1 00:00:06,240 --> 00:00:08,708 এই সিনেমাটা যতবার দেখি, ততবারই আমাকে হতবাক করে। 2 00:00:08,876 --> 00:00:10,173 তার মানে? 3 00:00:10,344 --> 00:00:14,041 একদম পরিষ্কার নির্দেশাবলী দেয়া। গ্রেমলিনদের মাঝরাতের পর খাবার দেয়া যাবে না। 4 00:00:15,749 --> 00:00:18,411 গ্রেমলিনদের পানিতে ভেজানো যাবে না। 5 00:00:20,053 --> 00:00:22,317 এইটুকু মনে রাখা এমন কি? 6 00:00:23,590 --> 00:00:24,750 হাই, সবাই। 7 00:00:24,925 --> 00:00:26,017 -হাই, জানু। -হেই। 8 00:00:26,193 --> 00:00:28,593 ওহ, এখন "জানু" ডাকা শুরু হয়ে গেছে, নাকি? 9 00:00:28,762 --> 00:00:31,537 হ্যাঁ, যেহেতু ওদের সম্পর্ক শারীরিক হয়েই গেছে... 10 00:00:31,562 --> 00:00:33,993 পেনি ওর ভালবাসার মানুষের নামকে আপগ্রেড করেছে... 11 00:00:34,167 --> 00:00:36,692 যাতে ও যাদের "সোনা" ডাকে, তাদের থেকে ওকে আলাদা করা যায়... 12 00:00:36,870 --> 00:00:40,101 যাতে বাকিদের একটা হালকা ছদ্মবেশী অপমান করা যায়। 13 00:00:40,607 --> 00:00:43,508 তোমরা একঘেয়ে মানুষজন, সোনা। 14 00:00:44,077 --> 00:00:47,513 যদিও, মাঝে মাঝে সে পুরোপুরি ছদ্মবেশ বর্জন করে ফেলে। 15 00:00:48,081 --> 00:00:51,050 -তো, তোমরা কি করছ? -কলম্বাস ডে উৎযাপন করছি। 16 00:00:51,218 --> 00:00:54,551 আমরা গুনিস, গ্রেমলিন আর ইয়াং শার্লক হোমস দেখছি। 17 00:00:54,721 --> 00:00:57,087 এগুলো সব ক্রিস কলম্বাস লিখেছেন। 18 00:00:58,392 --> 00:01:01,770 আচ্ছা, তো তোমরা থ্যাঙ্কসগিভিং এর দিন কি দেখো? 19 00:01:01,261 --> 00:01:03,229 প্যারেড। 20 00:01:04,731 --> 00:01:08,125 তাতে মনে পড়লো, আমি সাধারণত থ্যাঙ্কসগিভিং এ নেব্রাস্কাতে যাই। 21 00:01:08,150 --> 00:01:11,062 এই বছর, এটা পালন করা বন্ধ আমার ভাই এর মামলার কারণে। 22 00:01:11,238 --> 00:01:14,901 -ওর মামলা কিসের? -ওই, বড় একটা ভুল বোঝাবুঝি। 23 00:01:15,075 --> 00:01:18,135 জানো, তুমিও আমার ভাই এর মত। ও কিছুটা রসায়নবিদ। 24 00:01:21,148 --> 00:01:23,292 আমি ভাবছি থ্যাঙ্কসগিভিং এ এখানেই থাকবো। 25 00:01:23,317 --> 00:01:25,478 -আর, তোমরা সবাই আমন্ত্রিত। -ওহ, আমি থাকবো। 26 00:01:25,652 --> 00:01:29,645 তুমি কি ক্র্যানবেরি জেলি রাখবে নাকি ক্র্যানবেরি সস? 27 00:01:30,123 --> 00:01:31,600 আমার মনে হয় দুটোই রাখবো। 28 00:01:31,625 --> 00:01:35,584 তোমার মনে হয়? এসব ব্যাপার পরিচালনায় তোমাকে খুব একটা পাকা মনে হচ্ছে না। 29 00:01:36,630 --> 00:01:39,121 হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, পেনি, কিন্তু প্রতি বছর... 30 00:01:39,299 --> 00:01:44,293 আমার মা তার সব আত্মীয়দের আমন্ত্রণ করে আর তার বিখ্যাত টার-ব্রিস্কেট-ফিল বানায়। 31 00:01:44,972 --> 00:01:46,462 টার-ব্রিস্কেট-ফিল? 32 00:01:46,773 --> 00:01:49,936 টার্কির ভেতর ব্রিস্কেট, তার ভেতর গাফিলটা মাছের পুর ভরা। 33 00:01:51,912 --> 00:01:54,506 শুনতে যত ভালো লাগছে, খেতে অতো না। 34 00:01:55,282 --> 00:01:56,758 রাজ, তুমি? 35 00:01:56,783 --> 00:01:58,512 ওহ, ও সাধারণত আমার বাড়িতেই আসে, তাই না বন্ধু? 36 00:02:02,856 --> 00:02:06,849 আচ্ছা, ঠিক আছে, এই বছর তোমাকে টার-ব্রিস্কেট-ফিল খেতে হবে না। 37 00:02:08,362 --> 00:02:10,830 আমি এটা চাবাইও না, ঔষধের মত গিলে ফেলি। 38 00:02:14,353 --> 00:02:16,861 S03 E04 · The Pirate Solution 39 00:02:38,859 --> 00:02:40,383 তো, রাজের কি হয়েছে? 40 00:02:40,627 --> 00:02:43,357 ভালো খবর হচ্ছে, ওর আমার মায়ের টার-ব্রিস্কেট-ফিল... 41 00:02:43,530 --> 00:02:45,521 খেতে কোনো সমস্যা নেই। 42 00:02:45,699 --> 00:02:48,532 বিশ্বাস করা কঠিন, তাও বলে যাও। 43 00:02:48,702 --> 00:02:51,722 খারাপ খবর হচ্ছে, ও বলছে ওকে নাকি নির্বাসিত করা হচ্ছে। 44 00:02:51,777 --> 00:02:53,336 নির্বাসিত করা হচ্ছে মানে? 45 00:02:53,507 --> 00:02:57,375 আমার ধারণা এর মানে যুক্তরাষ্ট্র সরকার ওকে এই দেশ থেকে বিতাড়িত করতে যাচ্ছে। 46 00:02:57,544 --> 00:03:01,844 ও ভারতে ফেরত যেতে পারে, অন্য কোনো দেশে চলে যেতে পারে, যারা ওকে নেবে... 47 00:03:02,015 --> 00:03:04,711 অথবা, সমুদ্রে দেশহীন জলদস্যুর মত ঘুরে বেড়াতে পারে। 48 00:03:08,055 --> 00:03:10,182 ব্যক্তিগতভাবে, আমার জলদস্যু পছন্দ। 49 00:03:11,725 --> 00:03:14,489 পেনি, তুমি কি একটু বাইরে যাবে যাতে আমরা ওর সাথে কথা বলতে পারি? 50 00:03:14,661 --> 00:03:18,934 ধুর, ঠিকাছে, কিন্তু ওর সত্যিই মেয়ে সংক্রান্ত এই সমস্যা মেটানো উচিত। 51 00:03:19,043 --> 00:03:21,293 আরও একটা কারণ জলদস্যুর জীবন বেছে নেয়ার জন্য। 52 00:03:21,332 --> 00:03:24,068 এমনকি আজও, আমি এটাকে পুরোপুরি ছেলেদের পেশা মনে করি। 53 00:03:26,440 --> 00:03:28,155 আচ্ছা, ও চলে গেছে। 54 00:03:32,779 --> 00:03:35,680 দুঃখিত, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নি। 55 00:03:36,383 --> 00:03:38,283 তো, কি হয়েছে? 56 00:03:38,452 --> 00:03:39,749 আচ্ছা, বলছি। 57 00:03:39,920 --> 00:03:43,083 ছয় মাস আগে, ট্র্যান-নেপচুনিয়ান বিষয়বস্তুর ভবিষ্যদ্বাণীর ওপর 58 00:03:43,256 --> 00:03:45,747 আমার গবেষণার পরীক্ষা একেবারেই অসফলটায় ঠেকেছে। 59 00:03:45,926 --> 00:03:47,086 তো? 60 00:03:47,260 --> 00:03:50,252 তো, আমি যতদিন ইউনিভার্সিটিতে কর্মরত থাকবো, ততদিনই শুধু আমার ভিসা থাকবে। 61 00:03:50,430 --> 00:03:53,422 ওরা যদি জানতে পারে, আমার আর স্কোয়াট নেই, আমার চাকরী যাবে। 62 00:03:53,600 --> 00:03:56,763 যাইহোক, স্কোয়াট বলতে আমি কিন্তু কাজ নেই বুঝিয়েছি। 63 00:03:57,404 --> 00:03:59,929 যদি কিছুটা হলেও ফলাফল হাতে থাকতো। 64 00:04:00,807 --> 00:04:03,605 দাড়াও, তাহলে তুমি গত ছয় মাস ধরে কি করছিলে? 65 00:04:03,777 --> 00:04:05,938 ওই আর কি, ই-মেইল চেক করছিলাম। 66 00:04:06,113 --> 00:04:08,104 ফেসবুক স্ট্যাটাস আপডেট করছিলাম... 67 00:04:08,281 --> 00:04:10,772 উইকিপিডিয়ার তথ্য এলোমেলো করছিলাম। 68 00:04:12,786 --> 00:04:16,278 এই, তোমরা কি জানো নেটফ্লিক্স দিয়ে এখন কম্পিউটার থেকে স্ট্রিমিং করা যায়? 69 00:04:16,723 --> 00:04:20,159 তুমি মিথ্যে অভিনয় দিয়ে এতদিন ইউনিভার্সিটি থেকে টাকা নিয়েছ? 70 00:04:20,327 --> 00:04:22,795 একজন জ্যোতির্বিজ্ঞানীর জন্য নিতান্তই অনৈতিক। 71 00:04:22,963 --> 00:04:25,796 যদিও, জলদস্যু হওয়ার জন্য বাস্তবিকভাবেই বাধ্যতামূলক। 72 00:04:27,634 --> 00:04:30,296 আমি ভারত ফেরত যেতে চাই না। ওখানে গরম আর আওয়াজ বেশি। 73 00:04:30,470 --> 00:04:32,961 আর ওখানে অনেক মানুষ। 74 00:04:34,307 --> 00:04:36,832 তোমাদের কোনো ধারনাই নেই। ওরা সব জায়গায়। 75 00:04:38,111 --> 00:04:41,478 আচ্ছা, সবাই চিন্তা করো কিভাবে রাজকে এই দেশে রাখা যায়। 76 00:04:46,286 --> 00:04:49,449 ও অন্য কোনো চাকরী খুঁজে নিচ্ছে না কেন? 77 00:04:54,294 --> 00:04:59,322 তুমি আমাকে কি জিজ্ঞেস করছ? তুমি কথা বলতে পারবে কি পারবে না সেটা তো আমি জানি না। 78 00:05:03,537 --> 00:05:04,834 ওহ, গরুর মাংস। 79 00:05:05,005 --> 00:05:07,803 তোমাকে অনেক মিস করবো। 80 00:05:08,675 --> 00:05:11,542 তুমি কি জানো মুম্বাই ম্যাকডোনাল্ডসে তুমি বিগ ম্যাক পাবে না? 81 00:05:11,711 --> 00:05:13,770 শুধু চিকেন মহারাজা ম্যাক পাবে। 82 00:05:14,648 --> 00:05:15,949 আর স্পেশাল সস? 83 00:05:16,016 --> 00:05:19,645 কারি। যেটা ভারতে, বিশ্বাস করো, অতটাও স্পেশাল না। 84 00:05:20,854 --> 00:05:24,991 -চিন্তা কোরো না, তুমি অন্য চাকরী পেয়ে যাবে। -হ্যাঁ, এখন থেকেই প্র্যাকটিস শুরু করছি। 85 00:05:25,077 --> 00:05:26,985 "আপনি কি মহারাজা ম্যাক এর সাথে ফ্রাইস চান?" 86 00:05:28,361 --> 00:05:30,522 হাই লেনারড, হ্যালো রাজ। 87 00:05:30,697 --> 00:05:32,528 হ্যালো শেল্ডন। 88 00:05:33,533 --> 00:05:36,417 মাফ করবে, আমি মুখভঙ্গি খুব একটা বুঝতে পারি না। 89 00:05:36,511 --> 00:05:41,033 কিন্তু আমি একটা চেষ্টা করবো, তুমি হয় দুঃখে আছ অথবা তোমার বমি পাচ্ছে। 90 00:05:41,842 --> 00:05:43,813 -আমি দুঃখে আছি। -আমি দুঃখী ই বলতে যাচ্ছিলাম। 91 00:05:43,838 --> 00:05:45,401 জানি না কেন পিছে হটলাম। 92 00:05:47,047 --> 00:05:48,268 তুমি কি খাচ্ছ? 93 00:05:48,315 --> 00:05:51,546 গরুর মাংসের কিমা দিয়ে এলবো ম্যাকারনি সাথে টমেটো সস। 94 00:05:51,718 --> 00:05:53,515 ওহ, গরুর মাংসরনি। 95 00:05:53,687 --> 00:05:55,659 তোমাকে মনে হয় সবথেকে বেশি মিস করবো। 96 00:05:56,656 --> 00:06:00,023 আমার সবসময়ই ব্যাপারটা বিভ্রান্তিকর লেগেছে, হিন্দুরা গরুর মাংস খায় না কেন? 97 00:06:00,193 --> 00:06:02,858 -আমরা বিশ্বাস করি গরু দেবতা। -ঠিক তেমনটা না। 98 00:06:02,896 --> 00:06:05,729 হিন্দুধর্মে পোষা প্রাণীদের ঈশ্বরের মত বিবেচনা করা হয়। 99 00:06:05,899 --> 00:06:10,393 আমার নিজের সংস্কৃতি আমাকে শিখিয়ো না, শেল্ডন। তোমার জান নিয়ে নেবো, গরুর দোহাই। 100 00:06:12,839 --> 00:06:14,127 দুঃখিত। 101 00:06:14,441 --> 00:06:16,534 আমিও। আসলে, আমি একটু দুশ্চিন্তায় আছি। 102 00:06:16,710 --> 00:06:19,577 হুম, বোধগম্য। তোমার জীবন ধ্বংসের পথে... 103 00:06:19,746 --> 00:06:22,738 আর তোমার ভবিষ্যৎ খুব বেশি হলে নীরস মনে হচ্ছে। 104 00:06:23,083 --> 00:06:24,243 ধন্যবাদ। 105 00:06:24,417 --> 00:06:26,942 আর তুমি হিন্দুধর্ম আর গরুর ব্যাপারে ভুল বলছ। 106 00:06:27,420 --> 00:06:30,787 এই রাজ, জানো কি হয়েছে, প্রোফেসর লফ্লিন ওনার নক্ষত্র বিবর্তন গবেষণার দলে 107 00:06:30,957 --> 00:06:34,757 -নেয়ার জন্য নতুন একজনকে খুঁজছেন। -সত্যি নাকি, অসাধারণ। 108 00:06:34,928 --> 00:06:37,761 -ওনাকে কল করে একটা ইন্টারভিউ সেট করো। -এখনই করছি। 109 00:06:38,231 --> 00:06:39,596 -এটা খুশি, তাই না? -হ্যাঁ। 110 00:06:39,766 --> 00:06:40,926 ফাটিয়ে দিয়েছি। 111 00:06:43,270 --> 00:06:44,635 ডক্টর খুত্রপালি, ভেতরে আসুন। 112 00:06:44,871 --> 00:06:48,147 আমি শুনে একটু অবাক হয়েছি যে আপনি আমাদের দলে যোগ দিতে চেয়েছেন। 113 00:06:48,210 --> 00:06:50,542 ওই ট্র্যান-নেপচুনিয়ান জিনিসের ব্যাপারে হাল ছাড়ছেন না কি? 114 00:06:50,710 --> 00:06:52,808 না, না। ওই ক্ষেত্রে সফলতার সমূহ সম্ভাবনা আছে। 115 00:06:52,839 --> 00:06:54,942 ওটা একদম উপযুক্ত জায়গা, আমি আরও কয়েক বছর ওটার ওপর কাজ করবো। 116 00:06:55,115 --> 00:06:57,606 আমি আপনার দুর্দান্ত উত্তেজনাপূর্ণ এবং চূড়ান্তভাবে অপ্রমাণিত 117 00:06:57,784 --> 00:07:02,084 হয় নি, এমন অনুমানের সাথে কাজ করতে পারার সুযোগ ছাড়তে পারি নি। 118 00:07:02,255 --> 00:07:04,655 চমৎকার, দয়া করে বসুন। 119 00:07:04,891 --> 00:07:06,085 শেরি পান করবেন? 120 00:07:06,259 --> 00:07:08,124 একটু আগে হয়ে গেলো না? 121 00:07:08,295 --> 00:07:10,593 প্রক্সিমা সেন্টৌরি তারকাতে না। 122 00:07:10,764 --> 00:07:11,992 ওহ, ভালো বলেছেন। 123 00:07:12,165 --> 00:07:17,797 খুবই হাস্যকর, কিন্তু যদি কিছু মনে না করেন, আমি টাইটানের সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবো। 124 00:07:17,971 --> 00:07:21,771 ভালো বলেছেন, আমার মনে হচ্ছে আমি আমাদের দলে উপযুক্ত হবেন, ডক্টর খুত্রপালি। 125 00:07:21,942 --> 00:07:22,966 ধন্যবাদ, স্যার। 126 00:07:24,778 --> 00:07:26,302 হাই, দুঃখিত, দেরি করে ফেললাম? 127 00:07:26,479 --> 00:07:27,956 না, না। একদম ঠিক সময়ে এসেছেন। 128 00:07:27,981 --> 00:07:31,473 ডক্টর খুত্রপালি, পরিচয় করাচ্ছি ডক্টর মিলস্টোন, এম আই টি ডিপার্টমেন্ট থেকে। 129 00:07:31,651 --> 00:07:33,753 উনি আপনাকে আমাদের ডাটা বিশ্লেষক দলের সাথে আলাপ করাবেন। 130 00:07:33,820 --> 00:07:35,981 আলাপ করে ভালো লাগলো, ডক্টর খুত্রপালি। 131 00:07:37,657 --> 00:07:40,490 আমি আপনার কাইপার বেল্ট বস্তুর আকার বণ্টনের ওপর পেপারটা পড়েছি। 132 00:07:40,660 --> 00:07:42,628 আমার খুবই ভালো লেগেছে। 133 00:07:46,466 --> 00:07:48,982 আপনি একপেশে নির্বাচন থেকে সঠিক ফল কিভাবে বের করেছিলেন? 134 00:07:49,502 --> 00:07:51,663 সিমুলেশন চালিয়েছিলাম। 135 00:07:51,838 --> 00:07:54,500 আমার পর্যবেক্ষণ দক্ষতা সঠিক করতে সাহায্য করেছিল। 136 00:07:54,674 --> 00:07:58,440 -ওহ, খুবই চমৎকার। -ধন্যবাদ। 137 00:08:00,213 --> 00:08:03,307 আপনি কি আমার হট টাবে এর ব্যাপারে আরও শুনতে আগ্রহী হবেন? 138 00:08:07,220 --> 00:08:09,211 তো, আমি কবে শুরু করবো? 139 00:08:12,359 --> 00:08:15,453 তুমি কাজটা পাও নি মানে? কিভাবে সম্ভব? 140 00:08:15,962 --> 00:08:20,058 বোঝোই তো, উনি ইংরেজ, আমি ভারতীয়। 141 00:08:20,233 --> 00:08:23,532 গান্ধির পর থেকে ওরা আমাদের খুব একটা পছন্দ করে নি। 142 00:08:24,070 --> 00:08:27,973 তুমি কি বলছ উনি তোমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন? কারণ তাহলে আমাদের অভিযোগ করা উচিত। 143 00:08:28,041 --> 00:08:30,703 না, ঠিক আছে। অভিযোগ করা হয়ে গেছে। 144 00:08:32,679 --> 00:08:33,873 ব্যাস, এই তো। 145 00:08:34,047 --> 00:08:35,609 এটাই আমার শেষ আশা ছিল। 146 00:08:35,982 --> 00:08:38,576 আমাকে অপমানের সাথে বিতাড়িত করে বাড়ি ফেরত পাঠানো হবে। 147 00:08:38,752 --> 00:08:41,721 আমার কাজিন সঞ্জয় এর ব্যঙ্গপূর্ণ বাক্যবাণ শুনতে হবে। 148 00:08:41,888 --> 00:08:45,255 অথবা, তোমরা ওকে চিনতে পারো, এ টি অ্যান্ড টি কাস্টমার সার্ভিস এর ডেভ। 149 00:08:51,231 --> 00:08:54,647 -আমি সত্যিই তোমাকে অনেক মিস করবো। -তুমি ভারতে আমাকে দেখতে আসবে? 150 00:08:55,568 --> 00:08:58,560 প্রায় ১৭ ঘন্টার ফ্লাইট, ভাই। 151 00:08:58,738 --> 00:09:00,103 আমি অর্ধেক পথ আসলে? 152 00:09:00,273 --> 00:09:02,537 অর্ধেক পথ মানে জাপানের ৬০০ মাইল উপকূলীয় এলাকা। 153 00:09:03,610 --> 00:09:05,578 আমি বলি কি, আমরা স্কাইপি তে কথা বলবো। 154 00:09:08,882 --> 00:09:10,247 -মহোদয়গণ। -হেই। 155 00:09:10,417 --> 00:09:13,113 রাজ, তুমি কি প্রোফেসর লফ্লিন এর কাজটা পেয়েছ? 156 00:09:13,286 --> 00:09:16,167 -না। -ধারণা করেছিলাম, কিন্তু চিন্তা কোরো না। 157 00:09:16,213 --> 00:09:20,101 অ্যাকশন সিনেমার পার্শ্ব নায়কের মত যে কিনা সিনেমার মাঝখানে... 158 00:09:20,126 --> 00:09:24,426 দ্বিতীয় ভাগের মধ্যে উধাও হয়ে যায়, তেমন আমিও তোমাকে উদ্ধার করতে চলে এসেছি। 159 00:09:27,267 --> 00:09:30,304 অদ্ভুত তো, সাধারণত পার্শ্ব নায়ককে উল্লাসের সাথে আনা হয়। 160 00:09:30,437 --> 00:09:34,134 যাইহোক, আমি ডার্ক ম্যাটার এর বিনাশের থেকে উৎপন্ন গামা রশ্নির স্ট্রিং থিওরির... 161 00:09:34,307 --> 00:09:36,605 অনুমান সম্পর্কে আরও গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছি 162 00:09:36,776 --> 00:09:38,937 -তো, আমার মনে পড়লো আমি... -মাফ করবে... 163 00:09:39,112 --> 00:09:42,138 আর কয়টা রিল শেষ করার পর পার্শ্ব নায়ক তার মূল কথায় আসবে? 164 00:09:42,315 --> 00:09:46,615 দুঃখিত, যেহেতু তোমরা আমার প্রবেশে উল্লাস করো নি, কাজেই এখন আমাকে পার্শ্ব বললেও লাভ নেই। 165 00:09:48,922 --> 00:09:52,255 যাইহোক, আমি ডিপার্টমেন্ট প্রধানের থেকে কিছু অতিরিক্ত টাকা পেয়েছি... 166 00:09:52,425 --> 00:09:55,087 তাই রাজ আমার জন্য কাজ করতে পারে। 167 00:09:55,628 --> 00:09:57,521 তুমি চাও আমি তোমার সাথে কাজ করি? 168 00:09:58,098 --> 00:09:59,827 আমার জন্য। 169 00:10:00,166 --> 00:10:03,624 তোমাকে এই কাজে থাকতে গেলে অনেক মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। 170 00:10:03,970 --> 00:10:06,254 আচ্ছা, দয়া করে ভুল বুঝো না... 171 00:10:06,306 --> 00:10:09,417 কিন্তু তোমার সাথে কাজ করার থেকে আমি স্তনবৃন্তে... 172 00:10:09,442 --> 00:10:11,433 সরু কাটা দাগ নিয়ে গেঞ্জি পরে নগ্ন হয়ে সাঁতার কাটবো... 173 00:10:11,611 --> 00:10:14,808 আর কোনো সংক্রামক ইনফেকশনে ধীর এবং মর্মান্তিক... 174 00:10:14,981 --> 00:10:16,778 মৃত্যু গ্রহণ করবো। 175 00:10:18,151 --> 00:10:20,119 আমার জন্য। 176 00:10:30,096 --> 00:10:31,256 শেল্ডন, তুমি কি ব্যস্ত? 177 00:10:31,931 --> 00:10:34,297 অবশ্যই আমি ব্যস্ত। 178 00:10:34,767 --> 00:10:37,454 -অপেক্ষা করবো? -হ্যাঁ, প্লিজ। 179 00:10:50,049 --> 00:10:52,313 কিভাবে সাহায্য করতে পারি? 180 00:10:53,119 --> 00:10:55,713 তোমার সাথে আমাকে কাজ করতে বলার ব্যাপারটা পুনর্বিবেচনা করলাম। 181 00:10:56,122 --> 00:10:57,555 আমার জন্য। 182 00:10:58,458 --> 00:10:59,823 হ্যাঁ, তোমার জন্য। 183 00:11:00,193 --> 00:11:02,127 যাইহোক, আমার কিছু শর্ত আছে। 184 00:11:02,395 --> 00:11:05,831 প্রথমত, সবসময় আমাকে সহকর্মী এবং সমকক্ষ হিসেবে বিবেচনা করতে হবে। 185 00:11:05,999 --> 00:11:08,991 দ্বিতীয়, প্রকাশিত প্রত্যেকটা পেপারে আমার অবদান লিখতে হবে। 186 00:11:09,202 --> 00:11:14,572 তৃতীয়, তুমি হিন্দুধর্ম আর আমার ভারতীয় সংস্কৃতি নিয়ে কোনো লেকচার দিতে পারবে না। 187 00:11:15,008 --> 00:11:16,566 আমি মুগ্ধ, রাজ। 188 00:11:16,743 --> 00:11:19,007 এগুলো অত্যন্ত অকাট্য আর যৌক্তিক শর্ত। 189 00:11:19,179 --> 00:11:21,579 -ধন্যবাদ। -আমি সবগুলোই বাতিল করছি। 190 00:11:22,515 --> 00:11:24,244 তাহলে আমার আর কোনো উপায় নেই। 191 00:11:24,417 --> 00:11:26,180 আমি চাকরী গ্রহণ করলাম। 192 00:11:27,353 --> 00:11:30,178 দুঃখিত, আমার মনে হয় তুমি ভুল বুঝেছ। 193 00:11:30,223 --> 00:11:31,842 আমি তোমাকে চাকরীটা দিচ্ছি না। 194 00:11:31,925 --> 00:11:35,019 আমি শুধু তোমাকে এই চাকরীতে আবেদন করার সুযোগ দিচ্ছি। 195 00:11:37,764 --> 00:11:40,255 বসে পড়ো, আমরা এখন ইন্টারভিউ শুরু করবো। 196 00:11:40,433 --> 00:11:41,491 কি বলছ। 197 00:11:42,235 --> 00:11:43,532 প্লিজ। 198 00:11:44,938 --> 00:11:46,769 ঠিক আছে। 199 00:11:48,841 --> 00:11:50,706 তো... 200 00:11:53,346 --> 00:11:55,837 একটা ইন্টারভিউতে কি এসব কাপড় পরো? 201 00:11:56,883 --> 00:11:58,833 আরে ভাই, আমরা এত বছরের বন্ধু। 202 00:11:58,885 --> 00:12:01,945 ওহ, প্রভাব ও খাটানো হচ্ছে? 203 00:12:02,288 --> 00:12:05,382 শেল্ডন, ঈশ্বরের দোহাই লাগে, আমাকে হাতজোড় করতে বাধ্য কোরো না। 204 00:12:08,528 --> 00:12:13,124 তুমি আমার আরও একটা ক্লাসিক বাস্তবিক রসিকতার ফাঁদে পড়েছ। 205 00:12:14,467 --> 00:12:17,561 আমি এখন তোমার বস। তোমার এই রসিকতায় হাসা উচিত। 206 00:12:20,873 --> 00:12:24,695 কি চমৎকার, নিজেদের মত করে পুরো বাসা পাওয়া, তাই না? 207 00:12:25,578 --> 00:12:28,638 এখন তো রাজ শেল্ডনের জন্য কাজ করছে। আমার ওকে আর ড্রাইভ করার দরকার হয় না। 208 00:12:28,815 --> 00:12:32,582 এছাড়া, ওদের দেরিতে কাজ করার কারণে আমরাও একটু প্রাইভেসি পাচ্ছি। 209 00:12:34,654 --> 00:12:36,315 এই। 210 00:12:36,489 --> 00:12:38,218 একটা পাগলামি করবে? 211 00:12:38,391 --> 00:12:39,983 কি করবে ভাবছ? 212 00:12:40,159 --> 00:12:43,253 চলো শেল্ডনের জায়গায় সরে যাই, আর চুমাচুমি করি। 213 00:12:45,798 --> 00:12:47,493 তুমি অশ্লীল একটা মেয়ে। 214 00:12:51,070 --> 00:12:53,595 ওহ, ঈশ্বর... ও কিভাবে জানলো? 215 00:12:54,407 --> 00:12:55,669 হ্যালো? 216 00:12:55,842 --> 00:12:57,173 হাই হাওয়ারড। 217 00:12:57,343 --> 00:12:58,901 আমি কি বিরক্ত করলাম? 218 00:12:59,078 --> 00:13:00,602 একটু, হ্যাঁ। 219 00:13:00,780 --> 00:13:02,111 মনে হচ্ছে কল দিয়ে আসা উচিত ছিল। 220 00:13:02,282 --> 00:13:03,340 হ্যাঁ, হয়তো। 221 00:13:11,624 --> 00:13:16,618 আজকের রাতে আমি আর রাজ সাধারণত প্যালামিনোতে লাইন ডান্স করতে চাই। 222 00:13:19,132 --> 00:13:20,793 কিন্তু ও শেল্ডনের সাথে কাজ করছে। 223 00:13:20,967 --> 00:13:22,798 হ্যাঁ, আমরা জানি। 224 00:13:22,969 --> 00:13:24,630 আমি কি চলে যাবো? 225 00:13:24,804 --> 00:13:26,328 যেতে পারো, যা খুশি। 226 00:13:27,106 --> 00:13:28,937 তাহলে মনে হয় কিছুক্ষণ থাকতে পারি। 227 00:13:31,144 --> 00:13:33,476 তো, তোমরা কি দেখছ? 228 00:13:33,646 --> 00:13:35,807 সেক্স অ্যান্ড দা সিটি 229 00:13:35,982 --> 00:13:38,212 এই, আমার এই সিনেমা অনেক প্রিয়। 230 00:13:38,384 --> 00:13:40,161 আচ্ছা, তাহলে দেখা যাক। 231 00:13:40,620 --> 00:13:43,714 হয়তো আমাদের পিরিয়ডের সময়ও মিলে যাবে। 232 00:13:47,660 --> 00:13:50,220 ঠিক আছে, আমরা ডার্ক ম্যাটার এর সংঘর্ষের কারণে হওয়া... 233 00:13:50,396 --> 00:13:54,560 বিনাশের বর্ণালী খোঁজার জন্য একটা পরীক্ষা ডিজাইন করবো। 234 00:13:54,734 --> 00:13:58,500 ওহ, ডার্ক ম্যাটার। আমাদের ফ্ল্যাশ লাইট নিতে হবে কিন্তু। 235 00:14:01,074 --> 00:14:02,356 রসিকতা করছিলাম। 236 00:14:02,408 --> 00:14:05,741 আমি বস, রসিকতা শুধু আমি করবো। 237 00:14:07,013 --> 00:14:08,981 দুঃখিত, বলে যাও আর রসিকতা করো যা করার। 238 00:14:09,148 --> 00:14:11,241 এখন রসিকতার সময় নয়। 239 00:14:11,818 --> 00:14:15,481 আমরা এমন একটা গবেষণা করছি যাতে পরিপূর্ণ এবং চূড়ান্ত মনোযোগ প্রয়োজন। 240 00:14:15,655 --> 00:14:18,749 ঠিক আছে, তাহলে সিরিয়াস হয়ে কাজে নামা যাক। 241 00:14:48,054 --> 00:14:49,282 -শেল্ডন? -কি? 242 00:14:49,455 --> 00:14:52,618 -আমার অ্যাসপিরিন লাগবে। -ডেস্ক এর ওপরের ড্রয়ার। 243 00:14:58,931 --> 00:15:00,060 -ধন্যবাদ। -ঠিক হয়েছে? 244 00:15:00,133 --> 00:15:02,192 -হ্যাঁ। -ভালো। 245 00:15:10,443 --> 00:15:12,035 ভালো লেগেছে। 246 00:15:12,211 --> 00:15:13,235 ধন্যবাদ। 247 00:15:13,446 --> 00:15:16,540 লেনারড, প্রত্যেকবার সেক্স করলেই তোমার আমাকে ধন্যবাদ দিতে হবে না। 248 00:15:16,716 --> 00:15:18,445 ওহ, ঠিক আছে। 249 00:15:18,951 --> 00:15:22,910 কালকে, তুমি ই-মেইলে একটা কার্ড পাবে, ওটা ছুড়ে ফেলে দেবে। 250 00:15:26,259 --> 00:15:28,227 মহা সুপ্রভাত তোমাদের। 251 00:15:30,763 --> 00:15:32,424 তুমি এখানে কি করছ? 252 00:15:32,598 --> 00:15:34,327 আসলে, রবিবারে সাধারণত... 253 00:15:34,500 --> 00:15:38,095 আমি রাজের সাথে কৃষকদের বাজারে যাই হিপি মেয়েদের সাথে তামাশা করতে। 254 00:15:38,271 --> 00:15:40,248 কিন্তু ও এখনো শেল্ডনের সাথে কাজ করছে। 255 00:15:40,273 --> 00:15:43,834 তাই আমি ভাবলাম আমি এখানে এসে তোমাদের জন্য ডিম ভাজা আর সালামি বানাই। 256 00:15:45,478 --> 00:15:48,777 (ফ্রেঞ্চ) উত্তাল প্রেম এর পর এগুলো খাওয়া ভালো। 257 00:15:50,950 --> 00:15:52,076 মারো আমাকে। 258 00:15:52,251 --> 00:15:57,188 যাইহোক, আমি তোমার সফলতার আওয়াজ না শুনে পারি না, সাবাস লেনারড। 259 00:15:59,358 --> 00:16:01,792 যদি তুমি আমাকে "মারো আমাকে" বলা মাত্র মেরে ফেলতে... 260 00:16:01,961 --> 00:16:03,690 আমাকে এখন এটা শুনতে হতো না। 261 00:16:04,007 --> 00:16:07,326 তোমরা কি চিন্তা করছ? কোনো ম্যাটিনি দেখতে যাবে? রোলারব্লেড করতে যাবে? 262 00:16:07,357 --> 00:16:08,964 স্টেপ ক্লাস করতে যাবে? 263 00:16:10,136 --> 00:16:13,299 -কিছু করো। -হ্যাঁ, আচ্ছা... 264 00:16:13,473 --> 00:16:15,377 হাওয়ারড, আমাদের কথা বলতে হবে। 265 00:16:15,441 --> 00:16:17,534 নিশ্চয়ই, কি ব্যাপারে আপনজন? 266 00:16:19,312 --> 00:16:22,645 দয়া করে বুঝতে চেষ্টা কোরো যে এমন না যে আমরা তোমাকে চাচ্ছি না। 267 00:16:22,815 --> 00:16:27,377 কিন্তু পেনির আর আমার মাঝে মাঝে কিছু ব্যক্তিগত সময় চাই। 268 00:16:31,324 --> 00:16:34,316 বুঝতে পারছি, আমি কাবাবের হাড্ডি। 269 00:16:34,494 --> 00:16:36,826 দুঃখিত, আমার আগেই বোঝা উচিত ছিল। 270 00:16:36,996 --> 00:16:38,415 আমি চলে যাচ্ছি। 271 00:16:40,166 --> 00:16:43,379 ডিমগুলো গরম থাকতেই খেয়ে নিয়ো। 272 00:16:43,469 --> 00:16:44,663 ধন্যবাদ। 273 00:16:46,305 --> 00:16:48,967 আর ফ্রিজে স্মোকড রুই আর ক্রিম পনির আছে। 274 00:16:49,141 --> 00:16:51,906 বেগল ওভেনে। আমি ওগুলো গরম করতে দিয়েছিলাম। 275 00:16:53,579 --> 00:16:54,781 চমৎকার। 276 00:16:56,215 --> 00:17:00,015 আমি তাহলে আমার মায়ের সাথেই আড্ডা দেবো, অনেক মজা হয় সবসময়য়। 277 00:17:02,154 --> 00:17:02,933 ভালো। 278 00:17:09,862 --> 00:17:12,854 -আমরা কি দয়া মায়াহীন? -জানি না। 279 00:17:13,032 --> 00:17:14,363 তুমি কি করতে বলো? 280 00:17:15,501 --> 00:17:18,308 ওকে ফেরত নিয়ে এসো। 281 00:17:18,504 --> 00:17:19,869 তুমি নিশ্চিত? 282 00:17:20,039 --> 00:17:21,506 হ্যাঁ। 283 00:17:21,674 --> 00:17:23,519 আচ্ছা, হাওয়ারড, ফেরত এসো। 284 00:17:23,576 --> 00:17:25,771 ওহ, তোমরা এক মুহূর্তের জন্য আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। 285 00:17:29,215 --> 00:17:33,194 না, না না না। আমরা এই সংঘর্ষ থেকে যে পরিমাণ আশা করছি, এই হার তার থেকে অনেক কম। 286 00:17:33,344 --> 00:17:37,032 তুমি কি বুঝতে পারছ আমরা মহাশূন্যের ডার্ক ম্যাটারের সংঘর্ষের কথা বলছি? 287 00:17:37,089 --> 00:17:40,684 অবশ্যই বুঝতে পারছি। আর তুমি আমাকে মহাশূন্যের বিষয়ে বলার কে? 288 00:17:40,860 --> 00:17:43,385 আমি হচ্ছি অ্যাস্ট্রোফিজিসিস্ট। "অ্যাাস্ট্রো" মানে "মহাশূন্য"। 289 00:17:44,397 --> 00:17:46,592 "অ্যাস্ট্রো" মানে "তারা"। 290 00:17:47,300 --> 00:17:49,962 আমি তোমাকে বলছি যদি আমাদের এই তর্ক... 291 00:17:50,136 --> 00:17:53,196 আমার মাতৃভাষায় হতো, আমি তোমাকে দেখিয়ে দিতাম। 292 00:17:53,606 --> 00:17:56,700 ইংরেজি তোমার মাতৃভাষা। 293 00:17:57,877 --> 00:18:01,210 আচ্ছা, সেটা ঠিক বলেছ, কিন্তু তুমি এই ব্যাপারে ভুল। 294 00:18:01,380 --> 00:18:03,861 ভুল আর কল্পনাপ্রবণ হওয়ার মধ্যে হালকা একটু পার্থক্য থাকে। 295 00:18:03,886 --> 00:18:06,452 দুর্ভাগ্যবশত, তোমাকে সেটা বোঝার জন্য কল্পনাপ্রবণ হতে হবে । 296 00:18:06,919 --> 00:18:11,492 ঈশ্বর, তোমার মনে হয় তোমার মাথা থেকে যাই বের হয় সব খাসা সোনা। 297 00:18:11,546 --> 00:18:14,154 আমি তোমাকে বলছি, তার মধ্যে কিছু সত্যিকারের কাকা। 298 00:18:14,327 --> 00:18:15,919 কাকা? 299 00:18:16,128 --> 00:18:18,926 -এর মানে হাগু। -ঠিক আছে। 300 00:18:19,098 --> 00:18:22,532 প্রথমত, ডক্টর খুত্রপালি, যখন আমি তোমাকে প্রথমবার আমার সাথে কাজ করার প্রস্তাব দেই... 301 00:18:22,557 --> 00:18:24,266 আচ্ছা! এখন তুমি বলছ আমি তোমার সাথে কাজ করছি? 302 00:18:24,437 --> 00:18:26,882 এই প্রসঙ্গে, "আমার সাথে" এর অর্থ "আমার জন্য"। 303 00:18:27,491 --> 00:18:29,030 ওহ, আচ্ছা, এই প্রসঙ্গেঃ 304 00:18:29,909 --> 00:18:31,501 ঠিক আছে। 305 00:18:31,677 --> 00:18:33,406 যদি আমি ভুল হই, প্রমাণ দাও। 306 00:18:33,579 --> 00:18:34,603 ঠিক আছে। 307 00:18:34,780 --> 00:18:38,614 এখানে আমরা ডার্ক ম্যাটার এর কণাগুলোর ভর পাই। 308 00:18:38,784 --> 00:18:40,911 -তুমি লক্ষ্যের পারমানবিক ওজনের ভুল ব্যাখ্যা দিচ্ছ। -আমাকে শেষ করতে দাও। 309 00:18:41,087 --> 00:18:43,920 -তুমি আমার কাজ নষ্ট করছ। -না, আমি সঠিক করছি। 310 00:18:44,090 --> 00:18:45,819 -আমাকে ডাস্টার দাও। -না। 311 00:18:45,858 --> 00:18:47,326 আমি দিতে বলেছি! 312 00:18:47,526 --> 00:18:49,460 পারলে নাও। 313 00:18:50,363 --> 00:18:52,126 বেশ। 314 00:18:55,301 --> 00:18:57,428 ওহ, ঈশ্বর। 315 00:18:58,604 --> 00:19:02,472 ডক্টর খুত্রপালি, তোমার ঊর্ধ্বতন হিসেবে আমি তোমাকে আমার বোর্ডে লিখতে নিষেধ করছি। 316 00:19:02,642 --> 00:19:05,304 -তুমি আমার ঊর্ধ্বতন না। -সব ভাবেই ঊর্ধ্বতন। 317 00:19:05,478 --> 00:19:08,447 আচ্ছা? তুমি কি এটা করতে পারো? 318 00:19:12,451 --> 00:19:14,329 তোমার সাথে কাজ করে ভালো লাগলো। 319 00:19:17,123 --> 00:19:19,887 ওহ দুঃখিত, "তোমার জন্য"। 320 00:19:41,147 --> 00:19:46,142 রাজ? 321 00:19:47,086 --> 00:19:48,178 আমি ব্যস্ত। 322 00:19:48,354 --> 00:19:49,378 কি করছ? 323 00:19:52,892 --> 00:19:55,486 -ঠিকাছে, তুমি বুঝিয়ে দিয়েছ। -তুমি কি চাও, শেল্ডন? 324 00:19:55,661 --> 00:19:58,858 আমি আবার বোর্ড দেখেছি, আর বুঝতে পেরেছি তুমি ঠিকই বলেছিলে। 325 00:19:59,031 --> 00:20:00,658 -তুমি ভুল ছিলে? -আমি সেটা বলি নি। 326 00:20:00,833 --> 00:20:03,825 -এটাই একমাত্র যৌক্তিক অনুমান। -যেটাই হোক, আমি এটা বলি নি। 327 00:20:04,537 --> 00:20:07,836 যাইহোক, আমি চাই তুমি আমার জন্য কাজ করতে ফিরে এসো। 328 00:20:08,107 --> 00:20:09,870 তোমার জন্য নাকি তোমার সাথে? 329 00:20:10,876 --> 00:20:14,209 এই প্রসঙ্গে, "আমার জন্য" মানে "আমার সাথে" হতে পারে। 330 00:20:14,380 --> 00:20:16,440 -আমার শর্ত আছে। -সব বাতিল করা হল। 331 00:20:16,533 --> 00:20:18,111 আমি চাকরী নেবো। 332 00:20:19,251 --> 00:20:20,878 সোমবার দেখা হবে। 333 00:20:21,053 --> 00:20:23,715 -দাড়াও, তোমার আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। -এখানে এসেছ কিভাবে? 334 00:20:23,889 --> 00:20:25,379 -হেঁটে এসেছি। -তো, হেঁটেই ফিরে যাও। 335 00:20:25,558 --> 00:20:27,890 পারবো না। বাহিরে বড় একটা কুকুর। 336 00:20:32,765 --> 00:20:36,394 আমরা যেতে যেতে ৫০০ জিইভি কণা ভালোভাবে সনাক্ত করার পদ্ধতি... 337 00:20:36,569 --> 00:20:39,231 -সম্পর্কে ভাবা শুরু করতে পারি। -ঠিক আছে। 338 00:20:44,891 --> 00:20:48,227 Translated by Sheikh Tasnuva Tasneem.