1
00:03:57,000 --> 00:05:18,000
.:.:.: Batman: Soul of the Dragon (2021) :.:.:.
অনুবাদ ও সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ
1
00:00:59,726 --> 00:01:02,312
- আরেক গ্লাস আনবো, স্যার?
- নিয়ে আসো।
2
00:03:29,334 --> 00:03:30,334
ধ্যাত্তেরিকা!
3
00:03:49,396 --> 00:03:50,480
তোমার পরিচয়?
4
00:03:51,565 --> 00:03:54,526
ড্রাগন। রিচার্ড ড্রাগন।
5
00:05:52,936 --> 00:05:55,146
উনি একটু ব্যাস্ত।
6
00:06:00,986 --> 00:06:02,362
উনি খবরটা শুনতে চাইবেন।
7
00:06:04,406 --> 00:06:05,406
এসো।
8
00:06:06,533 --> 00:06:07,993
দুঃখিত আপনাকে বিরক্ত...
9
00:06:08,410 --> 00:06:10,203
না, না, শাইনিংফস্ট!
10
00:06:10,370 --> 00:06:11,663
আমাদের কাজ শেষ!
11
00:06:12,163 --> 00:06:13,163
বলো, কী ব্যাপার?
12
00:06:13,498 --> 00:06:15,750
ফ্রান্সে আমাদের এক আস্তানায়...
13
00:06:16,418 --> 00:06:17,502
হামলা হয়েছে।
14
00:06:18,253 --> 00:06:19,254
তারপর?
15
00:06:19,588 --> 00:06:21,590
দরজাটা যে আমাদের কাছে
সেটা কেউ জেনে ফেলেছে।
16
00:06:23,925 --> 00:06:25,468
তাহলে, তুমি জানো কী করতে হবে।
17
00:06:35,353 --> 00:06:38,148
আমাদের একান্তে সময় কাটানো
হয়তো আর হয়ে উঠবে না।
18
00:06:39,232 --> 00:06:41,943
জানু, আমার পেশায়
এসব আকছার ঘটে।
19
00:06:42,861 --> 00:06:45,530
তবে, জেনে রাখো যদি
তোমার ইচ্ছা জাগে...
20
00:06:46,781 --> 00:06:48,283
আমাকে শুধুমাত্র একটা
কল দিলেই হবে।
21
00:06:50,535 --> 00:06:51,536
অবশ্যই!
22
00:06:59,336 --> 00:07:00,462
এসব কী?
23
00:07:02,672 --> 00:07:04,341
হেই! হেই!
24
00:07:12,849 --> 00:07:14,351
নাচো!
25
00:07:16,728 --> 00:07:18,188
রসিকতাটা ভালোই ছিল,
উজবুক কোথাকার!
26
00:07:18,271 --> 00:07:19,439
এখন, দরজাটা খোলো!
27
00:07:19,522 --> 00:07:21,274
রাতে আমার আরো কাস্টোমার আছে!
28
00:07:22,734 --> 00:07:25,028
নাচো...আমার জন্য!
29
00:07:26,237 --> 00:07:27,739
তোমার জন্য নাচবো না আমি, খুশি?
30
00:07:28,073 --> 00:07:29,407
এখন দয়া করে দরজাটা খোলো!
31
00:07:31,534 --> 00:07:32,744
শুনেছ আমার কথা, উন্মাদ?
32
00:07:33,954 --> 00:07:34,954
এসব কী হচ্ছে...
33
00:07:54,349 --> 00:07:55,934
না, প্লিজ! ঈশ্বর!
34
00:07:56,184 --> 00:07:57,184
না, না!
35
00:07:58,311 --> 00:07:59,688
এরকম মজা করাটা
ঠিক হচ্ছে না!
36
00:08:03,024 --> 00:08:05,777
দরজাটা খোলো!
খোলো দরজাটা!
37
00:08:09,030 --> 00:08:11,950
হে খোদা! প্লিজ, না! বাঁচাও!
38
00:08:18,915 --> 00:08:20,625
এই অংশটা আমার ফেভারিট!
39
00:08:21,501 --> 00:08:22,501
না, প্লিজ!
40
00:09:07,630 --> 00:09:09,841
এই যে, আস্তে হাঁটো! চার্লি চ্যান!
41
00:09:10,050 --> 00:09:11,092
লাইন আছে একটা!
42
00:09:11,551 --> 00:09:13,928
আমি এখানে মিউজিক শুনতে আসিনি!
এই ক্লাবের মালিক আমার বন্ধু!
43
00:09:15,346 --> 00:09:16,973
ভায়া, আমি কিন্তু কারাতে জানি!
44
00:09:17,265 --> 00:09:20,602
তোর পাছায় লাথি মারার আগেই
এখান থেকে চলে যা!
45
00:09:21,144 --> 00:09:22,312
কারাতে?
46
00:09:22,395 --> 00:09:23,855
এই জিনিস শুধু সিনেমাতেই দেখা যায়!
47
00:09:24,439 --> 00:09:27,275
ওহ, তোকে আস্বস্ত করছি, যে
আসলেই কারাতে জানি আমি!
48
00:09:27,609 --> 00:09:28,693
তাহলে, কিছু মুভ দেখাচ্ছো না কেনো?
49
00:09:29,736 --> 00:09:31,571
প্রথম হিটটা নাহয় তোমাকে মারতে দেব।
50
00:09:34,032 --> 00:09:35,700
পরে বলিস না যে তোকে সতর্ক করিনি।
51
00:09:36,242 --> 00:09:37,285
এখানে না।
52
00:09:38,244 --> 00:09:39,370
ওখানে।
53
00:09:42,582 --> 00:09:45,043
আজ রাতে ব্যাথার কারণে
ঘুমাতে পারবি না!
54
00:09:46,044 --> 00:09:48,338
ফাইটটা আশা করি উপভোগ করব!
55
00:09:49,380 --> 00:09:52,509
হেই! এটা কী করলি?
56
00:09:53,635 --> 00:09:54,719
ফিরে আয়!
57
00:09:55,595 --> 00:09:58,807
কেউ চাবি আন!
হেই, হেই!
58
00:09:59,557 --> 00:10:00,557
আরে, ভাই!
59
00:10:05,480 --> 00:10:06,606
সরি, ব্রুস।
60
00:10:07,774 --> 00:10:08,942
কিন্তু, এভাবে আর পারা যাচ্ছে না।
61
00:10:10,068 --> 00:10:12,028
দেখো, আমি তোমাকে ভালোবাসি!
62
00:10:12,278 --> 00:10:14,072
আমি জানি, তুমিও আমাকে ভালোবাসো!
63
00:10:14,697 --> 00:10:16,866
তোমার আমার ভালোবাসাটা নিখাদ!
64
00:10:17,534 --> 00:10:18,534
বিশেষ কিছু।
65
00:10:19,744 --> 00:10:20,995
কিন্তু, কয়েকটা মাস
একসাথে কাটানোর পর...
66
00:10:21,079 --> 00:10:24,040
তোমার ভেতরে কোনো এক জায়গায়
আমি এখনো পৌঁছাতে পারছি না।
67
00:10:25,583 --> 00:10:27,127
জানি, শুনতে অদ্ভুত শোনাচ্ছে...
68
00:10:27,210 --> 00:10:28,878
কিন্তু, মনে হচ্ছে তোমার মাঝে ...
69
00:10:29,796 --> 00:10:30,922
গোপন কোনো রহস্য লুকিয়ে আছে।
70
00:10:32,090 --> 00:10:33,550
কিছু একটা তুমি আমার
কাছ থেকে লুকাচ্ছ।
71
00:10:37,679 --> 00:10:39,973
যা কিছুই লুকাও না কেন,
বলে ফেলো আমাকে।
72
00:10:40,473 --> 00:10:41,641
আমরা একসাথে এই প্রতিকূলতাকে অতিক্রম করব।
73
00:10:43,768 --> 00:10:46,563
সিলভার, সোনা...ব্যাপারটা
এরকম কিছু না।
74
00:10:46,855 --> 00:10:47,897
এরকম কোনো কিছুই...
75
00:10:49,482 --> 00:10:51,693
আমাকে...বলে ফেলো।
76
00:10:56,281 --> 00:10:57,281
বলতে পারছি না।
77
00:11:14,716 --> 00:11:17,427
- সিলভার...
- আমাকে কখনো আর কল করবে না।
78
00:11:23,933 --> 00:11:25,059
এক্সকিউজ মি।
79
00:11:31,983 --> 00:11:32,983
খারাপ সময় যাচ্ছে?
80
00:11:34,986 --> 00:11:35,904
রিচার্ড?
81
00:11:35,987 --> 00:11:37,280
সরি এভাবে না বলে
ঢুকে পড়ার জন্য।
82
00:11:37,530 --> 00:11:38,615
চাইলে আবার নক
দিয়ে ঢুকতে পারি।
83
00:11:39,157 --> 00:11:40,783
না, তার প্রয়োজন নেই।
84
00:11:41,826 --> 00:11:42,826
তোমাকে দেখে ভালো লাগছে।
85
00:11:43,328 --> 00:11:44,329
একটা ড্রিংক্স বানিয়ে দেব তোমাকে?
86
00:11:45,163 --> 00:11:46,163
শিউর!
87
00:11:47,040 --> 00:11:48,249
প্যাডটা দারুণ!
88
00:11:48,333 --> 00:11:49,626
কতদিন পর দেখা হলো তাহলে?
89
00:11:50,418 --> 00:11:52,670
ঠিক মনেই করতে পারছি না শেষ
কবে দেখা হয়েছে আমাদের!
90
00:11:52,754 --> 00:11:53,754
তাই?
91
00:11:53,796 --> 00:11:55,506
আমার তো মনে হয়,
শেষ সাক্ষাতটা তোমার মনে আছে।
92
00:11:56,049 --> 00:11:57,175
প্রথম সাক্ষাতটাও মনে আছে।
93
00:11:58,927 --> 00:11:59,927
হুম।
94
00:13:07,537 --> 00:13:08,913
হ্যালো?
95
00:13:10,623 --> 00:13:11,708
কেউ আছেন?
96
00:13:14,127 --> 00:13:15,461
আমি অনেক দূর থেকে...
97
00:13:18,298 --> 00:13:19,298
এসেছি!
98
00:13:23,886 --> 00:13:25,138
চুলোয় যা, সব!
99
00:13:44,574 --> 00:13:45,574
স্বাগতম!
100
00:13:46,534 --> 00:13:48,161
তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
101
00:13:49,370 --> 00:13:50,830
দরজায় কড়া নাড়ার সময়
কেউ উত্তর দেয়নি।
102
00:13:52,332 --> 00:13:55,668
নিয়তির দরজা সবসময়ই খোলা...
103
00:13:56,711 --> 00:14:00,048
যদি এর মধ্য দিয়ে প্রবেশ
করার সাহস তোমার থাকে।
104
00:14:02,467 --> 00:14:05,011
এখন ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে
যাওয়ার আগেই দরজাটা বন্ধ করো।
105
00:14:11,267 --> 00:14:13,353
নান্দা পর্বতে তোমাকে স্বাগত জানাচ্ছি।
106
00:14:21,986 --> 00:14:25,323
এই জায়গাটা খুঁজে বের করতে বেশ
দক্ষতা এবং সাহসের প্রয়োজন।
107
00:14:25,990 --> 00:14:27,658
তোমার দুটোই দরকার।
108
00:14:29,285 --> 00:14:30,578
জ্বি, ও'সেন্সেই।
109
00:14:31,287 --> 00:14:32,538
আমি শিখতে মরিয়া হয়ে আছি।
110
00:14:33,081 --> 00:14:35,083
এরকম কথা শুরুতে...
111
00:14:35,166 --> 00:14:36,459
ওরাও বলেছে।
112
00:14:37,126 --> 00:14:38,628
- ওরা?
- হ্যাঁ।
113
00:14:39,295 --> 00:14:40,838
তোমাকে নিয়ে ষষ্ঠ জন হবে।
114
00:14:43,925 --> 00:14:46,302
শিভা, আমার সবচেয়ে উত্তম শিক্ষার্থী।
115
00:14:46,719 --> 00:14:49,263
শৃংখলাপরায়ণ, ন্যায়পরায়ণ।
116
00:15:02,777 --> 00:15:06,406
গ্র্যাজুয়েশনে ওর কাছ থেকে
বক্তৃতা শুনবে, আশা করি।
117
00:15:08,199 --> 00:15:10,576
ও বেন টার্নার।
118
00:15:11,160 --> 00:15:12,995
শক্তিশালী এবং খেপাটে।
119
00:15:13,704 --> 00:15:16,999
ও এখানে এসেছে নিজের রাগকে
নিয়ন্ত্রণ করার উপায় জানতে।
120
00:15:24,340 --> 00:15:25,842
এখনো অবশ্য বিষয়টা নিয়ে
আমরা কাজ করছি।
121
00:15:38,146 --> 00:15:39,397
ওর নাম জেড।
122
00:15:49,323 --> 00:15:50,658
ভালো শিক্ষার্থী...
123
00:15:50,783 --> 00:15:53,119
তবে সবসময় প্রশ্নের উপর
প্রশ্ন করতেই থাকে।
124
00:15:54,245 --> 00:15:55,872
আমার মাথা ধরিয়ে দেয়।
125
00:15:57,790 --> 00:15:59,750
আর, ও হচ্ছে রিপ।
126
00:15:59,834 --> 00:16:03,671
যুদ্ধে অংশগ্রহণ করেছে,
এখন শান্তির খোঁজ করছে।
127
00:16:03,754 --> 00:16:05,423
লেগে থাকার ব্যাপারে ও সেরা।
128
00:16:08,134 --> 00:16:11,471
এছাড়া, ও খুব চমৎকার
মরিচের আচার বানায়।
129
00:16:12,096 --> 00:16:13,139
আপনি ষষ্ঠজনের কথা
উল্লেখ করেছিলেন।
130
00:16:14,682 --> 00:16:15,682
ওহ, হ্যাঁ!
131
00:16:17,143 --> 00:16:21,063
ও এখানে এতদিন ধরে আছে যে
মাঝেমধ্যে ভুলেই যাই ওর কথা।
132
00:16:34,452 --> 00:16:35,870
ওর নাম রিচার্ড।
133
00:16:36,621 --> 00:16:37,997
রিচার্ড ড্রাগন।
134
00:16:38,915 --> 00:16:41,209
প্রত্যেকেই তাদের নিজস্ব রণকৌশলের
দিক দিয়ে নিপুণ।
135
00:16:41,584 --> 00:16:42,793
তুমিও হবে।
136
00:16:43,085 --> 00:16:45,588
এখন তোমাকে পাতালের ঘরগুলো দেখাবো।
137
00:16:46,088 --> 00:16:47,088
ওটা দিয়ে কোথায় যায়?
138
00:16:48,132 --> 00:16:50,760
- কোনটা?
- ওটা। অই দরজাটা।
139
00:16:52,094 --> 00:16:53,894
এটা বিল্ডিং থেকে আলাদা।
140
00:16:54,263 --> 00:16:55,263
এটার ব্যাপারে কিছু বলেননি।
141
00:16:59,268 --> 00:17:00,269
বলিনি?
142
00:17:01,312 --> 00:17:02,312
রিচার্ড!
143
00:17:02,897 --> 00:17:05,483
আমাদের নতুন রিক্রুটকে
তার রুমটা দেখিয়ে দাও।
144
00:17:10,196 --> 00:17:11,196
ব্রুস।
145
00:17:12,365 --> 00:17:14,659
এই পথটা এত সহজ নয়।
146
00:17:14,784 --> 00:17:18,663
যারা চলতে অক্ষম, তাদেরকে
এটা বরবাদ করে দেয়।
147
00:17:20,122 --> 00:17:21,707
তুমি চাইলে এখনো
চলে যেতে পারো।
148
00:17:23,000 --> 00:17:25,753
না, সেন্সেই। আমি যাবো না।
149
00:17:39,392 --> 00:17:41,811
তো, গোথাম থেকে কী
কারণে এখানে এসেছ?
150
00:17:42,061 --> 00:17:43,104
সবসময় মূল কথায় চলে আসো।
151
00:17:43,437 --> 00:17:44,897
তুমি একটুও বদলাওনি, ব্রুস।
152
00:17:45,856 --> 00:17:46,941
হয়তো তুমি চমকে
যাবে কথাটা শুনে।
153
00:17:47,984 --> 00:17:49,193
দরজাটা এখন অন্য
কারো কাছে আছে।
154
00:17:51,237 --> 00:17:52,446
সেজন্যই এখানে এসেছ?
155
00:17:53,322 --> 00:17:54,365
কী করব আমি?
156
00:17:56,117 --> 00:17:57,118
ওটা খুঁজে বের করতে সাহায্য করো।
157
00:17:57,660 --> 00:17:59,704
আমি? না, না!
158
00:18:00,079 --> 00:18:04,500
ক্লাবের কাজ, দাতব্য কাজ,
বাবার ব্যবসা...
160
00:18:04,584 --> 00:18:05,793
প্রেমিকার সাথে ঝগড়া।
161
00:18:07,044 --> 00:18:09,964
হ্যাঁ, আমার শিডিউল ফুল এখন।
162
00:18:10,798 --> 00:18:13,092
টাকার দরকার পড়লে সর্বোচ্ছ তোমাকে
একটা চেক লিখে দিতে পারি।
163
00:18:13,718 --> 00:18:14,802
কিন্তু এর বাইরে অন্যকিছু করা...
164
00:18:15,469 --> 00:18:16,929
সেসব দিন আর নেই।
165
00:18:18,055 --> 00:18:19,056
খুব খারাপ।
166
00:18:22,977 --> 00:18:26,272
আমরা ভালো করেই জানি, যা শিখেছি সেটা
এত সহজে ভুলে যাওয়া যায় না।
167
00:18:26,606 --> 00:18:31,027
তাছাড়া, তুমি না এখন দুনিয়া
কাঁপানো একজন সুপার স্পাই?
168
00:18:31,319 --> 00:18:32,653
আমাকে তোমার কেন
প্রয়োজন পড়ল হঠাত?
169
00:18:32,903 --> 00:18:35,781
আমার অধীনে যারা আছে তারাও
পারবে কাজটা। কিন্তু তারা স্বার্থপর।
170
00:18:36,198 --> 00:18:38,743
কাজটা একা করতে পারবো না।
ভরসা করতে পারি এমন কাউকে দরকার।
171
00:18:39,285 --> 00:18:40,828
যে একদম ঘটনার শেষ দেখে ছাড়বে!
172
00:18:41,245 --> 00:18:42,371
তুমি হলে সেই লোক, ব্রুস...
173
00:18:42,705 --> 00:18:45,082
যে আমার দেখা সবচেয়ে উদ্যমী লোক।
174
00:18:45,666 --> 00:18:48,169
দুঃখিত, রিচার্ড। করার মতো কাজ
এখানে আমার অনেক আছে।
175
00:18:49,920 --> 00:18:51,922
হ্যাঁ, আমার ধারণাই ঠিক।
176
00:19:08,564 --> 00:19:10,858
আমাকে নজরদারির মধ্যে
সর্বদা থাকতে হয়।
177
00:19:12,151 --> 00:19:13,986
ওরা তোমার ন্যাপকিন ছিড়ে
ফেলবে ভেবে ভয় পাচ্ছো?
178
00:19:15,404 --> 00:19:18,282
-ট্রাক মাঝরাতে চলে আসবে।
- যদি পুলিশ টের পেয়ে যায়?i>
179
00:19:18,366 --> 00:19:21,702
ওদেরকে যে পরিমাণ পয়সা গেলাচ্ছি,
খুশিমনে ড্রাগ ট্রাকে ভরে দেবে!
180
00:19:22,286 --> 00:19:25,247
যা কিছুই হোক, এগুলো অই দরজার
তুলনায় তেমন গুরুত্বপূর্ণ নয়।
181
00:19:29,001 --> 00:19:30,336
আমরা উনার কাছে ঋণী।
182
00:19:33,964 --> 00:19:35,716
ঠিক আছে। প্ল্যানটা বলো।
183
00:19:38,302 --> 00:19:40,346
একটা সন্ত্রাসী সংগঠন
দরজাটা চুরি করে।
184
00:19:40,680 --> 00:19:43,474
এক সপ্তাহ পর সকল সন্ত্রাসীকে
মৃত পাওয়া যায়।
185
00:19:43,974 --> 00:19:45,351
কিছু বিষয় এখনো অস্পষ্ট।
186
00:19:46,352 --> 00:19:47,436
তুমি কোনো ধাঁধায় ফেঁসে আছো।
187
00:19:47,687 --> 00:19:48,771
সেজন্যই তোমার কাছে এসেছি।
188
00:20:01,575 --> 00:20:04,662
তরবারিটা দে, তাহলে তোদেরকে
কম কষ্ট দিয়ে মারবো।
189
00:20:05,538 --> 00:20:08,207
আচ্ছা, ছুরি চাকু এগুলো কোপাত করে ধরা ছাড়াও
আশা করি তোমার আরো কিছু মনে আছে।
190
00:20:45,745 --> 00:20:47,997
এই পাথরটা বেশ শক্ত।
191
00:20:48,664 --> 00:20:50,124
কিন্তু, এটা আদতে একটা বস্তু মাত্র।
192
00:20:50,499 --> 00:20:52,001
প্রাকৃতিকভাবে।
193
00:20:52,418 --> 00:20:53,419
কিন্তু, তোমরা...
194
00:20:53,502 --> 00:20:56,672
প্রকৃতির চেয়েও অদম্য।
195
00:20:57,339 --> 00:20:59,633
প্রত্যেকদিন তোমরা পাথরে হিট করবে।
196
00:21:00,634 --> 00:21:03,679
ব্যাথা পাবে, কিন্তু যন্ত্রণা
তোমাদেরকে শক্তিশালী করবে।
197
00:21:04,764 --> 00:21:06,098
হাত পুড়ে যাবে...
198
00:21:07,016 --> 00:21:09,185
কিন্তু, আগুন আত্মাকে বিশুদ্ধ করবে।
199
00:21:10,770 --> 00:21:13,606
তারপর, একদিন...হয়তো...
200
00:21:13,939 --> 00:21:15,191
পাথরটা ভেঙে যাবে।
201
00:21:16,692 --> 00:21:22,364
কিন্তু, এই অভিজ্ঞতা তোমার আত্নাকে
পাথরের মতোই শাণিত করবে।
203
00:21:24,617 --> 00:21:25,743
শুরু করো!
204
00:21:54,480 --> 00:21:55,940
এর মধ্যেই হাল ছেড়ে দিলে, জানেমান?
205
00:22:01,362 --> 00:22:04,573
শিক্ষকের প্রিয় শিক্ষার্থীই যদি এটা না করে,
তো আমারও করার কোনো অর্থ নেই।
206
00:22:06,200 --> 00:22:08,202
উনি বললেন, পাথরটা ভেঙে যাবে!
207
00:22:08,369 --> 00:22:09,453
এটাকে ভেঙে ছাড়বোই!
208
00:22:38,274 --> 00:22:39,942
ভাইয়েরা, এটা সময় নষ্ট
ছাড়া আর কিছু না!
209
00:22:44,905 --> 00:22:46,448
বেন, চলে যাচ্ছো কেন?
210
00:22:46,907 --> 00:22:48,576
না, হাত ভেঙে মজা করো!
211
00:22:48,951 --> 00:22:50,077
আমার দ্বারা ওসব হবে না, খোকা!
212
00:22:52,496 --> 00:22:53,664
হয়তো, ও ঠিকই বলেছে।
213
00:22:54,707 --> 00:22:56,083
হয়তো আমরা আসলেই
অর্থহীন চেষ্টা করছি।
214
00:23:06,594 --> 00:23:07,720
গুড নাইট, ব্রুস!
215
00:23:21,358 --> 00:23:22,358
ব্রুস!
216
00:23:23,027 --> 00:23:24,111
আপনাকে তো দেখতে পেলাম না!
217
00:23:25,112 --> 00:23:27,823
অন্ধকার লুকিয়ে থাকার জন্য
বেশ ভালো আবরণ!
218
00:23:28,532 --> 00:23:30,659
যদি জানো, কীভাবে অন্ধকারের
সাথে বন্ধুত্ব করতে হয়।
219
00:23:31,577 --> 00:23:33,787
পাথরটা তুমি আজ রাতে...
220
00:23:34,121 --> 00:23:36,999
কিংবা কাল অথবা পরশু...
221
00:23:37,207 --> 00:23:39,168
কিংবা, কখনোই ভাঙতে পারবে না।
222
00:23:39,251 --> 00:23:41,170
পাথরটা তো আপনিই ভাঙতে বলেছেন।
223
00:23:42,504 --> 00:23:45,841
আমি বলেছি, পাথরটা ভাঙার চেষ্টা করতে।
224
00:23:47,343 --> 00:23:48,928
তোমার সাথে, তোমার পরিবারের সাথে...
225
00:23:49,136 --> 00:23:50,262
যা যা হয়েছে সবকিছুই আমি জানি!
226
00:23:50,346 --> 00:23:51,889
পুরো দুনিয়া সেটা জানে।
227
00:23:52,681 --> 00:23:56,185
এখন তোমার চাওয়া এরকম ঘটনা
যেন আর কারো ক্ষেত্রে না ঘটে।
228
00:23:56,560 --> 00:24:00,439
কিন্তু, শয়তান পাথরের মতোই চিরস্থায়ী...
229
00:24:01,357 --> 00:24:03,108
যদি পাথরটা ভেঙেও ফেলো...
230
00:24:03,275 --> 00:24:04,693
নুড়ি পাথর রয়ে যাবে।
231
00:24:05,027 --> 00:24:07,488
নুড়ি পাথরকে ভাঙলে বালি পাবে।
232
00:24:07,905 --> 00:24:09,490
অর্থাৎ, শয়তানের অস্তিত্ব থাকবেই।
233
00:24:10,032 --> 00:24:13,702
তুমি যত প্রশিক্ষণই নাও না কেন,
এই সত্যটাকে বদলাতে পারবে না।
234
00:24:15,496 --> 00:24:18,791
যেটা বদলাতে পারবে না,
সেটা মেনে নাও।
235
00:24:19,041 --> 00:24:21,001
এই বোঝা তোমার বহন
করার প্রয়োজন নেই।
236
00:24:21,251 --> 00:24:24,380
জীবন মানে অন্যের জন্য বাঁচা।
237
00:24:24,922 --> 00:24:27,967
একা এই কাজ করাটা বেশ কঠিন।
238
00:25:03,210 --> 00:25:04,294
ব্রুস!
239
00:25:10,217 --> 00:25:12,803
ভালো, এবার তোদেরকে
আসল মার দেবো!
240
00:25:43,292 --> 00:25:46,503
শান্তি, ভালোবাসা এবং সন্তুষ্টির
সাথে বাঁচো, আমার বন্ধুরা!
241
00:25:48,005 --> 00:25:50,549
নিরহংকার এবং বিনয়ের
সাথে চলো সাপের মতো!
242
00:25:50,799 --> 00:25:53,427
যেটা প্রকৃতির বুকে মিশে থাকে, পারফেক্ট!
243
00:25:53,594 --> 00:25:56,346
যে অবস্থার মিলিয়ন বছরেও
কোনো পরিবর্তন হয়নি।
244
00:26:00,225 --> 00:26:01,225
সংখ্যাটা বলো।
245
00:26:01,435 --> 00:26:03,854
পুরো দেশজুড়ে আরো দশটি
অফিস খুলতে যাচ্ছে।
246
00:26:04,188 --> 00:26:06,148
পেন্টহাউস আপনাকে লস অ্যাঞ্জেলসে
আসার জন্য অনুরোধ করেছে...
247
00:26:06,565 --> 00:26:09,860
কৌতুহল্পূর্ণ খবর হচ্ছে, একজন
নতুন রিক্রুট পেয়েছি আমরা।
248
00:26:10,861 --> 00:26:12,321
ওর করা মুভিগুলো জঘন্য লাগে।
249
00:26:13,363 --> 00:26:15,449
কিন্তু, টাকা তো টাকাই।
250
00:26:18,160 --> 00:26:21,538
জ্বি? শাইনিংফস্ট।
251
00:26:23,332 --> 00:26:25,042
সমস্যার সমাধান হয়েছে?
252
00:26:25,584 --> 00:26:26,584
না, স্যার।
253
00:26:26,877 --> 00:26:28,378
এক্স (কুড়াল) গ্যাং ব্যার্থ হয়েছে।
254
00:26:28,796 --> 00:26:32,549
হয়তো ওদেরকে একটু বেশিই
নিচু করে দেখেছি!
255
00:26:33,175 --> 00:26:34,927
তোমার জন্য সামলানোটা
কি বেশ কঠিন?
256
00:26:35,469 --> 00:26:37,179
- না।
- ভালো।.
257
00:26:37,554 --> 00:26:38,722
এবং, শাইনিংফস্ট...
258
00:26:39,264 --> 00:26:42,768
এক্স গ্যাং যেন বুঝতে পারে
আমি ওদের উপর অসন্তুষ্ট!
259
00:26:42,851 --> 00:26:44,728
সেটা ইতোমধ্যেই ওদেরকে বুঝিয়ে দিয়েছি।
260
00:26:59,701 --> 00:27:01,703
তো, ওখানে ব্যাপারটা কী হয়েছিল?
261
00:27:02,287 --> 00:27:04,540
নিশ্চয়ই ওরা এসেছিল তোমার
নাক গলানো বন্ধ করার জন্য।
262
00:27:05,040 --> 00:27:07,084
এটা না। মুখোশের ব্যাপারটা।
263
00:27:07,751 --> 00:27:08,836
কস্টিউম?
264
00:27:10,420 --> 00:27:11,421
আসলে?
265
00:27:11,713 --> 00:27:13,799
এভাবে নিজের পরিচয়কে
আলাদা করে রাখি।
266
00:27:14,716 --> 00:27:15,716
নিরাপদে থাকার জন্য।
267
00:27:16,802 --> 00:27:18,178
এটা এর চেয়েও বেশি কিছু, ব্রুস।
268
00:27:18,387 --> 00:27:19,489
অই হাঁদারামগুলো তো ভয়ে...
269
00:27:19,513 --> 00:27:21,765
এখন যে কাজে বের হয়েছি,
সে কাজে মনোযোগ দাও।
270
00:27:22,141 --> 00:27:24,601
তরবারিটা অন্য কারো হাতে আসার আগেই
আমাদের কব্জায় থাকতে হবে।
271
00:27:25,519 --> 00:27:27,646
সেজন্য...আমাদের শিভাকে লাগবে।
272
00:27:29,439 --> 00:27:30,774
শিভাবে লাগবে আমাদের।
273
00:27:44,454 --> 00:27:47,499
এই তরবারিটার নাম "সৌল ব্রেকার"...
274
00:27:47,666 --> 00:27:53,338
বিখ্যাত তরবারি নির্মাতা মুরামাসা এরকম এক কি
দুটো তরবারি বানিয়েছিলেন এক শতাব্দীরও আগে!
276
00:27:54,464 --> 00:27:57,885
এর ধাতুকে এ পর্যন্ত অসংখ্যবার
পলিশ করা হয়েছে...
277
00:27:57,968 --> 00:28:01,221
যেন এটা বাতাসেরও আগে চলে...
278
00:28:02,055 --> 00:28:03,724
এবং, পাথরের মতোই শক্ত হয়।
279
00:28:06,852 --> 00:28:11,523
লোকে বলে, ব্লেডটা নাকি কালো জাদুর
সাহায্যে তৈরী করা হয়েছিল...
280
00:28:12,191 --> 00:28:14,067
একে তরবারির চেয়েও অনন্য
কিছুতে বদলে দেওয়ার জন্য।
281
00:28:14,318 --> 00:28:16,528
এটা জীবন আর মৃত্যুর চাবিকাঠি।
282
00:28:17,905 --> 00:28:20,490
এটার পাহারায় এমন কাউকে
ন্যাস্ত করতে হয়...
283
00:28:21,158 --> 00:28:22,534
যে জীবনকে বেছে নেয়।
284
00:28:26,705 --> 00:28:29,291
শিভা, সামনে আসো।
285
00:28:37,090 --> 00:28:40,677
তোমার একাগ্রতা, সামর্থ্য আর
ন্যায়পরায়ণতার কারণে...
286
00:28:41,178 --> 00:28:42,971
তোমাকে দিচ্ছি...
287
00:28:43,222 --> 00:28:46,183
এই তরবারি, সৌল ব্রেকারের...
288
00:28:46,808 --> 00:28:47,976
দায়িত্বভার।
289
00:28:56,818 --> 00:29:00,072
জেড, তুমি কি কিছু বলতে চাচ্ছো?
290
00:29:02,616 --> 00:29:04,201
না, ও'সেন্সেই।
291
00:29:05,535 --> 00:29:07,996
দয়া করে বলো। আমরা এখানে
একটা পরিবারের মতো।
292
00:29:08,413 --> 00:29:09,581
এখানে কোনো লুকোছাপা নেই।
293
00:29:10,624 --> 00:29:11,917
কি তোমার মনকে পেরেশান করছে?
294
00:29:13,085 --> 00:29:15,796
শিভা, আপনার মতে,
ও একজন ন্যায়পরায়ণ মেয়ে...
295
00:29:16,505 --> 00:29:18,173
কিন্তু, ও বেশ নমনীয়।
296
00:29:18,840 --> 00:29:20,259
ওর মধ্যে সেই খুনে ভাবটা নেই।
297
00:29:20,926 --> 00:29:22,386
এই তরবারি দেখভালের
যোগ্যতা নেই ওর।
298
00:29:23,887 --> 00:29:24,887
ওহ।
299
00:29:25,055 --> 00:29:26,098
তাহলে কার আছে?
300
00:29:26,640 --> 00:29:28,809
অন্যদের আছে।
বিশেষ করে, রিপ।
301
00:29:29,017 --> 00:29:31,353
সেও রিচার্ডের পাশাপাশি এখানে
অনেক দিন ধরে আছে।
302
00:29:32,229 --> 00:29:36,525
এবং, তোমার মতে, এখানে থাকার সময়সীমাটা
আমার ফয়সালার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
303
00:29:39,736 --> 00:29:40,821
খুব ভালো।
304
00:29:44,533 --> 00:29:46,994
রিপ জ্যাগার, উঠো।
305
00:29:49,663 --> 00:29:52,833
তুমি কি এই তরবারির
তত্ত্বাবধায়ক হতে চাও?
306
00:29:53,709 --> 00:29:55,002
জ্বি, ও'সেন্সেই।
307
00:29:55,836 --> 00:29:57,879
ঠিক আছে, শিভাকে লড়াইয়ে হারাও...
308
00:29:58,380 --> 00:30:01,425
তরবারির দায়িত্বভার তোমাকে দিয়ে দেব।
309
00:30:03,176 --> 00:30:05,053
আচ্ছা, ও'সেন্সেই।
310
00:30:09,850 --> 00:30:13,103
একটা কথা শোনো, শিভা।
311
00:30:14,146 --> 00:30:17,691
তুমি আত্মরক্ষার জন্য একটা
আঙুল ব্যবহার করতে পারবে।
312
00:30:18,066 --> 00:30:19,067
মানে?
313
00:30:20,652 --> 00:30:21,862
জ্বি, ও'সেন্সেই।
314
00:30:31,413 --> 00:30:32,413
শুরু করো!
316
00:31:12,412 --> 00:31:13,412
যথেষ্ট!
317
00:31:22,631 --> 00:31:24,341
আগে নিজেকে জানো...
318
00:31:25,175 --> 00:31:26,175
তারপর অন্যকে।
319
00:31:29,346 --> 00:31:30,346
শিভা..
320
00:31:34,476 --> 00:31:36,269
তরবারিটার দায়িত্বভার তোমার।
321
00:31:58,834 --> 00:32:02,254
শোনো, রিচার্ড। যে শিভাকে তুমি
চিনতে, ও এখন সেরকম নেই।
322
00:32:02,921 --> 00:32:04,047
ও বদলে গেছে।
323
00:32:04,923 --> 00:32:06,842
হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে।
324
00:32:11,680 --> 00:32:14,724
সে গোথামের চায়নাপাড়ার
অপরাধ সংগঠনগুলোর নেতা।
325
00:32:15,475 --> 00:32:17,644
নির্মমতা এবং অত্যাধিক রাগের
কারণে সবার নিকট পরিচিত।
326
00:32:20,439 --> 00:32:23,233
তুমি তোমার হ্যালোউইনের মুখোশ
পরে ওকে থামানোর চেষ্টা করোনি?
327
00:32:24,067 --> 00:32:26,236
এখনো... স্যুটটা নিয়ে কাজ করছি!
328
00:32:41,084 --> 00:32:42,084
হেই!
331
00:33:02,189 --> 00:33:04,024
হ্যাঁ, আমিই উইনার!
332
00:33:06,026 --> 00:33:07,026
হ্যাঁ!
333
00:33:08,945 --> 00:33:10,447
তুমি আমার বাড়িকে অসম্মানিত করেছ।
334
00:33:11,323 --> 00:33:13,950
জয়ের ক্ষেত্রে সবকিছুই হালাল, ডার্লিং!
335
00:33:14,868 --> 00:33:16,995
তাহলে, আমাকে হারাও দেখি!
336
00:33:26,588 --> 00:33:28,465
বেশ, আপনার ইচ্ছাই মঞ্জুর হোক।
337
00:33:33,345 --> 00:33:35,305
- শিভার উপর ২০ ডলার ধরলাম!
- মারো ওকে!
338
00:33:45,607 --> 00:33:47,734
তোমাকে এর মূল্য চোকাতে হবে, শিভা!
339
00:34:00,330 --> 00:34:01,330
আসো, খেলি!
340
00:34:17,639 --> 00:34:18,723
ভালো লাগছে না আর!
341
00:34:57,387 --> 00:34:58,597
ব্রুস, রিচার্ড।
342
00:34:58,680 --> 00:35:00,307
মনে হচ্ছে, তোমরা কোনো
ঝামেলায় ফেঁসে আছো।
343
00:35:00,390 --> 00:35:01,558
চাইলে বলতে পারো।
344
00:35:02,809 --> 00:35:03,809
মেরে ফেলো ওদেরকে।
345
00:35:11,693 --> 00:35:13,445
এগুলো ব্যবহার করতে জানো?
346
00:35:32,964 --> 00:35:35,550
ব্রুস, এটাই সময় তোমার মুখোশটা পরার!
347
00:35:35,634 --> 00:35:36,718
কিসের মুখোশ?
348
00:35:36,801 --> 00:35:38,595
ব্রুসের কাছে একটা মুখোশ আছে।
349
00:35:38,678 --> 00:35:40,718
পরলেই একদম অন্যরকম
হয়ে যায় ও।
350
00:35:42,557 --> 00:35:43,725
তুমিই ব্যাটম্যান?
351
00:35:43,808 --> 00:35:45,268
একটু ওদের দিকে নজর দাও!?
352
00:35:45,352 --> 00:35:46,853
ওরা এখানে তরবারিটা
নিতে এসেছে, শিভা!
353
00:36:07,082 --> 00:36:08,875
- না!
- আমাদের খেলা এখনো শেষ হ্যনি।
354
00:36:23,765 --> 00:36:24,808
ওরা মুঠো ফসকে বের হয়ে যাচ্ছে।
355
00:36:24,891 --> 00:36:25,891
খুব বেশিক্ষণের জন্য নয়।
357
00:36:43,284 --> 00:36:44,284
এটা বেশ কাজের।
358
00:36:58,633 --> 00:36:59,884
ও ওভারপাসের দিকে আগাচ্ছে!
359
00:37:23,950 --> 00:37:25,285
যা ভাবছি এটা কি তাই?
360
00:37:25,535 --> 00:37:26,535
শিভা, না!
361
00:37:39,966 --> 00:37:42,302
- কাছের ল্যানটা কোথায়?
- পার্কের মধ্যে।
362
00:39:02,298 --> 00:39:03,508
শিভা, ভেতরে ঢুকো!
363
00:39:04,217 --> 00:39:05,301
ওদের কাছে তরবারিটা!
364
00:39:06,094 --> 00:39:07,094
আমরা ব্যার্থ হয়েছি।
365
00:39:07,971 --> 00:39:09,097
যদি হার মেনে তো।
366
00:39:11,224 --> 00:39:12,224
কোনো পরামর্শ আছে?
367
00:39:13,768 --> 00:39:14,768
বেন।
368
00:39:40,962 --> 00:39:44,841
মাস্টার, দরজাটা আশ্রম
থেকে বেশ দূরে।
370
00:39:45,300 --> 00:39:46,885
এটা নিষিদ্ধ কেন?
371
00:39:54,309 --> 00:39:56,561
আপনিই তো বলেছিলেন,
পরিবারে কোনো লুকোছাপা নেই।
372
00:39:59,355 --> 00:40:02,859
এটাই সেই জায়গা যেখানে সকল
নিয়তি স্রোতের মতো মেশে।
373
00:40:03,610 --> 00:40:05,820
এটার জন্যই আমি এখানে...
374
00:40:06,404 --> 00:40:10,366
এবং, কোনদিন যদি নিজেদেরকে
পর্যাপ্ত প্রস্তুত করতে পারো...
375
00:40:10,491 --> 00:40:13,953
এটা তোমাদেরও এখানে
আসার কারণ হবে।
376
00:40:17,415 --> 00:40:19,459
কিছুই বুঝলাম না।
377
00:40:20,084 --> 00:40:23,296
আমিই বা কখন তোমাকে কিছু বুঝিয়েছি?
378
00:40:28,134 --> 00:40:31,638
আরে, বেন! খাবার গিলে
না খেয়ে চিবিয়ে খাও?
379
00:40:32,096 --> 00:40:34,182
আমার সময়ের অনেক দাম আছে!
380
00:40:36,225 --> 00:40:37,268
আহহা, কাজটা ভালো করলে না।
381
00:40:37,852 --> 00:40:40,104
বাটিতে আরো ভাত রেখে
দিলেই ভালো করবে, ভায়া।
382
00:40:40,313 --> 00:40:42,440
নয়তো, তোমার সাথে
আমি বোঝাপড়ায় বসবো।
383
00:40:42,857 --> 00:40:44,317
দুঃখিত, বাটিতে এতটুকু ভাতই ছিল।
384
00:40:45,068 --> 00:40:46,277
শেয়ার করা যাবে, সমস্যা নেই।
385
00:40:50,281 --> 00:40:51,991
দয়া নিজের পকেটে রাখো, আহাম্মক!
386
00:40:52,200 --> 00:40:54,410
আমি শুধু চাই, তুমি নিজের
জায়গাটা আগে জানো!
387
00:40:54,994 --> 00:40:56,496
সেটা কোথায়?
388
00:40:57,038 --> 00:40:58,289
আমার পেছনে।
389
00:40:58,456 --> 00:41:00,458
ভেবেছ, তোমাকে আমরা
আদর সোহাগ করব...
390
00:41:00,625 --> 00:41:04,003
কারণ, তোমার মা বাবা তোমার চোখের
সামনে মারা গেছে এই জন্য?
391
00:41:04,879 --> 00:41:08,049
আমার প্রতিবেশীদের ভাগ্যে প্রতিদিন এরকম ঘটনা
ঘটে, সেটা শুধু কোনো পত্রিকায় আসে না।
392
00:41:08,675 --> 00:41:10,176
তুমি সেটাই পাবে, যেটা তুমি
অর্জন করে নেবে।
393
00:41:10,426 --> 00:41:13,721
আর, আমি যেখানে আছি সেখানে তুমি
কিছুই অর্জন করোনি এখনো, বুদ্ধু!
394
00:41:18,601 --> 00:41:20,561
ও'সেন্সেই, ওদেরকে আমাদের থামানো উচিৎ!
395
00:41:20,937 --> 00:41:22,522
না, এটা ওদের দরকার ছিল।
396
00:41:23,481 --> 00:41:25,608
তাছাড়া, আমার টিভিটাও
নষ্ট হয়ে পড়ে আছে!
397
00:41:26,651 --> 00:41:27,652
আসো।
398
00:41:28,194 --> 00:41:29,404
ওহ, মরার এত খায়েশ?
400
00:41:49,090 --> 00:41:50,800
তুমি কোথায় যাচ্ছো?
401
00:41:51,467 --> 00:41:52,635
ঠিক আছে, আলালের ঘরের দুলাল!
402
00:41:52,802 --> 00:41:55,513
অনেকদিন কারো হাড়গোড় ভাঙিনি!
403
00:42:03,354 --> 00:42:04,439
শিক্ষা হয়নি তোমার?
404
00:42:06,941 --> 00:42:08,735
এখনো অনেক কিছু
শেখার বাকি আছে।
405
00:42:19,787 --> 00:42:21,122
উঠবে না।
406
00:42:40,183 --> 00:42:41,768
তুমি আসলেই একটা পাগল, ভাই!
407
00:42:44,353 --> 00:42:45,688
তোমাকে সেজন্য শ্রদ্ধা করি।
408
00:42:51,069 --> 00:42:52,069
ধরেছি তোমাকে।
409
00:42:52,236 --> 00:42:54,530
চলো, তোমাকে বিছানায় শুইয়ে দেই।
410
00:42:55,573 --> 00:42:56,949
একটা অদ্ভুত ব্যাপার কি জানো?
411
00:42:58,242 --> 00:42:59,702
নিজেকে এখনো ক্ষুধার্ত মনে হচ্ছে!
412
00:43:00,411 --> 00:43:03,456
মার খাওয়াটাও অনেক সময়
কারো চাওয়া হয়ে যায়!
414
00:43:26,229 --> 00:43:28,856
- তুমি ঠিক আছো?
- আমি পারবো না।
415
00:43:29,190 --> 00:43:30,358
আমি তেমন শক্তিশালী না।
416
00:43:31,776 --> 00:43:32,860
কে বলেছে এই কথা?
417
00:43:33,861 --> 00:43:37,031
- কেউ না, আমি শুধু...
- সেটাই।
418
00:43:37,365 --> 00:43:38,699
কেউ না।
419
00:43:40,827 --> 00:43:42,078
যখন আমি ছোট ছিলাম...
420
00:43:42,328 --> 00:43:44,288
আমিও নিজেকে তেমন
শক্তিশালী ভাবতাম না।
421
00:43:44,747 --> 00:43:46,749
ভাবতাম, যদি কঠোর ট্রেনিং করি...
422
00:43:47,708 --> 00:43:48,793
ভাবসাব গুণ্ডাপাণ্ডাদের মতো রাখি...
423
00:43:49,252 --> 00:43:50,795
তাহলে হয়তো নিজেকে
শক্তিশালী মনে হবে।
424
00:43:51,671 --> 00:43:52,671
কিন্তু, বিষয়টা আসলে এরকম না।
425
00:43:54,173 --> 00:43:58,261
মার্শাল আর্ট মানে লাথি
ঘুষি মারা শেখানো না...
426
00:43:58,970 --> 00:44:00,930
এটার শেখায় এখানে...
427
00:44:01,597 --> 00:44:02,723
আর ওখানে নিয়ন্ত্রণ করা।
428
00:44:03,891 --> 00:44:05,476
যাতে যখনই পরিস্থিতি অনেক
খারাপ মনে হবে...
429
00:44:06,144 --> 00:44:08,437
তুমি শক্তিশালী না জেনেও...
430
00:44:09,063 --> 00:44:11,649
তুমি নিজেকে সত্যিটা মনে
করিয়ে দিতে পারবে।
431
00:44:12,191 --> 00:44:13,234
সেটা কী?
432
00:44:13,901 --> 00:44:15,111
তোমাকে যদি কেউ থামাতে
পারে, তাহলে সে হচ্ছে...
433
00:44:15,820 --> 00:44:16,820
শুধু তুমি!
434
00:44:21,784 --> 00:44:24,871
- আমি এখন রেডি!
- সাবাস, বাঘের বাচ্চা!
435
00:44:30,918 --> 00:44:32,837
স্টুডেন্ট এখন তাহলে
টিচার হয়ে গেছে।
436
00:44:37,300 --> 00:44:40,219
তোমাদেরকে দেখেই মনে
হচ্ছে কিছু একটা ঠিক নেই।
437
00:44:41,179 --> 00:44:42,388
ওরা দরজার সন্ধান পেয়ে গেছে।
438
00:44:43,014 --> 00:44:44,473
এবং তরবারিটাও এখন
ওদের কাছেই আছে?
439
00:44:45,141 --> 00:44:46,141
ওরা?
440
00:44:55,276 --> 00:44:56,444
দাঁড়াও, আমার কোটটা নিয়ে আসি।
441
00:45:03,159 --> 00:45:05,995
বুঝি না, উনি কেন কখনো সরাসরি
প্রশ্নের উত্তর দেয় না?
442
00:45:06,370 --> 00:45:09,081
সবসময় কেমন গম্ভীর আর
রহস্যজনক আচরণ করে।
443
00:45:09,832 --> 00:45:11,584
আরে, তোমার এতদিনে অভ্যাস্ত
হয়ে যাওয়ার কথা।
444
00:45:12,418 --> 00:45:17,340
বাজী ধরে বলতে পারি, উনার কোনো গোপন টেকনিক
অই দরজার ভেতরে লুকিয়ে রেখেছেন।
445
00:45:17,632 --> 00:45:18,633
অথবা, ধনদৌলত!
446
00:45:19,258 --> 00:45:22,511
প্রাচীন গহনা, স্বর্ণ এসবও
লুকিয়ে রাখতে পারেন।
447
00:45:23,304 --> 00:45:24,597
এমনকিছু যেটা বেশ ক্ষমতাশালী।
448
00:45:25,306 --> 00:45:27,099
যেটা উনি ব্যবহার করতে ভয় পাচ্ছেন।
449
00:45:27,183 --> 00:45:28,267
সবাই ভুল ভাবছ।
450
00:45:33,231 --> 00:45:34,774
এটা নিশ্চয়ই গোপন
কোনো কক্ষ হবে।
451
00:45:35,399 --> 00:45:38,444
যেখানে তিনি ধ্যান করে
দিব্যজ্ঞান লাভ করেছেন!
452
00:45:39,111 --> 00:45:40,111
চুপ করো তো!
453
00:45:42,907 --> 00:45:45,409
তুমি কি ভাবছ, ব্রুস?
মাথায় কিছু এলো?
454
00:45:46,077 --> 00:45:47,453
হ্যাঁ, এসেছে বৈকি।
455
00:45:48,037 --> 00:45:49,705
সত্যিই? বলে ফেলো।
456
00:45:50,831 --> 00:45:51,874
এটা একটা বিভ্রান্তি।
457
00:45:52,875 --> 00:45:53,875
গুড নাইট।
458
00:46:00,841 --> 00:46:02,426
গোপন কক্ষের ব্যাপারেই
এখনো বাজী ধরছি।
459
00:46:11,269 --> 00:46:12,311
ওটা কিসের শব্দ?
460
00:46:22,238 --> 00:46:23,364
জেড আর রিপ এখানে নেই।
461
00:46:24,073 --> 00:46:25,073
সৌল ব্রেকার তরবারিটাও নেই।
462
00:46:27,576 --> 00:46:28,576
তাড়াতাড়ি!
463
00:46:32,415 --> 00:46:33,416
সবাই সাবধান থেকো।
464
00:46:47,805 --> 00:46:48,805
জেড!
465
00:46:48,931 --> 00:46:50,099
এটা তুমি কী করলে?
466
00:46:50,725 --> 00:46:53,144
যেটা আপনি করতে
ভয় পেতেন, বুড়ো।
467
00:46:54,103 --> 00:46:56,439
কী মনে হয়? এখানে কিসের
জন্য এত বছর ধরে আছি?
468
00:46:56,856 --> 00:46:58,065
আপনার শিক্ষার জন্য?
469
00:46:59,025 --> 00:47:00,151
আমি এখানে এই দরজাটার জন্য এসেছি।
470
00:47:00,818 --> 00:47:02,320
দরজা? ও কী নিয়ে কথা বলছে?
471
00:47:03,904 --> 00:47:06,449
যেটা ও'সেন্সেই তোমাদের
বলতে ভয় পেত যে..
472
00:47:06,657 --> 00:47:09,035
দরজার অপর পাশে
আরেকজন দেবতা আছেন!
473
00:47:09,535 --> 00:47:11,412
যে এই পৃথিবীকে আবারো সঠিক
জায়গায় নিয়ে আসবেন।
474
00:47:12,621 --> 00:47:13,831
উনি আমাকে ডাকছেন।
475
00:47:14,540 --> 00:47:15,540
আর আমি...
476
00:47:16,083 --> 00:47:18,878
উনার স্বর্গীয় ক্ষমতার মাধ্যম হবো।
477
00:47:19,378 --> 00:47:21,464
দরজার অপর পাশে কোনো
দেবতা নেই, রিপ।
478
00:47:21,797 --> 00:47:23,132
শুধু একটা শয়তান আছে!
479
00:47:23,674 --> 00:47:24,884
তোমাকে থামতে হবে।
480
00:47:25,593 --> 00:47:27,386
দেরি হয়ে যাওয়ার আগেই থামো, খোকা!
481
00:47:27,595 --> 00:47:29,013
ইতোমধ্যেই বেশ দেরি হয়ে গেছে।
482
00:47:29,472 --> 00:47:33,017
দরজাটা খুলতে দরকার ছিল
একটা বলিদানের, একটা আত্মার...
483
00:47:33,351 --> 00:47:34,560
এবং তরবারিটা হচ্ছে...
484
00:47:34,810 --> 00:47:37,438
এই দরজার চাবি!
485
00:47:37,938 --> 00:47:39,815
থামো! থামো, নির্বোধ কোথাকার!
486
00:47:40,274 --> 00:47:41,442
দরজাটা খুলবে না!
487
00:47:41,817 --> 00:47:43,527
আপনিই নির্বোধ, বুড়ো!
488
00:47:44,612 --> 00:47:47,281
রিপ, মাস্টারের কথা শোনো।
489
00:47:48,991 --> 00:47:52,203
রিচার্ড, উনি কখনোই আমার
মাস্টার ছিলেন না।
490
00:47:59,877 --> 00:48:00,961
পিছিয়ে যাও।
491
00:48:06,759 --> 00:48:09,595
আসুন! আপনার গোলাম আপনাকে ডাকছে!
492
00:48:11,013 --> 00:48:13,849
আসুন, হে পরাক্রমশালী নাগা!
493
00:48:14,392 --> 00:48:15,893
আমি রিপ জ্যাগার...
494
00:48:16,185 --> 00:48:18,562
আপনার একজন বিনয়ী...
495
00:48:18,646 --> 00:48:19,646
না!
496
00:48:25,694 --> 00:48:27,321
এই পরিস্থিতির জন্যই তোমাদেরকে
প্রশিক্ষণ দেওয়া হয়েছে!
498
00:49:13,701 --> 00:49:15,119
মর, শালা!
499
00:49:18,414 --> 00:49:19,498
শিভা!
500
00:49:46,442 --> 00:49:48,694
হেই, এদিকে আয়!
501
00:49:57,453 --> 00:49:58,871
দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে!
502
00:49:59,038 --> 00:50:00,038
ও'সেন্সেই!
503
00:50:00,664 --> 00:50:02,500
এই দরজাটা খুলতে
একটা আত্মা লাগে...
504
00:50:03,334 --> 00:50:05,836
তেমনি বন্ধ করতেও
একটা আত্মা লাগে।
505
00:50:09,715 --> 00:50:12,426
না! ও'সেন্সেই, নিশ্চয়ই আরো
কোনো উপায় আছে!
506
00:50:12,593 --> 00:50:14,011
এটাই আমার নিয়তি...
507
00:50:15,095 --> 00:50:16,347
আমার জীবনের লক্ষ্য!
508
00:50:19,308 --> 00:50:22,770
মনে রেখো, তোমরা আলাদা হওয়ার
চেয়ে একত্রেই বেশি শক্তিশালী!
509
00:50:24,104 --> 00:50:25,231
কখনো ভুলে যেয়ো না।
510
00:50:30,194 --> 00:50:31,194
না!
511
00:50:32,321 --> 00:50:33,614
উনাকে বের করতে হবে!
512
00:50:33,906 --> 00:50:34,990
উনাকে আমাদের বাঁচাতে হবে!
513
00:50:35,157 --> 00:50:36,408
উনি চলে গেছেন, রিচার্ড!
514
00:50:37,117 --> 00:50:39,537
দরজার ওপাশে যাই থাকুক,
উনাকে কব্জা করে ফেলেছে।
515
00:50:45,417 --> 00:50:47,503
চলো, ভাই, আমাদের যেতে হবে! চলো!
516
00:50:48,170 --> 00:50:49,713
উনি তোমাকে মরতে দিতে চাননি!
517
00:51:31,380 --> 00:51:32,380
দরজাটা সুরক্ষিত রয়েছে?
518
00:51:33,007 --> 00:51:34,007
তরবারিটা?
519
00:51:34,592 --> 00:51:35,926
ওটা নিয়ে আনা হচ্ছে।
520
00:51:36,510 --> 00:51:37,510
চমৎকার।
521
00:51:38,804 --> 00:51:40,556
দ্বীপের পাহারা দুই গুণ বাড়িয়ে দাও।
522
00:51:41,140 --> 00:51:44,018
অনুষ্ঠান যখন শুরু হবে তখন কোনো
কিছুর জন্য যেন বাধাপ্রাপ্ত না হয়।
523
00:52:01,577 --> 00:52:04,121
ভয় পেয়ো না, বাচ্চারা।
524
00:52:05,122 --> 00:52:06,624
এখনো ভয় পাওয়ার সময় হয়নি।
525
00:52:30,147 --> 00:52:32,524
এই যে, দ্বীপটার মানচিত্র।
526
00:52:33,442 --> 00:52:36,070
সব জায়গা জুড়ে কামান বসানো রয়েছে।
527
00:52:36,779 --> 00:52:38,864
এখানে, এখানে, এখানেও।
528
00:52:39,740 --> 00:52:41,241
পুরো জায়গাটা সৈন্যে গিজগিজ করছে।
529
00:52:41,575 --> 00:52:42,993
কাজটা মোটেও সহজ হবে না।
530
00:52:43,619 --> 00:52:45,496
আমি বলি কি, দ্বীপের মাঝখানে
নেমে সবকটাকে মেরে ফেলি!
531
00:52:47,373 --> 00:52:48,290
প্ল্যানটা ভালো...
532
00:52:48,374 --> 00:52:50,167
তবে, এখানে ও'সেন্সেই থাকলেও
বুলেট এড়াতে পারতো না।
533
00:52:50,709 --> 00:52:51,960
তোমার তাই মনে হয়..
534
00:52:52,294 --> 00:52:53,294
সুড়ঙ্গ..
535
00:52:53,545 --> 00:52:54,545
এখান দিয়ে যাওয়া যায়।
536
00:52:54,588 --> 00:52:57,132
দ্বীপের তলদেশের নিচে বেশ
কিছু সমাধিক্ষেত্র আছে...
537
00:52:57,216 --> 00:52:58,676
যেটা ধরে আগালে মূল
জায়গায় যাওয়া যাবে।
538
00:52:59,093 --> 00:53:01,428
কিন্তু, কোথায় সেটা
ঠিক জানি না।
539
00:53:01,637 --> 00:53:02,637
মানে?
540
00:53:02,680 --> 00:53:05,766
একটা গুহা আছে যেটার
গভীরতা শ'খানেক ফুট নিচে।
541
00:53:06,266 --> 00:53:07,935
তাহলে, প্যারাসুট দিয়ে নিচে নামবো...
542
00:53:08,018 --> 00:53:09,603
তারপরই কাজ শুরু করে দেব।
543
00:53:09,895 --> 00:53:12,398
প্রবেশ পথটা ১০ ফুট প্রশস্ত।
545
00:53:15,567 --> 00:53:16,652
তাহলে, আমরা মিস করব না।
546
00:53:16,944 --> 00:53:19,405
দ্বীপটা সম্পর্কে এত কিছু
কীভাবে জানো, বেঞ্জামিন?
547
00:53:20,823 --> 00:53:22,366
এখানে এর আগেও এসেছিলাম।
548
00:53:23,325 --> 00:53:24,325
আসলে...
549
00:53:25,285 --> 00:53:26,912
আমার জন্যই তোমরা আজ এখানে।
550
00:53:31,750 --> 00:53:33,669
ও'সেন্সেইয়ের ঘটনাটার পর...
551
00:53:34,503 --> 00:53:35,963
আমি নিজেই কিছু বিষয়ে
তদন্ত শুরু করলাম।
552
00:53:58,026 --> 00:53:59,987
কোবরা ছাপওয়ালা একটা প্রতীক পেলাম।
553
00:54:00,863 --> 00:54:02,489
রিপের প্রতীকের সাথে
বেশ মিল ছিল।
554
00:54:05,451 --> 00:54:07,953
তখনই এই কোবরা গোষ্ঠী
সম্পর্কে জানতে পারি...
555
00:54:08,412 --> 00:54:11,331
একটা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন।
556
00:54:12,458 --> 00:54:14,418
ওদের মন্দির পুরো দুনিয়াজুড়ে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
557
00:54:15,753 --> 00:54:16,962
যতোই ভেতরে খুঁড়তে লাগলাম..
558
00:54:18,005 --> 00:54:19,173
ততোই জানতে পারলাম।
559
00:54:22,634 --> 00:54:24,803
ওদের প্রত্যেককে থামানোর
প্রয়োজন অনুভব করলাম।
560
00:54:31,852 --> 00:54:34,855
প্রত্যেকেই একদম টপ কারো
দিকে নিয়ে যাচ্ছিল আমাকে।
561
00:54:38,442 --> 00:54:41,028
পুরো দুনিয়াজুড়ে ওদের কার্যক্রমে
বাঁধা দিতে লাগলাম আমি।
562
00:54:43,614 --> 00:54:46,366
কোবরা আমাকে রীতিমত
ভয় পেতে শুরু করেছিল।
563
00:54:48,660 --> 00:54:50,370
আমি একজন রহস্যমানব হয়ে গেলাম।
564
00:54:59,880 --> 00:55:02,132
একটা ফাইলে পড়েছিলাম যে কেউ একজন
কোবরার মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে।
565
00:55:02,549 --> 00:55:05,177
ওরা কী বলে ডাকতো তোমায়? ব্ল্যাক সামুরাই?
566
00:55:05,969 --> 00:55:06,969
না, ভায়া!
567
00:55:07,221 --> 00:55:09,139
আমার নাম ছিল ব্রোঞ্জ টাইগার!
569
00:55:10,224 --> 00:55:11,224
- জোশ!
- খাসা হয়েছে নামটা!
570
00:55:12,267 --> 00:55:15,771
পরে জানলাম, এগুলো কোনো
পৌরাণিক ব্যাপারে বিশ্বাস করে।
571
00:55:17,481 --> 00:55:18,899
কোনো বিশেষ একজন।
572
00:55:19,900 --> 00:55:21,318
একজন মসীহ যার কাছে
থাকবে অফুরন্ত ক্ষমতা..
573
00:55:21,735 --> 00:55:25,405
যে দুনিয়ায় সর্প দেবতার অবতার
হিসেবে কাজ করবে!
574
00:55:26,073 --> 00:55:28,116
জেফ্রি বার নামে একজনের ব্যাপারে জানলাম।
575
00:55:49,429 --> 00:55:51,306
ওকে খুন করাই আমার প্রধান
লক্ষ্য হয়ে যায় তখন।
576
00:56:02,192 --> 00:56:03,360
সে একটা বাচ্চা ছিল!i>
577
00:56:05,362 --> 00:56:06,613
ওকে হত্যা করতে পারিনি।
578
00:56:12,160 --> 00:56:14,246
আমি সেখান থেকে চলে যাই।
বাড়িতে চলে আসি।
579
00:56:14,830 --> 00:56:16,081
মার্শাল আর্ট শেখানো শুরু করি।
580
00:56:17,749 --> 00:56:20,085
ও'সেন্সেই যেভাবে আমাকে শিখিয়েছে
সেভাবেই বাচ্চাদের শেখাই।
581
00:56:20,919 --> 00:56:22,671
কোবরার ব্যাপারে সবকিছু ভুলে যাই।
582
00:56:23,088 --> 00:56:24,798
- তুমি ঠিকই করেছিলে।
- কী ঠিক করেছে ও?
583
00:56:25,173 --> 00:56:26,049
শিভা!
584
00:56:26,133 --> 00:56:27,853
অই ছোট্ট বেজন্মার গলাটা
যদি কেটে দিত..
585
00:56:27,926 --> 00:56:28,926
আমরা কেউই আজ
এখানে থাকতাম না।
586
00:56:28,969 --> 00:56:30,053
সে একটা নিষ্পাপ শিশু ছিল!
587
00:56:30,304 --> 00:56:31,930
হিটলারও একসময় নিষ্পাপ শিশু ছিল।
588
00:56:32,014 --> 00:56:33,098
আমাকে একটা টাইম মেশিন দাও...
589
00:56:33,181 --> 00:56:35,142
অই মাদারচোদকে একটা আগ্নেয়গিরির
মধ্যে ফেলে দিয়ে আসবো।
590
00:56:35,225 --> 00:56:36,225
থামো।
591
00:56:36,518 --> 00:56:37,728
যা হওয়ার হয়ে গেছে।
592
00:56:38,353 --> 00:56:39,521
এখন মিশনে মনোযোগ দাও!
593
00:56:40,439 --> 00:56:41,648
আমরা ড্রপ জোনের
কাছাকাছি চলে আসছি।
594
00:56:42,190 --> 00:56:43,191
রেডি হওয়ার সময় হয়েছে।
595
00:56:43,942 --> 00:56:46,361
ভাগ্য ভালো, তোমাদের জন্য
কিছু খেলনা রেখেছি!
596
00:56:47,529 --> 00:56:48,529
অস্থির!
597
00:56:50,908 --> 00:56:53,827
শোনো, নিচে নামার পর সবগুলো সুযোগ
আমাদের কাজে লাগাতে হবে।
598
00:56:54,328 --> 00:56:56,705
তাই ভালো হয়,
তুমি অই স্যুটটা পরে নাও!
599
00:57:45,545 --> 00:57:47,547
এদিক দিয়ে যেতে হবে।
600
00:57:47,839 --> 00:57:48,839
চলো।
601
00:58:14,408 --> 00:58:15,784
লুকিয়ে লাভ নেই।
602
00:58:16,493 --> 00:58:17,703
আমি জানি তোমরা এখানেই আছো।
603
00:58:18,620 --> 00:58:19,913
প্লিজ, বের হয়ে আসো।
604
00:58:27,629 --> 00:58:28,629
সরে যাও!
605
00:58:28,880 --> 00:58:31,258
যদি এই কংকালদের জঞ্জালে তোমার
কংকালও যোগ করতে চাও।
606
00:58:33,343 --> 00:58:34,594
সাহসী, মানতেই হবে।
607
00:58:35,303 --> 00:58:38,974
তোমাকে নিজ হাত দিয়ে মারতে
পারলে ভালোই লাগবে!
608
00:58:42,269 --> 00:58:43,895
এটা আবার কিরে, ভাই?
609
00:58:44,730 --> 00:58:47,399
প্লিজ, একটু কাছে আসো!
610
00:59:02,706 --> 00:59:04,624
তোমার কাজটা করা
একদমই ঠিক হয়নি।
611
00:59:06,126 --> 00:59:08,086
- ওর হাত।
- দেখতেই পাচ্ছি, রিচার্ড।
612
00:59:08,378 --> 00:59:09,629
না, অন্য হাতটা।
613
00:59:17,596 --> 00:59:19,598
তাহলে...তরবারি ব্যবহার করব না।
614
00:59:58,136 --> 01:00:01,014
রিচার্ড, শিভা! উপরে যাও।
615
01:00:01,556 --> 01:00:03,225
বেন আর আমি এদেরকে দেখছি!
616
01:00:09,981 --> 01:00:11,149
তরবারিটা!
617
01:00:17,989 --> 01:00:19,032
অবশেষে!
618
01:00:19,950 --> 01:00:24,246
প্রভু নাগার দুনিয়াতে বিচরণের
সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে!
619
01:00:25,038 --> 01:00:27,290
কোনো সীমানা, কোনো দেশ...
620
01:00:28,125 --> 01:00:30,919
কোনো রাজনীতিবিদই আমাদের
এখন থামাতে পারবে না!
621
01:00:31,711 --> 01:00:33,004
একজন সম্রাট!
622
01:00:33,588 --> 01:00:35,006
একজন শাসক!
623
01:00:35,590 --> 01:00:37,300
একজন ঈশ্বর!
624
01:00:43,765 --> 01:00:45,725
স্বান্তনা তোমাদের জন্য, বাচ্চারা।
625
01:00:46,434 --> 01:00:49,688
তোমাদের আত্মত্যাগ বৃথা যাবে না।
626
01:01:00,282 --> 01:01:02,117
আমি আমার তরবারি ফেরত চাই।
627
01:01:03,827 --> 01:01:04,870
মেরে ফেলো ওদেরকে!
628
01:01:38,820 --> 01:01:39,820
থামাও ওদের!
629
01:01:40,280 --> 01:01:43,700
কিং স্ন্যাক, লেডি ইভ, তোমরা
তোমাদের দায়িত্ব পালন করো!
630
01:01:47,579 --> 01:01:50,290
মেয়েটাকে আমি সামলাচ্ছি।
ওর চেহারা দেখেই পেটাতে ইচ্ছে করছে!
631
01:01:58,173 --> 01:02:00,175
সেই বিখ্যাত রিচার্ড ড্রাগন!
632
01:02:00,759 --> 01:02:01,760
আর, তুমি?
633
01:02:03,011 --> 01:02:04,638
স্যার অ্যাডমন্ড ডোরেন্স!
634
01:02:05,639 --> 01:02:09,059
কিন্তু, তুমি আমাকে "কিং স্ন্যাক"
বলে ডাকতে পারো।
635
01:02:11,186 --> 01:02:12,896
এর চেয়ে, তোমাকে "পচা গু" বলে ডাকবো।
636
01:02:18,818 --> 01:02:20,528
তোমার ভয় অনুভব করতে পারছি!
637
01:02:32,332 --> 01:02:34,584
না, না, প্লিজ, না!
638
01:03:14,082 --> 01:03:15,292
এভাবে অনন্তকাল মারামারি
করতে পারবো না আমরা।
639
01:03:15,917 --> 01:03:17,502
হয়তো এটা আমাদের
সাহায্য করতে পারে।
640
01:03:17,585 --> 01:03:18,837
স্প্রে? ওদের বিরুদ্ধে?
641
01:03:18,920 --> 01:03:19,963
চেষ্টা করে দেখি।
642
01:03:21,464 --> 01:03:22,464
দাঁড়াও!
643
01:03:32,851 --> 01:03:34,227
পুড়ে মর, শালারা!
644
01:03:43,111 --> 01:03:45,322
পরের বার, এরকম জিনিসপাতিও
সঙ্গে করে নিয়ে আসবে।
645
01:04:19,939 --> 01:04:22,400
বোকা, নিজের অস্ত্রকে
এভাবে জলাঞ্জলি দিলে!
646
01:04:28,198 --> 01:04:29,908
আমি নিজেই একটা অস্ত্র!
647
01:05:08,738 --> 01:05:09,906
কোনো লাভ নেই।
648
01:05:10,365 --> 01:05:12,867
তুমি হচ্ছো খালি কলসি, বাজো বেশি!
649
01:06:06,004 --> 01:06:07,464
আমার ঈশ্বর আসছেন!
650
01:06:08,089 --> 01:06:10,300
যখন উনি আসবেন,
তখনই মরবে তুমি!
651
01:06:12,719 --> 01:06:13,719
শুনেছ আমার কথা?
652
01:06:13,928 --> 01:06:14,929
তুমি...
653
01:06:16,890 --> 01:06:20,477
ওর পাছায় লাথি মারার
জন্য অপেক্ষা করছি!
654
01:06:23,813 --> 01:06:26,024
- ওদেরকে নিয়ে দ্রুত জঙ্গলে চলে যাও।
- দাঁড়াও।
655
01:06:26,566 --> 01:06:28,860
যখন অনেক দূরে যাবে,
এই বাটনটা টিপবে।
656
01:06:28,943 --> 01:06:29,986
সাহায্য আসবে।
659
01:06:35,450 --> 01:06:37,744
- স্ন্যাক হ্যান্ডের কিস্তিমাত করেছ?
- করেছি!
660
01:06:41,247 --> 01:06:43,208
- কাছে আসবে না!
- বাঁচাও!
661
01:06:43,291 --> 01:06:44,291
আমাকে বাঁচাও!
662
01:06:55,053 --> 01:06:56,888
তোমার সব টোপ পালিয়েছে।
663
01:06:57,180 --> 01:06:58,973
তোমার লোকেরা, পরাজিত হয়েছে।
664
01:06:59,474 --> 01:07:00,642
তোমার খেলা শেষ।
665
01:07:01,768 --> 01:07:02,769
না।
666
01:07:03,311 --> 01:07:05,104
আমার ঈশ্বর আমার জন্য আসবেন।
667
01:07:05,271 --> 01:07:06,648
তুমি এই ঈশ্বরকে দেখলে আঁতকে উঠবে!
668
01:07:06,814 --> 01:07:07,814
বিশ্বাস করো।
669
01:07:08,358 --> 01:07:09,526
তুমি ভুল বলছ।
670
01:07:09,859 --> 01:07:11,194
আমিই সেই বিশেষ একজন।
671
01:07:11,277 --> 01:07:13,071
এটাই আমার নিয়তি।
672
01:07:13,613 --> 01:07:15,198
এটাই ওরা তোমাকে বিশ্বাস করিয়েছে।
673
01:07:15,448 --> 01:07:17,116
তুমি ছোট থাকতেই ওদের
হাতে অপহৃত হয়েছিলে।
674
01:07:17,492 --> 01:07:19,202
ওরা তোমাকে বিশেষ কেউ বলেছে।
675
01:07:19,410 --> 01:07:20,620
যার পুরোটাই মিথ্যা।
676
01:07:21,204 --> 01:07:22,789
পুরো বিষয়টাই মিথ্যা!
677
01:07:23,206 --> 01:07:24,206
না!
678
01:07:24,832 --> 01:07:25,832
না!
679
01:07:26,834 --> 01:07:28,211
তরবারিটা আমার কাছে দাও।
680
01:07:31,714 --> 01:07:34,175
কোনো আত্মা ছাড়া এই দরজা
এমনিতেও খুলবে না।
681
01:07:37,887 --> 01:07:40,223
তোমার কি মনে হয়
আমি সেটা জানি না?
682
01:07:43,685 --> 01:07:44,685
না!
683
01:07:47,063 --> 01:07:49,190
আমি সেই বিশেষ একজন!
684
01:07:49,732 --> 01:07:51,150
উনি আমাকে বাঁচাবেন!
685
01:07:51,693 --> 01:07:52,986
তোমরা দেখে নিও!
686
01:07:53,152 --> 01:07:54,279
উনি আমাকে...
687
01:07:55,029 --> 01:07:56,029
হে, ঈশ্বর!
688
01:07:58,157 --> 01:07:59,659
তরবারিটা বেশ গরম!
689
01:08:00,493 --> 01:08:03,580
ব্যাথা লাগছে! না!
690
01:08:27,478 --> 01:08:28,563
প্রস্তুত হও।
691
01:08:28,646 --> 01:08:30,526
যাই বের হোক, ওটাকে আমাদের থামাতেই হবে।
692
01:08:31,065 --> 01:08:32,065
যে কোনো মূল্যে।
693
01:08:37,322 --> 01:08:38,406
ও'সেন্সেইয়ের জন্য!
694
01:08:38,489 --> 01:08:39,782
ও'সেন্সেইয়ের জন্য!
695
01:09:03,097 --> 01:09:04,097
মাস্টার?
696
01:09:05,725 --> 01:09:06,725
আপনি জীবিত আছেন?
697
01:09:07,602 --> 01:09:08,602
হ্যাঁ।
698
01:09:13,650 --> 01:09:15,193
বলতে পারো।
699
01:09:20,323 --> 01:09:21,908
তোমাদের মাস্টারকে অনুভব
করতে পারছি আমি...
700
01:09:22,241 --> 01:09:24,535
আমার মনে সে আঁচড় কাটছে!
701
01:09:25,203 --> 01:09:27,246
তোমাদেরকে নিয়ে সে হতাশ।
702
01:09:27,580 --> 01:09:31,209
বেন টার্নার, সাথে তার অনিয়ন্ত্রিত রাগ।
703
01:09:31,292 --> 01:09:34,212
শিভা, যে তরবারিটার তত্ত্বাবধানে ব্যার্থ হয়েছে।
704
01:09:35,588 --> 01:09:40,593
ব্রুস ওয়েইন, যে ভেবেছিল শয়তানকে
পরাস্ত করতে পারবে।
705
01:09:41,302 --> 01:09:42,804
এবং, রিচার্ড...
706
01:09:43,471 --> 01:09:45,223
ওহ, রিচার্ড!
707
01:09:45,473 --> 01:09:47,308
তোমার জন্য উনার
যে পরিকল্পনা ছিল!
708
01:09:48,017 --> 01:09:49,185
কে তুমি?
709
01:09:49,268 --> 01:09:51,270
যার আগমনের ভবিষৎবাণী
তোমরা এতদিন করে এসেছ।
710
01:09:51,813 --> 01:09:53,314
সেই মহান নাগা!
711
01:09:53,648 --> 01:09:55,983
ধ্বংসের প্রতিভু!
712
01:09:56,442 --> 01:09:57,442
শোনো...
713
01:09:57,568 --> 01:10:00,780
আমার সৈন্যরা দরজা দিয়ে
প্রবেশের জন্য ছুটে আসছে...
714
01:10:00,863 --> 01:10:04,992
তোমাদের দুনিয়াকে নরক
বানিয়ে দেওয়ার জন্য!
715
01:10:05,993 --> 01:10:07,370
আমাদের মাস্টারকে ছেড়ে দাও।
716
01:10:11,457 --> 01:10:13,459
তাকে চাইলেও ছাড়তে পারবো না।
717
01:10:13,960 --> 01:10:15,628
শুধু মৃত্যুই এটা সম্ভব করতে পারবে!
718
01:10:21,050 --> 01:10:26,472
তোমার দুনিয়ার সময় হয়েছে
আমার পদচুম্বন করার!
719
01:10:36,482 --> 01:10:38,317
ভালো...ভালো!
720
01:10:38,526 --> 01:10:40,862
তোমাদের মাস্টার বেশ
ভালোই শিখিয়েছে।
721
01:10:41,904 --> 01:10:43,948
কিন্তু, এসব যথেষ্ট না।
722
01:11:29,202 --> 01:11:30,828
ব্রুস।
723
01:11:30,912 --> 01:11:34,290
ও'সেন্সেই বলেছে,
তুমি সবচেয়ে কম দক্ষ...
724
01:11:34,957 --> 01:11:37,460
যদিও সে তোমার সংকল্পের
বেশ প্রশংসা করেছে।
725
01:11:37,543 --> 01:11:39,587
গোথামকে সুরক্ষিত রাখার জন্য
তোমার ব্যাক্তিগত যুদ্ধ।
726
01:11:39,879 --> 01:11:42,673
কিন্তু, সত্যিটা হচ্ছে...
727
01:11:43,257 --> 01:11:48,054
তুমি অসহায় একজন শিশু যাকে তার
অতীতের অশরীরি প্রেতাত্মা তাড়া করছে!
728
01:11:49,096 --> 01:11:51,599
তোমার উচিৎ ছিল মাস্টারের
কথা মেনে নেওয়া।
729
01:11:52,600 --> 01:11:54,936
অশুভ স্বত্বা চিরস্থায়ী।
730
01:11:56,270 --> 01:11:58,272
তোমাদের দুনিয়ায় হানা দিতে এসেছি!
731
01:11:58,606 --> 01:12:01,651
তুমিও বেশ দুর্বল!
732
01:12:09,992 --> 01:12:11,702
কী করবে, ব্রুস?
733
01:12:19,293 --> 01:12:21,921
কী আছে তোমার কাছে যা
তোমার কমরেডদের নেই?
734
01:12:22,463 --> 01:12:23,756
একটা চাদর!
735
01:12:48,614 --> 01:12:51,325
যা বলেছিলাম...দুঃখ।
736
01:13:04,797 --> 01:13:07,592
উনার দেহে থাকার অধিকার তোমার নেই!
737
01:13:08,050 --> 01:13:09,093
চিন্তা করো না।
738
01:13:10,052 --> 01:13:12,013
উনার দেহটা ছেড়ে দেব।
739
01:13:12,513 --> 01:13:15,975
তোমার দেহের মতো শুধু বিশেষ কারো
দেহেই রাজ করতে পারবো আমি!
740
01:13:16,893 --> 01:13:18,853
এখনো কি সেটা বুঝতে পারোনি?
741
01:13:20,187 --> 01:13:23,566
এই দুনিয়ায় থাকতে হলে আমার
একজন অবতার লাগবে।
742
01:13:26,944 --> 01:13:30,656
এমন শক্তিশালী একজন যে আমার
আত্নাকে ধারণ করতে পারবে।
743
01:13:32,491 --> 01:13:34,744
তোমাদের ও'সেন্সেই বেশ ধূর্ত
একজন মানুষ ছিলেন।
744
01:13:34,952 --> 01:13:37,747
তাকে সবার চোখের আড়ালে রেখেছেন।
745
01:13:38,706 --> 01:13:41,375
একজন বালক, যাকে ছোট থেকেই
কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে!
746
01:13:41,876 --> 01:13:44,670
তার নিয়তি সেই ছেলেটার মধ্যে নিহিত।
747
01:13:45,880 --> 01:13:48,007
যে মহান নাগকে নিজের
মাঝে ধারণ করতে পারবে।
748
01:13:48,257 --> 01:13:50,134
যাকে তারা নাম দিয়েছে...ড্রাগন!
749
01:13:52,720 --> 01:13:54,305
এবং, সে...
750
01:13:55,181 --> 01:13:56,682
এখন আমার সামনেই।
751
01:13:58,559 --> 01:14:00,394
এটাই তোমার নিয়তি।
752
01:14:00,645 --> 01:14:03,731
তোমাকে কল্পনার বাইরে
ক্ষমতা দেব আমি।
753
01:14:04,148 --> 01:14:05,191
দেবো একটা লক্ষ্য।
754
01:14:05,900 --> 01:14:08,819
যেটা তুমি সবসময় চাইতে না?
755
01:14:11,739 --> 01:14:12,740
না।
756
01:14:15,534 --> 01:14:18,037
তোমার মধ্যে দারুণ এক
সম্ভাবনা আছে, রিচার্ড।
757
01:14:21,707 --> 01:14:23,209
ও'সেন্সেই সেটা দেখেছিল।
758
01:14:23,501 --> 01:14:26,837
তুমিই হচ্ছো সেই শক্তিশালী একজন যে
আমার আত্মাকে ধারণ করতে পারবে।
759
01:14:33,803 --> 01:14:36,097
যদি তোমার আত্মাকে ধারণ করার
মতো শক্তিশালী আমি হই..
760
01:14:38,099 --> 01:14:40,643
তাহলে, তোমাকে হারানোর মতো
শক্তিশালীও আমি হবো।
761
01:14:54,949 --> 01:14:56,867
তুমি আমাকে হারাতে পারবে না।
762
01:14:58,577 --> 01:15:01,163
হ্যাঁ, আমি পারবো।
763
01:15:04,750 --> 01:15:06,293
এটাই আমার নিয়তি।
764
01:15:06,460 --> 01:15:08,087
একজন সেরা লড়াকু যোদ্ধা হওয়া।
765
01:15:08,504 --> 01:15:09,588
এবং কোনো...
766
01:15:09,797 --> 01:15:13,801
২য় সারির দেবতা এতে কোনো
বাঁধা দিতে পারবে না!
767
01:15:44,081 --> 01:15:46,208
ভেবেছিলাম, স্ব-ইচ্ছায় ধরা দেবে...
768
01:15:51,756 --> 01:15:54,675
সমস্যা নেই, জোর করে তোমাকে
আদায় করে নেব!
769
01:16:05,853 --> 01:16:06,853
রিচার্ড!
770
01:16:15,446 --> 01:16:19,492
তুমি আমাকে ধ্বংস করতে
পারবে না, রিচার্ড! আমি অমর!
771
01:16:20,034 --> 01:16:21,827
আমার আত্মা...
772
01:16:22,453 --> 01:16:24,288
সবসময়ের জন্য বেঁচে থাকবে।
773
01:16:25,456 --> 01:16:27,541
আপনি কি "আত্মা" বলেছেন?
774
01:16:34,423 --> 01:16:35,508
না!
775
01:17:28,227 --> 01:17:29,270
রিচার্ড...
776
01:17:30,354 --> 01:17:31,814
তুমি আমার চেয়েও বেশি কিছু...
777
01:17:33,149 --> 01:17:34,775
যার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখেছি!
778
01:17:38,070 --> 01:17:39,572
ধন্যবাদ, খোকা।
779
01:17:44,201 --> 01:17:45,494
এবং, ব্রুস...
780
01:17:46,370 --> 01:17:49,582
তোমার মা বাবা আজ
বেঁচে থাকলে গর্ব করত!
781
01:17:50,708 --> 01:17:51,708
ও'সেন্সেই!
782
01:18:23,699 --> 01:18:24,825
সবকিছুর শেষ হলো তাহলে।
783
01:18:26,076 --> 01:18:28,621
না। আমাদেরকে দরজাটা
বন্ধ করতে হবে।
784
01:18:29,371 --> 01:18:33,751
হ্যাঁ। সেজন্য যে একজনকে বিসর্জন
দেওয়া লাগবে, তাহলে...
785
01:18:34,460 --> 01:18:35,878
আমাকে অনেক পাপের
প্রায়শ্চিত্ত করতে হবে।
786
01:18:36,128 --> 01:18:37,671
না, গেলে আমিই যাবো।
787
01:18:37,755 --> 01:18:39,340
ও সেন্সেই আমাকে ভরসা
করে তরবারিটা দিয়েছিল।
788
01:18:40,049 --> 01:18:42,218
এটা ছিল অত্যন্ত সম্মানজনক একটা দায়িত্ব।
789
01:18:42,551 --> 01:18:45,137
তোমরা দুজনেই ভুল।
এটা আমার দায়িত্ব এখন!
790
01:18:46,305 --> 01:18:47,640
ফর্সা গাধাটা আবার কোথায় গেল?
791
01:19:07,952 --> 01:19:10,621
ভেবেছ, সব কৃতিত্ব তোমাকে
একাই নিতে দেব?
792
01:19:11,080 --> 01:19:12,331
ওরা আসার আগেই বের হয়ে...
793
01:19:21,840 --> 01:19:23,384
- তোমাদের এখানে আসাটা উচিৎ...
- প্লিজ।
794
01:19:23,467 --> 01:19:26,428
কী করা উচিৎ, কী করা উচিৎ না এসব পরামর্শ
শুনতে শুনতে আমার কানে তালা লেগে গেছে!
795
01:19:27,179 --> 01:19:28,597
আমরা সবাই মিলে লড়বো, ব্রুস।
796
01:19:28,931 --> 01:19:30,182
যেভাবে সবসময় আমরা একত্রে লড়েছি।
797
01:19:31,058 --> 01:19:32,476
মানে, আমাদের উচিৎ ছিল যেটা করা।
798
01:19:33,769 --> 01:19:36,105
আমরাই হচ্ছি সেই "ড্রাগন"!
799
01:19:39,858 --> 01:19:42,903
- তুমি কি কাঁদছ?
- না।
800
01:19:56,166 --> 01:19:57,501
ঠিক আছে, তাহলে।
801
01:19:59,003 --> 01:20:00,379
একসাথেই এগুলোকে মোকাবেলা করা যাক।
802
01:20:04,037 --> 01:20:12,102
সাবটাইটেলটি ভাল লেগে থাকলে
যেকোনো পরিমাণ অর্থ বিকাশ করে চাইলে
অনুবাদককে সাপোর্ট করতে পারেন।
Bkash Personal: 01963791985