1 00:00:03,403 --> 00:00:05,953 তারপর দুই বছর পর, দরজায় কড়া নাড়ার শব্দ হল। 2 00:00:06,070 --> 00:00:08,053 তো ছেলেটা খুলল, দেখলো শামুকটা দাড়িয়ে... 3 00:00:08,078 --> 00:00:10,909 বলছে, "এটা কি ছিল?" 4 00:00:13,380 --> 00:00:15,211 আমি বুঝি নি। 5 00:00:16,183 --> 00:00:20,017 আসলে, শামুকটার দুই বছর লেগেছে... 6 00:00:22,656 --> 00:00:24,886 ব্যাপার না। 7 00:00:25,492 --> 00:00:27,585 -তোমাকে একটা প্রশ্ন করি? -নিশ্চয়ই। 8 00:00:27,761 --> 00:00:30,355 তোমার কি মনে হয় সম্পর্কটা কোথায় যাচ্ছে? 9 00:00:31,031 --> 00:00:33,693 সত্যি বলতে, আমি ভাবছিলাম অন্তত শরীর ছোঁয়ার মত। 10 00:00:35,435 --> 00:00:36,697 তুমি অনেক মজার। 11 00:00:37,771 --> 00:00:40,365 অনেকটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মত। 12 00:00:40,777 --> 00:00:44,204 ইহুদি স্ট্যান্ড আপ কমেডিয়ান, এটা নতুন কিছু হবে। 13 00:00:45,045 --> 00:00:48,446 আমার ধারণা ইহুদি আরও অনেকেই আছে। 14 00:00:49,216 --> 00:00:52,379 না, আমি শুধু... কারণ... ব্যাপার না। 15 00:00:53,020 --> 00:00:57,286 দেখো হাওয়ারড, এটা আমাদের তৃতীয় ডেট, আর আমরা দুজনই জানি এর মানে কি। 16 00:00:57,457 --> 00:01:00,051 -তাই? -সেক্স। 17 00:01:02,596 --> 00:01:04,393 মজা করছ। 18 00:01:05,098 --> 00:01:08,226 কিন্তু আমার জানা দরকার তুমি কি সত্যিকারের সম্পর্ক খুঁজছ... 19 00:01:08,402 --> 00:01:09,960 নাকি এক রাতের জন্য? 20 00:01:10,904 --> 00:01:13,930 আচ্ছা, আগে জেনে নেই, সঠিক উত্তর যে কোনো একটা হবে, তাই তো? 21 00:01:14,441 --> 00:01:17,604 মানে, এমন তো না যেমন প্লেনে জিজ্ঞেস করা হয় "মাছ নাকি মাংস?" 22 00:01:17,778 --> 00:01:19,905 হয়তো তোমার একটু চিন্তা করে নেয়া উচিত। 23 00:01:20,834 --> 00:01:22,418 এরকম তো শোনা যায়ই যে... 24 00:01:22,443 --> 00:01:24,915 এক রাতের সহবাস রূপান্তর হয়ে সম্পর্ক হয়ে গেছে। 25 00:01:27,921 --> 00:01:30,253 যখন বুঝতে পারবে, কল দিয়ো। 26 00:01:33,427 --> 00:01:36,919 তিনটা ডেট মানে সেক্স? 27 00:01:40,067 --> 00:01:41,728 কে জানতো? 28 00:01:45,172 --> 00:01:47,231 অভিবাদন, বন্ধুরা... 29 00:01:47,741 --> 00:01:49,140 বান্ধবী... 30 00:01:49,743 --> 00:01:51,852 তুমি এত তাড়াতাড়ি ডেট থেকে চলে এলে কেন? 31 00:01:51,946 --> 00:01:57,511 রোমান্সে, যেমনটা শো-বিজে হয়, অপরকে সর্বদা বেশি চাওয়ার মধ্যে রাখতে হয়। 32 00:01:58,986 --> 00:02:01,955 -এর মানে কি? -ও অসফল। 33 00:02:04,548 --> 00:02:07,602 S03 E09 · The Vengeance Formulation 34 00:02:28,682 --> 00:02:31,901 এই, তোমরা কেউ কি জানতে একই মেয়ের সাথে তিনটা ডেট মানে... 35 00:02:31,926 --> 00:02:33,543 সেক্স এর শুরু? 36 00:02:34,354 --> 00:02:37,380 আসলে, আমি কখনো একই মেয়ের সাথে তিনটা ডেটে যাই নি। 37 00:02:37,624 --> 00:02:39,615 পেনি আর আমার ক্ষেত্রে, দুই বছর লেগেছে। 38 00:02:39,826 --> 00:02:44,024 কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে তিনটা ডেটই লেগেছিল। 39 00:02:44,698 --> 00:02:47,009 আচ্ছা, তুমি আর পেনি যখন শারীরিকে গেছ... 40 00:02:47,034 --> 00:02:49,298 ও কি তোমার কাছে কোনো প্রতিশ্রুতি চেয়েছে? 41 00:02:49,469 --> 00:02:54,202 না, ও পরিষ্কার ভাবেই বলে দিয়েছে ও ওর বিকল্প খোলা রাখতে চায়। 42 00:02:54,708 --> 00:02:58,425 আমার একটা জিনিস ঘোষণা করার আছে, কিন্তু নিয়মনীতিকে সম্মান করে... 43 00:02:58,450 --> 00:03:00,907 আমি তোমার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। 44 00:03:01,081 --> 00:03:02,548 তোমরা কি ব্যাপারে কথা বলছ? 45 00:03:02,716 --> 00:03:05,981 তিনটা ডেটের পর সেক্স করার যে সামাজিক উদাহরণ রয়েছে, সেটা। 46 00:03:06,153 --> 00:03:07,211 বুঝলাম। 47 00:03:07,387 --> 00:03:09,878 তোমরা কি "ডেট" বলতে সামাজিক যোগাযোগকে বোঝাচ্ছ... 48 00:03:10,057 --> 00:03:12,753 নাকি "ডেট" অর্থাৎ, খেজুর বোঝাচ্ছ? 49 00:03:14,261 --> 00:03:16,058 বাদ দাও, তোমার ঘোষণা কি? 50 00:03:16,229 --> 00:03:17,510 ওহ, যাক আমার পালা আসলো। 51 00:03:17,535 --> 00:03:21,651 ব্যাপারটা খুবই উত্তেজনাকর, আর আমি চাচ্ছিলাম তোমরাই এটা প্রথমে জানো... 52 00:03:21,676 --> 00:03:23,378 এই কুপার, শুনলাম তুমি নাকি আয়রা ফ্ল্যাটোর সাথে... 53 00:03:23,403 --> 00:03:26,236 আগামী সপ্তাহে রেডিওতে "সায়েন্স ফ্রাইডে" তে থাকবে? 54 00:03:26,406 --> 00:03:27,675 ধন্যবাদ, ক্রিপকি 55 00:03:27,700 --> 00:03:31,486 আমার বন্ধুদের সাথে এই খবর টা ভাগাভাগি করার থেকে আমাকে বঞ্চিত করার জন্য। 56 00:03:31,511 --> 00:03:33,411 খুশি হলাম। 57 00:03:33,580 --> 00:03:37,516 -আমার ধন্যবাদটা আন্তরিক ছিল না। -কিন্তু আমার খুশি আন্তরিক। 58 00:03:38,418 --> 00:03:39,895 তোমাকে একটা প্রশ্ন করি... 59 00:03:39,920 --> 00:03:42,653 ঠিক কখন, ন্যাশনাল পাবলিক রেডিওর... 60 00:03:42,678 --> 00:03:46,187 এত অকর্মণ্য লোকদের অতিথি হিসেবে ডাকার প্রয়োজন পড়লো? 61 00:03:46,393 --> 00:03:48,953 উত্তর করতে হবে না, রসিকতা ছিল। 62 00:03:49,529 --> 00:03:51,963 আচ্ছা, তুমি সবসময় এত বেকুবের মত করো কেন? 63 00:03:53,433 --> 00:03:55,697 এটাও রসিকতা ছিল। 64 00:03:57,037 --> 00:03:59,437 দুঃখিত, তোমাদের এসব শুনতে হল। 65 00:03:59,606 --> 00:04:01,471 তুমি কি সত্যিই এনপিআরে থাকবে? 66 00:04:01,641 --> 00:04:04,566 হ্যাঁ, ওরা আমাকে ফোনে ইন্টারভিউ করবে আমার অফিস থেকে... 67 00:04:04,591 --> 00:04:09,130 ওই স্পিন আইসে তথাকথিত চৌম্বকীয় মোনোপলের আবিষ্কারের ব্যাপারে। 68 00:04:09,193 --> 00:04:13,427 এটা অনুদানের সপ্তাহ, তাই ওরা বিতর্কিত বিষয় দিয়ে রেটিং বাড়ানোর চেষ্টা করছে। 69 00:04:14,121 --> 00:04:17,987 -অসাধারণ, অভিনন্দন। -ধন্যবাদ। আমার মা অধীর আগ্রহে আছে। 70 00:04:18,012 --> 00:04:20,672 মা তার বাইবেল পড়ার গ্রুপকে বলছে শোনার জন্য... 71 00:04:20,697 --> 00:04:23,152 তারপর আমার জন্য প্রার্থনা করতে। 72 00:04:24,131 --> 00:04:25,462 আমি একবার রেডিওতে গেছিলাম। 73 00:04:25,632 --> 00:04:27,725 আমাকে নিউ দিল্লির ফিভার ১০৪ এফ এম এ ডাকা হয়েছিল... 74 00:04:27,934 --> 00:04:30,903 আর আমি চতুর্থ মানুষ হিসেবে এই কথাটা বলে টাকা পেয়েছিলাম... 75 00:04:36,676 --> 00:04:40,942 এর মানে, "ফিভার ১০৪, আজকের চমৎকার সব নতুন সঙ্গীতের ঘর।" 76 00:04:43,950 --> 00:04:46,248 হিন্দিতে বেশি ভালো শোনায়। 77 00:04:47,754 --> 00:04:53,538 আচ্ছা, এগুলো হচ্ছে আমার কালকের এনপিআর ইন্টারভিউতে কথা বলার বিষয়। 78 00:04:53,726 --> 00:04:55,868 আমার নিশ্চিত করতে হবে এগুলো সহজে বোঝা যায় কিনা... 79 00:04:55,893 --> 00:04:59,026 যাতে আমার কম শিক্ষিত শ্রোতা বুঝতে পারে। 80 00:04:59,666 --> 00:05:02,601 হাওয়ারড, এগুলো দেখে আমাকে বলো কোনটা বুঝতে পারছ না। 81 00:05:02,769 --> 00:05:06,865 আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে প্রকৌশলে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজি থেকে। 82 00:05:07,040 --> 00:05:11,374 এতে ১৪৪ ক্রেডিটের স্নাতক শেষ করে একটা মৌলিক থিসিস জমা দিতে হয়। 83 00:05:11,845 --> 00:05:13,836 হ্যাঁ। 84 00:05:14,014 --> 00:05:16,346 এটা দেখে আমাকে জানাও কোনটা বুঝতে পারো নি। 85 00:05:18,685 --> 00:05:22,121 জানোই তো, শেল্ডন যদি হোমওয়ার্ক দেয়, সেটা করতেই হবে এমন না। 86 00:05:22,889 --> 00:05:26,848 এমনকি, না করাই ভালো। নাহলে আমাদেরকে খারাপ দেখায়। 87 00:05:27,861 --> 00:05:29,624 -হাই, সবাই। -হ্যালো। 88 00:05:29,796 --> 00:05:30,990 ইয়ো রাজ, কথা বলো। 89 00:05:39,539 --> 00:05:42,030 দুঃখিত, মজা করছি তোমার সাথে। 90 00:05:44,044 --> 00:05:46,621 এই হাওয়ারড, তুমি বার্নাডেট কে ফোন দাও নি কেন? 91 00:05:46,646 --> 00:05:47,977 ও কি কিছু বলেছে? 92 00:05:48,148 --> 00:05:50,992 হ্যাঁ, বলেছে তুমি নাকি কথা বলছ না, আমি ভেবেছিলাম তোমার ওকে ভালো লেগেছে। 93 00:05:51,017 --> 00:05:53,402 ভালো লেগেছে, কিন্তু ও সিরিয়াস সম্পর্ক চায়... 94 00:05:53,427 --> 00:05:55,652 আর আমি বুঝতে পারছি না ও আমার ধরনের কিনা। 95 00:05:55,822 --> 00:05:58,916 ও তোমার সাথে ফ্রি তে ডেটে যাচ্ছে, আর কি চাই তোমার? 96 00:05:59,092 --> 00:06:01,468 দেখো, বার্নাডেট সত্যিই দারুণ। 97 00:06:01,493 --> 00:06:04,764 আমি আসলে সবসময় ভেবেছিলাম এমন একটা সম্পর্কে আমি থিতু হবো... 98 00:06:04,931 --> 00:06:07,559 যেখানে আমার সঙ্গী... বুঝতেই পারছ, অন্যরকম হবে। 99 00:06:07,734 --> 00:06:09,167 অন্য রকম টা কেমন? 100 00:06:09,336 --> 00:06:13,102 মানে, যেমন ধরো... ট্রান্সফরমারস এর মেগ্যান ফক্স। 101 00:06:14,241 --> 00:06:17,233 অথবা, ব্যাটেলস্টার গ্যালাক্টিকার কেটি স্যাকফ। 102 00:06:17,911 --> 00:06:19,538 নেশা করেছ? 103 00:06:20,847 --> 00:06:25,284 তোমার খুব বেশি হলে টোটাল রিকলের তিন স্তনের মারশিয়ানের সাথে সুযোগ আছে। 104 00:06:26,586 --> 00:06:31,145 আরে তুমি অবাস্তব কথা বলছ, ওই সিনেমা বিশ বছর আগের। 105 00:06:31,170 --> 00:06:33,685 এতদিনে ওগুলোর চামড়া কি রকম ঝুলে গেছে ভাবো। 106 00:06:37,631 --> 00:06:40,482 হাওয়ারড, তুমি বার্নাডেট এর মত এত ভালো একটা মেয়েকে দূরে সরিতে দিচ্ছ... 107 00:06:40,507 --> 00:06:43,027 শুধুমাত্র তোমার অবাস্তব কল্পনার কারণে? 108 00:06:43,203 --> 00:06:46,764 এই, তুমি সিরিয়াস সম্পর্কে গেছ বলে আমারও যেতে হবে, তা না। 109 00:06:48,375 --> 00:06:51,276 মাফ করবে, আমি এখানেই আছি। 110 00:06:51,444 --> 00:06:53,782 এই, আমি লেনারডের সাথে সিরিয়াস হই নি। 111 00:06:53,807 --> 00:06:57,879 মানে, অবশ্যই ও এমন ধরনের ছেলে না যাদের সাথে আমি সাধারণত ডেটে যাই। 112 00:06:58,084 --> 00:07:00,450 মানে, শারীরিকভাবে। 113 00:07:01,321 --> 00:07:02,583 আবারও, আমি এখানেই। 114 00:07:03,623 --> 00:07:07,702 আমি বলতে চাইছি, আমি মলাট দেখে বই বিচার করি না। আমি একটা মানুষের ভেতরে কি আছে সেটাতে আগ্রহী। 115 00:07:07,727 --> 00:07:09,718 আমি এখানেই, তুমি আমাকে দেখতে পাচ্ছ তো, নাকি? 116 00:07:15,335 --> 00:07:19,114 এই, মানুষের ভেতরে কি আছে সেটাতে আমিও আগ্রহী... 117 00:07:19,139 --> 00:07:22,302 কিন্তু, সেই ভালো মানুষীটা হ্যালি বেরির মত মজাদার ক্যারামেলের ভেতর... 118 00:07:22,327 --> 00:07:26,002 জড়ানো থাকুক চাইলে অন্যায় কেন? 119 00:07:27,614 --> 00:07:30,412 হ্যাঁ, তুমিও মজাদার ক্যারামেল। 120 00:07:35,488 --> 00:07:37,399 আচ্ছা, আমি তোমাকে বলছি কেন এটা ভুল... 121 00:07:37,424 --> 00:07:39,824 -মাফ করবে, কিছু বলতে পারি? -কি? 122 00:07:39,993 --> 00:07:43,238 শারীরিকভাবে বলতে গেলে, হাওয়ারডের পূর্ণ স্বাধীনতা আছে... 123 00:07:43,263 --> 00:07:47,427 ওর উত্তরাধিকারী বিস্তারের জন্য সর্বোত্তম সঙ্গী খুঁজে নেয়ার। 124 00:07:47,634 --> 00:07:49,069 ধন্যবাদ, শেল্ডন। 125 00:07:49,094 --> 00:07:51,746 এখন যদি সেই বংশবিস্তারে মানবতার প্রশ্ন আসে... 126 00:07:51,771 --> 00:07:54,001 তাহলে অবশ্য আলাদা ব্যাপার। 127 00:07:56,142 --> 00:08:01,011 আয়রা ফ্ল্যাটো বলছি, এবং আপনারা শুনছেন এনপিআর সায়েন্স ফ্রাইডে। 128 00:08:01,181 --> 00:08:05,193 আমাদের সাথে আজকে ফোনে ক্যালিফোর্নিয়ার প্যাসেডিনায় ওনার অফিস থেকে আছেন... 129 00:08:05,218 --> 00:08:06,879 ডক্টর শেল্ডন কুপার। 130 00:08:07,053 --> 00:08:09,647 ওহ, পুরো দাঙ্গা লাগবে আজকে। 131 00:08:12,225 --> 00:08:14,625 আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর কুপার। 132 00:08:14,794 --> 00:08:16,386 আমি আনন্দিত, আয়রা। 133 00:08:16,563 --> 00:08:19,623 এবার চৌম্বকীয় মোনোপোল নিয়ে কথা বলা যাক। 134 00:08:19,799 --> 00:08:24,236 আপনি কি আমাদের শ্রোতাদের বলতে পারবেন মোনোপোল বলতে ঠিক কি বোঝায়? 135 00:08:24,404 --> 00:08:25,803 অবশ্যই। 136 00:08:25,972 --> 00:08:31,119 প্রথমে, ধরে নিন, একটা সাধারণ চুম্বকের দুটো মেরু থাকে... 137 00:08:31,144 --> 00:08:34,011 উত্তর এবং দক্ষিণ মেরু, যেটা আপনার... 138 00:08:35,982 --> 00:08:39,076 অতি অশিক্ষিত শ্রোতাও বুঝবে। 139 00:08:39,252 --> 00:08:42,501 যদি সেটাকে দুভাগে কাটা হয়, তাহলে দুটো ছোট আকারের চুম্বক থাকে... 140 00:08:42,526 --> 00:08:45,322 যেগুলোর নিজস্ব উত্তর এবং দক্ষিণ মেরু থাকে। 141 00:08:46,393 --> 00:08:50,028 ডক্টর কুপার, আমার মনে হয় সংযোগে কোনো সমস্যা হচ্ছে। 142 00:08:50,114 --> 00:08:53,056 না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। 143 00:08:53,233 --> 00:08:57,101 যেমনটা আমি বলছিলাম, একটা সাধারণ চুম্বকের দুটো মেরু থাকে। 144 00:08:57,270 --> 00:08:59,748 একটা মোনোপোলের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে... 145 00:08:59,773 --> 00:09:04,233 এটার শুধু একটাই মেরু থাকবে, অর্থাৎ অবিভক্ত মেরু। 146 00:09:05,211 --> 00:09:09,079 স্ট্রিং থিওরি বা এম-থিওরি, যেটাই বলেন, সেটার একটি আবশ্যক শর্ত হচ্ছে... 147 00:09:09,249 --> 00:09:11,774 এরকম একক মেরুর অস্তিত্ব থাকা। 148 00:09:12,352 --> 00:09:16,083 আমি নিজেই এরকম কথিত কণার অনুসন্ধানে সুমেরুবৃত্ততে অভিযানে গেছিলাম। 149 00:09:16,256 --> 00:09:18,588 ক্রিপকি, আমি নজলটা দেখে ফেলেছি, তোমাকে খুন করবো দাড়াও। 150 00:09:26,599 --> 00:09:30,626 এই সন্ধ্যায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, তোমাকে সবসময়ের মতই দারুণ লাগছে। 151 00:09:32,472 --> 00:09:33,598 ধন্যবাদ, হাওয়ারড। 152 00:09:33,773 --> 00:09:37,140 সবসময়ের মত তোমার মাস্টারবেশনের কল্পনা হয়ে ভালো লাগছে। 153 00:09:38,445 --> 00:09:41,437 কি যে বল কেটি, বিষয়টাকে এত সস্তা করে দিয়ো না। 154 00:09:41,614 --> 00:09:46,449 দুঃখিত, তোমার সাথে বাথটাবে বেহালা বাজানোটা একদম সত্যিকারের আর্ট। 155 00:09:47,787 --> 00:09:49,277 ধন্যবাদ। 156 00:09:49,456 --> 00:09:52,948 তো, আমরা কি শুরু করবো? 157 00:09:54,127 --> 00:09:57,119 নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? 158 00:09:57,297 --> 00:09:59,492 তুমি সাইলন আর ঔপনিবেশিক খেলতে চাও? 159 00:09:59,666 --> 00:10:02,499 না, আমি জানতে চাইছি কেন তুমি আমার সাথে থাকার মিছে খেলা খেলছ... 160 00:10:02,669 --> 00:10:05,399 যেখানে তুমি একজন সত্যিকারের মেয়ের সাথে থাকতে পারতে? 161 00:10:05,572 --> 00:10:08,973 -মানে, বার্নাডেট? -না, রাজকুমারী লেইয়া। 162 00:10:09,642 --> 00:10:11,286 অবশ্যই, বার্নাডেটের কথা বলছি। 163 00:10:11,311 --> 00:10:13,745 ও অসাধারণ একটা মেয়ে, আর ও তোমাকে সত্যিই পছন্দ করে। 164 00:10:14,147 --> 00:10:18,641 -জানি, কিন্তু ও তুমি না। -আমিই আমি না। 165 00:10:19,319 --> 00:10:22,516 আসল আমি বেভারলি হিলে একটা লম্বা, সুদর্শন, টাকাওয়ালা ছেলের সাথে আছি। 166 00:10:22,689 --> 00:10:24,794 -সত্যি? লম্বা? -ছয়-চার। 167 00:10:26,659 --> 00:10:29,992 তুমি তোমার জীবনে অসাধারণ একটা মেয়েকে পেয়েছ, আর তুমি ওকে অবহেলা করে... 168 00:10:30,163 --> 00:10:35,032 রাতে একটা বাথটাবে বসে একটা তোয়ালের ওপর মনে মনে ছবি আঁকছ। 169 00:10:36,603 --> 00:10:38,332 হাওয়ারড! 170 00:10:38,505 --> 00:10:40,753 তুমি এতক্ষণ করছ টা কি? 171 00:10:40,871 --> 00:10:42,174 গোসল করছি! 172 00:10:42,342 --> 00:10:47,336 সেটাই আশা করি! আমিও কিন্তু ওই টাবে গোসল করি। 173 00:10:49,048 --> 00:10:51,039 সেটা মনে করানো লাগবে না! 174 00:10:54,020 --> 00:10:55,510 ধুর... 175 00:10:55,688 --> 00:10:59,681 পূর্ণ প্রস্তুতি নিয়েও আর কাজ হল না। 176 00:11:06,866 --> 00:11:08,197 কি অবস্থা, বন্ধু। 177 00:11:08,368 --> 00:11:11,963 আমি ন্যাশনাল রেডিও তে অপমানিত হয়েছি। তোমার কি মনে হয় আমার কি অবস্থা? 178 00:11:12,138 --> 00:11:13,696 আরে, এটা কোনো বিষয়ই না। 179 00:11:14,407 --> 00:11:15,465 কি চাও তোমরা? 180 00:11:15,642 --> 00:11:19,874 আমরা ললিপপ গিল্ড কে উপস্থাপন করছি, তাই তোমাকে লাগবে। 181 00:11:24,651 --> 00:11:28,815 -আচ্ছা, ক্রিপকি তোমার সাথে ছোট একটা মজা করেছে। -এটা মজার ছিল না। 182 00:11:29,022 --> 00:11:30,046 আমার মজাই লেগেছে। 183 00:11:30,223 --> 00:11:32,054 -রাজ। -তুমি হেসেছ। 184 00:11:33,560 --> 00:11:34,891 তুমি হেসেছ? 185 00:11:36,329 --> 00:11:38,263 মেঝেতে পড়ে গেছিলাম। 186 00:11:39,899 --> 00:11:43,011 আচ্ছা, ও মজা করেছে, এখন তুমিও সেটা ফেরত দিতে পারো। 187 00:11:43,036 --> 00:11:45,903 -আমি ওর স্তরে নামতে চাই না। -তুমি নামতে পারবে না। 188 00:11:46,072 --> 00:11:49,259 তোমার কপাল ভালো, শরীরে এত হিলিয়ামের পরও তুমি উড়ে যাও নি। 189 00:11:52,679 --> 00:11:54,579 তুমি কি সত্যিই হার স্বীকার করছ? 190 00:11:54,747 --> 00:11:56,612 -আমি জীবনেও হার মানি না। -ভালো। 191 00:11:56,783 --> 00:12:01,413 যাইহোক, অন্য প্রসঙ্গে বলছি, আমি আমার বিছানা থেকে আর নামছি না। 192 00:12:01,588 --> 00:12:05,507 তোমাকে ক্রিপকি যতটা হাস্যকর বানিয়েছে, তুমি যদি ওকে তার থেকে বেশি বানাও, তাহলে? 193 00:12:05,719 --> 00:12:08,069 -আমার মনে হয় না সেটা সম্ভব। -তুমি কিন্তু সাহায্য করছ না। 194 00:12:08,094 --> 00:12:10,858 আমি সাহায্য করতে আসি নি, মজা নিতে এসেছি। 195 00:12:11,764 --> 00:12:13,408 শেল্ডন, তোমাকে যেটা করতে হবে... 196 00:12:13,433 --> 00:12:17,563 তা হল, ক্রিপকির ওপর ঠিক একই প্রতিশোধের পরিকল্পনা করা, যেমন... 197 00:12:18,071 --> 00:12:20,312 যেভাবে জোকার ব্যাট্ম্যান এর ওপর নিয়েছিল... 198 00:12:20,337 --> 00:12:23,369 যখন ব্যাট্ম্যান তাকে আর্কামে উন্মাদ অপরাধীদের পাগলাগারদে রেখেছিল। 199 00:12:23,576 --> 00:12:26,921 ঠিক, সে কিন্তু অন্য অপরাধীদের সাথে থেকে তার অনুভূতি নিয়ে কথা বলে নি... 200 00:12:26,946 --> 00:12:30,654 সে পালিয়ে গোথামের খাবার পানির সরবরাহে বিষ মিশিয়ে দিয়েছিল। 201 00:12:32,385 --> 00:12:33,627 আচ্ছা... 202 00:12:34,153 --> 00:12:35,964 হয়তো আমি ক্রিপকিকে বিষ দিতে পারি। 203 00:12:35,989 --> 00:12:38,099 -না, না। -খুবই সহজ ব্যাপার... 204 00:12:38,124 --> 00:12:42,288 এমন অনেক বিষাক্ত কেমিক্যাল আছে যেগুলো ময়নাতদন্তেও ধরা যাবে না। 205 00:12:43,329 --> 00:12:45,882 আচ্ছা, উদ্দীপনা ঠিক আছে... 206 00:12:45,976 --> 00:12:51,327 কিন্তু প্রতিশোধের জন্য প্রাণঘাতী ছাড়া কিছু ভাবা যাক। 207 00:12:53,973 --> 00:12:56,635 আচ্ছা, ওর অফিস চেয়ারে উপি কুশন রাখলে কেমন হয়? 208 00:12:57,610 --> 00:13:01,478 ও বসলেই এমন আওয়াজ হবে যে ও গ্যাস ছেড়েছে। 209 00:13:03,483 --> 00:13:04,973 আরেকটু ভাবা যাক। 210 00:13:09,656 --> 00:13:11,487 ওহ হো, দেরি করে ফেললে। 211 00:13:11,658 --> 00:13:13,922 স্কারলেট জোহেন্সন আর ওয়ান্ডার ওমেন এখানে ছিল... 212 00:13:14,127 --> 00:13:16,652 বাতিকগ্রস্থ ইতরদের নিয়ে মজা করছিল। 213 00:13:17,130 --> 00:13:20,156 আমি বার্নাডেটের সাথে কথা বলতে এসেছি, ও আছে তো, তাই না? 214 00:13:20,333 --> 00:13:23,097 -হ্যাঁ, আমার মনে হয় না ও তোমার সাথে কথা বলতে চায়। -কেন? 215 00:13:23,269 --> 00:13:26,170 আরে হাওয়ারড, তুমি পুরো সপ্তাহে ওকে কল দাও নি, ও কষ্ট পেয়েছে। 216 00:13:26,339 --> 00:13:29,433 এছাড়া, আমিও তোমার নামে হালকা উল্টোপাল্টা বলেছি। 217 00:13:30,443 --> 00:13:33,708 -হ্যালো, হাওয়ারড। -দাড়াও, বার্নাডেট, আমি কথা বলতে চাই। 218 00:13:33,880 --> 00:13:36,508 -হবে না, আমি কাজ করছি। -এক সেকেন্ড লাগবে শুধু। 219 00:13:36,683 --> 00:13:40,175 তুমি আমাকে বলেছিলে এই সম্পর্ক কোথায় যাচ্ছে, তা ভাবতে। 220 00:13:40,353 --> 00:13:42,014 আমি ভেবেছি। 221 00:13:43,022 --> 00:13:44,683 বার্নাডেট... 222 00:13:48,394 --> 00:13:50,021 তুমি কি আমাকে বিয়ে করবে? 223 00:13:52,065 --> 00:13:55,193 এটা কি কোনো রসিকতা যেটা আমি বুঝতে পারছি না? 224 00:13:55,868 --> 00:13:57,961 না, আমি সত্যি বলছি। 225 00:13:58,171 --> 00:14:00,696 আমি তোমার মত আর একটা মেয়েও পাবো না... 226 00:14:00,873 --> 00:14:05,537 যে আমাকে পছন্দ করে, আর... আর বাস্তব। 227 00:14:06,713 --> 00:14:09,705 -তো, এটা মজা না? -না। 228 00:14:09,882 --> 00:14:12,043 তাহলে তুমি পাগল। 229 00:14:12,218 --> 00:14:15,551 আমি নিজেকে চঞ্চল ভাবতে পছন্দ করি। 230 00:14:15,722 --> 00:14:19,988 হাওয়ারড, আমরা মাত্র তিনটা ডেটে গেছি। আমরা সেক্স পর্যন্ত করি নি। 231 00:14:20,193 --> 00:14:23,219 তাহলে ঠিক আছে, তোমার ব্রেক কখন? 232 00:14:23,896 --> 00:14:25,329 ওয়াও। 233 00:14:27,900 --> 00:14:30,391 এরকম হলে খারাপ লাগে না আপনাদের, বলুন? 234 00:14:36,743 --> 00:14:40,509 ঠিক আছে, প্রতিশোধের জন্য এটা কেমন? 235 00:14:40,713 --> 00:14:46,913 একটা হাইড্রোজেন পেরক্সাইড এর বিশ্লেষণ আর একটু স্যাচুরেটেড পটাশিয়াম আয়োডাইড। 236 00:14:47,086 --> 00:14:49,919 -এটা কি? -মাউন্টেন ডিও। 237 00:14:52,392 --> 00:14:54,417 আহ... শান্তি। 238 00:14:54,594 --> 00:14:57,927 এবার আমরা এই কেমিক্যাল দুটো সাধারণ ডিশ সোপে মিশিয়ে... 239 00:14:58,097 --> 00:15:02,124 অক্সিজেনের হালকা একটু বহির্মুখী প্রতিক্রিয়া তৈরি করবো। 240 00:15:13,813 --> 00:15:16,441 -ফেনাময় প্রতিহিংসা। -হ্যাঁ, একদম। 241 00:15:16,616 --> 00:15:18,734 অসাধারণ বুদ্ধি, শেল্ডন। 242 00:15:18,759 --> 00:15:20,612 আমরা এটা ক্রিপকির অফিসে কিভাবে সেট করবো? 243 00:15:20,787 --> 00:15:24,621 সেটা করা হয়ে গেছে, দেখো। 244 00:15:24,991 --> 00:15:29,985 এটা হচ্ছে আমার সেট করা একটা ছোট ওয়েবক্যাম দিয়ে ক্রিপকির ল্যাবের সরাসরি ফুটেজ। 245 00:15:30,163 --> 00:15:34,122 ওই এক ডলারের নোটকে ধন্যবাদ যেটা বিচক্ষণতার সাথে রাতের দারোয়ানের পকেটে গিয়েছে। 246 00:15:34,300 --> 00:15:37,667 একই সাথে, এই কেমিক্যাল যেন প্রচুর পরিমাণে টাইলসের ওপর সিলিং থেকে... 247 00:15:37,837 --> 00:15:40,738 পড়ে, সেটা নিশ্চিত করেছি। 248 00:15:40,907 --> 00:15:44,809 শেল্ডন, তুমি আমাকে যুবক লেক্স লুথারের কথা মনে করিয়ে দিলে। 249 00:15:46,479 --> 00:15:48,811 আমি আপ্লূত, স্যার। 250 00:15:48,981 --> 00:15:51,420 -আমি অনুমান করছি, মোশন সেন্সর? -হ্যাঁ। 251 00:15:51,445 --> 00:15:55,344 ক্রিপকি ঘরের মাঝামাঝি আসা মাত্র সেন্সর সাড়া দেবে। 252 00:15:59,826 --> 00:16:02,637 আমার বলতেই হচ্ছে, আমি খুবই আশ্চর্য হয়েছি। 253 00:16:02,662 --> 00:16:05,589 এটাই হচ্ছে সমান সমান হওয়ার জন্য শেল্ডন কুপারের পদ্ধতি। 254 00:16:11,537 --> 00:16:12,780 হতে পারে লো-টেক... 255 00:16:12,805 --> 00:16:16,434 কিন্তু উপি কুশনের মজা দেয়ার ক্ষমতা আছে বলে মনে হচ্ছে। 256 00:16:17,510 --> 00:16:18,841 এই যে ক্রিপকি আসছে। 257 00:16:19,512 --> 00:16:20,945 ওর সাথে এরা কারা? 258 00:16:21,113 --> 00:16:23,445 আমার ধারণা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। 259 00:16:23,616 --> 00:16:26,527 -ডিরেক্টর বোর্ড, থামাও! থামাও! -থামানো যাবে না। 260 00:16:26,552 --> 00:16:30,057 -তুমি থামানোর উপায় রাখো নি কেন? -ভুল করেছি, হয়েছে? 261 00:16:30,523 --> 00:16:34,857 আমার মনে হয় আমরা যেভাবে এনএসএ অর্থ ব্যবহার করছি, তাতে বোর্ড খুশি হবে। 262 00:16:35,027 --> 00:16:37,396 এই এখানে আমরা মাইক্রো কন্ট্রোল প্লাজমা লাগাবো... 263 00:16:44,971 --> 00:16:48,532 ওয়াও, মনে হচ্ছে এদের দল ধরে লন্ড্রি করতে যেতে হবে। 264 00:16:50,643 --> 00:16:52,762 অন্তত ওনারা এটা তো জানেন না তুমি করেছ। 265 00:16:53,045 --> 00:16:55,479 হ্যালো, ক্রিপকি। 266 00:16:55,648 --> 00:16:57,878 এই ক্লাসিক প্র্যাঙ্ক টা তোমার জন্য... 267 00:16:58,050 --> 00:17:01,713 শেল্ডন কুপারের দুষ্ট মাথা থেকে এসেছে। 268 00:17:01,888 --> 00:17:04,721 যদি তুমি তোমার এই বোকার মত চেহারাটা দেখতে চাও... 269 00:17:04,891 --> 00:17:08,725 এই ভিডিওটা সাথে সাথে ইউটিউবে আপলোড হয়ে যাবে। 270 00:17:08,895 --> 00:17:13,730 ওহ, আর লেনারড হফস্ট্যাডার আর রাজ খুত্রপালিকে অভিবাদন জানাচ্ছি... 271 00:17:13,900 --> 00:17:18,496 এই ব্যাপারে তাদের সমর্থন এবং উৎসাহের জন্য। 272 00:17:19,939 --> 00:17:22,407 আমি ভারত ফেরত যাচ্ছি, তুমি কি করবে? 273 00:17:28,581 --> 00:17:31,214 -এই,তোমার সাত নম্বর টেবিলের টিপ। -ওহ, ধন্যবাদ। 274 00:17:31,683 --> 00:17:33,752 টেস্টিং, চেক। চেক টু। 275 00:17:35,254 --> 00:17:36,583 ওহ, এখন কি? 276 00:17:36,723 --> 00:17:39,514 -ওকে গলাধাক্কা দিয়ে বের করে দেবো? -না, ঠিক আছে। 277 00:17:39,692 --> 00:17:41,922 তুমি নিশ্চিত? ও কিন্তু ছোটই। 278 00:17:42,094 --> 00:17:45,291 ওকে সুন্দর একটা শক্ত চরকি খাওয়াতে পারবো নিশ্চিত। 279 00:17:46,098 --> 00:17:51,536 আমি এই গানটা একটা চমৎকার মেয়েকে উৎসর্গ করতে যাই যার সাথে আমি অন্যায় করেছি। 280 00:17:53,973 --> 00:17:55,531 ♪ বার্নাডেট ♪ 281 00:17:56,242 --> 00:18:01,373 ♪ আমি দুঃখিত তোমাকে প্রপোজ ♪ ♪ করতে চাওয়ার জন্য ♪ 282 00:18:02,281 --> 00:18:03,543 ♪ বার্নাডেট ♪ 283 00:18:04,450 --> 00:18:10,218 ♪ তোমার খারাপ লেগেছে কিন্তু আমি ♪ ♪ এরকম কাজই করি বরাবরের মত ♪ 284 00:18:12,391 --> 00:18:16,384 ♪ আমি জানি ভালবাসার ব্যাপারে কথা ♪ ♪ বলার এখনো সময় হয় নি ♪ 285 00:18:16,562 --> 00:18:20,396 ♪ বাথটাবে আমার মাথায় এসেছে ♪ ♪ এই উদ্ভট বুদ্ধি ♪ 286 00:18:20,566 --> 00:18:23,228 ♪ কিন্তু বার্নাডেট, আমাকে আর ♪ ♪ একটা সুযোগ দাও ♪ 287 00:18:23,402 --> 00:18:24,664 ♪ মিষ্টি বার্নাডেট ♪ 288 00:18:24,837 --> 00:18:27,627 ♪ আমি রোমান্সের সংজ্ঞা শিখে ♪ ♪ যাবো ♪ 289 00:18:27,666 --> 00:18:28,963 ♪ মিষ্টি বার্নাডেট ♪ 290 00:18:29,141 --> 00:18:31,985 ♪ আমি স্বপ্ন দেখি আবারও তোমার ♪ ♪ ঠোঁটে চুমু খাওয়ার ♪ 291 00:18:32,010 --> 00:18:33,072 ♪ মিষ্টি বার্নাডেট ♪ 292 00:18:33,245 --> 00:18:37,181 ♪ ইতি, হাওয়ারড ওয়ালোউইজ ♪ 293 00:18:37,350 --> 00:18:38,408 ♪ বার্নাডেট ♪ 294 00:18:38,584 --> 00:18:41,576 ওহ, আমি খুবই দুঃখিত। 295 00:18:41,754 --> 00:18:42,778 কি বলছ? 296 00:18:42,955 --> 00:18:46,293 এটা আমার জন্য কারো করা সবথেকে রোমান্টিক জিনিস। 297 00:18:46,926 --> 00:18:47,984 ♪ বার্নাডেট ♪ 298 00:18:48,160 --> 00:18:49,684 ধন্যবাদ, চিজকেক ফ্যাক্টোরি। 299 00:18:50,252 --> 00:18:52,706 Translated by Sheikh Tasnuva Tasneem.