1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদে:
〄 AsadujJaman 〄
2
00:00:04,910 --> 00:00:06,330
[ এপিসোড ০৯ ]
3
00:00:35,480 --> 00:00:37,170
বৃষ্টি নেমেছে!
4
00:00:37,170 --> 00:00:38,950
বৃষ্টি নেমেছে! বৃষ্টি!
5
00:00:38,950 --> 00:00:40,830
স্বর্গ আমাদের প্রার্থণার জবাব দিয়েছে!
6
00:00:40,830 --> 00:00:42,760
অবশেষে বৃষ্টি নেমেছে।
7
00:00:42,760 --> 00:00:45,340
বৃষ্টি নেমেছে!
8
00:00:46,780 --> 00:00:49,370
অবশেষে বৃষ্টি নেমেছে!
9
00:00:49,370 --> 00:00:50,760
বৃষ্টি!
10
00:01:24,600 --> 00:01:26,130
গোয়াংজং।
11
00:02:15,420 --> 00:02:17,920
এক নায়কের জন্ম হলো।
নায়ক।
12
00:02:17,920 --> 00:02:20,880
যাইহোক মুখের দাগটা লুকালো কীভাবে?
13
00:02:21,440 --> 00:02:23,170
মনে হয় প্রসাধনী ব্যবহার করেছেন।
14
00:02:23,170 --> 00:02:26,690
জানি না কে এ কাজ করেছে,
কিন্তু সে ভীষণ দক্ষ।
15
00:02:33,180 --> 00:02:36,320
স্বর্গ ৪র্থ ভাইকে কোনো কারণে বেছে নিয়েছে।
16
00:02:36,320 --> 00:02:39,870
এখন থেকে ওনাকে আর
হালকাভাবে নেওয়া যাবে না।
17
00:03:05,500 --> 00:03:07,360
সে ৪র্থ রাজকুমার।
18
00:03:08,240 --> 00:03:11,730
রাজকুমার ওয়াং সো-ই হচ্ছেন গোয়াংজং।
19
00:03:14,290 --> 00:03:17,780
তার ভাই, ভাতিজা,
আর দীর্ঘদিনের অনুচর...
20
00:03:18,380 --> 00:03:20,810
তিনি সবাইকে হত্যা করেছিলেন।
21
00:03:20,810 --> 00:03:22,640
তিনি সেই গোয়াংজং।
22
00:03:23,170 --> 00:03:24,490
আসলেই মেরেছিলেন?
23
00:03:33,650 --> 00:03:37,180
রাজকুমার, আপনি আমাদের রক্ষা করেছেন!
24
00:03:37,180 --> 00:03:40,310
আপনি আমাদের উদ্ধারকর্তা!
25
00:03:41,020 --> 00:03:42,650
আপনি সবাইকে বাঁচিয়েছেন!
26
00:03:42,650 --> 00:03:45,360
ধন্যবাদ!
27
00:03:47,200 --> 00:03:49,510
আমার কারণেই কি সে রাজা হতে যাচ্ছে?
28
00:03:49,510 --> 00:03:50,950
তার ক্ষত ঢেকে দিয়েছি বলে?
29
00:03:51,460 --> 00:03:54,590
না, তার নাম আগে থেকেই
ইতিহাসের পাতায় লিখিত ছিল।
30
00:03:54,590 --> 00:03:58,070
আমি কিছু না করলেও,
সে ঠিকই রাজা হতো।
31
00:04:10,350 --> 00:04:15,120
কিন্তু রাজকুমার ওয়াং সো কি সত্যিই সবাইকে...
32
00:04:19,270 --> 00:04:22,030
সু, বৃষ্টি নেমে গেছে।
33
00:04:22,350 --> 00:04:23,990
মহারাজ এই বৃষ্টি উদযাপন করবেন।
34
00:04:27,200 --> 00:04:29,320
সু, কী হয়েছে?
35
00:04:30,910 --> 00:04:32,990
আমার কারণেই সবাই মরবে?
36
00:04:34,430 --> 00:04:35,620
কী?
37
00:04:36,470 --> 00:04:37,890
মানুষটা...
38
00:04:40,510 --> 00:04:42,190
আমার কারণেই কি ওরকম হয়ে যাচ্ছে?
39
00:04:43,280 --> 00:04:44,310
তাই কী?
40
00:04:46,850 --> 00:04:48,950
রাজকুমার, আপনাকে সাবধানে থাকতে হবে।
41
00:05:15,140 --> 00:05:18,510
স্বয়ং স্বর্গ-ই ৪র্থ রাজকুমারকে বেছে নিয়েছে।
42
00:05:21,200 --> 00:05:26,130
স্বর্গ কোনোভাবেই ওকে বেছে নিতে পারে না।
43
00:05:28,240 --> 00:05:30,260
সেটা আমার হওয়ার কথা ছিল।
44
00:05:30,260 --> 00:05:32,340
ওটা আমার আসন ছিল।
45
00:05:32,340 --> 00:05:35,040
বৃষ্টি আমার নামানোর কথা ছিল!
46
00:05:56,730 --> 00:05:57,810
মা।
47
00:05:57,810 --> 00:06:00,010
এমন একটা সুযোগ কীভাবে হারাতে পারলে?
48
00:06:00,690 --> 00:06:02,540
কেউ তোমার জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে...
49
00:06:02,540 --> 00:06:05,240
প্রয়োজনে তার জিভ টেনে ছিড়ে ফেলতে হয়!
50
00:06:05,240 --> 00:06:07,340
যেকোনো মূল্যে, সুযোগটা কাজে লাগানো উচিত ছিল!
51
00:06:07,340 --> 00:06:09,490
ভুল... ভুল হয়ে গেছে, মা।
52
00:06:09,490 --> 00:06:11,880
- আমারও ভুল হয়!
- না।
53
00:06:12,630 --> 00:06:13,960
ভুল বলে কিছু নেই।
54
00:06:14,330 --> 00:06:19,350
আমাকে রাজমাতা হতে হলে,
তোমাকে অবিচল আর নিষ্ঠুর হতে হবে।
55
00:06:20,880 --> 00:06:22,800
দামিউনের পরিচারিকা হে...
56
00:06:23,530 --> 00:06:26,870
আমি নিশ্চিত সেই প্রসাধনী দিয়ে
সো-এর ক্ষতটা ঢেকেছে।
57
00:06:27,870 --> 00:06:30,770
মা, আমি আপনাকে ওঠাবো?
58
00:06:30,770 --> 00:06:33,070
দামিউন, দামিউন, দামিউন!
59
00:06:33,760 --> 00:06:36,440
দামিউনের মেয়েগুলোই সব নষ্টের গোড়া।
60
00:06:36,440 --> 00:06:40,010
জায়গাটা পুড়িয়ে ছাই করে দেবো আমি।
61
00:06:47,350 --> 00:06:50,910
৪র্থ রাজকুমার সো
মহারাজের সাক্ষাৎ প্রার্থী।
62
00:06:56,050 --> 00:07:00,820
রাজকুমার ওয়াং সো,
অনেক বড়ো অর্জন লাভ করেছো।
63
00:07:00,820 --> 00:07:03,110
তুমি এই দেশকে বাঁচিয়েছো।
64
00:07:03,110 --> 00:07:06,910
আমি কেবল যুবরাজের স্থলে
বৃষ্টি পূজো পরিচালনা করেছি।
65
00:07:07,760 --> 00:07:09,200
সেটা কোনো ব্যাপার হলো?
66
00:07:09,200 --> 00:07:13,270
একদল চোরের খপ্পরে পড়ায় দেরি হয়ে গিয়েছিল।
তাই বৃষ্টি পূজোয় আসতে পারিনি।
67
00:07:13,820 --> 00:07:15,000
ধন্যবাদ, যুবরাজ।
68
00:07:16,530 --> 00:07:20,260
কতো বছর পর পিতার সামনে
নিজের চেহারাটা উন্মুক্ত করেছো?
69
00:07:24,870 --> 00:07:28,510
এতোগুলো বছর ক্ষতটা
নিজের কাছেই চেপে রেখেছিলে।
70
00:07:33,660 --> 00:07:35,450
আপনাকে উদ্বিগ্ন করতে চাইনি,
71
00:07:39,340 --> 00:07:40,670
বাবা।
72
00:07:43,400 --> 00:07:46,500
পুরো পৃথিবীকে এবার তোমার চেহারা দেখাও
আর আত্মবিশ্বাসী হও।
73
00:07:47,500 --> 00:07:50,500
সুন্দর একটা দেশ গড়তে
যুবরাজের সহায়তায় নিজেকে সঁপে দাও।
74
00:07:50,500 --> 00:07:52,310
তোমাকে তার শক্তির আঁধার হতে হবে।
75
00:07:53,440 --> 00:07:55,430
বাবা তোমাকে বিশ্বাস করে।
76
00:07:57,380 --> 00:08:01,040
আপনার আদেশ শিরোধার্য।
77
00:08:12,750 --> 00:08:15,790
আপাতত এখানে বৃষ্টিটা এড়ানো যাবে।
শীঘ্রই কেউ একজন ছাতা নিয়ে আসবে।
78
00:08:28,440 --> 00:08:31,600
সো'র ক্ষতটা কি তুমিই ঢেকেছিলে?
79
00:08:38,690 --> 00:08:41,400
রাজকুমারের মুখে হাত দেওয়ায়
তুমি বিপদে পড়তে পারো।
80
00:08:41,990 --> 00:08:45,060
তুমি একটা ভালো কাজ করেছো।
তাই চিন্তা নেই।
81
00:08:47,710 --> 00:08:48,780
তাছাড়া...
82
00:08:51,180 --> 00:08:54,440
সো হয়তো বৃষ্টি পূজোয়
যুবরাজের স্থানে দাঁড়াতে পারে।
83
00:08:54,440 --> 00:08:56,400
কিন্তু তাতে কিছুই বদলাবে না।
84
00:08:57,690 --> 00:08:58,980
আসলেই?
85
00:09:00,350 --> 00:09:01,420
অবশ্যই না।
86
00:09:04,490 --> 00:09:06,160
কিন্তু সব বদলাতেই হবে।
87
00:09:07,920 --> 00:09:09,860
কিছুই কি বদলাবে না?
88
00:09:10,700 --> 00:09:14,500
এখন যেহেতু বৃষ্টি হয়েছে,
মহারাজ উদযাপন করবেন।
89
00:09:15,740 --> 00:09:18,810
বহুদিন হয়ে গেছে কোনো
পরিচারিকাকে মুক্তি দেওয়া হয়নি।
90
00:09:19,640 --> 00:09:21,510
আমি নিশ্চিত এবার এটাই ঘটবে।
91
00:09:21,510 --> 00:09:23,170
আমি চুপচাপ বসে থাকতে পারি না।
92
00:09:23,930 --> 00:09:26,200
- আমাকে জানতে হবে।
- সু।
93
00:09:43,160 --> 00:09:47,220
পরবর্তী রাজা কে হবে জানেন আপনি?
94
00:09:52,480 --> 00:09:55,840
কোনো অঘটন না ঘটলে
আমার জানামতে যুবরাজ-ই হবেন।
95
00:09:57,180 --> 00:10:01,310
তাহলে... যুবরাজের পর কে হবে?
96
00:10:01,940 --> 00:10:03,320
তার পরে?
97
00:10:03,320 --> 00:10:06,850
গোয়াংজং... এটাই তো বলেছিলেন।
98
00:10:06,850 --> 00:10:07,930
কী?
99
00:10:11,080 --> 00:10:13,990
আপনি রাজকুমার ওয়াং সো'কে
"গোয়াংজং" ডেকেছিলেন।
100
00:10:15,840 --> 00:10:17,800
কোনোকিছু না ভেবেই বলে ফেলেছিলাম।
101
00:10:19,000 --> 00:10:21,060
মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল।
102
00:10:23,660 --> 00:10:25,920
সম্ভবত পাঁচ বা ছয় বছর বয়স ছিল।
103
00:10:27,030 --> 00:10:29,040
ডুবে না-কি প্রায় মরতেই বসেছিলাম।
104
00:10:29,040 --> 00:10:31,580
না!
মরেই না-কি গিয়েছিলাম।
105
00:10:31,580 --> 00:10:34,730
কিন্তু একদিন পর আবার জ্ঞান ফিরেছিল।
106
00:10:38,590 --> 00:10:43,000
আপনি মারা গিয়ে...
আবার জীবিত হয়েছিলেন?
107
00:10:43,000 --> 00:10:45,500
আমার মা প্রায়-ই বলতো...
108
00:10:46,190 --> 00:10:49,140
যে জ্ঞান ফেরার পর,
আমাকে একদমই অন্যরকম লেগেছিল।
109
00:10:49,750 --> 00:10:51,830
বয়সের তুলনায় জ্ঞানী মনে হচ্ছিলো।
110
00:10:54,510 --> 00:10:56,320
কথাটা কাউকেই কখনো বলিনি।
111
00:10:56,320 --> 00:10:58,830
প্রায়-ই চোখের সামনে কিছু দৃশ্য দেখতে পাই...
112
00:10:58,830 --> 00:11:00,600
জানি না ওগুলো বাস্তব নাকি স্বপ্ন।
113
00:11:00,600 --> 00:11:03,750
একটা বিশাল পাখিকে
মানুষকে নিয়ে উড়তে দেখি।
114
00:11:03,750 --> 00:11:06,310
এমনকি নিজে নিজে চলা
সিড়ি আর ঘরও দেখেছি।
115
00:11:07,330 --> 00:11:11,060
অনেক, অনেক মানুষ সহ
আসমান ছোঁয়া একটা দালানও দেখেছি।
116
00:11:11,880 --> 00:11:14,220
এই লোকটাও কি আমার মতো
ভবিষ্যৎ থেকে এসেছে?
117
00:11:18,150 --> 00:11:21,040
হয়তো বেশি ছোট ছিল
বলে কিছু মনে নেই।
118
00:11:27,250 --> 00:11:29,780
শুনেছি আপনিও নাকি
মারা গিয়ে বেঁচে ফিরেছেন।
119
00:11:32,330 --> 00:11:36,180
তাই ভাবছিলাম আপনারও
আমার মতো ভবিষ্যত দেখার গুণ আছে কি-না।
120
00:11:40,960 --> 00:11:43,360
এবার সত্যিই যে প্রশ্নটা করতে চান করে ফেলুন।
121
00:11:44,530 --> 00:11:46,900
আপনি আসলে কী জানতে চান, সু দেবী?
122
00:11:47,760 --> 00:11:50,760
রাজকুমার সো কি সত্যিই গোয়াংজং?
তিনি কি সবাইকে মারতে যাচ্ছেন?
123
00:11:50,760 --> 00:11:53,420
আর রাজকুমার ওয়াং উক?
তার ভবিষ্যৎটা কী?
124
00:12:01,780 --> 00:12:03,120
আমার...
125
00:12:05,470 --> 00:12:06,760
কী করা উচিত?
126
00:12:06,760 --> 00:12:07,910
কিছুই না।
127
00:12:08,820 --> 00:12:10,510
ভুলেও কিছু করবেন না।
128
00:12:11,180 --> 00:12:13,450
যা-ই দেখে থাকুন,
সবকিছু আপন গতিতে চলতে দিন।
129
00:12:13,450 --> 00:12:14,930
আপনার তাতে জড়ানো যাবে না।
130
00:12:14,930 --> 00:12:16,470
যদি আমি সব বদলে দিতে পারি?
131
00:12:18,510 --> 00:12:20,770
বিপদ ঘটবার আগেই তা থামিয়ে দিতে পারবো।
132
00:12:21,260 --> 00:12:23,580
খারাপকে ভালোয় রুপান্তর করতে পারবো।
133
00:12:23,580 --> 00:12:26,330
আপনি ইতোমধ্যে রাজকুমার
ওয়াং সো'র মুখে হাত দিয়ে ফেলেছেন।
134
00:12:30,300 --> 00:12:31,660
তাহলে...
135
00:12:34,500 --> 00:12:36,500
রাজকুমারের ভবিষ্যৎ কি...
136
00:12:39,000 --> 00:12:40,450
বদলে যাবে?
137
00:12:42,180 --> 00:12:43,810
সেটা জানি না।
138
00:12:44,590 --> 00:12:47,930
যখন মানুষ স্বর্গের ইচ্ছে বুঝতে পারে,
সেটাকে ভাগ্য বলে।
139
00:12:47,930 --> 00:12:50,670
ঘটনা কি বদলেছে
নাকি সবসময় এমনই হবার কথা ছিল?
140
00:12:50,670 --> 00:12:51,720
কে জানে এসব?
141
00:12:52,760 --> 00:12:55,880
আমরা স্বর্গের ইচ্ছার বাইরে যেতে পারি না।
142
00:12:57,340 --> 00:13:00,080
সবকিছুকে যেভাবে ঘটবার সেভাবেই ঘটতে দিন।
143
00:13:01,460 --> 00:13:03,690
এটাই আপনাকে নিরাপদ রাখবে।
144
00:13:24,940 --> 00:13:27,400
সো ভাই বৃষ্টি নামিয়েছেন।
145
00:13:27,400 --> 00:13:30,180
এবার তিনি রাজার আস্থা অর্জন করবেন।
146
00:13:34,930 --> 00:13:38,470
হুম, তা করবে।
147
00:13:38,470 --> 00:13:41,440
যুবরাজ পূজোর কর্তা না হলে...
148
00:13:41,440 --> 00:13:43,980
তার স্থানে তোমার দাঁড়ানো উচিত ছিল।
149
00:13:43,980 --> 00:13:45,720
সুবর্ণ সুযোগ ছিল।
150
00:13:49,900 --> 00:13:53,220
জায়গাটা সো'কে দেওয়া হয়েছিল।
151
00:13:53,740 --> 00:13:55,810
সো'র সেখানে বসাটা দরকারি ছিল।
152
00:13:56,700 --> 00:13:58,840
ওটার জন্য লোভ করতে পারি না আমি।
153
00:14:00,160 --> 00:14:03,890
একবার রাজার আশীর্বাদ পেয়ে গেলে
মাথায় অন্য চিন্তা আসাটা সহজ কাজ।
155
00:14:03,890 --> 00:14:08,370
আমি শুধু বলছি প্রাসাদে আরেকজনের
ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের।
156
00:14:09,170 --> 00:14:12,030
হে সু'ও বললো সো না-কি বদলে যাবে।
157
00:14:12,990 --> 00:14:14,480
তুমিও কি তাই বলছো?
158
00:14:15,700 --> 00:14:16,800
সো এর...
159
00:14:18,900 --> 00:14:21,360
রাজার আস্থা আর বিশ্বাস
অর্জন করা কেন উচিত হবে না?
160
00:14:22,630 --> 00:14:25,230
এতোদিন কতো যন্ত্রণা সয়েছে
সেটা তো ভেবে দেখো।
161
00:14:25,230 --> 00:14:28,160
হে সু তোমাকে ৪র্থ ভাইয়ের ব্যাপারে সতর্ক করেছে?
162
00:14:28,160 --> 00:14:29,400
কেন?
163
00:14:29,400 --> 00:14:32,530
সো'র মুখোশ খুলতে
যে সাহায্য করেছে সে হচ্ছে...
164
00:14:34,380 --> 00:14:35,570
হে সু।
165
00:14:37,670 --> 00:14:40,820
ও ভয় পাচ্ছে এ কারণে খারাপ কিছু ঘটবে।
166
00:14:50,700 --> 00:14:52,000
আর আমার...
167
00:14:53,260 --> 00:14:56,570
নিশ্চয়ই পূরণ করার মতো
গুরুত্বপূর্ণ কোনো পদ আছে।
168
00:15:01,530 --> 00:15:02,930
কী হতে পারে সেটা?
169
00:15:04,750 --> 00:15:06,200
ভীষণ...
170
00:15:09,460 --> 00:15:10,930
কৌতুহল হচ্ছে।
171
00:15:40,070 --> 00:15:41,130
আমি।
172
00:15:44,300 --> 00:15:45,860
আচমকা ছিল।
173
00:15:45,860 --> 00:15:48,370
একদম আচমকা টান দিয়েছিলেন।
174
00:15:48,980 --> 00:15:51,110
আমি অন্যকিছু বোঝাতে চাইনি।
175
00:15:51,110 --> 00:15:53,120
শুধু খুব চমকে গিয়েছিলাম।
176
00:15:53,120 --> 00:15:54,520
দুঃখিত।
177
00:16:00,800 --> 00:16:02,210
আমি কিছু বলেছি?
178
00:16:02,210 --> 00:16:05,540
তোমার দুঃখিত হবার দরকার নেই।
আমিই দুঃখিত।
179
00:16:17,730 --> 00:16:22,410
জীবনে প্রথমবারের মতো
মহারাজকে "বাবা" বলে ডেকেছি।
180
00:16:25,900 --> 00:16:30,740
পনেরো বছর পর তিনি ঠিকমতো
আমার মুখ আর চোখের দিকে তাকিয়েছেন।
181
00:16:30,740 --> 00:16:32,250
আমাকে আত্মবিশ্বাসী হতে বলেছেন।
182
00:16:36,400 --> 00:16:40,640
কথাগুলো শোনার পর,
আমার সব কষ্ট উবে গেছে।
183
00:16:44,760 --> 00:16:49,330
ওনার কথামতো আমাকে যুবরাজের
অপরিহার্য সহযোগী হয়ে উঠতে হবে।
184
00:16:50,980 --> 00:16:53,660
সবাই আমাকে ধন্যবাদ দিচ্ছে।
185
00:16:54,640 --> 00:16:58,430
কেউই আমাকে ভয়ানক
বা জানোয়ার বলে ডাকছে না।
186
00:16:59,350 --> 00:17:00,700
মজার ব্যাপার।
187
00:17:02,160 --> 00:17:04,270
এভাবে নিজেকে ভালো লাগতে শুরু করেছে।
188
00:17:06,290 --> 00:17:07,480
আর...
189
00:17:14,190 --> 00:17:16,480
যে আমাকে এমন বানিয়েছে...
190
00:17:16,480 --> 00:17:19,900
হে সু, সেটা তুমি।
191
00:17:27,890 --> 00:17:30,730
এমন একটা মানুষ
অতোটা নির্দয় হয়ে যাবে?
192
00:17:31,700 --> 00:17:33,120
বিশ্বাসই হচ্ছে না।
193
00:17:34,720 --> 00:17:37,640
ছই জি মং বলেছেন
আমার জড়ানো ঠিক হবে না।
194
00:17:37,640 --> 00:17:41,080
আমি তাকে সাহায্য করে
গোয়াংজংয়ের ভবিষ্যৎ বদলে দিতে পারি।
195
00:17:47,960 --> 00:17:50,600
যতোই রাগ হোক, সামলে নেবেন।
196
00:17:51,760 --> 00:17:54,070
আর কখনো কাউকে মারবেন না।
197
00:17:54,640 --> 00:17:57,700
ভবিষ্যতে আপনার কষ্ট পাবার
আর কোনো কারণ নেই।
198
00:17:57,700 --> 00:18:01,220
সবাই আপনাকে ভালোবাসবে
আর সম্মানের চোখে দেখবে, ঠিক আছে?
199
00:18:01,220 --> 00:18:03,700
ধুরো, আবার বক্তৃতা শুরু হয়ে গেল।
200
00:18:07,190 --> 00:18:08,680
সুন্দর।
201
00:18:18,180 --> 00:18:21,220
আমি পারবো।
202
00:18:21,220 --> 00:18:23,270
আমি মুখ ফিরিয়ে নেবো না।
203
00:18:24,400 --> 00:18:26,940
আমি কাউকে মরতে দেবো না।
204
00:18:39,010 --> 00:18:44,410
দেবী মং রিয়াং ওন, আমাকে সুন দুকের জন্য
একজন যোগ্য পাত্র দেখার অনুরোধ করেছে।
205
00:18:45,340 --> 00:18:49,440
তাই, ভাবছিলাম রাজকুমারদের
একজনকেই বেছে নেবো।
206
00:18:50,770 --> 00:18:53,310
রাজকুমারদের একজনকে?
207
00:19:00,390 --> 00:19:05,350
১৪তম রাজকুমার সুন দুক দেবীর
জন্য একদম উপযুক্ত হবেন।
208
00:19:05,350 --> 00:19:08,750
তারা দু'জন-ই মার্শাল আর্ট ভালোবাসে
আর তাদের রাশিও ভালো মেলে।
209
00:19:08,750 --> 00:19:11,080
আরে ধুরো।
যদি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে?
210
00:19:11,080 --> 00:19:14,050
দুজনে মিলে তো গোটা বাড়ি গুঁড়িয়ে ফেলবে।
211
00:19:16,800 --> 00:19:20,280
তাহলে ১৩তম রাজকুমার
বেক আহ হলে কেমন হয়?
212
00:19:20,440 --> 00:19:22,460
সংগাকের সবচেয়ে সুদর্শন পুরুষ সে।
213
00:19:22,460 --> 00:19:25,300
গোরিয়োর সমস্ত মেয়েদের ঈর্ষার পাত্রী হবেন তিনি।
214
00:19:25,300 --> 00:19:28,530
তারা পাথর মেরে ওকে
পরপারেও পাঠিয়ে দিতে পারে।
215
00:19:32,530 --> 00:19:34,080
৪র্থ রাজকুমার।
216
00:19:35,590 --> 00:19:37,160
অন্যদের কথা জানি না।
217
00:19:37,160 --> 00:19:39,430
তবে, তারা একসময় একত্রে
মার্শাল আর্ট শিখেছে...
218
00:19:39,430 --> 00:19:40,930
তাই নিশ্চয়ই কোনো অনুরাগ আছে।
219
00:19:41,530 --> 00:19:45,270
একজন ভালুক শিকারে ব্যস্ত ছিল
আর আরেকজন নেকড়ে শিকারে।
220
00:19:45,270 --> 00:19:47,860
তাদের দেখা পর্যন্ত হয়নি কখনো।
221
00:19:50,000 --> 00:19:52,130
কাউকেই পছন্দ না করলে,
আর কী করবো?
222
00:19:53,620 --> 00:19:56,750
ওহ... ৮ম রাজকুমার?
223
00:19:56,750 --> 00:20:01,250
ওনার পুনর্বিবাহ করা প্রয়োজন,
তবে ওনার স্বভাব সুন দুক দেবীর চাইতে একদমই ভিন্ন।
224
00:20:01,250 --> 00:20:06,000
ওই মিয়া! ঠিকমতো গুনতে শেখো।
লোকজনকে বাদ দিয়ে যাচ্ছো কেন?
225
00:20:06,000 --> 00:20:10,570
দেখো... একজনের কথা ভুলে গেছো।
226
00:20:10,570 --> 00:20:11,670
কী?
227
00:20:16,690 --> 00:20:17,730
কী?
228
00:20:21,270 --> 00:20:24,690
ওহ, সত্যি বলছো?
229
00:20:39,160 --> 00:20:42,310
সু, তোমার জন্য একটা জিনিস আছে।
পরে দেখা কোরো।
230
00:20:43,360 --> 00:20:44,420
আচ্ছা।
231
00:20:46,040 --> 00:20:47,790
মহামান্য রাজা তাশরিফ আনছেন।
232
00:20:51,590 --> 00:20:53,830
অভিবাদন, মহারাজ।
233
00:20:54,850 --> 00:20:56,840
তোমরা সবাই কঠোর পরিশ্রম করেছো।
234
00:20:58,730 --> 00:20:59,840
বিশেষ করে, ৪র্থ রাজকুমার।
235
00:20:59,840 --> 00:21:03,300
তুমি আমাদের খরার হাত থেকে মুক্ত করেছো
তাই তোমাকে পুরস্কৃত করতে চাই।
236
00:21:03,300 --> 00:21:05,090
চাইবার কিছু আছে তোমার?
237
00:21:06,560 --> 00:21:10,270
ভাবছিলাম সংগাকে বাড়ি নির্মাণের জমি
আর কিছু কৃষিজমি দেবো।
238
00:21:10,890 --> 00:21:14,370
ধন্যবাদ, মহারাজ, কিন্তু আমি
জমির চাইতেও গুরুত্বপূর্ণ কিছু চাই।
239
00:21:14,370 --> 00:21:16,020
ঠিক আছে, বলে ফেলো।
240
00:21:20,170 --> 00:21:23,120
দামিউনের পরিচারিকা হে সু'কে আমায় দিন।
241
00:21:23,120 --> 00:21:24,200
কী?
242
00:21:30,210 --> 00:21:32,230
হুম, ঠিক আছে।
243
00:21:32,710 --> 00:21:35,980
মনে হয় সাহায্যের জন্য তাকে
কাছাকাছি রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।
244
00:21:37,320 --> 00:21:40,100
দামিউনের হে সু'র অবদানের স্বীকৃতিস্বরূপ...
245
00:21:40,100 --> 00:21:42,560
তাকে জ্যেষ্ঠ পরিচারিকাতে পদোন্নতি দেওয়া হলো।
246
00:21:43,200 --> 00:21:45,680
এখন থেকে, তুমি ৪র্থ রাজকুমারকে সাহায্য করবে।
247
00:21:46,810 --> 00:21:51,280
জি, আপনার আদেশ শিরোধার্য।
249
00:21:52,650 --> 00:21:57,680
বৃষ্টির আগমন উদযাপনে,
একজন রাজকুমারের বিয়ে আয়োজন করা হবে।
250
00:21:57,680 --> 00:21:59,560
তারিখ শীঘ্রই নির্ধারণ করবো।
251
00:21:59,560 --> 00:22:02,490
প্রধান সেনাসতি পার্কের কন্যা সুন দুক...
252
00:22:04,360 --> 00:22:07,030
আর ১০ম রাজকুমার উনের মধ্যে
বিবাহটি সম্পন্ন হবে।
253
00:22:12,030 --> 00:22:15,620
ভাই, আপনার বিয়ে হবে!
অভিনন্দন।
254
00:22:16,210 --> 00:22:19,470
আমি বিয়ে করতে চাই না।
255
00:22:25,130 --> 00:22:26,550
লজ্জা পাচ্ছো?
256
00:22:26,550 --> 00:22:30,930
রাজপরিবারের সদস্য হিসেবে
তোমার বৈবাহিক দায়িত্ব পালন করা উচিত।
257
00:22:30,930 --> 00:22:35,220
৪র্থ ভাইয়ের এখনো বিয়ে হয়নি,
আর ৮ম ভাইও আবার বিপত্নীক হয়েছেন।
258
00:22:35,800 --> 00:22:38,620
আমি এখনো অনেক ছোট।
259
00:22:39,690 --> 00:22:41,260
আর ওই পার্ক মেয়েটাকে...
260
00:22:42,970 --> 00:22:47,290
আমার একদমই পছন্দ না!
মানি না... আমি এ বিয়ে মানি না।
261
00:22:51,990 --> 00:22:54,850
মহারাজ, দয়া করে আপনার কথা ফিরিয়ে নিন।
262
00:22:54,850 --> 00:22:56,740
আমি সত্যিই বিয়ে করতে চাই না।
263
00:22:58,480 --> 00:23:00,300
যদি বিয়েতে জোর করেন...
264
00:23:01,700 --> 00:23:03,550
এর চাইতে বরং মরে যাবো।
265
00:23:11,320 --> 00:23:15,650
আমার কথা শোনার চাইতে,
বরং মৃত্যুকে বেছে নেবে?
266
00:23:23,550 --> 00:23:26,740
বাবাকে অসম্মান করে মৃত্যুকে বরণ করে নেবে তুমি?
267
00:23:29,340 --> 00:23:30,640
ওই দৃষ্টি বলছে...
268
00:23:30,640 --> 00:23:32,370
যদি সে বিয়েতে অমত করে,
269
00:23:32,540 --> 00:23:33,840
তিনি অবশ্যই তাকে হত্যা করবেন।
270
00:23:34,440 --> 00:23:35,540
রাজকুমার হয়ে জন্মালেও,
271
00:23:35,540 --> 00:23:37,780
রাজার এক হুকুমে-ই
তোমার জীবন পাল্টে যেতে পারে।
272
00:23:40,890 --> 00:23:44,930
মহারাজ, ও নিশ্চয়ই উত্তেজিত হয়ে আছে
তাই বুঝতে পারছে না কী বলছে।
273
00:23:45,540 --> 00:23:48,990
উন, ওঠো আর মহারাজকে ধন্যবাদ জানাও।
ওঠো।
274
00:24:06,650 --> 00:24:09,610
আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ।
275
00:24:24,360 --> 00:24:28,530
উন, মেয়েদের শুধু প্রথম রাতেই
একটু অন্যরকম লাগে।
276
00:24:28,530 --> 00:24:30,740
এরপর, সব মেয়েই একরকম হয়ে যায়।
277
00:24:30,740 --> 00:24:34,320
আমি তো মাঝেমাঝে আমার প্রথম
আর দ্বিতীয় স্ত্রীর নাম-ই গুলিয়ে ফেলি।
278
00:24:34,320 --> 00:24:36,670
আমি তোমার মতো হতে চাই না।
279
00:24:43,220 --> 00:24:44,810
ওহ, দাঁড়াও! দাঁড়াও!
280
00:24:45,680 --> 00:24:47,130
খেলা না দেখাটাই ভালো।
281
00:24:47,130 --> 00:24:48,900
আমার মন খারাপ তাই দেখতে চাই।
282
00:24:48,900 --> 00:24:50,660
আমার মতে না দেখাটাই উত্তম হবে।
283
00:24:50,660 --> 00:24:51,860
সরো।
284
00:24:52,550 --> 00:24:54,840
মারো! তুমি পারবে!
286
00:25:58,990 --> 00:26:00,020
তো...
287
00:26:09,950 --> 00:26:12,170
এটা আপনার দেয়া সেই কাঁকনের জন্য।
288
00:26:14,870 --> 00:26:18,110
অথবা আমার প্রাসাদ ত্যাগ উদযাপনের জন্য।
289
00:26:32,590 --> 00:26:37,390
বোন বলেছিল আপনি সবসময় অনেক চিন্তায় থাকেন।
290
00:26:37,390 --> 00:26:41,140
উনি আমাকে ওটা বানাতে বলেছিলেন
যাতে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন।
291
00:26:46,240 --> 00:26:47,330
ধন্যবাদ।
292
00:26:51,930 --> 00:26:54,600
তোমার জন্যেও একটা জিনিস আছে।
293
00:27:03,850 --> 00:27:06,280
একটা বই।
294
00:27:09,060 --> 00:27:11,230
আমি মন দিয়ে পড়বো।
295
00:27:13,470 --> 00:27:14,720
মনোযোগ দিয়ে দেখো।
296
00:27:24,780 --> 00:27:26,790
এটা আগেও দেখেছি।
297
00:27:26,790 --> 00:27:29,220
আমার বন্ধুদের সাথে মিলে আগে এটা করতাম।
298
00:27:29,220 --> 00:27:30,790
আপনি নিজহাতে এটা আঁকিয়েছেন?
299
00:27:31,750 --> 00:27:32,980
হুম।
300
00:27:32,980 --> 00:27:34,020
বাহ।
301
00:27:44,110 --> 00:27:45,740
উনের বিয়ে হচ্ছে।
302
00:27:47,370 --> 00:27:49,040
তাই, এবার বৃষ্টি উদযাপনে...
303
00:27:50,250 --> 00:27:53,770
কোনো পরিচারিকাকে মুক্তি দেওয়া হবে না।
304
00:28:02,430 --> 00:28:04,720
আমি নিশ্চিত আবারো সুযোগ আসবে।
305
00:28:05,570 --> 00:28:07,530
আমি ওহ দেবীর ডানহাত।
306
00:28:07,530 --> 00:28:11,260
আমাকে ছাড়া কীভাবে থাকবেন
সেটা নিয়েই আসলে চিন্তিত ছিলাম।
307
00:28:11,260 --> 00:28:12,680
পদোন্নতিও পেয়ে গেছি।
308
00:28:14,220 --> 00:28:17,550
জানি না আরেকটা সুযোগ আবার কবে আসবে।
309
00:28:18,420 --> 00:28:20,980
যদি আপনি অপেক্ষা করেন, রাজকুমার...
310
00:28:22,370 --> 00:28:24,420
আমিও অপেক্ষা করতে পারবো।
311
00:28:29,920 --> 00:28:34,120
জানেন, মনে হচ্ছে এটা কোথায় যেনো দেখেছি।
312
00:28:44,950 --> 00:28:47,520
বলতে চাইনি আমার চিন্তা হচ্ছে।
313
00:28:47,520 --> 00:28:50,000
সেজন্যই আপনাকে অপেক্ষা করতে বলেছি।
314
00:28:50,880 --> 00:28:55,260
কারণ মনে হচ্ছিলো
কিছু একটা গড়বড় হতে পারে।
315
00:28:58,780 --> 00:29:03,360
যখন আবার তুষার ঝরবে...
আবার এখানে আসবো।
316
00:29:05,130 --> 00:29:06,280
শুধু আমরা দুজনে।
317
00:29:08,200 --> 00:29:09,930
সেই অপেক্ষাতেই থাকবো।
318
00:29:21,910 --> 00:29:25,780
আমি... তোমাকে ভালোবাসি।
319
00:29:58,930 --> 00:30:03,820
মহারাজ তাজা পাতার চাইতে
ভেষজ পাতার চা বেশি পছন্দ করেন।
320
00:30:03,820 --> 00:30:05,790
তোমাকে খুঁটিনাটি খেয়াল রাখতে হবে।
321
00:30:07,140 --> 00:30:10,880
ওনার মাথা ব্যথা হয় আর
চোখের দৃ্ষ্টিটাও ভালো না।
322
00:30:10,880 --> 00:30:13,540
প্রায়-ই ক্যাসিয়ার বীজ
আর আঙ্গুরলতা ফল খান।
323
00:30:14,180 --> 00:30:16,760
মাঝেমাঝে পানির পিপাসায়
রাতের ঘুম থেকে উঠে যান।
324
00:30:16,760 --> 00:30:18,870
সেজন্য ওনাকে ভেষজ ঔষধ দেওয়া জরুরি।
325
00:30:18,870 --> 00:30:20,000
জি, দেবী।
326
00:30:24,670 --> 00:30:26,530
রাজকুমার ওয়াং সো'র ব্যাপারে সাবধান।
327
00:30:28,090 --> 00:30:29,100
জি?
328
00:30:29,100 --> 00:30:31,780
তুমি তার যত্নের চেষ্টা করেছো
আর এখন সে সেটা জেনে গেছে।
329
00:30:32,110 --> 00:30:35,250
যদি তাকে সম্পূর্ণ হৃদয় দিতে না পারো,
সরাসরি বলে দেবে।
330
00:30:37,010 --> 00:30:41,790
যদি...
আমি তার জীবন বদলে দিতে পারি?
331
00:30:41,790 --> 00:30:43,790
তবুও কি মুখ ফিরিয়ে নেবো?
332
00:30:50,970 --> 00:30:54,430
প্রাসাদে আসার আগে,
আমি একজনকে মন দিয়েছিলাম।
333
00:30:55,120 --> 00:30:59,320
সে ছিল অপরিচিত এক সেনাপতি
যে আমার সাথে ফুল কুড়াতো।
334
00:30:59,320 --> 00:31:03,360
ভেবেছিলাম সে তার উচ্চাভিলাষ ভুলে
আমার সাথে সাধারণ জীবনযাপন করবে।
335
00:31:04,480 --> 00:31:08,460
শেষপর্যন্ত, সে এমন স্থানে পৌঁছেছে
তাকে স্পর্শ করার স্পর্ধাও আমার নেই।
336
00:31:11,960 --> 00:31:13,190
বুঝতে পেরেছো?
337
00:31:14,150 --> 00:31:16,700
মানুষ অন্যের জন্য বদলায় না।
338
00:31:17,530 --> 00:31:22,070
তাই অন্যের জীবন বদলাতে পারবে
এই ধারণাটা ভুলে যাও।
339
00:31:33,690 --> 00:31:36,190
তুলি দিয়ে ভালোভাবে লাগাতে হবে...
340
00:31:36,190 --> 00:31:39,120
যাতে ক্ষতটা আলাদাভাবে বোঝা না যায়।
341
00:31:40,090 --> 00:31:42,030
ব্যবহারের আগে তুলির ডগাটা সমান করে নেবেন।
342
00:31:42,030 --> 00:31:45,260
আমাকে সাহায্য করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে
কাজটা আমাকেই করতে বলছো?
344
00:31:45,630 --> 00:31:48,600
কীভাবে করতে হয় জানা থাকাটা ভালো।
345
00:31:55,210 --> 00:31:56,940
কী এটা?
346
00:32:01,980 --> 00:32:03,980
রূপচর্যার প্রণালী?
347
00:32:03,980 --> 00:32:07,290
গোরিয়োয় পুরুষেরা রূপচর্যা করায়
ব্যাপারটা সহজে চোখে পড়বে না,
349
00:32:07,290 --> 00:32:10,360
তবে যদি সম্ভব হয়,
ত্বকের রঙের সাথে মিলিয়ে বানাবেন।
350
00:32:10,890 --> 00:32:13,830
লালচে আর খয়েরী মটরশুটির গুড়ো দিয়ে
রঙটা খাপ খাইয়ে নিতে পারবেন।
351
00:32:19,360 --> 00:32:21,360
হঠাৎ এতো বদলে গেলে কেন?
352
00:32:22,660 --> 00:32:24,660
কী?
353
00:32:28,470 --> 00:32:31,810
কথায় কথায় তর্ক করা দস্যি মেয়েটার কী হলো?
354
00:32:31,810 --> 00:32:33,810
একদম ভিজে বেড়াল বনে গেছো।
355
00:32:37,450 --> 00:32:39,450
রাজকুমার।
356
00:32:43,020 --> 00:32:46,290
অন্যরা আপনার সাথে
চা পানের জন্য অপেক্ষা করছেন।
357
00:32:46,590 --> 00:32:48,630
আচ্ছা।
358
00:32:48,630 --> 00:32:51,560
আমি অপরিপক্কের মতো আচরণ করছিলাম।
359
00:32:51,560 --> 00:32:53,560
এখন থেকে আরো সাবধানে চলবো।
360
00:34:06,890 --> 00:34:08,930
আমি কেবল তলোয়ার নৃত্য অনুশীলন করছিলাম।
361
00:34:09,470 --> 00:34:12,150
ভয়ের কিছু নেই।
তোমাদের কিছু করবো না।
362
00:34:15,190 --> 00:34:16,210
এই নাও মিষ্টি।
363
00:34:16,510 --> 00:34:18,810
- আমাকেও দিন।
- আমাকেও দিন!
364
00:34:18,810 --> 00:34:20,380
আস্তে ধীরে খাবে।
365
00:34:20,380 --> 00:34:21,950
- আচ্ছা।
- ভাগ করে খেয়ো।
366
00:34:22,560 --> 00:34:24,870
- যাও।
- ধন্যবাদ।
367
00:34:29,810 --> 00:34:32,490
আগেও দেখা হয়েছিল, তাই না?
368
00:34:32,490 --> 00:34:33,560
হুবেকজে'তে?
369
00:34:34,750 --> 00:34:37,150
এই, ছিড়ে ফেলা চিত্রকর্মগুলোর দাম দিয়ে যাও।
370
00:34:37,150 --> 00:34:41,470
দেবার মতো কিছু না থাকলে,
তোমার তলোয়ার নৃত্যটা দেখাও।
371
00:34:42,160 --> 00:34:45,050
আগেও দেখা হয়েছিল, তাই না?
372
00:34:45,050 --> 00:34:46,100
সেই ছোটলোকটা।
373
00:34:46,100 --> 00:34:47,130
ছোটলোক?
374
00:34:47,130 --> 00:34:48,830
চিত্রাঙ্কন আর বাদ্যযন্ত্র।
375
00:34:48,830 --> 00:34:51,910
সম্ভ্রান্তদের খুশি করতে উঠেপড়ে লেগেছো।
376
00:34:51,910 --> 00:34:53,740
নাছোড়বান্দা তুমি।
377
00:34:53,740 --> 00:34:55,510
আমার সুর শুনেই এসেছো না?
378
00:34:55,510 --> 00:35:00,130
সংগাকের নৃত্যশিল্পীরা আমার সুর শুনলে
দৌড়ে না এসে পারে না।
379
00:35:00,130 --> 00:35:01,990
তোমার নাচটা দেখাও।
380
00:35:01,990 --> 00:35:04,730
বলা যায় না।
আমার ভুবন ভোলানো সুরও বাজিয়ে শোনাতে পারি।
381
00:35:04,750 --> 00:35:06,780
আমি যার তার জন্যে নাচি না।
382
00:35:06,780 --> 00:35:08,150
জাঁদরেল মেয়ে দেখছি।
383
00:35:09,280 --> 00:35:11,750
তাহলে, পরিচিত হয়ে নেওয়া যাক।
384
00:35:12,200 --> 00:35:14,100
আমি বেক আহ।
আর তুমি?
385
00:35:14,100 --> 00:35:15,300
বেক আহ?
386
00:35:16,820 --> 00:35:20,350
তুমি বেক আহ হলে,
আমি তোমার সেবিকা।
387
00:35:21,230 --> 00:35:23,800
বিন্দুমাত্র সততাও নেই তোমার মধ্যে।
388
00:35:24,100 --> 00:35:26,730
এভাবে প্রতিভা সব তো উচ্ছন্নে যাচ্ছে।
389
00:35:27,030 --> 00:35:29,610
কিন্তু আমি সত্যিই বেক আহ।
390
00:35:31,990 --> 00:35:36,140
ওহ, তুমি সংগাকে কিছুদিন হলো
এসেছো বলে নিশ্চয়ই জানো না।
391
00:35:37,520 --> 00:35:39,090
আমি হচ্ছি ১৩তম...
392
00:35:46,090 --> 00:35:47,650
আবার হাওয়া হয়ে গেছে।
393
00:35:55,390 --> 00:35:59,480
জিনিসটা... তার মালিকের মতোই অনন্য।
394
00:36:01,480 --> 00:36:03,360
আমাকে ছোটলোক বলে।
395
00:36:03,380 --> 00:36:05,230
জীবনটা এভাবে কাটাবো না?
396
00:36:05,970 --> 00:36:10,020
মাত্র দুইবার দেখা হয়েছে,
অথচ জীবন নিয়ে টানাটানি শুরু করে দিয়েছো!
397
00:36:24,280 --> 00:36:25,380
এসো।
398
00:36:25,380 --> 00:36:26,840
কী করছেন আপনি?
399
00:36:26,840 --> 00:36:29,740
তুমি হে সু না?
তোমাকে ১০ম রাজকুমারের কাছে যেতে হবে।
400
00:36:29,740 --> 00:36:30,830
কী?
401
00:36:31,850 --> 00:36:34,170
একমাত্র তুমিই রাজকুমারকে বোঝাতে পারবে।
402
00:36:34,170 --> 00:36:36,310
ভয় হচ্ছে উনি কিছু একটা ঘটিয়ে বসবেন।
403
00:36:36,310 --> 00:36:37,510
তোমাকে তার কাছে যেতে হবে।
404
00:36:39,440 --> 00:36:42,650
জানি না তার কী হয়েছে,
কিন্তু আমার জড়ানো ঠিক হবে না।
405
00:36:42,650 --> 00:36:44,410
তুমি তার দ্বিতীয় স্ত্রী হতে পারো!
406
00:36:47,960 --> 00:36:49,860
রাজকুমারকে যতদিন ঠিকমতো দেখে রাখবে...
407
00:36:52,930 --> 00:36:54,310
আমি কিছু মনে করবো না।
408
00:36:56,660 --> 00:36:59,170
মহারাজ আর বাবাকে
আমি বুঝিয়ে বলবো।
409
00:37:07,200 --> 00:37:08,980
কাজটা কি ঠিক হবে, ভাই?
410
00:37:08,980 --> 00:37:11,320
ভাই না গেলে তাকে মরতে হবে।
411
00:37:11,320 --> 00:37:12,760
তাকে বাঁচাতে চাইলে করো।
412
00:37:16,850 --> 00:37:18,240
দাঁড়ান!
413
00:37:32,070 --> 00:37:33,830
আমি, হে সু।
414
00:37:34,640 --> 00:37:36,810
এবার দরজাটা খোলো।
415
00:37:36,810 --> 00:37:39,320
তোমার এটা করা ঠিক হবে না।
চলে যাও।
416
00:37:42,080 --> 00:37:44,100
দরজা খোলো এক্ষুণি!
417
00:37:44,490 --> 00:37:47,310
দরজা না খুললে
আমি আর জীবনেও কথা বলবো না।
418
00:38:21,350 --> 00:38:23,280
মদ খেলে কি কিছু বদলে যাবে?
419
00:38:23,860 --> 00:38:26,820
মাতাল হলে,
তোমাকে কি বিয়ে করতে হবে না?
420
00:38:27,910 --> 00:38:30,060
তুমি আমার অনুভূতি জানো না।
421
00:38:30,950 --> 00:38:35,450
তুমি আমাকে পছন্দ করো, কিন্তু এখন
তোমার অপছন্দের একজনকে বিয়ে করতে হবে।
422
00:38:40,460 --> 00:38:43,850
তুমি জানতে?
কিন্তু কেন... না...
423
00:38:45,030 --> 00:38:48,620
তাহলে... তাহলে সু...
424
00:38:50,720 --> 00:38:55,790
তুমি কি আমার দ্বিতীয় স্ত্রী হবে?
425
00:38:57,410 --> 00:39:00,570
মহারাজ আর আমার ভাইদের
অনেকজন স্ত্রী আছে।
426
00:39:00,570 --> 00:39:01,640
জিনিসটা খারাপ না।
427
00:39:02,420 --> 00:39:06,590
তুমি আমার প্রথম স্ত্রী না হলেও,
আমি শুধু তোমাকেই ভালবাসবো।
428
00:39:06,590 --> 00:39:08,810
- তাই, সু...
- না।
429
00:39:11,530 --> 00:39:13,560
আমি ওভাবে থাকতে পারবো না।
430
00:39:15,390 --> 00:39:17,970
আমার স্বামীকে আর কারো সাথে
ভাগ করে নিতে পারবো না।
431
00:39:18,580 --> 00:39:22,670
তার অপেক্ষায় থেকে থেকে
আমি বুড়ি হতে চাই না।
432
00:39:25,850 --> 00:39:27,030
মিথ্যুক।
433
00:39:29,200 --> 00:39:31,540
তোমাকে আমার প্রথম স্ত্রী হতে বললেও...
434
00:39:34,560 --> 00:39:36,490
তুমি না করে দিতে।
435
00:39:49,140 --> 00:39:52,320
আমি বোকা। জানি আমি।
436
00:39:55,370 --> 00:39:59,580
সবসময়-ই বোকা ছিলাম।
437
00:40:01,700 --> 00:40:03,850
সেজন্যই হয়তো আমাকে পছন্দ করো না।
438
00:40:08,280 --> 00:40:11,200
তোমার সাথেই আমি সবচেয়ে আনন্দে থেকেছি,
রাজকুমার।
439
00:40:11,200 --> 00:40:15,490
আনন্দ পেলে তুমি হাসো
আর দুঃখ পেলে কাঁদতেও জানো।
440
00:40:15,490 --> 00:40:19,700
তাই কখনোই তোমার সামনে ভয় পাইনি, রাজকুমার।
441
00:40:19,700 --> 00:40:23,800
মন খুলে তোমার সাথে
হাসতে, কাঁদতে আর রাগ করতে পেরেছি।
442
00:40:23,800 --> 00:40:25,680
এসব সান্ত্বনার দরকার নেই।
443
00:40:27,400 --> 00:40:30,670
তুমি খুব খারাপ একটা মেয়ে।
444
00:40:41,080 --> 00:40:45,880
যদি তোমাকে দুঃখিত বলতাম,
সেটা সত্যিই খারাপ দেখাতো, তাই না?
445
00:40:49,130 --> 00:40:50,520
তাই...
446
00:40:52,760 --> 00:40:54,750
আমি ক্ষমা চাইবো না।
447
00:40:55,810 --> 00:40:56,870
তুমি...
448
00:41:02,230 --> 00:41:04,010
কখনো আমাকে পছন্দ করেছিলে?
449
00:41:06,240 --> 00:41:08,290
আমি এখনো তোমাকে পছন্দ করি।
450
00:41:18,230 --> 00:41:19,680
দয়া করে সুখী হও।
451
00:41:46,800 --> 00:41:49,120
ওহ, ভাই!
ধরো ওনাকে!
452
00:41:49,120 --> 00:41:50,410
দরকার নেই।
453
00:41:51,450 --> 00:41:54,190
আমি নিজেই ওখানে যেতে পারবো।
454
00:41:57,500 --> 00:41:58,770
আমাদের আজ বিয়ে না?
455
00:42:01,470 --> 00:42:04,390
জলদি যেতে হবে!
নয়তো দেরি হয়ে যাবে।
456
00:42:12,330 --> 00:42:16,830
তোমার জন্য পাঁচ রকমের
জমকালো কাপড় আর সুতো এনেছি, বোন।
457
00:42:16,830 --> 00:42:19,690
দয়া করে আমার ভাইকে সুন্দর
জামাকাপড় বানিয়ে খুশি কোরো।
458
00:42:21,380 --> 00:42:24,130
মুক্তো।
আশির্বাদ করি তোমাদের অনেক সন্তানাদি হোক।
459
00:42:25,610 --> 00:42:29,530
এই তামার আয়না ব্যবহার করে
সুখী বিবাহিত জীবন কাটাও, উন।
460
00:42:32,020 --> 00:42:33,330
রৌপ্য, উন।
461
00:42:38,400 --> 00:42:39,950
"হয়ুন হয়ুন ইয়ক সেগিরা।"
462
00:42:39,950 --> 00:42:42,870
এর অর্থ হচ্ছে বিবাহের ক্ষেত্রে
হৃদয়ের কোমলতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ...
463
00:42:42,870 --> 00:42:44,200
বাহ্যিক রুপ নয়।
464
00:42:44,200 --> 00:42:47,580
তাই, সবগুলো উপহার-ই আমার বাড়তি পাওনা।
465
00:42:47,580 --> 00:42:49,200
এগুলো ভালোমতোই কাজে লাগাবো।
466
00:42:50,650 --> 00:42:53,430
আমাদের ১০ম ভাইয়ের ভাগ্যটা ভালো।
467
00:42:53,430 --> 00:42:56,200
মাথামোটা মেয়ে।
এতোই খুশি হয়েছে?
468
00:42:57,430 --> 00:43:00,100
আরেকটু দাঁত কেলিয়ে হাসলে
তো গালটাই ছিড়ে যাবে।
469
00:43:02,660 --> 00:43:05,920
আমি একটা গাছ পাঠিয়েছি
যেটাতে ফুল ফুটবে আর ফল ধরবে।
470
00:43:05,920 --> 00:43:11,070
গ্রীষ্মকালে ওটার ছায়া আর
বসন্তে ওটার ফল উপভোগ করতে পারবে।
471
00:43:11,070 --> 00:43:14,040
ওটার পাতা গজানোর পর,
আমি আপনাদের সবাইকে দাওয়াত দেবো।
472
00:43:14,040 --> 00:43:17,390
ছায়ায় কুস্তি লড়তে সেই মজা হবে।
473
00:43:17,390 --> 00:43:19,110
নতুন বউয়ের সাথে কুস্তি লড়বি কেন?
474
00:43:19,110 --> 00:43:20,670
আবার আমার কাছে হারতে চাও?
475
00:43:23,350 --> 00:43:27,020
আসলেই করা উচিত!
কুস্তি! চেষ্টা করিস।
476
00:44:08,030 --> 00:44:09,180
সু!
477
00:44:12,660 --> 00:44:15,110
ঠিক আছো, সু?
সু!
478
00:44:15,110 --> 00:44:16,780
রাজকুমার ওয়াং সো থেকে সাবধান।
479
00:44:20,140 --> 00:44:21,960
রাজকুমার ওয়াং সো থেকে সাবধান।
480
00:44:21,960 --> 00:44:23,340
তাকে এড়িয়ে চলবেন।
481
00:44:23,340 --> 00:44:25,920
ভুলেও তাকে থামানোর চেষ্টা করবেন না।
যদি করেন...
482
00:44:27,590 --> 00:44:29,680
আপনারা সবাই মরবেন।
483
00:44:30,750 --> 00:44:33,060
তাকাও।
তাকাও আমার দিকে, সু।
484
00:44:34,350 --> 00:44:36,990
কী বলছো এসব?
মারা যাবো মানে?
485
00:44:37,950 --> 00:44:39,850
আমি এখান থেকে চলে যেতে চাই।
486
00:44:43,980 --> 00:44:46,710
প্রাসাদ থেকে বহুদূরে চলে যেতে চাই।
487
00:44:54,100 --> 00:44:55,860
ঠিক আছে, তাই করবো।
488
00:44:56,660 --> 00:44:58,470
তোমার জন্য তাই করবো।
489
00:44:59,140 --> 00:45:00,930
চিন্তা কোরো না, সু।
শান্ত হও।
490
00:45:01,910 --> 00:45:03,510
তোমার কিছু হবে না, সু।
491
00:45:14,940 --> 00:45:16,570
শোনো!
492
00:45:16,570 --> 00:45:18,570
আমরা বিবাহিত হতে পারি কিন্তু...
493
00:45:18,640 --> 00:45:21,640
আমি তোমাকে আমার স্ত্রী বলে স্বীকার করি না।
494
00:45:21,640 --> 00:45:26,010
তাই, আমি সবসময় যেভাবে থেকেছি সেভাবেই থাকবো,
495
00:45:26,010 --> 00:45:27,980
তাই ভুলেও নাক গলাতে আসবে না।
496
00:45:27,980 --> 00:45:29,980
বুঝেছো?
497
00:45:33,020 --> 00:45:35,020
প্রশ্ন করলে জবাব তো দেবে না-কি!
498
00:45:35,960 --> 00:45:37,960
কী বিরক্তিকররে বাবা!
499
00:45:39,030 --> 00:45:42,430
যেহেতু আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি,
আমি আপনার আদেশ মেনে চলবো...
500
00:45:42,660 --> 00:45:47,130
যাতে আমাদের বিয়েটা দীর্ঘস্থায়ী আর সুখের হয়।
501
00:45:47,770 --> 00:45:49,100
এমনিতে কথা বলো না,
502
00:45:49,100 --> 00:45:51,170
আর যখন বলো, কিছুই বুঝি না।
503
00:45:51,170 --> 00:45:53,440
তোমাকে কীভাবে পছন্দ করবো আমি?
504
00:45:53,970 --> 00:45:55,440
আমার বড়ো বিছানা লাগবে!
505
00:45:55,940 --> 00:45:57,940
বিশাল বড়ো বিছানা!
506
00:47:08,880 --> 00:47:12,150
তুমি বলেছিলে আমাকে শুধু
প্রথম তুষারপাত পর্যন্ত অপেক্ষা করতে হবে...
507
00:47:13,350 --> 00:47:19,490
হে সু, অনেক বড়ো একটা মিথ্যুক তুমি।
508
00:47:41,940 --> 00:47:43,460
ওয়াং সো'র থেকে সাবধান?
509
00:47:43,460 --> 00:47:46,070
তাকে থামানোর চেষ্টা করবেন না...
510
00:47:46,840 --> 00:47:49,150
ওয়াং সো'র থেকে সাবধান।
511
00:47:50,840 --> 00:47:54,770
তাকে থামানোর চেষ্টা করবেন না।
512
00:48:06,280 --> 00:48:10,850
তোমাদের দুজনকে ডেকেছি
নতুন দায়িত্ব দেবার জন্য।
513
00:48:12,230 --> 00:48:15,140
৩য় রাজকুমার ইও,
সংগাক ছেড়ে যাও।
514
00:48:15,140 --> 00:48:17,910
প্রতিটা অঞ্চলে গিয়ে শস্যাগারগুলো পরির্দশন করো।
515
00:48:21,670 --> 00:48:23,050
শস্যাগার তো অসংখ্য।
516
00:48:23,050 --> 00:48:25,690
শুনেছি অনেক চোর-বাটপার
সেগুলোতে লুটতরাজ চালাচ্ছে।
517
00:48:25,690 --> 00:48:29,930
গতবছর, শস্যাগারগুলোর দায়িত্বে থাকা
সেনাপতি মশাইয়ের প্রাণহানিও ঘটেছে।
518
00:48:29,930 --> 00:48:32,060
সেজন্যেই তোমাকে পাঠাচ্ছি আমি।
519
00:48:32,060 --> 00:48:35,610
পরিস্থিতি বদলে দিতে
একজন রাজকুমারের দায়িত্ব নেওয়া দরকার।
520
00:48:36,460 --> 00:48:38,890
তোমার দলটাকে ছোটো রাখবে।
521
00:48:41,780 --> 00:48:44,750
আপনার আদেশ শিরোধার্য।
522
00:48:45,320 --> 00:48:49,970
মহারাজ, ৩য় রাজকুমারের দায়িত্বে থাকা
সেনাবাহিনীর সরঞ্জামাদি সরবরাহের কী হবে?
523
00:48:50,670 --> 00:48:53,620
৪র্থ রাজকুমার সো'কে সেই দায়িত্ব দেবো।
524
00:48:58,050 --> 00:48:59,740
মহারাজের আদেশ শিরোধার্য।
525
00:49:07,010 --> 00:49:10,640
মহারাজ কি আমাকে ছুড়ে ফেলছেন?
526
00:49:10,640 --> 00:49:13,470
কী? কী যে বলেন।
527
00:49:13,470 --> 00:49:16,860
তিনি যাকে বেশি বিশ্বাস করেন
তাকেই কঠিন কাজটা দেন।
528
00:49:18,920 --> 00:49:21,790
সো'কে আমার জায়গায় বসানোর সময়
একটা কথা বলেছিলে।
529
00:49:22,290 --> 00:49:25,660
পিতার পক্ষপাতিত্বের জন্যে,
দুই ছেলে একে অপরেকে ছিঁড়েখুঁড়ে ফেলছে।
530
00:49:27,100 --> 00:49:29,420
এটাও কি তোমার স্বর্গের ইচ্ছা?
531
00:49:29,420 --> 00:49:32,740
ছোটবেলা থেকেই যুবরাজের
জিনিসের ওপর লোভ ছিল আপনার।
532
00:49:34,940 --> 00:49:38,240
এবার নিজের পায়ের নিচের জমিন খুঁজতে থাকুন।
533
00:49:38,610 --> 00:49:40,310
তাহলে দেখতে থাকো।
534
00:49:40,310 --> 00:49:43,770
দেখতে থাকো আমার অবস্থান কোথায় গিয়ে পৌঁছে।
535
00:50:10,900 --> 00:50:14,020
পারিবারিকভাবে একটু খাওয়া-দাওয়া করবো।
এতো অবাক হবার কী আছে?
536
00:50:14,020 --> 00:50:15,620
তাই না, মা?
537
00:50:16,640 --> 00:50:19,140
তোমার মুখোশহীন মুখ দেখতে ভীষণ ভালো লাগছে।
538
00:50:20,770 --> 00:50:23,810
মহারাজের আস্থাও জিতে নিয়েছো।
আমি ভীষণ গর্বিত।
539
00:50:24,430 --> 00:50:26,880
এমন একটা দিনের জন্য বহুদিন অপেক্ষা করেছি।
540
00:50:27,830 --> 00:50:29,760
অতীতটা ভুলে যাওয়া যাক।
541
00:50:29,760 --> 00:50:31,930
শুরু করুন।
খাও।
542
00:50:38,200 --> 00:50:42,100
এবারই প্রথম আমি আপনার সাথে খাচ্ছি, ভাই।
543
00:50:43,310 --> 00:50:46,190
তোমার জন্মের আগেই আমি শিনজু চলে গিয়েছিলাম।
544
00:50:46,190 --> 00:50:49,880
আমাদের অতীত ভুলে গিয়ে
একে অপরকে ভাইয়ের চোখেই দেখা উচিত।
545
00:50:49,880 --> 00:50:51,070
জি, ভাই।
546
00:51:01,040 --> 00:51:03,720
ছোটবেলায় তুমি মাংস অনেক পছন্দ করতে।
547
00:51:10,520 --> 00:51:12,750
এখনো অনেক পছন্দ করি।
548
00:51:13,990 --> 00:51:15,310
মজা করে খাও।
549
00:51:40,570 --> 00:51:44,800
তুমি ইও'র স্থলাভিষিক্ত হচ্ছো।
অনেককিছু শিখতে হবে তোমাকে।
550
00:51:44,800 --> 00:51:46,830
আমাকে সংগাক ছেড়ে যেতে হবে।
551
00:51:46,830 --> 00:51:48,650
যুবরাজের কাছ থেকে শেখাটা মন্দ হবে না।
552
00:51:48,650 --> 00:51:49,680
সেটাই করবো।
553
00:51:49,690 --> 00:51:53,320
তাহলে যুবরাজের সাক্ষাৎ
পাবার অনেক সুযোগ পাবে।
554
00:51:53,320 --> 00:51:55,720
কখনো সখনো তাকে একাও পেয়ে যাবে।
555
00:51:57,160 --> 00:51:58,240
কী?
556
00:52:06,010 --> 00:52:07,230
অবশ্যই।
557
00:52:08,950 --> 00:52:10,910
আমার কাছে কিছু চান আপনারা।
558
00:52:10,910 --> 00:52:12,680
যুবরাজকে হত্যা করো।
559
00:52:18,960 --> 00:52:21,900
আমার জন্য এর আগেও তো মানুষ মেরেছিলে।
560
00:52:24,490 --> 00:52:25,670
পারবে না?
561
00:52:26,840 --> 00:52:30,050
এই মা, মজা করে হলেও এসব বলা ঠিক না।
562
00:52:30,060 --> 00:52:34,370
সিংহাসনে বসার পর এমন কোনো রাজা আছে
যে তার ভাইদের মারেনি?
563
00:52:35,630 --> 00:52:38,270
যদি আমি রাজা হতে না পারি,
আমরা শেষ।
564
00:52:38,830 --> 00:52:40,500
কিছু একটা তো করতেই হবে।
565
00:52:40,500 --> 00:52:43,800
যুবরাজ মোটেও ওমন না।
উনি তার ভাইদের মারবেন না।
566
00:52:51,010 --> 00:52:52,770
সত্যিই কি এটা চান আপনি?
567
00:52:54,050 --> 00:52:55,240
চাই।
568
00:52:55,750 --> 00:52:59,100
তাহলে... মেরে দেবো।
569
00:53:00,570 --> 00:53:01,730
মারার পর...
570
00:53:03,600 --> 00:53:05,680
আমি সিংহাসনে বসবো।
571
00:53:05,680 --> 00:53:06,850
কী?
572
00:53:07,730 --> 00:53:10,260
আপনি চান আপনার কোনো ছেলে রাজা হোক।
573
00:53:10,260 --> 00:53:11,940
তাই আমি বসলেও সমস্যা নেই।
574
00:53:11,940 --> 00:53:17,410
সিংহাসনে আরোহণের পর...
আমি ভাই অথবা জুংয়ের কোনো ক্ষতি করবো না।
575
00:53:18,840 --> 00:53:20,280
নিজেকে এতো বড়ো ভেবো না।
576
00:53:20,280 --> 00:53:24,460
বৃষ্টি পূজোটা আমি করলে,
বৃষ্টি নামানো লোকটা আমিই হতাম।
577
00:53:24,460 --> 00:53:27,110
ভেবেছো ওরকম একটা উসিলা দিয়ে
সিংহাসন নিতে পারবে?
578
00:53:27,840 --> 00:53:30,070
আমার পক্ষে স্বর্গ আছে।
579
00:53:31,120 --> 00:53:33,490
আপনার শ্বশুর বাড়ির জোর ছাড়া কিছুই নেই।
580
00:53:33,490 --> 00:53:35,720
যুবরাজের শ্বশুর তো আরো গরীব।
581
00:53:35,740 --> 00:53:37,780
তাহলে কি তাকে সরানোর ব্যাপারে একমত হচ্ছো?
582
00:53:37,780 --> 00:53:41,310
রাজা হতে তোমার ভাইয়ের ওপর
স্বর্গের আশির্বাদ আছে।
583
00:53:41,310 --> 00:53:43,350
কার সাথে কী বলছো?
584
00:53:48,250 --> 00:53:50,420
সামান্য মশকরা শুনেই এতো উত্তেজিত হয়ে গেলেন!
585
00:53:50,870 --> 00:53:52,840
এখন তো মাথায় অন্য খেয়াল আসছে।
586
00:53:55,260 --> 00:53:56,420
রাজা?
587
00:53:58,740 --> 00:54:03,820
যে জায়গাটা সবাই এতো করে চায়,
যদি আমি কোনভাবে সেটা নিয়ে নেই?
588
00:54:07,550 --> 00:54:10,570
কয়েকটা তুলির আঁচড়েই
যা ইচ্ছে তা করতে পারবে ভাবছো!
589
00:54:14,270 --> 00:54:16,650
সত্যিই ভেবেছো তুমি কিছু একটা হয়ে গেছো?
590
00:54:17,540 --> 00:54:19,690
বৃষ্টি পূজোয় তোমাকে বেছে নেওয়া হয়েছিল।
591
00:54:19,690 --> 00:54:23,510
ওরা ভেবেছিল যুবরাজের স্থানে
তোমার মরাটাই ভালো হবে।
593
00:54:23,510 --> 00:54:26,850
তোমাকে তার পথের কাঁটা বা
দুর্ভাগ্য এড়াতে ঢাল বানানো হয়েছে।
594
00:54:26,850 --> 00:54:29,570
তোমার ধারণাই নেই যে
তোমার বাবা তোমাকে ব্যবহার করেছে।
595
00:54:32,380 --> 00:54:34,240
আমি ব্যবহৃত হইনি।
596
00:54:34,880 --> 00:54:36,990
আমি জেনেশুনেই ওই আসনে বসেছিলাম।
597
00:54:45,230 --> 00:54:48,140
এখানকার খাবারটা খুব একটা খারাপ না।
598
00:54:48,140 --> 00:54:50,110
তবুও, পরিবারের সাথে কেবল
খাওয়া-দাওয়াই করা উচিত।
599
00:54:50,810 --> 00:54:52,600
ভুলেও আমাকে আর ডাকবেন না।
600
00:55:06,490 --> 00:55:10,010
যা ভেবেছিলাম, ওকে বশ মানানো কঠিন কাজ।
601
00:55:11,510 --> 00:55:12,940
সম্পর্ক ছিন্ন করতেই হবে।
602
00:55:14,050 --> 00:55:15,540
বেশি বাড়াবাড়ি করছো তোমরা।
603
00:55:15,540 --> 00:55:18,930
খাবার খেতে ডেকে
ওনাকে মানুষ খুন করতে বলেছো?
604
00:55:18,930 --> 00:55:21,170
যদি আমাদের শত্রু-ই বানাবে...
605
00:55:21,170 --> 00:55:22,790
আমাদের জন্ম দিয়েছিলে কেন, মা?
606
00:55:24,740 --> 00:55:26,140
আরে...
607
00:55:26,720 --> 00:55:27,940
জুং!
608
00:55:57,820 --> 00:55:59,000
গাধার বাচ্চা।
609
00:56:01,250 --> 00:56:03,120
কীসের আশা করেছিলি তুই?
610
00:57:32,320 --> 00:57:33,390
সু।
611
00:57:42,590 --> 00:57:44,070
দয়া করে ছাড়ুন।
612
00:57:44,070 --> 00:57:45,280
শুধু কিছুক্ষণ।
613
00:57:47,170 --> 00:57:48,790
আমার সাথে থাকো।
614
00:57:51,280 --> 00:57:53,000
আমার বিশ্রাম প্রয়োজন।
615
00:57:56,560 --> 00:57:58,280
আমি থাকতে চাই না!
616
00:58:00,110 --> 00:58:02,140
আমি আপনাকে ভয় পাই, রাজকুমার।
617
00:58:07,070 --> 00:58:09,050
তুমি বলেছিলে আমাকে ভয় পাও না।
618
00:58:09,720 --> 00:58:12,150
ভেবেছিলাম আমি সব বদলে দিতে পারবো।
619
00:58:12,590 --> 00:58:14,200
ভুল ভেবেছি।
620
00:58:14,840 --> 00:58:18,230
শেষপর্যন্ত আপনি সবার জীবন নষ্ট করে দেবেন!
621
00:58:18,230 --> 00:58:20,910
যান।
এখান থেকে বহুদূরে চলে যান!
622
00:58:20,910 --> 00:58:22,450
তুমিও এমন কোরো না!
623
00:58:30,620 --> 00:58:32,500
আমাকে দূরে সরিয়ে দিও না।
624
00:58:32,970 --> 00:58:34,360
আমাকে চলে যেতে বোলো না।
625
00:58:35,220 --> 00:58:39,370
বোলো না আমি দুর্ভাগ্য বয়ে আনি
আর আমি একটা জানোয়ার।
626
00:58:43,480 --> 00:58:45,340
অন্তত তুমি এমন করতে পারো না।
627
00:58:47,520 --> 00:58:51,650
তুমি... আমার।
628
00:58:53,100 --> 00:58:55,150
আমি আপনার নই, রাজকুমার।
629
00:58:55,690 --> 00:58:56,960
তুমি আমার।
630
00:58:56,960 --> 00:58:58,530
শুধু আমার।
আমার তুমি!
631
00:59:01,070 --> 00:59:05,470
আমার অনুমতি ছাড়া,
আমাকে ছাড়তে পারবে না।
632
00:59:06,480 --> 00:59:08,030
মরতেও পারবে না।
633
00:59:11,060 --> 00:59:12,720
তুমি সম্পূর্ণ আমার।
634
00:59:28,400 --> 00:59:35,400
অনুবাদে:
〄 AsadujJaman 〄