1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:58,910 --> 00:01:01,370
[ এপিসোড ০৪ ]
3
00:01:28,570 --> 00:01:29,610
কে ওখানে?
4
00:01:31,270 --> 00:01:33,410
আমি, মা।
5
00:01:37,740 --> 00:01:39,320
কোন সাহসে এখানে এসেছো?
6
00:02:02,130 --> 00:02:03,680
কেন এসেছো এখানে?
7
00:02:06,070 --> 00:02:09,060
আপনার জন্য
কী করেছি জানেন?
8
00:02:10,760 --> 00:02:13,130
নিশ্চিত করেছি কেউ যাতে
আপনার প্রাণ নিতে না পারে।
9
00:02:13,570 --> 00:02:15,920
আপনার সকল প্রমাণ
মুছে ফেলেছি।
10
00:02:19,400 --> 00:02:20,970
কী বলছো?
11
00:02:20,970 --> 00:02:22,970
কিছুই বুঝতে পারছি না।
12
00:02:22,970 --> 00:02:24,880
সব পুড়িয়ে দিয়েছি।
13
00:02:25,700 --> 00:02:28,060
আপনার দিকে
কিছু আসবে না, মা।
14
00:02:31,930 --> 00:02:34,900
ওদের সবাইকে
মেরে ফেলোনি তো?
15
00:02:34,900 --> 00:02:37,220
আপনার জন্যই ওরা বেঁচে ছিল।
16
00:02:38,020 --> 00:02:40,580
আপনার জন্য মরায়
অভিযোগ করবে না।
17
00:02:47,000 --> 00:02:49,050
"ভালো করেছো" বলবো ভেবেছো?
18
00:02:50,030 --> 00:02:52,440
চোট পেয়েছো কি-না
জিজ্ঞেস করতে বলো?
19
00:02:53,260 --> 00:02:54,780
তুমি পশুতুল্য।
20
00:02:55,500 --> 00:02:56,670
বিদায় হও!
21
00:02:56,670 --> 00:02:58,830
তোমার রক্তের গন্ধে
ঘুমাতে পারছি না।
22
00:03:03,190 --> 00:03:06,040
- আপনার জন্য করেছি, মা—
- মা, মা, মা!
23
00:03:06,040 --> 00:03:09,970
তোমার মুখে "মা" ডাক শুনলে
আমার গায়ে জ্বালা ধরে।
24
00:03:10,620 --> 00:03:13,540
দেখতে চাই না তোমাকে, যাও!
যাও বলছি!
25
00:03:22,560 --> 00:03:24,170
সবসময় জানতে চেয়েছি।
26
00:03:25,760 --> 00:03:28,900
আমার জন্য মা'র
খারাপ লাগে না কেন?
27
00:03:30,160 --> 00:03:33,700
আপনি আমার মা হলে,
ব্যথা পেয়েছি কি-না ভাবতেন।
28
00:03:34,730 --> 00:03:38,290
আমার মা কেন আমার দিকে
একবারও ফিরে তাকায় না?
29
00:03:39,790 --> 00:03:41,920
ভীষণ মরিয়া হয়ে
সেটার অপেক্ষা করেছি।
30
00:03:41,920 --> 00:03:44,280
- একবার না—
- তুমি আমার ছেলে না।
31
00:03:45,720 --> 00:03:49,340
তুমি শিনজুর খাংদের ছেলে।
32
00:04:11,690 --> 00:04:13,620
আমার মুখের কারণে, তাই না?
33
00:04:18,230 --> 00:04:20,480
বড়ো ভাইয়ের পরিবর্তে
আমাকে দত্তক দিয়েছিলেন।
34
00:04:22,020 --> 00:04:24,370
ফিরে তাকাননি কখনো।
35
00:04:25,670 --> 00:04:28,590
সব এই মুখের কারণে!
36
00:04:51,190 --> 00:04:55,220
খাংদের মাঝে আমার জীবন
কেমন ছিল জানেন?
37
00:04:58,190 --> 00:05:03,720
একবার, ওরা আমাকে শিনজুর
সবচেয়ে বড়ো নেকড়ের গুহায় নিক্ষেপ করেছিল।
38
00:05:05,380 --> 00:05:08,910
সারারাত ধরে দাঁত কড়মড় করা
পশুদের সাথে লড়েছিলাম।
39
00:05:10,930 --> 00:05:12,940
তারপর পুরো পাহাড়
পুড়িয়ে দিয়েছিলাম।
40
00:05:15,170 --> 00:05:18,660
সবকটাকে পুড়িয়ে
মেরেছিলাম সেখানে।
41
00:05:23,580 --> 00:05:25,190
নিজে বেঁচেছিলাম।
42
00:05:27,260 --> 00:05:31,660
জঘন্য সেই পোড়া মাংসের দুর্গন্ধ
এখনো আমার শরীরে লেগে আছে।
43
00:05:43,190 --> 00:05:45,180
পাগল রক্ষিতা খাং...
44
00:05:45,900 --> 00:05:50,720
আমাকে তার মৃত ছেলে ভেবে
চোখের আড়াল হতে দিতো না।
45
00:05:51,400 --> 00:05:56,480
তারপর আবার হুঁশ ফিরে পেলে,
পিটিয়ে আটকে রাখতো আমাকে।
46
00:05:59,010 --> 00:06:01,200
তার ছেলে কোথায় জানতে চাইতো।
47
00:06:02,490 --> 00:06:04,940
জানতে চাইতো এরকম
একটা কুৎসিত দানব কেন...
48
00:06:08,590 --> 00:06:11,840
তিন কিংবা চারদিন কেটে যেত।
49
00:06:12,580 --> 00:06:16,170
এক ফোঁটা পানি পেতাম না,
কিন্তু কেউ আমাকে দেখতেও আসতো না।
50
00:06:16,170 --> 00:06:17,580
তো?
51
00:06:27,460 --> 00:06:31,630
একজন মা কেবল সেই ছেলেকে চেনে
যে ছেলে তার মুখ উজ্জ্বল করে।
52
00:06:34,270 --> 00:06:37,500
তুমি আমার লজ্জা, কলঙ্ক, আর খুঁত।
53
00:06:40,410 --> 00:06:42,250
সেজন্যই তোমাকে দূর করেছি।
54
00:06:43,550 --> 00:06:47,370
তোমার বদৌলতে, ভালোবাসা ও
ন্যায়পরতা জ্ঞান উপলব্ধি করেছিলাম।
55
00:06:47,370 --> 00:06:49,360
সেজন্য তোমাকে ধন্যবাদ দেবো।
56
00:07:19,800 --> 00:07:22,400
আজকের দিনটির কথা
আপনার মনে পড়বে।
57
00:07:24,630 --> 00:07:26,670
আপনি আমাকে ছুঁড়ে ফেলেছেন, মা।
58
00:07:28,560 --> 00:07:30,330
তবুও আমি যাবো না।
59
00:07:32,960 --> 00:07:34,430
এই মুহূর্তে থেকে...
60
00:07:36,060 --> 00:07:38,360
আপনাকে শুধু
আমার দিকেই তাকাতে হবে।
61
00:07:44,850 --> 00:07:46,160
যত্তসব!
62
00:07:47,560 --> 00:07:50,980
আবার এরকম কিছু করলে,
সনগাকে আর কখনো পা রাখতে পারবে না!
63
00:07:58,280 --> 00:07:59,640
বেয়াদব ছেলে।
64
00:08:28,530 --> 00:08:31,780
- থামুন, থামুন!
- সব ধূলিসাৎ হোক!
65
00:08:34,120 --> 00:08:36,750
দয়া করে থামুন! থামুন!
66
00:08:36,750 --> 00:08:38,260
সরো!
67
00:08:42,110 --> 00:08:43,350
র... রক্ত।
68
00:08:45,960 --> 00:08:48,830
হ্যাঁ, রক্ত।
69
00:08:48,830 --> 00:08:51,620
আজকে যাদের মেরেছি তাদের রক্ত।
70
00:08:53,120 --> 00:08:55,280
মায়েরা তাদের সন্তানদের জন্য
এগুলো বানায়?
71
00:08:55,280 --> 00:09:01,210
ওনার এসবের কাছে আসা উচিত না।
আসা উচিত আমার কাছে হাত পাততে!
72
00:09:06,010 --> 00:09:08,570
ছাড়ো! ছাড়ো আমাকে!
73
00:09:08,570 --> 00:09:09,810
থামুন এবার।
74
00:09:09,810 --> 00:09:12,650
তুমিও মরতে চাও? ছাড়ো।
75
00:09:12,650 --> 00:09:14,160
আপনার চোট লেগেছে!
76
00:09:19,290 --> 00:09:20,930
আর কোথাও লেগেছে?
77
00:09:25,860 --> 00:09:28,380
মানুষ মেরেছি বললাম।
78
00:09:32,710 --> 00:09:35,150
তাহলে, কেন মেরেছেন বলুন।
79
00:09:38,820 --> 00:09:42,540
মজার জন্য... মেরেছেন?
80
00:09:47,120 --> 00:09:48,250
যাও।
81
00:09:55,980 --> 00:09:57,040
যাও!
82
00:10:01,020 --> 00:10:02,970
জায়গাটা এমনই না?
83
00:10:04,650 --> 00:10:09,000
খুব কম বয়সেই
হাতে তলোয়ার তুলে নিতে হয়।
84
00:10:10,270 --> 00:10:14,050
নিজে বাঁচতে চাইলে
অন্যকে মারতে হয়।
85
00:10:17,720 --> 00:10:19,560
তাই কী করার আছে?
86
00:10:22,350 --> 00:10:24,870
বাঁচতে চাওয়াটা অপরাধ নয়।
87
00:10:27,810 --> 00:10:30,060
আপনি হয়তো ক্ষমা পাবেন না।
88
00:10:30,760 --> 00:10:33,770
তবুও, বুঝতে পারছি আপনাকে।
89
00:10:34,860 --> 00:10:36,960
এই মুহূর্তে আপনার নিশ্চয়ই...
90
00:10:38,420 --> 00:10:40,410
খুব কষ্ট লাগছে।
91
00:10:42,400 --> 00:10:44,280
কষ্টটা জানি বোধহয়।
92
00:11:26,970 --> 00:11:31,510
পূজার দিন রাতে আমরা গুপ্তঘাতকদের
ধাওয়া করে কোনো প্রমাণ পাইনি।
93
00:11:31,510 --> 00:11:35,050
যে তাদের নিযুক্ত করেছিল
সে তাদের চুপ রাখতে হত্যা করেছে।
94
00:11:35,050 --> 00:11:37,320
তাদের ডেরা সন্দেহের মন্দিরটা
আমরা পাই।
95
00:11:37,320 --> 00:11:40,180
ততক্ষণে তারা মারা পড়েছিল
আর মন্দিরটা জ্বলছিল।
96
00:11:40,180 --> 00:11:41,370
তবে...
97
00:11:43,450 --> 00:11:45,330
সেই মন্দিরের মালিক...
98
00:11:48,480 --> 00:11:53,260
সেই মন্দিরের মালিক রাণী ইও।
99
00:12:02,140 --> 00:12:04,700
গুপ্তহত্যার পেছনে
আমার হাত ছিল বলছো?
100
00:12:04,700 --> 00:12:06,860
আমি যুবরাজকে
হত্যা করতে চেয়েছিলাম?
101
00:12:06,860 --> 00:12:10,000
যে-কেউ সেই ধারণাই করবে।
102
00:12:11,590 --> 00:12:12,690
রাণী ইও।
103
00:12:13,930 --> 00:12:17,310
যুবরাজকে হত্যা করতে
গুপ্তহত্যার চক্রান্ত তুমি করেছিলে?
104
00:12:18,250 --> 00:12:19,870
আর গুপ্তঘাতক আনার?
105
00:12:20,990 --> 00:12:22,560
সেরকম কিছু আমি করিনি।
106
00:12:25,650 --> 00:12:28,620
মহারাজ, সব আমার অপরাধ।
107
00:12:28,620 --> 00:12:30,330
জানতাম না
সেটা যে ওরকম মন্দির।
108
00:12:30,330 --> 00:12:32,890
মা'র পরিবর্তে মন্দিরের
পৃষ্ঠপোষক আমি ছিলাম।
109
00:12:32,890 --> 00:12:34,960
আমার প্রাণ নিন, মহারাজ।
110
00:12:37,340 --> 00:12:39,120
সব আমার অপরাধ।
111
00:12:39,120 --> 00:12:42,030
সন্তানের অপরাধ মানে,
মায়ের অপরাধ।
112
00:12:43,040 --> 00:12:44,400
আমি করেছি।
113
00:12:46,630 --> 00:12:49,300
মন্দিরে হত্যাকাণ্ড আর আগুন সংযোগ...
114
00:12:50,750 --> 00:12:51,910
আমি করেছি।
115
00:12:55,470 --> 00:12:58,080
যুবরাজকে হত্যার চেষ্টা
তুমি করেছিলে বলছো?
116
00:13:01,410 --> 00:13:04,740
মহারাজ, গুপ্তঘাতকরা
মহারাণীর একটি মন্দিরে থাকতো।
117
00:13:04,740 --> 00:13:07,250
তারা রাজকুমারদের বেশ ধরে
সেই রাতে গুপ্তঘাতকদের হত্যা করে।
118
00:13:07,250 --> 00:13:11,280
এটা নিশ্চয়ই রাজ পরিবারের মধ্যে
দ্বন্দ্ব তৈরি করার কোনো চাল।
119
00:13:14,610 --> 00:13:19,200
যেমনটা উক বলেছে,
মা ফেঁসে যাওয়ার ভয়ে ছিলাম।
120
00:13:21,230 --> 00:13:23,490
আমার অবিচক্ষণ সিদ্ধান্তের জন্য
ক্ষমা করুন।
121
00:13:27,420 --> 00:13:28,870
তুমি যাওনি। তুমি যাও।
122
00:13:28,870 --> 00:13:30,260
তোমার পালা।
123
00:13:30,260 --> 00:13:31,800
- পারবো না।
- তুমি যাও।
124
00:13:31,800 --> 00:13:33,830
- তুমি যাও।
- না, সত্যিই পারবো না।
125
00:13:33,830 --> 00:13:35,240
ছে রিউং।
126
00:13:36,300 --> 00:13:38,310
- দেবী।
- কী ব্যাপার?
127
00:13:38,310 --> 00:13:40,410
বাড়িতে অতিথি আছেন।
সতর্ক থাকা উচিত।
128
00:13:40,410 --> 00:13:44,430
কেউ-ই ৪র্থ রাজকুমারের কাছে
খাবার নিয়ে যেতে চাচ্ছে না।
129
00:13:44,430 --> 00:13:46,820
রাজকুমারের খাবারকে
এত গুরুত্বহীনভাবে নাও কীভাবে?
130
00:13:48,620 --> 00:13:49,980
অনেক হয়েছে।
131
00:13:49,980 --> 00:13:53,360
নিয়ে যাও কেউ
৪র্থ রাজকুমারের খাবার।
132
00:13:53,360 --> 00:13:55,300
আবার দেখতে চাই না এটা।
133
00:14:08,350 --> 00:14:09,370
আমি?
134
00:14:11,780 --> 00:14:14,850
দেখো তোমাদের। আমি হলাম দেবী।
135
00:14:14,850 --> 00:14:17,760
খাবার নেয়া আমার কাজ না,
তাই না বোন?
136
00:14:17,760 --> 00:14:18,800
হ্যাঁ?
137
00:14:33,800 --> 00:14:39,300
না মানে? ওনার ঘরে খাচ্ছেন না কেন?
কেন এত ঝামেলা করছেন?
138
00:14:40,220 --> 00:14:43,370
জানতাম ওনাকে পছন্দ না আমার।
বেশি বেশি করছে।
139
00:14:43,370 --> 00:14:44,800
ধুর, হাঁপিয়ে গেলাম।
140
00:14:47,980 --> 00:14:49,160
হায় রে।
141
00:14:51,030 --> 00:14:53,460
গতকাল, কী তোলপাড়ই না করলো।
142
00:14:53,560 --> 00:14:56,790
পেছন থেকে দেখে নিষ্পাপ লাগে।
143
00:14:56,790 --> 00:14:58,520
আসলে একাকী লাগে।
144
00:15:15,220 --> 00:15:16,830
আপনার খাবার এসে গেছে।
145
00:15:19,390 --> 00:15:20,780
রেখে যাও।
146
00:15:22,790 --> 00:15:24,900
শান্তিতে একা খেতে চান?
147
00:15:25,560 --> 00:15:27,250
খান তবে।
148
00:15:54,750 --> 00:15:56,850
খালি বাটি নিয়ে যেতে হবে।
149
00:15:57,530 --> 00:15:59,360
চটপট খেয়ে নিন না?
150
00:16:02,870 --> 00:16:06,400
গতকাল... কিছু দেখোনি।
151
00:16:07,950 --> 00:16:09,310
সাবধানে কথা বলবে।
152
00:16:10,300 --> 00:16:12,550
পারলেও সে কথা বলবো না।
153
00:16:12,550 --> 00:16:14,730
নিজে দেখেও
বিশ্বাস করতে পারছি না।
154
00:16:14,730 --> 00:16:18,120
আমি নিজেও
সমস্যার মধ্যে ডুবে আছি।
155
00:16:18,120 --> 00:16:20,740
মানুষকে নিয়ে গালগল্প করার
সময় নেই আমার।
156
00:16:21,690 --> 00:16:23,960
প্রত্যেকবারই দেখা হলে
আপনাকে ভুলে যেতে বলেন।
157
00:16:26,720 --> 00:16:30,620
যাইহোক, বাইরে এখানে
খেলে ভালো হবে?
158
00:16:32,290 --> 00:16:36,250
ওহ, ওই প্রাসাদটা দেখছেন না-কি?
159
00:16:37,790 --> 00:16:39,910
শেষপর্যন্ত ওটা আপনার বাড়িই হবে।
160
00:16:39,910 --> 00:16:43,240
খাওয়ার সময় সেটার দিকে
তাকিয়ে থাকতে হবে কেন?
161
00:16:46,890 --> 00:16:50,770
বাড়ি হতে হলে,
পরিবার থাকতে হবে।
162
00:16:51,360 --> 00:16:52,390
হ্যাঁ?
163
00:16:53,120 --> 00:16:55,970
আপনার মা, বাবা, ভাই
সবাই সেখানে থাকেন শুনেছি।
164
00:16:59,100 --> 00:17:02,660
কথা যেহেতু উঠলোই...
165
00:17:03,360 --> 00:17:04,950
গতকাল ওরকম কেন করেছিলেন?
166
00:17:06,160 --> 00:17:09,980
তুমি! সেদিন প্রাসাদের
গোসলখানায় কীভাবে ঢুকেছিলে?
167
00:17:09,980 --> 00:17:12,640
ওহ, ওহ, ওহ, আমি...
168
00:17:12,640 --> 00:17:15,530
ছে রিউং বললো
মুরগি নাকি ভালো হয়েছে।
169
00:18:24,240 --> 00:18:25,870
চিকিৎসক এখনো আসেনি?
170
00:18:26,530 --> 00:18:28,920
শক্ত হোন, বোন। কেমন?
171
00:18:30,060 --> 00:18:32,260
সু, একটু বাইরে যাও।
172
00:18:32,260 --> 00:18:33,570
হ্যাঁ?
173
00:18:34,610 --> 00:18:36,810
কী, দেবী? কী ব্যাপার?
174
00:18:37,970 --> 00:18:39,080
যাও।
175
00:18:52,420 --> 00:18:54,730
দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুন।
176
00:18:59,990 --> 00:19:01,350
স্ত্রী।
177
00:19:05,180 --> 00:19:07,740
আমি খুবই দুর্বল মানুষ।
178
00:19:09,280 --> 00:19:11,990
এই পরিবার পরিচালনা করা
কিংবা আপনাকে উত্তরাধিকারী দেওয়া,
179
00:19:11,990 --> 00:19:16,120
স্ত্রী হিসেবে আমি
কিছুই করিনি, রাজকুমার।
180
00:19:16,120 --> 00:19:17,420
কাজেই...
181
00:19:19,710 --> 00:19:20,790
রাজকুমার।
182
00:19:23,010 --> 00:19:25,260
অন্য কাউকে বিয়ে করুন।
183
00:19:28,670 --> 00:19:32,400
নয়তো তার আগে আমাকে
ত্যাগ করুন।
184
00:19:34,360 --> 00:19:36,510
আপনার প্রতি করা অন্যায় থেকে
নিজেকে মুক্ত করতে হবে।
185
00:19:37,840 --> 00:19:41,660
তবেই আমি প্রাণত্যাগ করে
শান্তিতে থাকতে পারবো।
186
00:19:44,840 --> 00:19:46,060
চাই না।
187
00:19:51,220 --> 00:19:53,190
আপনাকে করতে হবে।
188
00:19:55,840 --> 00:19:57,930
তাছাড়া, আমি জানি।
189
00:19:59,390 --> 00:20:02,110
রাজকুমার, আপনি আমাকে...
190
00:20:12,780 --> 00:20:14,980
আপনি আমাকে ভালোবাসেন না।
191
00:20:49,270 --> 00:20:50,700
থামো তো!
192
00:20:52,360 --> 00:20:54,280
কী নিয়ে এত চিন্তায় আছো?
193
00:20:56,540 --> 00:21:00,370
যে চিন্তাই হোক না কেন,
খেললে সেসব ভুলে যাবে।
194
00:21:02,940 --> 00:21:05,000
নাও! তোমার জন্য উপহার।
195
00:21:09,400 --> 00:21:11,200
জানি না তোমার কী পছন্দ,
196
00:21:11,200 --> 00:21:13,370
তাই চোখে যা পড়লো
নিয়ে আসলাম।
197
00:21:14,490 --> 00:21:15,610
লাটিম।
198
00:21:17,480 --> 00:21:18,820
তাস।
199
00:21:20,270 --> 00:21:24,860
এটা আমার খুবই পছন্দের জিনিস।
নাম গুলতি, কখনো ফসকায় না।
200
00:21:24,860 --> 00:21:26,700
এটাও রাখতে পারো।
201
00:21:28,930 --> 00:21:30,610
এটা কখনো দেখোনি, তাই না?
202
00:21:30,610 --> 00:21:32,700
চিং সাম্রাজ্যের রেশম বল।
203
00:21:32,700 --> 00:21:34,410
মেয়েরা নাকি পছন্দ করে।
204
00:21:38,440 --> 00:21:41,040
তোমার বয়স কত যে
এসব নিয়ে খেলো?
205
00:21:43,890 --> 00:21:46,530
তাহলে, কী পছন্দ করো?
206
00:21:46,530 --> 00:21:50,550
আহ... এমনিতেই মাথা খারাপ।
207
00:21:50,550 --> 00:21:53,400
এসব নিয়ে গিয়ে
ওখানে খেলো, কেমন?
208
00:21:55,890 --> 00:21:58,800
বোঝা ভাগাভাগি করে নিলে
হালকা লাগে।
209
00:21:58,800 --> 00:22:01,870
আমি সাহায্য করতে পারি না
এমন কিছু?
210
00:22:03,460 --> 00:22:05,700
আমি রাজকুমার।
211
00:22:07,920 --> 00:22:11,020
তুমি বিয়ে করেছো?
212
00:22:16,660 --> 00:22:17,950
এখনো করিনি।
213
00:22:17,950 --> 00:22:19,930
কয়টা করবে?
214
00:22:21,510 --> 00:22:24,300
এখনো ভেবে দেখিনি।
215
00:22:25,670 --> 00:22:30,130
তোমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে,
আরেকটা মহিলাকে ঘরে তুলবে?
216
00:22:30,130 --> 00:22:31,330
একদমই না!
217
00:22:31,330 --> 00:22:34,430
আমি বাবার মতো অনেক স্ত্রী থাকার
চাপ সামাল দিতে চাই না।
218
00:22:35,090 --> 00:22:39,050
আমি নিখুঁত কাউকে খুঁজে নিয়ে
তার সাথে ১০০ বছর কাটাবো।
219
00:22:41,730 --> 00:22:44,560
সবাই তোমার মতো হলে
ভালো হতো, রাজকুমার উন।
220
00:22:45,760 --> 00:22:47,740
তুমি অপ্রত্যাশিতভাবে নির্ভেজাল।
221
00:22:55,390 --> 00:22:58,670
ও নিজেই বেশ দ্রুত এগোচ্ছে।
222
00:22:58,670 --> 00:23:00,950
একটু দ্রুত হয়ে যায়।
223
00:23:05,820 --> 00:23:08,130
লুকিয়ে এটা ৪র্থ রাজকুমারের
ঘরে রেখে আসো।
224
00:23:08,130 --> 00:23:11,530
খোলা জায়গায় রাখবে না।
এমন জায়গায় রাখবে যেন খুঁজতে হয়।
225
00:23:21,270 --> 00:23:22,420
পারবো না।
226
00:23:22,420 --> 00:23:26,760
রাজকুমারের সামনে পড়লে,
ওখানেই মারা পড়বো।
227
00:23:26,760 --> 00:23:29,940
আগে থেকেই এটা ওনার।
ধরা পড়লে কিছু বলবে না।
228
00:23:36,500 --> 00:23:39,780
- রাজকুমার বাইরে থাকতে পরিষ্কার করে ফেলো।
- জি।
229
00:23:41,100 --> 00:23:42,930
তুমি এখানে কী করছো?
230
00:23:47,370 --> 00:23:49,610
- তুমি...
- না!
231
00:23:49,610 --> 00:23:51,960
কিছু চুরি করছিলাম না।
232
00:24:10,210 --> 00:24:12,680
বলো। আর কী চুরি করছিলে?
233
00:24:12,680 --> 00:24:17,350
চুরি... করছিলাম না।
234
00:24:17,350 --> 00:24:21,270
তাহলে, রাজকুমারকে
উপহার দিচ্ছিলে?
235
00:24:23,930 --> 00:24:25,010
মারো।
236
00:24:28,930 --> 00:24:30,160
দাঁড়ান!
237
00:24:38,280 --> 00:24:40,210
ও এমন কী করেছে যে
এভাবে মারছেন?
238
00:24:40,210 --> 00:24:42,820
৪র্থ রাজকুমারের
গুরুত্বপূর্ণ কিছু চুরি করেছে।
239
00:24:45,230 --> 00:24:46,950
মাথার কাঁটা?
240
00:24:46,950 --> 00:24:50,030
ওটা আমি রাখতে বলেছিলাম ওকে।
ও চুরি করেনি।
241
00:24:50,030 --> 00:24:52,320
এটার মালিক হওয়া
তোমার পক্ষে সম্ভব না।
242
00:24:52,320 --> 00:24:53,640
হতেই পারে না।
243
00:24:53,640 --> 00:24:55,480
কারণ এটা রাজকুমারের।
244
00:24:55,480 --> 00:24:57,340
সেজন্যই বলছি চুরি হয়েছে।
245
00:24:57,340 --> 00:24:58,860
আবার মারো।
246
00:25:04,390 --> 00:25:07,250
তাহলে, আমাকে মারুন।
247
00:25:08,860 --> 00:25:12,000
বিস্তারিত বলতে পারবো না,
তবে ছে রিউং নির্দোষ।
248
00:25:12,000 --> 00:25:15,200
কাউকে মারতে হলে,
আমি করতে বলেছি, আমাকে মারুন।
249
00:25:15,200 --> 00:25:16,410
দেবী!
250
00:25:18,370 --> 00:25:20,260
- বাঁধো ওকে।
- জি।
251
00:25:25,510 --> 00:25:26,730
দেবী!
252
00:25:27,920 --> 00:25:29,050
দেবী...
253
00:25:30,150 --> 00:25:31,880
ভাই, ওনাকে থামান।
254
00:25:31,880 --> 00:25:33,550
ও সত্যি সত্যিই মার খাবে।
255
00:25:33,550 --> 00:25:36,950
থামাবে কেন?
দাসীদের শিক্ষা দেওয়া উচিত।
256
00:25:36,950 --> 00:25:40,310
দাসীটা বোধহয়
যথেষ্ট মার খেয়েছে।
257
00:25:41,370 --> 00:25:43,990
ইয়ন হোয়া বোনের মার
বেশ জোরে হতে পারে।
258
00:25:44,890 --> 00:25:46,320
ইয়ন হোয়া...
259
00:25:52,240 --> 00:25:53,610
ইয়ন হোয়া!
260
00:25:59,400 --> 00:26:00,690
ছাড়ুন।
261
00:26:00,690 --> 00:26:02,110
যথেষ্ট হয়েছে।
262
00:26:02,110 --> 00:26:04,330
আমি এই পরিবার
পরিচালনার দায়িত্বে আছি।
263
00:26:04,330 --> 00:26:05,540
ছাড়ুন।
264
00:26:09,700 --> 00:26:11,190
ও আমার।
265
00:26:22,150 --> 00:26:25,080
কী বললেন এইমাত্র?
266
00:26:28,090 --> 00:26:31,830
বললাম মেয়েটা আমার।
267
00:26:43,740 --> 00:26:46,260
মাথার কাঁটাটা আমার।
268
00:26:46,260 --> 00:26:50,390
ওর কী করা হবে সেই সিদ্ধান্ত
আমার নেওয়া উচিত।
269
00:26:50,390 --> 00:26:51,790
ভাই!
270
00:26:51,790 --> 00:26:53,350
সু ওটা চুরি করেনি!
271
00:26:53,920 --> 00:26:56,360
সো ভাইয়ের ঘরের সামনে
পেয়েছিল বলেছে।
272
00:26:57,320 --> 00:27:01,280
না... আমি ওকে পেতে দেখেছি।
273
00:27:02,260 --> 00:27:04,690
- উন, তুমিও?
- দেবীর বাঁধন খোলো।
274
00:27:05,790 --> 00:27:06,930
এক্ষুণি!
275
00:27:44,110 --> 00:27:47,210
এবার বেশি দ্রুত
আচরণ করে ফেলেছো, ইয়ন হোয়া।
276
00:27:54,230 --> 00:27:56,690
ইয়ন হোয়া, ঠিক করেছো।
277
00:27:57,520 --> 00:27:59,620
ওরকম লোকদের
নিজের অবস্থান দেখিয়ে দিতে হয়।
278
00:28:00,690 --> 00:28:01,980
বাজে অবস্থা।
279
00:28:02,670 --> 00:28:04,160
আমি যাচ্ছি।
280
00:28:04,160 --> 00:28:05,540
আমিও যাচ্ছি।
281
00:28:08,420 --> 00:28:09,470
চলো, ভাই।
282
00:28:09,470 --> 00:28:11,640
ওর মলম লাগানো উচিত।
283
00:28:11,640 --> 00:28:13,820
- সু!
- আসো বলছি!
284
00:28:13,820 --> 00:28:17,250
ছাড়! ছাড়তে বললাম।
285
00:28:34,630 --> 00:28:36,390
ওর জন্য এতই খারাপ লেগেছে?
286
00:28:40,380 --> 00:28:44,040
যে ভাইকে আমি চিনি
তিনি আমাকে এভাবে থামাবেন না।
287
00:28:46,550 --> 00:28:50,980
ওর জন্য আপনার হৃদয়ে
জায়গা নেই তো?
288
00:28:53,750 --> 00:28:55,090
ইয়ন হোয়া।
289
00:28:56,090 --> 00:28:58,740
তোমাকে অসম্মান
করে থাকলে দুঃখিত।
290
00:29:32,260 --> 00:29:33,650
বললে ও তোমার।
291
00:29:37,460 --> 00:29:40,110
তোমাকে জানাতে এলাম,
কারণ ভুল বুঝেছো মনে হচ্ছে।
292
00:29:41,330 --> 00:29:45,200
এখানকার কিছুই তোমার না।
293
00:29:48,610 --> 00:29:51,510
ইয়ন হোয়াও না। হে সুও না।
294
00:29:52,390 --> 00:29:53,620
ওরা সবাই আমার মানুষ।
295
00:29:56,570 --> 00:30:00,840
আমার বোন কিংবা
আমার স্ত্রীর বোনের ক্ষেত্রে...
296
00:30:02,550 --> 00:30:04,390
ফের অসাবধান আচরণ করবে না।
297
00:30:29,300 --> 00:30:30,450
সু।
298
00:30:36,260 --> 00:30:39,590
তুমি জেগে থাকলে,
তোমার জন্য ঔষধ রেখে যাচ্ছি।
299
00:30:40,370 --> 00:30:41,810
ব্যবহার করতে ভুলো না।
300
00:30:52,090 --> 00:30:53,220
আর...
301
00:30:55,900 --> 00:30:59,440
আজকে যা ঘটেছে
আশাকরি সব ভুলে যেতে পারবে।
302
00:32:09,400 --> 00:32:10,710
দুঃখিত।
303
00:32:12,900 --> 00:32:14,940
আপনার সামনে আসতে
লজ্জা লাগছিল।
304
00:32:16,070 --> 00:32:17,290
ঘুমানোর ভান করেছিলাম।
305
00:32:22,510 --> 00:32:23,710
জানি আমি।
306
00:32:27,220 --> 00:32:31,050
এখনো অনেক কষ্ট পাচ্ছো, তাই না?
307
00:32:32,890 --> 00:32:34,630
বেত্রাঘাত খেয়েছি বলে নয়।
308
00:32:37,190 --> 00:32:39,520
ওরকম আচরণের স্বীকার হওয়ায়
বেশি খারাপ লাগছে।
309
00:32:42,120 --> 00:32:43,660
জায়গাটা...
310
00:32:45,620 --> 00:32:47,790
সবসময়ই এমন?
311
00:32:49,090 --> 00:32:52,840
কারো মেয়ে কিংবা ছেলে না হলে
অসম্মান করার মতো জায়গা এটা?
312
00:32:55,450 --> 00:33:01,390
একজন মানুষ আরেকজন মানুষকে
পশুর মতো বেঁধে পেটাতে পারে?
313
00:33:04,710 --> 00:33:05,920
গোরিয়ো...
314
00:33:08,270 --> 00:33:10,310
এরকম?
315
00:33:23,170 --> 00:33:25,100
থামাতে পারিনি বলে দুঃখিত।
316
00:33:27,130 --> 00:33:31,580
তবে, কথা দিচ্ছি।
317
00:33:33,400 --> 00:33:38,010
আর কখনো কেউ তোমার সাথে
ওরকম আচরণ করতে পারবে না।
318
00:33:40,880 --> 00:33:42,050
বিশ্বাস করো আমাকে।
319
00:33:45,890 --> 00:33:47,670
আবার করছি।
320
00:33:47,670 --> 00:33:49,440
হে দেবীর কথা ভাব।
321
00:33:49,440 --> 00:33:52,600
ওনাকে কাছে আসতে দিলে,
হে দেবীকে কষ্ট দিবি।
322
00:34:24,890 --> 00:34:25,900
ও মা!
323
00:34:26,760 --> 00:34:30,290
আহ! ওহ!
324
00:34:30,290 --> 00:34:31,860
তুমি ধাক্কা খেয়েছো।
325
00:34:33,550 --> 00:34:35,230
"ও আমার"?
326
00:34:35,230 --> 00:34:37,640
ওটা বলে ভুল বুঝাবুঝির
সৃষ্টি করলেন কেন?
327
00:34:37,640 --> 00:34:39,760
ধন্যবাদ দিতে জানো না?
328
00:34:39,760 --> 00:34:41,910
মার খাওয়া থেকে
বাঁচিয়েছি তোমাকে।
329
00:34:42,420 --> 00:34:46,290
ওটা নিয়ে ঝগড়া করার আগে,
বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়া উচিত।
330
00:34:46,290 --> 00:34:48,390
সবসময় এমন করেন
যেন আমাকে মেরে ফেলবেন।
331
00:34:48,390 --> 00:34:51,220
ভোল পালটে গেল কেন
সেটাই ভাবছি।
332
00:34:53,560 --> 00:34:54,700
ধন্যবাদ।
333
00:34:59,980 --> 00:35:02,130
তোমার কাছে মাথার কাঁটাটা
ছিলই-বা কেন?
334
00:35:02,130 --> 00:35:03,340
কোথায় পেয়েছিলে?
335
00:35:03,340 --> 00:35:05,890
প্রাসাদের গোসলখানায়
ফেলে গিয়েছিলেন তো।
336
00:35:05,890 --> 00:35:08,670
আপনার মুখ দেখার ব্যাপারে
চুপ থাকায় এতকিছু হলো...
337
00:35:09,380 --> 00:35:11,400
তো, আপনার মুখ
দেখার কথা বলিনি।
338
00:35:11,400 --> 00:35:13,200
কথা রেখেছি কিন্তু।
339
00:35:16,160 --> 00:35:17,970
আমাকে ভয়ও পাও না?
340
00:35:17,970 --> 00:35:20,630
প্রত্যেকবার মুখে মুখে তর্ক করো।
341
00:35:21,820 --> 00:35:24,000
হালকাভাবে নেয়ার মতো
মানুষ না আপনি।
342
00:35:25,010 --> 00:35:26,890
কিন্তু আপনাকে আর
ভয় পাই না।
343
00:35:28,880 --> 00:35:33,250
যাইহোক, আর কক্ষণো
আমি "আপনার" বলবেন না।
344
00:35:34,490 --> 00:35:35,500
কেন?
345
00:35:35,500 --> 00:35:37,760
আমি মানুষ,
কোনো জিনিস বা পশুপাখি না।
346
00:35:37,760 --> 00:35:39,720
আমাকে নিজের কিংবা
অন্যকারো বলেন কীভাবে?
347
00:35:43,880 --> 00:35:45,250
তাহলে...
348
00:35:50,600 --> 00:35:52,260
আমার "মানুষ" বলবো?
349
00:35:55,260 --> 00:35:57,530
আরে, সেটাও না।
350
00:35:57,530 --> 00:36:00,570
এসব দুর্বহ নাম থেকে
বিরত থাকা যাক।
351
00:36:01,370 --> 00:36:02,890
অন্যকিছু ভাবুন।
352
00:36:35,740 --> 00:36:39,470
দেখো, এটা ১৪তম রাজকুমার না?
353
00:36:45,490 --> 00:36:47,200
ছাড়ো আমাকে!
354
00:36:47,820 --> 00:36:49,390
- ওহ।
- ছাড়ো।
355
00:36:51,740 --> 00:36:53,430
ছাড়তে বললাম!
356
00:36:53,430 --> 00:36:54,510
ওমা।
357
00:36:54,510 --> 00:36:56,170
ওটা ১৪তম রাজকুমার না?
358
00:36:56,170 --> 00:36:57,470
হ্যাঁ।
359
00:36:58,030 --> 00:36:59,140
এই!
360
00:37:00,910 --> 00:37:03,010
কাউকে ডেকে নিয়ে আসো।
361
00:37:03,010 --> 00:37:05,400
- আর আপনি?
- আমরা দু'জন যথেষ্ট না।
362
00:37:05,400 --> 00:37:07,680
ওদের পিছু নিতে হবে আমার,
তুমি সাহায্য নিয়ে আসো।
363
00:37:07,680 --> 00:37:09,750
জলদি, জলদি! জলদি যাও!
364
00:37:22,360 --> 00:37:24,760
ছাড়ো আমাকে! ছাড়ো!
365
00:37:28,390 --> 00:37:30,110
কার সাথে ঝামেলা করছো
জানো না।
366
00:37:30,110 --> 00:37:32,560
প্রাণের ভয় নেই তোমাদের?
367
00:37:32,560 --> 00:37:36,490
রাজকুমার জুং, আপনিই
আমার হাতের এই দশা করেছেন।
368
00:37:36,490 --> 00:37:38,890
- যা বেশি বেশি ছিল।
- এরকম কিছু করিনি আমি।
369
00:37:38,890 --> 00:37:39,980
ঠিক।
370
00:37:39,980 --> 00:37:42,220
আপনি স্রেফ একটা মারামারিতে
হেরেছিলেন আমার কাছে।
371
00:37:42,520 --> 00:37:45,570
আমার এই হাল করেছে
আপনার মা।
372
00:37:45,570 --> 00:37:48,420
এ ব্যাপারে আমি
কিছুই জানতাম না।
373
00:37:48,420 --> 00:37:49,450
আর তাই...
374
00:37:57,930 --> 00:38:00,400
ছাড়ো আমাকে। ছাড়তে বলছি!
375
00:38:00,400 --> 00:38:02,210
কেউ আছো?
376
00:38:03,680 --> 00:38:04,910
হায় হায়...
377
00:38:07,590 --> 00:38:08,710
বেশ।
378
00:38:09,630 --> 00:38:12,180
মেনে নিন। কাটলাম!
379
00:38:12,180 --> 00:38:14,670
এই!
380
00:38:14,670 --> 00:38:17,180
সর! সরে যা, বজ্জাতের দল!
381
00:38:17,180 --> 00:38:20,420
সরে যা, সরে যা!
382
00:38:21,780 --> 00:38:24,960
তোদের নাড়িভুঁড়ি বের করে
ভাপে সিদ্ধ করবো।
383
00:38:24,960 --> 00:38:28,220
কী দেখছিস রে?
কাছে ঘেঁষলেই মরবি!
384
00:38:28,970 --> 00:38:31,630
কাছে ঘেঁষলেই মরবি!
তাকাবি না, বজ্জাত!
385
00:38:31,950 --> 00:38:36,690
আমাদের এখান থেকে ভাগ,
বদমাশের দল!
386
00:38:38,460 --> 00:38:43,100
আমার পুত্রবধূকে যতবার দেখি
ততবারই আরও বেশি অসুস্থ মনে হয়।
387
00:38:43,930 --> 00:38:46,740
উনি ভাইকে বলেছেন
ওনাকে ত্যাগ করতে।
388
00:38:47,250 --> 00:38:49,610
- আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত।
- কী?
389
00:38:50,410 --> 00:38:51,700
এটা কি সত্যি?
390
00:38:52,830 --> 00:38:54,960
আমার স্ত্রীর দিক থেকে
মুখ ফিরিয়ে নিবো না।
391
00:38:55,780 --> 00:38:58,830
আমি চাইবো কথাটা আপনি
শোনেননি ভান করবেন।
392
00:38:58,830 --> 00:39:02,500
আপনার ভবিষ্যতের কথা মাথায় রেখে
আবার বিয়ে করার ব্যাপারে ভাবা উচিত।
393
00:39:04,150 --> 00:39:08,590
তো, আমাকেও তৃতীয় ভাইয়ের মতো
সুস্পষ্ট, রাজনৈতিক কারণে বিয়ে করতে বলছো?
394
00:39:08,590 --> 00:39:09,770
মহারাজের সুনজর হারাবো।
395
00:39:09,770 --> 00:39:12,090
সন্দেহ এড়ানোর অনেক পন্থা আছে।
396
00:39:12,090 --> 00:39:13,110
ইয়ন হোয়া!
397
00:39:15,850 --> 00:39:19,770
হে পরিবারের কারণেই আমরা আবার
সনগাকের মাটিতে হাঁটতে পারছি।
398
00:39:19,770 --> 00:39:23,720
আমি মনে করি সেই ঋণ
চোকানোর কথা না ভোলাই উত্তম।
399
00:39:24,750 --> 00:39:26,580
- সে অসুস্থ।
- মা!
400
00:39:26,580 --> 00:39:28,750
রাজকুমার! রাজকুমার!
401
00:39:28,750 --> 00:39:30,790
- রাজকু...
- এই।
402
00:39:32,470 --> 00:39:35,730
রাজকুমার,
সু দেবীর কিছু হয়েছে।
403
00:39:36,210 --> 00:39:38,760
এক্ষুণি যেতে হবে আপনার!
404
00:39:41,260 --> 00:39:42,550
মাগো!
405
00:39:44,620 --> 00:39:45,910
ঠিক আছেন না?
406
00:39:45,910 --> 00:39:47,690
তোমাকে জড়াতে হলো বলে দুঃখিত।
407
00:39:47,690 --> 00:39:49,910
আপাতত... দৌড় লাগানো যাক।
408
00:39:49,910 --> 00:39:51,090
দৌড়? কী?
409
00:39:51,090 --> 00:39:52,680
দৌড় দিই চলুন।
410
00:39:52,680 --> 00:39:55,250
এভাবে যেতে পারি না।
আমি আজ ওদের—
411
00:39:55,250 --> 00:39:57,160
পাগল হলেন? চলুন।
412
00:39:57,850 --> 00:40:00,290
ওহ খোদা। মাগো!
413
00:40:03,220 --> 00:40:05,110
কী করি?
414
00:40:07,040 --> 00:40:08,520
রাজকুমার জুং!
415
00:40:11,720 --> 00:40:14,950
চিন্তা করো না।
কথা দিচ্ছি তোমাকে বাঁচাবো।
416
00:40:14,950 --> 00:40:17,000
কে কাকে বাঁচাচ্ছে?
417
00:40:18,140 --> 00:40:19,510
থামো!
418
00:40:26,140 --> 00:40:27,540
ভাই।
419
00:40:39,200 --> 00:40:40,380
ভাই।
420
00:40:41,580 --> 00:40:42,950
চোট পেয়েছো?
421
00:40:42,950 --> 00:40:44,470
সহ্য করতে পারবো।
422
00:40:45,910 --> 00:40:46,940
আর তুমি?
423
00:40:49,050 --> 00:40:50,260
ধর ওকে!
424
00:41:29,720 --> 00:41:32,680
অতি-আত্মবিশ্বাস পরম শত্রু।
কথাটা জানো না?
425
00:41:43,280 --> 00:41:44,720
ঠিক বলেছো।
426
00:41:47,720 --> 00:41:49,510
নেকড়ে... নেকড়ে...
427
00:41:49,510 --> 00:41:51,350
অতি-আত্মবিশ্বাস পরম শত্রু।
428
00:41:51,350 --> 00:41:54,200
নেকড়ে-কুকুর।
কী করি? নেকড়ে-কুকুর।
429
00:41:55,050 --> 00:41:56,910
পালানো উচিত না?
430
00:41:58,600 --> 00:42:01,110
আমার মুখ দেখেও পালাচ্ছো না?
431
00:42:02,660 --> 00:42:04,630
সবাই সাহসী বুঝি?
432
00:42:04,630 --> 00:42:05,860
না-কি...
433
00:42:09,690 --> 00:42:11,860
মরতে চাও সবাই?
434
00:42:13,890 --> 00:42:15,140
পালা।
435
00:42:45,380 --> 00:42:46,420
চোট লেগেছে?
436
00:42:47,770 --> 00:42:48,870
লাগেনি।
437
00:42:49,800 --> 00:42:51,530
ভাগ্য ভালো সো এসেছে।
438
00:42:55,070 --> 00:42:57,240
আজ যা করলেন ভুলবো না, ভাই।
439
00:42:57,700 --> 00:43:01,700
তুমি আমার হাত বাঁচিয়েছো,
মনে রাখবো সেটা।
440
00:43:01,700 --> 00:43:04,630
এখন থেকে তোমার জীবন মানে
আমার জীবন।
441
00:43:04,630 --> 00:43:07,050
আমার মরতে হলেও,
তোমার জীবন বাঁচাবো।
442
00:43:07,550 --> 00:43:10,400
আরে... আরে দেখো।
443
00:43:10,400 --> 00:43:12,640
আরে, আমাদের ছোটো রাজকুমার।
444
00:43:12,640 --> 00:43:16,200
এরইমধ্যে নির্ভরযোগ্য ও শক্তিশালী হয়ে উঠেছেন।
শীঘ্রই চমৎকার পুরুষে পরিণত হবেন।
445
00:43:19,510 --> 00:43:20,620
ওহো!
446
00:43:21,350 --> 00:43:22,690
দুঃখিত।
447
00:43:24,810 --> 00:43:27,810
আপনাকে দেখে বাড়ির এক
ছোটো ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল।
448
00:43:27,810 --> 00:43:29,730
সমস্যা নেই।
449
00:43:29,730 --> 00:43:32,170
হে সু... বোন।
450
00:43:33,470 --> 00:43:34,630
বোন?
451
00:43:37,490 --> 00:43:40,490
কেমন পুরুষ হই দেখতে
আমার উপর সুদৃষ্টি রেখো।
452
00:43:41,560 --> 00:43:44,920
অবশ্যই। রাজকুমার জুং, ফাইটিং!
453
00:43:46,810 --> 00:43:49,530
ফা... ই...
454
00:43:49,530 --> 00:43:50,560
টিং!
455
00:43:51,590 --> 00:43:53,420
ফাইটিং!
456
00:43:54,160 --> 00:43:55,350
ফাইটিং।
(শুভকামনা)
457
00:43:58,170 --> 00:43:59,630
ফাইটিং।
458
00:44:02,130 --> 00:44:03,400
দাঁড়ান।
459
00:44:05,330 --> 00:44:08,740
একটু আস্তে হাঁটুন!
460
00:44:12,320 --> 00:44:13,780
রাগ করেছেন?
461
00:44:14,880 --> 00:44:15,950
কেন?
462
00:44:22,340 --> 00:44:24,850
মাগো... মাগো মাগো।
463
00:44:27,140 --> 00:44:29,820
পায়ের ব্যথায় হাঁটতে পারছি না।
464
00:44:34,960 --> 00:44:39,380
মাগো, ওই লোকদের কাছ থেকে
পালাতে দৌড়াচ্ছিলাম।
465
00:44:39,380 --> 00:44:41,680
জানতামও না
পায়ে যে চোট পেয়েছি।
466
00:44:43,270 --> 00:44:45,000
কতটা চোট পেয়েছি?
467
00:44:45,300 --> 00:44:47,060
আর এক কদমও
হাঁটতে পারবো না বোধহয়।
468
00:44:56,620 --> 00:44:58,370
ভেবেছিলাম তোমাকে
হারিয়ে ফেলেছি।
469
00:45:00,070 --> 00:45:01,140
হ্যাঁ?
470
00:45:03,150 --> 00:45:07,630
ভেবেছিলাম...
আর দেখবো না তোমাকে।
471
00:45:11,070 --> 00:45:12,910
ভয় পেয়েছিলাম।
472
00:45:33,800 --> 00:45:37,330
- সু দেবী!
- রাজকুমার উক!
473
00:45:37,330 --> 00:45:38,690
ওখানে!
474
00:45:38,690 --> 00:45:40,010
দেবী!
475
00:45:45,110 --> 00:45:47,860
দেবী, ঠিক আছেন?
476
00:45:47,860 --> 00:45:49,440
১৪তম রাজকুমারের কী অবস্থা?
477
00:45:49,440 --> 00:45:50,870
উনিও ঠিক আছেন।
478
00:45:51,480 --> 00:45:52,610
সু!
479
00:45:53,250 --> 00:45:56,650
বোন, আপনাকে চিন্তায় ফেলেছিলাম।
দুঃখিত।
480
00:45:59,630 --> 00:46:01,790
আমরা লোক পাঠিয়েছিলাম।
481
00:46:01,790 --> 00:46:04,120
তোমাকে আর রাজকুমারকে পাওয়া যাচ্ছিল না,
তাই দুশ্চিন্তায় ছিলাম আমরা।
482
00:46:04,120 --> 00:46:06,650
মা দুশ্চিন্তায় ছিলেন।
483
00:46:06,650 --> 00:46:08,380
কাল প্রাসাদে গিয়ে...
484
00:46:11,520 --> 00:46:12,860
ভাই!
485
00:46:36,770 --> 00:46:38,710
ছদ্মবেশে বাইরেও যাও?
486
00:46:39,880 --> 00:46:41,990
মা জানতে পারবে ভেবে
এখানে এলাম।
487
00:46:41,990 --> 00:46:45,490
আপনার বিবেচনা ও
চিন্তার জন্য ধন্যবাদ।
488
00:46:47,070 --> 00:46:50,970
এই ধরণের ভ্রমণ নিশ্চয়ই সাধারণ,
মানুষকে এভাবে যদি চিনে থাকো।
489
00:46:50,970 --> 00:46:54,490
আজকে স্রেফ ভাগ্য খারাপ ছিল।
490
00:46:54,490 --> 00:46:55,760
ভাগ্য খারাপ ছিল?
491
00:46:56,690 --> 00:46:59,580
তোমার কারণে এক লোকের হাত গেছে,
পরিবার ধ্বংস হয়েছে।
492
00:46:59,580 --> 00:47:00,930
ভাগ্য খারাপ?
493
00:47:03,360 --> 00:47:04,580
এর ক্ষতিপূরণ কীভাবে দেবে?
494
00:47:04,580 --> 00:47:07,690
বলেছি তো জানতাম না!
আমি করিনি।
495
00:47:09,530 --> 00:47:12,500
না জানলে,
কোনো দায় নেই তোমার?
496
00:47:13,270 --> 00:47:14,590
তুমি রাজকুমার।
497
00:47:14,590 --> 00:47:17,470
পদ যত উঁচু দায় তত বেশি
জানো না?
498
00:47:17,470 --> 00:47:19,080
খুবই হাস্যকর।
499
00:47:19,080 --> 00:47:22,020
কবে থেকে আপনি অত
উচ্চ পদে আছেন?
500
00:47:22,740 --> 00:47:24,340
আহ...
501
00:47:24,340 --> 00:47:27,380
শুধু আপনাকে মা অনাদর করে বলে
এরকম করছেন?
502
00:47:27,380 --> 00:47:31,210
না-কি ছোটো ভাইকে দাবিয়ে দিচ্ছেন
যে জাহির করতে পারে?
503
00:47:31,860 --> 00:47:34,070
ইও ভাই আপনার ব্যাপারে ঠিকই বলে।
504
00:47:35,220 --> 00:47:40,900
আপনার সাথে একই গর্ভে
জন্মানোটা লজ্জার।
505
00:47:43,300 --> 00:47:44,690
বদমাশ।
506
00:47:44,690 --> 00:47:46,150
- ভাই।
- তুমি...
507
00:47:46,860 --> 00:47:49,380
- সরো!
- মা!
508
00:47:52,060 --> 00:47:53,940
ওর কাছে যেয়ো না।
509
00:47:53,940 --> 00:47:55,680
জুং, তোমার বিপদ হবে।
510
00:47:55,680 --> 00:47:58,810
মা, ভাই আমাকে বাঁচিয়েছেন।
511
00:47:58,810 --> 00:48:01,460
- উনি না থাকলে হাত হারাতাম।
- বোকা বনো না।
512
00:48:02,130 --> 00:48:05,450
ওর আশেপাশের মানুষের জীবনে
অমঙ্গল বয়ে আনে ও।
513
00:48:06,670 --> 00:48:09,900
আমিও তার স্বীকার হয়েছি।
তুমিও স্বীকার হতে পারো না।
514
00:48:09,900 --> 00:48:11,700
ওর কাছে যেয়ো না।
515
00:48:11,700 --> 00:48:14,340
তবুও, ভাই আমাকে বাঁচিয়েছেন।
516
00:48:14,800 --> 00:48:16,140
যা বলি বলো।
517
00:48:16,980 --> 00:48:19,870
বলো জুং এর কাছে ঘেঁষবে না।
এক্ষুণি!
518
00:48:22,140 --> 00:48:25,190
আপনি সেটা চাইলে,
সেটাই করবো।
519
00:48:28,350 --> 00:48:30,730
ওনার আঁচলের নিচে থেকে
কতদিন বাঁচতে পারবে?
520
00:48:33,570 --> 00:48:36,070
জুং, দেখি তো।
কোথায় চোট পেয়েছো?
521
00:48:36,070 --> 00:48:39,020
জুং, জুং।
522
00:48:41,010 --> 00:48:42,660
আঘাতের দাগগুলো কীসের?
523
00:48:43,900 --> 00:48:45,300
জুং!
524
00:48:45,300 --> 00:48:48,720
তুমি ব্যথা পেলে
আমার বুক যেন ফেটে যায়।
525
00:48:50,290 --> 00:48:53,490
কী করছো তোমরা?
চিকিৎসক নিয়ে আসো এক্ষুণি!
526
00:50:38,710 --> 00:50:40,550
- সরো!
- মা!
527
00:50:41,010 --> 00:50:42,670
ওর কাছে যেয়ো না।
528
00:50:42,670 --> 00:50:44,410
জুং, তোমার বিপদ হবে।
529
00:50:57,160 --> 00:50:59,950
তুমি চাও ৪র্থ রাজকুমার
সনগাকে থাকুক?
530
00:51:04,390 --> 00:51:06,650
তোমাকে বাঁচানোর
ঋণ পরিশোধ এটা?
531
00:51:08,230 --> 00:51:11,940
তাকে আমার লোক হিসেবে
পাশে রাখতে চাই।
532
00:51:13,300 --> 00:51:14,560
মহারাজ।
533
00:51:14,560 --> 00:51:17,470
৪র্থ রাজকুমারের নক্ষত্র
সনগাকে উদিত হতে দেখেছি।
534
00:51:17,470 --> 00:51:19,360
সেটা নিশ্চয়ই এর কারণ।
535
00:51:19,360 --> 00:51:22,320
৪র্থ রাজকুমারের নক্ষত্র যুবরাজের
ঋক্ষমণ্ডলের সাথে মিলিত হয়ে...
536
00:51:22,320 --> 00:51:24,540
তোমার মা যুবরাজকে
হত্যার চেষ্টা করেছিল।
537
00:51:27,250 --> 00:51:30,660
তোমার বড়ো ভাই
যুবরাজ হতে চায়।
538
00:51:32,870 --> 00:51:36,910
আমাকে কখনো
ওনাদের লক্ষ্যে সামিল করেননি।
539
00:51:39,340 --> 00:51:44,520
তাহলে, তোমাকে দত্তক দেওয়ার
সেই উদ্দেশ্যের কী করবে?
540
00:51:46,190 --> 00:51:50,500
সন্তানহারা উপস্ত্রী খাং'কে
সান্ত্বনা দিতে তোমাকে পাঠানো হয়েছিল।
541
00:51:54,070 --> 00:51:55,430
একটি দিনের জন্যও...
542
00:51:56,940 --> 00:51:59,660
ছেলের স্বীকৃতি পাইনি।
ছিলাম কেবল জিম্মি হয়ে।
543
00:52:03,460 --> 00:52:05,750
সেটা কি আপনি ভালোভাবে
জানেন না, মহারাজ?
544
00:52:13,950 --> 00:52:16,150
যুবরাজের কী হবে তুমি?
545
00:52:17,360 --> 00:52:21,570
ছুংজু ইও হবে না-কি শিনজু খাং?
546
00:52:30,680 --> 00:52:33,170
আমি আপনার এবং যুবরাজের
অনুগত প্রজা হিসেবে থাকবো।
547
00:52:33,170 --> 00:52:37,800
কোনো পুত্র কিংবা ভাই হবো না,
হবো অনুগত প্রজা।
548
00:52:44,570 --> 00:52:45,630
জি-মং।
549
00:52:46,640 --> 00:52:47,900
জি, মহারাজ।
550
00:52:48,530 --> 00:52:51,690
সনগাকের আকাশে ৪র্থ রাজকুমারের
নক্ষত্র উদিত হয়েছে বললে?
551
00:52:52,450 --> 00:52:55,990
আপনার এবং যুবরাজের নক্ষত্র
যথাযথ সরলরেখায় অবস্থান করছে।
552
00:52:55,990 --> 00:53:00,280
৪র্থ রাজকুমার সনগাকে থাকলে,
সেটা গোরিয়োর পরম সৌভাগ্যের লক্ষণ।
553
00:53:04,740 --> 00:53:08,570
এই খবর শিনজুর খাংদের
এবং গোটা সনগাকে জানিয়ে দাও।
554
00:53:09,590 --> 00:53:14,870
৪র্থ রাজকুমার ওয়াং সু,
আজ থেকে সনগাকে থাকবে।
555
00:53:18,200 --> 00:53:21,130
আপনার কৃপার জন্য ধন্যবাদ।
556
00:53:21,130 --> 00:53:23,380
আপনার কৃপার জন্য ধন্যবাদ,
মহারাজ।
557
00:53:41,270 --> 00:53:43,930
আপনার ক্ষুধা নেই?
558
00:53:46,510 --> 00:53:50,060
আমাকে নিয়ে ভেবো না।
তোমার খাওয়া দরকার।
559
00:53:55,860 --> 00:53:58,940
তোমার খাওয়া কমেই চলেছে।
যা উদ্বেগের।
560
00:54:03,180 --> 00:54:05,370
বোন, আমি সু।
561
00:54:15,990 --> 00:54:17,340
আসো।
562
00:54:17,340 --> 00:54:19,550
আমাদের সাথে
খেতে ডেকেছি তোমাকে।
563
00:54:21,090 --> 00:54:23,820
আমার ঘরেই খেতে পারি।
564
00:54:23,820 --> 00:54:27,320
সারাদিন তোমার ঘরে বসে থেকে
নামমাত্র খাওয়া-দাওয়া করছো।
565
00:54:28,450 --> 00:54:30,910
ভাবলাম আমরা একসাথে খেলে
হয়তো ভালো হবে।
566
00:54:30,910 --> 00:54:32,020
বসো।
567
00:54:43,510 --> 00:54:47,410
জানি ১৪তম রাজকুমারের জন্য করেছো,
কিন্তু একা যাওয়াটা বিপজ্জনক ছিল।
568
00:54:48,410 --> 00:54:51,250
আমাদের রাজকুমার না গেলে
জানি না কী হতো।
569
00:54:51,730 --> 00:54:52,780
জি।
570
00:54:54,660 --> 00:54:56,860
আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ।
571
00:54:58,230 --> 00:55:00,010
যা করা উচিত করেছি মাত্র।
572
00:55:04,550 --> 00:55:07,180
সবসময় এটা-ওটা করো বলে
ঝামেলায় জড়াচ্ছো।
573
00:55:08,150 --> 00:55:10,070
গৃহস্থালি বিষয়ে
তোমার কোনো আগ্রহ নেই।
574
00:55:13,150 --> 00:55:18,270
সেলাই করবে না-কি...
সুতা বুনবে?
575
00:55:19,250 --> 00:55:21,960
পছন্দসই কিছু খুঁজে নিবো।
576
00:55:26,260 --> 00:55:27,910
আমি যাচ্ছি।
577
00:55:28,940 --> 00:55:31,070
কিছু বই পড়ার আছে।
578
00:55:55,100 --> 00:55:56,640
আবার ভাঙছেন?
579
00:55:59,530 --> 00:56:01,980
ভাঙছি না। বানাচ্ছি।
580
00:56:07,310 --> 00:56:08,830
কী ব্যাপার হঠাৎ...
581
00:56:08,830 --> 00:56:10,770
কী চেয়েছেন?
582
00:56:12,700 --> 00:56:14,890
এখন তোমার মানুষের
চাওয়া জানা দরকার?
583
00:56:19,210 --> 00:56:21,980
এই বাড়ি থেকে চলে যাচ্ছি এবার।
584
00:56:24,570 --> 00:56:26,400
প্রাসাদে থাকবো।
585
00:56:27,700 --> 00:56:29,700
তোমার সাথে বেশি দেখা হবে না।
586
00:56:31,130 --> 00:56:32,320
ওহ।
587
00:56:34,440 --> 00:56:37,830
ওহহো, আপনার জন্য আর
ভাত নিয়ে যেতে হবে না।
588
00:56:37,830 --> 00:56:39,090
ভালোই হলো।
589
00:56:40,200 --> 00:56:42,600
অতো বেশি নিয়ে যাওনি।
কৃতিত্ব নেয়ার চেষ্টা করো না।
590
00:56:42,600 --> 00:56:46,670
দয়া করে প্রাসাদে
নির্ঝঞ্ঝাট জীবন কাটাবেন।
591
00:56:49,130 --> 00:56:52,530
মানুষকে সবসময় মারার হুমকি
দিবেন না কিংবা মারবেন না।
592
00:56:52,530 --> 00:56:56,240
মানুষের দিকে চোখ রাঙাবেন না
যেভাবে কথা না শুনলে রাঙান।
593
00:56:56,240 --> 00:57:00,050
শুধু শুধু তলোয়ার বের না করার ব্যাপারে
বিশেষভাবে সতর্ক থাকবেন।
594
00:57:00,370 --> 00:57:01,430
ও, হ্যাঁ।
595
00:57:01,450 --> 00:57:04,120
কারো কষ্টে বানানো কিছু
ভাঙবেন না।
596
00:57:04,120 --> 00:57:06,260
- আর কী আছে?
- যথেষ্ট হয়েছে।
597
00:57:06,260 --> 00:57:07,570
ঠিকমতো খাবেন।
598
00:57:09,470 --> 00:57:11,130
ভালোমতো ঘুমাবেনও।
599
00:57:12,220 --> 00:57:16,120
যদি পারেন
খারাপ স্বপ্ন না দেখার চেষ্টা করবেন।
600
00:57:26,610 --> 00:57:27,750
কী হলো?
601
00:57:29,330 --> 00:57:31,030
এভাবে আমার দিকে
তাকিয়ে আছেন কেন?
602
00:57:32,900 --> 00:57:33,940
ওহ...
603
00:57:37,720 --> 00:57:39,950
মনে পড়লো আমাকে
ভয় পাও না বলেছিলে।
604
00:57:43,260 --> 00:57:44,900
কীভাবে ভয় পাও না?
605
00:57:46,330 --> 00:57:49,280
নিজেকেই বেশি ভয় পাই।
606
00:57:49,280 --> 00:57:50,830
আপনাকে না, রাজকুমার।
607
00:57:52,850 --> 00:57:58,060
সেসব আমার অনুভূতি হলেও,
বুঝতে পারছি না কোনদিকে যাচ্ছে।
608
00:58:00,180 --> 00:58:02,660
দিক পরিবর্তনের যত চেষ্টাই
করি না কেন...
609
00:58:04,890 --> 00:58:06,050
কাজ হচ্ছে না।
610
00:58:14,770 --> 00:58:17,340
এসব বিষয় নিয়ে
ওরা চিন্তা করবে না।
611
00:58:23,220 --> 00:58:26,320
এখন যেহেতু আমি গোরিয়োতে,
এখানে অনেক তারা।
612
00:58:28,090 --> 00:58:29,930
গোরিয়োতে অনেক তারা মানে?
613
00:58:31,010 --> 00:58:34,160
শুধু গোরিয়োতে তারা দেখা যায়
এটা বিশ্বাস করো না, তাই না?
614
00:58:36,710 --> 00:58:38,800
জি-মং জানলে জ্ঞান হারাতো।
615
00:58:46,350 --> 00:58:47,600
তুষার পড়ছে।
616
00:58:56,550 --> 00:58:57,930
সুন্দর।
617
00:59:45,670 --> 00:59:52,670
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
618
00:59:54,030 --> 00:59:55,780
MOON LOVERS
Scarlet Heart Ryeo