1 00:00:18,602 --> 00:00:21,146 বো-ক্যাটান আমাকে তোমার সাথে কথা বলার জন্য পাঠিয়েছে. 2 00:00:22,648 --> 00:00:23,982 আশা করি কথাটা ওর সম্পর্কে. 3 00:00:26,276 --> 00:00:28,362 গ্রোগু আর আমি একে অপরের চিন্তাধারা অনুভব করতে পারি. 4 00:00:28,445 --> 00:00:29,446 গ্রোগু ? 5 00:00:29,947 --> 00:00:32,241 হ্যাঁ. এটাই ওর নাম. 6 00:00:33,033 --> 00:00:35,494 আমি ওকে ওর প্রজাতির কাছে পৌঁছে দেয়ার মিশন হাতে নিয়েছি. 7 00:00:35,994 --> 00:00:38,330 আমাকে অবশ্যই ওকে একজন জেডাইয়ের হাতে তুলে দিতে হবে. 8 00:00:39,289 --> 00:00:40,791 টাইথন গ্রহে চলে যাও. 9 00:00:41,375 --> 00:00:43,418 ওখানে তুমি একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাবে... 10 00:00:43,502 --> 00:00:45,420 যেটার সাথে জাদুশক্তির জোরালো সংযোগ আছে. 11 00:00:46,505 --> 00:00:49,049 পর্বতের চূড়ায় যে ”দেখার পাথর” আছে, গ্রোগুকে সেটার উপরে বসিয়ে দেবে. 12 00:00:49,675 --> 00:00:51,426 ও যদি জাদুশক্তির সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়, 13 00:00:51,510 --> 00:00:55,472 একজন জেডাইয়ের ওর উপস্থিতি টের পেয়ে ওকে খুঁজতে আসার সম্ভাবনা আছে. 14 00:01:04,690 --> 00:01:05,858 মফ গিডিয়ন. 15 00:01:08,735 --> 00:01:11,363 ওই রেজর ক্রেস্টে ট্রাকিং সঙ্কেত সংস্থাপন করা হয়েছে. 16 00:01:11,446 --> 00:01:13,156 ওর কাছে কি এখনো সম্পদটা আছে ? 17 00:01:13,740 --> 00:01:15,200 আমাদের সংবাদদাতা বিষয়টা নিশ্চিত করেছে. 18 00:02:02,956 --> 00:02:04,541 গ্রোগু. 19 00:02:11,798 --> 00:02:12,799 গ্রোগু ? 20 00:02:17,012 --> 00:02:18,013 বলটা আমাকে দাও. 21 00:02:20,641 --> 00:02:23,435 গ্রোগু, বলটা আমাকে দাও. 22 00:02:24,436 --> 00:02:25,437 জলদি. 23 00:02:31,693 --> 00:02:33,195 ঠিক আছে, এবার শুরু করছি. 24 00:02:36,198 --> 00:02:38,450 তুমি এটা নিতে পারবে, ঠিক আগের মতো. 25 00:02:42,788 --> 00:02:45,165 গ্রোগু, নিয়ে নাও. তুমি এটা নিতে পারবে. 26 00:02:49,378 --> 00:02:50,671 তাড়াতাড়ি. 27 00:02:53,507 --> 00:02:55,175 প্রায় হয়েছিল ! 28 00:02:57,010 --> 00:03:00,138 হেই, না. তোমার উপর আমি রাগ করিনি. তুমি ভালোই করেছ. 29 00:03:00,722 --> 00:03:01,723 আমি একটু... 30 00:03:02,683 --> 00:03:05,394 যখন আসোকা বলেছিল তুমি প্রশিক্ষণ নিয়েছিলে, আমি একটু... 31 00:03:13,569 --> 00:03:16,280 তুমি খুবই স্পেশাল, পিচ্চি. 32 00:03:17,281 --> 00:03:19,700 আমরা সেই জায়গাটা খুঁজে বের করব যেখানে তোমার থাকার কথা... 33 00:03:19,783 --> 00:03:21,827 আর তারা তোমাকে অনেক আদর যত্নে রাখবে. 34 00:03:27,249 --> 00:03:28,625 এটা টাইথন. 35 00:03:28,709 --> 00:03:31,170 ওখানেই আমরা তোমার জন্য একজন জেডাইকে খুঁজে বের করার চেষ্টা করব. 36 00:03:32,337 --> 00:03:36,550 কিন্তু তারা তোমাকে রাখতে চাইলে তাদের সাথে যাওয়ার জন্য তোমাকে একমত হতে হবে. বুঝেছ ? 37 00:03:38,719 --> 00:03:40,220 তাছাড়া, আমি তো আর তোমাকে প্রশিক্ষণ দিতে পারব না. 38 00:03:40,929 --> 00:03:42,347 তুমি খুবই শক্তিশালী. 39 00:03:44,266 --> 00:03:46,435 তুমি কি আরো বেশি জাদুবিদ্যা শিখতে চাও না ? 40 00:03:50,564 --> 00:03:52,733 আমি তোমাকে তোমার প্রজাতির কাছে ফিরিয়ে দেয়ার জন্য মনস্থির করেছিলাম, 41 00:03:52,816 --> 00:03:54,193 তাই সেটাই আমার করা দরকার. 42 00:03:55,402 --> 00:03:56,403 বিষয়টা তো তুমি বুঝতে পারছ, তাইনা ? 43 00:04:36,360 --> 00:04:39,947 মনে হচ্ছে ওটাই সেই জাদুর পাথর যেখানে তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল. 44 00:04:59,925 --> 00:05:02,010 সরি, বন্ধু. আমি বাহন নিয়ে ওটার উপরে নামতে পারব না. 45 00:05:02,094 --> 00:05:03,095 ওই জায়গাটা খুবই ছোট. 46 00:05:03,720 --> 00:05:06,849 বাকি পথটুকু আমাদের বাহন ছাড়াই যাওয়া লাগবে. 47 00:05:38,630 --> 00:05:40,507 হয়তো এটাই সেই পাথর. 48 00:05:52,227 --> 00:05:53,979 এটা কি তোমার কাছে জেডাই বলে মনে হচ্ছে ? 49 00:06:03,947 --> 00:06:05,532 আমি মনে করি তোমাকে এখানে বসানো দরকার. 50 00:06:11,914 --> 00:06:13,624 ঠিক আছে. শুরু করা যাক. 51 00:06:16,460 --> 00:06:19,254 এটাই তো ”দেখার পাথর.” তুমি কি কিছু দেখতে পাচ্ছো ? 52 00:06:22,132 --> 00:06:24,134 নাকি এটার উপরে বসলে ওরাই তোমাকে দেখতে পাবে ? 53 00:06:27,930 --> 00:06:32,184 হয়তো এখানে সিস্টেমটা চালু করার কিছু একটা আছে. 54 00:06:50,994 --> 00:06:52,162 সময় নষ্ট কোরো না, পিচ্চি. 55 00:06:52,829 --> 00:06:55,791 আসোকা বলেছিল আমার শুধু তোমাকে এখানে নিয়ে আসতে হবে, তারপর বাকিটা তুমিই করবে. 56 00:07:30,534 --> 00:07:32,661 সময় শেষ হয়ে গেছে, পিচ্চি. এখান থেকে আমাদের চলে যেতে হবে. 57 00:07:37,666 --> 00:07:40,460 আমাদের হাতে এটা করার সময় নেই. আমাদের এখান থেকে... 58 00:07:45,340 --> 00:07:47,926 হেই ! ওখান থেকে বেরিয়ে আসো, পিচ্চি ! 59 00:07:48,635 --> 00:07:50,137 এখান থেকে আমাদের চলে যেতে হবে ! 60 00:08:11,283 --> 00:08:13,243 আমি দেখি তোমার জন্য কিছু সময় বাঁচাতে পারি কিনা. 61 00:08:13,327 --> 00:08:15,037 কিন্তু দয়া করে তুমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো. 62 00:08:43,065 --> 00:08:44,900 আমি তোকে খুঁজছিলাম, ম্যান্ডালোরিয়ান. 63 00:08:59,081 --> 00:09:00,207 তুমি কি জেডাই ? 64 00:09:03,752 --> 00:09:05,420 নাকি তুমি বাচ্চাটা ছিনিয়ে নিতে এসেছ ? 65 00:09:16,390 --> 00:09:17,683 আমি এসেছি ওই বর্মটার জন্য. 66 00:09:19,017 --> 00:09:22,020 যদি তুমি আমার বর্ম চাও, তাহলে তোমাকে আমার মৃতদেহ থেকে সেটা খুলে নিতে হবে. 67 00:09:24,857 --> 00:09:26,316 আমি তোমার বর্ম চাই না. 68 00:09:27,526 --> 00:09:31,947 আমি আমার বর্ম চাই যেটা তুই ট্যাটুইনে কোব ভ্যান্থের কাছ থেকে অর্জন করেছিলি. 69 00:09:32,447 --> 00:09:33,657 ওই বর্মটা আমার বর্ম. 70 00:09:35,242 --> 00:09:36,660 তুমি কি ম্যান্ডালোরিয়ান ? 71 00:09:37,452 --> 00:09:40,205 আমি গ্যালাক্সিতে ঘুরে বেড়োনো সাধারণ একজন মানুষ. 72 00:09:41,081 --> 00:09:43,083 ঠিক যেভাবে আমার বাবা আমার আগে ঘুরে বেড়াত. 73 00:09:43,834 --> 00:09:45,169 তুমি কি শপথ নিয়েছিলে ? 74 00:09:46,253 --> 00:09:48,463 আমি কারো প্রতি আনুগত্য স্বীকার করি নাই. 75 00:09:48,964 --> 00:09:51,592 বেস্কার ম্যান্ডালোরিয়ানদের সম্পদ. 76 00:09:51,675 --> 00:09:53,802 উচ্ছেদের সময় আমাদের কাছ থেকে এটা লুটপাট করে নেয়া হয়েছিল. 77 00:09:53,886 --> 00:09:55,679 বর্মটা ছিল আমার বাবার. 78 00:09:56,305 --> 00:09:57,556 এখন ওটা আমার. 79 00:09:57,639 --> 00:10:00,809 আমি যদি তোমাকে যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই গুলি করে মেরে ফেলি তাহলে কী করবে ? 80 00:10:00,893 --> 00:10:03,729 পারবে না, কারণ উচ্চভূমিতে আমার একজন দক্ষ শ্যূটার... 81 00:10:04,438 --> 00:10:07,983 ...বন্দুক তাক করে আছে. আমার দেহ মাটিতে পড়লেই ও গুলি চালাবে. 82 00:10:08,984 --> 00:10:10,736 আমার তো বেস্কার পরা আছে. সমস্যা হবেনা. 83 00:10:10,819 --> 00:10:14,281 গুলি ছোড়ার সাথে সাথেই তোমরা দুজন মারা যাবে. 84 00:10:14,364 --> 00:10:16,825 আমি কিন্তু বলিনি ও তোকে গুলি করবে. 85 00:10:17,618 --> 00:10:21,747 আমার বন্ধু তোর ওই ছোট্ট সঙ্গীর দিকে বন্দুক তাক করে আছে. 86 00:10:22,497 --> 00:10:25,125 আর তোর নিশ্চয় মনে আছে, আমার টার্গেট কিন্তু মিস হয়না. 87 00:10:25,209 --> 00:10:26,210 ফেনেক ? 88 00:10:26,293 --> 00:10:28,253 তোর শ্রবণশক্তি ভালো, ম্যান্ডো. 89 00:10:32,925 --> 00:10:35,219 বন্দুকটা সরিয়ে নাও বাচ্চার দিক থেকে, 90 00:10:35,302 --> 00:10:36,887 নাহলে আমি তোমাদের দুজনকে যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই শুইয়ে দেবো. 91 00:10:38,430 --> 00:10:41,391 সবাই অস্ত্র নামাই, আলোচনার মাধ্যমে সমাধান করি বিষয়টা. 92 00:10:42,100 --> 00:10:43,602 রক্তারক্তির কোনো প্রয়োজন নেই. 93 00:10:43,685 --> 00:10:45,395 ওকে বন্দুক নামিয়ে রাখতে বলো. 94 00:10:45,479 --> 00:10:47,314 তুমি জেটপ্যাক নামাও তার আগে. 95 00:10:48,524 --> 00:10:49,525 দুজনই একই সময়ে. 96 00:10:51,401 --> 00:10:52,444 নীচে নেমে আসো. 97 00:11:14,967 --> 00:11:16,927 মনে হচ্ছে এইমাত্র তুই একটা ভূত দেখলি. 98 00:11:17,010 --> 00:11:18,428 তুমি তো মারা গিয়েছিলে. 99 00:11:18,512 --> 00:11:23,183 ঠিক আমার মতো ওকে মরার জন্য ট্যাটুইনের মরুভূমিতে রেখে আসা হয়েছিল. 100 00:11:24,101 --> 00:11:27,354 কিন্তু ভাগ্য কখনো কখনো হতভাগ্যদের উদ্ধারে এগিয়ে আসে. 101 00:11:27,437 --> 00:11:31,900 আমার বেলায়, বোবা ফেট আমাকে উদ্ধারে এগিয়ে এসেছিল. 102 00:11:34,528 --> 00:11:35,821 আর এখন আমি তার পক্ষে কাজ করি. 103 00:11:37,906 --> 00:11:39,116 আমি আমার বর্ম ফেরত চাই. 104 00:11:39,950 --> 00:11:42,327 এটা ম্যান্ডালোরিয়ান মতবাদের বিরুদ্ধে চলে যাচ্ছে. 105 00:11:42,411 --> 00:11:46,331 বর্মটা তোর পূর্বপুরুষরা আমার বাবা জ্যাঙ্গোকে দিয়েছিল. 106 00:11:46,915 --> 00:11:51,003 পরিবর্তে, আমি তোর আর ওই বাচ্চাটার নিরাপত্তা নিশ্চিত করব. 107 00:11:51,503 --> 00:11:54,798 তোর ওই ছোট্ট বন্ধুর বাউন্টির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে. 108 00:11:54,882 --> 00:11:57,718 তুই ওই টাকা দিয়ে দশটা বর্ম কিনতে পারবি. 109 00:11:57,801 --> 00:12:01,054 আমার মতে পরিস্থিতি অনুসারে আমরা ন্যায্য একটা প্রস্তাব রেখেছি. 110 00:12:26,705 --> 00:12:28,957 এখন চলে যেতে হবে, পিচ্চি ! 111 00:13:04,993 --> 00:13:07,120 যাও, যাও ! অগ্রসর হও আর নিরাপদে... 112 00:13:17,339 --> 00:13:18,715 উপরে উঠো. পা চালাও ! 113 00:13:33,438 --> 00:13:35,190 বাম পাশ আর উপর থেকে আক্রমণ করো. 114 00:13:35,274 --> 00:13:36,525 স্যার, এখানে তো অনেক গুলিবর্ষণ হচ্ছে ! 115 00:13:36,608 --> 00:13:37,985 আক্রমণ করো, নির্বোধ কোথাকার ! 116 00:13:39,528 --> 00:13:41,196 উপরে উঠো ! তাড়াতাড়ি উপরে উঠো ! 117 00:15:28,512 --> 00:15:32,516 এক, দুই... 118 00:15:39,439 --> 00:15:41,525 ফিরে চলো ! ফিরে... 119 00:15:50,033 --> 00:15:51,326 যাও, যাও ! 120 00:16:05,674 --> 00:16:07,092 না. 121 00:17:00,896 --> 00:17:02,981 বাম পাশ দিয়ে আক্রমণ করো. জলদি পা চালাও ! 122 00:17:03,065 --> 00:17:04,525 যথেষ্ট হয়েছে, পিচ্চি. 123 00:17:04,608 --> 00:17:05,984 এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে ! 124 00:17:20,123 --> 00:17:21,542 ঠিক আছে, আমি তোমাকে রক্ষা করব. 125 00:17:22,251 --> 00:17:24,670 কিন্তু এখানেই থাকবে. আমি শীঘ্রই ফিরে আসব. 126 00:17:48,986 --> 00:17:50,612 আত্মসমর্পণ করো ! 127 00:17:50,904 --> 00:17:52,948 আমরা তোমাদের চাইনা, আমরা চাই বাচ্চাটাকে. 128 00:17:59,746 --> 00:18:01,373 ঠিক আছে, একসাথে কাজ করা যাক. 129 00:18:03,876 --> 00:18:05,419 অবস্থা কিন্তু ভালো ঠেকছে না. 130 00:18:06,003 --> 00:18:07,462 আমি এর চেয়ে খারাপ অবস্থা দেখেছি. 131 00:18:08,505 --> 00:18:11,133 তুমি এখান থেকে চলে যেতে পারো. গতবারের জন্য আমি তোমার কাছে ঋণবদ্ধ. 132 00:18:11,800 --> 00:18:12,885 আমরা একটা চুক্তিতে আছি. 133 00:19:06,897 --> 00:19:08,815 বাহনে ফিরে চলো ! বাহনে ফিরে চলো ! 134 00:19:13,028 --> 00:19:14,321 চলো ! চলো ! 135 00:19:51,316 --> 00:19:52,359 দারুণ শট করেছ. 136 00:19:52,901 --> 00:19:54,486 আমি অন্যটায় মারতে চেয়েছিলাম. 137 00:20:10,460 --> 00:20:11,712 বাহনে ফিরে যাও ভালো চাইলে. 138 00:20:23,265 --> 00:20:24,266 পিচ্চি ! 139 00:20:30,606 --> 00:20:31,648 সরাসরি টার্গেটে লেগেছে. 140 00:20:32,608 --> 00:20:34,776 কালো সৈনিকদের কি পাঠানো হয়েছে ? 141 00:20:37,112 --> 00:20:38,113 এখনই পাঠাচ্ছি. 142 00:21:56,400 --> 00:21:57,734 বাচ্চাটা ওদের কাছে রয়েছে. 143 00:21:57,818 --> 00:21:59,027 ওরা যেন পালিয়ে না যায় ! 144 00:21:59,111 --> 00:22:00,112 ঠিক আছে. 145 00:22:02,698 --> 00:22:03,782 ওরা আমার টার্গেটের ভিতরে আছে. 146 00:22:03,866 --> 00:22:05,158 থামতে বলো তাকে. 147 00:22:05,242 --> 00:22:06,535 আমি চাই না বাচ্চাটা আহত হোক. 148 00:22:06,994 --> 00:22:08,871 ফলো করা বন্ধ করো. আক্রমণ কোনো না. 149 00:22:08,954 --> 00:22:10,414 বাচ্চার গায়ে যেন আঘাত না লাগে. 150 00:22:10,497 --> 00:22:13,876 বুঝতে পেরেছি. আমি এমনিই ফলো করব, ওরা কোথায় যাচ্ছে দেখার জন্য. 151 00:22:35,564 --> 00:22:37,274 - ওরা ফিরে এসেছে. - কারা ? 152 00:22:37,941 --> 00:22:39,026 সম্রাজ্য. 153 00:22:39,484 --> 00:22:40,652 সম্রাজ্য ফিরে এসেছে. 154 00:22:40,736 --> 00:22:41,737 অসম্ভব. 155 00:22:42,112 --> 00:22:44,781 পরিধির বাইরের পার্শ তো নতুন প্রজাতন্ত্রের এখতিয়ারে আছে. 156 00:22:44,865 --> 00:22:46,700 আমি আন্দাজে কোনো কথা বলছি না. 157 00:22:47,201 --> 00:22:49,995 আমি আমার নিজের চোখে সম্রাজ্যের যুদ্ধজাহাজ দেখতে পাচ্ছি. 158 00:22:51,455 --> 00:22:52,623 নীচে ফিরে আসছি. 159 00:24:11,243 --> 00:24:13,120 এটাই শুধু ধ্বংস হয়ে যায়নি. 160 00:24:13,912 --> 00:24:14,955 বেস্কার. 161 00:24:17,249 --> 00:24:19,209 এটার দিকে একটু দেখো. 162 00:24:21,044 --> 00:24:24,965 ২৫ বছর ধরে এই বর্মে আমার “চেইন কোড”এনকোড করা হয়েছে. 163 00:24:26,800 --> 00:24:29,303 দেখো, এটা আমি, বোবা ফেট. 164 00:24:30,470 --> 00:24:31,972 এটা হলো আমার বাবা, জ্যাঙ্গো ফেট. 165 00:24:34,725 --> 00:24:36,435 তোমার বাবাকে তো পরিত্যাগ করা হয়েছিল. 166 00:24:36,518 --> 00:24:37,561 হ্যাঁ. 167 00:24:38,228 --> 00:24:41,064 এমনকি বাবা ম্যান্ডালোরিয়ান গৃহযুদ্ধে লড়াই করেছিল. 168 00:24:41,982 --> 00:24:44,067 তাহলে এই বর্ম তোমার. 169 00:24:45,652 --> 00:24:47,196 এটা ফিরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ. 170 00:24:48,655 --> 00:24:50,490 তাহলে তো আমাদের চুক্তি কমপ্লিট হয়েছে. 171 00:24:50,866 --> 00:24:52,034 পুরোটা হয়নি. 172 00:24:52,117 --> 00:24:53,118 কীভাবে হয়নি ? 173 00:24:54,328 --> 00:24:57,372 আমরা বর্মটা ফিরিয়ে দেয়ার বিনিময়ে... 174 00:24:57,456 --> 00:24:59,416 বাচ্চাটার নিরাপত্তা দেয়ার ব্যাপারে একমত হয়েছিলাম. 175 00:25:00,250 --> 00:25:01,627 বাচ্চাটা তো ওরা নিয়ে গেছে. 176 00:25:02,628 --> 00:25:05,672 বাচ্চাটাকে নিরাপদে তোমার কাছে ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত আমরা তোমার কাছে ঋণবদ্ধ. 177 00:25:32,282 --> 00:25:35,035 ক্যারা ডিউন, নতুন প্রজাতন্ত্রের মার্শাল. 178 00:25:37,079 --> 00:25:38,997 গুজব শুনলাম তুমি নাকি অবৈধ কাজ ছেড়ে দিয়েছ. 179 00:25:39,081 --> 00:25:40,707 এখনো অতটা ভালো হইনি. 180 00:25:42,125 --> 00:25:43,210 আমার তোমার সাহায্য দরকার. 181 00:25:43,710 --> 00:25:44,711 তুমি যা করতে বলবে. 182 00:25:44,795 --> 00:25:47,339 কয়েদিদের রেকর্ড থেকে আমার একজনকে খুঁজে দিতে হবে. 183 00:25:48,257 --> 00:25:49,508 দেখি আমি কতটুকু করতে পারি. 184 00:25:52,427 --> 00:25:55,430 প্রাক্তন-সম্রাজ্যিক দক্ষ শ্যূটার, শেষনাম মেফিল্ড. 185 00:25:56,181 --> 00:25:59,309 পরিত্যাক্ত কারাগার যানের ডিলেস্ট্রি সিস্টেমের কাছ থেকে গ্রেফতার করা হয়. 186 00:26:01,228 --> 00:26:02,354 মিগস মেফিল্ড. 187 00:26:03,063 --> 00:26:05,607 একজন কয়েদিকে কারাগার থেকে বাইরে আনার জন্য... 188 00:26:05,691 --> 00:26:07,359 ...৫০ বছর “কার্থন চপ ফিল্ডে” কাজ করেছিল. 189 00:26:08,193 --> 00:26:10,404 নতুন প্রজাতন্ত্রের অফিসারকে খুনের সহযোগিতার দায়ে দণ্ডিত. 190 00:26:10,487 --> 00:26:12,072 ব্যাপক কাণ্ড করেছে মনে হচ্ছে. 191 00:26:12,155 --> 00:26:13,782 ওকে দিয়ে কী হবে ? 192 00:26:13,866 --> 00:26:17,411 মফ গিডিয়নের যদ্ধজাহাজের অবস্থান জানার জন্য ওকে আমার কারাগার থেকে বাইরে আনা দরকার. 193 00:26:18,829 --> 00:26:20,706 তুমি তো জানো সম্রাজ্যকে আমি কতটা ঘৃণা করি. 194 00:26:21,540 --> 00:26:22,583 কিন্তু এই ডোরাকাটা ব্যাজের মানে... 195 00:26:23,417 --> 00:26:25,169 কিছু নিয়ম আছে যেগুলো আমার মেনে চলা দরকার. 196 00:26:28,255 --> 00:26:29,381 ওদের কাছে বাচ্চাটা আছে. 197 00:27:28,106 --> 00:27:29,525 - অজ্ঞান করার জন্য প্রস্তুত. - দাঁড়াও. 198 00:27:49,002 --> 00:27:50,754 জাদুশক্তি তো বেশ ভালোই শিখেছিস. 199 00:27:51,463 --> 00:27:55,384 কিন্তু এটা করলে তোর ঘুম পায়. 200 00:27:57,594 --> 00:27:59,388 এগুলো কখনো দেখেছিস ? 201 00:28:01,807 --> 00:28:03,475 বিগত বছরগুলোতে ? 202 00:28:14,361 --> 00:28:16,572 এখনো তোর এমন জিনিস নিয়ে খেলার বয়স হয়নি. 203 00:28:16,655 --> 00:28:18,699 এটার গুতা লাগলে চোখে কানা হয়ে যাবে. 204 00:28:20,117 --> 00:28:23,954 মনে হচ্ছে তোর সুন্দর করে একটা লম্বা ঘুম দেয়া দরকার. 205 00:28:31,044 --> 00:28:32,045 ওর হাতে হাতকড়া পরিয়ে দাও. 206 00:28:35,883 --> 00:28:37,509 যখন আমরা হাইপারস্পেসে পৌঁছে যাবো, 207 00:28:37,593 --> 00:28:40,012 তখন ড. পার্শিংয়ের কাছে একটা বার্তা পাঠাবে. 208 00:28:40,095 --> 00:28:42,514 তাকে জানিয়ে দেবে আমরা আমাদের দাতাকে পেয়ে গেছি. 209 00:28:42,598 --> 00:28:43,682 ঠিক আছে, স্যার. 210 00:01:28,576 --> 00:01:49,296 {\c&HFFFEFC&\3c&H978C5A&\4c&H26241B&\blur5\shad0} _-_-_ বাংলায় অনুবাদ :~ আনিসুর রহমান _-_-_ 212 00:06:16,460 --> 00:06:19,254 {\an8}[দেখার পাথর - যে পাথরের উপর বসলে একজন জেডাই জাদুশক্তির ভিশন দেখতে পায়]