1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:30,110 --> 00:00:33,100
তোমার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ।
3
00:00:35,110 --> 00:00:38,600
মহারাজ, আমার ভাইয়ের মনটা দেখেছেন?
4
00:00:38,600 --> 00:00:41,700
এমন এক ভাইয়ের কাছ থেকে
কীভাবে দূরে থাকতে পারি আমি?
5
00:00:41,700 --> 00:00:46,690
দয়া করে তাকে শিনজুতে পাঠানোর
আদেশ প্রত্যাহার করুন।
6
00:00:55,630 --> 00:00:58,290
চায়ের পানি শেষ হয়ে এসেছে।
আমি আরও নিয়ে আসি।
7
00:01:19,290 --> 00:01:23,360
কিছুক্ষণের জন্য বাইরে যাবার অনুমতি চাইছি।
8
00:02:16,190 --> 00:02:19,060
ইয়ন হোয়া, তুমি কি কিছু বলতে চেয়েছিলে?
9
00:02:22,350 --> 00:02:24,640
আহ, জি...
10
00:02:35,540 --> 00:02:38,170
আপনার কাছে একটা
গুরুত্বপূর্ণ আর্জি আছে, মহারাজ।
11
00:02:40,350 --> 00:02:44,750
কথাটা আমার ভাই উকের বিষয়ে।
12
00:03:41,420 --> 00:03:42,890
রাজকুমার!
13
00:03:44,090 --> 00:03:46,510
রাজকুমার! রাজকুমার!
14
00:03:47,120 --> 00:03:48,270
কী হয়েছে?
15
00:03:48,270 --> 00:03:49,890
রাজকুমার, কী হয়েছে?
16
00:03:49,890 --> 00:03:51,380
সাহায্য করুন।
17
00:03:51,380 --> 00:03:54,170
কেউ আছেন?
দয়া করে সাহায্য করুন!
18
00:03:54,170 --> 00:03:55,490
রাজকুমার!
19
00:03:55,490 --> 00:03:58,100
চুপ... চুপ করো।
20
00:03:58,100 --> 00:03:59,610
কী?
21
00:03:59,610 --> 00:04:02,630
তুমি এখানে থাকতে পারবে না।
যাও।
22
00:04:03,820 --> 00:04:06,150
রাজকুমার, রাজকুমার!
23
00:04:06,800 --> 00:04:09,890
কেউ কি নেই?
দয়া করে সাহায্য করুন!
24
00:04:11,040 --> 00:04:15,160
আমার ৪র্থ ভাইকে দেখার পর,
আমিও তিনবার পান করতে চাই।
25
00:04:15,160 --> 00:04:18,070
তারপর একটা আর্জি
জানাতে চাই, মহারাজ।
26
00:04:18,090 --> 00:04:20,040
[ এপিসোড ১১ ]
27
00:04:20,080 --> 00:04:21,720
কী সেই আর্জি?
28
00:04:22,830 --> 00:04:24,610
আমার ভয় হতে শুরু করেছে।
29
00:04:27,140 --> 00:04:29,760
আমিও জানি না কী আঁচ করবো।
30
00:04:30,200 --> 00:04:34,720
দুই ভাইবোন খুবই ঘনিষ্ঠ,
তাই আমি নিশ্চিত ভাইয়ের জন্যই হবে।
31
00:04:51,730 --> 00:04:52,900
মহারাজ।
32
00:04:52,900 --> 00:04:56,740
৮ম রাজকুমার বিপত্নীক হওয়ার পর
অনেকটা সময় কেটে গেছে।
33
00:04:57,750 --> 00:05:02,000
দয়া করে তাকে আবার বিয়ে করার আর
অনেক বংশধরের মাধ্যমে উন্নতিলাভের অনুমতি দিন।
34
00:05:02,880 --> 00:05:04,020
ইয়ন হোয়া।
35
00:05:06,010 --> 00:05:08,060
তোমার কী মত, উক?
36
00:05:19,530 --> 00:05:24,560
আপনি সম্মতি দিলে,
গোরিয়োতে একজন আছে।
37
00:05:24,560 --> 00:05:26,860
তাহলে আমার আপত্তি জানানোর
কোনো কারণ নেই।
38
00:05:26,860 --> 00:05:28,230
সম্মতি দিচ্ছি।
39
00:05:28,230 --> 00:05:29,950
আপনার অশেষ কৃপার জন্য ধন্যবাদ।
40
00:05:40,390 --> 00:05:43,660
মহারাজ, আমার পরবর্তী আর্জি...
41
00:05:47,460 --> 00:05:48,560
আমার পরবর্তী...
42
00:05:50,140 --> 00:05:51,440
আর্জি...
43
00:05:53,060 --> 00:05:54,700
ইয়ন হোয়া।
44
00:05:54,700 --> 00:05:57,550
ইয়ন হোয়া! ইয়ন হোয়া!
45
00:05:58,860 --> 00:06:00,010
বোন!
46
00:06:01,200 --> 00:06:02,490
ইয়ন হোয়া!
47
00:06:05,930 --> 00:06:07,210
বিষ।
48
00:06:08,530 --> 00:06:12,000
ও নিশ্চিয়ই বিষ খেয়েছে।
এখনই বৈদ্যকে ডাকো।
49
00:06:12,000 --> 00:06:14,870
সো ভাই? জলদি।
50
00:06:18,370 --> 00:06:20,470
ইয়ন হোয়া, ইয়ন হোয়া!
51
00:06:20,470 --> 00:06:21,760
ইয়ন হোয়া!
52
00:06:23,140 --> 00:06:25,080
রাজকুমারীকে এখনই নিয়ে যাও!
53
00:06:25,080 --> 00:06:27,210
ইয়ন হোয়া... ইয়ন হোয়া!
54
00:06:28,030 --> 00:06:32,150
কেউ আসছে না কেন?
কেউ কি নেই!
55
00:06:35,710 --> 00:06:36,980
ভাই!
56
00:06:38,280 --> 00:06:41,730
রক্তবমি করছে, তাকাচ্ছে না।
কী হয়েছে ওনার?
57
00:06:41,730 --> 00:06:42,970
বিষ।
58
00:06:42,970 --> 00:06:44,040
বিষ?
59
00:06:44,040 --> 00:06:46,210
- আমাকে সাহায্য করো।
- জি।
60
00:06:56,480 --> 00:06:58,030
নাড়ির স্পন্দন আছে।
61
00:06:58,030 --> 00:07:00,990
৪র্থ রাজকুমারকে বৈদ্যের
কাছে নিয়ে যাও। জলদি!
62
00:07:00,990 --> 00:07:02,050
জি, যুবরাজ।
63
00:07:09,330 --> 00:07:11,340
ভাই, ভাই!
64
00:07:15,390 --> 00:07:17,690
চন্দ্রমল্লিকা চা ও এনেছিল।
65
00:07:18,530 --> 00:07:19,690
ভাই...
66
00:07:20,830 --> 00:07:23,590
জি-মং, ও না। সেটা সম্ভব না!
67
00:07:23,590 --> 00:07:24,620
ধরো ওকে!
68
00:07:28,170 --> 00:07:31,800
রাজকুমারকে গুপ্তহত্যার চেষ্টার দায়ে
দামিউনের হে সুকে বন্দী করা হচ্ছে।
69
00:07:40,010 --> 00:07:41,940
নান হি কোথায়?
70
00:07:41,940 --> 00:07:44,820
ওর বদলে হে সু কেন
চা দিয়েছে খুঁজে বের করো।
71
00:07:44,820 --> 00:07:48,410
আমরা দামিউন আর প্রাসাদ খুঁজে দেখেছি,
কিন্তু ওকে খুঁজে পাইনি।
72
00:08:05,410 --> 00:08:07,490
মন্ত্রী মশাই, বিষ পেয়েছি।
73
00:08:08,460 --> 00:08:09,670
পাবেই তো।
74
00:08:10,080 --> 00:08:12,910
আমিও এই মূল্যবান জিনিসটা পেয়েছি যে।
75
00:08:12,910 --> 00:08:14,510
বিষ তো থাকবেই।
76
00:08:21,280 --> 00:08:24,010
ওর কী অবস্থা, বৈদ্য মশাই?
কিছু বলছেন না কেন?
77
00:08:25,330 --> 00:08:26,720
চিন্তা করবেন না।
78
00:08:26,720 --> 00:08:31,420
৪র্থ রাজকুমারের তুলনায়,
রাজকুমারী ইয়ন হোয়া সামান্য পরিমাণ খেয়েছে।
79
00:08:31,970 --> 00:08:34,680
প্রতিষেধক কাজ শুরু করামাত্রই
উনি জ্ঞান ফিরে পাবেন।
80
00:08:37,240 --> 00:08:38,640
আপনার বিশ্রাম প্রয়োজন।
81
00:08:40,590 --> 00:08:42,890
ওকে দেখে রাখুন
আবার যদি কিছু হয়ে যায়।
82
00:08:42,890 --> 00:08:44,030
জি, রাজকুমার।
83
00:08:44,860 --> 00:08:46,220
চলুন, মা।
84
00:08:59,080 --> 00:09:00,520
এত চমকালেন কেন?
85
00:09:00,520 --> 00:09:06,080
আপনার জ্ঞান ফেরায়
আমি কেবল আনন্দবিহ্বল, রাজকুমারী।
86
00:09:06,970 --> 00:09:10,050
কিন্তু, আপনার মুখের অভিব্যক্তি
অন্যকিছু বলছে।
87
00:09:11,030 --> 00:09:16,030
যেন আমাকে বিষপানের ভান করতে আর তারপর
রক্ত বের করতে ভেতরের গাল কামড়াতে দেখেছেন।
88
00:09:17,040 --> 00:09:18,370
সেটা কীভাবে হতে পারে?
89
00:09:18,370 --> 00:09:19,460
সেটাই।
90
00:09:20,060 --> 00:09:24,120
কে সন্দেহ করবে এই রাজ্যের রাজকুমারী
ইচ্ছাপূর্বক বিষপান করবে?
91
00:09:25,320 --> 00:09:27,980
তাই ভালোভাবে ভাবুন, বৈদ্য মশাই।
92
00:09:30,160 --> 00:09:34,730
প্রাসাদে কিন্তু একটা ভুল কথা
নির্ধারণ করতে পারে বাঁচবেন না মরবেন।
93
00:10:07,940 --> 00:10:10,900
বিষটা যে পরিচারিকা পরখ করেছে
তার কাছে ধরা পড়ার কথা না।
94
00:10:11,500 --> 00:10:14,090
এমনকি এক চুমুকও
মৃত্যুর কিনারায় ঠেলে দিতে পারে।
95
00:10:15,150 --> 00:10:18,560
স্বস্তির কথা প্রধান সেনাপতি নিজের শরীরকে
বিষ নেয়ার উপযোগী করেছেন।
96
00:10:20,440 --> 00:10:23,140
শুধু সো ভাইয়ের সাথেই কেন
এরকম ঘটনা ঘটে?
97
00:10:23,940 --> 00:10:28,210
আমি সবসময়ই চিন্তিত ছিলাম
আর এবার সত্যিই ভেবেছিলাম উনি মারা যাবেন।
98
00:10:28,210 --> 00:10:30,270
তারা নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেছিল।
99
00:10:31,190 --> 00:10:34,420
আমি ওর বড়ো ভাই আর আমিই ক্রমাগত
আমার পরিবর্তে ওকে মৃত্যুর দিকে ঠেলছি।
100
00:10:35,350 --> 00:10:37,880
ওর চোখের দিকে তাকানোরও
অধিকার নেই আমার।
101
00:10:37,880 --> 00:10:40,390
প্রথম চুমুকেই নিশ্চিয়ই বুঝেছিল
ওটায় বিষ ছিল।
102
00:10:40,390 --> 00:10:43,350
বুঝতে পারছি না
কেন তিন চুমুক খেয়েছিল।
103
00:10:44,240 --> 00:10:46,630
যদি না মরার সিদ্ধান্ত নিয়ে থাকে...
104
00:10:46,630 --> 00:10:49,290
একটু ভেবে দেখলে,
অনেককিছুই অদ্ভুত ছিল।
105
00:10:49,290 --> 00:10:52,140
হঠাৎ আপনার সম্মানে উনি
তিন চুমুক খেতে চাইলেন, যুবরাজ।
106
00:10:52,140 --> 00:10:55,130
জানতেন বিষ খেয়েছেন,
কিন্তু ভোজনোৎসব থেকে চলে গেলেন।
107
00:10:56,420 --> 00:10:59,110
আমার বিশ্বাস উনি জানতেন
দুষ্কৃতিকারী কে।
108
00:11:03,950 --> 00:11:09,420
কে সেই দুষ্কৃতিকারী যে,
তাকে বাঁচাতে ও নিজের জীবন বাজি রাখবে?
109
00:12:05,240 --> 00:12:07,790
রাজকুমার,
৪র্থ রাজকুমারের কী অবস্থা?
110
00:12:15,640 --> 00:12:19,100
খারাপ কিছু হয়নি, তাই না?
111
00:12:19,100 --> 00:12:20,310
হতে পারে না।
112
00:12:20,310 --> 00:12:22,570
উনি এত সহজে মারা
যাবার মতো লোক না, তাই না?
113
00:12:22,570 --> 00:12:25,520
সো... ঠিক আছে।
114
00:12:28,920 --> 00:12:32,290
ওর বিষ প্রতিরোধ শক্তি বেশি
আর ওকে দ্রুত প্রতিষেধক দেওয়া হয়েছে।
115
00:12:34,410 --> 00:12:35,500
ও বিপদমুক্ত।
116
00:12:40,610 --> 00:12:42,300
এই মুহূর্তে তোমার
নিজের চিন্তা করা উচিত।
117
00:12:43,160 --> 00:12:45,570
চায়ে বিষ মেশানোর
সন্দেহ করা হয়েছে তোমাকে।
118
00:12:45,570 --> 00:12:47,890
- না, আমি কখনোই মেশাবো না।
- জানি।
119
00:12:47,890 --> 00:12:50,080
কিন্তু, তোমাকে নির্দোষ প্রমাণ
করার মতো কিছু নেই।
120
00:12:55,310 --> 00:12:59,500
ওরা জানতে চাইবে কাজটা করতে
তোমাকে কে আদেশ দিয়েছে।
121
00:13:02,410 --> 00:13:04,980
তোমাকে যন্ত্রণা দিতে পারে।
122
00:13:06,120 --> 00:13:07,400
তবুও...
123
00:13:08,870 --> 00:13:12,590
তবুও সু,
তোমাকে টিকে থাকতে হবে।
124
00:13:13,870 --> 00:13:15,870
তোমাকে ওখান থেকে বের করবো।
125
00:13:16,970 --> 00:13:18,370
হাল ছাড়বে না।
126
00:13:22,010 --> 00:13:25,570
অন্য কাউকে ফাঁসাতে
আমাকে ব্যবহার করতে দেবো না ওদের।
127
00:13:26,720 --> 00:13:29,550
তার জন্য আমি তৈরি, চিন্তা করবেন না।
128
00:13:37,080 --> 00:13:40,550
বলতে চাচ্ছেন যুবরাজ ৪র্থ রাজকুমারকে
বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিল?
129
00:13:40,550 --> 00:13:44,840
পরিচারিকা হে সু'র কক্ষে
বিষ আর একটি মূল্যবান হার পাওয়া গেছে।
130
00:13:44,840 --> 00:13:48,100
এছাড়াও, তাকে দামিউন এবং
যুবরাজের নিবাসে দেখা গিয়েছিল।
131
00:13:48,100 --> 00:13:51,370
প্রায়ই তাদের সামনা-সামনি দাঁড়িয়ে
কথা বলতে দেখেছে এমন সাক্ষী আছে।
132
00:13:51,370 --> 00:13:53,780
প্রমাণ কি পরিষ্কার নয়?
133
00:13:55,150 --> 00:13:59,750
এটা সম্ভব যে উনি ৪র্থ রাজকুমারকে
যুবরাজ হওয়া থেকে আটকানোর চেষ্টা করছিলেন।
134
00:13:59,750 --> 00:14:04,790
ভাইকে হত্যা করার মতো নির্লজ্জ লোক
হওয়ার অভিযোগ আনছেন আমার উপর?
135
00:14:06,630 --> 00:14:10,800
আপনার সব পরিকল্পনা শেষে,
অভিযোগ আর গুজবের আশ্রয় নিলেন?
136
00:14:12,020 --> 00:14:13,730
আরেকবার বলুন।
137
00:14:13,730 --> 00:14:18,820
বলুন, আমি ওয়াং মু, নিজের পদ ধরে রাখতে
নিজের ভাইকে বিষ দিয়েছি!
138
00:14:18,820 --> 00:14:21,620
পরিচারিকা হে'কে আপনার
হারটা দেওয়ার কারণ কী?
139
00:14:21,620 --> 00:14:24,360
আগে আপনার গুপ্তকথা
প্রকাশ করা দরকার, যুবরাজ!
140
00:14:24,360 --> 00:14:26,730
এটা মহারাজের প্রতি অসম্মান।
এরকম করবেন না।
141
00:14:31,220 --> 00:14:34,900
উত্তেজিত হলে আপনার অসুস্থতা
প্রকট হবে... শান্ত হোন।
142
00:14:42,990 --> 00:14:46,060
এই উৎসবে অনেকের নজর ছিল
আর ভুলের সম্ভাবনাও ছিল বেশি।
143
00:14:46,060 --> 00:14:47,460
কেউ বিষপ্রয়োগের কথা
ভাববে কীভাবে?
144
00:14:48,400 --> 00:14:51,290
আর, বললেন দামিউনের
পরিচিত এক পরিচারিকাকে
145
00:14:51,290 --> 00:14:52,790
উনি বিষ দিয়েছেন?
146
00:14:52,790 --> 00:14:55,960
এটা কি কেবল দুষ্কৃতিকারীকে
সাজা থেকে বাঁচতে সাহায্য করা না?
147
00:14:58,140 --> 00:15:03,190
মনে হচ্ছে বিষটা যুবরাজের জন্য ছিল,
কিন্তু ভুলে ৪র্থ রাজকুমারকে দেওয়া হয়েছে।
148
00:15:04,000 --> 00:15:07,280
রাজকুমারী ইয়ন হোয়া'ও
বিষ নেওয়ায় এ ব্যাপারে আমি নিশ্চিত।
149
00:15:07,280 --> 00:15:11,520
তাহলে বলছেন পরিচারিকা হে
যুবরাজ মু'কে বিষ দিতে চেষ্টা করেছিল?
150
00:15:15,300 --> 00:15:17,430
এখনই ইতি টানার মতো ব্যাপার না এটা,
151
00:15:17,430 --> 00:15:19,750
তাই দয়া করে
তাড়াহুড়োয় সিদ্ধান্তে যাবেন না।
152
00:15:25,270 --> 00:15:26,710
হে সু'কে...
153
00:15:28,240 --> 00:15:31,570
একজন রাজকুমারকে হত্যার চেষ্টার দায়ে
ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেওয়া হবে।
154
00:15:32,490 --> 00:15:34,920
ও কোনো অপরাধ করেনি।
155
00:15:34,920 --> 00:15:37,610
পায়ে দেওয়া যন্ত্রণা
কেউ সহ্য করতে পারবে?
156
00:15:37,610 --> 00:15:41,190
তারা মিথ্যা সাক্ষী সামনে আনলে
আপনি বিপদে পড়বেন, যুবরাজ।
157
00:15:41,720 --> 00:15:44,550
আমার বিশ্বাস তারা আপনার
অসুস্থতার কথাও জানে।
158
00:15:44,550 --> 00:15:48,970
তবুও, আমার কারণে আরেকজনকে
মরতে দিতে পারবো না।
159
00:15:50,750 --> 00:15:54,590
তার বদলে,
আমাকে ছুঁড়ে ফেলুন।
160
00:15:54,590 --> 00:15:55,820
বাজে কথা!
161
00:15:55,820 --> 00:15:59,680
আপনি নতুন যুবরাজ নিযুক্ত করলে,
রাজ্য ও পরিবারে শান্তি আসবে।
162
00:16:04,890 --> 00:16:06,600
আমার ভালো কর্ম
হ্রাস পেতে শুরু করেছে।
163
00:16:07,840 --> 00:16:12,000
আমাকে দায়িত্বটা পালন করতে
পীড়াপীড়ি করার কারণ কী?
164
00:16:12,000 --> 00:16:16,080
মু... তুমি আমার প্রথম সন্তান।
165
00:16:17,360 --> 00:16:21,450
বাকিরা রাজার পুত্র।
শুধুমাত্র তুমিই ওয়াং গনের পুত্র।
166
00:16:23,560 --> 00:16:25,500
আমরা একসাথে একটা যুদ্ধে লড়েছি।
167
00:16:26,320 --> 00:16:28,920
আমরা পিঠাপিঠি দাঁড়িয়ে
একে-অন্যের প্রাণ বাঁচিয়েছি।
168
00:16:28,920 --> 00:16:30,680
তুমি আমার পুত্র ও সহচর।
169
00:16:33,580 --> 00:16:34,930
তোমাকে...
170
00:16:36,030 --> 00:16:38,670
সব দিতে চাই আমি।
171
00:16:40,640 --> 00:16:43,060
পিতার মন বুঝতে পারো না?
172
00:16:59,500 --> 00:17:03,280
ভাই, এভাবে হাঁটাহাঁটি করলে
কোথাও ব্যথা পাবেন।
173
00:17:05,260 --> 00:17:08,630
মেয়েটা... ও একা।
174
00:17:10,740 --> 00:17:11,830
ভাই!
175
00:17:14,750 --> 00:17:17,040
মন্ত্রী পার্ক ইউং গিউ এর দাবী
176
00:17:17,040 --> 00:17:19,820
যুবরাজ তোমাকে বিষ দিতে
হে সু'কে ব্যবহার করেছে।
177
00:17:20,340 --> 00:17:21,810
বাজে কথা।
178
00:17:22,740 --> 00:17:23,910
কান দিয়ো না।
179
00:17:23,910 --> 00:17:26,760
বাজে কথা আমিও জানি।
সবাই জানে!
180
00:17:28,160 --> 00:17:30,280
কিন্তু এটা এড়ানোর উপায় নেই।
181
00:17:34,790 --> 00:17:37,490
হে সু'কে তোমার সাথে
জড়াতে দেওয়া উচিত হয়নি আমার।
182
00:17:38,170 --> 00:17:39,740
সেজন্যই এটা হয়েছে।
183
00:17:43,820 --> 00:17:46,160
আমাদের একান্তে কিছু বলার আছে।
184
00:17:47,720 --> 00:17:49,460
- কী?
- এখনই!
185
00:17:57,370 --> 00:17:59,200
কাজটা রাণী ইও'র।
186
00:18:01,140 --> 00:18:02,390
আমার মা'র।
187
00:18:06,210 --> 00:18:08,200
উনি নিজেই বলেছেন।
188
00:18:09,060 --> 00:18:12,130
যুবরাজকে বিষ মেশানো
চন্দ্রমল্লিকা চা পরিবেশন করবেন।
189
00:18:12,630 --> 00:18:16,620
তোমার মায়ের জন্য
বিষটা খেয়েছিলে?
190
00:18:17,470 --> 00:18:19,600
ঠিক যেভাবে ওনার জন্য
গুপ্তঘাতকদের মেরেছিলে?
191
00:18:21,940 --> 00:18:25,590
সেটা করেছি হে সু'কে
আর যুবরাজ মু'কে বাঁচাতে।
192
00:18:28,820 --> 00:18:29,950
তুমি?
193
00:18:32,140 --> 00:18:33,270
হে সু'র জন্য?
194
00:18:33,270 --> 00:18:35,770
বিষের কথা কেউ যাতে জানতে
না পারে সেই চেষ্টা করছিলাম।
195
00:18:36,760 --> 00:18:39,170
ইয়ন হোয়া সেটা খাওয়ায়
ব্যাপারটা জটিল হয়ে দাঁড়িয়েছে।
196
00:18:42,480 --> 00:18:45,050
সেটায় আগে থেকেই বিষ থাকার
কথা কাউকে বলতে পারিনি।
197
00:18:45,970 --> 00:18:48,100
আমার মায়ের পক্ষ খুব ভালোভাবে
সব ব্যবস্থা করে রেখেছিল।
198
00:18:50,640 --> 00:18:52,190
তাই উক, তোমাকে...
199
00:18:53,670 --> 00:18:55,490
রাণী ইও'র দুষ্কর্ম ফাঁস করতে হবে।
200
00:18:56,330 --> 00:18:58,620
সু'র পাশে তোমার মতো
আর কেউ দাঁড়াবে না।
201
00:18:59,720 --> 00:19:01,570
যুবরাজ মু'র ক্ষেত্রেও তাই।
202
00:19:01,570 --> 00:19:06,310
আমি... প্রমাণ খুঁজে বের করবো।
203
00:19:08,250 --> 00:19:10,680
সু'কে ওখানে ওভাবে
পড়ে থাকতে দেবো না।
204
00:20:00,640 --> 00:20:02,130
জানতাম।
205
00:20:03,430 --> 00:20:06,090
জানতাম আপনি মরবেন না।
206
00:20:07,700 --> 00:20:09,250
অবশ্যই না।
207
00:20:10,670 --> 00:20:12,230
তারচেয়েও বেশি সময় লাগবে।
208
00:20:13,150 --> 00:20:15,590
জানতেন সেটায় বিষ ছিল।
209
00:20:17,020 --> 00:20:22,370
চা'টা দেওয়ায় আমাকে সন্দেহ করা হবে
জানতেন বলে ওটা খেয়েছিলেন?
210
00:20:22,370 --> 00:20:23,740
বাজে কথা।
211
00:20:25,590 --> 00:20:29,920
একটা মেয়ের জন্য বিষ খাবো
ওরকম আবেগী লোক নই আমি।
212
00:20:33,350 --> 00:20:35,710
কেন করলেন ওরকম?
213
00:20:37,150 --> 00:20:39,230
আপনি এত জিদ করলে...
214
00:20:41,350 --> 00:20:44,200
আমার অনুভূতি বদলাবে ভাবেন?
215
00:20:49,900 --> 00:20:53,300
আমি কী হই যে আমার জন্য
নিজের জীবন বাজি রাখেন?
216
00:20:53,300 --> 00:20:59,050
এরকম করলে, আপনার দিক থেকে
মুখ ফেরানো আরও কষ্টের হয়, রাজকুমার।
217
00:21:02,720 --> 00:21:04,260
শুধু চলে যেয়ো না।
218
00:21:05,900 --> 00:21:08,680
আমাকে কীভাবে সমস্যায় ফেলতে
খুব ভালো করেই জানো।
219
00:21:11,650 --> 00:21:13,760
আমরা দু'জনই না মরে বাঁচতে পেরেছি।
220
00:21:15,280 --> 00:21:16,940
তাই জানি শীঘ্রই আমাদের
বাইরে দেখা হবে।
221
00:21:18,730 --> 00:21:19,780
খোদা...
222
00:21:21,510 --> 00:21:24,260
জানি না আপনাকে নিয়ে কী করবো।
223
00:21:25,940 --> 00:21:27,290
তোমাকে নিয়েও।
224
00:21:31,910 --> 00:21:36,440
বৈদ্যের কথা শুনবেন,
ভালোভাবে চিকিৎসা নিবেন।
225
00:21:36,440 --> 00:21:39,150
এভাবে হাঁটাহাঁটি করবেন না।
226
00:21:39,680 --> 00:21:44,190
আপনার এখানে আর
আসতে হবে না, কেমন?
227
00:21:44,990 --> 00:21:46,420
শুধু জ্ঞান দেওয়া।
228
00:22:35,450 --> 00:22:36,810
ধন্যবাদ।
229
00:22:44,100 --> 00:22:46,190
দয়া করে আমাকে মারবেন না।
230
00:22:47,130 --> 00:22:49,640
সৎ সাক্ষ্য দিলে, বেঁচে যাবে।
231
00:22:51,570 --> 00:22:53,320
এবার বেরিয়ে আসছেন না কেন?
232
00:22:53,940 --> 00:22:58,270
একজন রাজপরিবারের সদস্য
একজন পরিচারিকাকে এভাবে মরতে দিবে?
233
00:23:02,820 --> 00:23:07,070
সাক্ষী কিন্তু পেয়ে গেছি,
তাই লুকিয়ে লাভ নেই।
234
00:23:09,910 --> 00:23:12,490
রাজ রক্ষীদের ডাকতে হবে?
235
00:23:32,090 --> 00:23:34,590
হ্যাঁ, আমি।
236
00:23:35,550 --> 00:23:36,660
কেন...
237
00:23:37,700 --> 00:23:41,070
তুমি এখানে কীভাবে?
238
00:23:41,070 --> 00:23:42,840
কারণটা গুরুত্বপূর্ণ?
239
00:23:43,890 --> 00:23:47,750
সু'কে বাঁচাতে মহারাজকে আপনার
বলতে হবে কাজটা যে আমার।
240
00:23:53,900 --> 00:23:58,470
তোমার দুষ্কর্ম প্রকাশ পেলে,
আমাদের পরিবার রাজদ্রোহী হবে।
241
00:23:58,480 --> 00:23:59,570
হ্যাঁ।
242
00:23:59,570 --> 00:24:03,180
আমি ফাঁসিতে ঝুলবো
আর মা নির্বাসিত হবেন।
243
00:24:03,180 --> 00:24:05,120
আমাদের হোয়াংজু'র বাড়ি
বর্জ্যভূমিতে পরিণত হবে।
244
00:24:05,120 --> 00:24:07,910
কেন! এটা কেন করলে?
245
00:24:07,910 --> 00:24:09,840
আপনাকে জাগাতে চেয়েছিলাম।
246
00:24:09,840 --> 00:24:14,020
আপনার উচিত এই রাজ্যের রাজা হওয়া,
কিন্তু ওই মেয়েটার জন্য সেটা ছুঁড়ে ফেলেছেন!
247
00:24:14,020 --> 00:24:16,370
- আমি রাজা হতে চাই না।
- না!
248
00:24:16,370 --> 00:24:18,160
আপনি চান।
249
00:24:21,880 --> 00:24:23,880
আপনি একা থাকাকালীন...
250
00:24:23,880 --> 00:24:26,450
আপনার অন্তঃস্থিত এবং
সবচেয়ে গুহ্য ভাবনা কী?
251
00:24:27,760 --> 00:24:31,230
৪র্থ রাজকুমারকে বৃষ্টি পূজায়
দেখতে দেখতে কী ভাবছিলেন?
252
00:24:32,230 --> 00:24:33,870
"ওটা আমার আসন।"
253
00:24:33,870 --> 00:24:36,450
"ওই অভিনন্দন সব
আমার জন্য হওয়া উচিত।"
254
00:24:37,480 --> 00:24:39,660
আমি নিজ চোখে দেখেছি সেটা।
255
00:24:41,320 --> 00:24:43,600
আপনি রাজা হতে চান।
256
00:24:44,990 --> 00:24:48,530
এখনো আপনি সেটা সত্যি নয় বললে,
মাকে আর আমাকে দূরে ঠেলে দিতে পারেন।
257
00:24:49,170 --> 00:24:51,100
ঘৃণা করবো না আপনাকে।
258
00:24:51,100 --> 00:24:53,180
কাজটা করার সময় আমি
মৃত্যুর জন্য তৈরি ছিলাম।
259
00:25:13,500 --> 00:25:19,320
তুমি খুব ভালো করেই জানতে
তোমাকে আর মাকে আমি দূরে ঠেলতে পারবো না।
260
00:25:24,660 --> 00:25:26,340
এই মুহূর্ত থেকে...
261
00:25:27,510 --> 00:25:28,540
ইয়ন হোয়া...
262
00:25:30,120 --> 00:25:32,390
তুমি আমার মিষ্টি বোনটি নও।
263
00:25:38,010 --> 00:25:39,250
তুমি একজন ঋণী।
264
00:25:41,750 --> 00:25:44,810
তুমি আমার নিকট,
আমি তোমার নিকট।
265
00:25:47,690 --> 00:25:49,330
আমরা একে-অপরের নিকট ঋণী।
266
00:25:55,040 --> 00:25:56,090
সেই ঋণ...
267
00:25:57,250 --> 00:25:59,830
এমন ঋণ যা সারাজীবন
হেঁটেও শোধ করতে পারবো না।
268
00:26:01,390 --> 00:26:03,730
সিংহাসন দিয়ে সেটা শোধ করবো।
269
00:26:11,560 --> 00:26:12,760
যেকোনো অর্থে...
270
00:26:15,470 --> 00:26:16,850
তোমার যা ইচ্ছা...
271
00:26:20,060 --> 00:26:21,340
করো আমার সাথে।
272
00:27:59,820 --> 00:28:02,690
আপনিও যদি সাহায্য না করেন
সু কী করবে?
273
00:28:03,530 --> 00:28:05,150
সবাই একসাথে
মহারাজের কাছে চলুন।
274
00:28:05,150 --> 00:28:08,050
আমরা সবাই জীবন বাজি রেখে অনুরোধ করলে
নিশ্চয়ই উনি ওকে ছেড়ে দিবেন।
275
00:28:10,830 --> 00:28:13,550
লুকানো বাদ দিয়ে বেরিয়ে আসো।
276
00:28:23,660 --> 00:28:25,370
বেরিয়ে আসো।
277
00:28:26,830 --> 00:28:28,870
রাজকুমারদের কথায়
আড়ি পাতো কোন সাহসে?
278
00:28:29,380 --> 00:28:31,930
সত্যিই সু দেবী মারা যাচ্ছেন?
279
00:28:34,090 --> 00:28:35,980
উনি কেন?
280
00:28:35,980 --> 00:28:38,560
সু দেবী কেন মারা যাবেন?
281
00:28:38,560 --> 00:28:42,370
দেখো ওকে।
তোমার এসবে জড়ানো উচিত না।
282
00:28:42,370 --> 00:28:45,670
বের হও। বের হও বলছি।
283
00:28:47,720 --> 00:28:50,270
আপনি তা হতে দিবেন না, রাজকুমার।
284
00:28:50,270 --> 00:28:51,400
তাই না?
285
00:28:51,400 --> 00:28:53,730
দয়া করুন, রাজকুমার।
286
00:28:54,490 --> 00:28:55,820
ওনাকে বাঁচান।
287
00:28:58,130 --> 00:28:59,440
দয়া করে ওনাকে বাঁচান।
288
00:29:00,280 --> 00:29:02,280
ওনাকে বাঁচান, রাজকুমার!
289
00:29:03,620 --> 00:29:07,910
ওনাকে বাঁচান, রাজকুমার।
দয়া করুন!
290
00:29:08,460 --> 00:29:13,090
ওনাকে বাঁচান।
দয়া করুন, রাজকুমার!
291
00:29:26,770 --> 00:29:29,800
যা-ই করো না কেন,
এটা থামানো যাবে না।
292
00:29:30,340 --> 00:29:32,760
ওর অপরাধ খুবই বড়ো।
293
00:29:32,760 --> 00:29:34,850
আপনি সর্বদা ন্যায়পরায়ণ ছিলেন, মহারাজ।
294
00:29:34,850 --> 00:29:37,100
এবারের তদন্তটা এত অপর্যাপ্তভাবে
সম্পন্ন হলো কেন?
295
00:29:38,230 --> 00:29:40,150
সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে
ও দোষী নয়।
296
00:29:45,840 --> 00:29:49,990
যুবরাজকে বাঁচাতে হে সু'কে
ব্যবহার করছেন না তো?
297
00:29:51,260 --> 00:29:53,200
আমি এই দেশকে
রক্ষা করার চেষ্টা করছি।
298
00:29:54,030 --> 00:29:57,390
একটি ক্ষুদ্র প্রাণ ব্যবহার করছি
একটি বড়ো প্রাণ বাঁচাতে।
299
00:29:59,080 --> 00:30:03,590
এখন দেখতে পাচ্ছি রাজা হওয়ার অর্থ
মানুষকে দূরে ঠেলে নিজের জীবনের জন্য হাত পাতা।
300
00:30:04,280 --> 00:30:05,410
এই নির্লজ্জ নির্বোধ!
301
00:30:06,650 --> 00:30:08,690
মরতে চাও তুমি?
302
00:30:10,970 --> 00:30:14,040
ভেবেছিলাম তুমি
ভালোভাবে বানানো তলোয়ার।
303
00:30:15,650 --> 00:30:17,530
তোমার ব্যাপারে
আমার ধারণা ভুল ছিল।
304
00:30:17,530 --> 00:30:20,590
তলোয়ার সঠিকভাবে চালাতে
মালিককে ন্যায়পরায়ণ হতে হবে।
305
00:30:20,590 --> 00:30:22,700
আবার আমার কাছে আসলে,
মরবে তুমি।
306
00:30:22,700 --> 00:30:25,650
হে সু'র হয়ে যে কথা বলতে আসবে
তার সাথেও তা-ই হবে!
307
00:30:25,650 --> 00:30:26,820
মহারাজ।
308
00:30:28,460 --> 00:30:29,580
মহারাজ!
309
00:31:12,840 --> 00:31:15,570
মনে হয় না আপনি
চা পান করতে এসেছেন।
310
00:31:21,450 --> 00:31:26,310
পরিচারিকা ওহ, একমাত্র আপনিই বাকি আছেন
যার কাছে এই অনুরোধ করতে পারি।
311
00:31:29,740 --> 00:31:31,250
হে সু'র পাশে দাঁড়ান।
312
00:31:32,570 --> 00:31:36,170
আমার বিশ্বাস আপনি
মহারাজের সিদ্ধান্ত বদলাতে পারবেন।
313
00:31:36,170 --> 00:31:41,470
একসময় আমাদের সুসম্পর্ক থাকাকে ব্যবহার করে
এরকম কিছু অনুরোধ করতে পারি না।
314
00:31:43,850 --> 00:31:46,540
তাহলে, শেষ হওয়া পর্যন্ত
এটাকে উপেক্ষা করে যাবেন?
315
00:31:47,260 --> 00:31:49,310
হে সু'কে মরতে দিবেন?
316
00:31:52,640 --> 00:31:53,730
আমি জানি।
317
00:31:54,470 --> 00:31:58,480
আপনি নিজেকে
ওর মায়ের মতো ভাবেন।
318
00:32:02,090 --> 00:32:05,450
তাই আমার সাথে
ওর মেলামেশা পছন্দ করেননি।
319
00:32:07,920 --> 00:32:10,250
আপনি নিজে কেন
ওর পাশে দাঁড়াতে পারছেন না?
320
00:32:11,660 --> 00:32:13,500
ওকে ভালোবাসেন বলেছিলেন।
321
00:32:14,040 --> 00:32:16,450
আপনার মরতে হলেও,
হে সু'কে বাঁচাতে চেষ্টা করা উচিত।
322
00:32:17,090 --> 00:32:19,310
আমি ওর পাশে দাঁড়ানোর চেয়ে
সেটা ভালো হবে।
323
00:32:20,890 --> 00:32:23,290
রাণী আর আপনার পরিবার
তাতে বাধ সাধছে?
324
00:32:26,870 --> 00:32:29,750
সিংহাসনের উত্তরাধিকারের সাথে এর কোনো
যোগসাজশ থাকতে পারে বোধহয়।
325
00:32:32,610 --> 00:32:36,960
রাজপরিবারের পুরুষদের
কাপুরুষ হওয়ার কারণ সর্বদা একই।
326
00:32:37,950 --> 00:32:39,210
পরিচারিকা ওহ।
327
00:32:39,210 --> 00:32:43,810
একদিন আপনার অনুতাপ হবে
আজ কতটা কাপুরুষ ছিলেন তা ভেবে।
328
00:32:45,100 --> 00:32:50,150
ওর দিক থেকে আজ মুখ ফিরিয়ে নেওয়াটা
চিরকাল আপনার বিবেককে তাড়া করে বেড়াবে।
329
00:32:53,990 --> 00:32:58,930
মহারাজের সাথে দেখা করবো
কারণ আমি হে সু'র কথা খুব ভাবি।
330
00:33:01,780 --> 00:33:05,930
আপনি কাউকে বাঁচাতে পারেননি,
রাজকুমার।
331
00:34:13,130 --> 00:34:15,220
বলো কিছু।
332
00:34:15,220 --> 00:34:17,730
তবে, হে সু'র ব্যাপারে বলতে পারবে না।
333
00:34:17,730 --> 00:34:22,310
আমি... যুবরাজকে বিষ দিয়েছি।
334
00:34:26,810 --> 00:34:28,630
আমার বাচ্চাকে হারিয়েছি।
335
00:34:29,220 --> 00:34:33,190
রাজকুমাররা সুস্থভাবে বড়ো হয়েছে
আর সিংহাসনের উত্তরাধীকারী হওয়ায় তাদের হিংসা করতাম।
336
00:34:34,310 --> 00:34:36,180
তাই যুবরাজকে হত্যা করতে চেয়েছি।
337
00:34:36,180 --> 00:34:38,980
মেয়েটাকে বাঁচানোর চেষ্টা
করতে না করেছি।
338
00:34:38,980 --> 00:34:41,410
একটা নির্দোষ মেয়ের
পেছনে পড়ছেন কেন?
339
00:34:42,790 --> 00:34:45,890
আমার অপরাধ স্বীকার করবো,
তাই হে সু'কে—
340
00:34:45,890 --> 00:34:47,390
কথাটা শুনিনি ভান করবো।
341
00:35:13,370 --> 00:35:14,730
১০ বছর আগে...
342
00:35:16,610 --> 00:35:19,940
একজন উচ্চপদস্থ ব্যক্তি
আমাকে নাসপাতি চা পাঠায়।
343
00:35:22,500 --> 00:35:24,710
যা ছিল প্রাতঃকালীন অসুস্থতা
উপশমের জন্য।
344
00:35:25,760 --> 00:35:28,000
তাই রোজ খেয়েছিলাম সেটা।
345
00:35:30,020 --> 00:35:32,430
ঘুম থেকে উঠেও খেয়েছিলাম।
346
00:35:35,410 --> 00:35:37,830
সাত দিনও পেরোয়নি।
347
00:35:39,330 --> 00:35:41,150
আপনার বাচ্চাকে হারালাম, মহারাজ।
348
00:35:46,610 --> 00:35:49,410
একই ব্যক্তির দেওয়া
এক কাপ চায়ের কারণে
349
00:35:49,410 --> 00:35:52,010
আমার নিজের মেয়ের মতো
একটা মেয়েকে হারাতে পারবো না।
350
00:35:54,170 --> 00:35:56,410
হে সু তোমার মৃত সন্তান নয়।
351
00:35:57,230 --> 00:36:00,300
তাছাড়া, কোনো প্রমাণ নেই যে
সেটা রাণী ইও করেছিল।
352
00:36:03,160 --> 00:36:08,310
এবারও আপনি
দেখেও না দেখার ভান করবেন?
353
00:36:18,740 --> 00:36:20,750
অচিরেই মরবো আমি।
354
00:36:22,640 --> 00:36:24,060
সু ইয়ন।
355
00:36:24,060 --> 00:36:27,460
দিন দুই আগে থেকে,
খাবার হজম করতে পারছিলাম না।
356
00:36:27,460 --> 00:36:29,140
আবার বমি হচ্ছিল।
357
00:36:30,330 --> 00:36:32,430
তখন বৈদ্যের কাছে যাই।
358
00:36:35,740 --> 00:36:37,640
তিনি বললেন পাকস্থলীর ক্যান্সার হয়েছে।
359
00:36:40,460 --> 00:36:44,830
আমি জানি যুবরাজকে বাঁচাতে
হে সু'কে মারছেন আপনি।
360
00:36:46,540 --> 00:36:48,830
জানি দু'জনকে বাঁচাতে পারবেন না।
361
00:36:51,300 --> 00:36:56,950
কিন্তু, রাণী ইও'র কাছে
আমার সন্তানকে হারাতে পারবো না।
362
00:36:58,260 --> 00:36:59,460
সাহায্য করুন আমায়।
363
00:37:05,390 --> 00:37:07,530
এ আমার শেষ অনুরোধ।
364
00:37:12,300 --> 00:37:13,600
তুমি...
365
00:37:15,670 --> 00:37:18,200
অবশেষে আমাকে দূরে ঠেলে দিচ্ছো?
366
00:38:35,660 --> 00:38:38,650
আমি কি মরতে যাচ্ছি?
367
00:38:44,900 --> 00:38:46,290
৮ম রাজকুমার কোথায়?
368
00:38:47,450 --> 00:38:48,600
কোথায় আপনি?
369
00:38:48,600 --> 00:38:52,090
আমাকে দেখতে হবে আপনার।
আমাকে দেখতে আসতে হবে।
370
00:38:55,560 --> 00:38:56,640
সু!
371
00:39:01,830 --> 00:39:02,880
সরো।
372
00:39:17,860 --> 00:39:19,610
ও আমার সাথে আসছে।
373
00:39:27,300 --> 00:39:29,160
তোমাদের সরাতে রক্ত ঝরাতে হবে?
374
00:39:32,620 --> 00:39:35,290
রাজ আদেশ! রাজ আদেশ!
375
00:39:38,790 --> 00:39:41,980
এই ফাঁসি বাতিল করা হয়েছে।
আসল দুষ্কৃতিকারীকে পাওয়া গেছে।
376
00:39:44,270 --> 00:39:45,550
সু!
377
00:39:50,970 --> 00:39:52,610
পরিচারিকা ওহ।
378
00:40:24,230 --> 00:40:28,910
রাজহত্যার অপরাধে দামিউনের পরিচারিকা
ওহ'কে বন্দী করার আদেশ পেয়েছি আমরা।
379
00:40:32,140 --> 00:40:35,780
সেই আদেশ মান্য করবো আমি।
380
00:40:35,780 --> 00:40:36,970
পরিচারিকা ওহ!
381
00:40:38,930 --> 00:40:39,960
সু!
382
00:40:44,700 --> 00:40:46,640
এসব কী বলছে?
383
00:40:46,640 --> 00:40:48,630
রাজহত্যা মানে?
384
00:40:49,430 --> 00:40:53,100
যুবরাজের চায়ে
আমি বিষ মিশিয়েছি।
385
00:40:58,250 --> 00:40:59,420
মিথ্যা কথা।
386
00:41:01,600 --> 00:41:04,040
সেজন্য তোমাকে ফাঁসানোয় দুঃখিত।
387
00:41:15,380 --> 00:41:16,390
যেতে দাও।
388
00:41:18,850 --> 00:41:20,140
একটু সময় দাও তাদের।
389
00:41:38,080 --> 00:41:39,840
বেরোনোর পথ নেই।
390
00:41:40,860 --> 00:41:42,440
বন্ধ করে দেওয়া হয়েছে।
391
00:41:44,060 --> 00:41:45,620
আবার খোলা যাবে।
392
00:41:49,080 --> 00:41:50,650
আপনার নিজ শহরে যাবেন বলেছিলেন।
393
00:41:51,960 --> 00:41:53,180
এখন চলুন।
394
00:41:55,660 --> 00:42:00,230
আপনি যাওয়া উচিত বললে...
আমি সবখানে যাবো।
395
00:42:01,120 --> 00:42:02,690
খোদা।
396
00:42:03,600 --> 00:42:06,080
এভাবে আর বাঁচতে পারবো না।
397
00:42:11,360 --> 00:42:12,680
থামো এবার।
398
00:42:13,210 --> 00:42:15,330
ওরা সব ধামাচাপা দিচ্ছে।
399
00:42:16,010 --> 00:42:18,410
আপনি আমার বদলে মরছেন!
400
00:42:18,410 --> 00:42:21,640
তাহলে... আমি কী করবো তাহলে?
401
00:42:21,640 --> 00:42:23,610
কীভাবে বাঁচবো?
402
00:42:25,780 --> 00:42:29,100
না, আপনাকে এটা করতে দেবো না।
403
00:42:29,100 --> 00:42:30,380
আমরা চলে যাবো!
404
00:42:38,160 --> 00:42:39,680
এখানে তোমার দোষ নেই।
405
00:42:41,910 --> 00:42:44,060
তোমার জন্য করছি না এটা।
406
00:42:45,570 --> 00:42:47,670
মহারাজকে সাহায্য করতে করছি।
407
00:42:51,080 --> 00:42:53,370
এমনিতেও বেশিদিন বাঁচবো না।
408
00:42:55,590 --> 00:43:00,150
আমার জন্য তোমাকে দুঃখিত
কিংবা ক্ষমাপ্রার্থী হতে হবে না।
409
00:43:07,350 --> 00:43:08,540
অনুরোধ করছি।
410
00:43:10,810 --> 00:43:12,490
অনুরোধ করছি...
411
00:43:13,420 --> 00:43:16,350
আমি ঠিক আছি।
412
00:43:24,290 --> 00:43:28,250
আমিও যা রক্ষা করতে চেয়েছি
রক্ষা করেছি।
413
00:43:28,800 --> 00:43:30,840
এখন সেটার মূল্য চোকাতে হবে।
414
00:43:36,070 --> 00:43:37,590
আমার কোনো দুঃখ নেই।
415
00:43:40,400 --> 00:43:42,160
সবকিছু থেকে সাবধান থেকো।
416
00:43:43,100 --> 00:43:45,640
যে কাউকে বিশ্বাস করতে পারবে না।
417
00:43:46,390 --> 00:43:50,620
প্রতিদিনের প্রতি মুহূর্তে,
তোমার নেওয়া প্রতি পদক্ষেপে
418
00:43:50,620 --> 00:43:53,800
পাতলা বরফের উপর দিয়ে হাঁটার মতো
সাবধান থাকতে হবে তোমাকে।
419
00:43:57,620 --> 00:44:01,730
আমার মতো বেঁচো না তুমি।
420
00:44:02,930 --> 00:44:04,040
কেমন?
421
00:45:01,660 --> 00:45:02,950
মহারাজ।
422
00:45:04,570 --> 00:45:06,700
পরিচারিকা ওহ'কে ছেড়ে দিন।
423
00:45:08,430 --> 00:45:10,650
পরিচারিকা ওহ নির্দোষ।
424
00:45:12,560 --> 00:45:17,090
মহারাজ, দয়া করে
আবার বিবেচনা করুন।
425
00:45:18,460 --> 00:45:20,810
পরিচারিকা ওহ অপরাধী নয়।
426
00:45:22,030 --> 00:45:23,450
মহারাজ।
427
00:45:24,330 --> 00:45:26,660
মহারাজ, পরিচারিকা ওহ'কে বাঁচতে দিন।
428
00:45:27,890 --> 00:45:29,010
ফিরে যাও।
429
00:45:29,010 --> 00:45:31,520
এখন গেলে তুমি ওর কোনো
কাজে আসবে না।
430
00:45:33,680 --> 00:45:35,560
ওকে এভাবে ফেলে যেতে পারি না।
431
00:45:37,810 --> 00:45:41,970
কখনো তোমাকে কোনোকিছুতে বাধা দিইনি,
কিন্তু আজ যেতে পারবে না।
432
00:45:43,100 --> 00:45:46,020
যেতে হলে,
আমার লাশের উপর দিয়ে যেতে হবে।
433
00:45:46,020 --> 00:45:48,480
- মা।
- নিজ সন্তানকে বাঁচাতে হবে আমার!
434
00:45:48,480 --> 00:45:51,640
পরিচারিকা ওহ'র ফাঁসির সিদ্ধান্ত নেওয়ার সময়
মহারাজের কেমন লেগেছে তুমি জানো না।
435
00:45:52,200 --> 00:45:56,410
এখন তুমি এতে জড়ালে,
সেটা তোমার জীবন দেওয়ার মতো হবে।
436
00:45:56,410 --> 00:45:58,920
ইতোমধ্যে আপনি আমার দিক থেকে
মুখ ফিরিয়ে নিয়েছেন।
437
00:45:59,510 --> 00:46:02,270
এমনটা না যে
সেটা আবারও করতে পারবেন না।
438
00:46:05,310 --> 00:46:09,970
ইয়ন হোয়া, আর কত
ঋণী থাকতে চাও আমার কাছে?
439
00:46:13,110 --> 00:46:15,200
সবাই এখানে কী করছে?
440
00:46:17,390 --> 00:46:21,250
আহ, শুনলাম হে মেয়েটা
হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করছে।
441
00:46:23,480 --> 00:46:25,780
তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, উক।
442
00:46:25,780 --> 00:46:27,720
জানি ওর কথা ভাবো তুমি।
443
00:46:27,720 --> 00:46:29,810
এটা একটা ভুল বোঝাবুঝি।
444
00:46:29,810 --> 00:46:32,340
মেয়েটা কেবল ওর স্ত্রীর খুড়তুতো বোন।
445
00:46:32,340 --> 00:46:34,900
হে সু ভুল কিছু করছে না।
446
00:46:36,060 --> 00:46:39,320
তুমি নিশ্চয়ই বিশ্বাস করো
পরিচারিকা ওহ নির্দোষ।
447
00:46:40,630 --> 00:46:42,410
তাহলে, প্রকৃত দোষী কে?
448
00:46:42,910 --> 00:46:45,390
যুবরাজ না-কি
অন্যসব পরিবারের কেউ?
449
00:46:46,210 --> 00:46:49,380
সম্ভবত, আমাকে ইঙ্গিত করছো।
450
00:46:49,380 --> 00:46:50,590
রাণী ইও।
451
00:46:51,290 --> 00:46:53,360
- রাণী!
- মা!
452
00:46:55,620 --> 00:46:57,880
আমাকে বের করে দেওয়াটা কি যথেষ্ট না?
453
00:46:57,880 --> 00:47:00,730
উক কিংবা ইয়ন হোয়ার
কোনো ক্ষতি করবেন না।
454
00:47:00,730 --> 00:47:03,370
আমার মতো ওদের সাথে একই ঘটনা
ঘটতে দেখা সহ্য করতে পারবো না।
455
00:47:03,370 --> 00:47:08,190
তাই এভাবে নতজানু হয়েছি।
456
00:47:08,190 --> 00:47:11,270
দয়া করুন... দয়া করুন!
457
00:47:14,660 --> 00:47:18,440
ছেলেকে মানুষ করায় আপনার
আরও যত্নবান হওয়া উচিত ছিল।
458
00:47:19,630 --> 00:47:22,630
রাজকুমার হয়ে সোনার চামচ
মুখে দিয়ে জন্মে লাভ কী?
459
00:47:22,630 --> 00:47:25,660
তার জানা উচিত
সেই খাবারের টেবিলের মালিকটা কে।
460
00:47:29,940 --> 00:47:33,040
এভাবে চললে,
মেয়েটা মারা পড়তে পারে।
461
00:47:33,730 --> 00:47:36,680
এটাই করার হলে
ও বরং মরতেই পারতো।
462
00:47:36,680 --> 00:47:39,820
নিজের সাথে আরেকজনের
জীবনও কেন নিচ্ছে?
463
00:47:41,510 --> 00:47:43,000
উঠুন।
464
00:47:43,000 --> 00:47:45,330
দাসীদের চোখে কেমন দেখাচ্ছেন
সেটা তো ভাবুন।
465
00:48:00,900 --> 00:48:02,140
মহারাজ।
466
00:48:04,070 --> 00:48:06,480
পরিচারিকা ওহ'কে ছেড়ে দিন।
467
00:48:08,800 --> 00:48:10,990
এ অন্যায়, মহারাজ।
468
00:48:14,460 --> 00:48:15,800
মহারাজ।
469
00:48:18,140 --> 00:48:19,460
মহারাজ।
470
00:48:21,160 --> 00:48:22,970
পরিচারিকা ওহ করেনি।
471
00:48:23,540 --> 00:48:24,790
মহারাজ।
472
00:48:26,930 --> 00:48:29,570
মহারাজ,
পরিচারিকা ওহ'কে বাঁচতে দিন।
473
00:48:50,040 --> 00:48:51,330
এই বোকা।
474
00:48:55,390 --> 00:48:56,780
রাজকুমার।
475
00:49:00,420 --> 00:49:03,460
তুমি এরকম করলে
মহারাজ ওনার সিদ্ধান্ত বদলাবেন ভাবো?
476
00:49:05,300 --> 00:49:07,910
এমনিতেই তোমার অবস্থা খারাপ।
আরও খারাপ হওয়ার আগে চলো।
477
00:49:08,460 --> 00:49:10,280
পরিচারিকা ওহ...
478
00:49:12,480 --> 00:49:16,600
আমার প্রাণ বাঁচাতে
উনি দোষ মাথায় নিয়েছেন।
479
00:49:16,600 --> 00:49:18,320
সবাই সেটা জানে।
480
00:49:18,980 --> 00:49:22,180
কিন্তু, একজন রাজাকে ক্রোধান্বিত
করার চেয়ে ভয়ের আর কিছু নেই।
481
00:49:22,180 --> 00:49:23,860
সেজন্যই কেউ তোমাকে
সাহায্য করতে পারছে না।
482
00:49:25,720 --> 00:49:27,090
তোমার এবার হাল ছাড়তে হবে।
483
00:49:27,660 --> 00:49:32,920
এভাবে পরিচারিকা ওহ এর দিক থেকে
মুখ ফিরিয়ে নিতে পারবো না।
484
00:49:33,520 --> 00:49:35,490
তুমি এত জেদি কেন?
485
00:49:36,070 --> 00:49:38,230
পরিচারিকা ওহ কোনোক্রমে
তোমাকে বাঁচাতে পেরেছে।
486
00:49:39,260 --> 00:49:40,810
সেটা তুমি জলে দিবে?
487
00:49:41,960 --> 00:49:44,480
কিছু না করার চেয়ে...
488
00:49:46,550 --> 00:49:48,110
এটাই শ্রেয়।
489
00:49:52,010 --> 00:49:54,640
তুমি জেদি হওয়ায় অনড় থাকলে
আমার কিছুই করার নেই।
490
00:49:56,980 --> 00:49:58,410
যেভাবেই হোক, সহ্য করো এটা।
491
00:50:00,440 --> 00:50:02,490
তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি।
492
00:50:04,880 --> 00:50:06,200
রাজকুমার।
493
00:50:07,470 --> 00:50:10,920
কোনোভাবে কি
৮ম রাজকুমারকে দেখেছেন?
494
00:50:16,940 --> 00:50:18,080
বাদ দিন।
495
00:50:30,460 --> 00:50:34,690
মহারাজ, পারলে এখন
ফাঁসি বাতিল করুন।
496
00:50:35,420 --> 00:50:39,000
পরিচারিকা ওহ'কে এভাবে দূরে পাঠালে
আপনার কেবল দুঃখই হবে।
497
00:50:40,720 --> 00:50:43,710
দেশ রক্ষা আর
যুবরাজকে বাঁচানো গুরুত্বপূর্ণ।
498
00:50:43,710 --> 00:50:48,510
কিন্তু নিজের সব প্রিয়জনকে দূরে ঠেললে
একাকীত্ব নিয়ে কীভাবে বাঁচবেন?
499
00:50:49,340 --> 00:50:51,550
এটাই একজন রাজার কাজ।
500
00:50:52,350 --> 00:50:54,440
সময় থাকতে দূরে ঠেলা উচিত।
501
00:50:56,990 --> 00:50:58,220
মহারাজ।
502
00:50:58,220 --> 00:51:00,250
দামিউনের পরিচারিকা হে সু
503
00:51:00,250 --> 00:51:02,320
দুই দিন ধরে
হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করছে।
504
00:51:02,800 --> 00:51:06,020
ওকে ওর মতো করতে দাও।
ওর প্রতি সহানুভূতি দেখিয়ো না।
505
00:51:06,730 --> 00:51:10,040
কেউ ওর পক্ষাবলম্বন করলে,
আমি সেটা বরদাস্ত করবো না।
506
00:53:39,900 --> 00:53:40,910
কেন?
507
00:55:42,740 --> 00:55:44,000
থামো।
508
00:55:52,670 --> 00:55:55,660
জীবনে শুধু তোমাকে
মরতে দেখতে চেয়েছি।
509
00:55:56,340 --> 00:55:58,270
আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে।
510
00:55:59,570 --> 00:56:01,580
আমার কাছে হেরে গেছো।
511
00:56:02,390 --> 00:56:04,600
আগে মরা মানেই তো হারা।
512
00:56:08,780 --> 00:56:11,210
আপনি খুব ভালো করেই জানেন, মহারাণী।
513
00:56:12,320 --> 00:56:15,160
আপনি কখনোই আমাকে হারাননি,
একবারও না।
514
00:56:18,300 --> 00:56:21,530
গলায় দড়ি নিয়ে ঝোলার সময়ও
তোমার এই দাম্ভিকতা থাকবে তো?
515
00:56:23,840 --> 00:56:27,400
দীর্ঘ ও সুস্থ জীবন কাটান, মহারাণী।
516
00:56:28,510 --> 00:56:30,740
সেই জীবন কতটা একাকী হবে...
517
00:56:31,570 --> 00:56:33,950
ওপার থেকেও দেখবো।
518
00:56:36,960 --> 00:56:38,260
দেখো তবে।
519
00:56:40,760 --> 00:56:42,200
আমি একজন রাণী।
520
00:56:42,880 --> 00:56:46,900
তুমি এক বেনামী পরিচারিকা
যে মরলে কেউ মনে রাখবে না।
521
00:56:58,510 --> 00:57:02,660
একজনও আমাকে মনে রাখলে
সেটাই যথেষ্ট।
522
00:57:26,960 --> 00:57:29,700
পরিচারিকা... পরিচারিকা ওহ।
523
00:58:09,490 --> 00:58:10,790
মহারাজ।
524
00:58:26,620 --> 00:58:27,870
পরিচারিকা ওহ।
525
00:58:29,310 --> 00:58:30,540
- সু।
- পরিচারিকা ওহ।
526
00:58:30,540 --> 00:58:32,450
- সু, সু!
- পরিচারিকা ওহ!
527
00:58:32,450 --> 00:58:35,530
ছাড়ুন! পরিচারিকা ওহ,
পরিচারিকা ওহ!
528
00:58:36,180 --> 00:58:38,150
পরিচারিকা ওহ!
529
00:58:38,650 --> 00:58:41,490
পরিচারিকা ওহ! ছাড়ুন আমাকে!
530
00:58:51,600 --> 00:58:54,770
আমার কারণে কেউ মরবে জানলে...
531
00:58:56,290 --> 00:58:59,530
আবার বাঁচার এত চেষ্টা করতাম না।
532
00:59:05,460 --> 00:59:07,950
যদি সব স্বপ্ন হতো।
533
00:59:09,430 --> 00:59:14,940
যদি ঘুম থেকে জেগে
এসব মনে না করতে পারতাম।
534
00:59:26,580 --> 00:59:32,580
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
535
00:59:33,920 --> 00:59:35,870
MOON LOVERS
Scarlet Heart Ryeo