1
00:00:02,169 --> 00:00:56,764
পূর্বে যা দেখেছেন :
2
00:01:00,477 --> 00:01:02,854
গর্তটা খনন করার জন্য
আমাদের হাতে 24 ঘন্টা আছে।
3
00:01:03,063 --> 00:01:05,314
যেটা খুঁড়তে তোমাদের 3দিন সময়
লেগেছে, সেটার কথা বলছো?
4
00:01:05,482 --> 00:01:08,943
ধরে নিলাম, জলিল অনন্তর মতো
অসম্ভবকে সম্ভব করলাম।
5
00:01:09,111 --> 00:01:10,153
এরপরে কী করবো?
6
00:01:10,320 --> 00:01:12,655
গার্ডদের টাওয়ার ফাঁকি দেবে কিভাবে?
7
00:01:12,823 --> 00:01:17,535
মাইকেল, হুইসলার বলছে, গতবার
মেঘের কারণে তোমার পরিকল্পনা ভেস্তে গেছে ...
8
00:01:17,703 --> 00:01:20,037
ওটা নিয়ে এখনো ভাবছি।
9
00:01:20,956 --> 00:01:22,957
জানতে চাই, এই পরিকল্পনা
সফল হবে কি না।
10
00:01:23,125 --> 00:01:25,501
আমিও জানতে চাই, মাইকেল।
11
00:01:25,919 --> 00:01:29,005
- আমরা উভয়েই জানি, না পালাতে পারলে কী হবে।
- আমি তোমার চেয়ে ভালো জানি।
12
00:01:29,214 --> 00:01:31,007
তোমরা কী জানো সেটা নিয়ে
আমার মাথা ব্যথা নেই।
13
00:01:31,175 --> 00:01:34,802
আগামীকাল এখান থেকে বের হওয়ার
উপায় কারো জানা থাকলেই হলো।
14
00:01:42,936 --> 00:01:45,688
- যাবে ভেতরে?
- আজ যাবো না।
15
00:01:46,899 --> 00:01:49,859
জেমসের সাথে অনেক কিছু
বোঝাপড়া বাকি আছে আমার।
16
00:01:50,068 --> 00:01:52,904
কিন্তু সেটা জেলের বেড়ার এপার ওপার
থেকে করার ইচ্ছা নেই আমার।
17
00:01:53,697 --> 00:01:55,740
কখনো অতীতে ফেরার ইচ্ছা জেগেছিলো...
18
00:01:56,200 --> 00:02:00,077
পুরোনো সুখময় দিনগুলোকে স্মরণ করার জন্য?
19
00:02:00,245 --> 00:02:03,164
গত তিন বছর যাবত প্রতিটা
দিনই এই ইচ্ছা করে আসছি।
20
00:02:18,680 --> 00:02:20,556
ওটা হুইসলারের গার্লফ্রেন্ড?
21
00:02:21,350 --> 00:02:24,268
- ও তার সাথে দেখা করতে আসছে না কেন?
- ও ভাবছে, আগামীকাল হুইসলারের সাথে মোলাকাত হবে ওর।
22
00:02:24,478 --> 00:02:26,437
- একসাথে বেশ সময় কাটাচ্ছো।
- তো?
23
00:02:26,647 --> 00:02:28,523
সেটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে?
24
00:02:28,690 --> 00:02:30,942
- তো কাজ কতদূর?
- শিডিউল থেকে পিছিয়ে।
25
00:02:31,109 --> 00:02:33,778
আশা করি, আগামীকাল এই সময়ে
জেলের চার দেয়ালের বাইরে থাকবো।
26
00:02:33,946 --> 00:02:35,446
‘আশা করি’ মানে?
27
00:02:35,614 --> 00:02:38,491
সুড়ঙ্গটা দিয়ে আমরা অনিকেত প্রান্তর পর্যন্ত
পৌঁছতে পারবো। কিন্তু বেড়ার কাছে যেতে হলে ...
28
00:02:38,659 --> 00:02:41,702
টাওয়ারের গার্ডদের চোখে ধুলো
দিতে দিতে হবে আমাদের।
29
00:02:41,870 --> 00:02:44,497
- কোন সময়?
- এখনো দিনে বেলা পালানোর জন্য সর্বোত্তম সময়।
30
00:02:44,665 --> 00:02:46,958
- রাতে গার্ড দ্বিগুণ থাকে।
- আর জিপ পেট্রোলকে ফাঁকি দেবে কিভাবে?
31
00:02:47,125 --> 00:02:50,378
ইয়াহ।
আরেকটা বিষয়।
32
00:02:50,712 --> 00:02:52,755
- কী?
- টি ব্যাগ আমাদের সাথে ভাগবে।
33
00:02:53,507 --> 00:02:56,092
এবং মাহোন ও বেলিকও।
34
00:02:56,260 --> 00:02:57,969
এক মাদক সম্রাটও আছে সাথে।
35
00:02:58,136 --> 00:03:00,137
আমাদের কাজ হুইসলারকে
মুক্ত করা, তাদেরকে নয়।
36
00:03:00,305 --> 00:03:02,765
- হুইসলারের সম্পর্কে আমরা কিছুই জানি না।
- জানো তার মূল্য কী?
37
00:03:02,933 --> 00:03:05,226
আমার ছেলের জীবন।
38
00:03:05,394 --> 00:03:08,521
হুইসলারকে হস্তান্তর ছাড়া এল জে কে
39
00:03:08,689 --> 00:03:11,732
বাঁচানোর জন্য অন্য কোনো
উপায় থাকলে ভালো হতো।
40
00:03:11,942 --> 00:03:14,151
দেখ ভাই, আর কোনো উপায়ন্তর নেই।
41
00:03:15,571 --> 00:03:17,029
জানি।
42
00:03:17,197 --> 00:03:20,366
শুন, তুই সুড়ঙ্গের বিষয়টা সামাল দে,
আমি গার্ডদের বিষয়ে ব্যবস্থা করছি।
43
00:03:20,534 --> 00:03:23,160
- কাল দেখা হবে।
- ঠিক আছে।
44
00:03:29,585 --> 00:03:33,713
খুঁটি দেয়ায় কিপ্টেমি করো না।
যদি আরো কিছু খুঁটি সংযুক্ত করো ...
45
00:03:33,881 --> 00:03:37,550
একটা বিষয় জানো, আমরা এই
এই সুড়ঙ্গে সারাদিন খোঁড়াখুঁড়ি করতে পারি।
46
00:03:37,718 --> 00:03:40,011
কিন্তু গর্তটা থেকে বের
হওয়ার পর কী হবে
47
00:03:40,178 --> 00:03:42,179
যদি স্কোফিল্ডের জানা না থাকে,
তাইলে এত কষ্ট সব জলে যাবে।
48
00:03:42,347 --> 00:03:44,432
গর্ত থেকে বের হওয়ার পর
প্রত্যেকে নিজ জানের দায়িত্বশীল।
49
00:03:44,641 --> 00:03:47,560
- স্কোফিল্ড কারো দেখভাল করবে না।
- তাই বুঝি?
50
00:03:47,769 --> 00:03:51,439
তুমি নিশ্চয় ওকে ভালো করে চিনো না, চান্দু।
51
00:03:51,648 --> 00:03:55,610
ফক্স রিভার থেকে পালানোর পর,
ও আমাদের সবারই পোদ মারার চেষ্টা করেছে।
52
00:03:56,194 --> 00:04:00,031
অর্ধেক পলাতক মরেছে, ধরা পড়েছে
অথবা আরও জঘন্য অবস্থার শিকার হয়েছে।
53
00:04:00,240 --> 00:04:02,533
সেসব লোককে ধরা সহজ...
54
00:04:02,701 --> 00:04:06,203
পলায়নের সময় যাদের
পায়ের চেয়ে মুখ চলে বেশি।
55
00:04:08,582 --> 00:04:09,874
তোমার প্রতি আমার একমাত্র উপদেশ :
56
00:04:10,709 --> 00:04:13,002
Ecclesiastes 6:13.
57
00:04:13,170 --> 00:04:17,423
শত্রু থেকে দূরে থাকো,
বন্ধুর ব্যাপারে সতর্ক থেকো।
58
00:04:17,591 --> 00:04:18,674
কাজ কতদূর, অ্যালেক্স?
59
00:04:18,842 --> 00:04:21,302
যদি খুঁটিগুলো টিকে থাকে ...
60
00:04:22,429 --> 00:04:25,348
তাইলে আগামীকাল
সুড়ঙ্গ থেকে বের হতে পারবো।
61
00:04:25,557 --> 00:04:28,309
পালা বদল করো, যাতে সবাই উদ্যমী থাকে।
62
00:04:29,269 --> 00:04:32,355
সুড়ঙ্গে স্বাগতম, চান্দু।
63
00:04:45,077 --> 00:04:46,452
আমরা এখানে সারাদিন থাকবো।
64
00:04:53,001 --> 00:04:54,126
ওই শালা।
65
00:04:55,295 --> 00:04:57,546
তোর ঘাম আমার গায়ে ফেলিস না।
66
00:04:57,756 --> 00:04:59,966
হেই, ওটা আমার গা থেকে পড়ছে না,
কসম করে বলছি।
67
00:05:00,175 --> 00:05:01,968
ইঞ্জিনিয়ার, এদিকে আসো।
68
00:05:02,177 --> 00:05:03,970
দেখো এটা।
69
00:05:07,599 --> 00:05:10,351
- পাইপ ফেটে টেটে গিয়েছে নাকি?
- ওহ ধুর।
70
00:05:26,576 --> 00:05:28,035
ওই গর্তটা আমাদের সুড়ঙ্গের ঠিক উপরে।
71
00:05:29,997 --> 00:05:31,914
ভূতলটা আগামীকাল পর্যন্ত টিকবে না।
72
00:05:32,082 --> 00:05:34,208
তো এখন কী করণীয়?
73
00:05:34,376 --> 00:05:35,960
আজ রাতেই পালাতে হবে।
73
00:05:37,960 --> 00:06:07,515
অনুবাদে
ফরহাদ হোসাইন
74
00:06:10,412 --> 00:06:13,539
আজ রাতে? তুমি বলেছিলে,
রাতে পালানো অসম্ভব।
75
00:06:13,749 --> 00:06:17,126
বৃষ্টি বন্ধ না হলে সুড়ঙ্গটা আবারো
ভেঙ্গে পড়বে এরপর সব শেষ।
76
00:06:17,836 --> 00:06:20,713
সেটা তোমার জন্য, কারণ কেবল
তোমার হাতে আর সময় নেই।
77
00:06:20,922 --> 00:06:23,215
আমরা সুড়ঙ্গের ভেতরে থাকাবস্থায়
যদি ওটা ধ্বসে পড়ে?
78
00:06:23,425 --> 00:06:24,550
কাজ করতে না চাইলে
পালানোর ইচ্ছা ত্যাগ করো।
79
00:06:28,013 --> 00:06:32,349
শুনো, আমরা সবাই মিলে সময় ধরে কাজ
না করলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না।
80
00:06:33,268 --> 00:06:35,853
আর ওর পরিকল্পনা ছাড়া এখান থেকে
কেউ বের হতে পারবে না।
81
00:06:36,021 --> 00:06:39,565
তো যদি তুমি আশ্বাস দাও, রাতে
পালানোর উপায় বের করতে পারবে ...
82
00:06:39,733 --> 00:06:43,486
তাহলে আমরা সবাই এর
আগেই সুড়ঙ্গ খুঁড়ে শেষ করবো।
83
00:06:48,492 --> 00:06:50,367
কাজে লেগে পড়া যাক।
84
00:07:00,253 --> 00:07:01,754
তোমার একটা জিনিস পড়ে গেছে।
85
00:07:01,922 --> 00:07:04,799
আমি একটা পুরোনো পত্রিকায় পড়েছিলাম ...
86
00:07:04,966 --> 00:07:08,344
আমেরিকানরা অন্যদেরকে মানুষ মনে করে না।
87
00:07:08,845 --> 00:07:11,972
তারা ভাবে কেবল তারাই
ক্ষমতার আঁধার হওয়া উচিত।
88
00:07:12,140 --> 00:07:15,726
সবাইকে বলি, এটা সত্য না।
কিন্তু এখন দেখছি, এটা আসলে সত্য।
89
00:07:17,187 --> 00:07:18,521
তুমি পালাচ্ছো।
90
00:07:19,147 --> 00:07:22,483
তোমাকে সাহায্য করার জন্য
এতকিছু করা সত্ত্বেও
91
00:07:22,651 --> 00:07:25,319
আমাকে সাথে নিচ্ছো না, এটা ন্যায্য না।
92
00:07:26,446 --> 00:07:28,906
এটা ন্যায্য মনে না হলেও
আমি আসলে তোমাকে উপকার করছি।
93
00:07:29,074 --> 00:07:30,241
একটা গিফট দিচ্ছি।
94
00:07:30,575 --> 00:07:33,828
হাহ, অসাধারণ, জেলে পঁচে মরার জীবন গিফট করছো? ধন্যবাদ।
সারাজীবনের আরাধ্য আমার এটা!
95
00:07:33,995 --> 00:07:35,830
পলাতক জীবনের চেয়ে এখানে থাকা শ্রেয়।
96
00:07:36,039 --> 00:07:37,540
আমার জায়গা এটা নয়।
97
00:07:37,707 --> 00:07:40,000
- আমার অপরাধ ছিলো, আমি শুধু একটা লোককে দিয়েছিলাম ...
- তোমাকে সাথে নেবো না।
98
00:07:41,878 --> 00:07:44,922
দুঃখিত, তোমার ভালোর জন্যই করছি।
99
00:07:45,090 --> 00:07:47,133
আমার জন্য কোনটা ভালো
তুমি কীভাবে জানো?
101
00:07:53,473 --> 00:07:55,391
ঠিক আছে।
102
00:07:55,642 --> 00:07:56,892
সব ব্যবস্থা হয়ে গেছে।
103
00:07:57,561 --> 00:07:59,103
জানো তো, কখন এবং কোথায় তোমার থাকতে হবে?
104
00:07:59,312 --> 00:08:01,564
- তুমি সময়মতো ওখানে না থাকলে আমাদের গো মারা সারা।
- জানি।
105
00:08:04,860 --> 00:08:07,236
- ঠিক আছো?
- হ্যাঁ।
106
00:08:07,404 --> 00:08:09,613
- আমার জিনিসপত্র নিয়ে আসতে যাচ্ছি।
- আচ্ছা।
107
00:08:10,490 --> 00:08:13,492
তুমি আর জেমস নিরুদ্দেশ হয়ে গেলে
সবচেয়ে ভালো হবে।
108
00:08:13,702 --> 00:08:16,162
জানি, জানি।
109
00:08:16,371 --> 00:08:18,747
আমরা কোথায় দেখা করবো মনে আছে?
110
00:08:19,291 --> 00:08:21,876
প্লায়া ব্লাংকা, তুমি থাকবে...?
111
00:08:22,085 --> 00:08:24,378
- 312।
- 312।
112
00:08:24,546 --> 00:08:26,797
ঠিক আছে, আগামীকাল সেখানে দেখা হবে।
113
00:08:27,007 --> 00:08:29,091
- শুভকামনা।
- তোমাকেও।
114
00:08:30,468 --> 00:08:32,595
হেই, সুসান মাগীটা কল করেছে।
সে আবারো দেখা করতে চায়।
115
00:08:33,346 --> 00:08:35,472
ভালো, তাকে বলবে, সবকিছু
পরিকল্পনা মাফিক চলছে।
116
00:08:35,640 --> 00:08:38,058
তাকে যথাসম্ভব দুশ্চিন্তামুক্ত রাখতে হবে।
117
00:08:38,351 --> 00:08:40,853
ও দুশ্চিন্তা করবেই বা কেন?
সে তো তার লোক আগামীকাল পেতে চলেছে।
118
00:08:41,229 --> 00:08:43,856
যদি মাইকেলের বিবেক মাঝপথে বাধা না হয়ে দাঁড়ায়।
119
00:08:45,525 --> 00:08:46,734
এর মানে?
120
00:08:47,152 --> 00:08:48,569
সে সংশয়ে ভুগছে।
121
00:08:48,778 --> 00:08:51,906
- পরিকল্পনা সফল হওয়ার ব্যাপারে?
- কাজটা করবে কিনা সে বিষয়ে।
122
00:08:52,324 --> 00:08:55,075
কিন্তু ও পালাবে তো তো?
123
00:09:07,088 --> 00:09:08,672
কী খুঁজছো?
124
00:09:08,882 --> 00:09:12,176
ছোনার বাইরের লাইটগুলোর
কারেন্টের সংযোগ স্থানটা খুঁজছি।
125
00:09:12,886 --> 00:09:15,596
যদি কারেন্টের লাইন কেটে দেয়াটা পরিকল্পনার অংশ হয়,
তাইলে ওটা আগেরবার করিনি কেন?
126
00:09:15,805 --> 00:09:18,724
এক, কারেন্টের সংযোগ
জেলের ভেতরাংশে নেই।
127
00:09:18,892 --> 00:09:21,435
আর দুই, ওই বস্তুটা।
128
00:09:22,395 --> 00:09:25,356
প্রতিটা জেলখানার ব্যাকআপ জেনারেটর থাকে।
লাইন কেটে দিলেও ...
129
00:09:25,774 --> 00:09:29,610
সাথে সাথেই কারেন্ট চলে আসবে।
130
00:09:29,778 --> 00:09:31,987
আচ্ছা, তাইলে এটা তো বিশাল সমস্যা।
131
00:09:32,155 --> 00:09:33,614
লেচেরোকে বলো, ওর মোবাইলটা লাগবে আমার।
132
00:09:37,244 --> 00:09:39,703
পরিকল্পনা পরিবর্তন হয়েছে, লিংক।
আমরা আজ রাতই পালাচ্ছি।
133
00:09:39,913 --> 00:09:42,331
আজ রাতে? কী হয়েছে, মাইকেল?
134
00:09:42,540 --> 00:09:44,333
বৃষ্টির কারণে সুড়ঙ্গে সমস্যা হচ্ছে।
135
00:09:44,542 --> 00:09:46,794
- কতক্ষণ টিকবে ওটা?
- নির্ভর করছে।
136
00:09:46,962 --> 00:09:48,045
কীসের উপর?
137
00:09:50,382 --> 00:09:51,715
বৃষ্টি বন্ধ হওয়ার উপর।
138
00:09:52,467 --> 00:09:54,718
তুই বলেছিলি, রাতে পালানো অসম্ভব।
139
00:09:54,886 --> 00:09:55,970
হ্যাঁ, কিন্তু ...
140
00:09:56,137 --> 00:09:58,389
কীভাবে কী করবি বলবি?
141
00:09:58,598 --> 00:10:01,517
প্রথমে সুক্রের সাথে কথা বলা লাগবে আমার।
142
00:10:13,280 --> 00:10:16,448
সুক্রে, জানো আমি বেঁচে থাকার জন্য কী করি?
143
00:10:17,659 --> 00:10:18,951
আমার সেটা ভালো করেই জানা আছে।
144
00:10:19,953 --> 00:10:21,036
আমি মানুষকে পড়ি।
145
00:10:21,204 --> 00:10:25,040
আর তুমি হলে একটা রঙ্গিন বই।
146
00:10:26,501 --> 00:10:29,336
মনে হয়, তুমি এটা আমার গাড়িতে রেখেছিলে।
147
00:10:30,255 --> 00:10:32,840
- শুনো, এটা শুধু একটা... মানে, আমরা...
- বলতে হবে না।
148
00:10:33,049 --> 00:10:35,551
আসলে আমারই ভুল।
149
00:10:36,219 --> 00:10:38,345
মনে হয়, আমাদের চুক্তির
শর্তাবলি বর্ণনার সময়
150
00:10:38,513 --> 00:10:41,015
আমার কথা তুমি ঠিকমতো বুঝোনি।
151
00:10:41,224 --> 00:10:44,768
তাই আমি খুব সহজ সরল ভাষায়
আবারো বলতে চেষ্টা করবো।
152
00:10:44,936 --> 00:10:46,186
যদি কিছু ঘটে ...
153
00:10:46,771 --> 00:10:49,231
যদি আমার অজানা কিছু ঘটে ...
154
00:10:49,399 --> 00:10:52,026
তাইলে শিকাগোতে তোমার গর্ভবতী
নিব্বিকে শেষ করে দেবো।
155
00:10:52,193 --> 00:10:54,903
শুনো, মাইকেল এবং লিংকন
আমাকে সবকিছু বলে না।
156
00:10:55,113 --> 00:10:58,824
ফার্নান্দো, এটাই তোমার শেষ সুযোগ।
শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিবে।
157
00:10:58,992 --> 00:11:02,036
ওই দুই ভাই হুইসলার কে ছোনা
থেকে বের করবে কিনা?
158
00:11:02,245 --> 00:11:03,454
হ্যাঁ।
159
00:11:03,621 --> 00:11:05,873
ওরা তাকে আমার কাছে হস্তান্তর করবে কিনা?
160
00:11:07,917 --> 00:11:09,209
হ্যাঁ।
161
00:11:10,670 --> 00:11:12,963
ম্যারিক্রুজ কে কোথায়
প্রথমে গুলি করবো, বলো?
162
00:11:13,423 --> 00:11:15,549
উপরের অংশে নাকি পেটে?
163
00:11:16,134 --> 00:11:17,301
বলছি।
164
00:11:23,725 --> 00:11:25,768
আমি কেবল একটা মাত্র বিষয় শুনেছি।
165
00:11:25,935 --> 00:11:29,396
মাইকেল হুইসলারের বিষয়ে
সংশয়ে ভুগছে।
166
00:11:29,939 --> 00:11:31,607
কেমন সংশয়?
167
00:11:32,525 --> 00:11:34,109
তাকে হস্তান্তর করার বিষয়ে।
168
00:11:36,363 --> 00:11:40,157
সে গতবার কিছু খুব বড় বড় পাপীকে মুক্ত করেছিলো
169
00:11:40,325 --> 00:11:43,410
সেজন্য সে আজীবন অনুশোচনায় ভুগবে।
170
00:11:43,870 --> 00:11:47,498
- সে ওকে রেখে পালাতে চাচ্ছে?
- হয়তো, আমি নিশ্চিত জানি না।
171
00:11:56,925 --> 00:11:58,300
হ্যালো লিংকন।
172
00:11:58,885 --> 00:12:00,344
আজ রাতে হবে ওটা।
173
00:12:01,179 --> 00:12:02,262
আজ রাতে?
174
00:12:03,056 --> 00:12:04,098
আমার কি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত?
175
00:12:05,141 --> 00:12:08,060
জানামাত্রই তোমাকে ফোন দিলাম।
আমি কোনো লুকোচুরি খেলছি না তোমার সাথে।
176
00:12:09,145 --> 00:12:10,687
ওহ, খুব খুশি হলাম।
177
00:12:10,897 --> 00:12:12,689
তো আজ রাতে দেখা হবে।
178
00:12:13,108 --> 00:12:16,443
হুম। তুমি তোমার জিনিস নিয়ে আসবে
আমি আমার জিনিস নিয়ে আসবো।
179
00:12:19,114 --> 00:12:22,533
আজ রাতে পালাবে ওরা।
জানো একথা?
180
00:12:23,201 --> 00:12:25,577
না, জানতাম না, কসম করে বলছি।
181
00:12:30,417 --> 00:12:32,376
ভাগো।
182
00:12:44,597 --> 00:12:46,515
- মিটিং কেমন হলো?
- সে বোমটা খুঁজে পেয়েছে, লিংক।
183
00:12:46,891 --> 00:12:48,725
যেটা তার গাড়িতে রেখেছিলাম।
184
00:12:48,893 --> 00:12:50,602
কিভাবে পেলো?
185
00:12:50,812 --> 00:12:52,229
জানি না, ভায়া, আমি দুঃখিত।
186
00:12:52,439 --> 00:12:55,607
- তোমার ভুল নয়।
- দেখো, আমি এটা পুষিয়ে দেবো, কথা দিচ্ছি।
187
00:12:57,193 --> 00:13:00,404
তুমি এখনই রওনা দাও।
মাইকেল ছোনাতে একটু সমস্যায় আছে।
188
00:13:00,572 --> 00:13:02,781
কেমন সমস্যা?
189
00:13:06,369 --> 00:13:08,078
বৃষ্টি থেমে গেছে।
190
00:13:08,246 --> 00:13:11,039
- তার মানে...?
- না, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।
191
00:13:12,459 --> 00:13:13,876
কাল পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি নেয়া যাবে না।
192
00:13:19,674 --> 00:13:21,467
কোনো চমকপ্রদ কিছু পেলে?
193
00:13:21,676 --> 00:13:22,926
যেমন কোনো স্থানাঙ্ক ...
194
00:13:23,136 --> 00:13:25,888
যেটা কোম্পানি হস্তগত করতে চায়?
195
00:13:26,848 --> 00:13:29,433
একটা কথা বলো, যদি তারা আমাকে
মুক্ত করার কাজ তোমাকে না দিতো ...
196
00:13:29,601 --> 00:13:33,520
এবং তোমার ভাতিজা নিরাপদে থাকতো,
তারপরও কি এটা করতে?
197
00:13:33,730 --> 00:13:35,731
জেল থেকে পালানোর কথা বলছো?
198
00:13:36,900 --> 00:13:38,442
না।
199
00:13:38,610 --> 00:13:42,112
স্বাধীন জীবনের সুযোগ পেয়েও
কেন এখানে থেকে যেতে?
200
00:13:42,572 --> 00:13:45,282
আসলে এটাই তোমার আর
আমার মধ্যকার পার্থক্য।
201
00:13:45,450 --> 00:13:47,451
আমি আমার পাপের প্রায়াশ্চিত্ত করতে রাজি।
202
00:13:47,660 --> 00:13:48,785
আর আমি রাজি না?
203
00:13:49,454 --> 00:13:51,038
এটা খুব ভালো প্রশ্ন।
204
00:13:59,589 --> 00:14:01,798
পানি খুব দ্রুত নিচে নামছে, মশাই।
205
00:14:01,966 --> 00:14:04,468
তাইলে আমাদেরকে আরো দ্রুত খুঁড়তে হবে।
206
00:14:05,720 --> 00:14:07,137
জানেন, আমি ভাবছিলাম।
207
00:14:07,305 --> 00:14:09,389
প্রত্যেকেই নিজ নিজ রাস্তা মাপতে
হবে এমন তো কোনো কথা নেই।
208
00:14:09,557 --> 00:14:12,601
আমি ও আপনি একে অন্যের সাহায্য করতে পারি।
209
00:14:12,810 --> 00:14:16,230
কোনো সাহায্য লাগলে আমি
দুই হাত ওয়ালা কাউকে খুঁজে নিবো।
210
00:14:16,397 --> 00:14:19,775
হে হে হে। আমার বাম হাতে
একটু সমস্যা আছে ঠিকই ...
211
00:14:19,943 --> 00:14:22,736
কিন্তু সেটা আমার শয়তানী বুদ্ধি দিয়ে পুষিয়ে দেবো।
212
00:14:22,946 --> 00:14:28,617
ভেবে দেখুন। স্কোফিল্ড আমাদেরকে
এখানে গোলামের মতো খাটাচ্ছে।
213
00:14:31,079 --> 00:14:34,122
আমি ওর গোলামি করছি না।
আমি এটা নিজের জন্য করছি।
214
00:14:34,332 --> 00:14:36,792
আচ্ছা বলুন তো, সে উপরে দিব্যি ঘুরে
বেড়াচ্ছে আর আমরা এখানে কেন?
215
00:14:36,960 --> 00:14:38,460
সে নিশ্চয় কোনো ফন্দি আঁটছে।
216
00:14:40,046 --> 00:14:41,713
আমাদের মধ্যে কে সাধু বিলাই?
217
00:14:43,883 --> 00:14:45,676
এটা কী হচ্ছে?
218
00:15:49,157 --> 00:15:50,991
আচ্ছা, এখানেই মালামাল নামিয়ে রাখো।
219
00:15:53,298 --> 00:15:58,003
জানোয়ারগুলো কাঁদা পাড়িয়ে এগুলো নিয়ে যাবে।
220
00:16:00,013 --> 00:16:03,466
তাড়াতাড়ি করো।
চলো।
221
00:16:16,351 --> 00:16:18,602
এই তে, এই তো, যেতে থাকো।
222
00:16:22,565 --> 00:16:24,483
- যাক বাঁচা গেলো।
- হ্যাঁ।
223
00:16:24,651 --> 00:16:26,777
- একটুর জন্য বেঁচে গেছি।
- হ্যাঁ।
224
00:16:49,258 --> 00:16:50,884
- হ্যাঁ?
- হ্যালো লিংকন।
225
00:16:51,052 --> 00:16:52,344
অনেকদিন দেখা সাক্ষাত নেই।
226
00:16:52,720 --> 00:16:53,804
তেমন বেশি নয় অবশ্য।
227
00:16:53,971 --> 00:16:57,140
আমি ভাবছিলাম, আমরা একটু
সামনাসামনি কথা বললে ভালো হয়।
228
00:16:57,308 --> 00:16:59,935
যাতে আজ রাতের ব্যাপারে
কোনো ভুল বুঝাবুঝি না হয়।
229
00:17:00,144 --> 00:17:03,355
- ঠিক আছে।
- ত্রিশ মিনিটের মধ্যে, এই জায়গায়।
230
00:17:07,443 --> 00:17:09,111
হোর্হে।
231
00:17:09,570 --> 00:17:11,446
হোর্হে।
232
00:17:12,115 --> 00:17:13,198
হেই, আহ ...
233
00:17:13,366 --> 00:17:15,242
দুঃখিত, কী অবস্থা?
234
00:17:15,422 --> 00:17:20,570
আজ তোমার প্রথম বেতন পাবে।
বেতন পেতে হলে চেক তুলতে হবে।
235
00:17:20,790 --> 00:17:22,165
তাইতো, ধন্যবাদ।
236
00:17:24,001 --> 00:17:25,043
দেখা হবে।
237
00:17:30,091 --> 00:17:31,633
- হ্যালো?
- হেই, দোস্ত, আমি বলছি।
238
00:17:32,260 --> 00:17:33,468
হেই।
239
00:17:33,678 --> 00:17:35,595
লিংকন বলল তোমার নাকি সাহায্য লাগবে।
240
00:17:35,763 --> 00:17:37,097
কারেন্ট সম্পর্কে তোমার জানাশোনা কেমন?
241
00:17:42,562 --> 00:17:43,729
হেই, ফিরে এসেছো।
242
00:17:43,896 --> 00:17:46,815
একা একা এখানে খুব অস্বস্তি লাগছিলো...
243
00:17:48,526 --> 00:17:51,027
এটা কি, সিরাপ?
244
00:17:51,237 --> 00:17:54,322
মধু। ময়লার ছোট একটা গাদা বানাও।
245
00:17:56,367 --> 00:18:00,954
স্কোফিল্ড বলেছে, গর্ত থেকে বের হওয়ার পর
সেটাকে কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে।
246
00:18:01,122 --> 00:18:02,998
যাতে কারেন্ট ফেরত আসার পর,
247
00:18:03,583 --> 00:18:06,042
পলায়নের বিষয়ে ওরা টেরই পাবে না।
248
00:18:06,252 --> 00:18:08,295
এভাবে ছড়িয়ে দাও।
249
00:18:09,672 --> 00:18:13,884
আমি ভাবছিলাম, আমরা দুইজনে
একটা টিম হলে কেমন হয়।
250
00:18:14,093 --> 00:18:16,136
শুধু পলায়নের সময়ই নয়, পলায়নের পরও।
251
00:18:16,304 --> 00:18:18,638
বুচ এবং সানড্যান্সের মতো।
252
00:18:18,806 --> 00:18:20,599
ওরা কিন্তু মারা পড়েছিলো।
253
00:18:20,808 --> 00:18:22,476
আমার উদ্দেশ্য দলগঠন করাটা।
254
00:18:22,685 --> 00:18:25,312
একটা বুদ্ধি পেয়েছি।
এখন আমরা স্কোফিল্ডের পরিকল্পনা মাফিক চলবো।
255
00:18:25,480 --> 00:18:27,814
যখন সবাই বিশ্রাম নিতে থামবে,
256
00:18:27,982 --> 00:18:29,441
আমরা বোরোস, স্কোফিল্ড,
ব্যাগওয়েল কে গ্রেফতার করবো।
257
00:18:29,650 --> 00:18:32,027
এরপরে তাদেরকে ফক্স রিভারে নিয়ে যাবো,
আমরা হিরো বনে যাবো।
258
00:18:32,236 --> 00:18:36,072
আমরা বই লেখার চুক্তিও পেতে পারি। একসাথে
মিলে বইটা লেখবো, বুদ্ধিটা কেমন?
259
00:18:36,240 --> 00:18:37,657
- বই লেখার চুক্তি?
- হ্যাঁ।
260
00:18:38,409 --> 00:18:41,286
- এতেই তুমি খুশি হয়ে যাবে, ব্র্যাড?
- তোমার কাছে আরও ভালো বুদ্ধি আছে?
261
00:18:42,663 --> 00:18:43,872
হ্যাঁ, আছে।
262
00:18:44,081 --> 00:18:47,334
- বউ বাচ্চা নিয়ে?
- হ্যাঁ, তেমনই কিছু একটা।
263
00:18:47,543 --> 00:18:48,960
তুমি ...
264
00:18:49,170 --> 00:18:50,796
আমাকে সাথে নেবে?
265
00:18:51,422 --> 00:18:54,049
আমরা আমরাই তো অ্যালেক্স।
তুমি কাজ না দিলে আর কে কাজ দেবে আমাকে?
266
00:18:55,176 --> 00:18:59,429
আগে এখান থেকে বের হয়ে নেই,
বাকিটা পরে ভেবে দেখা যাবে।
267
00:18:59,597 --> 00:19:02,098
- ঠিক আছে।
- আরো কিছু ময়লা দাও।
268
00:19:04,602 --> 00:19:07,938
ভালো করে শুন, আমার কথা
অক্ষরে অক্ষরে পালন করবি।
269
00:19:08,105 --> 00:19:10,148
তুই লিংক কে কাজটা না
দিয়ে আমাকে করতে বলছিস?
270
00:19:10,316 --> 00:19:12,192
সে আমার চেয়ে এ বিষয়ে বেশি জানে।
271
00:19:12,401 --> 00:19:14,528
তোর জানাটা এখানে মূখ্য না।
তুই কোথায় কাজ করিস সেটা মূখ্য।
272
00:19:14,737 --> 00:19:16,696
তুই ছোনার একজন কর্মচারী হওয়ায়,
273
00:19:16,864 --> 00:19:20,659
ওরা তোকে গুলি করে মারবে না।
274
00:19:22,411 --> 00:19:23,870
এডমিন ভবনটা দেখতে পাচ্ছিস?
275
00:19:24,080 --> 00:19:26,498
- হ্যাঁ।
- বরাবর গিয়ে বামে মোড় নিবি।
276
00:19:26,707 --> 00:19:29,668
ওটার বরাবর গিয়ে বামে মোড় নিবো, বুঝেছি।
277
00:19:29,836 --> 00:19:31,586
অন্য পার্শ্বে একটা বার্ম আছে।
278
00:19:32,004 --> 00:19:35,590
সেখানে একটা ধাতুর খাঁচা থাকার কথা।
ওটাই ব্যাকআপ জেনারেটর।
279
00:19:39,178 --> 00:19:41,471
দেখতে পাচ্ছি।
280
00:19:41,639 --> 00:19:45,016
স্বাভাবিক আচরণ কর,
গার্ডদের চোখে পড়িস না।
281
00:19:46,060 --> 00:19:48,979
যখন আমি বলবো ‘এখনই’,
তখন দৌঁড়ে ওটার পেছনে লুকাবে।
282
00:19:54,527 --> 00:19:56,027
আরেকটু।
283
00:19:59,448 --> 00:20:01,366
দাঁড়াও।
284
00:20:03,995 --> 00:20:05,161
এখনই।
285
00:20:12,461 --> 00:20:15,005
ঠিক আছে।
286
00:20:15,172 --> 00:20:17,591
সেখানে দেখো কিছু জিনিস লেখা আছে।
287
00:20:17,758 --> 00:20:21,386
প্রস্তুতকারক কোম্পানি, মডেল নাম্বার,
ইত্যাদি লাগবে আমার।
288
00:20:22,179 --> 00:20:23,763
পেয়েছি পেয়েছি।
289
00:20:23,973 --> 00:20:27,267
এখানে লেখা, প্রাণা ইন্ডাস্ট্রিয়াল।
290
00:20:27,476 --> 00:20:30,228
মডেল নাম্বার 3210।
291
00:20:30,855 --> 00:20:33,481
3210?
যোগাযোগের নাম্বার দেয়া আছে?
292
00:20:35,067 --> 00:20:38,486
1-800-555-0196
293
00:20:38,654 --> 00:20:42,032
ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু লাগবে না।
294
00:20:42,700 --> 00:20:46,077
- কী মনে হয়, আজ রাতে পারবি?
- সত্যিটা শুনতে চাস?
295
00:20:46,245 --> 00:20:49,164
না, আমি শুধু চাই, পুরো বিষয়টা
ঝামেলা ছাড়াই শেষ হোক।
296
00:20:49,373 --> 00:20:51,583
যাতে সবাই তার কাঙ্খিত বস্তু পেয়ে যায়।
297
00:20:52,001 --> 00:20:53,501
আমিও সেটাই চাই।
298
00:20:53,669 --> 00:20:57,213
লাইটের ব্যাপারে তোর পরিকল্পনা কাজে লাগলেও
299
00:20:57,381 --> 00:20:59,549
জিপ পেট্রোলকে ফাঁকি দিবি কিভাবে?
300
00:20:59,717 --> 00:21:03,386
- ঝুঁকি নিতে হবে।
- হয়তোবা ওটার দরকার হবে না।
301
00:21:24,533 --> 00:21:25,659
তুমি ঠিক আছো?
302
00:21:26,327 --> 00:21:27,786
হ্যাঁ, ঠিক আছি।
303
00:21:28,496 --> 00:21:31,039
- এলজে কোথায়?
- নিরাপদে আছে।
304
00:21:31,207 --> 00:21:34,459
দুশ্চিন্তা করো না।
পানীয় খাবে?
305
00:21:36,045 --> 00:21:37,170
হচ্ছেটা কী, সুসান।
306
00:21:37,380 --> 00:21:40,715
আমি সবাইকে একত্রিত করেছি,
যাতে আজ রাতের কার্যক্রম পর্যালোচনা করতে পারি
307
00:21:40,883 --> 00:21:42,509
হয়তো নতুন কিছু নির্দেশ দেবো।
308
00:21:42,718 --> 00:21:44,302
সবকিছু আগের মতোই আছে। কিছুই পাল্টায়নি।
309
00:21:44,512 --> 00:21:47,847
আসলে আমি ভাবছিলাম, সবাইকেই
আজকের বিষয়টা জানানো উচিত।
310
00:21:48,265 --> 00:21:50,016
তাই না?
311
00:21:52,186 --> 00:21:54,270
তুমি এখানে কী করছো?
312
00:21:55,231 --> 00:21:56,523
পাহারা দিচ্ছি।
313
00:21:57,233 --> 00:22:00,276
যাতে কেউ টানেলে অবৈধ
প্রবেশ না করতে পারে।
314
00:22:02,488 --> 00:22:03,780
কাকে ফোন করছো?
315
00:22:03,990 --> 00:22:06,366
হাই, এটা কি কাস্টমার সার্ভিস?
316
00:22:06,534 --> 00:22:09,869
আমি পানামায় একটা বিল্ডিং এর ঠিকাদারি করছি।
317
00:22:10,037 --> 00:22:12,580
আমাদের এক ক্লায়েন্ট
318
00:22:12,748 --> 00:22:16,668
3210 জেনারেটরের ব্যাপারে প্রশ্ন করছে।
319
00:22:16,836 --> 00:22:18,712
হ্যাঁ, জি।
320
00:22:18,879 --> 00:22:21,756
তারা জানতে চাচ্ছে, কারেন্ট চলে গেলে ...
321
00:22:21,924 --> 00:22:23,800
জেনারেটর চালু হতে
322
00:22:23,968 --> 00:22:27,721
কতক্ষণ লাগবে?
323
00:22:27,888 --> 00:22:30,181
আচ্ছা, ধন্যবাদ, অপেক্ষা করবো।
324
00:22:30,391 --> 00:22:32,100
তুমি তো সেই রকম মিথ্যুক।
325
00:22:34,812 --> 00:22:36,896
এতটুকু সময় লাগবে?
326
00:22:37,815 --> 00:22:41,568
না, এটাই জানার জন্য...
ধন্যবাদ।
327
00:22:43,946 --> 00:22:46,448
আমরা পালাতে পারবো তো?
328
00:22:46,657 --> 00:22:48,867
পালানোর জন্য যথেষ্ট সময় পাবো।
329
00:22:49,160 --> 00:22:50,243
সবাইকে নিয়ে?
330
00:22:51,871 --> 00:22:53,788
- হেই।
- তোমার পাশে হুইসলার আছে?
331
00:22:56,000 --> 00:22:57,083
হ্যাঁ।
332
00:22:57,293 --> 00:23:00,628
সুসান আমার সাথে আছে,
সে তাকে মেসেজ দিতে চায়।
333
00:23:01,422 --> 00:23:03,256
-কেন?
- তোমার ফোন।
334
00:23:06,469 --> 00:23:08,428
তোমার সাথে কথা বলবে।
335
00:23:12,975 --> 00:23:14,893
- হ্যাঁ?
- ও লাইনে আছে, এখন কী করতে হবে?
336
00:23:15,269 --> 00:23:17,771
তাকে বলো, সে যেন মনোযোগ দিয়ে
337
00:23:17,938 --> 00:23:19,773
নির্দেশনাবলি শোনে।
338
00:23:20,191 --> 00:23:23,234
- সে চায়, তুমি যেন শোনো...
- ওর কথা শুনতে পাচ্ছি। কিসের নির্দেশনাবলি?
339
00:23:23,402 --> 00:23:24,486
জেমস?
340
00:23:24,695 --> 00:23:27,280
ওটা কি সোফিয়ার কন্ঠ? সোফিয়া কি ওখানে?
341
00:23:27,490 --> 00:23:29,824
- হ্যাঁ।
- হচ্ছেটা কী?
342
00:23:30,159 --> 00:23:33,995
- সে কিসের নির্দেশনাবলি জানতে চাচ্ছে।
- ঠিক আছে, আমি তাকে নিজে বলবো।
343
00:23:38,542 --> 00:23:40,376
ওটা কি সোফ..?
344
00:23:41,754 --> 00:23:44,881
এটা কি সোফিয়া?
345
00:23:48,677 --> 00:23:51,930
স্থানাঙ্কগুলো সমাধা করেছো, জেমস?
346
00:23:54,016 --> 00:23:55,475
প্লিজ।
347
00:23:55,643 --> 00:23:57,393
- প্রায়।
- ভুল উত্তর।
348
00:23:57,603 --> 00:23:58,686
- না।
- না।
349
00:23:58,854 --> 00:24:01,731
কসম করে বলছি, এখান থেকে
বের হওয়ার পর ওটা তোমার হাতে দেবো।
350
00:24:01,941 --> 00:24:04,109
তোমার সব প্রতিশ্রুতি, গ্যারান্টির
351
00:24:04,944 --> 00:24:06,319
কানাকড়ি মূল্য নেই।
352
00:24:06,487 --> 00:24:09,572
আমি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি।
353
00:24:10,741 --> 00:24:13,368
আজ সন্ধ্যার আগে স্থানাঙ্কগুলো চাই।
354
00:24:13,536 --> 00:24:15,703
না।
355
00:24:37,017 --> 00:24:39,394
আমাকে এটা বের করতেই হবে।
356
00:24:39,562 --> 00:24:43,314
আমাকে কিছু একটা করতেই হবে।
357
00:24:44,733 --> 00:24:48,361
আমরা উভয়েই জানি, তুমি সেই
তথ্যটা তাদের কাছে হস্তান্তর করতে পারো না।
358
00:24:48,571 --> 00:24:50,655
কেন?
359
00:24:50,865 --> 00:24:54,325
তারা তাদের কাঙ্খিত বস্তু পেয়ে গেলে তারা তোমাকে
360
00:24:54,702 --> 00:24:57,245
অথবা তোমার গার্লফ্রেন্ড
বা আমার ভাতিজাকে জীবিত রাখবে না।
361
00:24:57,454 --> 00:24:59,164
তো, আমি কী করবো?
362
00:25:00,082 --> 00:25:02,750
সোফিয়াকে শাস্তি দিতে দেবো?
363
00:25:03,335 --> 00:25:04,878
আমরা কোনো একটা উপায় খুঁজে বের করবো।
364
00:25:06,589 --> 00:25:08,173
আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবো।
365
00:25:08,382 --> 00:25:10,508
আমি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
366
00:25:17,766 --> 00:25:19,767
হুইসলার।
367
00:25:20,352 --> 00:25:24,689
হুইসলার। ওর গায়ে কি চিনি লাগানো আছে নাকি?
368
00:25:25,524 --> 00:25:26,733
হাহ?
369
00:25:27,401 --> 00:25:31,279
যারা স্কোফিল্ড কে এখানে ঢুকিয়েছে
তারা ওর মামা খালু লাগে নাকি?
370
00:25:31,488 --> 00:25:33,448
সেটা আমার দেখার বিষয় না।
371
00:25:33,616 --> 00:25:36,492
- ঠিক কোনটা তোমার দেখার বিষয়?
- তুমি আসলে কী বলতে চাচ্ছো সরাসরি বলো তো?
372
00:25:38,120 --> 00:25:41,414
বলতে চাচ্ছি, যদি আমাদের
স্বার্থোদ্ধারের দরকার পড়ে ...
373
00:25:41,582 --> 00:25:46,085
তাইলে ওই চিকনা অস্ট্রেলিয়ান আলাদিনের
চেরাগের দৈত্যটা আমাদের মনোবাসনা পূরণ করবে?
374
00:25:46,503 --> 00:25:47,962
‘আমরা’ বলতে কোনো শব্দ নেই।
375
00:25:48,130 --> 00:25:51,799
তোমার ধারণা চেয়েও বেশি
মিল আছে আমাদের মাঝে, অ্যালেক্স।
376
00:25:52,593 --> 00:25:56,429
আমরা উভয়ই জানি, ভালোবাসার
মানুষ হারানোর কষ্ট কেমন।
377
00:25:56,597 --> 00:25:59,224
একজনকে খুন করার অনুভূতি কেমন।
378
00:25:59,433 --> 00:26:01,976
আমরা উভয়ই স্কোফিল্ডের
কারণে এখানে বন্দী হয়েছি।
379
00:26:02,144 --> 00:26:06,397
ওর পাওনাটা চুকিয়ে দিলে
ন্যায়বিচার হবে, কি বলো?
380
00:26:06,607 --> 00:26:08,483
ন্যায় বিচার?
381
00:26:10,736 --> 00:26:14,405
এই বিশ্বে সেটার যদি কানাকড়ি
পরিমাণও অবশিষ্ট থাকতো ...
382
00:26:16,200 --> 00:26:18,910
তাইলে তুমি একটা বেনামী
কবরে মুখ থুবড়ে মরে পড়ে থাকতে ...
383
00:26:19,078 --> 00:26:21,371
তোমার পরিবারের অন্যদের মতো।
384
00:26:26,126 --> 00:26:29,087
তোমার আমার মাঝে
একটমাত্র পার্থক্য হলো ব্যাজ।
385
00:26:29,546 --> 00:26:31,297
আর সেটা এখন তোমার কাছে নেই।
386
00:26:31,465 --> 00:26:34,217
তাই তুমি শুধু শুভ সমাপ্তির আশা করতে থাকো।
387
00:26:34,426 --> 00:26:36,928
অন্ধের মতো তাদের কথা বিশ্বাস করতে থাকো।
388
00:26:37,096 --> 00:26:40,098
অন্ধের সমস্যা কী জানো ...
389
00:26:40,307 --> 00:26:43,226
নিজের দেখভাল করতে পারে না।
390
00:26:51,652 --> 00:26:53,486
কথা দিচ্ছি, শীঘ্রই ভালো হয়ে যাবে।
391
00:26:54,989 --> 00:26:56,114
ও ঠিকই বলছে।
392
00:26:56,282 --> 00:26:59,284
জেমস তোমায় ভালোবাসলে
আমাদের কাঙ্খিত বস্তু ও দিয়ে দিবে।
393
00:26:59,785 --> 00:27:03,371
এরপরে তুমি ও তোমার স্বপ্নের রাজপুত্র
অজানার উদ্দেশ্যে ঘোড়া ছুটাবে।
394
00:27:04,748 --> 00:27:06,833
যদি ইতোমধ্যেই তোমরা
উভয়ে সম্পর্কে জড়িয়ে না থাকো।
395
00:27:09,211 --> 00:27:10,586
ভয় পাচ্ছো, সুসান?
396
00:27:11,255 --> 00:27:12,922
আমাকে দেখে তোমার তাই মনে হয়, লিংকন?
397
00:27:13,132 --> 00:27:15,466
ওর সাথে যা করলে তা থেকে এটাই প্রমাণিত হয়...
398
00:27:16,635 --> 00:27:19,304
- তুমি কি মরিয়া হয়ে উঠেছো?
- আমার সাথে ঝগড়া করা বন্ধ করো।
399
00:27:19,471 --> 00:27:22,348
যদি তুমি সত্যিই বুঝতে,
তাহলে আমাদেরকে খারাপ লোক ভাবতে না।
400
00:27:22,516 --> 00:27:23,641
একথা বলে বোকা বানাতে পারবে না আমায়।
401
00:27:23,809 --> 00:27:26,102
কখনো ভালো কারণে খারাপ কাজ করেছো?
402
00:27:26,270 --> 00:27:27,729
ভালো কারণ আবার কী জিনিস?
403
00:27:28,314 --> 00:27:31,524
হুইসলার এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কী?
404
00:27:34,320 --> 00:27:37,447
তোমায় বললে তোমাকে মেরে ফেলতে হবে আমার।
405
00:27:39,491 --> 00:27:40,992
সেটা তুমি এমনিতেও করবে।
406
00:27:42,411 --> 00:27:46,456
হুইসলার আমাদের কে কাঙ্খিত বস্তু দিলে
হয়তো তোমাদের মারার দরকার পড়বে না আমার।
407
00:27:52,421 --> 00:27:54,339
লিংক ফোন দিয়েছে।
408
00:27:54,506 --> 00:27:56,507
তারা রওনা দিয়েছে।
409
00:27:58,469 --> 00:28:02,722
আমি স্থানাঙ্কগুলো সমাধা করেছি।
410
00:28:03,849 --> 00:28:05,808
তাদের কাছে সেটা হস্তান্তর করবো।
411
00:28:06,018 --> 00:28:10,104
তোমাকে জানিয়ে রাখলাম, যাতে
প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারো।
412
00:28:10,773 --> 00:28:14,650
তাদেরকে ভুল স্থানাঙ্ক দিলে কেমন হয়?
413
00:28:14,818 --> 00:28:16,444
এতে আমরা আরও কিছু সময় হাতে পাবো।
414
00:28:16,653 --> 00:28:19,697
- হয়তো লিংক সোফিয়াকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে।
- সারার মতো?
415
00:28:23,452 --> 00:28:25,536
আমি দুঃখিত, আমি ...
416
00:28:26,246 --> 00:28:29,374
মুখ ফস্কে বেরিয়ে গেছে। আমি...
417
00:28:30,250 --> 00:28:33,211
স্থানাঙ্কগুলো দেয়া ছাড়া আর কোনো উপায় জানি না আমি।
418
00:28:33,379 --> 00:28:35,671
দিলেও গো মারা খাবো, না দিলেও গো মারা খাবো।
419
00:28:36,632 --> 00:28:37,715
জেতার কোনো পথ নেই।
420
00:28:37,883 --> 00:28:40,385
এটা আর হার-জিতের বিষয় নেই আর,
এটা বাঁচা মরার প্রশ্ন।
421
00:28:40,552 --> 00:28:43,930
- এখানে হাল ছাড়া যাবে না।
- কিন্তু তুমি সসম্মানে যেতে পারো।
422
00:28:45,891 --> 00:28:48,184
ভালোবাসার মানুষকে রক্ষা করা সম্মানের বিষয়।
423
00:28:48,560 --> 00:28:51,104
সম্মান একটা বিলাসী শব্দ।
আমাদের তা বহনের সামর্থ্য নেই।
424
00:28:53,065 --> 00:28:55,608
আজ রাতে এখান থেকে পালানোর
ব্যাপারে ওয়াদা দিতে পারবে আমায়?
425
00:28:55,818 --> 00:28:57,610
কোনো চালাকি নয়।
426
00:28:57,820 --> 00:28:59,237
সত্যিই আমাকে কথা দিতে পারবে?
427
00:28:59,655 --> 00:29:01,989
এ কথাটা দিতে পারি,
সর্বাত্মক চেষ্টা করবো আমি।
428
00:29:04,201 --> 00:29:05,910
এটা যথেষ্ট হলে খুশি হতাম।
429
00:29:06,078 --> 00:29:09,247
যদি তুমি ওদেরকে স্থানাঙ্কগুলো দিয়ে দাও ...
430
00:29:10,290 --> 00:29:13,751
আমরা যা কিছু হারিয়েছি, সব জলে যাবে।
431
00:29:27,474 --> 00:29:28,975
মোনহারেস।
432
00:29:29,143 --> 00:29:30,393
- কী অবস্থা।
- এত চাপ নিয়ো না।
433
00:29:30,727 --> 00:29:32,019
ঠিক আছে।
434
00:29:42,114 --> 00:29:45,032
আমি অফিসার মোনহারেসের সাথে কথা বলতে চাই।
435
00:29:47,077 --> 00:29:48,161
ধন্যবাদ।
436
00:29:50,038 --> 00:29:52,165
হেই আরতুরো, তোমার ফোন এসেছে।
437
00:30:24,031 --> 00:30:25,823
হোর্হে :
438
00:30:26,408 --> 00:30:27,533
একটু কথা বলা যাবে?
439
00:30:28,130 --> 00:30:32,152
একটু তাড়া আছে,
একটা জায়গায় যেতে হবে।
440
00:30:32,176 --> 00:30:34,446
- সত্যি? কোথায়?
- যেতে হবে এক জায়গায়।
441
00:30:34,470 --> 00:30:38,450
আমার বন্ধুরা রাতে বাসা পাল্টাচ্ছে,
তাদেরকে সহযোগিতা করতে হবে।
442
00:30:38,474 --> 00:30:42,261
তাদেরকে জানিয়ে দাও,
তোমার আসতে দেরি হবে।
443
00:30:42,895 --> 00:30:46,766
আচ্ছা, আমার সাথে চলো।
444
00:30:59,066 --> 00:31:01,567
হুইসলার, একজন দেখা করতে এসেছে।
445
00:31:26,593 --> 00:31:29,136
লিংক, সে ওটা দিয়ে দিবে।
446
00:31:29,346 --> 00:31:30,888
শান্ত হ, এক মিনিটের মধ্যে দেখা হচ্ছে।
447
00:31:31,056 --> 00:31:33,099
কী বলছো?
448
00:31:35,852 --> 00:31:37,687
স্কোফিল্ড, একজন দেখা করতে এসেছে।
449
00:31:41,525 --> 00:31:44,110
ধরে নিচ্ছি, পরিচয় না দিলেও চলবে।
450
00:31:44,319 --> 00:31:45,945
এখানে কী করছো, গ্রেচেন?
451
00:31:46,154 --> 00:31:47,572
আমরা বিদায় বলতে বসেছি।
452
00:31:47,781 --> 00:31:50,658
কথা দিচ্ছি, তারা তোমাকে
আর কষ্ট দিবে না।
453
00:31:50,867 --> 00:31:53,286
স্থানাঙ্কগুলো সাথে আছে, জেমস?
454
00:31:53,787 --> 00:31:55,162
- হ্যাঁ।
- আমি দুঃখিত।
455
00:31:56,415 --> 00:31:58,457
- আমি পালাতে চেষ্টা করেছিলাম...
- এটা তোমার ভুল নয়।
456
00:31:59,751 --> 00:32:01,586
আমার ভুল।
457
00:32:02,421 --> 00:32:05,590
কাজটা নেয়ার সময় জানতাম,
এরা ভালো লোক নয়।
458
00:32:06,300 --> 00:32:09,051
শুধু জানতাম না, তারা কতটা খারাপ।
459
00:32:10,304 --> 00:32:12,305
আর সবকিছু ...
460
00:32:16,685 --> 00:32:18,894
কেবল আমার দোষে হয়েছে।
461
00:32:19,605 --> 00:32:22,106
সেজন্য আমি খুবই দুঃখিত।
462
00:32:22,274 --> 00:32:23,566
স্থানাঙ্কগুলো দাও।
463
00:32:24,943 --> 00:32:27,111
দিয়ে দাও ওটা।
464
00:32:35,871 --> 00:32:37,663
কী করছো?
465
00:32:37,831 --> 00:32:39,624
আমি একটা ভালো কাজ করার ব্যবস্থা করছি।
466
00:32:40,500 --> 00:32:42,376
তুমি ওর মরণের ব্যবস্থা করছো।
467
00:32:42,544 --> 00:32:44,587
তোমার কাঙ্খিত বস্তু আমার কাছে আছে।
468
00:32:45,255 --> 00:32:47,298
আমি তোমাকে বাকি অর্ধেক দেবো
469
00:32:48,759 --> 00:32:52,928
সোফিয়া ও এল জে
470
00:32:53,847 --> 00:32:56,390
এবং এই দুজনের
471
00:32:57,809 --> 00:32:59,977
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই।
472
00:33:01,688 --> 00:33:03,230
বুঝা গেছে?
473
00:33:03,732 --> 00:33:05,483
জেমস।
474
00:33:05,901 --> 00:33:08,611
সবকিছু ঠিক হয়ে যাবে।
475
00:33:08,779 --> 00:33:10,321
অভিভূত হয়ে গেলাম।
476
00:33:10,489 --> 00:33:13,407
মনে হচ্ছে, আমাদের জেলে ভাইটি
বেশ চালাক চতুর হয়ে গেছে।
477
00:33:14,076 --> 00:33:17,328
তুমি সত্যিই তাদের হাতে তাকে
দেয়ার মতো বিশ্বাস করো?
478
00:33:19,956 --> 00:33:22,583
হ্যাঁ, তাদেরকে অতটা বিশ্বাস করতে পারি।
479
00:33:23,752 --> 00:33:25,878
ঠিক আছে, জেমস।
480
00:33:26,463 --> 00:33:29,548
লাস্ট মিনিটের এত নাটকীয় টুইস্টের কারণে
481
00:33:29,716 --> 00:33:31,926
সময়সীমা নিয়ে একটু ভুল বুঝাবুঝি হতে পারে।
482
00:33:32,427 --> 00:33:34,220
তাই সবাইকেই সেটা
আবারো পরিস্কার বলে দিচ্ছি।
483
00:33:35,639 --> 00:33:36,722
সময় শেষ হওয়ার পর ...
484
00:33:36,890 --> 00:33:39,475
যদি স্থানাঙ্কের অবশিষ্টাংশ
আমার হাতে না থাকে ...
485
00:33:39,643 --> 00:33:42,728
তাইলে এল জে ও তোমার
নিব্বিকে জিন্দা পুঁতে দেবো।
486
00:33:47,275 --> 00:33:49,276
- বিদায় বলো, সুন্দরী।
- লিংকন।
487
00:33:49,611 --> 00:33:52,279
- লিংক।
- বোকামো করো না, লিংকন।
488
00:34:00,580 --> 00:34:02,248
আমি তোমাকে সাহায্য করেছি।
489
00:34:04,543 --> 00:34:05,876
এবার তুমি আমাকে সাহায্য করবে।
490
00:34:08,672 --> 00:34:10,339
প্লিজ।
491
00:34:12,217 --> 00:34:14,635
আমাকে এখান থেকে বের করো।
492
00:34:28,233 --> 00:34:30,067
ব্যাকআপ জেনারেটরের ব্যাপারে তুই নিশ্চিত তো?
493
00:34:30,235 --> 00:34:33,529
হ্যাঁ, আমাদেরকে শুধু বাইরের
লাইটগুলোর লাইন কেটে দিতে হবে।
494
00:34:34,156 --> 00:34:35,698
- ওটা কীভাবে করবি?
- আমি না, তুমি করবে।
495
00:34:35,866 --> 00:34:38,743
জেলের ভেতর থেকে সেটা করা সম্ভব না।
496
00:34:40,579 --> 00:34:44,373
- কখন করতে হবে?
- আগামীকাল ভোর 5:15 মিনিটে।
497
00:34:44,541 --> 00:34:47,418
এর আগেই আমাদের খোঁড়াখুড়ি শেষ হয়ে যাওয়ার কথা।
498
00:34:47,627 --> 00:34:49,462
- হুইসলারের বিষয়ে কী করবে?
- তার বিষয়ে কী?
499
00:34:49,671 --> 00:34:52,339
সে স্থানাঙ্ক হস্তান্তর করতে পারতো, কিন্তু করেনি।
500
00:34:52,507 --> 00:34:56,927
- তাকে হস্তান্তরের বিষয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছিস?
- আমি সবকটার ব্যাপারেই দ্বিধাদ্বন্দ্বে আছি।
501
00:34:57,095 --> 00:34:59,013
- বুঝতে পারছো কী বলতে চাচ্ছি?
- হ্যাঁ।
502
00:35:00,348 --> 00:35:02,433
আমি ক্লান্ত।
503
00:35:02,601 --> 00:35:07,354
সিদ্ধান্ত এবং পরিণতির নির্মম
পরিহাসে ক্লান্ত শ্রান্ত আমি।
504
00:35:07,731 --> 00:35:10,107
শুধু চাই, আজ রাতেই এর অবসান হোক।
505
00:35:11,902 --> 00:35:13,235
চল, আজই এর সমাপ্তি ঘটাই।
506
00:35:31,004 --> 00:35:35,549
পলাতক জীবনটা হলো,
সবসময় অতি সতর্ক থাকতে হয় ...
507
00:35:36,301 --> 00:35:38,636
সাইরেনের শব্দ সবসময় কানে বাজে।
508
00:35:38,804 --> 00:35:42,097
যদি একটা সুন্দরী মেয়ে তোমার দিকে চেয়ে থাকে,
তখন সন্দেহ উঁকি দেয়,
509
00:35:42,265 --> 00:35:46,393
সে তোমাকে পছন্দ করে বলে তাকিয়ে আছে
নাকি তুমি ফেরারি বলে চেয়ে আছে।
510
00:35:49,731 --> 00:35:53,484
নাম পরিবর্তন করতে হবে,
ভোল পাল্টাতে হবে।
511
00:35:54,027 --> 00:35:55,986
এতদিনের চেনাজানা সবকিছু
ত্যাগ করতে হবে।
512
00:35:56,196 --> 00:36:01,158
তোমার কাছের মানুষরদেরই
তোমার পাপের মাশুল দিতে হবে।
513
00:36:02,452 --> 00:36:04,370
জেলের বাইরে এটাই তোমার প্রতীক্ষায় আছে।
514
00:36:04,538 --> 00:36:06,455
একারণেই আমি তোমাকে সাথে নেইনি।
515
00:36:07,749 --> 00:36:10,835
কারণ এর কোনো ভালো দিক নেই।
516
00:36:12,337 --> 00:36:14,296
এখানে থাকায় ভালো কোন দিক আছে?
517
00:36:17,592 --> 00:36:19,969
এটা তোমার সিদ্ধান্ত হতে হবে।
518
00:36:20,804 --> 00:36:23,472
আমি তোমার দায়ভার নিতে পারবো না।
519
00:36:25,183 --> 00:36:27,268
তোমার নিতে হবেও না।
520
00:36:30,397 --> 00:36:33,566
তোমাকে যে নাম্বারটা দিয়েছিলাম,
সেটা এখনো তোমার বাবার কাছে আছে?
521
00:36:35,485 --> 00:36:36,569
মনে তো হয়।
522
00:36:37,112 --> 00:36:38,863
আমার ভাইকে ফোন দিতে বলো তাকে ...
523
00:36:39,030 --> 00:36:41,740
যদি সে তোমাকে কোত্থেকে
নিয়ে যাবে সেটা জানতে চায়।
524
00:36:44,828 --> 00:36:46,704
তার মানে?
525
00:36:47,205 --> 00:36:50,457
যদি আজ জলিল অনন্তর কেরামতি প্রকাশ পায় ...
526
00:36:51,293 --> 00:36:53,377
তাইলে আগামীকাল বাবার সাথে আমার দেখা হবে।
527
00:36:55,380 --> 00:36:57,548
কেউ যেন এই ফোন ব্যবহার করতে না দেখে তোমাকে।
528
00:37:08,643 --> 00:37:11,020
মাইকেল, খোঁড়াখুড়ি শেষ।
529
00:37:11,187 --> 00:37:12,938
সুড়ঙ্গটা একটু ভেজা আছে,
তবে প্রস্তুত হয়ে গেছে।
530
00:37:13,148 --> 00:37:16,150
জেল থেকে বের হওয়ার পর সর্বপ্রথম কী করবো ভাবছি।
531
00:37:16,318 --> 00:37:19,904
আচ্ছা কেউ কি জানো ‘গুলি করবেন না’
এর স্প্যানিশ কি?
532
00:37:20,155 --> 00:37:21,196
No dispare
533
00:37:21,364 --> 00:37:22,656
- নো ডিস কি?
- শান্ত হও।
534
00:37:22,824 --> 00:37:24,867
অত চিন্তা করো না, কেউ গুলি খাবে না।
535
00:37:25,076 --> 00:37:27,036
লিংক কারেন্টের সংযোগ কেটে
দেয়ামাত্রই আমরা ভাগবো।
536
00:37:27,454 --> 00:37:29,455
- জিপ পেট্রোল কে কিভাবে ফাঁকি দেবো?
- সেটার ব্যবস্থা হয়ে গেছে।
537
00:37:29,664 --> 00:37:31,332
আর ব্যাকআপ জেনারেটরের কী ব্যবস্থা হলো?
538
00:37:31,917 --> 00:37:33,918
- ব্যাকআপ জেনারেটর?
- এটা তো সবেমাত্রই শুনলাম...
539
00:37:34,127 --> 00:37:37,129
কারেন্টের লাইন কাটার পর জেনারেটর
চালু হতে একটু সময় লাগবে।
540
00:37:37,339 --> 00:37:39,381
সময়টা কতটুকু?
541
00:37:39,591 --> 00:37:40,966
30 সেকেন্ড।
542
00:37:42,761 --> 00:37:45,262
তুমি আমাদেরকে মাত্র
30 সেকেন্ডের মধ্যে পালাতে বলছো?
543
00:37:45,472 --> 00:37:47,681
লাইট পুনরায় চালু হওয়ার আগেই আমি পগারপার।
544
00:37:48,350 --> 00:37:50,434
তোমরা সহ অথবা তোমাদের ছাড়াই।
545
00:38:37,524 --> 00:38:41,402
প্লিজ যেতে দিন আমায়,
আমার বন্ধুরা আমার অপেক্ষায় বসে আছে।
546
00:38:41,498 --> 00:38:44,743
দুঃখিত হোর্হে,
একটা খারাপ খবর আছে।
547
00:38:49,744 --> 00:38:51,036
আমরা আজ তোমাকে
বেতন দিতে পারবে না।
548
00:38:53,010 --> 00:38:56,156
সমস্যা নেই, আমি অপেক্ষা করতে পারবো...
549
00:38:56,180 --> 00:39:02,844
যখন আমরা তোমার নামটা আমাদের
ডাটাবেজে ঢুকাতে গেলাম, একটা ছোট সমস্যা পেলাম।
550
00:39:02,895 --> 00:39:04,873
কেমন সমস্যা?
551
00:39:04,884 --> 00:39:06,093
হোর্হে রিভেরা।
552
00:39:08,471 --> 00:39:10,889
তোমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে।
553
00:39:21,151 --> 00:39:22,776
এখনই।
554
00:39:24,738 --> 00:39:26,447
চলো।
555
00:39:31,036 --> 00:39:33,537
সবাই নামুন বাস থেকে।
556
00:39:48,470 --> 00:39:51,346
লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই
আমাদের কে বেরিয়ে পড়তে হবে।
557
00:39:51,556 --> 00:39:54,391
- এই ল্যাটিন ছোকরাটা এখানে কী করছে?
- সেও আমাদের সাথে পালাবে।
558
00:39:54,601 --> 00:39:56,643
- আমার তো তা মনে হয় না।
- সেই সিদ্ধান্ত তুমি নেবার কে?
559
00:39:57,604 --> 00:39:58,645
হাহ।
560
00:39:58,855 --> 00:39:59,938
আসলে, আমি মনে করি ...
561
00:40:00,774 --> 00:40:03,484
- তুমি নিশ্চয় আমার সাথে ফাজলামো করছো।
- শুনো চান্দু, আমরা একটা
562
00:40:03,651 --> 00:40:04,735
সিদ্ধান্ত নিয়েছি।
563
00:40:05,070 --> 00:40:07,863
যেহেতু সময় খুবই সংকীর্ণ তাই
564
00:40:08,073 --> 00:40:10,282
আমাদেরকে আগে যেতে দাও, নাইলে।
565
00:40:10,492 --> 00:40:12,826
- কী করবে, আমায় খুন করবে?
- না, না।
566
00:40:13,787 --> 00:40:16,872
- আমাদেরকে আগে যেতে না দিলে, তাকে এখানেই শেষ করে দিবো ...
- ঠিক আছে, ঠিক আছে। শুধু ...
567
00:40:21,961 --> 00:40:24,421
শুনুন, আমি সবকিছু আপনাকে বুঝিয়ে বলতে পারবো।
568
00:40:24,601 --> 00:40:26,663
যদি আমার গাড়ি থেকে কাগজপত্র আনতে দেন।
569
00:40:26,687 --> 00:40:30,682
তুমি কোথাও যাচ্ছো না।
570
00:40:31,483 --> 00:40:32,768
বুঝা গেছে?
571
00:40:40,396 --> 00:40:41,855
ঠিক আছে।
572
00:40:42,023 --> 00:40:43,482
ঠিক আছে, যাও যাও।
573
00:40:44,651 --> 00:40:46,527
যাও তো।
574
00:40:55,870 --> 00:40:58,247
সবাই নিজ নিজ জানের দায়িত্বশীল, তাই তো?
575
00:41:13,638 --> 00:41:15,764
তুমিও আগে যেতে চাও?
576
00:41:17,350 --> 00:41:20,394
না, আমি পরেই যাবো।
577
00:41:20,979 --> 00:41:23,856
আমি কারো সাথে গাদ্দারি করতে চাই না।
578
00:42:51,611 --> 00:42:54,363
30 সেকেন্ড, যাও।
579
00:42:56,363 --> 00:43:36,000
অনুবাদে
ফরহাদ হোসাইন