1 00:02:14,299 --> 00:02:16,940 দ্য ফাদার 2 00:02:17,679 --> 00:02:19,640 বাবা? আমি এসে গেছি। 3 00:02:23,352 --> 00:02:24,353 বাবা? 4 00:02:33,195 --> 00:02:34,679 তোমাকেই তো খুঁজছি ! 5 00:02:37,533 --> 00:02:39,868 - এখানে কি করছিস? - তোমার কী মনে হয়? 6 00:02:48,710 --> 00:02:49,920 তা, কী হয়েছিল? 7 00:02:50,754 --> 00:02:51,755 কিছু না। 8 00:02:51,839 --> 00:02:54,383 - বলো না। - বললাম তো। কিছু হয়নি। 9 00:02:54,466 --> 00:02:55,968 - কিছু হয়নি? - না। 10 00:02:56,051 --> 00:02:57,719 তার সাথে আমার এইমাত্র ফোনে কথা হলো। 11 00:02:58,220 --> 00:02:59,596 তো? কী প্রমাণ হয় তাতে? 12 00:02:59,680 --> 00:03:01,553 তুমি এমন আচরণ চালিয়ে যেতে পারো না। 13 00:03:01,557 --> 00:03:03,892 ফ্ল্যাট তো আমার, তাই না? আমার বিশ্বাস হচ্ছে না। 14 00:03:03,976 --> 00:03:07,770 তুই এমনভাবে আমাকে দোষ দিচ্ছিস যেন... আমি তো সেই মেয়েকে চিনিই না। 15 00:03:07,771 --> 00:03:09,291 আমি তো কখনও কিছু চাইনি তার কাছে। 16 00:03:09,314 --> 00:03:12,592 - সে এখানে তোমাকে সাহায্য করতে এসেছিল। - কোন কাজে সাহায্য করতে? 17 00:03:12,860 --> 00:03:15,896 আমার ওকে দরকার নেই। আমার কাউকে দরকার নেই। 18 00:03:33,463 --> 00:03:35,400 সে আমাকে বলল, তুমি নাকি ওকে বদমাশ বেটি বলে গালি দিয়েছ। 19 00:03:35,424 --> 00:03:36,800 আর কত কী যে বলেছ, খোদাই জানেন। 20 00:03:37,926 --> 00:03:39,469 হয়ত। আমার মনে নেই। 21 00:03:41,221 --> 00:03:44,182 - সে কাঁদছিল। - তাকে বদমাশ বেটি বলার কারণে? 22 00:03:44,183 --> 00:03:47,311 না। কারণ, তুমি নাকি তাকে মারার হুমকি দিয়েছিলে। 23 00:03:48,395 --> 00:03:49,395 আমি? 24 00:03:50,105 --> 00:03:51,105 মারার হুমকি? 25 00:03:54,943 --> 00:03:56,942 ঐ মেয়ে আবোলতাবোল বকছে। 26 00:03:56,945 --> 00:03:59,323 ওর মাথায় সমস্যা আছে। বিশ্বাস কর। 27 00:03:59,406 --> 00:04:01,333 সে চলে গেলেই ভালো হবে। বিশ্বাস কর। 28 00:04:01,950 --> 00:04:03,160 কেননা সে... 29 00:04:03,785 --> 00:04:04,785 কেননা কী? 30 00:04:08,081 --> 00:04:10,842 তোকে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোর জানাটা জরুরি, 31 00:04:11,043 --> 00:04:12,669 আমার ধারণা, সে... 32 00:04:13,921 --> 00:04:15,339 - সে... - সে কী? 33 00:04:16,298 --> 00:04:18,941 - সে আমার জিনিসপত্র চুরি করেছে। - অ্যাঞ্জেলা? 34 00:04:19,468 --> 00:04:20,636 এসব কী বলছ তুমি? 35 00:04:20,719 --> 00:04:22,926 বিশ্বাস কর, সে আমার ঘড়ি চুরি করেছে। 36 00:04:22,930 --> 00:04:24,264 - তোমার ঘড়ি? - হ্যাঁ। হ্যাঁ। 37 00:04:24,348 --> 00:04:28,435 - তুমি হয়ত আবারো ঘড়িটা হারিয়েছ। - না। আমি পুরোপুরি নিশ্চিত। 38 00:04:28,519 --> 00:04:30,562 আমি তার জন্য ফাঁদ পেতেছিলাম। 39 00:04:30,979 --> 00:04:35,650 আমি ঘড়িটা ইচ্ছা করে ফেলে রেখেছিলাম, সে চুরি করে কিনা সেটা দেখার জন্য... 40 00:04:35,651 --> 00:04:37,819 কোথায়? কোথায় ফেলে রেখেছিলে? 41 00:04:37,903 --> 00:04:39,905 আমি জানি না ; আমার মনে নেই। 42 00:04:39,988 --> 00:04:42,658 কিন্তু ঘড়িটা এখন উধাও হয়ে গেছে। আমি সেটা খুঁজে পাচ্ছি না। 43 00:04:42,741 --> 00:04:45,869 এর থেকেই প্রমাণ হয় যে, ঘড়িটা সে চুরি করেছে। আমি জানতাম সে চোর। 44 00:04:48,997 --> 00:04:49,997 হ্যাঁ। 45 00:04:55,003 --> 00:04:56,129 কী হলো? 46 00:05:00,551 --> 00:05:02,135 আমি বুঝতে পারছি না কী করবো। 47 00:05:03,262 --> 00:05:04,596 আমাদের কথা বলা দরকার, বাবা। 48 00:05:05,681 --> 00:05:07,429 আমরা তো সেটাই করছি, তাই না? 49 00:05:07,432 --> 00:05:09,634 না, তোমাকে আরও সিরিয়াস হতে হবে। 50 00:05:10,477 --> 00:05:12,270 এই নিয়ে তুমি তিনটা নার্সকে... 51 00:05:12,354 --> 00:05:15,607 বিশ্বাস কর, আমার কোনো নার্সের দরকার নেই। 52 00:05:15,691 --> 00:05:17,901 আমি একা একাই সব করতে পারি। 53 00:05:19,361 --> 00:05:22,030 তাকে খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। ব্যাপারটা অত সোজা না। 54 00:05:23,156 --> 00:05:26,493 মেয়েটাকে খুব ভালো মনে হয়েছিল। অনেক গুণ ছিল তার। 55 00:05:27,244 --> 00:05:29,368 কিন্তু এখন আর সে এখানে কাজ করতে চাচ্ছে না। 56 00:05:29,371 --> 00:05:31,823 তুই আমার কথা বোঝার চেষ্টা করছিস না। 57 00:05:32,624 --> 00:05:34,676 ঐ মেয়ে আমার ঘড়ি চুরি করেছে। 58 00:05:35,377 --> 00:05:38,046 আমি চোরের সাথে বসবাস করবো না, বুঝেছিস? 59 00:05:40,966 --> 00:05:42,384 বাথরুমের ওখানে চেক করেছ? 60 00:05:44,052 --> 00:05:45,803 - কী? - বাথরুমের পাইপের পাশে তো... 61 00:05:45,804 --> 00:05:48,116 - তুমি তোমার মূল্যবান জিনিসপত্র লুকাও। - তুই সেটা কীভাবে জানিস? 62 00:05:48,140 --> 00:05:50,100 - সত্যি করে বল। - জানাটা তো দোষের কিছু না। 63 00:05:50,184 --> 00:05:52,519 - তুই কি আমার সিক্রেট জায়গা ঘাঁটাঘাঁটি করিস? - না। 64 00:05:52,603 --> 00:05:55,564 তাহলে তুই কীভাবে জানলি যে, আমি সেখানে আমার মূল্যবান জিনিসপত্র লুকাই? 65 00:05:55,647 --> 00:05:57,399 আমি জায়গাটা ভুল করে খুঁজে পেয়েছিলাম। 66 00:05:59,276 --> 00:06:00,861 - তুই... - বাবা। 67 00:06:02,362 --> 00:06:03,362 বাবা ! 68 00:06:04,281 --> 00:06:05,490 কোথায় যাচ্ছ? 69 00:06:07,826 --> 00:06:09,861 আমি তোমার জিনিসপত্র একদম ছুঁইনি ! 70 00:06:57,543 --> 00:06:58,752 খুঁজে পেয়েছ তাহলে? 71 00:06:58,836 --> 00:07:00,379 - কী? - তোমার ঘড়ি। 72 00:07:02,548 --> 00:07:03,548 ওহ, হ্যাঁ। 73 00:07:04,132 --> 00:07:06,510 এবার কি তুমি বুঝতে পারছ যে, অ্যাঞ্জেলা কিছু চুরি করেনি? 74 00:07:09,805 --> 00:07:11,974 আমি সময়মত লুকিয়ে রেখেছিলাম বলেই চুরি করতে পারেনি। 75 00:07:12,057 --> 00:07:14,184 নাহলে, এতক্ষণে দেখা যেত যে, 76 00:07:14,268 --> 00:07:16,728 ক'টা বাজে, তা জানার কোনো উপায়ই আমি খুঁজে পাচ্ছি না। 77 00:07:17,604 --> 00:07:19,865 এখন ৫ টা বাজে, যদি জানার আগ্রহ থেকে থাকে আরকি। 78 00:07:20,274 --> 00:07:21,733 আমার কিন্তু সবসময় আগ্রহ থাকে। 79 00:07:22,734 --> 00:07:24,878 এবার আমাকে একটু শান্তিতে থাকত দে। 80 00:07:28,240 --> 00:07:30,284 - তোমার ওষুধ খেয়েছ? - হ্যাঁ। 81 00:07:32,119 --> 00:07:34,203 তুই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিস কেন যেন কোনো গণ্ডগোল হয়েছে? 82 00:07:34,204 --> 00:07:35,956 চিন্তার কিছু নেই, অ্যান। 83 00:07:37,875 --> 00:07:39,293 তোর মূল্যবান সময় নষ্ট করিস না। 84 00:07:41,003 --> 00:07:43,547 চিন্তা করেই সারাটা জীবন পার করেছিস তুই। 85 00:07:44,798 --> 00:07:46,675 অথচ তোর বোন... 86 00:07:49,344 --> 00:07:52,664 আচ্ছা, তোর বোন কোথায় বল তো? তার কোনো খবর পেয়েছিস? 87 00:07:54,600 --> 00:07:56,393 তোকে একটা প্রশ্ন করেছি আমি। 88 00:08:04,651 --> 00:08:06,878 আমি আর এখানে থাকতে পারবো না, বাবা। 89 00:08:08,697 --> 00:08:10,282 আমাকে লন্ডন ছেঁড়ে যেতে হবে। 90 00:08:12,117 --> 00:08:13,118 সত্যিই? 91 00:08:13,202 --> 00:08:14,202 কেন? 92 00:08:15,120 --> 00:08:16,747 এই নিয়ে আগেও কথা হয়েছে। মনে পড়ে? 93 00:08:17,372 --> 00:08:20,708 একারণেই কি তুই এই নার্সকে আমার সাথে রাখার জন্য উঠেপড়ে লেগেছিস? 94 00:08:20,709 --> 00:08:22,085 এবার সমস্ত হিসাব মিলছে ! 95 00:08:22,169 --> 00:08:24,379 আমাকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছিস। 96 00:08:35,474 --> 00:08:36,725 আমি এখানে থাকবো না। 97 00:08:38,227 --> 00:08:41,643 আমি প্রতিদিন এখানে আসতে পারবো না। তোমাকে সেটা বুঝতে হবে। 98 00:08:41,647 --> 00:08:42,647 হ্যাঁ। 99 00:08:44,983 --> 00:08:46,409 তুই তাহলে চলে যাচ্ছিস। 100 00:08:47,194 --> 00:08:48,612 কখন? মানে, কেন? 101 00:08:50,948 --> 00:08:52,694 আমার একজনের সাথে রিলেশন হয়েছে। 102 00:08:52,699 --> 00:08:53,867 রিলেশন? 103 00:08:53,951 --> 00:08:54,951 হ্যাঁ। 104 00:08:57,162 --> 00:08:59,756 - মানে, একটা ছেলের সাথে? - হ্যাঁ। 105 00:08:59,760 --> 00:09:00,840 সত্যিই? 106 00:09:01,333 --> 00:09:03,544 এত অবাক হওয়ার কিছু নেই। 107 00:09:03,627 --> 00:09:05,254 না, না, আসলে, মানে... 108 00:09:06,463 --> 00:09:08,798 আমি তো জানি তোর একমাত্র সিরিয়াস রিলেশন ছিল... 109 00:09:10,175 --> 00:09:12,177 - জেমসের সাথে? - জেমসের সাথে। 110 00:09:13,720 --> 00:09:15,960 তারপর থেকে তুই কারো সাথে খুব একটা... 111 00:09:17,516 --> 00:09:20,143 - কী করে সেই ছেলে? - প্যারিসে থাকে। 112 00:09:20,769 --> 00:09:22,604 তাই আমি সেখানে থাকতে যাচ্ছি। 113 00:09:22,688 --> 00:09:24,022 তুই প্যারিসে থাকবি? 114 00:09:25,399 --> 00:09:27,401 তুই কি আসলেই সেটা করবি? 115 00:09:27,985 --> 00:09:30,971 কোন জগতে আছিস তুই ! ওখানকার মানুষ তো ইংলিশই বোঝে না। 116 00:09:36,410 --> 00:09:38,704 তাহলে, মোদ্দা কথা এটাই যে, 117 00:09:39,705 --> 00:09:41,248 তুই আমাকে ছেঁড়ে চলে যাচ্ছিস। 118 00:09:41,331 --> 00:09:42,331 তাই তো? 119 00:09:43,667 --> 00:09:45,460 আমার কোনো মূল্য নেই তোর কাছে। 120 00:09:45,544 --> 00:09:46,544 বাবা। 121 00:09:51,925 --> 00:09:53,677 আমার কী হবে তাহলে? 122 00:09:57,306 --> 00:09:59,975 এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, 123 00:10:00,058 --> 00:10:01,852 তা নাহলে আমি অবশ্যই যেতাম না। 124 00:10:02,853 --> 00:10:05,405 আমি... আমি তাকে অনেক ভালোবাসি। 125 00:10:07,191 --> 00:10:09,815 আর আমি প্রায়সময়ই দেশে ফিরে তোমাকে দেখতে আসবো। 126 00:10:09,818 --> 00:10:11,069 উইকেন্ডগুলোতে। 127 00:10:11,945 --> 00:10:15,832 কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। সম্ভব না সেটা। 128 00:10:16,575 --> 00:10:17,701 একারণেই, যদি... 129 00:10:19,786 --> 00:10:22,915 যদি তুমি নার্স রাখতে মানা করো, আমাকে সেক্ষেত্রে... 130 00:10:22,998 --> 00:10:23,998 সেক্ষেত্রে কী? 131 00:10:25,125 --> 00:10:26,125 সেক্ষেত্রে কী? 132 00:10:29,880 --> 00:10:31,715 তোমাকে বুঝতে হবে, বাবা। 133 00:10:32,674 --> 00:10:33,674 অ্যান? 134 00:10:34,676 --> 00:10:36,728 সেক্ষেত্রে তোকে কী করতে হবে? 135 00:13:14,461 --> 00:13:15,461 অ্যান? 136 00:13:18,090 --> 00:13:19,090 অ্যান? 137 00:13:42,114 --> 00:13:43,915 বাড়িতে কি আর কেউ আছে? 138 00:14:08,891 --> 00:14:10,142 সব ঠিক আছে তো? 139 00:14:10,809 --> 00:14:11,809 কে তুমি? 140 00:14:13,145 --> 00:14:14,730 - কী? - কে তুমি? 141 00:14:16,857 --> 00:14:17,941 এখানে কী করছ? 142 00:14:19,151 --> 00:14:20,569 আমার ফ্ল্যাটে কী করছ? 143 00:14:23,822 --> 00:14:25,949 অ্যান্থনি, আমি পল। 144 00:14:26,033 --> 00:14:27,033 কে? 145 00:14:27,826 --> 00:14:28,952 এখানে কী করছ তুমি? 146 00:14:31,496 --> 00:14:32,496 আমি এখানেই থাকি। 147 00:14:33,582 --> 00:14:35,250 - তুমি? - হ্যাঁ। 148 00:14:35,876 --> 00:14:38,086 - তুমি এখানে থাকো? - হ্যাঁ। 149 00:14:39,463 --> 00:14:41,103 তুমি এখানে, আমার ফ্ল্যাটে থাকো? 150 00:14:42,257 --> 00:14:43,975 এদের কথা শুনে আমার হাসি পায়। 151 00:14:44,760 --> 00:14:46,345 ফাইজলামি করো? 152 00:14:49,348 --> 00:14:50,899 আমি অ্যানকে ফোন করতে যাচ্ছি। 153 00:14:53,894 --> 00:14:55,437 মানে আপনার মেয়েকে। 154 00:14:55,604 --> 00:14:57,889 হ্যাঁ, ধন্যবাদ। আমি জানি অ্যান কে। 155 00:14:58,357 --> 00:15:00,534 অ্যানকে চেনো তুমি? তুমি কি ওর ফ্রেন্ড? 156 00:15:01,109 --> 00:15:02,611 তোমার সাথে কথা বলছি ! 157 00:15:04,279 --> 00:15:05,531 অ্যানকে চেনো তুমি? 158 00:15:07,115 --> 00:15:08,158 আমি তার স্বামী। 159 00:15:10,911 --> 00:15:12,529 - তার স্বামী। - হ্যাঁ। 160 00:15:13,997 --> 00:15:15,165 কবে থেকে? 161 00:15:17,167 --> 00:15:18,969 দশ বছর হতে চলল। 162 00:15:21,129 --> 00:15:22,981 আহ, হ্যাঁ, হ্যাঁ। 163 00:15:23,799 --> 00:15:25,250 একদম, ঠিক বলেছ। 164 00:15:25,551 --> 00:15:26,651 তাইতো। 165 00:15:27,302 --> 00:15:29,971 তাই বলে দশ বছর?? আমি তো ভেবেছিলাম... 166 00:15:29,972 --> 00:15:31,056 তোমাদের না... 167 00:15:31,974 --> 00:15:33,942 - ছাড়াছাড়ি হয়ে গেছে? - কাদের? 168 00:15:34,393 --> 00:15:36,820 - আমার আর অ্যানের? - হ্যাঁ, হয়নি ছাড়াছাড়ি? 169 00:15:37,020 --> 00:15:38,020 না। 170 00:15:38,480 --> 00:15:39,480 শিওর তুমি? 171 00:15:40,482 --> 00:15:41,817 হ্যাঁ, অ্যান্থনি। 172 00:15:42,651 --> 00:15:43,861 কিন্তু ফ্রান্সের ব্যাপারটা, 173 00:15:43,944 --> 00:15:46,321 ওর না প্যারিসে যাওয়ার কথা ছিল? 174 00:15:46,405 --> 00:15:49,408 - ওর না...? - হ্যালো, জান। হ্যাঁ, আমি। 175 00:15:50,492 --> 00:15:53,119 না, আসলে তোমার বাবা একটু অসুস্থবোধ করছে। 176 00:15:53,120 --> 00:15:54,991 তুমি চলে আসলে ভালো হয়। 177 00:15:56,874 --> 00:15:59,368 আচ্ছা। বেশি দেরি কোরো না। 178 00:16:01,712 --> 00:16:03,380 সে একটু বাজার করছে। 179 00:16:03,463 --> 00:16:04,663 চলে আসবে... 180 00:16:05,340 --> 00:16:07,217 - এক মিনিটের মধ্যে। - ওহ, ভালো। 181 00:16:08,260 --> 00:16:09,261 সে আমাকে বলল... 182 00:16:10,762 --> 00:16:13,307 সেদিন সে আমাকে বলল, সে নাকি প্যারিসে থাকতে যাচ্ছে। 183 00:16:13,390 --> 00:16:14,659 - সে নিজে বলেছে আমাকে। - প্যারিসে? 184 00:16:14,683 --> 00:16:17,352 - হ্যাঁ। - প্যারিসে গিয়ে সে কী করবে? 185 00:16:18,520 --> 00:16:19,955 এক ফরাসীর সাথে তার রিলেশন হয়েছে। 186 00:16:20,981 --> 00:16:22,941 আপনার বোধ হয় ভুল হচ্ছে, অ্যান্থনি। 187 00:16:23,025 --> 00:16:26,377 হ্যাঁ, হয়েছে। সে নিজেই আমাকে বলেছে সেদিন। আমি বলদ না। 188 00:16:26,778 --> 00:16:30,782 আমাকে বলেছে, সে সেখানে তার সাথে থাকতে যাবে। আর... 189 00:16:30,866 --> 00:16:33,367 আমার তো এও মনে আছে, তাকে বলেছিলাম যে, সেখানে যাওয়াটা বোকামি... 190 00:16:33,368 --> 00:16:35,412 কেননা সেখানকার মানুষ ইংলিশও বোঝে না। 191 00:16:39,374 --> 00:16:41,702 - তুমি জানো না এই ব্যাপারে? - না। 192 00:16:43,003 --> 00:16:43,879 কী? 193 00:16:43,962 --> 00:16:46,298 - অস্বস্তিতে ফেলে দিলাম নাকি? - ব্যাপার না। 194 00:16:46,381 --> 00:16:50,468 সে আমাকে এ ব্যাপারে বলেনি এখনও ; হয়ত বলার সুযোগ খুঁজছে। 195 00:16:50,469 --> 00:16:53,388 - তুমি তাহলে সেই ফরাসীর ব্যাপারে জানো? - না। 196 00:16:53,472 --> 00:16:54,723 খাইছেরে। 197 00:16:57,935 --> 00:16:59,369 বাদ দাও। মন খারাপ কোরো না ! 198 00:17:00,521 --> 00:17:03,649 এসব সম্পর্ক বেশিদিন টেকে না। 199 00:17:03,732 --> 00:17:05,192 অভিজ্ঞতা থেকে বলছি। 200 00:17:06,401 --> 00:17:08,611 অপেক্ষা করার ফাঁকে একটু গলা ভিজিয়ে নিলে কেমন হয়? 201 00:17:08,612 --> 00:17:10,321 এক গ্লাস পানি? জুস ? 202 00:17:11,406 --> 00:17:13,032 না, আসলে, কী যেন... 203 00:17:14,201 --> 00:17:15,818 কী যেন বলতে যাচ্ছিলাম তোমাকে। 204 00:17:20,249 --> 00:17:23,961 ও হ্যাঁ, ঐ নার্সের ব্যাপারে বলতে যাচ্ছিলাম। 205 00:17:24,044 --> 00:17:25,546 - লরার ব্যাপারে? - নামটা ভুলে গেছি। 206 00:17:25,628 --> 00:17:28,423 তোমার বউ আমাকে ঐ মেয়ের হাতে শপে দেয়ার জন্য জোরাজুরি করছে। 207 00:17:28,507 --> 00:17:31,885 তুমি তো জানো এই ব্যাপারে। সে এমন ভাব করছে যেন আমি... 208 00:17:32,386 --> 00:17:36,430 তোমার বউ আমাকে বলেছে, আমার নাকি সেই নার্সকে দরকার... 209 00:17:36,431 --> 00:17:38,600 অথচ আমি একা একাই সব করতে পারি। 210 00:17:38,684 --> 00:17:42,563 তোমার বউ যদি প্যারিসে চলে যায়, তখনও পারবো। 211 00:17:47,568 --> 00:17:51,113 আমি না বুঝতে পারছি না সে কেন এত জেদ করছে... 212 00:17:53,031 --> 00:17:54,908 তাকাও আমার দিকে। একটু দেখো ! 213 00:17:57,244 --> 00:17:59,371 - পল। - ঠিক, পল। 214 00:17:59,454 --> 00:18:02,249 ভালো করে দেখো আমাকে। আমি এখনও একা একা সব করতে পারি। 215 00:18:03,917 --> 00:18:04,917 ঠিক বলছি না? 216 00:18:05,627 --> 00:18:08,046 মানে, আমি তো একেবারে... 217 00:18:10,632 --> 00:18:12,450 তুমি একমত তো? অবশ্যই তুমি একমত। 218 00:18:12,551 --> 00:18:14,378 কিন্তু ওকে কে বোঝাবে ! 219 00:18:16,972 --> 00:18:20,525 জানি না কোত্থেকে তার এই ফালতু জেদ জুটেছে। 220 00:18:21,351 --> 00:18:23,937 সে সবসময়ই এমন, সেই ছোটবেলা থেকেই। 221 00:18:24,479 --> 00:18:26,523 আসলে, সে খুব একটা স্মার্ট নয়। 222 00:18:27,816 --> 00:18:29,443 মানে, সে খুব একটা... 223 00:18:30,986 --> 00:18:34,198 খুব একটা বুদ্ধিমতী সে নয়। এদিক দিয়ে সে তার মায়ের মত। 224 00:18:34,281 --> 00:18:37,283 আমার মনে হয়, সে আপনার জন্য যেটা সেরা, সেটাই করার চেষ্টা করে, অ্যান্থনি। 225 00:18:37,284 --> 00:18:39,786 হ্যাঁ, চেষ্টা করে ফাটিয়ে দিচ্ছে। 226 00:18:40,495 --> 00:18:42,331 আমি তো তার কাছে কখনও কিছু চাইনি। 227 00:18:43,665 --> 00:18:45,665 আমি জানি না সে আমার বিরুদ্ধে কীসের ষড়যন্ত্র করছে, 228 00:18:45,667 --> 00:18:47,335 কিন্তু কিছু একটার ষড়যন্ত্র সে করছে। 229 00:18:47,336 --> 00:18:50,338 কিছু একটার ষড়যন্ত্র সে করছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। 230 00:18:50,339 --> 00:18:53,700 আমার মনে হয় সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছে... 231 00:18:57,137 --> 00:18:58,972 হ্যাঁ, আমি সেসবের লক্ষণ দেখেছি। 232 00:19:00,349 --> 00:19:03,635 কিন্তু একটা বিষয় আমি একদম স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। 233 00:19:04,520 --> 00:19:06,655 আমি আমার ফ্ল্যাট ছেঁড়ে যাবো না। 234 00:19:07,481 --> 00:19:09,608 আমি আমার ফ্ল্যাট ছেঁড়ে কক্ষনও যাবো না ! 235 00:19:12,736 --> 00:19:15,697 - এটা আপনার ফ্ল্যাট নয়, অ্যান্থনি। - কী? 236 00:19:16,448 --> 00:19:18,699 মনে করে দেখুন, আপনি এখানে শিফট হয়েছিলেন... 237 00:19:18,700 --> 00:19:20,911 আপনি আমাদের ফ্ল্যাটে শিফট হয়েছিলেন, যখন আপনার জন্য... 238 00:19:20,994 --> 00:19:21,994 আমার জন্য কী? 239 00:19:22,621 --> 00:19:23,997 নতুন নার্স খোঁজা হচ্ছিল। 240 00:19:24,081 --> 00:19:27,167 কারণ আগের নার্স অ্যাঞ্জেলার সাথে আপনি ঝগড়া করেছিলেন। 241 00:19:27,251 --> 00:19:28,251 ওহ, তাই নাকি? 242 00:19:28,293 --> 00:19:30,973 একারণেই আপনি আমাদের এখানে থাকছেন, যতক্ষণ না নতুন নার্স যোগাড় হচ্ছে। 243 00:19:32,256 --> 00:19:33,715 - তো, জেমস... - পল। 244 00:19:34,466 --> 00:19:35,467 সেটাই, পল। 245 00:19:36,760 --> 00:19:39,680 তুমি তাহলে বলছ যে, এটা তোমার ফ্ল্যাট? 246 00:19:40,180 --> 00:19:41,180 হ্যাঁ। 247 00:19:42,391 --> 00:19:44,951 তোমার মত ধাপ্পাবাজ আমি জীবনেও দেখিনি। 248 00:19:46,812 --> 00:19:48,480 - আমি এসে গেছি। - আহ, চলে আসছে। 249 00:19:52,234 --> 00:19:53,234 কী হয়েছে? 250 00:19:53,986 --> 00:19:57,072 তেমন কিছু না। তোমার বাবাকে একটু বিভ্রান্ত লাগল। 251 00:19:57,155 --> 00:19:58,365 কোনো সমস্যা? 252 00:20:01,410 --> 00:20:03,203 এসবের মানে কী? 253 00:20:03,287 --> 00:20:04,997 কী বলতে চাচ্ছ তুমি? 254 00:20:08,375 --> 00:20:09,418 অ্যান কোথায়? 255 00:20:10,752 --> 00:20:11,795 কী? 256 00:20:11,879 --> 00:20:13,914 অ্যান। কোথায় সে? 257 00:20:15,174 --> 00:20:16,174 এইতো আমি। 258 00:20:17,426 --> 00:20:19,995 আমি একটু নিচে গিয়েছিলাম বাজার করতে। এখন ফিরে এসেছি। 259 00:20:24,892 --> 00:20:25,893 ওহ, আচ্ছা। 260 00:20:32,524 --> 00:20:33,524 কী কিনলি? 261 00:20:33,984 --> 00:20:35,944 চিকেন। চলবে? ক্ষুধা লেগেছে? 262 00:20:36,528 --> 00:20:37,529 হ্যাঁ, নিশ্চয়ই। 263 00:20:38,989 --> 00:20:41,783 আমার কাছে দাও। আমি সব গুছিয়ে রাখছি। 264 00:20:41,867 --> 00:20:42,867 ধন্যবাদ। 265 00:21:13,732 --> 00:21:16,709 পল বলল, তুমি নাকি একটু অসুস্থবোধ করছিলে। 266 00:21:17,778 --> 00:21:19,363 আমি ঠিক আছি, ধন্যবাদ। 267 00:21:24,451 --> 00:21:25,451 তোমাকে... 268 00:21:27,287 --> 00:21:28,287 উদ্বিগ্ন লাগছে। 269 00:21:30,249 --> 00:21:31,667 না, আমি আসলে... 270 00:21:34,461 --> 00:21:35,629 তুমি আসলে কী? 271 00:21:39,466 --> 00:21:40,467 হেই। 272 00:21:43,595 --> 00:21:44,595 বলো না। 273 00:21:46,765 --> 00:21:49,184 আমি রান্নাঘরে আমার জন্য চা বানাচ্ছিলাম। 274 00:21:52,020 --> 00:21:55,983 ফ্ল্যাটে আমি তখন একা, হঠাৎ একটা শব্দ শুনি। 275 00:21:56,066 --> 00:21:59,232 তারপর এখানে চলে আসি আর দেখি যে, তোর বর বসে আছে। 276 00:21:59,236 --> 00:22:00,236 কে? 277 00:22:01,154 --> 00:22:03,654 - তোর বর। - কীসের বর? 278 00:22:03,657 --> 00:22:05,492 তোর বর, পাগলী। আমার বর না নিশ্চয়ই। 279 00:22:05,576 --> 00:22:06,877 জেমস? 280 00:22:07,995 --> 00:22:09,162 তোর বর। 281 00:22:09,246 --> 00:22:10,864 আমার তো বিয়ে হয়নি, বাবা। 282 00:22:11,206 --> 00:22:12,206 কী বললি? 283 00:22:14,251 --> 00:22:16,416 আমার তো কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গেছে। 284 00:22:16,420 --> 00:22:17,754 তোমার তো মনে থাকার কথা। 285 00:22:19,965 --> 00:22:22,434 - তাহলে সে কে? - কার কথা বলছ? 286 00:22:25,304 --> 00:22:28,293 মজা নিচ্ছিস আমার সাথে? এইমাত্র যে চিকেন নিয়ে গেল, তার কথা বলছি। 287 00:22:28,307 --> 00:22:31,723 - চিকেন? - তুই এক মিনিট আগে তার কাছে চিকেন দিয়েছিলি। 288 00:22:31,727 --> 00:22:33,270 এসব কী বলছ তুমি, বাবা? 289 00:22:33,353 --> 00:22:35,477 তুই আরেকজনের কাছে চিকেন দিসনি? 290 00:22:35,480 --> 00:22:37,149 - চিকেন ! - কীসের চিকেন? 291 00:22:37,232 --> 00:22:39,451 এসব কী বলছ তুমি, বাবা? 292 00:22:51,079 --> 00:22:52,706 সে এইমাত্র এখানে ছিল। 293 00:22:53,415 --> 00:22:56,043 তোমার বোধ হয় ভুল হচ্ছে। এখানে আর কেউ নেই। 294 00:22:56,793 --> 00:22:58,962 - সে এখন গায়েব। - কে? 295 00:23:00,380 --> 00:23:01,965 চিকেন-ওয়ালা লোকটা? 296 00:23:02,049 --> 00:23:03,258 তোর বর ! 297 00:23:04,301 --> 00:23:05,511 হাসির কী হলো? 298 00:23:05,594 --> 00:23:08,222 কিছু না। হাসা উচিৎ হয়নি, সরি। 299 00:23:10,682 --> 00:23:13,568 পাগল হয়ে যাচ্ছি এইসব বাকোয়াজের কারণে। 300 00:23:37,918 --> 00:23:39,461 কী ব্যাপার, বাবা? 301 00:23:42,506 --> 00:23:44,666 কোথায় যেন একটা ঘাপলা আছে। 302 00:23:45,968 --> 00:23:48,728 বিশ্বাস কর, কোথায় যেন একটা ঘাপলা আছে। 303 00:23:49,429 --> 00:23:51,289 আমার সাথে আসো। এসে বসো। 304 00:23:58,897 --> 00:24:00,357 চিন্তা কোরো না। 305 00:24:01,483 --> 00:24:03,769 সব আপনাআপনি ঠিক হয়ে যাবে। 306 00:24:05,654 --> 00:24:06,855 কি জানি। 307 00:24:07,489 --> 00:24:08,689 হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। 308 00:24:10,117 --> 00:24:11,118 চিন্তা কোরো না। 309 00:24:13,453 --> 00:24:15,589 তোমার ওষুধ খেয়েছ? 310 00:24:16,206 --> 00:24:18,165 এর মধ্যে আবার ওষুধ আসল কোত্থেকে? 311 00:24:18,166 --> 00:24:19,710 তোমার ওষুধ এনে দিচ্ছি। 312 00:24:19,793 --> 00:24:21,003 সন্ধ্যারটা। 313 00:24:21,587 --> 00:24:23,046 খাওয়ার পর তোমার ভালো লাগবে। 314 00:24:25,090 --> 00:24:27,050 বেশ কিছুসময় ধরে এমনটা হচ্ছে। 315 00:24:28,260 --> 00:24:30,387 আজব আজব সব ঘটনা ঘটছে এখানে। 316 00:24:30,888 --> 00:24:31,930 খেয়াল করিসনি তুই? 317 00:24:35,100 --> 00:24:38,187 এক ব্যাটা বলছিল যে, এটা নাকি আমার ফ্ল্যাট না। 318 00:24:40,647 --> 00:24:43,066 দেখতে খুবই পাষাণ সেই ব্যাটা। 319 00:24:43,150 --> 00:24:45,485 কিছুটা তোর বরের মত, তবে আরও খারাপ। 320 00:24:47,154 --> 00:24:50,916 তাজ্জব করা ব্যাপার, তাই না? আমার ফ্ল্যাটে আমাকেই কথা শুনিয়েছে। 321 00:24:56,914 --> 00:24:57,914 কিন্তু... 322 00:25:02,753 --> 00:25:04,004 এটা আমার ফ্ল্যাট। 323 00:25:04,755 --> 00:25:05,755 তাই না? 324 00:25:06,256 --> 00:25:07,256 অ্যান? 325 00:25:09,968 --> 00:25:11,268 এটা আমার ফ্ল্যাট না? 326 00:25:11,845 --> 00:25:14,706 বল, অ্যান, এটা তো আসলে আমারই ফ্ল্যাট। 327 00:25:16,225 --> 00:25:17,267 তাই না? 328 00:25:28,779 --> 00:25:29,779 ধন্যবাদ। 329 00:25:46,547 --> 00:25:47,547 হ্যাঁ। 330 00:25:48,507 --> 00:25:49,507 আমি জানি। 331 00:25:51,176 --> 00:25:52,176 আমি জানি। 332 00:25:52,636 --> 00:25:55,514 না। মাঝেমাঝে আমি যে কতটা মুস্কিলে পড়ি, তা কল্পনা করার মত নয়। 333 00:25:55,597 --> 00:25:57,516 সেদিন তিনি আমাকে চিনতেই পারেননি। 334 00:25:58,600 --> 00:25:59,600 আমি জানি। 335 00:26:00,769 --> 00:26:01,769 হ্যাঁ। 336 00:26:02,521 --> 00:26:03,521 ধন্যবাদ। 337 00:26:04,773 --> 00:26:07,775 নার্সকে উনার পছন্দ হওয়াটাই তো আমাদের আসল চাওয়া, ঠিক না? 338 00:26:07,776 --> 00:26:10,362 উনি সুখে থাকলেই আমি সন্তুষ্ট। 339 00:26:11,864 --> 00:26:12,864 হ্যাঁ। 340 00:26:15,075 --> 00:26:17,702 না, খুব ভালো আইডিয়া। কাজে দেয়ার কথা। 341 00:26:17,703 --> 00:26:18,803 দোয়া করি সেটাই যেন হয়। 342 00:26:19,538 --> 00:26:21,548 ফোনে কথা বলে মেয়েটাকে ভালো মনে হলো। 343 00:26:25,335 --> 00:26:27,546 আমি তোমাকে হালনাগাদ জানাবো। 344 00:26:28,338 --> 00:26:29,338 হ্যাঁ। 345 00:26:29,840 --> 00:26:30,840 আচ্ছা। 346 00:26:32,217 --> 00:26:33,218 হ্যাঁ, হ্যাঁ। 347 00:26:34,052 --> 00:26:36,463 আচ্ছা। পরে কথা হবে। ভালোবাসা রইল। রাখি। 348 00:26:54,364 --> 00:26:56,700 - হ্যালো। - হ্যালো। বেশি আগেভাগে চলে আসিনি তো? 349 00:26:56,783 --> 00:26:59,199 না, না, একদমই না। আসো। 350 00:26:59,203 --> 00:27:00,470 - আসো। - ধন্যবাদ। 351 00:27:02,789 --> 00:27:03,916 ভিতরে আসো। 352 00:27:03,999 --> 00:27:05,809 - আসার জন্য ধন্যবাদ। - ব্যাপার না। 353 00:27:07,211 --> 00:27:10,421 বাবা উনার রুমে আছেন। তোমাকে চা-কফি কিছু দেবো? 354 00:27:10,422 --> 00:27:12,966 - না, ধন্যবাদ। - আচ্ছা। তুমি আরাম করে বসো। 355 00:27:13,634 --> 00:27:14,634 আমি... 356 00:27:15,260 --> 00:27:16,762 হ্যাঁ, তো যা বলছিলাম, 357 00:27:16,845 --> 00:27:20,098 - বাবা নার্স রাখার ব্যাপারটাতে খুবই নাখোশ... - ব্যাপার না। 358 00:27:20,182 --> 00:27:22,809 হ্যাঁ, সেকারণে উনি যখন-তখন... 359 00:27:24,520 --> 00:27:26,313 উনি মনে হয় আমার ওপর বেশ বিরক্ত। 360 00:27:27,022 --> 00:27:32,069 আমি তোমাকে এই কথা বলছি কারণ, উনার মেজাজ যখন-তখন খারাপ হতে পারে। 361 00:27:32,152 --> 00:27:34,154 এখন পর্যন্ত কি উনি একা একাই থেকেছেন? 362 00:27:34,238 --> 00:27:37,616 হ্যাঁ। কাছের একটা ফ্ল্যাটে ছিলেন উনি। 363 00:27:37,699 --> 00:27:38,909 সেখানে উনি খুব ভালো ছিলেন। 364 00:27:38,992 --> 00:27:41,453 আমি প্রায় প্রতিদিনই সেখানে উনাকে দেখতে যেতে পারতাম। 365 00:27:41,537 --> 00:27:43,457 কিন্তু আমাদের পরে অন্য বন্দোবস্ত করতে হয়েছে। 366 00:27:43,497 --> 00:27:46,041 - উনাকে সেখানে রাখা সম্ভব হয়নি। - বুঝতে পারছি। 367 00:27:46,917 --> 00:27:50,254 এর আগেও উনার জন্য অনেক নার্স রাখা হয়েছে। 368 00:27:51,630 --> 00:27:53,924 তাদের সাথে মানিয়ে নিতে উনার কষ্ট হয়। 369 00:27:54,007 --> 00:27:55,767 উনার স্বভাবচরিত্র একটু অন্যরকম। 370 00:27:57,427 --> 00:27:59,263 একারণে আমরা উনাকে এখানে নিয়ে এসেছি। 371 00:27:59,346 --> 00:28:02,784 কিন্তু আমার একার পক্ষে উনাকে দেখা রাখতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। 372 00:28:02,808 --> 00:28:07,879 সব একা পারা যায় না, কারণ আমারও তো কাজ থাকে, তাই একজন হেল্পার দরকার। 373 00:28:08,689 --> 00:28:10,520 - বেল বেজেছিল নাকি? - বাবা। হ্যাঁ। 374 00:28:10,524 --> 00:28:11,608 ডিং-ডং। 375 00:28:12,326 --> 00:28:15,153 - বাবা, এ হচ্ছে লরা। - কেমন আছেন, স্যার? 376 00:28:15,237 --> 00:28:18,824 তোমাকে তো বলেছিলাম যে, লরা আজ তোমার সাথে দেখা করতে আসবে। 377 00:28:18,907 --> 00:28:20,534 - হ্যালো। - হ্যালো। 378 00:28:20,617 --> 00:28:22,744 - তুমি দেখি ভীষণ সুন্দরী। - ধন্যবাদ। 379 00:28:23,245 --> 00:28:24,245 কিন্তু আমি... 380 00:28:26,498 --> 00:28:27,916 আমাদের কি আগে দেখা হয়েছে? 381 00:28:28,417 --> 00:28:29,585 মনে হয় না। 382 00:28:29,668 --> 00:28:33,096 শিওর? আমার তো মনে হচ্ছে, আমি তোমাকে আগেও দেখেছি। 383 00:28:33,130 --> 00:28:36,717 তো লরা আজ এখানে এসেছে... 384 00:28:36,800 --> 00:28:38,427 তোমার লাইফস্টাইল সম্পর্কে ধারণা নিতে, 385 00:28:38,510 --> 00:28:40,637 আর সে তোমার জন্য কতটা উপযুক্ত, তা যাচাই করতে। 386 00:28:40,721 --> 00:28:43,999 জানি, খুকি। ভালোভাবেই জানি। অলরেডি একশবার বলেছিস আমাকে। 387 00:28:44,558 --> 00:28:45,642 আমার মেয়ের... 388 00:28:46,560 --> 00:28:48,687 এক কথা বারবার বলার প্রবণতা আছে। 389 00:28:48,770 --> 00:28:50,772 বোঝোই তো, বয়স বাড়লে মানুষের কত সমস্যা তৈরি হয়। 390 00:28:51,648 --> 00:28:53,275 ড্রিংক দেবো তোমাকে? 391 00:28:53,358 --> 00:28:54,776 অফার করেছেন সেটাই অনেক। 392 00:28:54,860 --> 00:28:56,320 একটুও খাবে না? শিওর তুমি? 393 00:28:56,403 --> 00:28:59,564 একটু ড্রিংক হয়ে যাক। ড্রিংকের সময় হয়ে গেছে, তাই না? 394 00:29:00,949 --> 00:29:02,409 একটু দাঁড়াও, আমি এখনই আসছি। 395 00:29:04,661 --> 00:29:05,913 উনি উনার ঘড়ি খুঁজতে গেছেন। 396 00:29:07,748 --> 00:29:10,959 - যা-ই বলেন, আপনার বাবা কিন্তু খুব সুইট। - হ্যাঁ। কিন্তু সবসময় না। 397 00:29:22,012 --> 00:29:25,015 যেমনটা ভেবেছিলাম, ড্রিংকের সময় হয়ে গেছে ! 398 00:29:25,933 --> 00:29:27,683 আমার দুটো ঘড়ি। সবসময়ই দুটো ঘড়ি থাকে আমার কাছে। 399 00:29:27,684 --> 00:29:30,062 একটা থাকে হাতে, আরেকটা থাকে মাথায়। 400 00:29:30,145 --> 00:29:31,563 এভাবেই চলে এসেছে সবসময়। 401 00:29:31,647 --> 00:29:35,025 - এবার, তোমাকে কী দেবো, ডার্লিং? - বাবা। 402 00:29:35,108 --> 00:29:38,946 মেহমানের খাতিরদারি তো করা দরকার, তাই না? কী পছন্দ তোমার? 403 00:29:41,448 --> 00:29:43,367 - আপনি কী নেবেন? - সামান্য একটু উইস্কি। 404 00:29:43,450 --> 00:29:44,618 আমাকেও সেটাই দিয়েন। 405 00:29:45,410 --> 00:29:48,413 অসাধারণ। দুটো উইস্কি এখনই পেশ হবে। 406 00:29:49,790 --> 00:29:50,790 অ্যান, প্লিজ। 407 00:29:52,626 --> 00:29:55,237 চিন্তা করিস না, অ্যান, আমি তোকে ড্রিংক অফার করবো না। 408 00:29:55,462 --> 00:29:57,630 সে একদম অ্যালকোহল খায় না। এক চুমুকও না। 409 00:29:57,631 --> 00:30:00,050 - ঠিক বলেছ। - কখনও না। এক চুমুকও না। 410 00:30:01,301 --> 00:30:03,345 একারণেই তাকে এত... 411 00:30:03,428 --> 00:30:05,055 - এত কী? - নীরস লাগে। 412 00:30:05,138 --> 00:30:08,517 ওর মাও এমন নীরস ছিল। আমার দেখা সবচেয়ে নীরস মহিলা সে। 413 00:30:11,687 --> 00:30:12,687 হায়রে। 414 00:30:13,355 --> 00:30:14,355 কী যে বলি। 415 00:30:14,940 --> 00:30:17,234 কিন্তু ওর ছোট বোন এমন ছিল না। 416 00:30:17,317 --> 00:30:18,527 আপনার দুই মেয়ে? 417 00:30:18,610 --> 00:30:20,696 ছোট মেয়েটা বলতে গেলে কোনো যোগাযোগই করে না। 418 00:30:20,779 --> 00:30:23,031 তবুও, সে-ই আমার সবচেয়ে প্রিয় ছিল। 419 00:30:23,115 --> 00:30:24,992 পেইন্টার ছিল সে। ঐ দেখো। 420 00:30:25,075 --> 00:30:27,397 ''দ্য পিরুয়েট'' সুন্দর না? 421 00:30:27,411 --> 00:30:28,578 হ্যাঁ, সুন্দর। 422 00:30:28,579 --> 00:30:29,830 হ্যাঁ। 423 00:30:31,248 --> 00:30:32,541 ব্রিলিয়ান্ট মেয়ে। 424 00:30:33,125 --> 00:30:35,844 আমি বুঝি না কেন সে কখনও কোনো যোগাযোগ করে না। 425 00:30:37,588 --> 00:30:38,888 তোমার উইস্কি। 426 00:30:39,339 --> 00:30:40,874 - ধন্যবাদ। - চিয়ার্স। 427 00:30:49,558 --> 00:30:52,602 এক গ্লাস উইস্কির জন্য সবকিছু বাজি রাখা যায়। ঠিক না? 428 00:30:52,603 --> 00:30:54,998 সবকিছু বাজি রাখার জন্য সামর্থ্য আমার নেই, তাই... 429 00:30:55,022 --> 00:30:57,291 সত্যিই? কী করো তুমি? 430 00:31:00,027 --> 00:31:01,798 আমি অন্যদের দেখভাল করি। 431 00:31:01,862 --> 00:31:02,862 অন্যদের? 432 00:31:03,572 --> 00:31:06,833 জ্বি, আমার কাজ হলো সেই মানুষদের সাহায্য করা, যাদের সাহায্য দরকার। 433 00:31:08,035 --> 00:31:10,913 এই টাইপের মেয়েদেরই তো তুই সবসময় আমার পিছনে লাগাতে চাস। 434 00:31:10,996 --> 00:31:12,915 তোমার নিশ্চয়ই কষ্ট হয়ে যায়, তাই না? 435 00:31:12,998 --> 00:31:14,791 সারাটা দিন ইয়েদের সাথে কাটাতে গিয়ে... 436 00:31:14,875 --> 00:31:16,952 ভাবতেই গা গুলিয়ে আসে, তাই না? 437 00:31:18,670 --> 00:31:20,714 আর আপনি? আপনি কী করেন? 438 00:31:20,797 --> 00:31:22,452 ওহ, আমি তো ড্যান্সার ছিলাম। 439 00:31:22,466 --> 00:31:23,497 - সত্যিই? - হ্যাঁ। 440 00:31:23,550 --> 00:31:24,818 - বাবা। - কী? 441 00:31:25,719 --> 00:31:28,780 - তুমি ইঞ্জিনিয়ার ছিলে। - আমার চেয়ে বেশি জানিস তুই? 442 00:31:29,223 --> 00:31:31,349 হ্যাঁ, আমি ট্যাপ ড্যান্সিংয়ে এক্সপার্ট ছিলাম। 443 00:31:31,350 --> 00:31:33,435 - সত্যিই? - অবাক হচ্ছ দেখি। 444 00:31:33,519 --> 00:31:35,020 - একটু হচ্ছি। - কেন? 445 00:31:35,103 --> 00:31:38,397 আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, নাকি আমাকে ড্যান্সার হিসেবে মানতে কষ্ট হচ্ছে? 446 00:31:38,398 --> 00:31:42,026 হচ্ছে তো। মানে... আমার নিজেরই তো ট্যাপ ড্যান্সিং ভীষণ পছন্দ। 447 00:31:42,027 --> 00:31:45,397 সত্যিই? আমি এখনও দারুণ নাচি। দেখাচ্ছি তোমাকে। 448 00:31:49,993 --> 00:31:52,287 খুব মজা পেলাম। হাসছ কেন? 449 00:31:53,247 --> 00:31:54,706 সরি। সরি। 450 00:31:54,790 --> 00:31:56,892 এবার বুঝলাম ওকে দেখে আমার কার কথা মনে পড়ে। 451 00:31:56,893 --> 00:31:57,876 কার? 452 00:31:57,960 --> 00:31:59,752 লুসির। লুসি তরুণবয়সে ওর মতই ছিল। 453 00:31:59,753 --> 00:32:01,671 - লুসি? - হ্যাঁ, আমার আরেক মেয়ে। 454 00:32:01,672 --> 00:32:04,490 হ্যাঁ। ওদের মধ্যে মিল আছে, তাই না? 455 00:32:04,491 --> 00:32:06,585 - হয়ত। - হ্যাঁ। 456 00:32:07,678 --> 00:32:08,929 হ্যাঁ। 457 00:32:09,012 --> 00:32:11,831 তারও ফালতু কারণে হাসার মত অসহ্যকর স্বভাবটা ছিল। 458 00:32:16,395 --> 00:32:18,221 ভ্যাবাচ্যাকা খাইয়ে দিলাম, তাই না? 459 00:32:23,735 --> 00:32:25,779 ব্যাপারটা খুবই সহজ। 460 00:32:26,363 --> 00:32:30,500 বেশ কিছুদিন ধরে আমি এই ফ্ল্যাটে থাকছি। 461 00:32:30,909 --> 00:32:32,619 এর সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। 462 00:32:33,370 --> 00:32:37,849 আমি এটা ৩০ বছরেরও বেশি সময় আগে কিনেছি। ভাবতে পারো? তোমার জন্মও হয়নি তখনও। 463 00:32:38,333 --> 00:32:40,082 হ্যাঁ, ফ্ল্যাটটা বড়। 464 00:32:40,085 --> 00:32:42,004 খুব সুন্দর। অনেক বড়। 465 00:32:42,880 --> 00:32:45,665 আর এখানে আমার অনেক ভালো সময় কেটেছে। 466 00:32:47,593 --> 00:32:51,885 কিন্তু আমার মেয়ের কুনজর আছে ফ্ল্যাটটার ওপর। 467 00:32:51,889 --> 00:32:53,098 এসব কী বলছ তুমি? 468 00:32:53,682 --> 00:32:57,911 আসলে, আমার মেয়ের মতে, আমি নাকি একা চলতে পারি না। 469 00:32:57,912 --> 00:33:00,811 তাই সে এখানে শিফট হয়েছে, আমাকে সাহায্য করতে চাওয়ার ভান করে। 470 00:33:00,814 --> 00:33:05,857 সাথে এনেছে তার বয়ফ্রেন্ডকে, যার সাথে তার ডিভোর্সের পরপরই দেখা হয়েছিল। 471 00:33:05,861 --> 00:33:06,861 হ্যাঁ। 472 00:33:06,904 --> 00:33:10,281 ছেলেটা তাকে অনেক কুমন্ত্রণা দেয়। 473 00:33:10,282 --> 00:33:12,201 এসব তুমি কী বলছ, বাবা? 474 00:33:12,284 --> 00:33:17,931 তাই সে এখন প্রমাণ করতে চাচ্ছে যে, আমি আসলেই একা চলতে পারি না। 475 00:33:17,932 --> 00:33:22,335 এরপর সে আমাকে দূরে কোথাও পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে খোদাই জানেন। 476 00:33:22,336 --> 00:33:26,461 এভাবে সে আরামসে আমার ফ্ল্যাট কব্জা করে ফেলতে চায়। 477 00:33:26,465 --> 00:33:29,943 কিন্তু তার পরিকল্পনা সফল হবে না। 478 00:33:32,596 --> 00:33:35,307 দুঃখিত, খুকি। সত্যটা আগেই জানিয়ে রাখছি। 479 00:33:37,059 --> 00:33:39,436 আমি এই ফ্ল্যাট সহজে ছাড়বো না। 480 00:33:40,312 --> 00:33:42,689 আমি তোর চেয়ে বেশিদিন বাঁচবো। 481 00:33:43,899 --> 00:33:45,275 তোমাদের দুজনের চাইতেই। 482 00:33:45,359 --> 00:33:46,693 তোমার ব্যাপারে শিওর না... 483 00:33:47,694 --> 00:33:48,974 কিন্তু আমার মেয়ের ব্যাপারে শিওর। 484 00:33:51,156 --> 00:33:53,282 আমি বিষয়টা আরও স্পষ্ট করতে চাই। 485 00:33:53,283 --> 00:33:56,953 ফ্ল্যাটটা আমি তার থেকে উত্তরাধিকারসূত্রে পাবো। সে আমার থেকে নয়। 486 00:33:56,954 --> 00:34:00,782 আর তার শেষকৃত্যের দিন, আমি ছোটখাটো একটা বক্তৃতা দেবো। 487 00:34:01,124 --> 00:34:04,625 সবাইকে মনে করাবো, বেঁচে থাকতে সে কতটা নির্মম আর সুবিধাবাদী ছিল। 488 00:34:04,628 --> 00:34:06,046 উনার কথায় কিছু মনে কোরো না। 489 00:34:06,129 --> 00:34:10,092 কেন? সে সব বোঝে। তোর মত নয় সে। 490 00:34:10,175 --> 00:34:13,053 আমি তাকে সেই কবে থেকে বোঝানোর চেষ্টা করছি... 491 00:34:13,136 --> 00:34:15,097 যে, আমার একা চলতে কোনো সমস্যা নেই। 492 00:34:15,889 --> 00:34:18,976 কিন্তু... সে শুনতেই চায় না। 493 00:34:20,143 --> 00:34:23,938 আমার কারো সাহায্যের দরকার নেই। 494 00:34:25,315 --> 00:34:27,734 আর আমি আমার ফ্ল্যাট ছাড়বো না। 495 00:34:28,610 --> 00:34:31,346 আমি এখানে আর কাউকে দেখতে চাই না। 496 00:34:32,447 --> 00:34:33,699 তবে... 497 00:34:35,242 --> 00:34:36,618 দেখা হয়ে খুব ভালো লাগল। 498 00:34:37,202 --> 00:34:38,911 খোদা হাফেজ। 499 00:34:42,541 --> 00:34:44,501 আমি উনার তরফ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। 500 00:34:45,460 --> 00:34:47,588 উনার স্বভাবচরিত্র আসলেই অন্যরকম। 501 00:34:47,670 --> 00:34:48,922 আমি অত্যন্ত দুঃখিত। 502 00:34:50,591 --> 00:34:54,636 কোনো ব্যাপার না। এই ধরনের প্রতিক্রিয়া দেখে আমি অভ্যস্ত। 503 00:34:57,181 --> 00:34:58,307 সব ঠিক হয়ে যাবে। 504 00:34:59,224 --> 00:35:00,224 সত্যিই? 505 00:35:06,356 --> 00:35:07,356 হ্যাঁ। 506 00:37:00,846 --> 00:37:01,846 তো? 507 00:37:02,931 --> 00:37:03,931 কী? 508 00:37:04,308 --> 00:37:05,308 সব ঠিকঠাক ছিল তো? 509 00:37:07,269 --> 00:37:08,269 হ্যাঁ। 510 00:37:08,979 --> 00:37:11,395 মনে হয়। বলল, কাল থেকে আসা শুরু করবে। 511 00:37:11,398 --> 00:37:13,150 - এখানে? - হ্যাঁ। 512 00:37:13,233 --> 00:37:14,233 ভালো। 513 00:37:14,902 --> 00:37:17,387 হ্যাঁ, আগে দেখি প্রথম দিনটা কেমন যায়, তারপর... 514 00:37:18,197 --> 00:37:22,200 আমার প্রথমে টেনশন হচ্ছিল বাবাকে নিয়ে, কিন্তু শেষমেশ মেয়েটাকে উনার পছন্দ হয়েছে। 515 00:37:22,201 --> 00:37:25,212 - মেয়েটারও বাবাকে পছন্দ হয়েছে। - তুমি খামোখা টেনশন করছিলে। 516 00:37:26,622 --> 00:37:27,748 হ্যাঁ। 517 00:37:27,831 --> 00:37:30,991 উনি যে মেয়েটাকে কী পরিমাণ ইমপ্রেস করেছিলেন, না দেখলে বিশ্বাস হবে না তোমার। 518 00:37:31,126 --> 00:37:34,304 বলেছেন, উনি নাকি ড্যান্সার ছিলেন। ট্যাপ ড্যান্সার। 519 00:37:34,671 --> 00:37:36,048 - বলো কী ! - হ্যাঁ। 520 00:37:38,217 --> 00:37:41,853 জানি না ব্যাপারটা কীভাবে বোঝাবো তোমাকে। কিন্তু আমার মনে হয় মেয়েটা... 521 00:37:42,888 --> 00:37:45,674 আমার মনে হয় ওরা পরস্পরের সাথে দারুণভাবে মানিয়ে নেবে। 522 00:37:47,476 --> 00:37:50,296 বাবা এও বলেছেন, মেয়েটা নাকি উনাকে লুসির কথা মনে করিয়ে দিচ্ছিল। 523 00:37:51,146 --> 00:37:52,146 সত্যিই? 524 00:37:54,274 --> 00:37:55,474 মেয়েটার বয়স কত? 525 00:37:56,235 --> 00:37:57,444 তুমি অত জেনে কী করবে? 526 00:38:09,081 --> 00:38:10,390 এমন কেন করছ? 527 00:38:12,793 --> 00:38:15,487 কোনো সমস্যা না হয়ে থাকলে টেনশনের তো কিছু নেই, তাই না? 528 00:38:16,129 --> 00:38:17,229 হ্যাঁ। 529 00:38:17,798 --> 00:38:18,798 তাহলে? 530 00:38:20,843 --> 00:38:23,645 - কী পীড়া দিচ্ছে তোমাকে? আমাকে বলো। - আসলে... 531 00:38:24,388 --> 00:38:25,388 কী? 532 00:38:26,139 --> 00:38:28,976 এইমাত্র যখন আমি চিকেন নিয়ে বাড়ি ফিরলাম, বাবা আমাকে তখন চিনতেই পারেননি। 533 00:38:30,811 --> 00:38:32,479 ব্যাপারটা আমি সহজভাবে নিতে পারছি না। 534 00:38:35,190 --> 00:38:36,525 বুঝতে পারছি। 535 00:38:36,608 --> 00:38:38,351 আমি পেরে উঠছি না। 536 00:38:39,736 --> 00:38:41,438 এখানে আসো। 537 00:38:46,368 --> 00:38:48,755 উনার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। উনি সত্যি সত্যি আমাকে চিনছিলেন না। 538 00:38:48,756 --> 00:38:50,489 মনে হচ্ছিল যেন আমাকে প্রথম দেখছেন। 539 00:38:52,124 --> 00:38:55,257 - অভ্যস্ত হয়ে যাবে তুমি। - আমি সামলে উঠতে পারবো না। 540 00:38:55,258 --> 00:38:58,305 আমার মনে হয় তুমি পারবে। তুমি বেশ ভালোভাবেই সামলে উঠছ। 541 00:38:59,047 --> 00:39:00,047 প্লিজ। 542 00:39:05,220 --> 00:39:06,221 ওহ, বাবা। 543 00:39:06,805 --> 00:39:10,317 হাই। ডিনার ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। সমস্যা নেই তো? 544 00:39:10,642 --> 00:39:12,728 না, মা। সমস্যা নেই। 545 00:39:13,812 --> 00:39:15,122 কোনো সমস্যা নেই। 546 00:39:15,814 --> 00:39:16,814 হ্যালো। 547 00:39:19,109 --> 00:39:20,509 ক্ষুধা লেগেছে তোমার? 548 00:39:21,695 --> 00:39:23,463 হ্যাঁ, লেগেছে, কিন্তু... 549 00:39:25,073 --> 00:39:27,242 আজ সন্ধ্যায় কি মেহমান আসার কথা? 550 00:39:27,534 --> 00:39:28,534 না, কেন? 551 00:39:30,245 --> 00:39:31,445 না, কিছু না। 552 00:39:32,623 --> 00:39:33,723 কিছু না। 553 00:39:54,520 --> 00:39:55,971 সব ঠিক আছে তো? 554 00:39:57,481 --> 00:39:58,940 আজকের দিনটা ভালো কেটেছে? 555 00:39:58,941 --> 00:40:00,308 হ্যাঁ, খুব ভালো। 556 00:40:00,817 --> 00:40:02,277 লরা এসেছিল আজকে। 557 00:40:02,361 --> 00:40:04,568 তাই না, বাবা? লরা এইমাত্র আমাদের দেখতে এসেছিল। 558 00:40:04,571 --> 00:40:06,490 - কে? - লরা। 559 00:40:06,573 --> 00:40:08,667 একটা মেয়ে না আমাদের দেখতে এসেছিল ! 560 00:40:12,204 --> 00:40:13,663 তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম। 561 00:40:13,664 --> 00:40:15,829 আমার ঘড়িটা কেউ দেখেছ নাকি? মনে হয় হারিয়ে ফেলেছি। 562 00:40:15,832 --> 00:40:16,875 আবারো? 563 00:40:17,626 --> 00:40:20,626 হয়ত বাথরুমের তাকে রেখেছ, তোমার সিক্রেট জায়গায়। 564 00:40:20,629 --> 00:40:21,713 কীসের তাক? 565 00:40:21,797 --> 00:40:25,292 আমি তোর কথা বুঝতে পারছি না। কীসব যে বলিস, অ্যান। 566 00:40:25,843 --> 00:40:28,976 কীসের তাক? কোনো তাক নেই তো। কোনো তাক কি আছে? 567 00:40:30,222 --> 00:40:31,720 একটু বুঝেশুনে কথা বলা যায় না? 568 00:40:31,723 --> 00:40:33,221 তুমি কি বাথরুমের তাকে চেক করেছ? 569 00:40:33,225 --> 00:40:35,974 সেখানে নেই। মনে হয় হারিয়ে গেছে। 570 00:40:35,978 --> 00:40:37,437 - কিংবা কেউ চুরি করেছে। - চুরি হয়নি। 571 00:40:37,521 --> 00:40:38,730 চুরি হয়নি মানে? 572 00:40:38,814 --> 00:40:42,189 - ঘড়িটা নিশ্চয়ই হাওয়ায় মিলিয়ে যায়নি। - আমি কি যেয়ে চেক করবো তাহলে? 573 00:40:42,192 --> 00:40:43,901 সেটাই ভালো হবে। এত ঝামেলা সহ্য হয় না। 574 00:40:43,902 --> 00:40:46,985 আমার চিন্তা হচ্ছে। খুব চিন্তা হচ্ছে। মানে... 575 00:40:46,989 --> 00:40:50,447 একে একে আমার সবকিছু হারিয়ে যাচ্ছে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আর... 576 00:40:50,450 --> 00:40:54,691 এভাবে চলতে থাকলে, আমি তো নিঃস্ব হয়ে যাবো। 577 00:40:54,705 --> 00:40:55,705 আর... 578 00:40:57,207 --> 00:40:59,790 আমি সময়ের হিসাব রাখতে পারবো না। প্লিজ। 579 00:40:59,793 --> 00:41:00,794 ধন্যবাদ। 580 00:41:36,538 --> 00:41:38,381 ক'টা বাজে বলতে পারবে? 581 00:41:40,417 --> 00:41:41,460 প্রায় আটটা। 582 00:41:43,086 --> 00:41:44,286 দেরি হয়ে গেছে তো। 583 00:41:45,631 --> 00:41:47,716 আমাদের কি ডিনার করতে বসা উচিৎ না? 584 00:41:47,799 --> 00:41:50,991 হ্যাঁ, ৫ মিনিটের মধ্যে বসবো ; চিকেন রেডি হোক। 585 00:41:51,094 --> 00:41:52,999 আজকের ডিনারে চিকেন থাকবে? 586 00:41:53,764 --> 00:41:55,148 অ্যানের কেনা চিকেন। 587 00:42:09,696 --> 00:42:10,881 সুন্দর তো। 588 00:42:11,657 --> 00:42:12,991 তোমার ঘড়িটা... 589 00:42:13,951 --> 00:42:16,078 খুব সুন্দর। এটা... 590 00:42:16,870 --> 00:42:18,780 হ্যাঁ। এটা কি তোমার? 591 00:42:20,332 --> 00:42:23,001 মানে, এটা কি তোমার? 592 00:42:23,752 --> 00:42:24,752 হ্যাঁ। 593 00:42:25,629 --> 00:42:27,089 আমি কি দেখতে পারি? 594 00:42:27,172 --> 00:42:30,297 তো, আজকে আপনাদের পরিচয়পর্বটা মনে হয় খুব ভালো ছিল। 595 00:42:30,300 --> 00:42:31,885 ওহ, হ্যাঁ। 596 00:42:33,387 --> 00:42:34,763 ভালো ছিল। খুব ভালো। 597 00:42:36,849 --> 00:42:38,967 সে নাকি দেখতে লুসির মত। 598 00:42:39,518 --> 00:42:40,602 সত্যিই? 599 00:42:41,520 --> 00:42:43,430 আমি কীভাবে জানবো ! তাকে তো আমি দেখিনি কখনও। 600 00:42:44,481 --> 00:42:45,581 না, আসলে... 601 00:42:47,317 --> 00:42:49,993 কোনো সমস্যা হয়নি। অ্যান অন্তত সন্তুষ্ট। জানো, আমার... 602 00:42:49,987 --> 00:42:53,482 কোনো ইচ্ছা নেই নার্স রাখার... অ্যানের জন্যই রাজি হয়েছি মূলত। 603 00:42:54,867 --> 00:42:56,688 আমি কি তোমার ঘড়িটা একটু দেখতে পারি? 604 00:42:56,702 --> 00:43:00,789 আপনি ঠিকই বলেছেন, সে মনেপ্রাণে চায় আপনার একটা ভালো বন্দোবস্ত হোক। 605 00:43:00,873 --> 00:43:01,874 হ্যাঁ। 606 00:43:03,166 --> 00:43:04,960 সে আপনাকে নিয়ে চিন্তিত। 607 00:43:05,043 --> 00:43:07,412 আর তার খুব মন খারাপ হয়... 608 00:43:07,713 --> 00:43:09,898 যখন আপনি বারবার তার সাথে... 609 00:43:12,551 --> 00:43:14,678 - কী সমস্যা আমার ঘড়িতে? - কিছু না। 610 00:43:14,761 --> 00:43:17,074 এমনিই দেখছিলাম। 611 00:43:17,097 --> 00:43:18,673 আমি একটু চেক করতে চাচ্ছিলাম যে... 612 00:43:19,433 --> 00:43:22,694 চেক করতে চাচ্ছিলাম যে এটা... এটা সুন্দর। খুব সুন্দর। 613 00:43:24,354 --> 00:43:25,396 এটা কি তোমার কেনা? 614 00:43:25,397 --> 00:43:26,397 মানে? 615 00:43:27,399 --> 00:43:29,526 কেউ গিফট করেছে নাকি তোমার কেনা? 616 00:43:29,610 --> 00:43:30,610 আমার কেনা। 617 00:43:31,220 --> 00:43:32,520 - ওহ। - কেন? 618 00:43:33,697 --> 00:43:35,524 বিলের কাগজটা তো মনে হয় রেখে দাওনি? 619 00:43:36,033 --> 00:43:37,492 এসব কী বলছেন আপনি? 620 00:43:37,576 --> 00:43:40,695 - তোমার ঘড়ি। এটা... - আলাপ তো হচ্ছিল অ্যানকে নিয়ে। 621 00:43:42,289 --> 00:43:43,289 অ্যান? 622 00:43:45,000 --> 00:43:46,000 হ্যাঁ, অ্যান। 623 00:43:47,044 --> 00:43:48,044 হ্যাঁ। 624 00:44:13,904 --> 00:44:16,984 আমাদের মধ্যে কেন জানি কখনও সেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। 625 00:44:18,867 --> 00:44:20,536 অথচ তার ছোট বোন... 626 00:44:21,286 --> 00:44:23,705 তার কাহিনী একেবারেই আলাদা। 627 00:44:26,208 --> 00:44:28,894 তুমি কি চিনতে তাকে? চমৎকার একটা মেয়ে ছিল সে। 628 00:44:29,711 --> 00:44:30,711 চমৎকার। 629 00:44:31,588 --> 00:44:33,823 তাকে না দেখে অনেক মাস হয়ে গেল। 630 00:44:36,385 --> 00:44:38,011 তাকেও দোষ দেয়া যায় না, তাকে তো... 631 00:44:38,887 --> 00:44:41,265 মনে হয় সারাক্ষণ ট্রাভেল করতে হয়। 632 00:44:42,182 --> 00:44:43,267 সে একজন পেইন্টার। 633 00:44:46,353 --> 00:44:49,756 খুব খুশি হতাম আমি, যদি সে একদিন আমাকে দেখতে আসত। 634 00:44:51,817 --> 00:44:56,480 আমি তাকে জড়িয়ে ধরতাম আর ওভাবেই আঠার মত লেগে থাকতাম। 635 00:44:57,739 --> 00:44:59,950 ঘণ্টার পর ঘণ্টা, সেই আগের মত। 636 00:45:00,784 --> 00:45:02,736 অনেক কাল আগে, যখন সে ছোট ছিল। 637 00:45:05,330 --> 00:45:10,735 যখন সে আমাকে ''আব্বুজান'' বলে ডাকত। 638 00:45:12,004 --> 00:45:13,146 "আব্বুজান।" 639 00:45:13,672 --> 00:45:14,772 হ্যাঁ, এই... 640 00:45:16,967 --> 00:45:18,986 এই নামেই ডাকত সে আমাকে। 641 00:45:20,179 --> 00:45:22,414 সুন্দর নাম, তাই না? ''আব্বুজান।'' 642 00:45:26,018 --> 00:45:27,561 একটা প্রশ্ন করি? 643 00:45:30,689 --> 00:45:32,799 আপনাকে কিন্তু সৎভাবে উত্তর দিতে হবে। 644 00:45:33,483 --> 00:45:35,203 ইনিয়ে-বিনিয়ে কিছু বলা যাবে না। 645 00:45:35,986 --> 00:45:37,562 আপনি কি রাজি? 646 00:45:38,071 --> 00:45:39,071 হ্যাঁ। 647 00:45:41,867 --> 00:45:42,867 ঠিক আছে... 648 00:45:48,916 --> 00:45:52,202 আপনি আর কতদিন এখানে থেকে সবাইকে বিরক্ত করতে চাচ্ছেন? 649 00:46:02,888 --> 00:46:03,988 কী ব্যাপার? 650 00:46:04,932 --> 00:46:06,350 তোর চুলে কী করেছিস? 651 00:46:07,518 --> 00:46:10,020 - কিছু না। কেন? - সুন্দর লাগছে তোকে। 652 00:46:33,460 --> 00:46:35,820 - চাবি হারিয়ে ফেলেছিস নাকি? - না। 653 00:46:49,184 --> 00:46:51,887 হ্যালো। ডঃ সারাই'র সাথে আমার বাবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। 654 00:46:53,230 --> 00:46:55,348 বাবা, এখানে আসো। 655 00:47:05,158 --> 00:47:06,451 আচ্ছা, ধন্যবাদ। 656 00:47:06,535 --> 00:47:08,695 এখানে সই করো। 657 00:47:10,163 --> 00:47:11,865 বাকিটা আমি পূরণ করে নিবো। 658 00:47:13,542 --> 00:47:14,643 জন্মতারিখ? 659 00:47:15,127 --> 00:47:18,205 শুক্রবার, ৩১ ডিসেম্বর, ১৯৩৭। 660 00:47:18,589 --> 00:47:20,048 - শুক্রবার? - হ্যাঁ। 661 00:47:20,799 --> 00:47:23,497 আপনি এই মুহূর্তে আপনার মেয়ের সাথে থাকছেন, ঠিক তো? 662 00:47:23,510 --> 00:47:25,929 হ্যাঁ। যতদিন না সে প্যারিসে থাকতে যাচ্ছে। 663 00:47:26,471 --> 00:47:28,757 না, বাবা, তুমি বারবার প্যারিসের কথা বলো কেন? 664 00:47:29,183 --> 00:47:31,393 - কী? - আমি লন্ডনে থাকবো। 665 00:47:33,353 --> 00:47:36,353 তুই এভাবে বারবার তোর সিদ্ধান্ত বদলালে, আমি কীভাবে তোর সাথে তাল দিবো? 666 00:47:36,356 --> 00:47:38,397 আমি প্যারিসে থাকার ব্যাপারে কখনও কিছু বলিনি। 667 00:47:38,400 --> 00:47:40,319 - হ্যাঁ, তুই বলেছিলি আমাকে। - না, আমি বলিনি। 668 00:47:40,402 --> 00:47:42,196 তুই কিন্তু সেদিনই বলেছিলি আমাকে। 669 00:47:42,779 --> 00:47:44,907 ভুলে গিয়েছিস? সে ভুলে গেছে। 670 00:47:45,449 --> 00:47:48,826 তোর স্মৃতিশক্তি কমে যাচ্ছে। ডাক্তার দেখানো জরুরি হয়ে পড়েছে। 671 00:47:48,827 --> 00:47:51,910 - যাইহোক, আমি প্যারিস যাচ্ছি না। - ভালো সিদ্ধান্ত। 672 00:47:51,914 --> 00:47:54,558 প্যারিসে তো মানুষ ইংলিশও বোঝে না। 673 00:48:10,057 --> 00:48:13,297 জানি এই পরিস্থিতিতে কী পরিমাণ টেনশন হয় এবং সবকিছু কত দ্রুত বদলে যায়। 674 00:48:13,310 --> 00:48:16,939 যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। যেকোনো সময়ে। 675 00:48:17,022 --> 00:48:19,149 ধন্যবাদ। ধন্যবাদ সাহায্যের জন্য। 676 00:48:51,932 --> 00:48:52,932 বাবা? 677 00:50:39,957 --> 00:50:41,083 - ধন্যবাদ। - ধন্যবাদ। 678 00:50:41,625 --> 00:50:42,625 ধন্যবাদ। 679 00:50:47,005 --> 00:50:48,257 হ্যালো। কী হয়েছে? 680 00:50:49,466 --> 00:50:50,466 কী? 681 00:50:51,844 --> 00:50:54,221 আচ্ছা। আমি এখনই ওপরে আসছি। 682 00:50:57,432 --> 00:50:58,934 - ধন্যবাদ। - ধন্যবাদ। 683 00:50:59,017 --> 00:51:00,017 সরি। 684 00:51:05,274 --> 00:51:06,274 কী হয়েছে? 685 00:51:08,068 --> 00:51:10,479 তেমন কিছু না, তবে আমার মনে হয় উনার তোমাকে একটু দরকার। 686 00:51:10,904 --> 00:51:12,447 - কোথায় উনি? - উনার রুমে। 687 00:51:13,365 --> 00:51:14,700 - আমার কাছে দাও। - ধন্যবাদ। 688 00:51:41,268 --> 00:51:42,677 দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। 689 00:51:44,229 --> 00:51:45,530 কী অবস্থা করেছ জামাটার? 690 00:52:04,208 --> 00:52:05,292 কী ব্যাপার? 691 00:52:05,918 --> 00:52:06,918 কিছু না। 692 00:52:11,173 --> 00:52:13,500 আচ্ছা। আমি ডিনার রেডি করছি। 693 00:52:14,551 --> 00:52:15,551 অ্যান? 694 00:52:16,512 --> 00:52:18,855 - কী? - সবকিছুর জন্য ধন্যবাদ। 695 00:53:11,608 --> 00:53:14,443 - আমাদের অন্য বন্দোবস্ত করতে হবে। - যেমন? 696 00:53:14,444 --> 00:53:16,382 - উনাকে ভালো কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দাও। - বৃদ্ধাশ্রমে? 697 00:53:16,383 --> 00:53:17,990 হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। 698 00:53:18,866 --> 00:53:20,033 সেটাই উনার জন্য ভালো হবে। 699 00:53:20,117 --> 00:53:23,871 একথা তুমি এখন কেন বলছ? কাল থেকে তো মেয়েটা আসা শুরু করবে। 700 00:53:23,954 --> 00:53:25,330 তা ঠিক। 701 00:53:25,414 --> 00:53:28,747 আগে দেখি। হয়ত এবারের নার্স দিয়ে আমাদের সমস্ত চিন্তা দূর হবে। 702 00:53:28,750 --> 00:53:30,126 তোমার তো মনে হয় ওকে পছন্দ হয়েছে। 703 00:53:30,127 --> 00:53:32,459 তারপরও, ডাক্তার ঠিকই বলেছেন। 704 00:53:32,462 --> 00:53:37,334 এমন এক মুহূর্ত আসবে যখন... মেয়েটা যতই ভালো হোক, উনি অসুস্থ, অ্যান। 705 00:53:37,968 --> 00:53:39,211 উনি অসুস্থ। 706 00:53:41,221 --> 00:53:44,424 বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছ কেন? এখানে আসো। 707 00:53:46,894 --> 00:53:48,562 আসো। এসে বসো। 708 00:53:50,105 --> 00:53:51,105 আসো, বাবা। 709 00:54:06,955 --> 00:54:07,955 আচ্ছা। 710 00:54:17,883 --> 00:54:22,229 - আজকের পরিচয়পর্বটা ভালো ছিল তাহলে? - হ্যাঁ। খুব ভালো। তাই না, বাবা? 711 00:54:24,223 --> 00:54:26,425 - কী? - তুমি তাকে অনেক হাসিয়েছিলে। 712 00:54:27,518 --> 00:54:29,658 - তাই নাকি? - হ্যাঁ, সে বলেছে তুমি খুব সুইট। 713 00:54:29,659 --> 00:54:32,405 বলেছে, তোমার স্বভাবচরিত্র একটু অন্যরকম, তবে তুমি খুব সুইট। 714 00:54:32,606 --> 00:54:34,975 সে কাল সকালে এসে এখানে কাজ করা শুরু করবে। 715 00:54:35,526 --> 00:54:39,579 - আরও দেবো? - দে। চিকেনটা সুস্বাদু। 716 00:54:40,739 --> 00:54:43,093 তাই না? কোত্থেকে কিনেছিস? 717 00:54:43,116 --> 00:54:44,526 নিচের দোকান থেকে। কেন? 718 00:54:45,285 --> 00:54:47,487 এমনিই। চিকেনটা সুস্বাদু। 719 00:54:48,205 --> 00:54:49,305 পল? 720 00:54:49,748 --> 00:54:50,748 না, ধন্যবাদ। 721 00:54:52,251 --> 00:54:55,963 সে কি তাহলে সারাদিন এখানে থাকবে? মানে... 722 00:54:56,588 --> 00:54:57,789 হ্যাঁ, ছ'টা পর্যন্ত। 723 00:54:58,382 --> 00:54:59,883 - তারপর? - মানে? 724 00:54:59,967 --> 00:55:01,810 - ছ'টার পর কী হবে? - আমি এখানে থাকবো। 725 00:55:06,640 --> 00:55:07,841 খুশি তো আপনি? 726 00:55:08,517 --> 00:55:09,559 কোন বিষয়ে? 727 00:55:09,560 --> 00:55:11,903 এই যে আপনার মেয়ে এত দেখভাল করে আপনার। 728 00:55:12,271 --> 00:55:14,273 খুশি না আপনি? আপনি তো ভাগ্যবান। 729 00:55:14,356 --> 00:55:16,875 - তুমিও ভাগ্যবান। - ওহ, তাই নাকি? 730 00:55:23,198 --> 00:55:25,617 - অ্যানের কী হয়েছে? - অ্যান? 731 00:55:27,327 --> 00:55:28,328 সে ক্লান্ত। 732 00:55:29,454 --> 00:55:30,994 শরীরে একটু রোদ লাগানো দরকার। 733 00:55:31,498 --> 00:55:32,498 হ্যাঁ। 734 00:55:33,208 --> 00:55:36,319 ওর ভালোমত যত্ন নিও, মশাই। 735 00:55:36,795 --> 00:55:38,655 তোমরা কোথাও ঘুরতে গেলে পারো তো। 736 00:55:40,924 --> 00:55:41,924 কেন? 737 00:55:43,719 --> 00:55:46,471 মাঝেমাঝে ভাবি আপনি ইচ্ছা করেই এমনটা করছেন নাতো। 738 00:55:47,264 --> 00:55:48,264 কী? 739 00:55:50,225 --> 00:55:51,351 কিছু না। 740 00:55:56,106 --> 00:55:57,106 আমাদের... 741 00:55:58,609 --> 00:56:00,894 আমাদের ইতালি যাওয়ার প্ল্যান ছিল। 742 00:56:02,571 --> 00:56:04,393 কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল করতে হয়েছে। 743 00:56:04,406 --> 00:56:06,033 - কেন জানেন? - না। 744 00:56:06,700 --> 00:56:08,819 অ্যাঞ্জেলার সাথে আপনার ঝগড়ার কারণে। 745 00:56:09,536 --> 00:56:11,853 আপনাকে একা রেখে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। 746 00:56:11,854 --> 00:56:16,568 আমরা আমাদের ছুটি বাতিল করে আপনাকে এখানে এনেছিলাম। 747 00:56:17,503 --> 00:56:19,329 আর এখন আপনি এখানেই থাকবেন। 748 00:56:20,130 --> 00:56:22,994 সবসময়ের জন্য, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে। 749 00:56:23,425 --> 00:56:24,551 উনি ভুলে গেছেন। 750 00:56:25,677 --> 00:56:27,262 - অসাধারণ। - থামাও তো। 751 00:56:28,263 --> 00:56:30,224 - কী থামাবো? - তুমি... 752 00:56:30,891 --> 00:56:32,592 - তামাশা করে ফেলছ। - তামাশা। 753 00:56:33,977 --> 00:56:35,183 না, তামাশা করছি না। 754 00:56:35,187 --> 00:56:38,999 আমার মনে হয় আমি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছি। অনেক ধৈর্য, বিশ্বাস করো। 755 00:56:40,192 --> 00:56:43,444 - তুই কি চিকেনটা সরিয়ে ফেলেছিস? - ওহ, সরি। তুমি কি আরও নিতে চাচ্ছিলে? 756 00:56:43,445 --> 00:56:45,944 - রান্নাঘরে রেখে এসেছিস? - হ্যাঁ, আমি আরও এনে দিচ্ছি। 757 00:56:45,948 --> 00:56:47,199 না, আমি নিয়ে আসছি। 758 00:57:01,380 --> 00:57:03,991 - উল্টাপাল্টা কথা কেন বলো তুমি? - এমন কী বলে ফেললাম? 759 00:57:05,133 --> 00:57:07,510 আমি তোমার ফিলিংস সম্পূর্ণ বুঝি। 760 00:57:07,511 --> 00:57:11,431 - না, তুমি বোঝো না। - বুঝি। কিন্তু আমি এটাই বুঝি না যে, 761 00:57:12,766 --> 00:57:15,287 তুমি উনার জন্য এতকিছু করো, 762 00:57:15,310 --> 00:57:18,091 আর সেজন্য আমি তোমাকে স্যালুট জানাই। 763 00:57:18,105 --> 00:57:21,625 মানে, তুমি উনাকে এখানে আনার সিদ্ধান্ত নিয়েছিলে আর... 764 00:57:22,109 --> 00:57:24,169 তাতে আমার আপত্তি নেই। কিন্তু... 765 00:57:26,822 --> 00:57:28,240 কথাটা যে কীভাবে বলি? 766 00:57:28,824 --> 00:57:31,688 আমার মনে হয় তোমাকে সমস্যাটা অন্যভাবে মোকাবিলা করতে হবে। 767 00:57:31,702 --> 00:57:33,912 - উনার মাথা পুরো গেছে। - এভাবে কথা বোলো না। 768 00:57:33,996 --> 00:57:36,807 তাহলে কীভাবে বলবো? যা সত্যি, সেটাই তো বলছি। 769 00:57:37,207 --> 00:57:39,501 আমাদের অন্য বন্দোবস্ত করতে হবে। 770 00:57:39,585 --> 00:57:42,412 - যেমন? - উনাকে ভালো কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দাও। 771 00:57:42,796 --> 00:57:45,857 - বৃদ্ধাশ্রমে? - হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। 772 00:57:49,469 --> 00:57:50,804 সেটাই উনার জন্য ভালো হবে। 773 00:57:52,014 --> 00:57:55,225 একথা তুমি এখন কেন বলছ? কাল থেকে তো মেয়েটা আসা শুরু করবে। 774 00:57:55,309 --> 00:57:56,768 তা ঠিক। আগে দেখি। 775 00:57:56,852 --> 00:57:58,872 হয়ত এবারের নার্স দিয়ে আমাদের সমস্ত চিন্তা দূর হবে। 776 00:57:58,896 --> 00:58:00,229 তোমার তো মনে হয় তাকে পছন্দ হয়েছে। 777 00:58:00,230 --> 00:58:02,858 তারপরও, ডাক্তার ঠিকই বলেছেন, অ্যান। 778 00:58:02,941 --> 00:58:07,487 এমন এক মুহূর্ত আসবে যখন... মেয়েটা যতই ভালোই হোক, উনি অসুস্থ, অ্যান। 779 00:58:07,571 --> 00:58:08,614 উনি অসুস্থ। 780 00:58:11,575 --> 00:58:14,328 বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছ কেন? এসে বসো। 781 00:58:16,413 --> 00:58:17,497 আসো, বাবা। 782 00:58:17,581 --> 00:58:19,166 বাবা, এসে বসো। 783 00:58:21,877 --> 00:58:22,877 বাবা। 784 00:59:55,637 --> 00:59:58,533 অনুগ্রহপূর্বক লাইনে থাকুন, আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদানের চেষ্টা করা হচ্ছে। 785 00:59:58,557 --> 01:00:01,576 ডায়ালকৃত নম্বরের ব্যক্তিটি জানেন যে, আপনি ওয়েটিংয়ে আছেন। 786 01:00:10,736 --> 01:00:13,631 অনুগ্রহপূর্বক লাইনে থাকুন, আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদানের চেষ্টা করা হচ্ছে। 787 01:00:13,655 --> 01:00:16,316 ডায়ালকৃত নম্বরের ব্যক্তিটি জানেন যে, আপনি ওয়েটিংয়ে আছেন। 788 01:00:25,125 --> 01:00:26,460 ডঃ সারাই বলছি। 789 01:00:31,924 --> 01:00:32,924 হ্যালো? 790 01:00:36,428 --> 01:00:37,428 হ্যালো? 791 01:01:24,393 --> 01:01:25,393 বাবা? 792 01:01:25,936 --> 01:01:27,312 জেগে গেছ? 793 01:01:30,274 --> 01:01:31,441 ঘুম ভালো হয়েছে? 794 01:01:36,238 --> 01:01:37,865 অ্যান, এগুলো কোত্থেকে আসল? 795 01:01:38,490 --> 01:01:41,234 তার আসার আগে কি তোমাকে একটু চা দেবো? 796 01:01:50,043 --> 01:01:52,788 - পেইন্টিংটা কোথায়? - কোন পেইন্টিং? 797 01:01:53,714 --> 01:01:54,714 লুসি'র। 798 01:01:55,132 --> 01:01:58,927 সেটা হয়ত তোমার ফ্ল্যাটে আছে। এখানে কখনও কোনো পেইন্টিং ছিল না। 799 01:01:59,887 --> 01:02:01,138 আসো, নাস্তা করে নাও। 800 01:02:04,766 --> 01:02:05,766 অ্যান। 801 01:02:06,351 --> 01:02:07,351 তাকা। 802 01:02:07,978 --> 01:02:08,978 দ্যাখ। 803 01:02:13,859 --> 01:02:14,859 অ্যান? 804 01:02:18,780 --> 01:02:20,273 এইযে আপনার চা? 805 01:02:22,993 --> 01:02:24,945 - কী? - ঠাণ্ডা হওয়ার আগেই খেয়ে নিন। 806 01:02:26,914 --> 01:02:29,265 - অ্যান কোথায়? - উনি বাইরে গেছেন। 807 01:02:30,125 --> 01:02:32,411 - সত্যিই? এত আগে? - হ্যাঁ। 808 01:02:34,630 --> 01:02:37,758 কাজ শেষে ফিরে আসবেন। আমি আপনার ওষুধ খুঁজতে থাকি। 809 01:02:37,841 --> 01:02:38,943 - না, দাঁড়াও। - বেশিক্ষণ লাগবে না। 810 01:02:38,967 --> 01:02:41,228 আমি ব্যাস আপনার ওষুধ খুঁজতে যাচ্ছি। 811 01:02:48,602 --> 01:02:49,602 ওহ, শিট। 812 01:02:58,904 --> 01:03:01,823 - সময়টা বলতে পারবে? - সময়টা আপনার ওষুধ খাওয়ার। 813 01:03:01,907 --> 01:03:04,735 এখন খেয়ে নিলেই ভালো হয়। তাহলে ঝামেলা শেষ, ঠিক না? 814 01:03:05,786 --> 01:03:08,914 এই ছোট্ট নীল বড়িটা তো আপনার সবচেয়ে প্রিয়। 815 01:03:08,997 --> 01:03:12,417 আপনার ছোট্ট নীল বড়ি। দেখুন, কালারটা কত সুন্দর, না? 816 01:03:13,001 --> 01:03:15,546 - একটা প্রশ্ন করি? - করুন। 817 01:03:17,256 --> 01:03:18,632 তুমি কি সন্ন্যাসী? 818 01:03:19,341 --> 01:03:20,341 না। 819 01:03:21,134 --> 01:03:23,612 তাহলে তুমি এমনভাবে কেন কথা বলছ যেন আমি কোনো বলদ-শলদ? 820 01:03:23,613 --> 01:03:25,888 - আমি বলছি? - হ্যাঁ। 821 01:03:25,889 --> 01:03:28,221 - কিন্তু আমি তো তা করছি না। - "আপনার ছোট্ট নীল বড়ি।" 822 01:03:28,225 --> 01:03:29,351 "আপনার ছোট্ট নীল বড়ি।" 823 01:03:30,853 --> 01:03:32,937 - হ্যাঁ। - সরি। আমি ইচ্ছা করে করিনি... 824 01:03:32,938 --> 01:03:34,686 এই জিনিসটা খুব বিরক্তিকর। 825 01:03:34,690 --> 01:03:38,398 আমার মত বয়স হলে বুঝতে পারবে, আর সেটা হতে খুব বেশি দেরি নেই। 826 01:03:38,527 --> 01:03:39,728 আমি ক্ষমাপ্রার্থী। 827 01:03:40,487 --> 01:03:41,855 এমনটা আর কখনও হবে না। 828 01:03:45,492 --> 01:03:46,492 বলো তো... 829 01:03:47,452 --> 01:03:50,322 একটা জিনিস কি খেয়াল করেছ তুমি? 830 01:03:50,873 --> 01:03:51,873 কী? 831 01:03:52,207 --> 01:03:55,927 - এইতো, আমার ফ্ল্যাট। - কী হয়েছে ফ্ল্যাটের? 832 01:03:56,336 --> 01:03:57,898 এটা আর আগের মত নেই। 833 01:03:57,921 --> 01:03:58,964 সত্যিই? 834 01:03:59,965 --> 01:04:00,965 হ্যাঁ। 835 01:04:01,925 --> 01:04:03,835 চেয়ারগুলোর কথাই ধরো। 836 01:04:04,511 --> 01:04:05,596 ঐযে, ঐযে। 837 01:04:06,305 --> 01:04:09,930 - ওখানে সেগুলো কে রেখেছে? - কি জানি। হয়ত আপনার মেয়ে। 838 01:04:09,933 --> 01:04:11,935 আমার মেয়ে ছাড়া আর কে রাখবে ! 839 01:04:13,478 --> 01:04:17,766 অবাক লাগে যে, এরা কোনকিছু করার আগে আমাকে বলার প্রয়োজনবোধ পর্যন্ত করে না। 840 01:04:22,738 --> 01:04:25,449 আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, যদি তোমার সাথে একটু খারাপ... 841 01:04:26,074 --> 01:04:28,327 - শেষবার আমাদের যখন দেখা হলো। - কোনো ব্যাপার না। 842 01:04:28,410 --> 01:04:31,972 আপনার মেয়ে আমাকে সতর্ক করে দিয়েছিল। বলেছিল, আপনার স্বভাবচরিত্র একটু অন্যরকম। 843 01:04:35,209 --> 01:04:36,209 হ্যাঁ। 844 01:04:39,671 --> 01:04:43,917 তোমার সাথে লুসির চেহারার অদ্ভুতরকম মিল। 845 01:04:50,015 --> 01:04:53,810 অ্যান আমাকে তার ব্যাপারে বলেছে। আমি দুঃখিত। আমি জানতাম না। 846 01:04:54,478 --> 01:04:57,222 - কোন ব্যাপারে? - তার অ্যাকসিডেন্টের ব্যাপারে। 847 01:04:58,357 --> 01:04:59,558 কীসের অ্যাকসিডেন্ট? 848 01:05:01,401 --> 01:05:02,501 কী? 849 01:05:03,570 --> 01:05:04,838 এসব কী বলছ তুমি? 850 01:05:06,865 --> 01:05:07,965 কিছু না। 851 01:05:12,287 --> 01:05:14,957 আপনার ওষুধ খেয়ে নিন? তারপর আমরা ড্রেস চেঞ্জ করবো। 852 01:05:15,040 --> 01:05:16,291 - দেখলে? - কী? 853 01:05:17,042 --> 01:05:19,545 তুমি আবারো এমনভাবে কথা বলছ যেন, আমি কোনো বলদ-শলদ। 854 01:05:19,628 --> 01:05:21,547 - না, আমি বলছি না। - তুমি বলছ ! 855 01:05:21,630 --> 01:05:22,548 আমি বলছি না। 856 01:05:22,631 --> 01:05:23,799 - বলছ। - আমি... 857 01:05:23,882 --> 01:05:26,486 "তারপর আমরা ড্রেস চেঞ্জ করবো।'' ''এইযে আপনার ছোট্ট নীল বড়ি।" 858 01:05:26,510 --> 01:05:30,255 আসলে আমি খুব বুদ্ধিমান। তোমাকে বিষয়টা মনে রাখতে হবে। 859 01:05:30,347 --> 01:05:31,431 বুঝতে পেরেছ? 860 01:05:32,057 --> 01:05:33,976 হ্যাঁ, মনে থাকবে। 861 01:05:35,519 --> 01:05:37,596 ভালো। ধন্যবাদ। 862 01:05:38,981 --> 01:05:41,808 হ্যাঁ, সত্যি বলছি। আমি অনেক বুদ্ধিমান। 863 01:05:42,401 --> 01:05:45,362 মাঝেমাঝে আমি নিজেই নিজের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যাই। 864 01:05:48,866 --> 01:05:50,917 আমার স্মৃতিশক্তি হাতির মত। 865 01:05:54,705 --> 01:05:57,465 - হাতি চেনো তো? - হ্যাঁ, চিনি। 866 01:06:01,336 --> 01:06:03,722 আপনি আপনার ওষুধ খেতে ভুলে গেছেন। 867 01:06:04,214 --> 01:06:05,724 ওহ, খেয়ালই করিনি। 868 01:06:06,592 --> 01:06:09,136 - আরেক গ্লাস পানি এনে দিই? - না, দরকার নেই। 869 01:06:09,219 --> 01:06:13,178 আমি ওষুধগুলো... ঐ চায়ের সাথে গিলে খাবো। 870 01:06:13,182 --> 01:06:15,801 - পারবেন তো? - হ্যাঁ। দেখাচ্ছি। 871 01:06:16,935 --> 01:06:18,979 দেখতে থাকো। দেখছ তো? 872 01:06:19,062 --> 01:06:21,965 - হ্যাঁ। - ভালো করে দেখো। শুরু করলাম। 873 01:06:22,232 --> 01:06:23,825 মুখে ভরে নিলাম। 874 01:06:26,820 --> 01:06:28,821 - ভালো করে দেখো। - হ্যাঁ, দেখছি। 875 01:06:28,822 --> 01:06:29,993 আচ্ছা। 876 01:06:30,407 --> 01:06:31,758 এই হচ্ছে এক কাপ চা। 877 01:06:32,492 --> 01:06:33,860 বিস্‌মিল্লাহ। 878 01:06:39,583 --> 01:06:41,081 ওষুধের পাঠ চুকে গেছে। 879 01:06:41,084 --> 01:06:42,544 - শাবাশ। - হ্যাঁ। 880 01:06:43,629 --> 01:06:44,713 জানো... 881 01:06:46,089 --> 01:06:49,760 জোয়ান থাকতে আমি কিছুদিন সার্কাসে কাজ করেছিলাম। 882 01:06:49,843 --> 01:06:51,803 - সত্যিই? - হ্যাঁ। 883 01:06:52,513 --> 01:06:56,766 - আমি কি তোমাকে একটু ম্যাজিক দেখাবো? - আগে ড্রেস চেঞ্জ করে নিলে ভালো হয় না? 884 01:06:56,767 --> 01:06:57,889 - এখন? - হ্যাঁ। 885 01:06:57,893 --> 01:06:59,060 - না, এখন না। - হ্যাঁ, এখন ! 886 01:06:59,061 --> 01:07:00,228 - না। - হ্যাঁ, এখন। 887 01:07:00,229 --> 01:07:01,852 কেন? কী লাভ? 888 01:07:01,855 --> 01:07:05,275 পরে তো আবার এই পায়জামাই পরতে হবে। 889 01:07:05,359 --> 01:07:08,778 - শুধুশুধু সময় নষ্টের কোনো মানে নেই। - আমি বুঝতে পারছি আপনার কথা। 890 01:07:08,779 --> 01:07:13,296 কিন্তু আপনি পায়জামা পরে থাকলে তো আমরা বাইরে যেতে পারবো না। 891 01:07:13,492 --> 01:07:14,801 কোথায় যেতে চাও তুমি? 892 01:07:15,452 --> 01:07:16,912 - পার্কে। - হায়রে। 893 01:07:16,995 --> 01:07:19,731 - আপনার ভালো লাগবে। - সব ঠিক আছে তো? 894 01:07:21,041 --> 01:07:23,610 - হ্যাঁ। আমরা ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি। - কিন্তু... 895 01:07:25,087 --> 01:07:26,680 সব ঠিক আছে তো, অ্যান্থনি? 896 01:07:27,297 --> 01:07:28,640 কোনো সমস্যা? 897 01:07:29,258 --> 01:07:30,484 না, না। 898 01:07:31,677 --> 01:07:34,555 আপনার সাথে একটু কথা ছিল আসলে। 899 01:07:35,264 --> 01:07:36,765 - আমার সাথে? - হ্যাঁ। 900 01:07:37,391 --> 01:07:39,893 - আমি আমাদের জিনিসপত্র গুছাতে থাকি। - না, যেও না। 901 01:07:39,977 --> 01:07:42,184 - আমি ফিরে আসবো। - আমাকে একা রেখে যেও না। 902 01:07:42,187 --> 01:07:44,306 আমি পাশের রুমেই আছি। এখনই ফিরে আসবো। 903 01:07:48,861 --> 01:07:52,197 একটা প্রশ্ন করি আপনাকে? 904 01:07:57,327 --> 01:07:58,367 করো। 905 01:07:58,370 --> 01:08:02,270 আপনাকে কিন্তু সৎভাবে উত্তর দিতে হবে। ইনিয়ে-বিনিয়ে কিছু বলা যাবে না। আপনি কি রাজি? 906 01:08:03,917 --> 01:08:04,917 হ্যাঁ। 907 01:08:05,836 --> 01:08:06,936 ঠিক আছে... 908 01:08:07,588 --> 01:08:14,436 আপনি আর কতদিন এখানে থেকে সবাইকে বিরক্ত করতে চাচ্ছেন? 909 01:08:15,012 --> 01:08:18,473 - আমি বিরক্ত করছি? - হ্যাঁ, আপনি। এ বিষয়ে আপনার মতামত কী? 910 01:08:18,599 --> 01:08:22,309 মানে, আপনি কি আপনার মেয়ের জীবন বরবাদ করতেই থাকবেন? 911 01:08:22,310 --> 01:08:26,436 নাকি ভবিষ্যতে আমরা আপনার থেকে কিছুটা বিচক্ষণতা আশা করতে পারি? 912 01:08:26,439 --> 01:08:29,193 - কীসের কথা বলছ তুমি? - আপনার কথা, অ্যান্থনি। 913 01:08:29,276 --> 01:08:31,653 আপনার কথা। আপনার যা ভাবভঙ্গি। 914 01:08:31,737 --> 01:08:33,822 থামো এবার। আমি এসব সহ্য করবো না। 915 01:08:33,906 --> 01:08:35,740 - সহ্য করবেন না? - না। 916 01:08:35,741 --> 01:08:37,990 ধরেন আমি আবার এমন করলাম, তখন কী করবেন আপনি? 917 01:08:37,993 --> 01:08:39,661 - আমি... - হ্যাঁ? 918 01:08:40,287 --> 01:08:42,496 তোমাকে তখন আমার মোকাবিলা করতে হবে, শারীরিকভাবে। 919 01:08:42,497 --> 01:08:44,373 আপনি কি এসব বলে আমাকে উস্কাতে চাচ্ছেন? 920 01:08:44,374 --> 01:08:47,374 আপনার মত আমিও একটা জিনিস সহ্য করবো না। 921 01:08:47,377 --> 01:08:50,274 সেটা হলো, একটা নির্দিষ্ট বয়সের পর সবাইকে বিরক্ত করা। 922 01:08:50,275 --> 01:08:53,049 না, থামো। থামো বলছি। 923 01:08:53,050 --> 01:08:56,635 হ্যাঁ, আমি তা সহ্য করবো না। আমি সেটা একদম অনুচিত মনে করি। 924 01:08:56,636 --> 01:08:58,477 থামো। প্লিজ থামো। 925 01:09:04,478 --> 01:09:07,889 বাবা, কী হয়েছে? কী হয়েছে উনার? 926 01:09:08,439 --> 01:09:09,566 বাবা। 927 01:09:09,649 --> 01:09:12,728 কিচ্ছু না। তোমার ঘড়ির জন্যই কি এমন করছ? 928 01:09:13,654 --> 01:09:15,613 সেটাই কি কারণ? আমি খুঁজে পেয়েছি, দেখো। 929 01:09:15,697 --> 01:09:17,950 ঘড়ি হারায়নি। ওহ, কেঁদো না। 930 01:09:18,825 --> 01:09:21,945 কেঁদো না। কিচ্ছু হবে না তোমার। সব ঠিক হয়ে যাবে। 931 01:09:22,496 --> 01:09:23,905 কিচ্ছু হবে না তোমার। 932 01:09:25,122 --> 01:09:28,869 আসো আমরা চিকেন খাই, কী বলো? তোমার তো চিকেন পছন্দ, তাই না? 933 01:09:31,004 --> 01:09:32,631 ক'টা বাজে? 934 01:09:33,256 --> 01:09:35,141 আটটা। খাওয়ার সময় হয়ে গেছে। 935 01:09:37,845 --> 01:09:39,595 রাত আটটা? 936 01:09:41,390 --> 01:09:42,965 আমি তো ভেবেছিলাম এখন বুঝি সকাল। 937 01:09:43,684 --> 01:09:47,104 আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম। দ্যাখ, এখনও পায়জামা পরা। 938 01:09:47,187 --> 01:09:50,983 না, এখন সন্ধ্যা, আর আমি তোমার জন্য চিকেন রেডি করেছি। 939 01:09:51,066 --> 01:09:52,276 ওহ, বাবা। 940 01:09:52,901 --> 01:09:54,027 কিচ্ছু না। আসো। 941 01:09:54,111 --> 01:09:56,630 কেঁদো না, আব্বু। আসো। 942 01:09:57,281 --> 01:09:58,991 আব্বুজান, চিন্তার কিছু নেই। 943 01:10:05,581 --> 01:10:06,861 আব্বুজান। 944 01:11:29,331 --> 01:11:30,331 বাবা? 945 01:11:32,626 --> 01:11:34,202 বাবা, তুমি কি ঘুম? 946 01:11:35,003 --> 01:11:36,003 অ্যান? 947 01:11:37,422 --> 01:11:38,422 অ্যান? 948 01:11:44,012 --> 01:11:45,238 বাবা, এইতো আমি। 949 01:11:48,141 --> 01:11:49,141 লুসি? 950 01:12:15,711 --> 01:12:16,711 বাবা? 951 01:12:42,404 --> 01:12:43,404 বাবা। 952 01:13:00,214 --> 01:13:01,215 লুসি? 953 01:13:28,492 --> 01:13:29,618 বাবা। 954 01:14:15,330 --> 01:14:16,330 বাবা? 955 01:14:16,874 --> 01:14:17,958 জেগে গেছ? 956 01:14:19,585 --> 01:14:22,329 তার আসার আগে কি তোমাকে একটু চা দেবো? 957 01:14:38,437 --> 01:14:39,563 বাবা। 958 01:14:40,147 --> 01:14:41,981 - সুপ্রভাত। - বসে পড়ো। খাবার রেডি। 959 01:14:41,982 --> 01:14:43,567 - তোমার কি ক্ষুধা লেগেছে? - হ্যাঁ। 960 01:14:44,610 --> 01:14:46,995 আজকে একজনের আসার কথা। মনে আছে তোমার? 961 01:14:47,571 --> 01:14:49,171 মনে আছে, বাবা? 962 01:14:49,323 --> 01:14:51,983 ভুলার কি উপায় আছে? তুই তো সারাক্ষণ বলতেই থাকিস। 963 01:14:52,284 --> 01:14:53,619 তার আসতে বেশিক্ষণ লাগবে না। 964 01:14:54,786 --> 01:14:56,371 - এত সকালে? - হ্যাঁ। 965 01:14:57,998 --> 01:15:00,501 - আমি গতরাতে তাকে স্বপ্নে দেখেছি। - লরাকে? 966 01:15:00,584 --> 01:15:02,211 হ্যাঁ। মনে হচ্ছে ওটা সে-ই ছিল। 967 01:15:02,294 --> 01:15:03,745 তার চেহারা দেখতে পেয়েছিলাম আমি। 968 01:15:04,171 --> 01:15:05,372 জানিস, আমি... 969 01:15:05,839 --> 01:15:08,842 সে সত্যি সত্যি আমাকে তোর বোনের কথা মনে করিয়ে দিচ্ছিল। 970 01:15:10,093 --> 01:15:11,803 হ্যাঁ, তুমি গতকাল বলেছিলে। 971 01:15:12,721 --> 01:15:14,781 তবে তোমার খুশিতেই আমার খুশি। 972 01:15:15,182 --> 01:15:16,587 মেয়েটা মনে হয় সত্যিই ভালো। 973 01:15:16,600 --> 01:15:18,297 - যেমন নম্র, তেমন দক্ষ। - হ্যাঁ। 974 01:15:18,310 --> 01:15:20,595 আমার মনে হয় সে ভালোভাবে তোমার দেখভাল করতে পারবে। 975 01:15:21,230 --> 01:15:22,956 - আমার ওকে পছন্দ হয়েছে। - ভালো তো। 976 01:15:25,776 --> 01:15:27,986 তার আসার আগে তুমি ড্রেস চেঞ্জ করে নিলে ভালো হয়। 977 01:15:29,112 --> 01:15:31,865 - কে আসবে? - লরা, তোমার নতুন নার্স, যাকে তোমার পছন্দ। 978 01:15:32,991 --> 01:15:34,785 - ওহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। - হ্যাঁ। 979 01:15:35,536 --> 01:15:36,370 হ্যাঁ। 980 01:15:36,453 --> 01:15:38,412 তার আসার আগে তোমাকে একটা জ্যাকেট পরিয়ে দেবো। 981 01:15:38,413 --> 01:15:39,413 আর প্যান্ট। 982 01:15:40,582 --> 01:15:41,583 হ্যাঁ। 983 01:15:42,543 --> 01:15:44,824 তার নাকি গতকাল তোমার সাথে দেখা করে সত্যিই খুব ভালো লেগেছে। 984 01:15:45,629 --> 01:15:47,965 তুমি তো তাকে বশ করে রেখেছিলে। 985 01:15:48,048 --> 01:15:49,466 - সত্যিই? - হ্যাঁ। 986 01:15:49,550 --> 01:15:51,384 সে তো মেনেই নিয়েছিল যে, তুমি নাচতে জানতে... 987 01:15:51,385 --> 01:15:53,536 আর তুমি ট্যাপ ড্যান্সিংয়ে এক্সপার্ট ছিলে। 988 01:15:54,179 --> 01:15:55,806 - কে, আমি? - হ্যাঁ। 989 01:15:57,391 --> 01:15:58,767 তারপর সে কী বলেছিল? 990 01:15:58,851 --> 01:16:01,903 বলেছিল, একদিন সে তোমার কাছে ট্যাপ ড্যান্স শিখতে চায়। 991 01:16:03,063 --> 01:16:04,264 আজিব তো। 992 01:16:05,774 --> 01:16:08,568 আমি তো জানতামই না যে, আমি ট্যাপ ড্যান্স পারি। তুই জানতি? 993 01:16:08,569 --> 01:16:09,669 না। 994 01:16:11,405 --> 01:16:13,590 - সুপ্ত প্রতিভা। - সেরকমই মনে হচ্ছে। 995 01:16:16,910 --> 01:16:18,703 - এসে গেছে নাকি? - মনে হয়। 996 01:16:18,704 --> 01:16:20,964 কিন্তু আমি তো রেডি না। ভালো কাপড়ও পরা নেই। 997 01:16:21,164 --> 01:16:24,167 - সমস্যা নেই। পরে পরলেও হবে। - না, দাঁড়া। আমার তো এখনও... 998 01:16:24,168 --> 01:16:25,808 - আমি আগে ড্রেস চেঞ্জ করে নিই। - সমস্যা নেই। 999 01:16:25,836 --> 01:16:27,212 সমস্যা আছে ! 1000 01:16:27,296 --> 01:16:30,506 - সে বাইরে দাঁড়িয়ে আছে। - আমাকে একা ফেলে যাস না। দ্যাখ... 1001 01:16:30,507 --> 01:16:32,584 আমাকে এই অবস্থায় দেখলে কী ভাববে সে? 1002 01:16:33,051 --> 01:16:34,469 আমাকে ভালো কাপড় পরতে হবে। 1003 01:16:34,553 --> 01:16:36,612 তুমি শুধুশুধু এত ঝামেলা করো কেন? 1004 01:16:36,613 --> 01:16:38,598 পরেও ড্রেস চেঞ্জ করতে পারবে। চিন্তা কোরো না। 1005 01:16:38,599 --> 01:16:40,118 - আমি অস্বস্তিতে পড়বো ! - না, পড়বে না। 1006 01:16:40,142 --> 01:16:41,142 পড়বো। 1007 01:16:43,061 --> 01:16:45,564 - লরা, হ্যালো। - হ্যালো। আগেভাগে চলে আসিনি তো? 1008 01:16:45,647 --> 01:16:48,433 একদম না। ভিতরে আসো। আমরা এইমাত্র রান্নাঘরে ছিলাম। 1009 01:16:49,026 --> 01:16:51,066 - এই দেখো। বাবা আগে ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন। - হাই। 1010 01:16:57,075 --> 01:16:59,319 - অ্যান, এটা কে? - হ্যালো, অ্যান্থনি। 1011 01:17:01,413 --> 01:17:03,289 কিন্তু, অ্যান, এটা তো সেই মেয়ে না। 1012 01:17:03,290 --> 01:17:04,290 বাবা। 1013 01:17:04,791 --> 01:17:07,044 তোমাকে চা-কফি কিছু দেবো? 1014 01:17:07,127 --> 01:17:08,792 - না, ধন্যবাদ। - সকালের নাস্তা করেছ? 1015 01:17:08,795 --> 01:17:10,492 - আমি ঠিক আছি। - আমি... 1016 01:17:10,506 --> 01:17:13,090 আমি ওকে চাই না। আমার যাকে পছন্দ, সে কোথায়? 1017 01:17:13,091 --> 01:17:15,344 এসব তুমি কী বলছ? লরাকে 'হ্যালো' বলো। 1018 01:17:18,514 --> 01:17:20,599 কোথায় যেন একটা তালগোল পাকিয়েছে। 1019 01:17:21,767 --> 01:17:25,578 - কিচ্ছু বুঝে আসছে না। - মনে আছে আমাকে? আমাদের গতকাল দেখা হয়েছিল। 1020 01:17:25,687 --> 01:17:28,773 আমরা মাত্র একে অপরকে চিনতে শুরু করেছিলাম। 1021 01:17:28,774 --> 01:17:30,233 বলেছিলাম যে, আমি ফিরে আসবো, 1022 01:17:30,234 --> 01:17:32,777 আপনার লাইফস্টাইল সম্পর্কে ধারণা নিতে... 1023 01:17:32,778 --> 01:17:35,439 এবং আমি আপনার জন্য উপযুক্ত কিনা, তা যাচাই করতে। 1024 01:17:36,156 --> 01:17:37,324 মনে পড়ে? 1025 01:18:02,933 --> 01:18:05,260 বাবা? একটু কথা বলি তোমার সাথে? 1026 01:18:12,276 --> 01:18:13,277 কীভাবে যে বলি? 1027 01:18:15,988 --> 01:18:20,449 মনে আছে, প্রথমবার যখন তুমি এখানে আমার সাথে থাকতে এসেছিলে? তখন... 1028 01:18:20,450 --> 01:18:23,954 সেটাই যুতসই মনে হয়েছিল, কেননা অ্যাঞ্জেলার সাথে তোমার ঝগড়া হয়েছিল... 1029 01:18:27,082 --> 01:18:28,834 আমি ভাবছিলাম তোমাকে যদি... 1030 01:18:31,712 --> 01:18:33,981 এই রুমটা কেমন লাগে তোমার? সুন্দর তো, তাই না? 1031 01:18:35,174 --> 01:18:37,542 - এখান থেকে পার্ক দেখা যায়। - তাই নাকি? 1032 01:18:43,557 --> 01:18:44,850 দারুণ তো। 1033 01:18:47,769 --> 01:18:50,563 মনে হচ্ছে যেন হোটেলে আছি, তাই না? 1034 01:18:50,564 --> 01:18:52,295 সবাই তেমনটাই বলে। 1035 01:18:57,154 --> 01:19:00,399 আমার মনে হয় তুমি এখানেই ভালো থাকবে। 1036 01:19:02,284 --> 01:19:03,284 কোথায়? 1037 01:19:04,536 --> 01:19:05,536 এখানে। 1038 01:19:06,371 --> 01:19:09,999 আমার মনে হয় তুমি একটা নিরাপদ ও সুন্দর পরিবেশ পাবে, 1039 01:19:10,000 --> 01:19:13,412 যদি তুমি এখানে থাকার ব্যাপারে রাজি হও। 1040 01:19:14,713 --> 01:19:15,714 তোমার কী মনে হয়? 1041 01:19:18,175 --> 01:19:21,545 আর তুই? তুই কী করবি? তুই...? 1042 01:19:22,721 --> 01:19:25,265 তুই কোথায় ঘুমাবি? কোন রুমে থাকবি? 1043 01:19:25,349 --> 01:19:28,719 তোমাকে তো বলেছিলাম, আমি প্যারিসে থাকতে যাচ্ছি। 1044 01:19:31,813 --> 01:19:32,898 না, বলিসনি। 1045 01:19:34,525 --> 01:19:35,651 বলেছি। মনে পড়ে? 1046 01:19:35,734 --> 01:19:37,998 তোমাকে সব খুলে বলেছিলাম। মনে পড়ে? 1047 01:19:38,737 --> 01:19:39,738 কিন্তু তুই তো বলেছিলি... 1048 01:19:40,739 --> 01:19:42,533 - তুই নিশ্চিত তো? - হ্যাঁ। 1049 01:19:45,744 --> 01:19:47,037 কিন্তু তুই তো বলেছিলি... 1050 01:19:48,080 --> 01:19:49,865 তুই আমার সাথে এখানে থাকবি। 1051 01:19:51,124 --> 01:19:53,376 না, আমাকে যেতে হবে। যাওয়াটা জরুরি। 1052 01:19:53,377 --> 01:19:55,003 তোমাকে সব বুঝিয়ে বলেছিলাম তো। 1053 01:19:55,087 --> 01:19:57,673 মাঝেমধ্যে উইকেন্ডগুলোতে দেশে ফিরে তোমার সাথে দেখা করবো। 1054 01:20:03,053 --> 01:20:04,221 আমার কী হবে? 1055 01:20:07,766 --> 01:20:09,993 তুমি লন্ডনে থাকবে। 1056 01:20:11,186 --> 01:20:12,454 একদম একা? 1057 01:20:14,273 --> 01:20:17,559 - আর তোর বোন? সে কই? - বাবা, প্লিজ। 1058 01:20:18,318 --> 01:20:20,529 তুই জানিস না আমি তাকে কত মিস করি। 1059 01:20:22,114 --> 01:20:25,525 আমিও। আমিও তাকে মিস করি, বাবা। আমরা সবাই তাকে মিস করি। 1060 01:22:58,061 --> 01:22:59,061 অ্যান? 1061 01:23:26,048 --> 01:23:27,048 ঘুম ভালো হয়েছে? 1062 01:23:28,091 --> 01:23:29,710 আমি এখানে কেন? 1063 01:23:31,053 --> 01:23:31,929 সময় হয়ে গেছে। 1064 01:23:32,012 --> 01:23:35,265 আমি সময় জানতে চাইনি। জানতে চেয়েছি, আমি এখানে কেন। 1065 01:23:35,349 --> 01:23:36,558 অ্যান কোথায়? 1066 01:23:37,309 --> 01:23:39,019 আমি আপনার ওষুধ এনেছি। 1067 01:23:39,102 --> 01:23:41,939 তুমি তোমার ওষুধ নিয়ে দূরে গিয়ে মরো না কেন? 1068 01:23:42,022 --> 01:23:43,732 - তুমি কি নার্স? - হ্যাঁ। 1069 01:23:43,815 --> 01:23:46,610 ওহ, হ্যাঁ। তাইতো। বুঝেছি। 1070 01:23:47,361 --> 01:23:48,403 তুমি তাহলে নার্স। 1071 01:23:48,487 --> 01:23:49,363 হ্যাঁ। 1072 01:23:49,446 --> 01:23:52,613 আমারও তা-ই মনে হচ্ছিল। নার্সরা এমনই হয়। 1073 01:23:52,616 --> 01:23:54,651 তা, তুমি এখানে কী করছ? 1074 01:23:55,077 --> 01:23:57,787 - মানে? - তুমি এখানে কী করছ? 1075 01:23:57,788 --> 01:23:59,122 আপনার দেখভাল করছি। 1076 01:24:00,290 --> 01:24:02,956 বলো কী, সত্যিই? আমার দেখভাল করছ? 1077 01:24:02,960 --> 01:24:05,270 এ ব্যাপারে আমি জানতাম না। 1078 01:24:06,797 --> 01:24:07,965 কবে থেকে? 1079 01:24:08,757 --> 01:24:10,208 বেশ কয়েক সপ্তাহ ধরে। 1080 01:24:10,551 --> 01:24:11,969 ওহ, বেশ কয়েক সপ্তাহ ধরে? 1081 01:24:13,095 --> 01:24:14,421 শুনে ভালো লাগল। 1082 01:24:15,222 --> 01:24:18,508 অসাধারণ। এই বাড়িতে কেউ আমাকে কোনোকিছু জানায় না কখনও। 1083 01:24:19,101 --> 01:24:21,995 - আমি তো ভেবেছিলাম নতুন একজনকে রাখবে। - নতুন একজন? 1084 01:24:22,729 --> 01:24:24,815 নার্স। নতুন একজন নার্স। 1085 01:24:24,898 --> 01:24:28,493 যে দেখতে আমার আরেক মেয়ে লুসির মত। 1086 01:24:28,986 --> 01:24:31,988 তার সাথে আমার সেদিন দেখা হয়েছিল। সে তো এখানে এসেছিল, না? 1087 01:24:32,406 --> 01:24:33,899 আপনার ওষুধটা খেয়ে নিন? 1088 01:24:34,283 --> 01:24:37,201 তার তো আজকে থেকে কাজ শুরু করার কথা। 1089 01:24:37,202 --> 01:24:38,971 ওর নাম লরা ছিল না? 1090 01:24:39,454 --> 01:24:41,954 আমার মনে হয় আপনি সব গুলিয়ে ফেলছেন, অ্যান্থনি। 1091 01:24:41,957 --> 01:24:44,659 তাকে দেখে আমার লুসির কথা মনে পড়ে। 1092 01:24:45,544 --> 01:24:46,920 - বুঝলাম। - হ্যাঁ। 1093 01:24:47,713 --> 01:24:49,590 ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। 1094 01:24:50,674 --> 01:24:51,674 হ্যাঁ। 1095 01:24:52,134 --> 01:24:53,994 সময়মত খাওয়া মনে হয় খুব জরুরি, তাই না? 1096 01:25:01,018 --> 01:25:02,018 অ্যান কোথায়? 1097 01:25:03,020 --> 01:25:05,397 আপনার মেয়ে এখানে নেই, অ্যান্থনি। 1098 01:25:06,982 --> 01:25:09,992 - কোথায় সে? বাইরে গেছে? - মনে করে দেখুন, 1099 01:25:10,569 --> 01:25:12,070 সে প্যারিসে থাকে। 1100 01:25:13,488 --> 01:25:14,990 না। ওহ, না, না, না। 1101 01:25:16,867 --> 01:25:19,569 সে প্যারিসে যাওয়ার প্ল্যান করেছিল... 1102 01:25:20,412 --> 01:25:21,872 কিন্তু শেষমেশ আর যায়নি। 1103 01:25:23,624 --> 01:25:25,751 সে অনেক মাস যাবত সেখানে আছে। 1104 01:25:27,336 --> 01:25:28,670 আমার মেয়ে, প্যারিসে? 1105 01:25:28,754 --> 01:25:31,256 না, না, না। সেখানকার মানুষ তো ইংলিশও বোঝে না। 1106 01:25:31,340 --> 01:25:32,340 দেখুন। 1107 01:25:33,133 --> 01:25:38,096 গতকাল সে এই পোস্টকার্ড পাঠিয়েছিল, আমরা একসাথে এটা পড়েছিলাম। 1108 01:25:38,180 --> 01:25:40,324 মনে পড়ে? দেখুন। 1109 01:25:43,644 --> 01:25:45,354 আমি আপনাকে এ ব্যাপারে রোজ বলি। 1110 01:25:45,854 --> 01:25:48,231 সে প্যারিসে থাকে, কারণ পল নামের একজনের সাথে তার সম্পর্ক হয়েছিল... 1111 01:25:48,232 --> 01:25:50,312 এবং এই মুহূর্তে সে তার সাথেই সেখানে জীবনযাপন করছে। 1112 01:25:50,651 --> 01:25:52,986 সে মাঝেমাঝে আপনাকে দেখতে আসে। 1113 01:25:53,070 --> 01:25:54,821 - অ্যান? - হ্যাঁ। 1114 01:25:54,905 --> 01:25:56,989 মাঝেমাঝে, উইকেন্ড উপলক্ষে। 1115 01:25:56,990 --> 01:25:59,992 সে এখানে আসে, আর আপনারা পার্কে হাঁটতে যান। 1116 01:25:59,993 --> 01:26:04,539 সে আপনাকে তার নতুন জীবনের গল্প, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলে। 1117 01:26:05,666 --> 01:26:08,919 সেদিন সে আপনার জন্য কফি এনেছিল, আপনার কফি পছন্দ বলে। 1118 01:26:09,002 --> 01:26:10,504 আমি কফি ঘেন্না করি। 1119 01:26:11,255 --> 01:26:12,756 আমি কেবল চা খাই। 1120 01:26:15,634 --> 01:26:18,670 - সব ঠিক আছে তো? - হ্যাঁ। আমরা মাত্র ড্রেস চেঞ্জ করছিলাম। 1121 01:26:20,180 --> 01:26:21,280 সব ঠিক আছে তো? 1122 01:26:23,100 --> 01:26:24,100 হ্যাঁ। 1123 01:26:26,854 --> 01:26:29,690 - এই নিন। - ধন্যবাদ। ভালো থাকবেন। 1124 01:26:30,482 --> 01:26:31,483 পরে দেখা হবে। 1125 01:26:36,363 --> 01:26:38,482 আচ্ছা, ঐটা কে ছিল? 1126 01:26:38,782 --> 01:26:39,782 কোনটা? 1127 01:26:41,535 --> 01:26:43,987 এইমাত্র যে গেল। 1128 01:26:44,621 --> 01:26:45,821 ওটা বিল। 1129 01:26:46,164 --> 01:26:47,164 বিল? 1130 01:26:47,624 --> 01:26:49,293 - হ্যাঁ। - তুমি কি শিওর? 1131 01:26:50,210 --> 01:26:51,253 হ্যাঁ। কেন? 1132 01:26:51,336 --> 01:26:53,138 এমনিই। আমি আসলে... 1133 01:26:53,839 --> 01:26:56,208 আমি আসলে, আমি... কীভাবে যে বলি? 1134 01:27:00,387 --> 01:27:01,963 সে এখানে কী করছে? 1135 01:27:04,308 --> 01:27:06,610 সে আমার ফ্ল্যাটে কী করছে? আমি কি তাকে চিনি? 1136 01:27:08,103 --> 01:27:10,572 বিলের সাথে তো আপনার রোজ দেখা হয়। 1137 01:27:11,815 --> 01:27:12,815 সত্যিই? 1138 01:27:14,359 --> 01:27:15,836 - আর তুমি... - কী? 1139 01:27:17,196 --> 01:27:18,772 কিছু মনে কোরো না, কিন্তু... 1140 01:27:19,573 --> 01:27:21,033 মানে, তুমি... 1141 01:27:22,201 --> 01:27:24,453 তুমি আসলে কে? 1142 01:27:24,536 --> 01:27:25,662 আমি ক্যাথরিন। 1143 01:27:26,538 --> 01:27:27,931 ক্যাথরিন। তাইতো। 1144 01:27:29,041 --> 01:27:30,542 ঠিক বলেছ। 1145 01:27:31,084 --> 01:27:32,085 ক্যাথরিন। 1146 01:27:33,045 --> 01:27:34,771 - আর ও হচ্ছে বিল। - হ্যাঁ। 1147 01:27:41,386 --> 01:27:42,513 আর আমি? 1148 01:27:46,850 --> 01:27:47,950 আমি... 1149 01:27:49,728 --> 01:27:51,396 আমি আসলে কে? 1150 01:27:52,856 --> 01:27:53,856 আপনি? 1151 01:27:54,858 --> 01:27:55,998 আপনি হলেন অ্যান্থনি। 1152 01:27:56,360 --> 01:27:57,402 অ্যান্থনি? 1153 01:27:58,070 --> 01:27:59,070 হ্যাঁ। 1154 01:28:00,572 --> 01:28:02,115 অ্যান্থনি। সুন্দর নাম। 1155 01:28:03,450 --> 01:28:04,996 "অ্যান্থনি," নামটা সুন্দর না? 1156 01:28:07,079 --> 01:28:08,513 আসলেই খুব সুন্দর নাম। 1157 01:28:09,873 --> 01:28:11,959 নামটা সম্ভবত আমার মায়ের দেয়া। 1158 01:28:13,210 --> 01:28:14,911 - তুমি কি তাকে চেনো? - কাকে? 1159 01:28:15,838 --> 01:28:16,838 আমার মাকে। 1160 01:28:17,548 --> 01:28:18,841 - সে... - না। 1161 01:28:20,467 --> 01:28:21,468 তার... তার... 1162 01:28:24,304 --> 01:28:25,931 তার ইয়া বড় বড় চোখ ছিল। 1163 01:28:28,141 --> 01:28:29,990 তার চেহারা চোখের সামনে ভেসে উঠছে এখন। 1164 01:28:31,770 --> 01:28:33,438 সে... আশা করি সে... 1165 01:28:35,357 --> 01:28:37,200 কোনো একসময় আমাকে দেখতে আসবে। 1166 01:28:37,568 --> 01:28:39,269 তোমার কি মনে হয় আম্মা আসবে? 1167 01:28:40,195 --> 01:28:44,366 তুমি তখন বলছিলে, সে নাকি মাঝেমধ্যে উইকেন্ডে আসতে পারে। 1168 01:28:44,449 --> 01:28:45,650 আপনার মেয়ের কথা বলছিলাম। 1169 01:28:48,203 --> 01:28:49,203 না। 1170 01:28:52,666 --> 01:28:53,709 আমার আম্মা। 1171 01:29:02,551 --> 01:29:03,635 আমি আমার আম্মাকে চাই। 1172 01:29:03,719 --> 01:29:06,263 আমি আমার আম্মাকে চাই। আমি এখান থেকে বের হতে চাই। 1173 01:29:10,350 --> 01:29:13,729 আমাকে... আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। 1174 01:29:13,812 --> 01:29:15,022 শান্ত হন... 1175 01:29:15,105 --> 01:29:18,233 না, না। আমি আমার আম্মাকে চাই। আমি চাই সে আমাকে নিয়ে যাক। 1176 01:29:18,317 --> 01:29:20,444 আমি... আমি বাড়ি যেতে চাই। 1177 01:29:21,028 --> 01:29:22,404 কী হয়েছে, অ্যান্থনি? 1178 01:29:26,742 --> 01:29:27,743 কী হয়েছে? 1179 01:29:31,205 --> 01:29:32,372 মনে হচ্ছে যেন... 1180 01:29:32,998 --> 01:29:35,250 মনে হচ্ছে যেন আমার সমস্ত পাতা হারিয়ে যাচ্ছে। 1181 01:29:35,334 --> 01:29:36,835 - আপনার পাতা? - হ্যাঁ। 1182 01:29:36,919 --> 01:29:38,253 কী বলতে চাইছেন? 1183 01:29:39,713 --> 01:29:42,049 ডালপালা, বাতাস, বৃষ্টি। 1184 01:29:46,220 --> 01:29:48,680 বুঝতে পারছি না এসব কী হচ্ছে আমার সাথে। 1185 01:29:49,973 --> 01:29:51,517 তুমি কী জানো এসব কী হচ্ছে? 1186 01:29:52,976 --> 01:29:54,978 কেন আমি বারবার ফ্ল্যাটের প্রসঙ্গ টানি। 1187 01:29:55,729 --> 01:30:01,193 এখন... এখন আর আমার মাথা রাখার কোনো জায়গা নেই। 1188 01:30:05,614 --> 01:30:09,785 তবে আমার ঘড়ি যে আমার হাতে আছে, এতটুকু আমি জানি। 1189 01:30:10,619 --> 01:30:12,362 এই জীবনযাত্রায় তা থাকবে। 1190 01:30:13,830 --> 01:30:14,915 যদি তা না হয়, আমি... 1191 01:30:18,043 --> 01:30:19,294 জানি না আমি... 1192 01:30:21,171 --> 01:30:22,381 পারবো কিনা... 1193 01:30:23,632 --> 01:30:24,632 আমার... 1194 01:30:33,016 --> 01:30:34,101 প্রথমে... 1195 01:30:36,061 --> 01:30:37,812 আমরা ড্রেস চেঞ্জ করবো, ঠিক আছে? 1196 01:30:37,813 --> 01:30:38,813 হ্যাঁ। 1197 01:30:39,356 --> 01:30:40,607 আমরা ড্রেস চেঞ্জ করবো। 1198 01:30:41,233 --> 01:30:43,921 তারপর পার্কে হাঁটতে যাবো, ঠিক আছে? 1199 01:30:43,944 --> 01:30:45,244 হ্যাঁ। 1200 01:30:45,487 --> 01:30:46,487 বেশ। 1201 01:30:48,657 --> 01:30:51,251 গাছপালা দেখবো, তাদের পাতা দেখবো। 1202 01:30:51,535 --> 01:30:54,663 তারপর আমরা এখানে ফিরে আসবো, আর একটু খাওয়া-দাওয়া করবো। 1203 01:30:54,746 --> 01:30:55,746 হ্যাঁ। 1204 01:30:56,164 --> 01:30:58,832 তারপর আপনি একটু ঘুমাবেন, ঠিক আছে? 1205 01:30:58,876 --> 01:30:59,876 হ্যাঁ। 1206 01:31:02,504 --> 01:31:04,672 তারপর আপনার যদি ভালো লাগে, 1207 01:31:04,673 --> 01:31:07,376 আমরা পার্কে একটু হাঁটতে যেতে পারি। 1208 01:31:07,718 --> 01:31:09,498 - শুধু আমরা দুজন। - হ্যাঁ। 1209 01:31:09,511 --> 01:31:11,546 কারণ আজকের দিনটা খুব সুন্দর। 1210 01:31:14,641 --> 01:31:16,143 বাইরে রোদ উঠেছে। 1211 01:31:19,938 --> 01:31:22,024 আর রোদ থাকতেই আমাদের বাইরে যেতে হবে। 1212 01:31:22,107 --> 01:31:24,610 - সুযোগটা হাতছাড়া করা যাবে না। - হ্যাঁ। 1213 01:31:24,693 --> 01:31:27,671 কারণ এত সুন্দর আবহাওয়ায় রোদ বেশিক্ষণ থাকে না, থাকে? 1214 01:31:27,654 --> 01:31:28,655 না। 1215 01:31:29,406 --> 01:31:32,326 এবার তাহলে ড্রেস চেঞ্জ করে নেয়া যাক। 1216 01:31:32,409 --> 01:31:33,493 ঠিক আছে? 1217 01:31:33,577 --> 01:31:34,912 না। 1218 01:31:34,995 --> 01:31:36,622 - আসুন না। - না। 1219 01:31:36,705 --> 01:31:38,081 কাঁদে না, সোনা। 1220 01:31:38,749 --> 01:31:41,084 সব ঠিক হয়ে যাবে। কাঁদে না। 1221 01:31:42,085 --> 01:31:43,085 শান্ত হন এবার। 1222 01:31:44,588 --> 01:31:45,588 শান্ত হন। 1223 01:31:47,966 --> 01:31:50,902 এক মিনিটের মধ্যে আপনি স্বস্তি ফিরে পাবেন, কথা দিচ্ছি। 1224 01:31:52,429 --> 01:31:54,139 সব ঠিক হয়ে যাবে। 0000 01:33:06,959 --> 01:33:26,139 Bangla Subtitle by Ahmed Irtiza Chowdhury