1 00:00:02,502 --> 00:00:03,878 পানি ... 2 00:00:04,754 --> 00:00:06,047 ভূমি ... 3 00:00:06,797 --> 00:00:08,216 অগ্নি ... 4 00:00:08,716 --> 00:00:10,134 বায়ু ... 5 00:00:11,135 --> 00:00:14,847 বহুকাল আগে থেকে , চার জাতি একসাথে শান্তিতে বসবাস করছিল. 6 00:00:15,389 --> 00:00:19,060 তারপর অগ্নি-জাতির আক্রমণে সবকিছু পাল্টে যায়. 7 00:00:19,644 --> 00:00:23,272 একমাত্র অ্যাভাটার , চার উপাদানেই পারদর্শী , তাদেরকে থামাতে পারতেন. 8 00:00:23,356 --> 00:00:27,443 কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় , তিনি অদৃশ্য হয়ে গেলেন. 9 00:00:27,527 --> 00:00:31,072 ১০০ বছর পেরিয়ে গেছে , আমার ভাই আর আমি , নতুন অ্যাভাটার , 10 00:00:31,155 --> 00:00:32,907 অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি. 11 00:00:32,990 --> 00:00:35,076 আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ... 12 00:00:35,159 --> 00:00:38,246 কাউকে বাঁচানোর আগে তার অনেক কিছু শেখা দরকার. 13 00:00:38,829 --> 00:00:42,833 কিন্তু আমার বিশ্বাস অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে. 14 00:00:47,456 --> 00:00:49,867 ফিরে দেখা অ্যাভাটার ... 15 00:00:50,466 --> 00:00:53,094 সকা আর তোমাকে অ্যাংয়ের সাথে নিরাপদ কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে. 16 00:00:53,427 --> 00:00:55,888 আশা বাঁচিয়ে রাখার এটাই একমাত্র উপায়. 17 00:00:55,972 --> 00:00:59,475 আমি অ্যাভাটারের দলে যোগ দিতে যাচ্ছি , আর তোমাকে পরাজিত করার জন্য তাকে সাহায্য করতে যাচ্ছি. 18 00:00:59,684 --> 00:01:03,521 এখন যেহেতু তুই পুরোপুরি বেইমান হয়েই গেছিস আর আমার মৃত্যু কামনা করিস , তাহলে দেরি কিসের ? 19 00:01:03,854 --> 00:01:05,940 কারণ আমি নিজের নিয়তি সম্পর্কে জানি. 20 00:01:06,023 --> 00:01:08,401 তোমাকে পরাজিত করা অ্যাভাটারের নিয়তি. 21 00:01:08,609 --> 00:01:11,489 আমি জানি কিছুক্ষণ নিরাপদে থাকার জন্য আমাদের ঠিক কোথায় যাওয়া দরকার. 22 00:01:11,571 --> 00:01:13,322 পশ্চিম বায়ু-মন্দির. 23 00:01:37,930 --> 00:01:39,181 এটা অপমানজনক. 24 00:01:39,265 --> 00:01:41,505 কোনটা , অগ্নি-জাতির কাছে বাজেভাবে পরাজিত হওয়া ... 25 00:01:41,559 --> 00:01:44,353 নাকি সারাটা পথ হাঁটতে হাঁটতে পশ্চিম বায়ু-মন্দিরে যাওয়া ? 26 00:01:44,645 --> 00:01:46,105 দুটোই. 27 00:01:46,439 --> 00:01:49,150 দুঃখিত , বন্ধুরা , কিন্তু আপা সবাইকে একসাথে পিঠে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে. 28 00:01:52,320 --> 00:01:54,238 বাকি সেনারা কেমন আছে আল্লাই জানে. 29 00:01:54,572 --> 00:01:56,532 তাদের সম্ভবত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে. 30 00:01:56,616 --> 00:01:59,785 মনে হচ্ছে যেন বাবা এইমাত্র কারাগার থেকে বাইরে বেরিয়ে আবার কারাগারে ফিরে যাচ্ছে. 31 00:02:01,120 --> 00:02:02,705 আমার পেপসকুইকের কথা মনে পড়ছে. 32 00:02:02,788 --> 00:02:05,625 আর এদিকে আমার পায়ে ফোস্কা পড়ছে. 33 00:02:07,960 --> 00:02:09,128 হেই , আমরা চলে এসেছি. 34 00:02:09,211 --> 00:02:10,921 আমি এটা অনুভব করতে পারছি. 35 00:02:11,005 --> 00:02:14,967 আহ , আমি মনে করি তোমার আরো একবার চেক করে দেখা দরকার. 36 00:02:15,968 --> 00:02:19,388 না , ও ঠিকই বলেছে. সত্যিই আমরা চলে এসেছি. 37 00:02:21,974 --> 00:02:25,227 ওয়াও ! মন্দিরটা অসাধারণ. 38 00:03:00,680 --> 00:03:03,641 কী অপরূপ সুন্দর দৃশ্য. 39 00:03:03,974 --> 00:03:08,104 শুধুমাত্র অ্যাভাটাররের বন্দীদশার দৃশ্য দেখতেই আমি আগ্রহী. 40 00:03:08,312 --> 00:03:13,067 ১০০ বছর ধরে কোথাও অ্যাভাটারের দেখা পাওয়া যায়নি. 41 00:03:13,150 --> 00:03:17,613 এখানে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম. 42 00:03:18,155 --> 00:03:19,835 প্রথমে আমরা প্রতেকটা বায়ুমন্দির খুঁজে দেখব. 43 00:03:19,865 --> 00:03:21,075 তারপর আমরা পুরো পৃথিবী তন্নতন্ন করে খুঁজব. 44 00:03:21,158 --> 00:03:23,786 ওকে না পাওয়া পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকায় তল্লাশি চালাব. 45 00:03:23,994 --> 00:03:29,291 প্রিন্স জুকো , মাত্র এক সপ্তাহ আগে তোমাকে নির্বাসন দেওয়া হয়েছে. 46 00:03:29,875 --> 00:03:33,003 বিশ্রাম ও সেরে উঠার জন্য তোমার কিছু সময় নেওয়া উচিত. 47 00:03:33,087 --> 00:03:36,340 অগ্নি-জাতির সবচেয়ে অলস মানুষের কাছ থেকে এই কথা ছাড়া আমি আর কী শোনার আশা করতে পারি ? 48 00:03:39,802 --> 00:03:43,055 আমার সম্মান ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো অ্যাভাটারকে খুঁজে বের করা. 49 00:03:43,139 --> 00:03:44,849 তাই আমি অ্যাভাটারকে খুঁজে বের করব. 50 00:04:07,913 --> 00:04:10,416 এটা উত্তর বায়ু-মন্দির থেকে অনেকটা ভিন্ন. 51 00:04:10,499 --> 00:04:12,376 না জানি ওখানে কোনো গোপন কামরা আছে কিনা. 52 00:04:12,710 --> 00:04:14,003 চলো সেখানে গিয়ে দেখি. 53 00:04:19,341 --> 00:04:22,678 তোমরা যাও. মনে হয় আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার. 54 00:04:23,971 --> 00:04:25,598 আমি তোমার সাথে দৌড়ে পাল্লা দেবো, ডিউক. 55 00:04:25,681 --> 00:04:28,559 বললাম তো, আমার নাম “দ্যা ডিউক.” 56 00:04:28,642 --> 00:04:29,643 আমি যেতে পারব না কেন ? 57 00:04:29,810 --> 00:04:32,021 এখন আমরা কী করব সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেয়া দরকার. 58 00:04:32,146 --> 00:04:35,024 আর যেহেতু তুমি অ্যাভাটার , হয়তো তোমার এই আলোচনায় অংশ নেয়া উচিত. 59 00:04:37,401 --> 00:04:38,611 ঠিক আছে , বুঝলাম. 60 00:04:38,694 --> 00:04:40,780 তো নতুন পরিকল্পনাটা কী ? 61 00:04:40,988 --> 00:04:45,618 সত্যি বলতে , পুরনো পরিকল্পনাই নতুন পরিকল্পনা. 62 00:04:45,701 --> 00:04:47,703 তোমার চার উপাদানে দক্ষতা অর্জন করে ... 63 00:04:47,787 --> 00:04:49,955 ধূমকেতু আসার আগেই অগ্নিরাজের মোকাবেলা করা দরকার. 64 00:04:50,164 --> 00:04:54,835 অবশ্যই , দারুণ আইডিয়া. সমস্যা নেই , কাজ হয়ে যাবে. 65 00:04:55,085 --> 00:04:57,296 অ্যাং, কেউ বলছে না কাজটা সহজ হবে. 66 00:04:57,588 --> 00:04:59,423 সত্যি বলতে , এটা করা সম্ভবও হবে না. 67 00:04:59,507 --> 00:05:02,009 আমি অগ্নিবেন্ডিং শিক্ষক পাবো কোথায় ? 68 00:05:03,177 --> 00:05:04,720 আমরা তো জং-জংয়ের খোঁজ করে দেখতে পারি. 69 00:05:04,929 --> 00:05:07,014 হ্যাঁ , ঠিক. 70 00:05:07,223 --> 00:05:09,433 চাইলেই তো আর জং-জংয়ের সাথে আবার দেখা করা সম্ভব না. 71 00:05:09,642 --> 00:05:11,894 কার সাথে ... ? ওহ , থাক বলতে হবে না. 72 00:05:11,977 --> 00:05:13,896 যদি তাকে খুব দরকার হয় , আমি খুঁজে বের করব. 73 00:05:14,230 --> 00:05:16,982 চিন্তার কিছু নেই , হয়তো আমরা একজনকে পেয়ে যাবো. 74 00:05:17,191 --> 00:05:20,861 চলো বরং মন্দিরটা ভালো করে একবার ঘুরে দেখি. 75 00:05:23,364 --> 00:05:24,698 ওর আবার কী হলো ? 76 00:05:26,158 --> 00:05:29,161 নিশ্চয় কেউ একজন আছে যে ওকে অগ্নিবেন্ডিং শেখাতে পারবে. 77 00:05:32,998 --> 00:05:35,167 হ্যালো , জুকো বলছি. 78 00:05:35,251 --> 00:05:38,462 কিন্তু আমি মনে করি তোমরা আগে থেকেই আমাকে চেনো ... এক প্রকার. 79 00:05:38,587 --> 00:05:43,008 আহ , তো বিষয়টা হলো আমার অনেক অগ্নিবেন্ডিং করার অভিজ্ঞতা আছে , 80 00:05:43,092 --> 00:05:45,386 আর সবাই মনে করে আমি খুব ভালো অগ্নিবেন্ডিং করতে পারি. 81 00:05:45,553 --> 00:05:48,681 তোমরা তো দেখেছ আমি কেমন পারি ... যখন আমি তোমাদের উপর আক্রমণ করেছিলাম ? 82 00:05:49,139 --> 00:05:51,725 আহ , হ্যাঁ , হয়তো আমার এটার জন্য ক্ষমা চাওয়া উচিত. 83 00:05:51,809 --> 00:05:53,686 কিন্তু যাই হোক , এখন আমি ভালো হয়ে গেছি. 84 00:05:53,853 --> 00:05:56,689 অবশ্য , আগেও আমি নিজেকে ভালো মনে করতাম কিন্তু এখন এসে বুঝলাম যে না আগে খারাপ ছিলাম আমি. 85 00:05:57,022 --> 00:06:01,068 কিন্তু যাই হোক , আমি মনে করি এখন তোমাদের দলে যোগ দিয়ে ... 86 00:06:01,402 --> 00:06:03,779 অ্যাভাটারকে অগ্নিবেন্ডিং শেখানোর সময় হয়েছে. 87 00:06:09,618 --> 00:06:11,745 শুনলি তো সব , এখন তোর উত্তর কী ? 88 00:06:14,164 --> 00:06:16,208 হ্যাঁ , আমি হলেও এটাই বলতাম. 89 00:06:17,501 --> 00:06:20,546 আমি যে ওদের পক্ষে সেটা আমি ওদের বুঝাব কেমন করে ? 90 00:06:20,921 --> 00:06:22,756 আঙ্কেল হলে কী বলত ? 91 00:06:22,840 --> 00:06:26,218 "জুকো , তোমাকে নিজের ভিতরে দৃষ্টিপাত করতে হবে." 92 00:06:26,468 --> 00:06:29,597 "নিজেকে তোমার অন্য সত্তা থেকে রক্ষা করার জন্য." 93 00:06:29,889 --> 00:06:35,477 "কেবল তখনই তোমার স্বরূপ তোমার নিজের কাছে উন্মোচিত হবে." 94 00:06:38,063 --> 00:06:40,816 এমনকি যখন আমি সরাসরি তার সাথে কথা বলি , আমি বুঝতে পারি না আঙ্কেল কী বুঝাতে চাচ্ছে. 95 00:06:40,983 --> 00:06:42,693 আজুলা হলে কী বলত ? 96 00:06:42,818 --> 00:06:47,031 "শুনো , অ্যাভাটার , আমাকে তোমার দলে জয়েন করতে না দিলে ," 97 00:06:47,239 --> 00:06:50,534 "আমি তোমার আর তোমার বন্ধুদের সাথে খুবই ভয়ঙ্কর কিছু করব." 98 00:06:50,743 --> 00:06:52,536 "সিদ্ধান্ত তোমার." 99 00:06:53,537 --> 00:06:56,206 হয়তো আমার মানুষকে প্রভাবিত করার মতো তেমন যোগ্যতা নেই. 100 00:07:08,719 --> 00:07:11,847 অ্যাং , আমরা কি এখন তোমার অগ্নিবেন্ডিং শেখার ব্যাপারে কথা বলতে পারি ? 101 00:07:12,056 --> 00:07:13,307 কী ? 102 00:07:13,390 --> 00:07:16,268 বাতাস খুব জোরে আমার কানে লাগছে. 103 00:07:16,393 --> 00:07:19,021 এই গোল্লাটা একবার দেখো. 104 00:07:22,399 --> 00:07:25,986 অ্যাং , আমি মনে করি আমাদের ভবিষ্যতের ব্যাপারে কিছু প্লান তৈরি করা উচিৎ. 105 00:07:26,195 --> 00:07:30,824 ঠিক আছে , বিশাল পাই-শো টেবিল দেখতে দেখতে আমরা ওটা করতে পারব. 106 00:07:31,033 --> 00:07:33,619 ওহ , আর সারাদিন প্রতিধ্বনি তৈরির জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে. 107 00:07:33,827 --> 00:07:35,454 আমি মনে করি ওটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে. 108 00:07:42,044 --> 00:07:44,755 হ্যালো , জুকো বলছি. 109 00:07:50,844 --> 00:07:53,097 হেই , আমি শুনলাম উড়তে উড়তে তোমরা এখানে এসেছ , 110 00:07:53,180 --> 00:07:55,933 তাই আমি মনে করলাম আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করি. 111 00:08:06,443 --> 00:08:08,737 আমি জানি তোমরা নিশ্চয় আমাকে এখানে দেখে চমকে গিয়েছ. 112 00:08:09,196 --> 00:08:12,074 না চমকে যাইনি , যেহেতু তুই সারাদুনিয়া জুড়ে আমাদের ধাওয়া করে নিয়ে বেড়িয়েছিস. 113 00:08:12,449 --> 00:08:15,244 কথা যদিও ঠিক ... কিন্তু , আহ ... 114 00:08:15,452 --> 00:08:20,124 যাইহোক , আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমি আর আগের মতো নেই. 115 00:08:20,332 --> 00:08:22,918 আর আমি , আহ , এখন ভালো হয়ে গেছি. 116 00:08:23,002 --> 00:08:24,722 আর , হ্যাঁ , আমি মনে করি আমার তোমাদের দলে যোগ দেওয়া উচিৎ. 117 00:08:24,878 --> 00:08:26,755 ওহ , আর আমি অগ্নিবেন্ডিং শেখাতে পারব ... 118 00:08:27,131 --> 00:08:29,466 ... তোমাকে. 119 00:08:30,843 --> 00:08:31,927 দেখো , আমি , আহ ... 120 00:08:32,094 --> 00:08:33,554 তুমি এখন কী করতে চাও ? 121 00:08:33,679 --> 00:08:36,974 তুই কীভাবে কল্পনা করতে পারিস যে আমাদের কেউ তোকে বিশ্বাস করবে ? 122 00:08:37,057 --> 00:08:39,309 মানে , আমাদের তুই কতটা বোকা মনে করিস ? 123 00:08:39,393 --> 00:08:42,688 হ্যাঁ , তোর তো সারাজীবনের কাজই ছিল আমাদের ধাওয়া করে অ্যাংকে আটক করা. 124 00:08:42,771 --> 00:08:44,481 আমি কিছু ভালো কাজও করেছি. 125 00:08:44,565 --> 00:08:47,943 যেমন , “বা সিং সে” শহরে আমি তোমার ষাঁড়টা অপহরণ করতে পারতাম , কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছিলাম. 126 00:08:48,027 --> 00:08:50,237 এমন কিছু ভালো কাজ. 127 00:08:52,031 --> 00:08:54,450 আপা ওকে খুবই পছন্দ করে মনে হচ্ছে. 128 00:08:54,533 --> 00:08:57,813 হয়তো ও সারাগায়ে মধু বা মিষ্টিজাতীয় কোনোকিছু মেখে এসেছে যাতে আপা ওর গা চাটে. 129 00:08:57,870 --> 00:08:59,329 আমি এটা আমলে নিচ্ছি না. 130 00:08:59,747 --> 00:09:02,041 আমি বুঝতে পারছি কেন তোমরা আমাকে বিশ্বাস করছ না , 131 00:09:02,124 --> 00:09:04,334 আর আমি জানি অতীতে আমি কিছু ভুল কাজ করেছি. 132 00:09:04,418 --> 00:09:05,854 আমাদের গ্রামে আক্রমণ করার মতো ভুল কাজ ? 133 00:09:05,878 --> 00:09:09,757 বা আমার মায়ের নেকলেস চুরি করে সেটা ব্যবহার করে আমাদের খুঁজে বের করে আটক করার মতো ভুল কাজ ? 134 00:09:10,382 --> 00:09:13,594 দেখো , আমি স্বীকার করছি আমি জঘন্য কিছু কাজ করেছি. 135 00:09:13,677 --> 00:09:15,554 তোমাকে আটকের চেষ্টা করাটা আমার ভুল ছিল , 136 00:09:15,637 --> 00:09:17,765 আর পানি-গোত্রে আক্রমণ করার জন্য আমি দুঃখিত. 137 00:09:17,848 --> 00:09:20,243 আর অগ্নি-জাতির ওই গুপ্তঘাতককে তোমাদের পিছনে লেলিয়ে দেয়া আমার একদমই উচিৎ হয়নি. 138 00:09:20,267 --> 00:09:21,852 আমি ওকে থামানোর চেষ্টা করব. 139 00:09:21,935 --> 00:09:23,979 এক মিনিট , তুই দহন মানবকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছিলি ? 140 00:09:24,313 --> 00:09:26,774 ওটা যদিও ওর নাম না , কিন্তু ... 141 00:09:26,857 --> 00:09:29,777 ওহ , সরি , আমি তোর বন্ধুকে অপমান করতে চাইনি. 142 00:09:29,860 --> 00:09:31,779 ও আমার বন্ধু না. 143 00:09:31,862 --> 00:09:35,407 ওই ব্যাটা আমাকে আর কিটারাকে জেলে আটকে রেখেছিল আর আমাদের সবাইকে বিস্ফোরিত করে মেরে ফেলতে চেয়েছিল. 144 00:09:37,159 --> 00:09:39,369 তুমি কিছু বলছ না কেন ? 145 00:09:39,578 --> 00:09:42,873 তুমিই তো একবার বলেছিলে তুমি মনে করো আমরা বন্ধু হতে পারি. 146 00:09:43,082 --> 00:09:45,084 তুমি জানো আমার ভিতরে ভালো কিছু আছে. 147 00:09:50,130 --> 00:09:52,966 তুমি এই পর্যন্ত যা করেছ তাতে আমরা কোনোভাবেই তোমাকে বিশ্বাস করতে পারিনা. 148 00:09:53,175 --> 00:09:54,927 আমরা কখনোই তোমাকে আমাদের দলে নিবোনা. 149 00:09:56,136 --> 00:09:58,680 এখনই এখান থেকে বেরিয়ে যা. 150 00:10:01,475 --> 00:10:04,978 আমি বুঝানোর চেষ্টা করছি যে আমি আর আগের মতো মানুষ নেই. 151 00:10:05,062 --> 00:10:06,939 হয় তুই এখান থেকে যাবি নয়তো আমরা তোর উপরে আক্রমণ করব. 152 00:10:08,232 --> 00:10:12,152 যদি তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ না করো , তাহলে হয়তো তোমরা আমাকে কয়েদি হিসেবে গ্রহণ করবে. 153 00:10:12,611 --> 00:10:14,154 না , আমরা করব না. 154 00:10:15,989 --> 00:10:18,283 এখান থেকে বেরিয়ে যা আর কখনো ফিরে আসবি না. 155 00:10:18,367 --> 00:10:22,496 আর আমরা যদি আবার কখনো তোকে দেখি ... ভালো হবে যদি আমরা তোকে আবার কখনো না দেখি. 156 00:10:39,263 --> 00:10:41,890 বিশ্বাস করতে পারছি না এতটা বোকা আমি. 157 00:10:41,974 --> 00:10:43,684 কী ভেবে ওই কথা বলতে গেলাম আমি ? 158 00:10:43,767 --> 00:10:45,769 ওদের বললাম যে আমিই ওদের পিছনে গুপ্তঘাতক লেলিয়ে দিয়েছি ? 159 00:10:46,061 --> 00:10:47,563 কেন বললাম না যে আজুলা লেলিয়ে দিয়েছিল ? 160 00:10:47,646 --> 00:10:48,897 কথাটা হয়তো ওরা বিশ্বাস করত ! 161 00:10:48,981 --> 00:10:50,941 বাকা ! 162 00:10:57,489 --> 00:10:59,491 ও আমাদের এভাবে বোকা বানানোর চেষ্টা করল কেন ? 163 00:10:59,575 --> 00:11:02,327 নিশ্চয় ও আমাদের এক ধরনের ফাঁদে ফেলতে চায়. 164 00:11:02,411 --> 00:11:05,497 এটা ঠিক যেন ওই রকম যখন “বা সিং সে” শহরে আমরা একসাথে কারাগারে ছিলাম. 165 00:11:05,581 --> 00:11:07,666 ও ওর মায়ের ব্যাপারে কথা বলতে শুরু করল ... 166 00:11:07,749 --> 00:11:09,894 আর মনে হচ্ছিল যেন ও খুবই সহানুভূতিশীল একজন মানুষ. 167 00:11:09,918 --> 00:11:12,754 ও চায় তুই যেন ওকে বিশ্বাস করিস আর ওর জন্য তোর মনে করুণা জাগে ... 168 00:11:12,838 --> 00:11:15,674 যাতে তুই একটু অসতর্ক হলেই ও সাথে সাথে আক্রমণ করতে পারে. 169 00:11:16,341 --> 00:11:18,760 বিষয়টা হলো , ওর কৌশলে কাজ হয়েছিল. 170 00:11:18,844 --> 00:11:20,512 সত্যি সত্যিই ওর জন্য আমার মনে করুণা জেগেছিল. 171 00:11:20,596 --> 00:11:23,432 আমার মনে হয়েছিল যেন সত্যিই ও দিশেহারা আর মর্মাহত. 172 00:11:23,765 --> 00:11:26,810 কিন্তু যখনই সময় আসল ও ওর সিদ্ধান্ত নিয়েছিল. 173 00:11:27,019 --> 00:11:29,021 আমাদের ভুলের মাশুল দিতে হলো. 174 00:11:29,354 --> 00:11:31,190 আমরা ওকে বিশ্বাস করতে পারিনা. 175 00:11:31,273 --> 00:11:32,953 আমি একটা কথা স্বীকার করতে চাই. 176 00:11:33,233 --> 00:11:35,903 মনে পড়ে যখন তোমাদের দুজনের জ্বর হয়েছিল আর জাউ আমাকে আটক করেছিল ? 177 00:11:36,111 --> 00:11:37,863 আর তুমি আমাদের জমাট বাঁধা ব্যাঙ চুষতে দিয়েছিলে ? 178 00:11:37,946 --> 00:11:39,615 আমি কীভাবে ভুলতে পারি সেই কথা ? 179 00:11:39,698 --> 00:11:43,493 আমার টাকরার উপর একটা আঁচিল হয়েছিল যা আমার গলার তালুতে একমাস ধরে ঝুলে ছিল. 180 00:11:44,077 --> 00:11:47,873 সকা , আমি ওটা দেখেছিলাম আর আগেই বলেছিলাম ওখানে কিছুই নেই. 181 00:11:47,956 --> 00:11:50,918 আমি এটা অনুভব করতে পারি... এটা আমার গলার টাকরা. 182 00:11:51,335 --> 00:11:55,547 যাইহোক , যখন জাউ আমাকে শিকলে বেঁধে রেখেছিল , তখন জুকোই আমাকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছিল. 183 00:11:55,672 --> 00:11:57,674 ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে উদ্ধার করেছিল. 184 00:11:57,883 --> 00:12:01,678 হতেই পারেনা , আমি নিশ্চিত ও এটা করেছিল যাতে ও নিজেই তোমাকে আটক করতে পারে. 185 00:12:01,762 --> 00:12:04,181 হ্যাঁ , মেনে নাও , অ্যাং , ওর কাছে তুমি বড়ো একটা পুরষ্কার ছাড়া কিছুই না. 186 00:12:04,264 --> 00:12:06,099 হয়তো তোমরা ঠিক কথাই বলছ. 187 00:12:06,183 --> 00:12:08,560 আর আপাকে মুক্ত করে দিয়েছিল না কী একটা বলছিল যেন ? 188 00:12:08,644 --> 00:12:10,604 কত্তো বড়ো মিথ্যুক ! 189 00:12:10,687 --> 00:12:11,730 আসলে ও মিথ্যা কথা বলছিল না. 190 00:12:12,898 --> 00:12:14,399 ওহ , হুররে ! 191 00:12:14,483 --> 00:12:18,237 সারাজীবন অপকর্ম করে আসলেও , কমপক্ষে প্রাণীর উপর নির্যাতন চালানোটা ও ওর অপকর্মের তালিকায় রাখেনি. 192 00:12:18,320 --> 00:12:22,574 আমি শুধু বলছি যে ওর বিশৃঙ্খল পরিবার আর যেভাবে ও বড়ো হয়েছে সেটা বিচার করলে ... 193 00:12:22,741 --> 00:12:24,910 ওর এর চেয়ে অনেক বেশি খারাপ হওয়ার কথা ছিল. 194 00:12:25,202 --> 00:12:28,247 ঠিকই বলেছ , টফ , চলো ওকে খুঁজে বের করি আর ওকে একটা পদক দিই ... 195 00:12:28,372 --> 00:12:31,333 “যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ না হওয়ার” জন্য অ্যাওয়ার্ড. 196 00:12:31,667 --> 00:12:35,712 আমি এতটুকু জানি যে যখন ও কথা বলছিল , আন্তরিকতার সাথে বলছিল. 197 00:12:35,837 --> 00:12:39,591 হয়তো তোমরা সবাই ঘৃণাবোধের কারণে সঠিকভাবে বিচার করতে পারছ না. 198 00:12:39,716 --> 00:12:43,303 এই কথা বলাটা তোমার জন্য সহজ , তুমি তো সেখানে ছিলে না যখন ও আমাদের পিছনে জলদস্যুদের লেলিয়ে দিয়েছিল. 199 00:12:43,387 --> 00:12:45,639 বা যখন ও কিওশি দ্বীপ আগুনে পুড়িয়ে ছারখার করেছিল. 200 00:12:45,722 --> 00:12:48,100 বা যখন ও অগ্নি-মন্দিরে আমাকে আটক করার চেষ্টা করেছিল. 201 00:12:48,350 --> 00:12:50,811 কেনই বা তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছ ? 202 00:12:50,894 --> 00:12:55,023 কারণ , কিটারা , তোমরা সবাই গুরুত্বপূর্ণ একটা বিষয় এড়িয়ে যাচ্ছো. 203 00:12:55,357 --> 00:12:57,693 অ্যাংয়ের একজন অগ্নিবেন্ডিং শিক্ষক দরকার. 204 00:12:57,776 --> 00:13:00,195 আমরা কাজটা করার জন্য সারা দুনিয়া খুঁজে একজনকে ঠিক করতে পারছি না. 205 00:13:00,654 --> 00:13:04,366 এখন একজন আগ বাড়িয়ে সামনে এসে হাজির হলো আর তোমরা সেটা একবার ভেবেও দেখছ না ? 206 00:13:07,494 --> 00:13:10,664 আমি জুকোকে আমার শিক্ষক হিসেবে গ্রহণ করব না. 207 00:13:10,831 --> 00:13:12,416 গ্রহণ না করে তুমি সঠিক কাজটাই করেছ , বন্ধু. 208 00:13:12,499 --> 00:13:14,418 সমাধা তো তাহলে হয়েই গেল. 209 00:13:15,127 --> 00:13:18,755 আমি ভাবতে শুরু করেছি এখানে কার চোখটা অন্ধ. 210 00:13:27,848 --> 00:13:30,309 ওখানে কে ? 211 00:13:30,392 --> 00:13:31,393 দূরে থাকো. 212 00:13:31,476 --> 00:13:32,853 এটা আমি ! 213 00:13:33,061 --> 00:13:34,813 আউ ! 214 00:13:36,732 --> 00:13:38,233 তুমি আমার পা পুড়িয়ে দিয়েছ. 215 00:13:38,442 --> 00:13:40,402 সরি , এটা একটা ভুল ছিল. 216 00:13:41,028 --> 00:13:43,030 আমার থেকে দূরে থাকো. 217 00:13:46,325 --> 00:13:47,909 আমি তোমাকে সাহায্য করছি. 218 00:13:48,118 --> 00:13:49,745 আমার ভুল হয়ে গেছে. 219 00:13:50,912 --> 00:13:53,206 আমার গায়ের উপর থেকে সরো , গায়ের উপর থেকে সরো. 220 00:13:56,043 --> 00:13:58,545 এটা যে তুমি ছিলে তা আমি জানতাম না. 221 00:13:58,754 --> 00:14:00,380 ফিরে আসো ! 222 00:14:03,842 --> 00:14:06,511 আমি কেন একটু ভালো হতে পারি না ? 223 00:14:17,647 --> 00:14:19,566 টফকে কেউ দেখেছ নাকি ? 224 00:14:19,649 --> 00:14:21,860 গতকাল রাগবাগ করে চলে যাওয়ার পর থেকে ওকে আর আমি দেখি নাই. 225 00:14:21,943 --> 00:14:24,029 হয়তো ও বায়ু-মন্দিরটা একটু ঘুরে দেখছে. 226 00:14:24,112 --> 00:14:27,115 ভূমিবেন্ডিং প্রাকটিস করার জন্য এখানে দারুণ দারুণ জায়গা আছে. 227 00:14:27,741 --> 00:14:29,576 আমি মনে করি আমাদের ওকে খুঁজতে যাওয়া উচিৎ. 228 00:14:29,785 --> 00:14:31,703 ওহ , ওর শিলামাটি নিয়ে ওকে পড়ে থাকতে দে. 229 00:14:31,787 --> 00:14:33,663 আবার ওর চিল্লানি শোনার জন্য এতো তাড়া নেই আমার. 230 00:14:33,997 --> 00:14:36,124 আমরা ওকে খুঁজতে যেতে পারব. 231 00:14:36,208 --> 00:14:38,919 হ্যাঁ , আমি আবার ওই ভাষ্কর্যে ভরা কোরিডোরের নীচের সুড়ঙ্গে রাইড করতে চাই. 232 00:14:39,044 --> 00:14:42,255 এখন যেহেতু আমি আমার ব্রেক ঠিক করেছি , এবার রাইড করতে সুবিধা হবে. 233 00:14:52,182 --> 00:14:53,809 টফ , কী হয়েছে ? 234 00:14:53,934 --> 00:14:55,310 আমার পায়ের তলা পুড়ে গেছে. 235 00:14:55,519 --> 00:14:57,521 হায় আল্লাহ , কী হয়েছিল ? 236 00:14:57,687 --> 00:15:00,982 বললাম তো , আমার পায়ের তলা পুড়ে গেছে. 237 00:15:01,191 --> 00:15:03,026 না মানে , কী করে পুড়ে গেছে ? 238 00:15:03,235 --> 00:15:05,487 গতরাতে আমি একটু জুকোর সাথে দেখা করতে গিয়েছিলাম. 239 00:15:05,570 --> 00:15:06,822 তুমি কী করতে গিয়েছিলে ? 240 00:15:06,905 --> 00:15:08,490 জুকো ? 241 00:15:08,573 --> 00:15:10,575 আমি মনে করেছিলাম ও হয়তো আমাদের কোনো উপকারে আসবে ... 242 00:15:10,659 --> 00:15:13,745 আর আমি যদি ওর সাথে কথা বলি , হয়তো আমরা কোনো একটা উপায় বের করতে পারব. 243 00:15:14,037 --> 00:15:15,497 তার মানে ও তোমার উপর আক্রমণ করেছিল ? 244 00:15:15,747 --> 00:15:18,041 ও আক্রমণ করেছিল আবার করিনি. 245 00:15:18,125 --> 00:15:20,293 এটা এক ধরনের দুর্ঘটনা ছিল. 246 00:15:20,544 --> 00:15:21,878 কিন্তু ও তো তোমার দিকে অগ্নিবেন্ডিং করেছিল , তাইনা ? 247 00:15:21,962 --> 00:15:24,381 হ্যাঁ. 248 00:15:24,506 --> 00:15:28,969 দেখলে ? তুমি জুকোকে বিশ্বাস করলে আর তোমার পা পুড়ে গেল ... হাতে-নাতে প্রমাণ. 249 00:15:29,052 --> 00:15:31,304 তোমার পা ভালো হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে. 250 00:15:31,555 --> 00:15:33,155 নিরাময়ের কাজ যদি আরেকটু আগে শুরু করতে পারতাম. 251 00:15:33,265 --> 00:15:34,808 হ্যাঁ , আমিও সেটাই চেয়েছিলাম. 252 00:15:34,891 --> 00:15:37,060 জুকোকে একা ছেড়ে দেয়াটা স্পষ্টতই খুবই বিপজ্জনক. 253 00:15:37,352 --> 00:15:38,937 আমাদের ওকে ধরে আনতে যেতে হবে. 254 00:15:39,187 --> 00:15:41,440 আমি মারামারিতে জড়াতে চাচ্ছিনা , কিন্তু তুমি ঠিকই বলেছ. 255 00:15:41,606 --> 00:15:45,026 ও টফের সাথে যা করেছে , সেই বিচারে আমার মনে হয়না আমাদের এছাড়া অন্যকিছু করার আছে. 256 00:15:45,110 --> 00:15:47,279 ও খুবই ধূর্তবাজ , কিন্তু আমরা ওকে আটক করার একটা উপায় খুঁজে বের করব. 257 00:15:47,696 --> 00:15:49,531 ওকে এখানে আসতে বললেই তো হয়. 258 00:15:49,614 --> 00:15:52,451 ও নিজেই তো একবার আমাদের কয়েদি হয়ে থাকার প্রস্তাব দিয়েছিল. 259 00:15:52,534 --> 00:15:56,371 হ্যাঁ , ও আমাদের কয়েদি হবে এই কথা বলে আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসব , 260 00:15:56,580 --> 00:15:59,458 তারপর আমরা ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে সত্যি সত্যি আমাদের কয়েদি বানিয়ে নিবো. 261 00:15:59,541 --> 00:16:01,334 ও মোটেই সন্দেহ করবে না. 262 00:16:01,418 --> 00:16:03,628 তুই মানুষকে সারপ্রাইজ দেয়ার উস্তাদ , সকা. 263 00:16:06,173 --> 00:16:08,633 আহ , এটাই তো চাচ্ছিলাম. 264 00:16:08,842 --> 00:16:10,969 এখন আমি বুঝতে পারছি তোমরা কেমন অনুভব করো. 265 00:16:11,344 --> 00:16:14,097 পা দিয়ে দেখতে না পেলে তো দুনিয়াটা অন্ধকার মনে হয় দেখছি. 266 00:16:45,128 --> 00:16:46,713 থামো ! 267 00:16:46,963 --> 00:16:50,884 আমি চাইনা তুমি এখন থেকে অ্যাভাটারকে আর শিকার করো. 268 00:16:51,051 --> 00:16:52,427 মিশন বাতিল. 269 00:16:52,511 --> 00:16:54,304 আমি তোমাকে থামার নির্দেশ দিচ্ছি. 270 00:16:59,142 --> 00:17:00,936 যদি তুমি আক্রমণ করতে থাকো , তাহলে আমি তোমাকে টাকা দেবো না. 271 00:17:01,686 --> 00:17:05,565 ঠিক আছে , থামলে আমি তোমাকে দ্বিগুন টাকা দেবো. 272 00:18:09,671 --> 00:18:13,758 ও পাহাড়ের কিনারা থেকে এই পুরো জায়গাটা উড়িয়ে দেবে. 273 00:18:17,095 --> 00:18:20,307 আমি এখান থেকে বাইরে গিয়ে পানিবেন্ডিং করতে গেলে ছিন্নভিন্ন হয়ে যাবো. 274 00:18:20,515 --> 00:18:23,977 আর এখান থেকে পানিবেন্ডিং করলে ভালো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছেনা. 275 00:18:24,144 --> 00:18:26,855 আমি জানি কীভাবে ওর অ্যাঙ্গেল পাওয়া যাবে. 276 00:18:42,704 --> 00:18:45,832 ঠিক আছে , বন্ধু , এবার আমাকে নিরাশ করিস না যেন. 277 00:18:56,301 --> 00:18:59,638 এই তো , বূমেরাং ! 278 00:19:03,933 --> 00:19:07,354 আহ , বূমেরাং ... ? 279 00:19:49,104 --> 00:19:52,399 বিশ্বাস হচ্ছেনা যে আমি এটা বলছি , কিন্তু ধন্যবাদ , জুকো. 280 00:19:52,607 --> 00:19:53,858 হেই , আর আমাকে ধন্যবাদ দিবে না ? 281 00:19:53,942 --> 00:19:55,276 আমি যে বূমেরাং মারলাম. 282 00:19:55,527 --> 00:19:59,072 শুনো , গতকাল আমি নিজের কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি. 283 00:19:59,155 --> 00:20:02,158 বিগত কয়েক বছর ধরে আমি অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে গিয়েছি , সেটা অনেক কষ্টকর ছিল. 284 00:20:03,118 --> 00:20:06,246 কিন্তু আমি উপলব্ধি করছি যে সত্যটা জানার জন্য আমার এই দুঃখ কষ্টের ... 285 00:20:06,329 --> 00:20:08,164 ভিতর দিয়ে যাওয়ার দরকার ছিল. 286 00:20:08,248 --> 00:20:12,669 আমি মনে করেছিলাম আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি আর ওটা কোনোভাবে আমার বাবা আমাকে ফিরিয়ে দিতে পারবে. 287 00:20:12,877 --> 00:20:15,839 কিন্তু এখন আমি জানি যে কেউই তোমাকে তোমার সম্মান দিতে পারবে না. 288 00:20:16,089 --> 00:20:19,467 সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে তোমাকেই তোমার সম্মান অর্জন করে নিতে হবে. 289 00:20:19,718 --> 00:20:23,012 এই যুদ্ধের শেষ নামানোর জন্য আমি শুধু আমার দায়িত্বটা পালন করতে চাই. 290 00:20:23,221 --> 00:20:27,392 আর আমি জানি পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে আনতে তোমাকে সাহায্য করাই আমার নিয়তি. 291 00:20:28,435 --> 00:20:30,854 আমি তোমার সাথে যেটা করেছি তার জন্য দুঃখিত. 292 00:20:30,937 --> 00:20:32,480 ওটা একটা দুর্ঘটনা ছিল. 293 00:20:32,564 --> 00:20:34,816 আগুন বিপজ্জনক ও ক্ষতিকর হতে পারে. 294 00:20:34,899 --> 00:20:38,820 তাই অগ্নিবেন্ডার হিসেবে , আমার আরো বেশি সতর্কতার সাথে আর সংযত হয়ে বেন্ডিং করা দরকার ... 295 00:20:38,903 --> 00:20:41,656 যাতে আমি অনিচ্ছাকৃতভাবে মানুষকে আঘাত করে না বসি. 296 00:20:43,533 --> 00:20:46,619 আমি মনে করি তুমি আমার অগ্নিবেন্ডিং শিক্ষক হওয়ার যোগ্য. 297 00:20:46,870 --> 00:20:50,832 প্রথম যখন আমি অগ্নিবেন্ডিং শেখার চেষ্টা করছিলাম , তখন আমি কিটারার হাত পুড়িয়ে দিয়েছিলাম. 298 00:20:51,332 --> 00:20:54,878 আর ওই ঘটনার পরে , আমি আর কখনো অগ্নিবেন্ডিং করতে চাইনি. 299 00:20:55,920 --> 00:21:00,008 কিন্তু এখন আমি জানি তুমি বুঝেছ কাছের মানুষকে আঘাত করা কতটা সহজ. 300 00:21:01,092 --> 00:21:03,887 আমি খুশি মনে তোমার কাছ থেকে শিখতে রাজি. 301 00:21:05,555 --> 00:21:07,182 ধন্যবাদ. 302 00:21:08,683 --> 00:21:10,852 আমাকে তোমাদের দলে গ্রহণ করায় আমি খুবই খুশি হলাম. 303 00:21:10,935 --> 00:21:12,645 এখনো শেষ হয়নি. 304 00:21:12,854 --> 00:21:15,148 আমাকে এখনো আমার বন্ধুদের মতামত নিতে হবে. 305 00:21:15,774 --> 00:21:18,151 টফ , জুকো তোমার পা পুড়িয়ে দিয়েছিল. 306 00:21:18,359 --> 00:21:20,945 তোমার কী মত ? 307 00:21:21,029 --> 00:21:23,031 ন্যাও ওকে জয়েন করতে দাও. 308 00:21:23,114 --> 00:21:25,950 পা পুড়ে যাওয়ায় , ওর সাথে দেখা হওয়ার এখনো অনেক দেরি আছে. 309 00:21:26,409 --> 00:21:27,952 সকা ? 310 00:21:29,788 --> 00:21:32,707 হেই , আমি শুধু অগ্নিরাজকে পরাজিত করতে চাই. 311 00:21:32,916 --> 00:21:35,919 তুমি যদি মনে করো এটাই অগ্নিরাজকে পরাজিত করার সঠিক পদ্ধতি , তাহলে আমার কোনো সমস্যা নেই. 312 00:21:37,962 --> 00:21:39,547 কিটারা ? 313 00:21:46,304 --> 00:21:49,432 তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত. 314 00:21:50,809 --> 00:21:53,228 আমি তোমাদের হতাশ করব না , আমি কথা দিচ্ছি. 315 00:22:04,072 --> 00:22:07,200 তাহলে , এটাই তোমার থাকার জায়গা. 316 00:22:07,325 --> 00:22:08,701 আমি মনে করি , এখনকার মতো. 317 00:22:09,077 --> 00:22:11,746 ব্যাগপাতি নামাও , দুপুরের খাবার শীঘ্রই চলে আসবে. 318 00:22:12,455 --> 00:22:14,958 আহ ... দলে স্বাগতম ? 319 00:22:17,919 --> 00:22:19,212 হ্যাঁ. 320 00:22:20,463 --> 00:22:23,049 আমি কিন্তু এটা করতে মোটেই অভ্যস্ত না. 321 00:22:31,850 --> 00:22:36,688 দরকার হলে , আমি আমার বাকি জীবনের প্রত্যেকটা দিন অ্যাভাটারকে শিকার করে বেড়াব. 322 00:22:36,813 --> 00:22:39,190 আমি জানি অ্যাভাটারকে আটক করাই আমার নিয়তি. 323 00:22:39,274 --> 00:22:43,528 প্রিন্স জুকো , নিয়তি কিন্তু মজার একটা জিনিস. 324 00:22:44,028 --> 00:22:47,365 তুমি কখনো জানতে পারবে না কার নিয়তিতে কী লেখা আছে. 325 00:22:47,574 --> 00:22:51,369 কিন্তু যদি তুমি খোলা মন মানসিকতা নিয়ে বিচার করো ... 326 00:22:51,953 --> 00:22:55,748 আমি কথা দিচ্ছি কোনো একদিন তুমি তোমার নিজের নিয়তি খুঁজে পাবে. 327 00:23:03,882 --> 00:23:07,844 হয়তো তুই এখানের বাকি সবাইকে তোর পরিবর্তনের কথা বিশ্বাস করাতে পারবি. 328 00:23:08,177 --> 00:23:11,890 কিন্তু তুই আর আমি দুজনেই জানি অতীতে তুই সঠিক কাজের সাথে লড়াই করেছিস. 329 00:23:12,056 --> 00:23:15,393 তো আমি তোকে এই মুহূর্তে কিছু কথা বলে রাখি. 330 00:23:15,518 --> 00:23:18,271 তুই যদি এক পা পিছিয়ে যাস , অসতর্ক হয়ে একটা ভুলও করিস ... 331 00:23:18,354 --> 00:23:20,899 তুই অ্যাংকে আঘাত করতে পারিস আমার মনে যদি এমন সন্দেহ জাগে ... 332 00:23:21,107 --> 00:23:23,776 তাহলে তোকে আর তোর নিয়তি নিয়ে ভাবতে হবেনা. 333 00:23:24,152 --> 00:23:27,906 কারণ আমি এমন কাজ করব যাতে তোর নিয়তি তখনই সেখানেই থেমে যাবে ... 334 00:23:28,281 --> 00:23:30,867 চিরদিনের জন্য. 335 00:23:45,897 --> 00:24:26,976 Translated By : Anisur Rahman