1 00:00:31,207 --> 00:00:34,982 [ M O U S E ] 2 00:00:35,067 --> 00:00:40,174 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 3 00:01:18,706 --> 00:01:21,047 কী দেখছো? দূর হও। 4 00:01:45,396 --> 00:01:46,666 গভীরভাবে কেটেছে। 5 00:01:47,836 --> 00:01:49,006 ব্যথা করছে নিশ্চয়। 6 00:01:52,946 --> 00:01:54,047 দূর হতে বললাম। 7 00:02:39,087 --> 00:02:41,157 - কী করছো? - নড়ো না। 8 00:02:41,226 --> 00:02:44,127 আমার মা বলে এই থানকুনি... 9 00:02:44,196 --> 00:02:45,627 কাটা উপশম করে। 10 00:02:48,240 --> 00:02:50,411 আমাকে ভয় পাচ্ছো না? 11 00:02:50,980 --> 00:02:51,980 কী? 12 00:02:52,140 --> 00:02:55,580 খরগোশের পেট কাটার পর থেকে সবাই আমাকে এড়িয়ে চলছে। 13 00:02:56,721 --> 00:02:59,251 আহত বন্ধুকে এড়িয়ে যেতে পারি না। 14 00:03:01,450 --> 00:03:04,621 তবে, পশুপাখিকে এভাবে কষ্ট দেওয়া ভালো না, 15 00:03:06,091 --> 00:03:07,591 আর কখনো দিয়ো না। 16 00:03:09,601 --> 00:03:13,170 আমি এরকম হয়ে জন্মাইনি কেন? 17 00:03:16,841 --> 00:03:18,001 হয়ে গেছে। 18 00:03:21,510 --> 00:03:25,041 আমি এই ছেলের মতো হতে চাই। 19 00:03:27,050 --> 00:03:28,251 এই ছেলের মতো... 20 00:03:30,251 --> 00:03:31,381 হতে চাই। 21 00:03:32,721 --> 00:03:37,691 [ M O U S E ] 22 00:03:38,990 --> 00:03:40,131 হায় হায়। 23 00:03:41,591 --> 00:03:43,001 হায় হায়। মরে গেছে বোধহয়। 24 00:03:44,131 --> 00:03:45,200 কেমন লাগছে? 25 00:03:51,501 --> 00:03:52,571 তুমি। 26 00:03:53,941 --> 00:03:54,941 মানুষকে মারা... 27 00:03:55,911 --> 00:03:57,281 আনন্দদায়ক না? 28 00:04:04,751 --> 00:04:06,550 • Episode 11 • 29 00:04:14,390 --> 00:04:15,561 হায় হায়। 30 00:04:17,561 --> 00:04:18,661 না... 31 00:04:19,131 --> 00:04:20,901 খোদা, একটা মানুষকে মেরে ফেলেছি। 32 00:04:21,971 --> 00:04:23,001 একজনকে মেরে ফেলেছি। 33 00:04:23,501 --> 00:04:26,341 না। না, আমি মারিনি। 34 00:04:26,770 --> 00:04:27,811 সুং ইও-হান। 35 00:04:28,740 --> 00:04:30,610 সুং ইও-হান। সব ওর দোষ। 36 00:04:31,710 --> 00:04:33,210 এতে ব্যাপারটা সহজ হয়ে যায়? 37 00:04:38,750 --> 00:04:40,391 আমাকে দোষ দিলে ব্যাপারটা আরও সহনীয় হয়? 38 00:04:40,791 --> 00:04:43,761 আমি ভুল দেখছি। এটা সত্যি না। 39 00:04:44,021 --> 00:04:45,690 এটা ভ্রম। 40 00:04:45,891 --> 00:04:48,831 অস্বীকার করলেই তুমি যে খুনি সেটা বদলে যাবে না। 41 00:04:49,500 --> 00:04:50,560 খুনি। 42 00:04:50,730 --> 00:04:53,130 না, ওটা আত্মরক্ষা ছিল। আত্মরক্ষা! 43 00:04:54,971 --> 00:04:57,740 হ্যাঁ। ঊ হিউং-ছুল আমাকে আগে মারতে চেয়েছিল। 44 00:04:57,971 --> 00:04:59,271 আমার আর কোনো উপায় ছিল না। 45 00:04:59,810 --> 00:05:01,011 আত্মরক্ষা? 46 00:05:04,011 --> 00:05:05,610 নিজের সাথে আরও সৎ হও। 47 00:05:07,211 --> 00:05:09,451 তাকে শেষ নিশ্বাস নিতে দেখে... 48 00:05:10,081 --> 00:05:11,320 তুমি আনন্দ পেয়েছো। 49 00:05:14,250 --> 00:05:17,560 তাকে শ্বাসরোধ করা উত্তেজনাপূর্ন ছিল। 50 00:05:19,891 --> 00:05:21,461 না! না। 51 00:05:24,031 --> 00:05:26,370 আমি তোমার মতো না। আমরা ভিন্ন! 52 00:05:30,341 --> 00:05:31,901 শোনো তোমার কথা। 53 00:05:34,971 --> 00:05:36,281 সেটা কেউ বিশ্বাস করবে না। 54 00:05:39,781 --> 00:05:42,180 দূর হও। আমাকে একা থাকতে দাও! 55 00:06:08,310 --> 00:06:09,911 - এখানে দেখতে পাচ্ছেন? - হ্যাঁ। 56 00:06:10,081 --> 00:06:11,281 এখানেই আমরা সিগন্যাল হারিয়েছি। 57 00:06:11,440 --> 00:06:14,180 - ওটা ওছাং আইসি। - হ্যাঁ, এক্সপ্রেসওয়ের ওখানে। 58 00:06:14,250 --> 00:06:16,550 সেখানেই তো কিম ইউং-হি আর পার্ক হিয়ে-উনের লাশ পাওয়া গেছে। 59 00:06:16,920 --> 00:06:18,081 কাছেই ছিল। 60 00:06:18,281 --> 00:06:19,791 এদিকে, এখানে ঊ হিউং-ছুলের মামার বাসা। 61 00:06:20,721 --> 00:06:22,721 - আমি ধরা দিতে এসেছি। - ডানদিকে সরাও। 62 00:06:23,891 --> 00:06:25,521 - কাছেই। - আমি ঊ হিউং-ছুলকে মেরেছি। 63 00:06:25,721 --> 00:06:27,060 ওখানেই আমরা সিগন্যাল হারিয়েছি। 64 00:06:28,630 --> 00:06:30,331 আমি ঊ হিউং-ছুলকে মেরে ফেলেছি! 65 00:06:56,721 --> 00:06:57,721 এখানেই থাকো। 66 00:07:27,951 --> 00:07:28,951 কী? 67 00:07:30,860 --> 00:07:31,961 কী... 68 00:07:39,471 --> 00:07:40,500 গেল কোথায়? 69 00:07:45,000 --> 00:07:46,070 কোথায় ও? 70 00:07:53,880 --> 00:07:55,851 হয়ে গেছে বোধহয়। ওখানে থাকো। 71 00:08:00,420 --> 00:08:01,920 কোনো রক্তের ছোপ ছিল না, 72 00:08:01,920 --> 00:08:03,620 অফিসার জুং আর ঊ হিউং-ছুলের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। 73 00:08:03,721 --> 00:08:05,221 এটা মার্ডার সিন না। 74 00:08:07,031 --> 00:08:10,300 - ওনার ব্রেন সার্জারি হয়েছে না? - হ্যাঁ। 75 00:08:10,300 --> 00:08:12,800 শুনেছি ব্রেন সার্জারির কারণে বিভিন্ন জটিলতা দেখা দেয়। 76 00:08:13,070 --> 00:08:14,170 ওনাকে হাসপাতালে নিয়ে যান। 77 00:08:14,170 --> 00:08:16,570 আচ্ছা, ধন্যবাদ। দেখা হবে। 78 00:08:20,511 --> 00:08:21,610 কী বললো? 79 00:08:24,880 --> 00:08:25,980 সত্যি বলছি। 80 00:08:26,380 --> 00:08:29,081 খুন না করে কেন বলবো খুন করেছি? 81 00:08:29,480 --> 00:08:31,581 - অফিসার জুং। - হাইওয়ে চেক করলে, 82 00:08:31,581 --> 00:08:33,690 ঊ হিউং-ছুলের কার আর আমার চালানো ট্রাকটা পাবেন। 83 00:08:33,791 --> 00:08:35,690 চেক করুন। হাইওয়ে চেক করুন! 84 00:08:35,690 --> 00:08:37,560 ঊ হিউং-ছুলের হদিস পাওয়া গেছে। সেলফোন নিশ্চয় অন করেছে। 85 00:08:37,661 --> 00:08:38,690 কী? 86 00:08:39,091 --> 00:08:40,331 কো... কোথায়? 87 00:08:47,901 --> 00:08:48,971 ও-ই। 88 00:08:49,570 --> 00:08:51,971 নেভি জ্যাকেট, কালো প্যান্ট, হাইকিং টুপি। 89 00:08:53,211 --> 00:08:56,381 হ্যাঁ, ঊ হিউং-ছুল এগুলোই পরা ছিল। 90 00:08:58,141 --> 00:08:59,180 এটা ও। 91 00:08:59,651 --> 00:09:02,881 আমরা হাইওয়ে চেক করেছি, সেখানে কোনো কার বা ট্রাক ছিল না। 92 00:09:03,651 --> 00:09:05,820 নিখোঁজ ট্রাক নিয়ে কেউ রিপোর্টও করেনি। 93 00:09:09,820 --> 00:09:12,361 [ মুজিন বুকবু থানা ] 94 00:09:14,761 --> 00:09:17,830 অফিসার জুং, এটা ওই বাসায় পেয়েছি। 95 00:09:18,100 --> 00:09:19,200 তোমার সেলফোন। 96 00:09:21,430 --> 00:09:23,901 তোমার সাথে আমি হাসপাতালে যাবো? 97 00:09:25,100 --> 00:09:26,100 না। 98 00:09:32,281 --> 00:09:33,680 আপনি কি জানতেন... 99 00:09:34,310 --> 00:09:37,180 ঊ হিউং-ছুলই যে হাইস্কুলের ছাত্রী আর বারের মহিলাকে মেরেছিল? 100 00:09:38,320 --> 00:09:40,350 একে কখনো এখানে দেখেছেন? 101 00:09:40,590 --> 00:09:43,420 আবার জিজ্ঞেস করছেন কেন? 102 00:09:43,521 --> 00:09:45,761 একটু আগে একজন এসে জিজ্ঞেস করে গেল। 103 00:09:46,060 --> 00:09:48,791 - একজন? - টিভিতে দেখানো ডিটেকটিভটা। 104 00:09:48,930 --> 00:09:50,330 বড়ো ভাইকে যে হারিয়েছে। 105 00:09:50,930 --> 00:09:52,161 ডিটেকটিভ খো মু-ছি? 106 00:09:52,830 --> 00:09:54,200 হ্যাঁ, জানতাম। 107 00:09:54,501 --> 00:09:56,600 প্রথমে তোমার কথাটা শুনে চিন্তায় পড়ে যাই। 108 00:09:56,670 --> 00:09:58,670 ভয়ে ছিলাম একটা নির্দোষ লোককে গুলি করেছি কিনা। 109 00:09:59,371 --> 00:10:01,210 কিন্তু কিম জিন-আহ'র লাশে আলাদা কিছু ছিল। 110 00:10:01,210 --> 00:10:03,381 সং সু-হো'কে জ্যান্ত পোড়ানো হয়েছিল। 111 00:10:03,381 --> 00:10:05,011 কিন্তু কিম জিন-আহ'কে মারার পর পোড়ানো হয়। 112 00:10:05,580 --> 00:10:09,411 তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল ভিকটিমের বাসায় পাওয়া বিজনেস কার্ডটা। 113 00:10:09,411 --> 00:10:10,481 খুনি নিয়ে গেছে। 114 00:10:10,481 --> 00:10:13,320 ঊ হিউং-ছুলের অফিসে ওরকম একটা দেখেছিলাম। 115 00:10:13,491 --> 00:10:14,751 তাই ওর পেছনে লোক লাগাই। 116 00:10:14,891 --> 00:10:16,661 আরেকটা অপরাধ করলে, ওকে শুধু এরেস্ট করতে হতো। 117 00:10:16,791 --> 00:10:19,060 কিন্তু ডিটেকটিভ লি দুর্ঘটনাক্রমে ওকে হারিয়ে ফেলে। 118 00:10:20,430 --> 00:10:22,231 জানতেন যখন, আমাকে বলতেন। 119 00:10:22,231 --> 00:10:24,361 তোমাকে বলতেই থানায় গিয়েছিলাম। 120 00:10:24,430 --> 00:10:27,100 কিন্তু তোমার ল্যাপটপে তখন পার্ক হিয়ে-উনের ভিডিওটা দেখি, 121 00:10:27,271 --> 00:10:29,470 তখন তাকে কোথায় দেখেছিলাম হঠাৎ আমার মনে পড়ে। 122 00:10:29,470 --> 00:10:32,670 যাকগে, তোমার কারণে, পার্ক হিয়ে-উন আর কিম ইউং-হি'র লাশ পাওয়া গেছে। 123 00:10:32,871 --> 00:10:33,871 দারুণ করেছো। 124 00:10:34,741 --> 00:10:35,810 যাচ্ছি। 125 00:10:38,141 --> 00:10:39,141 আচ্ছা, 126 00:10:41,757 --> 00:10:44,856 সুং ইও-হান খুনি ছিল না প্রমাণ করতে এত ব্যস্ত ছিলে কেন? 127 00:10:46,491 --> 00:10:49,021 বলতে পারি তোমাকে মরিয়া লেগেছিল। 128 00:10:53,690 --> 00:10:54,690 এমনি ছিলাম। 129 00:10:57,901 --> 00:10:58,930 এমনি। 130 00:11:24,820 --> 00:11:25,861 হ্যাঁ। 131 00:11:26,090 --> 00:11:27,330 সূল-কি'র অবস্থা কেমন? 132 00:11:28,131 --> 00:11:29,930 ভাগ্যক্রমে, গুরুতর আঘাত পায়নি। 133 00:11:33,100 --> 00:11:34,271 ধন্যবাদ, বা-রূম। 134 00:11:35,100 --> 00:11:36,670 তুই না থাকলে... 135 00:11:43,011 --> 00:11:45,511 যখন শুনলাম ওকে মেরেছিস, 136 00:11:47,011 --> 00:11:49,680 নিজেকে শুধু বলেছিলাম তুই কখনো ওরকম কাজ করবি না। 137 00:11:52,580 --> 00:11:54,450 কিন্তু একইসাথে, খুব ভালোও লেগেছিল। 138 00:11:56,190 --> 00:11:57,291 ওর মতো হারামি... 139 00:11:59,161 --> 00:12:00,460 মরার যোগ্য। 140 00:12:03,361 --> 00:12:07,531 জানা গেছে বাঁধন খুনের আসামি মৃত A এর ছেলে। 141 00:12:07,600 --> 00:12:10,840 পুলিশের ধারনা ঊ হিউং-ছুল চোরাই পথে ফিলিপাইনে পাড়ি দিয়েছে, 142 00:12:10,840 --> 00:12:12,970 তাই স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়েছে। 143 00:12:12,970 --> 00:12:15,570 খুন না করে কেন বলবো খুন করেছি? 144 00:12:22,580 --> 00:12:24,080 অফিসার জুং বা-রূম... 145 00:12:24,680 --> 00:12:26,180 আমাদের টিমে ট্রান্সফার হয়েছে। 146 00:12:26,751 --> 00:12:29,050 কিন্তু ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। 147 00:12:29,050 --> 00:12:30,460 কিছুদিন শুধু অফিসের কাজ করুক। 148 00:12:30,690 --> 00:12:33,861 ফিয়নগান থানায় বলে দিয়েছি, তাই তাকে এখানে কাজ শুরু করতে বোলো। 149 00:12:34,430 --> 00:12:35,491 আচ্ছা। 150 00:13:06,861 --> 00:13:08,090 এভিডেন্স ম্যানেজিং টিম? 151 00:13:10,060 --> 00:13:11,460 ধন্যবাদ। 152 00:13:14,001 --> 00:13:17,100 কিন্তু আমি সেখানে ঠিক থাকবো তো? 153 00:13:19,340 --> 00:13:20,771 ডাক্তার কী বলেছে? 154 00:13:22,310 --> 00:13:23,781 কোনো সমস্যা নেই। 155 00:13:24,180 --> 00:13:26,481 ওনার ধারণা প্রচন্ড স্ট্রেসের কারণে। 156 00:13:26,881 --> 00:13:28,651 ঠিক আছে, তাহলে। কালকে অফিসে দেখা হবে। 157 00:13:28,781 --> 00:13:30,481 আচ্ছা, কালকে দেখা হবে। 158 00:14:19,261 --> 00:14:20,300 নাবি। 159 00:14:32,111 --> 00:14:33,111 নাবি। 160 00:14:33,810 --> 00:14:35,080 এসে খেয়ে নাও। 161 00:14:36,080 --> 00:14:37,080 সরি। 162 00:14:37,720 --> 00:14:39,121 আর কখনো মারবো না। 163 00:14:42,090 --> 00:14:43,151 আচ্ছা। 164 00:14:43,960 --> 00:14:47,330 বাচ্চাদের কথা ভেবে খেয়ে নিয়ো। এখানে রেখে যাচ্ছি। 165 00:15:20,131 --> 00:15:21,590 এবার কোনো শব্দ নেই। 166 00:15:26,800 --> 00:15:27,901 কী এটা? 167 00:15:30,970 --> 00:15:32,241 আবার ভুল দেখছি? 168 00:15:33,041 --> 00:15:34,541 ওহ, পাখিটা? 169 00:15:34,970 --> 00:15:38,481 আপনার খালাকে বলেছিলাম পাখিটার কথা, উনি বোধহয় আপনাকে বলেননি। 170 00:15:39,641 --> 00:15:40,651 আমার খালা? 171 00:15:40,781 --> 00:15:44,521 শিশু ওয়ার্ডের বাচ্চারা পাখিটাকে বাগানে পায়। 172 00:15:44,950 --> 00:15:46,991 পাখিটার জন্য খারাপ লাগায় তারা কান্না করতে থাকে, 173 00:15:46,991 --> 00:15:48,350 তাই আমরা একটা কবর খুঁড়ে... 174 00:15:48,521 --> 00:15:49,991 ওটাকে কবর দিই। 175 00:16:00,970 --> 00:16:02,070 পাখিটাকে আমি মেরেছি। 176 00:16:03,800 --> 00:16:04,871 আমি। 177 00:16:10,840 --> 00:16:12,340 ঊ হিউং-ছুলের সাথেও তা-ই করেছি? 178 00:17:17,940 --> 00:17:19,080 হ্যাঁ, এখানেই ছিল। 179 00:17:22,111 --> 00:17:24,881 বি.. বিভ্রম ছিল না সেটা। 180 00:17:29,451 --> 00:17:30,820 তাহলে কে... 181 00:17:59,781 --> 00:18:02,021 [ ঘটনার দিন ] 182 00:19:10,291 --> 00:19:13,090 ও বোধহয় বুঝে গেছে। কী করবো আমরা? 183 00:19:15,961 --> 00:19:18,501 এটি বুকবু থানা স্টপ। 184 00:19:18,800 --> 00:19:21,231 পরবর্তী স্টপ দাওক উচ্চ বিদ্যালয়। 185 00:19:21,701 --> 00:19:22,731 নামতে চাইলে বেল চাপুন... 186 00:19:34,880 --> 00:19:37,050 [ মুজিন বুকবু থানা ] 187 00:19:39,251 --> 00:19:40,291 কী করবো? 188 00:19:40,951 --> 00:19:43,721 আবারও ধরা দিলে, তারা আমাকে পাগল ভাববে। 189 00:19:46,890 --> 00:19:49,160 না। তবুও আমার ধরা দেওয়া উচিত। 190 00:19:54,100 --> 00:19:56,630 তো? ধরা দিবেন? 191 00:19:58,741 --> 00:20:00,971 - কী? - পুলিশে ধরা দিবেন কি-না, 192 00:20:01,070 --> 00:20:02,271 মি. জুং বা-রূম? 193 00:20:07,481 --> 00:20:09,610 - স্যার। ঠিক আছেন? - জি। 194 00:20:16,691 --> 00:20:17,991 এটা আমার ফোন না। 195 00:20:19,991 --> 00:20:20,991 কে আপনি? 196 00:20:21,231 --> 00:20:24,431 ঊ হিউং-ছুলের লাশ কেন উধাও হয়েছে জানতে চান? 197 00:20:26,130 --> 00:20:27,171 কে তুমি? 198 00:20:27,330 --> 00:20:30,640 বিস্তারিত আলোচনা সামনাসামনি করা যাক। তবে মনে রাখবেন। 199 00:20:30,900 --> 00:20:33,941 এসব যেন কেউ-ই জানতে না পারে। 200 00:20:34,171 --> 00:20:37,340 আপনার ব্রেন সার্জারির সাথে জড়িত কেউ কিংবা আপনার খালাও না। 201 00:20:37,580 --> 00:20:38,810 আমাকে কথা দিতে পারবেন? 202 00:20:39,340 --> 00:20:42,511 ব্রেন সার্জারি? খালা? আমার ব্যাপারে সব জানে। 203 00:20:43,880 --> 00:20:45,150 কে হতে পারে? 204 00:20:45,921 --> 00:20:47,150 কোথায় যেতে হবে? 205 00:21:38,471 --> 00:21:39,741 আপনি তো বাস স্টপের সেই লোক। 206 00:21:51,380 --> 00:21:53,281 # ড্যানিয়েল লি # 207 00:21:53,350 --> 00:21:55,590 # কোরিয়ান দত্তকপুত্র ড্যানিয়েল লি # 208 00:21:57,560 --> 00:21:59,691 # পুলিশের সিদ্ধান্ত ড্যানিয়েল লি খুন হয়েছে # 209 00:22:00,160 --> 00:22:02,560 ডা. ড্যানিয়েল লি? 210 00:22:04,900 --> 00:22:06,531 আপনি তো মারা গেছেন। সুং ইও-হানের হাতে। 211 00:22:09,531 --> 00:22:11,941 আরেকটা কথা নিশ্চয় আরও বেশি জানতে চান। 212 00:22:13,041 --> 00:22:15,271 ঊ হিউং-ছুলের লাশ কোথায় উধাও হয়েছে। 213 00:22:17,580 --> 00:22:20,350 তাহলে... আপনিই কি সরিয়েছেন... 214 00:22:23,410 --> 00:22:26,650 আমি নিশ্চিত দেশ থেকে পালাতে ওকে... 215 00:22:26,781 --> 00:22:27,991 নৌকায় উঠতে দেখেছি। 216 00:22:28,050 --> 00:22:29,320 মুখ দেখেছেন? 217 00:22:29,620 --> 00:22:31,360 না, পেছন থেকে দেখেছি। ওর জামাকাপড় আর জুতা... 218 00:22:31,421 --> 00:22:35,791 তার গড়নের কেউ যদি সে হওয়ার ভান করে... 219 00:22:35,860 --> 00:22:37,461 ইচ্ছাকৃতভাবে ক্যামেরায় ধরা পড়ে? 220 00:22:41,300 --> 00:22:43,201 - তাহলে... - আমি নিশ্চিত... 221 00:22:43,271 --> 00:22:45,640 সে নৌকায় উঠেছিল। অন্য কারো সাথে। 222 00:22:45,840 --> 00:22:49,171 অবশ্যই। সে নিশ্চয় টোপ আর এতক্ষণে লাপাত্তা। 223 00:22:49,410 --> 00:22:50,481 কিন্তু... 224 00:22:52,080 --> 00:22:53,211 কে... 225 00:22:53,281 --> 00:22:55,451 কেন দেখা করতে চেয়েছি সেটায় আসি। 226 00:22:57,880 --> 00:23:01,150 ঊ হিউং-ছুলকে খুন করার সময় কেমন লেগেছে? 227 00:23:04,191 --> 00:23:06,421 ভু... ভুল ছিল সেটা। 228 00:23:07,360 --> 00:23:10,501 ও আমাকে মারতে চেয়েছিল। সেটা আত্মরক্ষা ছিল। 229 00:23:10,731 --> 00:23:12,231 আরেকটু সৎ হোন। 230 00:23:14,471 --> 00:23:16,501 যখন তার জীবন শেষ করে দেন, 231 00:23:17,100 --> 00:23:20,711 আপনার হয়তো অকল্পনীয় পরমানন্দ লেগেছে। 232 00:23:25,211 --> 00:23:28,281 দুর্ভাগ্যক্রমে, খুনি সুং ইও-হানের ব্রেন... 233 00:23:28,380 --> 00:23:31,251 গত একবছর ধরে আপনার ব্রেন দখল করছে। 234 00:23:31,550 --> 00:23:34,191 এখনো তাই করছে। 235 00:23:34,251 --> 00:23:36,850 শেষপর্যন্ত, সুং ইও-হানের ব্রেন... 236 00:23:37,191 --> 00:23:39,090 আপনার ব্রেনকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিবে। 237 00:23:39,160 --> 00:23:41,830 তখন কী ঘটবে বলে মনে হয়? 238 00:23:45,160 --> 00:23:46,360 খুন একটি নেশা। 239 00:23:46,830 --> 00:23:50,541 ঊ হিউং-ছুলকে খুন করার মাধ্যমে আপনার ব্রেনে চাপা থাকা খুনের নেশা হয়তো জেগে উঠেছে। 240 00:23:50,800 --> 00:23:52,300 সুইচ অন হয়ে গেছে। 241 00:23:54,171 --> 00:23:55,271 সুইচ? 242 00:23:55,410 --> 00:23:58,840 সময় গড়ানোর সাথে সাথে, সেই আকাঙ্ক্ষা আরও জোরালো হবে। 243 00:23:59,380 --> 00:24:02,080 আপনার ইচ্ছাশক্তি যতই জোরালো হোক না থামতে পারবেন না। 244 00:24:11,120 --> 00:24:14,360 আপনার খুনে প্রবণতাকে অন্যদিকে ঘুরিয়ে দিলে কেমন হয়? 245 00:24:14,961 --> 00:24:18,060 ঊ হিউং-ছুলকে খুন করার মতো এক পার্সেন্ট সাইকোপ্যাথ প্রিডেটরকে... 246 00:24:18,600 --> 00:24:19,761 শাস্তি দেওয়ায়। 247 00:24:21,501 --> 00:24:23,701 আমাকে তাদের DNA এনে দিলে, 248 00:24:23,771 --> 00:24:25,900 আমি নিশ্চিত করবো তারা প্রিডেটর কি-না। 249 00:24:28,370 --> 00:24:31,681 আমাকে মানুষ মারতে বলছেন? 250 00:24:34,350 --> 00:24:35,981 কিন্তু আপনার কারণে, 251 00:24:36,650 --> 00:24:39,021 নিরীহ মানুষ খুন হবে না। 252 00:24:41,991 --> 00:24:44,291 আপনি পাগল। পাগল! 253 00:24:46,521 --> 00:24:47,660 আমি ধরা দেবো। 254 00:24:48,130 --> 00:24:51,231 ঊ হিউং-ছুলকে খুন করার মাশুল গুনবো। 255 00:24:51,431 --> 00:24:53,360 কীভাবে? লাশ কিংবা কোনো প্রমাণ নেই। 256 00:24:53,830 --> 00:24:56,501 তাকে খুন করার কথা তাদের বিশ্বাস করাতে চাইলে, 257 00:24:57,340 --> 00:25:00,541 সিরিয়াল কিলার সুং ইও-হানের ব্রেন যে আপনার ব্রেন দখল করছে... 258 00:25:00,570 --> 00:25:02,570 তাদেরকে তা বলতে হবে। সেটা ঠিক হবে? 259 00:25:03,041 --> 00:25:05,511 তাদের আপনি বললেও, কে বিশ্বাস করবে? 260 00:25:06,041 --> 00:25:08,050 কেউ বিশ্বাস করলেও আপনি 261 00:25:08,181 --> 00:25:10,781 বাকি জীবন গবেষণার টেস্ট সাবজেক্ট হিসেবে কাটাবেন। 262 00:25:10,850 --> 00:25:12,120 সেটাই চান? 263 00:25:17,320 --> 00:25:18,791 সময় বেশি নেই। 264 00:25:19,360 --> 00:25:21,890 কারণ সুইচটা শীঘ্রই আবার... 265 00:25:22,560 --> 00:25:24,130 অন হবে। 266 00:25:25,501 --> 00:25:26,800 আপনি পাগল। 267 00:25:27,701 --> 00:25:29,100 বদ্ধ উন্মাদ। 268 00:25:30,370 --> 00:25:31,771 আমার কথামতো করুন। 269 00:25:33,570 --> 00:25:36,711 জুং বা-রূম। না করলে, 270 00:25:36,771 --> 00:25:39,211 আগে আপনার ভালোবাসার পরিবার ও মানুষদের... 271 00:25:39,681 --> 00:25:41,181 খুন করে বসবেন। 272 00:26:00,570 --> 00:26:02,630 - হ্যাঁ, খালা। - তুমি বাসায়? 273 00:26:03,031 --> 00:26:04,201 কেমন বোধ করছো? 274 00:26:04,541 --> 00:26:06,271 পোনামাছের জাউ রেখে এসেছি। 275 00:26:06,370 --> 00:26:08,511 কথায় আছে শক্তি কমে গেলে পোনামাছের তুলনা চলে না। 276 00:26:09,910 --> 00:26:12,981 অ বং-য়ি'র মারা যাবার কথা আমাকে বলোনি কেন? 277 00:26:14,350 --> 00:26:15,481 বা-রূম। 278 00:26:16,050 --> 00:26:18,320 জ্ঞান ফিরে পেয়ে আমাকে পর্যন্ত চেনোনি। 279 00:26:18,839 --> 00:26:20,468 কীভাবে বলতাম সেই কথা? 280 00:26:24,109 --> 00:26:25,209 বুঝতে পেরেছি। 281 00:26:43,788 --> 00:26:45,399 সুইচ অন হয়েছিল? 282 00:26:49,798 --> 00:26:52,968 না। না, ফালতু কথা। অসম্ভব। 283 00:26:56,790 --> 00:26:59,829 অফিসার জুং, অবশেষে চলে এলে। 284 00:26:59,990 --> 00:27:01,530 - অভিনন্দন। - ধন্যবাদ। 285 00:27:02,260 --> 00:27:04,700 ঊ হিউং-ছুল খুনের এভিডেন্স এগুলো। 286 00:27:05,930 --> 00:27:09,000 আপনার ব্লাইন্ড ডেট আছে নাকি? স্যুট পরেছেন যে? 287 00:27:09,000 --> 00:27:11,540 শীগ্রই বিয়ের পিড়িতে বসতে যাওয়া লোকের সাথে সেটা যায় না। 288 00:27:11,809 --> 00:27:13,540 ডিটেকটিভ খো বিয়ের হোস্ট হবেন। 289 00:27:13,740 --> 00:27:14,809 আপনি বিয়ে করছেন? 290 00:27:15,440 --> 00:27:17,349 তোমাকে ইনভাইটেশন দিইনি দেখছি। 291 00:27:17,510 --> 00:27:19,510 ক্যাপ্টেনের সাথে তোমার জন্যও একটা আনবো। 292 00:27:19,680 --> 00:27:20,720 আচ্ছা। 293 00:27:20,720 --> 00:27:22,419 কেমন লাগছে? চমৎকার, না? 294 00:27:22,750 --> 00:27:24,419 যেহেতু টিভিতে যাচ্ছি, 295 00:27:24,490 --> 00:27:26,750 তাই একটা ব্রান্ড নিউ স্যুট কিনে ফেললাম। 296 00:27:27,589 --> 00:27:28,819 আপনি টিভিতে যাচ্ছেন? 297 00:27:29,319 --> 00:27:32,829 আজ রাত ১০টায়, "শার্লক হং-জু" ফিরবে আমাকে গেস্ট হিসেবে সাথে নিয়ে। 298 00:27:32,960 --> 00:27:34,500 মুজিন বুকবু থানার হিরো। 299 00:27:34,500 --> 00:27:36,030 আমি, অফিসার শিন সাং। 300 00:27:37,430 --> 00:27:40,169 - ছই পিডি আবার ফিরছেন? - হ্যাঁ। 301 00:27:41,300 --> 00:27:42,339 ভালো হলো। 302 00:27:42,440 --> 00:27:44,240 একা কেন কাজ করছো? ডিটেকটিভ খো কোথায়? 303 00:27:44,240 --> 00:27:46,339 - আমি হাত লাগাবো? - না, না, হয়ে গেছে। 304 00:27:46,770 --> 00:27:50,409 যাইহোক আমার নতুন স্যুটে ময়লা লাগানো উচিত হবে না। 305 00:27:50,409 --> 00:27:52,250 তোমার জন্য ড্রিংকস আনি তাহলে। 306 00:27:52,250 --> 00:27:53,450 না, লাগবে না। 307 00:27:54,149 --> 00:27:56,419 এখানে কোনো কয়েন পড়ে নেই? 308 00:27:57,819 --> 00:28:00,149 বিশ্বাস হয় না স্যার সাথে করে এটাও নিয়ে এসেছেন। 309 00:28:00,349 --> 00:28:01,490 যাকগে, এতে হবে। 310 00:28:01,490 --> 00:28:03,760 এই। ওখানেই থামো। 311 00:28:03,819 --> 00:28:06,359 এত বড়ো কফি মিক্স কেলেঙ্কারির পরও, 312 00:28:06,359 --> 00:28:08,399 - তোমার এখনো শিক্ষা হয়নি। - কী? 313 00:28:09,399 --> 00:28:10,869 এটা নিতে চাচ্ছো কেন? 314 00:28:11,399 --> 00:28:13,869 এটা কি কোনো কেসের এভিডেন্স? 315 00:28:14,540 --> 00:28:15,800 একজন আমাকে কিলার হিসেবে ভাড়া করেছে। 316 00:28:16,300 --> 00:28:18,069 কী? কিলার? 317 00:28:18,309 --> 00:28:19,339 হ্যাঁ। 318 00:28:20,010 --> 00:28:22,879 এক মেয়ে একবার একটা হারামিকে মেরে দিতে বলেছিল। 319 00:28:23,180 --> 00:28:24,510 এটাই আমার পারিশ্রমিক। 320 00:28:24,909 --> 00:28:27,520 আজকে আমরা কোরিয়ার শীর্ষ তিন রহস্যের একটি, 321 00:28:27,520 --> 00:28:29,649 পেট্রল সন্ত্রাস কেস নিয়ে তদন্ত করেছি। 322 00:28:30,020 --> 00:28:33,520 পরবর্তী পর্বে, খাং দুক-সুর মুক্তির এক বছর পূর্ণ হতে চলায়... 323 00:28:33,520 --> 00:28:36,020 অপ্রাপ্তবয়স্কদের উপর যৌন নির্যাতন কেস... 324 00:28:36,020 --> 00:28:37,859 ফিরে দেখবো আমরা। 325 00:28:38,129 --> 00:28:39,389 ততদিন পর্যন্ত ভালো থাকুন। 326 00:28:40,329 --> 00:28:41,859 সবাই ভালো করেছেন। 327 00:28:41,930 --> 00:28:44,369 - ভালো করেছেন। - সবাই ভালো করেছেন। 328 00:28:46,569 --> 00:28:47,639 আজকের জন্য ধন্যবাদ। 329 00:28:47,639 --> 00:28:49,970 - অবিশ্বাস্য ছিলেন। - আরে, না। 330 00:28:50,300 --> 00:28:53,440 সামনের সপ্তাহের শো হবে অপ্রাপ্তবয়স্ক সংক্রান্ত যৌন নির্যাতন নিয়ে। 331 00:28:53,609 --> 00:28:55,510 আমার মতো শিশু মনোবিজ্ঞানে বিশেষজ্ঞ... 332 00:28:55,909 --> 00:28:58,349 কোনো ডিটেকটিভকে শোতে রাখাটা ভালো সিদ্ধান্ত হতে পারে। 333 00:28:58,879 --> 00:29:00,780 বেশ তবে। আমাদের রাইটারকে জানাবো। 334 00:29:01,050 --> 00:29:02,050 ইয়েস। 335 00:29:02,119 --> 00:29:04,149 খো স্যার হয়তো আমাদের সাথে যোগ দিতে পারেন। 336 00:29:04,419 --> 00:29:05,750 - ডিটেকটিভ খো? - হ্যাঁ। 337 00:29:05,889 --> 00:29:08,490 উনিই খাং দুক-সুকে এরেস্ট করেছিলেন। 338 00:29:08,490 --> 00:29:11,730 এখনো পর্যন্ত উনি ভিকটিমের খোঁজখবর রাখেন। 339 00:29:11,960 --> 00:29:13,829 এক মাসের জন্য একজনকে... 340 00:29:14,359 --> 00:29:15,500 দেখে রাখতে পারবে? 341 00:29:17,059 --> 00:29:18,430 তার কথা বলছিল তাহলে। 342 00:29:21,700 --> 00:29:25,169 বাসা পেলেই তোমাকে নিতে আসবো, 343 00:29:25,270 --> 00:29:27,879 ততদিন পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। 344 00:29:27,879 --> 00:29:30,579 আচ্ছা। তবে প্রমিজ করো আমাকে নিতে আসবে। 345 00:29:32,510 --> 00:29:36,020 আমার সাথে কথা বলতে চাইলে এটা থেকে বং-য়ি আপুকে কল দিবে। 346 00:29:36,119 --> 00:29:37,149 বুঝেছো? 347 00:29:38,790 --> 00:29:42,319 আমি দৌড়ে এসে তোমার মাকে ফোন দেবো। 348 00:29:52,230 --> 00:29:53,930 ধন্যবাদ। আবার আসবেন। 349 00:29:53,930 --> 00:29:55,200 - স্বাগত! - স্বাগত। 350 00:29:55,270 --> 00:29:57,069 - কী খাবো? - কী অর্ডার দেবো? 351 00:29:57,069 --> 00:29:58,369 স্বাগত! 352 00:29:59,609 --> 00:30:01,440 অর্ডার দিতে চাইলে আমাকে বলবেন। 353 00:30:01,440 --> 00:30:03,079 এই, দেখ ও। 354 00:30:04,550 --> 00:30:07,010 - আমরা অর্ডার করবো! - আসছি। 355 00:30:07,780 --> 00:30:10,149 - আপনাদের অর্ডার নিতে পারি? - তুই তাহলে। ওহ বং-য়ি। 356 00:30:10,889 --> 00:30:13,649 - ওকে মাফ করে দাও। - থামুন। 357 00:30:21,230 --> 00:30:22,359 সাইন দিন। 358 00:30:31,440 --> 00:30:32,470 এই নে বখশিশ। 359 00:30:35,079 --> 00:30:36,240 তোরই লস। 360 00:30:36,339 --> 00:30:37,750 আর আমি ভাবলাম উদার হই। 361 00:30:42,050 --> 00:30:43,980 - বং-য়ির জন্য এসেছো? - জি। 362 00:30:49,819 --> 00:30:50,889 বং-য়ি? 363 00:30:52,260 --> 00:30:53,790 ওঠো, বং-য়ি। ওহ বং-য়ি। 364 00:30:55,099 --> 00:30:56,159 বং-য়ি? 365 00:30:58,629 --> 00:31:01,770 ওপ্পা। বা-রূম ওপ্পা। 366 00:31:03,440 --> 00:31:06,010 আমার বা-রূম ওপ্পা। 367 00:31:06,069 --> 00:31:08,980 আমার মিষ্টি, লক্ষ্মী বা-রূম ওপ্পা। 368 00:31:14,010 --> 00:31:16,250 তাতে কী লাভ বলো? হ্যাঁ? 369 00:31:16,480 --> 00:31:19,450 আমাকে যে বলেছিলে তোমাকে বিয়ে করতে সেটাও তো তোমার মনে নেই। 370 00:31:19,619 --> 00:31:22,760 এক্কেবারে বোকা তুমি। 371 00:31:26,359 --> 00:31:29,230 এক্সকিউজ মি, ও এত ড্রিংক করেছে কেন? 372 00:31:29,460 --> 00:31:32,300 এখানে আসা কয়েকটা মেয়ে বোধহয় ওর সাথে স্কুলে পড়েছিল। 373 00:31:32,369 --> 00:31:36,339 তারা ঘটনাটা আর ওর জন্য তাদের খারাপ লাগা নিয়ে কথা বলছিল শুধু। 374 00:31:36,540 --> 00:31:39,139 শেষপর্যন্ত সেটা চুল টানাটানিতে গড়ায়। 375 00:31:40,909 --> 00:31:42,040 ঘটনাটা? 376 00:31:51,520 --> 00:31:52,619 খোদা। 377 00:32:08,940 --> 00:32:13,639 ওমা। তোমার তৃপ্তি করে খাওয়া দেখে ভালো লাগছে। 378 00:32:13,639 --> 00:32:15,280 খোদা। 379 00:32:18,349 --> 00:32:19,450 দাদি... 380 00:32:20,609 --> 00:32:22,950 তোমাকে মনে পড়ছে, দাদি। 381 00:32:44,100 --> 00:32:45,340 লোভ হচ্ছে, তাই না? 382 00:32:48,909 --> 00:32:51,040 ওর গলা টেপা ছাড়া আর কিছু চাও না। 383 00:32:53,209 --> 00:32:54,449 তাহলে টেপো। 384 00:32:57,580 --> 00:32:59,850 ওর গলার কোমলতা অনুভব করো। 385 00:33:04,320 --> 00:33:07,229 নিজেই অনুভব করো। করো অনুভব। 386 00:33:18,110 --> 00:33:19,509 দ্বিধা করছো কেন? 387 00:33:21,140 --> 00:33:24,040 গলা টেপো। জলদি। 388 00:33:32,119 --> 00:33:33,590 আমার কথামতো করুন। 389 00:33:33,919 --> 00:33:35,689 না করলে, 390 00:33:36,090 --> 00:33:38,430 আগে আপনার ভালোবাসার পরিবার ও মানুষদের... 391 00:33:38,789 --> 00:33:40,160 খুন করে বসবেন। 392 00:33:58,510 --> 00:33:59,910 খুন একটি নেশা। 393 00:34:00,150 --> 00:34:03,619 সময় গড়ানোর সাথে সাথে, সেই আকাঙ্ক্ষা আরও জোরালো হবে। 394 00:34:03,820 --> 00:34:07,650 আপনার ইচ্ছাশক্তি যতই জোরালো হোক না থামতে পারবেন না। 395 00:34:26,139 --> 00:34:27,910 তাতে কী লাভ বলো? 396 00:34:28,039 --> 00:34:31,079 আমাকে যে বলেছিলে তোমাকে বিয়ে করতে সেটাও তো তোমার মনে নেই। 397 00:34:33,650 --> 00:34:34,919 কী করলাম! 398 00:34:40,749 --> 00:34:43,320 ওপ্পা, তোমার ফোন! 399 00:35:01,139 --> 00:35:03,809 আমার ফোন। বং-য়ির বাসায় ফেলে এসেছি। 400 00:35:17,590 --> 00:35:18,689 খাং দুক-সু? 401 00:35:30,539 --> 00:35:31,639 ঠিক আছেন? 402 00:35:43,550 --> 00:35:44,720 লোকটা? 403 00:35:46,490 --> 00:35:47,650 আমার দাদুমণি। 404 00:35:48,389 --> 00:35:50,059 ওকে দিয়ে একটা কাজ করাতে গিয়ে... 405 00:35:52,559 --> 00:35:54,860 ওর সাথে ভয়ংকর ঘটনাটা ঘটতে দিয়েছিলাম। 406 00:35:55,430 --> 00:35:57,860 খোদা, দোষ আমার। 407 00:35:58,400 --> 00:36:00,169 - সব দোষ আমার। - দাদি। 408 00:36:00,400 --> 00:36:03,169 দোষ আপনার না, নিজেকে দোষ দিবেন না। 409 00:36:03,539 --> 00:36:05,340 আমার বেচারি দাদুমণি। 410 00:36:06,039 --> 00:36:07,610 আমার ছোট্ট দাদুমণি। 411 00:36:09,380 --> 00:36:10,439 অফিসার জুং, 412 00:36:11,209 --> 00:36:14,180 আমার বং-য়ি'কে একটু দেখে রেখো। 413 00:36:14,650 --> 00:36:15,680 কেমন? 414 00:36:19,990 --> 00:36:21,860 ও বং-য়ি'র পাড়ায় থাকে? 415 00:36:23,360 --> 00:36:25,590 আমাকে তাদের DNA এনে দিলে, 416 00:36:26,130 --> 00:36:28,829 আমি নিশ্চিত করবো তারা প্রিডেটর কি-না। 417 00:36:50,707 --> 00:36:54,006 তখন লোকটা আপনাকে কী বলেছে? 418 00:36:56,176 --> 00:36:57,607 কিছু বলেনি। 419 00:36:58,716 --> 00:37:01,047 আমার জুতো খুলে যাওয়ায় পড়ে গিয়েছিলাম। 420 00:37:01,116 --> 00:37:02,187 বং-য়ি। 421 00:37:02,817 --> 00:37:04,587 ঘটনাটা স্রেফ এড়িয়ে যেতে পারেন না। 422 00:37:04,656 --> 00:37:06,256 এখানে আমার ইন্টার্ভিউ নিতে এসেছেন? 423 00:37:06,486 --> 00:37:08,886 আপনি কে আমি জানি। কী চান? 424 00:37:09,457 --> 00:37:11,897 আমার শো করতে চান? করবেন না প্লিজ। 425 00:37:12,156 --> 00:37:15,297 আপনারা স্রেফ হাই রেটিং পাওয়ার জন্য উত্তেজনাপূর্ন শো করেন। 426 00:37:15,397 --> 00:37:17,167 ভিকটিমদের কথা ভাবেনই না। 427 00:37:17,426 --> 00:37:20,236 আর ন্যায়পরায়ণ সাজবেন না। সেটা আরও খারাপ। 428 00:37:20,837 --> 00:37:22,437 আক্রমণকারীদের চেয়ে... 429 00:37:23,337 --> 00:37:25,136 আপনারা আলাদা নন। 430 00:37:26,576 --> 00:37:29,707 আপনি বোধহয় ভুল বুঝছেন। আমি ইন্টার্ভিউ নিতে আসিনি। 431 00:37:30,047 --> 00:37:32,116 ডিটেকটিভ খো আপনাকে নিয়ে খুব চিন্তিত। 432 00:37:32,576 --> 00:37:34,276 - উনি জিজ্ঞেস করলেন আপনি... - কেন... 433 00:37:34,517 --> 00:37:37,446 সেটা কেন করবো? কী অন্যায় করেছি আমি? 434 00:37:37,647 --> 00:37:40,817 যেখানে ওই লোক ক্রিমিনাল সেখানে আমাকেই কেন পালিয়ে বেড়াতে হবে? 435 00:37:41,727 --> 00:37:44,056 আমি আর সেই ছোট্ট খুকিটি নেই। 436 00:37:45,096 --> 00:37:48,366 নিজেই নিজেকে রক্ষা করার সক্ষমতা রাখি। 437 00:37:48,897 --> 00:37:50,096 তাই প্লিজ চলে যান। 438 00:37:52,337 --> 00:37:53,937 প্লিজ চলে যান, জলদি। 439 00:39:04,337 --> 00:39:06,707 দেখি এগুলোর মধ্যে একটাতেও সাইকোপ্যাথ জিন খুঁজে পেতে পারেন কি-না। 440 00:39:09,047 --> 00:39:10,406 আমাকে পরীক্ষা করছেন? 441 00:39:15,147 --> 00:39:17,747 সবে এখানে এলো, এরমধ্যেই ফাঁকি মারা শুরু করেছে। 442 00:39:18,087 --> 00:39:19,656 সবকিছু সাজিয়েও রাখেনি। 443 00:39:20,486 --> 00:39:21,486 গেল কোথায়? 444 00:39:24,127 --> 00:39:25,756 আসলেই ওর মাথা ঠিক হয়নি। 445 00:39:27,727 --> 00:39:28,826 আসলেই হয়নি। 446 00:39:41,547 --> 00:39:42,576 কী ব্যাপার? 447 00:39:45,147 --> 00:39:47,317 খাং দক-সুর সাথে বং-য়ির দেখা হয়েছিল। 448 00:39:49,087 --> 00:39:50,986 কী? কোথায়? 449 00:39:51,386 --> 00:39:53,886 - তার পাড়ায়। - ও সেখানে ফিরে গেছে? 450 00:39:54,386 --> 00:39:55,756 হারামজাদা তো দেখি। 451 00:39:56,656 --> 00:39:58,426 আমার গাড়ির ড্যাশক্যাম ফুটেজ। 452 00:40:02,696 --> 00:40:05,067 হারামজাদা। এই! 453 00:40:05,667 --> 00:40:06,937 কাজ একটু ঠিকমতো করো! 454 00:40:09,136 --> 00:40:10,306 কী হয়েছে? 455 00:40:10,366 --> 00:40:12,276 খাং দুক-সু ভিকটিমের কাছে গিয়েছিল। 456 00:40:12,337 --> 00:40:15,147 ও কয়েকদিন আগে এই এলাকায় আসার জন্য অফিসিয়াল রিকুয়েস্ট পাঠিয়েছে। 457 00:40:15,207 --> 00:40:17,576 তাহলে ২৪ ঘন্টা ওর উপর তোমাদের নজর রাখা উচিত। 458 00:40:17,647 --> 00:40:19,647 ও নির্দিষ্ট এক্তিয়ারের মধ্যে আছে। 459 00:40:19,716 --> 00:40:21,317 কোনো আইনও ভাঙেনি। 460 00:40:21,446 --> 00:40:25,357 তাহলে কি ও এক্তিয়ারের মধ্যে থেকে ভিকটিমকে হুমকি দিতে পারবে? 461 00:40:25,417 --> 00:40:27,216 আইনানুসারে বললে, হ্যাঁ। 462 00:40:27,287 --> 00:40:30,326 ওর বিরুদ্ধে কোনো বাধা দেওয়ার আদেশ মঞ্জুর হয়নি। 463 00:40:36,026 --> 00:40:37,167 এটা কে? 464 00:40:42,636 --> 00:40:43,636 আপনার জানা লাগবে না। 465 00:40:48,037 --> 00:40:49,247 একে আপনার থামাতে হবে। 466 00:40:49,877 --> 00:40:52,317 তার মতো অতি-বিশুদ্ধ সাইকোপ্যাথ জিনধারী লোক... 467 00:40:52,377 --> 00:40:55,886 আবারও একই ধরণের অপরাধ করবে। 468 00:40:58,417 --> 00:40:59,756 তাকে থামানো যাবে না। 469 00:41:06,227 --> 00:41:09,167 অপরাধ আরও পাশবিক হবে। 470 00:41:09,426 --> 00:41:10,866 তাদের পদ্ধতি কেবল সময়ের সাথে পালটায়। 471 00:41:13,497 --> 00:41:15,667 # খাং দুক-সু # 472 00:41:24,176 --> 00:41:27,676 ভয় পেয়ো না। কথা দিচ্ছি ওকে আমি ধরবো। 473 00:41:30,147 --> 00:41:32,317 আমার বাবা মারা যাবার পর... 474 00:41:34,017 --> 00:41:37,357 আমার দাদি খুব মদ খেতো। 475 00:41:38,526 --> 00:41:41,056 সেদিন, আবারও দাদির মাকগলি শেষ হয়ে যায়, 476 00:41:41,866 --> 00:41:43,526 তাই আমাকে আরও আনতে বলে। 477 00:41:45,537 --> 00:41:47,167 এত রাতে আরও নিতে এসেছো? 478 00:41:47,636 --> 00:41:48,806 খোদা। 479 00:41:49,107 --> 00:41:51,366 কনস্ট্রাকশন সাইটে পড়ে মারা যাওয়া ওহ সাহেবকে চেনো? 480 00:41:51,776 --> 00:41:53,877 ওটা তার মেয়ে। 481 00:42:03,817 --> 00:42:04,846 এখনই চলে যাচ্ছো? 482 00:42:05,156 --> 00:42:07,256 মা বাসায় একদম একা। 483 00:42:07,886 --> 00:42:09,056 আচ্ছা। 484 00:42:11,556 --> 00:42:14,596 ব্রিজের রেলিংয়ে কেউ একটা কুকুরছানাকে বেঁধে দেয়। 485 00:42:15,866 --> 00:42:17,797 তাই সেটা খুলে দিতে যাই। 486 00:42:27,506 --> 00:42:29,406 কুকুরছানা... 487 00:42:29,707 --> 00:42:31,047 কুকুরছানা... 488 00:42:34,216 --> 00:42:35,787 একারণেই ও ওরকম করেছিল। 489 00:42:40,587 --> 00:42:42,026 # আনশিন-দং এ নাবালিকা ধর্ষণের কেস রিপোর্ট # 490 00:42:43,886 --> 00:42:46,397 # কেস রিপোর্ট # 491 00:42:48,297 --> 00:42:50,526 # শিশু ধর্ষণ ও নির্যাতন # 492 00:42:52,537 --> 00:42:55,306 না, ঘুমিয়ে পড়ো না। 493 00:42:55,736 --> 00:42:58,477 খুকি, ঘুমিয়ে পড়ো না, কেমন? 494 00:42:58,906 --> 00:43:00,506 কথা দিচ্ছি ওকে ধরবো। 495 00:43:01,506 --> 00:43:02,607 কে? 496 00:43:10,787 --> 00:43:12,116 না, আমি করিনি! 497 00:43:12,216 --> 00:43:13,957 আমি মাতাল ছিলাম! 498 00:43:14,417 --> 00:43:16,227 আমার কিছু মনে নেই! 499 00:43:16,386 --> 00:43:18,227 বিবাদীর শেষ বক্তব্য শোনা যাক। 500 00:43:19,497 --> 00:43:22,826 এটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। 501 00:43:24,067 --> 00:43:25,997 সত্যিই আমার কিছু মনে নেই। 502 00:43:26,997 --> 00:43:30,107 আমি নিশ্চয় একদম মাতাল ছিলাম, 503 00:43:30,406 --> 00:43:33,977 কিন্তু ছোট্ট একটা মেয়ের সাথে ওরকম কে করে? 504 00:43:34,806 --> 00:43:38,076 আমি ওরকম ইতর নই। 505 00:43:39,647 --> 00:43:41,986 আমি করেছি প্রমাণিত হলে, 506 00:43:42,517 --> 00:43:44,446 আমার পুরুষাঙ্গ কেটে ফেলতে পারেন। 507 00:43:44,846 --> 00:43:48,256 সত্যি বলছি আমি নির্দোষ। 508 00:44:05,576 --> 00:44:09,846 নৃশংস পদ্ধতি এবং একই ক্রিমিনাল রেকর্ড বিবেচনায়, 509 00:44:10,076 --> 00:44:11,346 এতদ্বারা তার কঠোর শাস্তি ঘোষণা করছি। 510 00:44:11,846 --> 00:44:16,486 তবে বিবাদীর কথা এবং নেশাগ্রস্ত থাকার ব্যাপারটাও বিবেচনায় নিচ্ছি। 511 00:44:17,087 --> 00:44:20,256 অতএব, খাং দুক-সুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে, 512 00:44:20,616 --> 00:44:22,986 সেইসাথে ১০ বছরের প্রবেশন। 513 00:44:23,926 --> 00:44:26,326 কী? ১০ বছর? 514 00:44:27,497 --> 00:44:29,267 কী... এই কুত্তার... 515 00:44:29,567 --> 00:44:31,127 এই শয়তানের বাচ্চা! 516 00:44:31,366 --> 00:44:34,096 কীভাবে... কীভাবে তুই... ও করেছে! 517 00:44:34,497 --> 00:44:37,006 বিশ্বাস করতে পারছি না! 518 00:44:37,067 --> 00:44:38,437 ওর মরা উচিত! 519 00:44:38,707 --> 00:44:40,837 শয়তানটার মরা উচিত! 520 00:45:00,727 --> 00:45:02,767 বৃষ্টি হলেই, তোমার কথা ভাবি। 521 00:45:09,707 --> 00:45:11,337 তোমাকে বিয়ে করতে পারি, অফিসার জুং? 522 00:45:12,337 --> 00:45:13,576 ভালো হয়ে থাকবো। 523 00:45:36,866 --> 00:45:37,966 কী এটা? 524 00:45:38,466 --> 00:45:40,236 আংকেলকে তোমার জন্য প্রতিশোধ নিতে বলছো? 525 00:45:52,946 --> 00:45:55,946 আচ্ছা। ও ছাড়া পেলে... 526 00:45:56,716 --> 00:45:57,817 আংকেল ওকে মেরে ফেলবো। 527 00:46:38,997 --> 00:46:40,656 দৌড়া। দৌড়া। 528 00:46:40,756 --> 00:46:43,196 যখন শুনলাম ওকে মেরেছিস, 529 00:46:43,596 --> 00:46:46,196 নিজেকে শুধু বলেছিলাম তুই কখনো ওরকম কাজ করবি না। 530 00:46:46,437 --> 00:46:48,236 কিন্তু একইসাথে, খুব ভালোও লেগেছিল। 531 00:46:49,337 --> 00:46:52,576 ওর মতো হারামি মরার যোগ্য। 532 00:47:14,056 --> 00:47:16,767 ডিটেকটিভ খো। আপনি এখানে? 533 00:47:16,926 --> 00:47:19,667 - বং-য়িকে কী বলেছিস? - জি? 534 00:47:19,797 --> 00:47:22,506 মিথ্যা বলবি না। ক্রসওয়াকে তোর একটা ভিডিও আছে। 535 00:47:24,636 --> 00:47:26,506 কিছু বলিনি তো। 536 00:47:26,837 --> 00:47:29,377 ঘটনাক্রমে তার সাথে দেখা হয়... 537 00:47:32,147 --> 00:47:33,276 কী বলেছিস? 538 00:47:34,276 --> 00:47:35,346 বল। 539 00:47:36,087 --> 00:47:39,357 সত্যিই কিছু বলিনি। 540 00:47:40,087 --> 00:47:43,127 শুধু হ্যালো ছাড়া কিছু বলিনি। 541 00:47:50,767 --> 00:47:52,997 এই কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা। 542 00:47:53,096 --> 00:47:55,837 তোকে মেরে দেবো বলেছিলাম। এই কুত্তার বাচ্চা। 543 00:48:18,427 --> 00:48:20,998 উনি আমাকে গুলি করতে চেয়েছিলেন। 544 00:48:21,405 --> 00:48:22,534 সত্যি বলছি। 545 00:48:22,934 --> 00:48:25,804 - আমি কিছু করিনি, কিন্তু... - কিছু করিসনি? 546 00:48:25,945 --> 00:48:27,545 ও বং-য়িকে কী বলেছে জানেন? 547 00:48:27,545 --> 00:48:28,775 ক্যাপ্টেন। হারামিটা... 548 00:48:28,775 --> 00:48:30,715 আমি সত্যিই কিছু করিনি। 549 00:48:31,974 --> 00:48:34,614 মা। বলো না। 550 00:48:34,815 --> 00:48:36,485 তুমি তো সব দেখেছো। 551 00:48:36,815 --> 00:48:40,485 হ্যাঁ। আমার ছেলে কিছু করেনি, 552 00:48:40,755 --> 00:48:42,625 - কিন্তু ওই ডিটেকটিভ... - শুনছেন কেন? 553 00:48:42,625 --> 00:48:45,125 উনি অবশ্যই ওনার ছেলের পক্ষে। 554 00:48:45,125 --> 00:48:47,594 আপনি খুব খারাপ। 555 00:48:48,625 --> 00:48:50,864 গত ১০ বছর আমি অনুতাপ করেছি, 556 00:48:51,264 --> 00:48:53,534 আর বাকি জীবন প্রায়শ্চিত্তে কাটাতে চেয়েছি। 557 00:48:53,534 --> 00:48:55,905 আচ্ছা... আপাতত শান্ত হও... 558 00:48:56,175 --> 00:48:57,704 বাসায় যাও। 559 00:48:57,704 --> 00:48:59,375 আমরা কল দেবো। 560 00:48:59,375 --> 00:49:00,605 ওকে বাসায় পাঠাবেন না! 561 00:49:00,605 --> 00:49:02,775 হারামিটা নাটক করছে! 562 00:49:04,614 --> 00:49:06,914 নাটক বন্ধ কর, হারামি। 563 00:49:07,045 --> 00:49:09,014 ওকে যেতে দিতে পারবেন না! 564 00:49:09,384 --> 00:49:12,425 - ক্যাপ্টেন! ক্যাপ্টেন! - ধুর। 565 00:49:25,395 --> 00:49:27,965 ডিটেকটিভ শিন! ডিটেকটিভ শিন! 566 00:49:28,534 --> 00:49:31,534 - কী? - হারামিটা বোধহয় চালাকি করেছে। 567 00:49:31,835 --> 00:49:33,344 ইচ্ছা করে আমাকে খেপিয়েছিল... 568 00:49:33,574 --> 00:49:35,005 যাতে বং-য়ি'র কাছ থেকে দূরে সরাতে পারে। 569 00:49:35,675 --> 00:49:37,215 ও কিছু করতে যাচ্ছে। 570 00:49:37,215 --> 00:49:39,545 পারবে না। ওর পায়ে ট্র‍্যাকিং এনক্লেট লাগানো। 571 00:49:39,545 --> 00:49:41,784 না! বং-য়ি বিপদে আছে! 572 00:49:41,784 --> 00:49:43,284 আমাকে বের হতে দাও। প্লিজ। প্লিজ। 573 00:49:43,284 --> 00:49:45,954 অফিসার জুং কোথায়? ডিটেকটিভ খো'র সাথে থাকতে বলেছিলাম। 574 00:49:45,954 --> 00:49:47,625 - ধুর। - তাহলে... 575 00:49:48,184 --> 00:49:49,425 একটা উপকার করো। 576 00:51:25,014 --> 00:51:27,655 # আমার জঘন্য কাজের জন্য আমি অনুতপ্ত # 577 00:51:32,465 --> 00:51:33,994 এই, উঠুন। উঠুন। 578 00:51:34,164 --> 00:51:35,395 উঠুন। 579 00:51:41,105 --> 00:51:42,164 ওনার ধারণা ভুল। 580 00:51:43,105 --> 00:51:45,005 খাং দুক-সু সাইকোপ্যাথ ছিল না। 581 00:51:46,204 --> 00:51:49,215 আগে থেকে থাকলেও, এখন আর নেই। 582 00:51:49,875 --> 00:51:51,045 সে শুধরে গেছে। 583 00:51:51,645 --> 00:51:53,244 পাপস্বীকার করে অনুতপ্ত হয়েছে। 584 00:52:02,925 --> 00:52:05,355 মিস. ওহ ঘটনার অপরাধী খাং দুক-সু, 585 00:52:05,525 --> 00:52:07,594 আত্মহত্যার চেষ্টা করেছিল। 586 00:52:07,724 --> 00:52:11,534 কেউ কেউ বলছে সম্ভবত সমাজের চাপে করেছে, 587 00:52:11,695 --> 00:52:15,875 অন্যদিকে বাকিরা নেশাগ্রস্ত হওয়ায় তার সাজা কমানো নিয়ে অভিযোগ করছে... 588 00:52:21,405 --> 00:52:22,945 - ওটা কিনে দাও! - না! 589 00:52:22,974 --> 00:52:24,775 - ওটা কিনে দাও! - খালা। 590 00:52:24,914 --> 00:52:26,545 - ওটা কিনে দাও! - খালা। 591 00:52:26,645 --> 00:52:28,645 - বা-রূম। - ও কে? 592 00:52:28,645 --> 00:52:30,054 ওটা কিনে দাও। 593 00:52:30,054 --> 00:52:31,514 হুন-সুকের কথা তোমার মনে নেই, তাই না? 594 00:52:31,815 --> 00:52:34,324 বাচ্চা থাকতে বলতে গেলে ওকে তুমিই বড়ো করেছো। 595 00:52:34,324 --> 00:52:37,425 - ওটা কিনে দাও! ওটা আমার চাই! - এই। 596 00:52:37,425 --> 00:52:39,895 হুন-সুক। আমি ভাইয়া। 597 00:52:40,295 --> 00:52:42,835 ভাইয়া মাথায় ব্যথা পেয়েছিলাম, তাই মনে ছিল না। সরি। 598 00:52:43,634 --> 00:52:45,934 - ওটা কিনে দাও! - বিড়ালের জন্য পাগল করে ফেলছে। 599 00:52:46,005 --> 00:52:47,565 ও নাকি নিজেই পালবে। 600 00:52:47,565 --> 00:52:50,034 - কিনে দাও তাহলে। - ওটা কিনে দাও। 601 00:52:50,034 --> 00:52:53,005 মা তোমাকে একটা পুতুল কিনে দেবো। বিড়াল পুতুল। 602 00:52:53,074 --> 00:52:55,175 না। আমার বিড়ালছানা চাই! 603 00:52:55,304 --> 00:52:57,014 - হুন-সুক। - বিড়ালছানা। 604 00:52:57,014 --> 00:52:58,514 মজার কিছু খেতে চাও? 605 00:52:58,744 --> 00:53:00,114 ২৭ ডলার হয়েছে। 606 00:53:01,344 --> 00:53:03,684 খাও। হুন-সুক। 607 00:53:05,315 --> 00:53:07,425 আমার একটা বিড়াল আছে। ছবি দেখবে? 608 00:53:08,284 --> 00:53:09,355 টা-ডা। 609 00:53:10,755 --> 00:53:13,864 ওয়াও! গিয়ে ওটা দেখতে চাই! আমি যাবো! 610 00:53:13,864 --> 00:53:14,895 তাই? 611 00:53:15,295 --> 00:53:17,664 তাহলে ও বাচ্চা দিলে তারপর যেয়ো। 612 00:53:17,735 --> 00:53:18,934 ভাইয়া তোমাকে জানাবো। 613 00:53:18,934 --> 00:53:21,465 সত্যি? প্রমিজ। 614 00:53:21,835 --> 00:53:22,974 প্রমিজ। 615 00:53:23,434 --> 00:53:24,574 এবার খাও। 616 00:53:28,474 --> 00:53:30,815 নাও। বিড়ালের বদলে। 617 00:53:31,114 --> 00:53:32,275 ওয়াও! 618 00:53:35,184 --> 00:53:37,315 হ্যাঁ। এটা হারাতে পারবো। 619 00:53:38,184 --> 00:53:40,355 ডা. লি'কে দেখিয়ে দেবো ওনার ধারণা ভুল। 620 00:53:41,224 --> 00:53:43,195 সুং ইও-হানের কাছে হারবো না। 621 00:53:45,965 --> 00:53:47,824 - হ্যালো। - হ্যালো। 622 00:53:48,164 --> 00:53:51,934 খাং দুক-সুকে মারায় ডিটেকটিভ খো এখন সেলে। 623 00:53:52,364 --> 00:53:53,465 কী? 624 00:53:55,164 --> 00:53:59,045 নিন। উনি এটা দিতে বলেছেন আর বলেছেন সবসময় সাথে রাখতে। 625 00:54:10,914 --> 00:54:12,014 আবহাওয়ার পূর্বাভাস। 626 00:54:12,014 --> 00:54:15,525 চীনের উচ্চচাপ এবং জাপানের নিম্নচাপ... 627 00:54:15,525 --> 00:54:19,364 পূর্বাঞ্চলে প্রবল বাতাসের সৃষ্টি করতে পারে। 628 00:54:19,695 --> 00:54:23,335 ফলে, এই সপ্তাহান্তের শুরুতে, বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, 629 00:54:23,335 --> 00:54:24,594 এবং বৃষ্টি দেখা যেতে পারে। 630 00:54:24,594 --> 00:54:25,735 এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। 631 00:54:26,335 --> 00:54:27,465 অপেক্ষা করো। 632 00:54:27,934 --> 00:54:29,534 বৃষ্টি হলেই তোমার কাছে আসবো। 633 00:54:38,645 --> 00:54:40,414 এত বৃষ্টি হচ্ছে কেন? 634 00:54:40,414 --> 00:54:41,445 সেটাই। 635 00:54:41,445 --> 00:54:42,655 ভিজে গেছি একদম। 636 00:54:42,715 --> 00:54:43,884 যখনই বৃষ্টি হবে... 637 00:54:46,155 --> 00:54:48,784 বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? হ্যাঁ? 638 00:54:49,355 --> 00:54:51,625 এই। আমাকে বের হতে দাও! 639 00:54:51,724 --> 00:54:52,864 খি-হিউক ভাই! 640 00:54:53,195 --> 00:54:55,525 নেপো! ক্যাপ্টেন! 641 00:55:00,804 --> 00:55:01,934 ওকে খাবার দিতে হবে। 642 00:55:07,344 --> 00:55:08,545 বাচ্চা দিয়েছো দেখি। 643 00:55:14,445 --> 00:55:16,454 আরে। কী কিউট। 644 00:55:16,655 --> 00:55:19,155 - ভাইয়া? - হ্যাঁ, হুন-সুক। 645 00:55:19,425 --> 00:55:21,085 তুমি ধরেছো? মা কোথায়? 646 00:55:21,085 --> 00:55:23,494 মা নানুমণির বাসায় গেছে। 647 00:55:23,695 --> 00:55:27,295 নানুমণি নাকি অসুস্থ, কান্না করছিল। 648 00:55:27,494 --> 00:55:29,434 ফোনও রেখে গেছে। 649 00:55:29,795 --> 00:55:30,795 নানুমণি? 650 00:55:30,795 --> 00:55:32,505 হ্যাঁ। জেজু নানুমণি। 651 00:55:33,664 --> 00:55:35,034 জেজু নানুমণি? 652 00:55:35,934 --> 00:55:38,134 তাহলে তুমি একা? 653 00:55:38,235 --> 00:55:40,344 না। কাজের আন্টি আছে। 654 00:55:40,675 --> 00:55:43,344 তার রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। 655 00:55:44,074 --> 00:55:46,485 হুন-সুক। দেখো। 656 00:55:48,585 --> 00:55:50,255 ওয়াও! কী কিউট! 657 00:55:50,355 --> 00:55:52,315 ওদের সামনা-সামনি দেখতে চাই। 658 00:55:52,625 --> 00:55:55,355 - আসতে চাও? - ওদের দেখতে চাই। 659 00:55:55,525 --> 00:55:56,954 আচ্ছা, তোমাকে নিতে আসছি। 660 00:55:56,954 --> 00:55:58,025 তৈরি হয়ে নাও। 661 00:55:58,295 --> 00:55:59,925 তোমার ঠিকানা কী? 662 00:56:00,025 --> 00:56:01,795 - দাঁড়াও। - আচ্ছা। 663 00:56:04,994 --> 00:56:12,744 "মুজিন সিটি, মুজিন-দং, মুজিন অ্যাপার্টমেন্ট বিল্ডিং ১, ইউনিট ৩০১।" 664 00:56:13,074 --> 00:56:14,505 আচ্ছা। 665 00:56:17,715 --> 00:56:18,815 মুজিন-দং? 666 00:56:19,744 --> 00:56:21,045 ফিয়নগান-দং না? 667 00:56:21,945 --> 00:56:23,014 বাসা পাল্টেছে? 668 00:56:23,215 --> 00:56:25,784 হ্যাঁ। আমি শুটিংয়ের জন্য বের হচ্ছি। 669 00:56:26,824 --> 00:56:29,395 গতবার আমাকে একদম মোটা আর বাজে লেগেছিল। 670 00:56:31,494 --> 00:56:33,594 দাঁড়াও। পরে কল দেবো। 671 00:56:35,425 --> 00:56:37,235 ম্যাম, কেন এসেছেন? 672 00:56:38,664 --> 00:56:39,764 আসলে... 673 00:56:41,204 --> 00:56:43,034 ওই ডিটেকটিভকে ছেড়ে দিন। 674 00:56:45,275 --> 00:56:47,445 আসলে দুক-সু মিথ্যা বলেছিল। 675 00:56:47,875 --> 00:56:49,715 - কী? - ডিটেকটিভ... 676 00:56:50,045 --> 00:56:51,775 ওর সাথে চিল্লাচিল্লি করেছিল, 677 00:56:52,315 --> 00:56:55,244 তাই ওনাকে বিপদে ফেলতে ও মিথ্যা বলেছিল। 678 00:56:56,355 --> 00:56:58,554 ডিটেকটিভ কিছু করেনি, 679 00:56:59,155 --> 00:57:00,284 ওনাকে ছেড়ে দিন। 680 00:57:00,985 --> 00:57:02,054 আমি... 681 00:57:02,525 --> 00:57:05,655 ছেলেকে ঠিকমতো মানুষ না করায় দুঃখিত। 682 00:57:07,094 --> 00:57:09,565 যদি লাগে, তাই একটা.. 683 00:57:10,395 --> 00:57:12,395 লিখিত সাক্ষ্যও লিখেছি। 684 00:57:21,353 --> 00:57:23,324 - তাহলে আসি। - জি। 685 00:57:26,229 --> 00:57:28,914 # ডিটেকটিভ আমার ছেলেকে খুনের হুমকি দেয়নি। # 686 00:57:35,184 --> 00:57:36,594 ডিটেকটিভ লি! 687 00:57:36,954 --> 00:57:40,094 এটা ক্যাপ্টেনকে দিতে পারবে? আমার একটা টিভি শোতে যেতে হবে। 688 00:57:46,934 --> 00:57:49,375 খালা, হুন-সুককে আমার বাসায় নিয়ে যাচ্ছি। 689 00:57:49,735 --> 00:57:51,275 এটা দেখলে কল দিয়ো। 690 00:58:06,473 --> 00:58:09,843 ১২ বছর পূর্বে, ভয়ঙ্কর সেই আক্রমণের রাতেও, 691 00:58:09,902 --> 00:58:10,973 বৃষ্টি হয়েছিল। 692 00:58:11,542 --> 00:58:14,672 আজকে খাং দুক-সু জেল থেকে ছাড়া পাওয়ার এক বছর পূর্ণ হলো। 693 00:58:15,442 --> 00:58:17,042 আপনাকে সরাসরি জিজ্ঞেস করি। 694 00:58:17,382 --> 00:58:20,413 সে যতক্ষণ এনকেল মনিটর পরা থাকবে ততক্ষণ কি বাচ্চারা নিরাপদ? 695 00:58:20,582 --> 00:58:23,382 খাং দুক-সুর কেসের পর থেকে, আইন সংশোধন করা হয়েছে, 696 00:58:23,453 --> 00:58:25,123 সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। 697 00:58:25,652 --> 00:58:27,393 আবার অপরাধ করতে পারে এমন আক্রমণকারীদের উপর... 698 00:58:27,553 --> 00:58:29,623 একজন অফিসারের মাধ্যমে নজর রাখা যায় এখন। 699 00:58:30,263 --> 00:58:32,062 তার মুক্তির এক বছর হয়ে গেছে... 700 00:58:32,123 --> 00:58:34,862 এবং কিছু ঘটেনি, তাতে কি আমরা নিশ্চিন্ত হতে পারি? 701 00:58:34,933 --> 00:58:37,033 প্রথম ছয়মাস সবাই অতিসতর্ক থাকে, 702 00:58:37,203 --> 00:58:40,732 কিন্তু কোনো অঘটন ছাড়া এক বছর কেটে গেলে সতর্কতা কমিয়ে আনে। 703 00:58:41,073 --> 00:58:43,672 আমরা বিশ্বাস করতে শুরু করি তারা শুধরে গেছে। 704 00:58:45,143 --> 00:58:46,712 সেটারই অপেক্ষা করে তারা। 705 00:58:47,143 --> 00:58:50,683 আমরা অসাবধান হলেই তারা আবার শিকার শুরু করে। 706 00:58:51,343 --> 00:58:53,712 তখনই সব সবচেয়ে বিপজ্জনক হয়। 707 00:58:58,807 --> 00:59:00,006 দৌড়াবে না। 708 00:59:05,717 --> 00:59:07,287 ওয়াও! কী কিউট! 709 00:59:08,686 --> 00:59:09,787 তাই না? 710 00:59:13,887 --> 00:59:16,497 বিড়ালটা বোধহয় তোমাকে পছন্দ করে না। 711 00:59:17,657 --> 00:59:20,296 না। বাচ্চা জন্ম দেওয়ায় উত্তেজিত একটু। 712 00:59:22,026 --> 00:59:24,066 তোমার নিশ্চয় ক্ষুধা লেগেছে। কিছু বানাই। 713 00:59:57,296 --> 00:59:59,197 জি, অফিসার। 714 00:59:59,666 --> 01:00:01,606 আমি ফার্মেসিতে। 715 01:00:02,037 --> 01:00:04,436 আমার প্রেসক্রিপশনের ওষুধ... 716 01:00:04,876 --> 01:00:06,206 আবার কেনার দরকার ছিল। 717 01:00:06,276 --> 01:00:07,947 যৌন অপরাধীর ট্র‍্যাকিং... 718 01:00:08,476 --> 01:00:11,747 ৯৯ শতাংশ সময় ফোন কলের উপর নির্ভর করে। 719 01:00:14,316 --> 01:00:15,416 মজা হয়েছে? 720 01:00:15,816 --> 01:00:17,487 - হ্যাঁ! - খাও তাহলে। 721 01:00:18,017 --> 01:00:19,117 হ্যাঁ। 722 01:00:35,006 --> 01:00:36,936 ভাইয়া, কী হলো? তুমি অসুস্থ? 723 01:00:40,976 --> 01:00:43,776 কিছু না। তোমাকে আরও কেটে দিই। 724 01:00:48,717 --> 01:00:51,787 কেন এত প্রাণপণে মার্শাল আর্ট শিখেছি তোকে দেখাবো, 725 01:00:53,186 --> 01:00:54,356 খাং দুক-সু। 726 01:01:08,267 --> 01:01:10,037 কী... ধুর। 727 01:01:10,307 --> 01:01:12,006 প্যারোল অফিস মনিটরিং রুম থেকে বলছি। 728 01:01:12,006 --> 01:01:13,677 খাং দুক-সুর এনকেল মনিটর নষ্ট করা হয়েছে। 729 01:01:13,747 --> 01:01:14,807 অফিসাররা অতিসত্বর সাড়া দিন। 730 01:01:16,447 --> 01:01:18,776 খাং দুক-সুর সেলফোনও সেখানে। 731 01:01:18,876 --> 01:01:21,017 এই মুহূর্তে সে মুছাং মোড় দিয়ে যাচ্ছে। 732 01:01:34,997 --> 01:01:36,166 ব্রেকিং নিউজ। 733 01:01:36,166 --> 01:01:38,767 এক বছর পূর্বে ছাড়া পাওয়া যৌন অপরাধী খাং দুক-সু... 734 01:01:38,836 --> 01:01:40,967 এনকেল মনিটর কেটে পালিয়ে গেছে। 735 01:01:41,267 --> 01:01:42,907 এই মুহূর্তে সে... 736 01:01:43,037 --> 01:01:45,506 গাংউন প্রদেশের জুংসুনে যাচ্ছে। 737 01:01:45,577 --> 01:01:46,706 পালিয়ে গেছে? 738 01:02:01,387 --> 01:02:02,856 "শার্লক হং-জু" দেখছেন। 739 01:02:04,856 --> 01:02:07,097 আসলে আমি ছই হং-জু'র অনেক বড়ো ফ্যান। 740 01:02:07,597 --> 01:02:09,396 একটা ইন্টার্ভিউয়ে সে বলেছিল... 741 01:02:09,767 --> 01:02:11,936 অনাথ হয়ে কীভাবে স্কুলজীবনে কষ্ট করেছিল... 742 01:02:11,997 --> 01:02:13,537 আজকের এই অবস্থানে আসতে। 743 01:02:14,106 --> 01:02:16,066 একথায় মনে পড়েছে। ইউ-না এসেছিল। 744 01:02:16,606 --> 01:02:18,876 ইউ-না? কখন? 745 01:02:18,936 --> 01:02:22,506 ডিনার টাইমে ওর মার জন্য বান কিনতে এসেছিল। 746 01:02:22,816 --> 01:02:25,247 - শিশু নির্যাতনকারী এবং যৌন অপরাধীরা... - কিন্তু ইউ-না... 747 01:02:25,476 --> 01:02:26,816 কখনো বদলায় না। 748 01:02:27,646 --> 01:02:30,416 তাদের মাথায় সবসময় বাচ্চাদের চিন্তা ঘোরাফেরা করে। 749 01:02:50,807 --> 01:02:54,307 ভাইয়া, চলো খেলি। বিড়াল আর আমার সাথে খেলো। 750 01:02:54,646 --> 01:02:56,416 হুন-সুক, একটু দাঁড়াও। 751 01:02:57,017 --> 01:02:59,586 ভাইয়া, আমার সাথে খেলো। 752 01:02:59,646 --> 01:03:01,617 চলো লুকোচুরি খেলি। 753 01:03:01,887 --> 01:03:03,987 লুকোচুরি! 754 01:03:08,126 --> 01:03:11,726 আমি লুকাচ্ছি। ১০০ পর্যন্ত গুনে আমাকে খুঁজবে। 755 01:03:23,407 --> 01:03:24,936 বাচাল একটা। 756 01:03:25,577 --> 01:03:26,847 বিরক্তিকর ছেলে। 757 01:03:50,066 --> 01:03:51,237 ভালো করেছেন। 758 01:03:52,197 --> 01:03:53,467 আরও ভালো করতে পারতাম। 759 01:03:53,967 --> 01:03:55,006 ডিটেকটিভ খো কোথায়? 760 01:03:56,037 --> 01:03:59,506 এখন উনি লকআপে। 761 01:04:00,347 --> 01:04:01,407 লকআপ? 762 01:04:05,546 --> 01:04:08,546 এই, ভাই। ভাই, প্লিজ। 763 01:04:09,046 --> 01:04:11,416 আমাকে বের করো। বং-য়ি বিপদে। 764 01:04:11,487 --> 01:04:13,026 ও বিপদে! 765 01:04:13,327 --> 01:04:16,657 ভাই, এবারের মতো সাহায্য করো। কেউ তো নেই। 766 01:04:17,497 --> 01:04:19,526 বলবো আমি চাবি চুরি করেছি। 767 01:04:19,796 --> 01:04:21,597 দায় আমি নিবো। 768 01:04:28,407 --> 01:04:29,467 ধন্যবাদ। 769 01:04:29,537 --> 01:04:32,677 বং-য়ি সাহায্য করার জন্য নিজেকে মুক্ত করলেই, 770 01:04:33,046 --> 01:04:34,577 তুমি আর পুলিশ থাকবে না। 771 01:04:34,907 --> 01:04:37,646 হান স-জুন আর ওহ বং-য়ির মধ্যে একজনকে বেছে নাও। 772 01:04:55,226 --> 01:04:57,796 বেরিয়ে আসো, বেরিয়ে আসো। 773 01:04:58,037 --> 01:05:00,537 যেখানেই থাকো। 774 01:05:02,206 --> 01:05:04,737 ভাইয়া জানে না আমি কোথায়। 775 01:05:05,006 --> 01:05:06,347 কী বোকা। 776 01:05:15,217 --> 01:05:17,756 বৃষ্টি কি উসকানোর কাজ করতে পারে? 777 01:05:18,617 --> 01:05:20,327 ইউ-না? ইউ-না! 778 01:05:22,856 --> 01:05:23,956 ইউ-না! 779 01:05:27,887 --> 01:05:30,686 চাচী! চাচী, ইউ-না কোথায়? 780 01:06:11,056 --> 01:06:14,427 আমার সাথে কথা বলতে চাইলে এটা থেকে বং-য়ি আপুকে কল দিবে। 781 01:06:17,867 --> 01:06:18,867 # To: লি জং-রান # 782 01:06:18,867 --> 01:06:20,007 # নতুন বার্তা পাঠান # 783 01:06:21,837 --> 01:06:23,936 # বং-য়ি... # 784 01:06:24,837 --> 01:06:25,907 ও আমাকে টার্গেট করেনি। 785 01:06:26,507 --> 01:06:27,846 ইউ-না'কে করেছিল। 786 01:06:32,876 --> 01:06:33,887 হ্যালো? 787 01:06:34,146 --> 01:06:36,317 ৫২, আনশিন-দং থেকে বলছি। 788 01:06:36,317 --> 01:06:38,617 জলদি আসুন! খাং দুক-সু একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে! 789 01:06:48,296 --> 01:06:49,697 না। ইউ-না। 790 01:06:50,667 --> 01:06:52,466 ইউ-না। না, ইউ-না। 791 01:07:04,277 --> 01:07:05,546 [ অফিসার জুং বা-রূম ] 792 01:07:19,527 --> 01:07:21,396 এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন? 793 01:07:21,396 --> 01:07:23,367 কেউ একজন কল দিয়ে বলেছে আপনার বাচ্চা নিখোঁজ হয়েছে। 794 01:07:23,497 --> 01:07:24,636 আমার বাচ্চা? 795 01:07:26,836 --> 01:07:28,367 ওইতো ও ঘুমাচ্ছে। 796 01:07:29,537 --> 01:07:32,176 আপনাদেরকে কিনা কেউ উড়ো কল দিয়েছে। 797 01:08:33,567 --> 01:08:34,607 ধুর! 798 01:08:35,237 --> 01:08:36,266 ছাড়! 799 01:09:36,226 --> 01:09:37,296 না! 800 01:10:55,476 --> 01:10:56,877 ইউ-না'কে নিয়ে যান। 801 01:10:57,947 --> 01:11:00,716 প্লিজ... প্লিজ ওকে বাঁচান। 802 01:11:01,617 --> 01:11:05,886 ইউ-না... ওকে এখান থেকে নিয়ে যান। 803 01:11:24,976 --> 01:11:27,277 আমার কথামতো করুন। জুং বা-রূম। 804 01:11:35,987 --> 01:11:37,857 না করলে, 805 01:11:38,857 --> 01:11:41,186 আগে আপনার ভালোবাসার পরিবার ও মানুষদের... 806 01:11:41,487 --> 01:11:42,756 খুন করে বসবেন। 807 01:12:13,500 --> 01:12:36,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ