1 00:00:03,837 --> 00:00:06,965 ওয়াও, শেল্ডন, বিশ্বাস করতে পারছি না তুমি নিজের গেম বানিয়েছ। 2 00:00:07,140 --> 00:00:10,837 ওহ, গবেষণা ল্যাব গেমের থেকেও বেশি কিছু। 3 00:00:11,011 --> 00:00:12,387 এটা হচ্ছে যেমনটা স্লোগানে লেখাঃ 4 00:00:12,412 --> 00:00:16,508 "পদার্থবিজ্ঞান তাত্ত্বিক, কিন্তু বিনোদন বাস্তব।" 5 00:00:17,384 --> 00:00:19,682 আমরা নিশ্চয়ই এটা ঠিকভাবে খেলি নি তাহলে। 6 00:00:21,088 --> 00:00:24,683 ঠিক আছে, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। 7 00:00:24,858 --> 00:00:26,235 ওহ, ওয়াও, দেখো। 8 00:00:26,260 --> 00:00:29,363 আমার প্রতিরক্ষা ডিপার্টমেন্ট গবেষণায় আবার টাকা দেয়া হয়েছে। 9 00:00:30,051 --> 00:00:31,183 ভালো চাল দিয়েছ। 10 00:00:31,208 --> 00:00:34,121 এবার তোমার সোভিয়েত স্টাইল সাইক্লোট্রন ভেঙ্গে... 11 00:00:34,207 --> 00:00:37,026 আরও বড় হ্যাড্রন সংঘর্ষক বানাতে পারো। 12 00:00:39,606 --> 00:00:41,385 তুমি একেবারেই প্রকৃতি প্রদত্ত পেনি। 13 00:00:41,410 --> 00:00:44,152 আর প্রথম বেটা টেস্টার হিসেবে তোমাদের দুজনের দক্ষতা আরও বোঝা যাবে... 14 00:00:44,177 --> 00:00:46,907 যখন আমরা রবিবার ওয়ালোউইজ আর খুত্রপালির সাথে খেলবো। 15 00:00:47,080 --> 00:00:51,039 ওহ, শেল্ডন... আমার মনে হয় না আমরা রবিবারে খেলতে পারবো। 16 00:00:51,218 --> 00:00:52,446 কেন? 17 00:00:52,619 --> 00:00:56,698 তার কারণটা পেনি তোমাকে বলবে, তাই না পেনি? 18 00:00:56,723 --> 00:00:59,201 আসলে, আমাকে বিমান বন্দর থেকে আমার বন্ধু জাস্টিনকে আনতে যেতে হবে। 19 00:00:59,226 --> 00:01:01,703 নাও, ওকে ওর বন্ধু জাস্টিনকে আনতে যেতে হবে। 20 00:01:01,728 --> 00:01:03,889 আর আমি খেলতে পারবো না কারণ আমি ওর সাথে যাচ্ছি, তাই না? 21 00:01:04,064 --> 00:01:06,542 হ্যাঁ, যদি যেতে চাও। বেশি জায়গা থাকবে না যদিও। 22 00:01:06,567 --> 00:01:09,536 ওর অনেক জিনিস থাকবে, যেমন গিটার, অ্যামপ্লিফায়ার। 23 00:01:09,703 --> 00:01:12,433 দাড়াও, তুমি কিসের ব্যাপারে কথা বলছ? 24 00:01:12,606 --> 00:01:13,698 আমার বন্ধু, জাস্টিন। 25 00:01:13,874 --> 00:01:16,638 মন দিয়ে শোনো লেনারড। এই জন্যই ও রবিবার খেলতে পারবে না। 26 00:01:16,877 --> 00:01:18,517 -এই জাস্টিন কে? -তোমার পালা। 27 00:01:18,579 --> 00:01:20,509 -আমি ওর কথা তোমাকে বলেছি। -না, বলো নি। -ডাইস ঘোরাও, লেনারড। 28 00:01:20,581 --> 00:01:23,049 হ্যাঁ, আমার ওমাহার বন্ধু, গিটার বাজায়। 29 00:01:23,216 --> 00:01:25,093 যাইহোক,ও সেশন কাজ খুঁজতে এল এ আসছে। 30 00:01:25,118 --> 00:01:27,396 তো আমি ওকে বলেছি কয়েক সপ্তাহের জন্য আমার সোফায় ঘুমাতে। 31 00:01:27,421 --> 00:01:31,585 তাড়াতাড়ি, লেনারড, ডাইস ঘোরাও, পেনি একটা নিউক্লিয়া গলার জায়গায় ভয়াবহ ভাবে মরবে। 32 00:01:32,559 --> 00:01:35,255 এখন বুঝতে পারছ বিনোদন বাস্তব বলতে আমি কি বুঝিয়েছি? 33 00:01:36,096 --> 00:01:38,997 দাড়াও, একটা ছেলে তোমার সোফায় ঘুমাবে? 34 00:01:39,166 --> 00:01:41,600 ও "একটা" ছেলে না, ও আমার বন্ধু। 35 00:01:41,768 --> 00:01:44,896 তো, বন্ধু বলতে তুমি কি "বন্ধু" বন্ধু বোঝাচ্ছ... 36 00:01:45,072 --> 00:01:47,916 নাকি সমকামী বা, প্রাক্তন বয়ফ্রেন্ড যার সাথে এখন তোমার শুধুই বন্ধুত্বের সম্পর্ক... 37 00:01:47,941 --> 00:01:50,341 কিন্তু তোমার জন্য ওর মনে এখনো জায়গা আছে বন্ধু বোঝাচ্ছ? 38 00:01:50,811 --> 00:01:53,143 আচ্ছা, ও অবশ্যই সমকামী না। 39 00:01:53,313 --> 00:01:57,409 ওহ, একজন অবশ্যই অ-সমকামি বাদক আমার গার্লফ্রেন্ডের সোফায় ঘুমাবে। 40 00:01:59,486 --> 00:02:02,598 আচ্ছা, আমরা বহু বছর আগে অল্প কয়েকদিনের জন্য বাইরে গেছি। 41 00:02:02,623 --> 00:02:04,680 কিন্তু, সেভাবে বাইরে গেছিলাম না কখনো। 42 00:02:04,758 --> 00:02:06,962 আচ্ছা, পাণ্ডিত্য জাহির করার জন্য বলছি না, কিন্তু শেষবার যখন আমি চেক করেছিলাম, 43 00:02:06,987 --> 00:02:09,605 "বাহিরে যাওয়া"র অতীত কাল হচ্ছে, "বাহিরে গেছিলাম"... 44 00:02:09,630 --> 00:02:11,940 যেটা মনে হয় "আমরা দুজন দুজনকে নগ্ন দেখেছি" এর জন্য... 45 00:02:11,965 --> 00:02:14,195 ব্যবহৃত জনপ্রিয় শ্রুতিমধুরতা। 46 00:02:15,335 --> 00:02:17,326 আমি তোমারটা চেলে দিচ্ছি। 47 00:02:18,138 --> 00:02:20,368 জাস্টিন আমার সাথে থাকবে বলে কি তোমার সমস্যা হচ্ছে? 48 00:02:20,540 --> 00:02:21,973 কিভাবে বুঝলে? 49 00:02:22,142 --> 00:02:24,940 কারখানায় দুর্ঘটনা। 50 00:02:25,512 --> 00:02:27,729 শোনো, আমাকে বোকা মনে কোরো না। 51 00:02:27,754 --> 00:02:31,571 আমি তোমাকে বোকা বলছি না, আমি বলছি এই পুরো ব্যাপারটাই বোকা বোকা। 52 00:02:31,618 --> 00:02:36,487 "আপনি দুর্ঘটনাবশত একটি হিলিয়াম-আর্গন লেজারের দিকে তাকিয়েছেন, এক দান এবং একটি রেটিনা হারিয়েছেন।" 53 00:02:36,657 --> 00:02:38,800 তো এটা কিভাবে আমাকে বোকা ভেবে কথা বলা না? 54 00:02:38,825 --> 00:02:41,670 ও আমার বন্ধু, আমার সোফা, আর জীবনটাও আমার। 55 00:02:41,695 --> 00:02:43,322 এবারের দানও তোমার। 56 00:02:43,630 --> 00:02:45,359 আচ্ছা, শোনো, তোমার জীবন। 57 00:02:45,532 --> 00:02:48,330 তুমি যদি কোনো আজেবাজে গিটারবাদক কে তোমার সোফায় এনে রাখতে চাও, রাখো! 58 00:02:48,502 --> 00:02:51,630 একটা বাঙ্ক বিছানা ভাড়া করে ব্ল্যাক আইড পিস কেও আসতে বলো, কেমন? 59 00:02:51,805 --> 00:02:56,619 যদি আমি আমার বাসায় লোলাপালুজার ভক্তদেরও আনতে চাই, আনবো। 60 00:02:56,644 --> 00:02:57,853 তোমার নাক গলাতে হবে না। 61 00:02:57,878 --> 00:03:00,455 তুমি কি নিজের কথা শুনছ? বুঝতে পারছ তোমার কথা কতটা বাচ্চাদের মত শোনাচ্ছে? 62 00:03:00,480 --> 00:03:04,826 -ওহ, এখন আমি বাচ্চা? আর বোকা নই? -এই দুটো দুই প্রান্তের শব্দ না। 63 00:03:04,851 --> 00:03:06,341 ওহ, তুমি একটা... 64 00:03:06,919 --> 00:03:10,816 -ও কি করছে? -আমাদের থামানোর চেষ্টা করছে, ও ঝগড়া পছন্দ করে না। 65 00:03:10,841 --> 00:03:13,249 শেল্ডন, থামো। দেখো, ঝগড়া শেষ। 66 00:03:13,427 --> 00:03:16,705 ওহ, আর তাছাড়া, আমার সাথে দেখা হওয়ার আগে তুমি ব্ল্যাক আইড... 67 00:03:16,730 --> 00:03:17,906 পিসের নামই জীবনে শোনো নি। 68 00:03:17,931 --> 00:03:20,058 শুনেছি। 69 00:03:20,734 --> 00:03:23,430 আমি জানতাম না যে ওরা ব্যান্ড। 70 00:03:24,671 --> 00:03:27,037 শেল্ডন, ও চলে গেছে। তুমি ব্লেন্ডার বন্ধ করতে পারো। 71 00:03:33,280 --> 00:03:37,341 তোমাদের সম্পর্ক কি অনিবার্য কদাকার সমাপ্তির দিকে যাচ্ছে? 72 00:03:38,385 --> 00:03:41,115 না, আমাদের ছোট একটু ঝগড়া হয়েছে। 73 00:03:41,288 --> 00:03:44,601 ভালোর দিকটা দেখো, পেনি গেম ছেড়ে যাওয়ার কারণেই... 74 00:03:44,626 --> 00:03:48,927 তুমি পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে গবেষণা ল্যাব গেমে বিজয়ী হয়েছ। 75 00:03:49,096 --> 00:03:51,894 তুমি কি স্মারক হিসেবে স্নো কোণ খেতে চাও? 76 00:03:54,956 --> 00:03:57,471 S03 E07 · The Guitarist Amplification 77 00:04:19,826 --> 00:04:21,703 আমি বুঝলাম না ও কিভাবে ওর বয়ফ্রেন্ড ... 78 00:04:21,728 --> 00:04:23,992 ওর সোফায় ঘুমাবে এটা এভাবেই বলতে পারে। 79 00:04:24,164 --> 00:04:26,718 এই, আমি একটা গেম ভেবেছি যেটা আমরা গাড়িতে খেলতে পারি। 80 00:04:26,767 --> 00:04:28,276 আমি কোনো গেম খেলতে চাই না, শেল্ডন। 81 00:04:28,301 --> 00:04:31,429 এটাকে বলে "বিজ্ঞানী"। আমি তিনজন... বিজ্ঞানীর নাম বলবো... 82 00:04:31,605 --> 00:04:35,473 তুমি তাদের গবেষণার বিষয়ে অবদান অনুযায়ী ওনাদের ক্রমে সাজাবে। 83 00:04:35,642 --> 00:04:37,405 এই খেলাকে আরও উত্তেজনাময় করার জন্য... 84 00:04:37,577 --> 00:04:40,910 তোমাকে অবশ্যই শুধু মাত্র বিজ্ঞানীদের অবদান সম্পর্কে ভাবতে হবে... 85 00:04:41,081 --> 00:04:43,015 ওই গবেষণা ক্ষেত্র কতটা সঠিক, সেটা না। 86 00:04:43,183 --> 00:04:45,413 যেমন, আবু মুসা যাবির ইবনে হাইয়ান... 87 00:04:45,585 --> 00:04:48,918 অ্যাালকেমি নামক নিন্দিত ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন... 88 00:04:49,089 --> 00:04:51,455 যেটা স্নায়ুজীববিজ্ঞানে জিম হ্যাল্বার্ট ভ্যান্ডারপ্ল্যাট এর অবদান থেকে বেশি। 89 00:04:51,625 --> 00:04:53,525 আচ্ছা, মজা নিতে প্রস্তুত? 90 00:04:54,795 --> 00:04:57,005 একজন পুরনো বয়ফ্রেন্ড যে "অবশ্যই সমকামী না"। 91 00:04:57,030 --> 00:04:59,863 জানো, ছেলেরা এটাই শুনতে পছন্দ করে, "অবশ্যই"। 92 00:05:00,033 --> 00:05:01,777 ঠিক আছে, আমি একটা সহজ দিয়ে শুরু করছি। 93 00:05:01,802 --> 00:05:05,725 আইজ্যাক নিউটন, ম্যাডাম কিউরি, আর নিলস বোর। 94 00:05:05,772 --> 00:05:09,105 আর আমি একটা কিছু বললাম আর খারাপ হয়ে গেলাম। 95 00:05:09,276 --> 00:05:12,439 হিন্ট, ম্যাডাম কিউরিকে ওনার স্বামী সাহায্য করতেন। 96 00:05:12,612 --> 00:05:13,874 মানে আমি কি বলতাম তাহলে? 97 00:05:14,047 --> 00:05:17,413 "নিশ্চয়ই, পেনি। তোমার বাসায় একটা প্রাক্তন বয়ফ্রেন্ড ঘুমালে আমার কোনো সমস্যা নেই।" 98 00:05:17,450 --> 00:05:20,195 "লেনারড, তোমার সমস্যা থাকুক বা না থাকুক, কিছু যায় আসে না। 99 00:05:20,220 --> 00:05:23,348 কারণ, আমি পেনি, আমি সুন্দরী আর আমি যা খুশি তাই করতে পারি।" 100 00:05:23,523 --> 00:05:27,186 "বুঝতে পেরেছি, তোমার মনে হয় তুমি আমার সাথে সম্পর্কে থেকে আমাকে দয়া করছ।" 101 00:05:27,360 --> 00:05:30,705 "না,না, আমি তোমার সাথে এক ঘরে থেকে তোমাকে দয়া করছি।" 102 00:05:30,730 --> 00:05:32,129 লেনারড, গাড়ি থামাও। 103 00:05:33,567 --> 00:05:34,625 কি? 104 00:05:34,801 --> 00:05:37,235 আমি তোমাদের দুজনের ঝগড়া আর শুনতে পারছি না। 105 00:05:42,242 --> 00:05:45,241 -চলো, চলো... দেরি হয়ে গেছে। -শান্ত হও, সিনেমার আগেই পৌঁছাবো। 106 00:05:45,266 --> 00:05:49,124 আমার ধারণা আমার অ্যাালার্ম ঠিকই আছে, সিনেমা সতেরো মিনিট পর শুরু হবে। 107 00:05:49,149 --> 00:05:51,960 যার মানে আমাদের কলোরাডো বউলাভার্ডে সব লাইট জালাতে হবে। 108 00:05:51,985 --> 00:05:54,886 এছাড়া, টিকেট স্ট্যান্ড আর সিনেমার আগের হিশুর সময় বাদ দাও। 109 00:05:55,822 --> 00:06:00,521 ওহ, বন্ধু... আমি শেষ রেড বুলটা খাওয়ার আগে বললে ভালো হতো। 110 00:06:00,694 --> 00:06:03,356 যাও, যাও, পাওয়ার রেঞ্জার্স, যাও। 111 00:06:05,665 --> 00:06:07,724 -হেই। -হেই। 112 00:06:07,901 --> 00:06:10,768 -আমরা... সবাই সিনেমা দেখতে যাচ্ছি। -না, মোটেই না। 113 00:06:12,038 --> 00:06:15,030 আমরা হলঘরে দাড়িয়ে আছি, মুখোমুখি দাড়িয়ে বিব্রত বোধ করছি। 114 00:06:16,276 --> 00:06:17,675 দাড়াও। 115 00:06:18,211 --> 00:06:21,612 ওরা সময় দস্যুদের একটা ডিজিটাল প্রিন্ট দেখাচ্ছে, তুমি যাবে না তো, তাই না? 116 00:06:21,781 --> 00:06:23,248 খুব একটা না। 117 00:06:23,416 --> 00:06:26,261 ঠিক আছে। আমন্ত্রণ অযথাই করা হয়েছে যেমন ভেবেছি, সেভাবেই প্রত্যাখ্যান হয়ে গেলো। 118 00:06:26,286 --> 00:06:29,449 সবাই সভ্য, কেউ লড়াই করছে না, সন্ধ্যা উপভোগ করো। 119 00:06:31,625 --> 00:06:33,217 একটা মিনিট সময় দাও? 120 00:06:33,393 --> 00:06:35,418 যতক্ষণ লাগে নাও। 121 00:06:39,266 --> 00:06:41,860 তো, কাল রাতের ব্যাপারে কথা বলতে পারি? 122 00:06:42,035 --> 00:06:44,799 -তুমি কি ক্ষমা চাইবে? -না। 123 00:06:44,971 --> 00:06:47,804 ভুল উত্তর! কিন্তু খেলার জন্য ধন্যবাদ। 124 00:06:47,974 --> 00:06:49,737 আরে, কি বোকামো করছ। 125 00:06:49,910 --> 00:06:52,140 ওহ, আবারও একই কথা, তোমার মনে হয় আমি বোকা। 126 00:06:52,312 --> 00:06:55,042 না। বোকা হওয়া আর বোকার মত কাজ করার মধ্যে তফাৎ আছে। 127 00:06:55,215 --> 00:06:59,208 তাই নাকি? আচ্ছা, ক্যাবলা আর হাবা হওয়ার মধ্যেও তফাৎ আছে। 128 00:06:59,386 --> 00:07:02,651 না, কোনো তফাৎ নেই, এগুলো সমার্থক শব্দ। 129 00:07:04,557 --> 00:07:06,752 বেশ অপ্রীতিকর অবস্থা। 130 00:07:07,093 --> 00:07:10,961 হ্যাঁ, মনে হয় না আমার আর সিনেমার আগে হিশু করতে যাওয়া লাগবে। 131 00:07:12,465 --> 00:07:14,643 লেনারড, তিন বছর আগে যখন ওই মেয়ে এসেছিল, 132 00:07:14,668 --> 00:07:18,604 আমি তোমাকে নিষেধ করেছিলাম কথা বলতে, আর দেখো এখন সিনেমার জন্য দেরি হয়ে যাচ্ছে। 133 00:07:22,108 --> 00:07:25,236 আরে দেখো, অ্যাামেজিং স্পাইডার ম্যান ১৯৩। 134 00:07:25,412 --> 00:07:26,743 আছে। 135 00:07:27,580 --> 00:07:29,991 এটাতে মনে আছে? স্পাইডার ম্যান একটা যুদ্ধে হেরে যায়... 136 00:07:30,016 --> 00:07:32,348 আর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায়। 137 00:07:35,522 --> 00:07:39,083 তোমার জন্য একটা কিনবো? অন্য দিকে ব্যস্ত থাকতে পারবে। 138 00:07:39,592 --> 00:07:41,184 হেই, কি অবস্থা? 139 00:07:41,361 --> 00:07:44,105 সময় দস্যুদের পরের শো শুরু হওয়ার আগে কিছুক্ষণ সময় পার করতে হবে এখানে। 140 00:07:44,130 --> 00:07:45,807 ওহ, আচ্ছা, সমস্যা নেই। 141 00:07:45,832 --> 00:07:47,993 আমি অবশ্য আগে আগে বন্ধ করে বাসায় যেতে চাচ্ছিলাম... 142 00:07:48,168 --> 00:07:53,299 কিন্তু, বাস্তব হচ্ছে, আমার ঘর এর থেকে একটু ছোট কমিক বইয়ে ঠাসা। 143 00:07:54,507 --> 00:07:56,168 ধন্যবাদ, স্টুয়ার্ট। 144 00:07:57,210 --> 00:07:58,591 আমি তোমাকে প্রশ্ন করি। 145 00:07:58,616 --> 00:08:01,856 তোমার কি মনে হয় ওর প্রাক্তন বয়ফ্রেন্ডকে ওর সোফায় শুতে দিলে সমস্যা নেই? 146 00:08:01,881 --> 00:08:04,048 -অবশ্যই সে সীমা পার করেছে। -ধন্যবাদ। 147 00:08:04,073 --> 00:08:07,262 কিন্তু ও যদি তোমাকে ছেড়ে দেয়, তাহলে কাল সকালের মধ্যেই ওর নতুন বয়ফ্রেন্ড জুটে যাবে... 148 00:08:07,287 --> 00:08:10,620 আর তোমার নতুন গার্লফ্রেন্ড হবে যখন তুমি একটা বানাতে পারবে, তখন। 149 00:08:12,692 --> 00:08:15,786 তো, একমাত্র প্রশ্ন হচ্ছে তোমার হার মানতে কতক্ষণ লাগবে। 150 00:08:15,962 --> 00:08:17,293 আমি হার মানছি না। 151 00:08:17,464 --> 00:08:21,560 মাফ করবে, আমার মনে হয় না পেনি ওর সীমা অতিক্রম করছে। ওকে তুমি কিনে নাওনি। 152 00:08:21,735 --> 00:08:23,545 যেমনটা আমার আদর্শ বিয়ন্সে বলেঃ 153 00:08:23,570 --> 00:08:26,368 "যদি কিছু পছন্দ করো, তাতে আংটি পরাতেই হবে এমন না" 154 00:08:27,935 --> 00:08:31,241 আরে ভাই, খুব কম হলেও, যখন সে জানতে পারলো লেনারড এই কারণে কষ্ট পেয়েছে... 155 00:08:31,266 --> 00:08:33,955 -ওর পিছে হটা উচিত ছিল। -যেমন একটা ছেলেকে তার বন্ধু... 156 00:08:33,980 --> 00:08:36,725 একসাথে একটা রান্নার ক্লাসে যাবে বলে কথা দিয়ে আর যায় না কারণ তার মায়ের সাথে... 157 00:08:36,750 --> 00:08:39,977 সে জুসের উপোষ দিয়েছে, তখন সে যেমন কষ্ট পায়, তেমন? 158 00:08:40,053 --> 00:08:42,196 আমি জানতাম না তুমি এটা নিয়ে কষ্ট পেয়েছ। 159 00:08:42,255 --> 00:08:46,468 তাই? তুমি কি সূক্ষ্ম ইঙ্গিতও এড়িয়ে গেছ, যেমন যখন আমি বলেছিলাম, "হাওয়ারড, আমি কষ্ট পেয়েছি।" 160 00:08:46,493 --> 00:08:49,170 -আচ্ছা, দুঃখিত। -হয়তো অন্য দেশে এর মানে ভিন্ন। 161 00:08:49,195 --> 00:08:52,062 কিন্তু ভারতে, এর মানে হল আমি হাওয়ারড নামে একজনের ওপর রেগে আছি। 162 00:08:52,232 --> 00:08:55,076 -আমি দুঃখিত বলেছি তো। -দুঃখিত এই সত্যিকে বদলাবে না যে... 163 00:08:55,101 --> 00:08:57,569 আমাকে একটা নিরামিষাশী লোকের সাথে চিকেন রাইস বানাতে হয়েছে। 164 00:08:57,737 --> 00:09:01,605 তুমি জানো নিরামিষাশীদের জন্য চিকেন রাইস কি জিনিস? শুধু রাইস। 165 00:09:01,775 --> 00:09:05,617 তোমার কি মনে হয় আমার খুব ভালো লেগেছে? সারাদিন বাসায় বসে একটু পর পর মা বলছে, 166 00:09:05,642 --> 00:09:08,183 "জীবনে কোনোদিন এত হিসু করেছ?" 167 00:09:08,208 --> 00:09:11,996 হায় ঈশ্বর, তুমি তোমার মায়ের কোলে থাকো। 168 00:09:12,021 --> 00:09:15,757 -এই, আমার মাকে এর মধ্যে আনবে না! -তুমি তোমার মাকে এনেছ এর মধ্যে! 169 00:09:15,782 --> 00:09:17,304 থামো! দুইজনই! 170 00:09:17,644 --> 00:09:20,101 এই ঝগড়া দেখার থেকে, আমার বাবা মায়ের সাথেই থাকা উচিত ছিল। 171 00:09:20,126 --> 00:09:23,252 "জর্জ, আমি তোমাকে বলেছি তুমি যদি মদ না ছাড়ো, আমি তোমাকে ছেড়ে চলে যাবো।" 172 00:09:23,277 --> 00:09:27,207 "তাহলে তুমি একটা মিথ্যাবাদী, কারণ আমি পাঁড়মাতাল , তাও তুমি এখানেই আছ।" 173 00:09:27,267 --> 00:09:29,658 "চিৎকার থামাও, তুমি শেল্ডনকে কাঁদাচ্ছ।" 174 00:09:29,683 --> 00:09:31,846 "আমি বলছি শোনো শেল্ডন কে কি কাঁদাচ্ছে... 175 00:09:31,871 --> 00:09:33,304 আমি তোমাকে ওর নাম শেল্ডন রাখতে দিয়েছি, সেটা।" 176 00:09:40,313 --> 00:09:43,248 ভাই, ও এত মন খারাপ করলো কেন? 177 00:09:43,416 --> 00:09:45,976 ওহ, নিশ্চয়ই, শেল্ডনের মন খারাপ তুমি বুঝতে পারো। 178 00:09:53,493 --> 00:09:56,392 ওহ, অনেক ধন্যবাদ। আবার আসবেন। 179 00:09:56,896 --> 00:09:59,456 আমার টিপসের বাকি অর্ধেক নিয়ে। 180 00:10:01,734 --> 00:10:04,259 হেই, শেল্ডন। কি করছ? 181 00:10:04,437 --> 00:10:06,613 এটা রেস্টুরেন্ট, এখন লাঞ্জটাইম। 182 00:10:06,638 --> 00:10:09,407 আমি ভেবেছিলাম ওয়েট্রেস হিসেবে তুমি এই সময়ের সাথে পরিচিত থাকবে। 183 00:10:09,843 --> 00:10:11,820 -লেনারড আসছে? -না। 184 00:10:11,845 --> 00:10:15,457 আমার ধারণা লেনারড ওর কাছে গিয়ে তোমার ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছে। 185 00:10:15,482 --> 00:10:18,200 -আচ্ছা, সেটা হচ্ছে না। - আমি এমনটাই ভেবেছিলাম... 186 00:10:18,225 --> 00:10:20,417 -তার মানে আমার সত্যিকারের কারণ এখন বের হবে। -সেটা কি? 187 00:10:20,587 --> 00:10:23,112 আমি চাই তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাও। 188 00:10:23,289 --> 00:10:28,591 -আমি ব্যস্ত। -এই যে, মিস... আমি দুপুরের খাবার অর্ডার করবো। 189 00:10:32,198 --> 00:10:35,009 -বেশ, কি খাবে? -আমার কিছু প্রশ্ন আছে। 190 00:10:35,034 --> 00:10:38,079 প্রথম, আমি দেখলাম এখানে সুপ আর সাথে অর্ধেক স্যান্ডউইচ পাওয়া যায়। 191 00:10:38,104 --> 00:10:39,332 -হ্যাঁ। -এই অর্ধেক... 192 00:10:39,506 --> 00:10:41,531 স্যান্ডউইচ ঠিক কোথা থেকে আসে? 193 00:10:41,708 --> 00:10:44,508 তোমরা কি আমাকে অন্য কারো খাওয়া আধা স্যান্ডুইচ দেবে? 194 00:10:44,644 --> 00:10:48,205 নাকি অন্য কেউ বাকি অর্ধেক অর্ডার করা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে? 195 00:10:48,381 --> 00:10:50,474 না, শেল্ডন, স্যান্ডউইচ অর্ধেক করেই বানানো হয়। 196 00:10:50,650 --> 00:10:52,494 স্যান্ডউইচ কখনো অর্ধেক বানানো যায় না। 197 00:10:52,519 --> 00:10:56,011 যদি এটা আস্ত স্যান্ডউইচের অর্ধেক না হয়, তাহলে এটাকে ছোট স্যান্ডউইচ বলে। 198 00:10:56,189 --> 00:10:58,967 আচ্ছা, বেশ। সুপ আর ছোট স্যান্ডউইচ। 199 00:10:58,992 --> 00:11:02,359 -এটাই খাবে তুমি? -অবশ্যই না। সবসময় যা খাই, তাই। 200 00:11:02,695 --> 00:11:04,827 -দারুণ। -তুমি কি জিজ্ঞেস করবে না... 201 00:11:04,852 --> 00:11:07,208 -আমি কোনো ড্রিঙ্কস নেবো কিনা? -যা নাও, লেমোনেড? 202 00:11:07,233 --> 00:11:08,443 -হ্যাঁ। -লেমোনেড নেবে? 203 00:11:08,468 --> 00:11:09,711 -হ্যাঁ। -আর কিছু? 204 00:11:09,736 --> 00:11:11,956 হ্যাঁ, আমি চাই তুমি লেনারডের কাছে ক্ষমা চাও। 205 00:11:12,672 --> 00:11:16,470 আমি ক্ষমা চাইবো না। আমি কিছু করি নি। ও বাড়াবাড়ি করছে। 206 00:11:16,495 --> 00:11:20,743 অপ্রাসঙ্গিক। তোমাদের সম্পর্কের এই বিবাদ আমার জীবনকে অসহ্য করে দিচ্ছে। 207 00:11:20,914 --> 00:11:23,644 আচ্ছা, আমি দুঃখিত শেল্ডন। কিন্তু ব্যাপারটা তোমাকে নিয়ে না। 208 00:11:24,484 --> 00:11:26,247 বুঝলাম না। 209 00:11:27,187 --> 00:11:29,917 হ্যাঁ, হ্যাঁ, আসছি এখনি। দেখো শেল্ডন, আমাকে যেতে হবে। 210 00:11:30,089 --> 00:11:33,902 ঠিক আছে, তর্কের খাতিরে ধরা যাক যে এই ব্যাপারে দোষ লেনারডের। 211 00:11:33,927 --> 00:11:36,671 -লেনারডেরই দোষ। -যেই সীমালঙ্ঘনগুলো তুমি করেছ... 212 00:11:36,696 --> 00:11:38,706 যেগুলোতে ও মাথা ঘামায় নি, সেগুলো বিবেচনা করলে... 213 00:11:38,731 --> 00:11:41,490 তোমার কি মনে হয় না শুধু এই একবার তুমি শুধরে নিতে পারো? 214 00:11:41,734 --> 00:11:43,395 আসছি। গেলাম, শেল্ডন। 215 00:11:48,341 --> 00:11:51,105 আমার করা সীমালঙ্ঘন বলতে তুমি কি বোঝালে? 216 00:11:51,277 --> 00:11:54,589 তুমি কি এতদিন এটা ভাবছিলে যে লেনারডের তোমাকে নিয়ে কোনোই অভিযোগ নেই? 217 00:11:54,614 --> 00:11:56,491 যেমন? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি আপনাকে। 218 00:11:56,516 --> 00:11:59,952 আপনি বাতাসে চেক সাইনে আঁকছেন, বুঝেছি, একটু অপেক্ষা করুন। 219 00:12:00,420 --> 00:12:03,389 -লেনারড কি নিয়ে অভিযোগ করে? -তোমার গাড়ি চালানো। 220 00:12:03,556 --> 00:12:05,366 তোমার বিছানার ওপর ফোম ভরা জীবজন্তু... 221 00:12:05,391 --> 00:12:08,724 তোমাদের সঙ্গমের সময় যেগুলো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। 222 00:12:09,529 --> 00:12:11,906 সবসময় দেরি করা, তোমার গান গাওয়া। 223 00:12:11,931 --> 00:12:13,740 -আমার গান গাওয়া? -সেটা আমার তালিকা থেকে। 224 00:12:13,765 --> 00:12:16,067 কিন্তু লেনারড যদি এর সাথে সহমত না হয়, তাহলে ও বোকা। 225 00:12:16,236 --> 00:12:19,399 আচ্ছা, যদি লেনারডের আমার সাথে এত সমস্যা, তো ও আমাকে এতদিন বলে নি কেন? 226 00:12:19,572 --> 00:12:22,598 কারণ, ওর মতে, তুমি বেশি অভিমানী আর মেজাজ ও গরম। 227 00:12:22,775 --> 00:12:27,144 ওহ, তাই? আচ্ছা, আমাকে একটা উপকার করো, লেনারডকে বলে দিয়ো, ও দূরে গিয়ে মরতে পারে। 228 00:12:31,217 --> 00:12:34,709 আর ও ভাবে ও প্রতিনিয়ত টিপস কেন কম পায়। 229 00:12:38,591 --> 00:12:40,904 -হেই। -ওহ, ভালো হয়েছে তুমি এসে গেছ। 230 00:12:40,929 --> 00:12:42,703 -আমাকে একটা উপকার করো। -নিশ্চয়ই। 231 00:12:42,749 --> 00:12:45,723 -পেনির কাছে গিয়ে ক্ষমা চাও। -কি? 232 00:12:45,898 --> 00:12:47,370 এখনই গেলে ভালো হয়। 233 00:12:48,401 --> 00:12:51,097 -লেনারড! -যদিও আরও কিছুক্ষণ আগে গেলে আরও ভালো হতো। 234 00:12:51,671 --> 00:12:55,903 শুনলাম তোমার নাকি আমার পশু প্রাণী, আমার গাড়ি চালানো বা আমার সময়ানুবর্তীতা পছন্দ না। 235 00:12:56,075 --> 00:12:58,386 এসব তোমাকে কে বলল? 236 00:12:58,411 --> 00:13:00,675 কেন তুমি এইসব ওকে বলেছ? 237 00:13:00,847 --> 00:13:03,247 কে বলেছে তাতে কিছু যায় আসে না। এটা সত্যি তো, নাকি? 238 00:13:03,416 --> 00:13:06,127 আচ্ছা, হ্যাঁ, সত্যি। কিন্তু এসব নিয়ে আমার আপত্তি না। 239 00:13:06,152 --> 00:13:08,663 আমার আপত্তি হল, আমাকে জিজ্ঞেস না করে কোনো ছেলেকে 240 00:13:08,688 --> 00:13:11,733 তোমার সোফায় থাকতে বলে আমাকে হুটহাট জানানো। 241 00:13:11,758 --> 00:13:14,723 এটা তোমার আপত্তি না, সমস্যা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। 242 00:13:14,748 --> 00:13:16,004 আরে, ধুর। 243 00:13:16,029 --> 00:13:19,260 শেল্ডন, আমি কি একবারের জন্যেও কখনো বলেছি যে আমি পেনিকে বিশ্বাস করি না? 244 00:13:19,432 --> 00:13:21,568 শেল্ডন? কোথায় গেলো? 245 00:13:21,593 --> 00:13:24,451 তোমার চিৎকার নিশ্চয়ই ওকে আবার ভয় পাইয়ে দিয়েছে। 246 00:13:24,476 --> 00:13:27,248 তুমি কোথায় যাচ্ছ? তুমি কি তর্কের মাঝখানে এভাবে চলে যাচ্ছ? 247 00:13:27,273 --> 00:13:28,924 না। আমি তোমার রুমমেট কে খুঁজতে যাচ্ছি... 248 00:13:28,971 --> 00:13:32,274 রাস্তা পার হতে গিয়ে ও কোনো দুর্ঘটনা ঘটানোর আগে। 249 00:13:32,445 --> 00:13:33,726 সেটা আগে বলো নি কেন? 250 00:13:33,765 --> 00:13:35,764 এখন কি এটার জন্যেও তোমার অনুমতি নিতে হবে? 251 00:13:35,789 --> 00:13:37,508 আমি তোমার মন পড়তে পারি না, পেনি। 252 00:13:37,533 --> 00:13:41,150 তাই? কেন পারো না? তুমি তো কত বুদ্ধিমান আর আমি কত বোকা! 253 00:13:43,690 --> 00:13:46,834 রাজ, রাজ, রাজ। 254 00:13:46,859 --> 00:13:49,453 টোকা দেয়া বন্ধ করো, খোলা। 255 00:13:50,029 --> 00:13:52,497 প্লিজ আমার বাবা মাকে বলো যে আমাদের ডার্ক ম্যাটার গবেষণা... 256 00:13:52,665 --> 00:13:56,396 একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আমার কাজিন সঞ্জয়ের বিয়েতে যেতে পারবো না। 257 00:13:56,569 --> 00:14:00,028 শেল্ডন, আমাদের ছেলেকে জিজ্ঞেস করো আমরা মিস্টার আর মিসেস চৌধুরীকে কি বলবো... 258 00:14:00,053 --> 00:14:03,785 যাদের মেয়ে, লাক্সমি, শুধু ওর সাথে দেখা করার জন্য লন্ডন থেকে বিমানে করে আসছে। 259 00:14:03,810 --> 00:14:05,620 আমি তোমাদের লাক্সমির সাথে আমার ঘটকালী করতে বলি নি। 260 00:14:05,645 --> 00:14:09,638 -তোমার আমাদের ধন্যবাদ দেয়া উচিত। -হ্যাঁ, লাক্সমি মাত্র সার্জারি করে পেটের মেদ কমিয়েছে। 261 00:14:10,550 --> 00:14:12,960 ওর সাথে ঝোলার একটা সুযোগ আছে তোমার... 262 00:14:12,985 --> 00:14:15,579 ওর ওজন কমে আত্মবিশ্বাস বাড়ার আগে। 263 00:14:15,755 --> 00:14:17,052 যা খুশি হোক। 264 00:14:17,223 --> 00:14:19,801 আর তোমাদের কেন মনে হয় না আমি আমার সঙ্গীকে খুঁজে নিতে পারি? 265 00:14:19,826 --> 00:14:21,803 কারণ, তোমার বয়স সাতাশ, আমাদের বউমা হওয়ার... 266 00:14:21,828 --> 00:14:24,661 কাছাকাছির মধ্যে আছে ওই ইহুদি ছেলে, হাওয়ারড। 267 00:14:24,831 --> 00:14:27,561 এটা একদমই অযৌক্তিক কথা। 268 00:14:27,734 --> 00:14:31,192 শেল্ডন, আমার বাবা মাকে বলো যে হাওয়ারড আর আমি শুধুই বন্ধু। 269 00:14:31,704 --> 00:14:32,932 শেল্ডন? 270 00:14:33,106 --> 00:14:35,438 হাওয়ারড আর আমি শুধুই বন্ধু। 271 00:14:39,011 --> 00:14:41,741 আচ্ছা, আমি সঞ্জয়ের বিয়েতে আসবো। 272 00:14:45,551 --> 00:14:47,041 শেল্ডন। 273 00:14:50,056 --> 00:14:52,684 তুমি করছ টা কি? ও হারিয়ে যাওয়া কুকুর না। 274 00:14:52,859 --> 00:14:54,989 এই, ওকে খোঁজার দায়িত্ব আমাকে দিয়ে... 275 00:14:55,014 --> 00:14:57,455 তুমি তোমার কল্পনা করা ব্রেকে পা মারো, কেমন? 276 00:14:57,630 --> 00:15:01,716 ব্রেক কল্পনা হতে পারে, কিন্তু যেই স্টপ সাইন থেকে তুমি মাত্র বেড়িয়ে গেলে, সেটা না। 277 00:15:01,741 --> 00:15:05,595 -কোন স্টপ সাইন? -রাস্তায় চোখ, রাস্তায় চোখ! 278 00:15:14,580 --> 00:15:18,448 হাওয়ারড, দরজা খোলো, আমি ব্যাস্ত! 279 00:15:18,618 --> 00:15:21,326 আমিও ব্যস্ত। তুমি খোলো! 280 00:15:21,381 --> 00:15:23,814 আমি পারবো না! আমি টয়লেটে! 281 00:15:24,757 --> 00:15:26,801 খোদার দোহাই, আমি এটা শুনতে চাই নি! 282 00:15:26,826 --> 00:15:28,885 শুধু বলতে পারলে না, "আমি ব্যস্ত"? 283 00:15:29,061 --> 00:15:33,073 আমি বলেছি আমি ব্যস্ত। কিন্তু উত্তর তোমার মনমতো হয় নি ! 284 00:15:33,098 --> 00:15:35,410 আশা করি কোনো ডাকাত টাকাত এসেছে... 285 00:15:35,435 --> 00:15:37,232 আমার মাথায় গুলি করার জন্য ! 286 00:15:37,403 --> 00:15:42,602 আচ্ছা, যদি সেরকম কেউ হয়, ওদের বলো না আমি টয়লেটে! 287 00:15:46,012 --> 00:15:47,843 কেউই নেই। 288 00:15:48,014 --> 00:15:51,074 তুমি উলটোপালটা শুনছ, পাগল বুড়ি! 289 00:15:54,353 --> 00:15:56,116 এই স্টুয়ারট, শেল্ডনকে দেখেছ? 290 00:15:56,289 --> 00:15:59,190 হ্যাঁ, ও... গ্রাফিক নভেল সেকশনে। 291 00:16:01,093 --> 00:16:02,993 নিজের মত আস্তানা বানিয়ে নিয়েছে। 292 00:16:03,463 --> 00:16:05,192 ধন্যবাদ। 293 00:16:05,531 --> 00:16:06,930 -পেনি? -হ্যাঁ? 294 00:16:07,099 --> 00:16:09,363 -সব ঠিক আছে? -তার মানে? 295 00:16:09,535 --> 00:16:12,003 শেল্ডন বলছিল তোমার আর লেনারডের মধ্যে ঝগড়া হয়েছে। 296 00:16:12,171 --> 00:16:15,296 ওহ, হ্যাঁ কিছুটা। তেমন কিছু না। 297 00:16:15,406 --> 00:16:16,505 ওহ, ভালো, ভালো। 298 00:16:17,343 --> 00:16:19,334 আমি তোমাকে ভালবাসি। 299 00:16:20,480 --> 00:16:22,846 তুমি আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি যাচ্ছি না। 300 00:16:23,015 --> 00:16:25,560 -এই, কি হচ্ছে? -ব্যাপারটা বোঝানো কঠিন। 301 00:16:25,585 --> 00:16:28,010 ও ভিন্ন একটা মাত্রায় থাকার ভান করে... 302 00:16:28,187 --> 00:16:33,215 যেখানে ওর শারীরিক গঠন এখনকার মতই, কিন্তু ও আমাদের অনুভব করতে পারে না। 303 00:16:34,126 --> 00:16:37,323 এত বেশি বুঝো না, লেনারড। আমি তোমাকে এড়িয়ে চলছি শুধু। 304 00:16:38,831 --> 00:16:41,959 ঠিক আছে, চলো শেল্ডন, বাড়ি চলো। আমাদের ঝগড়া করা শেষ। 305 00:16:42,134 --> 00:16:43,465 সেটা আগেও শুনেছি। 306 00:16:43,636 --> 00:16:46,113 তারপরেই দেখা গেলো, আমি আমার শোবার ঘরে লুকিয়ে আছি... 307 00:16:46,138 --> 00:16:50,051 রিচার্ড ফাইম্যানের কোনো একটা লেকচার জোরে ছেড়ে দিয়েছি, আর মা চেঁচিয়ে বলছে, জিসাস তাকে... 308 00:16:50,076 --> 00:16:52,738 ক্ষমা করতো যদি সে আমার বাবার মাংসে গ্লাসের টুকরো রেখে দিতো... 309 00:16:53,813 --> 00:16:58,147 আর আমার বাবা ছাদে দাড়িয়ে মায়ের ফ্র্যাঙ্কলিন আনকোরা সাজিয়ে রাখা প্লেট গুলি করে ভাঙ্গতো। 310 00:16:59,352 --> 00:17:02,753 আচ্ছা, আমাদের আর চেঁচামেচি হবে না, আর গোলাগুলি তো নাই। 311 00:17:02,922 --> 00:17:05,823 সত্যি? তাহলে তোমার বন্ধু জাস্টিন কোথায় ঘুমাবে? 312 00:17:06,425 --> 00:17:10,418 -হ্যাঁ, ও কোথায় ঘুমাবে? -হায় ঈশ্বর, বাদ দেবে ব্যাপারটা? 313 00:17:10,596 --> 00:17:12,655 আমি হলে দিতাম। 314 00:17:13,699 --> 00:17:18,021 বাদ দেবো কেন? তুমি তোমার ছেলে বন্ধুকে কেন বলছ না অন্য জায়গা খুঁজে নিতে? 315 00:17:19,405 --> 00:17:21,202 ওহ, ঈশ্বরের দোহাই লাগে। 316 00:17:23,042 --> 00:17:25,168 তো, তোমার ছেলেবেলার মানসিক আঘাত ছিল। 317 00:17:25,193 --> 00:17:27,100 আমাদের সবারই এই সমস্যা আছে। 318 00:17:27,125 --> 00:17:29,779 একটা সময়ে, বড় হয়ে এগুলো ভুলে যেতে হয়। 319 00:17:32,552 --> 00:17:34,262 লেনারড, আমাকে সামলাতে দেবে, প্লিজ? 320 00:17:34,287 --> 00:17:37,188 শোনো, শেল... 321 00:17:42,862 --> 00:17:45,647 শেল্ডন, প্লিজ বুঝতে চেষ্টা করো। 322 00:17:45,672 --> 00:17:49,777 দেখো, লেনারড আর আমি একটা সম্পর্কে আছি, আর আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হবে। 323 00:17:49,802 --> 00:17:53,898 কিন্তু আমাদের মধ্যে যাই হোক না কেন, আমরা তোমাকে সবসময় ভালবাসবো। 324 00:17:55,908 --> 00:17:57,307 ঠিক না, লেনারড? 325 00:17:57,810 --> 00:17:59,980 সবসময় অনেক লম্বা সময়। 326 00:18:01,881 --> 00:18:03,815 নিশ্চয়ই, সবসময়। 327 00:18:03,983 --> 00:18:08,283 আচ্ছা, তোমাকে এই রোবটটা কিনে দেই, তারপর বাড়ি যাই? 328 00:18:08,955 --> 00:18:10,946 আমি ওইটা নেবো। 329 00:18:11,457 --> 00:18:13,394 আচ্ছা, তুমি এটাই নেবে। 330 00:18:13,464 --> 00:18:16,080 আরে, কি করছ, ও এটা নিয়ে দুইবার খেলবে... 331 00:18:16,105 --> 00:18:19,295 তারপর ওর অন্য আবর্জনার সাথে ক্লজেটে পরে থাকবে। 332 00:18:20,099 --> 00:18:21,975 ওকে এই রোবটটা কিনে দাও, লেনারড। 333 00:18:23,669 --> 00:18:27,030 -আমি কি এই কমিক বই ও নিতে পারি? -হ্যাঁ, পারো। 334 00:18:32,979 --> 00:18:34,353 আমাদের আবার দেখা হল। 335 00:18:42,855 --> 00:18:46,188 তো, জাস্টিন কি বলল যখন তুমি বললে ও তোমার সোফায় ঘুমাতে পারবে না? 336 00:18:46,359 --> 00:18:50,489 আরে, ও সঙ্গীতবাদক। ও প্রয়োজন হলে নিজের বমির ওপরেও শুয়ে পড়বে। 337 00:18:59,105 --> 00:19:03,509 আমার কমিক বই আর রোবটের থেকেও আরও বেশি কিছু চাওয়া উচিত ছিল। 338 00:19:04,151 --> 00:19:06,901 Translated by Sheikh Tasnuva Tasneem.