1 00:00:03,360 --> 00:00:04,360 চার, এক। 2 00:00:11,000 --> 00:00:12,000 দৌড়াবে না। 3 00:00:17,400 --> 00:00:18,840 চার, দুই। 4 00:00:29,920 --> 00:00:30,880 চার, তিন। 5 00:00:40,920 --> 00:00:41,920 বাবা। 6 00:00:52,680 --> 00:00:55,160 - হাতের অবস্থা কেমন, সোনা? - হাতের অবস্থা ভালো। 7 00:00:55,320 --> 00:00:57,040 - সবাই ভালো আছে? - অবশ্যই। 8 00:00:58,520 --> 00:00:59,560 আমার খুব চিন্তা হচ্ছে। 9 00:00:59,840 --> 00:01:02,400 মা, তুমি, আর রোমানের জন্য। 10 00:01:02,880 --> 00:01:06,360 - তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। - গিয়ে কী বলবো? 11 00:01:06,520 --> 00:01:09,720 তোমার পরিবার জেলের ভেতর থেকে হুমকি পাচ্ছে? 12 00:01:09,880 --> 00:01:12,040 আমাদের নিরাপত্তা দিতে তারা কোনো অফিসার পাঠাবে না। 13 00:01:13,520 --> 00:01:16,920 তুমি এখানে টিকে থাকায় মনোযোগ দাও, বাইরেরটা আমার উপর ছাড়ো। 14 00:01:18,720 --> 00:01:21,840 বাবা, ওরা একজন কর্মকর্তাকে মেরে ফেলেছে। 15 00:01:22,520 --> 00:01:23,480 জানি। 16 00:01:41,480 --> 00:01:43,880 সিমনের সাথে কী করছিলে? 17 00:01:45,320 --> 00:01:47,040 সত্য বের করছিলাম। 18 00:01:48,880 --> 00:01:50,640 এখন জানি ও তোমাকে ঠকিয়েছে। 19 00:02:01,720 --> 00:02:04,520 ধুর, ছোটো বাক্সটাই খুঁজে পেলে? 20 00:02:09,920 --> 00:02:11,800 টাকা নেয়ার চেষ্টা করেছি। 21 00:02:13,000 --> 00:02:15,320 ওর চুরি করা টাকা থেকে ১ মিলিয়ন চেয়েছিলাম। 22 00:02:16,080 --> 00:02:20,000 ওকে কয়েক ঘন্টা সময় দিই তারপর ওর বাসায় যাই। 23 00:02:20,160 --> 00:02:23,280 - কিন্তু ও সেখানে ছিল না। - সেখানে ছিল না মানে? 24 00:02:23,960 --> 00:02:27,880 মনে হলো তড়িঘড়ি করে চলে গেছে। ও লাপাত্তা, সোনা। 25 00:02:28,040 --> 00:02:31,240 তাই শুনানির আগে আমরা তোমাকে এখান থেকে বের করতে পারবো না। 26 00:02:33,560 --> 00:02:35,680 আমি খুবই দুঃখিত। 27 00:02:44,200 --> 00:02:45,920 আরেকটা উপায় আছে হয়তো। 28 00:02:46,080 --> 00:02:50,680 কিন্তু সেটা অবৈধ। তাই আমাকে জ্ঞান দেওয়ার কথা ভুলে যাও। 29 00:02:51,320 --> 00:02:53,040 বলো কী সেটা। 30 00:02:54,920 --> 00:02:57,600 এখানে আমার প্রথম রাতে যে মেয়েটাকে ওরা মেরেছিল... 31 00:02:58,160 --> 00:03:01,760 সে ৯ মিলিয়ন ইউরো ভর্তি একটা ভ্যান চুরি করে লুকিয়ে রেখেছিল। 32 00:03:02,280 --> 00:03:04,320 আর আমার মনে হয় একটা ক্লু আছে। 33 00:03:04,480 --> 00:03:07,160 আসলে হতে পারে। একটা সিম কার্ড। 34 00:03:07,600 --> 00:03:09,440 মেয়েটার নাম কী ছিল? 35 00:03:10,520 --> 00:03:11,880 ইয়োলান্ডা মনতেরো। 36 00:03:12,040 --> 00:03:13,920 বাবা, সিমটা কোথায় আমি জানি। 37 00:03:18,160 --> 00:03:21,560 কিন্তু লুকিয়ে সিমটা নিতে পারবে? 38 00:03:21,920 --> 00:03:22,760 হ্যাঁ। 39 00:03:24,080 --> 00:03:25,720 আর কেউ জানে? 40 00:03:30,840 --> 00:03:33,160 তোমাকে কেউ ফলো করছে 41 00:03:33,320 --> 00:03:36,840 কিংবা বিপদে আছো মনে হলে, ভুলে যাও ওটা। কেমন? 42 00:03:37,720 --> 00:03:39,280 তোমাকে খুব সাবধান থাকতে হবে, সোনা। 43 00:03:44,440 --> 00:03:45,880 বন্ধ করে দিচ্ছি। 44 00:03:47,440 --> 00:03:49,160 সব ঠিক আছে? 45 00:03:49,320 --> 00:03:52,720 হ্যাঁ, কেউ আমার প্যাচ খোঁড়াখুঁড়ি করা ছাড়া। 46 00:03:53,800 --> 00:03:56,080 তোমাকে ঘাঁটাতে এরকমই করে থাকবে ওরা। 47 00:03:56,400 --> 00:03:59,000 ডাইনিং রুমে চলে যাও, এখন বন্ধ করার সময়। 48 00:03:59,400 --> 00:04:01,800 দাঁড়াও! মুখ মুছে নাও। 49 00:04:02,280 --> 00:04:04,240 ধন্যবাদ। 50 00:04:05,120 --> 00:04:06,160 ঠিক আছে? 51 00:04:09,880 --> 00:04:11,960 ধন্যবাদ। স্যরি, ময়লা হয়ে গেছে। 52 00:04:12,120 --> 00:04:13,760 - সমস্যা নেই... - আমি ধুয়ে দেবো। 53 00:04:13,920 --> 00:04:15,920 - লাগবে না... - আমার সমস্যা নেই। 54 00:04:16,080 --> 00:04:17,960 - ধুয়ে দেবো। - ওকে। 55 00:04:18,280 --> 00:04:20,360 - ধন্যবাদ। - সমস্যা নেই। 56 00:04:22,560 --> 00:04:24,920 ফেরেইরো। গভর্নরের অফিসে চলো। 57 00:04:25,880 --> 00:04:27,480 - আসো। - যাও। 58 00:04:29,160 --> 00:04:32,560 একটা খারাপ খবর আছে। জুলেমার ব্যাপারে। 59 00:04:33,880 --> 00:04:34,760 ও নির্জনবাসে। 60 00:04:34,920 --> 00:04:37,960 সাক্ষ্যের জন্য তোমার উপর প্রতিশোধ নেওয়া এড়াতে ওকে সেখানে পাঠিয়েছি। 61 00:04:38,120 --> 00:04:39,480 কিন্তু এখন ছেড়ে দিতে হবে। 62 00:05:00,280 --> 00:05:26,700 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 63 00:05:32,080 --> 00:05:35,040 কালকে ম্যাচটা দেখতে চাও? 64 00:05:35,200 --> 00:05:39,200 - হ্যাঁ, ওকে। কখন? - ১০ টায়। এখানে দেখা যাবে। 65 00:05:39,360 --> 00:05:40,960 পারফেক্ট, আমার সমস্যা নেই। 66 00:05:42,440 --> 00:05:44,560 তুমি বাসায় দেরিতে গেলে কারোলিনা মাইন্ড করবে না? 67 00:05:44,800 --> 00:05:48,480 একদমই না। তাছাড়া, উইকেন্ড কাটাতে ওর মা'র বাসায় গেছে। 68 00:05:48,760 --> 00:05:49,680 যাইহোক, 69 00:05:49,840 --> 00:05:53,440 সেদিন ডিনারে গিয়ে তোমার বাসায় বোধহয় আমার ফোন ফেলে এসেছি। 70 00:05:53,600 --> 00:05:56,440 - গতকাল কল দেয়ায় রিং হলো। - এখন চেষ্টা করে দেখবো? 71 00:05:57,040 --> 00:05:59,960 গভর্নরের সাথে কথা বলতেই হবে। আমার স্পেশাল ডায়েট দরকার। 72 00:06:00,800 --> 00:06:01,920 এমন করো না, টেরে। 73 00:06:02,080 --> 00:06:05,480 ওদের দেওয়া ঠান্ডা মাংস খেতে পারবো না। আমার টক্সোপ্লাজমোসিস হতে পারে। 74 00:06:05,640 --> 00:06:07,920 আমি প্রেগন্যান্ট, নিজের খেয়াল রাখতে হবে তো। 75 00:06:08,080 --> 00:06:11,360 - প্রেগন্যান্ট হওয়ার ব্যাপারটা কী...? - ডক্টরকে জিজ্ঞেস করুন গিয়ে। 76 00:06:11,520 --> 00:06:13,480 ওনার সাথে কথা বলবো এখন। এরমধ্যে, তুমি যাও। 77 00:06:13,640 --> 00:06:16,520 অন্যায় নির্জন কারাবাসের জন্য জুলেমা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে 78 00:06:16,680 --> 00:06:20,560 অভিযোগ দায়ের করেছে। আর সত্যি বলতে, এটা নিয়ম লঙ্ঘনই। 79 00:06:20,720 --> 00:06:22,600 তাই সকালে ওকে ছেড়ে দিচ্ছি। 80 00:06:24,120 --> 00:06:26,880 কিন্তু সে ছাড়া পেয়ে আমার পেছনে পড়বে। 81 00:06:28,400 --> 00:06:30,280 তোমাকে সবসময় নিরাপত্তা দেওয়া হবে। 82 00:06:31,800 --> 00:06:33,400 কিছু হবে না তোমার। 83 00:06:34,320 --> 00:06:35,360 কথা দিচ্ছি। 84 00:06:37,480 --> 00:06:40,720 তুমি হয়তো চাপে আছো, কিন্তু তোমাকে শক্ত হতে হবে, মাকারেনা। 85 00:06:40,880 --> 00:06:44,320 শোনো। তুমি সাক্ষ্য দেওয়া মাত্র, ট্রান্সফারের আবেদন করতে পারবে 86 00:06:45,240 --> 00:06:47,080 আর তোমাকে বিশেষাধিকার দেওয়া হবে। 87 00:06:47,400 --> 00:06:50,960 শান্ত হও। পুনর্বিচারে তোমাকে বিশেষাধিকার দেওয়া হবে। 88 00:06:53,520 --> 00:06:58,000 জুলেমার বিরুদ্ধে খুনের তদন্ত শুরু করার জন্য তোমার সাক্ষ্য অপরিহার্য। 89 00:07:00,200 --> 00:07:02,120 সেটা তো তুমি করবে, তাই না? 90 00:07:02,280 --> 00:07:05,000 হ্যাঁ। তার বিরুদ্ধে আমি সাক্ষ্য দেবো। 91 00:07:07,000 --> 00:07:10,600 মাফ করুন, অসুস্থ হয়ে পড়বো। এক্সকিউজ মি। 92 00:07:13,400 --> 00:07:16,120 যেতে দাও। রাতটা ওকে শান্তিতে থাকতে দাও। 93 00:07:16,640 --> 00:07:19,160 তবে কালকে ওকে একা ছাড়বে না। 94 00:07:19,440 --> 00:07:23,560 গভর্নর, জানি আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন... 95 00:07:24,520 --> 00:07:27,040 পালোমার মৃত্যুতে। ব্যাপারটা... 96 00:07:27,800 --> 00:07:29,360 সবার জন্যই বেশ কঠিন। 97 00:07:32,880 --> 00:07:37,520 তার উপর আপনার ডিভোর্স। সাহায্যার্থে আমি কিছু করতে পারলে, 98 00:07:37,680 --> 00:07:39,160 প্লিজ, আমাকে জানাবেন। 99 00:07:41,200 --> 00:07:42,920 কৃতজ্ঞতা, ভালবুয়েনা। 100 00:07:43,880 --> 00:07:47,000 আমার মনে হয় বিচ্ছেদ উন্নতির ক্ষেত্রে একটি সুযোগ হতে পারে। 101 00:07:47,760 --> 00:07:48,760 ধন্যবাদ। 102 00:08:15,000 --> 00:08:17,400 এটা পালাসিওসের কাছ থেকে চুরি করেছি গতকাল। কী করবো? 103 00:08:20,960 --> 00:08:22,720 - হ্যালো। - হ্যালো। 104 00:08:23,080 --> 00:08:25,400 হাই, আমি এই ফোনের মালিক। 105 00:08:25,560 --> 00:08:28,040 হ্যালো, হ্যাঁ। আপনার কলের অপেক্ষায় ছিলাম। 106 00:08:28,200 --> 00:08:31,440 এটা বাসে পেয়েছি। ১২২ নাম্বার। 107 00:08:31,800 --> 00:08:35,440 ওই বাস ধরেই কাজে আসি। ওখানেই নিশ্চয়ই হারিয়েছি। 108 00:08:36,240 --> 00:08:38,520 এটা ফেরত দেওয়ার জন্য কালকে দেখা করতে পারি। 109 00:08:38,680 --> 00:08:40,680 হ্যাঁ, প্লিজ। 110 00:08:40,840 --> 00:08:43,920 অশেষ কৃতজ্ঞতা... কোথায় দেখা করবো আমরা? 111 00:08:44,080 --> 00:08:45,400 উমম... 112 00:08:46,280 --> 00:08:48,960 সোটিলো ট্রেন স্টেশনে। 113 00:08:49,120 --> 00:08:51,960 ট্যাপ আকৃতির স্ট্যাচু নিয়ে একটা মোড় আছে। 114 00:08:52,120 --> 00:08:55,440 হ্যাঁ। কোন জায়গার কথা বলছেন জানি, অশেষ কৃতজ্ঞতা। 115 00:08:55,600 --> 00:08:58,400 - আমার নাম অ্যান্টোনিও। - আমার আসুন। 116 00:08:59,000 --> 00:09:02,760 আলাপ করে ভালো লাগলো। আমার বর্ণনা দিচ্ছি, এতে চিনতে পারবে। 117 00:09:03,040 --> 00:09:04,320 হ্যাঁ, অবশ্যই। 118 00:09:06,280 --> 00:09:09,120 বেশ, আমি কালো। সুঠাম দেহী। 119 00:09:11,800 --> 00:09:13,360 - আর চশমা পরি। - আচ্ছা। 120 00:09:13,640 --> 00:09:15,160 আমি... 121 00:09:17,360 --> 00:09:19,840 আমি... ব্লন্ড, 122 00:09:21,680 --> 00:09:23,720 স্লিম... 123 00:09:24,400 --> 00:09:25,800 আর খুব আকর্ষণীয়। 124 00:09:26,800 --> 00:09:29,800 আচ্ছা বেশ, কাল দেখা হবে তাহলে। 125 00:09:30,080 --> 00:09:33,520 - ওকে, কাল দেখা হবে। - আমাকে অ্যান্টোনিও ডাকো। 126 00:09:33,840 --> 00:09:36,080 ওকে, অ্যান্টোনিও। কাল দেখা হবে। 127 00:09:36,240 --> 00:09:37,680 কাল দেখা হবে, আসুন। 128 00:09:46,800 --> 00:09:49,680 প্রভু, ইয়োলান্ডাকে ওখানে ততটা খুশি থাকতে দিন... 129 00:09:49,840 --> 00:09:53,840 যতটা এখানে ছিল। ওকে বলুন আমি ওকে খুব মিস করছি। 130 00:09:55,160 --> 00:09:57,200 "কিন্তু আমি এখন লন্ডনে থাকি। 131 00:09:57,360 --> 00:09:58,520 "আর তুমি?" 132 00:09:58,680 --> 00:09:59,920 আর তুমি? 133 00:10:00,080 --> 00:10:02,000 আর তুমি? 134 00:10:02,160 --> 00:10:03,280 আর তুমি? 135 00:10:03,440 --> 00:10:04,440 আর তুমি? 136 00:10:06,680 --> 00:10:09,680 কী দেখছো? আমাকে কিছু বলার আছে? 137 00:10:12,520 --> 00:10:15,000 প্রথম লেসবিয়ান অভিজ্ঞতা হয়েছে, হয়তো? 138 00:10:15,400 --> 00:10:17,600 না, মোটেই না। 139 00:10:17,760 --> 00:10:20,360 দাপাদাপি পছন্দ করো বোধহয়, তাই না? 140 00:10:21,240 --> 00:10:24,200 হ্যাঁ, আমার সব সম্পর্ক পুরুষের সাথে ছিল। 141 00:10:24,360 --> 00:10:27,680 কিছু কয়েদি তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছে, আর তাদের কেউ কেউ... 142 00:10:27,840 --> 00:10:30,120 খুবই আগ্রহী। 143 00:10:31,160 --> 00:10:35,520 আনাবেল ওর ফষ্টিনষ্টি আর কুটনিগিরির জন্য নিশ্চিত স্বর্গে যাবে। 144 00:10:38,600 --> 00:10:39,880 ঈশ্বর ওকে ক্ষমা করুক! 145 00:10:41,960 --> 00:10:44,280 "আমি একটা বড়ো ফ্ল্যাটে থাকি। 146 00:10:44,440 --> 00:10:45,800 "আমার একজন ফ্ল্যাটমেট দরকার। 147 00:10:45,960 --> 00:10:47,520 "এসে দেখে যাও। 148 00:10:47,680 --> 00:10:49,280 "এটা আমার নাম্বার।" 149 00:10:49,440 --> 00:10:50,280 আনাবেল... 150 00:10:50,440 --> 00:10:51,480 হোয়াট? 151 00:10:52,160 --> 00:10:55,600 আমার কিছু চুরি গেছে। যা লুকিয়ে রেখেছিলাম। 152 00:10:55,760 --> 00:10:58,840 কে নিয়েছে দেখতে সিকিউরিটি ক্যামেরা চেক করতে পারবো? 153 00:11:00,400 --> 00:11:01,480 কী চুরি গেছে? 154 00:11:03,320 --> 00:11:05,720 - ফোন। - কোথায় ছিল? 155 00:11:07,440 --> 00:11:08,880 গ্রিনহাউজে। 156 00:11:13,400 --> 00:11:15,480 কোনো ওয়ার্ডেনকে লাগাতে হবে তোমার, 157 00:11:16,600 --> 00:11:18,360 তাও বেশ কয়েকবার, 158 00:11:19,080 --> 00:11:24,480 কারণ ঘন্টার পর ঘন্টার ফুটেজ দেখতে চাইলে তোমাকে খুব ভালো হতে হবে। 159 00:11:24,640 --> 00:11:28,000 মানে খুবই ভালো। ডিপ থ্রোটও দিতে হবে। 160 00:11:28,160 --> 00:11:31,280 বাদ দাও। পে ফোনই ব্যবহার করবো। 161 00:11:37,480 --> 00:11:41,240 আমার হেরোইন হাতছাড়া করার ২,৬০০ ইউরো না দিয়ে 162 00:11:41,400 --> 00:11:43,040 মোবাইল কিনছো? 163 00:11:46,480 --> 00:11:50,360 তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, তাই সময় দিয়েছিলাম ফেরত দেওয়ার জন্য। 164 00:11:51,800 --> 00:11:56,120 বিনিময়ে, আমাকে মিথ্যা বলে অন্য কয়েদির কাছ থেকে ফোন কিনেছো। 165 00:11:58,040 --> 00:11:59,160 বেশ। 166 00:12:01,120 --> 00:12:02,920 আমার টাকা চাই। 167 00:12:04,160 --> 00:12:07,440 ২৪ ঘন্টার মধ্যে দিবে নয়তো খুব খারাপ হবে। 168 00:13:02,720 --> 00:13:04,800 - এখনো এখানে আছো? - হ্যাঁ। 169 00:13:06,040 --> 00:13:08,560 - কী হয়েছে, লিওপোলদো? - কিছু হয়নি। 170 00:13:12,680 --> 00:13:16,400 তোমার ব্লাড প্রেশার দেখি তো। অনেক হাই। 171 00:13:16,560 --> 00:13:19,520 - অ্যাম্বুলেন্স ডাকছি। - না, কাউকে ডাকছো না! 172 00:13:33,080 --> 00:13:34,160 আসো, বাবা। 173 00:13:37,560 --> 00:13:39,040 তোমরা এখানে কী করছো? 174 00:13:39,200 --> 00:13:41,560 - বাবা অসুস্থ। - আমি অসুস্থ না! 175 00:13:41,800 --> 00:13:44,280 আমি অসুস্থ না! আমি চিন্তিত। 176 00:13:45,040 --> 00:13:48,040 জেলে থাকা যেকোনো মেয়ের বাবা ঠিক যেমনটা হবে। 177 00:13:48,200 --> 00:13:50,800 লিওপোলদো, আমাদের মেয়ে নির্দোষ। 178 00:13:51,680 --> 00:13:53,720 - ঠিক হয়ে যাবে। - না হলে? 179 00:13:53,880 --> 00:13:55,520 ও সাত বছর জেলে কাটালে? 180 00:13:57,120 --> 00:13:59,360 জেল কখনো ভালো মানুষ বানায় না, এনকারনা। 181 00:13:59,520 --> 00:14:02,480 জেল মানুষকে খারাপ বানায়। সেখানে সাত বছর থাকলে 182 00:14:02,640 --> 00:14:04,680 - জীবন একদম শেষ। - বাবা, প্লিজ। 183 00:14:09,440 --> 00:14:11,720 আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। 184 00:14:16,160 --> 00:14:17,360 বাবা। 185 00:14:18,960 --> 00:14:20,640 শান্ত থাকা যাক। 186 00:14:21,800 --> 00:14:23,520 দেখি আমরা কী করতে পারি। 187 00:14:24,360 --> 00:14:25,440 আসো। 188 00:14:44,320 --> 00:14:45,600 দেরি করেছো! 189 00:15:30,400 --> 00:15:32,160 [ তিনটি মেসেজ ] 190 00:15:34,280 --> 00:15:36,840 সহজ হবে না 191 00:16:23,200 --> 00:16:24,840 এমন কোনো জেল নেই... 192 00:16:27,120 --> 00:16:30,040 যেখানে তোকে হাতে পাবো না, শালী বেইমান 193 00:17:42,600 --> 00:17:45,080 আমার কয়টা হার্ট অ্যাটাক হয়েছে জানো? 194 00:17:46,000 --> 00:17:47,080 তিন। 195 00:17:47,800 --> 00:17:50,320 তাই তিনবার মরেছিলাম। 196 00:17:51,840 --> 00:17:54,720 পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক অনুভূতি এটা। 197 00:17:55,880 --> 00:18:00,280 অন্য মৃত ব্যক্তিদের কথা জানি না, কিন্তু আমি উড়ে যাই... 198 00:18:00,720 --> 00:18:03,360 আমার শৈশবের দিকে, বাড়ি ফিরে যাই, 199 00:18:03,520 --> 00:18:07,200 ছোটাছুটি করি সৈকতে, সুন্দর ও সাদা বালিতে.... 200 00:18:08,320 --> 00:18:10,560 আর একটু একটু করে চোখে নামে ঘুম। 201 00:18:11,120 --> 00:18:13,680 শরীর মরে যায়, কিন্তু মস্তিষ্ক... 202 00:18:14,240 --> 00:18:16,200 মস্তিষ্ক স্বপ্ন দেখে যায়। 203 00:18:17,080 --> 00:18:19,040 প্রশান্তিময় মনে হচ্ছে। 204 00:18:19,200 --> 00:18:23,280 মরা সবচেয়ে প্রশান্তিময়। তখন শরীরে ভোল্ট প্রবেশ করায়, 205 00:18:23,440 --> 00:18:26,320 আর ফিরিয়ে আনে বাস্তব জীবনে, ফালতু বাস্তবতায়। 206 00:18:29,480 --> 00:18:32,160 কেন তোমাকে এসব বলছি ভাবছো? 207 00:18:34,800 --> 00:18:36,960 তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে। 208 00:18:37,920 --> 00:18:39,880 সেজন্যই সিম কার্ডটা নিয়েছিলাম। 209 00:18:44,200 --> 00:18:47,040 সলে, যত চাও রাখতে পারো তুমি। 210 00:18:47,200 --> 00:18:50,120 আমার শুধু জামিনের জন্য যথেষ্ট পরিমাণ দরকার। ওকে? 211 00:18:50,280 --> 00:18:52,520 ভাবো আমি টাকাটা চাই? 212 00:18:54,120 --> 00:18:58,440 আমি কখনো এখান থেকে ছাড়া পাবো না, মাকারেনা। ট্রান্সপ্লান্ট হবে না কোনো। 213 00:18:59,960 --> 00:19:03,040 আর হলেও, এই আপদটা চাই না আমি। 214 00:19:03,200 --> 00:19:06,280 কারণ এই অভিশপ্ত পুঁচকে জিনিসের জন্য তিনটা মৃত্যু ঘটেছে। 215 00:19:06,920 --> 00:19:09,040 তুমি বিপদে আছো। 216 00:19:10,000 --> 00:19:12,800 জুলেমা তোমাকে ঘৃণা করে। জিপসিও গার্লফ্রেন্ড নেয়ার জন্য। 217 00:19:12,960 --> 00:19:15,600 - আমি ওর কাছ থেকে কিছু নিইনি। - আমার দিকে তাকাও, মাকারেনা! 218 00:19:17,400 --> 00:19:21,440 এটার কারণে অনেক বিপত্তিতে পড়বে, যা থেকে কখনো রেহাই পাবে না। 219 00:19:29,720 --> 00:19:30,920 তুমি বলো, মাকারেনা। 220 00:19:32,960 --> 00:19:37,240 তোমার জন্য, তোমার পরিবারের জন্য। ফেলে দেবো এটা? 221 00:19:39,640 --> 00:19:40,640 হ্যাঁ। 222 00:19:42,800 --> 00:19:44,360 না, না, না... 223 00:19:51,720 --> 00:19:54,800 দেখো, তুমি যেখানে থেকে এসেছো সেখানে হয়তো ঐশ্বরিক হস্তক্ষেপ কাজে দেয় 224 00:19:54,960 --> 00:19:57,320 কিন্তু আমাকে এখানে থেকে বের হতে হবে, সলে। 225 00:20:00,400 --> 00:20:02,080 আগুন নিয়ে খেলছো। 226 00:20:15,720 --> 00:20:19,160 - যাচ্ছি কোথায়? - তোমার শাস্তি সংশোধন করা হয়েছে: 227 00:20:19,320 --> 00:20:21,520 নির্জনবাস থেকে বিপজ্জনক কয়েদির এলাকায় যাচ্ছো। 228 00:20:21,680 --> 00:20:23,560 অন্যান্য কয়েদির সাথে কোনো সংযোগ থাকবে না তোমার, 229 00:20:23,720 --> 00:20:26,120 অন্যরা যেখানে রেস্ট নিবে তুমি সেখানে কাজ আর ব্যায়াম করবে। 230 00:20:26,280 --> 00:20:27,560 কোনো প্রশ্ন? 231 00:20:27,840 --> 00:20:30,840 আমাকে দেখে রাখলে, পেছনে থাকছো না কেন আমার? 232 00:20:32,120 --> 00:20:34,040 আমি কেবল তোমার জেলার। 233 00:20:34,200 --> 00:20:38,080 - সেটা আরও ভালো... - চুপ করো, জাহির। প্লিজ। 234 00:20:47,080 --> 00:20:48,480 গেট খোলো। 235 00:20:59,120 --> 00:21:00,280 গুড মর্নিং। 236 00:21:30,960 --> 00:21:33,600 নতুন সিম কার্ড পাওয়া গেছে 237 00:21:56,720 --> 00:21:59,440 করছোটা কী ওখানে? 238 00:21:59,600 --> 00:22:02,400 স্যরি। ভাবলাম কেউ আমাকে ডাকছিল। 239 00:22:03,200 --> 00:22:05,200 আমি নতুন চিফ জেলার। 240 00:22:06,040 --> 00:22:10,480 আর কেউ আমাকে গর্দভ ভাবলে, আমার মুখের উপর বলে দিতে পারে। 241 00:22:10,640 --> 00:22:12,520 - এক্ষুণি বেরিয়ে আসো। - আসছি! 242 00:22:13,160 --> 00:22:16,440 - দরজা খোলো। - একটু দাঁড়ান, প্লিজ। 243 00:22:19,040 --> 00:22:20,440 দরজাটা খোলো। এক্ষুণি। 244 00:22:20,600 --> 00:22:23,440 একটু দাঁড়ান, প্লিজ। পরিষ্কার হচ্ছি। 245 00:22:26,440 --> 00:22:27,120 খোলো! 246 00:22:38,360 --> 00:22:42,240 - আবার যেন উঁকি মারতে না দেখি। - স্যরি। ওটা ভুল বুঝাবুঝি ছিল। 247 00:22:42,400 --> 00:22:43,560 শাওয়ারে যাও। 248 00:23:43,200 --> 00:23:44,960 আমার তোয়ালে কোথায়? 249 00:23:59,840 --> 00:24:01,640 এই, আমার জামা দেখেছো? 250 00:24:04,760 --> 00:24:08,400 কেউ আমার জামা দেখেছো, প্লিজ? আমার জামা চুরি গেছে! 251 00:24:09,080 --> 00:24:12,480 মেয়েরা, সাবধান! এখানে চোর ঢুকেছে। 252 00:24:14,360 --> 00:24:16,200 ৯৯৯ তে কল দে, মেয়েরা। 253 00:24:17,400 --> 00:24:19,160 এখানে তল্লাশি চালানো উচিত তাদের। 254 00:24:19,720 --> 00:24:22,440 তোমার ক্লিট ঢাকতে আমার স্পঞ্জ নিবে? 255 00:25:03,880 --> 00:25:05,840 এই, শালী! ওটা আমার তোয়ালে। 256 00:25:10,520 --> 00:25:12,680 আহারে বেচারি, জামা হারিয়ে ফেলেছো? 257 00:25:17,440 --> 00:25:19,400 - জামা পরো। - আমার জামা চুরি গেছে। 258 00:25:19,560 --> 00:25:22,160 সেলে গিয়ে বাড়তি সেট পরে নাও। 259 00:25:22,800 --> 00:25:24,560 দৌড়াবে না! 260 00:25:28,600 --> 00:25:29,600 বু! 261 00:25:29,760 --> 00:25:32,360 এইতো বেইমান। সাথে আবার বডিগার্ড। 262 00:25:32,520 --> 00:25:34,040 চুপ করো, ভার্গাস! 263 00:25:35,160 --> 00:25:36,240 বেইমান। 264 00:25:41,800 --> 00:25:45,160 বেইমান, বেইমান, বেইমান... 265 00:25:49,560 --> 00:25:51,160 দৌড়াবে না! 266 00:26:03,200 --> 00:26:04,200 ফাবিও। 267 00:26:06,000 --> 00:26:09,560 ফোনের জন্য একটু বেরুতে হবে। তবে তুমি চাইলে ক্যান্সেল করতে পারি। 268 00:26:09,720 --> 00:26:12,760 আর এক ঘন্টায় কিছু হবে না। যাও তুমি। 269 00:26:12,920 --> 00:26:14,880 - তুমি নিশ্চিত? - অবশ্যই, যাও! 270 00:26:24,840 --> 00:26:27,280 তুমি আর আমি ব্যতিক্রম নই, তাই না? 271 00:26:28,560 --> 00:26:30,760 দু'জনই এই জেলে আটকা পড়ে আছি। 272 00:26:31,360 --> 00:26:35,120 বেড়ার দুই পাশে দু'জন। সামান্য ব্যবধান সেটা। 273 00:26:39,400 --> 00:26:43,080 ফারাক শুধু, আমি তোমাকে বাঁশ দিতে পারি, কিন্তু তুমি আমাকে পারো না। 274 00:26:43,960 --> 00:26:44,960 তাই? 275 00:26:54,040 --> 00:26:55,840 তুমি ভালো লোকদের একজন। 276 00:26:57,000 --> 00:26:59,520 তাই আমার মাথায় পলিথিন পরিয়ে 277 00:26:59,680 --> 00:27:01,440 কোথাও ফেলে দিতে পারবে না। 278 00:27:01,960 --> 00:27:03,640 করবো প্রমাণ? 279 00:27:16,160 --> 00:27:19,920 কাবিলা, ওকে একটা ২৬৪৩ নাম্বার ইউনিফর্ম দাও। বাড়তি একটা লাগবে ওর। 280 00:27:20,600 --> 00:27:22,720 - আগেরটার কী হয়েছে? - চুরি গেছে। 281 00:27:24,280 --> 00:27:27,840 সেজন্যই কি দ্য টার্মিনেটর তোমার প্রহরী হয়েছে? 282 00:27:28,520 --> 00:27:30,720 আমার সাথে মজা করো না, মেয়ে। 283 00:27:31,760 --> 00:27:33,000 হ্যাঁ, কী ব্যাপার? 284 00:27:33,520 --> 00:27:35,520 জুলেমাকে নির্জনবাস থেকে বের করে ফেলেছে। 285 00:27:35,680 --> 00:27:37,800 - ভয় পাচ্ছো নিশ্চয়ই। - হ্যাঁ। 286 00:27:37,960 --> 00:27:39,960 আর তাছাড়া, প্রচুর ঝামেলায় আছি। 287 00:27:40,120 --> 00:27:43,200 চুরি হচ্ছে, পুরো উলঙ্গ হয়ে হাঁটছি আর বেইমানের খেতাব পাচ্ছি। 288 00:27:43,360 --> 00:27:45,120 সাথে আনাবেল দিচ্ছে আলটিমেটাম। 289 00:27:46,440 --> 00:27:49,160 - কী ধরণের আলটিমেটাম? - আমার কাছে ২,৬০০ ইউরো পায়। 290 00:27:49,320 --> 00:27:50,680 আজকে সেটা ফেরত চায়। 291 00:27:51,640 --> 00:27:54,120 ফেরত দিচ্ছি ভাবলে ও পাগল। 292 00:27:54,280 --> 00:27:57,760 শোনো, আনাবেলের কাছে টাকা ঋণী থাকতে পারবে না। 293 00:27:58,920 --> 00:28:03,080 ও ৫ গ্রাম ড্রাগের ব্যবস্থা করবে তোমার জিনিসপত্রে পাওয়ার জন্য। 294 00:28:03,480 --> 00:28:05,640 তোমার সাজা বাড়বে, ছাড়া পাবে না। 295 00:28:06,240 --> 00:28:07,880 কী করবো? আমার কাছে টাকা নেই। 296 00:28:08,840 --> 00:28:10,160 তোমার কাছে মোবাইল আছে। 297 00:28:11,600 --> 00:28:15,440 - ওটা এদিকে দাও। টাকার ব্যবস্থা করে দেবো। - চার্জ দিতে হবে। 298 00:28:17,320 --> 00:28:20,720 তোমার সাইজ নেই। এটা পরে দেখো না? 299 00:28:21,480 --> 00:28:23,720 ভালবুয়েনা, একটু ঘুরবে, প্লিজ? 300 00:28:24,880 --> 00:28:26,960 ঘুরবো না, ফেরেইরোর উপর নজর রাখছি। 301 00:28:27,120 --> 00:28:30,720 কিন্তু ওর ইউনিফর্ম পাল্টাতে হবে, তাই প্লিজ ঘোরো। 302 00:28:31,440 --> 00:28:34,320 খোদা! কী এটা, ডিপার্টমেন্ট স্টোর? 303 00:28:37,000 --> 00:28:40,840 ধন্যবাদ। তোমাকে যদি আমার সাথে একই সেলে থাকতে দিতো। 304 00:28:41,000 --> 00:28:43,600 কী বলছো আবার? রেডি হয়েছো? 305 00:28:43,760 --> 00:28:45,640 ১৫ মিনিটের মধ্যে তোমার গ্রিনহাউজে যেতে হবে। 306 00:28:45,960 --> 00:28:48,520 রোজার কী খবর? ওর বাচ্চা হয়েছে? 307 00:28:48,680 --> 00:28:53,760 কত? ৯ পাউন্ড ৭ আউন্স? বড়ো তো! কী সুন্দর! 308 00:28:53,960 --> 00:28:55,560 - ১০ সেকেন্ড। - কী সুন্দর! 309 00:28:55,720 --> 00:28:57,080 ধরো, লোলো। 310 00:28:57,400 --> 00:28:58,880 আরও ৫ মিনিট। 311 00:29:16,680 --> 00:29:17,720 পরেরজন! 312 00:29:30,240 --> 00:29:31,440 তোমাকে ভীষণ ভালোবাসি। 313 00:29:42,840 --> 00:29:45,920 আমার টাকা দরকার, এই মুহূর্তেই। ব্যবস্থা করো। 314 00:29:49,560 --> 00:29:51,280 হ্যাঁ, ওই শালীর সাথে? 315 00:29:53,200 --> 00:29:56,280 ওসব নোংরা মহিলাদের পছন্দ করো। আমার জন্য একটা রেখো। 316 00:30:13,360 --> 00:30:14,600 পরেরজন! 317 00:30:22,640 --> 00:30:24,280 কিচ্ছু শুনতে পাচ্ছি না। 318 00:30:24,440 --> 00:30:27,240 হয়তো হন্ডুরাসের কোনো কানেকশন নেই, আমি কী করতে পারি...? 319 00:30:28,640 --> 00:30:29,360 হ্যাঁ? 320 00:30:29,520 --> 00:30:32,120 হ্যালো, অ্যান্টোনিও বলছি। ফোনের ব্যাপারে করেছিলাম। 321 00:30:33,000 --> 00:30:36,560 অ্যান্টোনিও! সো স্যরি, সত্যি। 322 00:30:36,720 --> 00:30:40,480 সকাল ৮টা থেকে আমার ছেলের সাথে ইমার্জেন্সিতে আছি। 323 00:30:42,080 --> 00:30:43,640 সো স্যরি। 324 00:30:44,640 --> 00:30:46,400 ও ঠিক আছে? কী হয়েছে? 325 00:30:46,800 --> 00:30:49,240 মেনিনজাইটিসের টেস্ট নিচ্ছে ওর। 326 00:30:49,520 --> 00:30:53,640 বললো আছে কি-না দেখতে শুধু, কিন্তু আমি চিন্তায় শেষ। 327 00:30:54,040 --> 00:30:56,960 না, চিন্তা করো না একদম। ফোন কোনো ব্যাপার না। 328 00:30:57,120 --> 00:31:00,000 এখান থেকে বেরিয়ে কল দেবো? 329 00:31:00,520 --> 00:31:02,880 ওহো, আমিও না! তোমার কাছে তো ফোন নেই। 330 00:31:03,040 --> 00:31:06,840 যখন পারো, গতকাল যে ফোনে কথা বলেছিলাম সেটায় কল দিয়ো। 331 00:31:07,000 --> 00:31:08,840 - ওটা আমার বন্ধুর নাম্বার। - ওকে। 332 00:31:09,000 --> 00:31:11,320 ধন্যবাদ, অ্যান্টোনিও। আবারও দুঃখিত। 333 00:31:11,800 --> 00:31:13,800 একদমই চিন্তা করো না। 334 00:31:13,960 --> 00:31:15,680 - ধন্যবাদ। - বাই। 335 00:31:35,440 --> 00:31:36,440 ভেতরে যাও! 336 00:31:39,320 --> 00:31:42,960 - একটু পেছনে সরবেন, প্লিজ? - তোমার নিজের নিরাপত্তার জন্য। 337 00:31:43,120 --> 00:31:46,280 তারচেয়ে আমার সাথে নাছোড়বান্দার মতো লেগে না থাকলেই খুশি হবো। 338 00:31:53,040 --> 00:31:54,040 আসো। 339 00:31:57,240 --> 00:31:58,240 হ্যালো। 340 00:32:05,840 --> 00:32:08,200 তোর কী করেছি রে আমি? 341 00:32:08,480 --> 00:32:11,120 আমার লেটুস সব নষ্ট করেছিস কেন? 342 00:32:11,280 --> 00:32:13,080 বুঝতে পারিনি। নষ্ট করতে চাইনি... 343 00:32:13,600 --> 00:32:14,960 আর আমার তোয়ালে? 344 00:32:15,120 --> 00:32:17,120 আমি হাগু করার সময় তোয়ালে চুরি করেছিস কেন? 345 00:32:17,280 --> 00:32:20,040 আমারটা চুরি গিয়েছিল, আমার জামাও। জানতাম না কী করবো। 346 00:32:20,200 --> 00:32:23,440 - সত্যিই ব্যক্তিগত কিছু ছিল না। - শালীগুলো! 347 00:32:24,000 --> 00:32:26,320 ওরা আমার সাথেও এমন করতো। 348 00:32:27,440 --> 00:32:29,000 আনাবেল করেছে। 349 00:32:33,720 --> 00:32:36,520 তারপর কুঠরিতে কিছু খোঁজা শুরু করে। 350 00:32:37,320 --> 00:32:39,760 - আমি কিন্তু বলিনি, ব্লন্ডি। - চিন্তা করো না। 351 00:32:39,920 --> 00:32:41,800 মুখে তালা দিলাম। তোমার নাম? 352 00:32:41,960 --> 00:32:43,600 - রোজা। - আমি মাকারেনা। ভালো লাগলো। 353 00:32:43,760 --> 00:32:45,920 আমরা একসাথে খাবো। এখন যেতে হবে। 354 00:32:46,080 --> 00:32:48,960 মানে কী এসব? শালী পাগল। 355 00:32:55,560 --> 00:32:58,640 বেইমান। খেলবে নাকি একটু? 356 00:33:10,880 --> 00:33:13,640 চিন্তা করো না, ইস্টেফানিয়া। সবসময়ের মতো যা পারি করবো। 357 00:33:13,800 --> 00:33:15,040 ওকে। 358 00:33:15,720 --> 00:33:17,880 দারুণ। ধন্যবাদ, কারলস। 359 00:33:18,240 --> 00:33:19,040 বাই। 360 00:33:25,520 --> 00:33:28,160 কেমন আছো? শুনলাম পড়ে গিয়েছিলে। 361 00:33:28,320 --> 00:33:29,960 বলের বাড়ি খেয়েছিলাম। 362 00:33:30,560 --> 00:33:33,160 বেশ চোট লেগেছে। তোমার আরও যত্ন নেয়া উচিত, ওকে? 363 00:33:33,320 --> 00:33:35,640 এই! ডাক্তার দেখানো হলে, যাও এবার। 364 00:33:35,800 --> 00:33:37,200 - যাও। - যাচ্ছি। 365 00:33:40,720 --> 00:33:42,960 এখন পর্যন্ত ৫২০ ইউরোর ব্যবস্থা করেছি। 366 00:33:43,960 --> 00:33:45,960 ফোন এখন ঠিকমতো চার্জ হচ্ছে। ওকে? 367 00:33:46,400 --> 00:33:48,160 কাবিলা! তুমি বয়রা-টয়রা নাকি? 368 00:33:48,320 --> 00:33:50,680 ওকে, যাচ্ছি! 369 00:33:50,840 --> 00:33:54,080 বন্ধুকে বিদায় জানাচ্ছি, দোহাই খোদার! 370 00:33:58,120 --> 00:34:00,520 ফেরেইরো, তুমি কোথাও যাচ্ছো না। 371 00:34:00,680 --> 00:34:02,680 পর্যবেক্ষণে থাকবে ২৪ ঘন্টা। 372 00:34:17,840 --> 00:34:20,480 জাহির। অন্য কয়েদিদের থেকে দূরে সরো। 373 00:34:21,480 --> 00:34:23,320 - এখানে বসতে পারবো না? - না, পারবে না। 374 00:34:24,200 --> 00:34:26,400 - কেন? - তোমাকে বিপজ্জনক ক্যাটাগরিতে ফেলা হয়েছে। 375 00:34:26,560 --> 00:34:30,200 যোগাযোগ করার কোনো অধিকার নেই তোমার। নির্জনবাসে পাঠাতে বলো না। 376 00:34:40,400 --> 00:34:43,400 - জুলেমাকে নিয়ে কোনো সমস্যা? - না। 377 00:34:50,600 --> 00:34:53,320 - কিছু হয়েছে? - না, কিছু হয়নি। 378 00:34:54,400 --> 00:34:57,800 পালোমার হাজবেন্ডকে কল দিয়েছিলাম তার অবস্থা জানতে। 379 00:34:59,120 --> 00:34:59,600 তারপর? 380 00:35:01,240 --> 00:35:02,560 সে হাসপাতালে। 381 00:35:03,480 --> 00:35:05,400 তার দুইটা নার্ভাস ব্রেকডাউন হয়েছে। 382 00:35:06,400 --> 00:35:08,080 জমজ বাচ্চারা তার বোনের কাছে। 383 00:35:10,320 --> 00:35:12,120 কোনোমতে কথা বলতে পারছে সে। 384 00:35:13,600 --> 00:35:15,600 আমাকে বললো মরতে চায়। 385 00:35:16,800 --> 00:35:18,960 ফোনটা রেখে দিয়েছি। এতে মনে হয়েছে... 386 00:35:19,720 --> 00:35:21,120 পরে কথা হবে। 387 00:35:23,680 --> 00:35:25,480 গভর্নর, এসেছি আমি। 388 00:35:26,880 --> 00:35:27,920 স্যরি। 389 00:35:31,680 --> 00:35:36,000 জানি এখানে যা ঘটছে সব নিয়ে আপনি... 390 00:35:36,160 --> 00:35:38,200 কঠিন সময় পার করছেন। 391 00:35:39,120 --> 00:35:42,160 সাথে আপনার ডিভোর্স। দুঃখজনক! 392 00:35:43,720 --> 00:35:46,560 শুধু জানিয়ে রাখতে চাচ্ছি আমাকে আপনার দরকার পড়লে, 393 00:35:47,000 --> 00:35:49,560 আমি পাশে আছি। সত্যি, যেকোনো কিছুর জন্য। 394 00:35:51,560 --> 00:35:52,560 আসলে... 395 00:35:53,360 --> 00:35:56,720 কোনো সম্পর্ক পূর্ণতা না পেলে সেটার অবসান ঘটানোই ভালো। 396 00:35:58,240 --> 00:36:01,360 বৌদ্ধধর্মাবলম্বীরা কী বলে? "সবকিছু কারণে ঘটে।" 397 00:36:02,440 --> 00:36:04,520 - ধন্যবাদ, পালাসিওস। - ব্যাপার না। 398 00:36:07,720 --> 00:36:11,640 স্যরি, আসুনের জন্য এক ঘন্টা অপেক্ষা করেছি। পে ফোন থেকে কল দিতে হয়েছিল তাকে। 399 00:36:12,680 --> 00:36:15,040 ওরা আমার বাচ্চাদের ভিডিও করেছে... 400 00:36:16,240 --> 00:36:18,200 রাতে, ওদের দোলনায়। 401 00:36:18,520 --> 00:36:20,560 ওরা বাইরে কাউকে দিয়ে আমার উপর নজর রাখাচ্ছে। 402 00:36:20,720 --> 00:36:22,120 আমার সব জানে, ফাবিও। 403 00:36:24,520 --> 00:36:25,600 কিছু বলো না। 404 00:36:27,800 --> 00:36:29,000 কে? 405 00:36:39,880 --> 00:36:41,200 ওঠো। 406 00:36:43,960 --> 00:36:46,880 এক্সকিউজ মি, ডক্টর। আমার এখন ভালো লাগছে। 407 00:36:48,640 --> 00:36:51,440 আমার সেলে যাওয়ার পারমিশন চাচ্ছি। 408 00:36:51,840 --> 00:36:53,880 না। তোমাকে ছাড়তে পারবো না। 409 00:36:54,480 --> 00:36:57,160 আসলে, বসো। তোমার চক্ষুতারা দেখতে চাই। 410 00:37:00,880 --> 00:37:04,560 আঘাত পেয়েছিলে আর মাথায় চারটা সেলাই লেগেছে। 411 00:37:06,560 --> 00:37:07,680 দেখি তো। 412 00:37:21,000 --> 00:37:24,600 ওর দুর্বলতা কী জানো? ও কমবয়সী কয়েদিদের পছন্দ করে। 413 00:37:28,760 --> 00:37:30,680 কোনো মাথা ঘোরা কিংবা ঝিমঝিমানি? 414 00:37:31,400 --> 00:37:32,400 না। 415 00:37:33,280 --> 00:37:35,440 আপনাকে আশ্বস্ত করছি আমার কোনো ব্যথা নেই। 416 00:37:35,720 --> 00:37:37,640 হ্যাঁ, মচকানো কব্জিতে আছে একটু। 417 00:37:38,200 --> 00:37:39,240 তাই? 418 00:37:41,600 --> 00:37:43,480 তোমার হাত দেখা যাক। 419 00:37:45,720 --> 00:37:49,000 মনে রেখো: ও তোমাকে যত বেশি পছন্দ করবে, এখানে জীবন তত ভালো কাটাবে। 420 00:37:57,280 --> 00:37:57,920 দেখি। 421 00:37:59,960 --> 00:38:01,120 ভেরি গুড। 422 00:38:02,080 --> 00:38:02,880 ব্যথা আছে? 423 00:38:04,920 --> 00:38:05,960 ব্যথা লাগে? 424 00:38:08,640 --> 00:38:09,480 না। 425 00:38:11,360 --> 00:38:13,640 পলিয়েস্টার এলার্জির কারণে... 426 00:38:14,640 --> 00:38:18,280 তোমার গায়ে ফুসকুড়ি পড়েছে দেখছি। 427 00:38:19,320 --> 00:38:21,520 ক্রিম না লাগালে পড়ে। 428 00:38:25,560 --> 00:38:27,200 আন্ডারওয়্যার পরি না। 429 00:38:28,680 --> 00:38:30,320 জালাতনের কারণে। 430 00:38:34,880 --> 00:38:36,120 ভেরি গুড। 431 00:38:38,120 --> 00:38:40,640 ফুসকুড়ি দেখি একটু। 432 00:39:00,440 --> 00:39:03,560 আমি ছাড়া পেয়ে আঙ্গিনায় যেতে চাই। 433 00:39:04,760 --> 00:39:06,120 একটু অস্বস্তি লাগছে। 434 00:39:07,720 --> 00:39:10,360 আগে ডার্মাটাইটিস দেখি, 435 00:39:10,920 --> 00:39:13,720 তারপর অস্বস্তির ব্যাপারটা দেখবো। 436 00:39:40,200 --> 00:39:44,200 বলেছিলেন আপনি ফাদার ক্রিসমাসের মতো, কয়েদিদের সাহায্য করেন আপনি। 437 00:39:45,840 --> 00:39:47,560 বেশিকিছু চাচ্ছি না। 438 00:39:50,960 --> 00:39:53,760 আমাকে ছেড়ে দিয়ে কিছুটা সময় দিন। 439 00:39:55,040 --> 00:39:57,240 আমি এখানকার মেয়েদের মতো নই। 440 00:39:58,760 --> 00:40:00,640 আমাকে সময় দিতে হবে। 441 00:40:13,080 --> 00:40:14,680 ছেড়ে দেবো তোমাকে। 442 00:40:15,760 --> 00:40:17,120 আর সেইসাথে... 443 00:40:18,800 --> 00:40:23,920 পলিয়েস্টার এলার্জির সমস্যাটা পুনরায় নিশ্চিত করবো। 444 00:40:24,720 --> 00:40:27,200 তার উপর, সপ্তাহে তোমাকে... 445 00:40:28,200 --> 00:40:31,640 তিনটা এপয়েন্টমেন্ট দেবো? 446 00:40:33,400 --> 00:40:36,880 অন্যান্য ছোটো সমস্যার জন্য। 447 00:40:46,960 --> 00:40:48,560 কিচ্ছু শেখা যায় না। 448 00:40:48,720 --> 00:40:50,520 এখানে ডিগ্রির জন্য পড়া যায়। 449 00:40:50,680 --> 00:40:54,320 এরকম করো না। সত্যিই পড়াশোনা করেছি আমি। হেসো না। 450 00:40:54,480 --> 00:40:57,640 ব্যবহারিক পুনর্বাসন ক্লাসে আমার সিভি লেখা শিখেছিলাম। 451 00:40:58,040 --> 00:41:02,400 পেশাদারী অভিজ্ঞতা: ম্যাডাম ও কুটনি। 452 00:41:02,560 --> 00:41:04,760 খুব কম শেখা হয়। বাঁচার জন্য শেখা হয়। 453 00:41:04,920 --> 00:41:09,600 সাহিত্য... জানি না। ছাত্রী হিসেবে আমার মাঝে ব্যাপক সম্ভাবনা ছিল। 454 00:41:35,560 --> 00:41:39,600 - কী চুরি করতে চেয়েছিলে? - আমার টাকায় যে ফোনটা কিনেছিলে। 455 00:41:39,760 --> 00:41:43,400 তোমার কাছে যা পাই তার কিছু শোধ নিতে। পেয়েছি শুধু একটা সিম কার্ড। 456 00:41:44,720 --> 00:41:46,920 ভাবো টাকা আমার জন্য সমস্যা? 457 00:41:52,200 --> 00:41:55,600 আমি দুই মিলিয়নের বেশি চুরি করেছি। তোমার ড্রাগের দাম শোধ করতে পারবো, 458 00:41:55,760 --> 00:41:57,440 সেইসাথে যত সুদ চাও। 459 00:41:57,600 --> 00:41:59,760 ৫০, ৬০, যত। 460 00:42:00,560 --> 00:42:02,920 কিন্তু টাকাটা এখানে আনা সম্ভব না। 461 00:42:06,280 --> 00:42:09,280 এখানে ৫০০ আছে। বাকিটা কিস্তিতে। 462 00:42:09,800 --> 00:42:12,520 ধন্যবাদ, মাকা। এখন আমরা আবার বন্ধু হতে পারি। 463 00:42:12,680 --> 00:42:15,160 তার দরকার নেই, সিমটা দাও শুধু। 464 00:42:15,640 --> 00:42:18,080 খুবই দুঃখিত, বেচে দিয়েছি। 465 00:42:19,120 --> 00:42:22,400 পাকিস্তানি মেয়েটার কাছ থেকে আরেকটা কেনার জন্য টাকা ধার দেবো। 466 00:42:22,680 --> 00:42:23,920 আমার কাছে ৫০০ ইউরো আছে। 467 00:42:24,080 --> 00:42:27,200 ওররে, বেইমান দেখি ফিরেছে! 468 00:42:27,360 --> 00:42:29,080 আর কেউ কিছু বললোই না। 469 00:42:29,240 --> 00:42:30,480 ফেরেইরো, বের হও! 470 00:42:32,000 --> 00:42:34,880 - সিমটা কার কাছে বেচেছো? - তোমার বন্ধু জিপসির কাছে। 471 00:42:35,560 --> 00:42:38,080 আশাকরি কিছু ব্যালেন্স অবশিষ্ট ছিল। 472 00:42:50,320 --> 00:42:52,720 এই, আমার সিম ফেরত দাও। 473 00:42:56,600 --> 00:43:00,080 তোমার সব হাত করে নিবো। তোমার আত্মাটাও। 474 00:43:00,240 --> 00:43:03,320 - যেভাবে তুমি আমার সব নিয়েছো। - ব্যস। সেলে যাও! 475 00:43:03,880 --> 00:43:05,480 এই, তুমি এখানে আসতে পারো না! 476 00:43:05,640 --> 00:43:08,160 এখানে মারামারিতে জড়ালে ওরা তোমাকে ছিঁড়ে টুকরো করবে! 477 00:43:08,320 --> 00:43:11,200 পুসি দেখতে চাইলে, নিজের বোনেরটা গিয়ে দেখো। 478 00:43:14,680 --> 00:43:17,280 জুলেমা জেলের সবচেয়ে বিপজ্জনক কয়েদি। 479 00:43:17,440 --> 00:43:19,280 ওর হিট লিস্টে নাম তুলতে চাও? 480 00:43:20,680 --> 00:43:21,880 ফাবিও... 481 00:43:22,320 --> 00:43:24,200 কী চলছিল তোমার মাথায়? 482 00:43:32,600 --> 00:43:35,240 পালোমার সাথে কথা বলেছিলাম তাকে মারার আগে। 483 00:43:35,400 --> 00:43:39,000 তাকে বলেছিলাম সব ভুলে যেতে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। 484 00:43:39,160 --> 00:43:41,680 কিন্তু সেরকমটা হয়নি। ওকে মেরে ফেলেছে। 485 00:43:42,920 --> 00:43:45,200 খুব ভালো পরামর্শ দিইনি ওকে, তাই না? 486 00:43:45,880 --> 00:43:48,280 ফাবিও, যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। 487 00:43:48,440 --> 00:43:51,280 আমি জানি না ও স্বীকার করলে কী হতো, 488 00:43:51,440 --> 00:43:55,640 কিন্তু সত্যিটা হলো ওকে চুপ থাকতে বলেছিলাম। আর ও এখন বেঁচে নেই। 489 00:43:58,920 --> 00:44:00,680 সিকিউরিটি ক্যামেরা মুছেছিল কেন? 490 00:44:00,840 --> 00:44:03,880 কারণ ওই জুলেমা শালী ওকে হুমকি দিচ্ছিল। 491 00:44:04,040 --> 00:44:06,400 আর ও পার্কিং লটে গুলিতে উড়ে গেল... 492 00:44:06,880 --> 00:44:08,320 ওরা শুনতে পাবে। 493 00:44:08,480 --> 00:44:12,040 ওই শালীর খুলি ওড়াতে চাই, বেশ্যা একটা! 494 00:44:12,200 --> 00:44:15,600 চুপ করো! কারো খুলি ওড়াচ্ছো না তুমি। শুনেছো আমার কথা? 495 00:44:15,760 --> 00:44:18,520 সবচেয়ে ভালো হবে, তোমাকে এখান থেকে বের করে দেওয়া। 496 00:44:20,000 --> 00:44:30,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ