1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:04,640 --> 00:00:06,880
রাজদূত হিসেবে পশ্চাৎ জিন এ যাও।
3
00:00:07,800 --> 00:00:11,240
[ এপিসোড ১২ ]
তাদের সৈন্যবাহিনী কতটা শক্তিশালী জেনে আসো।
4
00:00:12,090 --> 00:00:14,780
খুবই ঝুঁকিপূর্ণ হবে সেটা।
5
00:00:14,780 --> 00:00:17,420
আপনার আদেশ শিরোধার্য।
6
00:00:21,360 --> 00:00:23,430
আপত্তি জানাবে না?
7
00:00:23,430 --> 00:00:25,360
আপনার আদেশ। না বলি কীভাবে?
8
00:00:26,950 --> 00:00:29,730
আপনার আদেশানুসারে
সনগাক ত্যাগ করবো আমি।
9
00:00:32,840 --> 00:00:35,380
তবে, দামিউন ছাড়া হে সু'র
আর কোথাও যাওয়ার জায়গা নেই।
10
00:00:36,330 --> 00:00:39,020
দয়া করে কৃপা করুন
আর বুঝার চেষ্টা করুন।
11
00:00:39,610 --> 00:00:42,130
এখনো ওর পক্ষাবলম্বন করছো?
12
00:00:43,940 --> 00:00:46,040
ও আমার ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কেউ না।
13
00:00:48,230 --> 00:00:51,620
জিন এ রাজদূতের দায়িত্ব
যথাযথভাবে পালন করবো।
14
00:01:16,210 --> 00:01:17,850
হে সু'কে দূর করো।
15
00:01:19,410 --> 00:01:20,430
জি?
16
00:01:20,430 --> 00:01:23,310
ওকে এমন কোথাও পাঠাও
যেখানে রাজকুমাররা ওর সাথে দেখা করতে পারবে না।
17
00:01:25,060 --> 00:01:29,350
ও নিজে ওকে ছুঁড়ে ফেলতে না পারলে,
ওর বাবাকে সেটা করতে হবে।
18
00:01:40,930 --> 00:01:43,570
রাণীর মর্যাদা ছিল ওনার।
19
00:01:44,680 --> 00:01:47,730
কিন্তু, রাণীর নক্ষত্রের অধীনে
জন্মগ্রহণ করেননি তিনি।
20
00:01:49,470 --> 00:01:52,190
সেটা সৌভাগ্য না দুর্ভাগ্য?
21
00:01:58,390 --> 00:02:00,250
জানা কথা জিজ্ঞেস করলাম।
22
00:02:01,760 --> 00:02:04,530
আমার মতো একজনের সাথে দেখা
হওয়ার পর তিনি চলে গেলেন।
23
00:02:06,680 --> 00:02:08,130
এটা সবচেয়ে খারাপ ভাগ্য।
24
00:02:08,130 --> 00:02:11,080
তিনি আক্রোশ কিংবা তিক্ততা ছাড়া গেছেন।
25
00:02:11,080 --> 00:02:12,800
তাই খুবই সৌভাগ্যবতী ছিলেন।
26
00:02:14,820 --> 00:02:16,100
আপনার সেটা বিশ্বাস করা উচিত।
27
00:02:19,430 --> 00:02:21,540
দামিউন থেকে চলে যান।
28
00:02:23,010 --> 00:02:27,830
রাজকুমারদের বিদায় জানানো কিংবা
তাদের সাথে জড়াতে না করা হয়েছে আপনাকে।
29
00:02:33,170 --> 00:02:34,650
কোথায় যাবো আমি?
30
00:02:36,070 --> 00:02:41,100
ওনাদের আর কখনো না দেখার জন্য
কোথায় যাবো আমি?
31
00:03:20,070 --> 00:03:21,690
কেমন বোধ করছো?
32
00:03:22,890 --> 00:03:25,150
আমার হৃদয়ে যত ব্যথাই হোক না কেন,
33
00:03:25,550 --> 00:03:29,821
এই পৃথিবী তার চলা থামাবে না।
34
00:03:29,821 --> 00:03:32,858
যদি এর ব্যস্ত পথচলা দেখে যেতে পারতাম,
35
00:03:33,490 --> 00:03:35,750
একদিন সব হয়তো ভুলে যেতে পারতাম।
36
00:03:37,180 --> 00:03:38,820
পারলে দ্রুত ভুলে যাও।
37
00:03:39,520 --> 00:03:42,490
ব্যাপার যত কঠিন,
সেটা ভুলতে চেষ্টা করা তত ভালো।
38
00:03:44,870 --> 00:03:46,280
আপনিও, রাজকুমার।
39
00:03:49,270 --> 00:03:51,050
এবার আমাকে ভুলে যান।
40
00:04:02,450 --> 00:04:04,590
অমন কথা বোলো না।
41
00:04:04,590 --> 00:04:08,180
আমি ফেরা পর্যন্ত কোথাও না গিয়ে
দামিউনে আমার জন্য অপেক্ষা করো।
42
00:04:20,880 --> 00:04:22,780
অপেক্ষা করবো না।
43
00:04:24,560 --> 00:04:27,090
আমাকে সাহায্যের চেষ্টা করেছেন বলেই
আপনার সাথে এমনটা হয়েছে।
44
00:04:27,760 --> 00:04:32,230
আমার মনে আছে প্রাসাদে থাকার অনুমতি পেয়ে
আপনি কতটা খুশি হয়েছিলেন।
45
00:04:34,250 --> 00:04:37,130
আপনি যেতে চান না,
কিন্তু যেতে হচ্ছে।
46
00:04:38,750 --> 00:04:40,270
সব আমার দোষ।
47
00:04:43,220 --> 00:04:47,360
এবার, দয়া করে... বন্ধুত্ব আর ভালোবাসার
পার্থক্যনির্ণয় করতে শিখুন।
48
00:04:49,460 --> 00:04:51,870
সব অনুরাগ একজনকে দিলে
49
00:04:52,760 --> 00:04:54,170
সবকিছু কঠিন হয়ে দাঁড়াবে।
50
00:04:54,210 --> 00:04:58,890
তুমিই হয়তো আমার সাথে জড়ালে
দুর্ভাগ্যের দেখা পাও।
51
00:05:00,350 --> 00:05:01,650
কারণ যারা জড়ায়
সবার সাথেই এটা হয়।
52
00:05:11,420 --> 00:05:13,220
তবুও তোমাকে যেতে দেবো না।
53
00:05:14,640 --> 00:05:18,810
কারণ এই চেহারা দেখে,
তারা কেবল অভিশাপ দিতে পারে।
54
00:05:30,360 --> 00:05:31,480
বোকা।
55
00:05:32,280 --> 00:05:34,170
বলেছিলাম তোমার অনুমতি নিবো।
56
00:05:47,990 --> 00:05:49,250
মিথ্যা বলেছিলাম।
57
00:05:54,150 --> 00:05:56,080
সৌভাগ্যের জন্য এটা ধার নিচ্ছি।
58
00:05:57,470 --> 00:05:58,770
শীঘ্রই ফিরবো।
59
00:06:13,320 --> 00:06:15,380
অপেক্ষা করবো না।
60
00:06:16,760 --> 00:06:19,440
আপনি আমার জন্য জীবন বাজি রাখলেও...
61
00:06:19,440 --> 00:06:22,000
আমাকে আপনার বললেও...
62
00:06:23,680 --> 00:06:24,750
পারবো না।
63
00:06:35,090 --> 00:06:37,480
আমাদের দেখা হলেই ভয় পাই।
64
00:06:39,320 --> 00:06:42,230
জানি আরেকজনের জন্য আমার অনুভূতি ছিল।
65
00:06:43,760 --> 00:06:46,880
তাহলে কেন আপনাকে যেতে দিতে
কিংবা উপেক্ষা করতে পারছি না?
66
00:09:08,870 --> 00:09:12,790
[ হে সু ]
67
00:09:23,660 --> 00:09:24,730
ভাই!
68
00:09:26,410 --> 00:09:28,050
সু চলে গেছে।
69
00:09:28,050 --> 00:09:29,770
দামিউনে নেই।
70
00:09:30,570 --> 00:09:33,700
তাকে বের করে দেওয়া হয়নি তো?
71
00:09:44,530 --> 00:09:47,420
স... সু?
72
00:10:02,710 --> 00:10:04,320
সু, না...
73
00:10:07,685 --> 00:10:08,718
এভাবে যেতে পারো না...
74
00:10:24,590 --> 00:10:27,870
সু!
75
00:10:56,330 --> 00:10:58,970
একজন লোক ছিল
যে ছিল একটা বিরক্তিকর প্রাণী,
76
00:10:58,970 --> 00:11:00,800
সে প্রাণ হারিয়েছে।
77
00:11:04,360 --> 00:11:05,610
কাজটা তোমার?
78
00:11:05,610 --> 00:11:08,770
আমি নিশ্চিত আপনিও তাকে
সরিয়ে দিতে চেয়েছিলেন, রাণীমা।
79
00:11:11,790 --> 00:11:15,840
তোমাকে এভাবে দেখলে,
আমার জন্ম দেওয়া মেয়ের মতো মনে হয়।
80
00:11:15,840 --> 00:11:19,350
তুমি আর আমি,
দু'জনে খুব ভালো মিত্র হবো।
81
00:11:20,540 --> 00:11:22,510
তা হবে না।
82
00:11:24,770 --> 00:11:26,530
মাত্রই মনে পড়লো।
83
00:11:27,110 --> 00:11:30,620
মহারাজের ভালোবাসার এক পরিচারিকার
গর্ভস্রাবের জন্য আমার মা অভিযুক্ত হয়েছিলেন।
84
00:11:30,620 --> 00:11:32,840
সেজন্য আমার মা নির্বাসিত হন।
85
00:11:34,900 --> 00:11:37,330
সেটা ছিল পরিচারিকা ওহ।
86
00:11:38,380 --> 00:11:43,510
মহারাজের সবচেয়ে বেশি ভালোবাসার
মহিলাটিকে হত্যা করেছেন– আপনি রাণীমা।
87
00:11:44,520 --> 00:11:46,810
আপনার সাথে ঘনিষ্ঠ হতে পারি না,
88
00:11:46,810 --> 00:11:49,180
যে কিনা যেকোনো মুহূর্তে ধরা পড়ে
গলাধাক্কার শিকার হতে পারে।
89
00:11:54,660 --> 00:11:56,470
যা বলবে সোজাসুজি বলো।
90
00:11:57,550 --> 00:11:59,450
তুমিও কিন্তু একই নৌকায়।
91
00:11:59,450 --> 00:12:02,680
আমি নিজ হাতে বিষটা খেয়েছি।
আমাকে সন্দেহ করবে কে?
92
00:12:03,680 --> 00:12:07,580
যারা সত্যিটা জানে কিংবা
কাজটায় সাহায্য করেছে তারা আর নেই।
93
00:12:08,650 --> 00:12:10,610
আপনি এখন একা, রাণীমা।
94
00:12:18,070 --> 00:12:20,730
আর কখনো আমার মাকে
নতজানু করাবেন না।
95
00:12:22,540 --> 00:12:26,220
নিজেকে ভালোভাবে রক্ষা করুন।
96
00:12:49,930 --> 00:12:51,890
ইয়ন হোয়া ব্যতিক্রম।
97
00:12:52,540 --> 00:12:54,540
দেখতে পাচ্ছেন কেন ওকে পছন্দ করি?
98
00:12:54,540 --> 00:12:55,870
ও বিপজ্জনক।
99
00:12:56,780 --> 00:12:59,300
একজনের পুরুষের চেয়েও
ওর উচ্চাকাঙ্খা বেশি।
100
00:13:00,300 --> 00:13:01,900
ওর কাছ থেকে দূরে থেকো।
101
00:13:01,900 --> 00:13:03,940
এজন্যই তো ও আনন্দদায়ক।
102
00:13:07,500 --> 00:13:09,500
তোমার মামা ওয়াং শিক রিয়মের সাথে
দেখা করেছো?
103
00:13:10,640 --> 00:13:15,090
যখন প্রয়োজন হবে তখন মামা আমাকে
সাহায্য করতে সম্মত হয়েছেন।
104
00:13:17,160 --> 00:13:20,850
আপনি এবার রাজরাণী হবেন।
105
00:13:21,840 --> 00:13:24,300
বিনিময়ে কিছু না নিয়ে
ও সাহায্য করবে না।
106
00:13:26,940 --> 00:13:28,150
কী চায় ও?
107
00:13:29,160 --> 00:13:32,650
সকিয়ং'কে রাজধানী বানানো।
(বর্তমানে ফিওংইয়াং)
108
00:13:38,600 --> 00:13:42,730
[ এক বছর পর (তেজো বর্ষ ২৬) ]
109
00:14:00,250 --> 00:14:03,010
গ্রামীণ জনপদের পরিবাররা প্রাসাদে
যারা কখনো প্রাসাদে আসেনি?
110
00:14:03,980 --> 00:14:05,750
কোনো ব্যাপার আছে?
111
00:14:05,750 --> 00:14:08,290
মৃত্যুর আগে মহারাজের
১০টি নির্দেশ দেওয়ার আছে।
112
00:14:08,290 --> 00:14:11,800
হতে পারে প্রথম পুত্রের চেয়ে দ্বিতীয় পুত্র
সিংহাসনে বসবে।
113
00:14:11,800 --> 00:14:14,900
অনেকের বিশ্বাস মহারাজ
আমাকে বেছে নিতে পারেন।
114
00:14:16,120 --> 00:14:17,380
আমি বিশ্বাস করি না।
115
00:14:18,420 --> 00:14:19,850
কী করছিলে তুমি?
116
00:14:20,400 --> 00:14:22,940
শুনলাম জলদস্যুদের নির্মুল করছিলে।
117
00:14:22,940 --> 00:14:25,350
মা'র সাথে দেখা করোনি কেন?
118
00:14:25,350 --> 00:14:26,810
উনি কষ্ট পাচ্ছেন।
119
00:14:26,810 --> 00:14:29,760
আমি ভালো আছি, চিন্তা করবেন না।
120
00:14:30,440 --> 00:14:32,470
মা'র তো আপনি আছেন, না-কি?
121
00:14:32,470 --> 00:14:34,180
দেখো কীভাবে কথা বলে।
122
00:14:34,810 --> 00:14:38,360
উক, ও তোমার সাথে
থাকার পর থেকে বদলে গেছে।
123
00:14:44,620 --> 00:14:46,764
এখন যেহেতু যেকেউ
সিংহাসনে বসতে পারবে,
124
00:14:47,365 --> 00:14:50,701
আমার সব ভাই
আমার পেছনে পড়েছে।
125
00:14:51,402 --> 00:14:55,373
মহারাজ আমাকে
বাঘের মুখে ছুঁড়ে দিয়েছেন।
126
00:14:55,373 --> 00:14:57,890
মহারাজ ১০টি নির্দেশ
ব্যবহার করতে চান
127
00:14:57,890 --> 00:15:00,470
আপনার পক্ষে কে আছে
তা জানতে, যুবরাজ।
128
00:15:00,470 --> 00:15:02,313
সেটা করতে গিয়ে,
129
00:15:02,747 --> 00:15:05,883
আমার প্রিয়জনরা
না আবার আঘাত পায়।
130
00:15:33,520 --> 00:15:35,120
ভুল করেছো!
131
00:15:37,170 --> 00:15:39,410
আবার ভুল করেছো।
আবার ভুল।
132
00:15:39,410 --> 00:15:42,710
চাকু ওদিকে তাক করেছো কেন?
কথা তো ঘোরানোর।
133
00:15:42,710 --> 00:15:45,300
সবসময় একই জায়গায় এসে ভুল করো।
134
00:15:45,300 --> 00:15:47,980
শান্তি সম্মেলনে নিজেকে লজ্জায় ফেলবে।
135
00:15:48,620 --> 00:15:50,600
- আরেকবার চেষ্টা করি।
- না।
136
00:15:50,600 --> 00:15:51,610
কী?
137
00:15:51,610 --> 00:15:55,530
একজনকে বাড়তি খাটুনি খাটানোর
একটা সীমা আছে।
138
00:15:56,660 --> 00:15:58,520
দেখো, দেখো, দেখো।
139
00:15:58,520 --> 00:16:02,040
তোমাকে সাহায্য করতে গিয়ে
আমার ঠোঁট কেমন ফুলেছে দেখছো?
140
00:16:09,490 --> 00:16:12,580
আমার দেবী আমার জন্য খাবার তৈরি করে
অপেক্ষা করছে। যেতে হবে।
141
00:16:12,580 --> 00:16:13,840
তুমি বিবাহিত?
142
00:16:16,970 --> 00:16:17,980
কেন?
143
00:16:19,370 --> 00:16:21,140
আমি বিবাহিত হওয়ায় তোমার সমস্যা?
144
00:16:21,140 --> 00:16:22,760
সমস্যা হবে কেন?
145
00:16:23,260 --> 00:16:25,100
তাতে আমার কী?
146
00:16:27,870 --> 00:16:31,380
বিবাহিত কি অনেকদিন যাবত?
147
00:16:32,870 --> 00:16:34,460
বাচ্চাও আছে?
148
00:16:36,850 --> 00:16:38,200
দেখি তো।
149
00:16:38,640 --> 00:16:43,020
২০ বছরের মতো হবে,
একটা চমৎকার ছেলেও আছে।
150
00:16:43,780 --> 00:16:46,290
- কী?
- স্ত্রী আছে একজন।
151
00:16:46,290 --> 00:16:48,350
আমার বাবার স্ত্রী।
152
00:16:49,610 --> 00:16:53,650
আমার মা অপেক্ষা করছে,
যেতে হবে তাই।
153
00:16:53,650 --> 00:16:56,990
আমার সাথে মজা করছিলে?
তোমার ভয় নেই?
154
00:16:56,990 --> 00:16:59,950
বোকা তো তুমি বনেছো।
তুমি বোকা বনেছো।
155
00:17:04,790 --> 00:17:07,720
অনুশীলন করা ভালো,
তবে ব্যথা পেয়ে বসো না।
156
00:17:09,140 --> 00:17:10,340
ওকে?
157
00:17:10,850 --> 00:17:12,160
- ও...
- ওকে।
158
00:17:18,140 --> 00:17:19,550
মেনসিয়াস কর্ম?
159
00:17:19,550 --> 00:17:22,510
স্বামীকে বাজিয়ে দেখছো?
160
00:17:24,710 --> 00:17:28,310
আমার কবজির বাজি রেখে বলছি
সম্পূর্ণটা পড়েছি।
161
00:17:32,940 --> 00:17:34,420
এই কবজি আমার।
162
00:17:35,360 --> 00:17:36,620
এরপর!
163
00:17:39,010 --> 00:17:41,720
নাও। সব নাও!
164
00:17:41,720 --> 00:17:45,160
আমার হাত, পা, গলা।
সব নাও!
165
00:17:48,180 --> 00:17:49,380
এরপর।
166
00:17:49,930 --> 00:17:51,770
এটা নিতে পারবে না।
167
00:17:52,270 --> 00:17:53,880
এটা হে সু'র।
168
00:18:08,940 --> 00:18:12,880
কাঁদছো, না তো?
169
00:18:28,190 --> 00:18:29,500
বাবা!
170
00:18:33,460 --> 00:18:36,940
ওরে, আমার মেয়ে এখনো
ঠিকঠাকভাবে বেঁচে আছে।
171
00:18:38,080 --> 00:18:42,750
চিবিয়ে মুখ থেকে ফেলা
ময়লার মতো লাগছে কেন আপনাকে?
172
00:18:42,800 --> 00:18:44,370
টেবিলে আটকে আছেন কেন?
173
00:18:44,370 --> 00:18:47,240
রাজকুমার ভয়ে মারা গেলে
কী করতে শুনি?
174
00:18:47,750 --> 00:18:51,470
এই সামান্য বিষয়ে ভয় পেলে,
নিষ্ঠুর পৃথিবীতে বাঁচবে কীভাবে?
175
00:18:54,170 --> 00:18:57,290
ব্যথা পেয়েছেন? ফুঁ দেবো?
176
00:19:08,260 --> 00:19:13,880
একবার সিংহাসন পেয়ে গেলে
আমার স্ত্রীকে ত্যাগ করে তোমাকে বিয়ে করবো।
177
00:19:14,920 --> 00:19:17,970
আপনার বর্তমান স্ত্রীর বাবা
বাম পার্ক ইউং গিউ এর মন্ত্রী।
178
00:19:18,750 --> 00:19:21,810
একজন ঘনিষ্ঠ সহযোগীকে ত্যাগ করার
মিথ্যাটা বিশ্বাস করতে বলছেন?
179
00:19:29,430 --> 00:19:31,690
পার্ক ইউং গিউ মূলত পশ্চাৎ বেকজের।
180
00:19:31,690 --> 00:19:34,410
রাজা হওয়ার আগে আমার
সেই সাহায্য লাগবে।
181
00:19:35,410 --> 00:19:37,200
তারপর, সে হয়ে যাবে ভাই।
182
00:19:47,330 --> 00:19:50,480
মানুষের দুর্বলতা কীভাবে
খুঁজে বের করতে হয় আমি জানি।
183
00:19:51,210 --> 00:19:54,080
তুমি দেখামাত্রই অন্ধকার চিনে ফেলো।
184
00:19:55,860 --> 00:19:59,940
দেখতে পাচ্ছো না
আমরা যে স্বর্গে তৈরি যুগল?
185
00:20:16,530 --> 00:20:19,480
আপনি ঘনঘন আসছেন।
মানুষ না আবার কানাঘুষো শুরু করে।
186
00:20:20,270 --> 00:20:24,290
আপনি আর আমি, ভুলবেন না
আমরা সম্পূর্ণ বিপরীত।
187
00:20:25,090 --> 00:20:26,360
চিন্তা করো না।
188
00:20:26,360 --> 00:20:29,530
তোমার সাথে দেখা করতে আসিনি।
ইয়ন হোয়া'র সাথে করতে এসেছি।
189
00:20:31,150 --> 00:20:34,070
মহারাজ যে ১০টি নির্দেশ রেখে যাবেন
তার ফলে আমাদের এখন কারণ আছে।
190
00:20:35,680 --> 00:20:38,140
সেটার অপেক্ষা করার পরিবর্তে
রাজাকে এখন আক্রমণ করলে কেমন হয়?
191
00:20:39,330 --> 00:20:43,320
যুবরাজের হাতে সিংহাসন গেলে
ঝামেলার হবে সেটা।
192
00:20:44,610 --> 00:20:47,290
তবুও, আমি অসাধু কিছু করবো না।
193
00:20:47,290 --> 00:20:49,720
একজন সন্তান কীভাবে
নিজের মা-বাবাকে হত্যা করে?
194
00:20:49,720 --> 00:20:52,160
একজন বাবা তার সন্তানকে
হত্যা করতে চাচ্ছে।
195
00:20:52,820 --> 00:20:54,320
তাহলে সন্তান কেন পারবে না?
196
00:21:01,440 --> 00:21:03,290
মজা করছিলাম... মজা।
197
00:21:04,400 --> 00:21:07,390
যুবরাজকে নয় আমাকে সমর্থন করার
প্রতিশ্রুতি ভুলে যেয়ো না।
198
00:21:09,760 --> 00:21:10,900
অবশ্যই।
199
00:21:23,290 --> 00:21:25,470
আপনাকে বুঝতে পারছি না, ভাই।
200
00:21:26,120 --> 00:21:28,390
সিংহাসন আপনি নিচ্ছেন না কেন?
201
00:21:28,390 --> 00:21:30,750
আমাদের তৃতীয় ভাইয়ের
ছায়া হচ্ছেন কেন?
202
00:21:32,410 --> 00:21:34,290
এখন যুবরাজকে সরিয়ে দিলে
203
00:21:34,290 --> 00:21:36,640
সিংহাসনে বসেও
বিশ্বাসঘাতক হতে হবে।
204
00:21:37,680 --> 00:21:41,590
কিন্তু, একজন বিশ্বাসঘাতকের হত্যাকারী
আরেকজন বিশ্বাসঘাতক...
205
00:21:42,470 --> 00:21:43,760
বীরের স্বীকৃতি পায়।
206
00:21:48,470 --> 00:21:50,890
এই মুহূর্তে ইও ভাইয়ের
ছত্রছায়ায় থাকা ঢের ভালো।
207
00:21:50,890 --> 00:21:52,720
খুবই বিশ্বস্ত ছায়া।
208
00:21:53,990 --> 00:21:56,570
আমাদের তৃতীয় ভাই আপনার সাথে
বিশ্বাসঘাতকতা করে বসলে?
209
00:21:57,640 --> 00:21:59,470
তুমি সাহায্য করতে পারবে।
210
00:22:00,620 --> 00:22:01,630
জি?
211
00:22:04,890 --> 00:22:06,170
আংটিটা...
212
00:22:07,640 --> 00:22:09,460
তোমাকে খুব ভালো মানিয়েছে,
ইয়ন হোয়া।
213
00:22:14,040 --> 00:22:16,820
আমাকে জিম্মি হতে বলছেন?
214
00:22:16,820 --> 00:22:18,810
সহকর্মী, জামানত...
215
00:22:19,360 --> 00:22:21,250
তোমার ভালো লাগে
এমন শব্দ ব্যবহার করো।
216
00:22:21,870 --> 00:22:25,620
আমরা একে-অপরের নিকট
প্রচন্ডভাবে ঋণী, তাই নয় কি?
217
00:22:27,070 --> 00:22:28,850
এটুকু ঝুঁকি তো নিতেই পারো।
218
00:22:35,300 --> 00:22:37,960
৮ম রাজকুমার আমার সবচেয়ে বেশি পছন্দ।
219
00:22:39,470 --> 00:22:45,160
১৪তম রাজকুমার নাকি ফুল কাটার মতো
জলদস্যুদের গলা কেটেছে।
220
00:22:45,960 --> 00:22:49,740
রাজামশাই ওনাকে সেনাপতি বানিয়েছেন
আর ওনাকে সুনজরে দেখেন।
221
00:22:49,740 --> 00:22:51,310
উনি রাজা হতে পারেন।
222
00:22:51,310 --> 00:22:52,540
সত্যি?
223
00:22:53,610 --> 00:22:55,250
তাহলে ৮ম রাজকুমার?
224
00:22:55,250 --> 00:22:58,260
শুনেছি রাজামশাই নাকি
৮ম রাজকুমারের সাথে ঘনিষ্ঠ ছিলেন।
225
00:22:58,260 --> 00:23:03,210
শুনলাম ক্ষমতাশালী সব পরিবার
ওনার সাথে মেয়ের বিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছে।
226
00:23:07,540 --> 00:23:12,000
হে সু! তুমি তো দামিউনে ছিলে,
তাহলে নিশ্চয়ই রাজকুমারদের দেখেছো।
227
00:23:12,520 --> 00:23:13,930
কোন রাজকুমার সেরা?
228
00:23:13,930 --> 00:23:15,540
কে সেরা, হ্যাঁ?
229
00:23:17,440 --> 00:23:20,300
এই, শুনতে পাচ্ছো না?
230
00:23:20,300 --> 00:23:22,280
শুনতে পাচ্ছো না?
231
00:23:22,280 --> 00:23:24,660
রাজকুমারদের নিয়ে কথা না বলাই মঙ্গল।
232
00:23:25,500 --> 00:23:27,340
বিপদে পড়া সহজ।
233
00:23:29,380 --> 00:23:32,990
তো, বলছো আমাদের মতো জল দাসীদের
তাদের নামও মুখে আনা উচিত না?
234
00:23:34,100 --> 00:23:36,810
সেখান থেকে গলাধাক্কা খেয়েছো।
আমাদের চেয়ে ভালো সেজো না।
235
00:23:38,280 --> 00:23:40,250
এমনিই বলছি,
কথাবার্তা সাবধানে বলো।
236
00:23:40,250 --> 00:23:42,700
ওমা, ওমা, ওমা।
237
00:23:43,220 --> 00:23:45,940
রাজকুমারদের কথা বলতেও দিবে না।
238
00:23:45,960 --> 00:23:47,660
কী হাস্যকর মেয়ে।
239
00:23:47,660 --> 00:23:53,030
ওকে বলেছিলাম ৪র্থ রাজকুমারের মুখ আঁকতে,
আর ও কিনা কাগজ ছিঁড়ে ফেললো।
240
00:23:53,420 --> 00:23:57,400
আমাদের বোধহয় শুধু
কাপড় ধোয়াই উচিত।
241
00:23:57,400 --> 00:23:59,450
খোদা। খোদা!
242
00:24:21,410 --> 00:24:23,780
এই, কার দিকে চোখ রাঙাচ্ছিস?
243
00:24:24,250 --> 00:24:26,740
নিজেকে কে ভাবিস?
পুঁচকে মেয়ে।
244
00:24:27,690 --> 00:24:29,010
ওমা, ওমা।
245
00:24:29,580 --> 00:24:31,060
থামতে বললাম।
246
00:24:33,050 --> 00:24:36,780
শুনেছি তোর কারণে
তোর উপরের লোক মরেছে।
247
00:24:37,610 --> 00:24:41,220
তোর কারণে কীভাবে দামিউনের
পরিচারিকা ওহ মরেছে সব জানি।
248
00:24:41,220 --> 00:24:42,890
অপয়া মেয়ে।
249
00:24:42,890 --> 00:24:47,020
সবাই বলে তোর সাথে জড়ালে
কপালে দুঃখ থাকে।
250
00:24:48,020 --> 00:24:49,430
ও দুর্ভাগ্য।
251
00:25:09,600 --> 00:25:12,170
ভালো লাগছে নিশ্চয়ই।
252
00:25:12,170 --> 00:25:14,540
ভালো লাগছে নিশ্চয়ই।
253
00:25:18,870 --> 00:25:19,920
ভাই!
254
00:25:23,080 --> 00:25:24,380
- সাবাস।
- আমি খুব ক্লান্ত।
255
00:25:25,690 --> 00:25:27,150
অনেক কষ্টের কাজ।
256
00:25:36,190 --> 00:25:37,370
ভাই।
257
00:25:41,990 --> 00:25:43,740
রাস্তাটা আমি চিনিনি।
258
00:25:43,740 --> 00:25:46,260
ওকে দেখাতে চাচ্ছিলে আমাকে?
259
00:25:46,260 --> 00:25:48,540
একটা বছর কেটে গেছে।
260
00:25:48,540 --> 00:25:50,810
আসলেই ওকে এভাবে ছেড়ে দিবেন?
261
00:25:50,810 --> 00:25:52,080
ও একটা গিওবাং জল দাসী।
262
00:25:52,760 --> 00:25:54,700
এটা প্রাসাদের সবচেয়ে নিম্নস্থান।
263
00:25:55,280 --> 00:25:56,660
আমি কেন মাথা ঘামাবো?
264
00:26:01,540 --> 00:26:03,050
আমি সব জানি।
265
00:26:04,100 --> 00:26:07,370
আপনি সু'কে ভালোবেসেছিলেন।
266
00:26:12,190 --> 00:26:14,090
অন্য কারণ আছে, তাই না?
267
00:26:14,090 --> 00:26:17,300
তা না হলে, এরকম করতেন না।
268
00:26:17,300 --> 00:26:19,080
আমিও মরতে পারি না।
269
00:26:20,260 --> 00:26:22,260
হে সু'কে তাড়িয়েছে মহারাজ।
270
00:26:22,260 --> 00:26:24,130
রাজার বিপক্ষে যাওয়া যায় না।
271
00:26:26,880 --> 00:26:28,200
তোমারও সাবধান থাকা উচিত।
272
00:26:28,770 --> 00:26:33,460
ভুলো না একটা ভুলের জন্যও
প্রাসাদ ছাড়া হতে পারো।
273
00:27:38,730 --> 00:27:42,810
তোমার পা এখনো ভালো হয়নি?
274
00:27:44,340 --> 00:27:46,200
শুনেছি জুং তোমাকে ওষুধ পাঠায়।
275
00:27:46,640 --> 00:27:50,370
শুধু বেশিক্ষণ কাজ করলে
কিংবা পানির পাশে থাকলে ব্যথা হয়।
276
00:27:52,780 --> 00:27:54,080
আমি ঠিক আছি।
277
00:27:55,930 --> 00:27:57,270
আমার উপর রেগে আছো?
278
00:27:59,820 --> 00:28:03,200
আমাকে... ঘৃণা করো?
279
00:28:10,440 --> 00:28:14,290
তোমাকে কোনো কথা দিতে পারিনি।
সেজন্যই আসতে পারিনি।
280
00:28:18,230 --> 00:28:20,010
কারণ খুব অকেজো হয়ে পড়েছি...
281
00:28:22,850 --> 00:28:24,820
কারণ তোমার জন্য
কিছু করতে পারছি না...
282
00:28:29,490 --> 00:28:32,090
পরিচারিকা ওহ এর জন্য
মহারাজের রাগ অত্যন্ত বেশি হওয়ায়
283
00:28:32,090 --> 00:28:34,470
তোমাকে ফিরিয়ে নিতে পারছি না।
284
00:28:36,150 --> 00:28:38,060
বিয়ের কথা তুলতে পারছি না।
285
00:28:38,060 --> 00:28:39,750
আমাকে মনে পড়েছে?
286
00:28:46,040 --> 00:28:47,360
একবারও?
287
00:28:49,720 --> 00:28:54,570
কখনো আমাকে মনে পড়েছে?
288
00:29:00,370 --> 00:29:01,550
প্রতিদিন।
289
00:29:03,900 --> 00:29:05,580
প্রতি মুহূর্তে তোমাকে চেয়েছি।
290
00:29:18,180 --> 00:29:19,710
তাহলেই, হলো।
291
00:29:23,160 --> 00:29:24,430
এটাই যথেষ্ট।
292
00:29:29,490 --> 00:29:34,130
এবার পরিস্থিতির উন্নতি হবে।
293
00:29:34,130 --> 00:29:37,760
তাই, আমি আরও ক্ষমতা পেয়ে গেলে—
294
00:29:37,760 --> 00:29:39,710
আমার জন্য বেশি চাপ নিবেন না।
295
00:29:41,400 --> 00:29:43,200
নিজেকে বিপদে ফেলবেন না।
296
00:29:49,470 --> 00:29:51,550
যথেষ্ট দেখিছি সেটার।
297
00:29:55,570 --> 00:29:57,080
ব্যথা পেয়ো না কোথাও।
298
00:30:01,060 --> 00:30:02,890
আর বেশি দুঃখিত কোরো না আমাকে।
299
00:30:44,690 --> 00:30:46,860
পশ্চাৎ জিনের পরিস্থিতি কেমন?
300
00:30:46,860 --> 00:30:50,930
গাওজু মারা গেছে,
এখন তার ভ্রাতুষ্পুত্র, ইওংহে নেতৃত্ব দিচ্ছে।
301
00:30:51,760 --> 00:30:55,560
মনে হচ্ছে এলাকা সম্পর্কিত একটি দ্বন্দ্বের জের ধরে
শীঘ্রই তারা খিতানের সাথে যুদ্ধে জড়াবে।
302
00:30:55,900 --> 00:30:58,490
সিংহাসনের উত্তরাধিকার নিয়ে
বিস্তর সংঘাত আছে।
303
00:30:58,490 --> 00:31:00,390
মনে হয় না তারা সফল হবে।
304
00:31:00,460 --> 00:31:04,050
তারমানে খিতান
আধিপত্য বিস্তার করতে শুরু করবে।
305
00:31:04,860 --> 00:31:07,580
তাহলে, এবার তুমি খিতান যাও।
306
00:31:07,580 --> 00:31:08,780
চাই না।
307
00:31:10,490 --> 00:31:11,600
চাও না?
308
00:31:11,600 --> 00:31:13,910
আমি যাওয়ার সময় দেওয়া
কথাটা রাখেননি।
309
00:31:14,840 --> 00:31:16,310
আমিও আদেশ মানতে পারবো না।
310
00:31:16,310 --> 00:31:19,090
এখনো মেয়েটার জন্য
তোমার মনে জায়গা আছে?
311
00:31:19,690 --> 00:31:23,400
একজন রাজাকে তার পরিবার কিংবা
এই দেশের জন্য যে কাউকে ত্যাগ করতে পারতে হবে!
312
00:31:23,400 --> 00:31:26,870
তোমার হয়ে ওকে ছুঁড়ে ফেলার জন্য
আমাকে ধন্যবাদ দেওয়া উচিত!
313
00:31:26,870 --> 00:31:30,260
আমি রাজা নই আর হবোও না।
314
00:31:31,620 --> 00:31:34,020
যুবরাজের জন্য আপনি
আরেকজনও মিত্র রাখতে চাইলে
315
00:31:35,070 --> 00:31:36,790
আমার গলায় ফাঁস পরাবেন না।
316
00:31:37,340 --> 00:31:40,940
আমিও এবার, মানুষ হিসেবে বাঁচবো।
317
00:31:50,040 --> 00:31:51,380
এই...
318
00:31:54,750 --> 00:31:55,930
মহারাজ।
319
00:31:56,620 --> 00:32:01,130
ছেলে-মেয়েরা ভাবে ওরা নিজে নিজে বড়ো হয়েছে
আর এরকম অবাধ্য আচরণ করে।
320
00:32:02,300 --> 00:32:04,650
এটা নিয়ে বেশি ভাববেন না।
321
00:32:04,650 --> 00:32:06,240
বিরক্তবোধ করবেন পরে।
322
00:32:10,260 --> 00:32:12,700
শুরু থেকেই ওর আমার সামনে
এভাবে দাঁড়ানো উচিত ছিল।
323
00:32:14,270 --> 00:32:15,310
জি?
324
00:32:15,310 --> 00:32:18,190
এবার যার সাথেই লড়ুক না কেন
ও হারবে না।
325
00:32:19,440 --> 00:32:24,060
আমার শান্তিতে চোখ বুজার জন্য
ওর এই পর্যায়ে যেতে হতো।
326
00:32:26,230 --> 00:32:30,580
মহারাজ, আপনার নক্ষত্র এখনো দীপ্তিমান।
এমন কথা বলছেন কেন?
327
00:32:30,580 --> 00:32:36,120
কিছু কিছু সময় স্বর্গের চেয়ে
নিজের কথা নিজে ভালো জানা যায়।
328
00:32:37,780 --> 00:32:40,530
তোমাদের সবার তৈরি হওয়া উচিত।
329
00:33:53,460 --> 00:33:55,920
কখনোই কথা শোনোনি।
330
00:33:57,950 --> 00:33:59,960
দামিউনে থাকতে বলেছিলাম।
331
00:34:01,150 --> 00:34:05,800
যাইহোক, পরিচারিকা হওয়ার চেয়ে
কায়িক শ্রমের কাজ তোমাকে বেশি মানিয়েছে।
332
00:34:16,890 --> 00:34:18,470
মনে পড়েছে তোমাকে।
333
00:34:24,980 --> 00:34:27,020
আপনার এখানে থাকা উচিত না।
334
00:34:29,100 --> 00:34:30,430
আমাকে দেখেননি ভাববেন।
335
00:34:52,710 --> 00:34:54,020
বরাবরের মতোই...
336
00:34:55,810 --> 00:34:56,900
তুমি সুন্দর।
337
00:34:57,100 --> 00:34:58,150
কেন?
338
00:34:59,420 --> 00:35:01,250
আবার ঢেকেছেন কেন?
339
00:35:02,550 --> 00:35:05,320
প্রসাধনী কীভাবে বানাতে হয়
ভুলে গেছেন?
340
00:35:05,320 --> 00:35:06,900
দাগটা আরও বেড়েছে?
341
00:35:07,400 --> 00:35:09,750
ওটাকে খুব ঘৃণা করতেন,
তাহলে কেন...
342
00:35:21,930 --> 00:35:23,890
এটা খুলিনি যাতে তোমাকে না ভুলি।
343
00:35:26,650 --> 00:35:29,630
ফিরে এসে তোমাকে দেখার
সংকল্প করে রেখেছিলাম।
344
00:35:31,730 --> 00:35:35,120
আমি আর দামিউন পরিচারিকা না,
বরং এক গিওবাং জল দাসী।
345
00:35:36,480 --> 00:35:38,920
আপনার সাথে সাক্ষাত করার
পর্যায়ে নেই আমি, রাজকুমার।
346
00:35:41,450 --> 00:35:43,470
আপনি নিরাপদে ফিরে এসেছেন।
347
00:35:44,810 --> 00:35:46,680
জানেন আমি ভালো আছি।
348
00:35:49,130 --> 00:35:50,470
এটুকুই যথেষ্ট।
349
00:36:00,590 --> 00:36:02,650
- সু।
- চলে যান।
350
00:36:03,630 --> 00:36:06,180
তোমার থাকার জায়গা না এটা। চলো।
351
00:36:06,180 --> 00:36:07,920
যেভাবেই হোক এটা সমাধা করবো।
352
00:36:08,470 --> 00:36:10,730
আমাকে একা থাকতে দিন!
353
00:36:12,020 --> 00:36:16,920
এখানে এভাবে পড়ে আছি
কেবলমাত্র মরতে কিংবা বাঁচতে পারছি না বলে।
354
00:36:16,920 --> 00:36:19,570
আমার কারণে মারা যাওয়া
পরিচারিকা ওহ হোক
355
00:36:19,570 --> 00:36:22,730
কিংবা প্রাসাদের প্রতিটা কোণে
অপেক্ষমাণ ভয়ংকর জীবন,
356
00:36:22,730 --> 00:36:26,610
সব ভুলে যেতে পারি
আমার শরীরে ক্লান্তি নামলে।
357
00:36:28,290 --> 00:36:31,367
আমার কথা ভাবা
বন্ধ করতে হবে আপনার।
358
00:36:32,130 --> 00:36:35,480
তোমাকে দেখে রাখবো
ঠিক যেভাবে আমাকে সাহায্য করেছিলে।
359
00:36:35,480 --> 00:36:38,400
এই কঠিন জীবন না বয়েও
সব ভুলতে সাহায্য করবো।
360
00:36:38,400 --> 00:36:41,430
দয়া করে আমার জন্য
নিজের পরিচয়কে ত্যাগ করবেন না।
361
00:36:41,430 --> 00:36:43,880
যাকে সবচেয়ে বেশি এড়াতে চাই...
362
00:36:45,070 --> 00:36:46,830
সে আপনি হলেও?
363
00:36:48,940 --> 00:36:53,750
আপনার সাথে দেখা হলে,
ভুলতে চাওয়া সব আবার মনে পড়ে।
364
00:37:00,140 --> 00:37:01,640
ফিরে যান।
365
00:37:03,140 --> 00:37:06,810
আমি বেশ ভালো আছি।
বাঁচতে পারবো।
366
00:37:06,810 --> 00:37:08,270
রাজকুমার...
367
00:37:11,220 --> 00:37:13,180
দয়া করে শান্তিতে থাকবেন।
368
00:37:13,180 --> 00:37:17,070
ঘৃণা কিংবা রাগ পুষে রাখবেন না।
ভুলে যান সব।
369
00:37:19,070 --> 00:37:20,710
তাহলে আর কেউ আঘাত পাবে না।
370
00:38:02,720 --> 00:38:04,440
চিন্তা করবেন না।
371
00:38:04,960 --> 00:38:07,320
আমি আমার অবস্থা ভালো জানি।
372
00:38:28,390 --> 00:38:30,700
এটা দামিউনের নতুন চা।
373
00:38:30,700 --> 00:38:33,770
কিছুই আমাকে টানে না,
কিছু চাই না।
374
00:38:34,490 --> 00:38:37,080
একজন নতুন পরিচারিকা
একটা নতুন মিশ্রণ বানিয়েছে।
375
00:38:37,370 --> 00:38:39,370
অন্তত সুবাসটা নিয়ে দেখুন।
376
00:38:57,590 --> 00:38:59,610
ওই মেয়েটা বানিয়েছে?
377
00:39:02,360 --> 00:39:04,860
আপনার রুচি ফিরিয়ে আনতে
চেয়েছি কেবল।
378
00:39:04,860 --> 00:39:06,440
ক্ষমা করবেন, মহারাজ।
379
00:39:08,490 --> 00:39:10,250
ওকে আমার কাছে নিয়ে আসো।
380
00:39:32,520 --> 00:39:34,940
আমি চাই
আপনি আমাকে বিয়ে করুন।
381
00:39:38,688 --> 00:39:42,191
তোমার কথা ভুল শুনেছি বোধহয়।
382
00:39:42,859 --> 00:39:46,195
আমার সাথে কী করতে চাও?
383
00:39:46,690 --> 00:39:50,100
ভাবছিলাম আমি কেমন মানুষ।
384
00:39:50,100 --> 00:39:54,504
রাজকুমারী হয়ে জন্মে মহারাজ ও রাজকুমারদের
কাছ থেকে অনুপযুক্ত ভালোবাসা পেয়েও,
385
00:39:54,504 --> 00:39:56,306
সবসময় কিছু একটার কমতি ছিল।
386
00:39:56,730 --> 00:39:59,842
কখনো সন্তুষ্ট হইনি।
387
00:40:00,410 --> 00:40:02,810
যখন আমার গোটা পরিবার নির্বাসনে ছিল,
শেষপর্যন্ত তখন বুঝতে পারি।
388
00:40:03,370 --> 00:40:06,015
আমার ক্ষমতা প্রয়োজন।
389
00:40:06,215 --> 00:40:09,519
আমার অতৃপ্ত ক্ষুধা মেটাতে পারে কেবল...
390
00:40:11,450 --> 00:40:13,754
সিংহাসন।
391
00:40:16,960 --> 00:40:18,630
আমি সেরকম মানুষ না।
392
00:40:19,600 --> 00:40:23,930
তুমি যেরকম মানুষ চাও
তার বিপরীত আমি।
393
00:40:24,230 --> 00:40:27,850
হ্যাঁ, জানি।
সেজন্যই দূরত্ব বজায় রেখেছিলাম।
394
00:40:29,370 --> 00:40:30,480
কিন্তু...
395
00:40:32,230 --> 00:40:34,410
একটা কথা আমি জানতাম না।
396
00:40:38,650 --> 00:40:42,240
আমিও যে একটা মেয়ে।
397
00:40:45,930 --> 00:40:48,510
দীর্ঘদিন ধরে আমি আপনাকে ভালোবেসেছি।
398
00:40:49,520 --> 00:40:52,690
আপনার সাথে থাকাই আমার ভাগ্যের লিখন।
399
00:41:07,770 --> 00:41:09,779
আমি ছোটো থাকতে,
400
00:41:10,140 --> 00:41:14,417
একজন বলেছিল আমার মাঝে
রাজার নক্ষত্র আছে।
401
00:41:14,710 --> 00:41:16,652
সেই একই দিনে,
402
00:41:16,652 --> 00:41:19,355
আমার মুখে দাগটা হয়।
403
00:41:20,820 --> 00:41:22,523
আমি রাজকুমারের সম্মানও পাইনি,
404
00:41:22,792 --> 00:41:25,261
রাজা তো আরও পরের কথা।
405
00:41:26,260 --> 00:41:28,965
তোমার পূর্বনির্দিষ্ট কেউ?
406
00:41:29,432 --> 00:41:31,432
আমি ভাগ্যের মতো জিনিসে
বিশ্বাস করি না।
407
00:41:33,703 --> 00:41:35,071
তাছাড়া,
408
00:41:35,605 --> 00:41:37,673
আমার হৃদয়ে অন্যকেউ আছে।
409
00:41:42,678 --> 00:41:46,182
সেটা কি... হে সু?
410
00:41:49,310 --> 00:41:50,853
ও দুর্ভাগ্য বয়ে আনে।
411
00:41:50,953 --> 00:41:52,855
ও আপনার ভবিষ্যতের পথে বাধা হবে!
412
00:41:52,855 --> 00:41:54,624
সু'কে ছাড়া,
413
00:41:55,525 --> 00:41:57,990
আমার কোনো ভবিষ্যতই থাকতো না।
414
00:42:00,430 --> 00:42:01,695
বলেই ফেললাম যেহেতু,
415
00:42:02,365 --> 00:42:04,200
এখন পরিষ্কার হয়ে গেছে।
416
00:42:06,460 --> 00:42:11,307
ওই মেয়েটাকে ছাড়া আমি কিছুই না।
417
00:42:53,960 --> 00:42:57,750
ওনার চাহনি দেখে... মৃত্যুর আগে
দাদামশাইয়ের চাহনির কথা মনে পড়ছে।
418
00:42:59,480 --> 00:43:02,110
জানি না কোন বছর
তেজো মারা গিয়েছিল।
419
00:43:03,510 --> 00:43:05,390
আমি নিশ্চিত
ওনার হাতে বেশি সময় নেই।
420
00:43:08,940 --> 00:43:11,900
ভাবছো আমার হাতে বেশি সময় নেই।
421
00:43:20,580 --> 00:43:22,340
কোথা থেকে এসেছিলে তুমি?
422
00:43:25,790 --> 00:43:29,770
পরিচারিকা ওহ এর সাথে ওরকম হওয়ার পর,
তোমার ব্যাপারে খোঁজ নিই।
423
00:43:30,890 --> 00:43:34,070
তোমার বাল্যকালের বন্ধু
এবং দেশের বাড়ির আত্মীয়স্বজন...
424
00:43:35,230 --> 00:43:38,590
উক পরিবারের সব সদস্যদের
জিজ্ঞাসাবাদ করি।
425
00:43:43,570 --> 00:43:47,560
কেবল এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে
তুমি হঠাৎ আলাদা মানুষ হয়ে গেছো।
426
00:43:47,560 --> 00:43:49,790
তুমি সম্পূর্ণ আলাদা মানুষ ছিলে।
427
00:43:54,370 --> 00:43:58,260
আমার বোধবুদ্ধি বলে
তুমি জি-মং এর মতো।
428
00:43:59,930 --> 00:44:02,570
তুমি ভবিষ্যতের কথা জানো
যা আমরা জানি না।
429
00:44:08,190 --> 00:44:12,161
তুমি কি জানতে আমার ৪র্থ পুত্র
রাজা হওয়ার নক্ষত্র নিয়ে জন্মেছে?
430
00:44:18,830 --> 00:44:22,670
যুবরাজ মু আর সো
দু'জনের ভাগ্যেই রাজা হওয়া লেখা আছে।
431
00:44:23,760 --> 00:44:27,870
এই প্রাসাদে কী ঘটবে কেউ জানে না।
432
00:44:32,250 --> 00:44:34,870
তুমি সব দেখবে।
433
00:44:37,570 --> 00:44:40,770
তবুও, জড়িয়ে পড়বে না।
434
00:44:41,220 --> 00:44:46,310
তারচেয়ে আমাকে
দূরে পাঠিয়ে দিতে পারেন না?
435
00:44:47,940 --> 00:44:52,040
আমার আর মনে হয় না
এখানে থাকতে পারবো।
436
00:44:52,040 --> 00:44:55,080
যেসব নিয়ন্ত্রণ করতে পারবে না
সেসব না দেখে থাকবে।
437
00:44:55,080 --> 00:44:57,890
এখানে ঘটমান ঘটনার ব্যাপারে
চুপ থাকতে না পারলে
438
00:45:00,570 --> 00:45:03,690
যেখানেই যাও না কেন,
একই পরিস্থিতিতে পড়বে।
439
00:45:10,050 --> 00:45:14,350
তোমার বর্তমানের কাছে হারানো ভবিষ্যৎ
বেশি আঁকড়ে ধরে থেকো না।
440
00:45:18,950 --> 00:45:21,000
সু ইয়ন তোমাকে তার মেয়ে ডেকেছিল।
441
00:45:21,830 --> 00:45:25,360
তাই তুমি আমারও মেয়ে
আর সেকারণেই এই উপদেশ দিচ্ছি।
442
00:46:26,720 --> 00:46:28,070
ঠিক আছো?
443
00:46:29,370 --> 00:46:30,370
দেখি।
444
00:46:30,370 --> 00:46:31,610
ঠিক আছে। কিছু হয়নি।
445
00:46:31,610 --> 00:46:33,980
ঠিক আছে মানে?
এটা নিয়ে কয়বার?
446
00:46:34,610 --> 00:46:35,610
দেখি।
447
00:46:49,900 --> 00:46:51,280
কী হয়েছিল?
448
00:46:53,850 --> 00:46:55,340
জিজ্ঞেস করা উচিত না, তাই না?
449
00:47:02,160 --> 00:47:03,590
তোমাকে জড়িয়ে ধরি?
450
00:47:05,960 --> 00:47:07,100
পারবো ধরতে?
451
00:47:15,990 --> 00:47:21,240
যখন কঠিন সময় পার করেছো,
তখন তোমার পাশে না থাকার জন্য দুঃখিত।
452
00:47:22,530 --> 00:47:23,870
তোমার সাথে দেখা হওয়ার আগে হয়েছে।
453
00:47:23,870 --> 00:47:25,280
সেজন্যই বেশি দুঃখিত বোধ করছি।
454
00:47:26,910 --> 00:47:29,120
আর কিছুর চেয়ে সেটার জন্য
বেশি দুঃখিত বোধ করছি।
455
00:47:30,900 --> 00:47:32,580
তোমাকে তখন চিনিনি কিনা।
456
00:47:34,480 --> 00:47:38,160
এখন চাই তোমার সাথে শুধু ভালো ঘটনা
ঘটুক আর তোমাকে খুশি রাখতে।
457
00:47:41,040 --> 00:47:42,190
আমার উপর বিশ্বাস রাখো।
458
00:47:46,290 --> 00:47:47,950
সেটা করতে পারার তুমি কে?
459
00:47:48,860 --> 00:47:51,140
তোমার কাছে আমার ওরকম প্রত্যাশা
কখনোই ছিল না।
460
00:47:54,940 --> 00:47:56,020
ঊ হি।
461
00:47:59,380 --> 00:48:01,230
এখনো তোমার কাছে
অনেককিছু স্বীকার করার আছে।
462
00:48:20,820 --> 00:48:22,780
কিছু নিয়ে মন খারাপ?
463
00:48:23,530 --> 00:48:25,340
এত মনমরা লাগছে কেন?
464
00:48:28,210 --> 00:48:31,980
বেক আহ'র সাথে কিছু হয়েছে?
465
00:48:33,910 --> 00:48:36,150
বেক আহ'র সাথে কীভাবে জানি
দেখা হয়েছিল তোমার?
466
00:48:37,520 --> 00:48:38,550
ওহ।
467
00:48:40,390 --> 00:48:44,440
সেটা আমি প্রাসাদে আসার আগে।
বাজারে দেখা হয়েছিল তার সাথে।
468
00:48:44,440 --> 00:48:48,040
সে আমার খুড়তুতো বোনকেও চিনতো।
সেইভাবে।
469
00:48:49,090 --> 00:48:50,930
ওকে ভালো মানুষ মনে হয়।
470
00:48:52,180 --> 00:48:54,350
আমি নিশ্চিত করে বলতে পারি।
471
00:48:55,200 --> 00:48:57,100
আগের আমি হলে...
472
00:48:58,800 --> 00:49:01,020
ওর সাথে আমার কখনো দেখা হতো না।
473
00:49:02,660 --> 00:49:06,950
এখন এই অবস্থানে এসে,
ওর সাথে দেখা হয়ে গেল।
474
00:49:09,270 --> 00:49:12,120
তোমাকে সব বলতে পারছি না।
475
00:49:12,120 --> 00:49:16,480
সে কেবল তোমার জন্য এখানে আসছে।
476
00:49:17,410 --> 00:49:19,150
তাই, বেশি দূরে ঠেলো না তাকে।
477
00:49:19,150 --> 00:49:20,230
না।
478
00:49:22,170 --> 00:49:24,660
আমরা আর ঘনিষ্ঠ হবো না।
479
00:49:26,310 --> 00:49:27,470
শীঘ্রই...
480
00:49:29,310 --> 00:49:30,470
চলে যাবো।
481
00:49:31,140 --> 00:49:33,740
চলে যাবে? কোথায়?
482
00:49:34,880 --> 00:49:36,740
আমাদের প্রথম দেখার কথা মনে আছে?
483
00:49:37,940 --> 00:49:40,660
একই কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলাম বলে
আমরা বন্ধু হয়ে যাই।
484
00:49:41,460 --> 00:49:43,790
ওরকম কিছুর মধ্য দিয়ে
গিয়েছিলাম কেন আমরা?
485
00:49:44,960 --> 00:49:46,630
কেউ কাউকে জিজ্ঞেস করিনি।
486
00:49:48,440 --> 00:49:50,000
ভবিষ্যতেও সেটাই করি চলো।
487
00:49:51,340 --> 00:49:53,120
না জানাই ভালো।
488
00:49:53,790 --> 00:49:58,210
এতে করে কিছু ঘটলে
কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে না।
489
00:50:01,600 --> 00:50:03,270
শান্তি সম্মেলন আগামীকাল।
490
00:50:04,500 --> 00:50:06,190
আমাকে সুন্দর করে
সাজিয়ে দিবে, তাই না?
491
00:50:07,440 --> 00:50:08,890
হ্যাঁ, অবশ্যই।
492
00:50:09,790 --> 00:50:12,540
তুমি হবে গিওবাং এর সবচেয়ে সুন্দর মেয়ে।
493
00:50:12,540 --> 00:50:14,630
চাই তারা আমাকে একবার দেখে...
494
00:50:16,580 --> 00:50:18,470
কখনো যেন না ভুলতে পারে।
495
00:50:20,770 --> 00:50:22,410
আমাকে ওভাবে সাজিয়ে দিয়ো।
496
00:50:29,020 --> 00:50:30,550
ওভাবেই আমি মনে থাকতে চাই।
497
00:50:42,060 --> 00:50:45,700
মেয়েটা কি প্রস্তুত?
498
00:50:45,700 --> 00:50:48,340
শান্তি সম্মেলন হবে মোক্ষম সুযোগ।
499
00:50:48,340 --> 00:50:51,150
রাজার প্রতি ওর চরম ঘৃণা রয়েছে।
500
00:50:51,710 --> 00:50:53,020
চিন্তা করবেন না।
501
00:50:53,020 --> 00:50:55,180
আমার মায়ের কাছ থেকে
এটা গোপন রাখতে হবে।
502
00:50:55,750 --> 00:50:59,960
উনি মহারাজকে যতটা ঘৃণা করেন,
ততটা বেশি ভালোও বাসেন।
503
00:51:06,130 --> 00:51:08,490
শান্তি সম্মেলনে আপনার উপস্থিত
থাকাটা বাতিল করুন।
504
00:51:08,490 --> 00:51:10,490
আপনাকে একদমই সুস্থ দেখাচ্ছে না।
505
00:51:11,270 --> 00:51:13,050
আমিও তাই মনে করি।
506
00:51:13,050 --> 00:51:16,130
আপনি সাধারণত
শান্তি সম্মেলনে যোগদান করেন না।
507
00:51:16,130 --> 00:51:19,050
ক্ষমতাশালী পরিবাররা
যোগদান করছে বলেই যাচ্ছেন।
508
00:51:19,050 --> 00:51:21,600
আমার মামা ওয়াং শিক রিয়ম
সেখানে থাকবেন।
509
00:51:22,130 --> 00:51:25,680
তবে ওনার যত্নআত্তি আমি করতে পারবো।
আপনি বিশ্রাম নিন।
510
00:51:31,430 --> 00:51:33,480
যোগদান করাই বোধহয় ভালো হবে।
511
00:51:34,340 --> 00:51:38,670
আজকে আপনার উপস্থিত থাকার উদ্দেশ্য ছিল
আপনি কতটা সুস্থ তা দেখানো, মহারাজ।
512
00:51:40,100 --> 00:51:43,210
গুজব থামাতে আপনাকে
কিছুক্ষণের জন্য হলেও যেতে হবে।
513
00:51:44,960 --> 00:51:46,720
ঠিক বলেছো।
514
00:51:48,190 --> 00:51:51,050
তাদের কোনো সুযোগ দিতে পারি না।
515
00:51:56,430 --> 00:51:57,740
যাওয়া যাক।
516
00:53:14,340 --> 00:53:15,500
সু।
517
00:53:24,090 --> 00:53:27,090
চলো বিয়ে করি।
518
00:53:28,570 --> 00:53:29,640
কী?
519
00:53:29,650 --> 00:53:33,000
আমরা বিয়ে করলে,
তুমি গিওবাং আর প্রাসাদ থেকে যেতে পারবে।
520
00:53:33,000 --> 00:53:34,240
চলো তাই করি।
521
00:53:36,340 --> 00:53:37,840
আমি পারবো না।
522
00:53:43,350 --> 00:53:47,010
আমাকে তুমি সত্যিই পছন্দ না করলে,
প্রাসাদ থেকে চলে গেলে বিবাহবিচ্ছেদ করা যাবে।
523
00:53:47,570 --> 00:53:50,590
তোমার জন্য সেটা করবো আমি,
তাই চলো।
524
00:53:51,990 --> 00:53:54,200
আপনার অনেক কাজ বাকি, রাজকুমার।
525
00:53:55,280 --> 00:53:57,220
আমার কারণে আপনার যাওয়ার
প্রয়োজন নেই।
526
00:54:00,570 --> 00:54:02,060
আর মহারাজ...
527
00:54:04,790 --> 00:54:07,520
আপনার ব্যাপারে
অনেক চিন্তা করেন এবং ভাবেন।
528
00:54:07,520 --> 00:54:09,540
উনি প্রতিনিয়ত সন্তানদের পরীক্ষা নিচ্ছেন।
529
00:54:10,380 --> 00:54:12,070
উনি বাবা হওয়ার আগে একজন রাজা।
530
00:54:13,070 --> 00:54:14,710
আমি ওনার পাশে থাকতে চাই না।
531
00:54:21,690 --> 00:54:22,940
যদি...
532
00:54:26,550 --> 00:54:28,250
আপনাকে রাজা হতে হতো, রাজকুমার?
533
00:54:30,530 --> 00:54:32,500
তবুও যেতেন?
534
00:54:35,360 --> 00:54:39,520
আমি রাজা হলে,
তুমি আমার সাথে যেতে?
535
00:54:42,070 --> 00:54:44,140
রাজদূত হিসেবে ভ্রমণ করাটা
যখন কষ্টের ছিল।
536
00:54:44,700 --> 00:54:46,270
প্রায়শই নিজেকে মুক্ত মনে হয়েছে।
537
00:54:47,280 --> 00:54:48,780
সবসময় তোমার কথা ভেবেছি।
538
00:54:50,820 --> 00:54:52,840
চেয়েছি ওরকম মুক্তির স্বাদ নাও।
539
00:54:54,430 --> 00:54:58,090
কোনো প্রকার সমস্যা ছাড়া,
তোমার সাথে শান্তিতে থাকতে চাই।
540
00:54:59,230 --> 00:55:00,520
সেটা সম্ভব না হলে...
541
00:55:01,420 --> 00:55:05,230
রাজা হওয়া আর যা-ই হোক
আমার কাছে তার কোনো অর্থ নেই।
542
00:55:19,010 --> 00:55:20,230
আমার সাথে চলো।
543
00:55:24,000 --> 00:55:25,380
তুমি তো আমারই।
544
00:55:34,370 --> 00:55:35,600
না।
545
00:55:36,930 --> 00:55:40,970
প্রাসাদ থেকে যেতে আপনাকে
বিয়ে করতে পারবো না, রাজকুমার।
546
00:55:49,880 --> 00:55:51,010
সু!
547
00:55:57,680 --> 00:55:59,780
রাজকুমার বিয়ে করছে জল দাসীকে?
548
00:56:02,970 --> 00:56:05,110
এসব মিথ্যা বলে
সু'কে প্রভাবিত করবে না।
549
00:56:05,110 --> 00:56:07,290
আমি বিয়ে বললে, সেটা বিয়ে-ই।
550
00:56:10,480 --> 00:56:12,230
ও বিপদে পড়েছিল...
551
00:56:15,440 --> 00:56:16,690
শুধুমাত্র তোমার কারণে।
552
00:56:18,820 --> 00:56:23,520
ওর এই পরিণতি হয়েছে
তোমার আর রাণী ইও'র দ্বন্দ্বে জড়ানোয়।
553
00:56:24,800 --> 00:56:26,280
এর সূত্রপাত তুমি।
554
00:56:28,610 --> 00:56:30,320
এখন ওকে বিয়ে করতে চাও?
555
00:56:33,010 --> 00:56:34,890
তোমাকে ক্ষমা করতে পারবো না।
556
00:56:34,890 --> 00:56:36,290
আমিও তাই মনে করি।
557
00:56:38,240 --> 00:56:41,320
হে সু'কে নির্দোষ প্রমাণ করার জন্য
সব দিয়েছিলাম তোমাকে।
558
00:56:42,110 --> 00:56:44,030
শেষপর্যন্ত, তুমি সেটা করতে পারোনি।
559
00:56:46,450 --> 00:56:48,430
তোমার অপদার্থতা দেখে
আমি রাগে কাঁপি।
560
00:56:49,180 --> 00:56:50,480
এই!
561
00:58:17,390 --> 00:58:18,710
ভুল করেছো!
562
00:58:18,710 --> 00:58:21,890
চাকু ওদিকে তাক করেছো কেন?
কথা তো ঘোরানোর।
563
00:59:09,830 --> 00:59:11,840
বন্ধ করো ওর কথা ভাবার ভান করা
564
00:59:11,840 --> 00:59:13,950
আর ওর দিক থেকে মুখ ফেরানো,
যেমনটা করে আসছিলে।
565
00:59:14,930 --> 00:59:17,130
তোমরা আর আত্মীয় নও।
566
00:59:17,130 --> 00:59:18,960
তাই তোমার সাথে
ওর কোনো সম্পর্ক নেই।
567
00:59:38,190 --> 00:59:45,040
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
568
00:59:45,040 --> 00:59:48,040
MOON LOVERS
Scarlet Heart Ryeo