1 00:00:01,000 --> 00:00:02,500 অনুবাদ 2 00:00:02,500 --> 00:00:03,000 অনুবাদ ও সম্পাদনায়: 3 00:00:03,000 --> 00:00:04,500 অনুবাদ ও সম্পাদনায়: 4 00:00:04,500 --> 00:00:06,000 অনুবাদ ও সম্পাদনায়: আক 5 00:00:06,000 --> 00:00:07,500 অনুবাদ ও সম্পাদনায়: আকতা 6 00:00:07,500 --> 00:00:09,000 অনুবাদ ও সম্পাদনায়: আকতার 7 00:00:09,000 --> 00:00:10,500 অনুবাদ ও সম্পাদনায়: আকতার হো 8 00:00:10,500 --> 00:00:12,000 অনুবাদ ও সম্পাদনায়: আকতার হোসে 9 00:00:12,000 --> 00:00:30,000 অনুবাদ ও সম্পাদনায়: আকতার হোসেন 10 00:00:31,500 --> 00:00:40,000 ফেসবুক আইডি: www.fb.com/AktarHossain2613 11 00:00:41,500 --> 00:00:58,000 উৎসর্গঃ বাংলাদেশের সকল "🔥গোল্ড লিফ🔥" খোরদের উদ্দেশ্যে 12 00:06:14,124 --> 00:06:16,001 টাটা, বাবা। 13 00:06:25,760 --> 00:06:28,104 - মর্নিং, জেন্টলম্যান। - গুড মর্নিং, স্যার। 14 00:06:29,931 --> 00:06:31,478 রাতে দেখা হবে, বাবা! 15 00:06:32,434 --> 00:06:33,811 ভালোভাবে কাজ কোরো! 16 00:06:57,834 --> 00:06:59,336 গুড মর্নিং, সেলিন। 17 00:06:59,836 --> 00:07:01,964 গুড মর্নিং, মি. অস্কার। 18 00:07:25,236 --> 00:07:27,580 আজ কতগুলো এপয়েন্টমেন্ট আছে, সেলিন? 19 00:07:27,739 --> 00:07:29,491 নয়টি, মি. অস্কার। 20 00:07:29,908 --> 00:07:32,206 প্রথমটার ফাইল আপনার পাশেই রয়েছে। 21 00:07:52,055 --> 00:07:53,523 হ্যালো, সার্জ। 22 00:07:55,350 --> 00:07:57,352 ১৮৭%, হয়তো। 23 00:07:57,852 --> 00:07:59,399 ৫০০৯ এ। 24 00:07:59,771 --> 00:08:02,399 ৬ পয়েন্ট ৬ বাই ৭-২-২। 25 00:08:03,525 --> 00:08:05,277 হ্যাঁ, গ্রন্থাদি সূচিভুক্ত করা হয়েছে। 26 00:08:08,738 --> 00:08:10,581 হ্যাঁ, তারা আমাদের গোপন আস্তানা খুঁজছে। 27 00:08:10,740 --> 00:08:14,210 তাদের বেদনার জন্য আমাদেরকে দোষারোপ করছে। 28 00:08:14,369 --> 00:08:15,746 এটি তাদেরকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না- 29 00:08:15,912 --> 00:08:17,414 সময়ের স্মারক বলতে পারো। 30 00:08:19,708 --> 00:08:21,917 আমি 'উইলকিনসন এন্ড সন্স' এর... 31 00:08:21,918 --> 00:08:23,794 ডিফ্রাসনক্সের সাথে ফোনে কথা বলেছি। 32 00:08:23,795 --> 00:08:25,342 সে সোজাসাপ্টা সবকিছু বলে দিয়েছে। 33 00:08:25,422 --> 00:08:27,641 এ পরিস্থিতিতে শুধুমাত্র দেহরক্ষীরাই যথেষ্ট নয়। 34 00:08:28,133 --> 00:08:30,636 আমাদেরকে নিজেদের সাথেও বন্দুক রাখতে হবে। 35 00:08:30,802 --> 00:08:32,099 দ্রুত। 36 00:08:35,974 --> 00:08:39,103 সে ক্যারাকেল ৯x১৯এস নিতে বললো। 37 00:08:39,269 --> 00:08:42,148 সেমি-অটোমেটিক, ৮৬। 38 00:08:44,441 --> 00:08:47,285 আচ্ছা, আজ সন্ধ্যায় ফোউকুয়েট'এ। 39 00:08:49,446 --> 00:08:51,073 দিনটা ভালো কাটুক, সার্জ। 40 00:11:24,809 --> 00:11:25,810 হ্যাঁ। 41 00:11:26,811 --> 00:11:30,111 বছরের পর বছর, আমি এসব দেখে চলেছি, 42 00:11:30,940 --> 00:11:34,160 পাথর এবং পা। 43 00:11:38,781 --> 00:11:39,953 না। 44 00:11:40,533 --> 00:11:42,285 কেউ আমাকে ভালোবাসে না, 45 00:11:42,785 --> 00:11:44,037 কোথাও না। 46 00:11:45,496 --> 00:11:48,375 কিন্তু যেভাবেই হোক আমি বেঁচে রয়েছি, 47 00:11:56,549 --> 00:11:58,643 আমি খুবই বৃদ্ধ... 48 00:11:59,052 --> 00:12:01,680 আমি শঙ্কিত, হয়তো... 49 00:12:02,472 --> 00:12:04,474 আমি কখনই মারা যাবো না। 50 00:13:19,257 --> 00:13:20,759 মি. অস্কার... 51 00:13:21,050 --> 00:13:24,520 দ্বিতীয় এপয়েন্টমেন্টের ফাইল আপনার পাশেই রয়েছে। 52 00:15:09,951 --> 00:15:12,875 মোশন ক্যাপচার, ৩ এবং ৮ 53 00:15:13,037 --> 00:15:14,459 ৩ এবং ৮ 54 00:16:48,591 --> 00:16:50,389 ইনফ্রারেড রশ্মি 55 00:16:54,555 --> 00:16:56,649 চিহ্নিত ব্যক্তি সনাক্ত করা হলো 56 00:17:09,612 --> 00:17:11,080 আমি প্রস্তুত। 57 00:18:25,688 --> 00:18:27,565 ট্রেডমিল 58 00:18:57,345 --> 00:18:58,688 আমি প্রস্তুত। 59 00:19:56,946 --> 00:19:58,619 কী হলো? 60 00:20:00,116 --> 00:20:01,459 মাথা ঘুরছে। 61 00:20:03,285 --> 00:20:05,583 একটু দম নিই, তারপর আবার শুরু করছি। 62 00:24:42,398 --> 00:24:43,570 শিট্। 63 00:26:53,529 --> 00:26:57,375 মি. অস্কার, আমাদের কয়েক মিনিট দেরি হবে। 64 00:26:57,699 --> 00:26:58,700 আচ্ছা। 65 00:26:58,867 --> 00:27:01,245 আমি কি এজেন্সিকে জানিয়ে দিবো? 66 00:27:02,079 --> 00:27:03,422 প্রয়োজন নেই। 67 00:27:03,580 --> 00:27:05,708 আমি কিছুটা সময় বের করার চেষ্টা করবো। 68 00:27:05,874 --> 00:27:07,672 এই এপয়েন্টমেন্টের কাজগুলো কিছুটা তাড়াতাড়ি করলেই... 69 00:27:07,835 --> 00:27:10,213 পরবর্তীটাতে সময়মতো পৌছে যেতে পারবো। 70 00:27:17,177 --> 00:27:18,349 সেলিন? 71 00:27:18,554 --> 00:27:21,353 এ সপ্তাহে বনে কোনো এপয়েন্টমেন্ট নেই? 72 00:27:22,349 --> 00:27:24,568 এ সপ্তাহে নেই, মি. অস্কার। 73 00:27:25,853 --> 00:27:27,070 খুবই খারাপ। 74 00:27:28,522 --> 00:27:30,195 আমি বন-জঙ্গল মিস করছি। 75 00:31:55,330 --> 00:31:56,422 মিস্টার! 76 00:31:56,665 --> 00:31:58,167 পিছিয়ে যান! 77 00:32:36,872 --> 00:32:37,919 হ্যালো। 78 00:32:38,248 --> 00:32:39,545 আমার নাম জ্যামি, 79 00:32:40,208 --> 00:32:42,882 ফটোগ্রাফার হ্যারি টি-বোনের সহকারী। 80 00:32:43,044 --> 00:32:44,546 আপনি ফ্রেঞ্চ পারেন? 81 00:32:47,215 --> 00:32:50,890 আসলে, আমরা এখানে ওয়েভ ম্যাগাজিনের ফটোশুট করছি। 82 00:32:51,386 --> 00:32:53,387 টপ মডেল 'কে এম' এর সাথে। 83 00:32:53,388 --> 00:32:54,810 তার নাম শুনেছেন? 84 00:32:57,809 --> 00:33:02,280 হ্যারি মনে করে আপনাদের দু'জনকে একই ফ্রেমে খুবই ভালো মানাবে। 85 00:33:02,481 --> 00:33:05,576 কিছুটা "অদ্ভুত" ঘরানার শুট... 86 00:33:05,817 --> 00:33:08,161 "বিউটি এন্ড দি বিস্ট" এর মতো। 87 00:33:08,445 --> 00:33:09,571 দেখেছেন ওটা? 88 00:33:12,240 --> 00:33:15,084 উদাহরণস্বরূপ, আপনি ডায়ান আব্রুসের নাম শুনেছেন? 89 00:33:15,660 --> 00:33:17,662 একজন প্রতিভাবান আমেরিকান ফটোগ্রাফার। 90 00:33:17,996 --> 00:33:19,919 তিনি বামন, দানব, মনস্টারদেরও... 91 00:33:20,081 --> 00:33:21,924 ছবি তুলেছেন। 92 00:33:22,083 --> 00:33:24,302 ক্যামেরাবন্দি করেছেন মানুষের আসল রূপ। 93 00:45:07,163 --> 00:45:08,164 হাই, বাবা। 94 00:45:08,247 --> 00:45:09,294 হাই, সোনামনি। 95 00:45:11,125 --> 00:45:12,627 মুখখানা চাঁদের মতো দীপ্তি ছড়াচ্ছে কেন? 96 00:45:13,127 --> 00:45:15,630 তোমার কোনো এক বান্ধবীকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিলো না? 97 00:45:15,796 --> 00:45:17,298 হ্যাঁ। সোনিয়া। 98 00:45:17,632 --> 00:45:20,727 কিন্তু সে একঘন্টা আগে তার মা'য়ের সাথে চলে গেছে। 99 00:45:21,135 --> 00:45:22,227 সে বোর হয়ে গিয়েছিল। 100 00:45:22,386 --> 00:45:23,808 বেচারি সোনিয়া। 101 00:45:23,971 --> 00:45:26,224 সাধারণত সে খুবই সহজ-সরল। 102 00:45:30,061 --> 00:45:31,278 গ্লোভ বক্সে দেখো। 103 00:45:31,437 --> 00:45:33,314 তোমার জন্য কিছু-একটা থাকতে পারে। 104 00:45:35,441 --> 00:45:36,818 দুধের মাখন! 105 00:45:38,945 --> 00:45:41,619 আমার এন্জেলের সময়টা ভালো কেটেছে তো? 106 00:45:41,781 --> 00:45:42,828 হ্যাঁ, কেটেছে! 107 00:45:43,407 --> 00:45:44,829 তাহলে, কেমন ছিল? 108 00:45:45,826 --> 00:45:46,998 আমি জানি না... 109 00:45:47,328 --> 00:45:48,750 ভালোই ছিল। 110 00:45:49,121 --> 00:45:52,091 আমরা তোমার প্রথম পার্টির জন্য প্যারিসে ছিলাম। 111 00:45:52,250 --> 00:45:54,002 তাই বলো, কেমন ছিল সেটা। 112 00:45:56,963 --> 00:45:58,636 তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, বাবা। 113 00:45:59,006 --> 00:46:01,008 হ্যাঁ, সারাদিনব্যাপী এপয়েন্টমেন্ট ছিল। 114 00:46:01,175 --> 00:46:02,427 একটার পর আরেকটা। 115 00:46:03,344 --> 00:46:05,688 তাহলে... তুমি কি নেচেছো? 116 00:46:05,972 --> 00:46:07,013 অবশ্যই। 117 00:46:07,014 --> 00:46:08,937 তাই? কার সাথে? 118 00:46:09,517 --> 00:46:11,440 তুমি তাদেরকে চিনবে না। 119 00:46:12,353 --> 00:46:14,697 ভিনসেন্ট, থিয়াগো, ম্যাক্স... 120 00:46:16,524 --> 00:46:18,777 শীঘ্রই কিছু ইঁচড়েপাকা ছেলেপেলের খপ্পরে পড়ে... 121 00:46:18,943 --> 00:46:21,196 তুমি তোমার বাবাকে ভুলে যাবে। 122 00:46:21,862 --> 00:46:23,205 থামো তো! 123 00:46:34,542 --> 00:46:36,044 আমার ছোট্ট পাখিটা, 124 00:46:37,211 --> 00:46:38,804 বড় হচ্ছে... 125 00:46:49,140 --> 00:46:50,392 কে ছিল? 126 00:46:50,725 --> 00:46:51,851 জানি না। 127 00:46:52,018 --> 00:46:53,861 হয়তো পার্টির কোনো ছেলে হবে। 128 00:46:54,145 --> 00:46:55,738 সেরেছে। 129 00:47:05,656 --> 00:47:06,748 সোনিয়া। 130 00:47:06,824 --> 00:47:07,825 তোমার বান্ধবী। 131 00:47:09,076 --> 00:47:10,874 বাসায় যাওনি তুমি? 132 00:47:11,912 --> 00:47:13,755 তুমিই তাকে এখনি ফোন করেছিলে? 133 00:47:14,040 --> 00:47:15,917 সে ঠিক আছে, আমার সাথেই আছে। 134 00:47:17,501 --> 00:47:19,503 তোমার মা'য়ের সাথে গেছো? ভালো। 135 00:47:20,713 --> 00:47:21,930 বাই, সোনিয়া। 136 00:47:39,398 --> 00:47:41,116 আমাকে মিথ্যে বলেছো কেন? 137 00:47:41,609 --> 00:47:42,781 কী সর্ম্পকে? 138 00:47:43,235 --> 00:47:44,361 পার্টির ব্যাপারে। 139 00:47:44,445 --> 00:47:46,288 আবার সোনিয়া বোর হয়ে গিয়েছিল... সবকিছু। 140 00:47:46,289 --> 00:47:47,406 আমি বুঝতে পারছি না। 141 00:47:47,573 --> 00:47:49,075 আমাকে মিথ্যে বলেছো কেন? 142 00:47:50,201 --> 00:47:51,293 জানি না। 143 00:47:54,038 --> 00:47:56,211 তুমি আমাকে যা কিছু বললে তার একটাও সত্যি নয়? 144 00:47:56,791 --> 00:47:57,957 না। 145 00:47:57,958 --> 00:48:00,302 এই ছেলেগুলোর কেউই আসল নয়? 146 00:48:00,378 --> 00:48:01,880 এন্জেল, আমার দিকে তাকাও। 147 00:48:01,962 --> 00:48:03,305 আমি সত্যটা শুনতে চাই। 148 00:48:03,798 --> 00:48:06,301 পার্টিতে আসলে কী ঘটেছে? 149 00:48:07,301 --> 00:48:09,929 আমি বাথরুমে লুকিয়ে ছিলাম, এটাই। 150 00:48:11,889 --> 00:48:13,766 কেন, ঈশ্বরের দোহায়, কেন? 151 00:48:16,644 --> 00:48:18,612 বুঝতে পারছিলাম না কী করবো। 152 00:48:18,771 --> 00:48:21,741 আমাকে বললে না কেন? এসে তোমাকে নিয়ে যেতাম। 153 00:48:22,650 --> 00:48:23,651 অহংকার বশত। 154 00:48:24,819 --> 00:48:27,789 অহংকার? সবকিছু বাদ দিয়ে টয়লেটে? 155 00:48:28,239 --> 00:48:30,492 তোমার বান্ধবী সোনিয়াই নেচেছিল। 156 00:48:30,658 --> 00:48:32,626 ম্যাক্স, থিয়াগো এবং... 157 00:48:32,785 --> 00:48:33,827 তাই না? 158 00:48:33,828 --> 00:48:34,829 হ্যাঁ। 159 00:48:35,121 --> 00:48:36,748 সে নেচেছিল আর তুমি... 160 00:48:36,914 --> 00:48:38,416 কেন, কোন বালের জন্য? 161 00:48:40,418 --> 00:48:42,170 সে জনপ্রিয়, আমি নই। 162 00:48:42,253 --> 00:48:43,846 আহাম্মকের মতো কথাবার্তা বোলো না! 163 00:48:43,921 --> 00:48:47,016 তুমি কীভাবে জনপ্রিয় হবে, এভাবে লুকিয়ে থেকে? 164 00:48:48,175 --> 00:48:49,802 আমি আকর্ষণীয় নই। 165 00:48:49,969 --> 00:48:51,186 থামো! 166 00:48:52,680 --> 00:48:55,024 তুমিও আকর্ষণীয় হবে, বুঝেছো? 167 00:48:55,516 --> 00:48:57,143 ঠিক তোমার মায়ের মতো। 168 00:48:57,518 --> 00:48:59,191 সবাই বলে আমি তোমার দিকে গিয়েছি। 169 00:48:59,353 --> 00:49:00,821 "আকর্ষণীয় না" 170 00:49:00,980 --> 00:49:03,278 তোমার মাথায় এসব চিন্তাভাবনা কে ঢুকিয়েছে? 171 00:49:04,608 --> 00:49:06,360 ছেলেরা আমাকে পছন্দ করে না। 172 00:49:08,863 --> 00:49:10,536 কারণ, সম্ভবত তুমি... 173 00:49:11,991 --> 00:49:14,039 যথেষ্ট মিশুক নও। 174 00:49:15,035 --> 00:49:18,380 তুমি মিশুক হতে পারো না, সোনিয়ার মতো? 175 00:49:22,460 --> 00:49:24,963 আমি যে এখন তোমাকে শাস্তি দিব এটা কি বুঝতে পারছো? 176 00:49:26,380 --> 00:49:27,552 হ্যাঁ। 177 00:49:29,175 --> 00:49:31,303 আমাকে মিথ্যে বলার জন্য অনুশোচনা হচ্ছে? 178 00:49:32,845 --> 00:49:34,017 হ্যাঁ। 179 00:49:35,055 --> 00:49:37,478 তোমার কথা শুনে তো মনে হচ্ছে না। 180 00:49:37,558 --> 00:49:38,730 আমার দিকে তাকাও! 181 00:49:39,852 --> 00:49:44,232 যদি আজ এই মিথ্যেটা ধরতে না পারতাম, তাহলে আবার আমাকে মিথ্যে বলতে? 182 00:49:46,233 --> 00:49:47,655 হয়তো। 183 00:49:48,068 --> 00:49:49,490 কেন, বলো আমাকে। 184 00:49:52,740 --> 00:49:55,459 তাহলে এখন আমরা দু'জনেই খুশি থাকতাম। 185 00:50:27,691 --> 00:50:29,739 তুমি আমাকে হতাশ করেছো, এন্জেল। 186 00:50:30,861 --> 00:50:32,158 খুবই বাজেভাবে। 187 00:50:34,615 --> 00:50:36,037 যাও, বেরোও। 188 00:50:36,367 --> 00:50:37,869 বাসায় যাও। 189 00:50:38,577 --> 00:50:39,829 আর তুমি? 190 00:50:39,912 --> 00:50:40,959 আমি? 191 00:50:41,789 --> 00:50:43,382 একটু ঘুরতে যাচ্ছি। 192 00:50:46,544 --> 00:50:47,887 আমাকে শাস্তি দেয়া হবে? 193 00:50:48,128 --> 00:50:49,254 হ্যাঁ। 194 00:50:49,713 --> 00:50:51,966 আমার বেচারি এন্জেল, তোমার শাস্তি, 195 00:50:52,383 --> 00:50:53,805 তুমি নিজেই। 196 00:50:54,260 --> 00:50:56,262 তোমাকে নিজের সাথে থাকতে হবে। 197 00:50:58,097 --> 00:51:00,065 এখন বেরোও, প্লিজ। 198 00:52:17,509 --> 00:52:19,053 মধ্যবর্তী বিরতি 199 00:54:39,026 --> 00:54:40,994 ৩! ১২! শিট্! 200 00:55:14,144 --> 00:55:17,239 তোমার শিকার 201 00:55:18,482 --> 00:55:20,610 তোমার অস্ত্র 202 00:57:23,190 --> 00:57:24,612 হ্যালো, এলেক্স। 203 00:57:25,025 --> 00:57:26,868 হাই, ম্যাডাম লিং। 204 00:57:27,861 --> 00:57:29,534 আমিও থিও'র সাথে দেখা করতে এসেছি। 205 00:57:32,157 --> 00:57:34,660 সবাই এখান থেকে চলে গেলে ভালো হয়। 206 00:58:15,075 --> 00:58:17,043 এটা একটা দূর্ঘটনা ছিল, এলেক্স। 207 00:58:18,662 --> 00:58:21,165 তুমি তো জানোই আমি কাজটা ইচ্ছাকৃতভাবে করি নি। 208 00:58:22,874 --> 00:58:25,377 তোমার অনিচ্ছাকৃতভাবেও কাজটা করা উচিত হয় নি। 209 00:58:27,254 --> 00:58:28,676 আমি মনে করি... 210 01:02:26,826 --> 01:02:28,453 শুভ সন্ধ্যা, অস্কার। 211 01:02:33,166 --> 01:02:34,509 শুভ সন্ধ্যা। 212 01:02:39,172 --> 01:02:41,721 আজরাতে খুবই ভালো কাজ করেছো। 213 01:02:42,842 --> 01:02:43,843 কিন্তু? 214 01:02:44,844 --> 01:02:47,142 যেহেতু তুমি এখানে, অবশ্যই "কিন্তু" রয়েছে। 215 01:02:47,347 --> 01:02:48,894 কিন্তু বলো আমাকে, 216 01:02:49,182 --> 01:02:51,355 তুমি কি এখনও তোমার কাজকে উপভোগ করো? 217 01:02:52,310 --> 01:02:56,565 আমি জিজ্ঞেস করছি কারণ আমাদের মধ্যকার কয়েকজন মনে করে তোমাকে ইদানীং কিছুটা.... 218 01:02:57,357 --> 01:02:59,200 ক্লান্ত দেখাচ্ছে। 219 01:03:02,153 --> 01:03:05,908 তারা যা কিছু দেখছে অনেকে তা আর বিশ্বাস করছে না। 220 01:03:07,742 --> 01:03:09,415 আমি ক্যামেরা মিস করি। 221 01:03:10,578 --> 01:03:12,922 সেগুলো আমাদের চেয়েও ভারি ছিল। 222 01:03:14,666 --> 01:03:17,419 তারপর আমাদের মাথার চেয়েও ছোট হয়ে গেল। 223 01:03:18,044 --> 01:03:20,046 আর এখন আমরা তাদের দেখতেই পারি না। 224 01:03:20,255 --> 01:03:23,976 তাই কখনও কখনও আমারও এসব বিশ্বাস করতে কষ্ট হয়। 225 01:03:24,092 --> 01:03:27,221 এই স্মরণবেদনাটা একটু বেশিই ভাবপ্রবণ হচ্ছে না? 226 01:03:31,933 --> 01:03:36,061 খুনিদেরকে বিশ্বাস করার জন্য... 227 01:03:36,062 --> 01:03:37,609 সিকিউরিটি ক্যামেরা দেখার প্রয়োজন পড়ে না। 228 01:03:38,440 --> 01:03:40,733 আমাদের মধ্যে ভীতির সঞ্চার করছো? 229 01:03:40,734 --> 01:03:42,281 ইতোমধ্যে ভীত নও? 230 01:03:42,444 --> 01:03:44,663 আমি ভীত। অনেক। 231 01:03:44,863 --> 01:03:48,913 উদাহরণস্বরূপ, কোনো একদিন মারা যাবো এ বিষয়ে আমি সবসময়ই নিশ্চিত ছিলাম। 232 01:03:49,492 --> 01:03:50,914 কী চাও তুমি? 233 01:03:51,077 --> 01:03:54,251 কিছু না। আমি জানি তুমি তোমার কাজ পছন্দ করো। 234 01:03:54,414 --> 01:03:55,916 কিন্তু আমাদের মধ্যকার কয়েকজন... 235 01:03:56,082 --> 01:03:58,130 কোন বালের ব্যাপারে বলছো তুমি? 236 01:03:58,131 --> 01:04:00,424 আমাকে প্রশ্ন করতে দাও! 237 01:04:03,715 --> 01:04:06,264 কী তোমাকে চালিত রাখছে, অস্কার? 238 01:04:07,594 --> 01:04:09,596 যা আমাকে দিয়ে শুরু করিয়েছিল, 239 01:04:10,263 --> 01:04:12,140 এই অভিনয়ের সৌন্দর্য। 240 01:04:14,601 --> 01:04:15,944 সৌন্দর্য? 241 01:04:16,394 --> 01:04:18,271 লোকে বলে এর সৌন্দর্য চোখে, 242 01:04:18,897 --> 01:04:21,150 দর্শকের চোখে। 243 01:04:23,651 --> 01:04:25,824 এবং যদি আর কোনো দর্শক না থাকে? 244 01:04:40,168 --> 01:04:41,841 আপনি ঠিক আছেন, মি. অস্কার? 245 01:04:43,254 --> 01:04:44,676 সেলিন... 246 01:04:45,298 --> 01:04:48,097 কোনও কোনও দিন একটা মার্ডার যথেষ্ট হয় না। 247 01:04:48,301 --> 01:04:49,518 জি, জনাব! 248 01:04:56,476 --> 01:05:00,697 ডিনার পরবর্তী এপয়েন্টমেন্টের আগে করবেন না-কি পরে? 249 01:05:00,855 --> 01:05:02,357 পরে, ধন্যবাদ। 250 01:05:08,947 --> 01:05:11,496 দেখুন, আজরাতে প্যারিস'কে কতটা সুন্দর দেখাচ্ছে! 251 01:05:36,516 --> 01:05:38,814 সে তোমাকে প্রচুর ভালোবাসতো। 252 01:05:41,521 --> 01:05:43,319 তুমি আমাকে কষ্ট দাও নি। 253 01:05:43,523 --> 01:05:45,196 তুমি আমাকে অনেক খুশি করেছো। 254 01:05:45,525 --> 01:05:47,368 তুমি আমাকে কষ্ট... 255 01:05:50,363 --> 01:05:52,741 সেলিন, প্লিজ, গাড়ি থামাও! 256 01:05:52,907 --> 01:05:53,908 এক্ষুনি! 257 01:05:53,992 --> 01:05:55,869 কী হয়েছে, মি. অস্কার? 258 01:06:24,564 --> 01:06:25,941 কোথায় সে? 259 01:06:30,528 --> 01:06:31,620 হেই, ব্যাংকার! 260 01:06:33,448 --> 01:06:34,745 এখন সম্পন্ন হলো। 261 01:06:37,911 --> 01:06:39,629 বিচিতে নিশানা কর! 262 01:06:51,591 --> 01:06:52,592 এক্সকিউজ মি। 263 01:06:52,926 --> 01:06:55,270 আমাকে যেতে দিন, প্লিজ। 264 01:07:00,892 --> 01:07:02,144 মি. অস্কার... 265 01:07:02,977 --> 01:07:05,730 মি. অস্কার, চলুন। নাহলে দেরি হয়ে যাবে। 266 01:07:08,107 --> 01:07:10,781 তাকে ক্ষমা করুন, কিছু একটা তালগোল পাকিয়েছে। 267 01:07:56,781 --> 01:07:58,704 শুভ সন্ধ্যা, মি. ভোগান। 268 01:08:17,677 --> 01:08:19,395 শুভ সন্ধ্যা, মি. ভোগান। 269 01:10:13,626 --> 01:10:16,596 আমি তোমাকে মিথ্যে বলতে নিষেধ করেছিলাম! 270 01:10:21,300 --> 01:10:24,600 তোমার অনিচ্ছাকৃতভাবেও কাজটি করা উচিত হয় নি, থিও। 271 01:10:26,973 --> 01:10:28,975 আমি একা। 272 01:10:29,684 --> 01:10:32,528 এবং প্রত্যেক লোকই তারা। 273 01:10:36,315 --> 01:10:39,034 আমার একটি পরিকল্পনা রয়েছে, 274 01:10:39,610 --> 01:10:42,784 পাগল হয়ে যাওয়ার। 275 01:13:25,359 --> 01:13:27,157 তুমি সত্যিই এখানে। 276 01:13:27,445 --> 01:13:28,788 কিছু বোলো না। 277 01:13:29,155 --> 01:13:30,828 মনে হয় আমি আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছি। 278 01:13:30,990 --> 01:13:32,663 নিজেকে ক্লান্ত কোরো না। 279 01:13:33,993 --> 01:13:37,497 এখন আমার ক্লান্ত হওয়াতে কী কিছু যায়-আসে? 280 01:13:38,039 --> 01:13:42,385 যদি এটাই জীবনের শেষ প্রচেষ্টা হয় তাহলে তাতে নিজের সর্বস্ব লাগিয়ে দিতেও কোনো আপত্তি নেই। 281 01:13:43,002 --> 01:13:46,802 মৃত্যুর ঠিক আগ মূহুর্তে মানুষেরা সবসময় কিছুটা ভালো বোধ করে না? 282 01:13:47,006 --> 01:13:48,929 সবসময় এমনটাই শুনেছি। 283 01:13:50,635 --> 01:13:53,889 আমি ভেবেছিলাম হয়তো তুমি অপেক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলবে। 284 01:13:55,222 --> 01:13:57,395 আমি তিনদিন যাবৎ অপেক্ষা করছি। 285 01:13:57,558 --> 01:13:59,356 তোমার জ্বর হয়েছিল। 286 01:13:59,644 --> 01:14:01,567 আমার আরও কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। 287 01:14:02,188 --> 01:14:04,361 আমার মনে হয়েছিল তুমি আসবে। 288 01:14:05,149 --> 01:14:06,526 কিন্তু নিশ্চিত ছিলাম না। 289 01:14:07,151 --> 01:14:09,745 বেশ দীর্ঘ যাত্রা, লিয়া। 290 01:14:10,821 --> 01:14:12,164 লিয়া... 291 01:14:12,531 --> 01:14:15,410 তোমাকে আমার বিছানার পাশে একদম দেবদূতের মতো দেখাচ্ছে। 292 01:14:15,785 --> 01:14:19,415 লোকে বলে সকল দেবদূতের মধ্যে, 293 01:14:20,081 --> 01:14:22,004 মৃত্যুদূত সবচেয়ে সুন্দর। (মৃত্যুদূতঃ মৃত্যুর দেবদূত) 294 01:14:22,875 --> 01:14:24,422 তোমাকে ঠিক তেমনই লাগছে। 295 01:14:24,877 --> 01:14:26,925 মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছো। 296 01:14:27,546 --> 01:14:29,674 আমি তোমার মৃত্যুর অপেক্ষা করছিলাম না। 297 01:14:29,882 --> 01:14:32,556 আমি আমাদের দু'জনের এক হওয়ার এই মুহুর্তটার জন্য অপেক্ষা করছিলাম। 298 01:14:32,885 --> 01:14:35,058 এটা মৃত্যু নয়, প্রিয় আঙ্কেল। 299 01:14:36,555 --> 01:14:38,398 তোমার জন্য নয়, না। 300 01:14:38,724 --> 01:14:42,103 মানুষের কাছে অন্যকে মরতে দেখাটা এক প্রাণবন্ত অনুভূতি। 301 01:14:42,269 --> 01:14:44,522 এটাই জীবনের চেতনা, 302 01:14:44,689 --> 01:14:47,238 যে অনুভূতিটা আমাদের সকলের মধ্যেই অবস্থান করে। 303 01:14:53,072 --> 01:14:55,575 কিছুই করতে পারলাম না তোমার জন্য! 304 01:14:56,283 --> 01:14:59,253 আমার জন্য কী না করেছো তুমি! 305 01:15:00,246 --> 01:15:02,419 একবার কিছু-একটা করেছিলে। 306 01:15:02,748 --> 01:15:04,125 সেটা জানো তুমি। 307 01:15:04,583 --> 01:15:06,585 তুমিই আমার সবকিছু ছিলে! 308 01:15:08,254 --> 01:15:11,428 আমি মরে যাবো তবুও তোমাকে ভুলবো না। 309 01:15:11,590 --> 01:15:13,263 তুমি ভুলো না আমাকে। 310 01:15:13,926 --> 01:15:15,553 আমাকে মনে রেখো। 311 01:15:16,137 --> 01:15:18,430 জীবন বড্ড সুন্দর, লিয়া, 312 01:15:18,431 --> 01:15:20,775 জীবনে ভালেবাসা রয়েছে। 313 01:15:21,392 --> 01:15:23,065 মৃত্যুও সুন্দর, 314 01:15:23,227 --> 01:15:25,229 কিন্তু সেখানে ভালোবাসা নেই। 315 01:15:26,731 --> 01:15:28,199 তাহলে, এটা কি সত্য? 316 01:15:28,941 --> 01:15:30,659 যে তুমিই আমাকে ধনী বানিয়েছ? 317 01:15:30,943 --> 01:15:32,786 আমার যা কিছু রয়েছে সব তোমার কাছ থেকেই পেয়েছি? 318 01:15:32,945 --> 01:15:34,447 এ বিষয়ে কথা বোলো না। 319 01:15:34,613 --> 01:15:36,957 এটা সুখকর কোনো সিদ্ধান্ত ছিল না। 320 01:15:38,284 --> 01:15:40,753 মনে হয় আমিই তোমাকে বরবাদ করেছি! 321 01:15:41,245 --> 01:15:43,464 সে আমাকে টাকার জন্য বিয়ে করেছে, হ্যাঁ... 322 01:15:43,622 --> 01:15:45,124 সে তোমাকে প্রচুর ভালোবাসতো। 323 01:15:45,291 --> 01:15:49,137 হ্যাঁ, কিন্তু আমি কোনো গরিব ঘরের মেয়ে হলে সে আমাকে বিয়ে করতো না। 324 01:15:49,295 --> 01:15:52,424 আমি তোমাকে কষ্ট দিতে চাই না, শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি। 325 01:15:53,257 --> 01:15:55,134 আমি সবকিছুই বুঝি। 326 01:15:56,802 --> 01:15:58,645 তুমি আমাকে কষ্ট দাও নি। 327 01:16:00,306 --> 01:16:02,149 তুমি আমাকে অনেক খুশি করেছো। 328 01:16:03,100 --> 01:16:05,853 তুমি নিজের মতো করে জীবনটা দেখতে চেয়েছিলে, 329 01:16:06,145 --> 01:16:08,022 কিন্তু তোমার কাছে এর অনুমতি ছিল না। 330 01:16:08,522 --> 01:16:10,695 এই ইচ্ছার জন্যই তোমাকে শাস্তি দেয়া হয়েছে। 331 01:16:10,816 --> 01:16:13,114 হ্যাঁ, আমাকে শাস্তি দেয়া হয়েছে। 332 01:16:15,279 --> 01:16:17,782 কিন্তু আমি জানতে বা ভাবতে চাই না। 333 01:16:17,948 --> 01:16:21,828 তোমার পাশে থাকতে পারাটাই এখনকার মতো যথেষ্ট। 334 01:16:22,870 --> 01:16:24,838 এবং আমি চাই তুমি খুশি থাকো, 335 01:16:25,289 --> 01:16:27,166 বেদনাদায়ক কোনোকিছুর চিন্তা কোরো না। 336 01:16:27,333 --> 01:16:29,677 শুধু অনুভব করো, আমি তোমার পাশেই রয়েছি। 337 01:16:29,835 --> 01:16:31,678 এবং আমি তোমাকে ভালোবাসি। 338 01:16:33,130 --> 01:16:35,349 কেন কষ্ট পাই আমরা? 339 01:16:36,217 --> 01:16:40,393 এই অন্তিম মুহূর্তে এতটা কষ্ট ভোগ করতে হয় কেন? 340 01:16:42,681 --> 01:16:45,355 আবার এটাই সবচেয়ে গভীরতম ব্যাপার নয়। 341 01:16:46,352 --> 01:16:47,695 এর চেয়েও... 342 01:16:48,229 --> 01:16:50,482 গভীর কিছু-একটা রয়েছে। 343 01:16:52,358 --> 01:16:55,487 এটা গভীরতম ব্যাপার নয়, না। 344 01:16:56,195 --> 01:16:59,870 কিন্তু তবুও এটা অনেক, অনেক গভীর। 345 01:17:03,202 --> 01:17:06,001 অন্তিম মুহূর্তে এতটা কষ্ট ভোগ করতে হয় কেন, তা আমি জানি না। 346 01:17:06,539 --> 01:17:08,758 হয়তো খুব শীঘ্রই জানতে পারবো। 347 01:17:09,542 --> 01:17:12,045 জীবনে অনেক কিছু রয়েছে। 348 01:17:12,753 --> 01:17:13,754 তুমি অনেক তরুণ। 349 01:17:14,213 --> 01:17:16,215 আমার নিজেকে খুবই বয়স্ক মনে হয়। 350 01:17:16,382 --> 01:17:18,100 তুমি আবারও তরুণ হবে। 351 01:17:18,259 --> 01:17:20,057 আমার এমনটাই মনে হচ্ছে। 352 01:17:20,219 --> 01:17:21,846 আমি বিশ্বাস করি না... 353 01:17:24,557 --> 01:17:26,025 এখন আর এসব বলার প্রয়োজন নেই। 354 01:17:26,225 --> 01:17:27,693 আমি বিশ্বাস করি না... 355 01:17:28,519 --> 01:17:30,942 যে তোমার মতো মহৎ মানুষকে এরকম একটা ভুল... 356 01:17:31,105 --> 01:17:32,982 এতদিন যাবৎ যন্ত্রণা দিয়ে যাবে। 357 01:17:33,732 --> 01:17:35,609 এখন আমি খুবই খুশি! 358 01:17:36,068 --> 01:17:37,365 এবং মনে রেখো... 359 01:17:38,362 --> 01:17:40,285 তুমি যতটাই ঘৃণিত হও না কেন, 360 01:17:42,199 --> 01:17:44,247 একদা কেউ না কেউ নিশ্চই তোমাকে ভালোবেসেছিল... 361 01:17:44,910 --> 01:17:46,127 লিয়া। 362 01:17:49,081 --> 01:17:50,458 প্রিয়তমা! 363 01:17:54,587 --> 01:17:55,964 প্রিয় আঙ্কেল। 364 01:18:20,946 --> 01:18:22,323 এক্সকিউজ মি। 365 01:19:18,212 --> 01:19:19,545 দুঃখিত, দেরি করতে পারবো না। 366 01:19:19,546 --> 01:19:21,298 আমার আরেকটা এপয়েন্টমেন্ট রয়েছে। 367 01:19:22,466 --> 01:19:23,843 অবশ্যই। 368 01:19:24,510 --> 01:19:27,184 আমারও আরেকটা এপয়েন্টমেন্ট রয়েছে। 369 01:19:28,180 --> 01:19:30,023 আবারও দেখা হবে, আশা করি। 370 01:19:31,976 --> 01:19:33,694 আমিও আশা করি। 371 01:19:43,195 --> 01:19:44,697 তোমার নাম কী? 372 01:19:45,030 --> 01:19:46,373 এলিস। 373 01:19:47,074 --> 01:19:48,826 ধন্যবাদ, এলিস। 374 01:20:29,533 --> 01:20:30,659 সেলিন? 375 01:20:30,909 --> 01:20:32,911 এটাই কি আমার শেষ এপয়েন্টমেন্ট? 376 01:20:33,162 --> 01:20:36,006 জি, আজকের মতো শেষ, মি. অস্কার। 377 01:20:49,011 --> 01:20:50,638 এখনও ক্ষুধা পায় নি? 378 01:20:51,930 --> 01:20:53,273 না, ধন্যবাদ। 379 01:21:00,481 --> 01:21:02,028 আপনি অসুস্থ। 380 01:21:02,816 --> 01:21:05,410 মনে হয় ব্যাংকারকে মারার সময় ঠান্ডা লেগে গেছে। 381 01:21:05,569 --> 01:21:07,321 আমি হিটার চালু করে দিচ্ছি। 382 01:22:34,408 --> 01:22:35,580 গাধা কোথাকার! 383 01:22:35,742 --> 01:22:37,540 ঠিকভাবে চালাতে পারিস না! 384 01:22:41,915 --> 01:22:43,838 আমি দুঃখিত, মি. অস্কার। 385 01:23:54,821 --> 01:23:56,323 আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম... 386 01:23:58,742 --> 01:24:00,119 এটা তুমি? 387 01:24:01,828 --> 01:24:03,375 তাই তো মনে হচ্ছে। 388 01:24:12,506 --> 01:24:14,224 আমার হাতে ৩০ মিনিট সময় রয়েছে। 389 01:24:16,510 --> 01:24:18,183 তোমার কাছে ৩০ মিনিট সময় হবে? 390 01:24:22,015 --> 01:24:23,107 হ্যাঁ। 391 01:24:24,017 --> 01:24:25,735 হবে ৩০ মিনিট। 392 01:24:35,737 --> 01:24:37,705 তাহলে, আমার সাথে এসো। 393 01:24:47,666 --> 01:24:51,261 আমি ভেবেছিলাম হয়তো তুমি অনেকদিন আগেই কাজ ছেড়ে দিয়েছো। 394 01:24:53,088 --> 01:24:54,761 তুমি অদৃশ্য হয়ে গিয়েছিলে। 395 01:24:56,592 --> 01:24:59,220 না, কখনোই সেভাবে অদৃশ্য হই নি। 396 01:25:04,808 --> 01:25:06,526 এটা কী তোমার নিজের চুল? 397 01:25:07,644 --> 01:25:09,191 না, তা নয়। 398 01:25:09,813 --> 01:25:11,360 তারা আমাকে বৃদ্ধ সাজিয়েছে। 399 01:25:13,984 --> 01:25:15,611 আর এই চোখগুলো? 400 01:25:16,528 --> 01:25:17,654 না। 401 01:25:18,071 --> 01:25:19,698 এগুলো ইভা'র চোখ। 402 01:25:20,449 --> 01:25:21,917 ইভা গ্রেস। 403 01:25:22,951 --> 01:25:26,797 একজন বিমানবালা, আজ তার জীবনের শেষ রাত কাটাচ্ছে। 404 01:25:45,265 --> 01:25:46,733 শুভ সন্ধ্যা, মিস। 405 01:25:47,601 --> 01:25:48,818 এসো। 406 01:26:24,846 --> 01:26:26,598 তারা এ জায়গাটা ঢেলে সাজাচ্ছে। 407 01:26:27,224 --> 01:26:29,693 এটাকে বিলাসবহুল হোটেলে রুপান্তরিত করবে। 408 01:26:35,107 --> 01:26:36,780 আমি আসছি, মিস। 409 01:26:36,942 --> 01:26:38,194 ধন্যবাদ। 410 01:26:52,124 --> 01:26:55,378 আমি অনেকদিন আগে তোমার জন্য ব্রা কিনতে এখানে এসেছিলাম। 411 01:26:57,379 --> 01:26:59,973 তুমি সর্বদাই আমার প্রতি সদয় ছিলে। 412 01:27:01,258 --> 01:27:02,805 কিন্তু এখন আর এ বিষয়ে কথা বলে লাভ নেই। 413 01:27:04,052 --> 01:27:05,850 বাদ দাও ওসব। 414 01:27:09,391 --> 01:27:12,144 আমার সহকর্মী ২০ মিনিটের মধ্যে এখানে আসবে। 415 01:27:13,562 --> 01:27:16,065 আমাদের হাতে ২০ মিনিট সময় রয়েছে... 416 01:27:16,857 --> 01:27:18,109 ২০ বছরের কথা বলার জন্য। 417 01:27:20,694 --> 01:27:22,071 আমার হাতটা ধরো। 418 01:27:24,030 --> 01:27:25,327 চলো হাঁটি। 419 01:27:32,706 --> 01:27:36,631 সম্ভবত আমাদের আর কখনও দেখা হবে না। 420 01:27:44,968 --> 01:27:46,470 ২০ মিনিট। 421 01:32:58,364 --> 01:32:59,456 জিন... 422 01:33:00,992 --> 01:33:03,211 তুমি একটা বিষয় সম্পর্কে জানো না। 423 01:33:04,204 --> 01:33:05,547 তোমার ব্যাপারে? 424 01:33:07,665 --> 01:33:08,962 আমাদের ব্যাপারে। 425 01:33:22,555 --> 01:33:23,852 হ্যাঁ, 426 01:33:24,390 --> 01:33:26,188 সময় আমাদের বিরুদ্ধে। 427 01:33:26,851 --> 01:33:28,194 আমাকে যেতে হবে। 428 01:33:29,437 --> 01:33:31,610 হ্যাঁ। সে'ও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। 429 01:33:33,691 --> 01:33:36,035 তার সাথে আমার দেখা না হওয়াটাই ভালো। 430 01:33:37,028 --> 01:33:38,029 হ্যাঁ। 431 01:38:15,473 --> 01:38:16,850 মি. অস্কার... 432 01:38:17,266 --> 01:38:19,815 ঈশ্বরই জানেন আপনি কী সব খাচ্ছেন আর ফুকোচ্ছেন। 433 01:38:19,977 --> 01:38:22,321 প্লিজ, রাতে খাবার খেয়ে নিন! 434 01:38:54,429 --> 01:38:56,227 প্রায় মধ্যরাত্রি হয়ে এসেছে। 435 01:38:57,598 --> 01:38:58,815 মধ্যরাত্রি? 436 01:38:59,851 --> 01:39:01,068 সেলিন... 437 01:39:02,311 --> 01:39:05,030 মধ্যরাত্রির আগেই আমাদেরকে হাসতে হবে। 438 01:39:06,399 --> 01:39:08,822 আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, মি. অস্কার। 439 01:39:09,944 --> 01:39:13,073 কে জানে পরবর্তী জীবনে হাসতে পারবো কিনা? 440 01:39:16,701 --> 01:39:18,544 সামনে সবকিছু ঠিক আছে? 441 01:39:18,703 --> 01:39:19,955 হ্যাঁ, সমস্যা নেই। 442 01:39:20,621 --> 01:39:22,294 অনেক ব্যস্ত দিন গেল, তাই না? 443 01:39:22,457 --> 01:39:23,925 প্রায় শেষ হয়ে এসেছে। 444 01:39:24,500 --> 01:39:26,548 পিছনে সবকিছু ঠিক আছে? 445 01:39:28,546 --> 01:39:32,176 পিছনেরও বহুদূরে একটা বল রয়েছে। 446 01:39:33,176 --> 01:39:34,974 আমরা সবাই মাতাল... 447 01:39:35,386 --> 01:39:37,104 মৃত এবং মাতাল। 448 01:39:39,765 --> 01:39:41,688 আমার সাথে যোগ দাও, সেলিন। 449 01:39:43,144 --> 01:39:45,067 দু'জনে একসাথে নাচি। 450 01:39:46,606 --> 01:39:47,607 একটু হালকা নাচ? 451 01:39:48,357 --> 01:39:51,531 অন্য কোনো সন্ধ্যায়, মি. অস্কার। 452 01:39:57,575 --> 01:40:00,499 আপনি জানেন, আমি একসময় নর্তকী ছিলাম। 453 01:40:01,120 --> 01:40:02,463 একসময়? 454 01:40:03,247 --> 01:40:04,590 না, জানতাম না। 455 01:40:06,125 --> 01:40:07,968 কোনো ছবি আছে? 456 01:40:08,961 --> 01:40:10,588 মনে হয় না। 457 01:40:11,380 --> 01:40:12,723 নর্তকী... 458 01:40:13,382 --> 01:40:15,134 নিশ্চই খুবই চমৎকার পেশা ছিল। 459 01:40:26,312 --> 01:40:28,565 ট্যাক্সি, দ্রুত! কবুতরটাকে ফলো করো! 460 01:40:33,444 --> 01:40:34,741 ট্যাক্সি... 461 01:40:34,904 --> 01:40:35,905 কবুতর... 462 01:40:47,500 --> 01:40:49,002 মি. অস্কার? 463 01:40:50,670 --> 01:40:52,462 আমাদের দেরি হয়ে যাচ্ছে। 464 01:40:52,463 --> 01:40:56,093 আপনি শেষ এপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত হন। 465 01:40:57,760 --> 01:40:58,886 আচ্ছা। 466 01:41:31,752 --> 01:41:34,096 তোমার বাসা। 467 01:41:36,132 --> 01:41:38,726 তোমার স্ত্রী এবং মেয়ে। 468 01:42:40,821 --> 01:42:42,619 সময় হয়ে গেছে। 469 01:43:10,101 --> 01:43:12,024 আজকের পারিশ্রমিক। 470 01:43:12,770 --> 01:43:15,023 আজ রাতে জন্য চাবি। 471 01:43:16,774 --> 01:43:18,367 আগামীকাল দেখা হবে, মি. অস্কার। 472 01:43:18,526 --> 01:43:20,244 - একই সময়ে? - একই সময়ে। 473 01:43:20,528 --> 01:43:21,950 গুড নাইট, সেলিন। 474 01:43:22,279 --> 01:43:24,077 সবকিছুর জন্য ধন্যবাদ। 475 01:43:56,147 --> 01:43:57,865 *আমরা সবাই চাই 476 01:43:58,524 --> 01:44:00,526 *আবারও বাঁচতে 477 01:44:04,363 --> 01:44:06,115 *কিন্তু এর মানে এই নয় যে 478 01:44:06,323 --> 01:44:08,872 *আবারও পুনরাবৃত্তি চাই 479 01:44:13,164 --> 01:44:15,292 *একই দিনের 480 01:44:26,969 --> 01:44:31,975 *দীর্ঘ যাত্রাটা আবারও চাই 481 01:44:32,933 --> 01:44:37,063 *যেখান থেকে ফিরে আসা যায় না, তার শেষ সীমানা স্পর্শ করে চাই 482 01:44:39,106 --> 01:44:42,201 *এবং নিজেকে অনেক দূরে অনুভব করতে চাই 483 01:44:43,152 --> 01:44:45,371 *আমাদের ছেলেবেলা থেকে 484 01:44:47,740 --> 01:44:50,994 *এবং যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, যখন কান্না করি 485 01:44:51,619 --> 01:44:53,713 *অথবা যখন কোনো কিছু সম্পর্কে ভাবি 486 01:44:54,246 --> 01:44:58,251 *এভাবেই আমরা স্বর্গকে মর্তে খুঁজে বেড়াচ্ছি 487 01:45:01,128 --> 01:45:03,051 *আবারও বাঁচতে 488 01:45:06,801 --> 01:45:08,895 *এর মানে 489 01:45:09,595 --> 01:45:11,893 *আমরা বাঁচতে ভালোবাসি 490 01:45:12,515 --> 01:45:14,768 *একই দিন পুনর্বার 491 01:45:17,102 --> 01:45:20,732 *আমাদের এখনও বিশ্রাম নেবার সময় হয় নি। 492 01:45:22,775 --> 01:45:26,996 *আমরা যা পছন্দ করি, তা আবারও করতে হবে 493 01:45:28,781 --> 01:45:32,957 *পুরোনো মদ্যপ দিনগুলোতে আবারও ফিরে যেতে হবে 494 01:45:33,118 --> 01:45:35,371 *একদম একইরকমভাবে 495 01:45:47,925 --> 01:45:48,972 আমি এসে গেছি! 496 01:46:01,480 --> 01:46:02,948 প্রিয়তমা! 497 01:46:10,531 --> 01:46:12,750 বাবু লুস কেমন আছে? 498 01:46:15,870 --> 01:46:17,292 প্রিয়তমা, 499 01:46:18,789 --> 01:46:20,962 চলো অডিকে দেখে আসি। 500 01:46:22,668 --> 01:46:25,137 তোমাকে একটা কথা বলার আছে। 501 01:46:32,595 --> 01:46:34,222 *আমরা ভালোবাসি। 502 01:46:35,973 --> 01:46:37,566 *বাঁচতে 503 01:46:38,934 --> 01:46:40,436 *পুনর্বার... 504 01:46:51,739 --> 01:46:53,207 আমার প্রিয় ব্যক্তিগণ, 505 01:46:53,574 --> 01:46:56,077 আমি আমাদের সকলের জন্য একটা সুসংবাদ এনেছি। 506 01:46:56,911 --> 01:46:59,289 আমাদের জীবন পরিবর্তিত হতে চলেছে! 507 01:47:06,545 --> 01:47:08,923 *আমরা নিজেদেরকে দৃঢ়প্রতিজ্ঞ মনে করি 508 01:47:09,298 --> 01:47:12,552 *আবারও শুরু করতে, অনুভব করতে 509 01:47:13,385 --> 01:47:16,264 *আপন সত্তাকে পুনর্জাগরিত করতে 510 01:47:18,307 --> 01:47:21,186 *কিন্তু এটা কখনও সম্ভব নয় 511 01:47:21,393 --> 01:47:23,691 *না, এটা কখনও সম্ভব নয় 512 01:47:24,229 --> 01:47:27,153 *না, এটা কখনও... 513 01:49:03,328 --> 01:49:05,171 আমি বাসায় ফিরছি। 514 01:49:50,959 --> 01:49:54,179 বরাবরের মতোই বিচক্ষণ, মিস ৩৪২৩-এসি-৯২! 515 01:50:05,516 --> 01:50:09,396 শীঘ্রই তোমরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হবে। 516 01:50:10,104 --> 01:50:13,904 আমাদেরকে ভাগাড়ে ফেলে দিতে আর খুব-একটা বেশি দিন নেই। 517 01:50:14,066 --> 01:50:16,160 আমরা দিন দিন অযোগ্য হয়ে পড়ছি। 518 01:50:16,527 --> 01:50:18,029 কীভাবে? 519 01:50:21,949 --> 01:50:23,371 চুপ! 520 01:50:24,034 --> 01:50:27,288 বৃদ্ধ ৫৭০০-বিসি-৭৮ সত্য বলছে। 521 01:50:27,663 --> 01:50:29,631 মানুষেরা এখন আর দৃশ্যমান যন্ত্রপাতি চায় না। 522 01:50:29,790 --> 01:50:33,761 হ্যাঁ, তাদের আর যন্ত্রপাতির প্রয়োজন নেই। 523 01:50:34,294 --> 01:50:37,173 কোনো চাঞ্চল্যও নয়। 524 01:50:55,000 --> 01:55:38,000 মুভিটি বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না।