট হতে নেয়া দরকার। 117 00:10:35,843 --> 00:10:39,680 অস্ত্রশস্ত্র ও বেতন প্রদানের জন্য রাষ্ট্র হতে যে পরিমাণ সম্পত্তি বিনিয়োগ করা প্রয়োজন। 118 00:10:40,598 --> 00:10:43,267 এসব বাদ দিন, মানব জীবনের যে পরিমাণ সম্ভাব্য ক্ষয়ক্ষতি! 119 00:10:44,352 --> 00:10:46,145 আপনি জেনে থাকবেন, ১৫শ শতকের জনসংখ্যা 120 00:10:46,228 --> 00:10:48,397 আমাদের বর্তমান সময়ের তুলনায় অনেক-অনেক কম ছিল। 121 00:10:48,481 --> 00:10:51,233 সে হিসেবে, একেকটা মৃত্যু অনেক মৃত্যুর সমান। 122 00:10:51,317 --> 00:10:53,736 কেননা ওই মৃতব্যক্তি আর বাড়ি ফিরে গিয়ে শস্য উৎপাদন করতে পারবে না। 123 00:10:53,819 --> 00:10:55,488 কর প্রদানের ক্ষেত্রেও একজন কমে গেলো। 124 00:10:55,571 --> 00:10:58,366 বেঁচে যাওয়া পরিবারের পরিমাণও হ্রাস পেলো। 125 00:10:58,449 --> 00:11:00,076 তাই, এটা বিশাল এক ঝুঁকির খেলা। 126 00:11:08,000 --> 00:11:10,127 ওদিকে একই সময়ে দেয়ালের ওপাশে 127 00:11:10,211 --> 00:11:13,673 রক্ষীবাহিনীরা ক্রমেই ক্লান্ত হয়ে পড়ছে, তাদের খাবারও প্রায় ফুরিয়ে আসছে, 128 00:11:13,756 --> 00:11:15,549 এদিকে দেয়ালও ক্রমেই ক্ষত-বিক্ষত হয়েই যাচ্ছে। 129 00:11:19,136 --> 00:11:22,765 দিনকে দিন হতাশা বেড়েই যাচ্ছে। 130 00:11:24,392 --> 00:11:28,437 অটোমান বাহিনী দ্বারা অবরোধকালীন সময়ে পবিত্র কিছু চিত্র 131 00:11:28,521 --> 00:11:33,442 কন্সট্যান্টিনোপলের প্রাচীরের ওপরে প্রদর্শন করা হতো। 132 00:11:34,443 --> 00:11:37,947 ক্রাইস্ট প্যান্টোক্রেটর ও সতী মেরীর এসব বিখ্যাত চিত্রগুলো 133 00:11:38,030 --> 00:11:40,866 প্রাচীরের সৈন্যদেরকে দেখিয়ে তাদেরকে উৎসাহিত করা হতো। 134 00:11:40,950 --> 00:11:43,452 হ্যাঁ অবশ্যই, সতী মেরি ইতিপূর্বে এই শহরটিকে অনেকবার রক্ষা করেছেন, 135 00:11:43,536 --> 00:11:46,706 এবং তা শুধুমাত্র মুসলিম বাহিনীদের হাত থেকেই নয়। 136 00:11:46,789 --> 00:11:48,833 হ্যাঁ, অদ্ভুত শোনাচ্ছে, 137 00:11:48,916 --> 00:11:52,253 তবে উভয় পক্ষই নিজস্ব চিন্তাধারার সহায়তায় পরিষ্কারভাবে বিশ্বাস করতো যে, 138 00:11:52,336 --> 00:11:53,629 ঈশ্বর তাদের সাথে আছেন। 139 00:11:59,385 --> 00:12:01,637 ফলাফলস্বরূপ অবরোধ এক নতুন রূপ ধারণ করলো; 140 00:12:01,721 --> 00:12:03,472 যেখানে আক্রমণ অংশে আরো রক্তারক্তি হলো, 141 00:12:03,556 --> 00:12:05,391 উভয় পক্ষের কৌশলের খেল আরো তীব্রতর হলো, 142 00:12:05,474 --> 00:12:07,643 এবং যুদ্ধ অধ্যায় আরো হিংস্রতর পর্যায়ে চলে গেলো। 143 00:12:20,072 --> 00:12:23,409 আপনি মধ্যযুগীয় যুদ্ধকৌশলের ধরণ সম্পর্কে ভেবে দেখুন। 144 00:12:25,035 --> 00:12:27,663 অবশ্যই তাদের এমন অস্ত্র এবং তীর-ধনুক ছিলো 145 00:12:27,747 --> 00:12:30,249 যা দ্বারা দূরবর্তী শত্রুকে হত্যা করা যায়। 146 00:12:35,546 --> 00:12:38,841 কিন্তু অধিকাংশ লড়াই-ই হতো মুখোমুখী, 147 00:12:38,924 --> 00:12:40,718 তলোয়ার, কুড়াল ও বর্শার সাহায্যে; 148 00:12:40,801 --> 00:12:43,804 আর এটাই ছিল তখনকার যুদ্ধের আসল প্রকৃতি। 149 00:12:47,558 --> 00:12:49,727 আপনি বুঝে থাকবেন, একটি কুড়াল দ্বারা কারো মাথা ফাটিয়ে দিতে অথবা, 150 00:12:49,810 --> 00:12:53,606 তার বুক বরাবর মরণঘাতি কোপ বসাতে শারিরীকভাবে যথেষ্ট শক্তিসম্পন্ন হওয়া দরকার। 151 00:12:56,525 --> 00:12:57,818 আহ! 152 00:13:06,285 --> 00:13:08,496 আপনি কারো চোখের দিকে তাকালেন 153 00:13:08,579 --> 00:13:11,499 এবং তার ক্ষতগুলো আপনি দেখতে পেলেন, যেগুলোর জন্য আপনার তলোয়ারই দায়ী। 154 00:13:11,582 --> 00:13:14,585 সাথে এও মাথায় আছে যে, সামনের কয়েক সেকেন্ডের মধ্যে একই ব্যাপার আপনার সাথেও ঘটতে পারে। 155 00:13:14,710 --> 00:13:17,213 এটা নিশ্চয়ই খুবই ভয়ানক একটা অনুভূতি। 156 00:13:17,546 --> 00:13:19,340 আহ! 157 00:13:30,476 --> 00:13:31,977 প্রাচীরের ওপরের ইতালিয়ানদের সাথে, 158 00:13:34,063 --> 00:13:35,231 জিয়োস্তিনিয়ানি... 159 00:13:38,400 --> 00:13:39,819 আমার একটু বোঝাপড়া করা দরকার, পাশা। 160 00:13:39,902 --> 00:13:40,945 সে আমাকে মুগ্ধ করেছে। 161 00:13:44,490 --> 00:13:49,078 আমি নিজেই তাঁর সাথে বোঝাপড়া করতে চাই। 162 00:13:53,833 --> 00:13:56,210 আমি আপনার উৎসাহের প্রশংসা করি জাগানস পাশা, 163 00:13:57,795 --> 00:13:59,922 কিন্তু তার প্রয়োজন হবে না। 164 00:14:02,424 --> 00:14:03,759 আপনার মাথায় কি চলছে? 165 00:14:23,946 --> 00:14:24,946 জনাব! 166 00:14:43,716 --> 00:14:45,676 জিয়োস্তিনিয়ানি! 167 00:14:52,975 --> 00:14:55,185 জাগানস পাশা কি পাগল হয়ে গেলেন? 168 00:14:55,686 --> 00:14:56,854 এসব তিনি কি করছেন? 169 00:15:01,525 --> 00:15:03,986 জিয়োস্তিনিয়ানি! 170 00:15:08,198 --> 00:15:10,659 আমি সুলতানের নিজের কাছ থেকে বার্তা এনেছি! 171 00:15:46,695 --> 00:15:47,696 সুলতান! 172 00:15:54,036 --> 00:15:58,123 তো, আপনিই সেই জেনোইজ দুঃস্বপ্ন যিনি এই প্রাচীরকে আগলে রেখেছেন। 173 00:15:59,291 --> 00:16:00,542 আমাকে আরো খারাপভাবে ডাকা হয়। 174 00:16:00,626 --> 00:16:02,002 হুম। জলদস্যু? 175 00:16:03,963 --> 00:16:06,966 আপনি এবং আপনার সৈন্যরা আমার বহুলোকের জীবনহানি ঘটিয়েছেন... 176 00:16:08,425 --> 00:16:10,135 তবে এতে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। 177 00:16:10,678 --> 00:16:11,845 আপনি তো আমাকে তোষামোদ করছেন, সুলতান। 178 00:16:11,929 --> 00:16:14,014 আমি কারণ ছাড়া বলিনি, হে যোদ্ধা। 179 00:16:14,890 --> 00:16:18,894 এটাকে যদি আপনি তোষামোদ ভেবে থাকেন, তাহলে আপনি আপনার বাচাল মালিকের কাছে ফিরে যান। 180 00:16:20,104 --> 00:16:23,649 তারা অটোমান বন্দীদেরকে মৃত্যুদন্ড দিতে ব্যস্ত। 181 00:16:23,732 --> 00:16:25,025 এটা আপনার যুদ্ধ নয়। 182 00:16:25,693 --> 00:16:30,114 আপনি ভাড়াকৃত হয়ে যুদ্ধ করেন, আর আমি আপনাকে ভাড়া করতে প্রস্তুত। 183 00:16:31,156 --> 00:16:32,992 সেসবের জন্য অনেক দেরী হয়ে গেছে, সুলতান। 184 00:16:34,034 --> 00:16:35,202 লোকমুখের কথানুযায়ী, 185 00:16:35,536 --> 00:16:37,663 আপনাদের জয় হলে সম্রাট নাকি আপনাকে 186 00:16:37,746 --> 00:16:39,373 লেমনস দ্বীপটি দিতে চেয়েছেন। 187 00:16:40,708 --> 00:16:43,919 একই দ্বীপটাকে তো তিনি আপনার সহযোদ্ধা 188 00:16:44,336 --> 00:16:46,046 আরো তিনজনকে দেয়ার ওয়াদা করেছেন। 189 00:16:48,382 --> 00:16:49,383 আপনি কি তা শুনেছেন? 190 00:16:50,259 --> 00:16:52,261 সম্রাট, এটা মানা যায় না। 191 00:16:52,845 --> 00:16:54,888 আমরা কিভাবে জানবো যে, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে না? 192 00:16:55,639 --> 00:16:57,933 অনুমতি দিন, তীর মেরে তাদের দুজনকেই শেষ করে দিই! 193 00:17:01,353 --> 00:17:02,604 আপনার চারপাশে তাকিয়ে দেখুন, হে যোদ্ধা। 194 00:17:03,689 --> 00:17:05,190 আপনারা এই যুদ্ধে জয়ী হতে পারবেন না। 195 00:17:06,191 --> 00:17:07,484 আমাকে জয়ী হতে হবে না! 196 00:17:08,944 --> 00:17:12,406 ক্রিশ্চিয়ান বাহিনী এসে পৌঁছুনো সময়ের ব্যাপার মাত্র। 197 00:17:13,198 --> 00:17:14,742 এবং আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। 198 00:17:16,493 --> 00:17:19,788 মেহমেদ মানুষকে যেকোনো উপায়ে প্ররোচিত করার চেষ্টা করতেন। 199 00:17:19,872 --> 00:17:25,044 সে এমনকি কন্সট্যান্টিনোপল ছেড়ে তাঁর সাথে যোগ দেয়ার জন্যও 200 00:17:25,127 --> 00:17:29,548 জিয়োস্তিনিয়ানিকে প্রলুব্ধ করেছিলেন। 201 00:17:30,132 --> 00:17:32,092 এবং বিনিময়ে সে অর্থ দেবার প্রস্তাব করলেন। 202 00:17:32,342 --> 00:17:33,611 রক্ষণভাগ ছেড়ে চলে যান, 203 00:17:33,635 --> 00:17:36,013 তাতে আপনি ও আপনার সৈন্যদেরকে জমি দেয়া হবে; এবং আপনারা এমন ধনী হবেন যে আপনাদের 204 00:17:36,096 --> 00:17:37,765 উদ্যম স্বপ্নগুলো বাস্তবায়ন করতে অর্থাভাব থাকবে না। 205 00:17:38,474 --> 00:17:40,726 আমার সৈন্য-সামন্ত দ্বারা রক্ষণাবেক্ষণ সহ 206 00:17:40,809 --> 00:17:42,853 আমি আপনাকে অ্যাজিয়ন দ্বীপপুঞ্জের গভর্ণর বানিয়ে দিবো। 207 00:17:43,062 --> 00:17:47,483 আপনি চাইলে আপনার খেয়াল খুশিমতো যেকোনো ব্যবসা-বাণিজ্য করতে পারবেন, করপ্রদান ব্যতিরেকেই। 208 00:17:48,859 --> 00:17:52,112 আমার সাথে চুক্তির মাধ্যমে আপনি সম্রাটের নিজের চাইতেও বেশি বিত্তবান হয়ে যাবেন। 209 00:17:54,198 --> 00:17:56,492 ঈশ্বরের দোহাই, তারা কি নিয়ে কথা বলছে? 210 00:18:01,789 --> 00:18:03,332 বলুন তো, সুলতান... 211 00:18:05,209 --> 00:18:08,337 এখানেই আপনার গর্দানটি কেটে 212 00:18:08,420 --> 00:18:11,381 এখনই এসবের সমাপ্তি ঘটাতে বাধা কিসের? 213 00:18:12,591 --> 00:18:13,675 হে যোদ্ধা... 214 00:18:15,094 --> 00:18:16,762 সূর্যাস্তের মধ্যেই আমি আপনার জবাব চাই। 215 00:18:25,479 --> 00:18:27,606 জাগানস পাশা আমার নাম ধরে ডাকছিলেন। 216 00:18:28,232 --> 00:18:29,942 এবং আপনি তাঁর পতিতার মতো দৌড়ে গিয়েছেন? 217 00:18:30,025 --> 00:18:32,903 লর্ড লুকাস! তাঁর হাতে একটি উড়ন্ত সাদা পতাকা ছিলো! 218 00:18:34,988 --> 00:18:37,199 আমাদেরই তো জানার কৌতুহল ছিল যে তিনি কি বলতে চাচ্ছিলেন। 219 00:18:37,282 --> 00:18:38,450 তা কি বললেন? 220 00:18:41,745 --> 00:18:44,248 জাগানস পাশা আমার লোকদের নিয়ে আমাকে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। 221 00:18:44,331 --> 00:18:45,582 কিসের বিনিময়ে? 222 00:18:45,666 --> 00:18:47,793 আমাদের জীবনের বিনিময়ে, হে আমার প্রভু। 223 00:18:48,752 --> 00:18:51,547 যদি আমরা চলে যাই, তাহলে ক্ষমা প্রদর্শন করবেন। 224 00:18:57,719 --> 00:18:59,930 গোল্ডেন হর্নে অটোমান জাহাজের অবস্থান নেয়া 225 00:19:00,013 --> 00:19:03,976 এবং শহর প্রাচীরের বাইরেই মেহমেদের বাহিনীর শিবির গড়ার কারণে 226 00:19:04,059 --> 00:19:08,438 কন্সট্যান্টিনোপল রক্ষা করতে রোমানদেরকে দুই দিক সামলাতে হচ্ছে। 227 00:19:08,981 --> 00:19:12,025 হার্বারে রোমানদের ব্যর্থ হামলার ভয়ানক পরিণতি 228 00:19:12,109 --> 00:19:15,070 শহরবাসীদেরকে এখনও দিশেহারা করে রেখেছে। 229 00:19:15,654 --> 00:19:20,117 ব্যর্থ আক্রমণের কারণে কন্সট্যান্টিনোপলবাসী উন্মত্ত হয়ে নিজেরাই দোষারোপে লিপ্ত হলো; 230 00:19:20,200 --> 00:19:22,327 তবে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলো যখন তারা বুঝতে পারলো যে, 231 00:19:22,411 --> 00:19:25,998 কিছু পরিমাণ নাবিক অটোমানদের হাতে বন্দী রয়েছে। 232 00:19:26,081 --> 00:19:30,335 এবং তার পরপরই মেহমেদ সেসকল বন্দীদেরকে শহরপ্রাচীরের বাইরে শূলবিদ্ধ করালেন। 233 00:19:30,419 --> 00:19:32,337 সাথে-সাথে রক্ষীবাহিনীরাও যুদ্ধক্ষেত্র হতে তাদের হাতে বন্দী কিছু তুর্কিশ কয়েদীকে 234 00:19:32,421 --> 00:19:37,050 ফাঁসিতে ঝুলানোর মাধ্যমে জবাব দিলো। 235 00:19:39,219 --> 00:19:43,515 এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অবরোধ চলতে থাকার পাশাপাশি 236 00:19:43,599 --> 00:19:46,894 উভয় পক্ষই নিষ্ঠুরতার মাত্রা ক্রমান্বয়ে বাড়িয়েই চলছে। 237 00:19:47,477 --> 00:19:49,146 অবরোধের ষষ্ঠতম সপ্তাহ চলছে, 238 00:19:49,229 --> 00:19:51,982 উভয় পক্ষই তাদের ধৈর্য্যের বাঁধ ভাঙার কাছাকাছি পর্যায়ে চলে গেছে। 239 00:19:55,152 --> 00:19:58,238 এটা এমন একটা মূহুর্ত যে চারদিক প্রচন্ড মানসিক চাপ ও বিশৃংখলা দ্বারা পরিপূর্ণ। 240 00:20:13,712 --> 00:20:16,131 কিন্তু অভ্যন্তরীণভাবে উদ্দীপনা জাগানিয়া কিছু মূহুর্তও রয়েছে, 241 00:20:16,215 --> 00:20:18,592 - যেখানে আছে সাহসিকতা, আছে... - ওঠ্! 242 00:20:18,675 --> 00:20:20,844 - ...আত্মোৎসর্গ। - থামুন! 243 00:20:20,928 --> 00:20:21,928 বন্ধ করুন এসব! 244 00:20:22,596 --> 00:20:25,390 - সে আহত। দেখতে পাচ্ছেন না? - সে এখন আমার তলোয়ার দ্বারা আঘাত পেতে যাচ্ছে। 245 00:20:25,474 --> 00:20:27,559 না! আপনার মধ্যে কি দয়ামায়া নেই? 246 00:20:28,393 --> 00:20:30,145 আমাকে তার আঘাতের পরিচর্যা করতে দিন। 247 00:20:31,230 --> 00:20:34,024 ধর্মযাজকরা আমাদেরকে ভালো কাজের মাধ্যমে পাপমোচনের উপদেশ দেন। 248 00:20:35,067 --> 00:20:39,488 এরকম একটা ভালো কাজ হয়তো ঈশ্বরের কাছে আমাদের সাহায্যে আসবে। 249 00:21:21,530 --> 00:21:23,282 আমি ভাবছিলাম যে আপনি আসবেন না। 250 00:21:23,907 --> 00:21:25,826 আমি সবসময়ই আমার কথা রাখি। 251 00:21:32,624 --> 00:21:35,085 আপনি যেখানে চান, আমি আপনাকে সেখানেই নিয়ে যাবো। 252 00:21:35,544 --> 00:21:38,005 আমার জাহাজটি হার্বারে অপেক্ষা করবে। 253 00:21:40,507 --> 00:21:41,717 যদি আমরা বেঁচে যাই। 254 00:21:42,718 --> 00:21:45,012 ওই হার্বারটি তো তুর্কিশ জাহাজে পূর্ণ হয়ে আছে। 255 00:21:45,345 --> 00:21:47,389 আর কতদিন আপনারা তাদেরকে আটকে রাখতে পারবেন? 256 00:21:47,931 --> 00:21:50,183 হতাশা আপনার সাথে মানায় না, থার্মা। 257 00:21:53,353 --> 00:21:57,733 আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবো, এই অভিশপ্ত স্থান থেকে অনেক দূরে। 258 00:22:11,747 --> 00:22:13,206 আপনি এখানে নিরাপদে থাকবেন। 259 00:22:27,763 --> 00:22:29,306 ওহ! ওহ! 260 00:22:32,726 --> 00:22:34,144 আপনার উচিত আমাকে মরতে দেয়া। 261 00:22:36,605 --> 00:22:37,981 অনেক মানুষ মারা গিয়েছে। 262 00:22:45,238 --> 00:22:47,657 আমাকে বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে এখনও অনেক ভালো কিছু আছে। 263 00:23:40,669 --> 00:23:41,670 সুলতান। 264 00:23:43,004 --> 00:23:44,589 কন্সট্যান্টিনোপল থেকে একটি বার্তা এসেছে। 265 00:23:57,227 --> 00:24:00,313 "সুলতান, আপনার মহৎ প্রস্তাবের জন্য ধন্যবাদ। 266 00:24:00,397 --> 00:24:04,317 আমি এটা নিয়ে অনেক চিন্তা করে দেখেছি, কিন্তু ভয় হচ্ছে যে আমাকে এটা নাকচ করে দিতে হবে। 267 00:24:05,026 --> 00:24:07,612 যখন আমাদের এসব রক্তাক্ত সম্পর্কের ইতি ঘটবে, 268 00:24:08,238 --> 00:24:10,740 আমি খুবই খুশি হবো যদি আপনি তখন আমার অতিথি হয়ে লেমনসে বেড়াতে আসেন।" 269 00:24:48,320 --> 00:24:50,238 কন্সট্যান্টিনোপল থেকে কোনো খবর? 270 00:24:53,366 --> 00:24:55,535 মেহমেদ এখনো কন্সট্যান্টিনোপলের শহর-প্রাচীরের বাইরে পড়ে আছে। 271 00:24:57,245 --> 00:24:58,914 এই সংবাদটি হয়তোবা আপনাকে খুশি করে দিবে। 272 00:25:00,123 --> 00:25:01,291 কি এসব? 273 00:25:09,257 --> 00:25:11,635 বিশাল ইউরেশিয়ান অঞ্চলে 274 00:25:11,718 --> 00:25:15,013 জ্যোতিষশাস্ত্র চর্চা করার 275 00:25:15,096 --> 00:25:18,141 একটা প্রচলন আছে। 276 00:25:19,601 --> 00:25:25,607 জ্যোতিষিদের অন্যতম এক প্রধান কাজ ছিলো, কোনো কিছু করার জন্য অনুকূল বা মঙ্গলজনক সময় নির্ধারণ করা। 277 00:25:25,690 --> 00:25:29,152 ভবিষ্যতের ধারণা অথবা এক অনিশ্চয়তার ধারণা হলো, 278 00:25:29,236 --> 00:25:32,822 এই অবরোধের সমাপ্তি কিভাবে ঘটবে? 279 00:25:33,907 --> 00:25:34,908 এসব কি সত্য? 280 00:25:34,991 --> 00:25:36,743 জ্যোতিষদল এটা নিশ্চিত করেছে। 281 00:25:36,826 --> 00:25:37,911 তারা নিশ্চিত। 282 00:25:39,871 --> 00:25:41,790 আমি এই সংবাদ নিজেই নিয়ে যাবো। 283 00:25:42,582 --> 00:25:44,167 এদিকে কন্সট্যান্টিনোপলে, 284 00:25:44,251 --> 00:25:46,545 রক্ষণদল এক নতুন সমস্যার মুখোমুখী হয়েছে। 285 00:25:47,379 --> 00:25:49,506 সম্রাট, আমাদের অলৌকিকতার প্রয়োজন। 286 00:25:50,549 --> 00:25:53,009 আমাদের অর্থ ফুরিয়ে গেছে অনেক দিন হলো, এবং সময়ও ক্রমে ফুরিয়ে আসছে। 287 00:25:54,970 --> 00:25:57,931 বেতন পরিশোধ না করা হলে 288 00:25:58,014 --> 00:25:59,432 কিছু সৈন্য চলে যাওয়ার হুমকি দিচ্ছে। 289 00:25:59,516 --> 00:26:00,516 জোঁকেরদল! 290 00:26:00,892 --> 00:26:03,728 যেন এই শহরের শেষ রক্তকণিকা পর্যন্ত চুষে খাওয়ার সংকল্প করেছে। 291 00:26:06,398 --> 00:26:09,317 আমার লোকেরা থাকবে... অথবা চলে যাবে। 292 00:26:10,485 --> 00:26:11,736 আমি যেখানেই যাই। 293 00:26:11,820 --> 00:26:17,325 লর্ড জিয়োস্তিনিয়ানি, জিন্দা অথবা মৃত, কোনো মানুষই খালি হাতে ফিরবে না। 294 00:26:17,909 --> 00:26:19,077 আমি আপনাকে কথা দিলাম। 295 00:26:20,870 --> 00:26:22,289 এতে আপনার চলবে না? 296 00:26:24,666 --> 00:26:27,877 সম্রাট, আমি ওয়াদা করলাম, 297 00:26:29,170 --> 00:26:30,964 এই শহর নিরাপদ না হওয়া পর্যন্ত আমি এখানেই আছি। 298 00:26:32,799 --> 00:26:36,928 কিন্তু তাদের সাথে করা চুক্তির শর্তগুলো তো আপনি জানেন। 299 00:26:37,012 --> 00:26:38,722 সম্রাট, আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম, 300 00:26:38,805 --> 00:26:42,475 এই ইতালিয়ান ভাড়াটেরা ততক্ষণ পর্যন্তই যুদ্ধ করে যাবে, যতক্ষণ আপনি টাকা ওড়াচ্ছেন। 301 00:26:42,559 --> 00:26:45,937 তাদের কেউই এই বাজে পরিস্থিতিতে পাশে থাকার মতো নীতিবান নয়, 302 00:26:46,021 --> 00:26:49,858 এবং তারপরেও তারা আবার নিজেদেরকে খাঁটি খ্রিস্টান বলে দাবী করছে! 303 00:26:51,151 --> 00:26:53,778 সাবধান, লর্ড। 304 00:26:55,530 --> 00:26:58,074 আপনি ভয়ানক অস্ত্র নিয়ে খেলছেন। 305 00:26:59,826 --> 00:27:05,040 এই অস্ত্রই আপনাকে অটোমানদের হাত থেকে রক্ষা করে আসছে। 306 00:27:06,583 --> 00:27:09,961 লর্ড জিয়োস্তিনিয়ানি, আপনি জানেন যে কোষাগারে কোনো অর্থ বাকি নেই। 307 00:27:11,671 --> 00:27:13,840 কন্সট্যান্টিনোপল পুরোপুরি ভেঙে পড়েছিলো। 308 00:27:14,716 --> 00:27:17,677 সম্রাট কন্সটান্টিন এর পূর্বপুরুষ সম্রাট অষ্টম জনের 309 00:27:18,386 --> 00:27:22,515 আমলের একটা মুদ্রা রয়েছে। 310 00:27:22,599 --> 00:27:25,060 এটা একটি অতি সুন্দর রৌপ্যমুদ্রা। 311 00:27:25,143 --> 00:27:30,065 এখন আপনি যদি সম্রাট একাদশতম কন্সটান্টিন এর আমলের একটা মুদ্রা পরীক্ষা করে দেখেন, 312 00:27:30,482 --> 00:27:32,484 আপনি পার্থক্য খুঁজে পাবেন; এটা রূপার তৈরি, 313 00:27:33,318 --> 00:27:37,364 এদিকে এটা খুবই চিকন তামার তৈরী যার ভেতরে কিছুই নেই। 314 00:27:37,447 --> 00:27:38,573 তাঁর নিকট কোনো অর্থ ছিলোনা। 315 00:27:39,783 --> 00:27:44,621 লর্ড লুকাস, আপনি তো একজন বিত্তবান ব্যক্তি, 316 00:27:45,288 --> 00:27:49,084 সম্রাটকে ঋণ দেয়ার মতো কোনো অর্থ কি বাকি নেই আপনার হাতে? 317 00:27:56,549 --> 00:27:58,385 আমার কাছে যা ছিলো সবই দিয়ে দিয়েছি। 318 00:27:59,844 --> 00:28:01,680 এখন যা বাকি আছে তা হলো আমার জীবন... 319 00:28:04,224 --> 00:28:06,101 ...এবং এটিও আমি সানন্দেই দিতে প্রস্তুত। 320 00:28:09,354 --> 00:28:12,691 কন্সটান্টিন দেনায় ভুগছিলেন। তাঁর নিকট অনেকেই টাকা পেতো। 321 00:28:14,150 --> 00:28:16,861 এটা একটা হতাশাময় অবস্থা। 322 00:28:17,612 --> 00:28:21,324 কিন্তু তিনি একজন প্রকৃত যোদ্ধা ছিলেন। 323 00:28:25,161 --> 00:28:26,161 তিনিই একমাত্র ঈশ্বর... 324 00:28:27,872 --> 00:28:29,874 যিনি দুঃসময়ে আমাদের পাশে থাকবেন। 325 00:28:46,224 --> 00:28:48,685 ভাড়াটে সৈন্যদের বেতন দেয়ার প্রচন্ড তাগিদে 326 00:28:49,561 --> 00:28:53,606 সম্রাট কন্সটান্টিন হস্তনির্মিত ধর্মীয় সব নিদর্শন গলিয়ে 327 00:28:53,690 --> 00:28:55,775 মুদ্রা তৈরী করার নির্দেশ দিলেন। 328 00:29:36,316 --> 00:29:40,320 যদিও কন্সট্যান্টিনোপলের অভ্যন্তরের পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছিলো, 329 00:29:40,820 --> 00:29:43,656 তারমধ্যেও ভূমধ্যসাগরে একটুখানি আশার ঝিলিক উঁকি মারলো। 330 00:29:45,533 --> 00:29:46,533 দেখুন! 331 00:29:52,499 --> 00:29:56,461 অবশেষে ভেনিসবাসী কন্সট্যান্টিনোপলের উদ্দেশ্যে 332 00:29:56,544 --> 00:29:58,213 পাঠানোর জন্য একটা নৌবহর জড়ো করেছে। 333 00:29:58,963 --> 00:30:00,799 এখনই কন্সট্যান্টিনোপলে খবর পৌঁছে দেয়া উচিত! 334 00:30:00,882 --> 00:30:04,093 মে মাসের মাঝামাঝিতে বিশাল ভেনিসিয়ান নৌবহর ভূমধ্যসাগরে 335 00:30:04,177 --> 00:30:06,638 জড়ো হওয়ার গুজব বাস্তবে রূপান্তরিত হলো। 336 00:30:08,389 --> 00:30:11,184 যুদ্ধজাহাজগুলো রোমানদেরকে সাহায্য করার জন্য 337 00:30:11,851 --> 00:30:13,812 কন্সট্যান্টিনোপলের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত। 338 00:30:14,270 --> 00:30:19,609 সবকিছুর উপরে মেহমেদের ভয় ছিলো যে, ভেনিস থেকে কন্সট্যান্টিনোপলের জন্য কোনো সাহায্য আসবে। 339 00:30:40,171 --> 00:30:42,298 আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সকল সুযোগ-সুবিধা দিয়েছি। 340 00:30:43,675 --> 00:30:45,802 এবং আপনারা, আপনারা বিনিময়ে আমাকে কিছুই দেননি। 341 00:30:47,387 --> 00:30:48,388 হালিল পাশা, 342 00:30:50,348 --> 00:30:52,016 আপনি আমাকে ঐ শহরটি এনে দেয়ার ওয়াদা করেছিলেন। 343 00:30:53,643 --> 00:30:54,727 কোথায় সেটা? 344 00:30:55,937 --> 00:30:57,230 কোথায়? 345 00:30:57,522 --> 00:30:59,566 সুলতান, সময় হলেই লাল আপেলটি পতিত হবে। 346 00:30:59,649 --> 00:31:00,817 এর জন্য ধৈর্যের প্রয়োজন। 347 00:31:00,900 --> 00:31:01,985 আপনি কি অন্ধ? 348 00:31:02,819 --> 00:31:04,529 আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমাদের হাতে সময় নেই? 349 00:31:06,489 --> 00:31:09,367 খ্রিস্টান নৌবহর এসে পৌঁছুনো সময়ের ব্যাপার মাত্র। 350 00:31:12,620 --> 00:31:14,414 এর থেকে পরিত্রাণ পেতে কি করবেন আপনারা? 351 00:31:17,500 --> 00:31:18,500 কিছুই না? 352 00:31:22,672 --> 00:31:27,802 আমার সাম্রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান লোকগুলো আমাকে কিছুই দিতে পারছে না? 353 00:31:34,017 --> 00:31:36,394 আমার সামনে থেকে বেরিয়ে যান। সবাই। 354 00:31:55,163 --> 00:31:56,205 কি হলো? 355 00:31:57,540 --> 00:31:59,709 আমি আপনাকে আপনার ছোটকাল থেকে জানি। 356 00:32:00,126 --> 00:32:02,420 আপনার পিতা আপনার শিক্ষার ক্ষেত্রে আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। 357 00:32:02,503 --> 00:32:03,838 ইতিহাস বাদ দিন। 358 00:32:04,672 --> 00:32:06,966 আপনার মাথায় কি চলছে সেটা বলে ফেলুন। 359 00:32:08,176 --> 00:32:10,470 এর সম্বন্ধেই আমি আপনাকে সতর্ক করেছিলাম। 360 00:32:12,055 --> 00:32:15,391 ওই দেয়ালগুলো এখনো দাঁড়িয়ে, আমাদের কামানগুলোর আকার যেন কোনো বিষয়ই না। 361 00:32:16,100 --> 00:32:18,353 এবং আপনি ঐ রক্ষীবাহিনী দলের সৈন্যদের উৎসাহী মনোভাব দেখেছেন। 362 00:32:18,895 --> 00:32:20,939 তারা আত্মসমর্পণের বদলে মৃত্যুকে বরণ করে নিবে। 363 00:32:21,022 --> 00:32:22,649 আমাদের সৈন্যসংখ্যা তাদের দশগুণ। 364 00:32:22,732 --> 00:32:25,526 এরকম সুবিধা পেয়েও যদি আমাদের সৈন্যরা বিজয় ছিনিয়ে না আনতে পারে, 365 00:32:25,610 --> 00:32:28,738 সেক্ষেত্রে তাদের ব্যর্থতার জন্য আপনিই দায়ী। 366 00:32:28,821 --> 00:32:30,406 আপনি কি তাদের সেনাপতি নন? 367 00:32:33,159 --> 00:32:35,912 কন্সট্যান্টিনোপলকে জয় করা যাবে, ভবিষ্যতে কোনো একসময়। 368 00:32:37,163 --> 00:32:40,083 কিন্তু আমি মনে করছি না যে এরকম পরিস্থিতিতে সেটা সম্ভব। 369 00:32:56,307 --> 00:32:57,809 যুদ্ধবিরতির জন্য আরেকটা প্রস্তাব পাঠান। 370 00:32:59,811 --> 00:33:01,562 আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে তারা তা মেনে নিবে। 371 00:33:03,731 --> 00:33:05,358 শর্তে আপনার যা খুশী তা-ই চাইবেন। 372 00:33:06,484 --> 00:33:08,111 এটা আমাদের জন্য বিজয় স্বরূপ। 373 00:33:10,154 --> 00:33:14,701 বিনিময়ে, আপাতত আমরা তাদেরকে শহরটি ছেড়ে দিই। 374 00:33:15,952 --> 00:33:19,414 এবং তখনই ফিরে আসবো, যখন তারা এরচেয়েও দুর্বল ও আমরা আরো শক্তিশালী হয়ে উঠবো। 375 00:33:20,456 --> 00:33:22,208 আমাদের জয় তখন অনিবার্য হয়ে যাবে। 376 00:33:25,962 --> 00:33:31,843 অন্ততপক্ষে আমাকে যুদ্ধবিরতির শর্তসমূহ প্রস্তুত করার অনুমতি দিন। 377 00:33:33,886 --> 00:33:38,224 এরপর আপনি চাইলে সেগুলো সম্রাটের নিকট প্রেরণ করা হবে। 378 00:33:42,270 --> 00:33:44,039 যখন অবস্থা খুবই খারাপের দিকে যায় 379 00:33:44,063 --> 00:33:47,316 তখন শিবির-টিবির গুটিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, 380 00:33:47,400 --> 00:33:50,194 যেরকমটা ইতিপূর্বে এই শহরকে অবরোধের ক্ষেত্রে বহুবার ঘটেছিলো। 381 00:34:02,206 --> 00:34:04,917 এমন কোনো নিশ্চয়তা ছিল না যে সে এই যুদ্ধে জয়ী হতে পারবেন। 382 00:34:09,130 --> 00:34:12,508 ভূমধ্যসাগরে ইতালিয়ান জাহাজের জড়ো হওয়ার সংবাদ 383 00:34:12,592 --> 00:34:16,554 কন্সট্যান্টিনোপলের সম্রাটের নিকট আশার ঝলক বয়ে নিয়ে এলো। 384 00:34:18,598 --> 00:34:20,183 - তাদের পৌঁছুতে কতদিন? - বড়জোর ছয় দিন। 385 00:34:20,266 --> 00:34:22,018 আপনি ততদিন তুর্কিদের ঠেকিয়ে রাখতে পারবেন? 386 00:34:23,144 --> 00:34:24,145 অবশ্যই! 387 00:34:26,439 --> 00:34:28,274 লর্ড লুকাস, লর্ড স্ফ্রান্টযেস, 388 00:34:29,484 --> 00:34:31,652 লক্ষ্য রাখুন যেন শহর-প্রাচীর রক্ষা করতে জিয়োস্তিনিয়ানি 389 00:34:31,736 --> 00:34:32,862 তাঁর দরকারী সবকিছু পেয়ে যান। 390 00:34:33,821 --> 00:34:37,158 নৌবহর এসে পৌঁছানো পর্যন্ত আমাদের ওই অটোমানের বাচ্চাদেরকে খাঁড়ির ভেতর আটকিয়ে রাখতে হবে। 391 00:34:59,138 --> 00:35:02,266 সুলতান, একটা বার্তা এসেছে। 392 00:35:04,352 --> 00:35:05,436 খুবই জরুরী। 393 00:35:32,213 --> 00:35:33,464 আমার ঘোড়াটি এনে দিন! 394 00:35:46,978 --> 00:35:48,062 আপনার নাম কি? 395 00:35:51,232 --> 00:35:52,232 আলী। 396 00:35:52,733 --> 00:35:53,733 আলী। 397 00:35:56,320 --> 00:35:57,321 আমি অ্যানা। 398 00:36:01,784 --> 00:36:04,620 আমি আমার মাকে ডাকছিলাম, অ্যানা। 399 00:36:07,957 --> 00:36:10,334 আমি কি তাকে বেহেশতে দেখতে পাবো? 400 00:36:12,211 --> 00:36:13,211 হ্যাঁ। 401 00:36:14,172 --> 00:36:15,173 আমি এবিষয়ে নিশ্চিত। 402 00:36:17,466 --> 00:36:18,634 আমাদের ঈশ্বর, তাদের... 403 00:36:20,052 --> 00:36:21,387 তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। 404 00:36:33,691 --> 00:36:35,359 - মাতা মারা। - হে আমার বাছা। 405 00:36:35,443 --> 00:36:37,612 আপনার সংবাদ পৌঁছানো মাত্রই ছুটে এসেছি। 406 00:36:37,862 --> 00:36:40,072 আপনি এখানে কেন? এটাতো খুবই বিপদজনক। 407 00:36:40,156 --> 00:36:41,699 আমি এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। 408 00:36:42,366 --> 00:36:44,243 তোমার যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়া উচিত হবে না। 409 00:36:45,786 --> 00:36:48,539 আমার রাজ জ্যোতিষিরা আকাশ দেখেছে। 410 00:36:49,123 --> 00:36:50,750 নক্ষত্রগুলো একই রেখায় এসেছে, মেহমেদ। 411 00:36:52,585 --> 00:36:56,214 আমাদের এমন একটা ঐতিহ্য আছে যে রাজ জ্যোতিষিরা ধূমকেতুর গতিবিধি 412 00:36:56,297 --> 00:37:01,093 অথবা আকাশস্থ বা আবহাওয়াজনিত বিভিন ঘটনাবলীকে 413 00:37:01,177 --> 00:37:03,846 শত্রুর বিরুদ্ধে অটোমানদের বিজয়ের 414 00:37:03,930 --> 00:37:09,060 পূর্বাভাস হিসেবে বর্ণনা করতো। 415 00:37:09,977 --> 00:37:11,896 এখনই সময় আক্রমণ করার। 416 00:37:17,068 --> 00:37:19,403 মনে আছে, তোমাকে আমি অনেক আগে কি বলেছিলাম? 417 00:37:20,029 --> 00:37:23,366 যখন সকল আশা ফুরিয়ে যাবে, তখনই রক্তচন্দ্রের দেখা পাওয়া যাবে। 418 00:37:23,658 --> 00:37:25,576 তুমি কি আজরাতের চাঁদের দিকে তাকিয়ে দেখেছো? 419 00:37:33,167 --> 00:37:37,880 চন্দ্রগ্রহণকে সাধারণত অশুভ কিছুর পূর্বাভাস হিসেবে ধরা হতো। 420 00:37:37,964 --> 00:37:42,051 কিন্তু অটোমান জ্যোতিষিরা চন্দ্রগ্রহণকে তাদের শত্রুর জন্য অশুভ ধরতো, 421 00:37:42,134 --> 00:37:46,305 তাদের নিজেদের জন্য নয়। 422 00:37:47,306 --> 00:37:49,225 তোমার আর দ্বিধান্বিত হওয়া উচিত নয়। 423 00:37:50,685 --> 00:37:51,686 যাও এখন। 424 00:37:52,228 --> 00:37:56,315 তোমাকে আবার আমি পুনরায় দেখবো কন্সট্যান্টিনোপলে তোমার সিংহাসনে। 425 00:38:05,157 --> 00:38:08,327 মেহমেদ বুঝতে পারলেন যে কন্সট্যান্টিনোপল দখল এখনই করা উচিত, অথবা আর কখনো হবে না। 426 00:38:08,411 --> 00:38:09,412 প্রাকৃতিক চিহ্নসমূহও অনুকূলে ছিলো। 427 00:38:24,510 --> 00:38:28,222 সুলতান এসে পৌঁছুনোর মধ্যেই চুক্তিপত্র প্রস্তুত হওয়া চাই। 428 00:38:29,473 --> 00:38:30,516 আচ্ছা, পাশা। 429 00:38:38,941 --> 00:38:41,944 আপনি জানেন যে, বর্তমানে আমরা সবাই কিন্তু ভবিষ্যদ্বাণীতে বিশ্বাসী নই। 430 00:38:42,028 --> 00:38:43,654 কিছু মানুষ হয়তো বিশ্বাস করে। 431 00:38:43,738 --> 00:38:46,824 কিন্তু সেই পঞ্চদশ শতকে এটা মানবজীবনেরই একটা অংশ ছিল। 432 00:38:47,867 --> 00:38:51,078 ঈশ্বর ও পবিত্র বিষয়াদি সবসময়ই সবজায়গাতে আমাদের চারপাশে বিরাজমান, 433 00:38:51,162 --> 00:38:53,956 এবং মাঝে-মধ্যে সেসব জিনিস নিজেদেরকে আমাদের সামনে প্রকাশ করে দেয়। 434 00:38:57,626 --> 00:39:01,255 যে জিনিসটা কন্সট্যান্টিনোপলের বাসিন্দাদের মনোবল 435 00:39:01,339 --> 00:39:03,966 সবথেকে বেশি ভেঙে দিয়েছিলো তা হলো একটি চন্দ্রগ্রহণ। 436 00:39:04,050 --> 00:39:05,301 প্রিয় ঈশ্বর। 437 00:39:06,093 --> 00:39:08,429 তাদের কথানুযায়ী, তারা রক্তচন্দ্র দেখতে পেয়েছিলো। 438 00:39:09,096 --> 00:39:14,060 একটা ভবিষ্যদ্বাণী প্রচলিত ছিল যে, কোনো এক চন্দ্রগ্রহণের পরে কন্সট্যান্টিনোপলের পতন ঘটবে। 439 00:39:14,852 --> 00:39:15,978 মানে কি এসবের? 440 00:39:30,326 --> 00:39:32,870 সুলতান, আমরা চুক্তিপত্র প্রস্তুত করে রেখেছি। 441 00:39:36,374 --> 00:39:39,919 হালিল পাশা তখনও বলছিলেন, চলুন তাদের সাথে একটা চুক্তি করে 442 00:39:40,002 --> 00:39:41,921 তাদের হতে বিশাল পরিমাণ একটা অর্থ হাতিয়ে নিই। 443 00:39:42,588 --> 00:39:44,340 সেনাশিবিরও বিশ্রামহীনভাবে দিনাতিপাত করছিলো। 444 00:39:44,423 --> 00:39:46,675 এসবে মেহমেদ আর অপেক্ষা করতে পারছিলেন না। 445 00:39:46,759 --> 00:39:48,427 আপনার সাথে কি চক্ষু নেই, পাশা? 446 00:39:49,428 --> 00:39:50,638 আমাদের সময় এসে গেছে। 447 00:39:55,017 --> 00:39:56,018 হে আমার ভাইয়েরা! 448 00:39:58,062 --> 00:40:00,022 নিজেদেরকে প্রস্তুত করে তুলুন। 449 00:40:01,774 --> 00:40:03,526 নবী কথা দিয়েছিলেন। 450 00:40:04,360 --> 00:40:05,820 আমাদের সময় এসে গেছে। 451 00:40:06,570 --> 00:40:07,613 এসব নিয়ে আর দ্বিতীয়বার ভাববেন না! 452 00:40:07,696 --> 00:40:09,240 আমাদের শক্তিমত্তা নিয়ে দ্বিধান্বিত হবেন না। 453 00:40:10,282 --> 00:40:12,743 আল্লাহ্ আমাদের প্রত্যেকের সাথেই থাকবেন। 454 00:40:12,827 --> 00:40:14,995 এবং আমরা অবশ্যই শহরটিকে দখল করে নিবো! 455 00:40:29,385 --> 00:40:31,720 আমরা রক্ষণদলের ইতিহাস থেকে জানতে পারি, 456 00:40:31,804 --> 00:40:33,431 তুর্কিরা খুবই উৎফুল্ল ও গর্বিত ছিলো। 457 00:40:33,514 --> 00:40:36,225 তারা ভেবেছিলো যে, এ সবই এ শহরের সমাপ্তির পূর্বাভাস। 458 00:40:40,771 --> 00:40:42,022 পান করে নিন, ভদ্রমহোদয়গণ। 459 00:40:43,858 --> 00:40:46,277 খুব শীঘ্রই আমরা আমাদের জীবনের জন্য লড়াইয়ে নামবো। 460 00:41:00,207 --> 00:41:02,501 মেহমেদ তাঁর সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। 461 00:41:03,627 --> 00:41:07,381 তাঁর ভাগ্য কন্সট্যান্টিনোপলের প্রাচীরের ওপর লেখা হয়ে যাবে। 462 00:41:07,673 --> 00:41:09,175 সুলতান, আমি আপনাকে বুঝাতে চেষ্টা করছি। 463 00:41:09,842 --> 00:41:12,094 এসবকে আর দীর্ঘায়িত করবেন না। 464 00:41:12,178 --> 00:41:14,680 - যদি আমরা হেরে যাই... - যদি আমরা হেরে যাই... 465 00:41:16,348 --> 00:41:19,643 যদি ভেনিসের জাহাজগুলো ১,০০,০০০ লোক নিয়ে এসে হাজির হয়! 466 00:41:20,436 --> 00:41:24,231 যদি সিজার কবর থেকে উঠে এসে কন্সটান্টিনের সেনাদলকে নেতৃত্ব দেয়! 467 00:41:26,233 --> 00:41:28,819 এখন আর 'যদি' নিয়ে ভাবার কোনো সময় নেই, পাশা। আমাদেরকে এই শহরটি দখল করতেই হবে। 468 00:41:28,903 --> 00:41:30,946 মাত্রাধিক ক্ষয়ক্ষতি হবে। 469 00:41:34,200 --> 00:41:37,077 আপনি আমাকে এসবে ইস্তফা দিতে অনুপ্রাণিত করেছিলেন, হালিল পাশা, কয়েকবারই। 470 00:41:37,161 --> 00:41:38,996 এবং আমাকে প্রায় বুঝিয়েও ফেলেছিলেন। 471 00:41:39,538 --> 00:41:42,416 কিন্তু আমার ভাগ্য লেখা হয়ে গিয়েছে... 472 00:41:44,335 --> 00:41:45,419 যেমনটা হয়েছে আপনারও। 473 00:41:47,421 --> 00:41:48,422 সুলতান! 474 00:41:54,929 --> 00:41:56,555 রক্তচন্দ্র দেখতে পাওয়ার পর 475 00:41:56,639 --> 00:42:00,309 এবং মেহমেদের শেষ আক্রমণ হানার ঘন্টাকয়েক পূর্বে, 476 00:42:00,893 --> 00:42:03,479 সে ভবিষ্যতের ইঙ্গিতপূর্ণ এক রহস্যময়তার সম্মুখীন হলেন। 477 00:42:06,232 --> 00:42:09,818 হাগিয়া সোফিয়ার গম্বুজের ওপরে আলোর ঝিলিমিলি দেখা গেলো। 478 00:42:23,415 --> 00:42:25,543 এটা আবার কি ধরণের অলৌকিক নিদর্শন? 479 00:42:31,674 --> 00:42:35,803 ব্যাপারটা শহরের মধ্যে অবিশ্বাস্য রকমের এক হিস্টিরিয়া-গ্রস্ত পরিবেশ সৃষ্টি করলো, 480 00:42:35,886 --> 00:42:38,556 যেন তারা পৃথিবীর ধ্বংস হওয়া দেখতে চলেছে। 481 00:42:48,315 --> 00:42:51,318 শহরটি সতী মেরী দ্বারা রক্ষা করার কথা ছিল। 482 00:42:51,402 --> 00:42:54,029 কিন্তু একটা গল্প প্রচলিত আছে যে, কন্সট্যান্টিনোপলের পতনের দিনে 483 00:42:54,863 --> 00:42:57,825 তাঁকে শহর ছেড়ে চলে যেতে দেখা গেছে। 484 00:43:01,579 --> 00:43:05,207 আল্লাহ্ অবিশ্বাসীদেরকে ত্যাগ করেছেন! 485 00:43:18,750 --> 00:45:16,000 সাবটাইটেল বিষয়ক যেকোনো মন্তব্যে — fb.com/98rasel