1
00:00:07,341 --> 00:00:09,841
পৃথিবী নামক গ্রহটি
এত এত দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,636 --> 00:00:13,676
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,766 --> 00:00:17,426
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,101 --> 00:00:20,561
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,648 --> 00:00:24,978
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,485 --> 00:00:27,815
আর ছোট্টো ছোট্টো ভিলেনদের...
7
00:00:29,029 --> 00:00:31,409
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,618 --> 00:00:40,118
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,703 --> 00:00:48,507
:.:.: TINY WORLD :.:.:
EPISODE 02
10
00:00:53,929 --> 00:00:55,969
লাতিন আমেরিকার জঙ্গলগুলোতে,
11
00:00:57,766 --> 00:00:59,726
পৃথিবীর যেকোনো স্থানের চেয়ে বেশি
12
00:00:59,810 --> 00:01:01,980
ক্ষুদ্র প্রাণীর আবাস।
13
00:01:04,565 --> 00:01:09,145
পাতার জঞ্জালের মাঝে,
এক নতুন জীবনের শুরু হচ্ছে।
14
00:01:11,655 --> 00:01:15,945
এই স্ট্রবেরি ডার্ট ফ্রগটি
তার ব্যাঙাচিকে পিঠে করে বহন করছে।
15
00:01:19,288 --> 00:01:22,078
এটা প্রায় একটা চালের সমান।
16
00:01:35,804 --> 00:01:38,434
নিচের এই জঙ্গল তার বাচ্চার
জন্য ভয়াবহ বিপজ্জনক।
17
00:01:43,228 --> 00:01:45,648
এর বেড়ে ওঠার জন্য তাকে
একটা নিরাপদ স্থান খুঁজে বের করতে হবে।
18
00:01:49,401 --> 00:01:56,281
ওই ওপরে, এই ৪০-মিটার উচুঁ জঙ্গলের
গগণস্পর্শী গাছের ওপরের শাখাগুলো।
19
00:01:59,786 --> 00:02:01,616
আঙুরের সমান আকারের একটা ব্যাঙের জন্য...
20
00:02:02,998 --> 00:02:05,168
এটাই মাউন্ট এভারেস্ট।
21
00:02:19,640 --> 00:02:21,310
আঠালো পা তাকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে।
22
00:02:24,311 --> 00:02:26,731
কিন্তু একটা পদস্থলনই প্রাণঘাতী হতে পারে।
23
00:02:35,614 --> 00:02:37,914
গাছগুলোতে তার প্রচুর প্রতিবেশী রয়েছে।
24
00:02:40,702 --> 00:02:41,702
একদম গোড়া থেকে...
25
00:02:43,539 --> 00:02:44,539
আগা পর্যন্ত।
26
00:02:47,459 --> 00:02:50,799
একটা গাছেই ৫,০০০ ভিন্ন প্রজাতির
ছোটো ছোটো
27
00:02:50,879 --> 00:02:52,509
প্রাণী থাকতে পারে।
28
00:02:54,633 --> 00:02:56,683
29
00:02:56,760 --> 00:02:59,050
30
00:03:06,186 --> 00:03:10,186
অবশেষে, ক্যানোপির উপরিভাগে,
যেখানে সূর্যের কিরণ পৌঁছায়।
31
00:03:16,655 --> 00:03:19,365
একটা ব্রোমেলিয়াড গাছ
তার বাচ্চার বেড়ে ওঠার জন্য
32
00:03:19,449 --> 00:03:21,079
পারফেক্ট পেন্টহাউজ পুল হিসেবে কাজ করে।
33
00:03:29,585 --> 00:03:33,585
কিন্তু এত বেশি সংখ্যক ছোটো প্রাণী
খাদ্য এবং স্থানের জন্য প্রতিযোগিতা করায়,
34
00:03:34,882 --> 00:03:37,182
জঙ্গলের জীবন অনিশ্চিত।
35
00:03:39,720 --> 00:03:42,140
কেবল একজন সত্যিকারের
বিশেষজ্ঞই এখানে বেঁচে থাকতে সক্ষম।
36
00:03:44,554 --> 00:03:51,179
"JUNGLE (জঙ্গল)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
37
00:03:58,405 --> 00:04:00,615
পরিচিত হোন পৃথিবীর
সবচেয়ে ছোটো বানরের সাথে...
38
00:04:01,742 --> 00:04:03,582
39
00:04:03,660 --> 00:04:05,080
পিগমি মারমোসেট।
40
00:04:09,416 --> 00:04:11,626
একটা পূর্ণবয়স্ক বানর আপনার
হাতের তালুতে এটে যাবে।
41
00:04:23,263 --> 00:04:29,813
এত ক্ষুদ্র আকারের ফলে কোনটা বন্ধু, কোনটা শত্রু
বা কোনটা খাবার তা বোঝা মুশকিল হয়ে পড়ে।
42
00:04:35,817 --> 00:04:37,857
43
00:04:37,945 --> 00:04:39,815
কিন্তু ঠিক তাদের পায়ের নিচেই
44
00:04:39,905 --> 00:04:41,105
আছে একটা খাদ্যের উৎস।
45
00:04:44,618 --> 00:04:46,698
ধারালো দাঁতের সাহায্যে
তারা বাকলে গর্ত করে...
46
00:04:46,787 --> 00:04:51,247
ছোটো ছোটো কূপ সৃষ্টি করে
যা সুস্বাদু মিষ্টি রসে ভরে যায়।
47
00:04:53,168 --> 00:04:56,048
একটা বড়ো গাছে,
এরকম ১,০০০ এর বেশি কূপ থাকতে পারে।
48
00:05:02,094 --> 00:05:04,054
একটা বর্ধমান পরিবারের জন্য যথেষ্ট।
49
00:05:07,933 --> 00:05:11,813
ভালো ব্যাপার।
দলে নতুন সদস্য যোগ হচ্ছে।
50
00:05:15,566 --> 00:05:17,816
প্রত্যেকের আকার
একটা পিং-পং বলের সমান।
51
00:05:30,122 --> 00:05:32,752
মারমোসেটরা প্রায় সবসময়
জমজ সন্তানের জন্ম দেয়।
52
00:05:35,335 --> 00:05:40,085
বাবা-মা দুজনই ভাগাভাগি করে বাচ্চা লালনপালন করে,
এমনকি বড়ো ভাই-বোনরাও মাঝে মাঝে তাতে যোগ দেয়...
53
00:05:42,009 --> 00:05:43,219
যখন তারা মারামারিতে ব্যস্ত না থাকে।
54
00:05:43,302 --> 00:05:44,302
55
00:05:47,264 --> 00:05:50,604
এই পকেট-সাইজের প্রাইমেটদের জীবনধারণের
একটা উপায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা।
56
00:05:54,688 --> 00:05:57,318
যেমনটা গাছের মাঝখানে আড্ডা দেওয়াটাও।
57
00:06:00,402 --> 00:06:02,032
নিচে মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি...
58
00:06:06,158 --> 00:06:08,118
59
00:06:08,744 --> 00:06:10,754
আর ওপরে ভীড় খুব বেশি।
60
00:06:12,581 --> 00:06:18,211
মারমোসেটদের তুলনায় ৬০ গুণ বড় আকারের
হাউলার বানরের রাজত্ব ওপরে।
61
00:06:27,679 --> 00:06:31,849
এই ক্যানোপিতেই জঙ্গলের
৮০% প্রাণীর বসবাস।
62
00:06:47,950 --> 00:06:51,660
জঙ্গলের মেঝেতে,
জীবন আরও সংগ্রামময়।
63
00:06:51,745 --> 00:06:53,365
64
00:06:55,415 --> 00:06:59,035
সূর্যের আলো নিচে পৌঁছায় না বললেই চলে,
তাই খুব বেশি কিছু জন্মাতেও পারে না।
65
00:07:10,681 --> 00:07:13,811
এই পাইন্ট-সাইজের অ্যাগুটি
ওপর থেকে পড়া বস্তুর ওপর নির্ভর করে।
[১ পাইন্ট = ৪৭৩ ঘন সেন্টিমিটার]
66
00:07:13,892 --> 00:07:15,892
67
00:07:15,978 --> 00:07:18,608
68
00:07:27,406 --> 00:07:29,826
বৃষ্টি জঙ্গলের জীবনীশক্তি।
69
00:07:33,662 --> 00:07:35,662
প্রতি বছর প্রায় ৩ মিটার বৃষ্টিপাত হয়।
70
00:07:39,668 --> 00:07:43,878
প্রতিটি ফোঁটা ছোট্টো প্রাণীদের
ওপর ব্যাপক প্রভাব ফেলে।
71
00:07:46,925 --> 00:07:50,175
বারিধারা ব্যাঙাচির পুলকে ভরপুর রাখে।
72
00:07:53,765 --> 00:07:56,765
কিন্তু মাত্রাতিরিক্ত কোনো
ভালো জিনিসই ভালো নয়।
73
00:07:58,353 --> 00:08:04,993
গাছ আর বাকলের শুষে নেওয়া পানির ফলে
পুরনো গাছগুলোর ভর প্রচন্ড বৃদ্ধি পায়।
74
00:08:12,659 --> 00:08:15,449
মূষলধারে বৃষ্টি হালকা মাটি ধুয়ে নিয়ে যায়।
75
00:08:17,706 --> 00:08:20,286
76
00:08:20,375 --> 00:08:24,085
দানবীয় গাছগুলো শতাব্দীর পর
শতাব্দী ধরে ঝড়-ঝঞ্ঝায় টিকে থাকে...
77
00:08:28,217 --> 00:08:29,547
কিন্তু একদিন...
78
00:08:33,304 --> 00:08:35,104
79
00:08:38,059 --> 00:08:39,649
80
00:09:02,876 --> 00:09:05,086
এরকম আকারের একটা গাছের পতনের ফলে...
81
00:09:06,588 --> 00:09:08,838
জঙ্গল জীবনে অপূরণীয় ক্ষতের সৃষ্টি হয়।
82
00:09:08,924 --> 00:09:10,804
83
00:09:15,222 --> 00:09:17,722
স্ট্রবেরি ডার্ট ফ্রগটি বেঁচে গিয়েছে।
84
00:09:20,602 --> 00:09:22,602
কিন্তু তার ব্যাঙাচি উন্মুক্ত হয়ে পড়েছে।
85
00:09:30,988 --> 00:09:33,818
আর একটা ফায়ার-বেলিড গ্রাউন্ড স্নেক
সেটা টের পায়।
86
00:09:52,092 --> 00:09:53,932
মায়ের কিছুই করার নেই...
87
00:09:58,182 --> 00:09:59,392
আবার নতুনভাবে শুরু করা ছাড়া।
88
00:10:07,274 --> 00:10:09,034
89
00:10:10,903 --> 00:10:15,573
কারো পৌষমাস, কারো সর্বনাশ।
90
00:10:15,657 --> 00:10:17,827
91
00:10:18,869 --> 00:10:21,409
পাতা-কাটা পিঁপড়াদের
আর গাছ বেয়ে উঠতে হচ্ছে না।
92
00:10:27,836 --> 00:10:30,506
পাতাগুলো তাদের তুলনায় কয়েকগুণ বড়ো।
93
00:10:32,758 --> 00:10:36,348
কিন্তু প্রতিটি পিঁপড়া তার ওজনের
দশগুণ ভর বহন করতে পারে।
94
00:10:47,940 --> 00:10:51,820
আর আশি লক্ষ পিঁপড়ার
একটা কলোনি এরকম একটা গাছকে
95
00:10:51,902 --> 00:10:53,782
মাত্র কয়েকদিনে পত্রশূন্য করে ফেলতে পারে।
96
00:11:04,665 --> 00:11:08,875
এই পতিত দানব আরও নানারকম
পাতাখাদকদেরও আকৃষ্ট করে।
97
00:11:11,338 --> 00:11:14,218
দুর্ভাগ্যবশত, মারমোসেটরা পাতা খায় না।
98
00:11:16,802 --> 00:11:20,222
আর একটা বৃহৎ রসালো গাছ
হারানো একটা বিশাল ক্ষতি।
99
00:11:23,767 --> 00:11:25,307
100
00:11:28,230 --> 00:11:32,230
কিন্থ এই পিচ্চি গ্রেমলিনদের
আশ্চর্যজনক এক শিকারী দিকও রয়েছে।
101
00:11:39,908 --> 00:11:41,408
102
00:11:44,997 --> 00:11:48,627
তাদের স্প্রিং-লোডেড পা
তাদেরকে তিন মিটার পর্যন্ত তুলে দিতে পারে।
103
00:11:52,129 --> 00:11:54,839
বাঁকানো থাবা মিনি গ্র্যাপলিং
হুকের মতো কাজ করে।
104
00:12:04,641 --> 00:12:05,891
105
00:12:05,976 --> 00:12:10,056
আর বাকল-চাছা দাঁতগুলো
কীটপতঙ্গের ক্ষেত্রেও সমান কার্যকর।
106
00:12:18,197 --> 00:12:23,407
পড়ে থাকা ডালপালার জটলার মাঝে
শিকার করা এই পিচ্চি বানরদের জন্য খুব সহজ।
107
00:12:23,493 --> 00:12:24,493
108
00:12:32,002 --> 00:12:34,052
এরা হাতের নাগালে পাওয়া
প্রায় যেকোনো কিছুই খায়।
109
00:12:52,773 --> 00:12:55,233
কিন্তু সব জিনিস একরকম নয়।
110
00:12:57,611 --> 00:12:59,911
অনুকরণের এক অসাধারণ প্রদর্শনী।
111
00:13:00,614 --> 00:13:04,624
এই শুয়োপোকার বিষাক্ত সাপের
রূপধারণ এতটা নিখুঁত যে...
112
00:13:06,828 --> 00:13:08,078
এটা ভয়ঙ্কর।
113
00:13:21,176 --> 00:13:23,006
শত শত বছর ছায়ায় থাকার পর,
114
00:13:23,554 --> 00:13:28,684
হঠাৎ বনের মেঝে
সূর্যের আলোর দেখা পেয়েছে।
115
00:13:36,567 --> 00:13:40,987
সুপ্ত বীজসমূহ আস্তে আস্তে
মাথা উঁচু করে দাঁড়াতে থাকে।
116
00:13:44,575 --> 00:13:47,995
শুরু হয় আলোর জন্য নতুন প্রতিযোগিতা।
117
00:13:48,078 --> 00:13:49,748
118
00:13:51,623 --> 00:13:54,043
আরোহী আর দ্রাক্ষালতা
শীঘ্রই বেড়ে ওঠে...
119
00:13:57,129 --> 00:14:00,759
সূর্যের আলোর জন্য লড়াইয়ে
অন্য সব চারাগাছকে ছাপিয়ে যায়।
120
00:14:14,396 --> 00:14:17,816
শীঘ্রই পতিত দানব
ছেয়ে যায় নতুন উদ্ভিদের আবরণে।
121
00:14:25,574 --> 00:14:30,624
আর শূণ্যস্থান রূপান্তরিত হয় সবুজ কাননে।
122
00:14:32,539 --> 00:14:34,539
123
00:14:38,545 --> 00:14:40,205
কিন্ত এটা স্বর্গ নয়।
124
00:14:44,259 --> 00:14:46,679
হামিংবার্ডরা কাগজের মতো হালকা।
125
00:14:48,889 --> 00:14:52,179
আকারের এই দৈন্যতা
তারা পুষিয়ে নেয় তাদের আগ্রাসনের মাধ্যমে।
126
00:14:52,893 --> 00:14:53,893
127
00:15:02,569 --> 00:15:06,409
কারো কারো ছোরার মতো ঠোঁট,
এমনকি দাঁতও আছে।
128
00:15:10,702 --> 00:15:12,702
সবই ফুলের দখল নিয়ে লড়াইয়ের জন্য।
129
00:15:12,788 --> 00:15:15,208
130
00:15:17,042 --> 00:15:19,592
প্রতি কয়েক মিনিট অন্তর
হামিংবার্ডকে নতুন করে জ্বালানি নিতে হয়।
131
00:15:21,296 --> 00:15:25,756
পালকযুক্ত জিহবার মাধ্যমে,
তারা সেকেন্ডে ২০ বার মধু শোষণ করে।
132
00:15:29,972 --> 00:15:31,352
আর তাদের দ্রুত কাজ সারতে হয়।
133
00:15:35,310 --> 00:15:37,310
প্রতিযোগিতা নিরন্তর।
134
00:15:40,232 --> 00:15:42,152
কিন্তু ব্যাপারটা এরকম হওয়ার দরকার নেই।
135
00:15:47,573 --> 00:15:49,993
হেলিকোনিয়ার অর্ধচন্দ্রাকৃতির
ফুলগুলো থেকে মধুপান করা
136
00:15:50,075 --> 00:15:52,695
অধিকাংশ হামিংবার্ডের পক্ষেই অসম্ভব।
137
00:15:57,124 --> 00:15:59,924
কিন্তু গ্রিন হার্মিটের আছে
লম্বা, বাঁকানো ঠোঁট।
138
00:16:03,213 --> 00:16:05,723
এটা তাকে শান্তিতে মধুপানের সুযোগ করে দেয়।
139
00:16:17,644 --> 00:16:19,564
বেশ, প্রায়।
140
00:16:21,398 --> 00:16:22,818
একটা পিনের মাথার চেয়েও ছোটো,
141
00:16:23,650 --> 00:16:27,280
এই ফুলের পোকাগুলো হেলিকোনিয়ার
মধুপান করে প্রায় শুকিয়ে ফেলেছে।
142
00:16:30,157 --> 00:16:32,987
পরবর্তী ফুলে পৌঁছানোর জন্য,
তাদের একটু লিফট প্রয়োজন।
143
00:16:41,084 --> 00:16:43,924
তাদের আকারের তুলনায়,
তারা প্রায় চিতার মতোই দ্রুতগামী।
144
00:16:47,299 --> 00:16:49,129
হামিংবার্ডের ঠোঁট বেয়ে ওপরে উঠে...
145
00:16:51,637 --> 00:16:53,717
এর নাকের ছিদ্রে লুকিয়ে থাকে...
146
00:16:58,810 --> 00:17:01,360
আর পরবর্তী ফুলে পরিবহনের জন্য প্রস্তুত হয়।
147
00:17:01,438 --> 00:17:02,648
148
00:17:13,700 --> 00:17:15,120
কাননবিথী যখন অতিমাত্রায় বৃদ্ধি পায়,
149
00:17:15,202 --> 00:17:18,622
বনের মেঝে আবারও অন্ধকারে ঢেকে যায়।
150
00:17:24,211 --> 00:17:26,511
এরকম স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক বেড়ে ওঠে...
151
00:17:28,674 --> 00:17:31,094
আর পতিত গাছসমূহের অবশিষ্টাংশ পচিয়ে ফেলে।
152
00:17:37,057 --> 00:17:40,057
এখানে তাজা খাবার খুঁজে পাওয়া দারুণ কষ্টকর।
153
00:17:40,811 --> 00:17:42,441
154
00:17:52,114 --> 00:17:55,164
ব্রাজিল নাটের খোসা বেশিরভাগ
প্রাণীর জন্যই দারুণ শক্ত।
155
00:17:58,120 --> 00:17:59,330
কিন্তু অ্যাগুটির জন্য নয়।
156
00:18:06,879 --> 00:18:09,509
যেটুকু সে এখন খেতে পারবে না,
তা ভবিষ্যতের জন্য পুঁতে রাখবে।
157
00:18:12,718 --> 00:18:14,138
স্বভাবগতভাবেই সে বিচলিত।
158
00:18:16,346 --> 00:18:17,756
আর উপযুক্ত কারণেই।
159
00:18:24,897 --> 00:18:27,727
একটা মার্গে গৃহপালিত
বিড়ালের চেয়ে সামান্য বড়ো...
160
00:18:31,361 --> 00:18:33,361
কিন্তু অনেক বেশি হিংস্র।
161
00:18:52,216 --> 00:18:53,426
162
00:18:59,014 --> 00:19:02,314
অন্ধকার বনের মেঝেতে
লুকিয়ে আছে অসংখ্য শিকারী।
163
00:19:05,062 --> 00:19:08,902
আর ছোটো মাত্রায়,
তারা আরও বেশি ভয়ানক।
164
00:19:12,277 --> 00:19:13,737
ছোটো ছোটো ৪০ পায়ে ভর দিয়ে,
165
00:19:13,820 --> 00:19:18,030
এই আঙুলের সমান দৈর্ঘ্যের
ভেলভেট ওয়র্ম নীরবে হেঁটে চলে।
166
00:19:19,535 --> 00:19:22,575
এর শিকারের কৌশল
যেন কোনো সাইন্স ফিকশন।
167
00:19:28,961 --> 00:19:32,801
এর দেহে থাকা ভাইব্রেশন সেন্সরসমূহ
শিকারের চলন ট্র্যাক করে।
168
00:19:38,470 --> 00:19:40,220
একে আরও কিছুটা কাছাকাছি যেতে হবে...
169
00:19:43,141 --> 00:19:45,021
তার গোপন অস্ত্র ব্যবহারের জন্য...
170
00:19:55,237 --> 00:19:56,657
ওয়েব-স্লিংগারস।
171
00:20:05,247 --> 00:20:07,877
এই আঠালো সুতাগুলো
মুহূর্তের মধ্যে জমাট বেঁধে যায়।
172
00:20:13,714 --> 00:20:14,924
পালানোর কোনো উপায় নেই।
173
00:20:26,268 --> 00:20:29,688
ক্ষুদ্র প্রাণীদের সবসময় সতর্ক থাকতে হয়।
174
00:20:34,401 --> 00:20:38,241
স্ত্রী স্ট্রবেরি ডার্ট ফ্রগ নতুন
এক গুচ্ছ ডিম পেড়েছে।
175
00:20:41,950 --> 00:20:44,370
কিন্তু এদের নিরাপদে
রাখার দায়িত্ব পুরুষ ব্যাঙের।
176
00:20:58,217 --> 00:21:00,837
উজ্জ্বল লাল রং শিকারীদের জন্য সতর্কবার্তা।
177
00:21:04,139 --> 00:21:06,559
এর ত্বক থেকে প্রাণঘাতী বিষ নিঃসৃত হয়।
178
00:21:10,062 --> 00:21:11,272
শুধু একটাই সমস্যা...
179
00:21:15,025 --> 00:21:17,025
ফায়ার-বেলিড স্নেকরা অনাক্রম্য।
[এই বিষে তারা আক্রান্ত হয় না।]
180
00:21:19,071 --> 00:21:22,121
এরা যেকোনো প্রকার
নড়াচড়ার প্রতিও মারাত্মক স্পর্শকাতর।
181
00:21:26,286 --> 00:21:27,956
একদম নিশ্চল হয়ে বসে থাকলে...
182
00:21:30,415 --> 00:21:32,075
সে হয়তো বেঁচে যাবে।
183
00:21:45,347 --> 00:21:47,177
কিন্তু সবকিছু থেকে সে পালাতে পারে না।
184
00:21:47,266 --> 00:21:48,516
185
00:21:54,106 --> 00:21:55,316
এক প্রতিদ্বন্দ্বী পুরুষ ব্যাং।
186
00:21:55,899 --> 00:21:57,729
187
00:21:58,610 --> 00:22:00,030
সে তার অঞ্চল দখল করতে উদ্যত হয়েছে।
188
00:22:04,616 --> 00:22:06,866
189
00:22:07,870 --> 00:22:10,870
দখল করতে পারলে,
সে সবগুলো ডিম খেয়ে ফেলবে।
190
00:22:14,793 --> 00:22:17,213
এগুলো রক্ষার জন্যই এই
ছোট্টো বাবাকে লড়াই করতে হবে।
191
00:22:27,055 --> 00:22:31,685
উভয়ই ওজনের দিক থেকে সুগার কিউবের
চেয়ে ভারী না হলেও, তারা সমানে সমান।
192
00:22:46,617 --> 00:22:49,077
এরকমটা তারা আধা ঘণ্টার
বেশি সময় ধরে করতে পারে।
193
00:23:00,088 --> 00:23:02,298
ছোট্টো ব্যাংটি ক্লান্ত হতে শুরু করেছে।
194
00:23:10,516 --> 00:23:12,346
কিন্তু বাবা জয়ী হয়।
195
00:23:15,437 --> 00:23:18,857
তার প্রতিদ্বন্দ্বী দমে গিয়েছে,
অন্তত আপাতত।
196
00:23:21,818 --> 00:23:25,448
ডিম ফোটার আগে এখনও দুই সপ্তাহের
গার্ড ডিউটি বাকি।
197
00:23:26,114 --> 00:23:27,784
198
00:23:29,868 --> 00:23:31,578
199
00:23:34,915 --> 00:23:38,955
বন যত পরিণত হয়,
তত জটিল সম্পর্কের উদ্ভব হয়।
200
00:23:41,255 --> 00:23:43,665
201
00:23:47,928 --> 00:23:50,558
এই অর্কিড মৌমাছি
এক অসাধারণ মিশনে রয়েছে।
202
00:23:52,432 --> 00:23:55,142
এখানে পৌঁছার জন্য সে
৪০ কিলোমিটারের ওপর পথ পাড়ি দিয়েছে।
203
00:23:58,355 --> 00:23:59,475
আর সে একা নয়।
204
00:24:02,734 --> 00:24:07,664
এদের সবাই পুরুষ,
আর সবার লক্ষ্য একটাই।
205
00:24:10,284 --> 00:24:11,494
পরাগরেণু না।
206
00:24:12,870 --> 00:24:13,910
সুগন্ধি।
207
00:24:16,498 --> 00:24:18,168
এই অর্কিড এমন এক সুগন্ধি উৎপন্ন করে
208
00:24:18,250 --> 00:24:20,880
যা তাদেরকে স্ত্রী মৌমাছিদের
কাছে আকর্ষণীয় করে তুলবে।
209
00:24:23,297 --> 00:24:25,757
তাই সে যতটা সম্ভব সংগ্রহ করে নেয়।
210
00:24:28,177 --> 00:24:29,597
কিন্তু সতর্ক না থাকলে...
211
00:24:32,848 --> 00:24:33,848
সে এতেই ডুবে যাবে।
212
00:24:44,985 --> 00:24:46,395
বের হওয়ার উপায় একটাই।
213
00:24:54,912 --> 00:24:56,412
এ এক কঠিন আলিঙ্গন।
214
00:25:02,127 --> 00:25:04,957
আর অর্কিডটা তাকে একটা বিদায়ী উপহার
প্রদান ব্যতীত বিদায় দিবে না।
215
00:25:09,593 --> 00:25:11,803
তার পিঠে বেঁধে দেয়
একটা পরাগরেণুর প্যাকেজ।
216
00:25:21,396 --> 00:25:23,976
ছোট্টো মৌমাছিটির সঙ্গী
খোঁজার মিশন অব্যাহত থাকে,
217
00:25:24,983 --> 00:25:26,403
কিন্তু অর্কিড এর কাজও সুসম্পন্ন।
218
00:25:41,875 --> 00:25:46,205
পিগমি মারমোসেটদের জন্য,
জীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
219
00:25:50,217 --> 00:25:52,467
আজকাল কীটপতঙ্গের দেখা মেলা ভার।
220
00:25:56,139 --> 00:25:57,219
কোনো সমস্যা নেই।
221
00:25:58,308 --> 00:26:01,558
তারা নতুন নতুন গাছে
নতুন রস কূপ খননে ব্যস্ত।
222
00:26:10,112 --> 00:26:11,992
তাদের কোলাহলমুখর প্রতিবেশীরাও ফিরে এসেছে।
223
00:26:12,072 --> 00:26:13,912
224
00:26:18,579 --> 00:26:22,999
দল তৈরি করছে,
খাদ্য খাচ্ছে...
225
00:26:32,009 --> 00:26:33,429
আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
226
00:26:42,394 --> 00:26:43,774
প্রকৃতির ডাকে সাড়া দিলে,
227
00:26:44,938 --> 00:26:47,268
তা পরিষ্কারের ভার পড়ে
এই ছোট্টো বন্ধুদের ওপর।
228
00:26:54,531 --> 00:26:57,951
এই পিচ্চি সুপারহিরোরা
ক্যানোপি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।
229
00:27:04,875 --> 00:27:07,335
একটা গুবরে পোকা,
আকারে কেবল একটা পয়সার সমান।
230
00:27:08,504 --> 00:27:09,924
কিন্তু কোনো কাজই অসাধ্য না।
231
00:27:17,888 --> 00:27:19,058
২০ মিটার ওপর থেকে...
232
00:27:21,225 --> 00:27:23,345
সে স্রেফ শক্ত হয়ে ধরে থাকে।
233
00:27:43,580 --> 00:27:45,750
আর এখানে আগমণ ঘটে
বাকি পরিষ্কারকর্মীদের।
234
00:28:00,305 --> 00:28:03,135
পায়খানার দলাগুলো
পুঁতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়।
235
00:28:06,270 --> 00:28:07,480
তাদের বাচ্চাদের জন্য খাবার।
236
00:28:10,691 --> 00:28:12,691
আর বনের জন্য সার।
237
00:28:19,199 --> 00:28:23,199
জঙ্গল অসাধারণ সব ছোট্টো প্রাণীতে
ভরপুর এক জটিল দুনিয়া।
238
00:28:24,663 --> 00:28:26,793
তাদের প্রত্যেকের রয়েছে অনন্য সব ভূমিকা।
239
00:28:32,129 --> 00:28:34,969
আর এই পিচ্চি প্রাইমেটরাও
নিজেদের স্থান খুঁজে পেয়েছে।
240
00:28:41,555 --> 00:28:44,385
জঙ্গলের এই জনাকীর্ণ অংশ
সদা-পরিবর্তনশীল।
241
00:28:48,437 --> 00:28:51,357
কিন্তু আপাতত,
জীবন সুন্দর।
242
00:28:56,195 --> 00:28:57,235
আর নিচে...
243
00:28:58,614 --> 00:29:01,414
অ্যাগুটির ফেলে যাওয়া একটা ব্রাজিল নাট...
244
00:29:07,206 --> 00:29:09,416
ছায়ার ভেতর ধীরে ধীরে বেড়ে উঠছে।
245
00:29:13,086 --> 00:29:14,506
ভবিষ্যতের উদ্দেশ্যে গড়ে উঠছে।
246
00:29:17,424 --> 00:29:22,434
ছোট্টো প্রারম্ভ থেকেই,
বিশালাকার দানবের জন্ম হয়।
247
00:29:34,358 --> 00:29:37,188
এই জঙ্গল দেখতে
অসীম সবুজের সাগরের মতো লাগতে পারে...
248
00:29:40,739 --> 00:29:45,579
কিন্তু প্রতিটি বৃক্ষ
ছোট্টো ছোট্টো বিস্ময়জগতের আবাস।
249
00:29:51,166 --> 00:29:52,576
একটা স্ট্রবেরি ডার্ট ফ্রগ
250
00:29:53,085 --> 00:29:55,915
নিজের ছোট্টো ব্যাঙাচির জন্য
নিরাপদ স্থান খুঁজছে।
251
00:30:00,300 --> 00:30:01,390
সে চলতে থাকলেই ভালো...
252
00:30:13,981 --> 00:30:15,981
পরবর্তী প্রজন্মকে লালনপালনের জন্য।
253
00:30:17,943 --> 00:30:19,613
এটা একটা দীর্ঘ পথ...
254
00:30:20,404 --> 00:30:22,164
সেই ওপর পর্যন্ত।
255
00:30:22,943 --> 00:30:26,533
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
256
00:30:26,825 --> 00:30:33,039
এত সব নিয়ামতে জীবন পরিপূর্ণ করে রাখার জন্য
এক মুহূর্ত সময় নিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন।