1
00:00:00,000 --> 00:00:02,000
অনুবাদ
আরমান আল মাহমুদ
3
00:00:02,100 --> 00:00:04,000
সম্পাদনা
〄 AsadujJaman 〄
4
00:00:04,760 --> 00:00:09,490
দুই বছর পর।
হিয়েজং, রাজত্বকালের ২য় বৎসর।
6
00:00:12,400 --> 00:00:15,160
দুই ঘন্টা পর ঔষধি থলিটা বদলে দিবে।
8
00:00:26,510 --> 00:00:29,110
মেয়েরা, হে দেবী আসছেন।
10
00:00:42,000 --> 00:00:45,000
[ এপিসোড ১৪ ]
11
00:00:46,590 --> 00:00:48,310
দেবী।
13
00:00:48,310 --> 00:00:50,580
আমাকে দেবী ডাকতে না করেছি।
15
00:00:51,140 --> 00:00:53,350
অভ্যাস হয়ে গেছে,
তাই ঠিক করতে পারছি না।
17
00:00:53,350 --> 00:00:57,220
তাছাড়া, আপনাকে পরিচারিকা হে
ডাকাতেও তো অভ্যস্ত না।
19
00:00:59,690 --> 00:01:01,140
এগুলোও কি শব্দ?
21
00:01:01,140 --> 00:01:02,500
হ্যাঁ।
23
00:01:03,190 --> 00:01:05,310
তোমারও লিখতে-পড়তে শেখা উচিত।
25
00:01:05,310 --> 00:01:08,210
এই বয়সে কীভাবে শিখি বলুন?
27
00:01:08,210 --> 00:01:12,280
ভাঁড়ারঘরের সব চা আর ভেষজ ঔষধের
নাম মুখস্থ করে নিয়েছি, সমস্যা হবে না।
30
00:01:14,600 --> 00:01:16,440
শুভ জন্মদিন।
32
00:01:18,250 --> 00:01:20,300
আজকে আপনার জন্মদিন, দেবী।
34
00:01:20,970 --> 00:01:23,450
এটা দিচ্ছি কারণ
আপনার হাঁটু এখনো সারেনি।
36
00:01:24,910 --> 00:01:26,480
খুব সুন্দর।
38
00:01:27,790 --> 00:01:28,960
ধন্যবাদ।
40
00:01:29,720 --> 00:01:32,080
হাঁটুতে ব্যথা হলে এটা পরবো।
42
00:01:33,190 --> 00:01:37,760
তবে, সেরা উপহারটা হচ্ছে
তোমাকে দামিউনে পাওয়া।
44
00:01:37,760 --> 00:01:42,480
কারণ রাজকুমার উক
আপনার জন্য আমাকে মুক্তি দিয়েছেন।
46
00:01:46,720 --> 00:01:48,240
শুভ জন্মদিন।
48
00:01:48,880 --> 00:01:51,670
বিউকরান্দোতে এটা দেখেই বুঝেছিলাম
তোমার জন্য একদম জুতসই।
50
00:01:55,740 --> 00:01:57,560
এক ফারসি বণিক এনেছিল এটা।
52
00:01:57,560 --> 00:01:59,660
বুলগেরিয়া থেকে।
54
00:02:02,820 --> 00:02:04,660
গোলাপের সৌরভ।
56
00:02:04,660 --> 00:02:07,940
পাতিত গোলাপ পাপড়ি
থেকে তৈরি মূল্যবান তেল এটা।
58
00:02:07,940 --> 00:02:10,090
সুগন্ধি থলির জন্য এটা চমৎকার হবে।
60
00:02:10,090 --> 00:02:11,560
পছন্দ হয়েছে।
62
00:02:13,880 --> 00:02:16,980
ভাই কি নিবে বুঝতে পারছিল না,
তাই ঘুরে বেড়িয়েছে শুধু।
64
00:02:17,000 --> 00:02:19,580
শেষপর্যন্ত খালি হাতেই ফিরে এসেছে।
66
00:02:19,580 --> 00:02:23,270
স্রেফ একটা পরিচারিকার জন্মদিন।
রাজকুমারকে সামনে পাওয়াও একটা উপহার।
68
00:02:23,270 --> 00:02:25,650
- আর কী চাও?
- হ্যাঁ, সেটাই।
70
00:02:25,980 --> 00:02:29,530
আমি সামান্য এক পরিচারিকা,
জন্মানোর জন্যও খুশি হওয়া উচিত আমার।
72
00:03:08,750 --> 00:03:12,650
আপনিই কি এইমাত্র
ওই পশুর শব্দগুলো করেছেন?
74
00:03:12,650 --> 00:03:13,710
হ্যাঁ।
76
00:03:15,260 --> 00:03:18,980
এতটাই পশুর মতো করেছি যে
ভাবলাম হয়তো বুঝতে পারবে না।
78
00:03:21,560 --> 00:03:23,640
আপনি তো আর কুকুর বা নেকড়ে না।
80
00:03:23,640 --> 00:03:25,840
শুনে মনে হলো গলায়
চালের পিঠা আটকেছে আপনার।
82
00:03:26,430 --> 00:03:29,800
তাতে কী?
বেরিয়ে তো এলে, না-কি?
84
00:03:46,740 --> 00:03:48,900
- চলো।
- হ্যাঁ?
86
00:04:00,190 --> 00:04:03,260
জন্মদিনের উপহার হিসেবে
তোমাকে সুন্দর কিছু দেখাবো।
88
00:04:05,770 --> 00:04:07,220
আসতে বললাম তো।
90
00:04:18,070 --> 00:04:20,430
আরে আমি বলছি,
ওটাকে স্থিরতারা বলে।
92
00:04:21,280 --> 00:04:23,530
ওহ, একটা নোঙর তারা।
94
00:04:24,760 --> 00:04:27,540
ধ্রুবতারার কথা বলছেন আপনি।
96
00:04:27,540 --> 00:04:30,310
ওটা নোঙর তারা না।
ওটা ক্যাসিওপিয়া।
98
00:04:32,330 --> 00:04:35,040
জ্যোতিষশাস্ত্র নিয়ে আমার
জানাশোনা কেমন ভুলে গেলে?
100
00:04:36,370 --> 00:04:39,830
বলছি আপনি শুরু থেকেই ভুল শিখেছেন।
102
00:04:42,570 --> 00:04:44,880
ক্যাসিওপিয়া দেখছেন?
104
00:04:44,880 --> 00:04:50,800
ইথিওপিয়ার রাণী ক্যাসিওপিয়া আস্ফালন করতেন
যে তার মেয়ে সমুদ্রপরীর চেয়েও সুন্দরী।
107
00:04:50,800 --> 00:04:53,350
তাই সে নাকি সমুদ্র দেবতাদের দেওয়া
শাস্তি ভোগ করছে।
109
00:04:53,400 --> 00:04:54,580
দেখুন।
111
00:04:54,780 --> 00:04:57,890
ওটাকে একটা উল্টানো
চেয়ারের মতো লাগছে না?
113
00:04:57,890 --> 00:05:00,210
তোমার দর্প চূর্ণ হোক।
115
00:05:00,210 --> 00:05:03,930
তাকে নাকি আধ-বেলা আকাশে
উলটো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়।
117
00:05:20,030 --> 00:05:24,310
অনেক আগে,
যখন খুব ছোটো ছিলাম...
119
00:05:25,270 --> 00:05:28,000
বহুদিন পর মাকে দেখতে গিয়েছিলাম।
121
00:05:30,150 --> 00:05:34,560
মা জুং'কে কোলে নিয়ে ছিল।
123
00:05:34,560 --> 00:05:36,250
ওকে গল্প বলছিল।
125
00:05:39,010 --> 00:05:41,440
তখন চেয়েছিলাম জুং দূর হয়ে যাক।
127
00:05:42,950 --> 00:05:46,350
চেয়েছিলাম কোলটা আমার হোক।
129
00:05:49,510 --> 00:05:54,180
মা আমার মুখে সেই অভিব্যক্তি দেখে
দ্রুত জুংকে লুকিয়ে ফেলে।
131
00:05:56,670 --> 00:05:59,980
হয়তো, মা তখনই জেনে গিয়েছিল
আমি একদিন নিজ ভাইকে হত্যা করবো।
133
00:06:03,720 --> 00:06:07,880
যাদের ছোটো ভাইবোন আছে
সবাই ওরকম বলে।
135
00:06:09,010 --> 00:06:10,810
আমিও ওরকম ছিলাম।
137
00:06:10,810 --> 00:06:13,270
"আমার ছোটো ভাইবোন দূর হয়ে যাক।"
139
00:06:13,270 --> 00:06:16,000
"তাকে কেন আমার আশেপাশে থেকে
আমার মন খারাপ করে দিতে হবে?"
141
00:06:20,350 --> 00:06:23,230
চাচ্ছো তোমার উপর থেকে
হাল ছেড়ে দিই...
143
00:06:23,930 --> 00:06:25,890
না-কি শুধু তোমাকেই দেখি?
145
00:06:27,490 --> 00:06:28,510
কী?
147
00:06:29,370 --> 00:06:34,020
তোমার কাছে এলেই,
আমার সব সমস্যা যেন হালকা হয়ে যায়।
149
00:06:35,350 --> 00:06:37,220
তাহলে, তোমাকে না দেখে
কীভাবে বাঁচি বলো?
151
00:06:43,310 --> 00:06:48,030
আমার কাছে না এলে,
আমার মনে আশা সঞ্চারও কোরো না।
153
00:06:50,120 --> 00:06:54,060
আমার জন্য সেটা... যন্ত্রণা।
155
00:07:04,690 --> 00:07:06,730
অনুমতি নিবেন বলেছিলেন না?
157
00:07:07,940 --> 00:07:10,060
- করতে পারি?
- না, পারেন না।
159
00:07:17,490 --> 00:07:20,040
করবেন না বলেও
করতে যাচ্ছিলেন, তাই না?
161
00:07:20,040 --> 00:07:21,270
করবো না, হয়েছে?
163
00:07:22,270 --> 00:07:27,160
একদিন দেখবে মহারাজ তোমাকে কোনো ক্ষমতাশালী
বুড়ো লোকের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়ে দিয়েছেন।
166
00:07:27,160 --> 00:07:29,460
কক্ষণোই হবে না সেটা।
168
00:07:29,460 --> 00:07:31,570
মহারাজ আমাকে খুব পছন্দ করেন।
170
00:07:32,610 --> 00:07:34,130
দেমাগ কী দেখো।
172
00:07:49,780 --> 00:07:51,600
কয়েকদিনের মধ্যে তো
একদিন ছুটি পাবে, তাই না?
174
00:07:53,460 --> 00:07:55,210
সেদিন প্রার্থনা মন্দিরে চলো আমার সাথে।
176
00:07:57,010 --> 00:07:59,060
প্রার্থনা মন্দির?
178
00:07:59,060 --> 00:08:01,060
একটা কথা বলতে চাই তোমাকে।
180
00:08:01,710 --> 00:08:04,750
সেখানে বললেই বোধহয় ভালো হয়।
182
00:08:09,030 --> 00:08:10,520
যাবে তো?
184
00:08:27,930 --> 00:08:32,460
প্রাসাদের রক্ষীবাহিনীর পুনর্গঠন চান মহারাজ।
186
00:08:32,460 --> 00:08:37,480
কাজেই, ক্ষমতাশালী পরিবারের সকল সৈন্য
প্রাসাদের রক্ষীবাহিনীতে যোগ দিবে।
189
00:08:37,480 --> 00:08:39,850
তারা পালাক্রমে সেই দায়িত্ব পালন করবে।
191
00:08:48,310 --> 00:08:50,570
মহারাজের অসুস্থতা ক্রমশ
খারাপের দিকে যাচ্ছে।
193
00:08:50,570 --> 00:08:53,200
আপনারা সবাই জানেন
সকালের সভায় আসাটা ওনার জন্য কষ্টকর।
195
00:08:54,050 --> 00:08:58,660
এই জরুরি বিষয়টি অনতিবিলম্বে
পালন করার রাজ আদেশ দেওয়া হয়েছে।
196
00:09:08,400 --> 00:09:11,100
উক।
198
00:09:12,607 --> 00:09:14,776
ইদানীং বেশিই সীমা ছাড়িয়ে যাচ্ছো।
200
00:09:14,776 --> 00:09:19,140
যেন মহারাজের অসুস্থতার ওজর দেখিয়ে
শাসক হিসেবে শাসন করছো।
202
00:09:19,510 --> 00:09:22,180
বাজে কথা।
তোমার আপত্তির কারণেই এটা পাশ হয়নি।
204
00:09:22,380 --> 00:09:24,352
আরো সাবধানে থাকবো
যাতে কেউ ভুল না বোঝে।
206
00:09:24,480 --> 00:09:29,591
তোমার উর্ধ্বতন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন-ই
ইতোমধ্যে গোত্রগুলোর মাঝে অনেক উদ্বেগ তৈরি করছে।
210
00:09:29,591 --> 00:09:33,890
মহারাজের ওজর খাটিয়ে
গোত্রগুলোর ওপর চাপ অব্যাহত রাখলে,
212
00:09:33,890 --> 00:09:36,397
তাদের ঘৃণা আরো বাড়তে থাকবে।
214
00:09:38,500 --> 00:09:39,934
হাসছো?
216
00:09:39,934 --> 00:09:42,203
ভেবেছিলাম তুমি কেবল লড়াইয়েই ভালো,
218
00:09:42,203 --> 00:09:44,606
কিন্তু এখন দেখছি রাজনীতিতেও ভালো।
220
00:09:44,606 --> 00:09:46,600
তোমার উপর নজর রাখতে শিখতে হয়েছে।
222
00:09:47,709 --> 00:09:53,248
এখনো বিশ্বাস করি না তোমাকে।
224
00:09:53,680 --> 00:09:56,451
মহারাজের শূন্যতা পূরণ করতে গিয়ে
একটু বাড়াবাড়ি করে ফেলেছি মাত্র।
227
00:09:56,900 --> 00:09:59,053
তোমার উপদেশ মনে থাকবে।
229
00:09:59,821 --> 00:10:04,926
সামান্য একজন ঊর্ধ্বতন মন্ত্রীর
এমন করা সাজে না।
231
00:10:19,500 --> 00:10:21,690
[ হিয়েজং ]
ইদানীং, আমি গোসল করলে...
233
00:10:22,840 --> 00:10:24,720
খুব ক্লান্তি বোধ হয়।
235
00:10:27,320 --> 00:10:29,190
ঘুম থেকে জাগলে...
237
00:10:29,190 --> 00:10:32,210
বুঝতে পারি না
দিনটা গতকাল না আজ।
239
00:10:32,210 --> 00:10:34,390
স্মৃতিগুলো খুবই অস্পষ্ট হয়ে পড়ছে।
241
00:10:34,390 --> 00:10:37,880
চিকিৎসক বলেছে আপনার ঘুমের অভাব।
243
00:10:37,880 --> 00:10:40,900
ঘুম ভালো হওয়ার জন্য
চা আর বালিশের ব্যবস্থা করছি।
245
00:10:43,070 --> 00:10:46,450
ছে রিউংকে রেখে যাচ্ছি,
তাই আরেকটু গা ভেজান।
247
00:11:09,670 --> 00:11:11,660
আরও ভেষজ ঔষধ দিচ্ছো?
249
00:11:12,880 --> 00:11:14,570
গন্ধ তো আরো তীব্র হবে।
251
00:11:14,570 --> 00:11:16,100
জি, মহারাজ।
253
00:11:17,320 --> 00:11:19,030
ঔষধগুলো বোধহয় উবে গেছে।
255
00:11:42,990 --> 00:11:44,792
আহ...
257
00:11:44,792 --> 00:11:47,195
শুনেছি দামিউনে আয়নার প্রচুর চাহিদা।
259
00:11:47,195 --> 00:11:50,865
তাই আয়না বানাতে
আরও পারদ চেয়েছিলাম।
261
00:11:51,160 --> 00:11:53,935
দিয়েছে নিশ্চয়ই?
263
00:11:56,300 --> 00:11:57,939
জি, রাজকুমার।
265
00:11:58,740 --> 00:12:01,409
সেগুলো বুঝে নিতে দেখেছি।
267
00:12:17,700 --> 00:12:22,070
উক, ইদানীং আমার যেন কী হয়েছে।
269
00:12:23,120 --> 00:12:25,260
একটুও ঘুমাতে পারছি না।
271
00:12:25,800 --> 00:12:29,690
ঘুমালেও, দুঃস্বপ্ন দেখি।
273
00:12:33,060 --> 00:12:34,930
গ্রীষ্মের সূর্য প্রখর তাপ ছড়াচ্ছে।
275
00:12:36,290 --> 00:12:38,450
তাহলে, এত ঠাণ্ডা লাগছে কেন?
277
00:12:40,180 --> 00:12:41,280
মহারাজ।
279
00:12:43,250 --> 00:12:47,430
আমার বিশ্বাস... সময় ঘনিয়ে এসেছে।
281
00:12:50,260 --> 00:12:54,960
এবার সিংহাসনটা
আমাকে দিয়ে দিচ্ছেন না কেন?
283
00:12:57,290 --> 00:12:58,300
কী?
285
00:12:59,410 --> 00:13:04,950
জানি ছই জি-মংকে দিয়ে
মিথ্যা গুজব ছড়ান যে আপনি ড্রাগন-পুত্র।
288
00:13:07,230 --> 00:13:12,560
ত্বকে মারাত্মক ফুসকড়ি হওয়ায়,
ক্ষতগুলো আঁশের মতো হয়ে গেছে।
290
00:13:12,560 --> 00:13:15,710
উক... উক, তুমি...
292
00:13:15,710 --> 00:13:17,680
আমাকে দিয়ে দিলে...
294
00:13:18,430 --> 00:13:22,690
বাকি জীবন আরাম-আয়েশে কাটাতে
সাহায্য করবো আপনাকে।
296
00:13:24,610 --> 00:13:26,180
সিংহাসন একটা বোঝা।
298
00:13:27,350 --> 00:13:32,240
সবার স্বার্থে,
সেই বোঝাটা দূর করছেন না কেন?
300
00:13:34,190 --> 00:13:35,260
ভাই।
302
00:13:52,830 --> 00:13:55,970
আসুন, রাজকন্যা।
ভয় পাবেন না।
304
00:13:58,630 --> 00:14:00,190
যাও! যাও!
306
00:14:00,190 --> 00:14:03,050
আমাদের ও এই রাজ্যের
টিকে থাকার স্বার্থে তোমাকে যেতে হবে।
308
00:14:08,900 --> 00:14:12,160
মহারাজ,
আমি বিয়ে করতে চাই না।
310
00:14:12,160 --> 00:14:15,990
বোকা মেয়ে!
এসব করছি তোমার জীবন বাঁচাতেই।
312
00:14:15,990 --> 00:14:19,510
যাও! যাও, যাও!
314
00:14:19,510 --> 00:14:21,290
যাও! চলে যাও!
316
00:14:22,180 --> 00:14:26,470
মহারাজ, উনি এখনো খুব ছোটো।
ওনাকে কীভাবে খিতানে পাঠান?
318
00:14:26,470 --> 00:14:28,330
এটা ঠিক হচ্ছে না।
320
00:14:28,330 --> 00:14:32,370
খিতানে ওর বিয়ে হলে,
আমি বিপদে পড়লে ওরা সৈন্য পাঠাবে।
322
00:14:38,490 --> 00:14:40,440
শুনেছো কেউ?
324
00:14:40,440 --> 00:14:42,860
নিশ্চিত ঘোড়ার পদধ্বনি শুনলাম।
326
00:14:42,860 --> 00:14:46,860
যাও! বলা যায় না কখন এখানে মারা পড়ো।
এখনই যেতে হবে তোমার!
328
00:14:46,860 --> 00:14:49,560
মহারাজ! বাবা!
330
00:14:49,590 --> 00:14:51,480
মা, মা!
332
00:14:51,480 --> 00:14:53,080
বাবা!
334
00:14:54,750 --> 00:14:57,251
মা!
336
00:14:58,380 --> 00:15:00,380
মা!
338
00:15:01,180 --> 00:15:02,650
মা...
340
00:15:04,150 --> 00:15:05,257
মা!
342
00:15:07,270 --> 00:15:09,110
জলদি যেতে হবে!
344
00:15:14,760 --> 00:15:18,450
- যাও জলদি! যাও!
- বাবা!
346
00:15:18,650 --> 00:15:22,200
- বাবা!
- জলদি যাও!
348
00:15:22,200 --> 00:15:23,580
দয়া করে থামুন!
350
00:15:25,380 --> 00:15:26,710
খিতান?
352
00:15:27,500 --> 00:15:31,000
ওকে সেখানে পাঠালে
জিম্মি বৈ আর কিছুই হবে না।
354
00:15:31,590 --> 00:15:33,320
আপনার বিষয়টা বোঝা উচিত!
356
00:15:33,320 --> 00:15:34,810
তুমি কী জানো?
358
00:15:36,330 --> 00:15:38,080
প্রতি রাতে ভয় পাই গুপ্তহত্যার শিকার হবো
360
00:15:38,080 --> 00:15:39,820
আর ভালোভাবে ঘুমাতে পারি না।
362
00:15:40,540 --> 00:15:43,430
যাদের একসময় বিশ্বাস করতাম
তারা এখন সিংহাসন দিয়ে দিতে বলছে!
364
00:15:44,480 --> 00:15:46,460
আমাকে সিংহাসন ছাড়তে বলছে।
366
00:15:47,740 --> 00:15:49,630
এভাবে চললে আমি মারা পড়বো।
368
00:15:49,630 --> 00:15:53,470
আমরা সবাই মরবো।
কে আমাদের বাঁচাবে?
370
00:15:55,790 --> 00:15:56,940
মহারাজ।
372
00:16:00,440 --> 00:16:01,650
তুমি বাঁচাবে?
374
00:16:04,470 --> 00:16:08,870
তুমি রাজকুমারীকে বিয়ে করে
আমাদের বাঁচাবে?
376
00:17:28,160 --> 00:17:29,550
এসেছেন?
378
00:17:33,940 --> 00:17:35,550
ওহ হো ধুর।
380
00:17:35,550 --> 00:17:38,480
ভাবিনি সত্যিই আসবে,
তাই আসতে সময় নিয়েছি।
382
00:17:39,080 --> 00:17:40,310
অনেকক্ষণ অপেক্ষা করেছো?
384
00:17:43,570 --> 00:17:45,840
বলেছিলেন গুরুত্বপূর্ণ কিছু
বলতে চান আমাকে।
386
00:17:45,840 --> 00:17:47,030
গুরুত্বপূর্ণ কিছু?
388
00:17:48,670 --> 00:17:51,450
ও, হ্যাঁ। বলেছিলাম তো।
390
00:17:51,450 --> 00:17:53,190
কী যেন বলবো?
392
00:17:53,190 --> 00:17:54,400
জি?
394
00:17:55,990 --> 00:17:57,610
মনে করতে পারছি না।
396
00:17:59,030 --> 00:18:01,720
কী যেন? কী কথা?
398
00:18:02,590 --> 00:18:04,610
আমাকে কেন জিজ্ঞেস করছেন?
400
00:18:07,850 --> 00:18:12,870
এখানে দেখা করতে চেয়েছিলেন,
বলেছিলেন আসতে হবে কারণ কথাটা গুরুত্বপূর্ণ।
402
00:18:17,360 --> 00:18:21,320
কী? চমৎকার কিছু ভেবে
খুব আশায় ছিলে?
404
00:18:23,830 --> 00:18:25,460
এখন তো খারাপ লাগছে।
406
00:18:26,170 --> 00:18:27,390
ছিলাম না।
408
00:18:28,450 --> 00:18:29,490
সত্যি?
410
00:18:31,730 --> 00:18:34,710
তবুও খারাপ লাগছে,
তাই অন্যকিছু করি চলো।
412
00:19:13,350 --> 00:19:15,260
আর জোরে চালাতে পারেন না?
414
00:19:16,020 --> 00:19:18,660
নৌকায় চড়লে
গায়ে বাতাস লাগাতে চাই আমি।
416
00:19:20,100 --> 00:19:21,330
বাইতে চাও?
418
00:19:25,580 --> 00:19:27,400
মনে সবসময় প্রশ্ন জেগেছে।
420
00:19:28,080 --> 00:19:29,680
এটা কি আপনার নৌকা, রাজকুমার?
422
00:19:30,940 --> 00:19:34,680
ছোটো থাকতে প্রথমবার আসার সময়
এটা নিয়ে এসেছিলাম প্রাসাদে।
424
00:19:35,810 --> 00:19:39,820
নৌকা নিয়ে বের হলে অন্যরা
আমাকে নিয়ে কী ভাবছে সেটা ভাবতে হয় না।
428
00:19:41,720 --> 00:19:44,420
প্রাসাদে এই নৌকাটাই আমার সবচেয়ে প্রিয়।
430
00:19:45,110 --> 00:19:49,670
অদ্ভুত ব্যাপার এটা আপনার প্রিয় জিনিস,
তবুও আপনাকে এটা নিয়ে বের হতে দেখিনি।
432
00:19:55,460 --> 00:19:56,930
কারণ এটাকে বেশি পছন্দ করি।
434
00:19:58,830 --> 00:20:03,610
বেশি পছন্দের কিছু করলে,
প্রাসাদ থেকে যেতে ইচ্ছে করতে নাও পারে।
436
00:20:05,090 --> 00:20:06,390
তাই ইচ্ছে করেই এটা নিয়ে বের হইনি।
438
00:20:10,810 --> 00:20:12,180
আমার দিকে তাকিয়ে আছো কেন?
440
00:20:13,970 --> 00:20:18,870
নিজের পছন্দের কিছু থেকে
মুখ ফিরিয়ে নিতে কেমন লাগে ভাবছিলাম।
443
00:20:22,470 --> 00:20:26,110
আরও ভাবছিলাম কত ভালো হলো
আপনাকে আর সেটা করতে হবে না।
445
00:20:34,150 --> 00:20:35,280
দুঃখিত।
447
00:20:36,660 --> 00:20:37,970
কেন?
449
00:20:37,970 --> 00:20:39,950
যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চেয়েছিলাম।
451
00:20:40,730 --> 00:20:44,220
তোমাকে বলতে চাওয়া কথাটা
ভুলে যাওয়ার জন্য।
453
00:20:44,220 --> 00:20:46,120
আমি নিশ্চিত শীঘ্রই মনে করতে পারবেন।
455
00:20:48,450 --> 00:20:50,700
যতো ইচ্ছে সময় নিতে পারেন।
457
00:21:14,520 --> 00:21:16,310
খুব বড়ো সিদ্ধান্ত নিয়েছেন।
459
00:21:18,620 --> 00:21:20,700
আমি রাজকুমারীকে বিয়ে করলে
461
00:21:20,700 --> 00:21:26,280
রাণী ইও আর শিনজু পরিবার
ভুল ভাববে যে আমি সিংহাসন চাই।
464
00:21:27,190 --> 00:21:29,700
বাকি পরিবারদের আমি হাতে রাখবো।
466
00:21:30,560 --> 00:21:32,760
রাজামশাইয়ের উপর আক্রমণ কমে যাবে।
468
00:21:34,020 --> 00:21:35,690
এতদূর ভেবে রেখেছেন!
470
00:21:35,690 --> 00:21:38,340
আপনার রাজনৈতিক দক্ষতার
অনেক উন্নতি হয়েছে।
472
00:21:39,420 --> 00:21:41,470
শুধু একটা জিনিস
সমাধান করতে পারবো না।
474
00:21:43,260 --> 00:21:48,070
আমি কি আবার ভাইকে রক্ষা করা
পোষা কুকুর হয়ে যাচ্ছি?
476
00:21:49,910 --> 00:21:51,760
এটাই কি আমার নিয়তি?
478
00:21:54,660 --> 00:21:59,180
আমার পছন্দের জিনিসগুলো থেকে
মুখ ফিরিয়ে নিতে নিতে আমি ক্লান্ত-শ্রান্ত।
480
00:21:59,690 --> 00:22:00,880
সব হাত ফসকে যায়।
482
00:22:04,720 --> 00:22:05,810
বলো তো।
484
00:22:06,960 --> 00:22:09,920
এই শিকল ভেঙে কীভাবে মুক্ত হবো?
486
00:22:11,960 --> 00:22:17,060
বেশিরভাগ লোক মনিবকে কামড়ে
বাড়ির মালিক বনে যাওয়া কুকুর হয়।
488
00:22:18,110 --> 00:22:19,900
আমাকে বিদ্রোহ করতে বলছো?
490
00:22:21,600 --> 00:22:22,660
অবশ্যই না।
492
00:22:26,660 --> 00:22:28,930
মহারাজকে রক্ষা করার জন্য ধন্যবাদ।
494
00:22:33,230 --> 00:22:35,710
সে আর বেশিদিন আপনার বোঝা হয়ে থাকবে না।
496
00:22:50,190 --> 00:22:52,800
ওয়াং গিউ এর পাঠানো একটি আবেদনপত্র।
498
00:23:03,880 --> 00:23:06,850
"এই আর্জি প্রয়াত রাজার নিকট
দুইবার করেছিলাম।"
500
00:23:06,850 --> 00:23:11,140
"আমি মনে করি রাজকুমার সো'কে
প্রাসাদ থেকে বের করে দেওয়া উচিত।"
502
00:23:11,760 --> 00:23:15,680
"ওনার জ্যেষ্ঠ ভাই ইও ইতোমধ্যে আপনার সাথে
বিশ্বাসঘাতকতা করেছে, মহারাজ।"
504
00:23:15,680 --> 00:23:16,790
থামো।
506
00:23:17,800 --> 00:23:20,070
ওই আবেদনপত্রের মূল উদ্দেশ্য সম্ভবত...
508
00:23:22,680 --> 00:23:25,240
তোমার হাতে আমাকে
সিংহাসন তুলে দিতে বলা, উক।
510
00:23:27,240 --> 00:23:29,400
সেকারণেই আমার আর শোনার দরকার নেই।
512
00:23:35,020 --> 00:23:39,410
আমার সম্পর্কে বোধহয়
আপনি ভুল ধারণা করেছেন, মহারাজ।
514
00:23:40,260 --> 00:23:43,440
স্রেফ চেয়েছিলাম যেকোনোভাবে
আপনার বোঝা কমাতে সাহায্য করতে।
516
00:23:43,440 --> 00:23:45,520
বিশ্বস্ততার খাতিরেই বলেছিলাম।
518
00:23:47,040 --> 00:23:48,410
এতে আপনি ক্ষুব্ধ হয়েছেন?
520
00:23:49,000 --> 00:23:50,070
না।
522
00:23:52,040 --> 00:23:53,820
তোমার কথামতো...
524
00:23:53,820 --> 00:23:56,760
আমার বোঝা কোনো এক
ভাইয়ের সাথেই ভাগ করে নিতে চাইছি।
526
00:23:58,380 --> 00:24:01,740
মহারাজ, ৪র্থ রাজকুমার
আপনার সাথে দেখা করতে চান।
528
00:24:02,040 --> 00:24:03,780
আসতে বলো।
530
00:24:10,520 --> 00:24:12,040
অভিবাদন, মহারাজ।
532
00:24:12,550 --> 00:24:13,620
হ্যাঁ।
534
00:24:14,290 --> 00:24:18,110
সো আমার জ্যেষ্ঠ কন্যাকে বিয়ে করবে।
536
00:24:20,730 --> 00:24:21,750
জি?
538
00:24:21,750 --> 00:24:26,430
তবে, রাজকুমারীর বয়স কম
আর সংসার শুরু করতে উপযুক্ত নয়।
540
00:24:26,430 --> 00:24:29,120
তাই সে দ্বিতীয় স্ত্রী হলেও সমস্যা নেই বলেছি।
542
00:24:34,430 --> 00:24:37,370
ছই জি-মং বিবাহের দিন ধার্য করেছে।
544
00:24:50,550 --> 00:24:52,470
তোমার পরামর্শ আমলে নিয়েছি, উক।
546
00:24:54,040 --> 00:24:56,290
শীঘ্রই সো'র হাতে সিংহাসন তুলে দেবো।
548
00:24:59,310 --> 00:25:01,790
ও আমার ভাই এবং জামাতা।
550
00:25:02,720 --> 00:25:05,140
ওর চেয়ে ভালো কে হবে?
552
00:25:07,960 --> 00:25:09,160
না-কি?
554
00:25:11,570 --> 00:25:13,060
অবশ্যই, মহারাজ।
556
00:25:18,200 --> 00:25:20,740
বিয়ের জন্য অভিনন্দন।
558
00:25:25,200 --> 00:25:29,100
আশাকরি এমন ভালো মানুষকে হারিয়ে
কোনো মেয়ে চোখের জল ফেলছে না।
560
00:25:29,870 --> 00:25:31,340
তাই না, মহারাজ?
562
00:25:45,930 --> 00:25:50,010
এই, বলেছিলে সাজিয়ে দিবে।
সেটা না করে দেখছো কেন শুধু?
564
00:25:50,550 --> 00:25:54,820
আমাদের প্রথম কাজ হবে
আপনার ত্বক পরিষ্কার করা।
566
00:26:08,020 --> 00:26:09,350
গোলাপের ঘ্রাণের মতো লাগছে।
568
00:26:09,350 --> 00:26:12,840
আমার দেওয়া সেই বুলগেরিয়ান
গোলাপ তেলটা দিয়ে দাওনি তো?
570
00:26:12,840 --> 00:26:15,510
আমার অভিজ্ঞতা প্রশ্নবিদ্ধ হচ্ছিল,
তাহলে ওটা রেখে দেবো কেন?
572
00:26:16,010 --> 00:26:20,010
অনেকটুকু দিয়ে দিয়েছি।
তাদের ত্বক খুব মোলায়েম হবে।
574
00:26:20,010 --> 00:26:22,330
ও প্রতিদিন তলোয়ার চালায়,
আর খুব উগ্র লোক।
576
00:26:22,330 --> 00:26:23,930
ওর জন্য এত মূল্যবান জিনিস
নষ্ট করছো কেন?
578
00:26:23,930 --> 00:26:26,120
- ভাই!
- নড়বেন না।
580
00:26:28,100 --> 00:26:30,530
দুই ঘন্টা নড়াচড়া করা যাবে না।
582
00:26:31,240 --> 00:26:32,800
নড়বেন না, দেবী।
584
00:26:33,220 --> 00:26:35,580
রাজকুমারের খুব পছন্দ হবে।
586
00:26:37,060 --> 00:26:40,050
ওহ, আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাচ্ছে।
588
00:26:40,050 --> 00:26:42,150
আপনার ত্বক পরিষ্কার লাগছে,
হে সু যেমনটা হবে বলেছিল।
590
00:26:42,150 --> 00:26:44,480
সত্যি? দাগও সব চলে গেছে?
592
00:26:44,480 --> 00:26:49,320
হ্যাঁ, আপনার মুখ উজ্জ্বল আর চকচকে দেখাচ্ছে।
খুব ভালো দেখাচ্ছে।
594
00:26:49,320 --> 00:26:53,120
আগে আপনার মুখ খুব কালো ছিল,
এখন উজ্জ্বল হয়েছে, রাজকুমার।
596
00:26:53,120 --> 00:26:54,780
আরো দৃঢ় হয়েছে।
598
00:26:56,650 --> 00:26:58,540
ভালোই তো চলছে দুজনের।
600
00:26:58,540 --> 00:27:01,340
চকচকে, উজ্জ্বল...
602
00:27:02,030 --> 00:27:05,530
এসব কী শব্দ? যত্তসব।
604
00:27:05,570 --> 00:27:07,160
ভাই, একদম ভুল বুঝছেন।
606
00:27:07,160 --> 00:27:09,820
আমার আর হে সু'র সম্পর্ক নিয়ে
ভুল বুঝে বিরক্ত করে মেরেছিলে।
608
00:27:09,820 --> 00:27:11,630
আর এখন তুমি দেবরকে পটাচ্ছো?
610
00:27:12,980 --> 00:27:15,490
হে সু অন্তত তোমার মতো না।
612
00:27:15,490 --> 00:27:16,800
চুপ করুন!
614
00:27:17,890 --> 00:27:21,550
মাঝে মাঝে একটু বেশিই করে ফেলেন।
616
00:27:26,810 --> 00:27:28,760
কী মেজাজ দেখো...
618
00:27:28,760 --> 00:27:32,660
হে সু'র সাথে আমার ভালো সম্পর্ক দেখে
হিংসে করে ওকে এসবে টানার কী দরকার?
620
00:27:32,660 --> 00:27:34,660
অনেককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন।
622
00:27:37,990 --> 00:27:40,830
আপনি নিজের অনুভূতিই বোঝেন না, রাজকুমার।
624
00:27:40,830 --> 00:27:43,330
যে স্ত্রীকে পছন্দ করেন না বলেন
তার প্রতি দেখছি অনেক আগ্রহ।
626
00:27:43,330 --> 00:27:45,330
এতো কাঠখোট্টা আচরণ কেন করতে হবে?
628
00:27:45,660 --> 00:27:46,840
বাদ দাও!
630
00:27:47,840 --> 00:27:50,440
পৃথিবীর সবচেয়ে
বেকার জিনিস হলো বিয়ে।
632
00:27:51,150 --> 00:27:52,930
জুং, তোর একাই থাকা উচিত।
634
00:27:53,870 --> 00:27:56,510
সময় থাকতে সো ভাইয়েরও
বিয়ের চিন্তা বাদ দেওয়া উচিত।
636
00:27:57,450 --> 00:27:59,160
সো ভাই বিয়ে করছে?
638
00:27:59,160 --> 00:28:00,510
তুই জানতি না?
640
00:28:00,970 --> 00:28:04,290
সো ভাই মহারাজের জামাতা হতে যাচ্ছে।
642
00:28:05,390 --> 00:28:07,510
শুনলাম খুব শীঘ্রই বিয়ে হবে।
644
00:28:27,200 --> 00:28:28,370
শুনেছো তাহলে।
646
00:28:30,820 --> 00:28:34,150
চাইলে ঘৃণা করতে পারো, রাগতেও পারো।
648
00:28:35,680 --> 00:28:36,980
সব আমার দোষ।
650
00:28:38,610 --> 00:28:41,990
আপনাকে কেন ঘৃণা করবো,
কেন রাগবো?
652
00:28:44,090 --> 00:28:46,610
এমন তো না যে
আমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন।
654
00:28:47,290 --> 00:28:49,510
তোমাকে প্রাসাদ থেকে
নিয়ে যাবো বলেছিলাম।
656
00:28:51,200 --> 00:28:53,260
তোমাকে মুক্ত দেখতে চাই বলেছিলাম।
658
00:28:54,700 --> 00:28:57,100
আমার বলা সবকিছুই প্রতিশ্রুতি ছিল।
660
00:28:59,530 --> 00:29:01,250
সেই প্রতিশ্রুতি রাখতে অপারগ হয়েছি।
662
00:29:02,290 --> 00:29:04,260
একটা অজুহাতও দেখাবেন না?
664
00:29:05,510 --> 00:29:09,350
ইতোমধ্যেই সমস্যা বাঁধিয়ে
তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি।
666
00:29:10,520 --> 00:29:12,990
যে কারণই দর্শাই না কেন...
668
00:29:12,990 --> 00:29:15,360
আমি তোমার বিশ্বাস ভেঙেছি,
যা অপ্রিয় সত্য।
670
00:29:17,940 --> 00:29:19,680
আর কথা বলতে চাই না।
672
00:29:23,100 --> 00:29:24,500
বুঝতে পেরেছি।
674
00:29:26,920 --> 00:29:28,550
আমিও আর প্রশ্ন করবো না।
676
00:29:32,570 --> 00:29:34,010
আপনার বিয়ের জন্য...
678
00:29:36,190 --> 00:29:37,650
অভিনন্দন।
680
00:30:08,110 --> 00:30:09,640
সু, আমি বেক আহ।
682
00:30:10,640 --> 00:30:11,810
ভেতরে আসছি।
684
00:30:14,860 --> 00:30:16,440
আসুন।
686
00:30:18,750 --> 00:30:19,910
কেমন বোধ করছো?
688
00:30:20,530 --> 00:30:22,540
বরাবরের মতোই, ভালো।
690
00:30:24,300 --> 00:30:29,190
আসলে, সো ভাই আমাকে
পত্রটা দিয়ে পাঠালো।
692
00:30:30,570 --> 00:30:32,620
বলেছেন এটাকে ওনার
ব্যাখ্যা বলে ভাবতে পারো।
694
00:30:41,740 --> 00:30:44,680
"পানি শুকিয়ে গেলে,"
696
00:30:45,620 --> 00:30:47,510
"মেঘেদের পানে চেয়ে থেকো।"
698
00:30:48,200 --> 00:30:51,571
ওয়াং ওয়েই এর কবিতা
"Zhongnan Mountain Retreat".
700
00:30:53,590 --> 00:30:57,270
জানতাম না উনি এতো ভালো লেখেন।
702
00:31:00,010 --> 00:31:02,540
ওনার ব্যাপারে আরও অনেককিছুই জানি না।
704
00:31:04,060 --> 00:31:06,480
সব জানতাম ভেবে ভুল করেছি।
706
00:31:07,420 --> 00:31:08,580
কত বোকা আমি।
708
00:31:10,160 --> 00:31:14,440
সে মন থেকেই বলেছিল
সে তোমার সাথে প্রাসাদ ছাড়তে চায়।
709
00:31:15,760 --> 00:31:17,410
এটা নিশ্চিতভাবেই বলতে পারি।
711
00:31:35,230 --> 00:31:37,940
"পানি শুকিয়ে গেলে,"
713
00:31:38,240 --> 00:31:41,380
"মেঘেদের পানে চেয়ে থেকো।"
715
00:31:42,050 --> 00:31:44,700
"পানি শুকিয়ে গেলে,"
717
00:31:46,090 --> 00:31:48,010
"মেঘেদের পানে চেয়ে থেকো।"
719
00:31:52,200 --> 00:31:54,134
দূত হিসেবে সফরের মাঝে থাকা কঠিন হলেও,
721
00:31:54,730 --> 00:31:56,970
অনেক অবসর সময়ও পাওয়া যেতো।
723
00:31:57,270 --> 00:31:59,272
সেসময় কেবল তোমার কথাই ভেবেছি।
725
00:31:59,570 --> 00:32:04,044
কোনো ভাবনা ছাড়াই,
তোমার সাথে শান্তিতে থাকতে চাই আমি।
727
00:32:04,450 --> 00:32:06,446
সেটা সম্ভব না হলে,
729
00:32:06,446 --> 00:32:08,615
রাজার আসন আর যা-ই হোক
731
00:32:08,910 --> 00:32:15,989
আমার কাছে তা অর্থহীন।
733
00:32:28,630 --> 00:32:31,340
"পানি শুকিয়ে গেলে,"
735
00:32:32,540 --> 00:32:35,480
"মেঘেদের পানে চেয়ে থেকো।"
737
00:32:36,850 --> 00:32:39,500
"পানি শুকিয়ে গেলে।
তখন..."
739
00:32:42,350 --> 00:32:45,000
"পানি শুকিয়ে গেলে,"
741
00:32:46,090 --> 00:32:47,710
"মেঘেদের পানে চেয়ে থেকো।"
743
00:33:03,660 --> 00:33:05,140
মা ভেতরে আছেন?
745
00:33:05,140 --> 00:33:08,410
রাণীমা প্রার্থনা করার সময়
কাউকে ঢুকতে দিতে নিষেধ করেছেন।
747
00:33:08,960 --> 00:33:10,160
আমি ঢুকতে পারবো।
749
00:33:10,160 --> 00:33:12,460
আমি চিন্তিত কারণ
অনেকদিন ওনার কোনো দেখা নেই।
751
00:33:14,480 --> 00:33:16,700
মাফ করবেন, কিন্তু রাজকুমার...
753
00:33:42,710 --> 00:33:46,910
তুমি নাকি সেনাপতি,
অথচ একদমই নির্বিকার নও।
755
00:33:49,760 --> 00:33:51,380
হচ্ছে কী এসব?
757
00:33:55,770 --> 00:33:57,570
তোমাকে বলার কথা ভাবছিলাম।
759
00:33:57,570 --> 00:33:59,020
ভয় পেয়ো না।
761
00:34:01,340 --> 00:34:03,640
স্বর্গের ইচ্ছায় তোমার ভাই বেঁচে আছে।
763
00:34:04,520 --> 00:34:07,250
স্বর্গ তোমার মায়ের পক্ষে, জুং।
765
00:34:07,250 --> 00:34:10,240
তাহলে এতদিন কেন
মৃত সেজে ছিলেন? কেন?
767
00:34:11,120 --> 00:34:15,350
আমি বিশ্বাসঘাতক আখ্যা পেয়েছি।
নিজ থেকে তো জনসম্মুখে আসতে পারি না।
769
00:34:18,000 --> 00:34:19,720
কোনোক্রমে বেঁচে ছিলাম।
771
00:34:20,760 --> 00:34:25,640
ওয়াং শিক রিয়ম মামা আমার পাশে না থাকলে,
বাঁচতে পারতাম না।
773
00:34:26,600 --> 00:34:29,420
মহারাজের কাছে আপনার দোষক্ষালন
আর পদ ফিরিয়ে দেওয়ার আর্জি জানাবো।
775
00:34:29,420 --> 00:34:32,910
ওনার জন্য আমি অনেক খেটেছি
আর উনি স্নেহশীল ব্যক্তি।
777
00:34:32,910 --> 00:34:34,620
উনি নিশ্চয়ই শুনবেন।
779
00:34:37,600 --> 00:34:38,930
আমাকে পদ ফিরিয়ে দিবে?
781
00:34:43,470 --> 00:34:45,650
আমি সিংহাসনে বসতে চাওয়া ব্যক্তি।
783
00:34:46,520 --> 00:34:49,150
আমার জীবিত থাকার কথা জানামাত্র
উনি আমাকে হত্যা করবেন।
785
00:34:50,270 --> 00:34:54,560
তাছাড়া, সো যে রাজকুমারীকে
বিয়ে করছে শোনোনি?
787
00:34:56,350 --> 00:35:00,020
মনে হচ্ছে রাজামশাই
সো'কে সিংহাসনে বসাবেন।
789
00:35:03,100 --> 00:35:06,740
আমিও সো ভাইয়ের
সিংহাসনে বসার বিপক্ষে।
791
00:35:07,420 --> 00:35:12,240
কিন্তু, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইলে
আপনার পক্ষাবলম্বন করতে পারবো না।
793
00:35:13,240 --> 00:35:15,680
একবার বিশ্বাসঘাতকতা করাই ঢের হয়েছে।
795
00:35:15,680 --> 00:35:17,830
কী বোকার মতো কথাবার্তা।
797
00:35:19,060 --> 00:35:21,560
একটি সফল বিশ্বাসঘাতকতার চক্রান্ত
কোন বিশ্বাসঘাতকতাই না।
799
00:35:22,550 --> 00:35:25,290
আমি ওই সিংহাসনে বসবো। আমি...
801
00:35:26,820 --> 00:35:30,520
হয়তো একবার হেরেছি,
কিন্তু দ্বিতীয়বার হারবো না।
803
00:35:32,000 --> 00:35:34,070
আমি মহারাজের একজন অনুগত প্রজা।
805
00:35:34,770 --> 00:35:37,410
আপনি আমার ভাই হতে পারেন,
কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না।
807
00:35:37,410 --> 00:35:39,870
রাজা বদ্ধ উন্মাদ হয়ে গেছে!
809
00:35:41,620 --> 00:35:44,450
উনি নাকি ওনার কক্ষে
এক গুপ্তঘাতককে মেরেছেন।
811
00:35:44,450 --> 00:35:45,550
সত্যিটা হলো...
813
00:35:46,100 --> 00:35:48,350
উনি মনের ভুলে
এক পরিচারিকাকে মেরেছেন।
815
00:35:48,350 --> 00:35:49,670
ওরকম একজন লোক...
817
00:35:50,430 --> 00:35:53,840
কিংবা ওনার পছন্দ করা কারো হাতে...
819
00:35:55,830 --> 00:35:58,500
সত্যিই গোরিয়োকে ছেড়ে দিতে চাও?
821
00:36:00,140 --> 00:36:01,140
এটাই চাও তুমি?
823
00:36:02,290 --> 00:36:04,850
রাত্রিকালে প্রাসাদের বাইরে ও ভেতরে
প্রবেশ ও বাহির নিষিদ্ধ করেছেন মহারাজ।
825
00:36:04,850 --> 00:36:08,560
যে-ই হোক না কেন।
নিয়ম অমান্য করলে তাকে ধরবে।
827
00:36:28,270 --> 00:36:30,400
দামিউনে ঢুকেছে নিশ্চয়ই।
829
00:36:40,680 --> 00:36:43,010
এই কক্ষ ছাড়া
আর কোথাও যাওয়া সম্ভব না।
831
00:36:44,450 --> 00:36:45,660
দরজা কি ভেঙে ফেলবো?
833
00:36:58,580 --> 00:37:00,130
কী ব্যাপার?
835
00:37:01,460 --> 00:37:04,150
দামিউন এমন কোনো জায়গা না যে
যেভাবে ইচ্ছা ঢোকা যায়।
837
00:37:05,030 --> 00:37:06,380
চলে যান।
839
00:37:06,380 --> 00:37:09,450
প্রাসাদের প্রাচীর টপকানো এক লোককে
এখানে ঢুকতে দেখা গেছে।
841
00:37:09,450 --> 00:37:11,010
আপনার কক্ষ তল্লাশি করতে হবে।
843
00:37:11,010 --> 00:37:13,730
আমি বই পড়ছিলাম।
কিছু দেখিনি।
845
00:37:14,530 --> 00:37:16,460
অন্যকোথাও তল্লাশি চালান।
847
00:37:20,610 --> 00:37:22,070
যাচ্ছেন কোথায়?
849
00:37:23,480 --> 00:37:25,630
আমি দামিউনের উচ্চপদস্থ পরিচারিকা।
851
00:37:25,630 --> 00:37:27,800
সরাসরি মহারাজের সেবা করি।
853
00:37:29,390 --> 00:37:31,960
যেকোনো পুরুষকে আমার কক্ষে
প্রবেশ করতে দিতে পারি না আমি।
855
00:37:31,960 --> 00:37:34,990
সরো।
আমি নিজে দেখবো।
857
00:37:41,830 --> 00:37:43,040
আমি চাই না সেটা।
859
00:37:45,120 --> 00:37:47,220
এটা একটা অবিবাহিত মেয়ের কক্ষ।
861
00:37:47,990 --> 00:37:51,810
ওই লজ্জা মাথায় নেওয়ার চেয়ে,
আমি বরং মরে যাবো।
863
00:37:55,030 --> 00:37:58,920
এতই প্রবেশ করতে চাইলে,
মহারাজের অনুমতি নিয়ে আসুন।
865
00:38:00,680 --> 00:38:02,410
কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
867
00:38:05,890 --> 00:38:09,330
তুমি কি নিশ্চিত
তোমার কক্ষে কেউ নেই?
869
00:38:09,330 --> 00:38:10,380
হ্যাঁ।
871
00:38:11,530 --> 00:38:13,030
আমি নিশ্চিত।
873
00:38:26,390 --> 00:38:27,850
আমরা অন্য কোথাও তল্লাশি চালাবো।
875
00:38:27,850 --> 00:38:28,870
জি।
877
00:38:33,000 --> 00:38:34,140
চলো।
879
00:38:51,410 --> 00:38:52,440
সু!
881
00:38:53,530 --> 00:38:55,290
এখনো এখানে থাকতে পারে।
883
00:39:07,740 --> 00:39:08,770
দেখি তো।
885
00:39:10,740 --> 00:39:12,210
গলায় আঁচড় কেটেছো।
887
00:39:15,430 --> 00:39:17,400
এটা কি সত্যি সত্যি
গলায় বসাতে যাচ্ছিলে?
889
00:39:18,190 --> 00:39:21,080
তারা ভেতরে আসার জন্য জোরাজুরি করলে,
আর কী করতে পারতাম?
891
00:39:21,080 --> 00:39:22,880
এতদূর কেন গিয়েছিলে?
893
00:39:22,880 --> 00:39:25,040
তারচেয়ে আমাকে ধরিয়ে দিলেই পারতে।
895
00:39:25,040 --> 00:39:27,460
এমন কথা কেন বলছেন?
897
00:39:27,880 --> 00:39:30,050
৪র্থ রাজকুমারের সাথে
আপনার দূরত্ব অনেক বেড়েছে,
899
00:39:30,050 --> 00:39:31,840
তাই কোনো ঝগড়া না হওয়াই ভালো।
901
00:39:33,390 --> 00:39:35,250
আমি না হলেও এমন করতে?
903
00:39:35,250 --> 00:39:36,270
কী?
905
00:39:37,700 --> 00:39:42,060
আমার অন্য কোনো ভাই হলেও,
সাহায্য করতে তুমি।
907
00:39:42,060 --> 00:39:43,080
তাই না?
909
00:39:44,280 --> 00:39:45,820
অবশ্যই করতাম।
911
00:39:55,340 --> 00:39:59,790
আমরা আলাদা হয়ে বিবাদে জড়ালে...
913
00:40:02,210 --> 00:40:03,860
কার পক্ষে থাকবে তুমি?
915
00:40:05,980 --> 00:40:08,070
পক্ষ নিবো কেন?
917
00:40:09,690 --> 00:40:11,880
তারচেয়ে হয়তো, বিচারক হবো।
919
00:40:14,760 --> 00:40:16,660
আমাদেরকে ৮ম রাজকুমারের
বাড়িতে ঘুরাফিরা করার
921
00:40:16,660 --> 00:40:18,570
সেই সময়ে ফিরিয়ে নেবার
আশা করতে পারো না।
923
00:40:19,250 --> 00:40:20,380
ওটা কেবল-ই তোমার লিপ্সা।
925
00:40:22,030 --> 00:40:23,740
আমরা বদলে গেছি।
927
00:40:23,740 --> 00:40:26,190
শীঘ্রই, তোমাকে বেছে নিতে হবে।
929
00:40:29,170 --> 00:40:30,820
রাত হয়েছে।
931
00:40:31,860 --> 00:40:35,580
একটু ঘুমিয়ে বাইরের পরিস্থিতি
শান্ত হলেই চলে যাবেন।
933
00:40:41,830 --> 00:40:43,270
তবুও...
935
00:40:45,060 --> 00:40:48,140
মনে হয় না কারো পক্ষ নিতে পারবো।
937
00:40:51,690 --> 00:40:53,910
চাই না কেউ আঘাত পাক।
939
00:40:55,850 --> 00:40:57,740
নিশ্চিত করবো কেউ যাতে না পায়।
941
00:42:15,120 --> 00:42:18,130
গতরাতে জুং তোমার কক্ষে ঢুকেছিল, তাই না?
943
00:42:19,810 --> 00:42:21,320
মোটেই না।
945
00:42:21,620 --> 00:42:24,770
সারারাত ধরে তোমার দরজা ভাঙার
কথা ভেবেছি। জানো সেটা?
947
00:42:25,710 --> 00:42:28,200
সত্যিটা বলো। জুং-ই ছিল।
949
00:42:29,580 --> 00:42:31,580
কিছু একটা ব্যাখ্যা দাও।
951
00:42:32,230 --> 00:42:33,770
জুংকে কেন লুকিয়েছিলে?
953
00:42:35,370 --> 00:42:37,960
আপনি কেন আগে আমাকে একটা
যথাযথ ব্যাখ্যা দিচ্ছেন না, রাজকুমার?
955
00:42:39,390 --> 00:42:44,350
শুধু কবিতা না, এমন কোনো ব্যাখ্যা
যা প্রকৃতপক্ষে বুঝতে পারবো।
957
00:42:46,260 --> 00:42:48,300
হঠাৎ বিয়ে করছেন কেন?
959
00:42:49,140 --> 00:42:52,670
মানুষ যেমনটা বলছে সেটাই কি সত্যি?
961
00:42:53,760 --> 00:42:55,960
সিংহাসনের লোভ আছে আপনার?
963
00:43:02,590 --> 00:43:03,680
মেয়েটাকে...
965
00:43:05,330 --> 00:43:06,780
যা করেছি তা না করলে
967
00:43:06,780 --> 00:43:08,760
ওকে জিম্মি হিসেবে
খিতানে পাঠানো হতো।
969
00:43:11,540 --> 00:43:13,300
বিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না।
971
00:43:20,230 --> 00:43:22,490
শুরুতেই সেটা বলেননি কেন?
973
00:43:24,670 --> 00:43:26,910
তাহলে এত খারাপ লাগতো না আমার।
975
00:43:27,810 --> 00:43:28,840
আর...
977
00:43:28,840 --> 00:43:30,740
তাহলে তোমাকে আবার
সেটা সহ্য করতে বলতে হতো।
979
00:43:33,730 --> 00:43:35,900
জানি তোমার একাধিক স্ত্রী পছন্দ না।
981
00:43:37,110 --> 00:43:39,490
আমি সর্বোচ্চ চেষ্টা করেছি
বিয়ে এড়ানোর।
983
00:43:41,350 --> 00:43:42,610
আর কোনো উপায় ছিল না।
985
00:43:43,680 --> 00:43:45,640
তাহলে, তোমাকে কীভাবে কী বলতাম?
987
00:43:54,510 --> 00:43:59,120
গতকাল...
আমার কক্ষে জুং-ই ছিল।
989
00:44:00,650 --> 00:44:04,480
মনে হয় উনি নিয়ম ভুলে
মার্শাল আর্ট অনুশীলন করছিলেন।
991
00:44:05,550 --> 00:44:07,190
কিছুই হয়নি।
993
00:44:11,120 --> 00:44:12,980
এখন থেকে আমাকে মিথ্যা বলবে না।
995
00:44:14,310 --> 00:44:19,280
যতই খারাপ আর ভয়াবহ হোক না কেন,
আমরা দুজন-ই সত্যি বলবো।
997
00:44:19,960 --> 00:44:21,890
আর বলতে না পারার মতো কিছু থাকলে?
999
00:44:23,470 --> 00:44:25,070
তখন কী করবো?
1001
00:44:28,370 --> 00:44:30,380
বলে দিবে বলতে চাও না।
1003
00:44:31,390 --> 00:44:34,900
অস্পষ্ট আর মিথ্যা বলা লোককে
আমি খুবই ঘৃণা করি।
1005
00:44:38,020 --> 00:44:39,410
সেটাই করবো তাহলে।
1007
00:44:46,310 --> 00:44:47,890
আমিও মিথ্যা বলবো না।
1009
00:44:52,500 --> 00:44:56,640
তাহলে... তোমার আর রাগ নেই?
1011
00:45:04,070 --> 00:45:07,390
বিয়ে করার জন্য আপনার অনুতাপ হচ্ছে?
1013
00:45:12,700 --> 00:45:13,890
অনুতাপ হচ্ছে না।
1015
00:45:14,900 --> 00:45:17,950
মহারাজকে রক্ষা করার জন্য
আর কোনো উপায় ছিল না।
1017
00:45:19,620 --> 00:45:21,620
রাজকুমারীকে গেতেসা মন্দিরে
পাঠিয়ে দেওয়া হয়েছে।
1019
00:45:22,520 --> 00:45:24,550
বিয়ের আগে এই সিদ্ধন্তটাই
নিয়েছি আমরা।
1021
00:45:28,720 --> 00:45:29,900
সেদিন...
1023
00:45:33,610 --> 00:45:35,670
বলেছিলে একজনকে ভালোবাসতে।
1025
00:45:36,810 --> 00:45:37,850
সেটা কি...
1027
00:45:39,470 --> 00:45:40,500
জুং?
1029
00:45:42,550 --> 00:45:45,500
মোটেও না। না।
1031
00:45:48,820 --> 00:45:53,460
আমরা যেদিন নৌকায় চড়েছিলাম,
আমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চেয়েছিলেন।
1033
00:45:55,150 --> 00:45:58,010
আপনি আসলে ভোলেননি, তাই না?
1035
00:46:03,530 --> 00:46:04,850
কী ছিল কথাটা?
1037
00:46:20,700 --> 00:46:21,740
আমি...
1039
00:46:25,670 --> 00:46:26,790
তোমাকে ভালোবাসি।
1041
00:46:42,850 --> 00:46:46,610
পরেরবার, একদম ভুলবেন না।
1043
00:48:49,440 --> 00:48:53,140
এটা কি... স্বপ্ন নয়?
1045
00:48:57,630 --> 00:48:58,790
এতদিন ধরে...
1047
00:49:00,700 --> 00:49:02,320
তোমার কথা ভাবছিলাম।
1049
00:49:04,750 --> 00:49:06,830
আশা করছিলাম...
1051
00:49:09,300 --> 00:49:11,700
তোমাকে দেওয়া আমার ঘা
যাতে না সারে।
1053
00:49:13,620 --> 00:49:14,750
যাতে...
1055
00:49:18,430 --> 00:49:20,100
আমাকে ভুলতে না পারো।
1057
00:49:33,160 --> 00:49:36,070
তোমার কাছে যেতে পারিনি কারণ ভেবেছি
আমাকে দেখলে তোমার মন খারাপ হবে।
1059
00:50:01,480 --> 00:50:02,620
ভাই।
1061
00:50:04,230 --> 00:50:05,580
এখানে কী মনে করে, উন?
1063
00:50:06,340 --> 00:50:09,410
একজন অতিথি নিয়ে এসেছি
যিনি আপনাকে খুব দেখতে চান।
1065
00:50:13,280 --> 00:50:14,290
অতিথি?
1067
00:50:34,300 --> 00:50:38,000
অনেকদিন পর, উক।
1069
00:50:40,790 --> 00:50:45,870
শুনলাম এতদিন যাবত উনকে দিয়ে
দামিউনের ভেতর পারদ ব্যবহার করেছো।
1071
00:50:45,870 --> 00:50:50,080
বুদ্ধিমান লোকই সবচেয়ে ভয়ঙ্কর হয়।
1073
00:50:51,490 --> 00:50:54,660
দেখুন, আমি খুব বিশ্বস্ত লোক।
1075
00:50:54,660 --> 00:50:57,520
আমার তৃতীয় ভাইকে
উপেক্ষা করতে পারিনি।
1077
00:51:00,580 --> 00:51:05,750
মনে হচ্ছে আমার সাথে অনেক
আলাপ-আলোচনা আছে আপনার।
1079
00:51:05,750 --> 00:51:07,360
অবশ্যই।
1081
00:51:07,360 --> 00:51:09,500
সারারাত নিলেও শেষ হবে না।
1083
00:51:10,330 --> 00:51:11,730
অনেক বলার আছে আমার।
1085
00:51:41,200 --> 00:51:42,470
আক্রমণ!
1087
00:52:03,210 --> 00:52:05,380
রাজাকে খুঁজে বের করো।
জলদি!
1089
00:52:05,380 --> 00:52:06,530
জি!
1091
00:52:10,280 --> 00:52:13,750
জুং, যেতে হলে
আগে আমাকে হত্যা করো।
1093
00:52:13,750 --> 00:52:16,755
সরুন।
মহারাজকে রক্ষা করতে হবে আমার।
1095
00:52:16,755 --> 00:52:20,050
আমার ছেলেদের একে-অপরের সাথে
লড়াই দেখতে চাই না আমি।
1097
00:52:20,450 --> 00:52:22,990
আবার আমার চোখের সামনে
তোমাকে মরতে দেখতে পারবো না!
1099
00:52:22,990 --> 00:52:24,730
মা!
1101
00:52:24,730 --> 00:52:28,333
জুং, সবকিছু তার ন্যায্য স্থানে ফিরে যেতে
1103
00:52:28,333 --> 00:52:31,000
তোমার ভাইকে রাজা হতে হবে।
1105
00:52:31,000 --> 00:52:34,973
কেবল তাহলেই গোরিয়ো সুস্থির হবে
আর আমরা শান্তি পাবো।
1107
00:52:36,008 --> 00:52:38,610
তুমি চাও আমি মারা যাই?
1109
00:52:40,220 --> 00:52:41,560
রাজা কোথায়?
1111
00:52:41,560 --> 00:52:42,640
মরতে চাও?
1113
00:52:42,640 --> 00:52:45,260
খুঁজতে থাকো।
1115
00:52:45,940 --> 00:52:46,960
আমাকে মারবেন না।
1117
00:52:52,960 --> 00:52:55,470
মহারাজ!
মহারাজ, কী হয়েছে?
1119
00:52:57,840 --> 00:53:00,500
মহারাজ, মহারাজ!
ঠিক আছেন?
1121
00:53:00,500 --> 00:53:02,300
মহারাজ, কী হয়েছে?
1123
00:53:07,290 --> 00:53:10,150
কে আপনারা?
ছাড়ুন আমাকে! ছাড়ুন!
1125
00:53:10,150 --> 00:53:11,950
ছাড়ুন, ছাড়ুন!
1127
00:53:32,370 --> 00:53:33,610
বাঁচাও আমাকে।
1129
00:54:04,350 --> 00:54:05,800
মহারাজ!
1131
00:54:08,640 --> 00:54:09,900
মহারাজ।
1133
00:54:11,660 --> 00:54:15,280
গুরুতর কিছু ঘটে যেতে পারে।
দয়া করে ওনাকে তুলুন।
1135
00:54:15,280 --> 00:54:16,640
দয়া করুন।
1137
00:54:20,570 --> 00:54:23,120
মহারাজ। মহারাজ!
1139
00:54:29,040 --> 00:54:33,400
ভাই, এভাবে হাবুডুবু খেয়ে বেঁচে থাকাই
আপনার ভাগ্যে লেখা ছিল।
1141
00:54:36,480 --> 00:54:38,790
আগের রাজামশাই যদি জানতেন
আপনার এ হাল হবে
1143
00:54:39,500 --> 00:54:42,860
উনি আপনাকে
রাজা নির্বাচিত করতেন না।
1145
00:54:43,620 --> 00:54:47,460
মহারাজ, না!
মহারাজ, মহারাজ।
1147
00:54:52,010 --> 00:54:53,170
মহারাজ...
1149
00:54:53,670 --> 00:54:56,050
মহারাজ। মহারাজ!
1151
00:55:11,640 --> 00:55:14,410
বোধহয় শেষ হয়েছে।
1153
00:55:19,930 --> 00:55:21,380
আমি একবার হারতে পারি।
1155
00:55:23,230 --> 00:55:25,160
কিন্তু দ্বিতীয়বার না।
1157
00:55:59,020 --> 00:56:01,260
এই!
1159
00:56:12,780 --> 00:56:14,090
থামো!
1161
00:56:37,090 --> 00:56:38,390
মহারাজ।
1163
00:56:40,900 --> 00:56:42,080
মহারাজ?
1165
00:56:45,720 --> 00:56:46,940
মহারাজ।
1167
00:56:50,060 --> 00:56:51,160
মহারাজ?
1169
00:56:55,690 --> 00:56:56,800
মু?
1171
00:56:59,900 --> 00:57:01,840
মু, চোখ খোলো।
1173
00:57:05,750 --> 00:57:06,860
মু।
1175
00:57:14,550 --> 00:57:16,020
মু!
1177
00:57:29,260 --> 00:57:30,800
আমি ওনাকে মারিনি।
1179
00:57:31,870 --> 00:57:34,930
উনি আগে থেকেই
বিষে আসক্ত হয়ে মারা যাচ্ছিলেন।
1181
00:57:37,860 --> 00:57:38,910
কী?
1183
00:57:39,660 --> 00:57:43,520
হে সু মেয়েটা রাজামশাইয়ের
গোসলের পানিতে পারদ মিশিয়েছে।
1185
00:57:49,080 --> 00:57:52,900
তুমি ছাড়া আর কেউ
রাজামশাইয়ের গোসলের ব্যবস্থা করেনি।
1187
00:57:54,990 --> 00:57:57,460
গোসলের পানিতে পারদ আছে।
1189
00:57:58,280 --> 00:57:59,710
এটা কী করে হলো?
1191
00:58:02,860 --> 00:58:06,300
আমি এ ব্যাপারে কিছুই জানি না।
1193
00:58:06,730 --> 00:58:08,830
দুইটা বিকল্প দিচ্ছি তোমাকে।
1195
00:58:09,680 --> 00:58:14,330
আমাদের মৃত ভাইয়ের প্রতি বিশ্বস্ততা দেখিয়ে
মেয়েটার সাথে মরতে পারো,
1197
00:58:15,930 --> 00:58:19,550
অথবা আমাকে মেনে নিয়ে
মেয়েটাকে বাঁচাতে পারো।
1199
00:58:21,100 --> 00:58:26,000
অবশ্য, হে সু'র রাজাকে
বিষ দেওয়ার অপরাধটা বলবৎ থাকবে।
1201
00:58:27,050 --> 00:58:30,200
যখন-ই দরকার হবে...
1203
00:58:31,450 --> 00:58:34,000
রাজহত্যার অপরাধে ওকে বন্দী করবো।
1205
00:58:44,530 --> 00:58:48,110
সু'কে এক্ষুণি ছেড়ে দিন!
1207
00:58:48,110 --> 00:58:53,160
নেকড়েরা মৃত্যু অবধি একটা নারী
নেকড়েকেই অনুসরণ করার জন্য পরিচিত।
1209
00:58:54,300 --> 00:58:56,400
আর যাই হোক, তুমি তো একটা জন্তু।
1211
00:58:57,560 --> 00:58:58,690
উন!
1213
00:59:05,790 --> 00:59:06,960
বলো।
1215
00:59:07,850 --> 00:59:10,530
হে সু, না-কি...
1217
00:59:11,160 --> 00:59:12,480
মৃত রাজা?
1219
00:59:36,900 --> 00:59:40,400
অনুবাদ
আরমান আল মাহমুদ
1221
00:59:40,500 --> 00:59:43,900
সম্পাদনা
〄 AsadujJaman 〄
1222
00:59:43,900 --> 00:59:46,980
MOON LOVERS
Scarlet Heart Ryeo