1 00:00:03,637 --> 00:00:06,287 সবসময় ভারী জিনিসগুলো আমাকেই বহন করতে হবে কেন? 2 00:00:06,312 --> 00:00:07,553 একদম সহজ ব্যাপার। 3 00:00:07,578 --> 00:00:10,500 আমাদের বিচিত্র বিজ্ঞানীদের দলে... 4 00:00:10,677 --> 00:00:13,288 আমি বুদ্ধিমান, ওয়ালোউইজ মজার... 5 00:00:13,313 --> 00:00:15,538 আর খুত্রপালি হচ্ছে আদরণীয় বিদেশী... 6 00:00:15,563 --> 00:00:18,051 যে আমাদের ধারা বুঝতে গিয়ে ব্যর্থ হয়... 7 00:00:20,320 --> 00:00:23,051 তার মানে... অবধারিতভাবে তুমি হচ্ছো আমাদের পেশি। 8 00:00:24,691 --> 00:00:27,819 আর এক ফ্লোর গেলেই আমার পেশিতে টান খাবে। 9 00:00:28,529 --> 00:00:30,733 ওহ, সময় হল আসার? খিদেয় মারা যাচ্ছি। 10 00:00:30,758 --> 00:00:33,642 আসলে, আমরা চাইনিজ খাবার আনি নি। 11 00:00:33,667 --> 00:00:35,591 -কেন? -চিন্তা নেই, আরও ভালো জিনিস আছে। 12 00:00:35,981 --> 00:00:39,590 ওহ, না। তোমরা খাবারের বদলে জাদুর শিমের বীজ আনো নি তো? 13 00:00:40,507 --> 00:00:44,199 একদম না, আর তাছাড়া শিমের বীজও এক প্রকার খাবারই। 14 00:00:44,224 --> 00:00:47,052 যেহেতু ওগুলো বপন করলে একটা বিশাল শিমগাছ হবে যেটা দিয়ে একটা... 15 00:00:47,080 --> 00:00:51,915 ছোট শহরের খাবার সরবরাহ হয়ে যাবে, কাজেই এখন খেলে সেটা বিফলে যাবে। 16 00:00:52,519 --> 00:00:54,321 আসলে, মাঝেমাঝে আমি কথা শুনি না। 17 00:00:54,346 --> 00:00:56,938 মাঝেমাঝে আমি শুধু তোমার চোয়াল ওপরে আর নিচে নামতে দেখি। 18 00:00:58,191 --> 00:01:00,132 আমরা চাইনিজ রেস্টুরেন্টেই যাচ্ছিলাম। 19 00:01:00,157 --> 00:01:02,616 তারপর অ্যাডাম ওয়েস্টকে দেখলাম, তাই ওনার পিছু পিছু গেলাম। 20 00:01:02,641 --> 00:01:05,559 -অ্যাডাম ওয়েস্ট কে? -অ্যাডাম ওয়েস্ট কে? 21 00:01:06,199 --> 00:01:09,071 লেনারড, তোমরা শারীরিক সম্পর্কের পর কী নিয়ে কথা বলো? 22 00:01:10,704 --> 00:01:13,901 আমার ধারণা, "আরে চার মিনিট, নতুন রেকর্ড!" 23 00:01:16,710 --> 00:01:18,905 এই কারণে আমি মজার। 24 00:01:19,413 --> 00:01:21,857 যাইহোক, আমরা ওনার পেছন পেছন একটা গ্যারেজ সেল পর্যন্ত গেলাম। 25 00:01:21,882 --> 00:01:23,253 মারাত্মক সব জিনিস ছিল। 26 00:01:23,278 --> 00:01:26,491 বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, পরে আমরা এই পুরো বক্সটা ৭৩০ ডলারে কিনেছি। 27 00:01:26,516 --> 00:01:29,105 এখনো ভেতরে দেখা হয় নি। যে কোনো কিছু হতে পারে। 28 00:01:29,160 --> 00:01:31,581 নতুন গার্লফ্রেন্ড আছে? কারণ তোমার একটা লাগতে পারে। 29 00:01:32,392 --> 00:01:36,974 না, কিন্তু ঘোস্টবাস্টার্সের একটা অরিজিনাল সর্বশেষ খসড়া আছে... 30 00:01:36,999 --> 00:01:38,803 আসল স্লাইমের দাগ সহ। 31 00:01:40,567 --> 00:01:43,559 ও, না ঠিক বলেছ, ঘোস্টবাস্টার্স দুই। যাইহোক। 32 00:01:45,739 --> 00:01:47,969 হায় ঈশ্বর! 33 00:01:50,844 --> 00:01:52,072 এলফ পুতুল। 34 00:01:53,614 --> 00:01:58,364 আমার বয়স যখন এগারো, আমার বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর মা আমাকে এটা একটা এনে দিয়েছিল। 35 00:01:58,389 --> 00:02:02,745 আমি মনে মনে ভাবতাম আমার বাবা ম্যাল্মেক গ্রহে চলে গেছে... 36 00:02:02,923 --> 00:02:06,586 আর এই এলফ তাকে আমার কাছে ফেরত আনবে। 37 00:02:07,127 --> 00:02:08,594 কিন্তু সেটা কখনো হয় নি। 38 00:02:10,263 --> 00:02:12,754 আমার বাবা কোথায়? পুতলি? 39 00:02:15,636 --> 00:02:17,627 কোথায় সে? 40 00:02:19,106 --> 00:02:21,097 কী দুঃখজনক ব্যাপার। 41 00:02:21,274 --> 00:02:25,301 না, দুঃখজনক ব্যাপার হচ্ছে তুমি জানো না যে, অ্যাডাম ওয়েস্ট টিভির ব্যাট্ম্যান ছিল। 42 00:02:27,740 --> 00:02:29,973 The Precious Fragmentation 43 00:02:44,337 --> 00:02:49,837 শুরুতে, একটা কথা বলে রাখতে চাই, শেল্ডনের মিমো সম্পর্কে, ওর মায়ের মা, অর্থৎ নানী হয়। যেহেতু ইংরেজিতে দাদী আর নানীর জন্য একটাই শব্দ ব্যবহার করা হয়, এর আগে একটা এপিসোডে আমি অজান্তে মিমোকে শেল্ডনের দাদী বলেছিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। 44 00:02:51,405 --> 00:02:55,068 এই যে শরীরবিহীন স্পকের মাথা। 45 00:02:55,676 --> 00:02:59,544 এই হল মিস্টার টি'র মাথা ছাড়া শরীর। 46 00:03:00,147 --> 00:03:02,911 ওহ, আচ্ছা, এই যে স্পকের শরীরে মিস্টার টি'র মাথা। 47 00:03:06,053 --> 00:03:08,248 "অযৌক্তিক বেকুবদের আমার করুণা হয়।" 48 00:03:12,159 --> 00:03:14,976 ঠিকাছে, আমি বাসায় গিয়ে একটা গ্রিল স্যান্ডউইচ বানাবো, তারপর... 49 00:03:15,001 --> 00:03:17,591 ই-হারমোনিতে ঘুরে ঘুরে জিনিস দেখবো। 50 00:03:19,566 --> 00:03:22,160 আচ্ছা, বাই। 51 00:03:22,335 --> 00:03:25,160 আরে দেখো, একটা ইন্ডিয়ানা জোন্সের বিন্দু সংযোগের গেম। 52 00:03:25,185 --> 00:03:27,596 আর অ্যাাকুয়াম্যানের অ্যাকশন ফিগার। 53 00:03:27,774 --> 00:03:30,106 মনে হচ্ছে কেউ এর গায়ে লিঙ্গ এঁকেছে। 54 00:03:30,277 --> 00:03:32,837 আরে, উঠে যাবে। 55 00:03:42,355 --> 00:03:45,518 দেখতে পাচ্ছ কী করছ তুমি? থামো। 56 00:03:46,193 --> 00:03:48,559 -চমৎকার। -কী? 57 00:03:48,729 --> 00:03:51,698 মনে হচ্ছে লর্ড অফ দা রিংস এর আংটি। 58 00:03:51,865 --> 00:03:54,026 এমনকি এর ওপর এল্ভিশ ভাষা খোদাই করা আছে। 59 00:03:54,201 --> 00:03:55,361 এটা এল্ভিশ না। 60 00:03:55,535 --> 00:03:59,596 এটা মর্ডর এর ভাষা এল্ভিশে অনুবাদ করা। 61 00:04:00,373 --> 00:04:03,103 "প্রত্যেককে শাসন করার একমাত্র আংটি।" 62 00:04:03,276 --> 00:04:05,301 "ওদের খুঁজে পাওয়ার একমাত্র আংটি।" 63 00:04:05,479 --> 00:04:07,913 "ওদের ফিরিয়ে আনার একমাত্র আংটি ।" 64 00:04:08,215 --> 00:04:11,207 "এবং অন্ধকারে, ওদের এক করার।" 65 00:04:13,386 --> 00:04:15,718 কী একটা অবস্থা, কী আঁতেল ভাই আমরা। 66 00:04:17,824 --> 00:04:20,175 তো, আমি ওই আংটির ব্যাপারে একটু খোঁজ খবর করলাম... 67 00:04:20,200 --> 00:04:22,995 দাড়াও, শেল্ডন, ওই টেবিলের ওপর কি ওটা ক্যাচাপ? 68 00:04:23,163 --> 00:04:25,996 হ্যাঁ, ওহ, মজার একটা কথা বলি, 69 00:04:26,021 --> 00:04:28,710 ক্যাচাপ আসলে সাধারণ সস হিসেবেই যাত্রা শুরু করেছিল... 70 00:04:28,735 --> 00:04:32,241 সাধারণ মাশরুম বা লবণাক্ত মাছের সাথে ভেষজ আর মশলা দিয়ে তৈরি হতো... 71 00:04:32,266 --> 00:04:35,860 আগেকার প্রণালীর কিছু উপাদানের মধ্যে, ব্লুবেরী, অ্যাাঞ্চোভি মাছ... 72 00:04:35,885 --> 00:04:39,612 ওয়েস্টার, লাল শিমের বিচি আর আঙ্গুর অন্তর্ভুক্ত ছিল। 73 00:04:41,181 --> 00:04:43,342 না ঠিক আছে, আমি নিয়ে আসছি। 74 00:04:43,750 --> 00:04:46,742 শোনো, আমি আংটির ব্যাপারে খোঁজ করছিলাম, আর অদ্ভুত তথ্য বের হয়েছে। 75 00:04:46,767 --> 00:04:48,629 এর ওপর কোনো কপি রাইট নোটিস নেই। 76 00:04:48,654 --> 00:04:51,880 তাই, আমি এটা নিয়ে আমার একটা বন্ধুর কাছে গেছিলাম, যে... 77 00:04:51,905 --> 00:04:56,038 বলতে পার, এসব সংগ্রহের জিনিসের ওপর সিডি আন্ডারবেলি থেকে কাজ করে। 78 00:04:56,063 --> 00:04:57,093 সিডি আন্ডারবেলি? 79 00:04:57,264 --> 00:04:59,835 তোমাদের ভাষায়, কালোবাজারি... 80 00:04:59,860 --> 00:05:03,049 বা তোমাদের চামড়া দেখানো প্যান্টি পরা লেফট্যানেন্ট উহুরা ধরণের। 81 00:05:05,372 --> 00:05:07,432 তোমার এই হঠাৎ হওয়া রহস্যজনক বন্ধুটি কে? 82 00:05:07,457 --> 00:05:09,366 আছে, একজন, আমি একজনকে চিনি। 83 00:05:09,391 --> 00:05:12,375 -সে কি এডি ক্রিস্পো? -না, আমি বলতে পারবো না কে। জিজ্ঞেস কোরো না। 84 00:05:12,400 --> 00:05:15,924 -আর কে হবে? এডি ক্রিস্পই হওয়ার কথা। -আমি অনেক বিপদজনক মানুষকে চিনি, ঠিকাছে? 85 00:05:15,949 --> 00:05:18,782 -একজনের নাম বলো। -এডি ক্রিস্পো। 86 00:05:19,719 --> 00:05:22,483 যাইহোক, ও বলেছে এটা রেপ্লিকা না। 87 00:05:22,689 --> 00:05:24,281 পুরো আসল। 88 00:05:24,457 --> 00:05:28,129 তুমি যদি বলো যে এটা সেই জাদু সহ আসল আংটি... 89 00:05:28,154 --> 00:05:30,305 যার নকল সাওয়ারন মাউন্ট ডুমে করেছিল... 90 00:05:30,330 --> 00:05:32,821 আমি তোমার দিকে এক ধরণের ক্লান্তি আর কিছুটা... 91 00:05:32,999 --> 00:05:34,489 মজা পেয়েছি এমন মুখভঙ্গি করবো। 92 00:05:38,405 --> 00:05:40,566 ও এটাকে জাদুর আংটি বলছে না। 93 00:05:41,141 --> 00:05:42,506 সেটাই তো, তাই না? 94 00:05:42,976 --> 00:05:44,726 না, কিন্তু কাছাকাছি। 95 00:05:44,751 --> 00:05:46,476 ভেতরের মারকিং দেখো। 96 00:05:46,501 --> 00:05:48,407 এগুলো প্রোডাকশন মারকিং। 97 00:05:48,582 --> 00:05:51,117 লর্ড অফ দা রিংস সিনেমাতে ব্যবহারের জন্য নয়টা আংটি বানানো হয়েছিল। 98 00:05:51,142 --> 00:05:54,648 তিনটা অভিনেতাদের দেয়া হয়, আর বাকিগুলো নষ্ট করে ফেলা হয়। 99 00:05:55,021 --> 00:05:56,318 একটা বাদে। 100 00:05:56,489 --> 00:05:59,322 ওই একটা চুরি হয়েছিল। 101 00:05:59,593 --> 00:06:04,587 মহোদয়গণ, এই হচ্ছে সেই আংটি। 102 00:06:07,834 --> 00:06:09,426 আমার। 103 00:06:11,037 --> 00:06:14,042 না, মোটেও তোমার না। আমরা সবাই মিলে এই বক্স এনেছি। 104 00:06:14,067 --> 00:06:16,237 হ্যাঁ, কিন্তু আমি এটা বক্সে পেয়েছি। 105 00:06:16,262 --> 00:06:18,441 আর ডুবন্ত জাহাজের জিনিসপত্র উদ্ধারের চুক্তি পরিষ্কার ভাবে বলে... 106 00:06:18,612 --> 00:06:21,706 যে ডুবন্ত সম্পত্তি যে পাবে, সে মালিক। 107 00:06:21,882 --> 00:06:23,713 এটা ডুবন্ত জাহাজের চুক্তি কিভাবে হয়? 108 00:06:23,884 --> 00:06:26,182 পানি ছাড়া আর কিভাবে না হয় এটা? 109 00:06:26,207 --> 00:06:28,685 দাড়াও, শেল্ডন। এক সেকেন্ডের জন্য পাগলামি বন্ধ করো। 110 00:06:29,022 --> 00:06:31,175 এরকম জিনিসের দাম কেমন হতে পারে? 111 00:06:31,253 --> 00:06:33,589 বলা শক্ত, যেহেতু আসল মাল। 112 00:06:33,614 --> 00:06:35,670 কিন্তু কালোবাজারিতে, আমার ওই লোক বলছে... 113 00:06:35,695 --> 00:06:38,630 -তোমার লোক এডি ক্রিস্পো? -হ্যাঁ। 114 00:06:41,134 --> 00:06:46,014 -ও বলেছে ১০ বা ১৫০০০। -আচ্ছা, টাকাটা কিন্তু অনেক। 115 00:06:46,039 --> 00:06:49,372 বুদ্ধিমানের কাজ হবে এটাকে একটা বাস্তবিক কাজে বিনিয়োগ করা। 116 00:06:49,542 --> 00:06:50,975 যেমন জেট স্কি। 117 00:06:52,212 --> 00:06:54,043 জেট স্কি কেন চাও তুমি? 118 00:06:54,214 --> 00:06:57,377 সব ধনী আর সুন্দর মানুষজন সিনেমাতে জেট স্কি চালায়। 119 00:06:57,550 --> 00:07:00,041 এটা তো আর কাকতালীয় হতে পারে না। 120 00:07:00,220 --> 00:07:04,046 আমরা এটা বিক্রি করতে পারবো না। এটাকে আমাদের কাছে রেখে ভালবাসতে হবে আর পলিশ করতে হবে। 121 00:07:04,071 --> 00:07:06,405 মাঝে মাঝে পার্কে বেড়াতে নিয়ে গিয়ে... 122 00:07:06,430 --> 00:07:09,387 ওই সিনেমা থেকে আমাদের প্রিয় দৃশ্যগুলো পুননির্মাণ করতে হবে। 123 00:07:11,331 --> 00:07:13,210 বুদ্ধিটা ভালো মনে হওয়াটাও দুঃখজনক। 124 00:07:14,134 --> 00:07:17,505 ভাই, এটা চুরি হওয়া। এটা পিটার জ্যাকসনের কাছে ফেরত যাওয়া উচিত। 125 00:07:17,530 --> 00:07:19,831 -উনি এই সিনেমা বানিয়েছেন। এটা ওনার। -বেশ। 126 00:07:20,006 --> 00:07:21,470 ওনাকেই ফেরত দেয়া হবে। 127 00:07:21,495 --> 00:07:24,573 যদি উনি আমাকে কথা দেন যে ওনার পরের সিনেমায় আমাকে হবিট করবেন। 128 00:07:24,744 --> 00:07:26,405 কিন্তু ইহুদি কোনো হবিট নেই। 129 00:07:26,579 --> 00:07:30,447 স্বাভাবিকভাবেই, তুমি আমার সাথে রস হাসানার সময় আমার বাড়িতে কখনো ডিনারে যাও নি। 130 00:07:30,917 --> 00:07:33,078 আমরা পিটারকে ব্ল্যাকমেল করছি না... 131 00:07:33,253 --> 00:07:36,848 -আচ্ছা, আংটি টা কোথায়? -আমার আংটির কথা বলছ? 132 00:07:37,023 --> 00:07:39,334 -তুমি করছটা কী? -আংটিটা অরক্ষিত ছিল। 133 00:07:39,359 --> 00:07:41,919 এটা টেবিলে পড়ে ছিল। যে কেউ নিয়ে যেতে পারতো। 134 00:07:42,095 --> 00:07:44,461 প্রমাণ লাগবে? আমি নিয়েছি। 135 00:07:44,631 --> 00:07:45,757 দাও বলছি। 136 00:07:45,932 --> 00:07:49,077 আচ্ছা, যুক্তিতে এসো। আমরা সবাই আংটিটা দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করতে চাই। 137 00:07:49,102 --> 00:07:52,265 কিন্তু তোমাদের আইডিয়া ফালতু আর আমি জেট স্কি চাই। 138 00:07:52,439 --> 00:07:54,600 আমি পেয়েছি। আংটি আমার। 139 00:07:54,774 --> 00:07:58,266 আমি বুঝলাম না কেন এই দলে আমার কথা মত কোনদিনও কিছু হয় না। 140 00:08:01,214 --> 00:08:03,944 তোমার কথামতই হয় সবকিছু। 141 00:08:04,617 --> 00:08:07,780 সেটা আমি ঠিক করবো যদি তুমি আমাকে আংটিটা দিয়ে দাও। 142 00:08:08,788 --> 00:08:11,599 এই, খাবার ভালো লাগছে যেটা আমি তোমাদের এবে দেবো বলেছি... 143 00:08:11,624 --> 00:08:15,287 তোমাদের এনে দেয়ার কথা বলে পরে অন্য আজেবাজে জিনিসে ভর্তি বাক্স না এনে? 144 00:08:15,662 --> 00:08:18,290 হ্যাঁ, সুস্বাদু। খোঁচাটা একটু পুরনো যদিও। 145 00:08:20,000 --> 00:08:23,800 আচ্ছা এটা কেমন হয়? আমরা যতক্ষণ না বের করতে পারছি যে আংটি কি করবো, পেনি রাখুক। 146 00:08:23,970 --> 00:08:26,461 -কোন আংটি? -এই আংটি। 147 00:08:27,374 --> 00:08:29,569 কিছু খুঁজছ? 148 00:08:31,578 --> 00:08:34,414 -এটা কি তুমি কয়েকদিনের জন্য রাখবে? -কেন? 149 00:08:34,516 --> 00:08:37,181 এটা একটা সিনেমার প্রপ আর এটা নিয়ে আমাদের মতবিরোধ চলছে। 150 00:08:37,206 --> 00:08:39,995 আচ্ছা, আগেই জেনে রাখছি, আমাকে আমার বয়ফ্রেন্ডের দেয়া প্রথম জুয়েলারি... 151 00:08:40,020 --> 00:08:43,080 একটা সিনেমার প্রপ আর আমি এটা রাখতেও পারবো না? 152 00:08:43,890 --> 00:08:45,986 তুমি যদি তিন বছর আগে আমার সাথে ডেটে যেতে, 153 00:08:46,011 --> 00:08:48,110 আমার আইডা আন্টির ব্রোচ এতদিনে পেয়ে যেতে... 154 00:08:48,135 --> 00:08:51,327 যেটা উনি দখলকৃত বেলজিয়াম থেকে একটা বিড়ালের মাধ্যমে চুরি করেছিলেন। 155 00:08:53,333 --> 00:08:54,925 এখন আমাকে কেমন লাগছে? 156 00:09:57,964 --> 00:09:59,707 তুমি আমাকে মারলে! 157 00:10:00,633 --> 00:10:03,101 রক্ত পড়ছে! 158 00:10:04,404 --> 00:10:05,598 কী হয়েছে? 159 00:10:05,772 --> 00:10:08,741 শেল্ডন আংটিটা চুরি করার চেষ্টা করছিল, আমি ওকে ঘুষি মেরেছি। 160 00:10:09,576 --> 00:10:11,669 এই না হলে আমার বান্ধবী। 161 00:10:18,118 --> 00:10:22,316 তো, শেল্ডন, একটা মেয়ের হাতে মার খেয়ে কেমন বোধ করছ? 162 00:10:25,692 --> 00:10:27,319 এটা প্রথম বার না। 163 00:10:27,494 --> 00:10:30,945 আমার একটা যমজ বোন আছে যে গর্ভে থাকতেই মারামারি শুরু করেছিল। 164 00:10:32,532 --> 00:10:35,126 কেবল আমার যদি ওকে আবার বানানোর মত ক্ষমতা থাকতো... 165 00:10:35,301 --> 00:10:37,112 বাৎসরিক ক্লান্তিকর ক্রিসমাসের একটা চিঠির বদলে ... 166 00:10:37,137 --> 00:10:40,265 আমি একটা তিলের ওপর চুল লাগিয়ে দিতাম। 167 00:10:40,540 --> 00:10:42,617 তোমরা কি বুঝতে পারছ... 168 00:10:42,642 --> 00:10:46,588 যে এই আংটি বিক্রি করে টাকা ভাগ করে নেওয়াই সবথেকে যৌক্তিক কাজ? 169 00:10:46,613 --> 00:10:48,805 -না। -সেটাই ভেবেছিলাম। 170 00:10:50,683 --> 00:10:52,207 বলো। 171 00:10:52,385 --> 00:10:53,977 মুম্বাই থেকে স্বাগতম, 172 00:10:54,154 --> 00:10:56,464 আমি রাজের উকিল ভেংকাতেশ খুত্রপালি। 173 00:10:56,489 --> 00:10:58,480 সাথে আমার কাজিন। 174 00:10:58,825 --> 00:11:01,487 -তুমি উকিল নিয়ে এসেছ? -এটার উত্তর দিয়ো না। 175 00:11:02,395 --> 00:11:03,953 আমি সরাসরি মূল কথায় আসছি... 176 00:11:04,130 --> 00:11:07,031 আমার মক্কেল আংটির ব্যাপারে দাবি ছেড়ে দেবে... 177 00:11:07,200 --> 00:11:09,668 যদি ওকে দুটো কাওয়াসাকি জেট স্কি দেয়া হয়। 178 00:11:10,170 --> 00:11:12,661 আমরা ওকে দুটো জেট স্কি দিচ্ছি না। 179 00:11:12,839 --> 00:11:16,673 দেখুন, আমরা বড় মানুষ। তাহলে সোজা কথায় আসি আর একটা সম্মতিতে যাই, না কি? 180 00:11:16,843 --> 00:11:19,540 একটা কাওয়াসাকি জেট স্কি। ব্যাস। 181 00:11:22,182 --> 00:11:24,013 কোনো জেট স্কি না। 182 00:11:24,817 --> 00:11:26,546 ঠিক আছে, জেট স্কি বাদ দিন। 183 00:11:26,719 --> 00:11:31,059 জেট স্কি বাদ দেবো মানে? এটাই তো আমাদের মূল চাওয়া ছিল। ওদেরকে "তুলো ধুনো করার" কি হলো? 184 00:11:31,084 --> 00:11:34,587 আমি কী বলবো? ওরা শক্তভাবে লড়েছে। আমরা হেরে গেছি। 185 00:11:34,761 --> 00:11:37,943 -তুমি অকর্মার ঢেঁকি। -আমাকে নিয়োগের সময়ই বলেছি সেটা তোমাকে। 186 00:11:38,097 --> 00:11:41,756 -আচ্ছা, এখন রাখছি। -তোমার মাকে ফোন কোরো, উনি চিন্তা করে। 187 00:11:43,937 --> 00:11:47,015 শুধু উকিল কাজিনদের ফোন করার আগে জেনে রেখো... 188 00:11:47,040 --> 00:11:50,009 মারা খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। 189 00:11:50,343 --> 00:11:53,510 শোনো, আমি এসব শেষ করছি। পেনি আংটিটা রাখতে চাচ্ছিল না। 190 00:11:53,535 --> 00:11:56,280 ও আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার কাছে আছে। আমি এটা ফেরত পাঠাচ্ছি। 191 00:11:56,716 --> 00:12:00,345 -আংটি কোথায়? -এই আংটির কথা বলছ? 192 00:12:01,754 --> 00:12:05,451 পরের বার পাবলিক টয়লেটে মূত্রত্যাগ করার সময় আশেপাশে একটু খেয়াল রেখো। 193 00:12:05,892 --> 00:12:07,936 -দাও। -না, এটা আমার। 194 00:12:07,961 --> 00:12:09,020 আমাদের সবার। 195 00:12:10,396 --> 00:12:12,060 হাস্যকর কাহিনী করছি আমরা। 196 00:12:12,085 --> 00:12:14,177 -তাহলে ছেড়ে দাও! -আমি ছাড়ছি না, তুমি ছাড়ো। 197 00:12:14,202 --> 00:12:17,591 আমি বলছি, শেষ পর্যন্ত যে ধরে রাখতে পারবে, এটা তার। 198 00:12:18,037 --> 00:12:19,881 ঠিকাছে, বাসায় গিয়ে কি শুরু করতে পারি? 199 00:12:19,906 --> 00:12:22,438 নিশ্চয়ই, আংটি ছেড়ে দাও। 200 00:12:23,243 --> 00:12:24,710 ঠিক আছে, এখন থেকেই তাহলে। 201 00:12:29,549 --> 00:12:33,815 তোমরা কি বুঝতে পারছ আজকে রাতে সাইফাই চ্যানেলে বড় পোকা আছে এমন সিনেমাগুলোর ম্যারাথন আছে? 202 00:12:48,735 --> 00:12:50,635 দাড়াও, আমার ল্যাপটপ। 203 00:13:01,681 --> 00:13:04,912 একটা সময়ে এটা দেখতে বোকা বোকা লাগবে। 204 00:13:05,084 --> 00:13:08,451 আর আমরা যখন এভাবে ড্রাইভিং করছিলাম, তখন লাগছিল না? 205 00:13:09,255 --> 00:13:12,548 আমি তোমাদের তিনজনকে উপদেশ দিতে চাই, এসব প্রতিরোধ নিরর্থক। 206 00:13:12,573 --> 00:13:14,119 আমার ধৈর্য অপরিসীম। 207 00:13:14,294 --> 00:13:18,318 আমি হিউলাট প্যাকার্ড কাস্টমার কেয়ারে একবার আড়াই ঘণ্টা অপেক্ষা করেছি... 208 00:13:18,343 --> 00:13:21,495 শুধু ওদের কাস্টমার সার্ভিস নিয়ে অভিযোগ করার জন্য। 209 00:13:23,036 --> 00:13:25,298 তুমি সীমাহীন ধৈর্যের কথা বলছ? 210 00:13:25,323 --> 00:13:29,268 পেনি আমাকে সেক্স অ্যান্ড দা সিটির পুরো পাঁচটা সিজন দেখতে বাধ্য করেছে। 211 00:13:31,611 --> 00:13:33,288 সিজন ছয়টা, বন্ধু। 212 00:13:33,716 --> 00:13:35,037 ধ্যাত্তেরি! 213 00:13:36,883 --> 00:13:39,387 না, না, না, ছয় নম্বর টা চমৎকার। 214 00:13:39,412 --> 00:13:43,264 ক্যারির সাথে প্যারিস গিয়ে আমাদের হৃদয় ভেঙ্গে যায়... 215 00:13:43,289 --> 00:13:47,020 আর তারপর মিস্টার বিগ আসে। আমরা জানি না তাকে আবার বিশ্বাস করা যাবে কিনা। 216 00:13:47,193 --> 00:13:49,388 পুরো ঝাকানাকা ধরণের। 217 00:13:51,397 --> 00:13:52,989 দরজা। 218 00:14:00,006 --> 00:14:02,668 আচ্ছা, সকলে, (ফ্রেঞ্চ) ঝুঁকে পরো। 219 00:14:09,816 --> 00:14:12,307 এবং, (ফ্রেঞ্চ) উঠে পড়ো। 220 00:14:15,722 --> 00:14:18,020 তোমরা কী করছ? 221 00:14:18,591 --> 00:14:20,946 আংটি যে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, সে এটার ভাগ্য নির্ধারণ করবে। 222 00:14:20,971 --> 00:14:22,259 আমি জানি শুনতে হাস্যকর লাগছে। 223 00:14:22,284 --> 00:14:25,926 না, না, না, তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি যাই করো কিছুই আমার কাছে হাস্যকর লাগে না। 224 00:14:26,399 --> 00:14:27,313 ধন্যবাদ। 225 00:14:27,587 --> 00:14:32,538 তবে বলে যাচ্ছি, এটা ভিক্টোরিয়া সিক্রেটের ব্যাগ। 226 00:14:40,580 --> 00:14:41,672 আমি আউট। 227 00:14:51,758 --> 00:14:55,488 আমি দুঃখিত মা, আমার অফিসে রাত পর্যন্ত থাকতে হবে। 228 00:14:55,513 --> 00:14:58,430 মোটেই না, ও আপনাকে মিথ্যা বলছে। 229 00:14:59,132 --> 00:15:00,675 তুমি চুপ করবে? 230 00:15:00,700 --> 00:15:02,839 তোমার যদি নীরবতা প্রয়োজন হয়, তাহলে আংটি ছেড়ে দাও। 231 00:15:03,569 --> 00:15:06,936 আমার খুব ভালো লাগছে যে আমরা এই অইহুদি স্ট্রিপ ক্লাবে এসেছি। 232 00:15:07,273 --> 00:15:10,902 হাওয়ারড, এই যে আরও শুকরের মাংস শিক্সার জি স্ট্রিং প্যান্টিতে ঢোকানোর জন্য। 233 00:15:13,913 --> 00:15:15,642 আমি তোমাকে পরে ফোন করবো। 234 00:15:15,815 --> 00:15:19,587 কত ভালো যে তুমি তোমার মাকে ফোন করে জানিয়েছ তোমার ডিনারে ফিরতে দেরি হবে। 235 00:15:19,612 --> 00:15:22,454 আমি যা জানি, তা হল, একজন মা যদি সময়মত বাচ্চাকে বুকের দুধ না খাওয়ায়, 236 00:15:22,622 --> 00:15:24,940 তাহলে তার স্তনে অনেক অস্বস্তি বোধ করে। 237 00:15:25,992 --> 00:15:28,699 আমার মায়ের স্তন নিয়ে কথা বলবে না! 238 00:15:28,724 --> 00:15:32,064 তোমার যদি খারাপ লাগে, তাহলে আংটি ছেড়ে দিয়ে বাড়িতে মায়ের স্তনের কাছে ফিরে যাও। 239 00:15:33,433 --> 00:15:36,133 চমৎকার, আরও খোঁচাও দুজন দুজনকে। আংটি আমার হয়ে যাবে। 240 00:15:36,158 --> 00:15:38,946 হাওয়ারড, তুমি রাজের মাকে নিয়ে কথা বলো না কেন? 241 00:15:38,971 --> 00:15:41,599 তোমার মাকে নিয়েই বা কথা বলি না কেন? 242 00:15:42,809 --> 00:15:46,421 বলতে পারো, আমার মায়ের প্রতি আমার কোনো কল্পনা নেই। 243 00:15:46,446 --> 00:15:50,709 উনি দয়ালু, স্নেহপূর্ণ, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ধর্মান্ধ ডান পন্থী টেক্সানবাসী... 244 00:15:50,734 --> 00:15:54,517 শরীরের থেকে কিছুটা বড় মাথা, আর ডক্টর পিপার সোডার প্রতি হালকা আসক্তি। 245 00:15:55,788 --> 00:15:57,362 আর কিছু যোগ করতে চাও? 246 00:15:58,291 --> 00:16:01,691 এতে তোমার কিছুই হবে না, আরও বড় অস্ত্র বের করা যাক। 247 00:16:01,716 --> 00:16:04,960 ঠিক বলেছ, তোমার নানীকে নিয়ে কথা বলা যাক। 248 00:16:05,131 --> 00:16:06,621 না। 249 00:16:07,133 --> 00:16:09,192 মিমোদের নিয়ে কোনো কথা না। 250 00:16:09,535 --> 00:16:10,778 একবার ভাবো। 251 00:16:10,803 --> 00:16:15,137 তোমার মায়ের জন্ম হওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমার মিমো সেক্স করেছিল। 252 00:16:17,677 --> 00:16:22,123 -আমি এসব শুনতে চাই না। -তাহলে আংটি ছেড়ে চলে যাও। 253 00:16:22,148 --> 00:16:24,844 -কক্ষনো না। -ঠিক আছে। 254 00:16:24,869 --> 00:16:28,262 আমি নিশ্চিত, তোমার মিমো শুধু তোমার মায়ের জন্ম দেয়ার জন্যই সেক্স করে নি... 255 00:16:28,287 --> 00:16:29,801 আমি নিশ্চিত, ওনার ভালো... 256 00:16:29,826 --> 00:16:31,314 লাগতো বলে করতো। 257 00:16:33,993 --> 00:16:36,585 -থামো! -হ্যাঁ, মিমো খুবই দুষ্ট। 258 00:16:36,610 --> 00:16:38,361 আমি বলছি থামো! 259 00:16:39,157 --> 00:16:41,236 -ওকে ধরাশায়ী করে ফেলছি। -ঝর্না। 260 00:16:41,367 --> 00:16:42,493 -কী? -ঝর্না। 261 00:16:42,668 --> 00:16:45,296 আছরে পড়া স্রোত, ব্যাব্লিং ব্রুক্স। 262 00:16:47,473 --> 00:16:49,650 -তুমি কী করছ? -অবচেতন বার্তা। 263 00:16:49,675 --> 00:16:51,575 আমি তোমাদের হিসু ধরাবো। 264 00:16:53,179 --> 00:16:54,789 ফোটা ফোটা পানি পড়া কল। 265 00:16:54,814 --> 00:16:56,318 ফুটো পাইপ। 266 00:16:57,149 --> 00:16:58,980 হিসু করা। 267 00:16:59,685 --> 00:17:01,425 লাভ হচ্ছে না, ভাই। 268 00:17:02,090 --> 00:17:04,255 একদম ভালো মত কাজ হচ্ছে। 269 00:17:04,423 --> 00:17:06,254 আমার হিসু করতে হবে। 270 00:17:06,692 --> 00:17:11,026 -তাহলে আংটি ছেড়ে দিয়ে যাও। -আসলে, আমারও একটু যেতে হবে। 271 00:17:11,864 --> 00:17:13,966 বেশ, তিন গুনলে... 272 00:17:13,991 --> 00:17:15,216 এক, দুই... 273 00:17:15,241 --> 00:17:17,533 দাড়াও, জেনে নিচ্ছি, তিন পর্যন্ত গুনলে... 274 00:17:17,703 --> 00:17:21,366 আমরা কী দাঁড়াবো না হিসু করবো? 275 00:17:24,010 --> 00:17:25,739 দাঁড়াবো। 276 00:17:26,245 --> 00:17:28,270 চমৎকার বেছেছ। 277 00:17:29,048 --> 00:17:30,606 তিন। 278 00:17:36,122 --> 00:17:40,889 ওহ, এখন মনে হচ্ছে আজকের দিনটায় আমার সুইড জুতা পরা উচিত হয় নি। (সুইড জুতায় পানি লাগলে সাথে সাথে পানির দাগ পড়ে যায়) 279 00:17:58,210 --> 00:18:00,804 আমি করেছি, আমি জিতে গেছি। 280 00:18:00,980 --> 00:18:03,081 এই আংটি আমার। 281 00:18:03,716 --> 00:18:05,274 এটা আমার! 282 00:18:11,157 --> 00:18:15,093 আমরা এটা পরিষ্কার করে সুন্দর করে ফেলবো। 283 00:18:16,128 --> 00:18:19,393 আমার নিজের, আমার ভালবাসা... 284 00:18:19,565 --> 00:18:22,728 আমার মূল্যবান জিনিস। 285 00:18:30,977 --> 00:18:32,557 আংটি কোথায়? 286 00:18:32,979 --> 00:18:36,307 ওটাকে একটা ফেডেক্স বক্সে করে যেখান থেকে এসেছিল, সেখানে পাঠানো হয়েছে। 287 00:18:36,749 --> 00:18:39,274 মাউন্ট ডুমের আগুনে? 288 00:18:39,952 --> 00:18:43,264 নিউজিল্যান্ডে পিটার জ্যাকসনের অফিসে। এটা আমাদের ছিল না। 289 00:18:43,289 --> 00:18:46,168 তুমি খেলা ছেড়ে দিয়েছিলে। তোমার এটা নেয়ার কোনো অধিকার ছিল না। 290 00:18:46,193 --> 00:18:49,770 তোমরা ঘুমাচ্ছিলে। আংটি মেঝের ওপর পড়ে ছিল। কেউ ওটা ধরে ছিল না। 291 00:18:49,795 --> 00:18:52,334 তো, বিজেতা ঠিক হওয়ার আগ পর্যন্ত আমরা আবার শুরু করতাম। 292 00:18:52,359 --> 00:18:54,642 বিজেতা কোনোদিনও বের হতো না। 293 00:18:54,667 --> 00:18:57,147 হতো শুধু একজন আংটির মালিক স্বার্থপর ব্যক্তি... 294 00:18:57,172 --> 00:18:59,249 আর অপর তিন জন ব্যক্তি, যারা এক সময় তার বন্ধু ছিল। 295 00:18:59,274 --> 00:19:01,585 এটাই কি চাও তোমরা? যদি হয়, বেশ... 296 00:19:01,610 --> 00:19:03,942 তোমাদের সাথে আমি আর কিছু বলতে চাই না। 297 00:19:04,276 --> 00:19:07,660 আর আমি জানি না বাথরুমে কি হয়েছে, কিন্তু আমি ওটা পরিষ্কার করছি না। 298 00:19:24,363 --> 00:19:26,136 আমার মূল্যবান জিনিস। 299 00:19:33,791 --> 00:19:36,628 Translated by Sheikh Tasnuva Tasneem. 300 00:19:44,216 --> 00:19:46,548 জানতাম। 301 00:19:49,355 --> 00:19:52,518 -আমাদেরকে মূল্যবান বস্তু দিয়ে দাও। -কক্ষনো না! কক্ষনো না। 302 00:19:52,692 --> 00:19:54,332 -দিয়ে দাও বলছি। -ছাড়ো আমাকে। 303 00:19:54,357 --> 00:19:56,037 -আংটিটা দাও। -এটা আমার। 304 00:19:56,829 --> 00:19:58,996 আমি আবারও জিমের হাবাগোবা ছেলেদের সাথে ডেট করতে চললাম। 305 00:19:59,021 --> 00:20:02,643 -ফেরত দাও। -দাও বলছি, আমাকে আংটি দিয়ে দাও! 306 00:20:02,668 --> 00:20:05,514 -আমি বলেছি আমাকে দিতে। -আমার!