1
00:00:02,002 --> 00:00:44,572
পূর্বে যা দেখেছেন:
2
00:00:50,383 --> 00:00:52,408
- কে প্লেনে ছিল না?
- ইথান, কানাডিয়ান লোকটা।
3
00:00:52,485 --> 00:00:54,316
ও প্যাসেঞ্জার তালিকায় নেই।
4
00:00:54,387 --> 00:00:56,878
- কোথায় ও?
- আমি ওকে গতকাল দেখেছিলাম...
5
00:00:56,956 --> 00:01:00,187
- কেউ ইথানকে দেখেছ?
- হ্যাঁ, ও কিছু কাঠ আনতে গিয়েছিল।
6
00:01:00,293 --> 00:01:03,854
সৈকতের দিকের রাস্তায় গিয়েছিল।
ও ঠিক আছে? কী হয়েছে?
7
00:01:03,930 --> 00:01:06,421
- চার্লি কোথায়?
- কী?
8
00:01:06,499 --> 00:01:08,023
চার্লি কোথায়?
9
00:01:08,101 --> 00:01:10,035
ও ক্লেয়ারের পিছু পিছু গিয়েছিল।
10
00:01:26,519 --> 00:01:28,111
জ্যাক!
11
00:01:37,931 --> 00:01:40,092
ও সৈকতে ফিরে যাচ্ছিল।
12
00:01:40,166 --> 00:01:43,431
ক্লেয়ার। এটা ওর।
13
00:01:43,503 --> 00:01:45,471
কী হয়েছে?
ওরা কোথায়?
14
00:01:45,538 --> 00:01:47,301
জানি না।
15
00:01:48,374 --> 00:01:50,467
পায়ের ছাপ।
16
00:01:50,543 --> 00:01:53,068
পুরো জায়গা জুড়ে
অন্তত তিন সেট ভিন্ন পায়ের ছাপ।
17
00:01:53,146 --> 00:01:55,637
দেখে মনে হচ্ছে
এখানে ধস্তাধস্তি হয়েছে।
18
00:01:56,983 --> 00:01:58,575
কী?
কী ব্যাপার?
19
00:01:58,651 --> 00:02:02,212
এখানে টেনে নেওয়ার চিহ্ন,
আর এখানে।
20
00:02:02,288 --> 00:02:06,122
ক্লেয়ার আর চার্লি।
ওরা একসাথে ছিল।
21
00:02:06,860 --> 00:02:08,521
আমার মনে হয়
ওরা অপহৃত হয়েছে।
22
00:02:13,066 --> 00:02:17,059
ক্লেয়ার! চার্লি!
23
00:02:17,137 --> 00:02:19,469
জ্যাক! জ্যাক!
24
00:02:21,774 --> 00:02:22,968
শশ্।
25
00:02:27,147 --> 00:02:40,786
:.:.: LOST S01 E11 :.:.:
"All the Best Cowboys Have Daddy Issues"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
26
00:02:58,076 --> 00:03:00,374
ছাপ এখনও তাজা।
27
00:03:01,113 --> 00:03:02,705
এর কোনো অর্থ হয় না।
28
00:03:02,781 --> 00:03:05,375
একটা লোক কীভাবে দুইজন মানুষকে টেনে নিয়ে
যেতে পারে, যেখানে একজন আবার অন্তঃসত্ত্বা?
29
00:03:05,450 --> 00:03:08,908
তুমি ভুল প্রশ্ন জিজ্ঞাসা করছো।
কীভাবে না, বরং কেন?.
30
00:03:10,155 --> 00:03:12,680
- আপনার মনে হয় এটা ইথান ছিল?
- মনে হচ্ছে ইথান ছিল।
31
00:03:12,758 --> 00:03:14,692
একা? কীভাবে?
32
00:03:14,760 --> 00:03:16,819
আমরা আমাদের সব লোকের ব্যাপারে
জবাবদিহি করতে পারব না।
33
00:03:16,895 --> 00:03:20,058
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কে বলবে
ওরা যে আমাদেরই লোক?
34
00:03:20,132 --> 00:03:23,499
- কী?
- সাইদ বলেছিল অন্যরাও আছে।
35
00:03:23,568 --> 00:03:26,128
- সাইদ বলেছিল আমরা একা নই।
- একই কথা।
36
00:03:26,204 --> 00:03:29,105
সাইদ আহত।
আমরা জানিও না ও কোথায় গিয়েছিল।
37
00:03:29,174 --> 00:03:32,166
- মাটি আমাকে এটাই বলছে।
- তো, কোন পথে গিয়েছে ওরা?
38
00:03:32,244 --> 00:03:34,337
জ্যাক, আমরা জানি না
এখানে কী ঘটছে।
39
00:03:34,413 --> 00:03:36,506
- আমরা যথেষ্ট জানি।
- আমাদের প্রস্তুত হতে হবে।
40
00:03:36,581 --> 00:03:39,778
আমরা গুহায় ফিরে গিয়ে
একটা অনুসন্ধান টিম তৈরি করতে পারি...
41
00:03:39,851 --> 00:03:42,217
ওরা কোনদিকে গিয়েছে, লক?
42
00:04:01,406 --> 00:04:03,670
- স্ট্যাটসমূহ নিম্নগামী।
- কাম অন।
43
00:04:04,343 --> 00:04:07,312
- ওর রক্তপাত হচ্ছে।
- ধমনীর কাজ প্রায় শেষ।
44
00:04:07,379 --> 00:04:08,937
কার্ডিয়াক এরেস্ট হচ্ছে।
45
00:04:09,014 --> 00:04:11,642
এক মিলিগ্রাম এপিনেফ্রিন।
ক্র্যাশ কার্ট নিয়ে এসো!
46
00:04:11,717 --> 00:04:14,208
আচ্ছা, ধমনী বন্ধ করা হয়েছে।
ওকে সেলাই করো।
47
00:04:14,286 --> 00:04:16,413
- চার্জড?
- চার্জড।
48
00:04:16,488 --> 00:04:17,682
ক্লিয়ার।
49
00:04:18,957 --> 00:04:21,289
- চার্জড?
- চার্জড।
50
00:04:21,360 --> 00:04:22,486
ক্লিয়ার।
51
00:04:27,499 --> 00:04:29,160
কাম অন।
52
00:04:29,234 --> 00:04:31,293
কাম অন, ফিরে এসো।
53
00:04:32,637 --> 00:04:35,037
কাম অন।
ফিরে এসো।
54
00:04:36,174 --> 00:04:37,368
কাম অন।
55
00:04:38,643 --> 00:04:40,235
(মৃত) ঘোষণা করে দাও।
56
00:04:40,312 --> 00:04:43,839
কাম অন, বেবি।
ফিরে এসো। কাম অন, বেবি।
57
00:04:45,484 --> 00:04:47,714
কাম অন।
তুমি পারবে।
58
00:04:49,087 --> 00:04:50,748
কাম অন।
59
00:04:53,992 --> 00:04:55,892
ঘোষণা দিয়ে দাও, জ্যাক।
60
00:04:59,398 --> 00:05:02,128
সব শেষ।
ঘোষণা করে দাও।
61
00:05:20,218 --> 00:05:21,708
আপনিই ঘোষণা করে দিন।
62
00:05:25,991 --> 00:05:28,425
আপনি ওকে একা যেতে দিলেন?
63
00:05:28,493 --> 00:05:31,985
চিন্তা করো না,
আমি ধরে ফেলব।
64
00:05:32,063 --> 00:05:33,758
সৈকতের দিকের কী খবর?
65
00:05:33,832 --> 00:05:35,766
কিছুই না।
কেউ ওকে দেখেনি।
66
00:05:35,834 --> 00:05:38,268
- আমি আপনার সাথে আসছি।
- ভেবেছিলাম তাই করবে।
67
00:05:39,771 --> 00:05:41,432
কী করছো তোমরা?
68
00:05:41,506 --> 00:05:43,440
আমাদের সৈকতে ফিরে যেতে হবে।
69
00:05:43,508 --> 00:05:45,806
তোমরা একটা অনুসন্ধান দল তৈরি করছো।
আমি কি সাহায্য করতে পারি?
70
00:05:45,877 --> 00:05:48,710
এটা একটা দ্বীপ।
এখানে কোনো হেলিকপ্টার নেই।
71
00:05:48,780 --> 00:05:50,907
তুমি ওদের ঠিক কীভাবে খুঁজে বের করবে?
72
00:05:50,982 --> 00:05:53,212
ইথানের ট্রেইল (পদচিহ্ন) অনুসরণ করে।
73
00:05:53,285 --> 00:05:56,345
চিহ্ন রেখে যাওয়া, ঘাস মাড়ানো,
ডালপালা ভাঙা ছাড়া
74
00:05:56,421 --> 00:05:59,288
কেউ জঙ্গলে হাঁটতে পারবে না,
বিশেষত সাথে বন্দী নিয়ে।
75
00:06:00,158 --> 00:06:03,753
আর হ্যাঁ, তুমি চাইলে আমরা
আরেকজনের সাহায্য কাজে লাগাতে পারি।
76
00:06:03,829 --> 00:06:05,990
- আমি আছি।
- তাহলে চলো যাওয়া যাক।
77
00:06:11,303 --> 00:06:14,932
আমি ভিনসেন্টকে নিয়ে যেতে পারি।
ও চার্লির কোনো জিনিসপত্র শুঁকতে পারে,
78
00:06:15,006 --> 00:06:17,065
- আর আমি সাহায্য করতে পারি।
- আমি না বলেছি তো।
79
00:06:17,142 --> 00:06:19,133
হেই, লক।
80
00:06:19,211 --> 00:06:21,645
আমাদের মাঝে অনেকেই খবরের আশায়
এখানে বসে থাকতে চায় না।
81
00:06:21,713 --> 00:06:23,078
ধন্যবাদ, তবে আমরা প্রস্তুত।
82
00:06:23,148 --> 00:06:26,709
- আর কাউকে নিলে আমাদের গতি কমে যাবে।
- ওকে।
83
00:06:26,785 --> 00:06:28,946
আমি তাহলে আরেকটা দল
গঠন করব হয়তো।
84
00:06:29,087 --> 00:06:30,349
ভালো আইডিয়া।
85
00:06:30,422 --> 00:06:32,287
আমরা উত্তরে যাচ্ছি।
আমার পরামর্শ তোমরা দক্ষিণে যাও।
86
00:06:46,338 --> 00:06:48,306
কাম অন।
87
00:07:35,820 --> 00:07:38,311
কখনও ভাবিনি
এমন দিন আমার দেখতে হবে, জ্যাক।
88
00:07:38,390 --> 00:07:42,292
তুমি আমার অপারেশন রুমে ঢুকেছ,
আমার রোগীর অপারেশন করেছ।
89
00:07:44,195 --> 00:07:47,426
- তোমার এটা করার দরকার ছিল না।
- আমার কিছুই করা দরকার ছিল না।
90
00:07:47,499 --> 00:07:49,433
হুম, অবশ্যই করতে হতো না।
91
00:07:49,501 --> 00:07:52,493
আমি এই অপারেশনটা করতে চেয়েছিলাম।
92
00:07:52,571 --> 00:07:56,871
এই ইমারজেন্সি প্রসিডিউরটা কারণ
মেয়েটা যখন ইমার্জেন্সি রুমে ক্র্যাশ করল,
93
00:07:56,942 --> 00:07:58,933
- ওরা আমাকে ডেকেছিল।
- আমি ঠিক ওপরতলায়ই ছিলাম।
94
00:07:59,010 --> 00:08:01,240
তোমার ওখানেই থাকা উচিত ছিল।
তুমি কীভাবে জানতে পারলে?
95
00:08:01,313 --> 00:08:03,577
একজন নার্স এসে আমাকে
ডেকে নিয়ে গিয়েছিল।
96
00:08:05,050 --> 00:08:06,108
কে?
97
00:08:08,453 --> 00:08:10,580
ওহ, ঈশ্বরকে ধন্যবাদ
আমাকে উদ্ধার করার জন্য
98
00:08:10,655 --> 00:08:12,748
তুমি আর কোনো এক
বেনামী নার্স আছো।
99
00:08:12,824 --> 00:08:14,849
ও আমাকে বলেছিল
তোমার হাত কাঁপছিল।
100
00:08:14,926 --> 00:08:17,451
- আমার হাত মোটেও...
- তুমি মেয়েটার ধমনী কেটে ফেলেছিলে।
101
00:08:17,529 --> 00:08:20,396
ও গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছিল, জ্যাক।
ওর ভেতরটা ছিল চরম বিশৃঙ্খল।
102
00:08:20,465 --> 00:08:22,365
- ওরা আমাকে ডেকেছিল।
- তুমি ভুল করেছ।
103
00:08:22,434 --> 00:08:25,335
ওরা তোমাকে ডেকেছিল কি না তাতে আমার
কিছু যায় আসে না, তুমি একটা ভুল করেছিলে।
104
00:08:25,403 --> 00:08:29,203
তুমি আমাকে লেকচার দিচ্ছ?
আমাকে বলো, তুমি যদি ওপরতলায়ই থাকো,
105
00:08:29,274 --> 00:08:33,472
আর আমি রেস্টুরেন্টে লাঞ্চ করতে থাকি,
তাহলে ওরা আমাকে ডেকেছিল কেন?
106
00:08:37,949 --> 00:08:40,417
কয়টা ড্রিঙ্ক করেছ লাঞ্চে, বাবা?
107
00:08:52,097 --> 00:08:53,758
জ্যাক!
108
00:08:55,333 --> 00:08:56,800
জ্যাক?
109
00:08:58,470 --> 00:09:00,267
ভালো ব্যাপার
তুমি একই জায়গায় চক্কর খাচ্ছিলে।
110
00:09:00,338 --> 00:09:05,503
তেমন বিশাল এলাকা নেই খোঁজার মতো, তবে
তা না হলে তোমাকে আমরা কখনও খুঁজে পেতাম না।
111
00:09:05,577 --> 00:09:07,204
কিছু খুঁজে পেয়েছ?
112
00:09:09,648 --> 00:09:11,240
না।
113
00:09:11,316 --> 00:09:14,183
তোমার গুহায় ফিরে যাওয়া উচিত...
সাইদের পা।
114
00:09:14,252 --> 00:09:16,720
আমি সাইদের পায়ে ড্রেসিং করেছি।
তোমরা আমাকে খুঁজে পেয়েছ।
115
00:09:16,788 --> 00:09:19,518
আমরা চার্লি আর ক্লেয়ারকে খুঁজে পেতে পারি।
আমাদের কাছে কোনো ট্রেইল আছে?
116
00:09:19,591 --> 00:09:22,151
- জ্যাক, এটা আমার ভুল ছিল।
- কী?
117
00:09:22,227 --> 00:09:25,993
আমি ইথানের সাথে শিকার করেছিলাম, আমি ওর
সাথে সময় কাটিয়েছিলাম। আমি আন্দাজ করতে পারিনি...
118
00:09:26,064 --> 00:09:29,363
...সন্দেহজনক কিছু। শিকার
আর ট্র্যাকিংয়ের ব্যাপারে আমি যা জানি,
119
00:09:29,434 --> 00:09:31,299
ও যে-ই হোক না কেন,
ও আমার চেয়ে বেশি জানে।
120
00:09:31,369 --> 00:09:33,860
আমরা যদি ওকে ধরতে পারি,
আমি চাই না এই দ্বীপে
121
00:09:33,938 --> 00:09:37,396
আমাদের একমাত্র চিকিৎসককে হারাতে।
তাই ফিরে যাও, ডাক্তারের কাজ করো।
122
00:09:37,475 --> 00:09:39,568
শিকারীর কাজ আমাকে সামলাতে দাও।
123
00:09:44,182 --> 00:09:45,672
আমরা এখন যেতে পারি?
124
00:09:49,254 --> 00:09:50,380
আমাকে অনুসরণ করো।
125
00:09:56,928 --> 00:09:59,624
আমি সাহায্য করার চেষ্টা করছি,
আর লোকটা আমাকে বলে কি না, "দক্ষিণে যাও"?
126
00:09:59,698 --> 00:10:02,292
মানে কী? আমি ওনার
পথের বাঁধা হবো না-কি?
127
00:10:02,367 --> 00:10:05,495
আমরা সবাই বিপর্যস্ত।
লকও আমাদের সবার মতো এটা অনুভব করছে।
128
00:10:05,570 --> 00:10:07,834
আমার সাথে পাঁচজন যেতে প্রস্তুত।
129
00:10:08,540 --> 00:10:11,873
চার্লি আর ক্লেয়ারকে খুঁজে বের করার
জন্য আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি।
130
00:10:11,943 --> 00:10:13,968
আমি বলছি,
আমি এখানে সবার কাছ থেকে এরকম
131
00:10:14,045 --> 00:10:16,377
সেকেন্ড-ক্লাস নাগরিক
এর মতো আচরণ পেতে পেতে ক্লান্ত
132
00:10:16,448 --> 00:10:18,916
স্রেফ মাউন্ট বাল্ডি
শুকর ধরতে পারে বলে।
133
00:10:18,983 --> 00:10:21,349
উনি শুকর ধরার চেয়ে
অনেক বেশি কিছু জানেন।
134
00:10:21,419 --> 00:10:23,353
মি. লক একজন যোদ্ধা।
উনি শিকার করতে পারেন,
135
00:10:23,421 --> 00:10:26,481
উনি ট্র্যাক করতে পারেন,
আর একমাত্র উনিই ছুরি নিয়ে এসেছেন।
136
00:10:26,558 --> 00:10:29,857
তো তোমার জায়গায় আমি হলে,
আমি ওনার কথা শুনতাম।
137
00:10:32,163 --> 00:10:34,597
বেশ, আমি চাই না
তুমি তা করো।
138
00:10:34,666 --> 00:10:36,691
বুঝতে পেরেছ?
139
00:10:39,237 --> 00:10:41,501
তুমি হার্লির সাথে থাকো।
140
00:10:42,540 --> 00:10:45,100
আমি হয়তো যোদ্ধা নই,
141
00:10:45,744 --> 00:10:48,406
তবে আমি দক্ষিণে যাচ্ছি।
142
00:10:53,618 --> 00:10:55,245
নিজের দেশে,
143
00:10:55,320 --> 00:10:58,983
আমিও এক প্রকার
যোদ্ধা হিসেবে পরিচিত ছিলাম।
144
00:11:11,202 --> 00:11:15,571
আমরা দৃষ্টিসীমার মাধ্যমে
নিজের অগ্রগতি চিহ্নিত করে রাখব।
145
00:11:15,640 --> 00:11:18,165
এগুলো বেঁধে দেবো
যাতে আমরা হারিয়ে না যাই।
146
00:11:18,243 --> 00:11:20,541
আপনি আমাদেরকে ক্যাম্পে ফিরিয়ে
নিয়ে যেতে পারবেন তো, তাই না?
147
00:11:23,248 --> 00:11:25,239
যদি আমার কিছু না হয়ে যায়।
148
00:11:27,418 --> 00:11:29,682
আমি বরং মার্কারের দিকটা সামলাই।
149
00:11:35,093 --> 00:11:37,926
- কিছু পেলে?
- এখনও না।
150
00:11:38,930 --> 00:11:41,763
- যদি চিহ্ন খুঁজে না পাই...
- আমি আবার খুঁজে পাবো।
151
00:11:41,833 --> 00:11:43,824
আমাদের বিশ্রাম নিয়ে
শক্তি ফিরিয়ে আনতে হবে।
152
00:11:43,902 --> 00:11:47,338
আপনি ব্রেক নিবেন?
প্রায় ৪টার মতো বাজে এখন।
153
00:11:47,405 --> 00:11:49,270
- সূর্য ডুবে গেলে...
- ৪টা ২৫ বাজে।
154
00:11:49,340 --> 00:11:51,638
আর হ্যাঁ, আমি বিশ্রাম নিবো।
155
00:11:59,884 --> 00:12:01,442
তোমার সাথে এক সেকেন্ড কথা বলতে পারি?
156
00:12:04,422 --> 00:12:07,653
লোকটাকে সামান্য স্পেস দিলে
কি তুমি মরে যাবে?
157
00:12:07,725 --> 00:12:09,283
হয়তো।
158
00:12:10,495 --> 00:12:12,827
- এটা বন্ধ করো।
- কী?
159
00:12:13,598 --> 00:12:14,963
এটা।
160
00:12:21,372 --> 00:12:23,306
কী হচ্ছে?
161
00:12:27,078 --> 00:12:29,273
আমি ওকে বিশ্বাস করিনি।
162
00:12:29,347 --> 00:12:31,440
- ক্লেয়ার। আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম।
- জ্যাক...
163
00:12:31,516 --> 00:12:34,974
ও আমাকে বলেছিল কেউ একজন ওর
পিছু নিয়েছিল, ওকে আক্রমণ করেছিল, আর আমি...
164
00:12:35,653 --> 00:12:37,416
ওকে খুব বিভ্রান্ত মনে হচ্ছিল।
165
00:12:37,488 --> 00:12:40,821
আমার মনে হয়েছিল গর্ভাবস্থার কারণে
ওর মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, আর আমি...
166
00:12:43,661 --> 00:12:45,595
আমি ওকে বিশ্বাস করিনি।
167
00:12:48,933 --> 00:12:50,525
জ্যাক!
168
00:13:02,780 --> 00:13:03,838
কী ব্যাপার?
169
00:13:07,986 --> 00:13:10,921
- পরিচিত মনে হচ্ছে?
- এটা চার্লির।
170
00:13:10,989 --> 00:13:13,549
তোমার মনে হয়
এটা এমনিই খুলে পড়ে গেছে?
171
00:13:13,625 --> 00:13:15,422
না।
172
00:13:15,493 --> 00:13:17,552
ও আমাদের জন্য চিহ্ন রেখে যাচ্ছে।
173
00:13:33,645 --> 00:13:35,943
ওরা এই পথে গিয়েছে।
174
00:13:36,014 --> 00:13:38,209
আমি এতটা নিশ্চিত না।
175
00:13:38,283 --> 00:13:40,217
এখানে আরেকটা ট্রেইল দেখা যাচ্ছে।
176
00:13:43,154 --> 00:13:45,622
- মানে?
- এগুলো পায়ের ছাপ।
177
00:13:45,690 --> 00:13:47,419
লোকজন এই পথ থেকে সরে গিয়েছে।
178
00:13:53,531 --> 00:13:57,023
চার্লি আমাদের জন্য এগুলো রেখে যাচ্ছে।
ওরা এই পথে গিয়েছে।
179
00:13:57,101 --> 00:13:59,592
যদি না চার্লি এগুলো না ফেলে যায়।
180
00:13:59,671 --> 00:14:03,129
যদি ইথান জানে আমরা ওর পিছু নিয়েছি,
ও ভুয়া ট্রেইল রেখে যেতে পারে।
181
00:14:03,207 --> 00:14:06,836
এক পথে চলে গিয়ে,
নিজের পায়ের ছাপই ডাবল রেখে গেছে।
182
00:14:08,112 --> 00:14:12,071
- দাঁড়াও, এখন দেখছি তুমিও ট্র্যাকার?
- তুমি বিস্ময়ে ভরপুর।
183
00:14:14,719 --> 00:14:18,621
তো আমরা দুটো ট্রেইল পেয়েছি।
চলো ভাগ হয়ে যাই। আমি এ দিকটায় যাচ্ছি।
184
00:14:18,690 --> 00:14:19,987
আমাদের একত্রে থাকতে হবে।
185
00:14:20,058 --> 00:14:23,687
কেন? দুটো ট্রেইল আমাদের সামনে,
দুজন ট্র্যাকারও আছে আমাদের দলে।
186
00:14:28,866 --> 00:14:30,026
সতর্ক থেকো।
187
00:14:41,479 --> 00:14:44,642
- কে কাকে ধরে নিয়ে গিয়েছে?
- চার্লি আর ক্লেয়ার।
188
00:14:44,716 --> 00:14:47,776
- ওদের ধারণা ইথান ওদের তুলে নিয়ে গেছে।
- ইথান ওদের নিয়ে গেছে?
189
00:14:47,852 --> 00:14:49,479
হুম।
190
00:14:49,554 --> 00:14:52,785
কেন ওদের তুলে নিবে?
আর ইথানটা কে?
191
00:14:52,857 --> 00:14:56,156
জানি না।
ওর নাম লিস্টে ছিল না।
192
00:14:56,227 --> 00:14:58,752
কখনও ভেবেছ ও নিজের
নাম নিয়ে মিথ্যা বলতে পারে?
193
00:14:58,830 --> 00:15:01,025
নিজের নাম নিয়ে মিথ্যা বলাটা বোকামো।
194
00:15:04,235 --> 00:15:07,534
আচ্ছা, ট্যাটু। তোমার কী মনে হয়
ইথান কোথা থেকে এসেছে?
195
00:15:07,605 --> 00:15:11,336
হয়তো আমরা এখানে আসার আগে
থেকেই ও এই দ্বীপে ছিল।
196
00:15:13,111 --> 00:15:15,978
দারুণ কল্পনাশক্তি তোমার, বাছা।
197
00:15:16,047 --> 00:15:18,140
আরও অনেক লোক থাকতে পারে।
198
00:15:18,216 --> 00:15:21,151
তো একদল দুষ্ট লোক
ক্যাম্পে রিংগার বসিয়েছিল
199
00:15:21,219 --> 00:15:25,952
একটা গর্ভবতী মেয়ে আর ভিএইচ-১ রিজেক্টেড
একজনকে অপহরণ করার জন্য।
200
00:15:26,024 --> 00:15:28,049
হ্যাঁ, দারুণ বুদ্ধিমান।
201
00:15:30,261 --> 00:15:32,855
আর আমিই বা কেন একটা
ছয় বছর বয়সী বাচ্চার কাছ থেকে খবর নিচ্ছি?
202
00:15:32,930 --> 00:15:36,388
- আমার বয়স ১০।
- ওকে, তাহলে এটা নিশ্চয়ই সত্যি।
203
00:15:36,467 --> 00:15:40,494
আমাকে বিশ্বাস না করলে, সাইদকে জিজ্ঞাসা করো।
উনি বলেছিলেন আমরা একা নই।
204
00:15:44,242 --> 00:15:45,573
সাইদ ফিরে এসেছে?
205
00:15:55,787 --> 00:15:57,482
লাল শার্ট।
206
00:15:57,555 --> 00:15:59,523
হাহ?
207
00:15:59,590 --> 00:16:00,887
লাল শার্ট।
208
00:16:02,393 --> 00:16:04,156
Star Trek দেখেছেন কখনও?
209
00:16:04,228 --> 00:16:06,287
ওহ, না।
210
00:16:06,364 --> 00:16:10,698
যে ক্রুরা গ্রহে নামত প্রধান চরিত্রদের সাথে,
211
00:16:10,768 --> 00:16:13,635
ক্যাপ্টেন আর সূচালো কানওয়ালা।
212
00:16:15,106 --> 00:16:18,439
ওরা সবসময় লাল শার্ট পরত,
আর সবসময় মারা পড়ত।
213
00:16:19,143 --> 00:16:21,202
- তাই?
- তাই।
214
00:16:23,848 --> 00:16:26,248
খুব জঘন্য ক্যাপ্টেন মনে হচ্ছে।
215
00:16:30,021 --> 00:16:32,649
আসল দুনিয়ায় আপনি কী করেন, মি. লক?
216
00:16:32,723 --> 00:16:35,191
- জন।
- জন।
217
00:16:35,960 --> 00:16:37,825
অনুমান করো দেখি?
218
00:16:37,895 --> 00:16:40,762
আপনি হয়তো ট্যাক্সিডার্মিস্ট অথবা হিট ম্যান।
219
00:16:43,901 --> 00:16:45,994
আমি ছিলাম...
220
00:16:46,070 --> 00:16:51,269
...একটা বক্স কোম্পানির
আঞ্চলিক কালেকশন সুপারভাইজার।
221
00:16:52,777 --> 00:16:54,574
বক্স কোম্পানি?
222
00:16:56,481 --> 00:16:58,847
ওরা বক্স বানাত।
223
00:17:04,455 --> 00:17:06,389
হুম, আচ্ছা।
224
00:17:06,457 --> 00:17:09,449
- প্লিজ আস্তে যাও!
- তুমি বলেছিলে ওরা এই পথে গিয়েছে।
225
00:17:09,527 --> 00:17:13,190
আমার মনে হয় ওরা এই পথে গিয়েছে।
আমি লক এর মতো এত দক্ষ না।
226
00:17:16,367 --> 00:17:19,302
তো ট্র্যাকিং দক্ষতা কোথা থেকে
আয়ত্ত করলে, কেট?
227
00:17:19,370 --> 00:17:22,134
সেটা কি
পলাতক হওয়ার আগে না পরে?
228
00:17:24,475 --> 00:17:27,137
- আমি সাহায্য করার চেষ্টা করছি।
- জানো কী করলে সাহায্য করা হবে?
229
00:17:27,211 --> 00:17:31,807
সামান্য সততা। আমাকে সত্যি করে
কিছু বলো। যেকোনো কিছু।
230
00:17:34,752 --> 00:17:38,586
আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন।
রেঞ্জার ব্যাটালিয়ন।
231
00:17:38,656 --> 00:17:41,557
উনার পোস্টিং ছিল
ওয়াশিংটন স্টেটের ফোর্ট লুইসে।
232
00:17:46,597 --> 00:17:48,690
আমরা একসাথে হাইকিংয়ে যেতাম।
233
00:17:49,734 --> 00:17:52,396
একদিন আমরা আট ঘণ্টা
হরিণ ট্র্যাক করেছিলাম।
234
00:17:55,806 --> 00:17:57,603
জঙ্গলে থাকাটা,
এটা ছিল...
235
00:17:57,675 --> 00:17:59,973
এটা ছিল তার ধর্মের মতো।
236
00:18:13,291 --> 00:18:15,054
এটা সত্য ছিল।
237
00:18:16,661 --> 00:18:18,959
তুমি কিছু শেয়ার করতে চাও?
238
00:18:23,968 --> 00:18:26,596
বেশ, আসার জন্য ধন্যবাদ, জ্যাক।
বসো।
239
00:18:38,549 --> 00:18:41,882
- এখানে কী বলা আছে?
- সত্য।
240
00:18:41,953 --> 00:18:44,751
গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া
একজন রোগীকে ইমারজেন্সি রুমে আনা হয়েছিল,
241
00:18:44,822 --> 00:18:47,290
অভ্যন্তরীণ রক্তপাত স্বত্বেও
দ্রুত সার্জারিতে নেওয়া হয়।
242
00:18:47,358 --> 00:18:50,657
তুমি আমার সাথে যোগ দাও,
আর আমাদের বীরোচিত প্রচেষ্টা স্বত্বেও,
243
00:18:50,728 --> 00:18:53,424
রোগীটি মারা যায়।
244
00:18:55,266 --> 00:18:58,326
মনে হচ্ছে শুধু রোগীটা বাদে
আর সবকিছুই ঠিকঠাক করে ফেলেছ।
245
00:19:00,638 --> 00:19:03,266
অপারেশন রুমে তোমার কোনো কাজ ছিল না।
246
00:19:03,341 --> 00:19:05,434
তোমার মনে হয় আমি ওখানে ঢুকতাম
247
00:19:05,509 --> 00:19:08,069
- যদি এটা সামলাতেই না পারতাম?
- তুমি আগেও এটা করেছ।
248
00:19:08,145 --> 00:19:11,046
ঠিক, তার কারণ আমি
এসব করতে সক্ষম...
249
00:19:11,115 --> 00:19:13,447
যা ঘটেছে এরপরেও এসব বলো কীভাবে?
250
00:19:13,517 --> 00:19:16,008
- সমস্যাটা এই না যে...
- তুমি তখন অক্ষম ছিলে।
251
00:19:16,087 --> 00:19:18,180
আমি আমার সীমা জানি।
252
00:19:18,256 --> 00:19:21,783
- আমি এটায় স্বাক্ষর করছি না।
- তুমিও টিমের অংশ ছিলে, জ্যাক।
253
00:19:21,859 --> 00:19:23,588
কেবল আমিই ফাঁসব না এতে।
254
00:19:23,661 --> 00:19:25,822
তুমি আমাকে সরিয়ে দিয়েছিলে।
255
00:19:25,896 --> 00:19:28,330
মেয়েটা যখন মারা যায়
তুমি তখন সার্জনের দায়িত্বে ছিলে।
256
00:19:32,503 --> 00:19:36,303
দেখো, সার্জারিতে
সবসময়ই দুর্ঘটনা ঘটে।
257
00:19:36,374 --> 00:19:38,569
এটা সত্য,
আর তুমি জানো সেটা।
258
00:19:38,643 --> 00:19:40,508
কিন্তু তুমি যদি এই
রিপোর্টের বিরোধিতা করো,
259
00:19:40,578 --> 00:19:42,808
যদি এলকোহলের কথা উল্লেখ করো,
260
00:19:42,880 --> 00:19:45,906
বেশ, শুধু এটাই তখন
মূখ্য হিসেবে বিবেচ্য হবে।
261
00:19:45,983 --> 00:19:47,974
ওরা আমার লাইসেন্স কেড়ে নিবে।
262
00:19:49,820 --> 00:19:51,549
হ্যাঁ।
263
00:19:51,622 --> 00:19:53,487
তাই করবে।
264
00:20:01,265 --> 00:20:07,033
জানি...
আমি তোমার সাথে রুক্ষ আচরণ করেছি।
265
00:20:08,873 --> 00:20:13,207
কিন্তু এভাবেই নরম ধাতুকে
ইস্পাতকঠিন করে তুলতে হয়।
266
00:20:13,277 --> 00:20:15,871
এ কারণেই তুমি...
267
00:20:15,946 --> 00:20:18,540
এই শহরের সবচেয়ে প্রতিভাবান তরুণ সার্জন।
268
00:20:25,823 --> 00:20:29,816
মানে, এটা...
এটা এমন এক ক্যারিয়ার
269
00:20:29,894 --> 00:20:32,658
যেখানে সবসময়
বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হয়।
270
00:20:34,231 --> 00:20:36,756
আমাকে তোমার সাথে সম্পর্কের
271
00:20:36,834 --> 00:20:40,565
বেশ কিছু ব্যাপারে ত্যাগ স্বীকার করতে হয়েছে
272
00:20:41,272 --> 00:20:46,505
যাতে শত শত হাজার হাজার
রোগীর জীবন বেঁচে যায়
273
00:20:47,545 --> 00:20:50,810
তোমার অসাধারণ দক্ষতার ফলে।
274
00:21:06,397 --> 00:21:09,059
জানি অনেক...
275
00:21:09,133 --> 00:21:11,397
...দেরি হয়ে গেছে।
276
00:21:16,073 --> 00:21:20,203
গতকাল যা হয়েছে,
277
00:21:21,345 --> 00:21:24,371
তোমাকে কথা দিচ্ছি,
278
00:21:24,448 --> 00:21:26,075
আর কখনও হবে না।
279
00:21:30,821 --> 00:21:33,949
আমার এতকিছুর পরে...
280
00:21:40,331 --> 00:21:44,495
এটা... এটা শুধু আমার
ক্যারিয়ারের প্রশ্ন না, জ্যাক।
281
00:21:46,470 --> 00:21:48,563
এটা আমার জীবন-মরণের প্রশ্ন।
282
00:22:14,398 --> 00:22:17,367
ধন্যবাদ, ব্যাটা।
ধন্যবাদ।
283
00:22:39,990 --> 00:22:41,150
বেশ, বেশ, বেশ।
284
00:22:43,060 --> 00:22:46,552
জানি না তোমাদের ইসলামে
কার্মা (কর্মফল) ব্যাপারটা আছে কি না,
285
00:22:46,630 --> 00:22:49,724
তবে বুঝতে পারছি
এই দ্বীপ তোমাকে ঠিকই দারুণ এক
286
00:22:49,800 --> 00:22:51,700
প্রকৃতির বিচারের অভিজ্ঞতা উপহার দিয়েছে।
287
00:22:52,870 --> 00:22:55,395
- কী চাও তুমি?
- ড. ডু-রাইট আমাকে এন্টিবায়োটিকের
288
00:22:55,473 --> 00:22:59,273
ব্যাপারে বিশ্বাস করে না, তাই
আমাকে প্রতিদিন ওষুধের জন্য এখানে আসতে হয়।
289
00:23:01,979 --> 00:23:05,107
জানো, আমার মতো দিল দরিয়া
মানুষ না হয়ে অন্য কেউ হলে
290
00:23:05,182 --> 00:23:08,117
হয়তো তোমাকে মেরে
আলু ভর্তা বানানোর কথা ভাবত
291
00:23:08,185 --> 00:23:11,985
- প্রতিশোধের ভয় না করে।
- তোমার খায়েশ থাকলে চেষ্টা করে দেখো।
292
00:23:13,557 --> 00:23:17,152
এটা জেনে রেখো যে আমি ক্যাম্প ছেড়ে গিয়েছিলাম
লজ্জায়, তোমার সাথে ওই আচরণের জন্য।
293
00:23:17,228 --> 00:23:19,093
আমার কখনও ফেরার ইচ্ছা ছিল না।
294
00:23:19,163 --> 00:23:21,791
দুঃখিত, দয়ার ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে।
295
00:23:24,068 --> 00:23:27,629
ফেরার ইচ্ছা যদি না-ই ছিল তোমার,
তাহলে ফিরলে কেন?
296
00:23:28,772 --> 00:23:31,468
আমাকে ফ্রেঞ্চ নারীটা বন্দি করেছিল।
297
00:23:34,044 --> 00:23:36,604
যে ১৬ বছর ধরে ডিসট্রেস সিগন্যাল পাঠাচ্ছে?
298
00:23:36,680 --> 00:23:40,673
- ও বেঁচে আছে?
- ওরা একটা বৈজ্ঞানিক অভিযানে ছিল।
299
00:23:40,751 --> 00:23:43,777
- ওদের জাহাজডুবি হয়।
- ও একা?
300
00:23:43,854 --> 00:23:46,880
ও বলেছিল দ্বীপে
আরও অনেকে আছে।
301
00:23:46,957 --> 00:23:48,549
- ওর লোকজন?
- না।
302
00:23:48,626 --> 00:23:51,026
ওর বিশ্বাস ছিল
ওরা সবাই অসুস্থ হয়ে পড়েছে।
303
00:23:52,630 --> 00:23:55,394
ও নিজের গোটা দলকে খুন করে।
304
00:23:58,035 --> 00:24:00,003
আচ্ছা।
305
00:24:01,939 --> 00:24:04,669
- এই অন্যরা, এরা কারা?
- আমি জানি না।
306
00:24:04,742 --> 00:24:07,267
- ও কখনও ওদের দেখেনি।
- ও কখনও ওদের দেখেছি,
307
00:24:07,344 --> 00:24:10,313
- কিন্তু জানে যে ওরা আছে?
- যদি ওর কথা বিশ্বাস করো।
308
00:24:10,381 --> 00:24:12,008
তুমি করো?
309
00:24:13,951 --> 00:24:16,181
হয়তো।
310
00:24:16,253 --> 00:24:17,584
হয়তো না।
311
00:24:19,423 --> 00:24:21,914
তবে আমার ফিরতি পথে,
312
00:24:24,495 --> 00:24:26,861
জঙ্গলের ভেতর কিছু একটা শুনেছিলাম,
313
00:24:26,931 --> 00:24:30,059
- আমার চারপাশ ঘিরে।
- কেমন কিছু একটা?
314
00:24:33,504 --> 00:24:36,667
আমাকে কিছু বলার আছে, সয়্যার?
315
00:24:36,740 --> 00:24:38,708
না-কি আমাকে এসব প্রশ্ন করেই যাবে
316
00:24:38,776 --> 00:24:41,108
তুমি জানো
যার উত্তর আমার জানা নেই?
317
00:24:47,718 --> 00:24:49,447
সৈকতে জোয়ার আসছে।
318
00:24:49,520 --> 00:24:52,318
প্লেনের কাঠামো ইতোমধ্যে
প্রায় পানির ভেতর চলে গেছে।
319
00:24:54,725 --> 00:24:57,159
আমি তোমার সিগন্যাল ফায়ার
জ্বালিয়ে রেখেছি।
320
00:25:04,802 --> 00:25:06,531
- ধ্যাত।
- তোমার ফোঁটা পড়ছে না।
321
00:25:06,604 --> 00:25:08,071
জানি আমার ফোঁটা পড়ছে না।
322
00:25:08,138 --> 00:25:09,799
- আমার পালা।
- ইয়াহু।
323
00:25:09,873 --> 00:25:12,103
আমার একটা চার-তিন দরকার।
324
00:25:19,783 --> 00:25:21,774
ভায়া, চালবে প্লিজ?
325
00:25:24,121 --> 00:25:25,486
- ইয়েস!
- নো!
326
00:25:25,556 --> 00:25:27,285
তোমার পালা।
327
00:25:31,495 --> 00:25:34,487
সমস্যা নেই। শুরুতে
আমিও ভালো খেলতে পারতাম না।
328
00:25:34,565 --> 00:25:36,362
আমি মাত্র খেলা শুরু করিনি।
329
00:25:36,433 --> 00:25:38,094
এক টুর্নামেন্টে আমি একবার
১৭তম হয়েছিল।
330
00:25:38,168 --> 00:25:39,567
১৭তম হওয়াটা ভালো কিছু না।
331
00:25:39,637 --> 00:25:42,128
না, ১৭তম অনেক ভালো।
332
00:25:42,840 --> 00:25:45,104
কাম অন, ডাবল ছক্কা,
ডাবল ছক্কা।
333
00:25:47,544 --> 00:25:49,409
- ইয়েস!
- মজা নিচ্ছিস রে ভাই।
334
00:25:49,480 --> 00:25:52,142
- আমি সৌভাগ্যবান।
- কেউ এতটা সৌভাগ্যবান হয় না।
335
00:25:52,216 --> 00:25:54,446
আমার বাবা বলেছিল
আমি উনার দেখা সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি।
336
00:25:54,518 --> 00:25:56,076
সত্যিই?
337
00:25:56,153 --> 00:25:59,020
মাইকেল না।
ব্রায়ান, আমার অন্য বাবা।
338
00:26:02,092 --> 00:26:03,753
হুম। আম...
339
00:26:06,497 --> 00:26:08,829
ইয়েস! ইয়েস!
340
00:26:08,899 --> 00:26:10,924
আরেক গেম।
ডাবল নাহয় শূন্য।
341
00:26:11,001 --> 00:26:12,764
আমি পারব না।
আমার মিটিং আছে।
342
00:26:12,836 --> 00:26:15,498
- মিটিং?
- হ্যাঁ, মিটিং।
343
00:26:15,572 --> 00:26:17,836
আমি তোমার কাছে ২০,০০০$ পাওনা।
344
00:26:17,908 --> 00:26:19,739
পেয়ে যাবে।
345
00:26:25,549 --> 00:26:28,609
১৫ মিনিট যাবত
আমরা কোনো চিহ্ন দেখছি না।
346
00:26:29,620 --> 00:26:33,078
- আমরা কী অনুসরণ করছি?
- আমার গাট ফিলিংস।
347
00:26:33,157 --> 00:26:34,385
দারুণ।
348
00:26:36,694 --> 00:26:40,721
তো, বুন, তুমি আসল দুনিয়ায় কী করো?
349
00:26:40,798 --> 00:26:42,789
আমি একটা ব্যবসা চালাই।
350
00:26:42,866 --> 00:26:44,527
কেমন ব্যবসা?
351
00:26:44,601 --> 00:26:46,728
বিয়ে-শাদী সম্পর্কিত ব্যাপার।
352
00:26:47,604 --> 00:26:49,299
হাহ?
353
00:26:49,373 --> 00:26:52,308
আমার মায়ের বিশাল সাম্র্যাজ্য আছে।
354
00:26:52,376 --> 00:26:54,139
দ্যা মার্থা স্টুয়ার্ট অফ ম্যাট্রিমনি।
355
00:26:54,211 --> 00:26:55,906
আমি তার একটা কোম্পানি চালাই।
356
00:26:55,979 --> 00:26:58,243
তো, এখন এটা কে চালাচ্ছে?
357
00:26:59,283 --> 00:27:01,274
আমার মনে হয়
এতে কিছু যায় আসে না, তাই না?
358
00:27:02,252 --> 00:27:05,881
আমি নিশ্চিত এমন অনেকে আছে
যারা সাময়িকভাবে এটা চালাতে পারবে।
359
00:27:05,956 --> 00:27:08,857
এক মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হবে।
360
00:27:08,926 --> 00:27:11,417
- এক মিনিট?
- কয়েক সেকেন্ড এদিক-সেদিক।
361
00:27:13,230 --> 00:27:15,562
- তোমার ফিরে যাওয়া উচিত।
- কী?
362
00:27:15,632 --> 00:27:18,192
ট্রেইল পাওয়া যাচ্ছে না,
সামনে বিপজ্জনক এলাকা।
363
00:27:18,268 --> 00:27:20,031
তুমি সন্ধ্যার আগেই ফিরে যেতে পারবে।
364
00:27:20,104 --> 00:27:22,038
- আর আপনি?
- আমারটা আমি দেখব।
365
00:27:22,106 --> 00:27:23,767
- না।
- আপনার সাহসের তারিফ করি...
366
00:27:23,841 --> 00:27:25,968
তবে আমি ফিরে যাচ্ছি না।
367
00:27:28,579 --> 00:27:30,547
আচ্ছা।
368
00:27:47,131 --> 00:27:50,760
বক্স কোম্পানিতে আপনাকে
আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করা শিখিয়েছে?
369
00:28:05,282 --> 00:28:07,443
আমার ধারণা
আমরা ঠিকপথেই এসেছি।
370
00:28:11,021 --> 00:28:12,750
এখন কোনদিকে?
371
00:28:20,798 --> 00:28:22,595
জ্যাক!
372
00:28:23,167 --> 00:28:25,863
জ্যাক, কোথায় যাচ্ছো?
373
00:28:27,538 --> 00:28:30,507
- ওর আওয়াজ শোনোনি?
- কার আওয়াজ?
374
00:28:52,529 --> 00:28:55,157
জ্যাক!
375
00:29:17,621 --> 00:29:20,454
যদি আমাকে অনুসরণ করা না থামাও,
376
00:29:20,524 --> 00:29:22,992
আমি ওদের মাঝে একজনকে
মেরে ফেলব।
377
00:29:23,060 --> 00:29:25,585
বুঝতে পেরেছ?
378
00:29:44,748 --> 00:29:46,648
আর কোনো সতর্কবার্তা দেবো না।
379
00:29:58,294 --> 00:30:00,455
ব্লু টিম আইসিইউ তে আসুন, প্লিজ।
380
00:30:04,300 --> 00:30:06,325
- ড. শেফার্ড।
- আন্দ্রে।
381
00:30:06,403 --> 00:30:07,893
আন্দ্রে।
382
00:30:09,406 --> 00:30:11,567
আমার বাবা যে লোকটার সাথে কথা বলছেন।
383
00:30:11,641 --> 00:30:14,872
- উনি কে?
- মেয়েটার স্বামী।
384
00:30:15,812 --> 00:30:17,712
উনি মামলা করার হুমকি দিচ্ছেন।
385
00:30:25,688 --> 00:30:27,280
স্যার, আমি অত্যন্ত দুঃখিত।
386
00:30:39,869 --> 00:30:41,234
জ্যাক!
387
00:30:45,642 --> 00:30:47,906
- তুমি ঠিক আছো?
- কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি?
388
00:30:47,977 --> 00:30:51,310
জানি না, কয়েক মিনিট।
তুমি পাথরে পা হড়কে পড়ে গিয়েছিলে।
389
00:30:51,381 --> 00:30:53,178
- ইথান।
- কী?
390
00:30:53,249 --> 00:30:55,547
- ইথান এখানে ছিল।
- তুমি মাথায় বাড়ি খেয়েছ।
391
00:30:55,618 --> 00:30:58,746
- না, না। ও এখানে ছিল।
- তোমাকে থামতে হবে।
392
00:30:58,822 --> 00:31:03,623
বৃষ্টির পানি সমস্ত ট্রেইল মুছে দিয়ে গেছে।
ও যদি এখানে থেকেও থাকে, তোমার হাতে কোনো...
393
00:31:03,693 --> 00:31:06,753
- আমি ওকে এটা করতে দিবো না।
- করতে দিবে না?
394
00:31:07,230 --> 00:31:09,027
আরেকবার না।
395
00:31:09,766 --> 00:31:12,564
ওর ভীষণ অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল।
396
00:31:12,635 --> 00:31:17,937
আমরা বুঝতে পেরেছিলাম যে তার
রক্তচাপ ক্রমাগত কমে চলছিল।
397
00:31:18,007 --> 00:31:21,033
ফলশ্রুতিতে,
রোগী কার্ডিয়াক এরেস্টের শিকার হয়।
398
00:31:21,978 --> 00:31:25,345
অবশ্যই, তাকে ফিরিয়ে আনার জন্য
সমস্ত প্রচেষ্টাই করা হয়েছিল,
399
00:31:25,415 --> 00:31:27,383
কিন্তু তার গুরুতর আঘাত,
400
00:31:27,450 --> 00:31:29,941
অভ্যন্তরীণ রক্তপাতের পরিমাণ
401
00:31:30,019 --> 00:31:31,646
তা অসম্ভব করে তুলেছিল।
402
00:31:32,722 --> 00:31:35,520
আমার পেশাদারী অভিমতে,
লেডিস এন্ড জেন্টলম্যান,
403
00:31:35,592 --> 00:31:38,083
আর এটুকুই আমার বলার আছে...
404
00:31:38,161 --> 00:31:40,356
...আমাকে যতক্ষণে ডাকা হয়,
405
00:31:40,430 --> 00:31:43,524
ততক্ষণে অপরিবর্তনীয় ক্ষতি হয়ে গিয়েছিল।
406
00:31:45,335 --> 00:31:47,098
ওকে।
ধন্যবাদ, ক্রিস্টিয়ান।
407
00:31:47,170 --> 00:31:50,003
- এই আনুষ্ঠানিকতার জন্য দুঃখিত।
- অবশ্যই।
408
00:31:50,073 --> 00:31:53,509
স্রেফ একটা শেষ ডিটেইল।
আপনি সার্জারি শুরুর আগে
409
00:31:53,576 --> 00:31:56,568
- রোগীর গর্ভাবস্থার ব্যাপারে জানতেন?
- অবশ্যই।
410
00:31:56,646 --> 00:32:00,776
রোগীর স্বামী ইমারজেন্সি রুমের
এটেন্ডিংদের জানিয়েছিলেন।
411
00:32:00,850 --> 00:32:03,546
যদিও, এটা গর্ভাবস্থার
একদম প্রাথমিক অবস্থা ছিল
412
00:32:03,620 --> 00:32:07,351
তাই আমাদের প্রধান ফোকাস
মায়ের দিকেই ছিল।
413
00:32:11,227 --> 00:32:14,287
ওকে, আমার মনে হয় আমাদের কাজ শেষ।
আমাদের ফাইনাল রিপোর্ট তৈরি হয়ে যাবে।
414
00:32:14,364 --> 00:32:15,763
ওকে...
415
00:32:18,468 --> 00:32:20,026
আমার নিজের বক্তব্য...
416
00:32:21,938 --> 00:32:24,634
...কিছুটা সংশোধন করতে হবে।
417
00:32:30,446 --> 00:32:33,244
সার্জারি শুরু হওয়ার বেশ কিছুক্ষণের
মধ্যে আমি আসিনি।
418
00:32:33,316 --> 00:32:34,578
জ্যাক।
419
00:32:34,651 --> 00:32:36,812
আমাকে একজন নার্স জানিয়েছিল
420
00:32:36,886 --> 00:32:39,218
যে আমার বাবা অপারেশন করছিলেন...
421
00:32:40,957 --> 00:32:43,926
...মদ্যপ অবস্থায়।
- জ্যাক, এটা...
422
00:32:43,993 --> 00:32:46,655
যতক্ষণে আমি সেখানে পৌঁছাই,
এটা স্পষ্ট ছিল যে আমার বাবা
423
00:32:46,729 --> 00:32:50,256
শুধু অক্ষমই ছিলেন না,
বরং তিনি...
424
00:32:50,333 --> 00:32:53,700
...রোগীর হেপাটিক ধমনী জখম করে ফেলেছিলেন,
425
00:32:53,770 --> 00:32:56,568
যা, আমার পেশাদারী অভিমত অনুসারে,
426
00:32:58,241 --> 00:33:01,870
তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে।
427
00:33:31,507 --> 00:33:33,236
না!
428
00:33:35,678 --> 00:33:37,475
ওকে কেটে নিচে নামাতে হবে।
429
00:33:46,556 --> 00:33:48,922
ধরে থাকো, চার্লি।
থাকো ওখানে।
430
00:34:05,274 --> 00:34:07,139
আমি নাগাল পাচ্ছি না!
431
00:34:07,210 --> 00:34:08,734
এদিকে টেনে আনো!
432
00:34:13,149 --> 00:34:14,741
আরও জোরে!
433
00:34:34,070 --> 00:34:36,197
ও শ্বাস নিচ্ছে না।
434
00:34:50,620 --> 00:34:52,451
কাম অন, শ্বাস নাও।
435
00:34:52,522 --> 00:34:54,012
শ্বাস নাও, চার্লি।
কাম অন।
436
00:34:54,090 --> 00:34:55,853
শ্বাস নাও!
437
00:34:57,293 --> 00:34:59,693
কাম অন।
438
00:35:05,802 --> 00:35:07,235
কাম অন।
439
00:35:09,372 --> 00:35:10,361
কাম অন!
440
00:35:18,081 --> 00:35:20,049
কাম অন।
441
00:35:22,518 --> 00:35:24,543
জ্যাক।
442
00:35:24,620 --> 00:35:25,712
না, জ্যাক।
443
00:35:28,858 --> 00:35:30,792
কাম অন, চার্লি!
444
00:35:31,828 --> 00:35:34,058
কাম অন।
445
00:35:34,130 --> 00:35:36,530
কাম অন, চার্লি।
446
00:35:38,634 --> 00:35:40,659
কাম অন!
447
00:35:40,737 --> 00:35:42,227
কাম অন, চার্লি। কাম অন!
448
00:35:47,477 --> 00:35:49,411
কাম অন!
449
00:35:54,550 --> 00:35:57,883
জ্যাক। জ্যাক, ও...
জ্যাক, থামো।
450
00:35:57,954 --> 00:36:00,445
ও ফিরে আসবে না...
451
00:36:27,617 --> 00:36:30,450
ইটস ওকে।
452
00:36:33,456 --> 00:36:35,947
- না।
- জ্যাক।
453
00:36:36,025 --> 00:36:38,823
- জ্যাক!
- কাম অন।
454
00:36:38,895 --> 00:36:41,625
- থামো!
- কাম অন।
455
00:37:00,349 --> 00:37:02,874
হুম। স্রেফ শ্বাস নাও।
456
00:37:02,952 --> 00:37:05,614
শ্বাস নাও।
এইতো।
457
00:37:07,690 --> 00:37:10,181
শ্বাস নাও। লম্বা শ্বাস নাও।
গভীরভাবে শ্বাস নাও।
458
00:37:18,568 --> 00:37:22,004
এইতো।
তুমি ঠিক আছো।
459
00:37:39,821 --> 00:37:41,186
বাবা!
460
00:37:45,527 --> 00:37:49,429
ওরা চার্লিকে ফিরিয়ে এনেছে, কিন্তু
ফিরে আসার পর থেকে ও একটা কথাও বলেনি।
461
00:37:54,436 --> 00:37:56,233
ওরা ক্লেয়ারকে খুঁজে পেয়েছে?
462
00:38:09,184 --> 00:38:11,049
ব্যথা লাগছে?
463
00:38:12,988 --> 00:38:14,922
শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি?
464
00:38:19,595 --> 00:38:21,028
চার্লি।
465
00:38:21,096 --> 00:38:23,326
আমার সাথে কথা বলতে হবে তোমার।
466
00:38:27,202 --> 00:38:31,070
সূর্য ওঠামাত্রই
আমরা ক্লেয়ারকে খুঁজতে যাবো।
467
00:38:31,139 --> 00:38:33,767
আর তোমার সাহায্য আমার কাজে লাগবে।
468
00:38:33,842 --> 00:38:37,539
মানে, আমাকে যেকোনো কিছু যদি বলতে পারো...
469
00:38:37,613 --> 00:38:40,844
...তোমার কী মনে আছে,
তোমরা কোথায় যাচ্ছিলে।
470
00:38:40,916 --> 00:38:44,352
তুমি কোনো কিছু দেখেছ বা শুনেছ কি না...
471
00:38:44,419 --> 00:38:46,580
আমি কিছুই দেখিনি।
472
00:38:49,224 --> 00:38:50,987
কিছুই শুনিনি।
473
00:38:55,063 --> 00:38:57,896
আমার কিছুই...
474
00:39:00,035 --> 00:39:01,696
মনে নেই।
475
00:39:05,607 --> 00:39:07,905
ক্লেয়ার।
476
00:39:09,211 --> 00:39:10,371
কী?
477
00:39:11,913 --> 00:39:14,381
ওরা এটাই চাইছিল।
478
00:39:15,350 --> 00:39:17,181
"ওরা"।
479
00:39:17,252 --> 00:39:20,312
ওরা শুধু ক্লেয়ারকেই চাচ্ছিল।
480
00:39:33,869 --> 00:39:35,461
ওরা এখনও ফেরেনি।
481
00:39:40,942 --> 00:39:43,172
আমি নিশ্চিত ওরা আজ রাতের
জন্য ক্যাম্প করেছে।
482
00:39:45,847 --> 00:39:49,908
এই দ্বীপে তোমার ভাই যদি
কারো সাথে থাকলে নিরাপদ থাকে, তো সেটা লক।
483
00:39:52,287 --> 00:39:54,084
আমরা কি পথ হারিয়ে ফেলেছি?
484
00:39:55,157 --> 00:39:57,648
না, বুন, আমরা পথ হারাইনি।
485
00:39:57,726 --> 00:39:59,489
দুঃখিত, ব্যাপারটা হচ্ছে...
486
00:39:59,561 --> 00:40:03,622
আমি বুঝতে পারছি না আপনি
এখনও কীভাবে ওর ট্রেইল অনুসরণ করছেন।
487
00:40:05,734 --> 00:40:07,793
আমার মনে হয়
আমাদের ফিরে যাওয়া উচিত।
488
00:40:08,904 --> 00:40:12,032
- তুমি এটা অনুভব করছো না?
- কী অনুভব করব?
489
00:40:12,107 --> 00:40:13,836
এটা।
490
00:40:17,012 --> 00:40:19,242
আচ্ছা, জন...
491
00:40:20,882 --> 00:40:24,716
- আমি চিহ্ন অনুসরণ করে ফিরে যাবো।
- যাও।
492
00:40:28,223 --> 00:40:29,713
বুন।
493
00:40:29,791 --> 00:40:32,225
আমার চেয়ে তোমার এটা বেশি দরকার।
494
00:40:44,206 --> 00:40:45,366
এটা কী?
495
00:40:54,883 --> 00:40:56,441
ইস্পাত।
496
00:40:56,518 --> 00:40:58,349
এটা কী প্লেনের অংশ হতে পারে?
497
00:41:00,021 --> 00:41:01,648
ধ্বংসাবশেষের অংশ?
498
00:41:15,637 --> 00:41:17,400
কী এটা?
499
00:41:18,874 --> 00:41:20,967
এটাই আমরা খুঁজে বের করব।
500
00:41:31,948 --> 00:41:37,328
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।