1 00:00:04,371 --> 00:00:07,534 ভাই, মনে হচ্ছে সেই কত আগে আমরা চারজন একসাথে খেয়েছি। 2 00:00:07,708 --> 00:00:09,676 মানে, শুধু আমরা ছেলেরা। 3 00:00:09,843 --> 00:00:13,836 ওহ, ঈশ্বর... হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। তোমার এখন গার্লফ্রেন্ড আছে। 4 00:00:14,047 --> 00:00:17,676 -কি হিংসে হচ্ছে নাকি? -না, হিংসে হচ্ছে না। 5 00:00:20,153 --> 00:00:23,714 ঠিক আছে, সহবাসের জন্য আমি একটা দিনমজুরকেও খুন করতে পারি, এখন কি অর্ডার করতে পারি? 6 00:00:23,924 --> 00:00:27,325 ওহ, ঈশ্বর... ওরা আবার মেনু এডিট করেছে। 7 00:00:27,494 --> 00:00:29,223 তাতে কি? খাবার তো একই। 8 00:00:29,396 --> 00:00:31,173 তাই? এই দেখো। 9 00:00:31,198 --> 00:00:34,190 জেনারেল সো এর চিকেন আর বিশেষত্বের তালিকায় নেই। 10 00:00:34,368 --> 00:00:36,199 এখন এটা "চিকেন" এর তালিকায়। 11 00:00:36,570 --> 00:00:40,165 -সো? -হ্যাঁ, জেনারেল সো। 12 00:00:41,241 --> 00:00:44,074 আমি সো চিকেনের কথা বলছি না, "সো" মানে তো? 13 00:00:45,245 --> 00:00:49,875 -তো? -তো, কেন এটা বিশেষত্বের তালিকায় নেই? 14 00:00:50,050 --> 00:00:53,577 রাঁধুনি কি এই খাবারের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, নাকি নিজের ওপর? 15 00:00:53,754 --> 00:00:58,088 আর এখানে দেখো, "মবস্টার সসের সাথে চিংড়ি।" 16 00:00:58,792 --> 00:01:01,283 মবস্টার সস কী জিনিস? 17 00:01:01,528 --> 00:01:04,190 -আরে, এটা নির্ঘাত টাইপের ভুল। -হয়তো। 18 00:01:04,364 --> 00:01:08,198 অথবা, এই রেস্টুরেন্ট এখন কোনো অপরাধ চক্র চালাচ্ছে। 19 00:01:08,402 --> 00:01:09,990 হতে পারে, এই মবস্টার সসে... 20 00:01:10,015 --> 00:01:12,895 মৃত অপরাধীদের শরীরের কিছু অংশ মেশানো আছে। 21 00:01:13,106 --> 00:01:17,133 না, না, না। আমার মনে হয়, এই ধরণের সস অপরাধীরা পছন্দ করে। 22 00:01:17,311 --> 00:01:20,144 এটার কোনো মানে নেই। এটা টাইপের ভুল। 23 00:01:20,380 --> 00:01:24,714 -আচ্ছা, শোনো... পিজা খাই চলো। -ভালো বুদ্ধি। করলিওন'সে চলো। 24 00:01:24,885 --> 00:01:27,479 নিশ্চয়ই, ওখানে মবস্টার থাকবে না। 25 00:01:29,289 --> 00:01:31,299 জানো, আমি এটা নিয়ে যতই ভাবছি... 26 00:01:31,324 --> 00:01:35,885 মবস্টার সসের মধ্যে আসল অপরাধীদের শরীরের কিছু থাকতে পারে না। 27 00:01:37,130 --> 00:01:41,294 -সেটা কেন? -এটা সামুদ্রিক খাবারের তালিকায় ছিল। 28 00:01:42,269 --> 00:01:45,898 যদি এমন হয় যে ওই অপরাধীরা মাছের সাথে শুয়েছে? 29 00:01:49,910 --> 00:01:53,505 লেনারড, আমরা কি এখানে সিরিয়াস কথা বলছি, নাকি না? 30 00:01:54,681 --> 00:01:55,943 সর্বনাশ! 31 00:02:02,122 --> 00:02:05,091 -টিভি নেই। -ল্যাপটপগুলো ও গেছে। 32 00:02:05,258 --> 00:02:08,785 হায় ঈশ্বর, হায় ঈশ্বর। 33 00:02:08,962 --> 00:02:11,522 হায় ঈশ্বর! 34 00:02:13,700 --> 00:02:16,032 সব ঠিক আছে। 35 00:02:16,203 --> 00:02:18,831 ওরা আমার কমিক বই নেয় নি। 36 00:02:21,184 --> 00:02:23,848 S03 E13 · The Bozeman Reaction 37 00:02:44,164 --> 00:02:47,292 নিয়েছে আমাদের টিভি, দুটো ল্যাপটপ, চারটা বাহ্যিক হার্ড ড্রাইভ... 38 00:02:47,317 --> 00:02:51,847 আমাদের পিএস২, পিএস৩, এক্সবক্স, এক্সবক্স ৩৬০, আমাদের ক্লাসিক নিন্টেন্ডো... 39 00:02:51,872 --> 00:02:56,172 সুপার নিন্টেন্ডো, নিন্টেন্ডো ৬৪, আর আমাদের উইই। 40 00:02:56,343 --> 00:02:58,208 আমরা গেম পছন্দ করি। 41 00:02:58,378 --> 00:03:02,576 ঠিক, গেম। ওরা নিয়েছে হেলো ১, হেলো ২, হেলো ৩, কল অফ ডিউটি ১, কল অফ ডিউটি ২... 42 00:03:02,749 --> 00:03:04,893 কল অফ ডিউটি ৩, রক ব্যান্ড, রক ব্যান্ড ২... 43 00:03:04,918 --> 00:03:08,696 ফাইনাল ফ্যান্টাসি ১ থেকে ৯, দা লেজেন্ড অফ জেল্ডা, দা লেজেন্ড অফ জেল্ডাঃ ওকারিনা অফ টাইম... 44 00:03:08,721 --> 00:03:12,401 দা লেজেন্ড অফ জেল্ডাঃ টোয়ালাইট প্রিন্সেস, সুপার মারিয়ো ব্রাদারস, সুপার মারিয়ো গ্যালাক্সি... 45 00:03:12,426 --> 00:03:15,259 মারিয়ো অ্যান্ড সনিক অ্যাট দা উইন্টার অলিম্পিক... 46 00:03:17,264 --> 00:03:19,198 আর মিস প্যাক- ম্যান। 47 00:03:21,401 --> 00:03:23,869 কয়েক রকম ভিডিও গেম। 48 00:03:24,438 --> 00:03:26,668 সি এস আই টিম এখানে কখন আসবে? 49 00:03:28,008 --> 00:03:30,738 -কি? -ওরা আসবে অনুমান করে... 50 00:03:30,911 --> 00:03:32,540 আমি কিছু আলামত সংগ্রহ করেছি। 51 00:03:32,565 --> 00:03:35,712 আমাদের ঘর ওলটপালট করার সময় একজন চোর... 52 00:03:35,882 --> 00:03:39,374 তৃষ্ণা মেটানোর মত সাহস করেছিল। এখান থেকে আপনাদের ছাপ পাওয়ার কথা। 53 00:03:39,399 --> 00:03:43,614 আর, এগুলো আমার ছাপ যাতে আপনারা আমাকে সন্দেহভাজনদের তালিকা থেকে বাদ দিতে পারেন। 54 00:03:43,790 --> 00:03:45,765 -আমার কী হবে? -দুঃখিত, লেনারড... 55 00:03:45,790 --> 00:03:50,026 এখনো এটা ধরে নেয়ার সময় হয় নি যে এই কাজটা পরিচিত কেউ করে নি। 56 00:03:50,197 --> 00:03:53,894 আমি যদি আপনাকে বলি ওকে গুলি করতে, তাহলে কি বাড়াবাড়ি হয়ে যাবে? 57 00:03:54,101 --> 00:03:57,264 আমি খুশি হয়ে ওনাকে ৭২ ঘণ্টার জন্য একটা পাগলা গারদে আটকে রাখতে পারি যদি বলেন। 58 00:03:58,739 --> 00:04:02,038 আমি পাগল না। আমার মা আমাকে পরীক্ষা করিয়েছিল। 59 00:04:02,242 --> 00:04:05,754 আমাদের কাজ শেষ। এই নাম্বারে কল করবেন, আমরা এই রিপোর্টের একটা ফ্যাক্স পাঠিয়ে দেবো। 60 00:04:05,779 --> 00:04:07,872 আপনারা সেটা আপনাদের বীমা কোম্পানির কাছে দিতে পারেন। 61 00:04:08,048 --> 00:04:11,313 দুঃখিত, এইটুকুই ছিল আপনাদের তদন্ত? 62 00:04:11,485 --> 00:04:14,613 আপনার কাছে কি আর কোনো প্রাসঙ্গিক তথ্য আছে? 63 00:04:14,788 --> 00:04:17,382 ঈশ্বর! কোথা থেকে শুরু করবো? যেমন... আমার ল্যাপটপে... 64 00:04:17,557 --> 00:04:20,754 কোয়ান্টাম পরিমাপ সমস্যা পুনস্থাপন করার জন্য... 65 00:04:20,927 --> 00:04:23,088 প্রয়োজনীয় গডাংকেন পরীক্ষণের পাঁচটার মধ্যে চারটা আছে। 66 00:04:23,263 --> 00:04:24,931 এটা ওনাদের কিভাবে সাহায্য করবে? 67 00:04:24,956 --> 00:04:27,353 ওনারা বিজ্ঞানের পাবলিকেশনগুলোর ওপর নজর রাখতে পারে... 68 00:04:27,378 --> 00:04:30,659 আর দেখতে পারেন পরের কয়েক মাসের মধ্যে এরকম পেপার কেউ ছাপায় কিনা। 69 00:04:30,837 --> 00:04:34,671 যদি হয়, সেই লেখকই সেই ব্যক্তি যার কাছে আমার চুরি হওয়া ল্যাপটপ আছে। 70 00:04:35,809 --> 00:04:38,073 শুভ রাত্রি আপনাদের। 71 00:04:38,245 --> 00:04:40,839 বচকো, চলে এসো। 72 00:04:50,457 --> 00:04:53,483 আমরা এখন কী করবো? 73 00:04:53,660 --> 00:04:55,525 একমাত্র যা করতে পারি, তা হল... 74 00:04:55,873 --> 00:04:58,340 আমাদের স্মার্টফোনে টিভি দেখতে পারি, যতক্ষণ না অপরাধী ফেরত এসে... 75 00:04:58,365 --> 00:05:00,424 ঘুমের মধ্যে আমাদের মুগুর মারে। 76 00:05:01,201 --> 00:05:03,322 এর মানে কি তুমি আমাকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দিচ্ছ? 77 00:05:03,392 --> 00:05:05,362 ইশ, পারলে কত ভালো হতো! 78 00:05:58,158 --> 00:06:00,254 আমার হিসু করতে হবে না। 79 00:06:04,164 --> 00:06:07,998 আমি আমার মুত্রথলির নিয়ন্ত্রক। 80 00:06:10,070 --> 00:06:12,197 ধুর! 81 00:06:14,608 --> 00:06:17,837 আমি ভাবতে পারছি না, যদি আমি ডিনার শিফটে না যেতাম... 82 00:06:17,862 --> 00:06:19,679 তাহলে চোরদের সাথে একদম মুখোমুখি হতাম। 83 00:06:19,880 --> 00:06:22,224 আরে, তোমার ভয় পাওয়ার কোনো কারন নেই। 84 00:06:22,249 --> 00:06:26,709 আমি ভয় পাচ্ছি না। দরকার হলে আমি ওদের পাছায় চড়ে নেব্রাস্কা চলে যেতাম। 85 00:06:27,771 --> 00:06:29,931 লেনারড আর পেনি। লেনারড আর পেনি। 86 00:06:29,956 --> 00:06:33,221 -লেনারড আর পেনি। -ব্যাটটা আমার হাতে দাও। 87 00:06:36,429 --> 00:06:38,673 আমাদের বিল্ডিং এ মাত্রই একটা বড় অপরাধ ঘটেছে... 88 00:06:38,698 --> 00:06:42,190 আর তুমি কে এসেছে জিজ্ঞেস না করেই দরজা খুলে দিলে? 89 00:06:42,369 --> 00:06:44,303 আর হবে না, কী হয়েছে? 90 00:06:44,471 --> 00:06:48,100 কিছুনা। দেখে ভালো লাগলো তোমরা দুজন ঠিক আছ। 91 00:06:48,308 --> 00:06:49,683 আমরা ঠিক আছি, শেল্ডন। 92 00:06:50,911 --> 00:06:52,027 ঠিক আছে তাহলে। 93 00:06:52,913 --> 00:06:55,746 -শুভ রাত্রি। -শুভ রাত্রি। 94 00:06:57,050 --> 00:06:59,541 অদ্ভুত লাগলো, ও এরকম করলো। 95 00:07:00,354 --> 00:07:04,151 লেনারড আর পেনি। লেনারড আর পেনি। লেনারড আর পেনি। 96 00:07:05,659 --> 00:07:06,950 কে? 97 00:07:08,495 --> 00:07:11,430 শেল্ডন, শেল্ডন কুপার। 98 00:07:11,631 --> 00:07:14,446 -বলো? -আমি কি ভেতরে আসতে পারি? 99 00:07:16,503 --> 00:07:17,610 হ্যাঁ। 100 00:07:26,313 --> 00:07:28,941 দেখতে পাচ্ছি তোমরা ওয়াইন খাচ্ছ। 101 00:07:29,649 --> 00:07:32,469 হ্যাঁ, সেটাই। তারপর আমরা ঘুমাতে যাচ্ছি। 102 00:07:35,522 --> 00:07:38,355 শেল্ডন, তুমি কি এখানে ঘুমাতে চাচ্ছ আজকে রাতে? 103 00:07:38,525 --> 00:07:40,101 লেনারড যত ছোটই হোক... 104 00:07:40,126 --> 00:07:42,826 আমার মনে হয় না তোমরা দুজন সোফায় ঘুমাতে পারবে। 105 00:07:44,698 --> 00:07:47,511 -তাহলে তুমি কী চাও? -আমি কী চাই সেটা কথা না। 106 00:07:47,536 --> 00:07:50,111 বিবর্তনবাদ যা চায়, সেটা। মানুষ হচ্ছে প্রাইমেট। 107 00:07:50,136 --> 00:07:53,606 প্রাইমেটরা দলবদ্ধ হয়ে বিবর্তিত হয়েছে নিজেদের নিরাপত্তা আর সাহায্যের জন্য। 108 00:07:54,941 --> 00:07:57,603 কিন্তু তুমি অন্য মানুষ পছন্দ করো না। 109 00:07:57,777 --> 00:07:59,165 আজ রাতে করি। 110 00:08:00,880 --> 00:08:02,524 ওখানে ভয় করছে। 111 00:08:03,850 --> 00:08:05,745 এখানেও ভয় করতে শুরু করছে। 112 00:08:07,420 --> 00:08:12,494 [এই দৃশে একটা শব্দের খেলা থাকার কারণে হুবুহু বাংলা অনুবাদ করা যায় নি। তাই শব্দগুলো ইংরেজিতে থাকবে।] 113 00:08:14,961 --> 00:08:17,293 "তিনটা ছোট বিড়ালের বাচ্চা"? 114 00:08:18,832 --> 00:08:21,460 "তিনটা ছোট শুকর"? 115 00:08:24,304 --> 00:08:26,329 খোদা... জানি না! 116 00:08:26,506 --> 00:08:27,973 স্টার ওয়ার্স? 117 00:08:29,676 --> 00:08:31,837 আমরা কি জিতেছি? এখন কি ঘুমাতে যেতে পারি? 118 00:08:32,045 --> 00:08:34,311 হায় ঈশ্বর... আমি এর থেকে সোজা করতে পারতাম না। 119 00:08:34,336 --> 00:08:39,879 একটা হাইড্রোজেন অ্যাটম এর থেকে আসলো এইচ, সাথে পিগস থেকে পি বাদ, হিগস। 120 00:08:40,053 --> 00:08:43,853 বো, জেনারেল জড ফ্যান্টম জোনে আটকে গেছে... 121 00:08:45,091 --> 00:08:46,718 বো-জোন। 122 00:08:46,893 --> 00:08:50,761 পেয়ার, টিকল , পেয়ার-টিকল। 123 00:08:53,266 --> 00:08:57,032 "হিগস বোজোন পার্টিকেল"। এটা বুঝতে পারলে না কিভাবে? 124 00:08:57,203 --> 00:08:59,732 ঠিকই বলেছে, পেনি। সব তো পরিষ্কার। 125 00:09:01,274 --> 00:09:04,419 শোনো, শেল্ডন, সোনা... আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ... 126 00:09:04,444 --> 00:09:07,608 -কিন্তু আমাদের সত্যিই ঘুমাতে হবে। -ঠিক আছে। 127 00:09:07,781 --> 00:09:10,592 আমি প্রথম পাহারায় যাচ্ছি, আর তোমাদের ০৪০০ এ উঠিয়ে দেবো। 128 00:09:10,617 --> 00:09:13,719 -চমৎকার, শুভ রাত্রি। -দাড়াও, দাড়াও... ০৪০০ মানে? 129 00:09:13,744 --> 00:09:16,280 -ভোর চারটা। -সেটা তো, পঁয়তাল্লিশ মিনিট পর। 130 00:09:16,305 --> 00:09:18,547 হাঁটতে থাকো। 131 00:09:36,709 --> 00:09:40,042 -বাইরেটা একদম শান্ত। -মনে হচ্ছে একটু বেশিই শান্ত। 132 00:09:40,213 --> 00:09:43,458 -কোথায় যাচ্ছ? -বাহিরে গিয়ে একটু চারপাশ দেখে আসি। 133 00:09:43,483 --> 00:09:45,815 বাজে সিদ্ধান্ত। 134 00:09:47,787 --> 00:09:49,778 না, জিম, দরজা খুলো না। 135 00:09:49,956 --> 00:09:52,424 মেয়েটার কথা শোনো, জিম। 136 00:09:55,328 --> 00:09:57,091 চিন্তা কোরো না, বাহিরে কেউ নেই। 137 00:10:08,293 --> 00:10:11,090 লেনারড আর পেনি, লেনারড আর পেনি, লেনারড আর পেনি। 138 00:10:12,745 --> 00:10:14,299 কে? 139 00:10:19,285 --> 00:10:23,187 ব্যাস, একটা টাইটেনিয়ামের ডেডবোল্ট লক লাগিয়েছি, আর একটা শক্তিশালী জ্যাম সিস্টেম যেটাকে... 140 00:10:23,356 --> 00:10:25,950 নিয়ন্ত্রণ করবে সর্বাধুনিক বৈদ্যুতিক এক্সেস সিস্টেম। 141 00:10:26,126 --> 00:10:28,492 -ওরা যদি পাওয়ার কেটে ঢোকে? -২০০ ওয়াটের... 142 00:10:28,517 --> 00:10:31,960 -নিরবিচ্ছিন্ন ব্যাকআপ বিদ্যুতের ঝটকা। -যদি কেউ আমার চাবি চুরি করে? 143 00:10:31,985 --> 00:10:34,506 আলাদা আলাদা কণ্ঠ এবং আঙ্গুলের ছাপ নেয়ার স্ক্যানার। 144 00:10:34,531 --> 00:10:37,132 যদি কেউ আমাকে অপহরণ করে আমার কণ্ঠ রেকর্ড করে... 145 00:10:37,157 --> 00:10:39,362 আমার বুড়ো আঙ্গুল কেটে ফেলে? 146 00:10:40,306 --> 00:10:43,036 আমি ওদেরকে এক ঝুড়ি মাফিন পাঠাবো। 147 00:10:43,977 --> 00:10:48,641 সাথে, ভেতরে নড়াচড়া সনাক্তকারী আছে, ইনফ্রারেড সেন্সর... 148 00:10:48,666 --> 00:10:51,493 আর একটা সার্ভারে সংযুক্ত করা বাজারের সবচেয়ে ... 149 00:10:51,518 --> 00:10:54,316 আধুনিক চেহারা চেনার সফটওয়্যার সহ ক্যামেরা। 150 00:10:54,487 --> 00:10:56,182 তুমি এত কিছু কোত্থেকে পেয়েছ? 151 00:10:56,356 --> 00:10:59,150 নিরাপত্তা বিভাগে আমার একটা বন্ধু আছে। 152 00:10:59,192 --> 00:11:03,111 -আর চাওয়া মাত্রই দিয়ে দিল? -আমি নিশ্চিত আমি চাইলে নিশ্চয়ই দিতো। 153 00:11:03,863 --> 00:11:06,991 দুর্ভাগ্যবশত, ওদের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা ভালো না। 154 00:11:08,001 --> 00:11:09,701 রাজ, তোমার গাড়ি আমারটাকে ব্লক করে রেখেছে। 155 00:11:10,703 --> 00:11:12,068 অনুপ্রবেশকারী হুঁশিয়ার অনুপ্রবেশকারী হুঁশিয়ার 156 00:11:12,238 --> 00:11:13,330 এসব কী? 157 00:11:13,506 --> 00:11:15,838 দুঃখিত, আমি তোমাকে বের করছি। 158 00:11:16,009 --> 00:11:19,962 দারুণ সুরক্ষা ব্যবস্থা যদি টুনা মাছের ঝাঁক আটকাতে চাও আর কি। 159 00:11:20,680 --> 00:11:23,012 চিন্তা কোরো না, নেটে কারেন্ট লাগিয়ে দেবো। 160 00:11:23,037 --> 00:11:26,516 ওকে অনিয়ন্ত্রিতভাবে খিচুনি দেয়া অবস্থায় চিন্তা করো। 161 00:11:28,188 --> 00:11:29,430 ভালো। 162 00:11:31,858 --> 00:11:33,849 শেল্ডনের জার্নালঃ 163 00:11:34,027 --> 00:11:38,896 সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়ে গেছে। যাইহোক, আমি ঘুমাতে এখনো ব্যর্থ। 164 00:11:39,065 --> 00:11:42,865 আমি এই প্যাসাডিনা নামক তথাকথিত গোলাপের... 165 00:11:43,036 --> 00:11:46,369 শহরের আদ্যোপান্ত জেনে ফেলেছি। 166 00:11:46,539 --> 00:11:50,278 এবং আমার ভীষণ আতংক হচ্ছে। উফ! কি অবিচার! 167 00:11:51,211 --> 00:11:56,706 আমি এখানে একলা, পীড়িত অবস্থায় শুয়ে আছি, আর ওদিকে শয়তান ওত পেতে আছে... 168 00:11:56,883 --> 00:12:01,547 হয়তো আমার ক্লাসিক নিন্টেডোতে "ডাঙ্কি কং" খেলছে। 169 00:12:32,585 --> 00:12:34,246 হায় খোদা। 170 00:12:36,456 --> 00:12:39,914 আমি আমার মুত্রথলির নিয়ন্ত্রক। 171 00:12:55,755 --> 00:12:59,308 লেনারড আর পেনি, লেনারড আর পেনি। লেনারড আর পেনি। 172 00:12:59,479 --> 00:13:00,639 ওহ... 173 00:13:00,813 --> 00:13:03,611 ঈশ্বর... শেল্ডন। 174 00:13:06,419 --> 00:13:09,513 তুমি ওখানে করছ টা কী? 175 00:13:11,491 --> 00:13:13,459 একটা আওয়াজ শুনলাম। 176 00:13:15,028 --> 00:13:18,156 আমরা করেছি। একটা ল্যাম্প পড়ে গেছে। 177 00:13:18,331 --> 00:13:21,248 -ল্যাম্প কেন ফেলেছ? -আমরা... 178 00:13:21,273 --> 00:13:24,538 আমরা কি করছিলাম সেটা ওর জানার দরকার নেই, লেনারড। 179 00:13:27,974 --> 00:13:31,307 না, ও ঠিকই বলেছে। আমার জানার দরকার নেই তোমরা কি করছিলে। 180 00:13:31,477 --> 00:13:35,304 -চালিয়ে যাও। -কী করছ? দরজা দিয়ে যাও। 181 00:13:36,316 --> 00:13:37,827 ভালো বুদ্ধি। 182 00:13:38,651 --> 00:13:42,497 এই, আমি পেরিমিটার চেক করে আরও একটু দুধ গরম করবো হয়তো। 183 00:13:42,522 --> 00:13:44,490 চমৎকার, করো। 184 00:13:44,657 --> 00:13:47,025 তোমাদের জন্য কি আরও একটু গরম দুধ আনবো? 185 00:13:47,827 --> 00:13:49,488 আমার দুধে এলারজি। 186 00:13:49,662 --> 00:13:53,514 আর তোমরা আর কোনো আওয়াজ করে আমাকে ভয় দেখাবে না, অতি বিবেচকের কাজ। 187 00:13:54,667 --> 00:13:57,363 -গরম দুধ খাবে, পেনি? -না, ধন্যবাদ। 188 00:13:57,870 --> 00:14:02,204 বেশ, আপনাদের শুভ রাত্রি জানাচ্ছি, স্যার, মিস। 189 00:14:05,211 --> 00:14:08,703 -ওর জন্য দুঃখিত। -তুমি আর কী করবে? 190 00:14:10,166 --> 00:14:13,181 অনুপ্রবেশকারী হুঁশিয়ার অনুপ্রবেশকারী হুঁশিয়ার 191 00:14:26,032 --> 00:14:28,364 মনে হচ্ছে ওয়ালোউইজ নেটে কারেন্ট লাগিয়েছে। 192 00:14:29,369 --> 00:14:32,497 -শেল্ডন, ঠিক আছ? -ঠিক আছি। 193 00:14:33,373 --> 00:14:37,002 যদিও আমি আর আমার মুত্রথলির নিয়ন্ত্রক নেই। 194 00:14:41,080 --> 00:14:44,709 আমার নতুন কম্পিউটারে উইন্ডো সেভেন। 195 00:14:45,718 --> 00:14:49,916 উইন্ডো সেভেন চালানো উইন্ডো ভিস্তার থেকে অনেক বেশি সহজ। 196 00:14:50,089 --> 00:14:51,635 ভালো লাগছে না এটা। 197 00:14:55,595 --> 00:14:59,759 তোমার কি মনে হয় না অন্য একটা শহরে থাকতে চাওয়াটা একটু বাড়াবাড়ি? 198 00:14:59,932 --> 00:15:01,957 আমাদের বাসায় চোর ঢুকেছে। 199 00:15:01,982 --> 00:15:04,277 আমাদের সুরক্ষা ব্যবস্থা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। 200 00:15:04,302 --> 00:15:09,103 এবং সেই কারণে, আমি একেবারে প্যাসাডিনা ছেড়ে চলে যাচ্ছি। এবার বলো কিভাবে এটা বাড়াবাড়ি হয়। 201 00:15:09,742 --> 00:15:13,242 আরে শেল্ডন, তুমি যেতে পারবে না। তোমার কি একটা নির্দিষ্ট জায়গায় থাকার কথা না... 202 00:15:13,267 --> 00:15:15,977 যাতে মাদার শিপ ফিরে এলে তোমাকে খুঁজে পায়? 203 00:15:17,316 --> 00:15:19,978 ওহ, যদি সেটা সত্যিই হতো। 204 00:15:20,153 --> 00:15:23,398 দুর্ভাগ্যবশত, যেহেতু আমি সুদূর ভবিষ্যতের জন্য পৃথিবীতেই থাকবো... 205 00:15:23,423 --> 00:15:26,085 আমার এমন জায়গা খুঁজতে হবে যেটা এই প্যাসাডিনার বিশ্রী... 206 00:15:26,110 --> 00:15:30,753 রাস্তাঘাট থেকে আরও অনুকূল। যেমন, ওখলাহোমার ইনিড। 207 00:15:31,597 --> 00:15:35,465 অপরাধের হাড় কম এবং দ্রুত গতির নেট সংযোগ। 208 00:15:35,635 --> 00:15:38,798 কিন্তু কোনো মডেল ট্রেন শপ নেই। 209 00:15:39,972 --> 00:15:41,582 দুঃখিত, ইনিড। 210 00:15:45,111 --> 00:15:47,163 ও কি ইউনিভার্সিটির চাকরী ছেড়ে দিচ্ছে? 211 00:15:47,226 --> 00:15:49,111 না, ও টেলিযোগাযোগ করবে। 212 00:15:49,282 --> 00:15:51,842 সবাই অনেক অনেক খুশি এ কারণে। 213 00:15:52,485 --> 00:15:56,012 ঠিক আছে, বুন, উত্তর ক্যারোলাইনা। 214 00:15:56,189 --> 00:15:59,488 "১৯৫২ সাল থেকে প্রত্যেক গ্রীষ্মতে বুনের নাম যে ব্যক্তির নামে... 215 00:15:59,513 --> 00:16:03,463 রাখা হয়, সেই ড্যানেল বুনের জীবন এবং সময়কার ওপর খোলা... 216 00:16:03,488 --> 00:16:06,154 জায়গায় মুক্ত থিয়েটার করা হয়।" 217 00:16:06,866 --> 00:16:10,495 মনে হচ্ছে এসব ভুলভাল লোকজনকে ডেকে আনবে। 218 00:16:12,705 --> 00:16:16,300 -পেনি, তুমি নেব্রাস্কা থেকে না? -জন্ম এবং বেড়ে ওঠা। 219 00:16:21,814 --> 00:16:26,095 ওখানে অভ্যস্ত হতে কিছুদিন সময় লাগবে। হয়ে গেলে আমি বিস্তারিত পিডিএফ... 220 00:16:26,120 --> 00:16:29,297 ডায়াগ্রাম আর নির্দেশনাসহ ইমেইল দেবো যেটা দেখে তুমি... 221 00:16:29,322 --> 00:16:32,485 আমার জিনিসপত্র প্যাকিং আর শিপিং করতে পারবে। 222 00:16:32,658 --> 00:16:35,149 মন্টানার, বোজম্যানে। 223 00:16:35,243 --> 00:16:37,989 এর মধ্যে, দয়া করে আমার ইমেইল ফরওয়ার্ড করতে থাকবে। 224 00:16:38,164 --> 00:16:42,157 কোনো নির্দিষ্ট জায়গায়, নাকি মন্টানার বোজম্যান পাগলাগারদে? 225 00:16:43,503 --> 00:16:46,563 আমি বুঝতে পারছি তুমি মজা করছ, কিন্তু বোজম্যানে সত্যিই... 226 00:16:46,588 --> 00:16:50,505 পাগলাগারদ নামে একটা কমেডি ক্লাব আছে, সুতরাং, ওখানে আমার মেইল পাঠিয়ো না। 227 00:16:50,710 --> 00:16:55,511 আরে ধুর, তো একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। এটা জীবনের অংশ। 228 00:16:55,681 --> 00:16:58,343 আমার দাদার দাদা যখন প্রথম এই দেশে এসেছিলেন... 229 00:16:58,518 --> 00:17:02,292 উনি আশা আর স্বপ্ন নিয়ে একটা ছোট কসাইয়ের দোকান দিয়েছিলেন। 230 00:17:02,317 --> 00:17:05,588 উনি নিউ ইয়োর্কের অধস্তনদের পূর্ব দিক চালাতেন, জানো তারপর কি হয়েছে? 231 00:17:05,758 --> 00:17:08,022 যারাই ওই কসাইয়ের দোকানে এসে... 232 00:17:08,194 --> 00:17:09,593 এক পাউণ্ড কলিজা চাইতো... 233 00:17:10,930 --> 00:17:12,143 তারা জবাই হয়ে যেত। 234 00:17:13,766 --> 00:17:18,533 কিন্তু, ওরা সব ভুলে গেছে, তোমারও ভোলা উচিত। 235 00:17:18,738 --> 00:17:22,367 আমি ভুলে যাচ্ছি। আমি একজন বোজাইটে হতে যাচ্ছি। 236 00:17:22,575 --> 00:17:24,440 ওরা নিজেদের বোজাইট বলে? 237 00:17:24,677 --> 00:17:28,127 বলা উচিত। আমি যাওয়ার পর পরই এটা বলানো শুরু করবো ভেবেছি। 238 00:17:29,248 --> 00:17:32,560 শেল্ডন, আমি ভাবতে পারছি না এটা বলছি, কিন্তু তোমাকে মিস করবো। 239 00:17:32,585 --> 00:17:37,019 প্লিজ, পেনি। যেমনটা তুমি জানো আমি লম্বা বিদায় নিতে পারি না... 240 00:17:37,044 --> 00:17:41,383 আর এত ভাবপ্রবণ হয়ে আবেগ দেখাতে পারি না, তাই আমি ছোট একটা ভিডিও বানিয়েছি। 241 00:17:44,564 --> 00:17:49,243 আমন্ত্রণ। যেমনটা তোমরা জানো, আমি লম্বা বিদায় নিতে পারি না... 242 00:17:49,268 --> 00:17:53,432 আর ভাবপ্রবণ হয়ে আবেগ দেখাতে পারি না, তাই এই ছোট ভিডিও বানিয়েছি। 243 00:17:53,606 --> 00:17:59,101 তোমরা চারজন, আমার কাছের তিন বন্ধু আর একজন পরিচিত... 244 00:18:03,082 --> 00:18:06,483 যদিও, আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে তোমাদের ছাড়া আমার জীবন... 245 00:18:06,508 --> 00:18:11,918 অর্থহীন হয়ে যাবে, তবু আমি স্বস্তি পাবো যদি তোমরা তেমনটা বিশ্বাস করো। 246 00:18:13,259 --> 00:18:17,307 যেহেতু, তোমরা একটা আইনবিহীন মহানগরে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছ... 247 00:18:17,332 --> 00:18:21,075 পরিসংখ্যান বলছে যে আমাদের আবার দেখা হওয়ার আগেই তোমরা করুণ এবং... 248 00:18:21,100 --> 00:18:24,627 ভয়ানক মৃত্যুর শিকার হবে। বেঁচে থাকো এবং উন্নতিলাভ করো। 249 00:18:27,273 --> 00:18:29,468 শেল্ডন, খুবই... 250 00:18:31,944 --> 00:18:36,506 তোমাদের দরজা লক করা উচিত। এটা কিন্তু বোজম্যান না। 251 00:18:40,263 --> 00:18:44,956 আমি কিভাবে জানবো কারা বন্ধু আর কে পরিচিত? 252 00:18:49,462 --> 00:18:53,630 চাঙ্গা করার ঠাণ্ডা। পুরো বলদায়ক ঠাণ্ডা। 253 00:18:53,966 --> 00:18:56,164 ঈশ্বর, কি ঠাণ্ডা! 254 00:18:57,503 --> 00:18:59,471 আপনার ব্যাগ নিয়ে যাবো, স্যার? 255 00:18:59,672 --> 00:19:02,163 ধন্যবাদ, বন্ধু বোজাইট। 256 00:19:02,341 --> 00:19:04,866 সাথে এটাও বলছি, আপনি একদম আমাদের এই... 257 00:19:05,044 --> 00:19:09,481 শহরের বাণিজ্য সভার দেয়া প্রতিজ্ঞা পালনের জীবন্ত প্রতিমূর্তি। 258 00:19:13,486 --> 00:19:17,547 দাঁড়ান। 259 00:19:18,491 --> 00:19:20,322 শুনুন! 260 00:19:30,069 --> 00:19:33,142 ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনার একটা টিকেট, প্লিজ। 261 00:19:42,648 --> 00:19:45,048 আরে দেখো, কে এসেছে। 262 00:19:45,217 --> 00:19:48,805 আশ্চর্য। পরিচিতজনই সবার আগে স্বাগত জানিয়েছে। 263 00:19:50,757 --> 00:19:53,429 Translated by Sheikh Tasnuva Tasneem.