1 00:00:27,320 --> 00:00:31,840 ধুর শালা, হাতে শুধু কোকাকোলা... মদও নাই, সিগারেটও নাই.... 2 00:00:32,000 --> 00:00:35,400 মনে হচ্ছে যেনো কোনো খাজাবাবার আশ্রমে ধ্যান করতেছি। 3 00:00:39,720 --> 00:00:40,760 বাআআ! 4 00:00:42,640 --> 00:00:44,120 দীর্ঘজীবি হও। তোমায় দারুণ লাগছে। 5 00:00:45,680 --> 00:00:48,680 এ ভাই, শুধু কোকাকোলা দিয়ে কেউ পার্টি দেয় নাকি? 6 00:00:49,160 --> 00:00:54,080 এই কোকাকোলা খাওয়ার চেয়ে তো রাস্তার পাশের গোলা আইসক্রিম খাওয়াও ভালো। 7 00:00:55,120 --> 00:00:57,800 প্রনব ভাই, ইন্ডিয়ান ক্রেতারা ভোলাভালা মানুষ। 8 00:00:57,880 --> 00:01:00,600 - আসলেই? - গোলা ছেড়ে এরা কোলার পিছেই দৌঁড়াতে থাকে। 9 00:01:01,240 --> 00:01:04,440 দেখেন, সব বিদেশী কোম্পানি তো ইন্ডিয়ায় কোলা আনার জন্যই অপেক্ষা করে আছে। 10 00:01:05,240 --> 00:01:06,040 আচ্ছা? 11 00:01:07,360 --> 00:01:09,840 তুই না... সবসময়ই ব্যবসার মধ্যে ডুবে থাকিস.... 12 00:01:10,040 --> 00:01:12,680 ...আর সবকিছুকে ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিস। 13 00:01:15,240 --> 00:01:18,200 এক মিনিট! তুই কোলা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেছিস নাকি? 14 00:01:18,720 --> 00:01:20,360 ধুর, ব্যবসা আর ইনভেস্টমেন্টের কথা বাদ দেন তো। 15 00:01:20,480 --> 00:01:22,520 - পার্টি এঞ্জয় করেন আর কোকাকোলা খান। - হ্যাঁ। 16 00:01:24,320 --> 00:01:25,280 কিন্তু একটা কথা বলি? 17 00:01:26,320 --> 00:01:28,120 পার্টি জিনিসটা তুই আসলে দিতে পারিস না। 18 00:01:28,880 --> 00:01:30,480 'ঠিকাছে ভাই, পারিনা' 19 00:01:30,880 --> 00:01:33,280 - আপনি কেতনের সাথে লন্ডন যাচ্ছেন, তাই না? - হ্যাঁ। 20 00:01:33,440 --> 00:01:35,640 ঐখানে গিয়ে মনের মতো পার্টি করে নিয়েন। ঠিকাছে? 21 00:01:36,080 --> 00:01:37,200 আপনার পছন্দের বিয়ার যেনো কোনটা? 22 00:01:37,320 --> 00:01:38,760 মনে করিয়ে দিস না। মনে করিয়ে দিস না। 23 00:01:38,800 --> 00:01:40,480 - বাডওয়েইজার। - হ্যাঁ, ওটাই। 24 00:01:41,520 --> 00:01:44,120 আমি ওটাই ভেবেছিলাম। আমি ওটাই ভেবেছিলাম। 25 00:01:44,800 --> 00:01:47,320 ধর্মঘট চলাকালে লন্ডন যাবো। 26 00:01:47,400 --> 00:01:48,760 ঘুরেই চলে আসবো। 27 00:01:50,200 --> 00:01:51,760 কিন্তু এইমাত্র জানতে পারলাম যে... 28 00:01:52,520 --> 00:01:56,480 ...সেভি আর দালালদের মাঝে কিছু সমঝোতা হতে যাচ্ছে। [SEBI/সেভি=Securities and Exchange Board of India] 29 00:01:59,640 --> 00:02:01,920 আর মার্কেট আবার খুলতে চলেছে। 30 00:02:04,200 --> 00:02:07,360 ভালোই তো। আমাদের এসবিআই-এর ঝামেলাটাও মিটে গেছে। [SBI= State Bank of India] 31 00:02:08,320 --> 00:02:09,840 এখন তো প্রনব ভাই, একটাই টার্গেট। 32 00:02:10,880 --> 00:02:13,360 বুল (ষাঁড়) হিসেবে মার্কেটে ঢোকা আর সবার উপর বুলডোজার চালানো। 33 00:02:13,960 --> 00:02:15,320 সব একসাথে ক্লিয়ার। 34 00:02:23,000 --> 00:02:27,040 এই যে হারশাদ আর এসবিআই-এর যেসব কথাবার্তা চলছে.... 35 00:02:27,560 --> 00:02:29,640 - 'পাক্কা তো?' - ১০০%. 36 00:02:30,560 --> 00:02:31,960 এইবার মেহতা মরবেই। 37 00:02:32,680 --> 00:02:33,800 সে পুরা ফেঁসে গেছে। 38 00:02:35,000 --> 00:02:37,720 আরে কিছুদিন ধরে তো লেক্সাস, এসবিআই এর বাইরেই দাঁড়িয়ে আছে। [Lexus গাড়ির কথা বলা হয়েছে] 39 00:02:38,200 --> 00:02:40,720 শুনেছি এতোদিন সে এতো এতো ঘুরেছে যে... 40 00:02:41,200 --> 00:02:43,120 ...একদিন মাথা ঘুরেই পড়ে যাবে। 41 00:02:45,520 --> 00:02:48,840 একটা বড় অংশ সে ফেরত দিয়েছে, কিন্তু এখনো কিছুটা বাকি আছে। 42 00:02:49,920 --> 00:02:52,560 মার্কেট তো বন্ধই আর বাইরেও কোনো লেনদেন করে নি। 43 00:02:54,000 --> 00:02:56,520 তো তোমরা কি করতে চাচ্ছো? 44 00:02:56,880 --> 00:03:00,560 এসবিআই-কে সে টাকা ফেরত দিচ্ছে, কিন্তু টাকাটা কোথা থেকে পাচ্ছে তা কেউ জানে না। 45 00:03:01,720 --> 00:03:03,920 সে তার কোনো শেয়ারও কিন্তু বিক্রি করে নি। 46 00:03:04,400 --> 00:03:07,360 ব্যাস, একবার এই এসবিআই-এর খবর অফিসিয়ালি বের হলেই... 47 00:03:08,560 --> 00:03:11,560 ...হারশাদের সব শেয়ারের দাম কমানোর ভালো সুযোগ মিলতে পারে আমাদের। 48 00:03:12,360 --> 00:03:13,960 জনগণের বিশ্বাস তো ভেঙ্গেই যাবে। 49 00:03:15,360 --> 00:03:17,280 আমার মতে এটাই সেরা সুযোগ। 50 00:03:17,760 --> 00:03:19,120 সুযোগ না বাল! 51 00:03:20,560 --> 00:03:22,320 চুতিয়ার মতো কথা বলতেছে। 52 00:03:23,920 --> 00:03:26,160 তোমাদের কাছে হারশাদের মতো ব্রেইনই নেই। 53 00:03:28,200 --> 00:03:29,560 খবর বের হওয়ার আগেই.... 54 00:03:29,800 --> 00:03:32,360 ...সে তার পজিশন ডিফেন্ড করে নিজের লাভ বুঝে নিবে। 55 00:03:32,520 --> 00:03:33,720 ধর্মঘট তো আছেই। 56 00:03:34,960 --> 00:03:38,600 মার্কেটই না খুললে পজিশন কিভাবে ডিফেন্ড করবে? 57 00:03:39,480 --> 00:03:42,000 বাইনচোদ, অন্তত নিজেদের তো একটু আপডেট রাখো। 58 00:03:44,240 --> 00:03:45,320 তোমরা কি জানো না যে.... 59 00:03:46,040 --> 00:03:48,760 ...দালাল আর সেভি-র মাঝে সমঝোতা হয়ে গেছে। 60 00:03:50,000 --> 00:03:51,280 কালই মার্কেট চালু হয়ে যাবে। 61 00:03:53,720 --> 00:03:56,960 সমঝোতাটা নষ্টও তো করা যায়, তাই না? 62 00:04:00,720 --> 00:04:02,080 মানু ভাইয়েরই তো মার্কেট। 63 00:04:02,920 --> 00:04:06,400 আপনি জাস্ট একটা সিগনাল দিন। 64 00:04:12,600 --> 00:04:14,360 কতদিন পর্যন্ত বন্ধ রাখা লাগবে? 65 00:04:15,320 --> 00:04:17,040 যতদিন খবর বের না হয়। 66 00:04:17,920 --> 00:04:20,760 চারদিকে আতঙ্ক সৃষ্টি হলেই কেবল মার্কেট খোলা উচিত। 67 00:04:22,120 --> 00:04:23,520 সে মার্কেটে তো মরবেই.... 68 00:04:24,320 --> 00:04:28,040 ...এসবিআই-কে দেওয়ার জন্যে বাহির থেকে যে টাকা তুলেছে সেটাও ফেরত দিতে পারবে না। 69 00:04:29,320 --> 00:04:30,840 'শেয়ার মার্কেটে আপনি তাকে শেষ করুন।' 70 00:04:31,720 --> 00:04:33,400 টাকার মার্কেটে আমরা ওকে শেষ করবো। 71 00:04:42,600 --> 00:04:43,880 বম্বে আমি সামলে নেবো। 72 00:04:46,360 --> 00:04:49,000 কিন্তু বাকি স্টক এক্সচেঞ্জ গুলোর কি হবে? 73 00:04:49,400 --> 00:04:50,960 কলকাতা আমার উপর ছেড়ে দিন। 74 00:04:51,560 --> 00:04:53,640 আর বাকিরা তো ওটাই ফলো করবে যেটা বিএসই করবে। [BSE= Bombay Stock Exchange] 75 00:04:58,360 --> 00:05:02,600 কিন্তু এই এসবিআই-এর খবর খুব তাড়াতাড়ি বাইরে বের হওয়া চাই। 76 00:05:05,080 --> 00:05:06,760 ধর্মঘট বেশি দিন হোল্ড করে রাখতে পারবো না। 77 00:05:16,000 --> 00:05:16,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ 78 00:05:16,500 --> 00:05:17,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তা 79 00:05:17,000 --> 00:05:18,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তান 80 00:05:18,000 --> 00:05:19,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভী 81 00:05:19,000 --> 00:05:20,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর 82 00:05:20,000 --> 00:05:21,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হো 83 00:05:21,000 --> 00:05:22,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসে 84 00:05:22,000 --> 00:05:23,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন 85 00:05:23,500 --> 00:05:24,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন () 86 00:05:24,500 --> 00:05:25,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (B) 87 00:05:25,500 --> 00:05:26,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Br) 88 00:05:26,500 --> 00:05:27,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Bra) 89 00:05:27,500 --> 00:05:28,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad) 90 00:05:28,500 --> 00:05:29,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad D) 91 00:05:29,500 --> 00:05:30,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad De) 92 00:05:30,500 --> 00:05:31,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad Del) 93 00:05:31,500 --> 00:05:32,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad Dels) 94 00:05:32,500 --> 00:05:33,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad Delso) 95 00:05:33,500 --> 00:05:34,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad Delson) 96 00:05:34,500 --> 00:06:00,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানভীর হোসেন (Brad Delson) 97 00:06:00,500 --> 00:06:13,500 বিশেষ সহযোগিতায়ঃ 💙Molly Weasley (Nabu)💙 98 00:06:15,360 --> 00:06:17,560 স্যার, আমি এসবিআই থেকে শরদ বেলারি। 99 00:06:17,760 --> 00:06:20,640 স্যার, আপনি আমাকে যে কারো সাথে দেখা করান... আমার কাছে সময় অনেক কম, স্যার। 100 00:06:20,680 --> 00:06:22,560 এসবিআই তে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, স্যার৷ 101 00:06:22,600 --> 00:06:24,560 ওনাকে সুচিতা ম্যাডামের কাছে নিয়ে নিয়ে যাও প্লিজ। 102 00:06:24,960 --> 00:06:27,640 আপনি ভাবতেও পারবেন না এতবড় প্রতারণা হয়েছে। 103 00:06:27,680 --> 00:06:28,680 প্রতারণা? 104 00:06:28,760 --> 00:06:31,800 এসবিআই এর একাউন্ট থেকে ৫০০ কোটি টাকা গায়েব। 105 00:06:33,680 --> 00:06:35,240 তুমি কি জানো এই প্রতারণা কে করেছে? 106 00:06:37,880 --> 00:06:39,200 হা--- হারশাদ মেহতা। 107 00:06:41,560 --> 00:06:43,360 - আমি আপনার জন্যে চায়ের ব্যবস্থা করছি। - আমি চা খাবো না ম্যাডাম। 108 00:06:43,520 --> 00:06:45,040 - না না, প্লিজ। একটা মিনিট অপেক্ষা করুন। - ম্যাডাম, আমি চা খাবো না। 109 00:06:45,120 --> 00:06:46,440 আমি এক্ষুনি আসছি, প্লিজ। 110 00:07:03,160 --> 00:07:05,400 - হ্যালো। - হ্যালো। ইয়াহ, সুচিতা বলছি। 111 00:07:05,720 --> 00:07:07,560 শুনো, আমাদের খুব দ্রুত দেখা করা দরকার। 112 00:07:07,720 --> 00:07:09,760 এতদিনে এসে কোনো সত্যিকার প্রমাণ পাওয়া গেছে। 113 00:07:10,120 --> 00:07:11,600 সোর্স ঠিক আমার সামনেই বসে আছে.... 114 00:07:11,600 --> 00:07:14,320 ...আর বলছে যে হারশাদের এসবিআই-এর সাথে বড় কোনো ঝামেলা চলছে। 115 00:07:14,680 --> 00:07:16,200 - এসবিআই এর সাথে? - হ্যাঁ। 116 00:07:16,360 --> 00:07:18,120 সে একদম এখানেই.... মানে, কেবিনেই বসে আছে। 117 00:07:18,560 --> 00:07:21,440 'আমার তোমার কাছ থেকে কিছু টেকনিক্যাল জিনিস বোঝার দরকার, দেখা করি?' 118 00:07:21,600 --> 00:07:22,680 হ্যাঁ, অবশ্যই। 119 00:07:22,800 --> 00:07:25,040 ওকে। ধন্যবাদ। দেখা হবে। বাই। 120 00:07:33,960 --> 00:07:35,400 এখানে বসে থাকা ভদ্রলোকটা কোথায়? 121 00:07:35,480 --> 00:07:37,880 আমি তার জন্য চা নিয়ে আসলাম, জানি না কোথায় গায়েব হয়ে গেলো! 122 00:07:38,000 --> 00:07:39,120 আরে,ধূর! 123 00:07:43,360 --> 00:07:44,200 ট্যাক্সি! 124 00:08:10,000 --> 00:08:12,240 হ্যালো, আপনি কি ফোনটা দেবাশীষকে দিতে পারবেন? 125 00:08:13,440 --> 00:08:17,360 তোমার এই শরৎ বেলারি কি সিউর এসবিআই হেড অফিসেই কাজ করে? 126 00:08:17,680 --> 00:08:19,200 ...কোনো ফেইক নিউজ দিয়ে যায় নি তো? 127 00:08:19,360 --> 00:08:21,720 শরদ... "D". শরদ বেলারি। 128 00:08:23,520 --> 00:08:27,120 আমি জানি না কিন্তু আমার কাছে ব্যাপারটা সুবিধার ঠেকছে না। 129 00:08:27,480 --> 00:08:29,480 স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে। দেখো... 130 00:08:29,840 --> 00:08:31,640 ফান্ড থেকেও না একাউন্ট থেকেও না, 131 00:08:31,960 --> 00:08:35,080 একজন লোক পিআর ডিপার্টমেন্ট থেকে এসে টিওআই বিল্ডিংয়ে গিয়ে... [PR= Public Relations Department. TOI =Times of India] 132 00:08:35,640 --> 00:08:37,520 ...আর কাউকে না, শুধু তোমাকে এসেই কাহিনি শোনায়.. 133 00:08:37,560 --> 00:08:38,920 ... আর কিছু না বলেই হঠাৎ গায়েব হয়ে যায়। 134 00:08:39,440 --> 00:08:40,560 আগন্তক। 135 00:08:42,560 --> 00:08:43,680 মানে "দ্য স্ট্রেঞ্জার"।(আগন্তুক) 136 00:08:45,280 --> 00:08:47,160 এটা বোধহয় সত্যজিৎ রায়ের শেষ সিনেমা। 137 00:08:48,000 --> 00:08:49,160 তার অবস্থা তো জানো,তাই না? 138 00:08:50,400 --> 00:08:52,320 লেখায় ভিন্নতা আনার জন্য এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম... 139 00:08:52,560 --> 00:08:55,920 আর এসবিআই-এর এই আগন্তক দ্বারা ফেঁসে গেলাম। কি অদ্ভুত! 140 00:08:57,200 --> 00:08:59,560 সহমত। এটা কোনো কাকতালীয় ঘটনা না। 141 00:09:00,640 --> 00:09:03,240 তাকে জেনেবুঝেই আমার কাছে পাঠানো হয়েছ। কিন্তু যে তাকে পাঠিয়েছে.. 142 00:09:03,520 --> 00:09:05,800 ...সে জানে হারশাদের গল্প নিয়ে শুধু আমিই লিখতে পারি। 143 00:09:06,000 --> 00:09:07,880 আর এই গল্পটাও বানানো হতে পারে, সুচিতা। 144 00:09:07,920 --> 00:09:11,120 কারন যেভাবে এই 'শরদ' বাবু গায়েব হয়ে গেছে... 145 00:09:11,440 --> 00:09:13,920 ...আমার মনে হয় না তার কাছে কোনো প্রমাণ আছে। 146 00:09:17,080 --> 00:09:19,160 এক কাজ করো, এসবিআই তে গিয়ে যাচাই-বাছাই করে আসো। 147 00:09:19,920 --> 00:09:21,800 যাচাই-বাছাই করবো? তুমি সাথে যাবে না? 148 00:09:21,920 --> 00:09:23,880 আমি এখন যেতে পারবো না। আমাকে সোর্সের সাথে কথা বলতে হবে। 149 00:09:24,080 --> 00:09:26,360 আমার তাকে কিছু জিনিস বোঝাতে হবে, যা বেলারি আমাকে বলছিলো। 150 00:09:26,880 --> 00:09:27,760 তো ঠিক আছে। 151 00:09:28,040 --> 00:09:31,560 প্রথমে করমচাঁদের সাথে দেখা করি। তারপর এসবিআই-এর কাছে যাওয়া যাবে। 152 00:09:31,880 --> 00:09:34,040 দেবাশীষ তোমাকে একাই যেতে হবে। আমাদের কাছে সময় নেই। 153 00:09:34,160 --> 00:09:36,600 - প্লিজ, এসবিআই তে যাও। - আচ্ছা ঠিকাছে, ঠিকাছে। যাবো। 154 00:09:36,680 --> 00:09:37,680 প্রথমে চা তো খেয়ে নেই। 155 00:09:38,040 --> 00:09:40,080 এসবিআই তে গিয়ে চা খেও। ওখানকার চা খুবই ভালো। 156 00:09:40,200 --> 00:09:41,960 আর এখন গেলে হারশাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। 157 00:09:42,120 --> 00:09:43,840 ২/৪ চুমুক ওরসাথেও মেরে দিও। প্লিজ। 158 00:09:44,800 --> 00:09:46,080 প্লিজ... প্লিজ... প্লিজ... 159 00:09:46,920 --> 00:09:49,600 - প্লিজ, দেবাশীষ যাও। - যাচ্ছি... যাচ্ছি। 160 00:10:14,120 --> 00:10:15,600 - এটা খেতে পারি? - অবশ্যই... অবশ্যই। 161 00:10:38,000 --> 00:10:38,880 হ্যালো। 162 00:10:39,160 --> 00:10:40,320 জ্বি, কার সাথে দেখা করতে চান? 163 00:10:40,600 --> 00:10:43,880 শরৎ বেলা... শরদ বেলারি। 164 00:10:45,040 --> 00:10:47,440 - নাম? - ম্যাম, বললাম তো। শরদ বেলারি! 165 00:10:47,560 --> 00:10:49,400 - আপনার নাম,স্যার। - ওহ,সরি। 166 00:10:49,840 --> 00:10:50,800 দেবাশীষ। 167 00:10:51,360 --> 00:10:53,560 আমি তার কাজিন.... কলকাতা থেকে এসেছি। 168 00:10:53,920 --> 00:10:57,800 ওখানেই থাকি। আজ রাতের ট্রেনেই ফিরে যাবো। তাই ভাবলাম শরদ ভাইয়ের সাথে... 169 00:10:57,920 --> 00:10:59,600 ম্যাম... খুব জলদি, প্লিজ। 170 00:11:00,520 --> 00:11:02,320 - কোন ডিপার্টমেন্ট বললেন? - পিআর। 171 00:11:03,320 --> 00:11:04,280 এক সেকেন্ড। 172 00:11:04,520 --> 00:11:08,840 হ্যালো, শরদ বেলারির সাথে দেখা করতে তার কাজিন এসেছে। 173 00:11:09,360 --> 00:11:10,360 দেবাশীষ। 174 00:11:12,160 --> 00:11:14,680 স্যার, সে এখন অফিসে নেই। 175 00:11:14,720 --> 00:11:16,080 কিছুক্ষন আগেই চলে গেছে। 176 00:11:16,640 --> 00:11:18,080 এখনো ফিরে আসেনি? 177 00:11:18,280 --> 00:11:21,080 না, না। সে আমাকে বলেছিলো বাইরে যাচ্ছে কিন্তু... 178 00:11:21,440 --> 00:11:23,400 ...এখন অবধি তো চলে আসার কথা। 179 00:11:24,560 --> 00:11:25,600 আচ্ছা। সমস্যা নেই। 180 00:11:25,640 --> 00:11:28,200 এক কাজ করি, আমি তার কেবিনে গিয়ে ওয়েট করি। 181 00:11:28,200 --> 00:11:29,920 স্যার, তার কোনো কেবিন নেই। 182 00:11:30,280 --> 00:11:31,080 আচ্ছা। 183 00:11:31,920 --> 00:11:33,680 তো... তার ডিস্কে গিয়ে ওয়েট করি। 184 00:11:33,720 --> 00:11:36,600 স্যার, আপনি কোথাও যেতে পারবেন না। আপনাকে এখানেই ওয়েট করতে হবে। 185 00:11:37,520 --> 00:11:38,720 - আচ্ছা। - জ্বি! 186 00:11:40,280 --> 00:11:42,320 ঐ টাকা তার একাউন্টে গেলো কীভাবে? 187 00:11:42,680 --> 00:11:45,080 এসবিআই তো পিএনবি-এর নামে ডিরেক্ট চেক ইস্যু করার কথা,তাইনা? [PNB= Punjab National Bank] 188 00:11:45,240 --> 00:11:46,560 হারশাদ তো শুধুমাত্র একটা দালাল। 189 00:11:46,720 --> 00:11:49,680 কারন এসবিআই ডিরেক্ট হারশাদের নামে চেক ইস্যু করেছে। 190 00:11:53,280 --> 00:11:55,360 এটা কি অবৈধ নয়? এটা কি ঠিক? 191 00:11:55,760 --> 00:11:56,480 আচ্ছা! 192 00:11:58,080 --> 00:11:59,920 এটা একটা অনুমোদিত মার্কেট পলিসি। 193 00:12:01,120 --> 00:12:03,480 দেখো, যখন সিস্টেমই অকেজো হয়ে থাকে... 194 00:12:03,640 --> 00:12:06,840 ...তখন সিস্টেমের ভেতরের লোকেরাই এটাকে খানিকটা চেঞ্জ করে দুমড়েমুচড়ে দেয়। 195 00:12:07,120 --> 00:12:08,760 যাতে ব্যবসা সাবলীলভাবে চলতে পারে। 196 00:12:09,360 --> 00:12:10,640 "ব্যবসার স্বাচ্ছন্দ্যতা" 197 00:12:11,360 --> 00:12:12,960 এসব লেনদেন ভরসার উপর চলে। 198 00:12:13,560 --> 00:12:17,080 আর ভরসা যেকোনো ব্যবসায় যেকোনো বৈধতার চেয়ে বড়। 199 00:12:18,480 --> 00:12:19,520 সমস্যা তখনই হয়... 200 00:12:19,920 --> 00:12:23,920 ...যখন হারশাদ মেহতার মতো লোক এই সমান্তরাল সিস্টেমের অপব্যবহার করে ওটাকে অপরাধে পরিনত করে। 201 00:12:24,600 --> 00:12:26,680 জানোই তো তারা... তারা সিস্টেমের ভরসা ভেঙে ফেলে। 202 00:12:26,720 --> 00:12:28,720 'তারা... তারা ভারসাম্য নষ্ট করে ফেলে।' 203 00:12:29,760 --> 00:12:31,360 যাইহোক, এটা তো ভুল, তাই না? 204 00:12:31,640 --> 00:12:33,640 ব্যাংক তো শুধু ব্যাংকের সাথে লেনদেন করতে পারে। 205 00:12:34,120 --> 00:12:36,600 দালালের নামে ডিরেক্ট চেক ইস্যু করতে পারে কীভাবে? 206 00:12:38,200 --> 00:12:41,920 কারন ব্যাংক মাঝেমধ্যে সময় বাঁচাতে সরাসরি দালালের একাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়... 207 00:12:42,040 --> 00:12:45,320 ...আর তারপর সেটা দালালের মাথাব্যথা হয়ে যায় যে কীভাবে সে তাদের জন্য ভালো ডিল নিয়ে আসবে। 208 00:12:49,160 --> 00:12:50,000 তো... 209 00:12:52,240 --> 00:12:54,560 তো যতক্ষণ ঐ টাকা দালালের একাউন্টে থাকবে.. 210 00:12:54,800 --> 00:12:56,840 ...সে যেখানে খুশি ইনভেস্ট করতে পারে? 211 00:12:58,480 --> 00:13:00,120 ঠিক, সবাই এটাই করে। 212 00:13:02,240 --> 00:13:02,920 সবাই? 213 00:13:04,120 --> 00:13:05,960 আমার দিকে এভাবে তাকিয়ো না। আমিও এটাই করি। 214 00:13:06,960 --> 00:13:09,320 কিন্ত আমি নিশ্চিত করি যাতে সিস্টেমের ভরসা না ভাঙে। 215 00:13:09,680 --> 00:13:11,160 আমি এটার ভারসাম্য নষ্ট করি না। 216 00:13:16,400 --> 00:13:17,440 সুচিতা, আমার মনে হয়... 217 00:13:18,560 --> 00:13:21,160 ..তুমি এখানে ভুল পথে আগাচ্ছো। সমস্যা এটা নয় যে.. 218 00:13:21,240 --> 00:13:25,200 ...এসবিআই হারশাদের একাউন্টে টাকা ট্রান্সফার করেছে। ওকে? 219 00:13:25,320 --> 00:13:28,240 আসলে তাদের মধ্যে এমন অনেক লেনদেন আগেও অনেকবার হয়েছে। 220 00:13:28,680 --> 00:13:31,040 ৫-১০ কোটি টাকার বিজনেস ওরা নিজেদের মধ্যে করেছে। 221 00:13:31,440 --> 00:13:34,080 এই কারনেই এরারও তারা তার একাউন্টে ৫০০ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে.. 222 00:13:34,320 --> 00:13:36,440 ...এটা ভেবে যে তার কাছে জামানত আছে এবং সে তা ফেরত দিয়ে দিবে। 223 00:13:37,280 --> 00:13:39,760 কিন্ত আমার মনে হয় না তার কাছে জামানত হিসেবে কিছু আছে। 224 00:13:40,800 --> 00:13:43,240 আর আমার মনে হয় না যে পিএনবি এ বিষয়ে কিছু জানে। 225 00:13:44,960 --> 00:13:46,560 পুরাই অদ্ভুত!! 226 00:13:47,640 --> 00:13:48,360 হ্যাঁ। 227 00:13:49,000 --> 00:13:52,200 মনে হয় এসবিআই এই বিষয়টা জেনে গেছে। এই কারনে ঐ টাকা ফেরত চাচ্ছে। 228 00:13:54,000 --> 00:13:55,680 তুমি ফেইক 'বিআর' সম্পর্কে শুনেছো? [BR= Bank Reconciliation Statement] 229 00:13:57,840 --> 00:14:00,280 এটাই প্রথম যেখানে কোনো 'বিআর' নেইইই। 230 00:14:04,120 --> 00:14:06,280 এটা একটা "স্ক্যাম"( কেলেঙ্কারি) 231 00:14:31,520 --> 00:14:32,440 কোন ডিপার্টমেন্ট? 232 00:14:33,240 --> 00:14:35,200 আমি বেলারিজি'র কাজিন। 233 00:14:35,600 --> 00:14:37,320 বেলারি? কোন বেলারি? 234 00:14:38,360 --> 00:14:40,560 শরদ বেলারি। 235 00:14:41,640 --> 00:14:42,760 শরদ বেলারি? 236 00:14:43,400 --> 00:14:44,720 কোন ডিপার্টমেন্টের ও? 237 00:14:45,040 --> 00:14:46,600 - পিআর। - আচ্ছা। 238 00:14:49,000 --> 00:14:51,160 স্যার,আপনি কোন ডিপার্টমেন্টের? 239 00:14:52,040 --> 00:14:53,080 আমি লোন নিয়ে কাজ করি। 240 00:14:56,480 --> 00:14:58,360 সত্যি বলতে আমি আসলে... 241 00:14:59,200 --> 00:15:00,680 ...হারশাদ ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। 242 00:15:01,760 --> 00:15:02,880 শুনেছি উনিও এখানে এসেছেন? 243 00:15:03,440 --> 00:15:04,680 আমি ওনার অনেক বড় ফ্যান। 244 00:15:07,240 --> 00:15:09,040 - হারশাদ মেহতা? - জ্বি। 245 00:15:09,480 --> 00:15:11,640 সে তার আমদানিকৃত লেক্সাস গাড়িতে করে এসেছে নাকি? 246 00:15:13,120 --> 00:15:14,040 জানি না। 247 00:15:16,360 --> 00:15:18,720 সরি, আমাকে কাজে যেতে হবে। ধন্যবাদ। 248 00:15:39,800 --> 00:15:40,840 ওহ,ধন্যবাদ। 249 00:15:41,400 --> 00:15:42,520 কোন ডিপার্টমেন্ট? 250 00:15:44,080 --> 00:15:45,840 - এইচআর। - আচ্ছা। [HR=Human-Resources Department] 251 00:15:47,840 --> 00:15:49,120 আগে কখনো দেখিনি আপনাকে! 252 00:15:50,480 --> 00:15:54,120 কি কাকতালীয় ব্যাপার!! আমিও আপনাকে আগে কখনো দেখিনি! 253 00:15:54,440 --> 00:15:56,360 আরে না... না। আমি তো গত মাসেই জয়েন করেছি। 254 00:15:56,600 --> 00:16:00,240 আচ্ছা, আচ্ছা। তাইতো বলি। ধন্যবাদ। 255 00:16:07,800 --> 00:16:09,080 আমি কয়েকবার ফোন দিবো। 256 00:16:09,640 --> 00:16:11,360 কিছু জানতে পারলে তোমাকে জানাবো। 257 00:16:12,680 --> 00:16:14,520 আমিও আমার মার্কেটের সূত্রদের সাথে কথা বলবো। 258 00:16:14,520 --> 00:16:16,080 পাশাপাশি, হারশাদের সাথেও কথা বলতে হবে। 259 00:16:17,920 --> 00:16:19,240 তুমি কি তার সাথে সরাসরি কথা বলবে? 260 00:16:19,960 --> 00:16:22,160 গল্পটা তাকে নিয়ে। তাই তার কথাটাও শুনতে হবে। 261 00:16:22,480 --> 00:16:23,800 আর এটা ইনভেস্টিগেশনের একটা অংশ। 262 00:16:23,880 --> 00:16:25,640 তার কথা না শুনলে এটা গুজবের মতো মনে হবে। 263 00:16:26,120 --> 00:16:28,200 আমি ঐরকম সাংবাদিক হতে চাই না। 264 00:16:30,720 --> 00:16:32,200 - ধন্যবাদ। - শুভকামনা। 265 00:16:33,520 --> 00:16:34,600 দুনিয়া বদলাও। 266 00:16:35,440 --> 00:16:36,640 চেষ্টা তো করবোই। 267 00:17:00,600 --> 00:17:02,520 - হ্যালো। - হ্যালো, মিঃ মেহতা? 268 00:17:03,160 --> 00:17:05,000 - হ্যাঁ বলছি। - আমি সুচিতা দালাল। 269 00:17:05,080 --> 00:17:06,400 এটা কি কথা বলার উপযুক্ত সময়? 270 00:17:07,880 --> 00:17:10,000 কলটা কি দরকারি না অদরকারি তার উপর নির্ভর করবে। 271 00:17:10,800 --> 00:17:12,440 মিঃ মেহতা, আমি শুধু চেক করতে চাচ্ছিলাম... 272 00:17:12,720 --> 00:17:15,440 ...আমরা এইমাত্র জেনেছি যে, আপনি 'স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া'-র 273 00:17:15,440 --> 00:17:17,440 ...৫০০ কোটি টাকা মূল্যের জামানত দিতে ব্যর্থ হয়েছেন। 274 00:17:17,960 --> 00:17:20,200 আর তারা এখন তাদের টাকা ফেরত চাচ্ছে। আপনার কি কিছু বলার আছে? 275 00:17:22,200 --> 00:17:22,920 না। 276 00:17:24,160 --> 00:17:24,960 কেন না? 277 00:17:25,560 --> 00:17:27,080 কারন এটা ভিত্তিহীন কথা। ফালতু কথা। 278 00:17:28,160 --> 00:17:30,680 আর আপনার মতো একজন সাংবাদিকের এমন গুজবে কান দেওয়া শোভা পায় না। 279 00:17:31,280 --> 00:17:33,800 আপনি কি নিশ্চিত মিঃ মেহতা? কারন আমার কাছে এমন সোর্স আছে... 280 00:17:33,800 --> 00:17:35,640 ...যারা ব্যাপারটি নিশ্চিত করতে পারবে। 281 00:17:35,720 --> 00:17:37,600 দেখুন আপনি রিয়্যাকশন চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছি। 282 00:17:38,080 --> 00:17:40,560 এখন আপনি জবরদস্তি করে আমাকে দিয়ে এমনটা বলাতে চান,যা আপনি ছাপাতে চান। 283 00:17:42,520 --> 00:17:44,400 সত্যিটা এসবিআই জানে আর আমিও জানি। 284 00:17:45,600 --> 00:17:46,680 তো আপনি এটা অস্বীকার করছেন? 285 00:17:49,160 --> 00:17:53,120 সুচিতা জি, টাকার দুনিয়ায় এমন সিনেমাটিক আলাপের কোনো জায়গা নেই। 286 00:17:54,680 --> 00:17:57,000 - আচ্ছা,আপনার সোর্স টা কে? - ধন্যবাদ,মিঃ মেহতা। 287 00:18:08,600 --> 00:18:12,120 হারশাদ, এই খবর ছাপানো হলে অনেক সমস্যা হয়ে যাবে। 288 00:18:12,480 --> 00:18:13,840 বালটা ছাপাবে। 289 00:18:14,680 --> 00:18:16,560 - কোনো খবরই নেই। - খবর আছে। 290 00:18:16,720 --> 00:18:17,960 ওর কথায় দম ছিলো। 291 00:18:19,440 --> 00:18:21,320 এজন্যই বলি যে আমার ফোনের কথা আড়ি পেতে শুনিস না। 292 00:18:23,640 --> 00:18:26,360 ওর কাছে প্রমান থাকলে সোজা ছেপে দিতো। ফোন করতো না। 293 00:18:27,760 --> 00:18:29,960 ঐ লোকেরাও জানে যে, খেলার খেলোয়াড় আমিই। 294 00:18:31,040 --> 00:18:33,440 কোনো প্রমান ছাড়া কিছু ছাপালে নিজেরাই বরবাদ হবে। 295 00:18:33,760 --> 00:18:35,120 তো অপেক্ষা করছিস কিসের জন্য? 296 00:18:36,000 --> 00:18:37,120 তোর খেলাটা দেখা। 297 00:18:55,280 --> 00:18:56,160 রাজদ্বীপ বলছি! 298 00:18:58,480 --> 00:18:59,360 হারশাদ মেহতা? 299 00:19:00,120 --> 00:19:01,080 তাকে কনভার্ট করো। 300 00:19:01,840 --> 00:19:03,840 ৫০০ কোটি! কি বলছো?? 301 00:19:03,840 --> 00:19:05,760 শুনেন। আরো বেশিও হতে পারে। 302 00:19:06,480 --> 00:19:09,200 হ্যাঁ হতে পারে। আমিও কিছুদিন আগে দেখেছি। 303 00:19:09,280 --> 00:19:12,560 আরে তিন দিন আগেই তো তার গাড়ি দেখার জন্য ভীড় জমে গিয়েছিলো। 304 00:19:12,920 --> 00:19:15,160 - কোন গাড়ি যেনো... - লেক্সাস। 305 00:19:15,280 --> 00:19:16,080 হ্যাঁ,লেক্সাস। 306 00:19:16,120 --> 00:19:18,040 কিন্তু, তোমাকে কে বললো এই ৫০০ কোটির কথা? 307 00:19:18,200 --> 00:19:20,560 ভাই, সবাই জানে। কিন্তু সব চুপ আছে। 308 00:19:20,800 --> 00:19:24,160 কারন কথা জানাজানি হয়ে গেলে বড় বড় অফিসাররাও মারা খাবে। 309 00:19:24,360 --> 00:19:25,840 - কি বলছেন মিয়া? - হুম। 310 00:19:26,160 --> 00:19:28,240 আরে সীতারামান জি, আসুন, আসুন। 311 00:19:29,720 --> 00:19:31,840 - কে সে? - আরে উনি সব জানে। 312 00:19:32,600 --> 00:19:34,200 আরে আপনার ডিপার্টমেন্ট নিয়েই কথা হচ্ছে। 313 00:19:34,280 --> 00:19:35,800 - তাই নাকি? কি কথা হচ্ছিলো? - হ্যাঁ। 314 00:19:35,840 --> 00:19:37,680 আরে ঐটা... হারশাদ মেহতার ব্যাপারে। 315 00:19:38,120 --> 00:19:40,920 - এই ভাইসাব বলছে যে ৫০০ কোটি টাকার... - ননসেন্স! 316 00:19:41,320 --> 00:19:42,320 একদম ফালতু কথা! 317 00:19:43,400 --> 00:19:46,400 এখানে ক্যান্টিনে বসে পরনিন্দা করা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই, না? 318 00:19:48,000 --> 00:19:50,760 মিঃ মেহতা আর এসবিআই-এর মাঝে প্রচুর বিজনেস চলে। 319 00:19:50,840 --> 00:19:54,760 তাই মাঝেমধ্যে হিসাবে গড়মিল হয়ে যায়। ঐসবের সেটেলমেন্ট হয়ে গেছে। 320 00:19:55,200 --> 00:19:57,920 সব টাকা? ৫০০ কোটির ৫০০ কোটিই? 321 00:19:59,160 --> 00:20:02,600 না, কিছু বাকি আছে। মাত্র ছয়-সাত কোটি টাকা। 322 00:20:02,800 --> 00:20:03,760 ওগুলো পরশুদিনের মধ্যে হয়ে যাবে। 323 00:20:04,560 --> 00:20:06,720 তোমরা না এখানে বসে গুজব ছড়াইয়ো না। 324 00:20:07,560 --> 00:20:10,240 মিঃ খেমানি শুনলে ২জনকেই ডিরেক্ট সাসপেন্ড করে দিবে। 325 00:20:10,480 --> 00:20:15,480 আরে স্যার, এই ভাইসাব বললো।আমাদের কি? এটা তো আমাদের ডিপার্টমেন্টের কথাও নয়। 326 00:20:15,680 --> 00:20:16,600 সেটাই তো। 327 00:20:18,440 --> 00:20:20,160 আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট কোনটা? 328 00:20:20,440 --> 00:20:21,240 পিআর। 329 00:20:21,520 --> 00:20:22,360 এইচআর? 330 00:20:24,840 --> 00:20:27,520 হ্যাঁ... ওওও.. কিছুদিন হয়েছে জয়েন করেছি। 331 00:20:29,120 --> 00:20:30,560 পিআর না এইচআর? 332 00:20:32,120 --> 00:20:33,000 এইচআর। 333 00:20:40,440 --> 00:20:43,720 - আরে চা তো খেয়ে যান। - না, আমার না কিছু জরুরি কাজ পড়ে গেছে। 334 00:20:51,120 --> 00:20:53,600 আচ্ছা ঠিক আছে, আমিও যাই। অনেক কাজ বাকি। 335 00:20:54,120 --> 00:20:56,520 - ধন্যবাদ। - আপনার ডিপার্টমেন্টে কি কেউ নতুন জয়েন করেছে নাকি? 336 00:20:57,280 --> 00:20:58,360 না, কেন? 337 00:20:59,000 --> 00:21:00,960 ওখানে বসা ঐ লোকটা কি আপনার ডিপার্টমেন্টের না? 338 00:21:02,200 --> 00:21:02,960 কে? 339 00:21:09,760 --> 00:21:10,920 ওকে। 340 00:21:12,640 --> 00:21:13,840 দু'বছর আগে। আচ্ছা বুঝেছি। 341 00:21:14,640 --> 00:21:15,840 আচ্ছা। না, শুনেন। আমি আপনাকে পরে ফোন দিবো।। 342 00:21:17,120 --> 00:21:18,920 আসো কনফারেন্স রুমে কথা বলি। 343 00:21:19,440 --> 00:21:20,840 - কিন্তু কেন? - আসো... আরে আসো। 344 00:21:21,320 --> 00:21:23,520 - কি হয়েছে? - চুপ... এখানে অনেক লোক। 345 00:21:24,880 --> 00:21:25,760 'না'। 346 00:21:25,800 --> 00:21:27,560 মনে হচ্ছে তোমার সাথে দেখা হওয়ার পর সে গায়েবই হয়ে গেছে। 347 00:21:28,000 --> 00:21:30,400 কিন্তু সুচিতা, বেলারির কথাই তো সত্যি। 348 00:21:31,120 --> 00:21:33,000 হারশাদ নিয়মিত এসবিআইতে আসছে... 349 00:21:33,640 --> 00:21:37,280 ...মিটিং হচ্ছে। ভেতরে ভেতরে কিছু তো পাকাচ্ছেই। 350 00:21:37,600 --> 00:21:39,400 - তো আমাদের এখন কী করার আছে? - তেমন কিছু না। 351 00:21:39,480 --> 00:21:41,960 হারশাদ পরশুদিন লাস্ট চেক দিচ্ছে। সামান্য পরিমাণ টাকা। 352 00:21:42,440 --> 00:21:44,760 আর তার বকেয়া পরিশোধ করে ফেলবে। নতুন কোনো খবর নেই। 353 00:21:48,440 --> 00:21:50,240 অপরাধী যদি অপরাধ স্থল ক্লিয়ার করে চলে যায়... 354 00:21:50,280 --> 00:21:51,920 ...তার মানে কি দাঁড়ায় যে ঐ অপরাধটা ঘটেই নি? 355 00:21:53,160 --> 00:21:55,080 সে পুরা সিস্টেমকে জগাখিচুড়ি বানিয়ে এর অপব্যবহার করেছে। 356 00:21:55,480 --> 00:21:57,840 এ কারণেই টাকা ফেরত দিচ্ছে। একটা কথা বলো দেবাশীষ। 357 00:21:58,600 --> 00:21:59,560 ফান্ড কার? 358 00:22:00,040 --> 00:22:02,200 প্রত্যেকটা পয়সা ভারতের জনগণের। 359 00:22:02,920 --> 00:22:05,200 সে কীভাবে এগুলাকে তার বাবার টাকা ভেবে ব্যবহার করতে পারে? 360 00:22:05,760 --> 00:22:08,120 যখন খুশি ব্যবহার করলো, লাভ করলো আবার ফেরত দিয়ে দিলো! 361 00:22:09,320 --> 00:22:10,960 যদি টাকাটাতে লস খেতো? টাকাটা যদি ফেরতই দিতে না পারতো? 362 00:22:11,000 --> 00:22:14,280 সুচিতা, একবার বাকি টাকা ফেরত দিয়ে দিলে আমাদের কাছে আর কোনো গল্প থাকবে না। 363 00:22:14,800 --> 00:22:15,760 একদম সহজ হিসাব! 364 00:22:16,640 --> 00:22:20,120 তোমার কি মনে হয় যে এসবিআই-এর লোকেরা এ বিষয় নিয়ে মুখ খুলবে? 365 00:22:23,000 --> 00:22:25,120 এই কারণেই সে বাকি টাকা ফেরত দেওয়ার আগে... 366 00:22:25,160 --> 00:22:26,600 ...আজ রাতেই যেন গল্পটা ছাপায় তা নিশ্চিত করতে যাচ্ছি আমি। 367 00:22:33,600 --> 00:22:34,320 হ্যালো! 368 00:22:36,520 --> 00:22:38,840 সুচিতা, আমরা কি হারশাদ মেহতাকে নিয়ে কোনো গল্প ছাপাচ্ছি? 369 00:22:38,840 --> 00:22:39,760 'আপনি কীভাবে জানলেন?' 370 00:22:39,840 --> 00:22:41,920 তার ফোন এসেছিলো, সে সব অস্বীকার করেছে। 371 00:22:43,480 --> 00:22:45,600 আপনার কাছে কি তার স্টেটমেন্ট আছে, সে আসলে কী অস্বীকার করেছিলো? 372 00:22:45,840 --> 00:22:47,200 তোমার গল্প সমর্থন করার মতো কোনো প্রমাণ আছে? 373 00:22:47,760 --> 00:22:48,800 আমি কাছে সোর্স আছে। 374 00:22:49,600 --> 00:22:50,680 তারা কি সামনাসামনি সাক্ষ্য দিবে? 375 00:22:51,080 --> 00:22:54,080 না। কিন্তু আমি সব ঘটনা বিভিন্ন সূত্রের মাধ্যমে যাচাই-বাছাই করেছি। 376 00:22:54,320 --> 00:22:56,200 সুচিতা, তোমার বোঝা উচিত যে, এটা "টাইমস অফ ইন্ডিয়া"। 377 00:22:56,640 --> 00:22:58,760 সত্যিকার লিখিত দলিলপত্র ছাড়া তুমি কিছুই ছাপাতে পারবে না। 378 00:22:58,840 --> 00:22:59,760 আমি তোমাকে আগাতে দিতে পারি না। 379 00:23:00,120 --> 00:23:02,560 আমার সোর্সগুলোতে আমার বিশ্বাস আছে, আর আগেও লোকেরা... 380 00:23:02,600 --> 00:23:04,440 ...কোনো লিখিত দলিলপত্র ছাড়াই অনেক আর্টিকেল পাবলিশ করেছে। 381 00:23:04,800 --> 00:23:06,680 আশা করি বুঝতে পেরেছো যে, সে আমাদের বিরুদ্ধে মামলাও করতে পারে... 382 00:23:06,720 --> 00:23:07,800 ...যদি খবরটি সত্য না হয়। 383 00:23:08,680 --> 00:23:10,560 রাজদ্বীপ, আপনি যদি আমাকে এটা পাবলিশ করতে না দেন... 384 00:23:10,600 --> 00:23:11,680 ...আমি দিলীপের কাছে যাবো। 385 00:23:12,040 --> 00:23:14,200 অবশ্যই, যাও। আমি নিশ্চিত যে, সেও একই কথাই বলবে। 386 00:23:19,800 --> 00:23:22,880 আমরা পাবলিকলি বলি না যে, 'আমরাই সর্বাধিক সাহসী'। 387 00:23:23,760 --> 00:23:28,400 কিন্তু এই দেশে যদি কোনো খবরের কাগজ অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়... 388 00:23:28,880 --> 00:23:30,080 ...তাহলে সেটা আমরাই। 389 00:23:30,560 --> 00:23:33,080 আমরা ক্ষমতাবান আর দুর্বলদের মধ্যে কোনো পার্থক্য করি না। 390 00:23:34,440 --> 00:23:39,080 আজকাল আপনার পত্রিকা খুব বেশি সরকারপন্থী বলে মনে হচ্ছে না? 391 00:23:39,640 --> 00:23:41,800 আসলে, তারা সবসময়ই সরকারপন্থী ছিলো। 392 00:23:43,200 --> 00:23:44,360 দিলীপ, একটা কথা বলো। 393 00:23:45,400 --> 00:23:49,000 এখনো কি তোমার বেতন ব্রিটিশরাই দিচ্ছে? 394 00:23:51,400 --> 00:23:53,480 অন্যরা এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে... 395 00:23:54,120 --> 00:23:57,120 ...আমরা অনর্থক সরকারের সমালোচনা করি না। 396 00:23:57,520 --> 00:24:00,000 আমরা তো আর এখানে সিস্টেমের খুঁত ধরতে বসি নাই। 397 00:24:00,040 --> 00:24:02,000 আরে। সবুর... সবুর। মিঃ দিলীপ। 398 00:24:02,640 --> 00:24:06,360 এসব রাজনৈতিক কথাবার্তা আমাদের নেতাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। 399 00:24:06,840 --> 00:24:07,720 ঠিক আছে না? 400 00:24:08,000 --> 00:24:09,200 সরি, মিঃ পাডগাঁওকার। 401 00:24:10,080 --> 00:24:12,120 কিন্তু আপনি ঐ কথাটা তো শুনেছেনই যে... 402 00:24:12,720 --> 00:24:15,920 ..."সময়" বাতাসের সাথে সাথে এগিয়ে যায়! হুহ? 403 00:24:16,000 --> 00:24:20,800 আসলে, "সময়" এমনভাবে যায় যেমনভাবে "দ্যা টাইমস"(Times of India কে বুঝিয়েছে) চায়!! 404 00:24:22,800 --> 00:24:25,360 মিঃ পাডগাঁওকার,বম্বে থেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ফোন এসেছে। 405 00:24:25,960 --> 00:24:28,120 এক্সকিউজ মি... আমার একটা ফোন এসেছে। 406 00:24:30,320 --> 00:24:31,680 - হ্যালো। - হ্যালো। 407 00:24:31,840 --> 00:24:33,000 স্যার, সুচিতা বলছি। 408 00:24:33,240 --> 00:24:35,440 স্যার আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু খুবই জরুরি। 409 00:24:36,000 --> 00:24:37,240 সুচিতা দালাল? 410 00:24:37,520 --> 00:24:38,920 'হ্যাঁ স্যার, বম্বে থেকে।' 411 00:24:39,440 --> 00:24:40,600 তুমি কিভাবে জানলে যে আমি এখানে? 412 00:24:40,720 --> 00:24:43,160 স্যার, সেটা অনেক লম্বা কাহিনি। এখনই আপনার সাথে জরুরি কথা বলার আছে। 413 00:24:44,000 --> 00:24:45,400 'বলতে থাকো, আমি শুনছি।' 414 00:24:45,520 --> 00:24:46,600 স্যার, আমার কাছে দারুণ একটা সংবাদ আছে। 415 00:24:47,160 --> 00:24:49,800 হারশাদ মেহতা এসবিআই-এর সাথে ৫০০ কোটি টাকা প্রতারণা করেছে... 416 00:24:50,360 --> 00:24:52,760 ...আর কেউই এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো হিন্টসও পায় নি। 417 00:24:53,360 --> 00:24:55,880 এসবিআই-এর পিআর ডিপার্টমেন্টে আমার একটা প্রাথমিক সোর্স আছে। 418 00:24:55,920 --> 00:24:58,120 আজ সকালেই সে অফিসে এসে সব ডিটেইলস বলেছিলো। 419 00:24:58,360 --> 00:24:59,960 স্যার, আমি সত্যিই এই গল্পটি নিয়ে আগাতে চাই। 420 00:25:00,840 --> 00:25:02,240 তো? সমস্যা কি? 421 00:25:02,880 --> 00:25:04,120 স্যার, রাজদ্বীপ রাজি হচ্ছে না। 422 00:25:04,360 --> 00:25:06,200 সে বলেছিলো যে আমার কাছে কোনো লিখিত দলিল(প্রমাণ) নেই বলে... 423 00:25:06,200 --> 00:25:07,920 ...সে আমাকে গল্পটি নিয়ে আগাতে দিতে পারবে না। 424 00:25:09,000 --> 00:25:10,120 কোনো প্রমাণই নেই? 425 00:25:10,560 --> 00:25:11,560 তোমার সোর্স... 426 00:25:13,600 --> 00:25:17,080 না স্যার। কিন্তু আমি পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছি। আমি এ ব্যাপারে নিশ্চিত। 427 00:25:17,640 --> 00:25:19,600 আমি বুঝতে পেরেছি, সুচিতা। 428 00:25:20,440 --> 00:25:22,840 কিন্তু যেকোনো একটা প্রমাণ খোঁজার চেষ্টা করো। 429 00:25:23,960 --> 00:25:27,280 কোনো প্রমাণ ছাড়া, এতো বড় গল্প আমরা ছাপাতে পারবো না। 430 00:25:27,640 --> 00:25:28,840 তোমার সেটা বোঝা উচিত। 431 00:25:29,480 --> 00:25:31,360 কিন্তু স্যার, এই গল্পটা তো কালকের মধ্যেই খতম হয়ে যাবে। 432 00:25:31,520 --> 00:25:32,920 হারশাদ টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে... 433 00:25:33,360 --> 00:25:35,720 ...এবং পরশুর ভেতরে লাস্ট চেকটাও দিয়ে দিবে। 434 00:25:36,160 --> 00:25:37,800 সুতরাং, কোনো গল্পও থাকবে না। 435 00:25:38,520 --> 00:25:40,840 সে টাকা নিয়েছিলো এবং তা ফিরিয়ে দিয়েছে। 436 00:25:42,360 --> 00:25:44,640 এটা কোনো লোন নয় যে, সে যখন চাইবে তখন ফেরত দিবে। 437 00:25:45,040 --> 00:25:48,360 সে সরকার থেকে টাকা নিয়ে শেয়ার বাজারে গিয়ে তার অপব্যবহার করছে। 438 00:25:48,840 --> 00:25:51,120 আর আপনার কি মনে হয় যে সে এটা প্রথমবার করেছে? 439 00:25:51,320 --> 00:25:53,440 নাকি শুধু এসবিআই-এর সাথেই করেছে এবং আজকের পর আর করবে না!? 440 00:25:53,960 --> 00:25:56,600 স্যার, হারশাদ মেহতার যোগাযোগের হাত অনেক বড়। 441 00:25:57,000 --> 00:25:59,320 এসবিআই কিছু করতে পারবে না। কিন্তু আমরা তো করতে পারি। 442 00:25:59,800 --> 00:26:04,560 মানে,কেউ কর্তৃপক্ষের কাছে নালিশ করেনি দেখে আমরা সাংবাদিকেরা কবে থেকে অপরাধীদের পিছু করা বন্ধ করলাম? 443 00:26:06,080 --> 00:26:07,200 আমি তোমাকে একটা সমাধান দিচ্ছি। 444 00:26:08,000 --> 00:26:13,080 এসবিআইকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করো যে মিঃ মেহতার আর তাদের মাঝে এমন কোনো লেনদেন হয়েছে কিনা। 445 00:26:13,840 --> 00:26:16,360 কনফার্মেশনটা যেনো উচ্চপদস্থ কর্মকর্তার হয়... 446 00:26:17,720 --> 00:26:19,760 'তারা সেটা নিশ্চিত করলেই আমরা আগাবো' ' 447 00:26:20,960 --> 00:26:22,240 অন্যথায়, আমরা এটা করতে পারবো না। 448 00:26:23,640 --> 00:26:25,480 ওকে, স্যার। বুঝেছি। ধন্যবাদ...ধন্যবাদ। 449 00:26:33,480 --> 00:26:34,680 রাজি হয়নি, তাই না? 450 00:26:35,840 --> 00:26:38,520 ওনার যেভাবেই হোক এসবিআই-এর সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে কনফার্মেশন দরকার। 451 00:26:39,440 --> 00:26:42,080 হ্যাঁ, তো এসবিআই-এর চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলো। 452 00:26:44,600 --> 00:26:48,120 সুচিতা, আজকের সংবাদপত্র ছাপানোর আগে তোমার হাতে আর ১ ঘন্টা বাকি আছে... 453 00:26:48,520 --> 00:26:50,000 ...নাহলে তোমার গল্পটা মাঠে মারা যাবে। 454 00:26:50,120 --> 00:26:53,520 ঠিক আছে? সুযোগটা লুফে নাও। বেস্ট অফ লাক। 455 00:27:06,440 --> 00:27:07,680 স্যার, আপনার জন্য একটা কল এসেছে। 456 00:27:11,960 --> 00:27:12,800 হ্যালো। 457 00:27:13,520 --> 00:27:15,000 হ্যালো। শুভ সন্ধ্যা, স্যার। 458 00:27:15,000 --> 00:27:16,680 টাইমস অফ ইন্ডিয়া থেকে সুচিতা দালাল বলছি। 459 00:27:17,880 --> 00:27:19,840 হ্যাঁ, মিসেস দালাল, আমি আপনার জন্য কী করতে পারি? 460 00:27:20,320 --> 00:27:23,760 স্যার, সরাসরি বলতেছি। এটা কি সত্য যে হারশাদ মেহতা এসবিআই-এর সাথে... 461 00:27:23,760 --> 00:27:25,360 -...৫০০ কোটি টাকা প্রতারণা করেছে? - কি? 462 00:27:26,000 --> 00:27:27,840 না, আমি মোটেও মনে করিনা এটা সত্য। 463 00:27:27,920 --> 00:27:29,800 এই ইনফরমেশন পেলেন কোথা থেকে? 464 00:27:29,960 --> 00:27:31,040 স্যার, আমার কাছে সোর্স আছে। 465 00:27:31,560 --> 00:27:34,200 আপনার সোর্স নিশ্চয়ই ভুল ইনফরমেশন দিয়েছে, মিসেস দালাল। 466 00:27:34,600 --> 00:27:37,600 দেখুন, আমাদের মধ্যে খুব বড় অঙ্কের টাকা লেনদেন হয়... 467 00:27:37,840 --> 00:27:42,000 ...আর মাঝেমাঝে হিসেব মেলানো কঠিন হয়ে পড়ে। মাঝেমাঝে আবার দেরিও হয়। 468 00:27:42,400 --> 00:27:45,560 আমার মনে হয় না সবসময় এটাকে হিসেবের বাইরে ফেলা উচিত। 469 00:27:45,920 --> 00:27:47,600 আপনার সন্ধ্যা শুভ হোক! 470 00:28:02,200 --> 00:28:04,080 হ্যাঁ, তো আমাদের কাছে গল্প আছে কিন্তু তারা সেটা ছাপাবে না। 471 00:28:04,720 --> 00:28:05,520 তারা কে? 472 00:28:06,280 --> 00:28:08,160 আমাদের বম্বের সম্পাদক রাজদ্বীপ এটা পাবলিশ করবে না। 473 00:28:08,360 --> 00:28:10,920 আর আমাদের প্রধান সম্পাদক দিলীপ এসবিআই -এর কাছ থেকে কনফার্মেশন চায়। 474 00:28:11,160 --> 00:28:13,720 মানে, সে লিখিত দলিলের জন্য জোর দিচ্ছে না কিন্তু... 475 00:28:14,840 --> 00:28:15,840 কারো সাথে কি কথা বলেছো? 476 00:28:16,160 --> 00:28:18,400 হ্যাঁ। সরাসরি গোইপোরিয়ার সাথে কথা বলেছি। কিন্তু সে তা অস্বীকার করলো। 477 00:28:18,440 --> 00:28:20,040 মানে, সে তো কিছু মানবে না, তাই না? 478 00:28:20,080 --> 00:28:22,640 যদি হারশাদ কোনো জালিয়াতি করে থাকে তবে এসবিআইও দুধে ধোয়া তুলসীপাতা না। 479 00:28:22,760 --> 00:28:23,880 'তাদেরও তো দুর্বলতা আছে ' 480 00:28:24,280 --> 00:28:28,120 হ্যাঁ, আর সম্ভবত দোষীও। কিন্তু এখন কী হবে? 481 00:28:28,640 --> 00:28:31,040 আমি জানি না। আমাকে জিজ্ঞাসা করছো কেন? কিছু করো। 482 00:28:31,080 --> 00:28:32,080 আমার সত্যিই সময় নেই। 483 00:28:34,160 --> 00:28:35,840 - 'হ্যালো? হ্যালো?' - হ্যাঁ। 484 00:28:36,440 --> 00:28:39,320 - হ্যালো... - 'ভেবেছিলাম তুমিও... যাইহোক...' 485 00:28:40,800 --> 00:28:43,520 আমি সম্ভবত এসবিআই -এর সিনিয়র ম্যানেজমেন্টের একজনকে চিনি। 486 00:28:44,520 --> 00:28:45,960 'দেখি সে আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা।' 487 00:28:46,080 --> 00:28:47,600 প্লিজ, এখনই কথা বলো। 488 00:28:48,080 --> 00:28:49,920 ঠিক আছে। সে রাজি হলে আমি তাকে তোমাকে ফোন দিতে বলবো। 489 00:28:50,120 --> 00:28:52,040 সেটাই ভালো... সেটাই ভালো। ধন্যবাদ। 490 00:29:51,160 --> 00:29:53,960 মায়াঙ্ক, দাঁড়া। কোথায় যাচ্ছিস? 491 00:29:54,160 --> 00:29:55,440 ডিনার করতে যাচ্ছিলাম। 492 00:29:55,720 --> 00:29:56,600 তোর প্যাকেট টা দে। 493 00:29:58,120 --> 00:29:59,240 - এটা আছে। চলবে? - হুম। 494 00:29:59,840 --> 00:30:01,080 - তুমি কি যাবে? - না, না, না। 495 00:30:01,520 --> 00:30:02,440 - ঠিক আছে। - তুই যা না... 496 00:30:02,560 --> 00:30:03,400 ...আর তোর জন্য এক প্যাকেট কিনে নিস? 497 00:30:03,480 --> 00:30:04,720 - ঠিক আছে। - ধন্যবাদ। 498 00:30:19,440 --> 00:30:21,880 - ওহহ! সরি স্যার। - আরে না, না। চালিয়ে যাও। 499 00:30:22,560 --> 00:30:28,600 জানি তো, এই ধোঁয়ার পিছে নিশ্চয়ই কোনো ধোঁয়াময় কাহিনির কথা ভাবছো। 500 00:30:28,920 --> 00:30:32,880 থেমো না। আমি তোমার চিন্তাধারায় বাধা দিতে চাই না। 501 00:30:33,400 --> 00:30:35,360 আমি তো শুধু আমার পা টাকে একটু ঝালিয়ে নিচ্ছিলাম। 502 00:30:35,440 --> 00:30:37,160 না স্যার। আমি ঠিক আছি, ধন্যবাদ। 503 00:30:38,080 --> 00:30:40,720 আজকাল এটা বেশ কমন, প্রত্যেকেই ধূমপান করে। 504 00:30:42,680 --> 00:30:44,760 যাইহোক, "সাধারণ পুরুষ" ধূমপান করে না কেন? 505 00:30:45,320 --> 00:30:48,680 - ওহ! তার হাঁপানি আছে। - ওহ, হ্যাঁ। 506 00:30:49,960 --> 00:30:52,360 আমি সবসময় আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়েছিলাম, স্যার। 507 00:30:52,960 --> 00:30:56,000 আপনার "সাধারণ পুরুষ" সবসময় একজন পুরুষই কেন? 508 00:30:56,280 --> 00:30:57,400 ‘সাধারণ মহিলা’ নয় কেন? 509 00:31:00,480 --> 00:31:03,840 দেখো, একজন মহিলা কখনো সাধারণ হতে পারে না। 510 00:31:04,600 --> 00:31:06,040 মহিলারা সবসময়ই স্পেশাল। 511 00:31:06,640 --> 00:31:07,600 - অবশ্যই। - ঠিক আছে? 512 00:31:08,920 --> 00:31:10,960 - মনে হচ্ছে আমার যাওয়া উচিত... - হ্যাঁ, প্লিজ। 513 00:31:20,480 --> 00:31:21,360 হ্যালো। 514 00:31:21,480 --> 00:31:24,240 হ্যালো, সুচিতা। শুনো, আমি বের হচ্ছি। 515 00:31:24,320 --> 00:31:26,920 - তোমাকে বাসায় পৌঁছে দিবো? - না, না। আমিই চলে যাবো। 516 00:31:27,360 --> 00:31:29,360 আচ্ছা, বেলারি বাবার কাহিনির কি হলো? 517 00:31:29,720 --> 00:31:30,960 আমার আরেকটু সময় লাগবে। 518 00:31:31,320 --> 00:31:32,720 'আর কত সময় লাগবে?' 519 00:31:33,480 --> 00:31:35,600 আগামীকালের সংখ্যা তো কিছুক্ষণের মধ্যেই ছাপানো শুরু হবে। 520 00:31:36,000 --> 00:31:37,600 তারা গল্পটা ছাপাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। 521 00:31:37,800 --> 00:31:39,320 দেবাশীষ, আমার তর্ক করার মতো এনার্জি নেই। 522 00:31:39,400 --> 00:31:41,320 আমি একটা জরুরি ফোনের অপেক্ষা করছি। বাই। 523 00:31:43,240 --> 00:31:46,280 ধুর বাল, সব নোংরা হয়ে যাচ্ছে। 524 00:31:49,960 --> 00:31:51,840 - দেবাশীষ, কতবার বলা লাগবে... - 'মিস দালাল?' 525 00:31:53,040 --> 00:31:55,760 হ্যালো। দুঃখিত, কে বলছেন? 526 00:31:55,880 --> 00:31:58,880 'আমি এসবিআই-এর হয়ে কাজ করি। আমাকে বলা হয়েছে আপনি আমার সাথে কথা বলতে চান। 527 00:31:59,080 --> 00:32:01,720 জ্বি! জ্বি স্যার। আমি একটা গল্প লিখছি.... 528 00:32:01,760 --> 00:32:03,320 - ...আর আমি চাচ্ছিলাম.... - 'আমি ডিটেইলস জানি' 529 00:32:04,280 --> 00:32:05,200 ওকে, ভালো। 530 00:32:07,160 --> 00:32:09,200 স্যার, আপনার কাছ থেকে জাস্ট একটা কনফার্মেশন দরকার... 531 00:32:10,200 --> 00:32:13,440 ...যদি আমি গল্প টা প্রকাশ করি, আর এটা একটা ভুয়া সংবাদ হয়ে যায়... 532 00:32:13,520 --> 00:32:15,680 ...তাহলে আমি খুব বিপদে পড়বো। আমার চাকরিটাও চলে যেতে পারে। 533 00:32:16,160 --> 00:32:19,120 'আমার নাম সামনে এলে আমার ও চাকরি যাবে।' 534 00:32:19,520 --> 00:32:22,120 স্যার, আমার নামের দরকার নেই। ডিটেইলস ও লাগবে না। 535 00:32:22,440 --> 00:32:24,520 আমি জানি আপনি বেশি কিছু বলতে পারবেন না। 536 00:32:25,560 --> 00:32:28,240 আমার শুধু জানা দরকার যে, আমি কি এটা নিয়ে আগাতে পারি কিনা। 537 00:32:34,280 --> 00:32:35,080 আগাতে পারেন। 538 00:32:40,200 --> 00:32:41,560 ধন্যবাদ। ধন্যবাদ। 539 00:32:46,640 --> 00:32:47,320 ইয়েসসস!! 540 00:33:28,520 --> 00:33:30,800 সুচিতা, তোমার দেওয়া লেখাটা পড়েছি। 541 00:33:31,800 --> 00:33:33,840 তুমি "স্ক্যাম" কথাটা অনেকবার ব্যবহার করেছ। 542 00:33:34,520 --> 00:33:38,160 মানে আমরা সাধারণত "আর্থিক জালিয়াতি" কিংবা "কেলেঙ্কারি" ইত্যাদি শব্দগুলো ব্যবহার করি... 543 00:33:38,320 --> 00:33:40,160 ...ঐ একই জিনিসের জন্য। তুমি তো জানোই, তাই না? 544 00:33:41,160 --> 00:33:44,400 ভারতীয় অর্থনৈতিক খাতে এই জোরদার শব্দটাকে পরিচিত করানোর এটাই সঠিক সময়। 545 00:33:44,560 --> 00:33:47,400 পাঠকের সামনে আনার সময়। মানে পশ্চিমা সংবাদমাধ্যম ইতিমধ্যেই এটা আয়ত্ত করে নিয়েছে। 546 00:33:47,720 --> 00:33:49,880 চারপাশে এত এত "স্ক্যাম" হচ্ছে। 547 00:33:50,240 --> 00:33:52,080 লিখে রাখেন, আগামী তিন-চার বছরের মধ্যে.... 548 00:33:52,160 --> 00:33:53,640 ...এই শব্দটা সবার মুখে মুখে শোনা যাবে। 549 00:33:54,160 --> 00:33:55,240 দিলীপের সাথে কথা হয়েছে? 550 00:33:55,440 --> 00:33:56,640 আচ্ছা, মায়াঙ্ককে চেষ্টা করতে বলেছি। 551 00:33:56,840 --> 00:33:58,360 কন্টাক্ট করতে পারলেই আমি কথা বলে নিবো। 552 00:33:58,600 --> 00:34:01,600 - সুচিতা..... - আমি জানি... আমি জানি... আমি জানি... 553 00:34:02,840 --> 00:34:03,680 তুমি ঠিকাছো? 554 00:34:05,000 --> 00:34:07,520 - হ্যাঁ। - আচ্ছা। দেখো কি হয়। 555 00:34:13,920 --> 00:34:14,720 মায়াঙ্ক। 556 00:34:22,280 --> 00:34:24,400 স্যার, আবার আপনার ফোন এসেছে। স্যার, জরুরি। 557 00:34:24,520 --> 00:34:25,840 কর্ডলেস নিয়ে এসেছি। 558 00:34:32,840 --> 00:34:34,840 - হ্যালো। - স্যার, আমি কনফার্মেশন পেয়ে গেছি। 559 00:34:35,720 --> 00:34:37,440 - 'অফিসিয়ালি?' - অফিসিয়ালি না... 560 00:34:37,480 --> 00:34:39,320 ... কিন্তু আপনি যেমনটা বলেছিলেন, সিনিয়র ম্যানেজমেন্ট থেকেই পেয়েছি। 561 00:34:39,600 --> 00:34:41,200 'এটুকুতেই চলবে না, সুচিতা।' 562 00:34:41,720 --> 00:34:43,200 স্যার, আপনার মনে আছে, তিন মাস আগে... 563 00:34:43,240 --> 00:34:45,920 ...আমাদের মধ্যে এমন ডিসকাশনই হয়েছিলো, যখন আমি রাজন পিলার মুখোশটা সামনে আনি? 564 00:34:46,400 --> 00:34:48,680 তখন আপনি আমাকে ভরসা করেছিলেন, এবং সেই ঘটনা সত্যিও হয়েছে। 565 00:34:48,800 --> 00:34:50,360 এমনকি আপনি নিউজটা ৭নং পৃষ্ঠাতে ছাপিয়েছিলেন। 566 00:34:50,400 --> 00:34:53,520 - 'আচ্ছা, তো?' - তো, স্যার, আমার হিম্মতে ভরসা রাখুন। 567 00:34:53,560 --> 00:34:54,760 এটা বাইরে আসা দরকার। 568 00:34:57,160 --> 00:34:59,600 'আচ্ছা, আমি রাজদ্বীপের সাথে কথা বলবো। কিন্তু মনে রেখো...' 569 00:35:00,120 --> 00:35:04,360 '...এর জন্যে যদি আমাদের কোনো ঝামেলায় পড়তে হয়, টিওআই তে তোমার চাকরি খতম।' 570 00:35:04,960 --> 00:35:06,240 'এখনো এটা নিয়ে কাজ করতে চাও?' 571 00:35:07,520 --> 00:35:08,200 অবশ্যই! 572 00:35:08,520 --> 00:35:10,600 - 'শিওর?' - ৫০০ পারসেন্ট!! 573 00:35:14,320 --> 00:35:15,320 'আচ্ছা' 574 00:35:19,640 --> 00:35:21,040 সুচিতা নাছোড়বান্দা। 575 00:35:21,960 --> 00:35:23,760 একজন সেলেব্রিটির বিরুদ্ধে কি করে তুমি এসব পাবলিশ করো... 576 00:35:24,160 --> 00:35:25,600 ...যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ ছাড়াই? 577 00:35:27,160 --> 00:35:28,480 সে ভাবে যে এটা একটা দারুণ সংবাদ? 578 00:35:30,000 --> 00:35:30,840 দারুণ সংবাদ? 579 00:35:31,520 --> 00:35:33,960 তাকে বলো, দারুণ সংবাদ লাগলে সে যেন আইসক্রিম কিনে খায়। [Scoop একধরনের আইসক্রিম।সেজন্য বলা হয়েছে] 580 00:35:35,280 --> 00:35:36,760 তুমি নিজে কেন বলো না? হুহ? 581 00:35:42,320 --> 00:35:43,960 হ্যালো? হ্যাঁ? 582 00:35:44,800 --> 00:35:45,880 দিলীপ কথা বলতে চায়। 583 00:37:02,680 --> 00:37:04,520 সুচিতা। 584 00:37:06,040 --> 00:37:07,120 প্রথম পৃষ্ঠা। 585 00:37:41,520 --> 00:37:42,760 অভিনন্দন। 586 00:37:43,120 --> 00:37:44,320 শিরোনাম চেঞ্জ করলো কে? 587 00:37:44,600 --> 00:37:46,600 এই আর্টিকেলে তো একবারও হারশাদ মেহতার নাম আসে নি। 588 00:37:46,840 --> 00:37:48,640 সব জায়গায় "Big Bull" বলে উল্লেখ করা হয়েছে। 589 00:37:49,640 --> 00:37:51,040 আমিই চেঞ্জ করেছি, সুচিতা। 590 00:37:51,640 --> 00:37:52,640 কি দরকার ছিলো? 591 00:37:55,280 --> 00:37:58,800 এটাই সবচেয়ে নিরাপদ অপশন ছিলো। এতে আমরা সবাই নিরাপদ থাকবো। 592 00:37:59,200 --> 00:38:02,440 কিন্তু আমাকে তো একবার ভরসা করতে পারতে, জিজ্ঞেস তো করতে পারতে। 593 00:38:03,120 --> 00:38:05,760 আমি রাজদ্বীপ আর দিলীপের সাথে আলোচনা করেছিলাম। 594 00:38:07,160 --> 00:38:08,320 আর সেটাই বেস্ট অপশন ছিলো। 595 00:38:10,320 --> 00:38:12,600 সুচিতা! সুচিতা.... 596 00:39:06,960 --> 00:39:07,760 কি হয়েছে? 597 00:39:53,500 --> 00:40:05,000 "বাংলা সাবটাইটেল দিয়ে ৬ষ্ঠ এপিসোড উপভোগ করার জন্য ধন্যবাদ"♥ "ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।"