1
00:00:07,257 --> 00:00:09,837
পৃথিবী নামক গ্রহটি
এত এত দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,636 --> 00:00:13,676
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,766 --> 00:00:17,636
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,143 --> 00:00:20,563
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,648 --> 00:00:24,978
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,485 --> 00:00:27,815
আর ছোট্টো ছোট্টো ভিলেনদের...
7
00:00:29,029 --> 00:00:31,409
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,618 --> 00:00:40,038
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,703 --> 00:00:48,548
:.:.: TINY WORLD :.:.:
EPISODE 03
10
00:00:52,135 --> 00:00:53,755
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।
11
00:00:57,015 --> 00:00:58,975
স্বর্গের মতো দেখতে।
12
00:01:03,438 --> 00:01:06,858
আর কিউবান বী হামিংবার্ডের জন্য
বেশ সুন্দর আবাসস্থল।
13
00:01:10,696 --> 00:01:13,696
মৌমাছির চেয়ে খুব একটা বড়ো নয়।
14
00:01:14,533 --> 00:01:16,793
এটি পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি।
15
00:01:23,625 --> 00:01:25,995
দুনিয়া থেকে বিচ্ছিন্ন
সব ধরণের ক্ষুদ্র প্রাণী
16
00:01:26,086 --> 00:01:28,336
এই দ্বীপগুলোতে নিজেদের আবাস গড়েছে।
17
00:01:30,090 --> 00:01:35,600
এদের মাঝে অনেকেই তাদের গোত্রের সবচেয়ে
ক্ষুদ্র প্রজাতি এবং পৃথিবীর অন্য কোথাও এদের পাওয়া যায় না।
18
00:01:45,939 --> 00:01:48,479
দ্বীপগুলোতে
খাদ্য এবং বাসস্থান অত্যন্ত সীমিত।
19
00:01:49,359 --> 00:01:52,029
বেশিরভাগ সময়ই এটা
"ক্ষুদ্রতমের উদ্বর্তন" হয়ে দাঁড়ায়।
20
00:01:54,781 --> 00:01:57,411
কিন্তু স্বর্গেরও একটা অন্ধকার দিক রয়েছে।
21
00:02:04,333 --> 00:02:06,633
যখন ঘূর্ণিঝড়ের মৌসুম শুরু হয়,
22
00:02:07,794 --> 00:02:12,134
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের পৃথিবীর অন্যতম
প্রলয়ঙ্করী শক্তির মুখোমুখি হতে হয়।
23
00:02:13,091 --> 00:02:16,928
"ISLAND (দ্বীপ)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
24
00:02:20,766 --> 00:02:26,056
রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে, ক্যারিবীয়
দ্বীপপুঞ্জে জীবন দারুণ সম্ভাবনাময়।
25
00:02:29,107 --> 00:02:30,937
একটা পুরুষ বী হামিংবার্ড।
26
00:02:32,194 --> 00:02:33,744
সঙ্গীর খোঁজ করছে...
27
00:02:35,239 --> 00:02:37,239
আর তার মন জয়ের জন্য সুসজ্জিত হয়েছে।
28
00:02:39,952 --> 00:02:41,582
কিন্তু স্ত্রী পাখিটি ব্যস্ত।
29
00:02:45,749 --> 00:02:47,579
সে দুটো বাচ্চাকে লালনপালন করছে,
30
00:02:48,293 --> 00:02:51,593
যারা মাত্রই ডিম ফুটে বেরিয়েছে,
আকারে কফির বীজের সমান।
31
00:02:53,298 --> 00:02:55,928
থাকছে একটা
এসপ্রেসো কাপ আকারের ঘরে।
32
00:03:07,062 --> 00:03:13,072
চারদিনের মধ্যেই, পোকামাকড় আর মধু খেয়ে
তাদের আকার দ্বিগুণ হয়ে যাবে।
33
00:03:24,663 --> 00:03:27,883
এত খাবারের যোগান দেওয়া দুঃসাধ্য কাজ।
34
00:03:29,001 --> 00:03:32,921
হামিংবার্ড অন্য সব প্রাণীর চেয়ে
দ্রুত শক্তি খরচ করে।
35
00:03:34,756 --> 00:03:37,506
তাই তাকে দিনে কয়েকশো
ফুলে ভ্রমণ করতে হয়।
36
00:03:41,346 --> 00:03:45,426
সে এতটাই ক্ষুদ্র যে
পোকামাকড়গুলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী।
37
00:03:48,770 --> 00:03:52,440
আর সে যখন খাবারের সন্ধানে যায়,
তার বাসাটি হয়ে পড়ে অরক্ষিত।
38
00:03:56,069 --> 00:03:58,489
একটি পিঁপড়াও বিরাট হুমকি।
39
00:04:17,798 --> 00:04:22,138
আর দলে দলে আরও পিঁপড়া চলে আসায়,
বাচ্চাগুলো এখন ভীষণ বিপদে।
40
00:04:35,150 --> 00:04:36,530
একদম সময়মতো।
41
00:04:59,967 --> 00:05:01,507
মা ফিরে এসে
এবারের মতো তাদের বাঁচিয়েছে।
42
00:05:09,601 --> 00:05:12,651
সময়ের পরিক্রমায়,
ক্যারিবীয় প্রাণীসমূহ বিবর্তিত হয়েছে,
43
00:05:13,313 --> 00:05:17,283
স্বল্প খাদ্যের সর্বোচ্চ ব্যবহারের জন্য
আকারে ক্ষুদ্রতর হয়েছে।
44
00:05:22,322 --> 00:05:23,702
একটা সুতা সাপ,
45
00:05:25,450 --> 00:05:28,000
একটা স্প্যাঘেটির চেয়েও সরু...
[এক ধরণের পাস্তা]
46
00:05:29,121 --> 00:05:30,541
আর দৈর্ঘ্যে তার অর্ধেক।
47
00:05:38,672 --> 00:05:39,802
সে এক প্রকার...
48
00:05:42,885 --> 00:05:43,965
পিঁপড়া শিকারী।
49
00:05:46,180 --> 00:05:49,680
পূর্ণবয়স্ক পিঁপড়াগুলো
তার চোয়ালের তুলনায় বেশ বড়ো।
50
00:05:51,435 --> 00:05:53,645
কিন্তু তাদের লার্ভাগুলো
সে আরামসে গিলতে পারে।
51
00:06:15,209 --> 00:06:19,089
এই ক্ষুদ্রাকৃতির বিস্ময়গুলোর মাঝে
অনেকেই শুধু এই দ্বীপের অনন্য বাসিন্দা।
52
00:06:21,215 --> 00:06:23,465
স্রেফ একটা ম্যাচের কাঠির
অর্ধেক দৈর্ঘ্যবিশিষ্ট,
53
00:06:23,550 --> 00:06:27,890
এই বামন গেকো পৃথিবীর সবচেয়ে
ছোটো লিজার্ডদের মধ্যে অন্যতম।
[গিরগিটি গোত্রের প্রাণী]
54
00:06:29,973 --> 00:06:34,443
নিচের এই পাতার জঞ্জালের মাঝে
ক্ষুদ্র ক্ষুদ্র পোকা শিকারের জন্য পারফেক্ট সাইজ।
55
00:06:39,983 --> 00:06:45,283
কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের বিরুদ্ধে
সম্ভবত কিছুটা প্রতিকূল।
56
00:06:59,002 --> 00:07:01,962
বৃষ্টির ফোটা বোমার মতো আঘাত হানে।
57
00:07:07,553 --> 00:07:10,933
মা হামিংবার্ডটি তার বাচ্চাদের
সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।
58
00:07:15,185 --> 00:07:17,685
অন্যরা আশ্রয়ের খোঁজে উড়ে বেড়ায়।
59
00:07:24,236 --> 00:07:26,486
কিন্তু ঝড়ের মাত্রা এতটাই বেশি...
60
00:07:28,282 --> 00:07:30,952
যে তার বাসা ছেড়ে চলে যাওয়া
ছাড়া কোনো উপায় নেই।
61
00:07:42,004 --> 00:07:46,134
বনের মেঝেতে,
বৃষ্টির জলধারা জোয়ারের রূপ ধারণ করে।
62
00:08:01,815 --> 00:08:06,445
কিন্তু একটা বামন গেকো'র
সুপারপাওয়ার হচ্ছে তার আকার।
63
00:08:11,366 --> 00:08:16,246
এত ছোটো, এত হালকা, যে সে
আক্ষরিক অর্থেই পানির ওপর দিয়ে হেঁটে বেড়ায়।
64
00:08:25,047 --> 00:08:28,047
আর বন্যার ধারা থেমে যাওয়ার
আগ পর্যন্ত ভেসে থাকে।
65
00:08:37,476 --> 00:08:41,686
প্রতি বছর ১৫টির বেশি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানায়,
66
00:08:42,438 --> 00:08:46,358
স্বর্গ খুব দ্রুতই নরকে পরিণত হতে পারে।
67
00:08:55,035 --> 00:08:59,205
হামিংবার্ডটির বাচ্চাগুলো
ঝড়ে ভেসে গিয়েছে।
68
00:09:09,591 --> 00:09:11,681
তাকে আবার নতুন করে সব শুরু করতে হবে...
69
00:09:13,011 --> 00:09:14,851
পরবর্তী ঝড় আঘাত হানার পূর্বে।
70
00:09:27,442 --> 00:09:32,162
ঝড়ের সময়, অনেক
গাছপালা সমুদ্রে ভেসে যায়।
71
00:09:33,448 --> 00:09:36,618
আর এর সাথে, অনেক প্রাণীও
ভেসে ভেসে পাড়ি জমায়।
72
00:09:38,787 --> 00:09:42,997
মাঝে মাঝে, কোনো কোনো জলযাত্রীর
নতুন তীরে পৌঁছানোর সৌভাগ্য হয়।
73
00:09:44,751 --> 00:09:48,211
এভাবেই অনেক প্রাণী
নতুন নতুন দ্বীপে বসতি গড়ে।
74
00:09:51,550 --> 00:09:56,470
ছোট্টো এবং দুঃসাহসী, এনোলিস লিজার্ড
সফলভাবে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে।
75
00:09:59,183 --> 00:10:01,393
কিন্তু অন্যরা তার অনেক
আগেই এখানে পৌঁছেছে।
76
00:10:06,356 --> 00:10:12,276
হুটিয়া আর ইগুয়ানারা স্রোতের ধারায়
যা ভেসে আসে তা খেয়েই বেঁচে থাকে।
77
00:10:29,755 --> 00:10:31,755
তাকে সৈকত থেকে সরে যেতে হবে।
78
00:10:37,346 --> 00:10:42,016
তার আর নিরাপদস্থলের মাঝে
স্রেফ কয়েক মিটারের দূরত্ব।
79
00:11:04,122 --> 00:11:09,502
নতুন একটা জনগোষ্ঠী সৃষ্টির জন্য
স্রেফ অল্প কয়েকজন সাহসী অগ্রদূত প্রয়োজন।
80
00:11:14,466 --> 00:11:18,426
ঝড় এই সৈকতের সব আকারের অধিবাসীদের
জন্য উপহার বয়ে এনেছে...
81
00:11:20,138 --> 00:11:22,558
হুটিয়া থেকে শুরু করে
স্যান্ড হপার পর্যন্ত।
82
00:11:31,275 --> 00:11:33,685
কিন্তু সবাই খাবারের খোঁজ করছে না।
83
00:11:34,987 --> 00:11:38,527
এই হার্মিট কাঁকড়াটি নতুন আশ্রয় খুঁজছে।
84
00:11:39,324 --> 00:11:41,994
তার খোলসটির বেশ দৈন্যদশা।
85
00:11:48,458 --> 00:11:51,958
ঝড়ের ফলে নতুন এক গাদা
খোলসের আগমন ঘটেছে।
86
00:11:54,047 --> 00:11:56,257
কিন্তু নিজের মাপের খোলস
খুঁজে পাওয়া সহজ নয়।
87
00:11:57,801 --> 00:11:59,801
ওর সাইজ স্রেফ
একটা গলফ বলের সমান।
88
00:12:00,345 --> 00:12:03,595
কিন্তু হার্মিট কাঁকড়ারা একটা নারিকেলের
সমান বড়ো হতে পারে
89
00:12:04,266 --> 00:12:07,346
আর প্রতিনিয়তই তাদের আকারের সাথে
মিল রেখে খোলস বদলাতে হয়।
90
00:12:13,150 --> 00:12:15,740
বড়ো ঘরের এই অফুরন্ত চাহিদার জন্য,
91
00:12:15,819 --> 00:12:19,869
হার্মিট কাঁকড়ারা একটি বুদ্ধিদীপ্ত
সমাধান আবিষ্কার করেছে।
92
00:12:32,294 --> 00:12:34,714
যখন কোনো কাঁকড়া এমন কোনো
খোলস খুঁজে পায় যা তার গায়ে লাগে না...
93
00:12:35,672 --> 00:12:38,092
এটি অন্য কাঁকড়াদের এসে
পরীক্ষা করার জন্য সংকেত দেয়।
94
00:12:40,052 --> 00:12:42,512
আর যখন সঠিক আকারের
হার্মিট আসে...
95
00:12:44,264 --> 00:12:46,434
তারা একটা হাউজিং চেইন সৃষ্টি করে।
96
00:12:47,559 --> 00:12:49,349
বড়ো থেকে ছোটো।
97
00:12:52,481 --> 00:12:54,111
সবচেয়ে বড়ো কাঁকড়াটি সবার আগে চলে।
98
00:12:58,403 --> 00:13:02,783
তারপর প্রত্যেকে নতুন খালি হওয়া
এক সাইজ বড়ো সম্পত্তিটি দখল করে।
99
00:13:10,082 --> 00:13:11,382
সে পার্টিতে আসতে দেরি করে ফেলেছে।
100
00:13:18,006 --> 00:13:20,506
কিন্তু একটা খোলস সবসময়ই অবশিষ্ট থাকে।
101
00:13:27,391 --> 00:13:28,601
সবচেয়ে ছোটোটা।
102
00:13:30,769 --> 00:13:34,979
কোনোভাবে, একটা কাঁকড়া নিজের উপযুক্ত
খোলস পেলে বুঝতে পারে।
103
00:13:51,498 --> 00:13:53,788
অবশেষে, একটা উপযুক্ত আশ্রয়।
104
00:13:55,419 --> 00:13:56,919
তার এটা দরকার পড়বে।
105
00:13:57,004 --> 00:14:00,974
বছরের এই সময়ে,
বাজে আবহাওয়া কখনোই খুব দূরে থাকে না।
106
00:14:04,386 --> 00:14:08,846
দ্বীপের আরও ভেতরের দিকে, সর্বশেষ ঝড়ের ফলে
নদীগুলো এখনও ফুঁসছে...
107
00:14:10,184 --> 00:14:12,234
বৃষ্টির পানিকে সাগরে বয়ে নিয়ে চলছে।
108
00:14:15,189 --> 00:14:17,979
কিন্তু কেউ কেউ চলছে উল্টোপথে।
109
00:14:20,819 --> 00:14:26,579
ট্রাই-ট্রাই গোবি মাছ প্রজননের জন্য উপযুক্ত
স্থানের খোঁজে স্রোতের বিপরীতে আরোহন করে।
110
00:14:29,453 --> 00:14:34,543
প্রতিযোগিতা এড়ানোর লক্ষ্যে,
কিছু পুরুষ মাছ বিস্ময়কর কান্ড করতে পারে।
111
00:14:43,509 --> 00:14:45,509
সে একটা চা চামচের চেয়েও ছোটো,
112
00:14:46,094 --> 00:14:49,774
কিন্তু নিজের পাখনাগুলোকে সাকশন কাপ
আর মুখকে গ্রিপ হিসেবে ব্যবহার করে,
113
00:14:50,390 --> 00:14:52,310
সে স্রোতের ধারাকেও জয় করতে পারে।
114
00:15:07,449 --> 00:15:09,119
তবে, এটা...
115
00:15:14,373 --> 00:15:15,873
আরও চ্যালেঞ্জিং হতে পারে।
116
00:15:25,676 --> 00:15:30,006
গোবি মাছ ৩৫০ মিটার পর্যন্ত
জলপ্রপাত আরোহন করতে পারে।
117
00:15:31,932 --> 00:15:34,562
যা প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিং
এর সমান উঁচু।
118
00:15:38,480 --> 00:15:41,190
এই আরোহনে বেশ কয়েকদিন সময় লাগবে।
119
00:15:53,203 --> 00:15:54,873
অনেকেই ওঠার প্রচেষ্টা চালায়...
120
00:16:02,754 --> 00:16:05,384
কিন্তু শতকরা ১ জনেরও কম টিকে থাকে।
121
00:16:27,571 --> 00:16:29,281
লক্ষ্যে অটল থাকার পুরষ্কার সে পায়।
122
00:16:51,595 --> 00:16:52,845
সফলতা।
123
00:16:54,431 --> 00:16:56,061
আর প্রজননের সুযোগ।
124
00:16:59,144 --> 00:17:02,064
নতুন এক প্রজন্মকে
নিচের স্রোতে প্রেরণের।
125
00:17:11,156 --> 00:17:15,076
ঝড়ো মৌসুমের আর্দ্র আবহাওয়া
জীবনের বিস্ফোরণের সূচনা করে।
126
00:17:20,624 --> 00:17:24,294
জ্যামাইকান মন্টেইন কাঁকড়া
স্রেফ একটা সুগার কিউবের সমান।
127
00:17:27,631 --> 00:17:30,221
বেঁচে থাকার জন্য এর পানির দরকার নেই।
128
00:17:30,884 --> 00:17:33,224
কিন্তু মা কাঁকড়ার প্রজনন করতে হয়।
129
00:17:37,099 --> 00:17:39,979
পাথরের পুলে বৃষ্টির পানি আটকে আছে,
130
00:17:43,772 --> 00:17:46,402
কিন্তু এখানে সন্তানাদিকে
বড়ো করা মারাত্মক ঝুঁকিপূর্ণ।
131
00:17:50,779 --> 00:17:52,989
তার কাছে সমাধান রয়েছে।
132
00:17:55,659 --> 00:18:01,119
বিশেষায়িত লোম ব্যবহার করে,
সে তার খোলসে কিছুটা পানি তুলে আনে।
133
00:18:10,674 --> 00:18:12,934
এবার এটা রাখার জন্য
তার একটা জায়গা প্রয়োজন।
134
00:18:24,563 --> 00:18:27,483
ম্যাচের বাক্সের সমান আকারের
একটা শূন্য শামুকের খোলস।
135
00:18:35,199 --> 00:18:37,239
কয়েক ফোঁটা পানি
ধরে রাখার জন্য পারফেক্ট।
136
00:18:40,287 --> 00:18:42,917
আর নতুন পরিবারের জন্য যথেষ্ট সুরক্ষিত।
137
00:18:49,087 --> 00:18:50,627
বিশটি ছোট্ট কাঁকড়ার বাচ্চা,
138
00:18:50,714 --> 00:18:53,554
কেউই আকারে বালি কণার চেয়ে বড়ো নয়।
139
00:18:58,764 --> 00:19:00,394
আগামী তিন মাস,
140
00:19:00,474 --> 00:19:03,774
সে তাদেরকে খাওয়াবে, পানিপূর্ণ রাখবে
আর নিরাপদে রাখবে
141
00:19:03,852 --> 00:19:05,902
তাদের ছোট্টো শামুকের খোলসের বাসায়।
142
00:19:14,279 --> 00:19:19,029
ঝড়ো মৌসুম যত এগোয়,
বাতাসে এত বেশি আর্দ্রতা থাকে যে,
143
00:19:19,117 --> 00:19:22,697
কোকি ব্যাং পুরোপুরি
পানি ছাড়াই প্রজননকার্য চালাতে পারে।
144
00:19:26,124 --> 00:19:29,384
জীবনের অলৌকিকতা শুরু
হয় একটা মাত্র কোষ থেকে।
145
00:19:29,835 --> 00:19:37,134
[মাইটোসিস কোষ বিভাজনের কী অসাধারণ চিত্র!]
146
00:19:37,551 --> 00:19:40,751
[সর্বশক্তিমান আল্লাহর কী অপার মহিমা!
সুবহানাল্লাহ]
147
00:19:50,524 --> 00:19:53,154
তাদের নিষ্ঠাবান বাবা
তাদের পাহারা দেয়।
148
00:19:54,736 --> 00:19:56,856
স্রেফ একটা স্ট্রবেরির আকারের,
149
00:19:56,947 --> 00:20:00,077
কিন্তু নিজের সন্তানকে
যেকোনো হুমকি থেকে নিরাপদে রাখতে প্রস্তুত।
150
00:20:06,748 --> 00:20:08,078
একটা ক্ষুধার্ত শামুক...
151
00:20:09,042 --> 00:20:10,422
আকারে তার দ্বিগুণ।
152
00:20:26,101 --> 00:20:27,641
সে নিজের ডিমগুলো সরাতে পারবে না।
153
00:20:30,355 --> 00:20:32,185
পালানোর কোনো উপায় নেই।
154
00:20:56,381 --> 00:20:57,421
সে পাল্টা আক্রমণ করে...
155
00:20:59,259 --> 00:21:01,299
কিন্তু শামুকটি হাল ছাড়ে না।
156
00:21:28,830 --> 00:21:32,460
এই নির্ভীক বাবার এখনও দুই সপ্তাহের
পাহারার দায়িত্ব বাকি
157
00:21:32,543 --> 00:21:35,093
ডিম ফোটার আগ পর্যন্ত।
158
00:21:46,265 --> 00:21:49,225
স্ত্রী হামিংবার্ডটি নতুন সঙ্গী খুঁজছে।
159
00:21:50,894 --> 00:21:54,024
এত ছোটো সঙ্গী
খুঁজে পাওয়া ভার হতে পারে।
160
00:21:58,110 --> 00:22:00,740
যদি না সে দৃষ্টিগোচর হওয়ার জন্য মরিয়া হয়।
161
00:22:09,997 --> 00:22:12,247
তার মন জয় করতে হলে
তাকে কঠোর পরিশ্রম করতে হবে।
162
00:22:24,011 --> 00:22:25,641
এক ক্ষুদ্র নর্তক।
163
00:22:40,235 --> 00:22:42,855
অবশেষে, অধ্যবসায়ের পুরষ্কার মেলে।
164
00:22:53,874 --> 00:22:58,344
শীঘ্রই মা হতে যাওয়া পাখিটিকে
নতুন একটা বাসা নির্মাণ করতে হবে।
165
00:23:06,595 --> 00:23:10,215
সবকিছু একত্রিত রাখার জন্য
আদর্শ গ্লু হিসেবে কাজ করে মাকড়সার জাল।
166
00:23:30,244 --> 00:23:32,704
ভিত বুননের মাধ্যমে সে কাজ শুরু করে।
167
00:23:36,792 --> 00:23:38,632
আর মাত্র কয়েক দিনেই,
168
00:23:38,710 --> 00:23:42,050
নতুন এক গুচ্ছ মূল্যবান ডিমের
আশ্রয়ের জন্য তার বাসা প্রস্তুত হয়ে যাবে।
169
00:23:53,100 --> 00:23:57,600
কিন্তু সমুদ্রে...
বড়োসড়ো কিছুর সৃষ্টি হচ্ছে।
170
00:24:05,779 --> 00:24:08,529
বছরজুড়ে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়,
171
00:24:09,616 --> 00:24:12,786
সেগুলো আরও শক্তিশালী
গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের জন্ম দেয়।
172
00:24:23,547 --> 00:24:26,377
ক্যারিবীয় এনোলগুলো
এ ধরণের চরম প্রতিকূল আবহাওয়ায়
173
00:24:26,466 --> 00:24:28,546
টিকে থাকার জন্য
আশ্চর্যজনকভাবে অভিযোজিত।
174
00:24:36,560 --> 00:24:39,440
অতিরিক্ত লম্বা পায়ের পাতা তাদেরকে
175
00:24:39,938 --> 00:24:42,688
ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগের
বাতাসেও আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে।
176
00:24:46,153 --> 00:24:48,163
কিন্তু এই ঝড় এখনও কেবল তৈরি হচ্ছে।
177
00:24:53,994 --> 00:24:56,414
এটি ঘূর্ণিঝড় ডোরিয়ান।
178
00:24:58,665 --> 00:25:00,455
ক্যানসাসের সমান আকারের একটি ঝড়।
[Kansas = যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য,
যার আয়তন ২,১৩,১০০ বর্গ কি.মি.]
179
00:25:07,591 --> 00:25:10,591
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আবহাওয়াঘটিত
দূর্যোগ যখন আঘাত হানে...
180
00:25:14,431 --> 00:25:16,851
ছোটো ছোটো প্রাণীগুলো
তাদের করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
181
00:25:34,701 --> 00:25:37,621
বাতাসের বেগ বৃদ্ধি পেয়ে
ঘণ্টায় ৩০০ কিলোমিটার হয়।
182
00:25:44,419 --> 00:25:47,379
সরাসরি একটা আঘাত
চরম বিধ্বংস বয়ে আনে।
183
00:26:11,029 --> 00:26:14,579
প্রতি বছর, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ
ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়।
184
00:26:18,662 --> 00:26:24,132
কিন্তু হাজারও দ্বীপের মাঝে,
অল্প কয়েকটাকেই সম্পূর্ণ ধকল সইতে হয়।
185
00:26:29,256 --> 00:26:31,676
যারা বেঁচে যায় ভাগ্যের জোরে...
186
00:26:34,344 --> 00:26:35,474
আর আকারের ফলে।
187
00:26:39,099 --> 00:26:43,689
ক্ষুদ্র প্রাণীদের বেশিরভাগ সময়
ঝড়ে আশ্রয় পাওয়ার
188
00:26:44,897 --> 00:26:46,647
আর দ্রুত ক্ষয়ক্ষতি
কাটিয়ে ওঠার সেরা সুযোগ থাকে।
189
00:26:54,239 --> 00:26:57,909
ঝড়ো মৌসুমের মাঝামাঝি,
রোদ হোক বা বৃষ্টি,
190
00:26:57,993 --> 00:27:00,453
হার্মিট কাঁকড়ারা সৈকতের দিকে ফিরে চলে।
191
00:27:16,220 --> 00:27:19,260
পূর্ণিমার চাঁদ তাদের
গণঅভিবাসনকে প্রভাবিত করে।
192
00:27:24,228 --> 00:27:27,808
তিন দিন তিন রাত ধরে,
হাজার হাজার কাঁকড়া জড়ো হয়।
193
00:27:35,781 --> 00:27:39,491
সবাই স্ত্রী,
সবাই ডিম বহন করছে।
194
00:27:51,964 --> 00:27:53,974
পানি স্পর্শ করার সাথে সাথেই...
195
00:27:55,467 --> 00:27:56,757
তাদের ডিমগুলো ফোটে।
196
00:27:59,179 --> 00:28:02,469
লাখ লাখ আণুবীক্ষণিক লার্ভা
সমুদ্রে ভেসে যায়।
197
00:28:12,067 --> 00:28:14,237
স্রোতে ভেসে তারা বড়ো হতে থাকবে...
198
00:28:16,613 --> 00:28:18,623
যতদিন না তীরে ফিরে এসে তাদের
199
00:28:19,783 --> 00:28:21,993
নতুন এলাকায় বসতি স্থাপনের সময় হবে।
200
00:28:27,833 --> 00:28:30,213
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরাই
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের
201
00:28:30,294 --> 00:28:33,514
সীমিত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে।
202
00:28:42,681 --> 00:28:45,141
কোকি ব্যাঙাচিগুলো এখন সম্পূর্ণ গঠিত...
203
00:28:48,854 --> 00:28:50,444
আর বেরিয়ে আসার জন্য প্রস্তুত।
204
00:29:01,366 --> 00:29:03,446
তাদের বাবার নিষ্ঠা
205
00:29:03,535 --> 00:29:06,325
তাদেরকে এই সুবিশাল পৃথিবীতে
206
00:29:06,413 --> 00:29:09,003
আসার সুযোগ করে দিয়েছে।
207
00:29:17,341 --> 00:29:21,681
আর এই মায়ের অধ্যবসায়
তাকে নতুনভাবে শুরুর সুযোগ দিয়েছে।
208
00:29:33,315 --> 00:29:36,605
ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ময়ের এক নতুন প্রজন্ম...
209
00:29:37,736 --> 00:29:39,146
যাদের পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না...
210
00:29:40,447 --> 00:29:42,987
এই রত্নদ্বীপগুলো ব্যতীত।
211
00:29:48,620 --> 00:29:54,000
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
212
00:29:54,459 --> 00:30:01,450
এত সব নিয়ামতে জীবন পরিপূর্ণ করে রাখার জন্য
এক মুহূর্ত সময় নিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন।