1
00:02:31,920 --> 00:02:34,800
ড. অশোক রাউন্ডে আসছেন।
তাড়াতাড়ি সাফাই করো...
2
00:02:34,880 --> 00:02:37,440
জানো তো এসব সিনিয়র ডাক্তাররা
কতটা খিটখিটে মেজাজের হতে পারে...
3
00:02:37,520 --> 00:02:38,480
খামাখা আমাদের কথা শুনতে হয়।
4
00:02:45,480 --> 00:03:38,480
~ B R E A T H E ~
[S01 E03] [Safety First]
অনুবাদে : সাফাত
5
00:03:46,880 --> 00:03:48,400
যশকে বাঁচতে হবে।
6
00:03:49,040 --> 00:03:50,480
আর আমি ওকে বাঁচাব।
7
00:03:50,960 --> 00:03:53,760
আমি জানি আমি যা করছি সেটা ভুল।
8
00:03:53,840 --> 00:03:55,680
আর আমি সেটার
সাজা ভোগ করার জন্য প্রস্তুত।
9
00:03:55,760 --> 00:03:57,120
আমি স্বীকার করব।
10
00:03:58,840 --> 00:04:04,400
মিসেস. ম্যাসকারেনহাস,
এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই...
11
00:04:05,400 --> 00:04:06,520
আমায় ক্ষমা কোরো।
12
00:05:49,120 --> 00:05:49,920
কেমন আছ, চাচা?
13
00:05:50,000 --> 00:05:51,520
ভালো, রাহুল স্যার।
14
00:05:51,600 --> 00:05:53,400
ব্যস ছেলেকে নিয়ে একটু দুশ্চিন্তায় আছি।
15
00:05:53,480 --> 00:05:56,600
বেকার ঘরে বসে আছে
আর কাজ-কর্মও কিছু করছে না।
16
00:05:56,680 --> 00:05:58,640
একবার সিলেকশন হয়ে গেলে,
সময় নষ্ট করার আর সময় পাবে না!
17
00:05:58,720 --> 00:06:00,760
ওকে বলব আপনাকে ফোন করতে।
18
00:06:30,800 --> 00:06:31,960
ফান্ডের অবস্থা কী?
19
00:06:32,040 --> 00:06:33,960
শেষবার কবির যে কিছু দিয়েছিল।
20
00:06:34,120 --> 00:06:35,680
সেটা দিয়ে কাজ হয়নি?
21
00:06:35,960 --> 00:06:37,760
এনজিও চালাচ্ছি, নিলেশ।
22
00:06:38,320 --> 00:06:39,560
ডিমান্ডের শেষ নেই।
23
00:06:41,120 --> 00:06:42,080
কখনও রোগবালাই ...
24
00:06:42,160 --> 00:06:45,040
কখনও শিক্ষা। কোনো শেষ নেই।
25
00:06:45,120 --> 00:06:48,360
আর অবসরপ্রাপ্ত অফিসারদের ফান্ডের জন্য
টাকা তোলা সহজ কাজ না, জানোই তো।
26
00:06:48,640 --> 00:06:50,080
যা-ই করি না কেন,
সবসময়ই অপর্যাপ্ত-ই থেকে যায়...
27
00:06:50,160 --> 00:06:51,400
আর উপরন্তু, এই ডিমনিটাইজেশন।
28
00:06:51,480 --> 00:06:54,800
ঠিক। কিন্তু এতে করে সিস্টেমে টাকা তো এসেছে।
29
00:06:55,120 --> 00:06:58,640
রাজনীতি ছাড়াও, এটার কারণে
বড়ো বড়ো লোকদের ঘুম হারাম হয়ে গিয়েছিল।
30
00:06:59,720 --> 00:07:01,160
বাদ দাও ওসব।
আরেকটা বিয়ার দাও।
31
00:07:04,040 --> 00:07:06,080
শিনু, দরজা খোলো।
32
00:07:11,360 --> 00:07:12,680
হেই, কবির। আসো, আসো।
33
00:07:12,760 --> 00:07:14,000
হ্যাঁ, কবির। আসো।
34
00:07:14,240 --> 00:07:15,120
জয় হিন্দ, স্যার!
35
00:07:15,840 --> 00:07:17,040
তো, প্রকাশ, কেমন আছ?
36
00:07:17,120 --> 00:07:17,880
বসে পড়ো।
37
00:07:17,960 --> 00:07:19,200
মালওয়ানকারের রেইড থেকে।
38
00:07:21,320 --> 00:07:23,640
আজকাল রেইড অনেক কম হয়ে গেছে, স্যার।
39
00:07:23,720 --> 00:07:27,560
ডিমনিটাইজেশনের পর থেকে
সব জায়গাই এই অবস্থা।
40
00:07:27,680 --> 00:07:29,960
এই যে... পুলিশ ফান্ডের জন্য।
41
00:07:30,960 --> 00:07:31,920
- কবির।
- জ্বি?
42
00:07:32,000 --> 00:07:32,920
একটা জিনিস বলো তো।
43
00:07:34,480 --> 00:07:37,000
ভাবো তো কখনও যদি
অপরাধ হওয়া বন্ধ হয়ে যায়...
44
00:07:38,680 --> 00:07:40,320
তোমরা করবেটা কী?
45
00:07:42,200 --> 00:07:44,600
আমার মতে সমাজে
সামান্য অপরাধ হওয়াও জরুরি।
46
00:07:44,680 --> 00:07:45,480
তাই না?
47
00:07:45,880 --> 00:07:47,960
এসব কী বলছেন, স্যার।
48
00:07:49,240 --> 00:07:53,280
যাক গে, আমার ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ
হতে যাচ্ছে আর তোমরা দুজনই আমন্ত্রিত।
49
00:07:53,800 --> 00:07:54,600
ঠিক আছে, স্যার।
50
00:07:55,160 --> 00:07:55,960
কবির।
51
00:07:58,680 --> 00:07:59,840
আর তোমার স্ত্রীর নাম?
52
00:08:00,120 --> 00:08:00,760
রিয়া।
53
00:08:01,520 --> 00:08:04,080
- রিয়া।
- আর আমার মেয়ে, শ্রেয়া।
54
00:08:20,720 --> 00:08:21,840
- নাও।
- আসবে কিন্তু।
55
00:08:31,200 --> 00:08:32,360
স্যার, প্লিজ।
56
00:08:33,000 --> 00:08:35,360
একাদশীর দিনে তো এই কাজ করাইয়েন না।
57
00:08:36,240 --> 00:08:37,200
হুইস্কির বোতল দে।
58
00:08:37,720 --> 00:08:39,560
প্রথমত তো, পাপের ভাগীদার হবো।
59
00:08:41,440 --> 00:08:46,600
আর ধরা পড়লে আমার
লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে।
60
00:08:46,960 --> 00:08:48,160
আর কে ধরবে?
61
00:08:49,160 --> 00:08:50,000
দুঃখিত, স্যার।
62
00:08:52,480 --> 00:08:56,240
আপনি আরেকটা নিয়ে যান।
পরে টাকা দিয়ে দিয়েন।
63
00:08:56,320 --> 00:08:58,280
পরের সপ্তাহে আরেকটা ড্রাই ডে আছে।
[ড্রাই ডে = যেদিন সব মদের দোকান বন্ধ থাকে]
64
00:09:00,800 --> 00:09:02,360
এখন, দোকান বন্ধ করো।
65
00:09:10,960 --> 00:09:12,160
ওটা তোর দেখার বিষয় না।
66
00:09:12,600 --> 00:09:14,040
আচ্ছা, পরে ফোন দিচ্ছি।
67
00:09:16,480 --> 00:09:18,440
পেয়েছেন, স্যার?
68
00:09:45,720 --> 00:09:48,600
নাম্বার ১০৪, তাই না?
69
00:09:55,040 --> 00:09:57,920
বাবা, আমার স্কুলের কিছু জিনিস কেনা লাগবে।
70
00:09:58,000 --> 00:10:01,440
জানি, নিয়ে আসব।
বারবার বলতে হবে না।
71
00:10:01,560 --> 00:10:02,680
হ্যালো, আঙ্কেল।
72
00:10:04,640 --> 00:10:05,720
স্যার...
73
00:10:07,160 --> 00:10:08,280
স্যার, আজকে স্কুল বাস মিস করেছে।
74
00:10:08,360 --> 00:10:11,000
তো, যাওয়ার পথে নামিয়ে দিবো?
75
00:10:12,080 --> 00:10:12,800
ধন্যবাদ, স্যার।
76
00:10:30,400 --> 00:10:33,360
স্কুলের জন্য কিছু জিনিস কেনার দরকার ছিল।
77
00:10:33,440 --> 00:10:35,040
এক্ষুণি আসছি, স্যার।
78
00:10:35,480 --> 00:10:36,760
বাবা, পেন্সিল শার্পনারও লাগবে।
79
00:10:37,040 --> 00:10:38,040
আনছি।
80
00:10:40,760 --> 00:10:43,720
আঙ্কেল, আপনি সবসময়
আমার বাবার সাথে থাকেন?
81
00:10:44,840 --> 00:10:46,000
হুম।
82
00:10:48,400 --> 00:10:49,560
এটা কী, আঙ্কেল?
83
00:10:58,760 --> 00:11:01,320
আঙ্কেল, দেখেন আমি এটা এঁকেছি।
84
00:11:03,680 --> 00:11:09,760
এটা আমি, আমার বাবা,
আমার মা আর আমার ভাই। আমার পরিবার।
85
00:11:11,960 --> 00:11:13,840
কী হচ্ছে?
এই নাও।
86
00:11:15,640 --> 00:11:17,840
ড্রয়িং করার খুব শখ ওর।
87
00:11:19,240 --> 00:11:21,080
আচ্ছা, সালোনি।
স্কুলের জন্য দেরি হচ্ছে তো।
88
00:11:21,680 --> 00:11:22,880
স্যারকে বিরক্ত কোরো না।
89
00:11:23,680 --> 00:11:25,760
ওর প্রশ্নের কোনো শেষ নেই।
90
00:11:25,960 --> 00:11:28,600
আপনাকেও বিরক্ত করেছে নিশ্চয়ই।
দুঃখিত, স্যার।
91
00:11:59,040 --> 00:11:59,600
হ্যালো।
92
00:11:59,680 --> 00:12:02,720
হাই, ড্যানি! তোমার একাডেমিতে আসলাম।
93
00:12:03,280 --> 00:12:04,360
আর তোমার দেখা পেলাম না।
94
00:12:04,440 --> 00:12:07,120
হ্যাঁ, তোমার আগে ফোন করা উচিৎ ছিল।
আমি একটু বাইরে আছি।
95
00:12:07,200 --> 00:12:10,600
না, আসলে, আমি একটা কাজে এসেছিলাম।
তাই ভাবলাম দেখা করে যাই।
96
00:12:11,640 --> 00:12:15,400
তোমার অ্যাসিস্ট্যান্ট বলল তুমি
আজকাল একাডেমিতে কম আসছ।
97
00:12:15,480 --> 00:12:18,320
হ্যাঁ, ঠিক বলেছে।
98
00:12:18,400 --> 00:12:21,640
আমি অনেকদিন থেকে একাডেমি
বড়ো করার ব্যাপারে ভাবছিলাম।
99
00:12:21,720 --> 00:12:24,120
তাই ভাবলাম এই ব্যাপারে
কিছু বিনিয়োগকারীদের সাথে দেখা করি।
100
00:12:24,200 --> 00:12:25,560
তাদের সাথেই দেখা করতে এসেছি।
101
00:12:25,640 --> 00:12:27,640
কাজ শেষ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়।
102
00:12:28,600 --> 00:12:30,600
তো, আমি...
তোমাকে কল করব।
103
00:12:30,680 --> 00:12:33,880
আর তিনজন মিলে
ডিনারের প্ল্যান করব, ঠিক আছে?
104
00:12:33,960 --> 00:12:36,640
ঠিক আছে।
তাহলে ফ্রি হয়ে কল দিয়ো।
105
00:12:36,720 --> 00:12:38,840
হ্যাঁ, ওয়াদা করছি করব।
আমি কল দিবো। হ্যাঁ... হ্যাঁ।
106
00:12:38,920 --> 00:12:40,160
ঠিক আছে, বিদায়।
107
00:13:48,040 --> 00:13:49,920
আমার এখনও মনে হচ্ছে
পার্টিতে যাওয়া মোটেও ভালো হবে না।
108
00:13:50,920 --> 00:13:52,000
যেতে-ই হবে কি?
109
00:13:52,080 --> 00:13:53,680
সমীর, তুমি এজন্য ঘাবড়াচ্ছ কারণ...
110
00:13:53,760 --> 00:13:55,120
তোমাকে সেখানে কেউ চিনে না।
111
00:13:55,440 --> 00:13:57,560
- তাই, বাদ দাও।
- কিন্তু রিয়া তুমি কি আমাকে বলতে পারো?
112
00:13:57,840 --> 00:13:58,920
আমি সেখানে গিয়ে করবটা কী?
113
00:13:59,280 --> 00:14:00,640
তুমি আমাকে সঙ্গ দেবে।
114
00:14:01,480 --> 00:14:05,080
মানুষজন আমাদের নিয়ে আজেবাজে কথা বলবে।
তারা তোমাকে নিয়েও করবে।
115
00:14:07,400 --> 00:14:09,240
সমস্যা নেই। তাতে আমার কিচ্ছু যায় আসে না।
116
00:14:09,600 --> 00:14:11,520
কিন্তু আমার যায় আসে
তোমার এই যায় আসা না নিয়ে।
117
00:14:11,600 --> 00:14:13,240
কারণ তোমার যদি কিছু আসে যায়...
118
00:14:13,320 --> 00:14:14,240
...তাতে আমার আর চিন্তা থাকবে না।
119
00:14:17,000 --> 00:14:18,800
আচ্ছা। বুঝেছি।
120
00:14:29,640 --> 00:14:31,080
এটা কিন্তু ঠিক হলো না, নিলেশ।
121
00:14:31,320 --> 00:14:33,720
মুম্বাইয়ে গরম বাড়ছে দেখে
তুমি পুনেতে শিফট হয়ে যাচ্ছ।
122
00:14:34,480 --> 00:14:36,640
- ওখানকার স্থানীয় খাবার অসাধারণ হয়।
- ও তাই?
123
00:14:36,720 --> 00:14:39,680
একবার খেয়ে দেখুন আর
আপনিও শিফট হতে চাইবেন।
124
00:14:41,080 --> 00:14:44,520
স্যার একে তো নিজে ঘুষ খান না
তারপর আবার কাউকে খেতেও দেন না।
125
00:14:44,600 --> 00:14:46,440
তোমার নতুন বস বারমতির না?
126
00:14:46,920 --> 00:14:49,000
ঘুষ খাওয়া তে বাদ-ই দাও
ও তোমাকে এসব খেতেও দিবে না...
127
00:15:03,680 --> 00:15:04,760
হুইস্কি, প্লিজ...
128
00:15:09,960 --> 00:15:11,400
হয়েছে হয়েছে।
129
00:15:14,200 --> 00:15:15,560
- চিয়ার্স।
- চিয়ার্স।
130
00:15:19,480 --> 00:15:21,240
স্যার, পুনে আপনার জন্য না।
131
00:15:21,480 --> 00:15:23,080
কর্মসংস্থানহীন একটা অলস শহর।
132
00:15:24,920 --> 00:15:26,840
টিনার পরীক্ষার আর দুমাস আছে।
133
00:15:26,920 --> 00:15:28,560
ও বলছে পুনে আসবে না।
134
00:15:28,640 --> 00:15:30,880
এখানেই হোস্টেলে থাকবে বলল।
135
00:15:31,800 --> 00:15:32,920
বয়স ১৭।
136
00:15:34,040 --> 00:15:37,480
বোঝে না পরিবর্তনকে স্বাদরে গ্রহণ করে নিতে হয়।
137
00:15:39,120 --> 00:15:43,000
কবির, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য, তাই না?
138
00:15:50,160 --> 00:15:51,400
১ মিনিট। এক্ষুণি আসছি।
139
00:15:52,280 --> 00:15:53,680
আসুন, শঙ্কর। স্বাগত! স্বাগত!
140
00:15:53,760 --> 00:15:54,280
হাই, নিলেশ।
141
00:15:54,360 --> 00:15:55,320
তোমার-ই অপেক্ষায় ছিলাম।
142
00:15:55,400 --> 00:15:55,960
কেমন আছ?
143
00:15:56,320 --> 00:15:57,040
ভালো আছি।
144
00:15:57,960 --> 00:15:58,520
স্যার কোথায়?
145
00:15:58,600 --> 00:15:59,760
এই তো উনি।
146
00:15:59,880 --> 00:16:03,640
এটা হয়। বয়সের সাথে সাথে এরকম হয়।
147
00:16:05,440 --> 00:16:08,760
কিন্তু এটা মেনে নিতে হয়।
148
00:16:09,640 --> 00:16:11,160
আমি মেনে নিতে পারি, স্যার।
149
00:16:12,920 --> 00:16:15,040
কিন্তু... আমার স্ত্রী?
150
00:16:15,800 --> 00:16:16,880
তো, স্যার।
151
00:16:18,120 --> 00:16:20,160
আপনার মেশিন কবে বন্ধ হয়েছিল?
152
00:16:24,320 --> 00:16:25,760
আমি নগরকার, স্যার।
153
00:16:25,840 --> 00:16:30,520
ওহ হ্যাঁ, চিনি।
২০০৮ এর নারকোটিক্স র্যাকেটের হিরো।
154
00:16:30,600 --> 00:16:31,920
আর ও হলো কবির।
155
00:16:33,000 --> 00:16:34,800
সাওয়ান্ত। হ্যাঁ। কবির সাওয়ান্ত।
156
00:16:34,880 --> 00:16:35,520
শুভ সন্ধ্যা, স্যার।
157
00:16:35,600 --> 00:16:38,560
শুভ সন্ধ্যা
হ্যাশট্যাগ "মামা মামাকে চু*ছে।"
158
00:16:39,320 --> 00:16:40,600
১ মিনিট। আসছি।
159
00:16:45,440 --> 00:16:46,640
- হাই।
- হ্যালো, আঙ্কেল।
160
00:16:49,040 --> 00:16:50,200
- ও হলো আমার বন্ধু সমীর।
- হ্যালো, আঙ্কেল।
161
00:16:50,280 --> 00:16:52,080
- দেখা হয়ে ভালো লাগল...
- হাই, সমীর। দেখা হয়ে ভালো লাগল।
162
00:16:52,160 --> 00:16:53,520
ভিডিও তো হতেই থাকবে, কবির।
163
00:16:53,760 --> 00:16:56,440
এত চিন্তা করে চললে
ডিউটি পালন করব কীভাবে!?
164
00:16:57,960 --> 00:16:59,280
তুমি জনগণের রক্ষা করো।
165
00:16:59,360 --> 00:17:00,560
আমি তোমার রক্ষা করব।
166
00:17:05,920 --> 00:17:07,360
- এক্সকিউজ মি।
- অবশ্যই।
167
00:17:11,520 --> 00:17:15,640
যতবার আমার সাথে
কোনো পুলিশের সাক্ষাৎ হয়েছে
168
00:17:16,200 --> 00:17:17,960
ততবার-ই আমাকে বলেছে, "লাইসেন্স কোথায়"?
169
00:17:18,840 --> 00:17:20,400
আজ প্রথমবার এদের সবাইকে...
170
00:17:20,480 --> 00:17:22,720
...ইউনিফর্ম ছাড়া বেশ চিন্তামুক্ত দেখাচ্ছে।
171
00:17:31,840 --> 00:17:33,840
- কবির, তাই না?
- হুম।
172
00:17:35,720 --> 00:17:36,720
আচ্ছা, কী নিবে?
173
00:17:38,120 --> 00:17:40,280
- যেকোনো কিছু,
- আচ্ছা ওই "যেকোনো কিছু"টা নিয়ে আসছি।
174
00:17:40,360 --> 00:17:41,200
হ্যাঁ।
175
00:17:48,640 --> 00:17:49,920
ভদকা? স্কচ?
176
00:17:50,960 --> 00:17:52,920
ওয়াইন। দুটো বানাও।
177
00:17:59,600 --> 00:18:00,960
দেখে তো পুলিশ মনে হয় না।
178
00:18:01,600 --> 00:18:02,600
পুলিশও না।
179
00:18:03,120 --> 00:18:04,480
কিন্তু আপনাকে দেখে মনে হয়।
180
00:18:05,040 --> 00:18:06,080
কেন? কীভাবে?
181
00:18:06,560 --> 00:18:07,680
কারণ আমাকে সন্দেহ করছেন যে।
182
00:18:10,240 --> 00:18:12,400
তো সন্দেহ করার কারণ না দেখালেই তো হয়।
183
00:18:13,760 --> 00:18:15,160
আমি তো স্রেফ সঙ্গ দিচ্ছিলাম।
184
00:18:17,360 --> 00:18:19,040
আর, আমি সমীর।
185
00:18:19,120 --> 00:18:20,120
আমি আর্টিস্ট।
186
00:18:20,960 --> 00:18:22,360
কবির সাওয়ান্ত।
187
00:18:22,920 --> 00:18:24,280
সন্ধ্যা উপভোগ করো।
188
00:18:24,560 --> 00:18:25,600
চিয়ার্স।
189
00:18:29,480 --> 00:18:33,680
- এই নিন আপনার ড্রিংক।
- ধন্যবাদ।
190
00:19:07,200 --> 00:19:08,160
হাই।
191
00:19:11,640 --> 00:19:12,960
অভিনন্দন।
192
00:19:13,280 --> 00:19:15,200
- কীসের জন্য?
- তুমি মুভ অন করেছ।
193
00:19:15,280 --> 00:19:17,320
কবির, এসব বন্ধ করো, প্লিজ।
194
00:19:18,040 --> 00:19:21,000
কেন? আমার নামে বসের কাছে নালিশ করবে?
195
00:19:22,360 --> 00:19:23,880
যাও, পুরো পুলিশ বাহিনী এখানে আছে।
196
00:19:23,960 --> 00:19:24,800
যাও গিয়ে নালিশ করো।
197
00:19:32,160 --> 00:19:33,880
এই পেইন্টার ভালো মানুষ।
198
00:19:34,120 --> 00:19:35,720
কবির, তুমি ভুল বুঝছ।
199
00:19:35,800 --> 00:19:36,640
ও তোমাকে সুখী রাখবে।
200
00:19:40,920 --> 00:19:42,200
জানো, আমি খুশি।
201
00:19:47,560 --> 00:19:49,440
ও তোমার জন্য ভালো হবে। জানো কেন?
202
00:19:54,920 --> 00:19:56,520
কারণ, পেইন্ট ব্রাশ কোনো বাচ্চার খুন করে না।
203
00:22:20,520 --> 00:22:22,080
মহেশ আজ আসেনি লেটার নিতে?
204
00:22:22,160 --> 00:22:23,320
এখন কী বলব, স্যার?
205
00:22:23,400 --> 00:22:25,680
এখন ও বলছে
ও না-কি অভিনেতা হতে চায়।
206
00:22:25,840 --> 00:22:28,000
এত বড়ো পরীক্ষা ও পাশ করল আর এখন...
207
00:22:28,080 --> 00:22:29,080
চিন্তা কোরো না।
যদি ওর মন বদলায়...
208
00:22:29,160 --> 00:22:31,480
ওকে এই রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়ো।
209
00:22:31,760 --> 00:22:33,560
ঠিক আছে, স্যার।
আপনি কোথাও যাচ্ছেন?
210
00:22:33,640 --> 00:22:35,600
হ্যাঁ, আজ রাতে ট্রেন আছে।
211
00:22:35,680 --> 00:22:38,680
কাজের জন্য যাওয়া।
সেজন্য কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি।
212
00:22:38,760 --> 00:22:39,880
আর মনে হয় না আজ চা খেতে আসতে পারব...
213
00:22:39,960 --> 00:22:41,040
অনেক কাজ জমা পড়ে আছে।
214
00:22:41,120 --> 00:22:43,040
এজন্য সরাসরি অফিস থেকে রওনা দিবো, ঠিক আছে?
215
00:22:43,120 --> 00:22:43,520
ঠিক আছে, স্যার।
216
00:22:43,600 --> 00:22:45,280
আর মহেশকে বোলো
যাতে আমার সাথে কথা বলে।
217
00:22:45,360 --> 00:22:46,760
- আচ্ছা আমি বলব।
- এমন সুযোগ কখনও দ্বিতীয়বার আসে না।
218
00:22:46,840 --> 00:22:47,680
আমি ওকে বোঝাব।
219
00:22:47,880 --> 00:22:49,080
গেলাম, চাচা।
220
00:23:34,440 --> 00:23:35,000
শুভ রাত্রি, রাহুল স্যার।
221
00:23:35,080 --> 00:23:36,080
শুভ রাত্রি। শুভ রাত্রি।
222
00:23:36,280 --> 00:23:37,880
- অনেক বৃষ্টি হচ্ছে।
- হ্যাঁ, স্যার।
223
00:23:40,600 --> 00:23:41,560
- আচ্ছা, গেলাম।
- বিদায়।
224
00:23:52,640 --> 00:23:55,080
- কী হলো, স্যার?
- আমার হেলমেট কোথায়, জগদীশ?
225
00:23:55,800 --> 00:23:57,720
বাইকে-ই তো বাধা থাকার কথা, স্যার।
226
00:23:57,800 --> 00:23:58,800
আরে নেই তো।
227
00:23:59,960 --> 00:24:01,880
জানি না, স্যার।
228
00:24:02,520 --> 00:24:03,680
আরে কীভাবে...
229
00:24:09,520 --> 00:24:09,960
হ্যালো।
230
00:24:10,040 --> 00:24:11,240
- হ্যালো, বব্বন।
- হ্যাঁ, স্যার।
231
00:24:11,320 --> 00:24:13,600
দেখো তো আমার হেলমেটটা ডেস্কে আছে কি না।
232
00:24:13,680 --> 00:24:15,000
১ মিনিট, দেখছি।
233
00:24:19,560 --> 00:24:21,080
এখানে নেই।
234
00:24:21,160 --> 00:24:22,520
আচ্ছা, আর কোনো হেলমেট আছে?
235
00:24:22,600 --> 00:24:24,400
স্পেয়ার হেলমেট?
236
00:24:25,600 --> 00:24:27,840
নেই স্যার, কোনো স্পেয়ার হেলমেট নেই।
237
00:24:27,920 --> 00:24:28,960
ঠিক আছে।
238
00:24:32,400 --> 00:24:33,480
স্যরি, স্যার।
239
00:25:28,680 --> 00:25:29,640
সাহায্য।
240
00:25:29,920 --> 00:25:31,200
সাহায্য করুন।
241
00:25:33,200 --> 00:25:34,560
সাহায্য করুন। ডাক্তার।
242
00:25:34,760 --> 00:25:36,040
ডাক্তার।
243
00:25:39,360 --> 00:25:40,840
হাসপাতাল।
244
00:25:40,920 --> 00:25:43,280
হাসপাতাল। প্লিজ।
245
00:25:45,560 --> 00:25:46,480
হ্যালো।
246
00:25:46,560 --> 00:25:48,120
হ্যালো, জে.টি হসপিটাল।
247
00:25:48,200 --> 00:25:50,880
অ্যাম্বুলেন্স। ওয়ালাওয়াকার রোড।
248
00:25:50,960 --> 00:25:52,680
প্লিজ। অ্যাম্বুলেন্স।
249
00:25:52,760 --> 00:25:55,440
স্যার, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
250
00:25:56,240 --> 00:25:57,600
হ্যালো? হ্যালো?
251
00:26:28,520 --> 00:26:29,800
আমায় ক্ষমা কোরো, রাহুল।
252
00:26:56,840 --> 00:26:58,640
ড্যানি। ড্যানি।
253
00:26:58,720 --> 00:27:01,600
অরুণা ফোন করেছিল...
অদ্ভুতকান্ড, ড্যানি।
254
00:27:02,320 --> 00:27:05,480
যশ নম্বর ৩ এ এসে পড়েছে।
আমি চার্চে যাচ্ছি।
255
00:27:05,560 --> 00:27:07,600
তুমিও আমার সাথে চলো। জলদি।
256
00:27:11,000 --> 00:27:13,600
ড্যানি, আমাদের যশ নতুন জীবন পাচ্ছে।
257
00:27:14,000 --> 00:27:16,720
ড্যানি, জলদি বের হও।
258
00:27:16,800 --> 00:27:18,680
দেরি করে গেলে চার্চে ভীড়ের মধ্যে পড়ব।
259
00:27:18,760 --> 00:27:20,320
বের হও বাবা, বের হও।
260
00:27:20,440 --> 00:27:21,480
জলদি, বাবা।
261
00:28:32,680 --> 00:28:33,360
আমি দুঃখিত।
262
00:28:35,880 --> 00:28:39,520
প্রকাশ স্যার, এই হেলমেট না পরা লোকদের
লাইসেন্স বাতিল করে দেয়া উচিৎ...
263
00:28:39,600 --> 00:28:41,080
স্রেফ জরিমানাতে কিচ্ছু হবে না।
264
00:28:41,240 --> 00:28:42,240
আমরা আরটিওকে দোষারোপ করতে পারি না।
[RTO = Regional Transport Office]
265
00:28:42,840 --> 00:28:44,240
জনগণের নিয়ম মেনে চলা উচিৎ।
266
00:28:44,320 --> 00:28:45,600
আর পুলিশকে দোষ দিয়ে-ই বা কী লাভ!
267
00:28:53,480 --> 00:28:55,400
সেদিন যদি রাহুল হেলমেটটা পরত।
268
00:29:05,120 --> 00:29:06,280
রনি...
269
00:29:07,360 --> 00:29:09,160
তুমি পড়ে যাচ্ছ।
270
00:29:09,840 --> 00:29:10,960
ও খোদা!
271
00:29:11,160 --> 00:29:12,120
ওঠো।
272
00:29:12,960 --> 00:29:14,840
ড্যানি... হেল্প করতে পারবে প্লিজ?
273
00:29:15,920 --> 00:29:17,320
রনি, এত মদ গিলেছ। রনি...
274
00:29:20,400 --> 00:29:21,400
রনি। ওঠো।
275
00:29:21,560 --> 00:29:22,040
চিন্তা কোরো না।
276
00:29:22,200 --> 00:29:23,440
- প্লিজ।
- আমি ধরছি।
277
00:29:24,480 --> 00:29:25,520
ভাড়া কত হলো?
278
00:29:25,600 --> 00:29:28,360
এই নাও। ধন্যবাদ।
279
00:29:29,720 --> 00:29:30,600
ধন্যবাদ।
280
00:29:33,960 --> 00:29:35,280
আমি ধরেছি।
281
00:29:35,640 --> 00:29:37,280
- এখানে... এখানে।
- আমি ধরেছি।
282
00:29:39,840 --> 00:29:40,600
ঠিক আছে।
283
00:29:41,080 --> 00:29:42,080
ধন্যবাদ, ড্যানি।
284
00:29:43,440 --> 00:29:44,400
আজ তো ও সীমা ছাড়িয়ে ফেলেছে।
285
00:29:44,480 --> 00:29:45,520
কী একটা বাজে দিন গেল!
286
00:29:46,840 --> 00:29:48,480
তুমি বসো।
আমি বিয়ার নিয়ে আসছি।
287
00:29:48,560 --> 00:29:49,480
না, লাগবে না।
288
00:29:50,640 --> 00:29:51,800
না, আমি জোর করছি, প্লিজ।
289
00:29:52,000 --> 00:29:53,440
না, শাইনা, লাগবে না। ধন্যবাদ।
290
00:29:55,440 --> 00:29:56,320
ড্যানি।
291
00:29:59,160 --> 00:30:00,560
ড্যানি, আমি রনিকে ভয় পাচ্ছি।
292
00:30:01,680 --> 00:30:04,280
- কী হয়েছে?
- ইদানীং কথায় কথায় গালিগালাজ করে।
293
00:30:04,480 --> 00:30:05,880
ও আমাকে আজেবাজে কথা বলে।
294
00:30:06,680 --> 00:30:09,280
আর উগ্র হয়ে পড়ে। এমনকি হাতও তোলে।
295
00:30:09,920 --> 00:30:11,440
আমার রাতে অনেক ভয় হয়।
296
00:30:14,560 --> 00:30:15,200
কিন্তু...
297
00:30:18,160 --> 00:30:19,560
যখন আমি তোমাকে দেখি...
298
00:30:24,200 --> 00:30:25,920
তুমি কত সাদাসিধে...
299
00:30:26,960 --> 00:30:29,240
মায়াবী আর কত পরিণত।
300
00:30:29,440 --> 00:30:31,960
নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো।
301
00:30:37,800 --> 00:30:39,600
যদি রনি তোমার মতো হতো।
302
00:30:43,880 --> 00:30:46,040
যা চাইছ ভেবেচিন্তে চাও, শাইনা।
303
00:30:48,160 --> 00:30:49,720
যা আছে তাতে-ই সন্তুষ্ট থাকো।
304
00:30:51,840 --> 00:30:53,840
কখনও জানবে না কার মধ্যে কী আছে।
305
00:30:55,960 --> 00:30:59,320
খারাপের থেকেও খারাপ আর কী হতে পারে?
306
00:31:00,920 --> 00:31:02,120
বলো, ড্যানি।
307
00:31:02,640 --> 00:31:05,640
খারাপের থেকে খারাপ আর কী হতে পারে?
308
00:31:12,160 --> 00:31:13,200
সৎ হওয়া।
309
00:31:26,440 --> 00:31:27,560
শুভ রাত্রি, শাইনা।
310
00:31:48,840 --> 00:31:50,840
স্যার, ভ্রশালি এসেছে।
311
00:31:51,000 --> 00:31:53,120
হ্যাঁ। জানেন তো আমি কোথায় যাচ্ছি।
312
00:31:53,760 --> 00:31:54,920
বস ফোন করে জানাল...
313
00:31:55,000 --> 00:31:57,280
যে জনাব প্রধান স্যারের ছেলে...
- আপনি দেখেন।
314
00:32:06,200 --> 00:32:07,000
হ্যালো, স্যার।
315
00:32:10,320 --> 00:32:12,400
স্যার, রাহুল আর আমার বিয়ে হতে যাচ্ছিল।
316
00:32:13,840 --> 00:32:15,400
আমি এসিপি স্যারের সাথে
দেখা করতে গিয়েছিলাম...
317
00:32:15,480 --> 00:32:18,400
আর তিনি আমাকে আপনার কাছে পাঠাল।
- যদি জরুরি কিছু না হয়...
318
00:32:18,800 --> 00:32:20,840
পরে কথা বলতে পারি?
- স্যার, ১ মিনিট।
319
00:32:22,040 --> 00:32:22,840
এই দেখুন।
320
00:32:22,920 --> 00:32:24,360
রাহুল আর আমার চ্যাট...
- হ্যাঁ, হ্যাঁ।
321
00:32:25,320 --> 00:32:27,560
স্যার, আমাদের ঝগড়া স্রেফ
একটা জিনিস নিয়েই হয়েছিল।
322
00:32:27,640 --> 00:32:28,560
আর সেটা হলো ওর সেইফটি নিয়ে।
323
00:32:28,640 --> 00:32:30,400
ও ওর সেইফটি নিয়ে অনেক খুঁতখুঁতে ছিল...
- এক্সকিউজ মি।
324
00:32:33,280 --> 00:32:34,920
আসছি। হ্যাঁ, আমি আসছি।
325
00:32:35,440 --> 00:32:37,640
স্যার, আমি বলছিলাম রাহুল ওর
নিজের সেইফটি নিয়ে অনেক খুঁতখুঁতে ছিল।
326
00:32:37,720 --> 00:32:40,080
ও অনেক বাড়াবাড়ি করত এসব নিয়ে, স্যার।
327
00:32:40,360 --> 00:32:41,880
যদি গাড়িতে বসো,
তাহলে সিট বেল্ট লাগাও।
328
00:32:41,960 --> 00:32:43,680
রাস্তা দিয়ে হাঁটলে,
সাইড দিয়ে হাঁটো।
329
00:32:43,760 --> 00:32:45,720
গালি চালানোর করার সময়
ফোনে কথা বোলো না।
330
00:32:45,800 --> 00:32:47,480
যখন রাহুলকে ঘটনাস্থলে পাওয়া যায়...
331
00:32:47,680 --> 00:32:49,920
...ওর হেলমেট পিছনে বাধা ছিল, স্যার।
332
00:32:50,960 --> 00:32:53,080
রাত ছিল... রাস্তা...
- আপনি... প্লিজ...
333
00:32:53,360 --> 00:32:55,000
স্যার, অন্ধকার ছিল।
- আপনি পানি খান।
334
00:32:55,080 --> 00:32:56,080
রাস্তা অনেক খারাপ ছিল।
335
00:32:56,160 --> 00:32:59,920
বৃষ্টি হচ্ছিল আর ওর বাইক পিছলে যায়...
আচ্ছা, ঠিক আছে কিন্তু...
336
00:33:00,400 --> 00:33:03,200
কিন্তু এরকম খারাপ কন্ডিশনেও
রাহুল হেলমেট পরেনি।
337
00:33:03,800 --> 00:33:04,920
এটা অসম্ভব, স্যার।
338
00:33:05,000 --> 00:33:08,160
স্যার। স্যার,
আমি জানি না কিন্তু প্লিজ আপনি একটু দেখুন।
339
00:33:08,240 --> 00:33:10,240
আমি বুঝতে পারছি...
340
00:33:10,720 --> 00:33:12,720
দেখুন, আমার এক জায়গায় যেতে হবে।
341
00:33:12,800 --> 00:33:14,920
স্যার, ব্যস...
- প্রকাশ।
342
00:33:17,520 --> 00:33:19,600
ব্যস... ব্যস... রিল্যাক্স।
প্লিজ পানি খান।
343
00:33:20,400 --> 00:33:22,200
প্রকাশ আসবে আর দেখা করবে। ঠিক আছে?
344
00:33:27,640 --> 00:33:28,800
দেখলে তো।
345
00:33:28,880 --> 00:33:30,000
নিজের বিয়ের দিনও লেইট ছিল।
346
00:33:30,080 --> 00:33:31,200
আর আজকে নিজের তালাকের সময়ও লেইট।
347
00:33:31,280 --> 00:33:32,160
চুপ করো।
348
00:33:32,240 --> 00:33:33,760
১০ মিনিটের জন্য চুপ থাকো।
349
00:33:34,200 --> 00:33:35,600
আর এতে তালাক প্রক্রিয়াও কঠিন হয়ে যাবে।
350
00:33:35,680 --> 00:33:36,480
মা।
351
00:33:37,840 --> 00:33:39,000
প্লিজ।
352
00:33:39,800 --> 00:33:40,920
একটু শান্ত থাকো, ঠিক আছে?
353
00:33:41,560 --> 00:33:42,560
প্লিজ।
354
00:33:43,840 --> 00:33:45,960
এটা মুম্বাই।
রাস্তায় অনেক জ্যাম থাকে।
355
00:33:46,360 --> 00:33:47,800
আর তার মাঝে পুলিশের ডিউটি।
356
00:33:48,440 --> 00:33:51,360
বাবা, একটু বুঝে-শুনে কথা বলি, ঠিক আছে?
357
00:33:51,760 --> 00:33:53,040
ঠিক আছে।
358
00:33:53,640 --> 00:33:54,720
ধন্যবাদ।
359
00:34:00,040 --> 00:34:01,000
এইতো এসেছেন।
360
00:34:01,320 --> 00:34:02,920
সিনিয়র ইন্সপেক্টর।
361
00:34:13,560 --> 00:34:14,760
কোথায় যেতে হবে?
362
00:34:16,120 --> 00:34:17,040
চলো, চলো।
363
00:34:17,320 --> 00:34:20,040
শোনো, একবার ভিতরে গেলে
সব সহজ হয়ে যাবে।
364
00:34:20,120 --> 00:34:21,440
ঠিক আছে? চিন্তা কোরো না।
365
00:34:21,520 --> 00:34:23,240
তারা তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে।
366
00:34:23,320 --> 00:34:24,400
যেমন... কারণ।
367
00:34:24,480 --> 00:34:25,880
তো বলে দিয়ো যেটা ঠিক মনে হয়।
368
00:34:25,960 --> 00:34:27,200
ঠিক আছে? তোমাকে মিথ্যা বলা লাগবে না।
369
00:34:27,400 --> 00:34:29,600
আর শোনো। শান্ত থেকো।
370
00:34:30,200 --> 00:34:31,560
চটে যেয়ো না... ঠিক আছে?
371
00:34:31,640 --> 00:34:32,240
যাও... যাও।
372
00:34:32,320 --> 00:34:34,600
আজকাল কাপলরা খুবই উতলা হয়ে থাকে...
373
00:34:35,000 --> 00:34:36,840
...তালাক দিয়ে মুভ অন করার জন্য।
374
00:34:36,920 --> 00:34:39,000
ছয়মাসে কিচ্ছু শোধরাবে না, ম্যাম।
375
00:34:39,160 --> 00:34:41,000
যদি না শোধরায়,
বদলাতে তো পারবে।
376
00:34:41,400 --> 00:34:44,040
বদলাতেও পারবে না
যদি না কেউ বদলাতে চায়।
377
00:34:44,120 --> 00:34:46,400
দেখুন, এটা সরকারি নিয়ম।
378
00:34:46,480 --> 00:34:48,560
স্যার, আমি বলছিলাম রাহুল ওর
নিজের সেইফটি নিয়ে অনেক খুঁতখুঁতে ছিল।
379
00:34:48,640 --> 00:34:50,160
ও..ও অনেক বাড়াবাড়ি করত এসব নিয়ে, স্যার।
380
00:34:50,240 --> 00:34:52,120
যখন রাহুলকে ঘটনাস্থলে পাওয়া যায়...
381
00:34:52,200 --> 00:34:54,040
...ওর হেলমেট পিছনে বাধা ছিল, স্যার।
382
00:34:54,120 --> 00:34:57,000
কিন্তু এরকম খারাপ কন্ডিশনেও
রাহুল হেলমেট পরেনি।
383
00:34:57,080 --> 00:34:59,240
এটা অসম্ভব, স্যার।
384
00:35:05,440 --> 00:35:07,240
পরের শুনানি কবে, স্যার?
385
00:35:09,920 --> 00:35:11,760
রাহুলের হেলমেট পরতে ভুলে যাওয়া।
386
00:35:13,480 --> 00:35:15,200
অসম্ভব মনে হচ্ছে।
387
00:35:17,520 --> 00:35:22,320
হেলমেট সাথে থাকা সত্বেও
তার হেলমেট পরা ছিল না।
388
00:35:22,680 --> 00:35:24,600
বস তার নিজের ঝামেলা...
389
00:35:24,680 --> 00:35:26,800
আমাদের উপর চাপিয়ে দিলো।
390
00:35:26,880 --> 00:35:27,960
ওই মেয়েটা শকে আছে।
391
00:35:28,040 --> 00:35:29,360
একদম সিম্পল দুর্ঘটনার কেইস।
392
00:35:29,800 --> 00:35:32,080
সে হেলমেট ছাড়া
বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছিল।
393
00:35:32,160 --> 00:35:33,960
পিছলে যায় আর মাথায় আঘাত পায়।
394
00:35:34,040 --> 00:35:35,800
এটা নিয়ে এত মাথা ঘামিয়েন না।
395
00:35:36,400 --> 00:35:37,520
হেলমেট।
396
00:35:40,600 --> 00:35:42,600
হেলমেট নিয়ে কিছু একটা কাহিনী আছে।
397
00:36:49,800 --> 00:36:53,200
স্যার, সেদিন রাহুল স্যার
অনেক সময় ধরে কাজ করছিলেন।
398
00:36:53,280 --> 00:36:55,320
কাজ শেষ হওয়ার সাথে-সাথেই চলে যায়।
399
00:36:55,640 --> 00:36:57,920
রাহুল স্যারের কাছে সেদিন
কোনো হেলমেট ছিল না।
400
00:36:58,000 --> 00:36:59,720
হেলমেট না থাকায়
উনি অনেক চিন্তিত ছিলেন, স্যার।
401
00:36:59,800 --> 00:37:01,480
সেদিন উনি আমাকে বকাও দিয়েছিলেন।
402
00:37:01,560 --> 00:37:03,560
অফিস থেকে বের হবার
১০ মিনিট পরে উনার ফোন আসে...
403
00:37:03,640 --> 00:37:05,960
...উনি ভেবেছিলেন হয়তো
ডেস্কে হেলমেট ফেলে এসেছিলেন।
404
00:37:06,360 --> 00:37:08,640
আমি সেখানে গিয়ে কোনো হেলমেট পাইনি।
405
00:37:09,400 --> 00:37:11,160
তারপর উনি স্পেয়ার হেলমেটের
ব্যাপারে জিজ্ঞেস করে।
406
00:37:11,240 --> 00:37:13,360
কিন্তু এত দেরি হয়ে গিয়েছিল যে
অফিসে কেউ ছিল না...
407
00:37:13,440 --> 00:37:15,080
...সেজন্য কোনো স্পেয়ার হেলমেট পাওয়া যায়নি।
408
00:37:15,160 --> 00:37:17,360
যদি সেদিন আমি ওই
হেলমেট চোরকে ধরতে পারতাম...
409
00:37:17,560 --> 00:37:19,640
হয়তো রাহুল স্যার আজ জীবিত থাকত।
410
00:37:19,920 --> 00:37:21,040
স্যার, আপনাকে এগিয়ে দিবো?
411
00:37:36,840 --> 00:37:39,000
...উনি ভেবেছিলেন হয়তো
ডেস্কে হেলমেট ফেলে এসেছিলেন।
412
00:37:39,080 --> 00:37:41,600
আমি সেখানে গিয়ে কোনো হেলমেট পাইনি।
413
00:37:41,960 --> 00:37:44,200
রাহুল স্যারের কাছে সেদিন
কোনো হেলমেট ছিল না।
414
00:37:44,280 --> 00:37:46,520
যদি সেদিন আমি ওই
হেলমেট চোরকে ধরতে পারতাম...
415
00:37:46,600 --> 00:37:48,720
হয়তো রাহুল স্যার আজ জীবিত থাকত।
416
00:37:49,160 --> 00:37:51,040
যখন রাহুলকে ঘটনাস্থলে পাওয়া যায়...
417
00:37:51,120 --> 00:37:53,320
...ওর হেলমেট পিছনে বাধা ছিল, স্যার।
418
00:37:59,320 --> 00:38:15,320
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।