1 00:00:00,230 --> 00:00:04,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:05,170 --> 00:00:06,300 সু! 3 00:00:12,970 --> 00:00:15,070 রাজকুমার বিয়ে করছে জল দাসীকে? 4 00:00:18,260 --> 00:00:20,400 এসব মিথ্যা বলে সু'কে প্রভাবিত করবে না। 5 00:00:20,400 --> 00:00:22,580 আমি বিয়ে বললে, সেটা বিয়ে-ই। 6 00:00:23,490 --> 00:00:24,580 এই! 7 00:00:48,020 --> 00:00:50,030 বন্ধ করো ওর কথা ভাবার ভান করা 8 00:00:50,030 --> 00:00:52,140 আর ওর দিক থেকে মুখ ফেরানো, যেমনটা করে আসছিলে। 9 00:00:53,120 --> 00:00:55,320 তোমরা আর আত্মীয় নও। 10 00:00:55,320 --> 00:00:57,150 তাই তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। 11 00:01:26,500 --> 00:01:29,570 - মহারাজ! - মহারাজ! 12 00:01:32,740 --> 00:01:35,380 - মহারাজ! - মহারাজ! 13 00:01:35,380 --> 00:01:36,620 মহারাজ! 14 00:01:43,520 --> 00:01:45,290 মহারাজ 15 00:01:45,740 --> 00:01:47,000 কী করবো আমরা, ভাই? 16 00:01:47,000 --> 00:01:49,810 ৮ম ভাইকে খুঁজে বের করো এক্ষুণি! 17 00:01:58,570 --> 00:02:01,370 পালাও। এক্ষুণি। 18 00:02:11,430 --> 00:02:12,930 মহারাজকে ফিরিয়ে নিয়ে যাও। 19 00:02:12,930 --> 00:02:14,070 জি। 20 00:02:20,120 --> 00:02:22,320 [ এপিসোড ১৩ ] 21 00:02:33,290 --> 00:02:35,640 এভাবে যাবো আমি? 22 00:02:36,830 --> 00:02:39,450 কোথায় যাবেন বলছেন? 23 00:02:39,450 --> 00:02:42,770 আপনার মুখে মানায়ও না এমন দুর্বল কথা বলবেন না দয়া করে। 24 00:02:43,650 --> 00:02:47,230 কত সংক্ষিপ্ত ও দ্রুতগামী ছিল। 25 00:02:49,500 --> 00:02:53,010 কীসের জন্য এতদিন ধরে বেঁচে আসছিলাম? 26 00:02:54,980 --> 00:02:57,570 আপনি একটি সাম্রাজ্য গড়েছেন, মহারাজ। 27 00:03:00,300 --> 00:03:01,560 সাম্রাজ্য? 28 00:03:06,410 --> 00:03:10,030 গোরিয়ো কি চিরকাল স্থায়ী হবে? 29 00:03:12,220 --> 00:03:16,170 আমি কি যুবরাজ মু'কে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি? 30 00:03:17,770 --> 00:03:21,220 আমরা নিশ্চিত করে বলতে পারি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মহারাজ। 31 00:03:21,930 --> 00:03:26,140 যুবরাজ সিংহাসনে আরোহণ করবেন। 32 00:03:33,110 --> 00:03:36,650 দেখতে পাচ্ছি আমার খুব ভালো দু'জন বন্ধু আছে। 33 00:03:41,870 --> 00:03:44,420 আমার যুদ্ধ এখন শেষ। 34 00:03:46,560 --> 00:03:49,400 এবার, তোমাদের যুদ্ধ শুরু হচ্ছে। 35 00:03:52,340 --> 00:03:54,010 যুবরাজকে দেখে রেখো... 36 00:03:57,430 --> 00:04:00,260 সাথে ৪র্থ রাজকুমারকেও। 37 00:04:04,370 --> 00:04:05,640 মহারাজ। 38 00:04:23,520 --> 00:04:26,570 চলো বিয়ে করি। 39 00:04:27,370 --> 00:04:28,560 কী? 40 00:04:28,560 --> 00:04:30,630 রাজদূত হিসেবে ভ্রমণ করাটা যখন কষ্টের ছিল। 41 00:04:31,190 --> 00:04:32,760 প্রায়শই নিজেকে মুক্ত মনে হয়েছে। 42 00:04:33,770 --> 00:04:35,270 সবসময় তোমার কথা ভেবেছি। 43 00:04:37,310 --> 00:04:39,330 চেয়েছি ওরকম মুক্তির স্বাদ নাও। 44 00:04:44,100 --> 00:04:45,320 আমার সাথে চলো। 45 00:04:59,590 --> 00:05:02,390 যুবরাজ যেন এই পরিস্থিতির কথা না জানতে পারে। 46 00:05:03,130 --> 00:05:05,740 সনগাকের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 47 00:05:05,740 --> 00:05:07,660 যে মুহূর্তে মহারাজ মারা যাবেন 48 00:05:08,410 --> 00:05:11,010 ওনার শেষ আদেশ আয়ত্তে নিয়ে বিজয়ের সুযোগটা হস্তগত করতে হবে। 49 00:05:15,520 --> 00:05:17,140 ভাই, মহারাজের অবস্থা কেমন? 50 00:05:49,040 --> 00:05:50,640 কী করছেন? 51 00:05:50,640 --> 00:05:53,600 রাজকুমারগণ, সবাই ফিরে যান। 52 00:05:53,600 --> 00:05:56,240 মহারাজ শীঘ্রই ওনার আদেশ জারি করবেন। 53 00:05:56,240 --> 00:05:58,140 আমরা তা পারবো না। 54 00:05:58,140 --> 00:06:00,430 মহারাজ অসুস্থতায় ভুগলে 55 00:06:00,430 --> 00:06:03,420 আমাদেরকে ছনদকজন রক্ষা করতে হবে যাতে ওনার শেষ আদেশ অপরিবর্তিত থাকে। 56 00:06:04,720 --> 00:06:08,180 এমনটা নয় যে আপনি ওনার শেষ আদেশ পরিবর্তন করতে চান? 57 00:06:10,040 --> 00:06:12,380 সেটার সন্দেহে না পড়তে চাইলে 58 00:06:12,380 --> 00:06:14,020 সবাই এখান থেকে চলে যান। 59 00:06:16,200 --> 00:06:18,330 সো ভাইকে দেখছি না। 60 00:06:18,330 --> 00:06:19,600 কী? 61 00:06:21,380 --> 00:06:25,940 মহারাজের অনুমতি ব্যতীত ছনদকজনে যে পা রাখবে... 62 00:06:26,740 --> 00:06:29,560 বিশ্বাসঘাতকতার অপরাধে ছুরিকাহত হবে। 63 00:06:30,390 --> 00:06:34,810 তাই, সবার এখন চলে যাওয়াই ভালো হবে। 64 00:07:01,130 --> 00:07:04,270 সরো! মহারাজকে স্বচক্ষে দেখা চাই। 65 00:07:09,580 --> 00:07:12,550 আমাকে থামানোর সাহস দেখাচ্ছো? মরতে চাও? 66 00:07:12,550 --> 00:07:13,800 সরে দাঁড়াও। 67 00:07:18,690 --> 00:07:21,980 জি-মং, মহারাজের অবস্থা কি গোপন করছো? 68 00:07:21,980 --> 00:07:23,770 মাফ করবেন। 69 00:07:23,770 --> 00:07:27,210 রাজকুমাররা কোথায়? ওদের কোনো ক্ষতি করোনি তো? 70 00:07:27,610 --> 00:07:28,920 অবশ্যই না। 71 00:07:28,920 --> 00:07:31,920 রাজকুমাররা ওনাদের নিবাসে ফিরে গেছেন। 72 00:07:34,800 --> 00:07:38,100 যুবরাজ পৌঁছা পর্যন্ত সময় বের করছো তুমি। 73 00:07:55,710 --> 00:07:56,880 মহারাজ। 74 00:08:00,860 --> 00:08:04,940 তোমার চায়ের সুবাস পর্যন্ত সু ইয়নের চায়ের মতো। 75 00:08:05,520 --> 00:08:07,370 সুস্থ বোধ করছেন? 76 00:08:07,370 --> 00:08:10,430 শীঘ্রই আমি মারা যাবো। 77 00:08:13,640 --> 00:08:15,820 যুবরাজকে নিয়ে আসো। 78 00:08:16,810 --> 00:08:19,180 খুব বেশি দেরি হবার আগেই তাকে আসতে হবে। 79 00:08:19,760 --> 00:08:20,960 আমাকে আনতে বলছেন? 80 00:08:21,940 --> 00:08:24,140 দ্রুত যেতে পারবে এমন কারো খোঁজ করছি। 81 00:08:24,140 --> 00:08:27,580 না, তোমাকে যেতে হবে। 82 00:08:29,420 --> 00:08:33,190 প্রাসাদের ভেতরের কেউ... 83 00:08:34,350 --> 00:08:40,230 যুবরাজ পৌঁছার আগে আমার মৃত্যুর সংবাদ জানতে পারবে না। 84 00:08:41,210 --> 00:08:42,260 জি? 85 00:08:44,230 --> 00:08:49,060 এই কক্ষ ত্যাগ করামাত্র, কেউ তোমার কাছে আসবে। 86 00:08:51,410 --> 00:08:54,060 সে তোমাকে আমার অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করবে। 87 00:08:55,580 --> 00:08:59,180 যে কেবল জিজ্ঞেস করবে আমার অবস্থা কেমন... 88 00:09:00,140 --> 00:09:03,520 তাকে বলবে আমি আরও চা চাইছি। 89 00:09:06,820 --> 00:09:10,450 যে জিজ্ঞেস করবে আমি মারা গেছি কি-না, তার কাছ থেকে সাবধান থাকতে হবে। 90 00:09:14,280 --> 00:09:19,190 সে ব্যক্তি... সিংহাসন চায়। 91 00:09:26,600 --> 00:09:28,010 যাও। 92 00:09:28,910 --> 00:09:31,370 কাউকে বিশ্বাস করবে না। 93 00:09:32,310 --> 00:09:38,710 গোরিয়ো সাম্রাজ্যের ভাগ্য তোমার উপর নির্ভর করছে। 94 00:09:41,430 --> 00:09:45,200 সম্ভবত সেই কারণেই তুমি আজ এখানে। 95 00:09:45,200 --> 00:09:47,540 - সতর্ক থাকো। - জি, প্রধান সেনাপতি। 96 00:10:04,140 --> 00:10:05,940 মরতে না চাইলে পথ ছাড়ো। 97 00:10:14,750 --> 00:10:17,360 কেউ সনগাক থেকে যেতে পারবে না। 98 00:10:17,360 --> 00:10:20,530 আমি নিশ্চিত এসব উকের নির্দেশ। 99 00:10:21,880 --> 00:10:23,820 আমার সন্দেহ ঠিক ছিল। 100 00:10:24,470 --> 00:10:28,060 গতরাতে দেখেছি উক ওর বর্ম পরিহিত ছিল। 101 00:10:28,730 --> 00:10:30,860 ওর জামার ভেতর পরিষ্কার দেখেছি। 102 00:10:32,800 --> 00:10:36,020 মনে প্রশ্ন জেগেছিল প্রাসাদের ভেতর কেন গোপনে বর্ম পরবে। 103 00:10:38,730 --> 00:10:42,480 শান্তি সম্মেলনে মহারাজকে হত্যা করার কথা ভাবছিল? 104 00:10:53,770 --> 00:10:54,940 সু। 105 00:11:10,020 --> 00:11:11,520 এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছো? 106 00:11:15,810 --> 00:11:18,040 মহারাজ আরও চা চাইছেন। 107 00:11:18,990 --> 00:11:20,430 দামিউনে যাচ্ছি। 108 00:11:25,900 --> 00:11:27,920 সো'র সাথে বিয়ের ব্যাপারটা কী? 109 00:11:28,420 --> 00:11:30,470 জানতাম না তোমাদের ওরকম সম্পর্ক ছিল। 110 00:11:30,470 --> 00:11:31,710 অবাক হয়েছি। 111 00:11:31,710 --> 00:11:33,560 ভুল বুঝছেন। ৪র্থ রাজকুমার... 112 00:11:36,530 --> 00:11:39,970 মহারাজের কাজ করতে হবে এখন। 113 00:11:41,170 --> 00:11:42,710 ফিরে এসে কথা বলবো। 114 00:11:52,240 --> 00:11:53,390 - আমি... - কোনোভাবে কি... 115 00:11:54,570 --> 00:11:58,350 মহারাজ... মারা গেছেন? 116 00:12:02,980 --> 00:12:04,290 ওনাকে নিয়ে আমি চিন্তিত। 117 00:12:05,550 --> 00:12:08,970 মহারাজ কি মারা গেছেন? 118 00:12:08,970 --> 00:12:12,570 যে জিজ্ঞেস করবে আমি মারা গেছি কি-না, তার কাছ থেকে সাবধান থাকতে হবে। 119 00:12:16,180 --> 00:12:20,790 সে ব্যক্তি... সিংহাসন চায়। 120 00:12:30,490 --> 00:12:32,150 রাজকুমার... 121 00:12:35,750 --> 00:12:36,820 আপনি কি... 122 00:12:39,020 --> 00:12:40,980 রাজা হতে চান? 123 00:12:40,980 --> 00:12:43,140 গতরাতের ঘটনা গুরুত্বপূর্ণ নয়। 124 00:12:43,720 --> 00:12:45,800 মহারাজ এখন মারা গেছেন। 125 00:12:45,800 --> 00:12:48,350 প্রশ্ন হলো, সিংহাসনে বসবে কে? 126 00:12:48,350 --> 00:12:50,080 মহারাজের উত্তরাধিকারী যুবরাজ মু। 127 00:12:50,080 --> 00:12:51,730 ওনার ইচ্ছা এটা। 128 00:12:51,730 --> 00:12:53,400 আপনি কী চান, ভাই? 129 00:12:53,400 --> 00:12:56,910 আপনি কি রাজা হতে চান? 130 00:12:59,800 --> 00:13:01,210 আপনি কি... 131 00:13:05,200 --> 00:13:06,560 রাজা হতে যাচ্ছেন? 132 00:13:11,880 --> 00:13:16,830 রাজা হওয়া কি এতই সহজ যে চাইলেই হওয়া যায়? 133 00:13:16,830 --> 00:13:19,050 আমি সাহায্য করলে হতে পারবেন। 134 00:13:19,050 --> 00:13:24,990 হোয়াংবো'রা আর আমি সাহায্য করলে আপনি রাজা হতে পারবেন। 135 00:13:28,070 --> 00:13:29,330 যখন তোমাকে হারালাম... 136 00:13:31,310 --> 00:13:33,710 আমার সীমিত ক্ষমতা দিয়ে কিছু করতে পারিনি। 137 00:13:36,440 --> 00:13:41,610 প্রাসাদের ভেতরের যাদের ভালোবাসি তাদের রক্ষা করতে 138 00:13:41,610 --> 00:13:44,140 বুঝতে পেরেছি আমাকে সবচেয়ে ক্ষমতাশালী হতে হবে। 139 00:13:45,190 --> 00:13:48,910 রাজা হলে কী করা যায়? 140 00:13:48,910 --> 00:13:51,360 পৃথিবী আপনার হয়ে যাবে। 141 00:13:52,240 --> 00:13:54,280 সব পাবেন। 142 00:13:55,120 --> 00:13:59,190 তাহলে কি একজনের হৃদয়ও পাবো? 143 00:14:01,430 --> 00:14:06,280 আমি রাজা হলে, আকুলভাবে চাওয়া হৃদয়টা আমার হবে? 144 00:14:06,280 --> 00:14:08,100 রাজা হবো কি-না জানতে চেয়েছো। 145 00:14:10,300 --> 00:14:11,860 আমি রাজা হতে যাচ্ছি। 146 00:14:13,830 --> 00:14:15,040 হলে... 147 00:14:16,680 --> 00:14:17,880 করবো সেটা। 148 00:14:21,770 --> 00:14:26,250 আমি... রাজা হবো। 149 00:14:39,170 --> 00:14:42,400 মহারাজ, ঠিক আছেন? 150 00:14:49,720 --> 00:14:50,880 মহারাজ। 151 00:14:52,030 --> 00:14:53,840 জেগে আছেন? 152 00:15:19,900 --> 00:15:21,840 সু ইয়ন... 153 00:15:40,430 --> 00:15:42,480 উনি আর নেই। 154 00:15:49,440 --> 00:15:50,520 না। 155 00:15:57,100 --> 00:15:58,580 আমাকে কীভাবে ছেড়ে যান? 156 00:16:00,550 --> 00:16:02,040 চোখ খুলুন! 157 00:16:03,000 --> 00:16:04,270 রাণী ইও। 158 00:16:07,660 --> 00:16:10,570 এভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। 159 00:16:10,570 --> 00:16:12,300 ফিরে আসুন! 160 00:16:13,130 --> 00:16:14,840 আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না! 161 00:16:15,570 --> 00:16:18,040 আমাকে এভাবে দূরে ঠেলতে পারেন না! 162 00:16:18,670 --> 00:16:21,090 মহারাজ! ফিরে আসুন। 163 00:16:22,470 --> 00:16:24,510 ফিরে আসুন! চোখ খুলুন। 164 00:16:26,190 --> 00:16:29,170 ফিরে আসুন, ফিরে আসুন! 165 00:16:30,410 --> 00:16:31,970 উঠুন। 166 00:16:34,200 --> 00:16:35,900 আমার কাছে ফিরে আসুন। 167 00:16:37,810 --> 00:16:39,570 এই খারাপ লোক। 168 00:16:40,680 --> 00:16:44,890 তোমার ভালোর জন্য, আমি রাজা হবো। 169 00:16:46,310 --> 00:16:49,850 আমার ভালোর জন্য? আমার কারণে এসব করছেন? 170 00:16:49,850 --> 00:16:51,390 ইতোমধ্যে শুরু হয়ে গেছে। 171 00:16:51,900 --> 00:16:56,110 আগামীকাল, তৃতীয় ভাইয়ের সাথে ছনদকজনে আক্রমণ চালাবো। 172 00:16:56,110 --> 00:16:57,820 না, চালাবেন না। 173 00:16:59,440 --> 00:17:00,820 সেটা বিশ্বাসঘাতকতা। 174 00:17:02,460 --> 00:17:06,770 সু! এমনিতেও যুবরাজ ফিরতে পারবেন না। 175 00:17:07,770 --> 00:17:10,150 একটা খালি আসনের জন্য লড়া মানে একটা সিংহাসনের জন্য যুদ্ধ। 176 00:17:12,550 --> 00:17:16,460 তাই, কাউকে কিছু বলো না। 177 00:17:17,230 --> 00:17:19,280 তোমাকে শুধু লুকিয়ে থেকে আমার জন্য অপেক্ষা করতে হবে। 178 00:17:21,640 --> 00:17:22,970 সেটা তো পারবে? 179 00:17:27,340 --> 00:17:28,800 আরেকবার জিজ্ঞেস করবো। 180 00:17:31,010 --> 00:17:35,440 মহারাজ কি ইতোমধ্যে মারা গেছেন? 181 00:17:35,960 --> 00:17:37,300 মহারাজ... 182 00:17:40,000 --> 00:17:41,950 আরও চা চেয়েছেন। 183 00:17:55,560 --> 00:17:59,680 যুবরাজ মু... ছাহিয়নে আছেন। 184 00:18:05,390 --> 00:18:07,650 তুমি একা ওনাকে এখানে আনতে পারবে না। 185 00:18:34,340 --> 00:18:37,500 স্রেফ কারো হৃদয় জিততে রাজা হতে চান? 186 00:18:37,500 --> 00:18:39,590 ওভাবে হেলাফেলা করার মতো কোনো আসন না সিংহাসন। 187 00:18:39,590 --> 00:18:41,240 আমার কাছে সেটাই। 188 00:18:42,090 --> 00:18:43,280 রাস্তা খুলে দাও। 189 00:18:43,850 --> 00:18:47,540 না খুললে ধরে নিবো বিশ্বাসঘাতকতার চক্রান্ত করছো। 190 00:18:47,540 --> 00:18:52,190 মহারাজ অসুস্থ থাকাকালীন বিশ্বাসঘাতকতা ঠেকাতে মানুষের ভ্রমণে বাধা দিচ্ছি কেবল। 191 00:18:53,100 --> 00:18:57,200 সাথে কাকে নিয়ে আসবে না জেনে কারো জন্য রাস্তা খুলতে পারি না। 192 00:18:57,740 --> 00:19:00,600 কোনো ব্যত্যয় ঘটবে না। দয়া করে ফিরে যান। 193 00:19:11,030 --> 00:19:12,550 সব পণ্ড করে দিয়েছো। 194 00:19:12,830 --> 00:19:17,260 তুমি না থাকলে, রাজাকে মেরে ফেলতাম। 195 00:19:19,260 --> 00:19:22,880 এতদিন ধরে কেবল মহারাজকে হত্যা করতে গিসেং সেজে ছিলে? 196 00:19:24,220 --> 00:19:26,280 তুমি খুব ভয়ঙ্কর মেয়ে। 197 00:19:27,880 --> 00:19:29,350 কেন করলে এমন? 198 00:19:29,350 --> 00:19:31,920 কী এমন চাপা আক্রোশ ছিল যে সেটা করতে যাবে? 199 00:19:31,920 --> 00:19:33,160 তোমার বাবা... 200 00:19:34,670 --> 00:19:36,420 আমার পরিবারকে মেরেছে। 201 00:19:39,670 --> 00:19:40,870 সবাইকে। 202 00:19:43,170 --> 00:19:44,830 শুধু আমাকে বাদে। 203 00:19:47,430 --> 00:19:48,570 সবাইকে। 204 00:19:58,230 --> 00:20:00,100 একারণেই তোমার কব্জিতে দাগ? 205 00:20:04,850 --> 00:20:06,460 আমার বাবার কারণে? 206 00:20:11,570 --> 00:20:12,710 দুঃখিত। 207 00:20:14,310 --> 00:20:15,830 ওনার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। 208 00:20:17,750 --> 00:20:18,900 দুঃখিত। 209 00:20:35,660 --> 00:20:37,570 ওনার ছেলে হওয়ার জন্য দুঃখিত। 210 00:20:57,710 --> 00:21:01,970 আমাকে ধরে নিতে হবে এতক্ষণে মহারাজ মারা গেছেন। 211 00:21:02,930 --> 00:21:04,830 কিংবা মৃত্যুর খুব সন্নিকটে। 212 00:21:04,830 --> 00:21:08,550 তাহলে, সিংহাসনে ওনার স্থান যুবরাজ নিবেন? 213 00:21:10,680 --> 00:21:13,400 ওহ, ভালো হলো এসেছো। 214 00:21:13,400 --> 00:21:16,510 ছনদকজনের কোনো সংবাদ আছে তোমার আছে? 215 00:21:16,510 --> 00:21:20,510 কোনোভাবে কি মহারাজ মারা গেছেন? 216 00:21:20,510 --> 00:21:22,210 এত অসাবধানে কথা বলবেন না। 217 00:21:22,210 --> 00:21:25,390 দামিউনের চা পান করে ওনার শরীরে নিশ্চয়ই আরও জোর এসেছে। 218 00:21:25,390 --> 00:21:26,600 এ কথা কেন বলছো? 219 00:21:26,600 --> 00:21:27,730 তুমি কি নিশ্চিত? 220 00:21:28,760 --> 00:21:32,090 তাহলে রাণীমাদের কেন জিম্মি করে রেখেছেন? 221 00:21:32,090 --> 00:21:33,270 জিম্মি? 222 00:21:33,270 --> 00:21:35,570 ওনারা ছনদকজন থেকে ফেরেননি? 223 00:21:35,570 --> 00:21:40,120 খবর ফাঁস হওয়া ঠেকাতে নিশ্চয়ই ওনাদের ওখানে রাখছে। 224 00:21:41,730 --> 00:21:43,260 ফিরে যাচ্ছি সেখানে। 225 00:21:43,260 --> 00:21:46,710 কিন্তু তুমি, দামিউনের কথা কোথায় শুনলে? 226 00:21:47,550 --> 00:21:49,580 চা দেওয়ার কথা কে বলেছে? 227 00:21:50,490 --> 00:21:54,860 হে সু'র বানানো চা খেয়ে নাকি মহারাজ রুচি ফিরে পাচ্ছিলেন। 228 00:21:55,370 --> 00:21:58,770 ও ওনাকে গতরাত আর আজকেও চা দিয়েছে। 229 00:22:00,610 --> 00:22:02,280 মেয়েটাকে খুঁজে বের করো। 230 00:22:03,120 --> 00:22:05,980 একমাত্র ওই মেয়েটাই মহারাজের অবস্থা জানে। 231 00:22:07,010 --> 00:22:10,090 যুবরাজকে মহারাজের কথা বলা থেকে আটকাতে হবে ওকে। 232 00:22:10,090 --> 00:22:12,440 খুঁজে বের করো। এক্ষুণি! 233 00:22:37,720 --> 00:22:38,850 হে সু'কে দেখেছো? 234 00:22:38,850 --> 00:22:40,160 চিনি না তাকে। 235 00:22:40,160 --> 00:22:43,980 আরে, গিওবাং এর জল দাসীটা। 236 00:22:47,820 --> 00:22:48,900 চেনো না কেন? 237 00:22:51,790 --> 00:22:53,920 মহারাজ মারা গেছেন। 238 00:22:57,090 --> 00:22:58,170 কী? 239 00:22:58,970 --> 00:23:02,220 শেষবার যখন ওনাকে দেখি, উনি মৃত্যুর সন্নিকটে ছিলেন। 240 00:23:03,670 --> 00:23:04,910 এতক্ষণে... 241 00:23:08,440 --> 00:23:11,330 কেউ যেন জানতে না পারে এমনভাবে যুবরাজকে নিয়ে আসতে বলেছেন। 242 00:23:15,690 --> 00:23:19,100 ৩য় রাজকুমার আগামীকাল ছনদকজনে আক্রমণ চালাবেন। 243 00:23:20,200 --> 00:23:22,150 যুবরাজকে এনে ওনাকে থামাতে হবে আপনার। 244 00:23:22,850 --> 00:23:24,460 কথাটা জানো কীভাবে? 245 00:23:27,470 --> 00:23:29,690 সেটা কি গুরুত্বপূর্ণ এখন? 246 00:23:33,460 --> 00:23:35,600 যুবরাজ হুবেকজেতে আছেন। 247 00:23:36,620 --> 00:23:38,870 সনগাকের সব রাস্তা বন্ধ। 248 00:23:40,000 --> 00:23:42,140 আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। 249 00:23:42,790 --> 00:23:44,140 হুবেকজে বললেন? 250 00:23:46,440 --> 00:23:48,450 একজনকে চিনি যে জেনে থাকতে পারে। 251 00:23:53,950 --> 00:23:57,030 মহারাজ অজ্ঞান হয়ে পড়ায়, কেউ তোমাকে চিনবে না। 252 00:23:58,180 --> 00:24:02,670 সব ভুলে আমার সাথে থাকতে বলাটা কি অন্যায় হবে? 253 00:24:05,650 --> 00:24:06,870 ঊ হি! 254 00:24:09,420 --> 00:24:13,010 তোমার বাড়ি হুবেকজেতে বলেছিলে, তাই না? 255 00:24:15,350 --> 00:24:16,710 হঠাৎ জিজ্ঞেস করছো কেন? 256 00:24:16,710 --> 00:24:18,680 রাজকুমারকে নিয়ে আসতে হবে। 257 00:24:18,680 --> 00:24:20,780 - কী? - এই মেয়েকে কীভাবে বিশ্বাস করি? 258 00:24:22,110 --> 00:24:25,330 ও আমার বন্ধু। ওকে বিশ্বাস করতে পারেন। 259 00:24:25,990 --> 00:24:29,870 জানি না ব্যাপারটা কী, কিন্তু ও ভালো মেয়ে। 260 00:24:33,000 --> 00:24:36,490 মহারাজ বোধহয় মারা গেছেন। 261 00:24:36,490 --> 00:24:37,560 কী? 262 00:24:45,850 --> 00:24:47,260 আপনি নিশ্চিত? 263 00:24:50,080 --> 00:24:51,610 আমাদের সেটা ধরে নিতে হবে। 264 00:24:53,120 --> 00:24:57,250 শীঘ্রই, ইও আর উক... 265 00:24:59,370 --> 00:25:01,650 সিংহাসনের জন্য ছনদকজনে আক্রমণ চালাবে। 266 00:25:05,140 --> 00:25:08,160 আমি তাদের থামাবো, তুমি যুবরাজকে নিয়ে আসো। 267 00:25:09,180 --> 00:25:10,520 দুইদিন লাগবে। 268 00:25:11,660 --> 00:25:13,730 উক সব রাস্তা বন্ধ করে দিয়েছে। 269 00:25:16,750 --> 00:25:21,400 সনগাকে ঢোকার এবং বের হওয়ার একটা রাস্তা আছে যা কেবল আমি জানি। 270 00:25:27,380 --> 00:25:32,720 সো সনগাক থেকে যেতে চেষ্টা করলে, ও যুবরাজকে আনতে যাচ্ছিল। 271 00:25:32,720 --> 00:25:36,280 মহারাজ ইতোমধ্যে মারা যাননি তো? 272 00:25:36,280 --> 00:25:37,530 এখনো জানি না। 273 00:25:38,140 --> 00:25:41,160 ছনদকজনের ভেতরে থাকা মা'র কোনো খবর পাইনি। 274 00:25:41,160 --> 00:25:44,290 তাই, মহারাজের অবস্থা কেউ জানে না। 275 00:25:44,920 --> 00:25:46,680 এটাই সুযোগ। 276 00:25:46,680 --> 00:25:49,550 ছনদকজনে আক্রমণ চালিয়ে মাকে বের করে আনুন। 277 00:25:49,810 --> 00:25:53,180 ঘোষণা করুন মহারাজ আপনাকে পরবর্তী রাজা হওয়ার আদেশ দিয়েছেন। 278 00:25:53,180 --> 00:25:54,850 কেউ সেটা ভুল প্রমাণ করতে পারবে না। 279 00:25:55,520 --> 00:25:57,190 তোমার কোনো ভয় নেই। 280 00:25:57,190 --> 00:25:59,100 মহারাজের শেষ আদেশ পরিবর্তন করতে চাও? 281 00:25:59,100 --> 00:26:00,690 বেশিক্ষণ ভাবতে গিয়ে সব হারাতে পারি না। 282 00:26:00,690 --> 00:26:01,850 তোমাকে আগেও বলেছি। 283 00:26:02,460 --> 00:26:05,940 মানুষ আমাকে বিশ্বাসঘাতক ডাকবে ওরকম রাজা হতে চাই না। 284 00:26:06,950 --> 00:26:08,890 চাই না কেউ আমার দুর্বলতায় আঘাত হানুক। 285 00:26:09,580 --> 00:26:11,540 আমি কোনো খুঁত চাই না। 286 00:26:12,950 --> 00:26:15,960 জানি না আপনার প্রকৃত উদ্দেশ্য কী। 287 00:26:17,500 --> 00:26:20,810 গতকাল প্রাসাদে ঢোকার সময় আপনার বর্ম পরেছিলেন। 288 00:26:20,810 --> 00:26:23,550 ভেবেছিলাম আপনি ইও ভাইয়ের মতো একই পক্ষে, 289 00:26:23,550 --> 00:26:25,190 কিন্তু আপনি যুবরাজকে হত্যা করবেন না। 290 00:26:26,040 --> 00:26:27,670 আমি বিভ্রান্ত। 291 00:26:27,670 --> 00:26:29,610 অগ্রাধিকার নির্ণয় করছি। 292 00:26:31,150 --> 00:26:33,280 কাকে আগে আক্রমণ করলে বেশি লাভ হবে? 293 00:26:34,370 --> 00:26:37,870 যুবরাজ না-কি আমার তৃতীয় ভাই? 294 00:26:39,590 --> 00:26:40,780 না-কি... 295 00:26:48,120 --> 00:26:52,260 সিংহাসন জয়ের পথে একটা ভুলও করা যাবে না। 296 00:26:54,130 --> 00:26:56,250 আপনি বদলে গেছেন, ভাই। 297 00:26:57,520 --> 00:26:59,850 আপনাকে জোরজবরদস্তি করা হয়নি। 298 00:26:59,850 --> 00:27:02,880 মনে হচ্ছে এখন মন থেকেই সিংহাসন চান। 299 00:27:04,200 --> 00:27:05,470 আমি খুশি। 300 00:27:08,860 --> 00:27:11,400 পরিস্থিতি না বদলালে, আমাকে বদলাতে হবে। 301 00:27:12,330 --> 00:27:16,030 এখন আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে... 302 00:27:17,680 --> 00:27:19,280 একজনের বিশ্বাসঘাতকতা। 303 00:27:35,130 --> 00:27:38,050 কী ব্যাপার? তুমি ওটায় বসতে চাও? 304 00:27:39,130 --> 00:27:40,330 না। 305 00:27:41,510 --> 00:27:42,900 চাই না। 306 00:27:46,150 --> 00:27:48,250 ওই আসনের জন্য সবাই জীবনের ঝুঁকি নিচ্ছে। 307 00:27:49,480 --> 00:27:50,650 আর তুমি চাও না? 308 00:27:51,580 --> 00:27:56,410 ওই আসন রক্ষা করতে মহারাজ পরিচারিকা ওহ'কে দূরে ঠেলে দিয়েছিলেন। 309 00:27:57,690 --> 00:27:59,060 আর আপনাকে, রাজকুমার... 310 00:28:04,140 --> 00:28:06,290 ভাইদের সাথে লড়তে হবে। 311 00:28:08,880 --> 00:28:10,620 ওটা একটা ভয়ঙ্কর আসন। 312 00:28:17,520 --> 00:28:19,210 কালকে আপনি লড়লেও 313 00:28:22,260 --> 00:28:24,420 ওনাদের ক্ষতি করবেন না, তাই না? 314 00:28:26,200 --> 00:28:27,700 উককে নিয়ে চিন্তা করছো? 315 00:28:30,110 --> 00:28:31,830 এখনো বোধহয় ওকে আত্মীয় ভাবো। 316 00:28:35,010 --> 00:28:36,710 তাহলে আমার কাছে এসেছিলে কেন? 317 00:28:37,730 --> 00:28:39,480 দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতে কেবল। 318 00:28:42,400 --> 00:28:44,330 উনি বললেন আমার ভালোর জন্য। 319 00:28:47,780 --> 00:28:52,700 আমাকে তাড়িয়ে দেওয়ার সময় কিছু না করতে পারায় ওনার রাগ হয়েছিল। 320 00:28:54,630 --> 00:28:57,410 আমাকে একা ছেড়ে দেওয়া ছাড়া ওনার উপায় ছিল না। 321 00:28:59,590 --> 00:29:02,050 বললেন উনি আরও ক্ষমতা চান। 322 00:29:04,400 --> 00:29:05,510 হ্যাঁ। 323 00:29:07,120 --> 00:29:08,740 আমারও ওরকম লেগেছিল। 324 00:29:12,230 --> 00:29:17,100 মহারাজ আমাকে যুক্তিযুক্ত এবং ন্যায়সঙ্গতভাবে বাঁচতে বলেছেন। 325 00:29:20,540 --> 00:29:22,820 সেকারণেই যুবরাজের পক্ষাবলম্বন করছি। 326 00:29:25,740 --> 00:29:28,980 কিন্তু ৮ম রাজকুমার আহত হওয়ার হলে... 327 00:29:30,640 --> 00:29:35,870 আমি চিরতরে ক্ষত-বিক্ষত হবো। 328 00:29:38,410 --> 00:29:39,590 বেশ। 329 00:29:40,720 --> 00:29:43,910 সুনিশ্চিতভাবে বলতে পারছি না, তবে চেষ্টা করবো। 330 00:29:46,840 --> 00:29:48,840 আমিও উকের মৃত্যু চাই না। 331 00:29:51,680 --> 00:29:53,610 আমিও তো মরতে পারি। 332 00:29:54,460 --> 00:29:55,890 আমাকে নিয়ে চিন্তিত নও? 333 00:29:56,190 --> 00:29:59,032 আপনি গোয়াংজং। 334 00:29:59,330 --> 00:30:01,760 আপনার সামনে সুদীর্ঘ ইতিহাস। 335 00:30:01,760 --> 00:30:05,530 যাদের দেখে মনে হয় কখনো মরবে না... 336 00:30:05,530 --> 00:30:07,038 তারাও শেষপর্যন্ত মরে। 337 00:30:13,360 --> 00:30:15,520 আপনার কিছু হবে না, রাজকুমার। 338 00:30:17,840 --> 00:30:22,470 আর বেশিকিছু জানি না, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত। 339 00:30:57,450 --> 00:30:58,600 সরুন। 340 00:30:59,620 --> 00:31:02,850 উনি আমার। ওনাকে স্পর্শ করবেন না। 341 00:31:04,370 --> 00:31:07,510 মহারাজ আপনার এরকম আচরণ পছন্দ করতেন না। 342 00:31:07,510 --> 00:31:08,700 আপনি কী জানেন? 343 00:31:09,390 --> 00:31:13,750 আপনাকে কখনো উনি ভালোবেসেছিলেন? 344 00:31:16,650 --> 00:31:17,900 হাতটা সরান! 345 00:31:23,180 --> 00:31:26,260 দয়া করে আবেগের বশবর্তী হয়ে ঝামেলা পাকাবেন না। 346 00:31:29,070 --> 00:31:30,180 রাণীমা। 347 00:31:43,230 --> 00:31:47,970 ওনাকে একটু দেখতে চাই। 348 00:31:51,370 --> 00:31:54,250 কীভাবে ঢুকলে এখানে? 349 00:31:55,150 --> 00:31:58,400 ইও কোথায়? জুং এসেছে? 350 00:32:30,380 --> 00:32:32,160 ওনার শেষ কথা ছিল... 351 00:32:32,670 --> 00:32:34,020 জীবন সংক্ষিপ্ত। 352 00:32:35,230 --> 00:32:38,930 বলেছিলেন জীবন সংক্ষিপ্ত ও দ্রুতগামী ছিল। 353 00:32:40,480 --> 00:32:42,180 দ্রুতগামী, আর দ্রুতগামী। 354 00:33:01,630 --> 00:33:03,640 [ দুই বছর পূর্বে, শিনজু ] 355 00:33:03,640 --> 00:33:08,240 রাজামশাই নিশ্চয়ই ভাবেন প্রতি বছর একটা মুখোশ পাঠালে বাবার ভালোবাসা প্রকাশ হয়ে যায়। 356 00:34:17,180 --> 00:34:18,210 জি-মং। 357 00:34:22,410 --> 00:34:24,920 ছনদকজনে কত সৈন্য ও অস্ত্রশস্ত্র আছে? 358 00:34:27,290 --> 00:34:29,210 প্রধান সেনাপতি পার্ককে নিয়ে দেখে আসো। 359 00:34:30,370 --> 00:34:31,750 সূর্য ওঠা মাত্র... 360 00:34:32,990 --> 00:34:37,510 ৩য় রাজকুমার ইও আর ৭ম রাজকুমার উক রাজবিদ্রোহ করবে। 361 00:34:40,390 --> 00:34:43,340 মহারাজের ইচ্ছা ছিল যুবরাজকে সিংহাসন হস্তান্তর করা। 362 00:34:45,510 --> 00:34:47,470 আমাকে সেটা করতে হবে। 363 00:34:47,470 --> 00:34:49,550 গিয়ে প্রধান সেনাপতি পার্কের সাথে কথা বলছি। 364 00:34:52,020 --> 00:34:55,150 এইমাত্র সত্যিই উকের নাম বললে? 365 00:34:55,150 --> 00:34:56,820 আমি বোধহয় ভুল শুনেছি। 366 00:34:59,180 --> 00:35:00,540 দুঃখিত। 367 00:35:02,140 --> 00:35:04,900 রাজবিদ্রোহ? ইও কোথায়? 368 00:35:05,660 --> 00:35:08,550 হ্যাঁ। আমার জন্য আসছে সম্ভবত। 369 00:35:08,550 --> 00:35:12,150 দেখতে আসছে কেন আমাকে তোমরা সবাই আটকে রেখেছো। 370 00:35:16,410 --> 00:35:17,880 ইও'র ক্ষতি করবে না। 371 00:35:18,430 --> 00:35:21,640 ওর একটা চুলও স্পর্শ করলে, নিজে তোমাকে শেষ করবো। 372 00:35:23,770 --> 00:35:26,330 রাজদ্রোহ করার পরও বেঁচে থাকবে ভাবছেন? 373 00:35:27,800 --> 00:35:29,980 আপনি প্রচন্ড লোভী। 374 00:35:39,910 --> 00:35:41,340 আমার ছেলের কিছু করবে না! 375 00:35:42,190 --> 00:35:44,790 রাজদ্রোহ মানে? কীসের রাজদ্রোহ? 376 00:35:48,900 --> 00:35:51,660 চুপ করুন। বোকা হচ্ছেন কেন? 377 00:35:51,660 --> 00:35:54,170 একটা ভুল পদক্ষেপে, আপনার আর আমার ছেলে দু'জনই মরবে। 378 00:35:54,170 --> 00:35:56,510 সন্তানদের বাঁচানোর জন্য আমাদের একটা পরিকল্পনা করতে হবে। 379 00:35:57,090 --> 00:36:00,830 ভুলে যান আপনি একজন নারী, মনে রাখুন আপনি একজন মা। 380 00:36:00,830 --> 00:36:02,050 বুঝেছেন? 381 00:36:15,200 --> 00:36:16,310 ওয়া! 382 00:36:20,530 --> 00:36:21,730 যাওয়া অব্যাহত রাখতে হবে। 383 00:36:22,400 --> 00:36:25,050 একটু আগে পৌঁছানোর জন্য একটা বিরতি নেওয়া দরকার। 384 00:36:25,050 --> 00:36:27,600 এভাবে যেতে থাকলে, তোমার ক্ষত আরও বাড়বে। 385 00:36:28,660 --> 00:36:30,520 একেবারে পৌঁছাতেও না পারি। 386 00:36:43,380 --> 00:36:47,774 প্রথম থেকে আমি যে রাজকুমার তা গোপন করতে চেষ্টা করছিলাম না। 387 00:36:48,630 --> 00:36:51,377 তোমাকে বোকা বানাতে চেষ্টা করছিলাম না। 388 00:36:52,350 --> 00:36:53,440 জানি। 389 00:36:55,720 --> 00:36:57,160 তুমি সেরকম নও। 390 00:37:02,490 --> 00:37:04,070 আমিও গোপন করেছি। 391 00:37:07,010 --> 00:37:08,570 সমান সমান হয়ে গেছে। 392 00:37:14,270 --> 00:37:17,570 আমি হতে পারি একজন বাদক আর তুমি গিসেং। 393 00:37:20,690 --> 00:37:22,940 ভাবছি তেমনটা হলে কেমন হতো। 394 00:37:25,250 --> 00:37:26,570 তাহলে কি আমরা... 395 00:37:30,700 --> 00:37:33,180 একেবারে ভিন্ন সম্পর্কে থাকতাম? 396 00:37:36,630 --> 00:37:38,740 একটু বিশ্রাম নাও। 397 00:37:39,900 --> 00:37:41,980 আর একটা পাহাড় পার হতে হবে। 398 00:37:44,870 --> 00:37:50,020 তাহলে... আমরা হুবেকজে পৌঁছে যাবো। 399 00:37:51,640 --> 00:37:53,160 ওটা আমার নিজ শহর। 400 00:37:53,810 --> 00:37:57,750 কালকে আমাদের আলাদা হয়ে যেতে হবে। 401 00:37:59,430 --> 00:38:01,740 আবার দেখা হওয়ার কোনো কারণ থাকবে না। 402 00:38:03,460 --> 00:38:04,810 আমি চাই না। 403 00:38:07,430 --> 00:38:08,530 আচ্ছা। 404 00:38:11,580 --> 00:38:12,910 তোমার বোধহয় সেরকমই ইচ্ছা। 405 00:38:19,970 --> 00:38:23,880 যেহেতু আমরা একজন আরেকজনকে আর দেখবো না, তাহলে কি... 406 00:38:26,380 --> 00:38:30,580 আজ রাতের জন্য আমি যা চাই করতে পারি? 407 00:39:12,490 --> 00:39:14,680 আশ্চর্যজনকভাবে সব খুব শান্ত। 408 00:39:14,680 --> 00:39:17,990 যেন তারা আমাদের অপেক্ষা করছে। 409 00:39:17,990 --> 00:39:20,330 বেশিরভাগ সৈন্য যুবরাজের সাথে বাইরে আছে। 410 00:39:20,330 --> 00:39:22,310 এখানে বেশি সৈন্য নেই। 411 00:39:23,370 --> 00:39:27,120 তাদের এখন ফিরতে হলেও, পুরো দিন লেগে যাবে। 412 00:39:27,920 --> 00:39:29,600 একটা অনুরোধ ছিল। 413 00:39:31,850 --> 00:39:33,660 কী? বলে ফেলো। 414 00:39:33,660 --> 00:39:38,240 ৪র্থ রাজকুমার সো আমাদের থামাতে চাইলে... 415 00:39:41,370 --> 00:39:43,290 ওকে শেষ করে দিবেন। 416 00:39:43,700 --> 00:39:45,960 সেই অনুরোধ করতে হবে না। 417 00:39:45,960 --> 00:39:50,170 ওকে তো আমি শেষ করবো। 418 00:40:22,530 --> 00:40:25,670 মহারাজের বাসভবনে সৈন্য নিয়ে আসার সাহস দেখালেন? 419 00:40:25,670 --> 00:40:27,680 এটা রাজদ্রোহ! 420 00:40:27,680 --> 00:40:30,570 আমার মা এক দিনেরও বেশি হলো এখানে আছেন। 421 00:40:30,570 --> 00:40:34,010 ছনদকজন কেন অবরুদ্ধ করে দেওয়া হয়েছে সেই সত্যি জানা দরকার আমার। 422 00:40:34,010 --> 00:40:37,640 আপনাদের বলেছি মহারাজের বিশ্রাম প্রয়োজন। 423 00:40:37,640 --> 00:40:41,320 এরকম ডাহা মিথ্যা বিশ্বাস করবো ভেবেছেন? 424 00:40:42,290 --> 00:40:44,460 মাকে এবার বের হতে দিন 425 00:40:44,460 --> 00:40:47,030 নচেৎ ধরে নিবো আপনি যুবরাজের অপসারণ করছেন। 426 00:40:47,030 --> 00:40:49,580 আর সিংহাসন ছিনিয়ে নিতে চাচ্ছেন। 427 00:42:13,990 --> 00:42:15,340 যুবরাজ! 428 00:42:24,920 --> 00:42:27,450 উক, এক্ষুণি ছনদকজনে যাও। 429 00:42:39,030 --> 00:42:42,240 এখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? 430 00:42:42,240 --> 00:42:46,230 আমরা কখনোই একই পক্ষে ছিলাম না, তাই এটা বিশ্বাসঘাতকতা না। 431 00:42:46,790 --> 00:42:50,000 তোমার পরিকল্পনার কথা উকের কাছ থেকে শুনেছি। 432 00:42:50,000 --> 00:42:51,980 একটি পত্র পেয়ে ফিরে আসছিলাম। 433 00:42:53,540 --> 00:42:56,300 উক, আজ তোমার বিশ্বস্ততা প্রমাণ করেছো। 434 00:42:56,300 --> 00:42:57,790 এটা আমার জন্য সম্মানের, যুবরাজ। 435 00:43:03,220 --> 00:43:07,680 তাহলে এটা... আমাকে ধরার ফাঁদ ছিল? 436 00:43:32,900 --> 00:43:34,680 মহারাজ... 437 00:43:36,650 --> 00:43:38,580 এইমাত্র মারা গেছেন। 438 00:43:41,620 --> 00:43:45,420 তিনি আদেশ দিয়ে গেছেন যুবরাজ মু পরবর্তী রাজা হবেন। 439 00:43:46,740 --> 00:43:51,820 রাণীরা সেই আদেশ মেনে নিয়েছেন এবং গ্রহণ করেছেন। 440 00:43:52,690 --> 00:43:55,030 আপনাদের নিকট এই বার্তা পৌঁছে দিচ্ছি, রাজকুমারগণ! 441 00:43:56,760 --> 00:43:57,930 বাবা... 442 00:44:01,360 --> 00:44:03,520 নতুন রাজাকে অভিবাদন, মহারাজ। 443 00:44:03,520 --> 00:44:06,630 মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! 444 00:44:10,460 --> 00:44:12,280 রাজাকে অভিবাদন জানাচ্ছি, মহারাজ। 445 00:44:12,280 --> 00:44:15,250 মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! 446 00:44:15,250 --> 00:44:16,910 কী করছো সবাই? 447 00:44:17,320 --> 00:44:20,610 তোমাদের নতুন রাজাকে অভিবাদন জানাও! 448 00:44:20,930 --> 00:44:24,180 মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! 449 00:45:20,480 --> 00:45:22,250 উনি সত্যিই মারা গেছেন? 450 00:45:27,250 --> 00:45:29,000 বিশ্বাস করতে পারছি না। 451 00:45:33,280 --> 00:45:34,370 মহারাজ। 452 00:45:40,500 --> 00:45:41,700 বাবা। 453 00:45:44,800 --> 00:45:46,000 বাবা। 454 00:45:50,760 --> 00:45:52,430 দেখতে থাকুন, মহারাজ। 455 00:45:53,600 --> 00:45:57,020 আপনি সবসময় ভেবেছিলেন আমি খুবই উচ্চাকাঙ্খী। 456 00:45:57,020 --> 00:46:02,050 আমি, ইয়ন হোয়া, এই সাম্রাজ্যকে আমার করে নিবো। 457 00:46:11,740 --> 00:46:13,130 তুমি পাগল নাকি? 458 00:46:13,130 --> 00:46:15,570 আমাদের এখন গিয়ে মহারাজকে শেষ বিদায় জানাতে হবে। 459 00:46:15,570 --> 00:46:17,580 আপনি প্রাসাদে যেতে পারবেন না। 460 00:46:17,580 --> 00:46:20,960 এই মুহূর্তে আপনি খুবই অসুস্থ। 461 00:46:20,960 --> 00:46:24,000 কী বলছো? আমি তো অসুস্থ না। 462 00:46:24,000 --> 00:46:26,350 আপনি এতটাই অসুস্থ যে অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে পারবেন না। 463 00:46:26,350 --> 00:46:28,610 নতুন রাজা সিংহাসনে বসার সময় যেতে পারবেন না। 464 00:46:28,610 --> 00:46:31,810 তবেই... তবেই, বাঁচতে পারবেন। 465 00:46:35,190 --> 00:46:38,560 মরবো কেন? বুঝিয়ে বলো যাতে বুঝি। 466 00:46:38,560 --> 00:46:41,850 নতুন রাজা সিংহাসনে বসামাত্র কী করে জানেন? 467 00:46:43,500 --> 00:46:47,290 ওনার পদের জন্য হুমকি হবে এমন সকল পুরুষ সহোদর আর ভ্রাতুষ্পুত্রদের হত্যা করেন। 468 00:46:56,780 --> 00:46:57,830 হত্যা? 469 00:46:57,830 --> 00:47:00,490 আপনি বাঁচতে চাইলে ইঁদুরের মতো চুপ থাকতে হবে। 470 00:47:00,850 --> 00:47:03,770 নতুন রাজা যেন আমাদের একেবারে ভুলে যায় সেই ব্যবস্থা করতে হবে। 471 00:47:07,330 --> 00:47:10,550 কিন্তু, আমাকে কেন তোমার বর্ম দিচ্ছো? 472 00:47:10,550 --> 00:47:13,840 নিজের প্রাণ বাঁচাতে স্ত্রীর বর্ম পরতে বলছো? 473 00:47:13,840 --> 00:47:16,760 তুমি তো দেখছি স্বামীকে খাটো করে দেখো। 474 00:47:17,380 --> 00:47:21,370 তাহলে... আমরা কি একসাথে মরবো? 475 00:47:21,370 --> 00:47:24,140 পাগল নাকি? আমি কেন তোমার সাথে মরবো? 476 00:47:29,110 --> 00:47:31,690 আমরা মরবোই-বা কেন? 477 00:47:33,570 --> 00:47:37,550 চলো... দুজনেই বাঁচি। 478 00:47:38,350 --> 00:47:41,490 জীবন-মৃত্যু ভাগ্যের লিখন। একসাথে মরবো না বরং। 479 00:47:41,520 --> 00:47:44,880 আমরা বিবাহিত, তাই আমাদের একা মরা যাবে না। 480 00:47:46,690 --> 00:47:48,340 রাজকুমার! 481 00:47:57,040 --> 00:47:59,110 আপনি যুবরাজের পক্ষে ছিলেন। 482 00:48:00,750 --> 00:48:02,820 ওভাবে আমাকে মিথ্যা বললেন কেন? 483 00:48:07,940 --> 00:48:09,530 ইচ্ছে করে বলেছেন, তাই না? 484 00:48:10,650 --> 00:48:12,240 আমাকে পরীক্ষা করছিলেন। 485 00:48:12,240 --> 00:48:16,290 আর... তুমি শেষপর্যন্ত সো'র কাছে গেলে। 486 00:48:18,650 --> 00:48:23,590 আপনি ৪র্থ রাজকুমারকে হত্যা করার কথা ভাবছিলেন না তো? 487 00:48:29,170 --> 00:48:31,490 একথা মিথ্যা নয় যে আমি রাজা হতে চাই। 488 00:48:32,550 --> 00:48:35,800 পরে আমার পথে বাধা হবে এমন কাউকে সরিয়ে দিলে খারাপ কিছু হবে না। 489 00:48:38,010 --> 00:48:39,240 আমি... 490 00:48:40,800 --> 00:48:43,260 পরিচারিকা ওহ এর পরিণতির জন্য আমি দায়ী ছিলাম। 491 00:48:43,260 --> 00:48:45,160 আপনি জানতেন সেজন্য আমি কতটা কষ্ট পেয়েছি। 492 00:48:46,700 --> 00:48:49,440 তবুও, ৪র্থ রাজকুমারকে হত্যা করতে আমাকে ব্যবহার করতে যাচ্ছিলেন? 493 00:48:53,860 --> 00:48:55,320 আপনি বদলে গেছেন। 494 00:48:57,060 --> 00:48:58,870 আমার চেনা সেই মানুষটি নন। 495 00:48:58,870 --> 00:49:02,420 আর তুমি? আমার কাছ থেকে কেন সত্যিটা গোপন করলে? 496 00:49:02,800 --> 00:49:05,500 চেয়েছিলাম আমাকে বলো মহারাজ যে মারা গেছেন। 497 00:49:06,950 --> 00:49:11,670 আমি মরবো কি মরবো না সেই কথা ভাবোনি? 498 00:49:12,520 --> 00:49:16,260 যুবরাজকে পরবর্তী রাজা হতে সাহায্য করতে বলেছিলেন মহারাজ। 499 00:49:16,260 --> 00:49:17,530 সেটাই ছিল যুক্তিসঙ্গত। 500 00:49:18,410 --> 00:49:21,010 আমি সেটার বিপক্ষে যেতে পারিনি... 501 00:49:23,460 --> 00:49:29,570 আর ৪র্থ রাজকুমার কথা দিয়েছিলেন উনি আপনাকে মারবেন না। 502 00:49:32,320 --> 00:49:36,820 সো'র কাছে আমার প্রাণভিক্ষা চেয়েছো? 503 00:49:41,320 --> 00:49:42,880 আপনি বলেছিলেন। 504 00:49:45,160 --> 00:49:47,710 দুজনে সনগাক থেকে চলে গিয়ে শান্তিতে থাকতে। 505 00:49:51,550 --> 00:49:53,360 এখন সেটা করতে পারবো। 506 00:49:54,000 --> 00:49:56,530 আপনি নতুন রাজাকে বললে, উনি অনুমতি দিবেন। 507 00:49:56,530 --> 00:50:00,710 আমরা সেটা করলেও, আরেকটা সমস্যা মাথাচাড়া দিবে। 508 00:50:01,630 --> 00:50:02,890 আর কোনো উপায় নেই। 509 00:50:11,430 --> 00:50:14,220 বলেছিলেন এসব আমার জন্য করছেন। 510 00:50:17,420 --> 00:50:19,440 আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। 511 00:50:27,240 --> 00:50:28,390 এখন... 512 00:50:31,080 --> 00:50:34,440 আপনার জন্য অতীতের মতো একই অনুভূতি ধারণ করতে পারবো না, রাজকুমার। 513 00:50:37,120 --> 00:50:38,610 আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাই। 514 00:50:42,480 --> 00:50:44,400 ৪র্থ রাজকুমারের জন্য করছো এমন? 515 00:50:46,860 --> 00:50:48,400 এক মুহূর্তের জন্যও... 516 00:50:50,490 --> 00:50:53,320 আপনার জন্য আমার অনুভূতির ব্যাপারে কখনো নিশ্চিত ছিলেন? 517 00:50:55,410 --> 00:50:59,680 কখনো আমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করেছিলেন? 518 00:51:05,580 --> 00:51:07,620 আমার কাছে তোমাকে ফিরিয়ে আনবো। 519 00:51:11,240 --> 00:51:12,920 সহজ হবে না সেটা। 520 00:52:45,040 --> 00:52:46,970 পশুর মতো শিকার করো না ওনাকে। 521 00:52:59,390 --> 00:53:01,450 আমি দেখছি। আমি ওনাকে বোঝাতে পারবো। 522 00:53:01,450 --> 00:53:02,510 করো না সেটা। 523 00:53:03,540 --> 00:53:05,440 শেষ অব্দি ওনাকে সামলাতে পারবে? 524 00:53:06,010 --> 00:53:07,460 এখনো উনি তোমার বড়ো ভাই। 525 00:53:34,710 --> 00:53:36,060 হাল ছেড়ে দিন। 526 00:53:36,560 --> 00:53:39,460 তুমি হলে, ছাড়তে? 527 00:54:45,460 --> 00:54:46,590 ভাই! 528 00:54:54,510 --> 00:54:57,450 ভাই... ভাই! 529 00:55:47,270 --> 00:55:48,680 এ অসম্ভব। 530 00:55:51,180 --> 00:55:52,640 এটা অসম্ভব। 531 00:55:54,220 --> 00:55:55,680 এ অসম্ভব! 532 00:55:57,240 --> 00:55:58,380 ইও কেন? 533 00:56:02,820 --> 00:56:04,900 আমার সাথে এটা হবে না। 534 00:56:06,120 --> 00:56:07,410 আমি ওকে খুঁজবো। 535 00:56:07,410 --> 00:56:08,960 খুঁজে পেতে পারবো। 536 00:56:09,850 --> 00:56:13,950 ইও... আমি ডাকলেই ও চলে আসে, জুং। 537 00:56:13,950 --> 00:56:15,240 মা। 538 00:56:19,800 --> 00:56:21,870 ওর কাছ থেকে ওকে দূরে থাকতে বলেছিলাম। 539 00:56:23,240 --> 00:56:26,200 ও আমার ছেলেকে কেড়ে নিয়েছে! 540 00:56:28,720 --> 00:56:30,110 জুং। 541 00:56:30,720 --> 00:56:34,480 জুং, আমার সাথে এটা হতে পারে না। 542 00:56:34,480 --> 00:56:36,660 জুং, জুং! 543 00:56:36,660 --> 00:56:40,020 আমি আছি। আমি আপনার সাথে থাকবো। 544 00:56:40,020 --> 00:56:41,930 আপনাকে ছেড়ে যাবো না, মা। 545 00:56:42,430 --> 00:56:43,840 ইও! 546 00:56:44,730 --> 00:56:48,240 বাবা, বাবা আমার! 547 00:56:48,240 --> 00:56:49,590 ইও! 548 00:57:33,380 --> 00:57:34,820 কী হয়েছে? 549 00:57:34,820 --> 00:57:39,170 আমি তোমার কাছে আসলে, ক্ষমা করতে না বোধহয়। 550 00:57:40,730 --> 00:57:42,470 তবে বুঝবে ভেবেছিলাম। 551 00:57:50,800 --> 00:57:51,860 আমি... 552 00:57:55,130 --> 00:57:56,850 ভাইকে ছোরা মেরেছি। 553 00:59:24,380 --> 00:59:33,071 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 554 00:59:33,071 --> 00:59:33,980 MOON LOVERS Scarlet Heart Ryeo