1
00:00:10,328 --> 00:00:12,876
ওর জ্ঞান ফিরে আসছে।
2
00:00:18,209 --> 00:00:20,188
যখন ওরা আমাকে ধরেছিল...
3
00:00:21,543 --> 00:00:23,235
আমার অসাড় লাগছিল...
4
00:00:23,260 --> 00:00:25,438
আর ভীষণ শীতল।
5
00:00:25,717 --> 00:00:29,024
জীবন-মরণ সব তুচ্ছ হয়ে গিয়েছিল।
6
00:00:30,172 --> 00:00:31,172
বিশ্রাম নাও।
7
00:00:31,197 --> 00:00:34,118
শান্ত থাকো।
শরীরকে সুস্থ হবার সুযোগ দাও।
8
00:00:34,896 --> 00:00:36,641
আপনারা এখানে নিরাপদ নন।
9
00:00:36,666 --> 00:00:38,298
আপনারা চলে যেতে পারেন।
10
00:00:38,861 --> 00:00:41,696
না, লাইরা।
আমরা যাবো না।
11
00:00:42,554 --> 00:00:44,032
কিন্তু উইল,
তোমার বাবাকে পাওয়া মাত্রই...
12
00:00:44,056 --> 00:00:45,593
আমাদের এ দুনিয়া ছেড়ে যেতে হবে।
13
00:00:45,662 --> 00:00:47,710
আশা করি তাকে দ্রুতই খুঁজে পাবো।
14
00:00:49,409 --> 00:00:51,203
তোমার ছুরি ওদের ভয় পাইয়েছে।
15
00:00:51,832 --> 00:00:53,656
এটা সবাইকেই ভয় পাওয়ায়।
16
00:01:34,377 --> 00:01:37,548
আমি বাতাসে কিছু একটার গন্ধ পাচ্ছি।
17
00:01:38,823 --> 00:01:40,384
যুদ্ধের গন্ধ।
18
00:01:41,712 --> 00:01:43,386
যুদ্ধ কি ঘনিয়ে আসছে?
19
00:01:44,257 --> 00:01:45,488
অবশ্যই।
20
00:01:46,052 --> 00:01:48,246
সর্বশেষ যুদ্ধটা জঘণ্য ছিল।
21
00:01:49,592 --> 00:01:52,769
কিন্তু এবার ক্ষমতাশালীরা পরাজিত হতে পারে।
22
00:01:53,722 --> 00:01:56,308
লর্ড এজরিয়েলের বাহিনী বড়ো হচ্ছে।
23
00:01:57,945 --> 00:02:01,347
কিন্তু তার এসাহেট্রা'টা লাগবে।
24
00:02:02,954 --> 00:02:05,472
এবং সেটা তার কাছে নেই।
25
00:02:07,023 --> 00:02:10,550
ওটা ছাড়া, সে পরাজিত হবে।
26
00:02:11,301 --> 00:02:14,730
আর আমরা বহুদিন তাদের হাড়গোড় দিয়ে ভুরিভোজ করবো।
27
00:02:21,571 --> 00:02:43,971
অনুবাদে:
☣ AsadujJaman ☣
28
00:03:57,753 --> 00:04:02,886
তোমার কাছে ক্ষমতাবানদের ধ্বংস
করতে সক্ষম একমাত্র হাতিয়ারটি আছে।
29
00:04:07,737 --> 00:04:09,355
দুঃস্বপ্ন?
30
00:04:11,393 --> 00:04:12,980
আমি আতঙ্কিত।
31
00:04:13,102 --> 00:04:15,378
স্বপ্নে আমার বাবাকে দেখে ভয় পেয়েছি।
32
00:04:16,104 --> 00:04:18,113
ও ভয় দেখতে পায় না।
33
00:04:18,610 --> 00:04:20,285
তোমার ভয়টাকে।
34
00:04:21,383 --> 00:04:22,691
পায় না?
35
00:04:22,716 --> 00:04:25,621
ওর ধারণা তুমি ওর দেখা
সবচেয়ে সাহসী যোদ্ধা।
36
00:04:27,124 --> 00:04:29,355
ঠিক ঈয়োরেক বার্নিসনের মতো সাহসী,
37
00:04:29,642 --> 00:04:32,121
রণসজ্জিত ভালুকদের অধিপতি।
38
00:04:33,726 --> 00:04:35,464
ঈয়োরেক বার্নিসন।
39
00:04:35,979 --> 00:04:37,785
অনেক বড়ো প্রশংসা।
40
00:04:40,004 --> 00:04:42,167
আসলে, আমার ধারণা
লাইরা আমার থেকেও বেশি সাহসী।
41
00:04:42,192 --> 00:04:43,839
হতে পারে।
42
00:04:44,316 --> 00:04:46,753
কিন্তু... মাঝেমাঝে পারে না।
43
00:04:48,433 --> 00:04:50,613
ওই এখন পর্যন্ত আমার পাওয়া সেরা বন্ধু।
44
00:04:51,512 --> 00:04:53,230
জানো সেটা?
45
00:04:54,410 --> 00:04:56,896
অবশ্য খুব বেশি বন্ধুও নেই আমার।
46
00:04:57,927 --> 00:05:00,011
তুমিও তার বেস্ট ফ্রেন্ড।
47
00:05:00,921 --> 00:05:02,855
এবার ঘুমোও।
48
00:05:05,232 --> 00:05:07,378
সকালে উঠে হয়তো ভালো লাগবে।
49
00:05:40,205 --> 00:05:42,238
আমি আর বৈমানিক নই।
50
00:05:43,603 --> 00:05:46,972
এখন আমরা পোকামাকড়,
ঠিক অন্য সবার মতো বিশ্বভ্রমণ করবো।
51
00:05:47,799 --> 00:05:50,605
তুমি চাইলেও পোকামাকড় হতে পারতে না, লি।
52
00:05:50,853 --> 00:05:52,292
সেটা তোমার ধারণা, খরগোশ।
53
00:05:52,317 --> 00:05:54,308
ওঝা মশাই উঠে দাঁড়িয়েছেন।
54
00:05:57,347 --> 00:05:59,214
ওই বাহক কোথায় আমি জানি।
55
00:06:00,903 --> 00:06:03,808
আমাদের পশ্চিমে যেতে হবে, গিরিখাতের দিকে।
56
00:06:04,905 --> 00:06:07,253
খুব ভালো একটা জায়গায় নেমেছো, মিঃ স্কর্সবি।
57
00:06:07,278 --> 00:06:10,542
কিন্তু ওই বেঁচে যাওয়া ম্যাজিস্টেরিয়াম
উড়োজাহাজটা এতোক্ষণে অবতরণ করেছে।
58
00:06:10,709 --> 00:06:12,691
ওরা আমাদের খোঁজে থাকবে।
59
00:07:43,756 --> 00:07:46,121
এই স্পেকট্রাসগুলো সবজায়গাতেই থাকতে পারে।
60
00:07:46,242 --> 00:07:48,074
আমরা কতোটা নিরাপদ?
61
00:07:48,277 --> 00:07:50,847
দুঃখজনকভাবে আরেকটা সমস্যা দেখা দিয়েছে।
62
00:07:51,086 --> 00:07:55,027
জাবার শহরে ডিমন সহ
এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখেছে।
63
00:07:55,052 --> 00:07:56,542
যদি তারা আমাদের দুনিয়ার হয়,
64
00:07:56,567 --> 00:07:58,746
তারা এখানকার বিপদ সম্পর্কে নাও জানতে পারে।
65
00:07:59,880 --> 00:08:02,082
সেদিন ছাদের ওপর আরো বাচ্চা ছিল।
66
00:08:02,473 --> 00:08:04,339
ওখান থেকে শুরু করো।
দেখো তারা নিরাপদে আছে কিনা।
67
00:08:04,658 --> 00:08:06,574
আমি জাবার'কে দিয়ে খবর পাঠাবো।
68
00:08:06,599 --> 00:08:08,628
কাইসা ওর নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকবে।
69
00:08:10,615 --> 00:08:12,339
বনটা খুঁজে দেখো।
70
00:08:12,472 --> 00:08:16,519
উইলের বাবাকে খোঁজা শুরুর আগে
পথ পরিষ্কার আছে কিনা আমাদের জানতে হবে।
71
00:08:17,022 --> 00:08:18,761
সাবধানে থেকো।
72
00:08:41,044 --> 00:08:42,207
ওই যে!
73
00:08:42,875 --> 00:08:44,417
শিবিরটা!
74
00:08:51,128 --> 00:08:53,214
আচ্ছা, যাও তাহলে।
দৌড় লাগাও।
75
00:08:53,239 --> 00:08:54,652
আপনিও আসতে পারেন।
76
00:08:54,754 --> 00:08:56,336
আমরা আপনাকে পছন্দ করি, মিস।
77
00:08:56,700 --> 00:09:00,474
বলার জন্য অসংখ্য ধন্যবাদ,
কিন্তু দুঃখজনকভাবে পারছি না।
78
00:09:00,705 --> 00:09:02,396
কোথায় যাচ্ছেন আপনি?
79
00:09:03,607 --> 00:09:06,427
আসলে, আমি উত্তর খুঁজছি, আর...
80
00:09:06,782 --> 00:09:09,170
মনে হচ্ছে ওখানটায় গিয়ে সেটা খুঁজতে হবে।
81
00:09:11,860 --> 00:09:13,223
বিদায়, মিস।
82
00:09:13,248 --> 00:09:14,262
ধন্যবাদ।
83
00:09:14,287 --> 00:09:16,052
সাহায্যে আসতে পেরে আমি আনন্দিত।
84
00:10:01,276 --> 00:10:03,168
সেরাফিনা আগে অনুসন্ধান চালাতে চান।
85
00:10:03,193 --> 00:10:05,668
সে জানতে চায় স্পেকট্রাসরা ঠিক কোথায় আছে।
86
00:10:06,161 --> 00:10:08,887
উনি লিনা'কে শহরে আর
রেইনা'কে বনে পাঠাচ্ছেন।
87
00:10:08,912 --> 00:10:11,871
- যদি আমরা ওগুলোর গতিপথ ধরতে পারি...
- স্পেকট্রাস শুধু বড়োদের আক্রমণ করে।
88
00:10:12,100 --> 00:10:14,434
আমাদের ওনাদের ছাড়াই যাওয়া উচিত,
তাদের আর আমাদের স্বার্থে।
89
00:10:14,459 --> 00:10:16,418
ওরা আমাদের নিরাপদ রাখবে।
90
00:10:20,540 --> 00:10:23,598
বহুদিন পর প্রথমবারের মতো,
আমি বাবার অস্তিত্ব অনুভব করছি।
91
00:10:24,846 --> 00:10:26,559
এবার তাকে খুঁজতে যাবার সময় হয়েছে।
92
00:10:26,653 --> 00:10:29,129
মায়ের বলা কথাগুলো
কিছুতেই ভুলতে পারছি না আমি।
93
00:10:29,737 --> 00:10:31,410
যে আমি তার মশাল তুলে নেবো,
94
00:10:31,435 --> 00:10:34,246
সে অন্য পৃথিবীতে যা-ই করতে
গিয়ে থাকুক তা চালিয়ে যাবো।
95
00:10:35,008 --> 00:10:37,863
আমার ধারণা এজন্যেই
এলিথিওমিটার'টা তাকে খুঁজতে বলছে।
96
00:10:38,097 --> 00:10:41,457
- ওটা আমাদের পথ দেখাচ্ছে।
- আমরা ওকে সাহায্য করতে পারি, লাইরা।
97
00:10:43,607 --> 00:10:46,840
আমি গতকাল রাতে প্যানের কথা শুনেছি।
98
00:10:47,574 --> 00:10:49,382
তুমি শুনছিলে?
99
00:10:52,693 --> 00:10:54,595
আর তোমার কথাও শুনেছি।
100
00:11:00,074 --> 00:11:02,024
আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল।
101
00:11:04,288 --> 00:11:06,579
আর সেই বেস্ট ফ্রেন্ডকে আমি ব্যর্থ করে দিয়েছি।
102
00:11:11,998 --> 00:11:14,024
হয়তো তোমাকেও এভাবে ব্যর্থ করে দেবো।
103
00:11:14,118 --> 00:11:15,798
তুমি আমাকে ব্যর্থ করোনি।
104
00:11:16,681 --> 00:11:18,813
তুমি আমাকে দৃঢ় বানিয়েছো, লাইরা।
105
00:11:20,181 --> 00:11:22,118
আমিও তোমাকে দৃঢ় বানিয়েছি।
106
00:11:23,241 --> 00:11:26,967
কিন্তু আমাদের একাই যেতে হবে,
তাদেরকে ছাড়া।
107
00:11:27,660 --> 00:11:29,904
এটা এখন আমাদের অভিযান।
108
00:12:10,795 --> 00:12:12,615
লাইরা তোমাদের সাথে আছে?
109
00:12:14,624 --> 00:12:16,115
এই শহরটা নিরাপদ নয়।
110
00:12:16,140 --> 00:12:18,435
- আপনার পালানো উচিত।
- আর একটা ছেলে?
111
00:12:18,460 --> 00:12:20,326
এক ছুরিওয়ালা ছেলে?
112
00:12:22,881 --> 00:12:24,677
এসব কিভাবে জানেন আপনি?
113
00:12:24,933 --> 00:12:27,099
তোমরা কয়জন উইচ এসেছো?
114
00:12:29,810 --> 00:12:31,529
শুধু আমি একাই এসেছি।
115
00:12:32,729 --> 00:12:35,037
আমি কোনো ছেলে বা কোনো ছুরি দেখিনি।
116
00:12:37,939 --> 00:12:39,615
কী হতাশাজনক।
117
00:12:39,640 --> 00:12:43,154
এখানে কিছু প্রাণী আছে
যারা আপনার ক্ষতি করতে পারে।
118
00:12:43,272 --> 00:12:45,888
দয়া করে নিজের প্রাণ বাঁচান।
119
00:12:50,014 --> 00:12:52,037
কেন করছেন এটা?
120
00:12:52,062 --> 00:12:54,592
কারণ লাইরা আমার কাছে গুরুত্বপূর্ণ।
121
00:12:56,649 --> 00:12:59,474
আপনি সে।
সেই বলভ্যাঙ্গারের মহিলা।
122
00:12:59,499 --> 00:13:01,412
আমি গুরুত্বপূর্ণ নই।
123
00:13:04,588 --> 00:13:05,834
ওরা কোথায় আছে?
124
00:13:07,617 --> 00:13:09,013
আমাকে বলতে চাও না?
125
00:13:09,472 --> 00:13:12,092
আমি জীবনেও বলবো না!
126
00:13:17,628 --> 00:13:19,849
তোমরা উইচেরা,
লাইরা'র সম্পর্কে কিছু একটা জানো।
127
00:13:19,874 --> 00:13:21,349
কী সেটা?
128
00:13:26,774 --> 00:13:28,631
আমার জানার অধিকার আছে মনে করো না?
129
00:13:28,656 --> 00:13:30,904
ও আমার মেয়ে।
130
00:13:30,929 --> 00:13:32,607
ও আমার মেয়ে!
131
00:13:33,892 --> 00:13:37,396
কেন কেউ আমাকে সত্যিটা বলছে না?
132
00:13:44,821 --> 00:13:46,310
ইভ।
133
00:13:46,894 --> 00:13:49,498
সে হচ্ছে ইভ।
134
00:13:50,261 --> 00:13:52,146
সকলের মাতা।
135
00:14:21,189 --> 00:14:22,959
ও ইভ...
136
00:14:27,724 --> 00:14:30,263
পতনের পূর্বের ইভ।
137
00:14:34,122 --> 00:14:36,295
এবার, ওর পতন ঘটবে না।
138
00:14:38,373 --> 00:14:40,146
আমি সেটা নিশ্চিত করবো।
139
00:15:24,005 --> 00:15:25,638
ঘ্যানঘ্যান বন্ধ করো।
140
00:15:37,513 --> 00:15:39,420
উইল ঠিক বলছে মনে হয়?
141
00:15:40,161 --> 00:15:41,834
আমরা কাজটা একাই করতে পারবো বলে মনে হয়?
142
00:15:41,859 --> 00:15:44,748
সেরাফিনা ইতোমধ্যে
আমাদের দুইবার বাঁচিয়েছেন।
143
00:15:45,185 --> 00:15:47,263
আর তুমি তাকে ছেড়ে যেতে চাও?
144
00:15:53,638 --> 00:15:56,256
স্পেকট্রাস তার ক্ষতি করতে পারে।
সে নিরাপদ নয়।
145
00:15:58,001 --> 00:16:00,177
সবকিছুতেই ঝুঁকি থাকে, লাইরা।
146
00:16:00,957 --> 00:16:03,037
এতোদিনেও কি সেটা শেখোনি?
147
00:16:05,747 --> 00:16:07,154
না।
148
00:16:07,837 --> 00:16:10,443
আমি যা শিখেছি তা হচ্ছে আমরা ভুল করি।
149
00:16:11,805 --> 00:16:14,443
এই মানুষগুলোর সাথে কোনো ভুল করতে চাই না।
150
00:16:21,357 --> 00:16:22,990
ওখানে কিছু একটা আছে।
151
00:16:26,540 --> 00:16:28,552
কী মনে হয় ওটা স্পেকট্রাস?
152
00:16:33,695 --> 00:16:35,396
আপনি একজন উইচ!
153
00:16:37,230 --> 00:16:38,764
আর তুমি হচ্ছো লাইরা।
154
00:16:39,300 --> 00:16:41,107
সে তোমাকে খুঁজে পেয়েছে।
155
00:17:12,505 --> 00:17:15,045
এজরিয়েল কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
156
00:17:15,748 --> 00:17:19,913
তাকে জিজ্ঞেস করেছিলাম ম্যাজিস্টেরিয়ামের
বিপক্ষে সে কী ধরণের যুদ্ধ বাঁধাতে চাইছে।
157
00:17:20,549 --> 00:17:23,412
সে বলেছে এই যুদ্ধটা তাদের চাইতেও বড়ো কিছু হবে,
158
00:17:23,437 --> 00:17:25,021
বলেছে সমস্ত পৃথিবীতে...
159
00:17:25,046 --> 00:17:28,592
ক্ষমতাবানদের চরেরা জুলুম চালাচ্ছে।
160
00:17:28,820 --> 00:17:32,052
- সে ক্ষমতাবানদের সাথে লড়তে চাইছে।
- এবং তার আমাদেরকে প্রয়োজন।
161
00:17:32,077 --> 00:17:34,099
এটি আমাদের দায়িত্ব...
162
00:17:34,124 --> 00:17:39,185
সমস্ত গোষ্ঠীকে অস্ত্র তুলে নিতে বলা
এবং তার লক্ষ্য পূরণে তাদের একত্রিত করা।
163
00:17:39,561 --> 00:17:41,420
আমার দায়িত্ব মেয়েটির প্রতি।
164
00:17:41,445 --> 00:17:43,115
তার দায়িত্ব ছেলেটির প্রতি।
165
00:17:43,343 --> 00:17:44,763
আমাকে এখানেই থাকতে হবে।
166
00:17:44,905 --> 00:17:46,545
সেরাফিনা...
167
00:17:48,324 --> 00:17:50,107
এটা মহাযুদ্ধ।
168
00:17:50,229 --> 00:17:52,467
দুর্ভোগের পরিসমাপ্তি।
169
00:17:52,819 --> 00:17:55,763
যদি এটা সেই মহাযুদ্ধ হয়,
তাহলে মেয়েটাকে প্রয়োজন হবে।
170
00:17:56,082 --> 00:17:58,349
তো তুমি লাইরা'র সঙ্গ দেবে...
171
00:17:58,374 --> 00:18:00,545
আর সে ছেলেটাকে সঙ্গ দেবে।
172
00:18:01,038 --> 00:18:03,427
- কোথায়?
- তার বাবার কাছে।
173
00:18:03,833 --> 00:18:06,232
তারপর, দ্বৈববাণীটা পরিষ্কার।
174
00:18:08,319 --> 00:18:11,810
ওই হচ্ছে সেই বাচ্চা যে
ভাগ্যলিপির ইতি ঘটাবে...
175
00:18:11,835 --> 00:18:13,920
এবং ইচ্ছের স্বাধীনতা ফিরিয়ে আনবে।
176
00:18:15,943 --> 00:18:17,646
তুমি এজরিয়েল'কে বিশ্বাস করো।
177
00:18:17,671 --> 00:18:19,451
আমি ওটায় বিশ্বাস করি।
178
00:18:20,533 --> 00:18:22,193
আরো একটা ব্যাপার আছে।
179
00:18:22,408 --> 00:18:25,670
ভ্রমণ করার সময়,
কিছু ক্লিফ-ঘ্যাস্টের দেখা পেয়েছিলাম।
180
00:18:25,695 --> 00:18:27,998
ওরা এসাহেট্রা'র কথা বলছিল।
181
00:18:28,916 --> 00:18:32,365
যেটা জয় এবং পরাজয়ের মাঝে
পার্থক্য গড়ে দেবে।
182
00:18:39,091 --> 00:18:41,810
- জানি না কোথা থেকে শুরু করবো, কিন্তু...
- যাও।
183
00:18:42,963 --> 00:18:45,427
এজরিয়েল'কে ওই এসাহেট্রা খুঁজে দাও।
184
00:18:46,365 --> 00:18:48,349
তার লড়াইকে নিজের করে নাও।
185
00:19:00,979 --> 00:19:02,302
সে চলে গেল?
186
00:19:02,575 --> 00:19:04,076
এজরিয়েলের কাছে।
187
00:19:06,171 --> 00:19:07,779
আর স্পেকট্রাসের কী খবর?
188
00:19:08,340 --> 00:19:10,363
আমি যতদূর দেখেছি,
189
00:19:10,388 --> 00:19:11,959
পথটা পরিষ্কার।
190
00:19:13,859 --> 00:19:15,810
তাহলে ছেলেটার বাবাকে খোঁজা যাক।
191
00:19:54,945 --> 00:19:56,884
ওটা আমার ডিমন নয়।
192
00:19:58,902 --> 00:20:00,119
পালান।
193
00:20:11,713 --> 00:20:13,625
বড়ো বাঁচা বেঁচে গেছি।
194
00:20:14,492 --> 00:20:16,087
হ্যাঁ। বেঁচে গেছি।
195
00:20:17,861 --> 00:20:19,267
- দৌড়াতে পারবেন?
- হ্যাঁ।
196
00:20:19,292 --> 00:20:21,095
তাহলে যান।
আমি কভার দেবো।
197
00:20:35,561 --> 00:20:37,322
লাইরা'র এখন আমাদের সাহায্য
সবচেয়ে বেশি প্রয়োজন।
198
00:20:37,347 --> 00:20:38,673
এখন আর অন্যকোনো পথ নেই।
199
00:20:46,191 --> 00:20:48,525
হয় আমার সাথে থাকবে নয়তো আমার বিপক্ষে।
200
00:20:51,218 --> 00:20:52,830
কোনদিকে যাবে?
201
00:20:54,434 --> 00:20:57,759
যদি আমার বিপক্ষে যাও,
লাইরা'র বিপক্ষে যাবে।
202
00:21:18,515 --> 00:21:20,689
কিসের ভয় পাচ্ছো তুমি?
203
00:21:22,244 --> 00:21:23,822
হুম?
204
00:21:25,975 --> 00:21:27,689
ওকে?
205
00:21:28,846 --> 00:21:30,673
লাইরা স্পেশাল।
206
00:21:30,698 --> 00:21:34,095
লাইরা ইভ।
আমাদের ওর পতন ঠেকাতেই হবে।
207
00:21:47,904 --> 00:21:52,572
ওকে নিরাপদ রাখতে আমাদের
সম্ভাব্য সবকিছু করতে হবে।
208
00:22:04,935 --> 00:22:06,822
আমি ওকে খুঁজে বের করবো।
209
00:22:25,669 --> 00:22:27,533
আমার কাছে এসো।
210
00:23:05,116 --> 00:23:07,244
- তুমি ঠিক আছো?
- হ্যাঁ।
211
00:23:08,210 --> 00:23:09,892
দেখো, আমরা তাদের দৌড়ে আর হারাতে পারবো না।
212
00:23:09,917 --> 00:23:12,806
যদি বাঁচতে চাই তো, আমাদের একজনকে
এখানে থেকে ওদের সাথে লড়তে হবে।
213
00:23:12,831 --> 00:23:13,884
তোমার বন্দুকটা দাও।
214
00:23:13,909 --> 00:23:15,752
আমি কোনো ওঝা নই,
তবু একটা ভবিষ্যদ্বাণী করি।
215
00:23:15,777 --> 00:23:17,127
আপনাকে রেখে গেলে, আপনি মরবেন।
216
00:23:17,152 --> 00:23:19,181
যদি লাইরা'র কাছে সুরক্ষা পৌঁছাতে না পারি,
217
00:23:19,206 --> 00:23:20,806
এই সবকিছু বৃথা যাবে।
218
00:23:20,928 --> 00:23:23,478
- মিঃ স্কর্সবি...
- শুনুন, সবগুলো উপায় ভেবে দেখেছি আমি।
219
00:23:24,167 --> 00:23:25,869
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
220
00:23:26,117 --> 00:23:27,447
আপনিই যাবেন।
221
00:23:27,666 --> 00:23:29,384
এবার, বাহককে খুঁজে বের করুন।
222
00:23:30,465 --> 00:23:32,119
তুমি একজন ভালো মানুষ।
223
00:23:32,620 --> 00:23:34,494
শুধু প্রতিজ্ঞাটার কথা মনে রাখবেন।
224
00:23:34,846 --> 00:23:36,900
আমি ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসি।
225
00:23:37,179 --> 00:23:38,384
আমার মনে আছে।
226
00:23:38,661 --> 00:23:40,103
তোমাকে কথা দিচ্ছি।
227
00:23:40,128 --> 00:23:42,683
আমি নিশ্চিত করবো
ছুরিটা যাতে ওকে রক্ষা করে।
228
00:23:43,322 --> 00:23:45,275
আমার শুধু এটুকুই জানার দরকার ছিল।
229
00:23:53,690 --> 00:23:55,462
যান।
230
00:24:03,071 --> 00:24:04,197
শুনুন...
231
00:24:04,222 --> 00:24:06,291
যদি অন্যকেউ থাকতো,
এটা স্রেফ আত্মহত্যা হতো।
232
00:24:07,633 --> 00:24:09,134
কিন্তু আমি কঠিন জিনিস।
233
00:24:09,669 --> 00:24:11,603
বিদায়, মিঃ স্কর্সবি।
234
00:24:23,701 --> 00:24:26,048
মনে হয় আমি বদলাচ্ছি, প্যান।
235
00:24:26,686 --> 00:24:28,759
তোমাকে আমার এভাবেই ভালো লাগে।
236
00:24:28,784 --> 00:24:32,603
একবার বদলে গেলে,
তুমি আর বদলাতে পারবে না।
237
00:24:34,012 --> 00:24:37,634
- তুমি কী হবে বলে মনে হয়?
- আশা করি একটা মাছি।
238
00:24:39,054 --> 00:24:42,228
উইল-ই কি তোমাকে বদলে দিচ্ছে?
239
00:24:45,495 --> 00:24:47,043
কিছুটা।
240
00:24:48,669 --> 00:24:51,231
মনে হয় না আমি বদলানোর জন্য প্রস্তুত হয়েছি।
241
00:24:54,149 --> 00:24:56,450
মনে হয় না কেউই কখনো থাকে।
242
00:25:15,916 --> 00:25:19,012
"শেয়াল, হ্রদ প্রায় পেরিয়ে যাবার মুহূর্তে..."
243
00:25:19,037 --> 00:25:21,528
"পানিতে তার লেজ ভিজিয়ে ফেলে।"
244
00:25:31,404 --> 00:25:33,708
"হাতে থাকা কাজ এখনো সম্পন্ন হয়নি।"
245
00:25:33,733 --> 00:25:37,051
"এতে সফলতার নিশ্চয়তা আছে,
তবে সাবধানতার সাথে এগোবে।"
246
00:25:58,967 --> 00:26:01,591
- গুলি শেষ।
- এসো। সামনে এগোই।
247
00:26:15,746 --> 00:26:17,709
ছেলেবেলায় আমরা যে খেলাটা খেলতাম মনে আছে?
248
00:26:17,733 --> 00:26:20,520
- যুদ্ধ যুদ্ধ।
- হাহ! যুদ্ধ যুদ্ধ।
249
00:26:20,545 --> 00:26:22,669
একবার ডেনস সাজতাম, একবার ফ্রেঞ্চ।
250
00:26:22,694 --> 00:26:24,489
ওরা এখনো আসছে।
251
00:26:25,213 --> 00:26:27,075
আর কয়টা গুলি বাকি আছে আমাদের?
252
00:26:27,578 --> 00:26:29,348
ত্রিশটার মতো।
253
00:26:30,944 --> 00:26:35,012
বেশ, প্রত্যেকটাকেই কাজে লাগানো যাক তাহলে।
254
00:26:43,728 --> 00:26:45,200
প্রাণ নিতে আমার ভালো লাগে না, হেস্টার।
255
00:26:45,225 --> 00:26:48,301
- হয় আমরা বাঁচবো নয়তো তারা।
- তারা নয়তো লাইরা।
256
00:26:50,160 --> 00:26:51,559
ডানদিকে!
257
00:26:55,698 --> 00:26:57,858
- আমার গুলি শেষ হয়ে যাচ্ছে।
- ওসব ভেবো না।
258
00:26:57,883 --> 00:26:58,923
কী নিয়ে ভাববো?
259
00:26:58,948 --> 00:27:00,848
যেকোনো কিছুর কথা ভাবো।
মাংসের কথা ভাবো!
260
00:27:00,873 --> 00:27:02,551
শুধু গুলি ছুড়তে থাকো।
261
00:27:02,968 --> 00:27:04,911
পেছনের পাথরটার ওপর!
262
00:27:09,238 --> 00:27:12,075
বড়ো কিছু হয়নি।
গুলিটা তোমার খুলি ছুয়ে গেছে।
263
00:27:12,100 --> 00:27:13,598
কিন্তু বড়ো কোনো ক্ষতি হয়নি।
264
00:27:14,826 --> 00:27:16,387
কয়জন মরেছে গুনেছো?
265
00:27:18,180 --> 00:27:20,262
সব আমার দোষ, তাই না?
266
00:27:20,890 --> 00:27:22,449
কিভাবে বুঝলে?
267
00:27:22,738 --> 00:27:24,786
তোমাকে আগে সবসময় বাঁধা দিয়েছি আমি।
268
00:27:26,087 --> 00:27:27,591
তুমি সবসময় আমাকে উৎসাহ দিয়েছো।
269
00:27:27,853 --> 00:27:29,966
কেবল যেখানে রোমাঞ্চের গন্ধ পেয়েছি সেখানে।
270
00:27:29,991 --> 00:27:31,471
হেস্টার।
271
00:27:31,700 --> 00:27:33,633
সবকিছুতেই রোমাঞ্চ ছিল।
272
00:27:53,076 --> 00:27:54,489
লি!
273
00:27:54,750 --> 00:27:56,364
ক্লাউড পাইনটা।
274
00:27:56,643 --> 00:27:59,458
হয়তো তাকে এই পৃথিবীতে ডেকে পাঠানো যাবে।
275
00:28:03,364 --> 00:28:05,481
সে এটা তাকে ডাকার জন্য দিয়েছিল।
276
00:28:14,531 --> 00:28:16,512
সেরাফিনা পেকালা,
277
00:28:16,718 --> 00:28:18,387
তোমায় অনুরোধ করছি...
278
00:28:19,130 --> 00:28:20,653
আমাদের সাহায্য করো।
279
00:28:24,467 --> 00:28:25,832
কাজ হয়েছে বলে মনে হয়?
280
00:28:26,275 --> 00:28:28,122
আশা করি হয়েছে।
281
00:28:43,961 --> 00:28:46,153
- সে বিপদে পড়েছে।
- কে?
282
00:28:46,797 --> 00:28:48,044
লি স্কর্সবি।
283
00:28:48,069 --> 00:28:49,458
লি এখানে এসেছে?
284
00:28:49,483 --> 00:28:51,434
সে কাছাকাছি আছে অনুভব করতে পারছি।
285
00:28:53,121 --> 00:28:55,614
লি বিপদে পড়লে,
আপনার যাওয়া উচিত। প্লিজ।
286
00:28:56,125 --> 00:28:58,098
সে আমাদের খুঁজতে এসেছে।
287
00:28:58,598 --> 00:29:01,208
আমাদের কিছু হবে না।
জলদি যান।
288
00:29:01,609 --> 00:29:03,833
আমরা এখানেই থাকবো।
প্লিজ, যান!
289
00:29:16,832 --> 00:29:18,762
কতোদূর এসেছি আমরা!
290
00:29:22,383 --> 00:29:24,419
ভুলেও আমার আগে যাবে না।
291
00:29:24,821 --> 00:29:26,723
আমি এখনো এখানেই আছি।
292
00:29:27,186 --> 00:29:29,122
আমরা ওদের ঠেকিয়েছি।
293
00:29:32,124 --> 00:29:33,841
ওদের থামিয়ে দিয়েছি।
294
00:29:34,698 --> 00:29:38,583
লাইরা'কে সাহায্য করেছি আমরা...
295
00:30:09,296 --> 00:30:11,247
আমাকে খোঁজো।
296
00:31:51,506 --> 00:31:53,200
আর কাছে আসবেন না।
297
00:31:54,892 --> 00:31:56,059
তো...
298
00:31:56,725 --> 00:31:58,466
তুমিই সেই ছুরির বাহক।
299
00:32:03,600 --> 00:32:05,973
আমাকে বলা হয়েছে
এখানে আমার বাবাকে খুঁজে পাবো।
300
00:32:12,534 --> 00:32:14,153
বাবা?
301
00:32:16,242 --> 00:32:17,848
উইল...
302
00:32:21,762 --> 00:32:23,536
এটা সত্যিই তুমি?
303
00:32:33,113 --> 00:32:34,934
ভেবেছিলাম তুমি মারা গেছো।
304
00:32:37,111 --> 00:32:38,606
তোমার মা...
305
00:32:39,806 --> 00:32:42,364
উইল, কোথায় ও?
306
00:32:45,095 --> 00:32:46,856
- উইল?
- সে...
307
00:32:47,283 --> 00:32:48,856
সে নিরাপদে আছে।
308
00:32:49,493 --> 00:32:51,106
আমাদের দুনিয়াতে।
309
00:32:52,574 --> 00:32:54,731
তুমি আর ফিরে আসোনি কেন?
310
00:32:58,815 --> 00:33:00,544
আমার ছেলে...
311
00:33:01,979 --> 00:33:04,036
ছুরিটার বাহক!
312
00:33:09,989 --> 00:33:11,841
তোমার ডিমন আছে!
313
00:34:17,076 --> 00:34:18,833
হ্যালো, লাইরা।
314
00:34:21,292 --> 00:34:23,137
তুমি কি পথ ধরে এসেছো?
315
00:34:24,368 --> 00:34:25,770
হ্যাঁ।
316
00:34:27,709 --> 00:34:31,231
- সেটা কিভাবে করলে?
- প্রশ্নের উত্তর তুমি দেবে বাবা, আমি না।
317
00:34:32,579 --> 00:34:34,027
হ্যাঁ।
318
00:34:38,631 --> 00:34:41,833
তোমার কোনো ধারণা আছে
তোমাকে ছাড়া মা'র কতোটা কঠিন দিন গেছে?
319
00:34:43,127 --> 00:34:45,091
তুমি মরে গেছো ভেবে?
320
00:34:48,661 --> 00:34:50,567
আমি তোমাদের কাছে ফিরে যেতে পারিনি।
321
00:34:51,196 --> 00:34:54,161
আমি সবরকম চেষ্টা করেছি।
322
00:34:54,712 --> 00:35:00,075
আর চেষ্টা করতে গিয়ে,
এই অদ্ভুত পৃথিবীগুলো সম্বন্ধে জানতে পেরেছি।
323
00:35:02,936 --> 00:35:07,450
যে জ্ঞান আমি সত্যিই
মানুষের সাহায্যে লাগাতে পারবো।
324
00:35:10,974 --> 00:35:13,380
আর তোমার পরিবারের বদলে
এই লোকগুলোকে বেছে নিয়েছো তুমি?
325
00:35:13,702 --> 00:35:17,270
না। ভেবেছিলাম ওদের সাহায্য করে,
তোমাদের সাহায্য করতে পারবো।
326
00:35:17,752 --> 00:35:21,536
আমি এই দুঃশাসনের ইতি টানার কথা বলছি,
উইল, তোমার জন্যে।
327
00:35:21,561 --> 00:35:22,973
সবার জন্যে।
328
00:35:23,188 --> 00:35:26,919
আমি প্রতিদিন তোমার কথা ভেবেছি।
329
00:35:31,783 --> 00:35:33,481
কিন্তু, উইল...
330
00:35:36,209 --> 00:35:38,364
যদি তুমি ছুরিটার বাহক হও,
331
00:35:39,036 --> 00:35:41,223
তোমার সামনে এক দায়িত্ব অপেক্ষা করছে।
332
00:35:41,365 --> 00:35:46,294
বহু পৃথিবীর ভাগ্য তোমার ওপর নির্ভর করছে।
333
00:35:49,581 --> 00:35:50,833
আমার ওপর?
334
00:35:51,265 --> 00:35:53,630
একটা যুদ্ধ ঘনিয়ে আসছে, উইল।
335
00:35:53,848 --> 00:35:56,223
সর্বকালের সেরা যুদ্ধ।
336
00:35:56,248 --> 00:35:57,833
তোমাকে লর্ড এজরিয়েলের কাছে যেতে হবে...
337
00:35:57,858 --> 00:36:02,051
এবং বলতে হবে তোমার কাছে
সমস্ত পৃথিবীর মাঝে সেই একমাত্র হাতিয়ারটি আছে,
338
00:36:02,076 --> 00:36:04,895
যা ক্ষমতাবানদের ধ্বংস করতে পারবে।
ঠিক আছে?
339
00:36:09,297 --> 00:36:11,163
আমি করতে চাই না।
জিনিসটা ঘৃণা করি।
340
00:36:11,188 --> 00:36:12,896
এসবের সাথে কোনোভাবেই
জড়াতে চাই না আমি।
341
00:36:12,920 --> 00:36:15,145
তুমি ছুরিটার বাহক, উইল।
342
00:36:15,830 --> 00:36:17,926
যদি এটা তাদের বিপক্ষে ব্যবহার না করো,
343
00:36:17,950 --> 00:36:19,278
ওরা এটা তোমার হাত থেকে কেড়ে নেবে...
344
00:36:19,303 --> 00:36:23,036
এবং আমাদের ধ্বংস করে দেবে।
তারা সর্বক্ষমতার অধিকারী হবে।
345
00:36:24,537 --> 00:36:26,348
আমি দুঃখিত, উইল, কিন্তু...
346
00:36:26,769 --> 00:36:29,770
তোমাকে এটা করতেই হবে।
করতেই হবে।
347
00:36:32,476 --> 00:36:34,395
আর তারপর বাড়ি ফিরবো?
348
00:36:45,533 --> 00:36:47,302
তারপর বাড়ি ফিরবো।
349
00:36:48,259 --> 00:36:50,958
ঠিক আছে?
তারপর আমরা বাড়ি ফিরবো।
350
00:36:55,733 --> 00:36:57,270
পারবো না।
আমি যোগ্য নই।
351
00:36:57,295 --> 00:36:58,301
তুমি ছুরিটার জন্য লড়েছিলে?
352
00:36:58,326 --> 00:37:00,231
- হ্যাঁ।
- হ্যাঁ। ওটা তোমাকে বেছে নিয়েছে।
353
00:37:00,256 --> 00:37:02,809
ওটা তোমাকে বেছে নিয়েছে।
অন্য যেকোনো কিছু অস্বীকার করতে পারো,
354
00:37:02,834 --> 00:37:05,459
কিন্তু নিজের প্রকৃত সত্ত্বাকে অস্বীকার কোরো না।
355
00:37:06,366 --> 00:37:08,575
আমি যথেষ্ট শক্তিশালী নই।
356
00:37:17,493 --> 00:37:19,958
আমাদের দু'জনকেই এখানে আনা হয়েছে।
357
00:37:21,563 --> 00:37:23,512
বুঝতে পারছো?
358
00:37:24,392 --> 00:37:25,989
তোমাকে ছুরিটা সহ,
359
00:37:26,014 --> 00:37:27,973
আর আমাকে তোমার করণীয় বলার জন্য, উইল।
360
00:37:27,998 --> 00:37:30,075
উইল। উইল?
কথা শোনো। এটা...
361
00:37:30,100 --> 00:37:33,208
- এটা তোমার দায়িত্ব।
- আর তোমার দায়িত্ব ছিল আমার বাবা হওয়া।
362
00:37:33,701 --> 00:37:35,098
উইল...
363
00:37:37,403 --> 00:37:38,981
আমি ভীষণ দুঃখিত।
364
00:37:39,418 --> 00:37:41,606
কিন্তু দেখো তুমি কী হয়েছো।
365
00:37:42,150 --> 00:37:43,809
আমাকে ছাড়াই।
366
00:37:44,166 --> 00:37:46,231
তুমি একজন যোদ্ধা, উইল।
367
00:37:49,351 --> 00:37:50,700
তুমি একজন যোদ্ধা।
368
00:37:50,725 --> 00:37:51,880
জপারি!
369
00:38:06,942 --> 00:38:08,161
বাবা?
370
00:38:09,991 --> 00:38:11,505
বাবা?
371
00:38:14,574 --> 00:38:16,341
তোমাকে একটু দেখতে দাও।
372
00:38:18,933 --> 00:38:21,114
রাতগুলো দেবদূতে পূর্ণ থাকে।
373
00:38:21,474 --> 00:38:23,525
তারাই এখন তোমাকে পথ দেখাবে।
374
00:38:36,358 --> 00:38:37,950
প্লিজ...
375
00:40:21,003 --> 00:40:25,122
এখানে পৌঁছাতে আমি বহু পৃথিবীর ঝঞ্ঝা পেরিয়ে এসেছি।
376
00:40:26,990 --> 00:40:28,723
কিন্তু এটি জেনে রাখুন।
377
00:40:31,059 --> 00:40:33,458
আমি বহুকিছু বিসর্জন দিয়েছি...
378
00:40:35,850 --> 00:40:37,802
যেসব মোটেও বিসর্জন দিতে চাইনি।
379
00:40:42,360 --> 00:40:44,442
আমার লড়াই আপনাদের বিরুদ্ধে নয়।
380
00:40:49,712 --> 00:40:52,942
কিন্তু আপনারাই আমার এবং
আমার শত্রুদের মাঝে শেষ প্রতিবন্ধক।
381
00:40:53,377 --> 00:40:57,372
আর যদি প্রয়োজন হয়,
আমি অস্ত্র ধরবো... আবারো।
382
00:40:58,395 --> 00:41:00,692
আমার লড়াই ক্ষমতাবানদের সাথে...
383
00:41:01,182 --> 00:41:04,708
আর যারা সর্বশক্তিমানের নামে
নিষ্ঠুরতা ছড়িয়ে যাচ্ছে...
384
00:41:05,937 --> 00:41:10,550
যারা নিয়ন্ত্রণের জন্যে বিভক্তি সৃষ্টি করতে চায়...
385
00:41:12,190 --> 00:41:20,253
আর যারা পৃথিবীগুলোকে যত্ন আর প্রয়োজনীয়তার বদলে সুবিধা আর ঐশ্বরিক অধিকারের ওপর ভিত্তি করে গড়েছে।
386
00:41:20,794 --> 00:41:27,894
আমি ছলনা, অসহিষ্ণুতা এবং
কুসংস্কারের স্থলে জ্ঞানের জন্য লড়ছি...
387
00:41:29,447 --> 00:41:34,856
আমি জানার সম্ভাবনা, সত্য
এবং গ্রহণযোগ্যতার জন্য লড়ছি।
388
00:41:37,435 --> 00:41:41,544
কিন্তু এসব আমি একা জিততে পারবো না।
389
00:41:44,575 --> 00:41:48,176
আমার সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হবে।
390
00:41:51,642 --> 00:41:53,400
আপনাদের কাছ থেকে,
391
00:41:54,232 --> 00:41:56,658
এবং সমস্ত বিপ্লবীদের কাছ থেকে।
392
00:42:00,653 --> 00:42:05,884
চলুন আমরা মনে, প্রাণে এবং কর্মে ঐক্যবদ্ধ হই,
393
00:42:05,909 --> 00:42:12,853
এবং একসাথে আমরা ওপরে এক স্বর্গরাজ্য
এবং নিচে এক জ্ঞানের রাজ্য গড়ে তুলতে পারবো।
394
00:42:13,672 --> 00:42:18,173
এমন পৃথিবী গড়বো যেখানে
ইতিহাসের দুঃস্মৃতিগুলো হয়তো মুছে যাবে।
395
00:42:18,527 --> 00:42:20,306
উন্নত পৃথিবী,
396
00:42:20,331 --> 00:42:25,376
যেখানে স্বাধীনতার সুবিধাই হবে
সকল মানুষের অধিকার।
397
00:42:27,939 --> 00:42:30,212
কিন্তু আপনাদের এখনই বলে দিচ্ছি।
398
00:42:31,492 --> 00:42:33,814
এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নেই।
399
00:42:33,839 --> 00:42:37,837
হয় আপনারা আমার পক্ষে থাকবেন
নয়তো আমার বিপক্ষে।
400
00:42:37,998 --> 00:42:39,892
এবার বলুন কোনটা?
401
00:42:43,378 --> 00:42:45,626
আপনারা এখানেই আছেন।
জানি আছেন।
402
00:42:46,934 --> 00:42:48,783
উত্তর দিন!
403
00:42:49,344 --> 00:42:52,579
উত্তর দিন!
404
00:43:01,743 --> 00:43:03,236
এজরিয়েল!
405
00:43:13,744 --> 00:43:18,064
আমরা তোমার সাথে আছি, এজরিয়েল বেলাকুয়া।
406
00:43:18,304 --> 00:43:19,814
ভালো।
407
00:43:20,082 --> 00:43:22,236
তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হোন।
408
00:43:52,342 --> 00:43:54,712
আমার প্রাণপ্রিয় লাইরা।
409
00:43:56,828 --> 00:43:58,767
তুমি এখন ঠিক আছো।
410
00:43:59,429 --> 00:44:01,415
বিপদ কেটে গেছে।
411
00:44:03,197 --> 00:44:06,728
আমি তোমাকে পুরোপুরি নিরাপদ
এক জায়গায় নিয়ে যাচ্ছি।
412
00:44:14,527 --> 00:44:29,427
অনুবাদে:
☣ AsadujJaman ☣
413
00:44:14,527 --> 00:44:20,527
[ শেষে পোস্ট ক্রেডিট সিন রয়েছে ]
414
00:45:34,813 --> 00:45:36,384
লাইরা।
415
00:45:38,138 --> 00:45:39,876
লাইরা!
416
00:45:42,357 --> 00:45:44,157
লাইরা, সাহায্য করো!
417
00:45:45,903 --> 00:45:47,430
রজার?
418
00:45:49,540 --> 00:45:51,462
কোন জায়গা এটা?