1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদে:
〄 AsadujJaman 〄
2
00:00:04,560 --> 00:00:06,880
[ এপিসোড ০৭ ]
3
00:00:43,590 --> 00:00:46,290
একসময় মহারাজের বাগদত্তা হলেও...
4
00:00:46,290 --> 00:00:48,560
এখানে তুমি সামান্য একজন পরিচারিকা।
5
00:00:48,560 --> 00:00:50,890
জি, বুঝতে পারছি।
6
00:00:51,820 --> 00:00:53,770
আমি যথাসম্ভব দ্রুত মানিয়ে নেবো।
7
00:00:54,910 --> 00:00:56,630
চা কিভাবে পরিবেশন করতে হয় জানো?
8
00:00:56,630 --> 00:00:59,320
ঔষধ কিভাবে চিনতে হয়
বা রূপসজ্জা করাতে হয় জানো?
9
00:00:59,320 --> 00:01:02,150
ওটা তো আমার বামহাতের খেলা।
10
00:01:02,150 --> 00:01:04,820
আমার ত্বক পরিচর্যা আর
সাজসজ্জা করানোর প্রশিক্ষণ আছে।
11
00:01:04,820 --> 00:01:06,600
নিজহাতে রূপচর্চার সামগ্রীও বানাতে পারি।
12
00:01:07,370 --> 00:01:10,710
মনে হয় দামিউনে একদম ফাটিয়ে দেবো।
13
00:01:10,710 --> 00:01:12,620
কিভাবে লিখতে-পড়তে হয় জানো?
14
00:01:14,570 --> 00:01:15,830
জি না।
15
00:01:21,200 --> 00:01:22,750
আসলেই জানো না?
16
00:01:29,760 --> 00:01:31,290
এখনো এখানেই আছেন?
17
00:01:34,240 --> 00:01:36,180
জায়গাটা নিয়ে অনেক কৌতুহল ছিল।
18
00:01:36,180 --> 00:01:38,150
মনে হয় এখানে ভালোই থাকবো।
19
00:01:38,150 --> 00:01:40,320
এখানকার সবকিছুই আমার নখদর্পণে।
20
00:01:40,320 --> 00:01:42,650
আহ, আমি যে রূপসজ্জায় অসাধারণ জানতেন?
21
00:01:42,650 --> 00:01:43,760
জানতেন না?
22
00:01:44,870 --> 00:01:48,730
যাইহোক, এখনো প্রাসাদেই থাকবো,
তাই মাঝেমাঝেই আসবেন।
23
00:01:50,170 --> 00:01:51,960
ওহ, ভুলে গিয়েছিলাম।
24
00:01:51,960 --> 00:01:54,630
আমার কারণে অনেক হ্যাপা সয়েছেন, তাই না?
25
00:01:54,630 --> 00:01:57,940
আপনাকে ধন্যবাদ পর্যন্ত দিতে পারিনি।
26
00:01:58,960 --> 00:02:02,830
তবু, রাজাকে বিয়ে করতে হয়নি
ব্যাপারটা স্বস্তির না?
27
00:02:11,610 --> 00:02:13,080
তুমি মরে যেতে পারতে।
28
00:02:14,980 --> 00:02:17,270
ক্ষতটা আরেকটু গভীর হলেই,
মরে যেতে।
29
00:02:18,660 --> 00:02:20,190
মরিনি তো।
30
00:02:22,410 --> 00:02:26,410
শরীরে দাগ বয়ে বেড়াতে কেমন লাগে কখনো ভেবেছো?
31
00:02:27,640 --> 00:02:29,430
পরিচারিকা হয়ে খুশি লাগছে?
32
00:02:29,430 --> 00:02:32,820
তুমি জীবনেও আর প্রাসাদের
বাইরে পা রাখতে পারবে না।
33
00:02:32,820 --> 00:02:34,230
ভালো লাগছে?
34
00:02:35,370 --> 00:02:36,990
অতোদূর কেন গিয়েছিলে?
35
00:02:37,890 --> 00:02:40,010
রাজাকে বিয়ে করে ফেললে না কেন?
36
00:02:40,010 --> 00:02:41,380
জানি না!
জানি না কেন!
37
00:02:43,810 --> 00:02:48,990
"যদি কিছু করতে না পারিস,
শুধু চোখ বন্ধ করে মহারাজের ঘরে ঢুকে পড়বি।"
38
00:02:48,990 --> 00:02:50,370
নিজেকে এটাই বলেছিলাম।
39
00:02:53,030 --> 00:02:54,450
কোনোভাবেই পারিনি।
40
00:02:57,610 --> 00:03:02,300
আমি ছাড়া কেউই আমাকে বাঁচাতে পারবে না।
41
00:03:04,530 --> 00:03:07,090
এটাই ভেবেছিলাম আমি
আর সেজন্যেই এটা করেছি।
42
00:03:09,460 --> 00:03:11,410
যখন এটা মনে হলো...
43
00:03:13,590 --> 00:03:14,710
করে ফেলেছি।
44
00:03:17,490 --> 00:03:19,260
বেকুব মেয়ে।
45
00:03:24,690 --> 00:03:26,110
আর কখনো করবে না।
46
00:03:28,770 --> 00:03:30,340
তোমাকে কখনোই ক্ষমা করবো না।
47
00:03:44,090 --> 00:03:46,700
এই জায়গাটা কোথায়?
48
00:03:48,020 --> 00:03:49,770
দংজি নামের একটা লেক।
49
00:03:50,770 --> 00:03:53,080
এখান থেকেই প্রথমে
প্রাসাদে সূর্যোদয় দেখা যায়।
50
00:03:54,270 --> 00:03:57,770
প্রাসাদ জায়গাটা আসলে কেমন?
51
00:03:59,110 --> 00:04:02,480
যেখানে প্রবেশ করা কঠিন
আর বেরোনো আরো কঠিন।
52
00:04:03,480 --> 00:04:05,310
কাউকে বিশ্বাস করলে মরবে।
53
00:04:05,310 --> 00:04:08,270
কাছের লোকজনদের থেকে
সাবধান আর সতর্ক থাকলে বেঁচে যাবে।
54
00:04:09,860 --> 00:04:11,410
এটা এরকমই এক জায়গা।
55
00:04:12,000 --> 00:04:16,200
ওহ... তাহলে মনে হচ্ছে
আপনিও সবকিছু জানেন না।
56
00:04:16,200 --> 00:04:18,660
এখানকার সবাই একা।
57
00:04:19,530 --> 00:04:21,030
এটা নিশ্চিতভাবেই বলতে পারি।
58
00:04:41,100 --> 00:04:43,720
আমি একা না, তাই আমার কিছু হবে না।
59
00:04:45,260 --> 00:04:46,450
তুমি একা না?
60
00:04:48,080 --> 00:04:50,450
আপনি তো এখানেই।
একা হলাম কীভাবে?
61
00:04:54,840 --> 00:04:57,250
ওমন বেপরোয়া হলে তুমি বিপদে পড়বে।
62
00:04:57,250 --> 00:05:00,150
এখানকার সবাইও রক্তমাংসের মানুষ।
63
00:05:01,790 --> 00:05:05,460
তাই, আমি ঠিকই টিকে যাবো।
64
00:05:08,610 --> 00:05:10,090
যাবে হয়তো।
65
00:05:11,550 --> 00:05:15,320
তোমার মতো বাচাল যখন আছে,
প্রাসাদটা হয়তো তেমন বিরক্তিকর লাগবে না।
66
00:05:41,180 --> 00:05:43,960
- ভাই।
- হ্যাঁ?
67
00:05:44,530 --> 00:05:48,270
মায়ের পরিবার খুব শীঘ্রই
তোমার আরেকটা বিয়ের আয়োজন করবে।
68
00:05:50,100 --> 00:05:53,270
একটা রাজনৈতিক বিয়েই যথেষ্ট ছিল।
69
00:05:53,580 --> 00:05:56,440
তাহলে কি আমরা এমনিতেই মরে যাবো?
70
00:05:57,110 --> 00:05:58,680
নাকি অতীতের মতো...
71
00:05:58,680 --> 00:06:00,280
চুংজু'র ইয়ুদের হাতে নির্বাসিত হবো,
72
00:06:00,380 --> 00:06:04,680
এখানে ওখানে ঠোকর খেয়ে
উত্তরের গভীর থেকে গভীরে চলে যাবো?
74
00:06:04,880 --> 00:06:07,950
ইয়ন হোয়া, আমি সবকিছু ভুলে গেছি।
75
00:06:07,950 --> 00:06:09,460
মাও ভুলে গেছেন।
76
00:06:09,460 --> 00:06:12,190
তোমারও তাই করা উচিত।
77
00:06:12,630 --> 00:06:14,260
৩য় রাজকুমারকেই দেখো।
78
00:06:14,260 --> 00:06:17,330
সে রাজমন্ত্রী পার্ক গিয়ং গ্যু'র
কন্যাকে বিয়ে করেছে।
79
00:06:17,330 --> 00:06:21,370
এটা বেকজের ক্ষমতা কুক্ষিগত করে
সিংহাসনের দাবি পোক্ত করার একটা চাল মাত্র।
81
00:06:21,730 --> 00:06:24,900
যদি চুংজু ইয়ু গোত্র যুবরাজকে হটিয়ে
শাসনক্ষমতা নিয়ে নেয়...
82
00:06:25,100 --> 00:06:27,080
আমাদের পরিণতি দিনের আলোর মতো পরিষ্কার।
83
00:06:27,080 --> 00:06:29,370
মরবো নয়তো নির্বাসনে যাবো।
84
00:06:29,370 --> 00:06:32,140
আর তুমি ভুলতে বলছো?
কীভাবে?
86
00:06:35,350 --> 00:06:36,420
তুমি কী করবে?
87
00:06:37,320 --> 00:06:39,290
ভেবেছিলাম তুমি ৪র্থ রাজকুমারকে পছন্দ করো।
88
00:06:41,290 --> 00:06:45,860
সে ৪র্থ রাজকুমার না হলেও,
যে সিংহাসনের রাস্তা পরিষ্কার করতে পারবে,
90
00:06:45,860 --> 00:06:47,990
সেই লোককেই আমি ভালোবাসবো।
91
00:06:48,000 --> 00:06:50,030
পারিবারিক বা প্রহসনমূলক হলেও...
92
00:06:50,030 --> 00:06:54,830
আমি সে বিয়েতে বসবো না
যা তোমার সাহায্যে আসবে না।
93
00:06:56,380 --> 00:06:57,440
ইয়ন হোয়া,
94
00:06:58,440 --> 00:07:01,910
তুমি কি... একটু শান্তিতে থাকতে পারো না?
95
00:07:02,270 --> 00:07:05,740
আমার জন্য শান্তিতে থাকার
একটা পথ-ই খোলা।
96
00:07:06,380 --> 00:07:09,150
রাজার আসনে বসো, ভাই।
97
00:07:20,230 --> 00:07:21,190
অসুস্থতার কারণে...
98
00:07:21,630 --> 00:07:23,900
আবারো সকালের সমাবেশে যেতে পারিনি।
99
00:07:25,300 --> 00:07:27,880
নিশ্চয়ই আমাকে পদচ্যুত করার
অনেক অভিযোগ এসেছে।
100
00:07:27,880 --> 00:07:30,900
সবাই অসুস্থতা নিয়েই বেঁচে আছে।
101
00:07:30,900 --> 00:07:32,440
নিজেকে বেশি দোষারোপ করবেন না।
102
00:07:33,310 --> 00:07:36,340
অসুখটার কারণে নিজেকে বোঝা মনে হচ্ছে।
103
00:07:36,340 --> 00:07:39,710
সিংহাসনের লোভে অন্যের প্রাপ্য স্থানে দাঁড়িয়ে আছি।
105
00:07:40,880 --> 00:07:42,380
আপনাকে তো পই পই করে বলেছি।
106
00:07:42,380 --> 00:07:45,880
যুবরাজ আপনি রাজা হবার সৌভাগ্য নিয়ে জন্মেছেন।
107
00:07:45,890 --> 00:07:48,290
গোরিয়োর সবাইকে অযথা কেন বোকা বানাতে যাবো?
108
00:07:49,490 --> 00:07:52,860
তাই দয়া করে অসুখটার দিকে মনোযোগ দিন।
109
00:08:03,920 --> 00:08:05,260
সেনাধিপতি।
110
00:08:10,900 --> 00:08:13,060
আরে আরে, সোজা হও।
111
00:08:13,060 --> 00:08:14,840
- সবাই ঠিকঠাক ছিলে তো?
- জি।
112
00:08:14,840 --> 00:08:16,680
আচ্ছা। ভালো। ভালো।
113
00:08:17,280 --> 00:08:22,460
বাহ!
জায়গাটা এখনো অসাধারণ আছে।
114
00:08:28,980 --> 00:08:31,100
ওটা বাবাকে দিতে চাইছিস না।
115
00:08:31,100 --> 00:08:33,200
এতো বেয়াদব কী করে হতে পারলি?
116
00:08:33,200 --> 00:08:34,850
এটা আরেকজনের জন্যে।
117
00:08:34,850 --> 00:08:38,870
ধুর, ভালো সবকিছু বাপের জন্যই রাখা উচিত।
118
00:08:54,060 --> 00:08:57,430
[ প্রধান সেনাপতি পার্ক সু কিয়ং ]
আপনার অনুগত প্রজা পার্ক সু ইয়ং
আপনার সাক্ষাৎ লাভে হাজির, মহারাজ।
119
00:08:57,980 --> 00:08:59,630
পৌঁছে গেছো, সেনাপতি?
120
00:09:12,610 --> 00:09:16,710
আসার আগে স্নান করা উচিত ছিল।
ক্ষমা করবেন, মহারাজ।
121
00:09:16,710 --> 00:09:20,270
আমার বিতাড়িত পুত্রকে তোমার জিম্মায়
দিয়েছিলাম বলে তুমি রাজধানীতে ফিরতে পারোনি।
122
00:09:20,270 --> 00:09:22,000
সেজন্যে ভীষণ দুঃখিত।
123
00:09:23,210 --> 00:09:29,350
৪র্থ রাজকুমার ভীষণ মেধাবী,
তাই তাকে মার্শাল আর্ট শেখানো উপভোগই করেছি।
124
00:09:31,230 --> 00:09:33,760
তার মুখের দাগটা না থাকলে...
125
00:09:33,760 --> 00:09:36,290
তিনি যুবরাজের চাইতে কোন অংশে কম যেতেন না।
126
00:09:38,150 --> 00:09:42,640
তাহলে বলতে চাইছো যুবরাজের
মার্শাল আর্টের দক্ষতায় ঘাটতি আছে?
127
00:09:42,640 --> 00:09:48,150
রাজকুমার ওয়াং মু'র পেশীশক্তির চাইতে
ভদ্রতার পরিমাণটাই বেশি।
128
00:09:49,310 --> 00:09:53,410
ভাবছি ওনাকে প্রাসাদের
রাজনীতির দুনিয়ায় কতোই না লড়তে হবে।
130
00:09:53,950 --> 00:09:57,620
আমার মতে যুদ্ধের ময়দানে থাকাটাই উত্তম।
131
00:10:07,560 --> 00:10:11,510
প্রাসাদে থাকতে হলে
এখনো বহুত কিছু শিখতে হবে।
132
00:10:11,510 --> 00:10:14,130
কী? কী শিখতে হবে?
133
00:10:14,130 --> 00:10:15,710
বুদ্ধি আর বিচক্ষণতা।
134
00:10:15,710 --> 00:10:20,200
তাহলে, রাজকুমার ওয়াং সু
এখানে সেটাই শিখছে?
135
00:10:20,200 --> 00:10:21,920
বুদ্ধি আর বিচক্ষণতা!
136
00:10:21,920 --> 00:10:24,480
- খোদা, কিছুই বোঝেন না।
- ভাগো, ভাগো।
137
00:10:32,350 --> 00:10:35,000
যুবরাজ, আগেরবার একটা ঘোড়া দিয়েছিলেন।
138
00:10:35,000 --> 00:10:36,750
এবার কী দেবেন?
139
00:10:36,750 --> 00:10:38,150
আগে জেতার চেষ্টা করো।
140
00:10:38,170 --> 00:10:40,610
যে উপহার চাইবে তা-ই দেবো।
141
00:10:40,610 --> 00:10:41,930
কথা দিলেন কিন্তু।
142
00:10:42,870 --> 00:10:44,690
জুং, আয় তাহলে।
143
00:10:45,580 --> 00:10:50,070
আর কারো কথা জানি না,
কিন্তু তোমাকে আমি হারিয়েই ছাড়বো, ১০ম ভাই!
144
00:10:51,540 --> 00:10:54,770
আজ আমার হারা চলবে না।
145
00:10:55,220 --> 00:10:57,370
এই জুং, বেশি শক্তি ব্যবহার কোরো না।
146
00:10:57,370 --> 00:11:00,150
- নিয়ে চলো, ভাইয়েরা!
- আস্তে। দাঁড়াও।
147
00:11:32,690 --> 00:11:35,740
তৃতীয়ত, যদি পানির পৃষ্ঠতলে
কোন বস্তু রাখা হয়...
148
00:11:42,080 --> 00:11:46,200
ওহ খোদা।
এটা দেখুন তো?
149
00:11:48,330 --> 00:11:52,260
শুনলাম আপনি না-কি সামরিক কৌশল
অনুশীলনের বদলে বইয়ে মজে আছেন।
151
00:11:53,060 --> 00:11:56,210
আমার মতে আমি যথেষ্ট মার্শাল আর্ট
শিখে ফেলেছি, গুরুজি।
152
00:11:56,210 --> 00:11:57,840
এবার মাথাটা ভারী করা দরকার।
153
00:11:59,470 --> 00:12:04,180
আপনি তো দিনে একাধিক লোক মেরে
তাদের আগুনে জ্বালিয়ে বেড়াতেন।
154
00:12:09,000 --> 00:12:10,960
তাদের মৃত্যুদণ্ড-ই পাওনা ছিল।
155
00:12:11,270 --> 00:12:14,760
মনে হচ্ছে এতোদিনে বহু বই পড়ে ফেলেছেন।
156
00:12:14,760 --> 00:12:19,740
এখন আপনার কার মৃত্যু প্রাপ্য আর
কার নয় তা বোঝার যোগ্যতা হয়েছে।
157
00:12:21,450 --> 00:12:25,800
আপনি যতবার-ই মরে পুনর্জন্ম লাভ করুন না কেন...
158
00:12:26,740 --> 00:12:30,480
নিজের কৃতকর্মের মূল্য
একদিন না একদিন চুকাতেই হবে।
159
00:12:31,120 --> 00:12:33,660
আপনিই তো আমাকে খুন করা শিখিয়েছিলেন।
160
00:12:33,660 --> 00:12:36,440
আমি কেবল কাউকে রক্ষার্থেই
আপনাকে খুন করা শিখিয়েছি।
161
00:12:36,440 --> 00:12:39,900
আমি রাজপরিবারের ঝামেলা মিটিয়েছি,
সুতরাং আমি দেশকে বাঁচিয়েছি।
162
00:12:42,480 --> 00:12:46,800
সংগাকে থাকার পেছনে
আপনার আসল উদ্দেশ্যটা কী?
163
00:12:47,430 --> 00:12:52,650
যদি এখন শিনজু'তে ফিরে যান,
ওই পরিবারের দখল নিতে পারবেন।
164
00:12:54,090 --> 00:12:55,780
আমিও একজন রাজকুমার।
165
00:12:55,780 --> 00:12:58,170
রাজপরিবার কীভাবে চলে আমার জানা দরকার।
166
00:12:58,700 --> 00:13:03,290
সেইসাথে রাজা হবার মানেটা কী,
যার জন্য মা আর আমার ভাইয়েরা এতোটা উতলা?
167
00:13:03,290 --> 00:13:07,100
তাহলে, তাদের পর্যবেক্ষণ করা
শেষ হলে আপনি ফিরে যাবেন?
168
00:13:10,200 --> 00:13:11,610
ফেরাটা কী জরুরি?
169
00:13:12,180 --> 00:13:17,880
সংগাকে একমাত্র একজন রাজকুমার-ই টিকে থাকবে।
171
00:13:18,510 --> 00:13:19,910
যে ওই সিংহাসনে আরোহণ করবে।
172
00:13:24,160 --> 00:13:26,170
দয়া করে সাবধানে ভেবে দেখুন।
173
00:13:26,880 --> 00:13:30,670
সংগাকে থাকার পেছনে
আপনার আসল উদ্দেশ্যটা কী?
174
00:13:55,190 --> 00:13:57,200
আপনার মাথাব্যথার কী অবস্থা?
175
00:13:57,710 --> 00:14:01,220
চন্দ্রমল্লিকার চা পান শুরু করার
পর থেকে কিছুটা উন্নতি হয়েছে।
176
00:14:01,220 --> 00:14:02,420
তবে, এখনো আছে।
177
00:14:02,790 --> 00:14:05,470
১০ দিন পেরিয়ে গেলেও
জিনিসটা ঠিক হয়নি।
178
00:14:05,470 --> 00:14:07,360
বেশি আশা করা ঠিক হবে না।
179
00:14:08,250 --> 00:14:11,270
আমি আরো কিছু ঔষধ দিয়ে যাচ্ছি।
180
00:14:11,940 --> 00:14:14,470
মাথাব্যথার জন্যে চন্দ্রমল্লিকার চাইতে
উপকারী কিছু নেই।
181
00:14:14,840 --> 00:14:16,150
ধন্যবাদ।
182
00:14:17,070 --> 00:14:18,710
কী খবর, সু?
183
00:14:18,710 --> 00:14:20,560
ঠিকমতো মানিয়ে নিতে পারছো?
184
00:14:21,070 --> 00:14:22,770
তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।
185
00:14:22,770 --> 00:14:25,730
নিশ্চয়ই কিছু সহজ লাগছে না।
কেমন চলছে?
186
00:14:25,730 --> 00:14:27,910
তেমন কঠিন না।
আমি ভালোই করছি।
187
00:14:27,910 --> 00:14:32,370
ওহ, আগেরবার বানানো সাবানটা পছন্দ হলে
আপনাকে আরো সাবান বানিয়ে দেবো।
188
00:14:32,370 --> 00:14:34,790
আপনাকে সাজিয়েও দিতে পারি।
189
00:14:34,790 --> 00:14:37,230
মনে হয় সাজ একটু হালকা হয়ে গেছে।
190
00:14:37,230 --> 00:14:39,500
তুমি এ কাজের জন্য প্রস্তুত নও।
191
00:14:40,250 --> 00:14:42,520
পথ আঁটকে না রেখে বাইরে চলে যাও।
192
00:14:42,520 --> 00:14:44,010
জি।
193
00:14:49,480 --> 00:14:53,740
এখন মনে হচ্ছে,
দামিউনে ওকে ভালোই মানিয়েছে।
194
00:14:53,740 --> 00:14:56,690
ওর বানানো সাবানগুলো বেশ ভালোই ছিল।
195
00:14:56,690 --> 00:14:58,340
আমি তাকে চোখে চোখে রাখবো।
196
00:15:00,530 --> 00:15:02,260
তোমার কী খবর?
197
00:15:02,260 --> 00:15:05,890
রাণী ইও কি আগের মতোই দুর্ব্যবহার করছেন?
198
00:15:06,650 --> 00:15:10,080
ও আমার সয়ে গেছে।
চিন্তা করবেন না।
199
00:15:10,080 --> 00:15:12,720
তোমার পাকস্থলীর সমস্যাটা
আমার মাথাব্যথার মতোই।
200
00:15:12,720 --> 00:15:13,880
সেজন্যেই বললাম।
201
00:15:13,880 --> 00:15:16,350
একই কারণে দুজনের
এই দীর্ঘস্থায়ী সমস্যা হয়েছে।
202
00:15:16,350 --> 00:15:17,890
অন্তত চিন্তা তো করতেই পারি।
203
00:15:18,980 --> 00:15:21,190
তোমার চিকিৎসক দেখানো উচিত।
204
00:15:21,190 --> 00:15:24,480
জানি চিকিৎসক রাজপরিবারের জন্যে,
তবু তোমার নিজের জন্যে...
205
00:15:26,030 --> 00:15:29,380
আপনার মহানুভবতার জন্য অসংখ্য ধন্যবাদ।
206
00:15:39,660 --> 00:15:42,270
বরফ, বরফ, বরফ!
207
00:15:42,270 --> 00:15:44,300
মনে হচ্ছে শরীরে পোকা পড়েছে!
208
00:15:44,300 --> 00:15:46,900
বরফ! বরফ নিয়ে এসো এক্ষুণি!
209
00:15:49,010 --> 00:15:51,560
বরফ! বরফ!
210
00:15:53,810 --> 00:15:55,240
বরফ!
211
00:15:55,240 --> 00:15:57,960
চিকিৎসক!
চিকিৎসককে ডাকো!
212
00:15:57,960 --> 00:15:59,450
শরীরটা একদম ছিড়ে যাচ্ছে।
213
00:15:59,460 --> 00:16:00,300
গোটা শরীরে পোকা ধরেছে।
214
00:16:00,300 --> 00:16:02,450
এটা তো অ্যাটোপিক এক্সিমার মতো লাগছে।
215
00:16:04,650 --> 00:16:06,040
না, ওটা করো না!
216
00:16:06,040 --> 00:16:08,330
- ওটা করা যাবে না!
- সরো!
217
00:16:08,700 --> 00:16:10,740
ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না।
218
00:16:11,280 --> 00:16:13,010
তুমি কী জানো?
219
00:16:14,110 --> 00:16:17,330
মটরশুটি আর ঠান্ডা খাবার খেলে
চুলকানি আরো বেড়ে যায় না?
220
00:16:18,520 --> 00:16:20,770
ক্লান্ত হলে আর ঘেমে গেলেও।
221
00:16:20,770 --> 00:16:22,820
শোবার সময় কাঁথাও ব্যবহার করতে পারেন না।
222
00:16:25,910 --> 00:16:27,410
তুমি এটা কী করে জানলে?
223
00:16:29,600 --> 00:16:31,140
দয়া করে বিশ্বাস রাখুন।
224
00:16:31,670 --> 00:16:33,110
গরম পানি ব্যবহার করুন।
225
00:16:33,110 --> 00:16:35,240
ঠান্ডা পানি চুলকানি আরো বাড়িয়ে দেবে।
226
00:16:36,500 --> 00:16:38,960
তোমাদের কাছে কোনো ঠান্ডা পাতা আছে?
227
00:16:38,960 --> 00:16:41,200
ঘৃতকুমারী, সবুজ পাতা... ওহ, গোলমরিচ পাতা!
228
00:16:54,050 --> 00:16:56,130
আগে তাপমাত্রা ঠিক করতে হবে।
229
00:17:10,300 --> 00:17:14,120
গোলমরিচ পাতা চুলকানি কমাতে সাহায্য করবে।
230
00:17:22,780 --> 00:17:24,250
কী করছো তুমি?
231
00:17:25,040 --> 00:17:26,310
বেরোও, সবাই!
232
00:17:28,190 --> 00:17:29,410
বেরোও!
233
00:17:29,850 --> 00:17:32,200
আমার মায়েরও একই অসুখ ছিল
তাই বহুবার দেখেছি।
234
00:17:32,400 --> 00:17:33,880
যদি উনি গোসলে যান...
235
00:17:35,950 --> 00:17:37,910
এটা তোমার স্থান নয়।
236
00:17:38,560 --> 00:17:39,730
পরিচারিকা ওহ।
237
00:17:41,800 --> 00:17:43,910
যুবরাজ! আপনি ঠিক আছেন?
238
00:17:45,680 --> 00:17:48,580
দয়া করে দম নিন আর শান্ত হোন।
239
00:17:50,970 --> 00:17:52,310
শান্ত হোন।
240
00:18:03,110 --> 00:18:04,310
"চায়ের ইতিবৃত্ত"
241
00:18:04,310 --> 00:18:07,220
বইটি লিখেছিলেন তাং সাম্রাজ্যের
চিকিৎসা বিশেষজ্ঞ লু ইয়ু।
242
00:18:09,810 --> 00:18:11,510
"নতুন উদ্ভাবিত চিকিৎসা দ্রব্যঃ
তাং সংস্করণ।"
243
00:18:11,510 --> 00:18:13,960
একশোরও বেশি ঔষধের ব্যবহার সম্পর্কিত বই।
244
00:18:14,950 --> 00:18:16,810
"চিকিৎসা দ্রব্যাদির সম্পূরক।"
245
00:18:17,650 --> 00:18:21,200
বহু ঔষধি গাছ সম্পর্কে লিখিত
তাং সাম্রাজ্যের চেন কাং কী'র লেখা বই।
246
00:18:21,200 --> 00:18:23,260
এটা বিভিন্ন গাছের ব্যবহার প্রণালী।
247
00:18:24,550 --> 00:18:27,990
যদি তুমি এসব বইগুলো পড়তে,
ভুলেও আজকের ভুলটা করতে না।
248
00:18:27,990 --> 00:18:30,080
যুবরাজকে স্পর্শ করার সাহস কী করে পেলে?
249
00:18:30,080 --> 00:18:32,100
উনি অনেক কষ্ট পাচ্ছিলেন।
250
00:18:32,100 --> 00:18:35,310
আমি সাহায্যের উপায় জানতাম।
চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি।
251
00:18:37,050 --> 00:18:40,150
গোলমরিচ পাতা চুলকানির জন্য উপকারী
এটা কী করে জানলে?
252
00:18:40,150 --> 00:18:42,540
তুমি অশিক্ষিত তাই
পড়া তো সম্ভব না।
253
00:18:42,540 --> 00:18:46,740
আমার মায়েরও একই অসুখ ছিল,
তাই তাকে চিকিৎসা নিতে দেখেছিলাম।
254
00:18:48,090 --> 00:18:51,650
যুবরাজের অসুস্থতার কথা ভুলেও মুখে আনবে না।
255
00:18:52,150 --> 00:18:54,580
আনলে আগামীকাল আর ভোরের সূর্য দেখতে পাবে না।
256
00:18:57,320 --> 00:18:58,510
বুঝতে পেরেছো?
257
00:18:59,850 --> 00:19:00,930
জি।
258
00:19:19,450 --> 00:19:21,350
পানি খা।
259
00:19:27,090 --> 00:19:28,380
খা।
260
00:19:31,780 --> 00:19:33,930
তুইও খা।
261
00:19:36,950 --> 00:19:38,040
ধুর।
262
00:19:40,010 --> 00:19:41,560
আর ভালো লাগছে না।
263
00:19:43,000 --> 00:19:45,260
আমি তো আর ষাঁড় না।
264
00:19:45,260 --> 00:19:47,990
ভেবেছিলাম সম্ভ্রান্তদের অন্যভাবে দেখে।
265
00:19:47,990 --> 00:19:49,700
কাজটা ভীষণ কঠিন।
266
00:19:51,810 --> 00:19:53,560
- পালিয়ে যাবো না-কি?
- পালাবে?
267
00:19:54,460 --> 00:19:57,770
গোরিয়োর কোথায় রাজার হাত থেকে লুকোতে পারবে?
268
00:19:57,770 --> 00:20:00,550
কে... কে বললো আমি আসলেই পালাবো?
269
00:20:00,890 --> 00:20:03,400
আমি তো শুধু বলছিলাম
পারলে ভালো হতো।
270
00:20:04,140 --> 00:20:08,830
তুমি দামিউনের একজন পরিচারিকা,
অথচ আচরণ করো রাজমন্ত্রীর মতো।
271
00:20:08,830 --> 00:20:12,650
নিজের হাত-পা ব্যবহার না করে
সারাক্ষণ মাথা খাটাও।
272
00:20:12,650 --> 00:20:16,910
যতোভাবেই চেষ্টা করি না কেন,
জায়গাটা আমার সাথে যাচ্ছে না।
273
00:20:16,910 --> 00:20:19,050
কেউই আমার মেধা দেখতে পাচ্ছে না।
274
00:20:19,050 --> 00:20:20,760
মেধা ঝরে ঝরে পড়ছে আমার।
275
00:20:21,520 --> 00:20:23,490
কখনো মেধার উদাহরণ দেখিয়েছো?
276
00:20:24,030 --> 00:20:27,440
এমনকি যুবরাজের বেলাতেও,
আমি পুরোপুরি ঠিক ছিলাম কিন্তু...
277
00:20:29,960 --> 00:20:34,760
যাইহোক, স্বীকৃতি পেতে হলে
আগে একজন ভালো মনিবের দরকার।
278
00:20:35,780 --> 00:20:37,700
এবার আর সেটি হচ্ছে না।
279
00:20:45,450 --> 00:20:48,370
যুবরাজের অসুস্থতার কথা তো জানো না, তাই না?
280
00:20:48,370 --> 00:20:50,530
অ্যাহ? কী?
281
00:20:51,100 --> 00:20:52,930
জীবনে এমন কিছু শুনিনি তো।
282
00:20:54,550 --> 00:20:56,250
সাবধানে কথা বলবে।
283
00:20:56,250 --> 00:20:58,900
এবার শাস্তিটা কেবল
দামিউনে পাঠিয়েই থামবে না।
284
00:21:00,060 --> 00:21:01,910
আপনিও জানেন, যুবরাজ!
285
00:21:03,530 --> 00:21:07,170
কিন্তু ওই অ্যাটোপিক... মানে, চুলকানি।
286
00:21:07,170 --> 00:21:10,450
ওটা তো শুধু শোরগোল
করলেই ভালো হয়ে যাবে না।
287
00:21:10,450 --> 00:21:12,560
ওনার শুধু নিজের দেখাশোনা
আর ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে।
288
00:21:14,940 --> 00:21:17,330
পরিচারিকা ওহ আমাকে
দমিয়ে রাখার চেষ্টা করছে না তো?
289
00:21:17,330 --> 00:21:18,990
যুবরাজের আনুকূল্য পেয়ে যেতে পারি বলে!
290
00:21:19,900 --> 00:21:22,850
যদি যুবরাজের অবস্থা আরো খারাপ করে ফেলতে?
291
00:21:22,850 --> 00:21:24,880
এতোক্ষণে মরে ভূত হয়ে যেতে।
292
00:21:24,880 --> 00:21:27,280
উনি তোমাকে অল্পতেই ছেড়ে দিয়েছেন।
293
00:21:29,480 --> 00:21:30,820
হয়তো ঠিক।
294
00:21:30,820 --> 00:21:33,600
তোমার গাছে পানি দেওয়া দেখেই বুঝে গেছি...
295
00:21:33,600 --> 00:21:35,910
মেধার ফুলঝুরি তো বাদ,
কচুটাও নেই তোমার।
296
00:21:35,910 --> 00:21:36,920
কচুটাও না।
297
00:21:37,830 --> 00:21:40,940
কোনোকিছু পরিচর্যার সময়,
সেটাকে একটা নাম দিতে হয়।
298
00:21:40,940 --> 00:21:42,230
সেটার সাথে বন্ধুত্ব পাতাতে হয়।
299
00:21:42,230 --> 00:21:45,720
কোন দুঃখে গাছের নাম দিতে যাবো?
নিজের নাম নিয়েই তো পেরেশানে আছি।
300
00:21:49,170 --> 00:21:53,920
ওহ, ওই পাইন গাছটার নাম "সবার সেরা"।
301
00:21:54,690 --> 00:21:56,240
ওটার নাম দেওয়া যায় সেরা।
302
00:21:57,410 --> 00:22:01,130
আর এই তুঁত গাছটা,
ওটার ফল খেলে পাদ আসে।
303
00:22:04,200 --> 00:22:05,920
পাদের রাজা?
304
00:22:05,920 --> 00:22:09,430
এখন আমার সাথে মজা নিচ্ছেন?
305
00:22:17,290 --> 00:22:21,270
শিনজুতে থাকার সময়,
একটা সাদা বার্চ গাছের নাম দিয়েছিলাম প্যাট প্যাট।
306
00:22:21,270 --> 00:22:24,240
তিনজন লোক উঠে ঝুলাঝুলি
করলেও একদমই নড়তো না।
307
00:22:24,240 --> 00:22:29,240
হায় রে, আপনার বন্ধুরা নিশ্চয়ই খুব বিখ্যাত।
308
00:22:31,990 --> 00:22:35,870
কয়েকবছর আগে নিজহাতে ওটা পুড়িয়ে দিয়েছি।
309
00:22:35,870 --> 00:22:37,040
এখন আর নেই।
310
00:22:37,830 --> 00:22:38,880
কী?
311
00:22:39,580 --> 00:22:42,910
রাতটা ঠান্ডা ছিল আর
নেকড়েরাও জড়ো হচ্ছিল।
312
00:22:49,890 --> 00:22:51,860
ভাগ্যক্রমে ওটা চোখে পড়ে গিয়েছিল।
313
00:23:00,380 --> 00:23:03,160
আরে ধুর।
তোমাকে কেন এসব বলছি?
314
00:23:07,470 --> 00:23:09,370
ভুলেও পালানোর কথা ভাববে না।
315
00:23:09,370 --> 00:23:12,500
নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকবে।
316
00:23:13,710 --> 00:23:14,900
বুঝেছো?
317
00:23:15,400 --> 00:23:17,540
বাঁচতে হলে কাজ তো করতেই হবে।
318
00:23:25,000 --> 00:23:27,390
ভেবেছিলাম ইদানিং খুব ভালো ব্যবহার করছে।
319
00:25:30,860 --> 00:25:34,090
সু, আর কতোক্ষণ এভাবে থাকতে হবে?
320
00:25:34,090 --> 00:25:35,710
আরেকটু অপেক্ষা করো।
321
00:25:38,310 --> 00:25:39,580
সু।
322
00:25:39,950 --> 00:25:42,650
আমার আঙুলগুলো চুলকাচ্ছে
আর মনে হচ্ছে পোকা হাটছে।
323
00:25:42,650 --> 00:25:45,270
খোদা, চুপচাপ ধৈর্য ধরে বসে থাকো।
324
00:25:45,270 --> 00:25:48,270
লোকে বলে লজ্জাবতী গাছ যদি
প্রথম তুষারপাত পর্যন্ত লাগিয়ে রাখো...
325
00:25:48,270 --> 00:25:49,740
তোমার প্রথম ভালোবাসা তোমার হবে।
326
00:25:50,480 --> 00:25:51,600
আসলে?
327
00:25:54,950 --> 00:25:56,460
প্রথম ভালোবাসা।
328
00:26:33,850 --> 00:26:36,830
আজ দিনটি শীতল...
329
00:26:37,230 --> 00:26:38,540
ছুন ইল...
330
00:26:41,910 --> 00:26:45,130
ছুন ইল... কী যেনো ছিল?
331
00:26:45,130 --> 00:26:46,720
"বং" মানে চূড়া।
332
00:26:48,600 --> 00:26:50,140
"ছুন ইল বং হোয়া।"
333
00:26:50,140 --> 00:26:53,140
মানে বসন্তের উষ্ণ দিনে শঙ্খচূড়াগুলো ফুটেছে।
334
00:26:55,800 --> 00:26:57,830
তো এসব কী?
335
00:26:59,110 --> 00:27:00,470
বাড়ির কাজ।
336
00:27:00,980 --> 00:27:05,430
পড়তে জানতাম না বলে,
ভুল ঔষধ ব্যবহার করে ফেলেছিলাম।
337
00:27:05,980 --> 00:27:07,590
তুমি পড়তে জানো না?
338
00:27:09,770 --> 00:27:10,900
আসলে...
339
00:27:11,630 --> 00:27:16,280
সত্যি বলতে, মাথায় আঘাত পাওয়ার
পর থেকেই আমি পড়তে পারছি না।
340
00:27:18,320 --> 00:27:21,460
তাহলে, আমার দেওয়া কবিতাটা কীভাবে পড়েছিলে?
341
00:27:22,410 --> 00:27:23,970
বোন পড়ে শুনিয়েছিল।
342
00:27:25,200 --> 00:27:28,420
ও শ্যামল উইলো বৃক্ষ।
এই কবিতাটাই ছিল।
343
00:27:32,340 --> 00:27:35,080
হে দেবীর ঋণ শোধ করবার মতো না।
344
00:27:35,840 --> 00:27:36,880
কী?
345
00:27:38,840 --> 00:27:41,850
তোমার দেখা পাওয়া কঠিন।
তাই একটা পত্র লিখতে চাইছিলাম।
346
00:27:41,850 --> 00:27:45,130
পড়তেই তো পারো না,
এখন কী হবে?
347
00:27:45,130 --> 00:27:48,440
চিন্তা করবেন না।
খুব জলদিই পড়া শিখে যাবো।
348
00:28:03,630 --> 00:28:04,650
সু।
349
00:28:24,700 --> 00:28:26,710
এভাবে নিচে টেনে নামাবে।
350
00:28:28,080 --> 00:28:29,700
এটা আমুর আদোনিস গাছ।
351
00:28:29,700 --> 00:28:32,890
সঠিক ব্যবহারে ভীষণ উপকারী গাছ,
তবে বিষাক্তও হতে পারে।
352
00:28:36,880 --> 00:28:37,940
আচ্ছা।
353
00:28:41,340 --> 00:28:42,370
এটা...
354
00:29:07,710 --> 00:29:10,510
এই শব্দটা কী?
355
00:29:11,010 --> 00:29:12,210
আমার নাম।
356
00:29:14,830 --> 00:29:15,900
উক।
357
00:29:18,080 --> 00:29:20,200
এর অর্থ ভোরের সূর্যোদয়।
358
00:29:24,390 --> 00:29:27,770
ভোরের সূর্যোদয়, উক।
359
00:29:56,340 --> 00:29:59,900
লাল রঙ দুর্ভাগ্য থেকে রক্ষা করে।
360
00:30:01,770 --> 00:30:06,070
এটা প্রেমময় সম্পর্কেরও প্রতীক।
361
00:30:11,370 --> 00:30:12,610
কথা দিতে পারবে?
362
00:30:15,200 --> 00:30:16,780
যে এটা কখনো খুলবে না।
363
00:30:30,280 --> 00:30:33,050
তোমাকে তোমার যথার্থ স্থানে
ফেরাতে আমি সবকিছু করবো।
364
00:30:35,120 --> 00:30:36,130
তাই...
365
00:30:38,040 --> 00:30:39,300
অপেক্ষা কোরো।
366
00:30:41,670 --> 00:30:43,970
আমি আপনার অনুভূতি জানি।
367
00:30:44,830 --> 00:30:46,640
তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।
368
00:30:48,680 --> 00:30:50,490
আমি এখানে ভালোই আছি।
369
00:31:21,120 --> 00:31:22,180
ওয়াং...
370
00:31:24,050 --> 00:31:25,060
উক।
371
00:31:28,650 --> 00:31:30,930
ভোরের সূর্যোদয়, উক।
372
00:32:13,610 --> 00:32:16,570
এমনকি "অপেক্ষা" শব্দটাও
মনে খুশির দোলা দিচ্ছে।
373
00:32:18,660 --> 00:32:20,120
মানুষটাকে পছন্দ করি।
374
00:32:21,340 --> 00:32:23,100
যদি তার সাথে থাকি...
375
00:32:24,050 --> 00:32:28,000
গো হা-জিন না হয়ে
হে সু হয়েও থাকতে পারবো।
376
00:32:36,120 --> 00:32:39,650
তুই ভালোই থাকবি।
377
00:32:41,190 --> 00:32:42,310
হে সু।
378
00:33:06,990 --> 00:33:08,130
এই, বাচ্চারা।
379
00:33:13,110 --> 00:33:14,460
ধন্যবাদ।
380
00:33:14,460 --> 00:33:16,490
- তাড়াহুড়ো করে খেয়ো না।
- আচ্ছা।
381
00:33:36,360 --> 00:33:38,510
আরে, করছো কী তুমি?
382
00:33:38,510 --> 00:33:40,480
আমাদের কি জানোয়ার মনে হয়?
383
00:33:40,480 --> 00:33:41,520
কী?
384
00:33:41,520 --> 00:33:44,750
আমরা গোরিয়োর কাছে হারতে পারি
আর তীব্র খরায় ভুগতে পারি।
385
00:33:44,750 --> 00:33:46,370
কিন্তু তবুও আমরা মানুষ।
386
00:33:46,940 --> 00:33:49,220
ভুলেও আমাদের নীচু চোখে দেখবে না।
387
00:33:50,390 --> 00:33:52,790
আরে, না...
388
00:33:52,790 --> 00:33:55,320
আমি শুধু খরা পীড়িত লোকজনের
দুর্দশা দেখাতে চাইছিলাম।
389
00:33:55,320 --> 00:33:58,810
গোরিয়োর অভিজাতদের
আরাম আয়েশে থেকেও চলছে না।
390
00:33:58,810 --> 00:34:01,530
শুনেছি চিত্রকলা নামক ফালতু
আর নোংরা জিনিসও রাখছে।
391
00:34:02,480 --> 00:34:04,510
তুমি সেসব লোকের পা চাটো।
392
00:34:04,510 --> 00:34:07,280
আর প্রজাদের দুঃখ-দুর্দশার মজা লুটো।
393
00:34:08,080 --> 00:34:10,590
নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়েছো তুমি।
394
00:34:11,430 --> 00:34:12,580
ছোটলোক।
395
00:34:14,940 --> 00:34:16,120
ছোটলোক?
396
00:34:17,270 --> 00:34:20,220
এই! এই, থামো বলছি।
397
00:34:34,700 --> 00:34:35,820
রাজকুমারী।
398
00:34:39,560 --> 00:34:40,650
সেনাপতি।
399
00:34:42,920 --> 00:34:46,560
তুমি ভালো আছো দেখে স্বস্তি পেলাম।
400
00:34:46,560 --> 00:34:49,040
বৈদেশিক মন্ত্রী আপনার সাথে
দেখা করতে চান, রাজকুমারী।
401
00:34:49,040 --> 00:34:50,180
বৈদেশিক মন্ত্রী?
402
00:34:52,240 --> 00:34:55,840
ওই বেঈমান পার্ক ইয়ং গ্যু
ইতোমধ্যে বৈদেশিক মন্ত্রী হয়ে গেছে?
403
00:34:55,840 --> 00:34:57,840
ভালোই ওপরে উঠেছে দেখছি।
404
00:34:58,750 --> 00:35:01,220
ঠিক আছে, চলো।
405
00:35:01,220 --> 00:35:02,280
এদিক দিয়ে।
406
00:35:12,870 --> 00:35:15,960
ধুর, নিজে নিজে ভুল বুঝে হাওয়া হয়ে গেল?
407
00:35:18,660 --> 00:35:20,440
মেয়েটা কি উদ্বাস্তু?
408
00:35:22,400 --> 00:35:24,760
ঠিক আছে, এবার পান করি চলো।
409
00:35:24,760 --> 00:35:26,090
জি, যুবরাজ।
410
00:35:40,960 --> 00:35:44,790
উন, তোমার বয়স আরো একবছর বাড়লো।
নাও তোমাকে পানীয় খাওয়াই।
411
00:35:44,790 --> 00:35:46,870
অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।
412
00:35:55,660 --> 00:35:57,830
ভাই, আমরাও তোমাকে পানীয় খাওয়াবো।
413
00:35:57,830 --> 00:35:59,200
ওহ, অবশ্যই।
414
00:35:59,200 --> 00:36:01,410
ওটা কী ধরণের মদ?
415
00:36:01,970 --> 00:36:03,070
বোন।
416
00:36:03,070 --> 00:36:06,690
তুমি আমাদের জন্য এই আয়োজন করেছো।
জানি-ই না কী হবে আজ।
417
00:36:06,690 --> 00:36:08,410
আমার আরো বেশি ভালো লাগছে।
418
00:36:08,410 --> 00:36:12,080
বিয়ে করে একবার এখান থেকে চলে গেলে,
আর তো এসব করতে পারবো না।
419
00:36:12,080 --> 00:36:15,870
বিয়ে?
তুমি বিয়ে করছো মানে?
420
00:36:16,400 --> 00:36:21,150
মহারাজ সংগাক থেকে দূরে
কোনো ক্ষমতাশালী পরিবারের খোঁজ করছেন।
421
00:36:22,860 --> 00:36:25,190
রাজপরিবার নয়,
কিন্তু ক্ষমতাশালী পরিবার।
422
00:36:25,190 --> 00:36:26,720
এ কেমন কথা।
423
00:36:26,720 --> 00:36:30,230
মনে হয় আমি যথেষ্ট যোগ্য নই
আর কোনো রাজপরিবার আমাকে চায় না।
424
00:36:32,770 --> 00:36:35,970
মা'র সাথে পরে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো।
425
00:36:42,800 --> 00:36:44,980
আরেক পাত্র।
পুরোটা খেয়ে নাও।
426
00:36:44,980 --> 00:36:46,460
দাঁড়াও, কেন?
427
00:36:47,610 --> 00:36:50,730
শুধু আমিই কেন মদ গিলছি?
428
00:36:52,590 --> 00:36:53,940
হতেই পারে না।
429
00:36:54,590 --> 00:36:56,820
তোমাকে এটাও খেতে হবে।
430
00:36:56,820 --> 00:36:58,430
দাঁড়াও।
ওই লোকগুলো...
431
00:36:59,310 --> 00:37:02,030
এটা আলাদা মদ না?
432
00:37:04,040 --> 00:37:07,470
- ওহ খোদা!
- খুব ভালো গেলো তুমি!
433
00:37:08,420 --> 00:37:10,350
কী অসাধারণ দিন।
434
00:37:11,010 --> 00:37:12,540
এবার উঠি তাহলে।
435
00:37:14,280 --> 00:37:16,370
আরেক পাত্র।
এই নাও।
436
00:37:16,730 --> 00:37:18,830
গিলে ফেলো।
437
00:37:20,610 --> 00:37:22,800
কী গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে চাইছিলেন?
438
00:37:23,300 --> 00:37:25,840
তুমি... শুধু আমার হয়ে যাও।
439
00:37:26,530 --> 00:37:29,050
- কী?
- তুমি গোরিয়োর রাণী হতে পারো।
440
00:37:29,050 --> 00:37:30,710
অথচ কি-না ক্ষমতাশালী পরিবারের বধূ হবে?
441
00:37:30,710 --> 00:37:32,490
আমি এটা সইতে পারবো না।
442
00:37:34,360 --> 00:37:37,820
তাহলে, আপনার স্বপ্নটা কতবড়ো?
443
00:37:37,820 --> 00:37:38,950
স্বপ্ন?
444
00:37:41,840 --> 00:37:44,900
নিজের এমন করুণ পরিস্থিতিতেও তর্ক করতে চাইছো!
445
00:37:46,590 --> 00:37:47,920
আমার স্বপ্ন...
446
00:37:50,020 --> 00:37:51,130
গোরিয়ো।
447
00:37:53,520 --> 00:37:55,700
আপনি খুবই নির্ভীক।
448
00:37:56,720 --> 00:37:59,720
আমি জানি তুমি উক'কে সিংহাসনে বসাতে চাও।
449
00:38:00,140 --> 00:38:03,990
তোমার ভাই যদি রাজাও হয়,
তুমি সামান্য রাজকুমারী-ই থেকে যাবে।
450
00:38:05,570 --> 00:38:08,240
যদি তোমার স্বামী রাজা হয়,
সব বদলে যাবে।
451
00:38:08,240 --> 00:38:11,440
কিন্তু আপনার প্রথম স্ত্রী তো হবো না,
তাই রাণীও হতে পারবো না।
452
00:38:14,560 --> 00:38:18,930
আমার জন্য আপনার আগের বিয়ে ভেঙে দিতে পারবেন?
453
00:38:21,270 --> 00:38:24,800
একটা মেয়েকে পেতে
নিজের সবকিছু বিসর্জন দিতে পারি না।
454
00:38:34,050 --> 00:38:35,420
ছাড়ুন।
455
00:38:37,310 --> 00:38:41,530
আমি ছাড়া আর কোনো উপায় আছে তোমার?
456
00:38:47,770 --> 00:38:49,430
আপনার কি ক্লান্তি লাগে না?
457
00:38:56,280 --> 00:38:59,520
বেশরমের মতো বেঁচে থাকতে
এতোদিনে তো ক্লান্ত হবার কথা।
459
00:38:59,520 --> 00:39:01,390
ভীষণ নাছোড়বান্দা আপনি।
460
00:39:01,390 --> 00:39:05,210
এখনো অস্থানে নাক গলিয়ে বেড়াচ্ছো দেখছি।
461
00:39:06,930 --> 00:39:08,160
পরে কথা হবে।
462
00:39:15,610 --> 00:39:16,840
ধন্যবাদ।
463
00:39:18,840 --> 00:39:22,070
আর দয়া করে উক ভাইকে এটা বলবেন না।
464
00:39:22,660 --> 00:39:26,250
ওয়াং ইও'র চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো।
465
00:39:26,920 --> 00:39:29,480
তুমি যা চাও তা তার কাছ থেকে পাবে না।
466
00:39:31,140 --> 00:39:32,750
এটা হবে নির্বুদ্ধিতা।
467
00:39:33,540 --> 00:39:37,270
যদি সতর্ক করতেই চান,
তবে আরো ভালো উপায় বাতলে দিন।
468
00:39:39,540 --> 00:39:44,820
আপনার কি আমার বিবেচনায় থাকার আগ্রহ আছে?
469
00:40:06,440 --> 00:40:09,330
দেবী, আপনার কথামতো সব কাজ শেষ করে ফেলেছি।
470
00:40:10,130 --> 00:40:11,340
যাও এবার।
471
00:40:11,340 --> 00:40:14,100
যুবরাজ বিশেষভাবে অনুরোধ
করেছেন বলেই যেতে দিচ্ছি।
472
00:40:14,100 --> 00:40:15,600
- বুঝতে পেরেছো?
- জি।
473
00:41:19,320 --> 00:41:21,620
আমি ঘরের রাস্তা চিনি।
474
00:41:27,840 --> 00:41:28,980
রাজকুমার!
475
00:41:31,510 --> 00:41:32,980
হে সু, তুমি!
476
00:41:39,430 --> 00:41:41,730
আজ তোমাকে এতো সুন্দর লাগছে কেন?
477
00:41:45,670 --> 00:41:49,840
তোমার মতো দুই-তিনজন দেখতে পাচ্ছি।
478
00:41:49,840 --> 00:41:52,140
হে সু তুমি সবজায়গায়!
479
00:41:52,140 --> 00:41:53,360
হায় রে...
480
00:41:54,010 --> 00:41:55,620
দাঁড়াও, আমার সাথে চলো।
481
00:41:55,620 --> 00:41:57,150
কোথায় যাচ্ছো?
482
00:41:57,150 --> 00:41:58,850
সবাই কোথায় গেল?
483
00:41:58,850 --> 00:42:02,770
ভাই, সবাই আমাদের কিছু না বলেই
ঘুরতে যায়নি তো?
484
00:42:02,770 --> 00:42:04,090
গেলে তো ভালোই হতো।
485
00:42:04,090 --> 00:42:06,110
আমার চিন্তা হচ্ছে
তারা কোনো ঝামেলা বাঁধাতে গেছে।
486
00:42:07,200 --> 00:42:08,620
দয়া করে সরুন।
487
00:42:08,620 --> 00:42:10,140
কী... কী তুমি?
488
00:42:11,990 --> 00:42:14,300
তুমি সুন দুক না?
পার্ক সুন দুক?
489
00:42:14,300 --> 00:42:16,060
এই ভালুকটাকে চেনো?
490
00:42:16,060 --> 00:42:19,440
ও প্রধান সেনাপতি পার্কের মেয়ে, সুন দুক।
491
00:42:20,460 --> 00:42:21,530
মেয়ে?
492
00:42:34,280 --> 00:42:35,660
বাহ।
493
00:42:36,270 --> 00:42:38,360
বাহ!
494
00:42:38,910 --> 00:42:40,970
ওহ, এটা কি আমি?
495
00:42:40,970 --> 00:42:42,280
একদম।
496
00:42:46,010 --> 00:42:48,110
সু, এই সবকিছু তুমি বানিয়েছো?
497
00:42:49,060 --> 00:42:50,260
রাজকুমার।
498
00:42:50,570 --> 00:42:54,070
ধন্যবাদ গোরিয়ো'তে
আমার প্রথম বন্ধু হবার জন্য।
499
00:42:55,550 --> 00:43:00,240
বোন মারা যাবার পর,
তোমার জন্যই হাসতে পেরেছিলাম।
500
00:43:04,030 --> 00:43:08,660
তাই, তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাইছিলাম।
501
00:43:11,260 --> 00:43:16,620
শুভ জন্মদিন। শুভ জন্মদিন।
502
00:43:16,620 --> 00:43:22,540
ও বন্ধু আমার, ১০ম রাজকুমার।
শুভ জন্মদিন।
503
00:43:24,460 --> 00:43:28,750
কেন জন্মেছিলে?
কেন জন্মেছিলে?
504
00:43:28,750 --> 00:43:34,060
দেখতে একদম পচা তুমি।
কেন জন্মেছিলে?
505
00:43:34,060 --> 00:43:36,020
কেন জন্মেছিলে?
506
00:43:36,520 --> 00:43:41,030
কেন জন্মেছিলে?
507
00:43:41,570 --> 00:43:44,290
কেন জন্মেছিলে?
508
00:43:45,410 --> 00:43:50,360
দেখতে একদম পচা তুমি।
কেন জন্মেছিলে?
509
00:43:53,070 --> 00:43:56,880
বাহ!
ভাই সব মজা তুমি একাই নিচ্ছো?
510
00:43:56,880 --> 00:43:58,740
- মনে দুঃখ লাগলো।
- তোমরা এখানে কী করছো?
511
00:43:58,740 --> 00:44:00,890
বোন, আমার জন্মদিনেও কি গান গাইবে?
512
00:44:00,890 --> 00:44:04,290
বেক আহ ঠিক বলেছে।
পুরো মজা একাই নিতে চাইছিলে?
513
00:44:04,290 --> 00:44:05,880
আমাকে বাদ দিতে পারো না।
514
00:44:05,880 --> 00:44:08,390
আমিই পরিচারিকা ওহ'কে
হে সু'কে পাঠাতে অনুরোধ করেছিলাম।
515
00:44:08,390 --> 00:44:11,660
জানো, তুমি একজন বাইজীর চাইতেও পটু।
516
00:44:12,160 --> 00:44:13,810
এই, ধুর...
517
00:44:15,930 --> 00:44:18,040
আরে অসাধারণ বোঝাতে চেয়েছি।
518
00:44:18,540 --> 00:44:21,730
বোন, আমাদেরও একটু গেয়ে শোনাবে?
519
00:44:21,730 --> 00:44:22,950
না, পারবে না।
520
00:44:22,950 --> 00:44:24,240
হ্যাঁ, গাও।
521
00:44:24,240 --> 00:44:26,410
- দয়া করে গাও না।
- শুধু একবার গাও।
522
00:44:26,410 --> 00:44:27,810
ও গাইবে না!
523
00:44:27,810 --> 00:44:30,330
তোমরা আমার উপহার নষ্ট করছো কেন?
524
00:44:30,330 --> 00:44:31,940
- গাও না, সু।
- গাও, সু।
525
00:44:31,940 --> 00:44:34,540
- হ্যাঁ, গাও।
- না! সবাই ভাগো!
526
00:44:34,540 --> 00:44:37,580
আমার উপহারে কেন বাগড়া দিচ্ছো?
527
00:44:37,580 --> 00:44:38,690
ধুরো!
528
00:44:52,940 --> 00:44:57,760
ঝড়ো, মাতাল হাওয়ার মাঝেও
529
00:44:58,510 --> 00:45:03,030
এক চিলতে রোদ্দুর নিয়েও
530
00:45:03,790 --> 00:45:10,330
তুমি কি হাসবে বলো না?
531
00:45:12,640 --> 00:45:17,460
দূরে ঠেলে দিয়ে গেলেও
532
00:45:18,070 --> 00:45:22,700
হৃদয়হীন মানুষগুলোর মাঝেও,
533
00:45:23,670 --> 00:45:30,550
কতোক বন্ধু নিয়েও
তুমি কি হাসবে বলো না?
534
00:45:32,600 --> 00:45:39,500
যদি নিঃসঙ্গতাহীন কোনো জায়গা খুঁজে পাও কখনো,
535
00:45:42,240 --> 00:45:51,800
দয়া করে তোমার সাথে নিও আমায়ও।
536
00:45:51,800 --> 00:45:58,050
ও বন্ধু, প্রিয় বন্ধু।
537
00:46:46,340 --> 00:46:48,220
বাহ!
538
00:46:48,220 --> 00:46:50,160
চমৎকার, সু!
539
00:46:51,200 --> 00:46:53,210
সু, তুমি অসাধারণ।
540
00:47:19,230 --> 00:47:21,480
আমি আমার উপহারের অপেক্ষায় আছি কিন্তু।
541
00:47:21,480 --> 00:47:23,940
অপেক্ষাই করতে থাকো।
542
00:47:23,940 --> 00:47:27,200
- সাবধানে।
- ওদের ভালো মেলে, তাই না?
543
00:47:31,840 --> 00:47:34,530
- তুমি এবার যেতে পারো।
- জি?
544
00:47:35,450 --> 00:47:39,890
তুমি ১০ম রাজকুমারকে খুশি করেছো,
তাই পরিচারিকা হিসেবে তোমার কাজ শেষ।
545
00:47:39,890 --> 00:47:41,210
ভালো করেছো।
546
00:47:41,210 --> 00:47:43,310
আমি পরিচারিকা হিসেবে এটা করিনি।
547
00:47:43,670 --> 00:47:45,790
পরিচারিকা হবার আগে,
রাজকুমার আর আমি...
548
00:47:45,790 --> 00:47:48,120
তোমরা বন্ধু ছিলে বলতে যাচ্ছো না তো?
549
00:47:48,120 --> 00:47:50,430
একজন রাজকুমার
এক পরিচারিকার বন্ধু?
550
00:47:50,430 --> 00:47:52,840
উন'কে সবাই কী ভাববে বলো তো?
551
00:47:54,860 --> 00:47:58,290
অনুষ্ঠান আমি তদারকি করছি,
তাই বাকিটা আমিই দেখবো।
552
00:47:58,290 --> 00:48:01,160
তুমি যথেষ্ট সাহায্য করেছো, ভাগো।
553
00:48:04,290 --> 00:48:05,940
তোমাকে যেতে বলেছি।
554
00:48:05,940 --> 00:48:08,280
আপনি বরাবরের মতোই আছেন, রাজকুমারী।
555
00:48:08,280 --> 00:48:11,130
মানুষ দেখার আগে
তার অবস্থান বিচার করেন।
556
00:48:11,930 --> 00:48:15,090
ছে রিউং'কে মারার পর একদমই বদলাননি।
557
00:48:15,090 --> 00:48:17,610
বদলানোর কী কোনো কারণ আছে?
558
00:48:17,610 --> 00:48:21,680
ভাবীজানের খাতিরে তোমার সাথে ভদ্র ব্যবহার করছি।
559
00:48:23,010 --> 00:48:24,720
তোমার নিজের অবস্থান জানা উচিত।
560
00:48:25,720 --> 00:48:27,450
আমিই ওকে আসতে বলেছি।
561
00:48:30,640 --> 00:48:31,760
যুবরাজ।
562
00:48:31,760 --> 00:48:35,570
উন, হে সু'র সাথে সময় কাটাতে ভালোবাসে,
তাই উপহার হিসেবে অনুমতি দিয়েছি।
563
00:48:36,990 --> 00:48:41,040
বড়ো ভাই হিসেবে খুব একটা ভালো নই আমি,
এছাড়া অন্যকিছু ভেবে পাইনি।
564
00:48:41,040 --> 00:48:42,810
ইয়ন হোয়া, বোঝার চেষ্টা করো।
565
00:48:43,810 --> 00:48:45,780
আপনার কথা বুঝতে পেরেছি।
566
00:48:47,060 --> 00:48:49,210
এমনকি যুবরাজের মনও জয় করে ফেলেছে।
567
00:48:49,210 --> 00:48:51,760
বরাবরই তার কপাল ভালো।
568
00:49:02,360 --> 00:49:04,280
ধন্যবাদ, যুবরাজ।
569
00:49:04,280 --> 00:49:08,420
আমার বাজে পরিস্থিতিতে তুমি পাশে দাঁড়িয়েছিলে।
এটুকু অন্তত করতেই পারি।
570
00:49:08,420 --> 00:49:10,280
আমি কাউকে কথাটা বলিনি।
571
00:49:10,280 --> 00:49:12,340
জানি।
তোমাকে বিশ্বাস করি।
572
00:49:12,910 --> 00:49:15,910
প্রয়োজন হলে ভবিষ্যতে
আবারো সাহায্য করবে তো?
573
00:49:16,280 --> 00:49:19,830
অবশ্যই, আমি আমার সাধ্যমতো সাহায্য করবো।
574
00:49:20,670 --> 00:49:22,200
- বাহ!
- পছন্দ হয়েছে?
575
00:49:22,200 --> 00:49:24,220
খুবই পছন্দ হয়েছে।
576
00:49:24,220 --> 00:49:26,460
বাহ, এটা একটা কষ্টিপাথর না?
577
00:49:26,460 --> 00:49:27,780
জিনিসটা খুব ভারী।
578
00:49:27,780 --> 00:49:29,190
জিনিসটা দামী।
579
00:49:31,100 --> 00:49:34,130
বাহ, একটা গুলাল।
580
00:49:36,070 --> 00:49:37,750
এটা আমার পক্ষ থেকে, ভাই।
581
00:49:37,750 --> 00:49:39,360
ওহ!
582
00:49:42,420 --> 00:49:46,310
বাহ, এটা বই না?
বই!
583
00:49:46,310 --> 00:49:47,630
বই?
584
00:49:48,350 --> 00:49:51,200
কে পড়বে এটা?
এটা কোন দুঃখে দিয়েছিস?
585
00:49:51,200 --> 00:49:52,850
গুলাল মেরে তোর পাছা লাল করবো।
586
00:49:52,850 --> 00:49:54,260
জিনিসটা খুবই মূল্যবান।
587
00:49:54,260 --> 00:49:56,240
এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে।
588
00:50:08,640 --> 00:50:10,000
রাজকুমার।
589
00:50:13,410 --> 00:50:14,720
রাজকুমার।
590
00:50:16,430 --> 00:50:19,710
কে তুমি? মৃত্যুদূত?
591
00:50:19,710 --> 00:50:23,000
সে হচ্ছে প্রধান সেনাপতি পার্কের মেয়ে,
সুন দুক।
592
00:50:23,000 --> 00:50:24,100
ওকে চেনো না?
593
00:50:26,570 --> 00:50:27,980
সুন দুক!
594
00:50:35,170 --> 00:50:37,490
- মাগো!
- এটা...
595
00:50:39,480 --> 00:50:41,010
আপনার জন্য।
596
00:50:41,410 --> 00:50:44,040
প্রতিবছর তুমিই এটা পরে আমাকে ভয় দেখাতে?
597
00:50:44,040 --> 00:50:46,000
কেন আমার সাথে এমন করবে?
598
00:50:46,000 --> 00:50:49,590
রাজকুমার!
আপনি ভুল বুঝছেন।
599
00:50:50,780 --> 00:50:52,100
ভুল বুঝছেন।
600
00:51:00,820 --> 00:51:04,030
হাহ, এমন আপদ আসে কোত্থেকে?
601
00:51:49,700 --> 00:51:52,070
আপনি তো এখানেই।
একা হলাম কী করে?
602
00:52:08,060 --> 00:52:09,820
আবারো একা বসে আছেন কেন?
603
00:52:09,820 --> 00:52:11,730
আজকের দিনে আমাদের সবার একসাথে থাকা উচিত।
604
00:52:13,150 --> 00:52:14,430
তুমি যাও।
605
00:52:14,840 --> 00:52:17,210
আমার হৈচৈ খুব একটা পছন্দ না।
606
00:52:17,210 --> 00:52:20,480
আরে, আপনার ভাইরা কি শুধু নামমাত্র ভাই?
607
00:52:20,480 --> 00:52:22,720
এমন দিনে তাদের অভিনন্দন জানাতে হয়।
608
00:52:22,720 --> 00:52:23,780
চলুন।
609
00:52:24,700 --> 00:52:25,860
চলুন।
610
00:52:28,080 --> 00:52:29,950
আমার ভাই হবার ইচ্ছে নেই।
611
00:52:29,950 --> 00:52:31,540
জলদি। উঠুন।
612
00:52:31,540 --> 00:52:32,870
উঠুন, ভাই।
613
00:52:34,670 --> 00:52:37,270
তো, সো কী উপহার দিলো?
614
00:52:37,270 --> 00:52:38,940
আরে, ব্যাপার না।
615
00:52:38,940 --> 00:52:41,900
উনি যে এসেছিলেন তাতেই অবাক হয়ে গেছি।
616
00:52:41,900 --> 00:52:43,030
খুব খারাপ।
617
00:52:43,060 --> 00:52:47,260
একটা অনন্য উপহার ছিল
যেটা কেবল সো-ই দিতে পারতো।
618
00:52:47,960 --> 00:52:49,060
কী দুঃখজনক।
619
00:52:52,940 --> 00:52:54,820
ওরকম কিছু আছে না-কি?
620
00:53:01,740 --> 00:53:05,230
ধুর, উনি জীবনেও ওরকম উপহার দেবেন না।
621
00:53:06,530 --> 00:53:07,650
সু!
622
00:53:10,530 --> 00:53:13,830
তুমি তো ৪র্থ ভাইয়ের কাছের লোক।
আমার উপহার পেতে সাহায্য করতে পারবে?
623
00:53:13,830 --> 00:53:16,180
কতবড়ো উপহার চাই তোমার?
624
00:53:16,180 --> 00:53:20,570
সে ওটা এতো সহজে দেবে না।
জোট বেঁধে চাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
625
00:53:20,570 --> 00:53:23,270
সু, বলবে বলো।
সু!
626
00:53:23,270 --> 00:53:25,110
ঠিক আছে, ঠিক আছে।
627
00:53:25,110 --> 00:53:26,840
আসুন। জলদি করুন।
628
00:53:35,600 --> 00:53:37,080
কোথায় ছিলে তুমি?
629
00:53:37,490 --> 00:53:39,750
আমরা সবাই উন'কে উপহার দিচ্ছিলাম।
630
00:53:42,610 --> 00:53:46,720
আমি কোনোকিছু জোগাড় করতে পারিনি।
631
00:53:48,230 --> 00:53:50,560
কোনোকিছু চাইলে বলে ফেলো।
632
00:53:51,910 --> 00:53:54,630
সত্যিই যা চাইবো তাই দেবেন?
633
00:53:54,630 --> 00:53:58,710
অবশ্যই! ৪র্থ রাজকুমার কি কখনো
তার ওয়াদা ভঙ্গ করতে পারেন?
634
00:53:58,710 --> 00:54:02,950
সেটা অমূল্য বা খুঁজে পাওয়া দুঃসাধ্য হলেও
উনি তা এনে দেবেন, তাই না?
636
00:54:07,820 --> 00:54:11,620
হ্যাঁ, ঠিক ওরকম কিছু একটাই চাও।
637
00:54:11,620 --> 00:54:13,520
আমি যেভাবে হোক এনে দেবো।
638
00:54:13,520 --> 00:54:16,490
- সত্যিই কথা দিচ্ছেন?
- বললাম তো।
639
00:54:16,490 --> 00:54:20,540
তাহলে... মুখোশ ছাড়া আপনার চেহারাটা দেখান!
640
00:54:28,080 --> 00:54:30,800
খুব কৌতুহল থাকলেও
কেবল গল্প-ই শুনেছি।
641
00:54:30,800 --> 00:54:33,670
আমরা তো ভাই।
লুকোনোর কি কোনো দরকার আছে?
642
00:54:34,430 --> 00:54:37,950
আমি সত্যিই দেখতে চাই অবস্থা কতোটা খারাপ
যে সবসময় ওটা ঢেকে রাখতে হয়।
643
00:54:37,950 --> 00:54:39,420
রাজকুমার, থাম...
644
00:54:39,420 --> 00:54:41,850
একজন পরিচারিকা হয়ে মাঝখানে কথা বলো?
645
00:54:44,560 --> 00:54:45,850
বাদ দিন ওদের কথা।
646
00:54:49,950 --> 00:54:52,950
এটা কি দেখতেই হবে?
647
00:54:52,950 --> 00:54:55,330
- ভাই।
- অনেক হয়েছে।
648
00:54:56,130 --> 00:54:59,650
উন, এমনকিছু দেখতে চাইবার জন্য
তোমার লজ্জা হওয়া উচিত।
649
00:54:59,650 --> 00:55:02,010
উনিই তো বলেছিল যা চাইবো তাই দেবেন।
650
00:55:02,490 --> 00:55:04,290
হে সু, তুমিও তো তাই বলেছিলে।
651
00:55:04,290 --> 00:55:07,210
বলেছিলে ভাই আমাকে উপহারটা দেবেই দেবে।
652
00:55:07,210 --> 00:55:10,450
কী?
আমি সেটা বোঝাতে চাইনি।
653
00:55:10,450 --> 00:55:11,520
থামো।
654
00:56:44,900 --> 00:56:46,210
ভাই!
655
00:57:04,430 --> 00:57:06,640
এক্ষুণি ভাইয়ের কাছে ক্ষমা চাও।
656
00:57:06,640 --> 00:57:08,580
তুমি অনেক বড়ো ভুল করেছো।
657
00:57:08,580 --> 00:57:11,910
আপনিই তো চাইতে বলেছিলেন।
দেখুন এখন কী হলো!
658
00:57:11,910 --> 00:57:13,850
আমি তো ভুল কিছু বলিনি।
659
00:57:13,850 --> 00:57:16,140
বলেছিলাম উপহারটা তোমার চিরস্মরণীয় হয়ে থাকবে।
660
00:57:16,870 --> 00:57:19,050
তোমাদের কাছে এটা মজার হতে পারে।
661
00:57:19,570 --> 00:57:21,320
সো এর কাছে মোটেও না।
662
00:57:23,300 --> 00:57:26,490
যদি এতোই ঘৃণা করে,
মুখোশটা না খুললেই তো পারতো।
663
00:57:27,020 --> 00:57:28,960
অতিরিক্ত দেমাগ দেখিয়ে বেড়ায়।
664
00:57:30,120 --> 00:57:33,150
সব মানুষের-ই দুর্বলতা থাকে।
665
00:57:33,150 --> 00:57:36,230
তুমি সবসময় মানুষের দুর্বল
জায়গাতেই কেন হাত দাও?
666
00:57:36,230 --> 00:57:37,370
আমি?
667
00:57:37,370 --> 00:57:42,080
তারমানে, যখন আপনাকে বলেছিলাম
আপনার শ্বশুরের পরিবার বেশিই গরীব...
668
00:57:42,080 --> 00:57:45,940
আর যুবরাজের দায়িত্ব চালিয়ে
যাবার সৎ সাহস আছে কি-না,
669
00:57:45,940 --> 00:57:47,960
নিশ্চয়ই ভীষণ অপমানিত হয়েছিলেন।
670
00:57:51,000 --> 00:57:52,830
মুখে কোনো লাগাম নেই তোমার।
671
00:57:53,740 --> 00:57:55,870
কিভাবে চুপ থাকতে হয়
তা কি শিখিয়ে দেবো?
672
00:58:05,930 --> 00:58:07,130
রাজকুমার!
673
00:58:08,550 --> 00:58:10,750
দাঁড়ান! দাঁড়ান!
674
00:58:12,750 --> 00:58:14,180
এখনো যথেষ্ট হয়নি?
675
00:58:14,180 --> 00:58:17,090
কেন?
ওরা কি আরো মজা উড়াতে চাইছে?
676
00:58:17,090 --> 00:58:19,780
সেরকম কিছুই ঘটেনি।
আপনি ভুল বুঝছেন।
677
00:58:19,780 --> 00:58:21,660
যাবেন না।
678
00:58:22,160 --> 00:58:23,420
যদি এভাবে চলে যান...
679
00:58:23,420 --> 00:58:25,580
১০ম রাজকুমার ক্ষমা চাইবার সুযোগ হারাবে।
680
00:58:25,580 --> 00:58:27,470
আপনাদের মাঝে দূরত্ব বাড়বে।
681
00:58:29,590 --> 00:58:31,900
আপনারা ভাই, তাই না?
682
00:58:35,320 --> 00:58:36,600
রাজকুমার...
683
00:58:44,400 --> 00:58:45,520
দেখো।
684
00:58:47,950 --> 00:58:49,670
ভালো করে চেয়ে দেখো।
685
00:58:59,120 --> 00:59:00,340
তোমার চোখজোড়া...
686
00:59:03,280 --> 00:59:04,720
ওই দৃষ্টিটা...
687
00:59:13,020 --> 00:59:14,400
ভীষণ ঘৃণা করি।
688
00:59:21,090 --> 00:59:28,090
অনুবাদে:
〄 AsadujJaman 〄